Thread Rating:
  • 53 Vote(s) - 3.42 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

EROTIC HORROR উপভোগ

Showing only the posts of Baban: 189 of 441 posts. Show all posts
#81

[Image: 20201011-020749.jpg]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#82
Star 

১১


(আগের পর্বের পর)


"সব কিছুর জন্য দায়ী এই মূর্তিটা...... এটা অপয়া.. এটার জন্যই আজ মা আর নেই.... এই মূর্তির জন্য আমার সব শেষ হয়ে গেলো."

কথাগুলো মাথায় ঘুরছে দীপঙ্কর বাবুর. মনে পড়ে গেলো আজ থেকে ৫ বছর আগের একটি কেস. এক স্বামী নিজের হাতে তার স্ত্রীকে রাতে হত্যা করে. এমন কি সকালে সে নিজেই পুলিশকে ফোন করে সব স্বীকার করে. কিন্তু দীপঙ্কর বাবু ফোর্স নিয়ে সেখানে পৌঁছানোর পরে আর তাকে গ্রেপ্তার করার পরে সেই লোক টা  বিড় বিড় করে একটাই কথা বলছিলো - ও.... ও আমায় বললো... ও আমায় বললো করতে আর আমি করলাম.... কেন করলাম জানিনা.... কেন এত বড়ো পাপ করলাম? জানিনা.... শুধু ও..... ও.... বলছিলো.. আমায় আদেশ দিচ্ছিলো... আর আমি.... আমি পাপী... আমি পাপী. দীপঙ্কর বাবু ভেবেছিলেন বোধহয় লোকটার মাথার গন্ডগোল আছে. তাকে বাইরে নিয়ে যাবার পরে তিনি ঘরে তল্লাশি করেন. আর তখনই তার চোখে পড়েছিল শোকেসে রাখা ওই মেয়েমানুষের মূর্তি টা. একদম সেই স্ট্রাকচার. তিনি হয়তো ওই মূর্তির দিকে ওতো নজর দিতেন না.. যতটা দিয়ে ছিলেন একটা মেয়ের কথা শুনে. মেয়েটি ছিল ওই খুনীর. সে  বার বার বলছিলো - কাকু.... সব ওই মূর্তির জন্য হয়েছে কাকু.... বাবা যবে থেকে এটাকে বাড়িতে এনেছিল তারপর থেকেই মায়ের সাথে বাবার ঝগড়া হতো, বাবার রাগ আগের থেকে অনেক বেড়ে গেছিলো, বাবা মায়ের গায়ে হাত তুলতো... আর আজ বাবাই মাকে...... সব কিছুর জন্য দায়ী এই অপয়া মূর্তি.

তখন এইসব কথা মাথাতেই নেন নি দীপঙ্কর বাবু. ভেবেছিলেন মায়ের মৃত্যু শোকে মেয়ে এসব বলছে কিন্তু আজ নিজের বোনের শশুর বাড়িতে এই মূর্তি দেখে আর বোনের স্বামীর আজব আচরণ গুলো দেখে মনে কেমন যেন একটা অদ্ভুত সন্দেহ আর ভয় তৈরী হচ্ছে. যেন কিছু একটা খারাপ হতে চলেছে. উনি ঠিক করলেন ওনার বন্ধু শান্তনু কে এই মূর্তিটার ব্যাপারে জিজ্ঞেস করবেন. শান্তনুর এইসব মূর্তি, গিফট, এসবের বড়ো দোকান আছে. যদি ও কিছু বলতে পারে.

অর্ক কলেজের ব্যাগ গুছিয়ে নিচ্ছে আর দেখছে বাবার আজকেও ওই মূর্তিটা হাতে ধরে ওটার গায়ে হাত বোলাচ্ছে আর হাসছে মনে মনে. বাবার দেহের মধ্যে এই কদিনে ভালোই পরিবর্তন ঘটেছে. কিছুটা রোগা হয়ে গেছে, চোখের তলায় কালি, একটুতেই ক্লান্ত হয়ে পড়ছে আর বদমেজাজি হয়ে গেছেন. একটুতেই রেগে যায় আজকাল. আজ মামা মামীর সাথে বাইরে গিয়ে ওনাদের গাড়ি অব্দি তুলে দিয়ে ফিরে এসে জানিয়ে দিয়েছে বাবা যে আজ তিনি অফিসে যাবেন না. শরীরটা ভালো লাগছেনা. অর্ক আরেকটা ব্যাপার লক্ষ করছে.... বাবার হাত একটু একটু কাঁপছে. নিজের ওপর কন্ট্রোল যেন কমে গেছে বাবার. কিন্তু নেশাগ্রস্ত মানুষের মতো ওই মূর্তির গায়ে হাত বোলাচ্ছে বাবা. বাবার এইরূপ পরিবর্তন ভালো লাগছেনা অর্কর. সেই হাসিখুশি প্রাণখোলা বন্ধুর মতো বাবাটা যেন কোথাও হারিয়ে গেছে. কিন্তু কেন এরকম করছে বাবা? ছোট অর্ক বুঝতেই পারছেনা সব কিছুর জন্য দায়ী বাবার হাতের ওই মূর্তি.

পরের দিনই দীপঙ্কর বাবু নিজের বন্ধুর দোকানে গেলেন দেখা করতে. মূর্তিটার ছবি শান্তনু বাবু ভালো করে দেখলেন. তারপরে বললেন -

শান্তনু: দেখে তো সাধারণ মূর্তির মতোই লাগছে... তবে যে বানিয়েছে তাকে মানতেই হবে... নিখুঁত কাজ করেছে. জাত শিল্পী বোঝাই যাচ্ছে.

দীপঙ্কর: এটা কিসের মূর্তিবলতে পারিস?

শান্তনু বাবু আবারো ভালো করে নিরীক্ষণ করে মাথা নেড়ে বললেন: নারে..... ঠিক বুঝতে পারছিনা. মনে হচ্ছে পরীর মূর্তি... কিন্তু আমি যতদূর জানি পরীদের পাখনা পাখিদের মতো হয়. যদিও এসব ব্যাপারে আমার কোনো পড়াশুনা করা নেই.. কিন্তু........

দীপঙ্কর: কিন্তু কি?

শান্তনু: আমায় চিন্তায় ফেলছে এই মূর্তির পা. এতো মানুষের পা নয়.... ছাগলের পায়ের মতো.....দেখেছিস? আর তারওপর মূর্তির পায়ের নীচে এতগুলো মানুষের মাথার খুলি. আমি জানিনা এটা কোনো আর্টিস্টিক স্কাল্পচার কিনা... কিন্তু কেন জানিনা মূর্তিটা দেখে কেমন যেন লাগছে. কেন জানিনা মনে হচ্ছে জিনিসটা.......

এই টুকু বলে তিনি দীপঙ্কর বাবুর দিকে তাকিয়ে বললেন: আচ্ছা কি ব্যাপার বলতো? মানে হঠাৎ এইসব ব্যাপারে তোর ইন্টারেস্ট কেন? আর এই ছবিটা কোথায় পেলি?

দীপঙ্কর বাবু আসল ঘটনা কিছুই বললেন না. শুধু হেসে বললেন: না.. আসলে একটা কেসের সঙ্গে এই মূর্তিটার যোগ আছে... সে তোকে পরে আমি সব বলবো... তা তুই আর কিছু পারবিনা বলতে?

শান্তনু বাবু বন্ধুর ফোনটা ফেরত দিয়ে বললেন: না ভাই... আমি মূর্তি টুর্তি বেচি ঠিকই কিন্তু এসব ব্যাপারে আমার আইডিয়া তেমন কিছু নেই. তুই একটা কাজ কর... অবনী চ্যাটার্জীর সাথে দেখা কর.

দীপঙ্কর: অবনী চ্যাটার্জী? সে কে?

শান্তনু: উনি একজন এন্টিক ডিলার. আমার পরিচিত..... বহুদিনের ব্যবসা ওনার আর তাছাড়াও অনেক পড়াশোনা করেছেন পুরোনো জিনিস নিয়ে. উনি নানারকম বিষয় জ্ঞান অর্জন করেছেন. আমি তোকে ঠিকানা দিচ্ছি. তুই গিয়ে দেখা কর. যদি কিছু বলতে পারেন.. তবে উনিই পারবেন. আমি ওনার সাথে কথা বলে রাখবো তোর ব্যাপারে. 

সেদিন রাতে অর্কর ঘুমটা হঠাৎ ভেঙে গেলো. চোখ খুলে দেখলো পাশে বাবা নেই. কিন্তু ঘরে কেমন পোড়া একটা হালকা গন্ধ. মা গভীর ঘুমে ঘুমিয়ে. অর্কর হিসু পেয়েছিলো তাই ও উঠে বাথরুমে গেলো. বাথরুমে পৌঁছে অর্ক দেখলো ভেতর থেকে সেটি বন্ধ. মানে বাবা আছে বাথরুমে. কিন্তু বাবা আলো জ্বালেনি কেন? অন্ধকারে বাবার অসুবিধা হচ্ছেনা নাকি? আর বাবা কার সাথে ফিস ফিস করে কথা বলছে?

অর্ক দরজায় কান লাগিয়ে শুনলো বাবা কাকে যেন বলছে - ওহ এই নাও খাও.. আহহহহহ্হঃ ভালো করে খাও আহহহহহ্হঃ..... পুরোটা চোষো আহহহহহ্হঃ...

এসব বাবা কি বলছে? কাকে বলছে? কিন্তু তখনি বাবার আওয়াজ থেমে গেলো. ভেতর থেকে ফিসফিস আওয়াজ. তারপরে বাবা রাগী স্বরে জিজ্ঞেস করলো - বাইরে কে?

বাবার প্রশ্ন শুনে অর্ক ভয় পেয়ে গেলো. তবু সাহস করে বললো: আ.. আমি বাবা.

বাবা: কিহলো? তুই উঠে এলি কেন?

অর্ক: মানে... হিসু পেয়েছে তাই... তুমি করে নাও.. তারপরে আমি...

কথা শেষ হবার আগেই বাবা দরজা খুলে বেরিয়ে এলো. বাবা প্যান্টটা ঠিক করতে করতে রাগী চোখে অর্কর দিকে তাকালো. অর্ক ভয় পেয়ে গেলো. বাবার চোখে মুখে রাগ ও বিরক্তির ছাপ স্পষ্ট. অর্কর দিকে সেই দৃষ্টিতে তাকিয়ে রাগী স্বরে তিনি বললেন - যা..... করে আয়... তারপরে আমি যাবো. আলো জ্বালানোর দরকার নেই.

অর্ক বাবাকে আর কিছু না বলে বাথরুমে ঢুকে গেলো. কিন্তু সেই পোড়া গন্ধটা অর্ক এখানেও পেলো. বরং এখানে আরও বেশি করে পাচ্ছে. এই পোড়া গন্ধ মোটেও কাগজ বা কাপড় পোড়ার নয়.. যেন অন্য কিছু পুড়ছে. যাই হোক অর্ক প্যান্ট নামিয়ে হিসু করতে লাগলো. কিন্তু ওর মনে হচ্ছে ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে.  ওকেই দেখছে হিংস্র দৃষ্টিতে!!

এটা ভেবেই গায়ে কাঁটা দিলো ওর. পেছনে তাকাতে ইচ্ছে করছে আবার ভয়ও পাচ্ছে.. যদি কিছু দেখে ফেলে ও? এরকম অনুভূতি আগে কোনোদিন হয়নি ওর. ভাগ্গিস বাবা বাইরে দাঁড়িয়ে... এটাই যা একটু সাহস দিচ্ছে ওকে. কোনোরকমে হিসু করে বেরিয়ে এলো অর্ক. বাইরে বাবা দাঁড়িয়ে. ওকে বেরিয়ে আসতে দেখে ওর বাবা এগিয়ে এসে ছেলের দিকে তাকিয়ে বললেন: যা.... গিয়ে চুপচাপ মায়ের পাশে শুয়ে পর.

অর্ক: তুমি আসবেনা বাবা?

প্রশ্ন শুনে বাবা ছেলের গাল টিপে একবার ফাঁকা বাথরুমের দিকে তাকালো তারপরে কি জানি কি দেখে মুচকি হেসে আবার ছেলের দিকে তাকিয়ে একটু জোরেই গাল টিপে বড়ো বড়ো চোখ করে বাবা বললো - না.... আমার কাজ বাকি আছে.... তুই যা... ভালো ছেলের মতো মায়ের কাছে গিয়ে শুয়ে পর.

নিজের বাবাকে অর্ক কোনোদিন ভয় পায়নি. কেনই বা পাবে? কিন্তু আজ এই রাতে নিজের বাবাকে দেখে সে ভয় পেয়ে গেলো. বাবার এই মুখচোখ, শান্ত ভাব দেখেই অর্ক আর কোনো প্রশ্ন করলোনা... চুপচাপ মাথা নেড়ে  নিজের ঘরে চলে গেলো. আর তাকায়ও নি বাবার দিকে.

বাবা যেন এই কদিনে কেমন বদলে গেছে. কেমন অন্য মানুষ হয়ে গেছে. সেই আগের হাসি, অর্কর সাথে বসে টিভি দেখা, ছেলেকে গল্প বলা সব বন্ধ করে দিয়েছে বাবা. বিছানায় শুয়ে এগুলোই ভাবছিলো অর্ক. বেশ কিছুক্ষন সময় পার হয়ে গেছে. বাবা এখনও ফিরছেনা. কি করছে বাবা? যাবো? কিন্তু বাবা বেরোতে বারণ করেছে. না থাক..... যদি বাবা বকে? কিন্তু এতক্ষন ধরে বাবা কি করছে?

আর বেশিক্ষন নিজের কৌতূহল দমন করে রাখতে পারলোনা অর্ক. সে মায়ের পাশে থেকে উঠে বাইরে এলো. খুব ধীর পায়ে বাথরুমের কাছে গেলো. কিন্তু না..... বাবা বাথরুমে নেই. বাইরে থেকে ছিটকিনি দেওয়া. তাহলে বাবা কোথায় গেলো? অর্ক বাবাকে খুঁজতে ওদের ড্রয়িং রুমে গেলো. সেখানেও অন্ধকার. কেউ নেই. এমনকি ওদের আরেকটা বেডরুমেও ঘুরে এলো. কই? বাবা তো সেখানেও নেই. তাহলে কি...........?

অর্কর কৌতূহল যেন প্রতি মুহূর্তে বেড়ে চলেছে. সে এবারে এগিয়ে যেতে লাগলো সিঁড়ির দিকে. ছাদে ওঠার সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো সে. বুকে কেমন যেন ধুক ধুক হচ্ছে, একটা ভয় হচ্ছে অর্কর. নিজের বাবার কাছে যেতে কিসের ভয়? সেটা ও বুঝতে পারছেনা. শেষ সিঁড়িটা উঠে অর্ক দেখলো তার সন্দেহ ঠিক. ছাদের দরজা খোলা. আর ভেতরে বাবার হাসির শব্দ. মানে বাবা ভেতরেই. যাক তাহলে বাবা ছাদে... এই ভেবেই ও এগিয়ে যাচ্ছিলো কিন্তু ওকে আবার থামতে হলো. কারণ ছাদ থেকে এখন শুধু বাবার হাসির শব্দই আসছেনা... সাথে আরেকটি মানুষের হাসির শব্দও আসছে. আর সেই হাসি যেন অর্করও পরিচিত.

অর্ক দরজার কাছে পৌঁছে খুব সাবধানে মাথাটা একটু বাড়িয়ে ভেতরে দেখলো আর চমকে উঠলো. বাবা ছাদে একটি মহিলার সাথে কথা বলছে. আর সেই মহিলাকে অর্ক খুব ভালো করেই চেনে কারণ সেই মহিলা হলো অর্কর মামী. পিঙ্কির মা!

কিন্তু.... কিন্তু এ কিকরে সম্ভব? মামারা তো আজই ফিরে গেছেন. যাবার আগে অর্কর মামী ওকে কোলে নিয়ে আদর করে গালে চুমু খেয়ে গেছে. তাহলে এখন কি করে....? নিজের চোখকে নিজেই বিশ্বাস করতে পারছেনা বাচ্চাটা. কিন্তু ও ঠিক দেখছে. ওর একমাত্র মামী. ঠিক তখনি ওর চোখের সামনেই ওর বাবা ওর মামীকে কাছে টেনে জড়িয়ে ধরলো. আর মামীর গলায়, ঘাড়ে চুমু খেতে লাগলো. এসব বোঝার বয়স যদিও অর্কর হয়নি. ও শুধু বুঝলো বাবা মামীকে আদর করছে. কিন্তু কেন? বাবাকে তো কোনোদিন মামীকে স্পর্শ করতেও দেখেনি ও. শুধু পুজোর পরে একবার বাড়িতে ওরা বেড়াতে এসেছিলো তখন অর্ক দেখেছিলো ওর মামী ওর বাবার পা ছুঁয়ে প্রণাম করেছিল. আর বাবাও শুধু মাথায় হাত রেখেছিলো মামীর. ব্যাস ঐটুকুই.

কিন্তু আজ একি দেখছে অর্ক. বাবাকেও মামী চুমু খাচ্ছে. বাবার গেঞ্জির ভেতর হাত ঢুকিয়ে বাবার পিঠে হাত বোলাচ্ছে মামী আর বাবা মামীর চোখে চোখ রেখে মামীকে দেখছে. অর্ক দেখলো মামী যে শাড়ীটা পড়ে আজ গেছিলো সেটাই তার পরনে এখনও. কিন্তু একি!

অর্কর চোখের সামনেই ওর বাবা ওর মামীর শাড়ীটা কাঁধ থেকে সরিয়ে দিলো. মামী শুধুই ব্লউস পড়ে. বাবা আরও ঘনিষ্ট ভাবে মামীকে জড়িয়ে ধরে মামীর পিঠে নিজের দুই হাত বোলাতে লাগলো. তারপরে মামীর গালে চুমু খেলো বাবা আর দুই হাত দিয়ে মামীর ব্লউসের হুক গুলো একটা একটা করে খুলতে লাগলো বাবা. শেষ হুকটা খুলে মামীর খোলা পিঠে হাত বোলাতে লাগলো বাবা. আর অন্য হাত দিয়ে মামীর ডান কাঁধ থেকে ব্লউসটা সরিয়ে সেখানে চুমু খেতে লাগলো বাবা.

তখনি মামী যেন সোজা এই দরজার দিকেই তাকালো. যেন মামী বুঝে গেছে বাইরে কেউ আছে. আর দাঁড়ালোনা অর্ক. সঙ্গে সঙ্গে নিজের মাথা সরিয়ে দ্রুত গতিতে নেমে এলো নীচে আর সোজা নিজের ঘরে গিয়ে মায়ের পাশে শুয়ে পড়লো ও.

-কি গো? কি দেখছো? জিজ্ঞেস করলেন অতনু বাবু.

সুজাতা........ না না.... সুজাতা নয়.... এত শুধু সুজাতার রূপ. ভেতরের মানুষটা তো মোহিনী. মোহিনী তীক্ষ্ণ দৃষ্টিতে ছাদের দরজার দিকে তাকিয়ে ছিল. এবারে বললো: মনে হয় কেউ আমাদের লুকিয়ে দেখছিলো.

অতনু: না... না... কই? কেউ তো নেই... ছেলেটা হিসু করতে উঠেছিল..... ওকে বোকে দিয়েছি. কেউ নেই.

মোহিনী/ সুজাতা: না...বোধহয় কেউ ছিলো... তোমার স্ত্রী নয়তো? ওই মহিলাকে আমার একদম ভালো লাগেনা... খুব বাজে....

অতনু: কেন?

মোহিনী/সুজাতা: তোমার মতো এরকম সুপুরুষকে না ভালোবেসে শুধু ছেলেকে নিয়ে পড়ে আছে.... ভুলেই গেছে যে তার স্বামীরও তাকে প্রয়োজন... সেও তো পুরুষ... তারও খিদে আছে. কোথায় তোমায় রাতে সুখ দেবে... তা না.. শুধুই ছেলে আর ছেলে. কোনো নারীত্ব নেই ওর. কোনো পুরুষের যোগ্য নয় সে..... তোমার মতো সুপুরুষের তো নয়ই.

অতনু বাবুর হঠাৎ মনে হতে লাগলো সত্যিই তো..... শ্রীপর্ণাকে কতদিন কাছে পায়নি সে. অর্ক যত বড়ো হচ্ছে ততই যেন শ্রীপর্ণার যৌবন শুকিয়ে যাচ্ছে.... সেই রস সেই সৌন্দর্য যেন হারিয়ে যাচ্ছে. শুধুই পরিবারের প্রতি কর্তব্য পালন করছে সে .. কিন্তু স্বামীর ভালোবাসাকে, স্বামীর খিদেকে মেটাতে অক্ষম সে. আজ শ্রীপর্ণা শুধুই অর্কর মা.... অতনু বাবুর সেই সুন্দরী শ্রী যেন হারিয়ে গেছে.

আশ্চর্য... এসব চিন্তা তো এর আগে কোনোদিন মাথাতেও আসেনি অতনু বাবুর. কিন্তু আজ এই নারীর মুখে এসব শুনে মনে হচ্ছে সুজাতার প্রতিটা কথা ঠিক. শ্রীপর্ণা নিজের সৌন্দর্য ও যৌবন শুধুই মাতৃত্বের কর্তব্য পালনে নষ্ট করেছে.

মোহিনী অতনু বাবুর কানে ফিস ফিস করে বললো: কখনো তোমার ইচ্ছে করেনা...তোমার ওই বৌটাকে...ওই অকাজের মেয়ে মানুষটাকে শেষ করে দিতে? হি.. হি...


সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো অর্কর. উঠে দেখলো বাবা তখনো ঘুমিয়ে. বাবার মুখে ক্লান্তির ছাপ. রাতের সেই দৃশ্যটা মনে পড়ে গেলো অর্কর. বাইরে এসে মাকে জিজ্ঞেস করলো


অর্ক: মা?

মা: হুম কি বল?

অর্ক: কাল......

মা: কি কাল কি? তাড়াতাড়ি বল আমায় রান্না ঘরে যেতে হবে.

অর্ক: কাল রাতে... মানে বাবা... মানে... মামী.. মানে বাবা আর মামী কাল রাতে

ছেলের কথায় শ্রীপর্ণা অর্কর দিকে তাকিয়ে একটু রাগী কণ্ঠেই বললো: কিসব উল্টো পাল্টা বলছিস? মামীরা তো কাল সকালে চলে গেছে আবার রাতে তাকে কোথায় দেখলি? যত্তসব ভুলভাল কথা... যা বাথরুম যা... আমি যাই.... তোর বাবাকে ডাকি.... কিযে হলো তোর বাবার... ঘুম যেন সকালে ভাঙতেই চায়না.... আবার কেমন ক্লান্ত হয়ে যাচ্ছে.... কিছু বলাও যায়না... বাবু রাগ করে...

এসব বলতে বলতে মা বাবাকে ডাকতে চলে গেলো. অর্ক কিছুই বুঝতে পারলোনা. ও নিজেও জানে ওর মামা মামীরা কাল সকালেই চলে গেছে... তাহলে রাতে ওদের ছাদে ওর বাবার সাথে মামীকে কিকরে দেখলো ও? আর ওরা করছিলোই বা কি? এসব কি হচ্ছে? বাবা কেমন পাল্টে যাচ্ছে... অর্ক আজব জিনিস দেখছে.... কেন? ভাবতে ভাবতে ও বাথরুমে ঢুকে গেলো.

একটু আগেই স্বামী অফিসের জন্য বেরিয়ে গেছে. শ্রীপর্ণা ছেলেকে কলেজে ছাড়তে গেলো. ফিরে আসার সময় ও দেখলো আজ এত পরেও ওর বাড়ির ছাদে কাকেরা কা কা করছে. এমন সময় বাড়ির উল্টো দিকের কাকিমার সাথে ওর দেখা. উনিও ব্যাপারটা লক্ষ্য করেছেন. উনি বললেন: আশ্চর্য ব্যাপার... আমি লক্ষ করছি প্রতিদিন ভোরের দিকে তোমাদের বাড়ির চারপাশে কাকেরা ঘুরে বেড়ায়. এর আগেও কাকেদের দল দেখেছি... কিন্তু কখনো এতদিন ধরে বার বার একই জায়গায় ফিরে আসতে দেখিনি. ঠিক সকালের এইরকম সময়ে ওগুলো আবার চলে যায়. আর ইয়ে......

কাকিমা কথাটা বলতে একটু সংশয় প্রকাশ করছেন দেখে শ্রীপর্ণাই বললো: বলুন না কি বলবেন.

কাকিমা অর্কর মায়ের দিকে একটু চিন্তিত মুখে তাকিয়ে বললেন: না মানে আমি শুনিছি.... এক জায়গায় এত কাক বার বার আসা..... মানে ব্যাপারটা নাকি ভালো নয়..... এরকম যেখানে হয় সেখানে নাকি....

উনি এইটুকু বলেই আর বললেন না. ওনাকে চুপ হয়ে যেতে দেখে শ্রীপর্ণা জিজ্ঞেস করলো: সেখানে.... সেখানে কি হয় কাকিমা?

উনি একটু মুচকি হেসেই বললেন: তোমরা এখনকার মানুষ... আমাদের মতো বয়স্ক মানুষদের কথা শুনে হয়তো হাসি পাবে.

শ্রীপর্ণা: তাও বলুন না..... কি হয়?

কাকিমা: না.. মানে আমি শুনিছি.... এরকম হলে নাকি... সেই বাড়িতে কোনো অনর্থ ঘটে... কোনো খারাপ কিছু......

তারপরেই তিনি আবার হেসে বললেন: অবশ্য এসব কিছুরই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই মা..... এসব আমিও ছোট থেকে শুনে আসছি... আর তাছাড়াও সত্যিই তো..... বিনা কারণে পশু পাখিদের সঙ্গে এসব অলৌকিক কথা যোগ করার মানে হয়না.... ওদের কি দোষ? যাক গে... ছাড়ো...... আমি আসি মা.

উনি চলে গেলেন. শ্রীপর্ণা আরেকবার তাকালো ওদের বাড়ির ছাদে. কাকেদের সংখ্যা আগের থেকে কমে গেছে. উড়ে চলে যাচ্ছে ওগুলো. শ্রীপর্ণা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাড়ির ভেতর ঢুকে গেলো.



চলবে........



বন্ধুরা... কেমন লাগলো আজকের আপডেট?
জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে লাইক রেপস দিতে পারেন.

[Image: IMG-20250821-034916-217.jpg]
[+] 13 users Like Baban's post
Like Reply
#83

ধন্যবাদ ❤️
এতটুকুই এখন উপভোগ করুন..... আরও আসবে ভবিষ্যতে.
[+] 1 user Likes Baban's post
Like Reply
#84

ধন্যবাদ ❤️ সাথে থাকুন এইভাবেই.
Like Reply
#85

ধন্যবাদ সোহম ❤️
তবে একটা কথা জানোতো সব ইচ্ছে যখন পূরণ হতে থাকে... তখন বুঝতে হবে কিছু একটা গন্ডগোল আছে. এক্ষেত্রেও অনেকটা তাই. এই মোহিনী যে কি জিনিস তার আন্দাজ করেছো নিশ্চই . তাই সুখটা যেমন উপভোগ করছো তেমনি ভয়টাও উপভোগ করতে থাকো আর সাথে থাকো.
[+] 3 users Like Baban's post
Like Reply
#86

(16-10-2020, 06:33 PM)Mr Fantastic Wrote:  যতো তাড়াতাড়ি সম্ভব শান্তনুকে মূর্তির ব্যাপারে পুরোটা জানতে হবে, নইলে সামনে অর্কর মায়ের ঘোর বিপদ !!! 

দেখে ভালো লাগলো যে আপনি গল্পটার সাথে জড়িয়ে পড়েছেন..... প্রতিটা আপডেট পড়ে নিজের মতামত দিচ্ছেন.... এইভাবেই পাশে থাকুন.  Heart নাকি..... থাকো বলবো? সেদিন আপনি আমায় তুমি করেই প্রশ্ন করেছিলেন.
[+] 2 users Like Baban's post
Like Reply
#87

(16-10-2020, 08:48 PM)Avishek Wrote:  
ওরে বাবা ! এতো সাংঘাতিক মূর্তি ! মানে এই মূর্তি যার কাছেই যায় সেই বাড়িতে খুন হয়, এই নারী বাধ্য করে খুন করতে ! 
দাদা... এতো সত্যিই professional লেভেলের লেখা. এরকম গল্প নিয়ে সত্যিই কাজ হওয়া দরকার.... web series গুলো সেক্স কে যেভাবে present করে... গল্প তো সেইভাবে থাকেই না... শুধু গালাগালি আর সেক্স. তার থেকে এরকম থ্রিলার নিয়ে কাজ হওয়া প্রয়োজন.  সেক্স enjoy ও করা যাবে আবার একটা টানটান উত্তেজনা পূর্ণ গল্পও হবে. 
Reps like added

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত প্রশংসা করার জন্য. সত্যি খুব ভালো লাগে যখন দেখি কষ্ট করে, চিন্তা করে লেখা গল্পগুলি আপনারা এত পছন্দ করেন, সাপোর্ট করেন এত সুন্দর ফিডব্যাক দেন. এইভাবেই সবসময় পাশে থাকুন.
  Namaskar Heart
[+] 1 user Likes Baban's post
Like Reply
#88

ধন্যবাদ ❤️ সাথে থাকুন আগে কি হয় জানার জন্যে.
Like Reply
#89

(17-10-2020, 10:13 PM)dreampriya Wrote:  Darun hocche dada ... Ebar kintu bes voy hocche ki hobe ke jane ... Aste aste golpota bes jome uteche ....

ধন্যবাদ ❤️ আরও জমবে... সাথে থাকুন.
Like Reply
#90
Star 

[Image: 20201019-135521.jpg]
[+] 2 users Like Baban's post
Like Reply
#91

(19-10-2020, 02:14 PM)ddey333 Wrote:  Work in progress.... 

Tiger আসছে.... শীঘ্রই
[+] 2 users Like Baban's post
Like Reply
#92

[Image: 20201018-151743.jpg]
কাল রাত্রে আপডেট আসছে

[+] 5 users Like Baban's post
Like Reply
#93

(20-10-2020, 04:49 PM)Shoumen Wrote:  গল্পটা একবারেই শেষ করে ফেললাম,,,,অসাধারণ প্রেক্ষাপট,,,, অসাধারণ কাহিনী,,,যেমন আবেদন আছে গল্পে তেমন রহস্য আর গা ছমছম করা ব্যাপার ও আছে,,,,চমৎকার,,,, খুব ভালো হচ্ছে,,, চালিয়ে যান দাদা,,,,

পরের আপাডেটের অপেক্ষায় রইলাম।

অনেকদিন পর আপনার কাছ থেকে কমেন্ট পেয়ে সত্যিই ভালো লাগলো. এইভাবেই পাশে থাকবেন  Heart
[+] 1 user Likes Baban's post
Like Reply
#94

(21-10-2020, 09:36 AM)pinuram Wrote:  banana banana banana banana banana

Lagta hai ... Pinuda........ Khush hua banana Heart
Like Reply
#95
Star 

[Image: 20200927-182716.png]
১২



(আগের পর্বের পর)

শান্তনুর থেকে ঠিকানা নিয়ে সেই দোকানে পৌঁছলেন দীপঙ্কর বাবু.  বেশ বড়ো দোকান. দেখেই বোঝা যাচ্ছে দোকানের খ্যাতি আর আয়ু দুই বেশ পুরোনো. বেশ ভিড়. বাবা..... এখনও আজকের দিনেও লোকে এত পুরোনো জিনিস কিনে ঘর সাজায়?


চার পাঁচ জনকে কে পেরিয়ে ভেতরে ঢুকতেই একটা ছোড়া হাসিমুখে এগিয়ে এলো ওনার কাছে.

- আসুন স্যার.... বলুন কি দেখাবো?

দীপঙ্কর বাবু গম্ভীর মুখে চোখ থেকে চশমাটা খুলে বললেন: আমি অবনী চ্যাটার্জীর সাথে দেখা করতে চাই. একটা দরকারি ব্যাপারে. কোথায় উনি?

কথা বলার ধরণ আর ভঙ্গি দেখেই ওই ছোকরা বোধহয় বুঝে গেলো এই লোক সাধারণ ক্রেতা নন... পুলিশ টুলিসের কেউ. তাই সে আসুন স্যার এদিকে বলে ওনাকে নিয়ে দোতলায় উঠে গেলো. চারিদিকে নানারকম আন্টিক মূর্তি, দেয়ালে সেই পুরোনো আমলের ঘড়ি, কয়েকটা টেবিলে সাজিয়ে রাখা পুরোনো কালের গ্রামাফোন. এসব দেখতে দেখতে ওপরে উঠে এলেন অর্কর মামা ওই ছেলেটার সাথে.

ছেলেটা ওনাকে নিয়ে এগিয়ে যেতে লাগলো একটা ঘরের দিকে. দরজা খুলে ভেতরে ঢুকলো দুজনে. দীপঙ্কর বাবু দেখলেন ভেতরে একটা টেবিলে এক বয়স্ক লোক... বয়স ৬০-৬৫ র বসে একজন কম বয়সী লোকের সাথে বসে কথা বলছেন. টেবিলে অনেক ফাইল, কাগজ, আর মূর্তি রাখা. এটা বোধহয় দোকানের অফিস.

ছেলেটি ঢুকতেই ভেতরের দুইজন তাকালো ওদেরই দিকে. বয়স্ক ব্যাক্তিটি কর্মচারীর সঙ্গে অপরিচিত ব্যাক্তিকে দেখে একটু ভুরু কুঁচকে ছেলেটিকে জিজ্ঞেস করলেন - কি ব্যাপার? ইনি?

ছেলেটা: স্যার.... ইনি আপনার সাথে একটু কথা বলতে চান. আপনি যদি.....

অবনী বাবু: আমার সাথে?

দীপঙ্কর বাবু ভেতরে ঢুকে অবনী বাবুর দিকে এগিয়ে গিয়ে নমস্কার করে বললেন: নমস্কার অবনী বাবু... আমি দীপঙ্কর বোস. আমার ব্যাপারে শান্তনু বোধহয় আপনাকে জানিয়েছিল.

অবনী বাবু একবার ভুরু কুঁচকে ভেবেই পরোক্ষনে হেসে বললেন: ওহ! আপনি! আসুন আসুন..... নমস্কার.... এই কল্যাণ..... আমি তোমার সাথে পরে কথা বলবো. তুমি যাও.

শেষ কথাগুলো অবশ্য ঘরে বসে থাকা ছেলেটির জন্য ছিল. সে উঠে বাইরে বেরিয়ে গেলো.

অবনী বাবু: ইয়ে.... কি খাবেন? চা.. নাকি....

দীপঙ্কর: আজ্ঞে নানা... কিছুনা... ধন্যবাদ... আমি শুধু একটা মূর্তির ব্যাপারে আপনার থেকে কিছু ইনফরমেশন চাই...

অবনী বাবু সেই ছোকরা কে চলে যেতে বলার পর দীপঙ্কর বাবুর দিকে তাকিয়ে বললেন : মূর্তির ব্যাপারে? তা আমি চেষ্টা করবো আপনাকে যতোটা সম্ভব সাহায্য করতে. তা কি মূর্তি বলুন?

দীপঙ্কর বাবু নিজের ফোনটা বার করে সেই মূর্তির ছবিটা সিলেক্ট করে ফোনটা অবনী বাবুর হাতে দিলেন. নিজের চশমাটা সেট করে অবনী বাবু ফোনটা হাতে নিয়ে চোখের সামনে সেটাকে ধরলেন আর ধরতেই ওনার যে প্রতিক্রিয়া হলো তা দেখে দীপঙ্কর বাবুও অবাক হয়ে গেলেন. অবনী বাবুর চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট. এমনকি ওনার হাত কাঁপছে. আতঙ্ক ফুটে উঠেছে ওনার মুখে. এরকম প্রতিক্রিয়া পাবেন সেটা ভাবেননি দীপঙ্কর বাবু.

অবনী বাবু তাকালেন দীপঙ্কর বাবুর দিকে তাকিয়ে আতঙ্কিত স্বরে বললেন: এ.. এই..... এই মূর্তির ছবি... আ.... আ.. আপনি কোথায় পেলেন?

দীপঙ্কর: সে বলছি কিন্তু...... কিন্তু আপনি হঠাৎ এরকম চমকে উঠলেন কেন?

অবনী বাবু নিজেই নিজেকে বলতে লাগলেন: একিকরে হয়? ও  তো.... ওতো বলেছিলো সে ওই মূর্তিটা বাইরে ফেলে দিয়েছিলো... তাহলে এটা আবার কিকরে? এতদিন পরে!!

অবনী বাবু নিজে আবোল তাবোল বকছেন শুনে বললেন: কি হয়েছে অবনী বাবু? আপনি এতটা চমকে উঠেছেন দেখে বুঝতে পারছি আপনি এই মূর্তি খুব ভালো করেই চেনেন. কি ব্যাপার? আমায় সব খুলে বলুন.... আমার জানা দরকার.

অবনী বাবু নিজেকে সামলে গ্লাস থেকে দু ঢোক জলপান করে নিজেকে শান্ত করলেন. তারপরে দীপঙ্কর বাবুর দিকে তাকিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলেন: আমি তো বলবো..... কিন্তু আমি যা বলবো..... আপনি কি তা বিশ্বাস করবেন? হয়তো ভাববেন বুড়ো বয়সে প্রলাপ বকছি. কিন্তু আমার প্রত্যেকটা কথা সত্য. এই মূর্তির সাথে যে কি বীভৎস রহস্য আর অতীত জড়িয়ে আছে তা আমি কোনোদিন ভুলবোনা.....

দীপঙ্কর বাবু টেবিলের ওপর দুই হাত রেখে অবনী বাবুর চোখে চোখ রেখে বললেন: বলেই দেখুন.... তারপরে বিশ্বাস করা না করা তো আমার ব্যাপার.... আপনি যা যা জানেন সব বলুন..... কি জানেন আপনি এই মূর্তি সম্পর্কে?

অবনী বাবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ থেকে চশমা খুলে টেবিলে রেখে জানলার দিকে তাকিয়ে বলতে শুরু করলেন -

এই ঘটনা বেশ অনেক বছর আগের. তখন আমার বয়স এই ধরুন আপনার মতোই... বা হয়তো একটু বেশি. এই দোকান আসলে আমার পিতার. আমি আর আমার পিতা শ্রী পরিমল চ্যাটার্জী মিলেই চালাতাম এই দোকান. তখনো এতবড় দোকান হয়নি. বাবার চলে যাবার পর আমিই এই দোকানের হাল ধরি. দোকানকে দাঁড় করাই. আমার বিয়ের পরে এই দোতলা বানাই. তা এইভাবেই বেশ ভালোই চলছিল. বেশ কিছু বছর আনন্দেই কাটে. আমার ছেলে হয়. যাক... নিজের ব্যাক্তিগত কথা আর না বা বললাম... তা   রোজকারের মতো একদিন আমি দোকানে বসে কাজ করছি. তখন একতলায় আমার অফিস ছিল. দোকানে একজন লোক ঢুকলো আর এদিক ওদিক দেখতে লাগলেন. সেদিন আবার দোকানে সেরকম ভিড় ছিলোনা. দুই কর্মচারীর একজন দোতলায় আরেকজন খেতে গেছে.

যে ঢুকলো তাকে দেখেই বুঝলাম এই দোকান থেকে কিছু কেনার সামর্থ এর মোটেও নেই. বলতে পারেন দেখেও খুব একটা ভালো লাগলোনা লোকটাকে. কেমন যেন দেখতে. খুব লম্বা আর তেমনি রোগা. আর গায়ের রঙ ততোধিক কালো. এরকম মানুষ আগে কোনোদিন দেখিনি. চোখে মুখে সতর্কতা. তাকে দেখে আমি এগিয়ে গেলাম তার কাছে. জিজ্ঞেস করলাম কিছু বলবেন?

সে দাঁত বার করে হেসে বললো: জি.. জি... বলতেই তো এসেছি. আপনি কি দুকানের মালিক আছেন?

লোকটার কথা শুনে বুঝলাম সে অবাঙালি. আমি বললাম - হ্যা আমিই মালিক. বলুন.

সে বললো: আপনার সাথে থোড়া দরকারি কথা আছে... ভেতরে গিয়ে বসতে পারি  কি?

আমি তাকে নিয়ে আমার অফিস ঘরে বসলাম. সে বসে আরেকবার আমার দিকে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে একবার হেসে নিলো. তারপরে নিজের ঝোলা থেকে একটা কাগজে মোড়ানো কি জিনিস বার করলো. কাগজ সরিয়ে সে যেটা বার করে আমার হাতে সেদিন দিয়েছিলো সেটাই হলো এই মূর্তি যার ছবি আপনার ফোনে. আমি প্রথমে সেইভাবে কিছু না বুঝেই বললাম: এটা কি?

লোকটা আবার হেসে বললো: ইটা হামার একটা সংগ্রহ করা জিনিস. বিদেশী জিনিস. হামার বাবার বাবা.. মানে দাদাজীকে এটা একজন বিদেশি সিপাহী এই দেশে আসার পর উপহার দিয়েছিলো. দাদাজী সিপাহী ছিলেন. একবার উনি ওই বিদেশী সিপাহীর জীবন বাঁচিয়ে ছিলেন আর সেই জন্য কৃতজ্ঞতা মূলক সে দাদাজীকে ওই মূর্তি দেয়. এত বছর ধরে এই মুরাত হামাদের বাড়িতেই ছিল... কিন্তু অভি আমরা থোড়া পারেশানীর মধ্যে আছি তাই এটা বিক্রি করতে হচ্ছে. আপনি এটা নিবেন? খাঁটি জিনিস বাবু.... দেখবেন যে দেখবে সেই পসন্দ করে নিবে.

আমিও দেখলাম জিনিসটা সত্যিই দারুন. খুবই নিখুঁত কাজ.. তার ওপর বেশ পুরোনো. তাই কেনার চিন্তাই করলাম. আমি কিছু টাকার বিনিময়ে জিনিসটা নিয়ে নিলাম. যদিও আমি ভেবেছিলাম ওই টাকায় লোকটা এটা বিক্রি করতে হয়তো রাজী হবেনা কিন্তু দেখলাম সে ওই টাকাই নিয়ে নিলো, কোনো কথা বল্লোনা. তারপরে হাসি মুখে আমাকে ধন্যবাদ বলে বেরিয়ে গেলো. ঘর ছেড়ে বেরোনোর আগে আরেকবার মুখে ঘুরিয়ে ওই মূর্তিটা দেখলো তারপরে বেরিয়ে গেলো. আমিও বেশি কিছু না বলে জিনিসটা আমার কালেকশানে রেখে দিলাম.

একটানা এতগুলো কথা বলে অবনী বাবু থামলেন. তারপরে একঢোক জল খেয়ে আবার বলতে শুরু করলেন.

এরপর বেশ কিছুদিন পার হয়েছে. আমার ব্যাবসাও বেশ ভালোই চলছে. এমনই একদিন আমার এক বন্ধু দিব্যেন্দু আমার দোকানে আমার সাথে দেখা করতে এলো. দিব্যেন্দু জমিদার পরিবারের ছেলে. অঢেল টাকার মালিক. বেশ আয়েশি জীবন কাটায়. আমি তাকে সবসময় হাসি মুখে দেখেছি. কিন্তু ওর জীবনে একদিন দুঃখ নেমে আসে. ওর স্ত্রী হঠাৎ দু দিনের জ্বরে ওকে ছেড়ে চলে যায়. বহু চেষ্টা করেও কোনো ফল হয়নি. নিজের স্ত্রীকে প্রচন্ড ভালোবাসতো দিব্যেন্দু. সে চলে যাবার পর খুবই ভেঙে পড়েছিল সে. ওর একমাত্র ছেলে তাপসই ছিল এখন ওর সব. সেই ছেলেকে নিয়েই বাকি জীবন কাটাবে ঠিক করলো. বাড়ির লোকেরা কত করে বলেছিলো আবার বিয়ে করতে কিন্তু সুচিত্রাকে... মানে নিজের স্ত্রীকে এতটাই ভালোবাসতো সে যে আর কোনো মেয়েকেই নিজের স্ত্রীয়ের স্থানে বসাতে সে রাজী হয়না.

আগে ও প্রায়ই চলে আসতো আমার দোকানে আড্ডা দিতে. নইলে আমিই চলে যেতাম ওদের বাড়ি. আমরা আয়েস করে গল্প গুজব করতাম.... কিন্তু স্ত্রীকে হারানোর পরে ও বেশ ভেঙে পড়েছিল. এতদিন পরে সেই তাকে আবার আমার দোকানে আসতে দেখে আমি খুবই খুশি হয়েছিলাম. তাই তাকে আমার অফিসে নিয়ে গিয়ে বসালাম. দেখলাম পুরোটা না হলেও সময়ের সাথে কিছুটা হলেও নিজেকে সামলে নিয়েছে সে.

আমরা চা খেতে খেতে গল্প করছিলাম. হঠাৎই ওর নজর পড়লো আমার ঘরের শোকেসের কালেকশানে. কি একটা দেখে ও উঠে এগিয়ে গেলো শোকেসের কাছে.

দিব্যেন্দু: বাহ্..... খুব সুন্দর তো জিনিসটা. কোথায় পেলি?

অবনী: কোনটা বলতো... কোনটার কথা বলছিস?

দিব্যেন্দু শোকেস থেকে যেটা বার করে হাতে নিলো সেটাই ওই মূর্তি. ও ওটা নিয়ে আবার আমার কাছে ফিরে এসে বসলো. দেখতে লাগলো জিনিসটা. ওর চোখ মুখে দেখেই বুঝলাম জিনিসটা ওর পছন্দ হয়েছে. ওর বাড়িতে অনেক পুরোনো জিনিসের কালেকশন আছে... সবই প্রায় আমার থেকেই কেনা, নইলে অকশান থেকে. ও যদিও এসবের মর্ম সেইভাবে বোঝেনা.. শুধুই ঘর সাজাতে কেনে.

যাক গে... যেটা বলছিলাম.... ওকে জিনিসটা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখে জিজ্ঞেস করলাম: কি? পছন্দ?

ও সামান্য হেসে বললো: ভালোই.... মানে এত ছোটোর মধ্যে এরকম নিখুঁত কাজ খুব কমই দেখেছি. কত নিবি?

আমি সেদিন ওকে ওইটা এমনিতেই দিয়ে দিয়েছিলাম. যদিও ও দাম দিতেই চাইছিলো কিন্তু বন্ধুর ঐরকম সময়ে তার সাথে আর টাকার লেনদেন করতে ইচ্ছা করেনি. তাছাড়াও কিনেও ছিলাম সামান্য টাকায় তাই ক্ষতি কিছুই নেই. ও আরও কিছুক্ষন থেকে বিদায় নিয়েছিল. আমিও খুশি হয়েছিলাম এই ভেবে যে ও আবার স্বাভাবিক জীবনে ফিরছে. এরপর আর বেশ কিছুদিন ওর সাথে দেখা সাক্ষাৎ হয়নি. আমিও কাজের চাপে ওর সাথে যোগাযোগ করতে পারিনি. মাস খানেক পরে একদিন ভাবলাম একবার ওর বাড়ি থেকে ঘুরে আসি. রবিবার সকাল নাগাদ একদিন গেলাম ওর বাড়িতে. ওর বাড়িতে সেই ভাবে আত্মীয় কেউ থাকেনা... সবাই যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে. বাড়িতে মালিক বলতে ওরাই. দিব্যেন্দু আর ওর ছেলে. এছাড়া বাড়ির কাজের লোক জন.


বাড়িতে পৌঁছে প্রথমেই একটা ব্যাপার আমাকে অবাক করেছিল.

দীপঙ্কর বাবু: কি ব্যাপার?

অবনী: কাক.... সারা বাড়ির ছাদে বহু কাক বসে. মানে কাক বাড়িতে বসে সেটা অবাক করার ব্যাপার নয় অবশ্যই... কিন্তু এত কাক ওর বাড়ির ছাদে ছিল যে ব্যাপারটা না চাইতেও কেমন লাগে. যাইহোক আমি এড়িয়ে গেলাম ব্যাপারটা আর ভেতরে গেলাম.
আমাকে দেখে দিব্যেন্দু হাসিমুখে এসে আমাকে নিয়ে ওদের বসার ঘরে গেলো. ওকে দেখে আমি যতটা খুশি হলাম তার থেকেও বেশি অবাক হয়েছিলাম. আমি খুশি হয়েছিলাম এই দেখে যে ওর মুখে আনন্দ সুখের ছাপ... আর অবাক হয়েছিলাম ওর চোখে মুখে একটু বেশিই খুশির ছাপ. নিজের স্ত্রী বিয়োগের পর যে মানুষটাকে সম্পূর্ণ ভেঙে পড়তে দেখেছিলাম তার চোখে মুখের হঠাৎ এতটা পরিবর্তন আমাকে সেদিন অবাক করেছিল. যদিও আমি সেটা প্রকাশ করিনি. ওর কথাবার্তার মধ্যেও সেই পুরোনো তেজ ফিরে এসেছিলো. ওকে দেখে মনে হচ্ছিলো যেন ওর সাথে কিছুই হয়নি, যেন সব আগের মতোই.
বেশ কিছুক্ষন ওর সাথে গল্প করে ফিরে আসার সময় মনে পড়লো তাপস.. মানে দিব্যেন্দুর ছেলের জন্য কিছু চকলেট লজেন্স কিনেছিলাম.. তাই ওকে বললাম একবার তাপস কে ডাকতে. বেচারা মা মরা ছেলেটাকেও অনেকদিন দেখা হয়নি. দিব্যেন্দু ওপরে চলে গেলো আর একটু পরেই ফিরে এলো ছোট্ট তাপস কে নিয়ে. আমি ওকে আদর করে তারপরে ওর হাতে লজেন্স দিলাম. তাপস হাসিমুখে সেগুলো নিলেও কেন জানিনা মনে হলো ওই হাসিটা নকল. বরং ওর মুখে চোখে একটা ভয় একটা চিন্তার ছাপ ছিল. ওই টুকু বাচ্চার কিসের এত ভয় বা চিন্তা বুঝতে পারিনি আমি. ভেবেছিলাম মাকে হারানোর দুঃখ বোধহয় এখনও যায়নি. তাই ব্যাপারটাকে সেইভাবে নজর না দিয়ে বিদায় নিয়েছিলাম সেদিন.

কিন্তু বেশিদিন আর ব্যাপারটা ignore করতে পারিনি. আমার ছেলে আর দিব্যেন্দুর ছেলে একই কলেজে পড়তো. দুজনের বন্ধুত্ব ছিল. আমি আমার ছেলের থেকেই তাপসের খবর নিতাম. কেমন অবস্থা.. কতোটা নিজেকে সামলেছে... যতই হোক.. ছোট বাচ্চা.. মাকে হারিয়েছে... তাই ওর ওপর আমার ছেলেকে একটু খেয়াল রাখতে বলতাম. আমার ছেলে আমায় বলতো যে তাপস কিছুদিন হলো আগের থেকেও আরও বেশি চুপচাপ হয়ে গেছে. কারোর সাথে সেইভাবে কথা বলেনা... বন্ধুদেরও এড়িয়ে চলে... একটুতেই নাকি চমকে ওঠে.

এরপরে অবনী বাবু দীপঙ্কর বাবুর দিকে সোজা তাকিয়ে বললেন: কিন্তু একদিন আমার ছেলে বাড়ি ফিরে আমায় যা বললো... তা শুনে.......

দীপঙ্কর: কি? কি বলেছিলো আপনার ছেলে?

অবনী বাবু: সেদিন আমার ছেলে আমায় জানায় যে তাপস হয়তো মেন্টালি অসুস্থ হয়ে পড়েছে. আমি কারণ জানতে চাওয়ায় আমার ছেলে বললো তাপসের এইরকম ব্যবহারের পরিবর্তন দেখে আমার ছেলে ওকে সেদিন চেপে ধরে. ওকে জোর করে সত্যিটা জানতে... কেন তাপস এরকম চুপচাপ হয়ে গেছে সেটা জানতে চায়. যদিও তাপস প্রথমে কিছুই বলতে চায়নি কিন্তু বন্ধুর পীড়াপীড়িতে শেষমেষ বলতে রাজী হয়. আর যে কথাটা ও আমার ছেলেকে বলে.. আর আমার ছেলে আমাকে বলে সেটা শুনে তো আমি অবাক হয়ে গেছিলাম দীপঙ্কর বাবু.

দীপঙ্কর বাবু: কি বলেছিলো তাপস?

অবনী বাবু ভয়ার্ত চোখে তাকিয়ে কাঁপা স্বরে বললেন : তাপস বলেছিলো..... ওর মা... ওর মা নাকি ফিরে এসেছে!!!

দীপঙ্কর: what !! কি বলছেন আপনি!!






চলবে......



বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানান আর ভালো লাগলে লাইক ও রেপস দিতে পারেন.

[Image: IMG-20250821-034916-217.jpg]
[+] 15 users Like Baban's post
Like Reply
#96

(21-10-2020, 08:41 PM)dada_of_india Wrote:  দশমহাবিদ্যা ! এখনো কি আছে? জানিনা ঠিক ! তবে হরর স্টোরি  মাঝরাতে ভালো লাগে ! লেগে থাকো ভাই ! আমি নিজেই ভূত হয়ে তোমার মারবো !

প্রথমে ধন্যবাদ জানাই.
 কিন্তু দাদা আমি কি করলাম? আপনি ভুত হয়ে আমার মারবেন কেন? আগেই বলেদি... আমি কিন্তু  ঐরকম নই দাদা....আমি যাকে বলে - chota sa , pyara sa , nannha sa , baccha hu... Aaauuuuuuuu  Big Grin Big Grin Big Grin Big Grin
Like Reply
#97

(21-10-2020, 09:18 PM)Mr Fantastic Wrote:  আছে বইকি ! অমাবস্যার শনিবার দেখে এখনও কালীঘাট শ্মশানে তন্ত্রসাধনার আসর বসে। দশমহাবিদ্যার সবচেয়ে ভয়ঙ্করী আর শক্তিশালী  অবতার হচ্ছে মহাডামরী ( স্মশান কালীর একটি রূপ )। এর তেজ এতোই প্রবল যে অনেক সাধকই সহ্য করতে না পেরে শব ছেড়ে উঠে যায়, তাই সিদ্ধিলাভ হয় না আর। মহাডামরী ইচ্ছা মতো রূপ পরিবর্তন করতে পারে, শরীরী ছলাকলার প্রলোভন, উদ্দাম যৌনাচারের আহ্বান তো আছেই !

ওরেবাবা!!! দাদা আপনি তো অনেক কিছু জানেন!! তা আপনিও আমার মতো এরকম একটা তন্ত্র মন্ত্রের গল্প লিখুন না... পড়ে মজা পাবো আমরা. আপনি পারবেন.. কারণ এসব বিষয় আপনিও দেখছি বেশ কিছু জানেন. আমার মতো এই তন্ত্র বিদ্যা সম্মানের চোখে দেখেন জেনে ভালো লাগলো. 

 আসলে কোন বিদ্যা কিভাবে প্রয়োগ করা হবে সেটা নির্ভর করে মানুষের চিন্তার ওপর. একই বিদ্যা ভালো কার্যে ব্যবহার করা যেতে পারে আবার কারোর অনিষ্ট করতেও. তবে কিছু বিদ্যা আছে যেগুলোর কাজই অনিষ্ট করা. খুবই ভয়ানক সেগুলি! আমাদের অঘোর তন্ত্রে নানারকম নিয়মাবলী লেখা আছে.

তবে এক্ষেত্রে আমি আগেই বলেদি আমার গল্পের মোহিনীর সঙ্গে এসবকে জড়িয়ে ফেলবেন না. ইনি কোনো দেবী নয়..... যৌন বিষয়ক গল্পে আমি কোনোভাবেই কোনো দেবীকে নিয়ে আসা... অন্তত এইভাবেই নিয়ে আসার বিপক্ষে. দেবী আমার চোখে মা.... আর মাকে নিয়ে এই ধরণের  নোংরামি আমি লিখতে পারবোনা. অর্থাৎ দেবী মাকে নিয়ে. 
[+] 5 users Like Baban's post
Like Reply
#98

(21-10-2020, 11:23 PM)Max87 Wrote:  এই পার্টটা পড়ার সময় মনে হচ্ছিল মেন্ স্ট্রিমের কোন ভৌতিক গল্প পড়ছি। দারুন লাগল বাবান দা। আশা রাখি মোহিনীর ইতিহাসের সাথে আরো কিছু রোমহর্ষক ঘটনাও পাবো।

অনেক ধন্যবাদ ❤️ সাথে থাকুন.

বন্ধুরা এখনও যাদের নতুন পর্ব পড়া হয়নি পড়ে নিন.
Like Reply
#99

ধন্যবাদ Avishek❤️ বাহ্ আপনি ব্যাপারটা লক্ষ করেছেন তাহলে? ভেরি গুড..... সাথে থাকুন সব জানতে পারবেন.
আর সকলকে একটি কথা জানানো প্রয়োজন....যদিও বলার প্রয়োজন নেই তাও বলি এটি রহস্যে ঘেরা ভৌতিক গল্প.. তাই এটিকে সেইভাবেই দেখবেন.... বাস্তব অবাস্তবের সাথে জড়িয়ে দেখতে যাবেন না.... কারণ বাস্তবের এমন অনেক কিছুই ঘটে বা গুপ্ত অবস্থায় থাকে যা আমাদের কল্পনাকেও হার মানায়. ওই যে কথাতেই আছে Truth is Stranger than fiction !
সাথে থাকুন.
[+] 3 users Like Baban's post
Like Reply

বাহ্....ভালো অনুমান. দেখা যাক কি হতে চলেছে. সাথে থাকুন আর উপভোগ কে উপভোগ করতে থাকুন. ❤️
[+] 1 user Likes Baban's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)