Thread Rating:
  • 15 Vote(s) - 3.33 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Thriller রক্তের রং

Showing only the posts of bicitrobirjo: 6 of 76 posts. Show all posts
#1

রক্তের রং
 
লাল বাজারে মিটিং, ডেকেছেন খোদ কমিশনার সাহেব। অগত্যা সমরেশ বাবু সকাল সকাল ইস্তিরি করা পোষাক পরে হাজির। যদিও কি নিয়ে তলব সেটা অবশ্য অজানা নয়। নয় নয় করে ২৬ বছর হয়ে গেল এই চাকরি তে। ঢুকেছিলেন এসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর হয়ে। আর আজ যাদবপুর থানার ইনচার্জ। আর তলব টাও সেই জন্যই, খুনের কেস। তাও পূর্বতন সাংসদের বাড়ি। অত ভেবে যদিও লাভ নেই, কপালে যা থাকে এই ভেবে ঢুকলেন । ঢুকতেই দেখা পেলেন সঞ্জীব বাবুর, সঞ্জীব রায়… একই ব্যাচ।
-       মর্নিং সঞ্জীব
-       গুড মর্নিং সমরেশ
-       ব্যাড মর্নিং বল ভাই,
-       আরে বাবা পুলিশের জীবনে তো মার্ডার কেস নর্মাল, অত ঘাবড়াচ্ছ কেন?
-       আরে কমিশনার ডেকেছে রে ভাই।
-       আরে আমি তো মেল আর ফোন গুলো করলাম, আমি জানবোনা ?
-       ফোন গুলো মানে?
-       মানে শুধু তুমি না, আরও তাবড় তাবড় দের ডাকা হয়েছে। তাই ঘাবড়িও না, তোমার ওপর দিয়ে বেশি ঝড় যাবে না।
-       কমিশনার তো শুনেছি রাগী খুব।
-       ধুর, এসব কোথায় শোন বলত? একদম বিন্দাস লোক। তবে হ্যাঁ কালো কে কালো আর সাদা কে সাদা বলেন।
-       তাও রে ভাই, এই বয়েসে আবার ট্রান্সফার হলে চাপ।
-       আরে ভাবো কেন অত, মেয়ের খবর কি?
-       সে তো ফাইনাল ইয়ার, বলছে পড়ছি আর আমি তো দেখি খালি ফেসবুকে ছবি দিয়েই যাচ্ছে।
-       পড়ার ছবি?
-       তাহলেই হয়েছে, ওটুকু ছাড়া বাকি সবই দিচ্ছে।
-       আর বউদির খবর কি?
-       সে তো ভাই দিন দিন হাতি হচ্ছে। দু হাতে আজকাল আর আঁটছে না।
-       বাবাঃ আঁটাবার সুযোগ পাচ্ছ? নাকি এখনও বউকে চোখে হারাচ্ছ?
-       ভাই তোমার মত কপাল করে তো আসিনি, তাই হাতি হোক বা জলহস্তি গাড়ি ওখানেই গ্যারেজ করা ছাড়া উপায় নেই।
-       হাহাহাহাহাহহা ভালো বলেছ।
-       তা ভাই আজকের মিটিং হবে কোথায়?
-       কনফারেন্স রুমে, দোতলায় উঠে সোজা গিয়ে বাঁদিকে। তুমি যাও, আমি এদিকে ইটিং এর ব্যাপারটা দেখে নি।
-       গাল খাবার পর কি আর জায়গা থাকবে পেটে?
-       পুলিশের পেট তো অতল হয়, শাস্ত্রে বলে। জানোনা ?
-       বেশ যাই।
 
কনফারেন্স রুমের দরজা ঠেলে ঢুকলেন সমরেশ বাবু, ঢুকতেই দেখতে পেলেন চার জন বসে আছে তাঁর আগে থেকেই। চোখ বুলিয়ে বুঝলেন তারা তে এরা সবাই উঁচুতে।
 
-       আরে সমরেশ না?
-       হ্যাঁ
-       চিনতে পারলি না? আমি অরুপ।
-       কোন অরুপ?
-       ওরে আহাম্মক, আমি অরপ শাসমল, আশুতোষ ৯২ এর ব্যাচ।
-       মুত্রমল?
-       হারামি শালা, আমাকে ভুলে গেছিস কিন্তু ওই নামটা মনে রেখেছিস।
-       কিন্তু তুই এতো রোগা হলি কি করে?
-       সুগার ভাই সুগার, এখন তো বউয়ের থেকে ইনসুলিন কে বেশি ভালবাসি রে।
-       বলিস কি রে, তোর এতো বাজে হাল।
-       কি আর করা যাবে, তুই বল তোর খবর কি?
-       চলে যাচ্ছে, নেতা মন্ত্রীদের আশীর্বাদে।
-       তুই এতো মিইয়ে গেছিস কেন?
-       ভাই এতো বছরের চাকরিতে এই প্রথম কমিশনারের তলব,
-       আরে ধুর ধুর, ওসব ছাড় পরিচয় করিয়ে দি … এই হল সুখেন বিশ্বাস, উনি দক্ষিন পূর্ব দেখেন। এই হল রাজকুমার মজুমদার, উনি দক্ষিন পশ্চিম দেখেন। এই হল সুভাষ দত্ত, উনি স্পেশাল ব্রাঞ্চ দেখেন।
সমরেশ বাবু সবার সাথেই করমর্দন করলেন।
-       কিন্তু অরুপ তুই?
-       আমি কি? ও আমি তো তোর জায়গা দেখি রে, সাউথ সাবারবান দেখি রে, বিকাশ বাবু তো পা ভেঙ্গে পড়ে আছে।
-       ও আচ্ছা, তাহলে তো স্যার বলতে হয়।
অরুপ সমরেশের কানে কানে বলল
-       তাহলে মুখে মুতে দেব বাঁড়া।
 
বলতে বলতেই দরজা খুলে ঢুকলেন কমিশনার পীযূষ সমাদ্দার। সবাই উঠে দাঁড়িয়ে স্যালুট ঠুকল। পীযূষ বাবু চেয়ারে বসলেন, তারপর বললেন,
 
-       আজকের মিটিং কেন ডাকা হয়েছে আশা করি সবাই জানেন।
 
সবাই ঘাড় নাড়ল, দেখাদেখি সমরেশ বাবুও। পীযূষ বাবু আবার বলতে শুরু করলেন
 
-       দেখুন সোজাসুজি ভাবেই বলি, অঞ্জন মিত্র হয়ত এখন আর সাংসদ নেই, তবুও ওনার দাপট কিন্তু কম নয়। এক কালে সিনেমা কাঁপিয়েছেন, তাই কানেকশন ওনার এখনও বেশ ভালই। সুতরাং তাঁর মেয়ের খুন নিয়ে জলঘোলা যে কম হবেনা সেটা আপনারা আশা করি বোঝেন। সংবাদ মাধ্যম আর উপর মহল দুদিক থেকেই চাপ দেবে আর সেটা আসবে আমাদের ওপরেই। আর তাই এই মিটিং ডেকেছি। ঘটনাস্থল যেহেতু যাদবপুর, তাই যাদবপুর থানা তো কেস টা নিয়ে ডিল করবেই, তাছাড়া একটা স্পেশাল টিম ও তৈরি করা হবে। আর এটা নিয়েই একটা প্রেস কনফারেন্স ও ডেকেছি। সেখানেই এটা উল্লেখ করবো। যাদবপুর থানার ইনচার্জ … কি যেন নাম … সমরেশ বাবু, আপনি রিপোর্ট এনেছেন তো?
-       হ্যাঁ হ্যাঁ সার, এই যে ।
-       আমাকে নয় অরুপ বাবু কে দিন। অরুপ বাবু আপনি প্রেস কনফারেন্সে এ থাকবেন আমার সাথে, সেখানে কেসের প্রেসেন্ট স্ট্যাটাস আপনি বলবেন। ওকে?
-       ওকে স্যার।
 
অরুপ বাবু সমরেশ বাবুর কাছ থেকে ফাইল টা নিয়ে খুলে দেখতে লাগলেন।
 
এই সময় একজন ট্রে তে করে চা আর কেক নিয়ে ঢুকল।
 
-       নিন সবাই চা নিন, খেতে খেতেই আলোচনা করা যাক। … পীযূষ বাবু বললেন।
 
সবাই একে একে চায়ের কাপ গুলো নিয়ে নিলেন।
 
কেকের টুকরোয় কামড় দিয়ে পীযূষ বাবু আবার বললেন
 
-       দেখুন আমি খুব বড় টিম বানাতে চাইনা, একজন সিনিয়ার ইনস্পেক্টর, একজন এ সি পি আর একজন ইনভেস্টিগেটিং অফিসার মনে হয় যথেষ্ট। বাকি তো যাদবপুর থানাও আমাদের হেল্প করবে। আপনারা কি বলেন।
-       হ্যাঁ স্যার  এনাফ হবে। … অরুপ বাবু বললেন।
-       বেশ তাহলে আপনারাই বলুন, কে লীড করতে চান?
 
সবাই একে অপরের দিকে তাকাতে লাগলেন, কিন্তু কেউ আগ বাড়িয়ে নিজের নাম টা বললেন না। এসব দেখে পীযূষ বাবুই আবার বললেন
 
-       দেখুন নেতা মন্ত্রীর মেয়ের কেস, কেস সল্ভড হলে কিন্তু নাম, যশ সবই আছে। আবার কেস বেশী টাইম নিলে জনতা এবং জননেতা দুজনের রোষ ও আছে। এবার আপনারাই বলুন।
কিছু মিনিট নীরবতার পর সুভাষ বাবু বললেন,
-       স্যার, কেস তো যাদবপুর থানার আন্ডারে, তাহলে অরুপ ই হ্যান্ডেল করুক। ওর আন্ডারেই থাকবে তাহলে পুরোপুরি।
-       হুম, মন্দ সাজেশন না, অরুপ বাবু আপনার কি মত?
 
অরুপ বাবু খুশি না হলেও খুশি হবার ভান করে বললেন
-       হ্যাঁ স্যার নো প্রবলেম।
-       না হলেই ভালো, এ যত তাড়াতাড়ি শেষ হয় ততই ভালো।
-       হ্যাঁ স্যার, আর আমরা তো আছি সাপোর্টের জন্য। … সুখেন বাবু বললেন
-       বেশ, তাহলে সিনিয়ার ইনস্পেক্টর আর ইনভেস্টিগাটিং অফিসার কে কে হবে?
-       স্যার আমি একজনের নাম সাজেস্ট করতে পারি, করব? …… সুভাষ বাবূ বললেন।
-       বলুন, I am all ears.
-       নতুন অফিসার,তিনবছর আগের জয়েনিং। স্পেশাল ব্রাঞ্চেই ছিল প্রথমে, চটপটে, চোখ কান খোলা রাখার বদভ্যাস আছে। ট্রেনিং কলেজে ভালো শ্যুটার ছিল, এখনও নিয়মিত শনিবার করে শ্যুটিং প্রাক্টিসে যায়। ইন্টেরোগেশন এও অনেক সিনিয়ার কে লজ্জায় ফেলতে পারে। নাম সব্যসাচী সান্যাল।
-        এ কি আপনার জামাই নাকি? সার্টিফিকেটের তো বন্যা বইয়ে দিলেন সুভাষ বাবু। হা হা হা হা করে হেসে বললেন পীযূষ বাবু।
-       স্যার এরা জামাই হবার জন্য নয়, এদের ক্রিমিনালের গুলিতে মরার কথা।
-       বটে? আপনি এতো ভরসা করেন? একবার তো বাজিয়ে দেখতে হচ্ছে।
-       লালবাজারেই তো আছে স্যার ৬ মাস ধরে, সারভেলেন্স টিমে।
-       তাই নাকি ? ওকে ……
বেল বাজিয়ে বাইরে দাঁড়ান এক কনস্টেবল কে ডাকলেন, সে ভিতরে আসতেই পীযূষ বাবু বললেন
-       সঞ্জীব বাবু কে গিয়ে বলুন সারভেলেন্সের সব্যাসাচী সান্যাল কে ডাকছি, আর্জেন্ট।
কনস্টেবল স্যালুট ঠুকে চলে গেল। পীযূষ বাবু আবার বলে উঠলেন
-       এ তো গেল ইনভেস্টিগেটিং অফিসার, সিনিয়ার ইনস্পেক্টর কে হবে? সুভাষ বাবু এনি মোর সাজেশনস?
-       স্যার সব্যসাচীকে আগে বাজিয়ে দেখে নিন, মনে হয় না আর কোন সিনিয়রা লাগবে।
-       কেন?
-       খাটিয়ে ছেলে স্যার, ২৪ ঘন্টাই ফিল্ডে থাকতে পারে যদি লাগে।
-       আপনি তো দরাজ হাতে সার্টিফিকেট দিচ্ছেন মশাই। অরুপ বাবু আপনি শুনেছেন এরকম সব্যসাচীর কথা?
-       আমি তো শুনিনি স্যার …… অরুপ বাবু বললেন।
-       সুখেন বাবু, রাজকুমার বাবু আপনারা চেনেন নাকি?
-       সুভাষ বাবু, এটা কি বেলুড় কেসের সেই সব্যসাচী? …… সুখেন বাবু বললেন।
-       হ্যাঁ সুখেন বাবু, সেই ।
-       সুখেন বাবু আপনি চেনেন? …… পীযূষ বাবু জিজ্ঞেস করলেন।
-       চিনিনা কিন্তু নাম শুনেছি, খুবই এফেক্টিভ্লি ২০ ঘন্টার মধ্যে একটা মার্ডার কেস সল্ভ করেছিলো। প্রায় ২ সপ্তাহ কিচ্ছু কিনারা করা যায়নি। স্পেশাল ব্রাঞ্চ ইনভল্ভ হয়েছিল শেষমেশ। পলিটিকাল মার্ডার ছিল, রুলিং পার্টির সুপারি কিলারের কাজ করত অভিযুক্ত। রুলিং পার্টি আন্ডারগ্রাউন্ডে রেখেছিলো। এই সব্যসাচী ট্রেস করে, বড়বাজারের মত জায়গায় পায়ে শুট করে এরেস্ট করে।
-       তা এরকম একজনকে সারভেলেন্সে কেন?
-       রাজার সঙ্গে বিবাদ করে কি রাজ্যে থাকা যায় স্যার? …… সুভাষ বাবু বলে উঠলেন।
-       সুভাষ বাবু, আপনি কিন্তু ভালো নেতা হবেন। দারুন বললেন কিন্তু।
এমন সময় কনফারেন্স রুমের দরজা ঠেলে একটি কনস্টেবল ঢুকে এসে বলল
-       স্যার, সব্যসাচী সান্যাল এসেছে, ভিতরে পাঠাবো?
-       হ্যাঁ হ্যাঁ পাঠাও …… পীযূষ বাবু বললেন।
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2

কনস্টেবল বেড়িয়ে যেতেই ঘরের ভিতর ঢুকল বছর ২৫-২৬ এর এক যুবক, ইউনিফর্ম ছাড়া।
-       মর্নিং স্যার
-       মর্নিং, সব্যসাচী সান্যাল তুমি? তুমি বললাম বয়েসে অনেক ছোট আমার থেকে…… আপত্তি ঙেই তো?
-       না স্যার
-       বস
সব্যসাচী চেয়ার টেনে বসল।
-       কি জন্য ডাকা হয়েছে জানো ?
-       আন্দাজ করতে পারি।
-       তাই? বেশ শুনি কি আন্দাজ করেছো।
-       যাদবপুর মার্ডার কেস।
-       আন্দাজ সঠিক, কিভাবে করলে জানতে পারি?
-       যাদবপুর থানার ইনচার্জ কে নিয়ে মার্ডার কেসের পরের দিন সকালেই মিটিং, তাই বললাম।
-       তুমি যাদবপুর থানার ইনচার্জ কে চেন?
-       না স্যার,
-       তাহলে কিকরে বললে ?
-       সঞ্জীব বাবুর কাছে জানলাম কাদের নিয়ে মিটিং, সেখান থেকেই জানলাম।
-       আর তোমাকে ডাকলাম কেন?
-       আপনি স্পেশাল টিম তৈরি করছেন, তাই আমাকে হয়ত ইনক্লুড করবেন। সুভাষ বাবু আছেন, উনি হয়ত রেকমেন্ড করেছেন।  
-       সুভাষ বাবু রেকমেন্ড কেন করবেন?
-       উনি আমাকে খুব স্নেহ করেন, ওনার কাছে অনেক কিছু শিখেছি। আর তাছাড়া আমার নাম বাকিরা তো কেউ জানেনা।
-       তোমার অনুমান ক্ষমতার প্রশংসা করি। কিন্তু স্পেশাল টিমের অনুমান কিভাবে করলে?
-       মন্ত্রী একটু আগেই ঘোষণা করেছেন যে তিনি একটি স্পেশাল টিমকে দিয়ে এই ইনভেস্টিগেশন করাতে চান।
-       সুভাষ বাবু, এই ছেলেকে ছাড়লেন কেন?
-       কর্তার ইচ্ছায় তো কর্ম আমাদের, আপনি তো সবই জানেন।  … সুভাষ বাবু বললেন।
-       হুম, তাহলে সব্যসাচী তুমি ডিপার্টমেন্টে যাও, চার্জ হ্যান্ডওভার করে এসো। আমি অফিস অর্ডার পাঠাতে বলছি। আর আজকেই তুমি অরুপ বাবুর কাছে সাউথ সাবারবানে রিপোর্ট করবে। উনি এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের লীড। আর তোমাকে ফিল্ড ইনচার্জ করছি, তোমাকে সাপোর্ট দেবেন সমরেশ বাবু। ওকে?
-       স্যার একটা ছোট মুখে বড় কথা বলব?
-       সাজেশন দিতে চাও? ও সুভাষ বাবু এটাও কি আপনার থেকেই শিখেছে নাকি?
সুভাষ বাবু মৃদু হাসলেন, কিছু বললেন না। পীযূষ বাবুই বললেন
-       বল কি বলতে চাও।
-       স্যার অফিসিয়ালি আপনি টিম লীড করুন।
-       কেন? তাতে কি লাভ?
-       স্বরাষ্ট্র দপ্তরকে যদি বলেন যে আপনি নিজে এটাকে দেখছেন, তাহলে তাদের ওপর থেকে কিছুটা চাপ সরবে। আর তারজন্য আমাদেরকেও বেশি ঘাটাবেনা।
-       শুধু এর জন্য?
-       না স্যার, দ্বিতীয় কারণ – আপনি লীড করলে প্রেস কনফারেন্সে শুধু আপনাকে পেলেই মিডিয়া শান্ত হয়ে যাবে। আমাদেরকে সামনে আসতে হবে না, আড়ালে থেকে তদন্ত করে যেতে পারব।
-       তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি বলতে চাইছ এই তদন্তে সময় লাগবে।
-       হ্যাঁ স্যার।
-       কেন? তুমি তো এখনো স্পটে যাও নি, রিপোর্ট দেখনি, কি করে বলছ দেরি লাগবে?
-       টিভিতে দেখে যা বুঝলাম তার থেকেই বলছি স্যার। ফ্ল্যাটের মধ্যে লাশ। মেয়েটি দুদিন ধরে ছিলোনা। যে রাতে মেয়েটি এল, সেই রাতেই তাঁর লাশ পাওয়া গেল। অবাক ব্যাপার মেয়েটি কখন এল কেউ জানেনা। ওয়াচম্যান ও জানেনা। তার মানে ভিক্টিমের ঘরে কেউ লুকিয়ে ছিল বা তক্কে তক্কে ছিল কখন ভিক্টিম আসবে তার জন্য। পুলিশ স্পটে পৌঁছাবার সাথে সাথেই মিডিয়াও পৌঁছে গেল, তাও অত রাতে। তাদের কে খবর দিল সেটাও অজানা। যেখানে এতো প্ল্যানিং হয়েছে, সেটার জট ছাড়াতে সময় তো লাগবেই স্যার।   
-       অরুপ বাবু কি বলেন?
-       স্পটে না গিয়ে তো কিছু বলা উচিত হবে না স্যার। ওরকম টিভিতে দেখে তো তদন্ত হয়না স্যার। আমি বলছি না সব্যসাচী ভুল বলছে বা ঠিক, কিন্তু আমি তো আগে স্পটে গিয়ে দেখে তবে কিছু কমেন্ট করতে চাই।
-       হুম, বুঝলাম। ঠিক আছে, মিটিং এখানেই শেষ করা যাক। সব্যাসাচী তুমি ডিপার্টমেন্টে গিয়ে ততক্ষণ চার্জ হ্যান্ডওভার কর, তারপর আমার অফিসে এসে দেখা করো। অরুপ বাবু, আপনি সঞ্জীব বাবু কে প্রেস কনফারেন্স এরেঞ্জ করতে বলুন। সমরেশ বাবু, আপনি স্পটে পৌঁছে যান, সব্যসাচী আপনাকে ওখানে মীট করবে। সুভাষ বাবু, আপনি আমার অফিসে একটু আসুন।
এই বলে পীযূষ বাবু কনফারেন্স রুম থেকে বেড়িয়ে গেলেন। তারপর বাকিরাও বেড়িয়ে নিচে গেলেন। সুভাষ বাবু গেলেন কমিশনারের রুমের দিকে। তারপর রুমের দরজায় টোকা মেরে বললেন
-       আস্তে পারি স্যার?
-       কে? সুভাষ বাবু, আসুন আসুন। বসুন।
সুভাষ বাবু ভিতরে ঢুকে চেয়ারে বসলেন। পীযূষ বাবু বলতে শুরু করলেন
-       সুভাষ বাবু, আপনার ওপর আমার ভরসা বেড়ে গেল।
-       কেন স্যার, আগে কম ছিল?
-       হা হা হা হা আরে না না , তা নয়। আসলে আমি আপনাকে একটা অন্য কাজের দায়িত্ব দিতে চাই। অবশ্যই আপনি যদি রাজী থাকেন তবেই।
-       বলুন স্যার কি দায়িত্ব?
-       বলব, তার আগে বলি কেন দিতে চাই। আমি এই প্রথম কোন অফিসার কে দেখলাম যে নিজের জুনিয়ার কে এগিয়ে যেতে দিতে চাইল। আমি সত্যি এরকম প্রথম দেখলাম।
-       সে যে যোগ্য তাই তাকে রেকমেন্ড করলাম স্যার।
-       অবশ্যই, তার যোগ্যতার আমি যা পরিচয় পেলাম, তাতে আমার মনে আর কোন সন্দেহ নেই। আর তাই তো আমি আপনাকেই এই দায়িত্ব দিতে চাই। আমি আপনাকে স্পেশাল ব্রাঞ্চ থেকে সরিয়ে ট্রেনিং কলেজের হেড বানাতে চাই। আপনি ঝাড়াই বাছাই করে পাথরের মধ্যে থেকে হিরে খুঁজে দিন আমাকে।
-       কিন্তু তা করতে হলে আমাকে যে কিছু রদ বদল করতে হবে স্যার।
-       আপনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। আপনি যদি আমাকে বছরে ৫ টা করেও সব্যসাচী দিতে পারেন তাহলে অন্তত এই পোশাকটার মর্যাদা রক্ষা করতে পারব। এই ক্রীড়নক থাকতে আর যে মন সায় দেয় না।   
-       কিন্তু উপায় কি বলুন।
-       উপায় আছে সুভাষ বাবু, উপায় আছে। যাক আপনি রাজী তো দায়িত্ব নিতে?
-       রাজী।
-       বেশ, বেশ ……
এরকম সময় দরজা ঠেলে সব্যসাচী মুখ বাড়িয়ে জিজ্ঞেস করল
-       মে আই কাম ইন স্যার?
-       এসো এসো সব্যসাচী, এসো বস।
-       থ্যাঙ্ক ইয়ু স্যার।
-       কংগ্রাচুলেশনস সব্যসাচী,
-       কেন স্যার আমি কি করলাম?
-       তুমি কিছু করনি, কিন্তু তোমার ডিটেকশন আমাকে মুগ্ধ করেছে। তোমার ওপর তদন্তের ভার দেওয়া হয়নি, অথচ তুমি ভেবেছ সেটা নিয়ে। স্পটে যাও নি অথচ তোমার কাছে এখনই বুলেট পয়েন্টস রেডি আছে। অসাধারন। সুভাষ বাবু আমাকে বলেছিলেন যে তোমাকে দায়িত্ব দিলে সঙ্গে অন্য কোন সিনিয়ার অফিসার না দিলেও হবে। সঠিক বলেছেন উনি।
-       স্যার আর একটা ছোট মুখে বড় কথা বলব ?
-       বল বল……
-       আপনি প্লিজ অরুপ বাবু কে দায়িত্ব থেকে সরাবেন না, হিতে বিপরীত হতে পারে।
সব্যসাচীর কথা শুনে পীযূষ বাবু হতভম্বের মত তাকিয়ে থাকলেন কয়েক সেকেন্ড, তারপর বললেন
-       কেন?
-       স্যার উনি অলরেডি আমাকে থ্রেট ভাবছেন।
-       সুভাষ বাবু, ছেলেটা কে সামলে রাখবেন। ও ভয়ঙ্কর। আমি সত্যি ভাবছিলাম যে অরুপ বাবুকে দায়িত্ব না দিয়ে ডিরেক্ট সব্যসাচীকে বলব আমায় রিপোর্ট করতে। ও তো থট রীড করে ফেলল মশাই। শাবাশ।
-       স্যার তাছাড়াও সমরেশ বাবু আর অরুপ বাবু বন্ধু, তাই ওদের দুজনকে আলাদা না রাখাই ভালো। … সুভাষ বাবু বল্লেন।
-       ওকে, তাহলে যেমন আছে থাক। সব্যসাচী তুমি কি আর কিছু বলবে?
-       না স্যার।
-       ওকে তুমি তাহলে বেড়িয়ে পড়। বেস্ট অফ লাক।
-       থ্যাংক ইয়ু স্যার, সুভাষ বাবু এলাম
[+] 8 users Like bicitrobirjo's post
Like Reply
#3

এপার্টমেন্টের নাম তিলোত্তমা, তিন তলার প্রথম ফ্ল্যাট, সীন অফ ক্রাইম। সব্যসাচী ফ্লাটে এ ঢুকে দেখল দু জন সাব ইনস্পেক্টর বসে আছে। সমরেশ বাবু কে দেখে দুজনেই উঠে দাঁড়াল। সমরেশ বাবু পরিচয় করিয়ে দিলেন
-       গোপাল দত্ত আর রাজু জানা, আমাদের থানার দুজন সাব ইনস্পেক্টর, আর ইনি সব্যসাচী সান্যাল। তোমরা দুজনেই এনাকে এই তদন্তে সাহায্য করবে।
দুজনেই ঘাড় নাড়িয়ে সমর্থন জানালো। সব্যসাচী গোটা ফ্ল্যাট ঘুরে দেখতে লাগলো। তারপর বলল
-       প্রথম কে এই ক্রাইম সীনে এসেছিলেন?
-       আমি স্যার
-       আপনি, রাজু জানা… তাই তো?
-       হ্যাঁ স্যার।
-       ঘরের অবস্থা কি তখন এরকম ই ছিল?
-       হ্যাঁ স্যার, ডেড বডি ছাড়া আর কিছুতে হাত দেওয়া হয়নি।
-       বেশ
সব্যসাচী সামনের সোফাতে বসে বলল
-       বডির পজিশন টা মনে আছে?
-       হ্যাঁ স্যার , এই দিকে দরজার পিছন করে উলটে ছিল বডি।
-       হুম, পোশাক কি ছিল?
-       স্যার মানে শুধুই অন্তর্বাস।
-       কি?
-       মানে শুধু ব্রা আর একটা হাফ প্যান্টের মত প্যান্ট কিন্তু ছোট।
-       প্যান্টি?
-       না স্যার প্যান্টি না।
-       এরকম বইগুলো মাটিতে পড়ে ছিল ?
-       হ্যাঁ স্যার, বই তারপর এই চেয়ার টা উল্টান ছিল। ফ্রিজ টা খোলা ছিল।
-       আপনারা দেখেছেন তখন ঘরের মধ্যে কেউ ছিল না?
-       না স্যার কেউ ছিল না।
-       বেশ, রাজু বাবু আপনি ভিতর ঘরে দেখুন দুটো আলমারী আছে, লাল আলমারিটার পাশে দেখুন বোধহয় একটা ফুলদানি আছে। ওটা একটু আনুন তো।
-       ওকে স্যার।
রাজু ভিতর ঘরে চলে যায়। সমরেশ বাবু বলেন
-       কি বুঝছেন?
-       আপনার অফিসার রা ভালো করে চেক করেনি।
-       কেন?
এই সময় রাজু ভিতর ঘর থেকে বেড়িয়ে এসে বলল
-       স্যার লাল আলমারি তো নেই।
-       জানি, বডি দেখার পর পুরো ফ্ল্যাট তো সার্চ করার কথা ছিল।করেন নি কেন?
-       দেখেছি তো স্যার।
-       না দেখেন নি। দেখলে বডির বর্ণনা হুবহু দিলেও আমি লাল আলমারি বললাম, ফুলদানি বললাম আপনি একটাতেও আপত্তি জানালেন না। কারণ আপনি জানতেন না যে ভিতর ঘরে কি আছে আর কি নেই।
-       সরি স্যার।
-       শাট আপ রাজু, এই তুমি ইনভেস্টিগেশন রিপোর্ট বানিয়েছ। খুনি হয়ত ঘরেই ছিল, সেই রাতেই কেস সল্ভড হয়ে যেত। জাস্ট তোমার বোকামির জন্য …… আমি তোমার নামে রিপোর্ট করব। ……… সমরেশ বাবু রেগে চেঁচাতে লাগলেন।
-       শান্ত হন সমরেশ বাবু …… সব্যাসাচী বলল
-       আপনি শান্ত হতে বলছেন, একে তো ইমিডিয়েট সাস্পেন্ড করা উচিত।
-       যা হয়ে গেছে সেটা ফিরবে না। সাসপেন্ড করলেও না। তাই রিপোর্ট না করাই ভালো।
-       না সব্যসাচী বাবু, আমি রিপোর্ট করবই।
-       তাহলে আপনার ই চাপ বাড়বে সমরেশ বাবু।
-       কেন?
-       কারণ আপনিও স্পটে না এসে রিপোর্টে সই করেছেন যে।
কথাটা শুনে সমরেশ বাবু মিইয়ে গেলেন। সব্যসাচী আবার বলতে শুরু করল
-       তাই বলছি যা হয়ে গেছে সেটা নিয়ে ঘেঁটে লাভ নেই। রাজুর থেকে বেশী আপনার ওপর কোপ পড়বে, তার ওপর মন্ত্রীর মেয়ে।  
-         ওকে স্যার।
-       হুম, সে রাতে ডিউটি অফিসার কে ছিল?
-       আমি স্যার, গোপাল দত্ত।
-       থানায় যে ফোন করেছিলেন তার সাথে কথা বলেছিলেন?
-       রাজু বলেছিল স্যার।
-       আমার সাথে একটু কথা বলাতে পারবেন?
-       হ্যাঁ স্যার, আমি বলেই রেখেছি। আসুন আমার সাথে।
-       না, ওনাকেই এখানে একটু ডাকুন।
-       ওকে স্যার।  
সব্যসাচী সোফাতে বসে জিজ্ঞেস করল সমরেশ বাবু কে
-       সমরেশ বাবু ফিঙ্গার প্রিন্ট কালেকশন কখন হয়েছে?
-       আজকে সকালেই
-       হম তার মানে পোস্ট মরটেম আর ফিঙ্গার প্রিন্ট এর জন্য কাল পর্যন্ত অপেক্ষা করতে হবেই।
-       হ্যাঁ স্যার
-       আরে আমাকে স্যার বলেন না, আমি আপনার অনেক জুনিয়ার। …… সব্যসাচী হেসে বলল।
সব্যসাচী বইয়ের তাকের কাছে গিয়ে আবার জিজ্ঞেস করল
-       সমরেশ বাবু, আপনি তো অনেক এরকম কেস দেখেছেন। কি মনে হয় আপনার এই কেসের ব্যাপারে?
-       সত্যি কথা বলতে যত দিন যাচ্ছে তত জটিল হচ্ছে। আগে অনেক সাদা মাটা হত ব্যাপারগুলো, এখন অনেক গোলমেলে। আগে লোকজন মাথা গরম করে খুন করত। এখন ঠান্ডা মাথায় করে।
-       এটা তাহলে ঠান্ডা মাথার খুন বলছেন ?
-       সেটা তো তুমি স্পটে না এসেই বলে দিয়েছ। লোকে কি বলে জানিনা, বাট তোমার এনালিসিস আমার ভালো লেগেছে।
-       ধন্যবাদ সমরেশ বাবু, আসলে ……
সব্যসাচীর কথা শেষ হবার আগেই গোপাল দত্ত এসে ঢুকল, সঙ্গে একজন পাজামা আর পাঞ্জাবি পরিহিত ভদ্রলোক। উচ্চতা সাড়ে ৫ ফুটের মত। মাথায় চকচকে টাক আর পেটে লদলদে ভুঁড়ি।
-       স্যার অবিনাশ বাবু এসেছেন
-       ও, নমস্কার
-       নমস্কার স্যার।
-       আপনি অবিনাশ বাবু? আপনি ফোন করেছিলেন যাদবপুর থানায়।
-       হ্যাঁ
-       আপনি কি করেন?
-       আমি চাকরি করি, সেচ দপ্তরে। এখানেই হেড অফিসে পোস্টিং।
-       আপনি কখন জানলেন যে খুন হয়েছে?
-       আমি তো খুন হয়েছে বুঝিনি। ঠিক দুটোর দিকে আমার ফোনে একটা কল আসে, আমি সাধারনত ভাইব্রেট মোডে রেখে ঘুমাই। তাই প্রথম কলে ঠিক বুঝিনি। আমার গিন্নির আবার খুব পাতলা ঘুম, দ্বিতীয় বার ফোন এলে সেই আমাকে ডেকে তুলে দেয়। উঠে দেখি ইলোরার ফোন, ভাবলাম হয়ত বাইরে থেকে এসেছে, সিকিউরিটি ঘুমিয়ে গেছে, গেট বন্ধ, তাই আমাকে কল করল।  আমি ফোনটা রিসিভ করতেই শুনলাম মেয়েলি গলায় কেউ হেল্প বলল।
-       তারপর ?
-       আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে বেরতেই দেখি ফ্ল্যাটের দরজা খোলা, ঢুকে দেখি ইলোরা এরকম ভাবে পড়ে আছে।
-       আপনি তাই দেখেই থানায় ফোন করলেন।
-       হ্যাঁ স্যার। তারপর সিকিউরিটি কে ডাকলাম, বাকি ফ্ল্যাটের লোকেদের কেও ডাকলাম।
-       আপনি কি সেক্রেটারি?
-       হ্যাঁ স্যার।
-       আপনার ছেলে মেয়ে কয়টি?
-       দুটি মেয়ে, দুজনেই কলেজে পড়ে।
-       অনেক ধন্যবাদ অবিনাশ বাবু,
-       বলছিলাম কি আমি কি কাল অফিস যেতে পাবো।
-       আরে অবশ্যই পারবেন, দেখুন আমি বড়জোর কিছু প্রশ্ন করতে পারি। দেখুন যতই হোক যে খুন হয়েছে সে তো কারো মেয়ে। তার অপরাধী কে ধরা আমাদের কর্তব্য।
-       অবশ্যই, আমি আপনাকে তাহলে একটা লিস্ট দিয়ে দেব যাতে কোন ফ্ল্যাটে কে থাকেন এটা আপনি জেনে যাবেন।
-       তা হলে খুব ভালো হয়, অশেষ ধন্যবাদ।
-       আমি তাহলে আসি।
-       আসুন, আর হ্যাঁ একটু সিকিউরিটি কে যদি ডেকে দেন।
-       আমি পাঠিয়ে দিচ্ছি।
সব্যসাচী বইয়ের তাকের কাছে গিয়ে বইগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলো। সমরেশ বাবু বললেন
-       ইলোরা মিত্রের মোবাইল আমরা পেয়েছি, কল লিস্ট ও পেয়ে যাব।
-       মোবাইল টা যে ইলোরার সেটা নিশ্চিত হলেন কি করে? …… বইয়ের তাকের দিকে তাকিয়েই বলল সব্যসাচী।
-       তাহলে কার হবে?
-       যে কারোর হতে পারে।
[+] 4 users Like bicitrobirjo's post
Like Reply
#4

-       মোবাইলটা ইলোরা মিত্রের না ?
-       সেটার সম্ভাবনাই বেশি সমরেশ বাবু।
সব্যসাচী এসে একটা চেয়ার টেনে বসল। বসে বলল
-       রাজু বাবু আর গৌতম বাবু, আসুন বসুন।
-       বলুন স্যার।
-       অবিনাশ বাবুর কাছে যে নাম্বার টা থেকে ফোন এসেছিল সেটার কল লিস্ট বের করতে দিয়েছেন?
-       হ্যাঁ স্যার। ।
-       আর ইলোরা মিত্রের মোবাইলে যে সিম কার্ড টা আছে সেটার ব্যাপারেও একটু খোঁজ নিন।
-       ঠিক আছে স্যার।
-       গোটা ঘর কি একবার ও পুরো সার্চ করে দেখা হয়েছে?
-       না স্যার, আসলে তাড়াহুড়োয় ……
-       ঠিক আছে, তাতে অসুবিধা নেই।
সব্যসাচীর কথা শেষ না হতেই দরজায় এক ব্যাক্তিকে দেখা গেল। উচ্চতায় ৬ ফুটের কাছাকাছি, রোগা, গায়ের রং তামাটে। সব্যসাচী তাকে দেখে জিজ্ঞেস করল
-       কিছু বলবেন?
-       আমাকে ডেকেছিলেন।
-       কে ডেকেছিল আপনাকে?
-       অবিনাশ বাবু বলল আপনারা আমায় ডাকছেন।
-       আপনি কি সিকিউরিটি গার্ড?
-       হ্যাঁ স্যার।
-       আচ্ছা, বসুন
-       স্যার ঠিক আছে
-       বসুন বসুন, ঘাবড়াবার কিছু নেই।
-       আচ্ছা স্যার।
-       আপানার নাম কি?
-       আজ্ঞে শিবচরন, শিবচরন পাল।
-       তা শিবচরন বাবু আপনার বাড়ি কোথায়?
-       কাটোয়ায়।
-       বাড়ী কি মাসে একবার যান না দুবার?
-       একবার ই যাওয়া হয়।
-       কালকে রাত্রে আপনি ছিলেন গেটে?
-       হ্যাঁ স্যার।
-       তাহলে এখনো ডিউটি করছেন যে?
-       স্যার আমাদের তো ১২ ঘন্টা করে ডিউটি।
-       তাহলে তো রাত ১০ থেকে সকাল ১০ পর্যন্ত ডিউটি।
-       না স্যার আমাদের ১১ টা থেকে ডিউটি।
-       তাহলেও তো আপনার ডিউটি শেষ, এখন তো প্রায় ১ টা বাজতে চলল।
-       আসলে স্যার পিন্টূ না এলে তো যেতে পারব না।
-       আচ্ছা, তো শিবচরন বাবু কাল রাতে ইলোরা মিত্র কখন ফিরলেন?
-       স্যার আমি যখন থেকে ছিলাম ততক্ষণ তো কাউকে ঢুকতে দেখিনি।
-       তার মানে ১১ টার আগে এসেছিল বলছেন?
-       হতে পারে স্যার।
-       আচ্ছা যখন ঝড় হল তখন কি করছিলেন আপনি?
-       যখন ঝড় এল?
-       হ্যাঁ।
-       আমি তো ওই সামনের শেডের নিচেই ছিলাম।
-       ওই শেডের নিচে তো ধুলো ওড়ার কথা।
-       স্যার গরিবের কি কি ধুলো কি মাটি।
-       তাও ঠিক, ঝড়ের সময় কি কেউ এসেছিল বা বেড়িয়েছিল?
-        না স্যার।
-       আপনি সিকিউরিটি গার্ডের চাকরির আগে কি করতেন?
-       আজ্ঞে হকারি করতাম।
-       তখন থেকেই মিথ্যে কথা বলতেন?
-       না মানে কেন স্যার?
-       কারণ কাল রাতে যে কোন ঝড় হয়নি শিবচরন বাবু।
শিবচরন বাবু নিরুত্তর, সমরেশ বাবু রেগে গিয়ে বলে উঠলেন
-       এই হারামজাদা, পুলিশের সামনে বসে মিথ্যে বলছিস। দেবো খুনের কেসে ভিতরে ঢুকিয়ে?
-       না স্যার না , আমি কিছু করিনি বিশ্বাস করুন স্যার।  শিবচরন বাবু সব্যসাচীর পায়ে পড়ে গেল, সব্যসাচী অপ্রস্তুত হয়ে বলে উঠল
-       আরে আরে করেন কি, উঠুন বলছি
শিবচরন বাবু উঠে দাঁড়ালেন
-       এবার বসে বলুন তো আপনি রাতে কোথায় ছিলেন।
-       স্যার আমি ডিউটিতেই ছিলাম, তবে রাত ২ টোর পর থেকে। ততক্ষণ পর্যন্ত পিন্টু থাকবে বলেছিল আর আজ দেরিতে আসবে বলেছিল।
-       আর ২ টো পর্যন্ত কোথায় ছিলেন?
-       স্যার আমি কিন্তু খুন করিনি স্যার, সত্যি বলছি …… কাঁদ কাঁদ মুখ করে বলল শিবচরন।
-       ২ টো পর্যন্ত কোথায় ছিলেন?
-       আমার ঘরেই ছিলাম স্যার।
-       একা ছিলেন না সঙ্গে কেউ ছিল?
-       ছিল স্যার।
-       কে?
-       স্যার আমি কিন্তু কিছু করিনি স্যার।
-       সঙ্গে কে ছিল?
-       মালতি
-       মালতি কে?
-       আয়ার কাজ করে।
-       তার সাথে আপনি কি করছিলেন।
-       স্যার আমরা মাঝে মাঝেই করি।
-       আপনি একেবারে উত্তর দিতে পারেন না ?
-       স্যার ওর স্বামী ওকে সুখ দিতে পারেনা, আর আমিও বউ ছাড়া তাই আমরা মাঝে মাঝে একটু সেস্ক করি। …… প্রায় এক নিঃশ্বাসে কথা গুল বলল শিবচরন।
-       আপনার ছেলে মেয়ে কয়টি ?
-       ৩ টি ,
-       তো আপনি যখন সেস্ক মানে সেক্স করে ফিরলেন তখন পিন্টু কিছু বলেছিল যে ইলোরা ম্যাডাম এসেছে?
-       স্যার পিন্টু তখন ছিল না।
-       মানে?
-       স্যার আমি যখন এলাম তখন পিন্টু ছিল না। আমি ভাবলাম হয়ত আমার দেরি দেখে চলে গেছে।
-       পিন্টু কে একটু ফোন করে ডাকুন ।
-       স্যার আমি সকাল থেকেই ওকে কল করছি, ওর ফোন বন্ধ।
-       রাজু বাবু আপনি পিন্টু আর মালতির নাম্বার টা নিয়ে নিন আর এনার ঘরের ঠিকানাটাও নিয়ে নিন।
-       স্যার মালতির নাম্বার……
-       হ্যাঁ লাগবে, আর পিন্টুর কোন ছবি আছে?
-       স্যার সেকেটারি বাবুর কাছে আছে।
-       আচ্ছা ঠিক আছে। আপনি যেতে পারেন।
[+] 5 users Like bicitrobirjo's post
Like Reply
#5

সব্যসাচী চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকল, তারপর চোখ খুলে সমরেশ বাবু কে বলল
-       সমরেশ বাবু, কেসটার কিনারা কি করতে পারব?
-       অবশ্যই পারবেন।
-       পারব বলছেন? …… অল্প হেসে জিজ্ঞেস করল সব্যসাচী।
-       আলবাত পারব, যাবে কোথায় শালা পিন্টূ ।
-       আপনি কি পিন্টুকেই খুনি ভাবছেন?
-       না ভাবার তো কিছু নেই। সুযোগ ছিল, করেছে আর ভেগেছে।
-       তার মানে বলছেন পিন্টু জানত কবে কখন ইলোরা মিত্র আসবে?
-       নিশ্চয়ই জানত।
-       আর খুনের মোটিভ?
-       মোটিভ নিশ্চয়ই আছে, একবার ধরতে পাই, রুলের গুঁতোয় সব বের করে দেবে হারামজাদা।
-       আর প্রমাণ যে পিন্টুই খুনি?
-       কেন কনফেশন, কম ক্রিমিনাল তো দেখলাম না।
সমরেশ বাবুর কথার শেষে রাজু জানা ঢুকল ঘরে। ঢুকে বলল
-       স্যার পিন্টুর ছবি আর ঠিকানা নিয়ে নিয়েছি। বাড়ির ঠিকানাও নিয়েছি।
-       ভালো করেছেন, আপনি এখনই বেড়িয়ে পিন্টুর আস্তানা আর শিবচরনের আস্তানা দুটো ঘুরে আসুন। আর পিন্টুর ছবিটার একটা কপি আমাকে পাঠিয়ে দিন স্ক্যান করে।
-       ঠিক আছে স্যার।
-       সমরেশ বাবু আমাকে রিপোর্টের কপি টা একটু দিন তো দেখি।
-       এই নিন সব্যসাচী বাবু।
-       আর গোপাল বাবু, আমাকে একটু ঠান্ডা জল খাওয়াতে পারেন।
-       অবশ্যই স্যার, আনছি।
সব্যসাচী মন দিয়ে রিপোর্ট টা পড়তে লাগলো, গোপাল দত্ত জলের বোতল নিয়ে ঢুকল।
-       স্যার জল।
-       দিন।
ঢকঢক করে প্রায় বোতল ফাঁকা করে সব্যসাচী গোপাল দত্তের হাতে বোতল ফেরত দিল। তারপর বলল
-       গোপাল বাবু এই রিপোর্ট কে লিখেছে?
-       স্যার আমি লিখেছি, রাজু যেমন যেমন বলেছে।
-       অনেক ভাইটাল পয়েন্টস মিস করে গেছেন গোপাল বাবু। ভাগ্যিস ছবি গুলো ছিল। চলুন ভিতর ঘরে যাওয়া যাক।
-       এই সব্যসাচী বাবু, বলছিলাম কি আমাকে কি এখানে থাকতে হবে?
-       না সমরেশ বাবু, আপনি এখানে থেকে কি করবেন। আপনি চলে যান, আমি দরকার পড়লে ফোন করে নেব।
-       সেই ভালো।
সমরেশ বাবু চলে গেলেন, সব্যসাচী আর গোপাল দত্ত ভিতর ঘরে গেল।
-       গোপাল বাবু, আপনার কি মনে হয়।
-       কি ব্যাপারে স্যার?
-       এই কেসের ব্যাপারে।
-       এটা তো মার্ডার স্যার।
-       হ্যাঁ, আর কিছু ?
-       বাকি তো সব পোস্ট মরটেমের পরেই বোঝা যাবে।
-       কে খুন করতে পারে বলে মনে হয়।
-       স্যার সিকিউরিটি গার্ড করলেও করতে পারে।
-       বলছেন?
-       হ্যাঁ স্যার, এরকম মেয়েরা সিকিউরিটি গার্ড দের খুব একটা পাত্তা দেয়না। সেই জন্য করলেও করতে পারে।
-       বুঝলাম।
সব্যসাচী খুব মন দিয়ে আলমারি টা দেখতে থাকল। দুটো পাল্লাই খোলা, দুটো ম্যাক্সি বাইরে পড়ে আছে, একটা জিন্স, ৪ টে টপ, আর একটা ওড়না। ভিতরের বাকি জামাকাপড় খুব গুছিয়ে রাখা।  লকার বন্ধ। আলমারির চাবি ঝুলছে। ঘরের এক কোণে একটা ফুলদানি, কিন্তু ফুল নেই। এক দেওয়ালে টিভি,  তার পাশে লম্বা আয়না। আর এক দেওয়ালে জানালা, সেটা দিয়ে তাকালে একটা মাঠ দেখা যাচ্ছে। একটা ডবল বেড বিছানা, দুটো বালিশ, দুটো কোল বালিশ। পাশে একটা ড্রয়ার, লক করা। ফুলদানির পাশে একটা চেয়ার রাখা, রিভলভিং। সব্যসাচী গিয়ে চেয়ারে বসল। বসে আলমারির দিকে এক মনে তাকিয়ে থাকল। এসব দেখে গোপাল দত্ত জিজ্ঞেস করল
-       স্যার কি ভাবছেন ?
-       কি ভাববো সেটাই যে মাথায় ঢুকছে না গোপাল বাবু ।
-       ঠিক বুঝলাম না স্যার।
-       একটা ঘর, অথচ ঘরে ঢোকার কোন রাস্তা নেই। বাড়ির চারপাশে ঘুরেই যাচ্ছি, ভিতরে ঢোকার রাস্তা পাচ্ছি না। আমার এখন সেরকমই অবস্থা গোপাল বাবু।
-       কালকের মধ্যেই তো পোস্ট মরটেম আর ফিঙ্গার প্রিন্ট রিপোর্ট চলে আসবে, এতো চাপ নিচ্ছেন কেন ?
-       কিন্তু সেগুলো আসার পরেও যদি ঢোকার রাস্তা না পাই?
-       না স্যার ঠিক কিছু না কিছু পাওয়া যাবে। আপনি চিন্তা করেন না।
-       আচ্ছা আপনার কি মনে হয়, ঠিক কিভাবে হয়েছে ঘটনাটা?
-       আমার মানে ইয়ে …… মানে , ধরুন মেয়েটা এল, পিন্টু দেখল। তারপর ও জানত যে শিবচরন দেরিতে আসবে, তাই ও কিছুক্ষণ পর গিয়ে দরজায় নক করল। মেয়েটি এল, আসতেই মাথায় মারল এক ঘা, মেয়েটা পরে গেল। আর পিন্টুও ভাগলবা।
-       তাহলে বইগুলো পড়ল কিকরে, চেয়ার উল্টালো কি করে?
-       একা মেয়ে, এরা অগোছালো হয় স্যার।
-       গোপাল বাবু আপনার বয়স কত?
-       ২৭ স্যার, কেন?
-       না এম নি।
-       স্যার আমি একটা সিগারেট কিনে আনব, শেষ হয়ে গেছে।
-       হ্যাঁ যান।
সব্যসাচী চেয়ারে বসে নিজের মনেই বলতে লাগল
ইলোরা এল, মারা গেল / খাপ্পা মন্ত্রী বাবা / পিন্টু ছিল সিকিউরিটি / হল ভাগলবা
[+] 6 users Like bicitrobirjo's post
Like Reply
#6

ক্রিং ক্রিং ক্রিং
যাদবপুর থানায় সমরেশ বাবুর টেবিলে ল্যান্ডলাইন টা বেজে উঠল, সমরেশ বাবু সবে একটু ঝিমোতে শুরু করেছিলেন, একটু বিরক্ত হয়েই ফোন টা তুললেন
-       হ্যালো কে? …… খুব কর্কশ শোনালো
-       সমরেশ আমি অরুপ, কিরে ঘুমাচ্ছিলি নাকি?
-       আরে না না, বল।
-       কমিশনার স্যার আর আমি এখুনি যাব স্পটে তৈরি থাকিস।
-       পীযূষ বাবুও আসবে?
-       হ্যাঁ রে, আর শোন মিডিয়াও থাকবে, লোক রাখিস কিন্তু।
-       ঠিক আছে, তোরা কতক্ষণে আসবি?
-       কমিশনার বেড়িয়ে গেছে, আমার অফিসে এলেই আমিও বেড়িয়ে পড়ব।
-       ঠিক আছে, থ্যাঙ্কস বলে দেবার জন্য।
-       আর ঢ্যমনামো মেরোনা।
ফোনটা রেখে টেবিলে রাখা জলের গ্লাস থেকে এক ঢোঁক জল খেলেন সমরেশ বাবু, তারপর জোরে হাঁক দিলেন
-       অবনী বাবু
-       হ্যাঁ স্যার।
-       এখন থানায় কতজন আছে?
-       তা ১০-১২ জন হবে।
-       আর উপরে ঘুমাচ্ছে কতজন?
-       সে তো জানিনা স্যার।
-       সবাইকে ডাকুন, বলুন রেডি হয়ে নামতে ১০ মিনিটের মধ্যে।
-       আচ্ছা স্যার।
-       আর বলবেন সবাই যেন …… থাক নেমে আমার সাথে দেখা করতে বলুন।
-       ঠিক আছে স্যার।
অবনী বাবু চলে যেতেই সমরেশ বাবু ফোন করলেন গোপাল দত্ত কে
-       হ্যালো গোপাল
-       হ্যাঁ স্যার
-       কোথায় আছো?
-       স্যার সিগারেট কিনছি
-       কিনে জলদি যাও, কমিশনার স্যার আসবে স্পটে।
-       ঠিক আছে স্যার।
সমরেশ নিজের মনেই বলতে লাগলেন
-       কে না কে মার্ডার হবে তার জন্য আমাদের হন্যে হয়ে খুনী খুঁজতে হবে। শালা হত এখন সাধারন পাবলিক, কারো টিকি দেখা যেত না। আর যেই মন্ত্রীর মেয়ে খুন হল, ব্যাস সবাই মিলে খুজতে বেড়িয়ে গেল। আবার এই মন্ত্রী কাউকে মার্ডার করলে শালা তখন সেই মন্ত্রীকেই বাঁচিয়ে রাখো। কি জীবন শালা, হোপলেস। যাই বাথ্রুম থেকে ঘুরে আসি।
সমরেশ বাবু বেড়িয়ে বাথ্রুমের দিকে গেলেন।  
                                                ******************************************
আজ আকাশ জুড়ে শুধুই বিষ
তাই কি আকাশের রং গাড় নীল
আজ আর ইচ্ছে করেনা দোয়েল হতে
আমি আজ হতে চাই গাংচিল
যেদিন আবার আকাশ কালো হবে
মনটা আমার আবার ভালো হবে
বুঝব ফিরেছি দূষণ ভরা শহরে
দেখব পানের পিকে ভরা এ পাঁচিল
আমার জানলা দিয়ে মাঠ দেখা যায় সবুজ
আশে পাশে রং বেরঙের গাঁথনি
আমি পাড়ি দিতে চাই স্বপ্নে দেখা সাগর
বন্ধ চোখে নোনা জলের ঘ্রাণ নি
হঠাত করে সন্ধ্যা নেমে আসে
ছড়িয়ে পরে কনে দেখা আলো
আড়াল থেকে শুনতে যে পাই আমি
আমি হব তোমার ঠোঁটের তিল।  
-       কি পড়ছেন স্যার?
সব্যসাচী তাকিয়ে দেখে গোপাল দত্ত।
-       আপানার সিগারেট কেনা হয়ে গেল?
-       হ্যাঁ স্যার
-       এত তাড়াতাড়ি?
-       সমরেশ বাবু ফোন করেছিলেন, কমিশনার স্যার আসছেন এখানে।
-       বুঝলাম।
-       স্যার কি পড়ছিলেন বললেন না তো।
-       ডায়রী, ইলোরা মিত্রের ডায়রী।
-       কিছু ক্লু পেলেন?
-       নাহ গোপাল বাবু, এখানে এখন কোন ক্লু পাবো বলে মনে হয়না।
-       তাহলে কখন পাবেন?
-       আপনার বন্ধু রাজু আসার পর।
-       আপনার কি মনে হয় পিন্টু থাকবে ওর ঘরে?
-       মনে তো হয় না।
-       মার্ডার যদি করে থাকে তাহলে থাকবে না।
-       আর না করলে থাকবে বলছেন?
-       হ্যাঁ
-       আর মার্ডার দেখলে?
-       মার্ডার দেখলে?
-       হ্যাঁ যদি মার্ডার হতে দেখে তাহলে কি থাকবে?
-       থাকতেও পারে।
-       কিন্তু থাকলে তো এতক্ষণে চলে আসত।
-       ভয় পেলে তো স্যার আসবে না, মার্ডার দেখে হজম করা তো সোজা নয় স্যার।
-       হুম তা ঠিকই বলেছেন।
-       স্যার তাহলে আপনি বলছেন পিন্টু খুন করেনি?
-       চান্স কম, একেবারে না বোলা যায়না।
-       কেন স্যার?
-       কেন …… আচ্ছা গোপাল বাবু এই গোটা ঘরে কিছু কি দেখেছেন যা দেখে আপনার মনে হয়েছে যে এটা অসম্ভব।
-       না স্যার।
-       কেন?
-        সবকিছু তো খাপে খাপে মিলে যাচ্ছে স্যার।
-       কিরকম?
-       দরজা খুলল, মাথায় চোট মারল, বডি পড়ে গেল, খুনিও চম্পট।
-       গোপাল বাবু, ইনভেস্টিগেশন করতে হলে সবার আগে নিজেকে ফাঁকা করতে হবে।
-       ফাঁকা করতে হবে মানে?
-       বসুন
-       এই বিছানায় বসব?
-       বিন্দাস বসুন, ওতে ইলোরা মিত্র ছাড়া আর কারো ফিঙ্গার প্রিন্ট নেই।
-       বলুন স্যার …… গোপাল দত্ত বিছানায় বসল।
-       গোপাল বাবু ভাবুন আপনাকে আমি এক গ্লাস জল দিয়েছি, আর তারপর সেই গ্লাসেই আমি আপনাকে পেপসি ঢেলে দিলাম। কি হবে?
-       যদি গ্লাসে জল ভর্তি থাকে তো উপচে পড়ে যাবে।
-       একদম ঠিক। তাহলে উপায়?
-       আগে জল টা খেয়ে নিতে হবে বা ফেলে দিতে হবে, তারপর ওতে পেপসি ঢালা যাবে।
-       সঠিক বলেছেন। এবারে আপনি ভাবুন আপনার মাথাটাও গ্লাসের মত। আপনি অলরেডি ওটাকে ভর্তি করে রেখেছেন পিন্টু খুন করেছে ভেবে। এরপর কি আমি ওতে পেপসি ঢালতে পারব?
-       তাহলে আপনি বলছেন পিন্টু খুন করেনি?
-       আমি কিছুই বলিনি গোপাল বাবু, আচ্ছা আপনার মাথায় এটা কি করে এল যে পিন্টু খুন করে থাকতে পারে?
-       ওই যে স্যার পিন্টুর ফোন বন্ধ।
-       যদি ওর ফোনটা চুরি হয়ে যায় বা ভেঙ্গে যায়?
-       কিন্তু ও তো তাড়াতাড়ি চলে গেছিল?
-       অধৈর্য হয়ে চলে গেছিল, শরীর খারাপ করেছিলো বলে চলে গেছিল …… হতেই পারে। তাই না?
-       তাহলে স্যার কে খুন করল ?
জানিনা, অপেক্ষা করছি রাজুর ফোনের। দেখি কি খবর পাই। 
[+] 6 users Like bicitrobirjo's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)