29-10-2023, 01:13 PM
ভ্যাম্পায়ার! রক্তচোষা! কত নামই রয়েছে এই ভুতুড়ে ভাবনার। বিদেশী ভূত এবং এবং বিদেশী প্রেক্ষাপট। খুব সুন্দর গল্প। বাঘের ছেলে বাঘ হয় আর রক্তচোষার মেয়ে রক্তচোষা! আর পাপ বাপ মানে না। সবগুলো মিলে মিশে গেছে এই গল্পে।
(27-10-2023, 09:55 AM)Somnaath Wrote:দারুন লাগলো গল্পটা clp);
(28-10-2023, 05:50 PM)Chandan Wrote: good one ..
(29-10-2023, 12:11 AM)Baban Wrote: বেশ ভালো লাগলো গল্পটা। তবে যদি এমন কোনো গল্প পান যার প্রেক্ষাপট হলো বন্ধুরা বা বয়স্ক কেউ ছোটদের সাথে আড্ডা দিতে দিতে ভৌতিক অভিজ্ঞতার কথা বলে তবে সেসব দিলে আরও জমে উঠবে। এই ধরণের পরিবেশ আরও মজা বাড়িয়ে দেয়। ❤
অবশ্যই চেষ্টা করব (29-10-2023, 01:13 PM)লম্পট Wrote:ভ্যাম্পায়ার! রক্তচোষা! কত নামই রয়েছে এই ভুতুড়ে ভাবনার। বিদেশী ভূত এবং এবং বিদেশী প্রেক্ষাপট। খুব সুন্দর গল্প। বাঘের ছেলে বাঘ হয় আর রক্তচোষার মেয়ে রক্তচোষা! আর পাপ বাপ মানে না। সবগুলো মিলে মিশে গেছে এই গল্পে।

(12-08-2023, 06:10 PM)Sanjay Sen Wrote:
|| একাদশী ||
লেখায় :- সৌমেন ঠাকুর
সকাল থেকেই ঝিম ঝিম করে বৃষ্টি পড়ছিল | এখন সবে বৃষ্টিটা ধরে এসেছে | সনাতন দুটো বড়ো বড়ো কাতলা মাছ এনে রান্না ঘরের সামনে মাটির উঠনে ফেললো | মাছ দুটো এখনো থেকে থেকে নড়ছে | মুখ দিয়ে খাবি খাচ্ছে | কত্তা মশাই দিতে বললে --- বলে হাত জোড় করে পেন্নাম করে সনাতন চলে গেল |
বিভাবতী রান্না ঘরের দাওয়াতে অন্য দুই জা ছেলের বৌ ছোটো খুড়ি শাশুড়ির সঙ্গে বসে রান্নার কাজে ব্যস্ত | কাজের মেয়ে গোপলার মা বসে কুটনো কুটছিল | গালে হাত দিয়ে বিভাবতী বললো -- ওমা বাসি মাছ প্রায় সের দুয়েক তো ছিল , এতো বেলায় আবার মাছ আনা কেন ?
ছোটো জা মনোরমা বলে --- করো আবার মাছের ঝোল | একে প্রতিদিনই এই যজ্ঞি বাড়ির রান্না , তার উপর আবার এখন মাছ নিয়ে এলো ..... ও গোপলার মা মাছটা একটু কুটে ধুয়ে এনে দাও না | আমি নাহয় ওইকটা আনাজ কুটে নিচ্ছি | আর দিদি তুমি ভাতের হাড়িটা একটু নামিয়ে নাও | বিভাবতী ভাত নামাতে চলে যায় |
উল্টো দিকের বারান্দায় বসে বিভাবতীর শাশুড়ি আনন্দময়ী ঠাকুরুণ হরিনামের মালা জপছিলেন | তিনি বিধবা | মাথার চুল কদম ছাঁট করে কাটা । পড়নে সাদা থান , গলায় তুলসী কাঠের মালা কপালে চন্দনের ফোটা | তিনি একা নন | তার পাশে তার মেজ জা ভবতারিণী , সতীন দয়াময়ী ও ভবতারিণীর বড়ো বৌমা স্বর্ণময়ী | এরা সকলেই বিধবা | আমিষ হেঁসেলের ছোঁয়া বাঁচিয়ে এবাড়ির বিধবাদের হেঁসেল আলাদা | তবে আজ বিধবাদের হেঁসেলে হাড়ি চাপবে না কারন আজ একাদশীর নির্জলা উপবাস | তাই সকলেই আনন্দময়ীর মতো মালা জপছিল |
গোপলার মা উঠনে বসে মাছ কুটছিল আপন মনে | হঠাৎ কখন কুমুদিনী এসে গোপলার মায়ের পিছনে দাঁড়িয়েছে কেও খেয়াল করে নি | কুমুদিনী বিভাবতীর দুই ছেলের পর একমাত্র মেয়ে | ন'বছর বয়স | মাস পাঁচেক আগে হাটখোলায় বিয়ে হয়েছিল | কিন্তু সেই সুখ ও মেয়ের কপালে সইলো না | দুমাস যেতে না যেতে বিধবা হয়ে আবার বাপের বাড়ি হালিশহরে ফিরে এলো | রাজকুমারীর মতো দেখতে মেয়েটা নেড়া মাথায় সাদা থান পড়ে ঘুরে বেরাচ্ছে । এ দৃশ্য দেখলে বিভাবতীর বুকটা হু হু করে ওঠে | রাত্রে ঠিক করে ঘুম হয় না | চোখের জলে বালিশ ভিজে যায় এই ভেবে , যে , সারাটা জীবন মেয়েটা কীভাবে কাটাবে | ওভাবে বেঁচে না থেকে মেয়েটা যদি মরে যেত | আর তখনি মাথা চাপড়ায় বিভাবতী , মা হয়ে এসব কি ভাবছে সে |
কুমুদিনী কোমড়ে হাত দিয়ে শুধায় --- আজ মাছের ঝোল রাঁধবে বুঝি ? তা কে রাঁধবে ? ছোট ঠাকুমা না মেজ খুড়ি ? আনন্দময়ী মালা জপা থামিয়ে বলে --- তা সে খোঁজে তোমার কি হবে বাছা | বিধবা হয়ে খালি মাছে নজর দেওয়া | কতবার বলেছি আর পাড়ায় পাড়ায় টো টো করে বেরাবি নি | আয় আমার কাছে বসে একটু ঠাকুরের নাম জপ কর |
কুমুদিনী ঠাকুমার দিকে ঘুরে বলে --- বা রে তা বলে আমি পুতুল খেলতে যাব না | জানতো মৃণাল বাপের বাড়ি এসেছে কাল বিকাল বেলায় |
বিভাবতী দাওয়ায় বেরিয়ে এসে বলেন -- হে রে কুমু .. বলি সকাল থেকে কোথায় গিয়েছিলি ? বৃষ্টিতে তো ভিজে গিয়েছিস পুরো | আয় মাথাটা মুছিয়ে দিই | তারপর কাপড়টা পাল্টে নিস |
কুমুদিনী সে কথায় পাত্তা না দিয়ে আবার শুধালো --- আজ কে মাছের ঝোল রাঁধবে গো মা ? ছোট ঠাকুমা না মেজো খুড়ি ? ছোট ঠাকুমার রান্নাটা খেতে বেশ সোয়াদ হয় |
এবার আনন্দময়ী চিৎকার করে উঠল --- হরি হরি .... হরি হরি.... ঠাকুর পাপ দিওনি ক্ষেমা করে দাও |
তারপর কুমুদিনীকে উদ্দেশ্য করে বলেন --- এই.... এই মেয়ে , কথা কানে যায় না | তোকে বললাম না আজ একাদশী আজ ওসবের নাম করতে নেই | বিধবা মাগী নোলা টস টস করছে |
কুমুদিনী ও ঘুরে দাঁড়িয়ে বললো --- বা রে আমি কি মাছ খাবো বলেছি ? না বললে তোমরা মাছ খেতে দেবে ? আমি তো কেবল জিজ্ঞেসা করেছি |
বিভাবতী ধমক দিয়ে বলেন ---আহ্ , চুপ কর তো যা গিয়ে বস গে | কুমুদিনী মায়ের কাছে ছুটে এসে বলে -- ওমা মা দুটো কলা দাও না আর কটা নাড়ু .... খুব খিদে লেগেছে |
বিভাবতীর দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ে | কাঁপা কাঁপা ঠোঁটে কিছু বলে কিন্তু তা মুখ দিয়ে বেরোয় না |
আনন্দময়ী বাজখাঁই গলায় চিৎকার করে উঠেন --- হতোভাগী .... জলজ্যান্ত সোয়ামীকে খেয়ে আর খিদে কিসের | বিধবা মাগী একাদশীর দিন খাব খাব করলে সংসার বলে কিছু থাকবে | বলি সংসারের কল্যান অকল্যান বলে তো একটা জিনিস আছে |
কুমুদিনী ফিক করে হেসে ফেলে বলে -- বা রে আমি তো ছোটো , আমি কি অতো বড়ো লোকটাকে খেতে পারি ..... আমার সোয়ামী তো জ্বর হয়ে মরেছিল | তুমি তো বড়ো .... হি.... হি.... তুমি বুঝি তোমার সোয়ামীকে খেয়ে ফেলেছো ?
রাগে গজগজ করতে করতে আনন্দময়ী কিছু বলতে যাবেন তার আগেই বিভাবতী বলে উঠে --- আহ্ কুমু কতোবার তোকে বলেছি না মুখে মুখে তক্ক করবি না |
তারপর ঘোমটার আড়াল থেকে শাশুড়িকে উদ্দেশ্য করে বলে --- ও ভাবে কেন বলছেন মা ..... ও তো ছোটো .... আতো সতো বোঝে না , না হয় খেতেই চেয়েছে ... এখন আমাকে তোমার কাছে শিক্ষে নিতে হবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক |
ছোটো ..... ছোটো ..... ন 'য় বছর পেরিয়ে দশে পড়লো ওবয়সে আমি হেঁসেলে রান্না করেছি | তিন সের চালের ভাতের হাড়ি নামাতাম , কৈ মাছ কুটতাম আর তোমার মেয়ে .... সে তো বিধবা হয়ে ফিরে এলো তাও হুস নেই ধেই ধেই করে পাড়া বেরিয়ে এসে মহারানী একাদশীর দিনে গিলতে বসবেন | বলি সংসারের আচার নিয়ম কি কিছু মানবে না | সংসার যে রসাতলে যাবে | সংসারে মেয়েরা যতো উপোস বার করবে সংসারের ততো উন্নতি হবে ছিবিদ্ধি ( শ্রীবৃদ্ধি ) হবে আর মেয়েরা খাবো খাবো করলে সংসার ছারখার হবে , তিনকাল তো একথাই শুনে এলুম | এখন যদি বলো তোমার মেয়ে ছোটো তোমার মেয়ে বিধেন মানবে না , তাহলে তাই করো | আমি বিধবা মাগী ..... সংসারের বোঝা , আমাকে বাবা বিশ্বনাথের থানে পাঠিয়ে দাও | ঠাকুর এই দিনও আমাকে দেখতে হলো --- বলে কাঁদতে লাগেন আনন্দময়ী |
এদিকে বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনে আনন্দময়ীর ছেলে বিভাবতীর স্বামী রামকিঙ্কর বাইরের ঘর থেকে এখানে এসে উপস্থিত হয় --- আহ্ !! বলি একটু কাজ করতে পারবো না তোমাদের জন্য | এটা বাড়ি না মাছ বাজার |
--- সেটা তোমার বৌ আর মেয়েকে শুধাও বাবা | আমি সংসারের বোঝা , তুমি বরং আমাকে কাশী পাঠাবার ব্যবস্থা করো |
--- আহ্ !! মা তুমি আমার মা এ সংসারের কর্ত্রী | এসব কী বলছো | কী হয়েছে বলো তো |
আনন্দময়ীর মুখে সব শুনে রামকিঙ্কর বলে --- এবাড়িতে মায়ের কথাই শেষ কথা | এবাড়ি যে সে বাড়ি নয় , এ হলো হালিশহরের ভট্টাচার্য্য বাড়ি .... আমার ঠাকুমা সতী হয়ে সহমরণে গিয়েছেন | তার পুণ্যে আজ আমাদের এই বাড়বাড়ন্ত |
তারপর কুমুদিনীর কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলেন --- কুমু মা আজকের এই একটা দিন তো....... দেখবে ঠিক কেটে যাবে , কাল সকালে উঠে চান করেই তো খাবে | ঠিক আছে তো |
বলে চাদরে চোখ মুছতে মুছতে আবার চলে যান |
কুমু মায়ের পানে তাকিয়ে বলে --- দুটো কলা আর নাড়ু খেলে কি এমন হবে ? বেশ তবে কলা দিতে হবে না দুটো নাড়ু দাও |
বিভাবতী মেয়ের হাতটা ধরে ঝাঁঝিয়ে ওঠে --- হতোভাগী তুই মরলি না কেন | তাহলে তো সব আপদ জুড়োতো | চল আজ তোকে আমি চিলেকোঠার ঘরে বন্দী করে রাখবো |
তারপর ছোট জা মনোরমাকে বলেন --- ছোটো আজ আর আমাকে খেতে ডাকিস না আমার খুব মাথা যন্ত্রনা করছে ..... ঘরে একটু শুই গে |
বলে কুমুদিনীর হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গিয়ে চিলেকোঠার ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে শিকল তুলে দেয় | তারপর ছুটতে ছুটতে নিজের ঘরে গিয়ে খাটের উপর উপুর হয়ে শুয়ে কাঁদতে লাগে বিভাবতী |
দুপুর থেকে আবার ঝিমঝিম করে বৃষ্টি নামে | বিকালে একবার চিলেকোঠার ঘরে গিয়ে বিভাবতী দেখে কুমু কাঁদতে কাঁদতে এখন ঘুমিয়ে পড়েছে | বিভাবতী আস্তে আস্তে মেয়ের মাথায় হাত বুলিয়ে আবার শিকল লাগিয়ে নিচে নেমে আসেন | আজ একাদশী সন্ধ্যে জ্বালার আগে সব বৌ দের আলতা পড়তে হবে | সন্ধ্যে বেলায় বিভাবতী যখন শাশুড়ির পায়ে তেল দিয়ে মালিশ করছেন তখন আনন্দময়ী বলেন --- আমার ওপর রাগ করো না | সংসারের যেটা নিয়ম সেটা তো মানতেই হবে | মেয়েকে দেখে এসেছো ? বিভাবতী আস্তে আস্তে ঘাড় নাড়ে |
কুমুদিনী বুঝতেই পারে না তার কি দোষ ? মায়ের উপরেও রাগ হচ্ছিল , মা কেন তাকে বকা দিল ? মাও আর সবার মতো খারাপ হয়ে গেছে | বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে | তখনি মাথায় পিঠে একটা ঠান্ডা কাঁপা কাঁপা হাতের স্পর্শ পেয়ে মুখ ঘুরিয়ে আনন্দে লাফিয়ে ওঠে কুমুদিনী --- পিসিঠাম্মা তুমি ..... তুমি যে মরে গেছিলে তবে যে সবাই বলে তুমি আর আসবে না | তোমার ছেরাদ্দ হলো | ভোজ হলো...
--- ওলো থাম থাম... বাবা কতো পেশ্ন করে | বলি আমি তো বুড়ি মানুষ নাকি | আমি অতো জবাব দিতে পারবো নিকো হ্যাঁ | আয় দেকি আমার কোলে বস তো |
কুমুদিনী খিক খিক করে হেসে ওঠে --- তুমি আমাকে কোলে নিতে পারবে ? আমি ভারী না |
--- তাও তো বটে ..... বাবালো কতো বুদ্ধি হয়েছে তোর | এই দেখ তোর জন্য কি এনেছি | নারকেল নাড়ু , তক্তি , চাঁচি , কলা |
আনন্দে চোখ দুটো চকচক করে উঠে কুমুদিনীর --- এই সব আমার ..... কি মজা .... তুমি খুব ভালো ..... জানো সবাই আমাকে বকেছে | মা আমাকে মরতে বলেছে |
--- মায়ের ওপর রাগ করে না দিদিভাই | মা কি করবে বলো ..... সবই হলো নিয়তি |
কুমু নারকেল নাড়ু খেতে খেতে বলে --- তুমি আর চলে যাবে না তো পিসিঠাম্মা | আবার আগের মতো থাকবে ... খুব মজা হবে , কেউ আমাকে বকতে পারবে না ..... কেউ কিছু বললেই আমি ছুটে তোমার কোলে লুকোবো |
মাথায় হাত বুলাতে বুলাতে পিসি ঠাম্মা বলেন --- না রে দিদি ..... তবে একাদশীর দিনে দিনে তুই এঘরে চলে আসবি আমি খাবার নিয়ে আসবো | তুই খাবি আর আমি দুচোখ ভরে তোকে দেখবো | তবে একথা কাওকে বলিস নি যেন ..... শুধু তুই জানবি আর আমি জানবো |
কুমুদিনী রহস্যের হাসি হেসে বলে --- তুমি কিচ্ছু জানো না | আমি আর এসব একাদশী করবো না | এই পচা সাদা কাপড়ও পড়বো না মায়ের মতো বৌদিদির মতো লাল নীল কাপড় পড়বো |
পিসি ঠাম্মা দীর্ঘশ্বাস ফেলে বলে --- তাইতো দিদি ..... তোর কি এসব নিয়ম পালন করার বয়স হয়েছে ..... কিন্তু কি করবি বল পোড়া সংসারের নিয়ম | যা তোর মতো দুধের শিশুকেও ছাড়ে না |
কুমুদিনী অধৈর্য হয়ে বললো --- ওহো তোমাকে বললাম না আমি এসব করবো না | তুমিও করবে না | রতনদাদা বলেছে ....
--- রতন বলেছে .... কি বলেছে রতন ?
--- রতনদাদা বলেছে , রতন দাদা ....ইস... ইস... ইস... ধূর পাঠশালায় শুনে এসেছে .... রতনদাদার পন্ডিতমশাই বলেছে কে একজন লোক কি যেন সাগর সে বলেছে .... হ্যাঁ , মনে পড়েছে বিদ্যেসাগর সে বিধবাদের কষ্ট দূর করবে ....
হো হো করে হেসে ওঠেন পিসিঠাম্মা --- ওরে সে সাগরই হোক আর সমুদ্দুরই হোক সে তো ব্যাটাছেলে | বিধবার জ্বালা মেয়েরাই বোঝে না তো কোন ব্যাটাছেলে তা বুঝবে | আয় দেখি আমার কোলে মাথা দিয়ে শো |
কুমুদিনী শুয়ে শুয়ে বলে --- না গো রতনদাদা বলেছে বিদ্যেসাগর সব ঠিক করে দেবে ..... তুমি কিচ্ছু জানো না |
ঠান্ডা হিম শীতল হাতটা কুমুদিনীর মাথায় বুলিয়ে দিতে দিতে বলেন --- ঠিক করলেই ভালো .... তাহলে তোর মতো বাংলার মেয়েগুলো বেঁচে যাবে এই যন্ত্রনার হাত থেকে |
কুমুদিনী ঘুমিয়ে গেছে | এখনো বাইরে বৃষ্টি হচ্ছে | পিসি ঠাম্মা আস্তে আস্তে কুমুর মাথাটা কোল থেকে নামিয়ে উঠে দাঁড়ান | কে এই বিদ্যেসাগর ? যে নিজে একজন ব্যাটা ছেলে হয়েও মেয়েদের দুঃখ যন্ত্রণার কথা ভাবে | এ যেন রূপকথার গপ্প | তার সম্পর্কে আরো জানতে ইচ্ছে করছে , মনে মনে হাসে পিসিঠাম্মা পরের একাদশীতে কুমুর কাছে বাকীটা জেনে নেবে | মেয়েটা সারাদিন না খেয়ে এখন দুটো মুখে দিয়ে ঘুমিয়ে পড়েছে | আহা রে!! সবই অদৃষ্ট । রাতের অন্ধকার একটু একটু করে ফিকে হচ্ছে দিনের আলো ফুটতে চলেছে | মেঘও কেটে যাচ্ছে | আগামীতে রোদ ঝলমলে দিন অপেক্ষা করছে | পিসিঠাম্মা কুমুর মাথায় একটু চুমু খেয়ে হাওয়াতে মিলিয়ে যান।
|| সমাপ্ত ||
(31-10-2023, 11:25 AM)Sanjay Sen Wrote:
|| গল্প, তবু গল্প নয় ||
লেখা :- অলোকানন্দা চ্যাটার্জী
১
সময়টা ১৮৯৭।প্রলয়ঙ্করী ভূমিকম্পে কেঁপে উঠল চারপাশ।মাত্র কয়েক মূহুর্ত্তের কম্পন,তবে তীব্রতা যথেষ্ট।প্রবল শব্দে ভেঙে পড়ল মসজিদের অনেকখানি অংশ।ক্ষতিগ্ৰস্ত প্রায় পুরো নির্মানটাই।
ধাতস্থ হতে দেখা গেল,আশ্চর্যজনক ভাবে একেবারে অক্ষত রয়েছে কেবল একটি দেওয়াল আর সিঁড়ি সহ সেই কবরটি।এতটুকু আঁচড়ও পড়েনি।
২
যুবকটির চোখদুটো নীল।সুঠাম শরীরের প্রতিটা খাঁজ।তীব্র পুরুষালী গন্ধ এসে ঝাপটা মারছে ওই পুরুষের শরীর থেকে।একদৃষ্টে ওর দিকে চেয়ে আছেন বেগম।কিন্তু যুবকটি আড়ষ্ঠ।দৃষ্টি মাটির দিকে।কি এক মায়া জড়ানো যেন নীল চোখদুটোয়।মায়া হল বেগমের,খুব মায়া।
নিজের পালঙ্ক ছেড়ে উঠে এলেন উনি।যুবকের ডানহাতের একটা আঙুল স্পর্শ করলেন।একটু যেন কেঁপে উঠল যুবকটি।আঙুল ধরে টেনে আনলেন সামনের আরাম কেদারায়।
- বোসো এখানে।ক্ষুধার্ত তুমি?কিছু খাবে?
আচমকা বসিয়ে দেওয়ার ফলেই হয়তো তখনও থতমত ভাব কাটেনি যুবকের।কোনওরকমে ঘাড় নেড়ে না বোঝাল সে।
- লজ্জা করছে?লজ্জা কিসের?
আর সম্মতির অপেক্ষা করলেন না বেগম।পাশে রাখা রেকাবি থেকে কিছু ফল দিলেন যুবককে।ভয়েই হোক,খিদেতেই হোক,সেও খেতে শুরু করল।ওর খাওয়ার দিকে ঠায় তাকিয়ে রইলেন বেগম।
যুবকটি আলো আঁধারিতে মিশে যাচ্ছে।ক্রমশই আবছা হয়ে যাচ্ছে।নিজের কক্ষের জানলা দিয়ে দেখছেন বেগম এবং যতক্ষণ দেখতে পেলেন তাকিয়ে রইলেন ওর চলে যাওয়ার দিকে।আগামীকাল ঠিক এই সময়ের চিন্তাটা মাথায় খেলে গেল তাঁর।মৃদু হেসে চলে গেলেন ভেতরে।
৩
বহুদিন হল নবাবের কোনও সংবাদ নেই।উতলা হলেও কিছু করারও তো নেই।অনেক চেষ্টা করেও কোনও খবর জানতে পারেননি বেগম।একটু অন্যমনস্ক ছিলেন উনি।
- বেগম!শুনলেন?
নূরীর ডাকে সম্বিত ফিরল।
- কি হয়েছে?
- গজরা বেঁধে দিই?
- হুম।
- আর সুর্মা?ঘন করে আঁকি?
- হুম।প্রতিবার এক কথা বলতে হবে কেন?
- গুস্তাখি মাপ করবেন বেগম।
নূরী যত্ন করে গজরা বাঁধতে লাগল বেগমের লম্বা বেণীতে।পরণের সবুজ রঙের পোশাকে সোনালী জরির কাজ।তাতে সুগন্ধি ঢেলে তারপর তা দিল ঘাড়ে,গলায়,স্তন বিভাজিকায়।ঘন কালো সুর্মা এঁকে দিল এমনভাবে,মনে হল এখুনি কথা বলে উঠবে চোখদুটো।
- দেখুন।পছন্দ হয়?
আরশিতে নিজেকে দেখে মুগ্ধ বেগম।সেই গ্ৰীক দেবতার মতো যুবককে কল্পনা করে একটু যেন লজ্জাও পেলেন।
- পছন্দ হবে?
পাল্টা প্রশ্ন ছুঁড়লেন নূরীকে।নূরী,বেগমের খাস বাঁদী।তাকে অমন অনেককিছু বলা যায় বৈকি!
- জন্নত থেকে এসেছেন ভেবে না বসে!
হালকা হেসে উঠলেন দুজনেই।
৪
টিমটিমে একটা বাতি জ্বলছে কক্ষে।ওইটুকু বাতি আলোকিত করতে পারেনি কক্ষ।যথেষ্ট ছায়া ছায়া অন্ধকার চারপাশে।বেগমের পছন্দ না এরকমটা।উনি ভালোবাসেন আলো।উজ্জ্বল আলোয় ভরিয়ে দিতে চেয়েছিলেন পুরো কক্ষটাই।প্রাণভরে ওই মায়াভরা নীলচোখ না দেখলে শান্তি হয়?কিন্তু ওর কথা ভেবেই সব বাতি নিভিয়েছেন।
- কতদিন সংবাদ পাওনি?
যুবকটি এখন অনেক সহজ।পালঙ্কে বসেছেন দুজন,মুখোমুখি।
- সে বহুদিন।
- উনি আসেননা?
- সেই ওড়িশায় থাকেন তো কর্মসূত্রে,তাই অতদূর থেকে খুব বেশি আসতে পারেননা।
- ও।
মাথা নামিয়ে নিল যুবক।বোধহয় বেগমের দুঃখের গভীরতা বোঝার চেষ্টা করল।বেগম ওকে দেখছেন আবার,একভাবে।কি মায়া মাখানো চোখদুটোয়!
- কিছু পান করবে তুমি?
- নাহ্।থাক।
- এখনও এত লজ্জা কিসের?
- আচ্ছা দাও তবে।
বেগম রুপোর গ্লাসে সোনালী পানীয় ঢেলে আনলেন।এগিয়ে দিলেন যুবকের দিকে।
পুরো প্রাসাদ গভীর নিদ্রায়।কক্ষের বাইরেই নূরী আছে,জানেন বেগম।কিন্তু ভুলে গেছেন হয়তো।যুবকটির ঠোঁট যখন স্পর্শ করছে বেগমের ঠোঁট,মুখবন্ধ থাকা স্বত্তেও মৃদু শব্দ আসছে গলা ঠেলে।যুবকের আঙুল যখন খেলছে বেগমের শরীর জুড়ে,অস্ফুটে আসছে কিছু গোঙানির মতো শব্দ।ইচ্ছেমতো খেলছে যুবক।বেগম দিচ্ছেন খেলতে।উনি চাইছেন ও খেলুক,ওর মতো করে শুষে নিক সমস্তটা।আহা!বড্ড মায়া।সব দাবদাহ জুড়িয়ে নিক ও এই একরাতে।দুটো শরীরে যখন শঙ্খ লেগেছে শেষমেশ,শিৎকারের শব্দ যখন কক্ষের এক দেওয়াল থেকে অন্য দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরছে,বাইরে তখন রাত শেষের দিকে প্রায়।
ক্লান্ত,ঘর্মাক্ত যুবকটির কপালে ঠোঁট ছোঁওয়ালেন বেগম।পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দিলেন।বড্ড মায়া!
৫
- ভালো করে সাফাই কর নূরী।মাছি হচ্ছে ভীষণ।
- করছি বেগম।চিন্তা করবেন না।
- ওই পোশাকটাও ফেলে দিস।
নূরী তাকালো ওই সবুজ সোনালী পোশাকের দিকে।নাহ্!ফেলে দেওয়া ছাড়া গতি নেই।
- জি বেগম।
- জল ঢাল,আরও জল ঢাল।প্রয়োজনে ওই আতরের শিশি উপুর করে দে।
মেঝে ঘষতে ব্যস্ত তখন নূরী।প্রাণপণে ন্যাতা ঘষছে মেঝেয়।
- আগামীকাল আনব ওকে বেগম?
- কেন?কাল কেন?আজই আনবি।
- মানে আজ...
- আজ মানে আজ।আর হ্যাঁ,এরকমটাই দেখেশুনে আনবি।
- ভিন্ন জায়গায় খোঁজ করতে হবে এবার বেগম।খবরটা ছড়িয়েছে কিনা!চট করে কাউকে সন্ধের পর দেখা যায়না।
- প্রয়োজনে তাই করবি।
- জি বেগম।
- উফ্!এত মাছি কেন বলতো?কেমন ভনভন করে উড়ছে দেখ আমার চারপাশে।
- ঘুরবেনা?রক্তের গন্ধ পেয়েছে যে!একটু অপেক্ষা করুন,আপনাকে পরিষ্কার করিয়ে দিচ্ছি।
নাহ্ এত মাছির মধ্যে শোওয়া যায়না।নূরী ততক্ষণ সাফাই করুক।পালঙ্ক থেকে উঠলেন বেগম।গুনগুন করতে করতে পায়ে পায়ে এগিয়ে এলেন জানলার সামনে।বাইরে আলো ফুটেছে সদ্য।নরম আলো মোড়ানো চারপাশে।ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা।কিন্তু এখানেও ভনভন করছে মাছিগুলো।উফ্!ওরা কি শান্তি দেবেনা?এরকম করছে কেন ওরা?ঘুরে গিয়ে চোখ রাখলেন বেগম,উল্টোদিকের প্রকান্ড আরশিতে....
ঠোঁট জোড়া,থুতনি,গলার কিছুটা অংশ,বুকের কাছের পুরো কাপড়টাই লাল।কোথাও শুকিয়ে যাওয়া রক্তে কালচে লাল,কোথাও থেকে তখনও টপটপিয়ে পড়ছে লাল তরল তখনও। ভিজে আঁশটে গন্ধ আসছে টের পেলেন একটা।আরেকবার তাড়া দিলেন নূরীকে।
- তাড়াতাড়ি কর নূরী।স্নান সেরে ঘুমোবো।এখন ঘুম দরকার।
এখন
- মুর্শিদাবাদ ছিল তখন বাংলা,বিহার,উড়িষ্যার রাজধানী।এ সমস্ত ইমারত তৈরি সে আমলেই।এই যে কাটরা মসজিদ দেখছেন...
গাইড লোকটাকে থামিয়ে দিল মেয়েদের দলটা।ওদের এসব ইতিহাসে একেবারেই উৎসাহ নেই।ওদের চোখ ওই কবরের দিকেই।
- বলুন না দাদা,ওই কবরের ঘটনাটা ঠিক কি?
গাইড ভদ্রলোক জানেন,এতবছরে উনি বুঝে গেছেন ট্যুরিস্টদের এই মসজিদ সম্পর্কে কম,ওই কবর নিয়ে আগ্ৰহ বেশি।উনি শুরু করলেন,
- এটি নবাব মুর্শিদকুলী খাঁ র আদরের কন্যার
কবর।যিনি ছিলেন নবাব সুজাউদ্দিনের বেগম।নাম ছিল আজিম উন্নিসা বেগুম।কবরটি এনারই।প্রচলিত আছে,নবাব কর্মসূত্রে উড়িষ্যায় থাকতেন।আসতেন না বড় একটা।বেগম নিজের যৌনসুখ চরিতার্থ করার জন্য প্রতিদিন একজন করে যুবককে আনাতেন।ভোগ করা হয়ে গেলে ওই যুবককে মেরে তার কলিজা খেতেন।একসময় সবটাই জেনে ফেলেন মুর্শিদকুলী খাঁ।মেয়ের এহেন জঘন্য অপরাধের দন্ড ঘোষণা করেন এবং সেই অনুযায়ী বেগমকে জ্যান্ত কবর দেওয়া হয়।
- যৌন ইচ্ছা চরিতার্থ বোঝা গেল।কিন্তু কলিজা খেত কেন?
- সম্ভবত যৌবন রক্ষার্থে। যৌবন যাতে অটুট থাকে সেজন্যই... তেমনটাই কথিত আছে।
ইস কি জঘন্য! বাবা গো! মহিলা না রাক্ষসী...
মেয়েদের দল নিজেরাই আলোচনায় মত্ত।
চুপ করলেন গাইড ভদ্রলোক। দেখলেন অবাক চোখে তাকিয়ে মেয়েগুলো কবরটার দিকে,মুখময় ঘেন্না।
মনে মনে ভাবলেন, আচ্ছা, এই কলঙ্কের ইতিহাস আরও কতজনের মধ্যে ছড়াতে হবে? ভেবে ছোট্ট একটা দীর্ঘশ্বাসও বোধহয় পড়ল তাঁর।
|| সমাপ্ত ||
তথ্য ও চিত্র - লোককথা, মুর্শিদাবাদ ট্যুরিস্ট গাইডকুল
(02-11-2023, 01:54 PM)Chandan Wrote: clp); clp);
(03-11-2023, 08:56 AM)Somnaath Wrote:ভালো লাগলো clp);
(04-11-2023, 02:41 PM)Baban Wrote: গল্প, তবু গল্প নয়টা সত্যিই দারুন এবং একইসাথে পৈশাচিক। দারুন লেখনী।
কিন্তু সেই ঘড়িটা গল্পটা আমার সবচেয়ে ভালো লাগলো। এই ধরণের সাধারণ লেখার আলাদা গুরুত্ব ও ভালোলাগা আছে। মূল বিষয়টাও খুব ভালো। ♥️

(06-11-2023, 07:18 PM)Somnaath Wrote:বেশ ভালো clp);
(07-11-2023, 04:20 PM)Chandan Wrote: gd one
(08-11-2023, 01:20 AM)Baban Wrote: বাহ্! বেশ ভালো লাগলো। কিন্তু লাস্টের লাইন গুলো যুক্ত না করলেই লেখক ভালো করতেন। পাঠকদের এতো বেশি স্পষ্ট বুঝিয়ে দেবার মনে হয় প্রয়োজন নেই। তারা আগেই বুঝে যাবে। কিন্তু মোটের ওপর অবশ্যই ভালো। ♥️
