08-01-2026, 09:27 PM
(07-01-2026, 03:43 PM)sarkardibyendu Wrote:ভাল বিশ্বাসহীনতা ও নিরাপত্তাহীনতার গল্প। এ গল্পে কমবেশি সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে।( পর্ব -৫)
অহনাদের বিবাহবার্ষিকির পার্টিতে নিমন্ত্রিতের সং্খ্যা খুবই কম। মেরেকেটে সত্তর.... বেশীরভাগই মৈনাক আর অহনার বন্ধুবান্ধব, আর অল্প কয়েকজন আত্মীয় যারা কাছেই থাকেন। সন্ধ্যাটা বেশ হুল্লোড় করেই কেটে গেলো। অহনা আজ একটা লেহেঙ্গা পরেছিলো..... সাজেও বেশ বাহার ছিলো। এমনিতে অহনাকে দেখতে খারাপ না, সাজলে বেশ লাগে। তবুও আমার চোখ সারাক্ষন তন্বীর দিকেই পড়েছিলো। একটা কালো পিওর সিল্কের শাড়ী পরে ওকে এতো অপূর্ব লাগছিলো যে বার বার আমার চোখ ঘুরেফিরে ওর দিকেই চলে যাচ্ছিলো।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)