14-02-2026, 02:22 AM
(13-02-2026, 12:58 AM)sarkardibyendu Wrote: আমাদের কোন ডেস্টিনেশন নেই। বর্ধমান ছেড়ে কিছুটা এগিয়ে হঠাৎ করেই আমার বাইকের হ্যান্ডেল বাঁ দিকে ঘুরে যায়। ঝাঁ চকচকে হাইরোড ছেড়ে পিচঢালা নিরিবিলি পথে ঢুকে পড়ি আমি।সৌম্য ফিরে এসেছে।
দুইপাশে ফসলের জমি। শীতের শুরুতে গ্রামের মিষ্টি বাতাস গায়ে মেখে ধীর গতিতে এগোয় আমার বাইক। কোথায় যাচ্ছি আমি জানি না, কোন এক অজানা গ্রাম..... কিন্তু ভালো লাগছে। কেউ চেনে না এখানে আমাকে..... মাঝে মাঝে দুপুরে বাড়ির সামনে রোদ পোহানো মহিলা বা সাইকেলে করে শব্জি নিয়ে যাওয়া চাষী অবাক চোখে আমাদের দিকে তাকাচ্ছে..... আমি জানি ওদের কৌতুহল আমার পিছনে বসা তন্বীকে নিয়ে। আমার বেশ মজা লাগছে.....


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)