Posts: 6,205
Threads: 42
Likes Received: 12,676 in 4,199 posts
Likes Given: 5,341
Joined: Jul 2019
Reputation:
3,803
হ্যা.... কিন্তু আমরা এখন যে সব যৌন গল্প পড়ি বা লিখি সেই হিসাবে বলেছি. সে তো আমিও তান্ত্রিক নিয়ে যৌন গল্প লিখেছি নিশির ডাক. সে হলো শয়তান তান্ত্রিক কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা অন্য. এখানে আমার মনে হয় ভয়,অলৌকিকতা,আতঙ্ক আর সাথে তন্ত্র শক্তি ও নিয়মাবলী দেখানোর প্রয়োজনটা বেশি. আমি সেই হিসাবে বলেছি.
Posts: 6,205
Threads: 42
Likes Received: 12,676 in 4,199 posts
Likes Given: 5,341
Joined: Jul 2019
Reputation:
3,803
অনেক ধন্যবাদ পিনুদা......❤
জীবনে সম্মানের সাথে এই কথাগুলো অনেক সাহায্য করে, হয়তো সবচেয়ে বেশি সাহায্য করে. নিজের ভুল ত্রুটি গুলো জানা যায় যাতে ভবিষ্যতে আরো ভালো লেখা উপহার দেওয়া যায়. আপনি ক্রিটিক হিসেবে আমায় পথ প্রদর্শন করছেন.... আরেকটা অস্কার পেলাম.❤
আমি শুধু এইটুকুই বলবো যে দাদা আমি গল্পটা বেশি বড়ো আর নাটকীয় রূপ দিতে চাইনি কখনো. হ্যা..... আমার মাথাতেও এসেছিলো আরো রোমহর্ষক এবং উত্তেজক করা যায় কিনা.... তারপর ভাবলাম কিছুটা ব্যাপার গোপন রেখে একটা open end style গল্প লিখি যাতে পাঠকরা নিজের মনে কিছু প্রশ্ন তৈরী করে নিজেরা নিজেদের মতন উত্তর বার করবে. বিশেষ করে ওই বৃদ্ধার ক্ষেত্রে. কে তিনি? হটাৎ কোথা থেকে এলেন? আর অবনী বাবুর কালী মাকে ঐভাবে ডাকার পরেই উনি এলেন... তার মানে ওই বৃদ্ধা কি তাহলে মায়েরই কোনো রূপ? এই সব প্রশ্ন গুলির উত্তর আমি চাইছিলাম পাঠক নিজেদের মতো বার করুক. আর দাদা স্বামী স্ত্রীকে খুন করতে যাচ্ছে আর ছেলে নিজের শেষ শক্তি দিয়ে মাকে রক্ষা করছে... ব্যাপারটা অসাধারণ কিন্তু আপনি একটু ভাবুন ব্যাপারটা ফিল্মের ক্ষেত্রে আলাদা মাত্র পেতো কিন্তু গল্পে ব্যাপারটা কি একই মাত্র পেতো? এটা যদিও সম্পূর্ণ আমার মত. এটা কিন্তু যদিও সেদিনই হতে পারতো যদি না ওই জবা ওই বালিশের নিচে থাকতো. তাহলে যে কি সর্বনাশ হতো ভেবেই কেমন লাগে!!
তবে হ্যা.... কয়েকটা জায়গায় আপনি একদম ঠিক.... একজায়গায় শুধু নাম আরেক জায়গায় পাশে বাবু বসানো উচিত নয়. যেকোনো একটা মেইনটেইন করা উচিত. আর অর্কের বাবা হিসেবে আমি মিলনের জায়গা গুলোতে বেশির ভাগ সম্বোধন করেছি কারণ আমি "বাবা" কথাটার ওপর জোর দিতে চেয়েছি যে এক পিতা নিজের সম্পর্ক, কর্তব্য পবিত্রতা ভুলে কেমন করে একটু একটু করে নিজের চোখেই অজান্তে ছোট হয়ে যাচ্ছে.
দাদা আবারো অনেক ধন্যবাদ.... ঐযে বললাম যার লেখা সেই কবে থেকে পড়ে আসছি আজ সে আমার ভালোর জন্যই আমার ভুল গুলো ধরিয়ে দিচ্ছে...... গুরু দুটো অস্কার পেয়ে গেলাম ❤!!!!
Posts: 6,205
Threads: 42
Likes Received: 12,676 in 4,199 posts
Likes Given: 5,341
Joined: Jul 2019
Reputation:
3,803
থাঙ্কস দাদা ❤
আর হ্যা একশোবার নিজের মতামত লেখকের সামনে তুলে ধরবেন এটাই তো প্রকৃত লেখক চায়.. নিজের পাঠকদের ভেতরের অনুভূতি জানতে. কতটা ভালো লাগলো, কোথায় খারাপ লাগলো বা বুঝতে কোথায় অসুবিধা হলো. যাতে লেখক নিজের অনুভূতি গুলো তার সামনে সুস্পষ্ট ভাবে ফুটিয়ে তুলতে পারে, নিজের লেখার উদ্দেশ্য গুলো পাঠকের সামনে রাখতে পারে. আপনি আপনার ব্যক্তিগত মতামত দিয়েছেন..... এটাই তো চাইছিলাম আমি.
আপনার আমার এই গল্পটা এতো ভালো লেগেছে বলেই আপনি বন্ধুর মতো আমায় খোলা মনে নিজের মতামত দিয়েছেন.
আরেকটা কথা দাদা.... আমি যেমন অচেনা অতিথি নামের ছোটদের জন্য একটি গল্প লেখার প্রয়াস করেছি আপনিও ভবিষ্যতে ছোটদের জন্য কিছু লিখতে পারেন. আমার কেন জানি মনে হয় ছোটদের গল্প আপনি অসাধারণ লিখতে পারবেন. যে পবিত্র ভালোবাসা এতো সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারে... সে নিষ্পাপ বাচ্চাদের জন্যও দারুন গল্প লিখতে পারে. ভেবে দেখবেন.
(This post was last modified: 10-12-2020, 01:02 PM by
Baban. Edited 1 time in total.)