24-06-2023, 08:31 PM
(This post was last modified: 24-06-2023, 08:46 PM by কাদের. Edited 1 time in total. Edited 1 time in total.)
(23-06-2023, 02:40 PM)crazy king Wrote: যে ভাবে কাঠামো সাজিয়েছেন চরিত্র গুলো খুব কাছাকাছি হয়ে যাবে। যদিও আপনি আমার চাইতে বেশি বোঝেন ❤️
বাস্তব জীবনে এক্সট্রিম চরিত্র খুব কম দেখবেন, যেকোন ক্ষেত্রেই। এক্সট্রিম সাবমিসিভ চরিত্রও তাই খুব কম। গল্পের চরিত্ররা তাই মাঝামাঝি কোথাও আছে। গল্পের ঘটনাপ্রবাহে চরিত্রদের নানা দিক উন্মোচিত হবে। এটাই গল্পের মূল থিম। আর চরিত্রগুলার কাছাকাছি যাতে না হয় সে দিকে আগে থেকেই খেয়াল আছে। গল্প যত সামনে এগুবে তত বুঝতে পারবেন। আর আরেকটা জিনিস চরিত্রগুলো কে একে অন্য থেকে আলাদা করবে। খেয়াল করলে দেখবেন, প্রত্যেকটা চরিত্র তাদের জীবনের ভিন্ন ভিন্ন পর্যায়ে আছে। এক পরিবারে বড় হলেও তাদের লক্ষ্য, জীবন সম্পর্কে ধারণা এগুলো আলাদা তাদের বয়স আর অভিজ্ঞতার পার্থ্যকের জন্য। এখন দেখা যাক আমি কত ভালভাবে চরিত্র গুলো ফুটিয়ে তুলতে পারি।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)