Thread Rating:
  • 9 Vote(s) - 2.78 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance কাজল নদী Written By Tumi_je_amar

Showing only the posts of Kolir kesto: 50 of 59 posts. Show all posts
#41

(#০৫)

মানসী সৃজা আর দীপ্তিকে দেখে একটু থতমত খেয়ে যায়। কি করবে ভেবে পায় না। তারপর হেসে ওঠে।

মানসী – কি দেখতে এসেছিস তোরা ?

সৃজা – আমার রাঙ্গা পিসেকে দেখতে এসেছি

মানসী – সেটা আবার কে ?

দীপ্তি – বেশী নকশা করোনা, তুমি আমাদের কাছে লুকিয়ে রাখতে পারলে ?

সৃজা – রাঙ্গাপি এটা তুমি মোটেও ভাল করো নি।

মানসী – আমি করলাম টা কি !
দীপ্তি – এখনও লজ্জা ?

মানসী – লজ্জা কোথায় পেলাম !

সৃজা – (ভাস্করের দিকে তাকিয়ে) – এইযে পিসেমশায় তোমার নাম কি ?

ভাস্কর – আমার নাম ভাস্কর, কিন্তু আমি তোমার পিসেমশায় কি করে হলাম !

সৃজা – এটা আমার রাঙ্গাপিসি, তাই তুমি পিসেমশায়


ভাস্কর – এখনও বিয়ে করিনি


দীপ্তি – করোনি, কিন্তু করতে তো চাও। বিয়েতো একটা বাহানা মাত্র। 

ভাস্কর – সেটা চাই, এখন তোমার রাঙ্গা দিদি চাইলেই হয়

সৃজা – কি রাঙ্গাপি তুমি একে বিয়ে করবে না ?

মানসী – আমি চাইলেই কি আর হবে ?

সৃজা – আমি আজকেই বাবাকে বলবো, দেখো তোমার ঠিক বিয়ে হয়ে যাবে।

মানসী – না না সোনা, বড়দাকে বলিস না। বড়দা একে পছন্দ করে না।

সৃজা – বাবা এনাকে জানলো কি ভাবে ?

মানসী – এই ভাস্করকেই দাদা স্বপনের বাড়িতে দেখেছিলো আর বিয়েতে মত দেয়নি। 

দীপ্তি – সেতো আমরা জানি। কিন্তু এই ভাস্করদার সাথে তোমার যোগাযোগ আছে সেটা তো বলোনি !

মানসী – একদিন তোকে ঠিক বলতাম। কিন্তু সৃজা দাদাকে এখনই কিছু বলিস না।

সৃজা – এখন বলবো না তো কি তোমার বয়েস ৬০ হয়ে গেলে বলবো ? 

মানসী – আমি পরে বলবো। এইসব তোকে ভাবতে হবে না।

সৃজা – তুমি কি বলবে বা করবে আমি জানি। বাবাকে বলতে গেলেই শাড়িতে হিসি করে ফেলবে।

মানসী – মারবো এবার তোকে

দীপ্তি – কিন্তু আমরা জানি তুমি বড়দাকে বলতে পারবে না

মানসী – আর একটু সময় দে ঠিক বলবো 

সৃজা – তুমি চিন্তা করোনা পিসেমশায়, খুব তাড়াতাড়িই তোমাদের বিয়ে হয়ে যাবে।

রাত্রে বড়দা একটু তাড়াতাড়ি বাড়ি ফেরেন। তারপর সব ভাই বোনরা ফিরলে সবাইকে একসাথে ডাকেন। সবাই আসলে উনি বলেন যে উনি এবার বিয়ে করতে চান। 

মা (বড়দার) – এই বয়েসে বিয়ে করবি বাবা !

বড়দা – মা, সৃজার বিয়ে দিয়ে দিয়েছি। সব ভাই বোনরাও দাঁড়িয়ে গেছে। আমার এখন আর কি কাজ। তোমার বৌমা মারা যাবার পর থেকে একাই আছি। ব্রততী আমার জন্যে ২০ বছর ধরে অপেক্ষা করছে। এবার ওর সাথে বিয়েটা করেই নেব।

মেজ ভাই – তুমি বিয়ে করলে আমার কোন আপত্তি নেই

ছোট ভাই – আমিই বা কি বলবো

মানসী – হ্যাঁ হ্যাঁ দাদা তুমি এবার বিয়ে করেই নাও। তুমি বিয়ে করলে খুব ভাল হবে।

সৃজা – তোমার সব কাজ হয়ে গেছে ?
বড়দা – কেন মা আর কি বাকি আছে ?

সৃজা – রাঙ্গাপির বিয়ে কে দেবে ?

বড়দা – মানসীর বিয়ে দিতে পারিনি কিন্তু ওর জন্যে বিউটি পার্লার করে দিয়েছি। ও তো বেশ ভালই আছে।

সৃজা – তোমার চোখ আছে ?
বড়দা – সে আবার কি ?

সৃজা – তোমার চোখ থাকলে দেখতে পেতে রাঙ্গাপি কেমন আছে। আর পার্লার তুমি করে দাও নি। আমার মায়ের পয়সা আর স্বপন পিসের বুদ্ধিতে হয়েছে।

বড়দা – যে ভাবেই হোক ঠিক তো চলছে।

সৃজা – কি ঠিক চলছে ? রাঙ্গাপি পার্লার চালায় আর তুমি মাসে দশ হাজার টাকা করে আয় করো। রাঙ্গাপির কি হয় ?

বড়দা – আমরা তো সবাই একসাথে থাকি। সবার পয়সা কি আলাদা ?

মানসী – সৃজা বাবার সাথে এইভাবে কেউ কথা বলে না।

সৃজা – বাবা যদি বাবার মত কথা বলে তবে আমার এইভাবে কথা বলার দরকার হত না।

মেজ ভাই – আমি সৃজার কথা সাপোর্ট করছি। আমরা দুই ভাই যে ব্যবসা করি তার সব পয়সা তো তোমাকে দেই না। সংসার চালানোর যতটা লাগে ততোটা দেই। তবে মানসীর সব পয়সা তুমি কেন নেবে ?

সৃজা – আমার কথা হল রাঙ্গাপির গত সাত বছরে পার্লার থেকে যত আয় হয়েছে সেই টাকা তুমি রাঙ্গাপিকে দিয়ে দেবে। আর রাঙ্গাপির বিয়ে দেবে। তার পর তুমি যা খুশী করতে পারো।

বড়দা – মানসী বিয়ে দেবার দায়িত্ব বাবার ছিল। কিন্তু সেটা দেবার আগেই উনি চলে গেছেন।

মেজ ভাই – দাদা তুমি এইকথা বলতে পারো না। বাবা থাকতেও আমাদের বিয়ের সব ব্যবস্থা তুমিই করেছ। আমাদের বা বাবার মত নাও নি।

বড়দা – তোমাদের অমতে তো বিয়ে দেইনি।

ছোট ভাই – আমরা সব সময় তোমার কথা শুনে চলি।

মানসী – তোমরা কি শুরু করেছো ? আমার কোন টাকা চাই না। দাদা তুমি বিয়ে করে নাও।

সৃজা – রাঙ্গাপি তুমি কি রকম মানুষ ? আমি তোমার মত আর কাউকে দেখিনি, যে নিজের ভবিষ্যৎ চিন্তা করে না।

মা – আমার মানসী মোমবাতির মত, নিজে জ্বলে গিয়ে বাকি সবাইকে আলো দেয়। হ্যাঁ বাবা তুই মানসীর বিয়ে দিয়ে নিজে বিয়ে কর।

এই তর্ক বিতর্ক অনেক রাত পর্যন্ত চলে। কিন্তু কেউ বড়দাকে থামাতে পারে না। বড়দা বলে উনি পরের সপ্তাহেই রেজিস্ট্রি করে বিয়ে করছেন। সেইভাবে নোটিশও দেওয়া হয়ে গেছে। 

সৃজা – তবে তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই।

মানসী – সৃজা বড় বেশী পেকে গেছ তুমি।

সৃজা – ঠিক আছে স্বপন পিসে আর শ্রদ্ধা পিসেকে ডাকো। ওদের সাথে কথা বল। 

মা – না না জামাইদের এর মধ্যে ডাকতে হবে না।

মানসী – দাদা তুমি বিয়ে করে নাও। আমি সৃজাকে বুঝিয়ে দেব।

সৃজা – তুমি আমাকে বুঝিয়ে দেবে কিন্তু ভাস্কর পিসেমশায়কে কি বলবে ?


বড়দা – এই ভাস্কর কে ?

সৃজা – তুমি তো শুধু তোমার বউ নিয়ে পরে আছো। রাঙ্গাপি তোমার কাছে শুধুই কাজের মানুষ। তার ভালবাসার কোন খবর তোমার রাখার দরকার নেই।

বড়দা – মানসী কে এই ভাস্কর ?

মানসী – কেউ না দাদা। ও কথা ছাড়।

সৃজা – কেন ছাড়বে ? ভাস্কর পিসে হল সেই মানুষ যার সাথে স্বপন পিসে রাঙ্গাপির বিয়ে দিতে চেয়েছিল।

বড়দা – সেই অপদার্থ ছেলেটা ?

সৃজা – তোমার কাছে সবাই অপদার্থ ! তুমি পয়সা ছাড়া আর কিছু বোঝো নাকি !

মানসী – আঃ সৃজা, কি হচ্ছে টা কি ?

বড়দা – ওই ভাস্করের মত বেকার ছেলের সাথে আমার বোনের বিয়ে হতে পারে না।

সৃজা – গত কুড়ি বছরে তুমি একটাও সাকার ছেলে খুঁজে পাওনি।

বড়দা – খুজেছি, পাইনি

সৃজা – শ্রেপির জন্যে পেলে, আমার জন্যে পেলে, দেশের আরও কত জনের বিয়ে দিলে আর রাঙ্গাপির জন্যে ছেলে পেলে না। এটা বিশ্বাস করতে বল ? তুমি আসলে কোনদিন চাওনি রাঙ্গাপির বিয়ে হোক।

মা – কেন চাইবে না ?

সৃজা - ঠাম্মা তুমি সরল মানুষ, তুমি বুঝবে না। 

মানসী – তোমাকে আর বোঝাতে হবে না।

সৃজা – তুমি কাল ভাস্কর পিসেকে নিয়ে এখানে আসবে। সবাইকে বলবে কবে বিয়ে করছ।

মানসী – না না তা হয় না।

বড়দা – মানসীর বিয়ে কিছুতেই ভাস্করের সাথে হবে না। আর মানসী ভাস্করকে বিয়ে করলে আমাদের সাথে কোন সম্পর্ক থাকবে না।

সৃজা – কেন ?

মানসী – সবাই দয়া করে চুপ করবে। আমি আর সহ্য করতে পারছি না। 

মানসী উঠে চলে যায়। না খেয়েই শুয়ে পড়ে। সৃজা গিয়ে অনেক বার খাবার জন্য ডাকে কিন্তু মানসী ওঠে না। বাকি সবাইও যে যার মত ঘরে চলে যায়। দীপ্তি আর লেখা সবার কথাই শোনে কিন্তু ওরা কিছু বলে না। পরদিন দীপ্তি স্বপনকে অফিসে ফোন করে সব জানায়। স্বপন সব শোনার পড়ে বলে যে বড়দা বিয়ে করছে সেটা খুব ভাল কথা। দীপ্তি বলে যে শনিবারে ও সৃজা আর মানসীকে নিয়ে স্বপনের বাড়ি যাবে।


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42

ষষ্ঠ পরিচ্ছদ – সবাইতো সুখী হতে চায়
(#৬)

শনিবার সকালে ওরা তিনজনে স্বপনের বাড়ি যায়। মানসী যেতে চাইছিল না। কিন্তু সৃজা জোর করে নিয়ে যায়। স্বপন সেদিন আর অফিস যায়নি। স্বপনের বাড়ি পৌঁছেই সৃজা হাউ মাউ করে স্বপনের কাছে বাবার নামে নালিশ করতে শুরু করে। ও যে কি বলছিল স্বপন কিছুই বোঝে না। সৃজা থামলে স্বপন দীপ্তিকে বলে, “এবার বল কি হয়েছে ।”

সৃজা – এতক্ষন আমি কি বললাম

স্বপন – তুই হুর হুর করে কি বললি কিছুই বুঝলাম না

সৃজা – আমার ভীষণ রাগ হচ্ছে। কিন্তু তুমি ছাড়া আর কারো কাছে বলতে পারছি না

স্বপন – আমি কি তোর বাবাকে বকে দেব না তোর বাবা আমার কথা শুনবে

সৃজা – না তুমি বকবে না। কিন্তু জান বাবা শুধু তোমাকেই ভয় পায়।

স্বপন – হ্যাঁ দীপ্তি বলো ঠিক কি হয়েছে।

দীপ্তি সেদিন যা যা কথা হয়েছে সব বলে।

স্বপন – বড়দা বিয়ে করবে সেতো ভাল কথা

সৃজা – তোমার রাগ হচ্ছে না ?
স্বপন – কেন রাগ হবে ?

সৃজা – রাঙ্গাপির বিয়ে না দিয়ে নিজে আবার বিয়ে করছে !

স্বপন – রাঙ্গাদির বিয়ে দিচ্ছে না সেটা ওনার নিজের বিয়ের থেকে আলাদা

সৃজা – কেন আলাদা ?

স্বপন – বড়দা একটু দাদাগিরি করে, শুধু টাকা চেনে। সব মেনে নিলাম। কিন্তু উনি রাঙ্গাদির বিয়ে দেওয়া ছাড়া বাড়ির বাকি সব দায়িত্ব পালন করেছেন। তাই না ?

মানসী – হ্যাঁ দাদা সব কিছুই করেছে

স্বপন – সৃজা তুই বল
সৃজা – হ্যাঁ সেসব করেছে

স্বপন – তোর বাবার কাছে সাহায্য চেয়ে পাসনি সেরকম কখন হয়েছে ?

সৃজা – না হয় নি

দীপ্তি – সে দিক থেকে বড়দা আমাদের বাড়ির সত্যিকারের গার্জেন।

স্বপন – ওনার কোন খারাপ অভ্যেস আছে ?
সৃজা – না, মদ বা সিগারেট খায় না।

স্বপন – মেয়েদের নিয়ে ঘোরে ?
সৃজা – আমরা দেখিনি বা জানিনা

স্বপন – সৃজা তোর কত দিন বিয়ে হয়েছে ?
সৃজা – এক বছর হল প্রায়

স্বপন – তুই মানব কে ছাড়া আর সেক্স ছাড়া থাকতে পারবি ?

সৃজা – বেশীদিন পারবো না

স্বপন – এখন সেক্স কেমন লাগে ?
সৃজা – খুব ভাল

স্বপন – বিয়ের আগে তোর সেক্স নিয়ে এই অ্যাডিকসন ছিল ?

সৃজা – বিয়ের আগে সেক্স জানতাম। কিন্তু তার কি মজা সেটা তো জানতাম না।

স্বপন – আর এখন

সৃজা – এখন সারাদিন মনে হয় কখন রাত্রি হবে আর মানবের কাছে যাবো। কিন্তু পিসে তুমি ভীষণ অসভ্য আমাকে দিয়ে কিসব বলিয়ে নিলে। আর আমার আসল কথা ভুলে গেলে।

স্বপন – না না ভুলিনি। এবার বল বড়দার কতদিন হল একা আছেন ?

সৃজা – মা প্রায় ২০ বছর হল মারা গেছেন

স্বপন – বড়দা এতদিন সেক্স ছাড়া আছেন
সৃজা – হ্যাঁ তাই

স্বপন – বড়দা চাইলে আগেও বিয়ে করতে পারতেন 

মানসী – বড়দাকে অনেকে অনেকবার বলেছে বিয়ে করবার জন্যে। কিন্তু দাদা মেয়ের বিয়ে না দিয়ে কোন কিছু ভাবেন নি।

স্বপন – রাঙ্গাদি কোনদিন সেই ভাবে সেক্সের স্বাদ পায়নি। কিন্তু সৃজা আর দীপ্তি তোমরা পারবে ২০ বছর সেক্স ছাড়া থাকতে ?

দীপ্তি – না পারবো না
সৃজা – ভীষণ কষ্ট হবে

স্বপন – বাঘ রক্তের স্বাদ পেলে রক্ত ছাড়া থাকতে পারে না, সেটা বুঝিস ?

সৃজা – হ্যাঁ জানি

স্বপন – তোর বাবা তোর জন্যে এই ২০ বছর সেই কষ্ট করেছেন 

সৃজা – হ্যাঁ মেনে নিচ্ছি বাবা আমার জন্যে খুব কষ্ট করেছেন

স্বপন – বড়দা এই মেয়েটাকে ১৫ বছরের বেশী ধরে জানেন আর ভালবাসেন। কিন্তু ওই ব্রততীও তোর বাবার কোথায় এতদিন বিয়ে না করে আছে।

সৃজা – তুমি কি করে জানলে ?

স্বপন – আমি আর নিহারিকা দেখেছি বড়দাকে ওই মেয়েটার সাথে।

মানসী – আমাদের বলো নি তো

স্বপন – কেন বলবো সবাইকে। ওনার পার্সোনাল জীবনে দখল দেবার কোন অধিকার আমার নেই

সৃজা – সত্যি পিসে আমরা কেউ এই ভাবে চিন্তা করিনি

দীপ্তি – কিন্তু বড়দা এতদিন রাঙ্গাদির বিয়ে কেন দেননি ?

স্বপন – আমার মনে হয় শুরুর দিকে সেটা সৃজাকে মানুষ করার জন্যে। বৌদি মারা যাবার পরে বড়দার কাছে দুটো অপশন ছিল, মানসী বা শ্রেয়সী – দুজনের একজন সৃজাকে দেখবে। উনিও জানেন যে শ্রেয়সী কোন কাজের মেয়ে না। তাই ওর বিয়ে দিয়ে দিয়েছেন। আর মানসীকে সৃজার দায়িত্ব দিয়েছেন।

দীপ্তি – কিন্তু আমি আর লেখা দিদি আসার পরে ?

স্বপন – তোমরা আসার পরে উনি জানতেন এক দিন না একদিন তোমাদের বাচ্চা হবে। আর তোমাদের নিজেদের বাচ্চা হলে তোমরা সেইভাবে সৃজার ওপর খেয়াল রাখতে পারবে না। তাই যতদিন না সৃজার বিয়ে হয় উনি নিজের সাথে সাথে মানসীকে আর ব্রততীকে বিয়ে করতে দেন নি।

সৃজা – পিসে সাংঘাতিক অ্যানালিসিস তোমার

দীপ্তি – কিন্তু এখন ?

স্বপন – এখন মানসীর টাকা। উনি আর সব কিছু ছাড়তে পারবেন, টাকা ছাড়তে পারবেন না।

সৃজা – সেটা তো অন্যায়

স্বপন – সেটা অবশ্যই ঠিক কাজ নয়। কিন্তু তার জন্যে ব্রততীকে বঞ্চিত করা ঠিক হবে না। 

দীপ্তি – তবে আমরা কি করবো

স্বপন – মনের আনন্দে বড়দার বিয়ের জোগাড় করো

সৃজা – তারপর ?

স্বপন – দেখো রাঙ্গাদিদি অনেক বড় হয়েছে। আমি অনেক বার বুঝিয়েছি। এবার ওর নিজের স্বার্থ নিজে দেখার সময় এসেছে। রাঙ্গাদিকে ওর পয়সা নিজে চাইতে হবে বড়দার কাছে।

দীপ্তি – রাঙ্গাদি কোনদিন পারবে না। আমি কতদিন হিসাব করে দেখিয়ে দিচ্ছি ওর কত টাকা আছে বড়দার কাছে।

মানসী – আমার দাদা আমাকে কোনদিন ফেলে দেবে না

স্বপন – সেটা আমিও জানি। কিন্তু আমরা সবাই মানুষ, সবাইকে একদিন না একদিন যেতেই হবে। যেদিন বড়দা থাকবেন না তখন কি হবে তোমার ?

মানসী – তোমার কাছে এসে থাকবো।

স্বপন – সে এখনও থাকতে পারো। কিন্তু তোমাকে তোমার বোনের দয়ায় বেঁচে থাকতে হবে।

নিহারিকা – মোটেও না। আমি সেরকম নই।

স্বপন – জীবন টা গল্পের বই নয় যে লেখক লিখে দিলেন ওরা সুখে শান্তিতে সংসার করতে থাকল, আর সবাই সুখে থাকল। সত্যিকারের জীবনে অনেক কিছু হয়, যেটা দেখে আমাদের ভয় লাগে, হয়ত আমার সুখ নষ্ট হবে! আর আমরা সবাই সুখী হতে চাই। সুখের জায়গায় আমরা কেউ কোন কম্প্রোমাইজ করি না। তাই ভবিস্যতে কি হবে আর আমারাই বা কোন অবস্থায় কি করবো আমরা নিজেরাও জানি না।

সৃজা স্বপনকে জড়িয়ে ধরে। ওর বুকের মধ্যে মুখ চেপে থাকে অনেকক্ষণ। তারপর আবার উঠে বসে।

সৃজা – আর বলো

স্বপন – এতক্ষন এটা কি করলি ?

সৃজা – এটা আমাদের মাথাকে একটু ব্রেক দিলাম। আর তোমাকে ভালবাসা জানালাম। কিন্তু এই ভালবাসার ইংরাজি Love নয়, এই ভালবাসার ইংরাজি Gratitude.

স্বপন – সত্যি অনেক বড় হয়ে গিয়েছিস তুই

মানসী – সৃজা বুঝতে পারছিস আমি কেন স্বপনকে এতো ভালবাসি

সৃজা – সেই জন্যেই আজকে আমিও পিসের কাছেই এসেছি। আর কারো কাছে যাই নি।

দীপ্তি – কিন্তু রাঙ্গাদি কি কিছু বলবে বড়দা কে ?

স্বপন – না বললে নিজে ভুগবে। আমরা কি করবো !

সৃজা – আমরা সবাই চুপ চাপ থাকবো ?

স্বপন – দেখ রাঙ্গাদির বিয়ে দেবোই, আর ওই ভাস্করের সাথেই দেবো। ওদের আর একটু তৈরি হতে দে। বড়দার বিয়ের সাথে রাঙ্গাদির বিয়ের কোন সম্পর্ক নেই। রাঙ্গাদির বিয়ে যখন হবার ঠিক হবে।

দীপ্তি – ঠিক বলছ ?
মানসী – স্বপন যখন বলেছে তখন ঠিক হবে। 

নিহারিকা – অনেক কথা হল। এবার সবাই জলখাবার খেয়ে নাও।

সৃজা – কি বানিয়েছ নেহাপি ?

নিহারিকা – আমি চাউমিন বানিয়েছি আর তোর পিসে চিলি চিকেন বল বানিয়েছে।

নিহারিকা সবাইকে খেতে দেয়। সৃজা খুব খুশী, মানসী আর দীপ্তিরও ভাল লাগে।

সৃজা – কি সুন্দর খেতে এই চিকেন বল। কিভাবে বানালে ?

স্বপন – কেন বলবো তোকে ?

সৃজা – বলো না প্লীজ, মানবকে বানিয়ে খাওয়াবো

স্বপন – হাড় ছাড়া চিকেন একটু সেদ্ধ করবি। একটু ছোলার ডাল ভিজিয়ে রাখবি। তারপর জল ঝড়িয়ে ডাল আর চিকেন একসাথে মিক্সিতে পিসে নিবি। তারপর কাঁচা ডিম আর পেঁয়াজ কুচি দিয়ে মাখাবি। গোল গোল বল করে অল্প ভেজে নিবি। তারপর যেভাবে চিলি চিকেন করিস সেইভাবে বানিয়ে নিবি, শুধু চিকেন এর জায়গায় এই চিকেন বল দিবি।

সৃজা – সোজা তো
স্বপন – আমি কখন বললাম কঠিন

দীপ্তি – শুনতে সোজা, করে দেখ না কত ঝামেলা হয়।

নিহারিকা – খাওয়া হলে চল একটু ঘুরে আসি।

সৃজা – কোথায় যাব ?

নিহারিকা – চল না গেলেই দেখতে পাবি। রাঙ্গাদি কোথায় ভাস্করের সাথে প্রেম করত সেই জায়গা দেখাবো।

জলখাবার হয়ে গেলে নিহারিকা ওদেরকে নিয়ে একটু ঘুরতে যায়। নিহারিকা শুধু দীপ্তি কে বলে ঘরে থাকতে।

নিহারিকা – না দীপ্তি বৌদি তোমাকে নিয়ে যাবো না।

দীপ্তি – আমি কি দোষ করলাম ?

নিহারিকা – স্বপন যাবে না, ও দুপুরের রান্না করবে। তুমি ওর সাথে থাকো।

মানসী – হ্যাঁ হ্যাঁ তুমি থাকো আর স্বপনের কাছে রান্না শেখো।

দীপ্তি – ঠিক আছে।

নিহারিকা ছেলে মেয়ে সৃজা আর মানসীকে নিয়ে চলে যায়। 

দীপ্তি – চল স্বপনদা কি রান্না করবে দেখি

স্বপন – রান্না করা আছে

দীপ্তি – তবে নেহা যে বলে গেল তুমি রান্না করবে

স্বপন – নেহা আমাদের দুজনকে একসাথে থাকার সময় দিয়ে গেল

দীপ্তি – কেন ?
স্বপন – আমরা দুজন খেলা করবো তাই

দীপ্তি – যাঃ
স্বপন – বলেছিলাম না আমরা নুঙ্কু নুঙ্কু খেলবো 

এরপর দুজনে সেই আদিম খেলায় মেতে ওঠে। 

ওদিকে সৃজারা ঘুরে বেড়াচ্ছে। 

সৃজা – এই দিকটা কি সুন্দর গো !
মানসী – হ্যাঁ খুব সুন্দর জায়গা।

সৃজা – মনে হচ্ছে অনেকগুলো লেকের মধ্যে ঘুরে বেড়াচ্ছি

মানসী – এই সব জায়গা অনেক অনেক আগে গঙ্গা নদীর রাস্তা ছিল। এখন নদী সরে গিয়েছে আর এই নিচু জায়গা গুলো জলে ভরে লেকের মত তৈরি হয়েছে। এগুলোকে ভেরী বলে।

সৃজা – এই সব তো আমরা ভূগোল বইতে পড়েছি। কিন্তু এই জায়গা বাড়ির এতো কাছে তা কোনদিন জানতাম না।

নিহারিকা – আমি ওইসব ভূগোল জানি না। কিন্তু আমারও এখানে ঘুরতে ভাল লাগে।

সৃজা – একদিন মানব কে নিয়ে আসবো। মানব ভূগোলের প্রোফেসর, কিন্তু আমার মনে হয় ও কখনও এই জায়গায় আসেনি। 

ওরা প্রায় দু ঘণ্টা ঘুরে, রুবি হসপিটালের পাস থেকে গরম জিলাপি কিনে বাড়ি ফেরে। স্বপন আর দীপ্তির রান্না করা ততক্ষনে শেষ হয়ে গেছে। স্বপন আগের রাতে করা রান্না গুলো গরম করে সাজিয়ে রাখে।

সৃজা – কি ছোট কাকি কি রান্না করলে

দীপ্তি - মাছের ঝোল আর ভাত

সৃজা – এতে আবার নতুন কি হল
দীপ্তি – সব সময় যে নতুন কিছু হবে তার কোন মানে আছে ?

স্বপন – রান্না ঘরে গিয়ে দেখে নে কি কি রান্না করেছি

সৃজা রান্না ঘর থেকে ঘুরে আসে।

সৃজা – বাপরে কত কি রান্না করেছো ! এইটুকু সময়ে এতো রান্না কি করে করলে ?

নিহারিকা –কাল রাতে সব কিছু অর্ধেক করা ছিল।

সৃজা – ছোট কাকি বাড়ি গিয়ে পরে আবার এই সব রান্না করে খাওয়াবে

মানসী – ও রান্না করেছে নাকি

সৃজা – তো এতক্ষন কাকি কি করছিল ?

দীপ্তি – খেলা করছিলাম। এবার চান করে খেয়ে নাও। তাড়াতাড়ি বাড়ি ফিরবো।

সৃজা – সবে তো ১২ টা বাজে আর জলখাবার তো একটু আগেই খেলাম।

স্বপন – ঠিক আছে আয়, আমার পাশে বোস। গল্প করি।

ওরা দুপুরে খেয়ে চলে যায়। বাড়ি ফিরেই সৃজা ঘর পরিস্কার করতে লাগে।

লেখা – কি করছিস এখন ?

সৃজা – বাবা নতুন মা আনবে, এই নোংরা ঘর ভাল লাগবে না।

লেখা – সেদিন তো খুব আপত্তি ছিল, আজ কি হল ?

সৃজা – আমরা সবাই স্বার্থপর জান
লেখা – কে বলল ?

সৃজা – আমরা কেউ বাবার সুখ বা আনন্দের কথা কোনদিন চিন্তা করিনি। দেখো না এবার কিরকম আনন্দ করি।

লেখা – স্বপনের কাছ থেকে কি শুনে আসলি যে এত পরিবর্তন ?

সৃজা – সে তোমরা ছোট কাকি আর রাঙ্গাপির কাছে শুনে নিও

লেখা – তুই কি করবি ?

সৃজা – কাল নতুন মা আসবে। মা ঘোরে আসলে আমি আর মা রঙ্গিলা সিনেমার গানের সাথে নাচবো।

লেখা – বড়দা তোকে দেবে নাচতে ?
সৃজা – বাবাকেও নাচাবো।


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 1 user Likes Kolir kesto's post
Like Reply
#43

(#৭)

পরদিন বড়দা রেজিস্ট্রি করে ব্রততীকে ঘরে নিয়ে আসেন। কোন অনুষ্ঠান করেননি। কোন বোন বা ভগ্নীপতিকেও ডাকেননি। বড়দা ব্রততীকে নিয়ে নিজের ঘরে ঢুকতে দরজার কাছে যেতেই সৃজা ‘তনহা তনহা’ গান চালিয়ে দেয়।

বড়দা – এটা আবার কি গান চালিয়েছ ?

সৃজা – এখন আমি আর নতুন মা নাচবো এই গানের সাথে

বড়দা – এইসব অসভ্যতা করার বুদ্ধি কে দিল ?

সৃজা – দেখো বাবা এই একদিন তোমার পুরানো আইডিয়া ছাড়। তোমার সংস্কৃতি না কি সব বলো প্লীজ ভুলে যাও। কতদিন পরে একটা মা পেলাম, আজ একটু আনন্দ করতে দাও।


বড়দা – আনন্দ করবে করো কিন্তু এইসব গান কেন ?


সৃজা – এই রকম গান ছাড়া আনন্দ করা, নুন ছাড়া মাংস খাওয়ার মত।


ব্রততী – মেয়ে চাইছে যখন একদিন তোমার ভাবনা ভুলে গিয়ে মেয়ের সাথে নাচো।

বড়দা – আমি নাচবো ?
ব্রততী – নাচলে কি হবে ?

বড়দা – তুমি কি পাগল হলে ?
সৃজা – বাবা আমি তো পাগল হয়েছি

ততক্ষনে বড়দার দুই ভাই, মানসী, দীপ্তি আর লেখা মা কে নিয়ে ওখানে চলে আসে। গানের সাথে সৃজা নাচতে থাকে। একটু পরে সৃজা ব্রততীকে সাথে নাচে। একটু নাচার পরে ব্রততী সৃজাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। আবার নাচতে শুরু করে। দীপ্তিও নাচতে শুরু করে। মানসী আর লেখা লজ্জায় নাচে না। এরপর সৃজা ব্রততীকে ছেড়ে বাবার হাত ধরে। আর হাত ধরে নাচাতে থাকে। বড়দা চরম অস্বস্তিতেও মেয়ের ইচ্ছায় সায় দেন। একসময় গান শেষ হয়।


বড়দা আর ব্রততী দুজনে মিলে মাকে প্রনাম করে।


মা – সুখী হও মা। ছেলে পুলে নিয়ে সুখে সংসার করো।

ব্রততী – মা আমার তো আর ছেলে মেয়ে হবার বয়েস নেই

মা – তোমার ছেলে মেয়ে হবে না !

বড়দা – তোমার এক মেয়ে তো আছে

ব্রততী – হ্যাঁ আমার ওই এক মেয়েই আছে। আর হবে না।


মানসী – ওইসব কথা ছাড়। এখন দুজনে পাশাপাশি বস। আমরা একটু ভাল করে দেখি।


তারপর সবাই একসাথে মিষ্টি খায়। বড়দা আর ব্রততী ঘরে ঢুকে যায়। সৃজা আর মানসী ওদের খাট ফুল দিয়ে সাজিয়ে রেখেছিল। এটাও বড়দা জানতেন না। মেয়ে আর বোনের কাজ দেখে বড়দা খুব আনন্দ পান। 


বিয়ের কিছুদিন পরে দেখা যায় মা খুশী। বড়দার দুই ভাইয়ের সেরকম কোন মাথা ব্যাথা নেই। সৃজা দুদিন হই চই করে নিজের বাড়ি ফিরে গেছে। মানসীও খুব খুশী। শুধু দীপ্তি আর লেখা ঠিক খুশী না। ওদের অখুশির কারন হল ব্রততীর শিক্ষাগত যোগ্যতা, আচার ব্যবহার, কথা বলার ধরণ সব কিছু। 


দীপ্তি আর লেখা কোনোরকমে কলেজের গণ্ডি পেরিয়েছে। দেখতে একদম সাধারন। ওরা মানুষ হয়েছে নিম্ন মধ্যবিত্ত ব্যবসায়ী ফ্যামিলিতে। সেখানে ব্রততী ইংরাজি আর বাংলা দুটোতেই এম.এ. পাশ। রবীন্দ্রনাথ আর সেক্সপিয়ার দুজনকে নিয়েই অনেক জ্ঞান। ওর ফ্যামিলি বেশ উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি। ব্রততীর চেহারা প্রায় সুস্মিতা সেনের মত। মুখ হয়ত সুস্মিতার মত অতো সুন্দর নয়। কিন্তু বেশ ভালো দেখতে। চলাফেরায় আর কথাবার্তায় একটা বেশ আভিজাত্য ফুতে ওঠে। দীপ্তি আর লেখা এটা ঠিক হজম করতে পারে না। ওরা ঠিক করে কথাই বলতে পারে না ব্রততীর সাথে। তারপর আবার ব্রততী রান্না বা ঘরের অন্যান্য কাজ সেভাবে করতে পারে না। 


মানসীর কোন আসুবিধা হয় না। ওর বৌদিকে বেশ ভাল লাগে। ব্রততীরও মানসীকে ভাল লাগে। ব্রততীও ওকে ‘রাঙ্গাদি’ বলে ডাকলে মানসী আপত্তি করে।


মানসী – না না তুমি আমাকে রাঙ্গাদি কেন বলবে ?


ব্রততী – আমকে সবাই আম বলে, আপেলকেও সবাই আপেল বলে। তবে রাঙ্গাদিকে রাঙ্গাদি কেন বলবো না ?


মানসী – আমি তোমার থেকে ছোট বৌদি ?
ব্রততী – ছোট বড়র প্রশ্ন আসছেনা ভাই। 

মানসী – আর আমি তো আম বা আপেল নই। আমিতো কালোজাম।

ব্রততী – কালোজাম না হয় মেনে নিলাম। কিন্তু কালোজাম খুবই সুন্দর দেখতে। খেতেও ভাল। আমার রাঙ্গাদি দেখতে কেমন সেটা আমি বুঝতে পারছি। খেতে কিরকম সেটা তোমার ভাস্কর বলতে পারবে। 

মানসী – আমার ভাস্কর কে ?

ব্রততী – রাঙ্গাদি আমি সব জানি। তোমার বড়দা সবই বলেছে আমায়।

মানসী কোন উত্তর না দিয়ে চুপ করে থাকে।

ব্রততী – চিন্তা করোনা রাঙ্গাদি। আমি তোমার আর ভাস্করের বিয়ের ব্যবস্থা করবো।

মানসী কেঁদে ফেলে। ব্রততীকে জড়িয়ে ধরে কাঁদে। ব্রততী মানসীর মাথায় হাত রাখে।

বড়দা মানুষ যেরকমই হোক, বৌ জোগাড় করতে ভাল পারে। মানসী অনেকদিন পরে ওর সুলগ্না বৌদির ছোঁয়া পায়।


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 1 user Likes Kolir kesto's post
Like Reply
#44

ষষ্ঠ পরিচ্ছদ – সবাইতো সুখী হতে চায়

(# ৮)


প্রায় ছয় মাস কেটে যায়। সংসার যেমন চলছিল সেইরকমই চলে। মানসীর এখন বাড়িতে প্রায় কোন কাজই নেই। ব্রততী অনেক প্রতিকুল অবস্থাতেও মানিয়ে নেবার চেষ্টা করে। দীপ্তি আর লেখা দাদার নতুন বৌকে কিছুতেই কাছে টানতে পারে না। যদিও ওরা ব্রততীর থেকে ছোট, তবু এই সংসারে এতদিন ওরাই সব কিছু দেখত। সেখানে ব্রততী কিছু করতে গেলে ওরা সব সময় কিছু না কিছু ভুল ধরে। শেষ পর্যন্ত ঠিক হয়েছে সপ্তাহে একদিন ব্রততী সব রান্না করবে। সেদিন দীপ্তি আর লেখার ছুটি। বাকি দিন গুলো ব্রততী ঘর পরিস্কার করার তদারকি করবে। মানসী খুব শান্তিতে আছে। সারাদিন কলেজ আর পার্লার নিয়ে কেটে যায়। এখন সপ্তাহে তিনদিন ভাস্করের সাথে দেখা হয়। রাত্রে মাঝে মাঝে ব্রততীর সাথে গল্প করে।


এই ছয় মাসে ব্রততী বড়দার আগের বৌ বা সবার সুলগ্না বৌদিকে নিয়ে প্রায় সব কিছুই জেনে নিয়েছে। এই পরিবারে সবাই যাতে মেনে নেয় তাই নিজেকে সুলগ্নার মত করার চেষ্টা করেছে। আস্তে আস্তে ব্রততী বড়দার সব টাকা পয়সার খবর জেনে নেয়। একদিন রাতে ব্রততী বড়দাকে জিজ্ঞাসা করে মানসীর আয় নিয়ে।


(এখানে বড়দা যদিও ব্রততীর বড়দা নয়, ব্রততী ওনাকে অন্য নামে ডাকতো। আমি বড়দার নাম লিখতে চাই না বা অন্য নামও দিতে চাই না। তাও বড়দা বলেই লিখছি)। 

ব্রততী – রাঙ্গাদির পার্লার থেকে কত আয় হয় ?

বড়দা – সে তুমি জেনে কি করবে ?

ব্রততী – কিছু করবো না। তবু জানা দরকার।

বড়দা – কেন ?

ব্রততী – আমার মনে হয় তোমার জীবনের সব কিছু জানারই অধিকার আমার আছে


বড়দা – সে তো আছেই। আমি তোমার কাছে কেন লুকাবো বল !

ব্রততী – তবে বল রাঙ্গাদির পার্লার থেকে মাসে কত আয় হয় ?

বড়দা – এখন মাসে ১২ থেকে ১৪ হাজার টাকা আয় হয়। পুজোর সময়ে বা বিয়ের মরশুমে ২০ হাজারও হয়।

ব্রততী – সে টাকা দিয়ে তুমি কি করো ?

বড়দা – আলাদা করে কিছুই করি না। ওকে মাসে ১৫০০ টাকা দেই ওর হাত খরচের, বাকিটা সংসারেই খরচ হয়।

ব্রততী – তোমাদের এই তিন ভায়ের সংসার চালানোর দায়িত্ব কি রাঙ্গাদির ?

বড়দা – তা কেন, আমার বাকি দুই ভাইও টাকা দেয়।

ব্রততী – ১০ হাজার করে দেয় কি ?

বড়দা – না না ওত দেয় না।

ব্রততী – আর তোমার কোন খরচই নেই

বড়দা – না মানে ঠিক তা না।

ব্রততী – আমি বুঝতে পারছি। সবই বুঝতে পারছি।


বড়দা – কি ? কি বুঝতে পারছ ?

ব্রততী – এই যে রাঙ্গাদি সাদাসিধে ভাল মেয়ে বলে তোমরা যা ইচ্ছা তাই করছ।

বড়দা – ওর খাওয়া পড়া সব কিছুরই দায়িত্ব আমার।

ব্রততী – সব কিছুর দায়িত্ব তো নাও নি
বড়দা – কোন দায়িত্ব নেই নি ?

ব্রততী – বিয়ে দিয়েছ ?
বড়দা – সেটা করতে পারিনি

ব্রততী – নিজে দুবার বিয়ে করতে পারলে আর বোনের একবার বিয়ে দিতে পারলে না !

বড়দা – এখন তুমি কি চাও ?

ব্রততী – রাঙ্গাদির পার্লার কত দিন ধরে চলছে ?
বড়দা – প্রায় ১২ বছর।

ব্রততী – তুমি পার্লারের সব কিছু রাঙ্গাদির নামে করে দেবে। 

বড়দা – ঠিক আছে করে দেবো।

ব্রততী – রাঙ্গাদির নামে ব্যাঙ্কে একটা আকাউন্ট খুলে দেবে। পার্লারের সব আয় ওইখানে রাখবে।

বড়দা – সে কি করে হবে ?

ব্রততী – কি করে হবে জানিনা। আমি যা বলছি তাই করবে। আর সংসারে তোমরা তিন ভাই যত করে দাও রাঙ্গাদি তার অর্ধেক দেবে।

বড়দা – কেন অর্ধেক কেন ?

ব্রততী – তোমাদের সবার বৌ ছেলে মেয়ে আছে। রাঙ্গাদি একা, তাই।

বড়দা – ঠিক আছে সে সব হয়ে যাবে।

ব্রততী – হয়ে যাবে না, সামনের রবিবার সব ভাই, বৌ, মাআর রাঙ্গাদির সামনে এই সব বলে বুঝিয়ে দেবে।

বড়দা – ঠিক আছে তোমার সব কথা মেনে নিলাম। এবার খুশী ?

ব্রততী – এখনও সব শেষ হয় নি

বড়দা – আবার কি বাকি আছে ?

এইবার ব্রততী যা বলল বাড়ির ওপর অ্যাটম ব্যোম পড়লেও বড়দা এতো চমকাতেন না।

ব্রততী – গত বার বছরের পার্লারের আয় বাবদ তুমি রাঙ্গাদিকে ১২ লক্ষ টাকা দেবে। 

বড়দা – মানে ?

ব্রততী – আমি কি বলছি তুমি ঠিকই বুঝে পারছ ?

বড়দা – আমি এতো টাকা কোথায় পাবো ? 

ব্রততী – আমি জানি তোমার কোথায় কত টাকা আছে।

বড়দা – এতো টাকা মানসীকে দিয়ে দিলে আমরা খাবো কি ?


ব্রততী – সে আমি কি জানি ! তুমি কি আমাকে রাঙ্গাদির আয়ের ভরসায় বিয়ে করেছো ?


বড়দা – না তা নয়, কিন্তু...


ব্রততী – দেখো আমি যে কোন অযৌক্তিক কথা বলিনি সেটা তুমি ভাল করেই জান। 


বড়দা – না না তুমি যা বলেছ তা ঠিকই বলেছ


ব্রততী – তবে রাঙ্গাদিকে কবে দিচ্ছ ১২ লক্ষ টাকা ?

বড়দা – ও কি করবে এতো টাকা দিয়ে ?

ব্রততী – তোমার কি যায় আসে তাতে ? ওকে ওর মত চিন্তা করতে দাও। 

বড়দা – আমি একা দেবো এতো টাকা ?

ব্রততী – সে তুমি দেখো, তুমি একা দেবে না ভাইদের কেও বলবে সেটা তোমার ওপর নির্ভর করছে।

বড়দা – মানে ?

ব্রততী – তোমার মুখে এতো মানে মানে ভাল শোনায় না। তুমি সব বুঝতে পারছ। ভাইদেরকে কিভাবে বোঝাবে টাকা দেওয়ার কথা সে তুমি জান। আমি ওর মধ্যে নেই।

বড়দা – বেশ সুবিধাবাদী তো তুমি

ব্রততী – কে কতটা সুবিধাবাদী সে তুমি ভাল করেই জানো। তুমি আমার স্বামী তাই আমার যা বলার তোমাকেই বলবো। এই বাড়ির যে দোতলার ঘর গুলো বানিয়েছ তার বেশীর ভাগ খরচ ওই রাঙ্গাদির টাকা থেকেই এসেছে। আমি তোমাকে ওই ওপর তলাটা রাঙ্গাদির নামে করে দিতে বলছি না। এই ওপর তলায় তোমরা তিন ভাইই থাকো। তাই তোমার ভাইরা এই টাকা শেয়ার করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু একথা তুমি তোমার ভাইদের বোঝাবে। 

বড়দা – আর কিছু ?

ব্রততী – না গো, আর কিছু চাই না তোমার কাছে।

বড়দা – একটা কথা বল, তুমি মানসীর জন্যে এতো কেন ভাবছ ?

ব্রততী – আমি মানসীর জন্যে ভাবছি না। আমি আমার নিজের সুখের জন্যে ভাবছি।

বড়দা – মানসীকে টাকা দিলে তোমার সুখ কি ভাবে আসবে ?

ব্রততী – দেখো আমরা সবাই স্বার্থপর। আমি তোমাকে ভালবাসি। আমি চাই তুমি সবার ওপরে থাকো। এই পরিবারে যে ভাবেই হোক তুমি তোমার সব দায়িত্ব পালন করেছো। শুধু রাঙ্গাদিকে ছাড়া। 

বড়দা – তার কিছু কারন আছে।

ব্রততী – যাই কারন থাক, সেটা তোমার দরকার ছিল। রাঙ্গাদির নয়।

বড়দা – হয়ত তাই

ব্রততী – আমি যা যা করতে বললাম, তাতে তোমার সন্মান অনেক অনেক বাড়বে। আর বাড়িতে সবার মনে তুমি আরও বড় আসন পাবে। আর আমার স্বামীকে সবাই ভাল বললে সেটা আমারি সুখ।

বড়দা – বড়ই জটিল চিন্তা তোমার।

ব্রততী – এটাই সব থেকে সাধারন চিন্তা। তুমি যদি রাঙ্গাদিকে ১২ লক্ষ টাকা দিতে না পারো, আমি আমার সব গয়না বিক্রি করে দেবো। কিন্তু রাঙ্গাদিকে বঞ্চিত করে নিজে সুখে থাকতে পারবো না।

বড়দা – তুমি এতো চিন্তা করো আমার বোন, আমার সন্মান, আমার মা ভাইদের নিয়ে ?

ব্রততী – যেদিন তোমায় বিয়ে করেছি, সেদিন থেকেই তোমার সব কিছু তো শুধু তোমার বা আমার নয়। সবই আমাদের, তাই এই চিন্তা। 

এরপর আরও অনেকক্ষণ ওদের দুজনের কথা চলে। তারপর একসময় দুজনেই ঘুমিয়ে যায়। বড়দার একটু দেরি হয়, কারন এতগুলো টাকার দুঃখ সহজে হজম করতে পারছিলেন না। ব্রততী ওর যুক্তি দিয়ে এমন ভাবে বুঝিয়েছে বড়দা কিছুই বলতে পারেন নি। মেনে নিয়েছেন কিন্তু মনে ঠিক নিতে পারেন নি।


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 1 user Likes Kolir kesto's post
Like Reply
#45

(# ৯)

পরের রবিবার বড়দা শ্রদ্ধা আর স্বপনকেও ডাকেন। শ্রেয়সী আর শ্যামলও আসে। ব্রততীর কথা অনুযায়ী সব কিছুই সবাইকে জানান। উপস্থিত কেউই বড়দার এই উদার মনোভাবের জন্যে প্রস্তুত ছিল না। 


মানসী – না না আমি ওত টাকা নিয়ে কি করবো ?!


মা – কোথায় পাবি বাবা ওত টাকা ?


দুই ভাই – এতদিন ওই টাকা তুমি রেখেছ তাই ওকে টাকা তুমিই দেবে।


শ্রদ্ধা – এর থেকে ভাল কিছুই হতে পারে না।


শ্রেয়সী – আমাকে কিছু দেবে না ?


স্বপন – বড়দা আমি সব সময় ভাবতাম আপনি রাঙ্গাদিদি কে ভাল বাসেন না। আজ বুঝলাম আমি খুব ভুল ভাবতাম।


ব্রততী – রাঙ্গাদি কে রাঙ্গাদির টাকা ফেরত দিচ্ছে, এতে কোন মহত্ব নেই। এতদিন ওই টাকা তোমাদের দাদার কাছে ছিল। এখন রাঙ্গাদি অনেক ম্যাচিওর। নিজের টাকা সামলানোর ক্ষমতা আছে। তাই এবার থেকে রাঙ্গাদির পার্লারের সব দায়িত্ব, লাভ বা লোকসান রাঙ্গাদির।


মানসী – পার্লার আমিই সামলাবো। শুধু আমাকে পার্লারের হিসাব রাখার জন্যে দীপ্তির সাহায্য চাই।


দীপ্তি – রাঙ্গাদি আমি সব সময় তোমার সাথেই আছি।


মানসী – আর দীপ্তি এতদিন ওই পার্লারের জন্যে অনেক কিছু করেছে। দাদা যদি আমাকে ১২ লক্ষ টাকা দেয় তার থেকে অন্তত ২ লক্ষ টাকা দীপ্তির পাওয়া উচিত।


দীপ্তি – না না আমার কোন টাকা চাই না।


ব্রততী – রাঙ্গাদি ওই টাকা নিয়ে কি করবে সেটা রাঙ্গাদিই ঠিক করবে।


শ্রেয়সী – আমাকে কিছু দিবি না ?


শ্যামল – তুমি সব সময় টাকা টাকা করবে না। তুমি আজ পর্যন্ত কি করেছো ওই পার্লারের জন্যে যে তোমাকে টাকা দেবে ? আর আমার যে ‘আয়া সেন্টারের’ ব্যবসা সেটা বড়দা আর আমার স্বর্গীয় শ্বশুরের টাকা দিয়েই শুরু করেছি। তোমাকে দাদা অনেক দিয়েছে। আর কত দেবে !


শ্রেয়সী – না মানে আমি এমনি বলছিলাম।


শ্যামল – তুমি কেমনি বলছিলে সেটা আমিও বুঝি, বাকি সবাইও বোঝে। 


ব্রততী – না না শ্যামল এভাবে বল না শ্রেয়সীকে।


শ্রেয়সী – দেখো না বৌদি সব সময় এইভাবেই আমাকে খোঁটা দেয়


শ্রদ্ধা – শ্যামল মোটেই তোমাকে খোঁটা দিচ্ছে না। ও তোমাকে সত্যি কথাটা জানাচ্ছে।


এইরকম আরও অনেক কথা দিয়ে ওদের আলোচনা চলতেই থাকে। কিছু পড়ে বড়দা ‘একটা মিটিং’ আছে বলে চলে যান। অভ্যেস মত স্বপন উঠে রাঙ্গাদির ঘরে যায়।

মানসী নিজের ঘরে ঢুকে চুপ করে বসে থাকে। খাটের ওপর বাবু হয়ে বসে দুই হাতের ওপর থুতনি রেখে ভাবতে থাকে। কখন স্বপন এসে বসেছে বুঝতেও পারেনি। চোখ থেকে একটু একটু জল গড়িয়ে পড়ছিল। স্বপন দেখে ওর রাঙ্গাদির চোখে জল কিন্তু কিছু বলে না। ও রাঙ্গাদির মুখের দিকে তাকিয়ে বসে থাকে। এমন সময় দীপ্তি আর নীহারিকা চা নিয়ে ঢোকে। 


দীপ্তি – কি ব্যাপার রাধা কৃষ্ণের ? রাধার চোখে জল আর কৃষ্ণ তাকিয়ে রয়েছে !


মানসী দীপ্তির গলা শুনে চমকে ওঠে।


মানসী – চুপ কর মুখপুড়ি, সব সময় ইয়ার্কি। স্বপন তুমি কখন আসলে ?


স্বপন – দশ মিনিট হবে, তোমার চোখের জল দেখছিলাম


মানসী – আমি কাঁদছিলাম নাকি !


দীপ্তি – হ্যাঁ কাঁদছিলেই তো। চোখে হাত দিয়ে দেখো


মানসী চোখে হাত দিয়ে বলে, “এমা তাইতো, বুঝতেই পারিনি!” 


স্বপন – কেন কাঁদছিলে রাঙ্গাদি ?


মানসী – কি জানি কেন কাঁদছিলাম


স্বপন – তবে কি ভাবছিলে এতো গভীর ভাবে ?


মানসী – আজকে আমি বাড়ি থেকে আলাদা হয়ে গেলাম


দীপ্তি – মোটেও তুমি আলাদা হলে না 


মানসী – আলাদা ছাড়া কি হলাম ?


স্বপন – তুমি অর্থনৈতিক স্বাধীনতা পেলে


মানসী – সেটা আবার কি বস্তু !


স্বপন – তুমি গত ১২ বছরেরও বেশী সময় ধরে পার্লার চালাচ্ছ। পার্লার থেকে আয়ও ভালই হয়। কিন্তু সেই লাভের টাকা তুমি খরচ করতে পারতে না।


মানসী – দাদা তো দেখত


দীপ্তি – এই মেয়ে কোনদিন বুঝবে না


স্বপন – আর কতদিন দাদার ওপর নির্ভরশীল থাকবে ? এবার তো বড় হও। নিজের কাজ নিজে দেখো।


মানসী – সেতো দেখছিই


স্বপন – এবার টাকাটাও সামলে রাখবে। লাভের টাকা কিভাবে কোথায় জমাবে না অন্য ব্যবসায় খাটাবে সেটা তুমি চিন্তা করবে।


মানসী – আমার যেন কিরকম স্বার্থপর বলে মনে হচ্ছে


স্বপন – দেখো এটা হল নিজের ভবিষ্যতের চিন্তা নিজের মাথায় নেওয়া। তোমাকে তো বাড়ির কাজের জন্যে টাকা খরচ করতে মানা করছি না। আমি শুধু বলছি তোমার আয় কিভাবে খরচ হবে সেটা তুমি ঠিক করবে। তোমার হয়ে বড়দা ঠিক করবে না।


মানসী – এইবার বুঝলাম। কিন্তু সেটা কি ঠিক হচ্ছে ?


স্বপন – এটাই ঠিক হচ্ছে, এতদিন ঠিক হয়নি।


নীহারিকা – দেখ রাঙ্গাদি তোর ভাই আর দুই দাদার কত আয় সেটা কি বাকিরা জানে ?


দীপ্তি – আমার মনে হয় না তোমার ভাই সব আয় ব্যায়ের হিসাব দাদাকে দেয়


স্বপন – দেওয়ার দরকারও নেই


দীপ্তি – আমিতো রাঙ্গাদিকে গত দু বছর ধরে এইটাই বোঝাতে চেয়েছি


নীহারিকা – হটাত বড়দা এতো উদার হয়ে গেল কেন !


স্বপন – আমার মনে হয় এটা নতুন বৌদির জন্যে হয়েছে


দীপ্তি – আমারও তাই মনে হয়। গত বুধবার রাতে বড়দা আর দিদি অনেক রাত পর্যন্ত কথা বলেছে।


মানসী – আর তুই বাইরে থেকে আড়ি পেতে শুনছিলি !


দীপ্তি – না না, আমি বাথরুমে গিয়েছিলাম


মানসী – রাতে আবার তোর বাথরুম যাবার দরকার কেন হয় ? তুই তো জলই খাস না !


দীপ্তি – আরে বাবা তোমার ভাই করার পরে গুদ ধুতে গিয়েছিলাম।


মানসী – সব সময় অসভ্য কথা !


স্বপন – আসল কথা বলো, রাঙ্গাদি অন্য কথা জিজ্ঞাসা করো না


দীপ্তি – বড়দার গলা শুনলাম “আমি এতো টাকা দিয়ে দিলে খাবো কি”


স্বপন – তারপর


দীপ্তি – দিদি বলে “নিজের যা আছে তাই খাবে”


স্বপন – তাই ভাবি বড়দার এতো পরিবর্তন কেন। তবে যা হয়েছে ভালই হয়েছে।


নীহারিকা – ভাল হয়েছে মানে ভীষণ ভাল হয়েছে। 


স্বপন – তবে দেখো দীপ্তি, তুমি আর লেখা বৌদি যা ভাবো নতুন বৌদিকে নিয়ে সেটা ঠিক নয়


দীপ্তি – না না দিদি খুব ভাল। কিন্তু...


স্বপন – কিন্তু কি ?


দীপ্তি – আমাদের ভয় লাগে, ওইরকম কলেজের প্রোফেসরের মত থাকে, ঘরের দিদি বলে মনে হয় না।


নীহারিকা – যে ভাবেই থাক, তোমাদের জন্যে তো চিন্তা করে


দীপ্তি – সেটা কাল রাতে বুঝতে পারলাম


স্বপন – সেটা আমি প্রথম দিনই বুঝেছি আর তোমাদের বোঝানোর চেষ্টা করেছি।


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 1 user Likes Kolir kesto's post
Like Reply
#46

(#১০)


সোমবারে মানসী আর ভাস্করের দেখা হলে মানসী সব বলে ভাস্করকে। আরও বলে যে ওর মনে হচ্ছে ওর নতুন বৌদি আসাতে ওদের বিয়ে করতে আর কোন অসুবিধা হবে না। ভাস্কর মানসীর হাত ধরে বসে থাকে।


অনেকক্ষণ বসে থেকে ভাস্কর বলে যে ও আর অপেক্ষা করতে পারছে না।


মানসী – চলো তবে কালকেই বিয়ে করে ফেলি


ভাস্কর – তোমার দাদা মেনে নেবে ?


মানসী – দাদা মেনে নেওয়ার আগে অন্য কথা আছে ?


ভাস্কর – কি কথা ?


মানসী – আমরা দুজনে কি বিয়ে করতে প্রস্তুত আছি ?


ভাস্কর – আমারও ভয় লাগে। আর একটা কথা তোমাকে আগে বলিনি সেটা বলতে চাই।


মানসী – কি বল ?


ভাস্কর – আমি তোমাকে বিয়ে করলেও আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না।


মানসী – কেন ? সে আবার কি কথা ?


ভাস্কর – সেটা আরেকটা সমস্যা


মানসী – কি সমস্যা সেটা বল


ভাস্কর – আমি ওই সমস্যা তোমাকে কি করে বলি সেটা ভেবে পাচ্ছি না।


ভাস্কর – ভীষণ লজ্জার ব্যাপার


মানসী – যতই লজ্জার কিছু হল একদিন না একদিন তো জানবোই। তাই আজই বলে ফেল।


ভাস্কর – ভুদেব কাকু


মানসী – সে আবার কে ?


ভাস্কর – ভুদেব কাকু বাবার বন্ধু ছিল। আমার বাবা বেঁচে থাকতেই সেই কাকুর সাথে আমার মায়ের একটা সম্পর্ক ছিল


মানসী – তোমার বাবা জানতেন ?


ভাস্কর – মনে হয় জানতেন, কিন্তু কোন কারনে কিছু বলতেন না বা বলতে পারতেন না


মানসী – তাতে এখন কি হয়েছে ?


ভাস্কর – ওই ভুদেব কাকু এখন রোজ রাতে এসে আমার মায়ের সাথে থাকে


মানসী – ওনার বিয়ে হয় নি ?


ভাস্কর – অনের বৌ অনেক আগেই ওনাকে ছেড়ে চলে গেছে। আমি তখন দুবাই থাকতাম। তাই সেসব ঠিক জানি না


মানসী – তোমার মাকে জিজ্ঞাসা করো নি ?


ভাস্কর – মা মানুষের সব থেকে শ্রদ্ধার জায়গা। আমার ইচ্ছা করে না মায়ের সাথে এইসব কথা বলতে।


মানসী – তোমার মা তোমার অযত্ন করেছে কখনও ?


ভাস্কর – না না মা আমাকে খুব ভালবাসে


মানসী – তবে আর অসুবিধা কোথায়


ভাস্কর – আমার ওই ভুদেব শুয়োরের বাচ্চাটাকে পছন্দ নয়


মানসী – বাবা মায়ের বন্ধুর সম্বন্ধে এইভাবে কথা বলতে নেই সোনা


ভাস্কর – সেই জন্যেই তো কিছু বলি না। মাও ওনার সাথে একটু শান্তিতে থাকে। তবে...


মানসী – তবে কি ?


ভাস্কর – ভুদেব কাকুর অন্য মেয়ে দেখলেই প্রেম জেগে ওঠে। উনি যেখানে থাকবেন সেখানে আমি তোমাকে নিয়ে যাবো না।


মানসী – আমাকে কেউ কিছু করতে পারবে না


ভাস্কর – সে পারুক আর নাই পারুক আমি তোমাকে বিয়ে করে ওখানে নিয়ে যাবো না।


মানসী – তবে আমরা বিয়ে করে থাকবো কোথায়


ভাস্কর – সেটাই তো সমস্যা


ওই চায়ের দোকানের মাসী ওদের সব কথাই শোনেন। মানসী বা ভাস্করও ওনার সামনে কিছু লুকায় না। তবে সাধারণত মাসী ওদের মধ্যে কোন কথা বলে না। সেদিন মাসী চুপ থাকে না। 


মাসী – তোমাদের সমস্যার একটা সমাধান আছে আমার কাছে।

মাসী – দেখো বাবা আমি একা একা থাকি। আমার একটা ঘর খালিই পড়ে আছে। তোমরা ওখানে এসে থাকো।


মানসী – না না মাসী তা হয় না


মাসী – কেন মা, আমি তোমাদের কেউ না বলে আমার বাড়িতে থাকবে না ?


মানসী – না মাসী তা নয়, তবে...


মাসী – তবে কি ? তুমি কি ভাবছ আমি তোমাদের টাকা আছে শুনে থাকতে দিতে চাইছি ?


মানসী – ছি ছি মাসী সেইরকম ভাববো কেন !


মাসী – দেখো আমারও তো বয়েস হল, একা থাকি। একটু ভয় ভয় লাগে।


ভাস্কর – আপনার ছেলে এলে কোথায় থাকবে ?


মাসী – আমার ওই ঘর ছেলে বৌয়ের জন্যেই তোমার মেসোমশায় বানিয়েছিলেন। কিন্তু সেতো গত দশ বছরে একবারও আসেনি।


ভাস্কর – ভাড়া দিয়ে দেন না কেন ?


মাসী – একই ঘরের মধ্যে অচেনা কাউকে ভাড়া দিতে সাহস হয় না


মানসী – আমরাও তো অচেনা


মাসী – তোমরা অচেনা কেন হবে ? এতদিন ধরে দেখছি। মানুষ চিনতে সব সময় ভুল হয় না।


মানসী – তাও কেমন কেমন লাগছে। তবে মাসী ভাড়া নিতে হবে।


মাসী – দেখো ছেলে বৌয়ের জন্যে ঘর বানিয়েছিলাম। ওরা তো থাকল না, মেয়ে জামাইই না হয় থাকবে। আর মেয়ের কাছ থেকে কেউ ভাড়া নেয় নাকি !


মানসী আর ভাস্কর কি বলবে ভেবে পায় না। এই পৃথিবীতে যাদের ওরা নিজের বলে জানত তাদের প্রায় কারো কাছ থেকেই কোন সহায়তা পায়নি। আর যাদের কে চেনে না বা জানে না তাদের কাছ থেকেই অযাচিত ভাবে সাহায্য পেয়ে যাচ্ছে। ভাস্করের মুখ খুশীতে ভরে ওঠে। মানসী মেয়ে, আর মেয়েদের সুখে কেঁদে ফেলাটাই নিয়ম। তাই ও কেঁদে ফেলে আর মাসীকে জড়িয়ে ধরে।


মাসী – দেখো এই সংসারে সবাই সুখে থাকতে চায়। আমি আর তোমার মেসোমশায় ছেলেকে নিয়ে সুখেই ছিলাম। অনেক স্বপ্নও দেখেছিলাম। কিন্তু ছেলে বড় হয়ে নিজের সুখ বেশী করে দেখল, বাবা মায়ের সুখের কথা একটুও ভাবল না। 


মানসী – আমরা থাকলে তোমার সুখ কেন হবে ?


মাসী – একা থাকলে পান্তা ভাতই খাই বা রাজভোগ খাই, সুখ আসে না। তোমরা সাথে থাকলে সেই সুখ পাবো।


মানসী – ঠিক আছে আমরা বিয়ে করে মাসী তোমার কাছেই আসবো।


মাসী – তোমরা কাল থেকে আমার দোকানে দেখা না করে, আমার বাড়িতে বসে গল্প করো।


মানসী – যাঃ তাই হয় নাকি, পাড়ার কে কি বলবে ?


মাসী – পাড়ার লোকে কি বলল তা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। তোমার পেছনে লোকে কি বলে সেটা তোমার সমস্যা হওয়া উচিত নয়। তোমরা ঠিক থাকলে বা পাপ না করলে লোকের কোথায় কি আসে যায় !


মাসী ওদেরকে নিয়ে গিয়ে বাড়ি দেখিয়ে দেয়। বেশ ছোট খাট সুন্দর দুটো ঘর। মাসী একা আর বয়েসের জন্যে ঠিক মত পরিস্কার করতে পারেন না। মাসী ঘরের একটা চাবি ভাস্করকে দিয়ে দেন।


মানসী – আমাকে মেয়ে বললে কিন্তু চাবি দিলে ওকে ?


মাসী – তোমাকে যেমন মেয়ে বলেছি, ভাস্কর কেও ছেলের মত ভাবছি। 


ভাস্কর – তোমার ইচ্ছা হলে চাবি তুমি রাখ


মানসী – না রে বাবা, আমি এমনি বলছি। চাবি তুমিই রাখ। পারলে সময় করে এসে সব পরিস্কার করে রেখ।


ভাস্কর – আমি পরিস্কার করবো আর তুমি হাওয়া খাবে ?


মানসী – তুমি পরিস্কার করবে আর আমি সাজাবো। দুজনে মিলে আমাদের সুখ আর মাসীর সুখ বাড়িয়ে তোলার চেষ্টা করবো।


মাসী – আজ থেকেই আমি আর একা নই মা। আমি খুব সুখী।


পরের দিন থেকে ভাস্কর রোজ বিকালের দিকে এসে ঘরের সব কিছু পরিস্কার করে। মানসী সব সময় পার্লার ছেড়ে আসতে পারে না। তাও ওদের আগেকার মত সপ্তাহে তিনদিন আসে। ভাস্করের সাথে প্রেম করে আর সংসারের স্বপ্ন দেখে। ভাস্কর প্রথম দিনই বলে দেয় যে ওরা ওই ঘরে একা থাকলেও, যতদিন না বিয়ে হচ্ছে চুমু খাওয়া ছাড়া কিছু করবে না।




ষষ্ঠ পরিচ্ছদ সমাপ্ত


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 1 user Likes Kolir kesto's post
Like Reply
#47

সপ্তম পরিচ্ছদ – এই আমাদের পৃথিবী

(#০১)

কিছুদিন পরে মানসী আর ভাস্কর স্বপনের বাড়ি যায়। কিছুক্ষন গল্প করে। মাসীর বাড়ির কথা বলে। স্বপন আর নীহারিকা দুজনেই খুব খুশী হয়। 

মানসী – স্বপন আমি অনেকদিন একটা কথা শুনে এসেছি

স্বপন – কি ?

মানসী – অভাগা যেদিকে চায়, সাগর শুকায়ে যায়

স্বপন – তাতে কি হল

মানসী – আমি এতদিন ভাবতাম আমিও অভাগা আর যেদিকেই যাই না কেন, কোন সমাধান পাই না।

নীহারিকা – স্বপন কে তো অনেকদিন আগেই পেয়েছ। 

মানসী - আর স্বপন তো আমার মরুদ্যান। বাকি সব দিকে ধু ধু বালি দেখে এসেছি। 

স্বপন – আজ কি আলাদা দেখলে ?

মানসী – আজ দেখছি ওই কথাটা ঠিক নয়। কোন না কোন দিকে জল ঠিক পাওয়া যায়।

স্বপন – আসলে কি জানো এতদিন তুমি আর ভাস্কর মরুভুমির মাঝে দাঁড়িয়ে সমুদ্র খুঁজেছ। তাই শুধু দু একটা মরুদ্যান খুঁজে পেয়েছ। জল পেতে হলে তোমাকে মরুভুমির থেকে বাইরে আসতে হবে সেটা তোমরা ঠিক বোঝো নি। 

ভাস্কর – তবে আজ কি করে আমরা মরুভুমি থেকে বেরিয়ে আসলাম !

স্বপন – তোমরা দুজনেই একটা অদৃশ্য লক্ষন রেখার মাঝে আটকে ছিলে। আজ দুজনেই সেই গণ্ডি অগ্রাহ্য করে বেরিয়ে এসেছ। ইংরাজিতে একটা কথা আছে – You have to come out of the box. তোমরা এতদিন সেই বাক্সের ভেতরে বসে জীবন খুঁজেছ। 

মানসী – তবে কি আমরা কোন সময়েই কোন গণ্ডির মধ্যে থাকবো না ?

স্বপন – দেখো নিষেধের সীমারেখা বা শৃঙ্খলার নিয়ম আর virtual বা কাল্পনিক লক্ষন রেখা একটা ভিত্তিহীন বাধা। যে সীতার মত অবলা নারী – তার পক্ষে সেই গণ্ডি পার হওয়া সম্ভব নয় বা উচিতও নয়। কিন্তু তুমি তো সেই আগেকার দিনের ‘অবলা নারী’ নও।

নীহারিকা – কিন্তু বাড়ির লোক আমাদের সেই ভাবেই দেখতে চায়।

স্বপন – আমাদের সেই বাধা শুরুতেই ভেঙ্গে দিতে হবে

ভাস্কর – এখন কি করবো আমরা ?

স্বপন – মান্না দের সেই গানটা মনে করো – “তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী, তুমি সুর আমি কথা, মিলে মিসে হয় গান, এই আমাদের পৃথিবী।”

মানসী – মনে করলাম, তারপর ?

স্বপন – এবার তোমাদের পৃথিবী বানাতে লেগে পড়ো।

মানসী – তুমি আর আমি না হয় হল, সন্তান কোথায় পাবো ?

স্বপন – তোমরা তোমাদের পৃথিবী বানাও, আমি সন্তানের ব্যবস্থা করে দেবো ।

নীহারিকা – কি করে করবে ?

স্বপন – তোমাকে চিন্তা করতে হবে না। সময় হলে ঠিক জানতে পারবে।

নীহারিকা – আমার বাবা মাঝে মাঝে তোমায় ভীষণ ভয় করে।

ওরা চারজনে মিলে অনেকক্ষণ আলোচনা করে। প্রথমেই বিয়ের তারিখ ঠিক করে।

মানসী – আমার বিয়ের তারিখ আমি ঠিক করবো !!??

স্বপন – তবে কে ঠিক করবে

মানসী – একবার দাদার সাথে কথা বলবো না ?

নীহারিকা –এই মেয়েটা সত্যি কোনদিন মানুষ হবে না !

স্বপন – তোমার দাদা তোমার বিয়ে দিতে চায় ?

মানসী – মনে হয় না

স্বপন – তোমার দাদা ভাস্কর কে পছন্দ করে ?

মানসী – একদম না

স্বপন – তোমার দাদাকে ভাস্করের সাথে বিয়ের কথা বললে দাদা রাজী হবে ?

মানসী – মনে হয় না

স্বপন – তবে নিজের রাস্তা নিজে বানাও। অন্যের বানানো রাস্তায় হাঁটার স্বপ্ন দেখো না।

ওদের বিয়ের তারিখ ঠিক হয় ২০১২ সালের ২২-শে এপ্রিল, রবিবার। আর দেড় মাস মত বাকি।

মানসী – কাকে কাকে নিমন্ত্রণ করতে হবে ?

স্বপন – একদম কাছের মানুষদের

মানসী – আর প্যান্ডেল ?

স্বপন – তুমি কি প্যান্ডেল করবে ?

মানসী – প্যান্ডেল ছাড়া বিয়ে কোথায় করবো ?

নীহারিকা – আমার বোনের যে ভাবে বিয়ে হয়েছে, ঠিক সেই ভাবে।

অপ্রাসঙ্গিক হলেও এখানে বলে রাখি স্বপন নীহারিকার বোনের বিয়ে একজন বাঙালি খ্রিস্টান ছেলের সাথে দিয়েছে। আর ওর বিয়ে রেজিস্ট্রি করে একটা হোটেলে হয়েছিল। স্বপন সেই রেজিস্ট্রার কে চিনতো, তাই ও বলে বিয়ের সব ব্যবস্থা ওই করবে।

মানসী – জানো আমার স্বপ্ন ছিল সুন্দর প্যান্ডেল করে, অনেক আলো জ্বালিয়ে, কয়েকশো লোকের মাঝে আমি হালকা লাল বেনারসি পরে ছাদনা তলায় বিয়ে করবো।

স্বপন শুনে একটু চুপ করে থাকে। তারপর মানসীর হাত দুটো নিজের বুকের মধ্যে চেপে ধরে কেঁদে ফেলে।

নীহারিকা – কি হল কাঁদছ কেন ?

স্বপন – আমি আমার সব থেকে প্রিয় বন্ধুর এই স্বপ্ন পুরন করতে পারবো না। 

ভাস্কর হতভম্ব হয়ে যায়। মানসীও একটু অপ্রস্তুত হয়ে পরে। একটু সামলিয়ে নিয়ে ও স্বপনের হাত ছাড়িয়ে ওর মাথায় হাত রাখে।

মানসী – তুমি আমার বিয়ে দিচ্ছ এই অনেক বেশী। যে ভাবে সম্ভব সেই ভাবেই বিয়ে দাও। আমি তাতেই খুশী থাকবো। তুমি ছাড়া বাকি সবাই সহানুভুতি জানায়, কেউ এগিয়ে আসে না।

স্বপন – তবু আমি তোমার স্বপ্নের কথা মনে রাখবো। 

ভাস্কর – আমি আমার মাকে জানিয়ে দিয়েছি আমার বিয়ের কথা।

মানসী – তাই ! শুনে মা কি বললেন ?

ভাস্কর – মা খুশিই হল। বলল যে উনি তো বিয়ে দিতে পারেন নি। তাই আমি যাকে পছন্দ করে বিয়ে করবো তাতে কোন আপত্তি নেই।

স্বপন – খুব ভাল কথা

ভাস্কর – মায়ের শুধু একটা ইচ্ছে আছে

মানসী – কি ?

ভাস্কর – আমরা যেন বিয়ে করে একবার বাড়ি যাই, মা তোমাকে বরন করবে। তারপর আমরা আমাদের যেখানে ভাল লাগে সেখানে গিয়ে থাকবো।

স্বপন – আমার মনে হয় মানসী বিয়ের পরে তিন রাত্রি তোমার বাড়ি থাকবে। তুমি মাকে বলে রাখবে সেই তিনদিন যেন তোমার সেই ভুদেব কাকু না আসেন।

ভাস্কর – সেটা খুব ভাল। আমি মা কে বলে দেখবো।


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 1 user Likes Kolir kesto's post
Like Reply
#48

(#০২)


তারপর ঠিক হয় ভাস্কর ওর বাড়ি থেকে খাট আর টেবিল চেয়ার নিয়ে আসতে পারবে। বাকি জিনিস পত্র মানসী কিনবে। আর এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই সব রেডি করে ফেলবে।


এর মধ্যে ভাস্কর খবর নিয়ে জেনেছে মাসীর চায়ের দোকানও মাসীদের কেনা জায়গায় বানানো। মানসী বলে বিয়ের পরে ওখানে একটা ছোট হোটেল চালু করা যায়। স্বপন বলে সেটা করতে গেলে অনেক কিছু লিগ্যাল কাজ করতে হবে। বিয়ের পরে ধীরে সুস্থে বসে সেসব প্ল্যান করা যাবে। 


সেই রাতে ভাস্কর নিজের বাড়ি ফিরে যায়। মানসী স্বপনদের বাড়িতেই থেকে যায়। রাত্রে স্বপনের পাশে ঘুমায়।


স্বপন – আজকের পরে তোমার আর আমার সাথে ঘুমানো ঠিক হবে না


মানসী – কেন ?


স্বপন – ভাস্কর এটাকে ভাল ভাবে নাও নিতে পারে।


মানসী – ভাস্কর তোমার আর আমার সম্পর্ক ভাল ভাবেই জানে। আমি যে তোমাকে চুমু খাই সেটাও জানে।


নীহারিকা – ভাস্কর রাগ করে না


মানসী – তুই কি রাগ করিস ?


নীহারিকা – আমি তো স্বপন আর তোকে জানি। আর আমাদের মধ্যে সেক্স তো খোলামেলা।


মানসী – ভাস্কর আর আমার মধ্যে সেক্স নিয়ে কোন কথা হয় নি। কিন্তু ও আমার আর স্বপনের বন্ধুত্ব বেশ ভাল করেই বোঝে। 


নীহারিকা – এতদিনে তুই ভাস্করের সাথে কোন সেক্স করিসনি ?


মানসী – আমরা শুধু চুমু খাই।


নীহারিকা – আর ?


মানসী – আর হাত ধরে বসে কথা বলি


নীহারিকা – ভাস্করের নুনু দেখেছিস ?


মানসী – ছি, না না ওইসব করিনি


নীহারিকা – কেন ?


মানসী – আমরা এখনও একে অন্যের শরীর দেখিনি


নীহারিকা – কেন ?


মানসী – আমরা যা দেখার বা করার সব বিয়ের পরে করবো।


স্বপন – খুব ভাল।


এরপর ওরা একসাথে ঘুমিয়ে পড়ে। 


এর পরের মাস মানসী, ভাস্কর আর স্বপনের বেশ ব্যস্ততার মধ্যে কেটে যায়। ভাস্কর মাসীর বাড়ি পুরো পরিস্কার করে। আস্তে আস্তে ওর ঘরের যেটুকু ফার্নিচার আনতে পারে নিয়ে আসে। বাকি দু একটা জিনিস মানসীকে কিনতে হয়। 


স্বপনের অফিসের অনেক পার্টি বা মিটিং হোটেল কেনিলওয়ারথ – এ হত। সেই জন্যে ওর ওই হোটেলে বেশ জানাশোনা হয়ে গিয়েছিল। স্বপন মানসী আর ভাস্করের বিয়ের আয়োজন ওই হোটেলেই অবিশ্বাস্য রকমের কম খরচে করে। অভিনব বিয়ের কার্ড বানানো হয়। হাতে লেখা কার্ড, তাতে লেখা, 


আমরা দুজন আগামী ২২-শে এপ্রিল, রবিবার বিয়ে করছি। সেদিন সন্ধ্যেবেলা হোটেল কেনিলওয়ারথ – এ আমাদের বিয়ের সাক্ষী হিসাবে আসতে অনুরোধ করছি।

ইতি – ভাস্কর ও মানসী। 

সব শুদ্ধ আমন্ত্রিতের সংখ্যা ৪০ থেকে ৫০ জন। মানসী ওর বন্ধুর মধ্যে শুধু কস্তূরীকে বলে। ভাস্কর ওর কোন আত্মিয়দের বলে না। শুধু দুজন বন্ধু, ভূষণ বাবু আর ওই দোকানের বাকি কর্মচারীদের বলে। মানসী বিয়ের কার্ড নিয়ে প্রথম যায় শ্রদ্ধা জামাইবাবুর কাছে।


শ্রদ্ধা – এ কি করেছ তুমি !


মানসী – কেন জামাইবাবু ?


শ্রদ্ধা – নিজের বিয়ের কার্ড নিজে লিখেছ ?


মানসী – সব কিছুই তো আমরা দুজনেই করছি


শ্রদ্ধা – বড়দা কিছু করছে না ?


মানসী – দাদা এখনও জানেই না যে আমার বিয়ে


শ্রদ্ধা – কে কে জানে ?


মানসী – স্বপন, নেহা আর দীপ্তি জানে। 


শ্রদ্ধা - কেনিলওয়ারথ তো বেশ দামী হোটেল !


মানসী – আমি জানি না, সেসব স্বপন ব্যবস্থা করেছে


শ্রদ্ধা – তোমার সাহস আছে বলতে হবে, বড়দাকে না জানিয়ে সব করছ।


মানসী – দাদা তো এতো বছরে আমার বিয়ে দিল না, তাই নিজে নিজেই সব করতে হচ্ছে।


শ্রদ্ধা – আমার আশীর্বাদ আর শুভেচ্ছা সব সময় তোমার জন্যে আছে। 


তারপর কার্ড সৃজা আর মানস কে দেয়। সব শুনে সৃজা খুব খুশী। দীপ্তি আর লেখাকে কার্ড দিলে ওরা দুজনেই বলে যে ওরা কি পর যে কার্ড দিয়ে নিমন্ত্রণ করছে।


মানসী – আমার বিয়ে তো আমি নিজে করছি, দাদারা তো দিচ্ছে না, তাই।


দীপ্তি - লেখা দিদি জানে না কিন্তু আমি তো তোমার সাথেই আছি


লেখা – তুই জানতিস 


দীপ্তি – আমি গত দু বছর ধরে জানি। ওর ঘরের সব ফার্নিচার আমার সাথেই কিনেছে


লেখা – তোমার আবার আলাদা ঘর হচ্ছে নাকি ?


মানসী – সব জানাবো সময় হলে।


লেখা – হ্যাঁ বুঝেছি, এই মুখপুড়িটাই তোমার আপন আর আমি তোমার পর।


মানসী – না বৌদি তা নয়। আসলে তুমি ঘরের কাজে থাকো, দীপ্তি আমার সাথে পার্লারে থাকে, তাই ওকে নিয়েই সব কিছু করেছি।


লেখা – কিন্তু আমি কার্ড নেবো না। তুমি যখন বড়দাকে কার্ড দেবে তখন বাকি দুই ভাইকেও দিও।


ভাস্কর যায় স্বপন কে কার্ড দিতে। 


ভাস্কর – দাদা, আপনিই সব কিছুর হোতা, তাও আপনাকেই নিমন্ত্রণ করছি।


স্বপন – আমি তোমাদের একটু গাইড করছি শুধু, সব কিছু তো তোমরাই করছ


এরপর মানসী গিয়ে ওর মাকে সব জানায়।


মা – তুই দাদাকে বলিস নি ?


মানসী – দাদা তো ওকে পছন্দই করে না


মা – দাদা যাকে পছন্দ করে না তাকে বিয়ে করার কি দরকার !


মানসী – মা দাদাকি আমার বিয়ে দেবে


মা – সে ঠিক, তুই যা ভাল বুঝিস কর। স্বপন জানে ?


মানসী – স্বপনই তো প্রথম থেকে আছে আমার সাথে


মা – স্বপন সাথে থাকলে কোন চিন্তা নেই। তুই ভাল থাকবি তো ?


মানসী – সেই আশাই তো করছি।


মা – আমার আশীর্বাদ থাকলো, তুই ঠিক সুখী হবি।


মানসী – মা আমি এখনই খুব সুখী।


বিয়ের আগের রবিবার মানে ১৫-ই এপ্রিল সকালে সবাই একসাথে বসলে মানসী গিয়ে বড়দাকে কার্ড দেয়। দীপ্তি আর লেখা ভয়ে ভেতরে আসে না, দরজার বাইরে থেকে উঁকি দিয়ে দেখে। দীপ্তি ফিসফিস করে লেখাকে বলে, “এতদিনে রাঙ্গাদির সাহস হয়েছে”।


বড়দা – কিসের কার্ড ! 


মানসী – আমার আর ভাস্করের বিয়ের


বড়দা – তুমি বিয়ে করবে ?


মানসী - হ্যাঁ


বড়দা – অনেক বড় হয়ে গেছ তো !


মানসী – দাদা আমার বয়েস ৪৯ হচ্ছে, আর সেটা মনে হয় নিজে সিদ্ধান্ত নেবার জন্যে যথেষ্ট। 


বড়দা – কিন্তু ভাস্কর ছাড়া আর কাউকে পেলে না ! আর সব ঠিক করার আগে আমার বা মায়ের অনুমতি নেবার দরকার মনে করলে না !


মানসী – আমি নিজে বিয়ে করছি, তাই তোমার অনুমতি নেবার দরকার আছে বলে মনে করিনি


বড়দা – এরপর কিছু হলে আমি কিছু জানিনা।


ব্রততী – রাঙ্গাদিদি তো তোমাকে কিছু জানতে বলে নি


বড়দা – তুমি এর মধ্যে কেন কথা বলছ ?


ব্রততী – তোমার বোন, আমারও কিছু হয়। আমিও রাঙ্গাদিদিকে ভালবাসি। 


বড়দা – এই রকম একটা অপদার্থ ছেলেকে বিয়ে করবে, সেটাকে সাপোর্ট করছ। এই তোমার ভালবাসা ?


ব্রততী – তোমার বোঝার কোন দরকার নেই আমার ভালবাসা কিরকম সেটা জানার


বড়দা – কিন্তু এই বিয়েতে আমার মত নেই


মানসী – দাদা আমি তোমার মত জানতে চাইনি, শুধু বিয়েতে এসে আশীর্বাদ করতে বলছি


বড়দা – আমার মত নেই, তাই আসবোও না আর আশীর্বাদ দেবার কোন প্রশ্নই নেই।


মানসী – কিন্তু সামনের রবিবার আমরা বিয়ে করছি।


বড়দা – আমি এই বিয়ে হতে দেবো না


মানসীর বাকি দুই ভাই কিছুই বলে না। বড়দা ওদের জিজ্ঞাসা করে ওদের মত। দুই ভাইই মানসীকে সাপোর্ট করে। ওরা দুজনেই বলে ওরা তো মানসীর ভবিষ্যৎ নিয়ে কোনদিন চিন্তা করেনি, তাই ওর বর্তমানেও কোন বাধা দেওয়া উচিত নয়।


বড়দা – তোমরা বুঝতে পারছ না


মেজ ভাই – আমার বোঝার দরকারও নেই


ছোট ভাই – আমাদের কি করতে বল ?


বড়দা – আমি জানতে চাই না তোমরা এই বিয়ে সাপোর্ট করছ কি করছ না। তোমরা আমি যা বলবো তাই করবে। 


ছোট ভাই – তুমি যা বলবে আমাকে সেটা করতেই হবে।


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

Like Reply
#49

(#০৩)


২২-শে এপ্রিল হোটেল কেনিলওয়ারথ এর বেসমেন্টে একটা হল ঘর প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে। মাঝখানে একটা ছাদনা তলাও বানানো হয়েছে। স্বপন মানসীকে একটা হালকা লাল বেনারসী কিনে দিয়েছে। নীহারিকা ভাস্করকে একটা শেরওয়ানী দিয়েছে। প্রায় সবাই এসে গিয়েছে। লেখা আর দীপ্তি ওদের মা কে নিয়ে এসেছে। সৃজা আর মানব এসেছে। শ্রদ্ধা জামাইবাবুও এসেছে। মাসী আর ভূষণ বাবু এসেছে। নীহারিকা মানসীকে নিয়ে হলে আসে। স্বপন ম্যারেজ রেজিস্ট্রার কে নিয়ে আসে। 


স্বপন মানসীকে বলে যে মানসীর বিয়ে করা নিয়ে যে স্বপ্ন ছিল তার যতটা পুরন করা সম্ভব সেটা করার চেষ্টা করেছে। মানসী ধীরে ধীরে বলে, “তুমি আমার সব স্বপ্নই পুরন করে দিয়েছ বন্ধু।”


সবার শুভেচ্ছা আর আশীর্বাদের মধ্যে মানসী আর ভাস্কর ছাদনা তলায় আসে। ভাস্করের হয়ে ভূষণ বাবু আর স্বপনের মেয়ে সাক্ষী হবে। তখন স্বপনের মেয়ের বয়েস ২১ হয়ে গেছে আর ভাস্কর ওর মাস্টারমশায় ছিল। মানসীর হয়ে স্বপন আর মাসী সাক্ষী হবে। হাতে ঠাণ্ডা পানীয় নিয়ে সবাই অপেক্ষা করছে। হাতে মালা নিয়ে নীহারিকা আর কস্তূরী অপেক্ষা করছে সই করার পরে মালা বদল করানোর জন্যে।


এমন সময় চারজন পুলিশ নিয়ে বড়দা হলে ঢোকেন। একজন পুলিশ অফিসার গম্ভীর স্বরে বিয়ে বন্ধ করতে বলে।

স্বপন এগিয়ে এসে বিয়ে বন্ধ করতে বলার কারন জিজ্ঞাসা করে। শ্রদ্ধা জামাইবাবু স্বপনের পাশে দাঁড়ান কিন্তু কোন কথা বলেন না। পুলিশ অফিসার বড়দাকে দেখিয়ে জানান যে উনি অভিযোগ করেছেন যে ওনার বোন মানসীকে কিডন্যাপ করে ভাস্কর জোর কোরে বিয়ে করছে।


স্বপন মানসীকে ডাকে।


স্বপন – ওনাকে জিজ্ঞাসা করুন এই মেয়েটিই ওনার বোন কি না ?


পুলিশ – এই মেয়েটি আপনার বোন ?


বড়দা – হ্যাঁ, এই আমার বোন মানসী


স্বপন – এবার মানসীকে জিজ্ঞাসা করুন ও কার কথায় বিয়ে করতে এসেছে


পুলিশ – আপনি কি নিজের ইচ্ছায় বিয়ে করছেন না কারো প্ররোচনায় বিয়ে করছেন ?


মানসী – আমি মানসী, ৪৯ বছর বয়েস, সাবালিকা হয়ে গিয়েছি অনেক বছর আগে। আর এই বিয়ে আমি আমার ইচ্ছায় করছি। এই যে এই ভাস্করের সাথে বিয়ে করছি।


স্বপন – এই যে এখানে ওই বড়দার আর মানসীর মা আছেন, ওনাকে জিজ্ঞাসা করুন ওনার মত আছে কিনা এই বিয়েতে।


পুলিশ – একটা ৪৯ বছরের মেয়ের জন্যে তার কোন অভিবাবকের অনুমতি দরকার হয় না।


স্বপন – তাও তো ওর দাদার কথায় আপনারা এসেছেন


পুলিশ – কেউ যদি থানায় গিয়ে কোন রিপোর্ট করে, আমরা আসতেই পারি।


স্বপন – খুব ভাল কথা, এসেই যখন পরেছেন তখন ওই বড়দার মায়ের মত জেনে যান।


মানসীর মা এসে পুলিশ অফিসার কে বলেন যে এই বিয়ে ওনার অনুমতি নিয়েই হচ্ছে আর ওনার বড় ছেলের মাথায় কোন গণ্ডগোল আছে তাই একটা সুস্থ সম্পর্ক নিয়ে এইসব উটকো ঝামেলা করছে। 


বড়দা – না না অফিসার ওই ছেলেটি এই সবাইকে বোকা বানাচ্ছে


স্বপন – এই ম্যারেজ রেজিস্ট্রার কে জিজ্ঞাসা করুন, এরা কবে বিবাহের নোটিশ দিয়েছেন


রেজিস্ট্রার – অফিসার, এরা ৩০ দিনেরও বেশী আগে নোটিশ দিয়েছে আর সেই সুবাদে ৩০ দিন আগের আনন্দবাজারে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। ওনার যদি আপত্তি থাকতো ওনার সেই বিজ্ঞাপনের বিপক্ষে আবেদন করা উচিত ছিল। 


অফিসার – আমি দুঃখিত আপনাদের এই শুভ অনুষ্ঠানে বাধা দেবার জন্যে। আপনারা বিয়ের কাজ চালু করতে পারেন।


বড়দা – আপনারা বুঝতে পারছেন না কত বড় সর্বনাশ হয়ে যাচ্ছে মেয়েটার।


অফিসার – আপনি তো আচ্ছা লোক মশায় ! বোনকে ৪৯ বছর বয়েস পর্যন্ত বিয়ে না দিয়ে ঘরে রেখে দিয়েছিলেন কিসের ধান্দায় কে জানে। আপনাকে দেখে তো ভদ্রলোক বলেই মনে হয়। কিন্তু আপনার মনে এইরকম নোংরা উদ্দেশ্য কেন ! আর যদি বেশী কিছু বলেন তখন আমরা আপনাকে পুলিশকে ভুল তথ্য দেবার অপরাধে গ্রেপ্তার করবো।


ততক্ষনে হোটেলের ম্যানেজার এসে গিয়েছেন। উনিও বড়দাকে বেশ কড়া করে তক্ষুনি চলে যেতে বলেন, না হলে ওনাদের মত হোটেলে অকারণে পুলিশ আনার জন্যে মানহানির মামলা করবেন, আর তার ক্ষতি পুরন ১০ লক্ষ্য টাকার কম হবে না।


দশ লক্ষ টাকার কথা শুনেই বড়দা কারো সাথে কোন কথা না বলে পালিয়ে যান। পুলিশ অফিসারও সবার কাছে আর একবার ক্ষমা চেয়ে ওনার দল নিয়ে চলে যান। ওরা চলে গেলে স্বপন সবার কাছে দুঃখ প্রকাশ করে। আর ওই রাতে বড়দার কাজ নিয়ে কোন আলোচনা থেকে বিরত থাকতে অনুরোধ করে।


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 1 user Likes Kolir kesto's post
Like Reply
#50

(#০৪)


এরপর প্ল্যান মতই বিয়ে হয়। প্রথমে রেজিস্ট্রার মানসী আর ভাস্করকে দিয়ে শপথ গ্রহন করান। তারপর বাকি সবাইকে দিয়ে সই করান। স্বপন জিজ্ঞাসা করে যে শুধু চার জনের সই থাকলেই তো হয়। রেজিস্ট্রার বলেন যেহেতু ওই দাদা কোন ঝামেলা করতে পারে তাই এতো লোকের সই থাকলে আর কোন আইনি সমস্যা থাকবে না। 


এরপর ছাদনা তলায় দাঁড়িয়ে দুজনে শুভদৃষ্টি করে আর মালা বদল করে আর মাঝখানে ছোট্ট আগুন জ্বালিয়ে তার চারপাশে একে অন্যের হাত ধরে সাতবার ঘোরে। বাকি সবাই চারপাশ থেকে ওদের ওপর ফুল ছড়িয়ে দেয়। মিউজিক সিস্টেমে “মালা বদল হবে এই রাতে” গানটাও বাজান হয়। মানসী আর ভাস্কর এসে মাকে প্রনাম করে। মাসী আর ভূষণ বাবুকেও দুজনেই প্রনাম করে। 


তারপর মানসী এসে স্বপনকে জড়িয়ে ধরে। কান্না ভরা গলায় বলে, “তোমার জন্যে আমি এতদিনে বিয়ে করতে পারলাম।”


স্বপন – আমি খুব খুশী হয়েছি আজকে তোমায় দেখে।


দীপ্তি – আজ সত্যি সত্যি রাঙ্গাদিদি বড় হয়ে গেছে। আমরা ভাবতেই পারিনা যে রাঙ্গাদি এই ভাবে কথা বলবে।


ভাস্কর – আমিও স্বপনদা আর বাকি সবার কাছে কৃতজ্ঞ।


শ্রদ্ধা জামাইবাবু – তোমাদের কাউকে করো ওপর কৃতজ্ঞ থাকতে হবে না। আমরা সবাই খুশী। আমাদের সবার শুভেচ্ছা আর বড়দের আশীর্বাদ তোমাদের সাথে আছে। তোমরা সুখী হও। 


এরপর রাত্রের খাবার খেয়ে যে যার বাড়ি ফিরে যায়। স্বপন আর নিহারিকা, মানসী আর ভাস্করকে নিয়ে ভাস্করের বাড়ি পৌঁছে দেয়। ভাস্করের মা মানসীকে বরণ করেন। উনি খুশী না দুঃখিত সেটা ওনার মুখ দেখে বোঝা যায় না। স্বপন বোঝে ভাস্কর আর ওর মায়ের মধ্যে কিছু একটা সমস্যা আছে। কিন্তু সেই সময় কিছু বলে না। 


স্বপন আর নিহারিকা যাবার সময় মানসী বলে, “আমার স্বপ্নের থেকেও সুন্দর ভাবে আমাদের বিয়ে হল।”


পরদিন সকালে বড়দা ওখানকার দুই পার্টি অফিসেই যান আর ওনার বোনের বিয়ে নিয়ে পার্টি থেকে কিছু করানোর চেষ্টা করতে। যেহেতু বড়দা ওখানকার ব্যবসায়ী সমিতি আর অন্য কিছু সংস্থার সাথে জড়িত ছিলেন তাই দুই পার্টিতেই ওনার অনেক জানাশোনা। কিন্তু দুই পার্টিই পরিস্কার বলে দেয় ওই বয়েসের ছেলে মেয়ে নিজের ইচ্ছায় বিয়ে করলে কোন পার্টি বা কোন আইন তাতে বাধা দিতে পারে না। আমার মনে হয় এরপর উনি এলাকার কিছু “দাদা” টাইপের লোকের সাথেও কথা বলেছিলেন, কিন্তু সেখানেও কিছু করতে পারেন নি। 


ওনার আপত্তির একটাই কারন ছিল আর সেই কারন হল মানসীর টাকা আর পার্লার। মানসী যদি বিয়ে না করে বাড়িতেই থাকতো তবে কোন না কোনদিন বড়দা ওর কাছ থেকে টাকা গুলো নিয়ে নিতেন। আর বিয়ের পরে উনি ওই টাকায় কোন নজর দিতেই পারবেন না সেটাই ওনার কষ্টের প্রধান কারন।

বুধবার সকালে সৃজা আর দীপ্তি মানসীর বেসির ভাগ জামা কাপড় আর জিনিস পত্র নিয়ে যায় মাসীর বাড়িতে। 


বড়দা – এইসব নিয়ে কোথায় যাচ্ছ


সৃজা – রাঙ্গাপির জিনিস রাঙ্গাপিকে দিতে যাচ্ছি


বড়দা – কে বলেছে তোমাদের এই কাজ করতে ?


সৃজা – কেউ বলেনি। আমি নিজের ইচ্ছায় করছি


দীপ্তি – এই সব রাঙ্গাদির জিনিস, তাই ওর কাছেই থাকা উচিত


বড়দা – তোমারও খুব সাহস বেরে গেছে দেখছি, আমার মুখের ওপর কথা বলছ


সৃজা – কেউ তোমার মুখের ওপর কথা বলছে না। আমি ভেবে পাচ্ছি না তুমি কেন এই ঝামেলা করছ


ব্রততী – আমি তোমাকে আগেও বলেছি এই সব মেনে নিতে। তোমার জন্যে আমি ওর বিয়েতে গেলাম না। তুমি ভাই দুটোকেও যেতে দিলে না। আর কি চাও তুমি ?


বড়দা – আমি কি চাই সেটা তুমি বা তোমরা বুঝবে না।


ব্রততী – আর কেউ বুঝুক বা না বুঝুক আমি সব বুঝতে পারছি। আর তুমি যদি নিজের সন্মান রাখতে চাও সে নিয়ে কোন কথা বল না। 


সৃজা আর দীপ্তি আর কোন কথা না বলে মাসীর বাড়ি চলে যায়। দুপুরের পরে নিহারিকা ওদের দুজনের সাথে গিয়ে মানসীর নতুন ঘর ফুল দিয়ে সাজিয়ে দেয়। মাসী খুব খুশী। মাসীর মনে আনন্দের খই ফুটছে। যেন ঘরে নিজের মেয়ে জামাই আসবে। আমরা আমাদের নিজের লোকজনের কাছ থেকে অনেক কিছু আশা করি। যখন তাদের থেকে কিছু পাই না তখন দুঃখ হয়। আর অজানা অচেনা কারো থেকে যদি একটুও কিছু পাই আমাদের খুব বেশী আনন্দ হয়, কারন সেই খুশী অযাচিত ও অপ্রত্যাশিত। 


মাসীর কাছেও এই মানসী আর ভাস্কর এক বছর আগে কেউ ছিল না। মাসী মানসিক ভাবে প্রস্তুত ছিলে জীবনের বাকি কটা দিন একা একাই কাটাবেন। সেখানে একটা মেয়ে জামাই পেয়ে গিয়েছেন। ওনার তো আনন্দ হবেই। উনি যদি স্বার্থপরের মত ভাবতেন আমার ঘরে ওদের কেন থাকতে দেবো, তবে কিন্তু এই আনন্দ পেতেন না। আমরা সবাই অকারণে জীবনের এই ভাল দিকটা না ভেবে প্রতিপদে স্বার্থপর হয়ে যাই আর নিজেই নিজের দুঃখের কারন হই। 


মানসী আর ভাস্করের কাছেও ব্যাপারটা একই রকমের। ওদের কাছেও মাসীর এই সাহায্য অপ্রত্যাশিত। ওরাও ভাবতে পারতো আমাদের খরচে মাসীর ঘর কেন সাজাবো। মানসী স্বপনকেও বলেনি যে মাসীর ঘরকে বাসযোগ্য করতে ওকে কত টাকা খরচ করতে হয়েছে। ও কোন কিছু না ভেবে, নিজের মাসী আর নিজের বাড়ি ভেবেই খরচ করেছে। 


স্বপন বুধবার সন্ধ্যে বেলায় গিয়ে মানসী আর ভাস্করকে ওদের নিজের ঘরে নিয়ে আসে। ঘর দেখে দুকনেই কোন কথা বলতে পারে না। 


মানসী – তুমি আর কত আনন্দ দেবে আমাকে ?


স্বপন – আমি এর কিছুই করিনি। যা করার এই সৃজা, দীপ্তি আর নিহারিকা করেছে।


সৃজা – না রাঙ্গাপি তোমার জিনিসপত্র আমি আর কাকি এনেছি। ফুল দিয়ে ঘর সাজানোর বুদ্ধি এই পিসের।


মানসী – আমি কি বুঝি না কে কি করতে পারে আমার জন্য।


স্বপন – আমি আমার সবথেকে প্রিয় বন্ধুর জন্যে এটুকু ভাববো না!


ভাস্কর – দাদা হতে পারে আপনি বন্ধুর জন্যে ভেবেছেন। কিন্তু একজন বাবার দায়িত্ব পালন করেছেন।


স্বপন আর নিহারিকা মাসীর হাতে মানসী আর ভাস্করকে দিয়ে বাড়ি ফিরে আসে। সেই রাত থেকে ওদের দুজনের নতুন জীবন শুরু হয়।




পরিশিষ্ট


আজ দুবছরের একটু বেশী হল ওদের বিয়ে হবার। সুখেই আছে। বড়দা আর কোন ঝামেলা করেনি। বিয়ের কিছুদিন পরে মানসী ভাস্করকে নিয়ে মায়ের সাথে দেখা করতে গিয়েছিল। বড়দা ওদের সাথে কথাও বলেছেন। ভাস্কর কথা বললেও মানসী যতটা সম্ভব দাদাকে এড়িয়ে গিয়েছে। 


স্বপন ওদের কে বলেছে একটা ছেলে বা মেয়ে দত্তক নিতে। ওরা একটা কালো মেয়ে দত্তক নিতে চায়। সেই নিয়ে মাদার টেরেসার সংস্থায় কথাও বলেছে। আর দু এক মাসের মধ্যেই মেয়ে পেয়ে যাবে। 


মাসী ওনার দোকানে জায়গাটা মানসী আর ভাস্করের নামে লিখে দিয়েছেন। ভাস্কর ওখানে রেস্টুরান্ট বানাচ্ছে। মাসীর ছেলে এখনও আসেনি। 


আসুন আমরা সবাই প্রার্থনা করি যেন মানসী আর ভাস্কর বাকি জীবনটা সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারে।


*********সমাপ্ত*********


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 2 users Like Kolir kesto's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)