Thread Rating:
  • 71 Vote(s) - 3.31 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance শেষের পাতায় শুরু (Completed)Completed

Showing only the posts of pinuram: 840 of 2,161 posts. Show all posts

(22-10-2020, 12:08 PM)Mr Fantastic Wrote:  আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে মায়ের প্রতি রিশুর এই ভালোবাসা চন্দ্রিকার কাছে ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে, পরে হয়তো এটা বড়ো কোনো মনোমালিন্যের আকার নেবে। এটা ছাড়াও কি আর কোনো গূঢ় তথ্য লুকানো আছে ?  bananaSad

তোমার কর্ম তুমি কর মা, লোকে বলে করি আমি, সকলি তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি ---
আমার কর্ম ওদের শুধু মাত্র দেখে ওরা কি করছে (চরিত্ররা) সেটা লিখে যাওয়া, আপনারা সেখানে কি উদ্ধার করবেন কি করবেন না সেটা আমি কি করে বলব? সেটা ত সম্পূর্ণ আপনাদের ওপরে নির্ভর করছে, তবে হ্যাঁ চন্দ্রিকার মধ্যে আপনি যাকে খুঁজে পেয়েছে সেটা জেনে সত্যি আমি আপ্লুত, যাক কেউ ত অন্তত এই গল্পের সাথে নিজেকে মেলাতে পেরেছে !!!!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

পর্ব তিন – (#4-13)

 
এমবিবিএস পড়ার সময় থেকেই ইন্দ্রজিতের সাথে ওর পরিচয়, এক ব্যাচের বন্ধু। ডাক্তারি পাশ করার পরে ইন্দ্রজিত এক জুনিয়ার ডাক্তার, শালিনীর প্রেমে পাগল। ইন্দ্রজিতের বাড়ি চণ্ডীগড়ে আর শালিনী হরিদ্বারের মেয়ে। শালিনী বেশ মিশুকে মেয়ে অনায়াসে সবার সাথে মিশে যেতে পারত, রিশুকে দাদা হিসাবে সন্মান করত শালিনী। তবে ইন্দ্রজিতের একটা বদ অভ্যেস ছিল, কোন মেয়ে যদি একটু ওর দিকে ঢলে পড়ত তাহলে ইন্দ্রজিত নিজেকে একদম সামলাতে পারত না, কোন না কোন আছিলায় সেই মেয়ের সাথে প্রেমের ঢলানিতে ঢলে যেত। শালিনীর সাথে প্রেম করার সময়েও ওর এই স্বভাব বদলায়নি, এই নিয়ে শালিনীর সাথে অনেকবার ঝগড়া মন কষাকষি হয়েছে, রিশুও ওকে অনেকবার এইসব করতে বারন করেছে, কয়েক মাসের জন্য সব কিছু বন্ধ থাকার পরে আবার সেই পুরানো স্বভাব ফিরে আসে ইন্দ্রজিতের। বারবার বারন করা সত্ত্বেও শালিনীর অবর্তমানে ইন্দ্রজিত বেশ কয়েক জন মেয়ের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিল, সেটা রিশুর অজানা ছিল না।
 
সেদিন ওপিডিতে ডিউটি ছিল রিশুর, দুপুরের দিকে হটাত ওর হসপিটালে শালিনী এসে উপস্থিত, বলে যে ওর বাড়ির চাবি চাই। রিশু বুঝে যায় যে নিশ্চয় আবার ইন্দ্রজিতের সাথে রাগারাগি হয়েছে। শালিনীকে বাড়ির চাবি দিয়ে বুঝায় যে হসপিটাল থেকে ফিরে সোজা ইন্দ্রজিতের সাথে দেখা করে একটা ফয়সলা করবে। শালিনী বিশেষ কথা না বাড়িয়ে জল ভরা চোখে ওর হাত থেকে বাড়ির চাবি নিয়ে চলে যায়।
 
বাড়ি ফিরতে সন্ধ্যে হয়ে যায় রিশুর, দরজায় নক করতেই দরজা খুলে যায়। বসার ঘরে পা রেখে শালিনীর বিধ্বস্ত চেহারা দেখে হতভম্ব হয়ে যায়। সোফার ওপরে ওর একটা শারট গায়ে অর্ধ শায়িত শালিনীকে দেখেই রিশুর মনে দুশ্চিন্তা জেগে ওঠে। শালিনী ওর দিকে ভগ্ন হৃদয়ে তাকায়, দুই চোখের কোলে জল টলমল করছে, এক হাতে মদের গেলাস অন্য হাতের দুই আঙ্গুলের মাঝে একটা আধা জ্বলা সিগারেট। ঘর ভর্তি সিগারেটের বোটকা গন্ধ যেটা রিশুর একদম সহ্য হয় না। শারটের সামনের দিকে বেশ কয়েকটা বোতাম খোলা, অনায়াসে বুঝে যায় যে ওই শারটের নিচে কিছুই পরে নেই শালিনী। এলোমেলো মাথার চুল, চোখে চুড়ান্ত নেশার ঘোর, ঘাড়ে গালে লাল দাগ মনে হয় দাঁতের, সুগোল মোটা ঊরুর ওপরে নখের আঁচর। মেঝের ওপরে শালিনীর পরনের পোশাক এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে, সোফার পাশেই একটা অর্ধেক শেষ হয়ে যাওয়া মদের বোতল। শালিনীর এই অবস্থা দেখে রিশুর চোয়াল কঠিন হয়ে যায়, কিন্তু ওর নিজের ঘরের এই অবস্থার কারণ খুঁজে পায় না।
 
রিশু ওর সামনে হাঁটু গেড়ে বসতেই রিশুর কলার ধরে কেঁদে ফেলে শালিনী, “ইওর সিস্টার ইজ আর হোড় ডক্টর অম্বরীশ, তোমার বোন একজন বেশ্যা হয়ে গেছে।”

শালিনীর হাত থেকে মদের গেলাস কেড়ে নেয়, সিগারেট নিভিয়ে জিজ্ঞেস করে, “কি করেছ তুমি? তোমার এমন অবস্থা কেন?”

চোয়াল চেপে কাঁপা গলায় উত্তর দেয় শালিনী, “আই ফাকড আ গাই, আমি একজনের সাথে সেক্স করেছি, ভাইয়া।” ভাঙা বুক নিয়ে পাগলের মতন হেসে ওঠে শালিনী, “যদি ইন্দ্রজিত অন্য মেয়ের সাথে শুতে পারে তাহলে আমি কেন পারব না? আমিও তাই অন্য একজনের সাথে সেক্স করেছি।” বলেই ওর বুকের ওপরে মাথা রেখে কেঁদে ফেলে।

রিশু শালিনীর মুখ আঁজলা করে ধরে জিজ্ঞেস করে, “ইন্দ্রজিত কি করেছে?”

উলটো হাতে চোখ নাক মুছে সম্পূর্ণ বিবরন দেয় শালিনী, “আমি কয়েক দিনের জন্য বাড়ি গিয়েছিলাম, আমার আজকে ফেরার কথাও ছিল না। গতদিন যখন ইন্দ্রজিতের সাথে কথা হল তখন আমার একটু সন্দেহ হয়েছিল, মনে হল কিছু একটা লুকাচ্ছে। আমিও রাতের বাস ধরে হরিদ্বার থেকে ওকে না বলেই রওনা দিলাম, সকালে এসে দিল্লী পৌঁছে সোজা বাড়ি গেলাম। আমাকে এই সময়ে বাড়ির দরজায় দেখতে পাবে সেটা একদম আশা করেনি। ভীষণ ভাবেই আশ্চর্য হয়ে যায় ইন্দ্রজিত, চেহারা ফ্যাকাসে হয়ে যায়। ওর ইতস্তত ভাব দেখেই বুঝতে পারি কিছু একটা লুকাচ্ছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে, সঠিক উত্তর দিতে পারল না। শোয়ার ঘরের দিকে যেতেই আমার পথ আটকে দাঁড়িয়ে পরল, আমার মাথায় রক্ত চেপে গেল, বুঝে গেলাম কামুক স্বভাবের সেই পুরানো ইন্দ্রজিত ফিরে এসেছে। ওকে ঠেলে দিয়ে দরজা খুলতেই দেখি আমার বিছানায় এক অর্ধ উলঙ্গ মেয়ে ঘুমিয়ে। আমার সারা শরীর ঘৃণায় রিরি করে জ্বলে উঠল, দিগ্বিদিক জ্ঞান শুন্য হয়ে ঘুমিয়ে থাকা মেয়েটাকে সপাটে এক চড় কসিয়ে দিলাম। ঘুমন্ত মেয়েটা হটাত করে ওইভাবে চড় খেয়ে ধরমর করে উঠে বসে। ইন্দ্রজিত আমাকে শান্ত করতে চেষ্টা করে, আমি ইন্দ্রজিতকে যথেচ্ছ গালিগালাজ করে জিনিস পত্র লন্ডভন্ড করে বেড়িয়ে এলাম বাড়ি থেকে। কি করব ভাইয়া, বলতে পার? আমি ত শুধুমাত্র ইন্দ্রজিতকেই মন থেকে ভালোবেসে ছিলাম ভাইয়া।”
 
কথা গুলো শুনতে শুনতে রিশুর চোয়াল শক্ত হয়ে যায় রাগে। শালিনী তারপরে বলে, “বাড়ি থেকে বেড়িয়ে কোথায় যাবো, কারুর কাছে যেতে ইচ্ছে করল না। তারপরে ভাবলাম, আমার ভাইয়া আছে ওর বাড়িতে যাবো। তাই হসপিটাল গিয়ে তোমার কাছ থেকে চাবি নিয়ে তোমার বাড়ি চলে এলাম। বসে বসে অনেকক্ষণ কাঁদলাম, কিন্তু মন কে কিছুতেই সান্ত্বনা দিতে পারলাম না। আমিও ভাবলাম যে আমিও অন্যের সাথে শোব, ওকে দেখাব যে আমিও করতে পারি তখন হয়ত বুঝবে যে প্রেমে এইভাবে ভীষণ ধাক্কা খেলে কেমন লাগে। আমি ইন্টারনেট খুলে গিগোলো খুঁজলাম, খুঁজে পেলাম একটা ছেলেকে। বললাম যে টাকা দেব এসে আমার সাথে উদ্দম সেক্স করতে হবে। তোমরা ছেলেরা সব এক জাত, পায়ের মাঝের কুকুরটাকে সামলে রাখতে পার না। এক কথায় রাজি হয়ে গেল ছেলেটা, ওকে বললাম যে হুইস্কি আর সিগারেট নিয়ে এস। এল সে ছেলেটা, জানি না কে, নামটাও হয়ত ভুয়ো।” দুই চোখে অঝোর ধারায় বন্যা বয়ে চলেছে শালিনীর, রিশুর বুকের ওপর আছড়ে বলে, “আই হ্যাড আ অয়াইল্ড সেক্স, পাগলের মতন সেক্স করেছে আমার সাথে। আমি ছেলেটাকে খুব মেরেছি আর গালাগালি দিয়েছি, চুপ করে সব শুনে গেছে। আমি সেই ভিডিও ইন্দ্রজিত কে পাঠিয়ে দিয়েছি।”
 
সব কিছু শোনার পরে দীর্ঘশ্বাস ফেলে রিশু, ইন্দ্রজিতের ওপরে ভীষণ ক্রোধে সারা শরীর জ্বলে ওঠে। এই অচেনা দেশে কেউই কারুর হয় না, সবাই কোন মতলবে বন্ধুত্ত পাতায়, সেখানে ইন্দ্রজিতের সাথে একমাত্র ওর ভালো সম্পর্ক ছিল। সেই সুত্রে শালিনীর সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায় রিশুর। যতদিন শালিনীর সাথে ওর প্রেম হয়নি ততদিন রিশু ওকে বারন করত না। কিন্তু শালিনীর সাথে প্রেম করার পরে রিশু বারন করে অন্য মেয়েদের দিকে তাকাতে, অন্য কোন মেয়ের সাথে সম্পর্ক রাখতে। হটাত ছেলেটার কি যে হয়ে গেল, এবারে শেষ বারের মতন একটা বোঝা পরা করতে হবে ওর সাথে।
 
ইন্দ্রজিতের সাথে এখুনি একবার কথা বলা দরকার, ফোন উঠাতেই শালিনী ওর হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলে, “না ভাইয়া আর নয় আর তুমি ওকে ফোন করবে না। ওর সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে।”

রিশু ওকে বুঝানোর শেষ চেষ্টা করে বলে, “তাও একবার ওর সাথে কথা বলতে দাও।”

শালিনীর চোখ জোড়া বুজে আসে, মাথা ধরে টলে পরে রিশুর দিকে, সেই সাথে হড়হড় করে বমি করে দেয়। রাগে দুঃখে এতক্ষন যত মদ খেয়েছিল সব রিশুর গায়ের ওপরে বমি করে দেয়। থরথর করে বার কয়েক সকেঁপে ওঠে শালিনীর দেহ, বমি করে চোখ বুজে নিস্তেজ হয়ে ঢলে পরে রিশুর গায়ের ওপরে। নিজের দিকে তাকিয়ে দেখে রিশু, সারা জামায় বমির দুর্গন্ধে রিরি করে ওঠে ওর শরীর। তাও নিস্তেজ হয়ে যাওয়া শালিনীর দেহ পাঁজাকোলা করে তুলে বিছানায় নিয়ে গিয়ে শুয়েই দেয়। বমি করে এতটাই নিস্তেজ হয়ে পড়েছিল শালিনী যে চোখ খুলে দেখার মতন শক্তি টুকুও ছিল না ওর দেহে। শালিনীকে বিছানায় শুইয়ে দিয়ে বাথরুমে ঢুকে তোয়ালে ভিজিয়ে নিয়ে এসে চোখ মুখ মুছিয়ে দেয়। শালিনী ততক্ষনে গভীর ঘুমে তলিয়ে যায়। বুক ভরে শ্বাস নিয়ে শালিনীর দিকে তাকিয়ে দেখে, ঊরুর ভেতর দিকের নরম মাংসে, দুই পেলব বাজুতে নখের আঁচর, ঘাড়ে কাঁধে দাঁতের দাগ, মেয়েটাকে সেই ছেলেটা নরখাদক রাক্ষসের মতন সম্ভোগ করেছে। চোখ ফেটে জল বেড়িয়ে আসার যোগার হয় ওর।
 
বাথরুমে ঢুকে জামা কাপড় খুলে স্নান সেরে বেড়িয়ে আসতেই আরো এক আশাতীত চমক ওর জন্যে ওর বসার ঘরে অপেক্ষা করেছিল, চন্দ্রিকা। ঘরে ঢুকে শালিনীর ওই অবস্থা দেখে হয়ত দরজা বন্ধ করতেই ভুলে গিয়েছিল রিশু। চন্দ্রিকার চোখের দিকে তাকিয়ে রিশু বুঝে যায় যে ওর ঘরের এই দুরাবস্থা দেখে ওর মনের মধ্যে হাজার প্রশ্নের ঝড় উঠেছে।
 
চোয়াল চেপে কাঁপা কন্ঠে জিজ্ঞেস করে রিশুকে, “এসবের মানে কি অম্বরীশ?”

রিশু তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে মুচকি হেসে বলে, “কেমন আছো?”

ঝাঁঝিয়ে ওঠে চন্দ্রিকা, “এসবের মানে কি অম্বরীশ?”

চড়া গলার আওয়াজ শুনে দাঁড়িয়ে পরে রিশু, ওর দিকে হাত তুলে থামিয়ে বলে, “কিসের মানে জানতে চাইছ?”

মেঝের ওপরে ছড়ান শালিনীর জামাকাপড় আর মেঝেতে পড়া মদের বোতল দেখিয়ে বলে, “তুমি নাকি ড্রিঙ্ক কর না, তুমি নাকি সিগারেট খাও না? আর এই মেয়েদের পোশাক এইভাবে তোমার মেঝেতে ছড়িয়ে?” শোয়ার ঘরের মধ্যে উঁকি মেরে দেখে বিছানায় অর্ধ নগ্ন শালিনী রিশুর একটা জামা গায়ে বেহুঁশ হয়ে ঘুমিয়ে। কাঁপা কন্ঠে চাপা চেঁচিয়ে ওঠে রিশুর দিকে, “শেষ পর্যন্ত তুমি আমার সাথে...”

রিশু চোয়াল চেপে দাঁত পিষে উত্তর দেয়, “তুমি যা ভাবছ তার বিন্দুমাত্র কিছুই সত্য নয়। এইসব দেখে তুমি যা ধারনা করছ ……”

ছলছল চোখে চেঁচিয়ে ওঠে চন্দ্রিকা, “আমি যা দেখছি তা সব মিথ্যে? সেই দুপুর থেকে তোমাকে ফোন করে যাচ্ছি, এক বারের জন্যেও আমার ফোন রিসিভ করনি। তুমি ব্যাস্ত জানি তাই ভেবেছিলাম বাড়ি ফিরলে একটু গল্প করব, কিন্তু তুমি যে এইভাবে এত ব্যাস্ত সেটা ঘুনাক্ষরেও টের পাইনি। তুমি কি না শেষ পর্যন্ত নিজের বেস্ট ফ্রেন্ডের প্রেমিকার সাথে সেক্স করলে?”

ভীষণ রেগে যায় রিশু, চন্দ্রিকার দিকে আঙ্গুল তুলে গর্জে ওঠে, “চুপ, একদম চুপ, আগে আমার কথা ঠিক করে শোন তারপরে নিজের কথা বলবে।”

চন্দ্রিকা কিছুই শুনতে নারাজ, চেঁচিয়ে ওঠে রিশুর দিকে, “কি ভাবতে বলছ অম্বরীশ, তোমার বিছানায় তোমার জামা পরে শালিনী শুয়ে রয়েছে, দেখেই বোঝা যায় ওর গায়ে শারট ছাড়া আর কিছুই নেই। এইদিকে তুমি শুধু মাত্র একটা তোয়ালে কোমরে জড়িয়ে দাঁড়িয়ে আছ। শালিনীর জামা কাপড় থেকে পরনের অন্তর্বাস পর্যন্ত তোমার ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে। সিগারেট আর মদের গন্ধে ঘরে টেকা দায়। এইসব দেখার পরেও তুমি বলবে যে তুমি কিছু করনি? তুমি নাকি শালিনীকে বোন বলে ডাকো? ও নাকি তোমাকে রাখী পড়িয়েছে, এই তোমাদের ভাই বোনের সম্পর্ক?”

শেষের কথাটা কানে যেতেই মাথায় রক্ত চেপে যায় রিশুর, চোয়াল চেপে চন্দ্রিকার দিকে আঙ্গুল তুলে দরজা দেখিয়ে বলে, “তোমার যখন আমার প্রতি কোন বিশ্বাস নেই, তুমি যখন আমার কথা কিছু শুনতে চাইছ না তখন বেড়িয়ে যাও বাড়ি থেকে। মিস চন্দ্রিকা পশুপতি, আমার মা ছাড়া অন্য কারুর কাছে আমি জবাবদিহি দিতে নারাজ। আমি আজ পর্যন্ত আমার মা ছাড়া অন্য কারুর সামনে মাথা নত করিনি, এমন কি পাপার সামনেও নয়। তবে যাওয়ার আগে একটা কথা জেনে রাখো, ভুল আমি নই ভুল তুমি করছ।”
 
খোলা দরজা দিয়ে ভাঙা বুক নিয়ে সেদিন বেড়িয়ে যায় চন্দ্রিকা, সেদিনের পরে আর কোনদিন ওদের দেখা হয়নি, সেটাই ছিল ওদের শেষ দেখা। চন্দ্রিকা বেড়িয়ে যাওয়ার পরে অনেকক্ষণ চুপচাপ বসেছিল রিশু, রাগে দুঃখে সারা শরীর জ্বলে উঠেছিল ওর, ভালোবাসার অপর নাম বিশ্বাস, সেই বিশ্বাস যখন নেই তখন ভালোবাসার ওপর থেকে বিশ্বাসটাই চলে যায়। রিশু এটাও বুঝতে পেরেছিল যে চন্দ্রিকা কোনদিন হয়ত কোলকাতা যেত না, হয়ত ওকে জোর করত দিল্লীতেই থেকে যেতে, ওর বাড়ির সাথে যে মানিয়ে নিতে পারবে না সেটা অবশ্য অনেক আগেই বুঝে গিয়েছিল রিশু। সেদিন প্রতিজ্ঞা করে রিশু আর কাউকে প্রেম করবে না, কোন তৃতীয় ব্যাক্তিকে নিজের পরিবারের মধ্যে টেনে আনবে না।

[Image: 20210115-150253.jpg]
[+] 10 users Like pinuram's post
Like Reply

(22-10-2020, 01:55 PM)Baban Wrote:  দারুন আপডেট. শুধু একটাই প্রশ্ন - যদি ব্যাপারটা বিপরীত হতো তাহলে কি এতটাই সহজে রিশু বিশ্বাস করে নিতো পুরোটা? আজকের দিনে দাঁড়িয়ে প্রাক্টিক্যালি ভাবুন.

আজকের সমাজ যে পর্যায় গিয়ে দাঁড়িয়েছে সেখানে বিশ্বাস কথাটাই একটা joke হয়ে গেছে. অবশ্যই রিশু নিষ্পাপ..... সে কোনো দোষ করেনি... কিন্তু চন্দ্রিকাও কি সম্পূর্ণ দোষী এই ব্যাপারে? না অন্তত এব্যাপারে তাকে দোষ দেয়াটা ঠিক নয়. রিশুর উচিত ছিল ঠান্ডা মাথায় পুরোটা হ্যান্ডেল করা. পরিস্থিতিটাই এমন ছিল যে সব এলোমেলো করে দিলো. বাকি চন্দ্রিকা রিশুকে ওর মায়ের থেকে আলাদা করে নিজের করে নেওয়া ব্যাপারটাতে আমি মোটেও সহমত  দিচ্ছিনা. এই ব্যাপারে সে অবশ্যই ভুল করেছে. এবারে কি হয় জানার ইচ্ছে বেড়ে গেলো.

আপনার এই প্রশ্নটা আমার সব থেকে বড় পাওনা, আপনারা এই যে ভাবতে বসেছেন যে কে ঠিক কে ভুল এটাই সব থেকে বড় প্রশংসাবাদ আমার কাছে !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 4 users Like pinuram's post
Like Reply

(22-10-2020, 02:17 PM)ddey333 Wrote:  এটা কি করলো রিশু , একটু তো বোঝানোর চেষ্টা করা উচিত ছিল নাকিইইই !! Angry
যাক গে , একদিক দিয়ে এরকম কিছু একটা তো হওয়ারই ছিল , নাহলে আমাদের ঝিনুকের কি হতো ?? :)
তবে হ্যা , চন্দ্রিকার জন্য মনটা একটু ভারি হয়ে গেলো , আচ্ছা ওকি আবার কখনো ফিরে আসবে গল্পে !!   bananaSad

আপনাকে একটা গল্প বলি -- একবার এক গ্রামে এই দুর্গা পুজোর সময়ে রামায়ন নাটক হচ্ছিল, লোকে লোকারণ্য, সীতা হরনের পালা দেখতে ভিড় উপচে পড়েছে, মঞ্চে দশ মাথা রাবণ অট্টহাসি দিয়ে সীতা কে টেনে বের করে নিয়ে চলেছে, সেই দেখে দর্শকের মধ্যে থেকে একজন রাবণের দিকে জুতো ছুঁড়ে মেরে চেঁচিয়ে ওঠে, ওর দুষ্ট রাবণ ছেড়ে দে মা সীতা কে, রাবণের চরিত্রে যিনি অভিনয় করছিলেন সে নামকরা একজন অভিনেতা, সঙ্গে সঙ্গে যাত্রা পালা থেমে যায়, সবাই হই হই করে ওঠে সেই দর্শকের দিকে। কিন্তু সেই অভিনেতা সেই জুতো মাথায় করে নিয়ে বলে -- আজ পর্যন্ত যত নাটক বাহবা পেয়েছি তার মধ্যে শ্রেষ্ঠ এই জুতো, আজ আমি সত্যি ধন্য যে দর্শক শুধু নাটক দেখেনি দেখছে এক রাবণ কে।
গল্পটা কেন বললাম আশা করি বুঝতে পেরেছেন Heart Heart Heart Heart  লাভ ইউ দেবু'দা !!!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 6 users Like pinuram's post
Like Reply

(22-10-2020, 02:49 PM)TheLoneWolf Wrote:  কি কমেন্ট করব বুঝতে পারছিনা। পুজোর পরে আপডেট পাওয়ার পরেই বলতে পারবো কেমন লাগলো। বিশেষত শেষের তিনটি আপডেট একটা ভিন্ন আর্কের অংশ, পুরো আর্ক শেষ হওয়ার আগে কোনো শক্ত মন্তব্য করার সাহস পাচ্ছিনা। পুজোতে ভালো সময় কাটাবেন। শুভকামনা।

আচ্ছা তাই সই, পুজোর পরেই এরপরের আপডেটের পরে জানাবেন আপনার মতামত !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(22-10-2020, 04:00 PM)dreampriya Wrote:  Bujechilam erokom e kichu akta otit ache but exactly ei rokom vabini .. vebechilam barir kono kathay hoito vul bojabuji hoiche .. tobe sotti bolte ki akta meyer jaigai nije ke dar koriye dekle chondrika r vul bojatay savabik .. meyera tader bf er byapare vison possessive hoi .. ar choker samne emon drissho dekle tokon r bodbuddhi kaj kore na

ঠিক ঠিক ঠিক, এইভাবে কোন মেয়ে যদি চোখের সামনে এই সব দেখে তাহলে মাথা ঠিক রাখা দায়, তবে এতে কিন্তু পিনুরামের কিছু করনীয় নেই যদি আপনারা ভেবে থাকেন যে পিনুরাম দোষী তাহলে কিন্তু একদম ভুল !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(22-10-2020, 07:00 PM)TumiJeAmar Wrote:  রিশুকে এই রকম ফলস পজিশনের ফেলে দেওয়ার জন্য দায়ী কে ?
চন্দ্রিকার এইরকম ভাবাও অযৌক্তিক নয়।
দেখা যাক লেখকরাম এর পর কি করেন !!

পিনু এখানে কিন্তু দোষী নয়, এরপর কি হবে সেটাই দেখার, কে কি করে দেখা যাক !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(22-10-2020, 07:01 PM)anupama99 Wrote:  onek din por por asar ektaii karon onekta ek saathe paoa jay taii... golpo durdanto colche bises kore rishu ar chandrikar prem ta darun laglo... partha sotti ekta ghada etto sundori jhinuker hridoy bhenge dilo... tobe chandrika is not wrong, je kono meye emon dekhle khub ahoto hobe seta ekdom thik... rishur uchit chilo chandrika k maniye neoar... obosyo rishu jakhon bari jachee takhon nischoy jhinuker saatheii biye hobe..... etto kichu ghote gelo onek kichuii bhalo legeche ek ek kore bolte parbo na thik tobe apnar golpe character gulo jeno cokher samne vese othe setaii amader shoob theke boro paona... ekhane ambalika mone hoy khub boro ek ta character... bises kore "maa'r haather daal" i just loved that part.... pinuram tussi great ho, tofu kobul karo.....

আপনার "তফু" কবুল হ্যায়, দেখে ভালো লাগলো যে আপনি ছোট ছোট কথা গুলো মনে রেখেছেন আর এটাও ভালো লাগলো জেনে যে গল্পের সাথে একাত্ম হয়ে গেছেন !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(22-10-2020, 07:30 PM)Mr Fantastic Wrote:  আগের একটা কমেন্টে এরকম আশংকা করেছিলাম, কিন্তু পিনুদার ভাবনার সাথে আমার অনুমান মিলে যাবে এটা ভাবতে পারিনি !! অনাকাঙ্খিত দুর্ঘটনা এটা। একেই ইন্দ্রজিতের কেচ্ছা, শালিনীর হঠকারী কাজকর্ম দেখে রিশুর মন বিশৃঙ্খল অবস্থায় ছিল, সেই পরিস্থিতিতে চন্দ্রিকা ভুল বুঝে দোষারোপ করলে রাগ তো হবেই। কিন্তু চন্দ্রিকার দিক থেকে দেখলে ওর রেগে যাওয়া আর সন্দেহ করাটাও স্বাভাবিক, মেয়েদের অধিকারবোধ প্রবল থাকে প্রেমিকের ওপর। রিশুর উচিত ছিল ঠান্ডা মাথায় ধৈর্য ধরে বোঝানোর আর চন্দ্রিকারও উচিত ছিল সবদিক যাচাই করে পরিস্থিতির বিচার করা, পুরোটাই একটা দুর্ঘটনা ঘটে গেল...চন্দ্রিকার ভালোবাসা খাঁটি ছিল, রিশু নিজের ego কে নিয়ন্ত্রণ করতে পারলো না, দুর্ভাগ্যের ব্যাপার  bananaSad bananaSad

যাক দেখে ভালো লাগলো এবারে, তবে কি জানেন এখানে আমার বিশেষ কিছুই বলার নেই, আমি কারুর পক্ষপাতীত্ত্ব করব না, কে ঠিক কে ভুল তার বিচার সম্পূর্ণ পাঠকের ওপরে ছেড়ে দিয়েছি !!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(22-10-2020, 09:02 PM)dada_of_india Wrote:  রিশু আর চন্দ্রিকার পর্ব কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলো না ? যেখানে কিছু রোমান্স  কিছু টুকরো ভালোবাসা কিছু অভিমান থাকার কথা ছিল সেখানে হটাৎ বৃষ্টির মতো শালিনী এসে সব ভিজিয়ে না দিয়েও সব ভিজিয়ে দিয়ে গেলো ! ঠিক হজম হলোনা ! ... বাকি তুমি লেখক নিশ্চয় কিছু বুঝেই লিখেছো  ! কিন্তু চন্দ্রিকার দোষ  কোথায় ? সে কেন প্রত্যাখিত হলো ?

কিছু অভিমান, কিছু ভালোবাসা আছে, কয়েকটা আপডেট পড় বুঝতে পারবে আছে সব কিছুই, বেশি দিলে আবার বদ হজমের আশঙ্কা আছে তাই বেশি দিলাম না, তবে যে টুকু দিয়েছি সঠিক পরিমানে দিয়েছি। লেখক এখানে কিছু না বুঝেই লিখে গেছে, যেমন তুমি জানো না আগামী কাল কি হবে ঠিক তেমন আমি জানি না আগামী কালে কি হবে (এই গল্পের কথা বলছি) দোষ গুন বিচারের ভার সম্পূর্ণ পাঠকের ওপরে ছেড়ে দিয়েছি, আমার কর্ম চরিত্র চিত্রায়ন করা, তাতে মনে হয় আমি ঠিক পথেই আছি না হলে তুমি যেখানে পিনুর নুনু ধরে টানা টানি করতে সেখানে তুমি আজ গল্পে মন্তব্য করেছ সেটাই আমার সব থেকে বড় পাওনা !!!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 4 users Like pinuram's post
Like Reply

(23-10-2020, 08:38 AM)lizzyfawn Wrote:  ? আমি সিনেমা দেখছি, কেউ আমার পিছনে কাঠি করবে না.
হুক্কা হুয়া!


মনে মনে বলে নিজ মন
গালি দেবে একজন
সে দাদা " পিনুরাম "
গালির সাথে হতে পারে কিছু উত্তম মধ্যম
হাতের কাছে পেলে
ফেসবুকের ".. মনের কথায় " মনের গল্প পেয়েও
সাড়া দিয়নি বলে

ওরে মন ছাড় তোর কবিতা
মনে মনে বল
যেমন কর্ম তেমন ফল
গালি নিলাম মাথা পেতে
উত্তম মধ্যম ও দেহ টাতে
আম্বালিকার মাতৃময়ী মহিমায়
সকল কষ্ট হবে ক্ষয়।

দেখলে তো আমার দিক থেকে আমি সব মেনে নিলাম, তুমি তো লুকোনোর খুব প্যাল্ন করছিলে। "....." (নাম বলা বারণ) এর গালি খেয়ে তবে সোজা হয়েছ।
এটা থেকে শিক্ষা পেলাম "তোমাকে তেল না, গালি দিতে হয়, কাছে পেতে হলে"

তবে তুমি খুব বেচে গেলে, কারন আমি তোমাকে গালি দিতে পারব না। কারণ তোমাকে আমি সন্মান করি। জিবন দর্শনের শিক্ষা তোমার কাছ থেকেই পাচ্ছি, এই দিক থেকে তুমি "গুরুদেব"

গল্প আর গল্পের গল্প পড়ে (কাল রাতে ধরেছি, সকালে উঠেছি। মাঝে একটু ঘুমিয়েছি) জানলাম তুমি আমাকে "মিস" করেছ। আমি তো দেখেই আনন্দের অতিসয্যে সপ্তম আকশে উড়ছিলাম, পরে মনে পড়ল আমার তো ডানা নেই তাই লাফাতে লাগলাম। সূর্য মামা না উঠলে "হুক্কা হুয়া" ডাক দিতাম। কিন্তু এখন আর দেওয়া যাবে না। দিনের বেলা পিটুনি খেতে কার ভালো লাগে ¡

গল্পের রূপ চরিত্র গতিপ্রকৃতি নিয়ে কিছু বলব না। আগেই বলেছি "আমি সিনেমা দেখেছি". তোমার উপর আমার বিশ্বাস আছে।

শুভ করনাশ্য ভয়াং দুরঃ দূর্গান দেহি সপ্তমি হিতায় চ।

লাস্টের টা Xossipy পরিবারের সবার জন্যে. সবাই খুব মজা মে থাকবেন কিউ কি "জিনদেগি দো পল কি, আ জি লে যারা ইসে প্যার লে দে কে। পার পুরে ঈমানদার সে।"

পুনশ্চঃ আগের" Sial Pondit" নাম টা এখানে নিতে পারিনি কিছু technical problem এর জন্যে।

তেল কারা মারে, অধস্তন শ্রমিকরা বস দের তেল মারে, বন্ধুদের ডাকতে হলে গালাগালি দিয়েই কাজ হয়, (এই বোকা... অনেকদিন দেখা পাইনি... ইত্যাদি)। তোমার যে একদিন দেখা পাবো সেটা জানা ছিল, কারণ ফেবু তে অনেক আগেই মেসেজ করতে, তবে সত্যি বলছি সময়ের অভাবে একদম লিখে উঠতে পারতাম না। এটাও যে লিখছি অনেক লুকিয়ে চুরিয়ে (আই মিন সময় বের করে) লিখতে হচ্ছে, এই করোনার ঝামেলায় ওয়ার্ক ফ্রম হোম হয়ে যাওয়াতে অফিসের বস ভাবে সর্বদা এদের এবারে ধরা যাবে তাই শালা কাজের বোঝা ঘাড়ে চাপিয়ে খালাস। তার ওপরে ঘরে থাকার জন্য বাড়ির সব্বাই (আই মিন গিন্নি) বাড়িতেই তাই সময় করে ওঠা খুব মুশকিল, রাতের বেলা একটু সময় বার করতে হয় লেখালেখির। সত্যি তোমায় খুব মিস করছিলাম, পুরানো বন্ধুদের খুব মিস করি বিশেষ করে পোকাদার কবিতা তবুও অনেকে এসেছে দেখলাম ড্রিমপ্রিয়া, রকি, দাদা ওফ ইন্ডিয়া, বৌরসেস দাদা, স্বপনদা  আরো অনেকেই আছেন, এই সাইটে বেশ কিছু নতুন বন্ধুর দেখা পেলাম ডিদে দাদা, মিস্টার ফ্যান্টাস্টিক দাদা, এরা ত দেখলাম যে ফোরাম ভরে দিয়েছে পিনুরামের থ্রেডে, সত্যি বলতে অতটা সন্মানের যোগ্য আমি নই। নতুন পুরানো সবাই কে দেখতে পেয়ে বুক ভরে গেল !!!!!!!!

Heart Heart হুক্কা হুয়া Heart Heart
welcome

[Image: 20210115-150253.jpg]
[+] 5 users Like pinuram's post
Like Reply

(23-10-2020, 09:44 AM)Isiift Wrote:  আসলে রিশুর মা সম্পর্কে চব্দ্রিকা যখন ওই মন্তব্য টা করেছিল সম্পর্কটা হয়ত তখনই ঠুনকো হয়ে গেছিল।আর রিশুর চন্দ্রিকার প্রতি টান ছিল কিনা তার আগেই সম্পর্ক শেষ।রিশু যে ঠিক প্লেবয় তা না ওর পরিবারটার প্রাধান্যই ওর আগে অধিক মনে হচ্ছে। হওয়াটাও স্বাভাবিক আম্বালিকার আত্মত্যাগ তো নিছক কোন ছেলেখেলা নয়।  তবে আসলেই এই অবস্থায় বিশ্বাস করাটা একদম অসম্ভব ব্যাপার।কারণ সম্পর্কটা দেবায়ন আর অনুপমার না।ওহ ধন্যবাদ দিতে ভুলে গেছিলাম সূচিপত্রের জন্য

আপনি যে ভাবে রিশুর আর চন্দ্রিকার চরিত্র নিয়ে চুল চেরা বিচার শুরু করেছেন, সেটা দেখে ভালো লাগলো, এর মধ্যে অবশ্য আমি নাক গলাবো না Big Grin  কে ভালো কে মন্দ, কার কি করা উচিত ছিল কার কি করা উচিত ছিল না সেই বিষয়ে আমি কোন মতামত জানাবো না, সেই অধিকার আমার নেই, আমি মতামত জানাতে গেলে এখুনি আম্বালিকা, অম্বরীশ, সঙ্ঘমিত্রা, চন্দ্রিকা এরা সবাই মিলে আমাকে গণ ধোলাই দেবে, তখন ত আর আপনারা সাথে থাকবেন না আমাকে ওদের নিয়েই থাকতে হবে Big Grin  !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 5 users Like pinuram's post
Like Reply

(23-10-2020, 09:53 AM)Mr Fantastic Wrote:  চন্দ্রিকা ওর বাড়িতে সবার সাথে মানিয়ে নিতে পারবে না, ওকে কলকাতায় ফিরে যেতে দেবে না - এই ধারণাটা কিন্তু রিশুর নিজস্ব ভাবনা, মনে মনে ভেবে নিয়েছে ! চন্দ্রিকাকে কিন্তু আমরা দেখেছি অম্বালিকার সাথে অল্প সময়ের মধ্যে ভালোই মিশে যেতে। 

আপনি মশাই করেন কি বলেন ত, বেশ কয়েকটা সুতোতে (থ্রেড)  ঢুঁ মেরে দেখলাম আপনি প্রায় সব গল্পেই পিনুকে খুঁজে বেড়িয়েছেন, সেরেছে রে Heart , এমন কেন? এই'ত এবারে লেখা শুরু করেছি এবারে পিনুকে এখানেই পেয়ে যাবেন অন্য কোথাও খোঁজার দরকার পড়বে না। সবাই এরপর এটা না ভেবে বসে যে আপনি আমার কোন এলিয়াস Tongue   তাহলে কিন্তু দুইজনেই মুশকিলে পরে যাবো !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(23-10-2020, 01:07 PM)lizzyfawn Wrote:  happy
বাঃ বাঃ বাঃ 4 ঘন্টার মধ্যেই প্রতি উত্তর। এত তাড়াতাড়ি আশা করিনি। খুব active বোঝা যাচ্ছে। 
তুমি কিসের যোগ্য আর কিসের না সেটা তোমাকে ভাবতে হবে না.
যেটা দিচ্ছি নিয়ে নাও, বোলেতো "সন্মান"। পরে কখন কি হবে তার কোন ঠিক ঠিকানা নেই। 
আর বাড়িতে বেশি লাফিও না। মনে দেখ বাড়িতে শিল নোড়া আছে... একটু বেগড় বাই হলেই তোমার গিন্নী বসিয়ে দেবে। কোথাায় বসাবে সেটা নাই বা বললাম।।।

ও হ্যাঁ তেল দেওয়ার কথা কি যেন বলছিলে? যাক গে ভুলে গেছি।।।
পকেটে শুকনো লঙ্কা রাখছি, পরে ভেঙ্গে দেব  Big Grin

Heart   from হুুক্কা হুয়া  Heart

যা দেবে তাই নেব মাথা পেতে, আজকাল আর শিল নোড়া কেউ ইউস করে না Big Grin  মিক্সার গ্রাইন্ডার ইউস হয় Tongue

[Image: 20210115-150253.jpg]
[+] 1 user Likes pinuram's post
Like Reply

(23-10-2020, 05:28 PM)Mr Fantastic Wrote:  আসলে দেবতার সন্ধান করছিলাম সব জায়গায়, এবার তার ঠিকানা খুঁজে পেয়েছি, আর অন্য কোথাও খোঁজার দরকার নেই  Namaskar Big Grin Tongue Heart

Heart Heart Heart Heart Heart  এমন বলে না

[Image: 20210115-150253.jpg]
[+] 1 user Likes pinuram's post
Like Reply

(23-10-2020, 06:56 PM)dada_of_india Wrote:  সবাই এতো তেল মারছে তাতেও বোকাচোদা দু দিনে ১ পাতা আপডেট দিচ্ছে ! সামনে পেলে গাঁড়  মেরে সব আপডেট বের করে নেবো !

গাঁড় থেকে আপডেট বের হয় জানতাম না ত Tongue  

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(24-10-2020, 02:12 AM)Isiift Wrote:  আমি এখানে কিন্তু চন্দ্রিকার সেক্রিফাইস নিয়ে কিছু বলিনি কারণ চন্দ্রিকার দিক থেকে রিশুর প্রতি ভালবাসাটা ছিল নিখাদ। যেহেতু লেখক চন্দ্রিকাকে নিয়ে আর এগুতে চায় না তাহলে এটা নিয়ে আলাপ করাই বৃথা। তবে
চন্দ্রিকার একটা সুযোগ প্রাপ্য ছিল।অন্তত সতিটা জানার বিষয়টা।হয়ত সূদুর ভবিষ্যতে জানতে পারবে হয়তবা না সবটাই লেখকের ইচ্ছা।

আপনি দেখি লেখকেই দোষারোপ করে গেলেন, এখানে লেখক কি করবে রে বাবা, কার প্রতি কি ছিল না ছিল সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার আর আপনাদের ব্যাপার, আমি সূত্রধর মাত্র, এখানে কি আর লেখকের ইচ্ছে অনিচ্ছে খাটে নাকি Tongue !!!!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 1 user Likes pinuram's post
Like Reply

(24-10-2020, 10:07 AM)Chinmoy Wrote:  এই বুঝি শেষ থেকে শুরু হ্ল... কিন্তু দাদা, একটূ বড় আপডেট দিন....

শেষ থেকে শুরু হলেই জানতে পারবেন কথায় শেষ হয়েছে Tongue Tongue Tongue Tongue

[Image: 20210115-150253.jpg]
[+] 1 user Likes pinuram's post
Like Reply

(24-10-2020, 10:40 PM)Chinmoy Wrote:  একটা রোমান্স ভরা  আপডেটের অপেক্ষাতে আছি

(24-10-2020, 10:40 PM)Chinmoy Wrote:  একটা রোমান্স ভরা  আপডেটের অপেক্ষাতে আছি

সময় হলেই সব আসবে, শুক্তোর আগে ত কেউ মাংস পাতে দেয় না, তাই না !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(25-10-2020, 12:14 AM)ব্যাঙের ছাতা Wrote:  আসলে আমরা যারা ডাঃ অম্বরিশ স্যান্যালকে যে বয়স থেকে চিনি জানি, মাত্র অল্প কদিনের পরিচয়ে চন্দ্রিকা তো তাকে অতটা চেনে না বা বুঝে উঠতে পারেনি! এছাড়াও উদ্ভূত পরিস্থিতিতে চোখের সামনে সে যেটা দেখেছে, সে অবস্থায় তার এমনটাই বোঝা স্বাভাবিক! তবে চন্দ্রিকা একসময় হয়তোবা সঠিক বিষয়টি জানতে ও বুঝতে পারবে, কিন্তু দেখা যাবে ততক্ষণে তার রিশু আর তার নেই! সে সঙ্ঘমিত্রার গলায় মালা পড়িয়ে দিয়েছে! কেননা, রিশু প্লেন থেকে নামতে যা দেরী ....!

প্লেন নামতে শুরু করে দিয়েছে এবারে ...

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)