Thread Rating:
  • 71 Vote(s) - 3.31 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance শেষের পাতায় শুরু (Completed)Completed

Showing only the posts of pinuram: 840 of 2,161 posts. Show all posts

পর্ব তিন – (#5-14)

 
প্রত্যেক দিনের মতন সেদিন রাতে যখন মায়ের সাথে কথা হয়েছিল, মা ওর গলার আওয়াজ পেয়েই বুঝে গিয়েছিল কিছু একটা হয়েছে। মাকে সব কথা খুলে জানিয়েছিল রিশু, সাথে এটাও জানিয়ে দিয়েছিল জীবনে কাউকেই আর বিয়ে করবে না, কারণ ও চায়না কোন তৃতীয় ব্যাক্তি এসে ওদের পরিবারের মাঝে কোন ভুল বোঝাবুঝির সৃষ্টি করুক। আম্বালিকা বার দুয়েক চেষ্টা করেছিল রিশুকে বুঝাতে, কিন্তু রিশু চন্দ্রিকার কাছে জবাবদিহি দিতে নারাজ, ভুল সে করেনি সুতরাং কারুর সামনে ঝুঁকতে নারাজ, এক অহম বোধ সেদিন কাজ করেছিল ওর মধ্যে।
 
সেই রাতে ইন্দ্রজিত ওর বাড়িতে এসেছিল, রিশুর সাথে খুব ঝগড়া হয়েছিল, রাগের বশে রিশু ইন্দ্রজিতের কলার চেপে ধরে এক ঘুষিতে নাক ফাটিয়ে দিয়েছিল। সেদিনের পরে প্রায় দুই বছর, রিশুর সাথে ইন্দ্রজিতের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, শালিনীর সাথেও ইন্দ্রজিতের সম্পর্ক বিচ্ছন্ন হয়ে যায়। দুই বছর পরে শালিনী আর ইন্দ্রজিতের মধ্যে আবার নতুন করে প্রেমের দানা বাঁধে। ততদিনে ইন্দ্রজিত অনেক শুধরে যায়। ওদের এমএস শেষ হওয়ার পরে ইন্দ্রজিত আর শালিনীর বিয়ে হয়।
 
মাঝে মাঝেই শালিনী আক্ষেপ করে রিশুকে বলে, “ভাইয়া, আমার জন্য তোমার ভালোবাসা তোমাকে হারাতে হল।”

ম্লান হাসে রিশু, “যে প্রেমে বিশ্বাস নেই সেটা প্রেম নয়, সেটা নিছক একটা রঙ্গিন ধোঁয়া।”
 
প্লেন এবারে নিচের দিকে নামতে শুরু করে দিয়েছে, সিট বেল্ট বেঁধে নেওয়ার এনাউন্সমেন্ট হতেই জানালার বাইরে দেখে রিশু। ছোট ছোট আলো গুলো একটু একটু করে বড় হতে শুরু করে দিয়েছে। পারস খুলে একটা হাল্কা গোলাপি রঙের কাগজ বের করে দেখে, কি কারনে এই কাগজ রেখে দিয়েছিল সেটা আর মনে নেই তবে মনে হয়েছিল রেখে দেয়। একবছর আগে চন্দ্রিকার লেখা চার পাঁচ লাইনের একটা ছোট চিঠি।
 
“ডিয়ার ডক্টর অম্বরীশ সান্যাল, আমি জানি না কে ভুল কে ঠিক, তবে তুমি সেদিন যেভাবে আমার বুক ভেঙ্গে দিয়েছিলে তারপরে মানুষের ওপর থেকে ভালোবাসার ওপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল। আমি দিল্লী ছেড়ে ফিরে যাই চেন্নাইয়ে। এক সপ্তাহ পরেই আমার বিয়ে। এই চিঠি এই কারনে লেখা কারণ তুমি আমার প্রথম ভালোবাসা আর এত বছর পরেও আমি তোমাকে ভুলতে পারিনি। পারলে উত্তর খুঁজো নিজের কাছে, কেন তুমি আমার সাথে এত বড় প্রতারনা করলে। ইতি তোমার চন্দ্রিকা।” 
 
যে ভালোবাসায় বিশ্বাস নেই সেই ভালোবাসার কোন অর্থ নেই। মা ওর জন্য মেয়ে দেখেছে, মায়ের কথা অমান্য করার সাধ্য ওর নেই। শেষ বারের মতন চিঠিটা পড়ে, ছিঁড়ে ফেলে রিশু। চন্দ্রিকা চলে যাওয়ার পরে একাকীত্ব কাটানোর জন্য পড়াশুনা নিয়েই পরে থাকত রিশু, ইতিমধ্যে ওর বেশ কয়েকটা পেপার দেশ বিদেশের বেশ কয়েকটা মেডিকেল জার্নালে ছাপা হয়েছে। মেধাবী ছাত্র আর ভালো সার্জেন হিসাবে অরথপেডিক বিভাগে ওর বেশ নাম হয়েছে।
 
প্লেন থেকে নেমে মোবাইল খুলে দেখে মায়ের আর বোনের প্রচুর মিসকল। মাকে ফোন করে জানতে পারে যে দিপ আর দিয়া এয়ারপোর্টে ওকে আনতে গেছে। ঘড়ি দেখল রিশু, রাত প্রায় তিনটে বাজে, এত রাতেও ওর ভাই বোনের চোখে ঘুম নেই ভাবতেই হাসি পায়। বুঝতে পেরে যায় যে ওদের আনন্দের সীমানা ছাড়িয়ে গেছে। ব্যাগ নিয়ে বাইরে বেড়িয়ে এসে দেখে ওর জন্য অধীর অপেক্ষায় দিয়া আর দিপ। রিশুকে দেখতে পেয়েই দিপ দৌড়ে দাদাকে জড়িয়ে ধরে, পেছনেই দিয়া তার সাথে অচেনা একটা মেয়ে।
 
ঝিলিক রিশুকে আপাদমস্তক নিরীক্ষণ করে, পার্থের সাথে ওর দিদি কয়েক বার দেখা করিয়েছিল, সত্যি বলতে পার্থকে একদম পছন্দ হত না ওর। কেমন যেন গায়ে পড়া ছেলেটা, শুধু ছুতো খুঁজত ওর গায়ে একটু হাত লাগানোর। এমনিতেই দিদি তখন প্রেমে বিভোর ছিল তাই পার্থের কোন দোষ দেখতে পেত না। দিয়ার দাদাকে দেখে মনে হল, ভদ্রলোক সম্পূর্ণ এক ভিন্ন জগতের বাসিন্দা। বেশ লম্বা চাওড়া, প্রসস্থ কাঁধ, চোখে চশমা, চোখ দুটো ভীষণ বুদ্ধিদীপ্ত, চেহারা দেখলেই বোঝা যায় বেশ শান্ত প্রকৃতির ছেলে। পরনের পোশাক খুব সাধারন হাল্কা হলদে রঙের জামা আর একটা গাড় নীল রঙের জিন্স আর একটা মোটা জ্যাকেট। এ নাকি এইএমেস এর ডাক্তার, ভাবতেই কেমন যেন লাগে ওর। হয়ত যারা সত্যিকারের শিক্ষিত তাদের এই পোশাক আসাকে বিশেষ রুচিবোধ হয়ত থাকে না।
 
দিপ দাদার বাজু ধরে ঝুলে আবদার করে বলে, “এবারে কিন্তু দিদির মতন আমার একটা ট্যাব চাই।”

রিশু ভাইয়ের কান টেনে আদর করে উত্তর দেয়, “তোর হাত ভাঙা আমি বের করে দেব। আগামি সপ্তাহ থেকে ক্লাস টেস্ট শুরু, আজকে ত পড়াশুনা কিছুই করিস নি মনে হচ্ছে।”

দিপ উত্তরে বলে, “আরে বাবা একটা দিন ত, কলেজের পরেই ত এই বাড়িতে এসেছি।”

দিয়া দাদাকে জড়িয়ে ধরে বলে, “ফ্লাইটে ঘুম হয়নি মনে হচ্ছে?” বলেই ঠোঁট চেপে হেসে ফেলে। প্রতিবার এই ধরনের প্রশ্ন দাদাভাইকে করে ওর মা।

বোনের কান ধরে টেনে আদর করে বলে, “তোদের জ্বালায় কি আর ঘুম হয়? বিকেলে তোর হোয়াটসাপে ফিসিক্সের প্রাক্টিকালের যে ডায়াগ্রামটা পাঠিয়েছিলাম সেটা কি খাতায় করেছিস?”

দিয়া আদুরে কন্ঠে উত্তর দেয়, “প্লিজ দাদাভাই এখন থেকেই তুমি আমার পড়াশুনা নিয়ে পড়বে?” বলে ঝিলিকের সাথে পরিচয় করিয়ে দেয়, “এটা ঝিলিক, ঝিনুক দিদির বোন আর আমার প্রিয় বান্ধবী।”

আলতো মাথা নুইয়ে ঝিলিক রিশুর দিকে হাত বাড়িয়ে দেয়, রিশু হাত মিলিয়ে দিয়ার কানে কানে প্রশ্ন করে, “ব্যাপারটা একটু ঝেড়ে কাশ ত?”

হেসে ফেলে দিয়া, “ওদের বাড়ি চল মাম্মা তোমাকে সব বলবে।” ভুরু কুঁচকে প্রশ্ন নিয়ে তাকাতেই দিয়া দাদার হাত ধরে টেনে বলে, “চলত আগে, বাড়ি গিয়ে মাম্মার মুখে সব শুনতে পারবে।”

বোনের মাথায় আদর করে চাঁটি মেরে বলে, “বলবি না ত, ঠিক আছে, এইত তোর দাদার প্রতি ভালোবাসা...” বলেই হেসে ফেলে।

দিয়া মুখ ব্যাজার করে মুচকি হেসে উত্তর দেয়, “তুমি না সত্যি ইমোশানাল ব্লাকমেল করতে ওস্তাদ।”

রিশু মুচকি হেসে বলে, “লিভাইসের জিন্স...”

দিয়া চোখ বড়বড় আদর আবদার করে, “প্লিজ দাদাভাই ওটা চাইইইই চাই।”

রিশু হেসে বলে, “আচ্ছা বাবা দেব বলেছি ত, তবে রেজাল্ট দেখে।”
 
গাড়িতে চেপে রওনা দেয় ওরা, এর মাঝে আরো একবার মায়ের ফোন আসে রিশুর কাছে। সামনের সিটে দিপ, পেছনের সিটে ঝিলিক আর রিশুর মাঝে দিয়া বসে। ঝিলিক পাশে বসে তিন ভাই বোনের এই নিবিড় সম্পর্ক দেখে আর মনে মনে হাসে। দিল্লীর এইএমএসের নাম কারুর অজানা নয়, বিখ্যাত সেই মেডিকেল কলেজ হসপিটালের অরথপেডিক সারজেন ওর বান্ধবীর দাদাভাই, নিশ্চয় ভীষণ ব্যাস্ত মানুষ, কাজের সময়ে হয়ত নাওয়া খাওয়ার সময় থাকে না। তাও ভাইয়ের কবে পরীক্ষা, বোনের প্রাক্টিকালের জন্য কোন ডায়াগ্রামের প্রয়োজন, ভাইয়ের কি চাই বোনের কি চাই সব মনে আছে। সব থেকে আশ্চর্য যেটা লাগে ওর যে ভাইয়ের হাত ভেঙ্গেছে শুনে সেই রাতেই দৌড়ে এসেছে দেশের অপর প্রান্ত থেকে।
 
বাড়ির দিকে যেতে যেতে, দিয়া মোবাইল খুলে নাম পরিচয় না জানিয়েই ঝিনুকের ছবি দেখিয়ে দাদাকে প্রশ্ন করে, “দাদাভাই একে কেমন দেখতে?”
 
ছবির দিকে একবার তাকিয়ে দেখে রিশু, বেশ সুন্দরী, ফর্সা গায়ের রঙ, হাসিটা ভীষণ মিষ্টি। বাড়ন্ত দেহের গঠন হলেও চেহারায় সুমধুর কচি কচি ভাব। মুখ দেখে মেয়েটার বয়স আন্দাজ করতে চেষ্টা করে, ওর চেয়ে অনেক ছোট নিশ্চয় বয়সে।
 
মাথা দোলায় রিশু, ছোট্ট উত্তর দেয়, “মন্দ নয়।”

ভুরু কুঁচকে তাকায় দিয়া, “ব্যাস এইটুকু?”

রিশু হেসে প্রশ্ন করে, “তুই সামনা সামনি দেখেছিস?”

মাথা দোলায় দিয়া, “হ্যাঁ, আসলে কিন্তু এই ছবির চেয়েও ভীষণ সুন্দরী দেখতে।” বলেই ফিক করে হেসে ফেলে।

রিশু মাথা নাড়ায় আর হাসে, “আমাকে বলির পাঁঠা পেয়েছিস তোরা আর কি।”

দিয়া বড় হয়েছে, অনেক কিছু এখন বুঝতে শিখেছে, জানে চন্দ্রিকার কথা তাই দাদার হাত চেপে বলে, “আমি জানি এইভাবে তোমাকে ডেকে নিয়ে আসা একদম উচিত হয়নি কিন্তু আর কোন উপায় ছিল না দাদাভাই।”

হেসে ফেলে রিশু, ওর সেই ছোট বোন আর সেই ছোট নেই, চোখের সামনে দেখতে দেখতে কত বড় হয়ে গেল। বুকের কাছে জড়িয়ে ধরে সস্নেহে মাথায় চুমু খেয়ে বলে, “ওরে আমার ঠাকুমা রে, তুই যে দেখতে দেখতে এত বড় হয়ে গেলি সেটা টের পেলাম না।”

দিপ সামনের সিট থেকে দিদিকে চেঁচিয়ে বলে, “ও বাবা, তুই একা বড় হয়েছিস নাকি?”

রিশু ছোট্ট ভাইয়ের মাথায় আলতো চাঁটি মেরে উত্তর দেয়, “না না, তুই ত একেবারে শাল গাছ হয়ে গেছিস।”


=============== পর্ব তিন সমাপ্ত =============

[Image: 20210115-150253.jpg]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

(25-10-2020, 11:41 AM)dada_of_india Wrote:  এইটুকু লেখাতে মন ভরলো না!

(25-10-2020, 12:37 PM)Asif007 Wrote:  দারুন দাদা।

(25-10-2020, 04:32 PM)Karims Wrote:  Love you boss

(25-10-2020, 05:57 PM)Chinmoy Wrote:  একটু বড় আপডেট দিন দাদা

(25-10-2020, 06:38 PM)Baban Wrote:  
[Image: 20201022-212550.jpg]

Heart অভিনন্দন পিনুদা  Heart

সবাইকে অনেক ধন্যবাদ, আসবে আসবে সব আসবে, সময় মতন সব আসবে !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 4 users Like pinuram's post
Like Reply

(25-10-2020, 06:33 PM)Mr Fantastic Wrote:  " আমার মনটা তবু আশা করে যায়
         এই মনটা তবু ভালোবাসতে চায়..." -- দেখা যাক রিশু আর ঝিনুকের মন কি চায়   :)
( চন্দ্রিকা আবারও আসবে কাহিনীতে, এটা আমার মনে হচ্ছে  :) )
দেখা যাক কি হয়, একটা গান আছে না --

এক বৈশাখে দেখা হল দুজনার
জষ্ঠিতে হল পরিচয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কি হয় কি হয়,
কি জানি কি হয়

এই গানের কলি কেন দিলাম একটু ভেবে দেখো, এখন আমি এর বেশি কিছু বলব না Tongue Tongue Tongue

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(25-10-2020, 10:09 PM)TumiJeAmar Wrote:  পুজোর মধ্যে যেটুকু পাওয়া গেলো তাতেই খুশী ভাই।

যা পাওয়া গেল তাতে মন ভরে নি জানি, তবে ... কি করা যাবে সময় ছিল না !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(25-10-2020, 10:47 PM)sorbobhuk Wrote:  খুব সুন্দর হয়েছে ভাই।  শালিনি একজনের সাথে সেক্স করেছে আর এই নিয়ে রিশু পড়লো বিপদে। চন্দ্রিকা রিশুকে ছেড়ে চলে গেলো। আবার বিয়ের আগে রিশুকে চিঠি লিখেছে ভুল টা কার ছিল তার উত্তর জানার জন্য।  আর রিশু এতবড় ডাক্তার হয়েও ভাই বোনের ছোট ছোট আবদার গুলো পুরন করে। আর দেখি রিশু কি করে যখন ঝিনুক সামনে আসবে।

ভাই পূজাো কেমন যাচ্ছে।  আশা করি পরিবারের সাথে ভালোই যাচ্ছে।

এই কোরোনার বাজারে কিছুই কর না, সেটাই হয়েছে আর কি, সকলে ভালো আছে, শুভ বিজয়া !!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(26-10-2020, 02:01 PM)ddey333 Wrote:  প্রথমেই  বলে রাখি , Fervor Regained , কি কারণে জানি না আগে পড়া হয়নি আমার, তাই শেষে বা এর আগে কি হবে জানা নেই
কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে যে এই গল্পটা বেশ অনেকটা লম্বা চলবে , বেশ অনেকটাই
সেইজে একবার প্লেন take-off করার তুলনাটা দিয়েছিলাম , প্লেন এখন মোটামুটি ৪০০০০ ফুটের কাছাকাছি উঠে গেছে আর বিশাল লম্বা cross  atlantic ফ্লাইট এটা
যাত্রীরা সবাই seat-belt লাগিয়ে আরাম করে উপভোগ করতে থাকুন
আর হ্যাঁ , কারো কিন্তু ঘুমিয়ে পড়ার কোনো অনুমতি নেই !!!!    
:) :)

আগে এটা বল, কে বলেছে এটা ওই গল্প? হতে পারে মিলে গেছে অনেক কিছু কিন্তু সব কি মিলেছে? একটা প্লেন কিন্তু নেমে গেছে এবারে ...

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(26-10-2020, 02:45 PM)Mr Fantastic Wrote:  প্লেনে চিলড বিয়ার আর সুন্দরী, সুস্তনী, সুতন্বী, সুনিতম্বিনী এয়ারহোস্টেসরা আছে তো ? তাহলে ঘুমানোর প্রশ্নই ওঠে না  Big Grin Tongue

ইসসস প্লেনে এবারে কুইন সাইজড বেড লাগিয়ে দেব, ওই সুন্দরী সুনিতম্বিনী বিমান সেবিকা তাহলে তোমার সঙ্গে থাকবে আর তুমি ঘুমাতে পারবে না !!!!!! Big Grin

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

পর্ব চার – (#1-15)

 
রিশু প্লেন থেকে নেমে বাড়ির দিকে রাওনা দিয়েছে খবর পেতেই পীয়ালির বাড়িতে খুশির আমেজ ছড়িয়ে যায়। সোমনাথ আর পীয়ালি কি ভাবে রিশুকে এই রাতে আপ্যায়ন করবে ভেবেই কূল কিনারা পায় না। আম্বালিকার বড় ছেলে সেই সাথে আবার বেশ বড় ডাক্তার, তাল ঠিক রাখতে পারে না পীয়ালি।
 
আম্বালিকার কাছে এসে জিজ্ঞেস করে, “হ্যাঁ রে মানে তোর ছেলে কি খেতে ভালোবাসে?”

হেসে ফেলে আম্বালিকা, “তুই এত উত্তেজিত কেন হচ্ছিস? এত রাতে আবার রান্না করতে যাস নে।”

সোমনাথ কি করবে ভেবে পায় না, “না মানে প্রথম বার আসছে তাও আবার এই ভাবে, মানে কি করব ঠিক ভেবে পাচ্ছি না।”

পিয়ালী তাও নাছোড়বান্দা, ফ্রিজে একটু কাঁচা চিকেন ছিল সেটা বের করে বলে, “চিকেন আর লুচি বানিয়ে দেব?”

আম্বালিকা ওদের শান্ত হতে বলে, “কিচ্ছু করতে হবে না। এত রাতে হয়ত কিছু খাবেই না।” বলেই হেসে ফেলে। কিছুক্ষন থেমে বুক ভরে শ্বাস নিয়ে পীয়ালিকে বলে, “তুই যা একবার ঝিনুকের কাছে, ওর সাথে কথা বল।”

সোমনাথ মাথা ঝাঁকিয়ে বলে, “না মেয়েকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই। আপনার ছেলে শুধু একবার হ্যাঁ বললেই ব্যাস। ঝিনুকের মতামত নিয়ে কোন কাজ নেই, আমি যেখানে বলব সেখানেই ওকে বিয়ে করতেই হবে।”

আম্বালিকা সোমনাথ কে শান্ত করার জন্য বলে, “দেখুন, বিয়ে এমন ভাবে হয় না। দুইজনের অমত থাকলে এই বিয়ে হবে না, অথবা যদিও বা একজন মত দেয় আর অন্যজন বেঁকে বসে তখন জোর করে বিয়ে দিলেও ওদের ভবিষ্যৎ জীবন সুখকর হবে না। তবে হ্যাঁ, আমরা এখন যে পরিস্থিতিতে পড়েছি, তাতে এ ছাড়া আর কোন উপায় নেই আমাদের সামনে।” পিয়ালীর দিকে দেখে বলে, “ঝিনুকের সাথে কথা বল, ওকে সবকিছু বুঝিয়ে বল। আমার যা মনে হয় ও বুদ্ধিমতী মেয়ে সব কিছু বিচার বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেবে। হ্যাঁ ঝিনুক হয়ত একটু জেদি কিন্তু বিপথে যাওয়ার থাকলে এতক্ষনে নিশ্চয় চলেও যেত। আজকাল চারপাশে যা শুনি তাতে ত মাঝে মাঝে আমার দিয়াকে নিয়েই ভয় হয়।”

মাথা দোলায় সোমনাথ, কথাটা সত্যি। পীয়ালির দিকে দেখে বলে, “যাও মেয়ের সাথে কথা বল।”

বুক ভরে শ্বাস নেয় পীয়ালি, আম্বালিকা ওর হাতে হাত রেখে বলে, “আমার ছেলে আসুক আমি কথা বলি তারপরে দুইজনকে সামনা সামনি বসিয়ে সব কিছু খুলে বলা হবে। আমি আমার ছেলেকে যথাসাধ্য বুঝাতে চেষ্টা করব, আমার ছেলে, এই টুকু ভরসা আমি দিতে পারি।”

পিয়ালী ওর হাত ধরে কেঁদে ফেলে, “তুই সত্যি মহামায়া রে, তুই না থাকলে এই যাত্রায় আমাদের কেউই উদ্ধার করতে পারত না।”

বান্ধবীর হাতের ওপরে হাত রেখে প্রবোধ দেয় আম্বালিকা, “সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস রাখ ভগবানের ওপরে। তিনি যা করেন মঙ্গলের জন্যেই করেন।”
 
ঝিলিক দিয়ার সাথে বেড়িয়ে গেছে এয়ারপোর্ট দিয়ার দাদাকে আনার জন্য। ঘরের ভেতরে বসে বসার ঘরের সব আলাপ আলোচনা ওর কানে গিয়েছিল। দিয়ার দাদাকে আনতে যাওয়ার আগে ঝিলিক ওকে জানিয়ে দিয়েছিল যে আম্বালিকা আন্টির বড় ছেলের সাথে ওর বিয়ের কথা চলছে। ঘরের দরজা বন্ধ করে লাইট নিভিয়ে বিছানার এক কোনায় কুঁকড়ে বসে পরে ঝিনুক। বারং বার নিজেকে প্রশ্ন করে, কেন পার্থ ওর সাথে এমন বিশ্বাস ঘাতকতা করল, মন প্রান দিয়ে ভালবেসেছিল ছেলেটাকে। পার্থের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল, বাবা মায়ের অনুযোগ একবারের জন্যেই কান দেয়নি। মানুষ চিনতে এত ভুল করবে সেটা স্বপ্নেও ভাবতে পারেনি ঝিনুক, মানুষ যে সব সময়ে এক মুখোশের আড়ালে লুকিয়ে থাকে সেটা এতদিন শুধু সিনেমায় গল্পেই পড়েছিল। অকাঠ সত্যটা যে এমন ভীষণ ভাবেই ওর সামনে এসে ওকে এক ধাক্কায় এইভাবে নাড়িয়ে দিয়ে চলে যাবে সেটা একদম ভাবতে পারেনি।
 
যে আসছে সেই বা কেমন হবে জানা নেই, তবে একটাই ভরসা এখানে, আম্বালিকা আন্টি মায়ের ছোটবেলার প্রিয় বান্ধবী আর সেই সাথে দিয়া আর ঝিলিক ও কাকতালীয় ভাবে কলেজে বন্ধুত্ত হয়ে গেছে। মায়ের কাছেই শোনা যে আম্বালিকা আন্টির বড় ছেলে এমেসের অরথপেডিক সার্জেন। সব ডাক্তার কি ভালো মানুষ হয় নাকি? পড়াশুনা করলেই কি ভালো মানুষ হওয়া যায়? বাবা ভীষণ ভাবেই আহত এবং ক্রুদ্ধ, বিয়ে করার ইচ্ছেটাই চলে গেছে ওর। যদি এখন বিয়েতে মত না দেয় তাহলে কেউই ওর কোন কথা শুনবে না। বাবা জোর করেই ওকে এবারে বিয়ে দেবে। মানুষের ওপর থেকে বিশ্বাস ওর চলে গেছে। আর নয়, এই পৃথিবীতে আর বাঁচতে চায় না...
 
দরজা ভেজান ছিল, পীয়ালি আলতো ধাক্কায় ঝিনুকের ঘরের দরজা খুলে আলো জ্বালিয়ে জিজ্ঞেস করে, “অন্ধকারে কি করছিস রে?”

গায়ের চাদর বেশি করে গায়ের ওপরে জড়িয়ে ধরে মাথা নাড়ায় ঝিনুক, নরম গলায় উত্তর দেয়, “কিছু না।”

পিয়ালী মেয়ের পাশে বসে ঝিনুকের হাত নিজের হাতের মধ্যে নিয়ে মাতৃ স্নেহে বলে, “দ্যাখ মা, ভুল মানুষের হয়। তাই বলে সেই ভুলটাকে আঁকরে ধরে বসে থেকে লাভ কি বল। তুই ত আমার সোনা মেয়ে রে...”

মাকে জড়িয়ে ধরে ঝিনুক, “না মা, আমি তোমার খারাপ মেয়ে মা। তোমাদের কোন বারন শুনিনি, তোমাদের কোন কথায় কান দেইনি, সেই পাপের ফলে আমার আজকে এই অবস্থা।” বলেই হাউহাউ করে কেঁদে ফেলে।

মেয়ের পিঠে হাত বুলিয়ে আদর করে বলে, “না রে, ছোট বেলায় দুষ্টুমি সবাই করে, বাবা মায়ের অবাধ্য হয়, সেটা ঠিক সময়ে বুঝতে পেরে নিজেকে সামলে নেওয়াটাই আসল কথা, তুই কোন পাপ করিসনি।” চোখ মুছিয়ে হাতে গালে হাত বুলিয়ে বলে, “আমার সোনার টুকরো মেয়ে তুই, ইসসস কি ভাবে নিজেকে খামচে একাকার করেছিস।”

কাঁদতে কাঁদতে মাথা ঝাঁকিয়ে মাকে বলে, “মা গো আমি বিয়ে করব না, প্লিজ মা।”

পীয়ালি ওকে আদর করে বুঝিয়ে বলে, “দ্যাখ ঝিনুক, যদি আম্বালিকা এগিয়ে না আসত তাহলে কি হত বলত? আমাদের মান সন্মান সব জলে ধুয়ে মুছে যেত। সবাই এটাই বলত, ওই ত সোমনাথের বড় মেয়ের শেষ পর্যন্ত বিয়েই হল না। পাড়ার লোকের মুখ কি আর চুপ করে থাকত নাকি? তোর বড় পিসি এই পার্থের সাথে বিয়ে হবে বলে কত খোটা দিয়ে কথা শুনিয়েছে সেটা জানিস। ব্যাবসায়ি বাড়ির ছেলে, তার ওপরে ওর বাবা আবার এই প্রমটারিতে বিনিয়োগ করেছে কত কথা সেই নিয়ে, প্রমোটার দের স্বভাব একদম ভালো হয় না।” ঝিনুক চুপ করে মায়ের কথা শুনে যায়, ওর যে করার আর কিছু নেই সেটা বুঝে যায়। পীয়ালি বলে, “অম্বরীশ ভালো ছেলে, এমসের ডাক্তার, অরথপেডিক সার্জেন, আমরা খুঁজলেও হয়ত অমন ছেলে পেতাম না তোর জন্য, সব থেকে বড় কথা আম্বালিকা আমার ছোটবেলার বান্ধবী, আমার প্রিয় বান্ধবী, আমরা একসাথে কলেজে পড়েছি একসাথে মাস্টারস করেছি। এখানে কেউ অচেনা নয় রে।”
 
কথা শুনে মাথা দোলায় ঝিনুক, সত্যি কথা, যদি বিয়েটা না হত তাহলে আত্মীয় সজ্জন সবাই বলাবলি করত, যে শেষ মুহূর্তে যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল কোন কারনে ছেড়ে দিয়েছে। সঠিক কারণ বের করার কারুর মাথা ব্যাথা নেই সবাই নিজের মনে একটা কারণ বের করে সেই গুজব বদনাম চারদিকে রটিয়ে দিত। হাড়ে হাড়ে টের পেয়ে গেছে ঝিনুক যে এক শয়তানের রক্ত পার্থের ধমনীতে সেই রক্ত এক সময়ে মাথা চাড়া দিয়ে জাগত, সময় থাকতেই সেটার হাত থেকে বেঁচে ফিরে এসেছে ঝিনুক।
 
চোখের জল মুছে সোজা হয়ে বসে ঝিনুক, মাকে জিজ্ঞেস করে, “ওরা কি এসে গেছে?”

পিয়ালী একবার দরজার দিকে দেখে বলে, “এখন আসেনি হয়ত তবে একটু পরেই চলে আসবে। চোখের জল মোছ, হাতে গালে ক্রিম মাখ, নিজেকে ঠিক কর, ভালো একটা সালোয়ার কামিজ পর। এইভাবে যাবি নাকি ওর সামনে?” একটু থেমে মেয়ের মুখের দিকে দেখ বলে, “তোকে আরো কিছু কথা বলার আছে।” ভুরু কুঁচকে প্রশ্ন নিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। পিয়ালী একটু থেমে বুক ভরে শ্বাস নিয়ে বলে, “রিশু কিন্তু আম্বালিকার চোখের মনি। আমার বান্ধবী বলে বলছি তা নয়, তবে আম্বালিকা সাক্ষাৎ মহামায়ার রূপ। তুই আমাকে কথা দে, যে তুই কোনদিন কোন পরিস্থিতিতে আম্বালিকার সাথে কোন দুরব্যাবহার করবি না।”
 
মাথা নোয়ায় ঝিনুক, মায়ের কথা অবশ্য ঠিক, আম্বালিকা আন্টিকে দেখলেই বোঝা যায়, দেবী দুর্গার মতন রূপ আন্টির, ওই চোখে যেমন আগুন আছে ঠিক তেমনি ভালোবাসা আছে। বুক ভরে শ্বাস নেয় ঝিনুক, এই ওর কপালে লেখা, একেবারে অজানা অচেনা একজনের সাথে বাকি জীবন কাটাতে চলেছে। যার সাথে বিয়ে হবে তাকে কোনদিন দেখেওনি, কথা বলা চেনা জানা হওয়া ত দুরের কথা। এই মানসিক অবস্থায় বিয়ে করতে অনিহা কিন্তু বাবা মায়ের মুখ চেয়েই বুক ভরে শ্বাস নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় ঝিনুক। মাকে জানিয়ে দেয় যে ওর এই বিয়েতে অমত নেই, কিন্তু মনের গভীরে প্রচুর সংশয়, কেমন হবে ওর এই অচেনা জীবনসঙ্গী।
 
আলমারি খুলে একটা নতুন সালোয়ার কামিজ বের করে নেয়, তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে পরে। আয়নায় নিজের প্রতিফলনের দিকে তাকিয়ে ভীষণ ব্যাথা পায়। কেঁদে কেঁদে চোখ জোড়া লালচে হয়ে গেছে, যার জন্য এত কান্না সেই মানুষটা প্রতারক, তার জন্য আর চোখের জল ফেলে লাভ কি। গালে বাজুতে বুকের ওপরে নখের আঁচর দেখে নিজেই লজ্জায় পরে যায়। চোখ মুখ ভালো ভাবে জল দিয়ে ধুয়ে নেয়, সালোয়ার কামিজ পরে বাথরুম থেক বেড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে পরে প্রসাধনের জন্য। ততক্ষণে মা চলে গেছে ওর কামরা থেকে। গালের আঁচড়ের দাগের ওপরে ক্রিম মাখতে মাখতে নতুন এক জীবনের জন্য প্রস্তুতি নেয়। জানা নেই এই জীবনে ওর কপালে কি লেখা আছে। নতুন করে কোন স্বপ্ন দেখতে ভয় পায় ওর ছোট্ট হৃদয়। ঠিক সেই সময়ে ঝিলিক এসে পৌঁছাতেই ওর হৃদপিণ্ড এক লাফে গলার কাছে এসে আটকে যায়, এসে গেছে সেই অচেনা মানুষ, যার সাথে বাকি জীবন ওকে কাটাতে হবে।
 
ঝিলিক দিদির গলা জড়িয়ে ধরে বলে, “তুই আমার সোনা দিদি।”

বুক ভরে শ্বাস নেয় ঝিনুক, ম্লান হেসে জিজ্ঞেস করে, “কেমন দেখলি?”

দিদির গালে গাল ঠেকিয়ে চোখ মেরে মুচকি হেসে বলে, “জিজু দারুন হ্যান্ডসাম রে।”

বাজুতে ক্রিম মাখতে মাখতে ছোট উত্তর দেয়, “আচ্ছা!”

দিদির গলা জড়িয়ে বলে, “দিদি, সত্যি বলছি এই তোকে ছুঁয়ে। ওদের ভাই বোনেদের মধ্যে এক অন্য ধরনের সম্পর্ক যেটা না দেখলে তুই বিশ্বাস করতে পারবি না। দিপের হাত ভেঙ্গেছে শুনেই কিন্তু ওর দাদা এই রাতে এখানে এসেছে।”

যে আসছে সে কি তাহলে নিজেও জানে না যে তার বিয়ে? ভুরু কুঁচকে তাকিয়ে বোনকে প্রশ্ন করে, “মানে?”

ঝিলিক উত্তর দেয়, “দিয়ার সাথে কথা বলে যা বুঝলাম, ওর দাদার নাকি একদম ইচ্ছে নেই বিয়ে করার। কিন্তু এখানে এসে না পৌঁছানো পর্যন্ত আম্বালিকা আন্টির হাত বাঁধা ছিল। প্রথমেই বিয়ের কথা শুনলে ওর দাদা বেঁকে বসত কিছুতেই আসত না। শেষ পর্যন্ত দিপ হাত ভাঙ্গার ভান করে কেঁদে কেটে ওর দাদাকে ফোন করে, শুধু মাত্র ভাইয়ের হাত ভেঙ্গেছে শুনে ওর দাদা এত রাতে প্লেনে করে দিল্লী থেকে কোলকাতা এসেছে।” কথাটা শুনে অবাক হয়ে যায় ঝিনুক, এমন মানুষ হয় এই পৃথিবীতে। ঝিলিক আরো বলে, “তুই জানিস, দিয়ার দাদা এত ব্যাস্ততার মধ্যেও দিয়ার কি হোমওয়ার্ক সেটা মনে রাখে, দিপের কোনদিন কোন পরীক্ষা সেই খবর ওর দাদার কাছে আছে। সত্যি বলছি, দেখে একদম মনে হয় না যে ওর দাদা নাম করা এক মেডিকেল কলেজের অরথপেডিক সার্জেন।”

[Image: 20210115-150253.jpg]
Like Reply

(26-10-2020, 09:33 PM)Chinmoy Wrote:  যখনই মজা আসতে শুরু করলো তখনই শেষ...??

(27-10-2020, 11:12 AM)TumiJeAmar Wrote:  ভালো এগোচ্ছে

(27-10-2020, 12:02 PM)dada_of_india Wrote:  চলুক ! ঝিনুকের জীবনে একটা নতুন জীবন আসতে চলেছে ! এখন দেখার বিষয় সেটা ভালো না মন্দ !

না না, এখন কোন মজা শেষ হয়ে যায়নি কিন্তু, এখন ত শুক্তোর পরে পাতে মাছের মাথা দিয়ে ডাল এসেছে !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 1 user Likes pinuram's post
Like Reply

(27-10-2020, 01:12 AM)Mr Fantastic Wrote:  সংঘমিত্রা এতো তাড়াতাড়ি রাজি হয়ে যাবে ভাবতে পারিনি !!  :shy:

(27-10-2020, 03:23 PM)Mr Fantastic Wrote:  হ্যাঁ পুজোর মধ্যেও আমাদের জন্য আপডেট দেওয়ার জন্য অনেক ধন্যবাদ পিনুদা।  :) yr):

আর সবাইকে বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই  Heart

এর আগে তোমার একটা কমেন্টের উত্তরে একটা গানের উক্তি করেছিলাম, মনে আছে? কি কারনে করেছিলাম এবারে একটু ভেবে বল !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(27-10-2020, 02:59 AM)TheLoneWolf Wrote:  অসাধারণ। নায়িকার মেন্টাল শিফটটা একটু তাড়াতাড়ি হলেও সাবলিল লেগেছে। পরবর্তী পর্বের অপেক্ষায়।

হয়ত বাবা মায়ের চাপে হয়েছে এবং বাবা মায়ের মান সন্মানের দিকে তাকিয়ে এই মেন্টাল শিফট, কিন্তু আসল প্রশ্ন কত টা হয়েছে সেটাই দেখার এখন !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(27-10-2020, 03:35 AM)Isiift Wrote:  আজব তো মশাই! আমি লেখকের দোষারোপ কোথায় করলাম।? শুধু বলেছি।আপনার কথা।আর আপনি  মশাই আমার পেছন পড়ে আছেন।আমি তো সংঘমিত্রাকে 
দেখতে আরও বেশু আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।

পিনুর কিন্তু  এরতার পেছনে লাগা একটা বদ অভ্যেস আছে ( না না সেই পেছনের কথা বলছিনে Tongue  এই ইয়ার্কি মস্করার কথা বলছি )

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(27-10-2020, 08:58 AM)dreampriya Wrote:  Ba darun hocche .. ki sundor vabe golper mor ta gurlo ..Ami to pujor kota din dekhi ni vebechilam pujor somoi nischoi update asbe na apni to pujo teo update diye chen dekchi .. sotti ai pujor somoi apni apnar mulloban somoi amader jonno bay korchen ..Ete apnake donnobad dileo tao anek kom ... Suvho bijayar pronam neben ... R golpo niye natun r ki boli sotti e ajker ei duniyay keu sompotti r jonno vai ke kun korche r sekhane sudhu vai r hat vangar kobor sune ak sohor theke ar ak sohore chute asa rishu .. sotti ei duniya kotoi bichitro ...

(27-10-2020, 09:06 AM)dreampriya Wrote:  আমার মনে হয় ঝিনুক ঠকবে না । যা হয় ভালোর জন্য ই হয় । তবে ঝিনুক ই বা কি এতো সহজে রিসুর মায়ের প্রতি যে ভালোবাসা সেটা কি মেনে নিতে পারবে । কারণ আমি দেখেছি যে বাড়ির নতুন বউ তার স্বামীর মায়ের প্রতি ভালোবাসা টা মেনে নিতে একটু সমস্যা হয় ।। দেখা যাক কি হয় ভবিষ্যতে ।।।।

উফফফ, ডক্টর অম্বরীশ সান্যাল এখন দেখছি অনেক প্রশ্নের সম্মুখীন। বাবা রিশু, এখন তুমি আর সেই ছোট নয় যে "মাম্মা হেলিত্তার" বলে পার পেয়ে যাবে, তোমার কিন্তু চুলচেরা বিচার হবে, সুতরাং সাবধান বাওয়া !!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(27-10-2020, 05:52 PM)bourses Wrote:  "যে সম্পর্কে বিশ্বাস থাকে না, সেই সম্পর্ক না থাকাই ভালো"... লাখ টাকার কথা বলে দিলে গো... এই বিশ্বাস ব্যাপারটাই একটা অদ্ভুত অনুভূতি... মনের কোন কোনে যে এর বাস কে জানে! মানুষ মানুষকে কখন কি পরিস্থিতিতে বিশ্বাস করে নিজেকে উজাড় করে দেয়, সমাজের কোন তোয়াক্কা না করে একটা অচেনা অজানা মানুষের সাথে সারা জীবন বাঁধা পড়তে এতটুকুও দ্বিধাবোধ করে না এই ছোট্ট শব্দটার ওপরে ভরসা রেখে, আবার অপর দিকে অতি পরিচিত মানুষকেও একটা খুব তুচ্ছ কারনে অবিশ্বাসএর মোড়কে রেখে চির জীবনের জন্য ছেড়ে যেতে দুবার ভাবে না...

রিশুর কোলকাতা আগমনের প্রেক্ষিতে এমন একটা ঘটনা যে ঘটবে, সেটা স্বীকার করতে আমার দ্বিধা নেই, ভাবিনি... এটা সম্পূর্ণ ভাবে অপ্রাত্যাশিত ছিল আমার কাছে, আমি ভেবেছিলাম অন্য কোন ভাবে চন্দ্রিকা রিশুর জীবন থেকে হারিয়ে গিয়েছে... তবে এটার ফলে ভবিষ্যতে যে রিশু ঝিনুকের জীবনে আবার একটা ঝড় উঠবে, তার পূর্বভাস পাওয়াই যায়... তখন কি ভাবে রিশু জীবন তরি সামলায়, সেটা জানার অপেক্ষায় রইলাম...


তবে তোমার গল্পে Babanএর একটা মন্তব্য খুব ভালো লাগলো আমার, "যদি ব্যাপারটা বিপরীত হতো তাহলে কি এতটাই সহজে রিশু বিশ্বাস করে নিতো পুরোটা?" এটা সত্যিই আমাদের এই পুরষশাসিত সমাজে কি রিশু পারতো এটা মেনে নিতে? তখনও কি তার প্রতিক্রিয়া এমনটাই হত? সুত্রধর কি বলে?

রিশু আর ঝিনুকের ফুলসজ্জার আগে আর দয়া করে কোন অঘটন যেন না ঘটে, সেটাই লেখকের কাছে আমার একান্ত অনুরোধ... তাদের দাম্পত্য জীবনের সূচনা যেন মধূর হয়...

(এবার কিছু ছোট মন্তব্য দিলাম না... খেয়াল থাকে যেন...)

ইচ্ছে করেই সেদিন বাবানের প্রশ্নের উত্তর দেইনি এবং আজকেও দেব না, সুত্রধর এখন কিছুই বলবে না চুপ করেই থাকবে, সে যে শুধু এক সূত্রধর মাত্র।  বেশ বড়সড় মন্তব্য পেয়ে ভালো লাগলো, এক এক করে প্রচুর প্রশ্ন আসছে, কতটার উত্তর পাবে জানি না, অনেক কিছুর উত্তর খুঁজে নিতে হয় অনেক কিছুর উত্তর পাওয়া যায় না আবার। আর এদের দাম্পত্য জীবন, তার কথা না হয় ছেড়েই সময়ের হাতেই দিলাম এখন !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(27-10-2020, 07:12 PM)SUMON shill Wrote:  সামনের দিন গুলোতে বিপদের অশিন সংকেত দিচ্ছে
যে সম্পক তারাতারি জোরে তার বিপরীতে জামেলা থাকে বৈকি

দেখা যাক আগামী দিনে কি হয়, কতদুর জল গড়ায় !!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(27-10-2020, 08:08 PM)sorbobhuk Wrote:  খুব সুন্দর হয়েছে ভাই।  অবশেষে ঝিনুক মার বুঝাতে  কিছুটা হলেও বুঝতে পেরেছে এবং আবার বিয়ের জন্য তৈরি হচ্ছে।  আর ঝিলিক এসে রিশুর ব্যপারে যা বললো তা শুনে ঝিনুক আবার চিন্তায় পড়ে গেল।  যার সাথে বিয়ে সেও জানে না তার বিয়ে।  এগুলো ছাড়া আর কিছু লিখতে পারলাম না।
আগে কি হয় দেখি।

না না এখুনি এর বেশি কিছু বলবেন না, এখন সেই পর্যায়ে এসে পৌঁছায়নি আমরা, এমনিতেই রিশু প্রচুর প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে Tongue Tongue Tongue !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(27-10-2020, 09:02 PM)Mr Fantastic Wrote:  ঠিক আছে আগে দেখা হোক, পরিচয় হোক, মন কষাকষি হোক, তারপর বোঝা যাবে কি হয় কি হয়  :)

সেইজন্য ঠিক এই জন্যেই তোমাকে সেই গানের কলি উদ্ধৃত করেছিলাম Heart Heart Heart  লাভ ইউ !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(28-10-2020, 04:40 AM)Debartha Wrote:  Belated subha bijoya!!!ekebare puro ta pore nilam!!!apnar famous galpa gulor comparison e ekhane nayika er dehabollori er barnana khub kam!!! Kintu nxt ki holo!!!jabar agroho ta continued!!!ei na hole pinuda!!! Ebar most probably 2 job achena manush biye te agree korbe!!mst awkward!!!kintu apni kibhabe awkward take sweet meeting e convert koren tar janna wait korbo!!!

গল্পের নাম "শেষের পাতায় শুরু" সুতরাং ...... Tongue  হ্যাঁ, এর আগের এক কমেন্টের উত্তরে একটা গানের কলি উদ্ধৃত করেছিলাম, প্রচুর অর্থ বহন করে সেই চার পঙ্কতি !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

পর্ব চার – (#2-16)

 
রিশু গাড়ি থেকে নেমে দেখে যে দরজায় ওর মা দাঁড়িয়ে। আম্বালিকা মাতৃ স্নেহে বড় ছেলের গালে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, “ফ্লাইটে কি একটু ঘুমিয়েছিলিস?”

হেসে ফেলে রিশু, “তোমাদের জ্বালাতনে কি আর ঘুম হয়?”

সেই সাথে বাকি সবাই হেসে ফেলে। পেছনে নীলাদ্রি দাঁড়িয়েছিল, মাথা নুইয়ে আদর সম্ভাষণ জানায় রিশু। এই বাড়ির সবাই অচেনা, পিয়ালীর কথা মনে নেই ওর। বসার ঘরে মায়ের পাশে চুপচাপ বসে এদিকে ওদিকে তাকিয়ে দেখে। এটা একটা ফ্লাট ওদের বাড়ির মতন বড় নয় তবে বেশ ভালো। কয়েকদিন পরেই বিয়ে তাই ঘর ভর্তি লোকজন। সোমনাথ ওকে দেখে এগিয়ে এসে হাত মেলায়, আম্বালিকা ইশারা করে প্রনাম করতে। রিশু ভুরু কুঁচকে একবার মায়ের দিকে তাকায়, মা আর পাপা আর কয়েকজন শিক্ষক ছাড়া আজ পর্যন্ত অচেনা কারুর পায়ে হাত দিয়ে প্রনাম করেনি।

রিশুর ইতস্তত ভাব দেখে সোমনাথ নিজেই হেসে বলে, “না না এখন মডার্ন যুগ, এখন কি আর কেউ কারুর পায়ে হাত দেয় নাকি।” রিশুর হাতের ওপরে আলতো চাপ দিয়ে বলে, “আসতে কষ্ট হয়নি ত?”

মায়ের চোয়াল একটু কঠিন হয়ে গেছে বুঝতে পেরে রিশু সোমনাথের পায়ে হাত দিয়ে প্রনাম করে উত্তর দেয়, “না, তেমন কিছু নয়।”

পিয়ালী ব্যাতিব্যাস্ত হয়ে পরে, কি করবে ঠিক ভেবে পায় না। একটা কাঁসার থালায় ফুল প্রদীপ ধুপ ইত্যাদি সাজিয়ে রিশুকে বরন করতে আসতে দেখেই আম্বালিকা একটু বিব্রতবোধ করে।

আম্বালিকা পিয়ালীকে থামিয়ে দিয়ে বলে, “এসব কি করছিস তুই?”

আমতা আমতা করে পিয়ালী উত্তর দেয়, “না মানে এই প্রথম বার বাড়িতে এলো তাই আর কি।”

আম্বালিকা পিয়ালীর চোখে চোখ নিবদ্ধ করে বলে, “এসবের কোন দরকার নেই।” ওর কন্ঠের স্বর দৃঢ়, “আমি আগেই বলেছি, আগে আমি রিশুর সাথে কথা বলব তারপরে বাকি কথা।”
 
পিয়ালী বুঝে যায়, এই সেই আম্বালিকা বহু বছর আগে যে রিশুকে বুকের মাঝে আঁকড়ে ধরে সেই ভীষণ দুর্ঘটনার রাতে ওর জন্মদিন পালন করেছিল। কেউ সেদিন টলাতে পারেনি ওর সিদ্ধান্ত, ওর কন্ঠে সেই দিনের দৃঢ়তা।
 
পিয়ালী নিজের ভুল বুঝতে পেরে রিশুর দিকে তাকিয়ে হেসে বলে, “তোমাকে সেই একদম ছোট বেলায় দেখেছিলাম তোমার দি...” বলতে গিয়েও থেমে যায় আম্বালিকার চোখের দিকে তাকিয়ে, “তোমার মায়ের কোলে।”
 
রিশু একটু হেসে মাথা নুইয়ে প্রনাম জানায়। আম্বালিকা পিয়ালীকে অনুরোধ করে ওদের একটু একা ছেড়ে দিতে। পিয়ালী ওদের একটা ঘরে বসতে বলে, সেই সাথে জিজ্ঞেস করে রিশুর খাওয়ার জন্য কি কিছু নিয়ে আসবে? রিশু মাথা দোলায়, এখুনি নয়, প্লেনে এক কাপ কফি খেয়েছিল। পিয়ালী বেড়িয়ে যাওয়ার পরে আম্বালিকা ঘরের দরজা বন্ধ করে রিশুর পাসে এসে বসে।
 
ছেলের মাথায় গালে হাত রেখে আদর করে জিজ্ঞেস করে, “কিছুই ত খাস নি খাবি কিছু?”

রিশু হেসে উত্তর দেয়, “যা বাবা, ডিনার করে ঘুমাতেই যাচ্ছিলাম কিন্তু তোমাদের জ্বালায় ঘুম আর হল কই।”

হেসে ফেলে আম্বালিকা, “কি করব বল। সব মায়ের ইচ্ছে হয়, চোখ বন্ধ করার আগে...”

মাকে জড়িয়ে ধরে বলে, “এইসব একদম বলবে না।”

ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, “আচ্ছা বাবা বলব না। তবে সত্যি কথা বলছি, তোর বয়স বাড়ছে, ইচ্ছে ত হয় বাড়ির বড় ছেলে একটা টুকটুকে বৌমা বাড়িতে আনুক, আমিও একটু নাতি নাত্নির সাথে খেলা করি।”

রিশু মাথা নাড়িয়ে হেসে বলে, “একা আছি ভালই ত আছি। এই যে তুমি আছ, পাপা আছে দিয়া দিপ আছে আর কি চাই।”

আম্বালিকা ছেলের মাথায় সস্নেহে হাত বুলিয়ে বলে, “দিয়া বড় হচ্ছে, এরপর কোথায় পড়াশুনা করতে যাবে সেটা জানি না, তারপর ওর একদিন বিয়ে হয়ে যাবে। একদিন দিপ ও বড় হবে তার একটা পরিবার হবে, তুই তখন বুড় হয়ে যাবি, তোকে কে দেখবে?”

মাকে জড়িয়ে উত্তর দেয়, “কেন তুমি দেখবে?”

হেসে ফেলে আম্বালিকা, “আমি কি আর চিরকাল থাকব নাকি রে পাগল?”

বুক ভরে শ্বাস নেয় রিশু, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা রবে। এক এক করে সত্যি একদিন সবাই ছেড়ে চলে যাবে, “তোমার কি ইচ্ছে আমি বিয়ে করি?”

ছেলের মাথায় হাত বুলিয়ে হাসে আম্বালিকা, “আগে সব কিছু শুনে তবেই বল।”

হেসে ফেলে রিশু, “মাম্মা, তুমি দেখেছ, তোমার পছন্দ এই যথেষ্ট আমার কাছে।”

চোখে জল চলে আসে আম্বালিকার, “এরপর জীবন তোর, তাই বলছিলাম যে একবার শুনে নে পুরো ঘটনা।”

চোখের কোনা চিকচিক করে ওঠে রিশুর, “এতদিন পরে আমার জীবন আমার নিজের হয়ে গেল?”

আম্বালিকা বুঝতে পারে কথাটা ঠিক হয়নি বলা, “না রে বাবা, আমি ঠিক সেই অর্থে বলিনি।”

চোখের কোনা মুছে হেসে উত্তর দেয় রিশু, “আচ্ছা বাবা বল কি বলতে চাও।”
 
আম্বালিকা শুরু করে পিয়ালীর বড় মেয়ে সঙ্ঘমিত্রার কথা, কয়েক মাস আগে তেইশে পা দিয়েছে, পড়াশুনায় ভালো, ইংরেজি নিয়ে স্নাতক তারপরে কোলকাতার এক কলেজ থেকেই এমবিএ করেছে এইচআর নিয়ে। কলেজে পড়ার সময়ে একটা ছেলের সাথে প্রেম হয়, পার্থ তার নাম, বাবা মায়ের অমতেই বিয়ে তবে ঝিনুকের প্রচন্ড জেদের জন্য শেষ পর্যন্ত সোমনাথ আর পিয়ালী মেনে নেয় ওদের বিবাহ। এই বিয়ে নিয়েই অনেক ঝামেলা হয়েছে ওদের বাড়িতে, কথায় কথায় আত্মহত্যা করবে এমন বলেছিল। ছেলেটা শেষে পর্যন্ত ঝিনুকের সাথে প্রতারনা করে, শুধু মাত্র টাকার লোভেই আর ঝিনুকের শরীরের লোভেই ছেলেটা এতদিন প্রেমের ছলনা করে গেছে। ওইদিন বিকেলে একটা ফ্লাটে ডেকে নিয়ে গিয়ে ওর সাথে জোর জবরদস্তি করতে যায়। পার্থের আসল চেহারা আসল উদ্দেশ্য বুঝতে পেরে খুব ভেঙ্গে পড়েছে মেয়েটা। রাত পার হলে আর দুইদিন পরেই বিয়ে, সোমনাথের অফিসের লোকজন আত্মীয় সজ্জন সবাইকে নেমন্তন্ন করা হয়ে গেছে, এখন এই অবস্থায় বিয়ে না হলে মান সন্মান খুইয়ে দেবে পিয়ালী আর সোমনাথ। আম্বালিকা আরো জানায়, যে ঝিনুক একটু বেশি জেদি, চঞ্চল প্রকৃতির তবে যতটা শুনেছে পিয়ালীর কাছে, মেয়েটা একদম উচ্ছন্নে যায়নি। আজকালের যুগে ছেলেরা মেয়েরা বাড়ি ছেড়ে চলে যায়, প্রেমিক প্রেমিকারা বিয়ে থা না করেই একসাথে লিভ-ইন থাকে, যত জেদি হোক না কেন, মেয়েটা সেই পথে যায়নি, বিয়ে করেই পার্থের সাথে যেতে চেয়েছিল। চুপ করে মায়ের সব কথা শুনে যায় রিশু।
 
সব কিছু শোনার পরে রিশু দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, “সব বুঝলাম, এরপর তুমি কি বলতে চাও?”

আম্বালিকা হেসে বলে, “আমি এই মেয়েকে বৌমা করতে চাই।”

একটু হেসে ভুরু নাচিয়ে বলে রিশু, “বদরাগী আর জেদি মেয়ে কিন্তু...”

হেসে ফেলে আম্বালিকা, “তাতে কি হয়েছে, তোর মা ও ওই বয়সে কম জেদি ছিল না।”
 
রাস্তায় আসার সময়ে ওর বোন ওকে সঙ্ঘমিত্রার ছবি দেখিয়েছিল, মানস চক্ষে সেই মুখবয়াব মনে করতে চেষ্টা করে রিশু। ভারী মিষ্টি দেখতে মেয়েটাকে, কাজল টানা চোখ দুটো সত্যি খুব উচ্ছল প্রানবন্ত, বেশ ছটফটে মেয়ে সেটা বুঝতে অসুবিধে হয় না। চুলে আবার রঙ করা, হাল ফ্যাশানের সাথে তাল মিলিয়ে গাড় বাদামি রঙ আবার সামনের দিকের এক গোছা চুল লাল রঙের। মনে মনে হেসে ফেলে রিশু, ভবিষ্যতে ধাক্কা আছে অনেক। তবে মায়ের ইচ্ছে মায়ের বিশ্বাস সেই বিশ্বাসকে আঘাত হানার শক্তি ওর নেই।
 
মাকে জড়িয়ে হেসে ফেলে রিশু, “সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি।”

ছেলের মাথার চুলে বিলি কেটে স্নেহ ভরা কন্ঠে বলে, “আমার বিশ্বাস সব ঠিক হয়ে যাবে।”

মাথা নিচু করে একটু ভেবে রিশু বলে, “কিন্তু মাম্মা আমি শুধু জেদের কথা ভাবছি না...”

ভুরু কুঁচকে ছেলের দিকে তাকিয়ে বুঝে যায় আম্বালিকা তার জ্যেষ্ঠ পুত্র ঠিক কি কথা বলতে চাইছে, “দ্যাখ বাবা, আগের পরিস্থিতি ভিন্ন ছিল, সেই ক্ষেত্রে ব্যাবধান আসাটাই স্বাভাবিক সেটাই বর্তমান যুগের নিয়ম। এই ক্ষেত্রে পিয়ালী আমার ছোটবেলার বান্ধবী, অন্তত সেই ভয়টা আমার নেই যে এই মেয়ে আমাদের পরিবারের মাঝে একটা দেয়াল তুলে দাঁড়াবে।”

মাথা দুলিয়ে শেষ পর্যন্ত সায় দেয় রিশু, “তোমার বিশ্বাস যখন তখন আমি আর কিছু বলব না।”

ছেলের মাথায় হাত বুলিয়ে কপালে স্নেহের চুম্বন এঁকে বলে, “আমি আছি ত সাথে, ভয় কি। দ্যাখ বাবা, যে গাছের শিকড় যত গভীরে যায় সেই গাছ তত অটল অবিচল হয়ে সকল প্রকার ঝড় ঝঞ্ঝায় দাঁড়িয়ে থাকে।” শেষ পর্যন্ত মায়ের দিকে তাকিয়ে মাথা দুলিয়ে সম্মতি জানায় রিশু। ছেলের মাথায় স্নেহের চুম্বন এঁকে দরজা খুলে পিয়ালীকে জড়িয়ে ধরে বলে, “যা এবারে তোর জামাইকে মিষ্টি খাওয়া।”

খুশির অশ্রু ধারা বয়ে যায় পিয়ালীর দু’চোখ দিয়ে। সোমনাথ জড়িয়ে ধরে নীলাদ্রিকে, “কি যে বলব আপনাদের ভাষা খুঁজে পাচ্ছি না।”

দিয়া আর দিপ দৌড়ে ঢুকে পরে ঘরের মধ্যে। দিয়া দাদার কাছে আবদার করে, “বিয়েতে আমার কিন্তু একটা গাউন চাই আর বউভাতের দিনে লেহেঙ্গা পড়ব।”

দিপের আবদার, “আমি কিন্তু একটা সুট পড়ব।”

ঘরের মধ্যে তাকায় আম্বালিকা, রিশুকে জিজ্ঞেস করে, “কিছু খাবি?”
 
রিশু মাথা নাড়ায়, সারা রাত ঘুম নেই একটু খিধে পেয়েছে বটে নিজের বাড়ি হলে মাকে বলত গরম ভাত আর মুশুরির ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ বানাতে। দিল্লীতে রান্নার লোকের হাতের রান্না খেতে খেতে বিরক্ত হয়ে গেছে, মায়ের মতন ডাল রান্না করতে জানে না কাজের লোক।
 
মুচকি হেসে উত্তর দেয় রিশু, “তোমার হাতের ডাল সেদ্ধ পাওয়া যাবে কি...”

হেসে ফেলে আম্বালিকা, “আচ্ছা দেখছি...”
 
দিপ আর দিয়ার সাথে গল্প করতে শুরু করে রিশু। দিয়ার খুব আনন্দ, ওর প্রিয় বান্ধবী ঝিলিকের দিদির সাথে ওর দাদার বিয়ে হবে। কথার ফাঁকে একবার ঘরের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করে সব কিছু, ঘরটা ছোট, এক পাশে একটা চেয়ার আর পড়ার টেবিল, বই গুলো দেখে বুঝতে পারল এটা ঝিলিকের ঘর। একদিকে একটা বিছানা, এতক্ষন মায়ের সাথে বিছানায় বসেই কথা হচ্ছিল। এর মাঝে সোমনাথ আর নিলাদ্রী ঘরে এসে রিশুর সাথে কুশল বিনিময় করে।
 
এমন সময়ে আম্বালিকা আর পিয়ালী, ঝিনুক কে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় রিশু, সোমনাথ একটা চেয়ার এগিয়ে দেয় রিশুর দিকে। রিশু চোখ তুলে ঝিনুকের দিকে দেখে মাথা নুইয়ে সম্ভাষণ জানায়। মাথা নিচু করে থাকার ফলে ঝিনুক সেটা দেখতে না পারায়, মা আর আম্বালিকা আন্টির সাথে ঘরে ঢুকে বিছানায় বসে। রিশুর পাশের দুটো চেয়ারে নিলাদ্রী আর সোমনাথ বসে পরে। রিশুর চুপচাপ মায়ের দিকে তাকায়, আম্বালিকা আলতো মাথা দুলিয়ে ইশারায় জানায় যে পাশের মেয়েটাই সঙ্ঘমিত্রা যার ব্যাপারে এতক্ষন কথা বলছিল। রিশু তাকিয়ে দেখে ঝিনুকের দিকে, পরনে একটা ঘিয়ে রঙের সালোয়ার কামিজ তার ওপরে একটা শাল জড়ান। মাথা নিচু করে থাকলেও বুঝতে অসুবিধে হয় না যে মেয়েটার চোখের পাতা ভিজে, কেঁদে কেঁদে চোখ জোড়া ফুলে গেছে। চুপচাপ বসে নরম চাঁপার কলির মতন আঙ্গুল খুঁটছিল মেয়েটা। নরম ফর্সা গালের ওপরে নখের আঁচর, অনাবৃত হাতের দিকে তাকিয়ে দেখে, সেখানেও নখের আঁচড়ের দাগ। সাধারন পাঁচটা বাঙালি মেয়েদের চাইতে একটু লম্বা গড়নের, দেহের গঠন বাড়ন্ত, মুখবয়াব বেশ মিষ্টি। ছবিতে যে চোখ দেখেছিল এখন সেটা বুক ভাঙা কান্নার পেছনে হারিয়ে গেছে, যে হাসি খুশি চেহারা দেখেছিল সেটা আর নেই।
 
হটাত করে ডাক্তারি স্বভাব বশত ঝিনুকের গালের আর হাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে রিশু, “এহ বাবা এই আঁচড় কি করে লেগেছে? বেশ খারাপ অবস্থা দেখছি, আমি একটা অয়েন্টমেন্ট লিখে দেব নিয়ে আসবে, না হলে এই দাগ পরে ঘা হয়ে যেতে পারে।”
 
হটাত রিশুর মুখে এই কথা শুনে ঝিনুক কি বলবে ভেবে পায় না, এতক্ষন বুকের এক কোনায় একটা অজানা আশঙ্কার কালো মেঘ ছেয়েছিল সেটা একটু কেটে গিয়ে এক ক্ষীণ সূর্যের আলো উঁকি মারে এক কোনায়। সামনের অচেনা মানুষটার কথা শুনে কান্না ভুলে ভেজা চোখেই তাকিয়ে দেখে রিশুর দিকে। বাকিরা হেসে ফেলে রিশুর কথা শুনে। ওকে প্রথম দেখে রিশু যে এই কথা বলবে সেটা একদম আশাতীত, ঝিনুক কাঁদবে না হাসবে ভেবে পায় না। নিচের ঠোঁট চেপে ভাসা ভাসা চোখে তাকিয়ে থাকে রিশুর দিকে। সামনের ছেলেটার দিকে দেখে ঝিনুক, পরনে একটা অতি সাধারন শারট আর একটা জিন্সের প্যান্ট। ভাইয়ের হাত ভেঙ্গেছে শুনেই সেই রাতে যা পেরেছে সেই পরেই নিশ্চয় বাড়ি থেকে বেড়িয়ে গেছে, কথাটা ভাবতেই কেমন যেন লাগে ওর। কতটা নিবিড় বন্ধন না হলে সুদুর দিল্লী থেকে এই ভাবে কেউ এত রাতে আসে না। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, তাও দুটো চোখ ভীষণ উজ্জ্বল। বেশ বলিষ্ঠ দেহের গঠন, চওড়া কাঁধ, চওড়া ছাতি, ওকে দেখে যখন উঠে দাঁড়িয়েছিল তখন বুঝে গিয়েছিল যে ছেলেটা বেশ লম্বা চওড়া। মুখবয়াব হুবহু আম্বালিকা আন্টির মতন, বিশেষ করে উজ্জ্বল চোখ জোড়া।

[Image: 20210115-150253.jpg]
Like Reply

(28-10-2020, 09:23 AM)ddey333 Wrote:  যদি ঝিনুক ঠকে , তাহলে ওই পিনুদাকে আমি ছেড়ে দেব ভেবেছো ???

চেনে আমাকে খুব ভালো করে !!!!   

Angry Angry

আগে এটা ঠিক কর কাকে চাই, তিতলি না ঝিনুক, তিতলি ঠকেনি কিন্তু, এখানে ঝিনুকের কথা বলতে পারছি না এখুনি কারণ জানিনা এখন। আর ধরার কথা বলতিছ, আমি গায়ে গ্রিজ লাগিয়ে থাকব ধরতে এলেই হাত ফস্কে বেড়িয়ে যাবো Big Grin Big Grin

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply




Users browsing this thread: 13 Guest(s)