Thread Rating:
  • 14 Vote(s) - 3.29 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance ভোরের কদম ফুল --- virginia_bulls
#15
ধান বাছাই , ঝাড়াই মাড়াই সিদ্ধ করার কাজ শেষ জোএল সর্দার প্রতিশ্রুতি মতো বিয়ের দিন পাকা করে ফেলেছেন ৯ঐ ফাল্গুন বিয়ে হবে, দিন ১০ এক বাকি মধুর আগে দেখে নি ধানের হাড়িতে কি করে ধান সিদ্ধ করতে হয় কেমন গন্ধ তার কত কাঠ পড়াতে হয় ধান সিদ্ধ করতে সেগুলো শোকাতে হয় সময় মতো প্রতিশ্রুতি মতো সব কিছুই তৈরী রেখেছেন জোএল সর্দার আগে ভাগে


মাত্র ১৭ মন ধান এসেছে মধুরের বিঘে জমি থেকে তাই বা কম কি গ্রামের লোকে মধুর কে নিয়ে প্রস্তুতি করলেও মন ভরে নি জোএল এর ডাকলেন মধুর কে তার মধুপুরে সে থাকতে পারে , কিন্তু তার বাড়ির পশ্চিমের ঘরটায় থাকবার দিন শেষ

সন্ধ্যে হয়ে এসেছে দুজনকেই মুখোমুখি হতে হবে আজ ভাবি শাশুড়ি মা আড়ালে ঠাকুর প্রণাম সারছেন

জোএল: " আমি আমার প্রতিশ্রুতি মতো আমার ২০ বিঘে জমি তোমার নাম করে দিয়েছি , এই তার কাগজ আর এটা লক্ষ টাকার সার্টিফিকেট , তোমার বাবাকে আমি খবর দিয়েছি যে বিয়ে ৯ঐ ফাল্গুন এবার তুমি চাইলে চলে যেতে পারো তোমার বাড়িতে আর আমার কথা অনুযায়ী যদি তোমার প্রতিশ্রুতি রাখতে হয় তাহলে এই গ্রামেই যেকোনো জায়গায় একটা জায়গা নিয়ে ঘর করে তুমি থাকতে পারো চৈতি কে নিয়ে কারণ তুমি হেরে গেছো ! "

মধুর : "নাঃ ওহ টাকা বা জমি লাগবে না ! যখন আমি ভাবি যে সামান্য চাষ করে যদি আপনি আমায় এতো টাকা ,এতো জমি দিতে পারেন , আপনার মেয়ের দিকে তাকিয়ে , তাহলে আপনি কত পরিশ্রম করতে পারেন !আর কতটা ভালোবাসতে পারেন আপনার মেয়েকে আমি তার সিকি পরিশ্রম করি নি কদিনে ভালো হয়তোঃ বাসি আমি চৈতি কে , ওর ১৮ বছরের পরিশ্রম যা আপনি দিয়েছেন , তার সামনে আমি নিতান্তই সামান্য আমার কথা আমি রাখবো অনেক দিন বাড়ি যাই নি দু চার দিনের জন্য কি বাড়ি থেকে ঘুরে আসতে পারি ?"
জোএল উত্তর দিলেন না , ঘরের ভিতরে চলে গেলেন হয় তো মধুরের মতো খাঁটি হিরেটাকে এতো সহজে পেয়ে চোখের জল সামলাতে পারেন নি


কদম ফুলের গাছটা বেড়ি করে দাঁড়িয়ে চৈতি তাকিয়ে আছে ফাঁকা গ্রামের সন্ধ্যে নেমে যাওয়া রাস্তায় দু একটা হাটুরে ফিরেও আসছে হয়তো বাঁক কাঁধে নিয়ে মধুর এগিয়ে গেছে সন্ধ্যের মায়া কাটিয়ে , ফিরে আসতেই হবে তাকে নাঃ গ্রামে নয়, এই মাটিতে এখানেও মধু আছে , আনন্দের , বেচে থাকার , স্বপ্নের , হয়তো তাতে শহরের ভাষা নেই ভাষা আছে প্রথম কদম ফুলের , ভাষা আছে মাটির , ভাষা আছে সোঁদা গন্ধে ডুবে যাওয়া পুকুর ঘাটের জলের বৃত্যাকার তরঙ্গ গুলোতে হয়তো এমনি ভাষা নিয়ে চৈতি তাকিয়ে ছিল মধুরের দিকে, প্রথম দেখেছিলো মধুর কে একটা কদম ফুল হাতে রেখে

সমাপ্ত
[+] 4 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: ভোরের কদম ফুল --- virginia_bulls - by ddey333 - 17-01-2022, 04:12 PM



Users browsing this thread: