Posts: 1,280
Threads: 2
Likes Received: 2,352 in 1,043 posts
Likes Given: 1,669
Joined: Jul 2021
Reputation:
668
এবারে আসি রাতের ঘটনায়। সেদিন একটা ফিল্ম দেখছিলাম ফোনে তাই কানে হেডফোন লাগানো ছিল। বেশ ভালো লাগছিলো বইটা তাই আর বন্ধ করতে ইচ্ছা করছিলোনা। শেষ হতেই ফোন রেখে কান থেকে হেডফোন সরাতেই একটা আওয়াজ কানে এলো। কটমট করমর জাতীয় ... যেন কেউ শক্ত কিছু চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এ আওয়াজ তো আমার... শুধু আমার কেন সবার জানা। মাংসর হাড় চেবালে এমন আওয়াজ আসে।
- কি বলছো গো? মাংস চেবানোর আওয়াজ?
আর নাতো কি? কিন্তু আমি প্রথমে ঠিক করে না বুঝলেও ভালো করে সুনি.... হ্যা... এতো একদম মাংসর হাড় চেবানোর আওয়াজ। এই আওয়াজ শুনে যতটা না ঘাবড়ালাম তার থেকে বেশি ঘাবড়ালাম এটা ভেবে যে ঐ আওয়াজ যেন আসছে...... রান্নাঘর থেকে!
আমি ভীতু মানুষ নই আবার সতর্কও বটে । তেমন একটা বড়ো ব্যাপার না জানি ......তাও কেমন যেন বুকটা হটাৎ কেমন করে উঠলো। একটা ভয় কি পেয়ে বসছে আমাকে? নানা.... তা হলে চলবেনা। আমি তাকালাম একবার পাশে। ছেলে আর বৌ ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। ওই আবার.... কটমট আওয়াজ। আমি একবার ভাবলাম ধুর হবে কিছু শুয়ে পড়ি.... কিন্তু এড়িয়ে যেতে পারছিনা আমি। ভয়টা কেমন চেপে বসছে। সেটা হতে দেওয়া উচিত হবেনা। একবার পেয়ে বসলে রাতে একা বাথরুমে যেতেও ভয় লাগবে। সেটা বিট্টুকে মানায়, বিট্টুর বাবাকে নয়।
উঠে পড়লাম আমি। যাই একবার দেখে আসি... বাথরুমও করে আসবো। সাবধানে বিছানা থেকে নেমে এগিয়ে গেলাম দরজার দিকে। খুব সাবধানে ছিটকিনিটা খুলছিলাম যাতে আওয়াজ না হয়। কিন্তু কি হলো জানিনা..... হটাৎ সব থেমে গেলো। একদম নিস্তব্ধ.... শান্ত। যেন কেউ একজন বুঝে গেছে এবারে ওই দরজা খুলে কেউ এদিকে আসবে।
তুই বিশ্বাস করবিনা.... দরজা খুলে ওপাশে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম। যেন ভেতর থেকে কেউ মানা করছে সামনে যেতে। হয়তো ভয় এর কারণ। জোরে একটা শ্বাস ছেড়ে খুলে দিলাম দরজা। কই? কোথায় কি? একদম শান্ত আর অন্ধকার। হাত বাড়িয়ে সুইচ টিপে দিলাম আলো জ্বালিয়ে। অন্ধকার কেটে গেলো। সাথে ভয়টাও। আলোর সামনে যেন মানুষ সাহস ফিরে পায়। তাই আমিও একটুও না ঘাবড়ে এগিয়ে গেলাম সামনে। এদিক ওদিক দেখলাম। না.... কিচ্ছু নেই... শুধু ডাস্টবিনের ঢাকনাটা একটু সরানো। ভেতরে একটা প্লাস্টিক... ওতেই আজকের সব এঁটো গুলো ফেলা হয়েছে।
ও... তাহলে ইঁদুর.... ওই ব্যাটাদের কাজ। এখানে আসার পর পর আমিও দেখেছিলাম কয়েকবার। এ কাজ ওদেরই।
আমি অবাক হয়ে বললাম - ইঁদুর? কিন্তু... ইঁদুর ঢাকনা খুললো কিকরে?। সুভাষ দা দু আঙুলের মাঝে সিগারেটের শেষটুকু ধরে বুড়ো আঙুলের সাহায্য নিয়ে ওটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বললো - আমি ওতো ভাবিনি.... বা বলা উচিত ভাবতে চাইনি রে.... ব্রেন হয়তো তখন একটা লজিক খুঁজে পেয়ে আর অন্য কিছু ভাবতেই চাইছিলো না। হয়তো একটু ফাক করাই ছিল... ইঁদুর ওটায় উঠে আরও ফাঁক করে ভেতরে ঢুকে খাচ্ছিলো... দরজা খোলার হালকা আওয়াজই কেটে পরে। যাইহোক....শেষমেষ বাথরুম করে আবার ফিরে আসলাম. লাইট নিভিয়ে দরজা লাগিয়ে আবার শুয়ে পড়লাম।
সকালে যখন অফিসের জন্য বেরোচ্ছি তখন বাড়ির মালিক অনিমেষ কাকুর সাথে দেখা। উনি বোধহয় বাজারে যাচ্ছেন। আমায় দেখে হেসে এগিয়ে এসে বললেন - কি সব ঠিকঠাক আছে তো? কোনো অসুবিধা নেই তো.... কিচ্ছু হলে বলবেন কিন্তু। আমিও ভদ্রতার খাতিরে দাঁত কেলিয়ে হেসে নানা কাকু সব ঠিকাছে.... এতো সুন্দর একটা বাড়ি পেয়েছি... অসুবিধা কেন হবে? এসব বলে ওনার সাথেই গল্প করতে করতে বেরিয়ে গেলাম। তোর মনে আছে? সেদিন আমাদের মালের পারচেস নিয়ে মিটিং শেষ করে আমরা কজন ওখানেই কিছুক্ষন বসে গল্প করছিলাম আর আমার একটা ফোন আসাতে বেরিয়ে গেলাম... মনে আছে তোর?
- হ্যা হ্যা.... তুমি একটু পরেই ফিরে এলে..... আমি তো জিজ্ঞেস করেছিলাম বাড়ি থেকে? তুমি জাস্ট হ্যা বলেছিলে। সেদিন আমার তেমন কিছু মনে না হলেও ভেবেছিলাম বৌদি তো এখন ফোন করেনা তাহলে হটাৎ? অবশ্য তুমি এসে আবার আমাদের জয়েন করায় ভেবেছিলাম এমনিই ফোন করেছিল.... সিরিয়াস কিছু নয়।
সুভাষ দা বললো - চল নিচে যাই.... বাকিটা নিচে যেতে যেতে বলি।
আমরা নেমে আসতে লাগলাম। হাত ধুয়ে এসে নিজের জায়গায় এসে আবার বসলাম আমরা। সুভাষ দা মাউস টা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতেই বললো -
- সিরিয়াস বলতে তুই যা ভাবিস তেমন কিছু না হলেও.... যা হবার শুরু হয়ে গেছিলো।
- কি দাদা?
- সেদিন বাবা ব্যাংকে গেছিল। বেশ লাইন ছিল বলে ফিরতে কিছুটা দেরী হয়। বাবা ফিরে এসে স্নান করতে যাচ্ছিলো। তোকে তো বললামই যে রান্না ঘর ক্রস করে ওদিকে যেতে হয়। বাবা লাইট না জ্বালিয়েই সোজা বাথরুমের দিকে যাচ্ছিলো। সেই সময়ই কি একটা কাজে ছন্দা ওদিকে যাচ্ছিলো। ওর সামনেই বাবা নাকি প্রায় ছিটকে সামনের দিকে পড়তে যাচ্ছিলো। বাবা ভাগ্গিস হাত বাড়িয়ে সামনের দেয়ালে হাত রেখেছিল নইলে ভালোই লাগতো হয়তো। ছন্দা তো দৌড়ে যায় বাবার দিকে। বাবাকে এনে বসায় ঘরে। বৌমার চিৎকার শুনে তার শাশুড়িও আসে ছুটে। কিন্তু বাবা ব্যাপারটা সামলে নেয়। নইলে মা আবার একটুতেই চিন্তায় পড়ে যায়। কিন্তু আবার যখন বাবা স্নান করার জন্য যাচ্ছিলো তখন বাবা ছন্দাকে বলেছিলো যে সে পায়ে পা লেগে পড়ছিলোনা... আর ওদিকে কোনো কাপড়ও পড়ে নেই যে ওতে পা আটকে বা স্লিপ খাবে.... বাবার মনে হল একটা পা কে যেন..... হটাৎ মনে হলো কেউ যেন বাঁ পাটা ধরে নিয়েছিল তাই সামলাতে না পেরে হুড়মুড় করে সামনের দিকে এগিয়ে গেছিলো বাবা। সেটা ছন্দাও দেখেছে কিন্তু ওতো তখন ওর মাথাতেই আসেনি। সেটাই ও তখন ফোনে জানায়। আমিও তখন অফিসে.... তাই ওকে যতটা সামলানোর জন্য বলা যায় সেই আশ্বাস দিয়ে ব্যাপারটা এড়িয়ে গেছিলাম... বলতে পারিস হয়তো নিজেও ঠিক মানতে চাইছিলাম না ওসব। বাড়ি ফিরে আমিও বাবাকে সব জিজ্ঞাসা করি.... ওই একই কথা বাবা বলে... তার মনে হয়েছিল কেউ যেন পা ধরে নিয়েছিল।
- কি বলছো গো? একটা বড়ো দুর্ঘটনা হয়ে যেতে পারতো সেদিন! ভাগ্গিস ওনার হাত দেয়ালে ঠেকেছিল আর বৌদিও ধরে ফেলেছিলো।
- হুমমমম... জানিস এর আগেও একবার আমাদের নিজেদের বাড়িতে বাবা একবার পড়ে গেছিলো.... সেটায় বাবার পায়ে একটু লেগেছিলো কিন্তু সেটা স্লিপ খেয়ে পড়েছিল বাবা.... ওটাও দুর্ঘটনা... কিন্তু ওটা ন্যাচারাল ছিল.... হতেই পারে সেটা কিন্তু...... কিন্তু এটা যেন কেমন অদ্ভুত তাইনা? অবশ্য পা কোনো কারণে ফলস হতেই পারে... কিন্তু তাও.....সে যাইহোক সেই ঝামেলা তো কাটলো। এরপর ঘটলো মায়ের সাথে আরেক কান্ড।
- কাকিমার আবার কিছু......!!
সুভাষ দা হালকা হেসে বললো - আরে নানা... ওসব তুই যা ভাবছিস তেমন কিছু নয়, এটা পরশুর ঘটনা। মায়ের আবার একটু পেটের প্রব্লেম আছে... ওই যা হয় আরকি.. মাঝে মাঝেই যেতে হয় বাথরুমে। তো পরশু সন্ধ্যাবেলায় ওই মায়ের ফেভারিট সিরিয়াল শুরুর আগের ব্যাপার এটা। মা গেছিলো টয়লেটে। আমি ছেলেকে নিয়ে আমাদের ঘরে, ছন্দা বোধহয় টিভির ঘরেই ছিল আর বাবা বেরিয়েছিল..... জেঠুর বাড়ি গেছিলো।
ছেলেকে অংক করাচ্ছি এমন সময় সুনি মায়ের আওয়াজ বাথরুম থেকে। মা কি কিছু বলছে? আমাদের কাউকে ডাকছে? বিট্টু ঠাম্মির ডাক শুনে অমনি নেমে দৌড়ে গেলো বাথরুমের দিকে। আমিও গেলাম তখনই। কদিন আগেই বাবার সাথে যা হল তাই একটা ভয় তো ছিলই..... আমিও এগিয়ে গেলাম ঐদিকে। দেখি বিট্টু বাইরে থেকে চিল্লিয়ে বলছে - কি হলো ঠাম্মি? কিছু বলছো?
মা ভেতর থেকে বলছে - এই দুস্টু ছেলে.... বারবার দরজায় ধাক্কা দিচ্ছিলি কেন?
ছেলে তো অবাক, সাথে আমিও। মা আবার বলল - আমি ইয়েতে এসেছি আর তুই দরজায় হালকা হালকা ধাক্কা দিচ্ছিস? দুস্টু... ঠাম্মিকে ভয় দেখানো?
মা বলে কি? এবারে আমি চিল্লিয়ে বললাম - কি হয়েছে মা? কি বলছো?
তোর ছেলে ঠাম্মিকে ভয় দেখাচ্ছে... উফফফ আমি কাজ করছি আর উনি দরজায় খসখস করে আওয়াজ করছে, ধাক্কা দিচ্ছে.... আমাকে ভয় দেখাচ্ছে দুস্টুটা।
মা ইয়ার্কি মেরে এসব বললেও আমার মুখে হাসি ফুটলোনা। কারণ সেই যখন মা বাথরুম গেছে তার আগে থেকেই আমি ওকে পড়াচ্ছি আর একবারের জন্যও বিট্টু উঠে কোথাও যায়নি আর বিট্টুর মাও তো টিভির ঘরে। তাহলে মা এসব কি বলছে? যদিও আমি তখন কিচ্ছু বলিনি আর বিট্টুকেও কিছু বলতে বারণ করেছিলাম। আমিই পরে মাকে বুঝিয়ে বলি। মা তো অবাক.... সে নাকি স্পষ্ট শুনেছে বাইরে থেকে কেউ হালকা করে ধাক্কা দিচ্ছে আর দরজায় যেন নখ ঘষছে। তাই তো তখন মা বিট্টু ভেবে ঐভাবে উচ্চস্বরে বলছিল যেটা আমরা আমাদের ঘর থেকে শুনতে পেয়েছিলাম। মা ভাবছিল নিজের নাতিকে বলছে..... কিন্তু বাইরে তো তখন কেউ ছিলোনা।
- কিন্তু তুমি যেদিন এসেছিলে সেদিন কিচ্ছু ফিল করোনি এসব?
- নারে.... প্রথম দুদিন ভালোই কেটেছে..... তিনদিনও ধরতে পারিস.... কিন্তু তারপর থেকেই... কেমন যেন.... আর ব্যাপারটা এমন যে.... মানতেও মন চায়না আবার এড়াতেও পারছিনা। মালিক অনিমেষ কাকুর সাথে কথা বলার ফাঁকে চালাকি করে অনেক কিছু জানার চেষ্টাও করেছি। কিন্তু সেইভাবে কিছুই জানতে পারিনি। আর উনি যে কিছু লুকিয়ে যাচ্ছেন সেটাও তো মনে হলোনা। একা মানুষ, স্ত্রী বেশ অনেকদিন হলো নেই... ছেলেও কলকাতায় থাকেন, মাঝে মাঝে আসেন... এক কাজের লোক আর রান্নার লোক অবশ্য আছেন... এই নিয়েই থাকেন তিনি। পাড়ায় আড্ডা দেন, বাবার সাথেও দু একবার আড্ডা দিয়ে গেছেন... আমার তো বেশ ভালোই লেগেছে ওনাকে।
- আহা ভদ্র মনে হয়েছে মানেই যে...... যাইহোক... আমি তো আর দেখিনি... তাই বলাটা উচিত নয়.... তো তারপরে?
- ছোটবেলায় গল্পে পড়েছি, ঠাকুমার কাছেও শুনেছিলাম জন্তু জানোয়ার নাকি আমাদের থেকে একটু বেশিই দেখতে পায়.. ওদের ইন্দ্রিয় অনেক শক্তিশালী।
আমি জিজ্ঞেস করলাম - হ্যা সেতো জানি... কুকুরের ঘ্রান শক্তি তো সবাই জানি.... কিন্তু হটাৎ এই কথা বলছো কেন?
সুভাষ দা একবার আমার দিকে তাকিয়ে নিয়ে আবার কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে অমনোযোগ মনে বললো -
- কারণ আছে বলেই তো বললাম... কালকে রাতের দিকে জানিস একটা বেড়াল ওই সামনের গ্রিলের গেট দিয়ে ভেতরে ঢুকে এসেছিলো কিন্তু মা ওটাকে হ্যাট হ্যাট করাতেই আবার বেরিয়ে যায়। বোধহয় বাড়িতে খাবারের গন্ধ পেয়ে ঢুকে পড়েছিল। আমি কালকের ওই মিটিং এর ব্যাপারেই একবার তোকে ফোন করার পর রাজীবকে ফোন করছিলাম... ওর সাথে কথা বলতে বলতে আমি হাঁটতে হাঁটতে বাইরে আমাদের বারান্দার দিকে চলে আসি। দেখি ছেলে ওখানে নিচু হয়ে বসে কি যেন করছে। আমি কথা বলা শেষে এগিয়ে গিয়ে সামনে যেতেই দেখি বিট্টুর সামনেই একটা বিড়াল.... হয়তো ওটাই যেটা ঘরে ঢুকে পড়েছিল আর ওটার সামনে কয়েকটা বিস্কুট ভাঙা.... ওটা চিবিয়ে খাচ্ছে।
আমার ছেলেটা আবার বিড়াল কুকুর খুব ভালোবাসে..... তাই ঠাম্মি তাড়িয়ে দিলেও ও আবার ওটাকে ডেকে এনে খাওয়াচ্ছে। আর বেড়ালটাও দেখি নিশ্চিন্তে ওর একদমই সামনে বসে খেতে ব্যাস্ত। ওরাও বোধহয় মানুষ চিনতে পারে। আমি এগিয়ে যেতে ওটা কয়েক পা পিছিয়ে গেল কিন্তু আবার সাহস করে এগিয়ে এসে বিস্কুট খেতে লাগলো। আমি ছেলের পাশে দাঁড়িয়ে ওটার বিস্কুট খাওয়া দেখছি। বিট্টুটা আমার মতোই হয়েছে... আমিও আগে এদেরকে খাওয়াতাম.... আমি যখন বিট্টুর বয়সী ছিলাম বাড়িতে রোজ কয়েকটা বিড়াল আসতো, ঘরে ঢুকে বসে থাকতো.... পোষা হয়ে গেছিলো। মা আবার এসব পছন্দ না করলেও আমার জন্য তাড়াতেও পারতোনা। সে যাই হোক..... নিজের অতীত বলে আর লাভ নেই... যেটা বলছিলাম....... বিট্টু বেড়ালটার সামনে বসে ওটাকে আরেকটা বিস্কুট দিতে যাচ্ছিলো কিন্তু তখনি ওর মা ওকে ডাক দিলো... পড়তে বসার জন্য হয়তো.... বিট্টু উঠে দাঁড়িয়ে ওই বিস্কুটটা আমার হাতে দিয়ে বললো আমি যেন ছোট ছোট করে ভেঙে বেড়ালটাকে দিয়ে দি....এইবলেই সে দৌড়ে নিজের ঘরে চলে গেলো। আমিও মুচকি হেসে ওটার সামনে ঝুঁকে বিস্কুটটা ভেঙে ওর সামনে ফেলতে যাবো এমন সময় দেখি...... বেড়ালটা আমায় দেখছে.... একদম একদৃষ্টিতে.... চোখ দুটো চেরা আর নেই... পুরো গোল হয়ে গেছে...... আমায় অমন বড়ো বড়ো চোখ করে দেখছে কেন বেড়ালটা বুঝলাম না ঠিক..... এইতো একটু আগেও আমায় পাত্তাই না দিয়ে বিস্কুট খাচ্ছিলো। তাহলে কি আমি ঝুঁকে দাঁড়িয়েছিলাম বলে ও ভাবছে ওকে মারতে গেছি?
আমি - আহা.... এ একটা জংলী বিড়াল... এ কি পোষা নাকি যে পায়ে নিজের গা ঘষে মিউ মিউ করবে? ওটা তোমাকেই ভয় পেয়ে হয়তো.......
আমি আরও কিছু হয়তো বলতাম কিন্তু সুভাষ দা মাথা নাড়িয়ে বললো - উহু..... তা নয় রে.... ব্যাপারটা ঠিক অতটাও সরল নয়। আমার একটা ভুল হয়েছিল...
- ভুল? কি ভুল?
- আমিও তখন তোর মতোই ভাবছিলাম যে রাস্তার বেড়াল... খুবই সতর্ক এরা..... তাই আমাকেই হয়তো ভয় পাচ্ছে কিন্তু..... কিন্তু আমি তখন ভালো করে একটা জিনিস লক্ষ করলাম। বারান্দায় আলো ছিলোনা ঠিকই কিন্তু বাইরের ওই ল্যাম্পপোস্ট এর আলো কিছুটা বারান্দায় পড়েছিল.... তাতেই ভালো করে লক্ষ করলাম বেড়ালটার দিকে। এতক্ষন যে ভাবছিলাম ওটা আমার দিকে ঐভাবে তাকিয়ে...... সেটা ঠিক নয়, ওটা আমার দিকে তাকিয়ে নেই..... বরং ওর নজর ঠিক আমার কাঁধ বরাবর পেছনে!
তাহলে কি... কেউ এসে দাঁড়িয়েছে পেছনে? এইভাবে আমি পেছনে তাকাতেই...... কিচ্ছু দেখতে পেলাম না। ঐ একটু দূরেই খোলা দরজা দুই আলো এসে সামনেটায় পড়েছে, পর্দাটা হালকা উড়ছে.. ব্যাস। আমি আবার তাকালাম বেড়ালটার দিকে কিন্তু ওটার নজর সেই একদিকে... আমার ঠিক পেছনে... তবে এবারে বেড়ালটা আর আগের জায়গায় নেই... কিছু পিছিয়ে গ্রিলের কাছে চলে গেছে.. আর ওখান থেকে দেখছে সে। আমি আয় আয় করে ডেকে এগিয়ে গিয়ে ওটার সামনে একটা বিস্কুটের টুকরো ফেললাম... কিন্তু বেড়ালটা সেটা পুরোপুরি অগ্ৰাহ করে ওই একভাবে তাকিয়ে রইলো... না শুধু তাকিয়েই রইলো না.. এবার সে মুখ বন্ধ থাকা অবস্থাতেই একটা গোঁ গোঁ করে হুঙ্কার দিতে লাগলো যেন কিছু একটা জিনিসকে সতর্ক করছে সে.. হুমকি দিচ্ছে.. ঠিক যেমন একটা হুলো আরেকটাকে দেখলে দেয়।
আমি আবার তাকালাম পেছনে... কই? কি দেখছে বেড়ালটা? পেছনের দেয়ালে একটা টিকটিকি থাকলেও হয়তো ভাবতাম ওটাকে দেখে অমন করছে বেড়ালটা... জানি সেটা বিশ্বাসযোগ্য নয় কিন্তু তাওতো কিছু একটা দেখতে পেতাম আমি..... কিন্তু কিছুই তো নেই। আমি এবারে সামনে তাকিয়ে দেখি.... বেড়ালটা আর ঘরের ভেতরেই নেই... গ্রিল টপকে বাইরে গিয়ে রাস্তার সামনে থেকে সেই একভাবে তাকিয়ে... কিন্তু এবারে ওটার নজর ঠিক আমার মাথার ওপর.... সেটা থেমে নেই... বরং বেড়ালটা আরও মাথা তুলছে ওপরের দিকে.... অর্থাৎ কিছু একটা কি তাহলে আমার মাথার ওপরের দেয়ালে অনবরত উঠে যাচ্ছে?
উফফফফফ.... সেদিন আমি ফিল করেছিলাম ভাই ভয় কি জিনিস..... আমার মতো একটা মানুষ... এক ছেলের বাবা আমি.... সেই আমি কিনা সেদিন নিজেই ঘোল খেয়ে গেছি। আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি ওখানে.... বিস্কুটের বাকিটা দূরে বেড়ালটার দিকে ছুঁড়ে আমি ঐভাবেই পেছন না ফিরে হাঁটতে হাঁটতে ঘরে এসেছিলাম.... কেন জানিনা মনে হচ্ছিলো আমার এই সময় আর পেছনে ফেরা বা ওপরের দিকে তাকানো উচিত হবেনা... তাই ঐভাবেই ফিরে আসি। পরে অবশ্য রাতে দরজা লাগানোর সময় ভালো করে বারান্দা চেক করে ছিলাম... না... আমাদের আনা পেটি আর কয়েকটা কয়েকটা জিনিস বাদে কিছুই চোখে পড়েনি। কিন্তু তাহলে বেড়ালটা.... কি দেখছিলো আমার পেছনে?
Posts: 1,280
Threads: 2
Likes Received: 2,352 in 1,043 posts
Likes Given: 1,669
Joined: Jul 2021
Reputation:
668
খবরটা যখন পরেরদিন পেয়েছিলাম.... সত্যি বলছি প্রথমে হা করে সুপ্রিয়া বৌদির দিকে তাকিয়ে ছিলাম। বিশ্বাস হচ্ছিলো না পল্লবী আর নেই! এই তো কয়েক মাস আগেই কথা হয়েছিল আমার সাথে রাস্তায়। আমার জোজোকে আদর করে গাল টিপে দিয়েছিলো, কোলে নিয়েছিল। অবাঙালি হলেও বেশ ভালোই বাংলা জানে সে। যদিও হিন্দির টান থাকতো কথায়। এমনকি এই পরশু সকালেও যখন ছেলেকে নিয়ে ছাদে গেছিলাম তখন দেখা পেয়েছিলাম ওর। দূর থেকে যতদূর বুঝে ছিলাম ফোনে কারোর সাথে উত্তেজিত হয়ে কথা বলছিলো হয়তো। একবার এদিকে তাকিয়ে আমাদের দেখে ছিল। তারপরে আবার ছাদের অন্য প্রান্তে চলে গেছিলো। আজ কিনা সে আর নেই! এমন একটা কান্ড ঘটিয়ে ফেললো এক রাতের মধ্যে! অরিন্দম অর্থাৎ আমার স্বামী খবরটা পেয়ে ওদের বাড়ির কাছে গেছিলো সকালে কাজে বেরোনোর সময়। আমরা কয়েকজন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম তখন। ফিরে এসে ও জানায় খুব কান্নাকাটি চলছে। আমার না যাওয়াই ভালো। এই বলে সে বেরিয়ে যায় কাজে। আমিও আর যাইনি ওদিকে। এইটুকু ছেলেটাকে সাথে নিয়ে ওসব জায়গায় না যাওয়াই ভালো। আর নিজেও একা যেতে কেমন যেন ইচ্ছে করছিলো না। সুপ্রিয়া বৌদি আর তানিয়া বৌদির সাথে রাস্তায় দাঁড়িয়ে কিছুক্ষন কথা বলে ফিরে এলাম নিজের ঘরে। একরাশ মিশ্রিত অনুভূতি নিয়ে। আমার তার সাথে সেইভাবে ভাব বা বন্ধুত্ব কিছুই কোনোদিন ছিলোনা, ঠিকমতো চেনাও হয়নি তাকে। কিন্তু যে মানুষটা একবার আমার ছেলেটাকে কোলে নিয়ে আদর করেছিল, আমার সাথে দাঁড়িয়ে গল্প করেছে...... সে কাল রাতে নিজেকে শেষ করে দিলো ঐভাবে!
কাল রাত!! তাহলে কি আমি......... ওই যে আওয়াজটা পেয়েছিলাম.... ওটা কি কোনোভাবে তাহলে !!
এই দিনের আলোতেও ছ্যাত করে উঠলো আমার গা টা। পল্লবীদের বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা কাছে না হলেও দূরেও নয়। আমাদের ছাদ থেকে সহজেই ওদের বাড়ির তিনতলা বাড়িটার ছাদ দেখা যায়। অনেকবার ছাদে কাপড় দিতে গিয়ে দেখেছি মেয়েটাকে ওর বোনের সাথে ছাদে। দুই বোনে বয়সের বেশ তফাৎ। ছোটটা আজও বাবা মায়ের সাথে ঘুমায়। পল্লবী মেয়েটা বেশ তো ছিল হাসিখুশি। কি হলো হটাৎ করে? তাহলে কি প্রেম ঘটিত কিছু? আমি কোনোদিন কিছু না দেখলেও পাশের বাড়ির তানিয়া বৌদি নাকি ওকে দেখেছে এক দুবার একটা ছেলের সাথে। তাহলে কি সেই ব্যাপার কেন্দ্র করেই এমন কান্ড ঘটালো? নাকি বাবা মায়ের ওপর কোনো রাগ? আমার কোনোদিনই ওর সাথে খুব একটা মেলামেশা হয়নি। যতবারই দেখা হয়েছে ওই কেমন আছো আর ভালো আছোতো এর ওপর দিয়েই গেছে। কিন্তু ও বাচ্চা খুব পছন্দ করতো সেটা বুঝতাম। কারণ আমাদের ওই অল্প পরিচয়ের মধ্যেই সে একবার আমার জোজোকে এমন ভাবে আদর করেছিল যেন কতদিনের চেনা। আমার কোল থেকে নিজের কোলে নিয়ে ওকে আর তারপরে কত কথা তার সাথে। আমিও বাঁধা দিইনি । বুঝতাম মেয়েটা বড্ড বাচ্চা ভালোবাসে। সেই মেয়েটা কিনা শেষপর্যন্ত!
উফফফফ যতবার ওই শেষ কথাটা মনে পড়ছে, ততবার কেমন কেঁপে উঠছি। এদিকে সারা বাড়িতে এখন আমি একা। শশুর শাশুড়ি গেছেন নিজের ছোট মেয়ের বাড়িতে কদিন হলো। কদিন কাটিয়ে ফিরবে। ওনারা থাকলে তাও একটা আলাদা জাঁকজমক থাকে। এখন সারাদিন আমায় একা থাকতে হচ্ছে আমার জোজোকে নিয়ে। কাল পর্যন্ত এই বিষয়টা নিয়ে আমাকে এক মুহূর্ত ভাবতে হয়নি কিন্তু রাতের ওই ভয় আর আজকের এই দুসংবাদ মিলে গিয়ে এই আজকের এই শ্রেয়াকে ভাবতে ও দুশ্চিন্তা করতে বাধ্য করছে।
প্রতিদিনের মতো আজকেও একসময় দিন শেষে সন্ধে নামলো। আমিও এতো কিছুর মধ্যেই আমার প্রতিদিনের কাজ সেরেছি। মুন্নিদি এসে বাসন মেজে,ঘর ঝাড় দিয়ে গেছে। তার সাথেও কিছুক্ষন গল্প করে যেন কিছুটা শান্তি পেয়েছি। মুন্নিদি বহুদিন হলো এ বাড়িতে কাজ করে। তাই তাকে কাজের লোক ভাবাটা কবেই ভুলে গেছি। সে যতক্ষণ থাকে, বাড়িরই একজন হয়ে থাকে। শাশুড়ি মা ও আমরা একসাথে বসে চা খাই, টিভি দেখি তারপরে উনি চলে জান। অনেক সময় শাশুড়ি মায়ের পাড়ার এক বন্ধু সুজাতা কাকিমাও এসে আড্ডা দিয়ে জান আমাদের সাথে। এই কদিন আগে এসেও গল্প করে গেছেন আমাদের সাথে। আজ দুদিন হলো আমি আর মুন্নিদিই একসাথে গল্প করছি। ওনার সাথেও ওই বাড়ির দুর্ঘটনা নিয়ে কিছুক্ষন কথা বলি। যদিও নিজের সাথে ঘটা রাতের ব্যাপারে কাউকে কিচ্ছুটি বলিনি। ছেলের বাবাকেও নয়।বাড়ির কাজ সেরে কিছুক্ষন গল্প করে একসময় মুন্নিদিও চলে যায়। আবার আমি একা হয়ে যাই। একাকিত্ব কাটাতে কিছুক্ষন টিভিতে এদিক ওদিক দেখি। ছেলে তখনো ঘুমিয়ে আমাদের বেডরুমে।ওকে জাগাইনি। এইবার জাগাবো ভেবে ড্রইং রুম থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে যাবো ভাবছি হটাৎ রান্না ঘরে কিছু পড়ার শব্দ পেলাম। যেন কৌটো জাতীয় কিছু পড়লো। আমি উঠে গিয়ে রান্না ঘরের দিকে এগিয়ে গেলাম। সত্যিই চাপাতার কৌটোটা পড়ে। হয়তো আমারই ভুল। অসাবধানে রেখে দিয়েছিলাম। ওটাকে তুলে যথাস্থানে রেখে দিলাম। তারপরে মনে পড়লো আমার শাড়িটা যে দুপুরে রোদে দিয়েছিলাম ছাদে, তোলা হয়নি। সেটা আনতে গেলাম আমাদের ছাদে। তখনও আলো কিছুটা আছে। যদিও অনেকটা কমে এসেছে। তাই আলো জ্বালার প্রয়োজন হলোনা। শাড়ীটা তুলে নিয়ে ফিরে আসবো.....কি মনে হতে একবার পশ্চিমের দিকে তাকালাম। ওদিকেই ওদের বাড়িটা। ঐযে দেখা যাচ্ছে। একটা দুর্ঘটনা ঘটে গেছে বাড়িটায় কালকে রাতে। অন্ধকার আর শান্ত বাড়িটা দেখে আবার কেমন করে উঠলো আমার ভেতরটা। চোখ সরিয়ে নিলাম। তাড়াতাড়ি শাড়ীটা নিয়ে ছাদের দরজা বন্ধ করে ফিরে এলাম। এসে দেখি জোজো উঠে পড়েছে। চোখ ডলছে। ওকে কমপ্লান করে দিলাম। একটু পরেই জোজোর বাবা ফিরে এলো। আমারও একাকিত্ব সঙ্গে সঙ্গে দূর হয়ে গেলো। বুঝলাম এটা সাময়িক একটা সমস্যা। আসলে এমন একটা খবর প্লাস রাতের ওই ভুলভাল ভয় মিলেমিশেই এই একটা অনুভূতির জাগরণ। এটা খুব শীঘ্রই কেটে যাবে। এই প্রথম কি আমি সারাদিন একা থেকেছি নাকি? জোজো যখন হয়নি তখনও তো একবার শশুর শাশুড়ি মেয়ের বাড়ি গেছিলো। সারা বাড়িতে একা কাটিয়েছিলাম এমনই। পাঁচ দিন। এক বিন্দুও ভয় লাগেনি।
-------------------------------------
রান্না ঘরে রান্না করছিলাম আর আমার মায়ের সাথে ফোনে কথা বলছিলাম। মায়ের শরীরটা কদিন একটু খারাপ যাচ্ছে। ঠান্ডা গরমের ফল আরকি। আমি আর ওর জামাই অরিন্দম অনেকবার বাবা মাকে বলেছি কটা দিন আমাদের এখানে এসে থেকে যেতে। শাশুড়ি মাও কতবার এসে থেকে যেতে বলেছেন। কিন্তু আসবো আসবো করেও ওদের আসা হলোনা। কিন্তু এবার ভাবলাম মাকে কদিন আমার কাছে এনে রাখবো। সেই নিয়েই কথা বলছিলাম মায়ের সাথে ভিডিও কলে। আমিই মাকে শিখিয়েছিলাম এসব চালানো। কি প্যাড চালাতে অভ্যস্ত মায়ের একটু সময় লাগলেও বেশ তাড়াতাড়ি শিখে ফেলেছিলো স্মার্টফোন চালানো। ওনার জামাই ভালোবেসে কিনে দিয়েছিলো মাকে একটা স্মার্ট ফোন। মাকেও জানালাম আজ যা ঘটেছে। সেও দুঃখ প্রকাশ করলো। সাথে যুব সমাজের এই ভুলভাল সিদ্ধান্ত নিয়ে আমাকেই দু কথা শুনিয়ে দিলো। আমরা নাকি সত্যিই ভয়ানক চঞ্চল আর অদ্ভুত।কথা বলার মাঝেই মা মা হটাৎ বলে উঠলো -
- এই তিন্নি? তোর পেছনে কে রে? অরিন্দম?
তিন্নি আমার ডাক নাম। বাড়িতে আমায় বাবা মা এমনকি আমার বরটাও ওই নামেই ডাকে। মায়ের প্রশ্ন শুনে আমি তখনি পেছনে ফিরে তাকালাম। কই? কোথায় কে? পুরো গলিটা ফাঁকা। দূরের ডাইনিং রুমটা অন্ধকার। আর পাশের বেডরুমে আলো জ্বলছে। আমি আবার ফোনে মাকে বললাম - কই? কে মা? কেউ নেই তো?
- কিন্তু....... মনে হলো যে......
- কি?
- কেউ ছিল না তোর পেছনে?
- কোথায়? তুমিই দেখো? কোথায় কে?
- ওমা! তাইতো! ভুলভাল দেখছি নাকি? তিন্নি তোর বাবার মতো আমার চোখটাও গেলো মনেহয় বুঝলি..... পুরো মনে হলো তোর পেছনেই কেউ ছিল। তুই ওই কি একটা নিতে হাত বারালি না..... তখন তুই তো ফোনের ক্যামেরার বাইরে বেরিয়ে গেছিলি..... মনে হলো কেউ একজন তোর সঙ্গে সঙ্গেই তোর পেছনে সেও ক্যামেরার বাইরে চলে গেলো.....মানে সরে গেলো যেন।
মায়ের কথাটা শুনে কি ভেবে আবারো তাকালাম পেছনে। ছোট্ট রান্নাঘর। আর তার বাইরে ফাঁকা লম্বা গলি। আর রান্না ঘরের সঙ্গে লাগোয়া ওই কলঘরের দরজা। সেটা এখন খোলা! আর আমি সেই দরজার খুব কাছেই দাঁড়িয়ে মায়ের সাথে গপ্পো করছি। এতক্ষন এটা নিয়ে ভাবিনি। কিন্তু এখন সেটা ভাবতেই আবারো কেমন করে উঠলো আমার ভেতরটা যেন । একবার রান্নাঘরের থেকে সরে এসে ওই খোলা দরজার বাইরে তাকালাম। বাল্বটা আজ আগের মতোই জ্বলছে। তাতে ভালো করে দেখে নিলাম পুরো জায়গাটা। ফাঁকা উঠোনের মতো খোলা জায়গাটা আর একধারে কলঘর। সেখানে কোনো আলো জ্বলছেনা তাই অন্ধকার। কিন্তু টয়লেটের দরজার নিচের ফাঁকা জায়গাটা দিয়ে ভেতরের দিকে চোখ পড়তে মনে হলো যেন কিছু নড়ে উঠলো। হালকা আলোছায়ার মাঝে স্পষ্ট মনে হলো একটা কিছু যেন টয়লেটে রয়েছে! কি ওটা? সত্যিই কি কিছু আছে নাকি চোখের ভুল? আমি ভ্রূকুটি নিয়ে হালকা ঝুঁকে নিচে আবার তাকালাম। না আর কিছু দেখলাম না। শুধুই অন্ধকার।
- কিরে? কি হলো? কোথায় গেলি?
কানে লাগানো ইয়ারফোনে মায়ের গলা পেয়ে ফোনটা আবার সামনে এনে ধরলাম। মা কি হয়েছে জিজ্ঞাস করায় বললাম কিছুই নয়। তারপরে আবার মায়ের সাথে অন্য বিষয় গল্প করতে লাগলাম। এর মধ্যেই জোজোর বাবাও এসে একবার কলঘরে গেছিলো। আমি মায়ের সাথে কথা বলতে বলতে সেইদিকেই চেয়ে ছিলাম তখন। যেন একবার মনে হচ্ছিলো ও ঠিক আছে তো ওখানে? কেন এমন একটা খেয়াল এসেছিলো নিজেই জানিনা আমি। নিজের বাড়ির বাথরুমে গেছে মানুষটা, তাতে দুশ্চিন্তার কি আছে? হয়তো ওই একটু আগের ব্যাপারটার জন্য অমন মনে হচ্ছিলো। আমার সামনেই জোজোর বাবা বাথরুম করে বেরিয়ে এসে আবারো ঘরে চলে গেলো। যেন কিছুই হয়নি। আর সত্যিই তো! কি হবার কথা? কেন আমি একটা সাধারণ ব্যাপার নিয়ে এতো ভেবে ফেলছি?
রাতে খাওয়া দাওয়া শেষে আমি ছেলেকে ঘুম পাড়াচ্ছি আর ওর বাবা নিজের বাবা মায়ের সাথে ফোনে কথা বলছে। শুনলাম ও পল্লবীর সাথে ঘটে যাওয়া ব্যাপারটা নিয়ে আলোচনা করছে ওদের সাথে। ছেলে ঘুমিয়ে পড়েছে দেখে আমিও উঠে লাইটটা নিভিয়ে নাইট ল্যাম্পটা জ্বেলে বারান্দায় অরিন্দমের পাশে গিয়ে দাঁড়ালাম। অন্ধকারে বারান্দায় বসে সে চেয়ারে বসে কথা বলছে। বাইরের চাঁদের আলোয় জায়গাটাতে বেশ আলো আছে বলেই হয়তো আর আলো জ্বালায়নি ও। ওর কথা হলে গেলে আমিও শাশুড়ি মায়ের সাথে কথা বললাম কিছুক্ষন দাঁড়িয়ে। ওরা জানালো দুদিন পরেই ফিরে আসছে। বুঝলাম দাদুভাইকে ছাড়া আর বয়স্ক দুজন থাকতে পারেনা। জোজোই এখন ওদের প্রাণ। মেয়ের কন্যাও ততোধিক প্রিয় কিন্তু সে তো অনেকটা বড়ো হয়ে গেছে। কিছুক্ষন কথা বলে ওই দুর্ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করে শেষে শুভরাত্রি বলে কলটা কেটে দিলাম। ফোনটা ওকে দিয়ে শুতে আসার জন্য বলে আমি আবার বেরিয়ে যাচ্ছিলাম এমন সময় ও বলে উঠলো -
- অমন উঁকি দিয়ে দেখছিলে কেন?
আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম - মানে? কিসের উঁকি?
অরিন্দম উঠে দাঁড়িয়ে আঙ্গুল মটাকাতে মটকাতে বললো - এই যে একটু আগে কথা বলার সময়। অমন লুকিয়ে তখন মুখ বাড়িয়ে দেখছিলে কেন? কি ভাবছিলে? আমি কি অন্য করো সাথে কথা বলছিলাম নাকি হুম? হেহে হেহে
মানুষটা বলে কি? আমি আবার কখন উঁকি মেরে ওকে দেখলাম। আর অমন করে দেখবোই বা কেন ? সেটা জানাতেই সে দৃঢ় কণ্ঠে বললো সে যখন সবে শশুর মশাইয়ের সাথে ওনার ওষুধ নিয়ে কথা বলছিলো তখন নাকি একবার। চোখ যায় ডান পাশে দূরের দরজার দিকে। হালকা আলোয় নাকি সে স্পষ্ট দেখেছে আমি উঁকি দিয়ে দেখছি ওকে। সে হাত নেড়ে ইশারায় জিজ্ঞেসও করে কি ব্যাপার? আমি নাকি কোনো জবাব না দিয়ে ওই একি ভাবে মাথাটা বাড়িয়ে ওর দিকে চেয়ে। ছিলাম। কিন্তু ওই সময় তো আমি....... আমি নিজের ঘরে জোজোকে ঘুম পাড়াচ্ছিলাম। হ্যা আমিও ওর কথা সব শুনতে পাচ্ছিলাম যে ও বাবাকে ঠিক সময় ওষুধ খেতে বলছে, তারপরে নিজের মাকে জানালো ওই পল্লবীর ব্যাপারটা কিন্তু তার আগে পর্যন্ত তো আমি ছেলের সাথেই ছিলাম।
আমার কথা শুনে ও অবাক হয়ে বললো - আমি যে দেখলাম তোমাকে? যাচ্চোলে! এতো বড়ো ভুল হলো আমার? তুমি ছিলেনা?
হটাৎ করেই আমার ভেতরটা আবার কেমন করে উঠলো। আমি ঘুরে তাকালাম আমার পেছনে। আমার ঘর পেরিয়ে ড্রইং রুম আর তার দক্ষিণ দিকে এই বারান্দা। এখন আমি ঠিক বারান্দা আর বসার ঘরের মাঝে দরজার কাছে দাঁড়িয়ে। পেছনে পুরোটাই অন্ধকার। কারণ আমি নিজে একটু আগেই ঘরের আলো নিভিয়ে এসেছি। আর ঘরে আমার ছেলে ঘুমিয়ে। আমাকে পাশ কাটিয়ে অরিন্দম চলে গেলো ঘরের দিকে। আমিও ঘরে ঢুকে দরজা বারান্দার দরজা বন্ধ করতে গেলাম। স্বাভাবিক ভাবেই চোখ গেলো সামনের দিকে। এদিকটায় বেশ অনেকগুলো সুপারি গাছ আছে আর একটা পাঁচিল আছে। আমাদের বাড়িরই উঁচু পাঁচিল। অন্ধকারে যেন একবার মনে হলো! .......... নানা.......ওসব চোখের ভুল। কি যে হচ্ছে আমার সাথে ধুর! আমি দরজা লাগিয়ে ফিরে এলাম। অরিন্দম কলঘর থেকে ঘুরে আসতে আমিও শেষবারের মতো কাজ সেরে সব আলো নিভিয়ে ঘরে এসে শুয়ে পড়লাম। না..... একটুও কোনো ভয় পেলাম না এবারে। আশ্চর্য! তাহলে ওই মায়ের সাথে কথা বলার সময় কেন অমন হলো?
আমি শুয়ে পড়েছিলাম। অরিন্দম একটু কিছুক্ষন ফোনে খবর বা ইউটিউবে অ্যাকশন ফিল্মের ভিডিও দেখার নেশা ধরিয়েছে। আগে ওসব কিছুক্ষন দেখে সময় নস্ট করবে তারপরে ঘুমোবে। আজকেও তাই হলো। আমি ওকে তাড়াতাড়ি ওসব রেখে শুয়ে পড়তে বলে জোজোকে জড়িয়ে শুয়ে পড়েছিলাম। কখন যেন হালকা তন্দ্রায় ডুবেও গেছিলাম। হটাৎ বিছানাটা হালকা নড়ে ওঠার কম্পনে সেটা যেন কেটে গেলো। চোখ খুলে মাথাটা তুলে দেখি জোজোর বাবা কান থেকে হেডফোন খুলে স্থির হয়ে বসে। তারপরেই ও হটাৎ টেবিল ল্যাম্পটা জ্বেলে ভুরু কুঁচকে ওপরের দিকে তাকিয়ে রয়েছে। আমি ঘুমের ঘোরেই জড়ানো গলায় বললাম - কি হয়েছে? আবার আলো জ্বালালে কেন? ছেলেটা জেগে যাবে তো। নেভাও।
- একটা আওয়াজ পাচ্ছ?
ওর প্রশ্নে সামান্য অবাক হয়ে হয়তো উল্টে ওকে জিজ্ঞেস করতেই যাবো কিসের আওয়াজ তার আগেই কান পর্যন্ত পৌঁছে গেলো সেই ধ্বনি। হ্যা প্রাথমিক তন্দ্রার কারণে আমি নজর না দিলেও এবার সত্যিই শুনতে পাচ্ছি আওয়াজটা।
- কেউ কাঁদছেনা? অমনই না আওয়াজটা?
আমি ওর প্রশ্নে আমিও ভালো করে কিছুক্ষন শুনে ওর দিকে তাকিয়ে হ্যা সূচক মাথা নাড়লাম। কেউ যেন সত্যিই কাঁদছে। আর সে কান্নাটা যেন বড়ো বেদনাময়। আর সেটাই এতো রাতে ছড়িয়ে পড়ছে চারিদিকে। ঠিক এর সাথেই সামান্য পরেই শুরু হলো কুকুরদের আউউউউউ জাতীয় আওয়াজটা। ও গুলো ঘেউ ঘেউ করছে না। বরং যেন ওদের ওই আওয়াজেও কিছু মিশে। আর এই দুই মিলে কি যে সাংঘাতিক এক মুহূর্ত ফুটিয়ে তুলেছে সেটা ভালোই টের পাচ্ছি। আমাদের যে ঘরে আমরা শুই অর্থাৎ সেই বেডরুমের বাইরের দিকেই ওই সুপারি গাছ গুলো আছে। জানলা খুললেই ওগুলো দেখা যায়। আর তার পাশে একটা জামরুল গাছ। সেটা আমার শশুর মশাই নিজের যুবা বয়সে রোপন করেছিলেন। আর তার থেকে কয়েক পা এগোলেই অক্ষয় জেঠুর দোতলা বাড়ি। বাড়িতে বৃদ্ধ ও বৃদ্ধা এই দুজনেই থাকে। আর এক তলায় থাকে ওদের এক কাজের মেয়ে। ওনাদের মেয়ের আগেই বিয়ে হয়ে গেছে। আমার মনে হলো আওয়াজটা যেন ঠিক ওদিক থেকেই আসছে।
এরই মধ্যেই একটা কুকুর শুনলাম ঠিক আমাদের এই শোবার ঘরের বাইরে পাঁচিলের ওপাশের জায়গাটা দিয়েই অমন করুন সুরে আউউউউউ করতে করতে জায়গাটা ক্রস করলো। মিথ্যে বলবোনা এমন একটা পরিবেশে গা টা ছম ছম করে উঠলো একবার। ওদিকে কান্নার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছি দুজনেই। এতক্ষন একটানা কাঁদছিলো, এবার ফুপিয়ে কাঁদছে। আর ওটা যে কোনো মেয়ের গলা আর তাও কম বয়সী কেউ সেটা বুঝতে অসুবিধা হলোনা।
- কে রে ভাই? এতো রাতে কাঁদে? আজব তো?
অরিন্দমের প্রশ্নে কোনো জবাব আমি দিলাম না। শুধু ইশারায় বললাম শুয়ে পড়তে। আমার মুখের দিকে তাকিয়ে ও কি বুঝলো জানিনা কিন্তু আর কিচ্ছু না বলে ফোনটা পাশের টেবিলে রেখে শুয়ে পড়লো আলোটা নিভিয়ে। প্রায় অন্ধকার ঘর, বাইরেও রাতের অন্ধকার, সারা পাড়া নিঝুম। আর শান্ত পরিবেশ কে চঞ্চল করে তোলা ওই মিশ্রিত নারী পশুর কান্না। এ যে না শুনেছে সে বোধহয় অনুধাবন করতে পারবেনা কতটা অদ্ভুতুরে! চুপচাপ দুজন শুয়ে শুনে চলেছি ওই কান্না। হটাৎ করেই এর মাঝে আরও কিছু গলার শব্দ শুনতে পেলাম আমরা দুজন। খুব ক্ষীণ হলেও বুঝতে পারলাম কোনো বাড়ির থেকে কেউ বা কারা যেন কিছু বলাবলি করছে। মাঝে একবার 'কে রে?' বলে কেউ চিল্লিয়ে উঠলো, তারপরে 'এই হ্যাট হ্যাট ' জাতীয় কিছু শুনলাম। তখনো কিন্তু কান্না থামেনি বরং আর আরও বড়ো ব্যাপার হলো এবার সেই কান্নার আওয়াজ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
অর্থাৎ..... এবার সেই আওয়াজ এগিয়ে আসছে আমাদের বাড়ির দিকে!
Posts: 1,280
Threads: 2
Likes Received: 2,352 in 1,043 posts
Likes Given: 1,669
Joined: Jul 2021
Reputation:
668
- দিদি গো! কাল যে কি গেছে আমাদের ওপর দিয়ে আমরাই জানি উফফফফফ!.
সান্তার মুখে পুরোটা শুনে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই যেন করার ছিলোনা। আমাদের বাড়ি থেকে কয়েক পা এগোলেই একটা মুদির দোকান। কিছু একটা কম পড়লেই কিনে নিয়ে আসি ওখান থেকে। বেশ ভালোই চলে সেটি। আজ চা বানিয়ে দেখি বিস্কুট শেষ। যেকটা ছিল সবটা অরিন্দমকেই দিয়ে দিয়েছিলাম। একটু পরেই ও বেরিয়ে যায়। আমিও ঘরের গেটে তালা লাগিয়ে হাঁটা লাগাই। যেহেতু একদমই কাছে তাই চিন্তার কোনো ব্যাপারই নেই। জোজো বাবুও বাবাকে টাটা বাই বাই করে দিয়ে টিভির সামনে বসে পড়েছে। পড়াশুনা শুরু না হলেও এই বদ অভ্যাসটা আগেই রপ্ত করে ফেলেছে সে। না চালালে কেঁদে বাড়ি মাথায় তুলবে।
দোকানে পৌঁছেই দেখি কয়েক জনের সাথে দাঁড়িয়ে সান্তা। ওই অক্ষয় জ্যাঠার বাড়ির কাজের মেয়েটি। ওর মা এই বাড়িতে আগে কাজ করতো কিন্তু এখন সান্তাই সব করে আর এবাড়িতে থাকেও। এতে অনেকটা সুবিধাই হয়েছে ওনাদের। মোটামুটি ঘরের কাজ ও টুকটাক বাইরের বাজারের কাজ সান্তাই করে দেয়। পাশের বাড়ি বলে আমাদেরর সাথে পরিচয় হতে খুব একটা সময় লাগেনি। আমি গিয়ে ওর পাশে দাঁড়াতেই আমাকে দেখে হেসে উঠলো সে। কিন্তু হাসিটা বড্ড নকল লাগলো আমার। যেন ভদ্রতার খাতিরে হাসলো সে। আমাকে ওর আগে গিয়ে দাঁড়াতে বললেও আমি বারণ করলাম। ও আগে এসে দাঁড়িয়েছে এখানে, কেন শুধু শুধু আমার জন্য নিজের জায়গা ছাড়বে ও? তাই ওর পেছনে দাঁড়িয়ে ওর সাথে সাধারণ বিষয় কথা বলতে লাগলাম যেমন ওর মা কেমন আছে, ওর ছোট বোনটা কি করছে এইসব। হটাৎই আমার মনে পড়ে গেলো আগের রাত্রের ব্যাপারটা। জিজ্ঞাসা করা ঠিক হবে কি হবেনা ভেবে শেষমেষ জিজ্ঞেস করেই ফেললাম ওকে
- কাল। রাতে কি তোদের ওই বাড়ির দিকে কুকুর ডাকছিলো অনেকগুলো? আমি শুনছিলাম কেঁদেই চলেছে। তুই শুনেছিস?
আমার দিকে মাথা ঘুরিয়ে বড়ো বড়ো চোখ করে সে বললো - কুকুর? শুধু কুকুর? কাল যা গেছে দিদি উফফফফফ! আমি তোমায় বলবো কিনা ভাবছিলাম। তুমি নিজেই জিজ্ঞেস করলে যখন ভালোই হলো। দিদি কাল যে কি গেছে আমাদের ওপর দিয়ে উফফফফ তুমি কিছু শোনোনি?
- হ্যা ওই কুকুরের আওয়াজ পেয়েছি তো..... তাইতো জিজ্ঞেস করলাম
- আরে নিকুচি করেছে কুকুরের! ও তো হামেশাই চেল্লায় রাতে। আমি আসল আওয়াজের কথা বলছি। ওই জিনিসের আওয়াজ বুঝেছো? উফফফফফ এতদিন এ বাড়িতে রয়েছি দিদি এমন জিনিসের পাল্লায় পড়বো কোনোদিন ভাবিনি।
আমি বুঝলাম তাহলে ব্যাপারটা শুধুই আমরা নয়, এ বাড়ির মানুষও টের পেয়েছে। কাল রাতে যে ব্যাপারটা আমি ও আমার হাসবেন্ড ফিল করেছি তা এরাও হয়তো করেছে। এখানে আমি ফিরে যাবো কাল রাতের সেই বিশেষ মুহূর্তে। আমি ও অরিন্দম ততক্ষনে শুয়ে পড়লেও ঘুমটা আসেনি। বাইরের ওই কুকুরের করুন সুরে ডাক কানে আসছে। আর তার সাথে আসছে সেই কান্নার আওয়াজ। একে আগের রাতের ওই অদ্ভুত বমি জাতীয় আওয়াজ, সকালে ওই দুঃখজনক বাজে খবর, আবার এই রাতে এই কান্না! সব মিলে মিশে পুরো যাচ্ছেতাই অবস্থা। আর তারই মধ্যে শুনছি সেই কান্নার স্বর হালকা থেকে যেন জোর বাড়ছে। অর্থাৎ সে আওয়াজ অন্য দিক থেকে আরও এদিকে আসছে! তার মাঝেই শুনলাম কোনো বাড়ির মানুষদের আওয়াজ সাথে 'হ্যাট হ্যাট' জাতীয় শব্দ।
ওদিকে শুনছি এসব আর এদিকে ওই কান্না মিশ্রিত ফোঁপানি এবার অনেক কাছে চলে এসেছে। ঠিক যেন আমাদের জানলার বাইরে ওই সুপারি গাছ গুলোর কাছে। বালিশ আঁকড়ে শুয়ে আছি আমি। কোনো নরণ চরণ নেই। ঘরের দেয়াল ঘড়ির টিকটক আওয়াজ পর্যন্ত কানে আসছে।
- কি গো? এই? দেখবো নাকি একবার জানলাটা খুলে?
জোজোর বাবার মুখের ফিসফিস করে বলা এই কথা শুনে তখনি ইশারায় বারণ করলাম বা বলা চলে একপ্রকার আদেশ দিলাম কোনো মতে বিছানা ছেড়ে না উঠতে। নিজের বাড়িতে, নিজের ঘরে শুয়ে যেন উচ্চ কণ্ঠে কিছু বলার ক্ষমতা নেই, সাহস নেই আমাদের। যদি কেউ শুনে ফেলে? যদি জেনে যায় আমরা জেগে আছি! আমার কথামতো সেও চুপটি করে শুয়ে রইলো। ও ভীতু মানুষ নয়। এসব নিয়ে কোনোদিন ব্যাস্ত হতে বা ভয় পেতে দেখিনি আমি ওকে। ভুতের ফিল্ম চললে অনেকবার রাতে একা ওই বসার ঘরে বসে অনেক রাত পর্যন্ত জেগে দেখেছে সে আর তারপরে একাই কলঘরে গিয়েছে। সেই আজ ওকে পর্যন্ত ভাবতে বাধ্য করলো এই ঘটনা। ততক্ষনে সে আওয়াজ আমাদের ঘর ক্রস করে আরও এগিয়ে গেছে। এখনো শুনতে পাচ্ছি কিন্তু আবারো ক্ষীণ হয়ে আসছে সেটি। বরং এখন কুকুর গুলোর ওই আওয়াজ বেশি কানে আসছে।
- কি হলো বলোতো ব্যাপারটা?
ওর প্রশ্নে কোনো উত্তর না দিয়ে উল্টে আমি ওকে প্রশ্ন করে বসলাম - তুমি কি সত্যি তখন আমাকে দেখেছিলে?
- কখন?
- ঐযে তখন বললে না আমি নাকি উঁকি দিচ্ছিলাম?
- ওহ হ্যা! না মানে মুখ তো বোঝা যাচ্ছিলো না..... তবে তুমি ছাড়া আর কে হবে আর? আমি তো ওই ভেবেই ইঙ্গিতে বললাম কি ব্যাপার? তুমি দেখি অমন করেই দাঁড়িয়ে। তারপরে সরে গেলে ওখান থেকে। আমি ভাবলাম ছেলের কাছে চলে গেলে। তারপরে তো দেখি ঢুকে এলে একটু পরে। শালা এতটা ভুল দেখলাম আমি? তুমি....... ছিলেনা? এমন চোখের ভুল হলো?
- আমার কেমন যেন লাগছে গো! কিছু যেন একটা খারাপ হচ্ছে! আমি কাল রাতেও টয়লেট করতে গেছিলাম তখনও কেমন ভয় লাগছিলো। আর আজ তো! এই! কি ব্যাপার হচ্ছে গো এসব!
- আরে ধুর! ভয় পাবার কিচ্ছু নেই। আমি আছি তো। আর তুমি যে ভয় পাচ্ছ ওসব নিয়ে বেশি ভেবোনা তো। মাথা থেকে ফালতু চিন্তা বার করে ঘুমাও। ও কে না কে পাগলী ফাগলী হবে যত্তসব! এই তো দুদিন আগেই আমাদের ওই ওই বাড়ির থেকে এগিয়ে অপোজিটে নতুন ফ্ল্যাটটার নিচে দেখলাম একটা পাগলী। আগেও এক দুবার মেন রোড এর দিকে ওকে দেখেছি। ওই ওটাই হবে। ওই কুত্তা গুলো নিশ্চই তাড়া করেছে তাই ওসব কান্নাকাটি..... কিংবা হয়তো কোনো বেড়ালও হতে পারে। জানোতো ওরা অনেক সময় এমন ভাবে কাঁদে যেন মনে হয় মানুষের বাচ্চা কাঁদছে.......ছাড়তো! কিস্সু না এসব! শান্ত মাথাকে কষ্ট দেওয়া খালি খালি। কিচ্ছু হয়নি। ঘুমাও তো। আমি আছি না! ঘুমাও তিন্নি।
ওর বলা কথাগুলোয় যেন কিছুটা সাহস ফিরে পেলাম। সাথে কেউ একজন সাহসী থাকলে আর তার সাহস দেখলে যেন নিজের ভেতরের ভয়টা কেটে যায়। আমাকে একটু চিন্তিত দেখে পরিস্থিতির মূল্য বুঝে আমাকে সাহস জোগাতেই হোক বা সত্যিই হোক..... ওর বলা কথাগুলোয় অনেকটা হালকা হয়ে আবার ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু ওকে আবারো সাবধান করেদিলাম ও যেন একটুও বাড়াবাড়ি না করে। অর্থাৎ আবারো আওয়াজ পেলে যেন উৎস খুঁজতে না যায়। রাতের মতো আর কোনো অসুবিধা হয়নি বা হয়ে থাকলেও আর আমরা কেউ টের পাইনি। সকালে আবারো
এইবার আবারো ফিরে আসি সকালের সময়ে। সান্তার মুখে সামান্য ঐটুকু শুনেই বুঝেছিলাম কাল রাতের ব্যাপারটাকে যতটা হালকা ভাবে নেয়ার চেষ্টা করেছিলাম...... হয়তো ততটাও সোজা নয় ব্যাপারটা। কিন্তু পরে পুরোটা যা শুনেছিলাম তা শুনে ওই দিনের বেলাতেও ওই পাঁচিলের পাশে গলিটা দিয়ে ফিরতে কেমন লাগছিলো।
- বৌদি এখানে দাঁড়িয়ে কথা বলা যাবেনা। দাঁড়াও আগে জিনিস কটা কিনেনি তারপরে ফিরতে ফিরতে সব বলছি।
হাতে ওই বাজার নিয়ে ফিরতে ফিরতে সান্তা বলতে শুরু করলো - তুমি তো জানো আমি ওই এক তোলাতে পেছনের দিকে যে ঘরটা আছে.... ওই গো রান্নাঘরের উল্টোদিকে যেটা... ঐটায় ঘুমাই রাতে। দোতলা বাড়িতে তো এই আমরা তিনটে প্রাণী ছাড়া আর কেউই থাকেনা। রাতে ওই আমার..... মানে ওই ইয়ের সাথে আরকি..... ফোনে কথা বলে সবে শুয়েছি এমন সময় শুনি ওই রান্নাঘরের পেছনের দিক থেকে আউউউউউউউউ। প্রথমে একটা, তারপরে দুটো, তিনটে। আমি তখনো অতটা কিছু ভাবিনি। এ তো হয়েই থাকে। কিন্তু একটু ভালো করে কান দিতেই মনে হলো কুকুর গুলোর চেল্লানির পাশাপাশি আরও যেন কিছু একটা শোনা যাচ্ছে। অমন টেনে টেনে। ভালো করে শুনতে পাক্কা শিওর হলে ওটা কান্নার আওয়াজ! কেউ কাঁদছে! তাও আবার এতো রাতে, এই ঠান্ডায় বাইরে! আমাদের বাড়ির ওই রান্নাঘরের বাইরে!
- কি বলছিস!?
- হ্যাগো বৌদি! তুমি ভাবো একবার আমার অবস্থাটা। স্পষ্ট শুনছি বৌদি কেউ কাঁদছে! টেনে টেনে কাঁদছে। একেবারে ওই রান্নাঘরের বাইরে থেকে আসছে আওয়াজটা। আমি তো উঠেই ঘরেই লাইট জালতে যাবো এমন সময় একটা আওয়াজ পেলাম.... ওই গ্রিলে ধাক্কা লাগলে যেমন একটা আওয়াজ হয়না অমন পুরো। যেন কেউ আমাদের ওই বাইরের গ্রিলে সজোরে এসে ধাক্কা মারলো। ঢং করে আওয়াজটা হলো। গ্রিল কেঁপে উঠলো যেন। ওদিকে কুকুর গুলোর চেল্লানি চলছে। কিন্তু ওগুলোর আওয়াজ শুনতে পাচ্ছিলাম রান্না ঘরের দিক থেকে আর গ্রিলের আওয়াজটা পেলাম আমি আমাদের ওই বারান্দার দিক থেকে। বৌদি কি বলবো তোমায় আমি ধরেই নিয়েছি এ চোর.... একদম শিওর! কিন্তু আমি একা তো কিছু করতে পারবোনা না। অন্তত যেটা আমার হাতে আছে সেটাই করি। চট করে উঠে আগে নিজের ঘরের আলো জ্বালালাল। তারপরে দৌড়ে বেরিয়ে রান্নাঘর, বাথরুমের, বসার ঘরের সব আলো জেলে দিলাম। কিন্তু বারান্দারটা পারলাম না। কারণ ওটা জ্বালাতে গেলেতো আমাকে দরজা খুলে বাইরে গিয়ে তবে সুইচ টিপতে হবে। ও আমার দ্বারা তখন সম্ভব ছিলোনা বাবা! শুধু ইচ্ছে করে বন্ধ দরজায় দুম দুম করে ধাক্কা মেরে একবার কেশে উঠলাম। যাতে বাইরে চোর থাকলে কেটে পরে। তাই হলোও গো বৌদি। কিছুক্ষন অপেক্ষা করে শুনলাম না আর কোনো আওয়াজ নেই। চোর ব্যাটা কেটে পড়েছে। আমি আবার আলো নিভিয়ে ফিরে আসবো ভাবছি এমন সময়......!
- এমন সময়? কি... কি হলো? আবার আওয়াজ?
- হ্যা বৌদি! আবার ধাক্কা গ্রিলে! কিন্তু এবার আর নিচের তলায় নয়গো! আওয়াজটা পেলাম দোতলা থেকে! আর বেশ জোরেই হয়েছে আওয়াজটা। চোর কি কোনোভাবে ওপরে উঠে গেলো নাকি? আমার তখন আর ভাবার সময় নেই! ওই কান্না ফান্না সব ভুলে দিলাম ওপরে দৌড়। সিঁড়ি দিয়ে উঠছি আবার এলো কানে আওয়াজটা। কিন্তু চোর যদি হবে তবে সে এমন জোরে আওয়াজ করবে কেন? কিন্তু সেসব নিয়ে ভাবার সময় নেই তখন। সিঁড়ির আলোটা সারারাত জ্বলে। দাদুর তো হাই সুগার আছে। অনেকবার নামতে হয় তাই জ্বেলেই রাখে আলো। আমি দৌড়ে ওপর পৌঁছে বসার ঘরটা পার করে দাদুর ঘরের কাছে গিয়ে দরজায় ধাক্কাতে লাগলাম। একটু ধাক্কাতেই ওপাশ থেকে দুজনের আওয়াজ শুনতে পেলাম। তারপরেই দরজা খুলে দিলো দাদু। আমায় ঐভাবে দেখে কি হয়েছে জিজ্ঞেস করাতে সব বললাম। ঠাকুমা তো শুনেই ঘাবড়ে গেলো কিন্তু দাদু বললো কোথায় আওয়াজ চলতো দেখি? দাদুর সাহস দেখে আমারও একটু সাহস আসলো। আমি দাদুর সাথে ওদের ঘর থেকে বেরিয়ে সবে বেরিয়ে ওই বসার ঘরটায় এসেছি এমন সময় আবার ঢং! কেউ যেন সজোরে গ্রিলে কিছু দিয়ে ধাক্কা মারলো। এবার এই আওয়াজটা এলো দাদুর পাশের ঘর মানে রুমকি দিদিমনির ঘরের দিক থেকে । উনি তো শশুর বাড়িতে থাকেন। তাই ও ঘরে কেউ থাকেনা। ফাঁকাই থাকে।
আওয়াজটা পেতেই আমি আর ঠাকুমা তো আবার ঘাবড়ে গেছি। কিন্তু দাদু সাহস করে ঢুকলো মেয়ের ঘরে। আলো জেলে চারিদিক দেখলো। সব যেমন থাকার কথা তেমনি আছে। কোনো গন্ডগোল নেই। কিন্তু আওয়াজটা এদিক থেকেই এসেছে সেটা আমরা সবাই শিওর। দাদু অমনি এগিয়ে গেলো জানলার দিকে। ঠাকুমা দাদুর গেঞ্জি চেপে ধরে একবার বারণ করলো। কিন্তু দাদু উল্টে ওকেই বকে এগিয়ে গেলো জানলার দিকে। আমিও গেলাম এগিয়ে। যা হবে হোক। দাদুকে একা যেতে দেওয়া ঠিক না ভেবে আমি পাশে পাশে গেলাম। দাদু গিয়ে জানলা খুলে দিলো! কিন্তু কোথায় কি? কিস্সু নেই সামনে। ওই দূরে সুপারি গাছ গুলো দেখা যাচ্ছে আর নিচে চোখ দিতে দেখলাম ওই দু তিনটে কুকুর ওপরের দিকে তাকিয়েই লেজ নাড়ছে আর আউউউউউউ করে চেল্লাছে! কিন্তু আর কিছু নেই। আমি আর দাদু এপাশ ওপাশ তাকিয়ে দেখে নিলাম। না আর কিচ্ছু দেখতে পেলাম না। কিন্তু আবারো শুনতে পেলাম ওই কান্না। কেউ একজন কাঁদছে সুর টেনে। এবারে আমরা তিনজনেই শুনেছিলাম ওই আওয়াজ। ঠাকুমা তো ভয় পেয়ে ওমা গো! এসব আবার কি শুরু হলো? কে কাঁদে এতো রাতে বলে ঠাকুরের নাম নিতে শুরু করলো কিন্তু দাদু ওতো ভীতু নয়। সে চেঁচিয়ে বলেই ফেললো -এই কে বাইরে? কে? কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। আওয়াজটাও এবার দেখলাম কমে গেলো। যেন কেউ চলে গেলো। তখনো কুত্তা গুলো অমন করেই ডেকে চলেছে। দাদু ওগুলোকেও হ্যাট হ্যাট করে জানলা লাগিয়ে দিলো। তারপরে আমরা সবাই একবার নিচে নেমে পুরো ঘরটা ঘুরে দেখে নিলাম। দাদু তো বারান্দায় গিয়ে আলো জ্বালিয়ে বাইরেটা দেখলো। ততক্ষনে ওই কুকুর গুলোও কেটে পড়েছে। ঠাকুমা এতটাই ভয় পেয়ে গেছিলো যে ওই বাতের ব্যাথা নিয়ে পর্যন্ত ওপর নিচ করলো কিন্তু একা থাকলোনা। মিথ্যে বলবোনা বৌদি.... এতো কিছুর পরে আমারও আর সেই সাহস ছিলোনা। কাল রাতে বালিশ নিয়ে দোতলায় ওদের ঘরের নিচে শুয়েছিলাম। একা শোবার সাহস আর ছিলোনা।
পুরোটা শোনার পর বুঝলাম যে রাতের ওই 'হ্যাট হ্যাট' তাহলে অক্ষয় দাদুই করেছিল। তারমানে এতকিছু আগেই হয়ে গেছে যখন আমরা শুয়ে ছিলাম। কিন্তু ওই জানলায় ধাক্কার ব্যাপারটা কি? সেটা সান্তাকে জিজ্ঞেস করতে সে বলেছিলো -
- আমিও জানিনা বৌদি। উফফফফফ পুরো গ্রিল কেঁপে উঠছিলো এতো জোরে আওয়াজ হচ্ছিলো গো। কেউ যদি চুরি করতে আসেও সে অমন ঢং ঢং করে জোরে আওয়াজ করবে কেন? আর ওই কান্নাটা? বাপরে উফফফ। সাথে ওই আওয়াজ। কেউ হাত দিয়ে ঘুসি মারলে তবে অমন আওয়াজ হবে..... নয়তো ...
- নয়তো? নয়তো কি?
- কেউ যদি সজোরে নিজের মাথা গ্রিলে ঠোকে তবেই.....!
ধক করে উঠলো বুকটা ওর বলা কথাটা কল্পনা করে। কিন্তু কোনোমতে সেটা ওকে বুঝতে দিলাম না। চুপচাপ হাঁটতে লাগলাম ওর সাথে। কিছুটা হাঁটার পর যখন ওদের বাড়ির কাছে পৌঁছে গেছি তখন ও বললো - আমার কি মনে হয় বলোতো বৌদি?
- কি?
আড় চোখে দূরের ওই নির্দিষ্ট একটা দিক দেখিয়ে বললো - ঐযে! ও বাড়ি! যা কান্ড করলো! নিশ্চই কোনো গন্ডগোল ছিল.... নইলে অমন কাজ করবে কেন? ওরই প্রভাব। নইলে এতদিন এখানে আছি কিচ্ছু হয়নি। এখন তো সন্ধে নামলেই কেমন পাড়াটা শান্ত হয়ে যায় দেখেছো? যেন চারিদিকে নিস্তব্ধ। পরশুদিন ছাদে গেছিলাম একটু হাঁটতে। ওপর থেকে নিচে দেখছিলাম। সন্ধে ৭টার সময় সব শান্ত। কেউ নেই। যেন মাঝরাত। একটাও লোক দেখতে পেলাম না যতক্ষণ ছিলাম।আমিও বেশিক্ষন থাকিনি। চলে এসেছিলাম। আর কাল তো যা হলো! এ কদিন জ্বালাবে দেখো। যতদিন না সব কাজ টাজ হচ্ছে। তোমরা সামলে থেকো গো বৌদি। বাড়িতে ধুপ টুপ জ্বালিয়ে রাখো। দাদাকে বলো বেশি দেরী করে না ফিরতে। আর ছেলেটাকে সামলে রেখো। ছোট বাচ্চাদের ওপর শুনেছি নাকি....... যাই হোক গেলাম হ্যা।
ও চলে গেলো অক্ষয় জেঠুর বাড়ির দিকে। আর আমি এগিয়ে হয়ে ধরলাম ওই গলি। দ্রুত পায়ে হাটছি। তাড়াতাড়ি ফিরতে হবে ছেলেটা বাড়িতে একা।
Posts: 1,280
Threads: 2
Likes Received: 2,352 in 1,043 posts
Likes Given: 1,669
Joined: Jul 2021
Reputation:
668
দরজা খুলতেই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে এলো জোজোর বাবা। আমি তো অবাক। ঢোকার সময় একবার পিছনে ফিরে কি যেন দেখার চেষ্টা করছিলো সে তারপরে সামনে তাকিয়ে ভ্রূকুটি করে কি যেন ভাবলো। ওকে অমন অবস্থায় দেখে আমিও ঘাবড়ে গেছিলাম। যদিও ওর মধ্যে বিশাল ভয়ের সেইভাবে কোনো ছাপ ছিলোনা কিন্তু ওকে দেখেই বুঝেছিলাম কিছু একটা হয়েছে নিশ্চই। ছেলেটার পাশে বসে পড়লো সে। আমি গ্লাসে করে জল এনে ধরতেই ঢকঢক করে পুরোটা খেয়ে নিলো।
- কি? হয়েছে টা কি? এমন লাগছে কেন তোমায়?
আমার প্রশ্নে সেইভাবে জবাব না দিতে চাইলেও নিজেকে স্বাভাবিক রাখার ব্যার্থ অভিনয় করে নকল হাসি হেসে বললো - আরে কিছুনা। ও..... ও মনের ভুল আরকি ছাড়োতো। দাও চা দাও।
- চা পরে হবে! আগে বলোতো কি হয়েছে? কিছুতো একটা হয়েছে। অতবার বেল টিপলে। টিপেই যাচ্ছিলে। তারপরে দরজা খুলতে অমন ঝড়ের বেগে ঢুকে পড়লে । উহু হয়েছে শিওর কিছু একটা। বলো আগে!
আমার প্রশ্নের চাপে শেষমেষ হার মেনে ও যা বললো তা হলো এই -
ওর আজকে কাজের চাপ বেশি ছিল তাই ফিরতে দেরী হয়েছে। যদিও সেটা ও আগেই জানিয়ে দিয়েছিলো। এমন ওর লেগেই থাকে। কাজ শেষে বেরোতে সাড়ে সাতটা হয়ে গেছিলো। আজ আবার নাকি বেরিয়ে এসে একটাও যানবাহনের খোঁজ মেলেনি। অন্য সময় খুব সহজেই অটো পেয়ে যায়। আজ একটাও পায়নি। আর দাঁড়িয়ে অপেক্ষা করা মানে আরও সময় নষ্ট। তাই কিছুটা হেঁটে মেন রোড থেকে অটো ধরতে হয়। সেও আবার যতক্ষণ না আরও কাস্টমার আসে ততক্ষন দাঁড়িয়ে এসে আরও দুজনকে তুলে স্টার্ট দেয়। থানার কাছে এসে ভাড়া মিটিয়ে যখন সে বাড়ির রাস্তা ধরেছে তখন নাকি অক্ষয় জ্যাঠার সাথে দেখাও হয়েছিল। উনি তখন কি একটা কাজে যাচ্ছেন। ওনার সাথে দেখা হওয়ায় দুপক্ষই সামান্য হেসে মাথা নাড়িয়ে বেরিয়েছে জান নিজ নিজ উদ্দেশে। কিন্তু আরেকটু এগিয়ে ওই xerox এর দোকানটা পার করে এগোনোর পর থেকে আর নাকি কারো দেখা পায়নি। মিষ্টির দোকানটাও নাকি আজ বন্ধ কি কারণে। সেখান থেকে দুটো রাস্তা দুদিকে চলে গেছে। যে রাস্তাটা বাঁ দিকে বেঁকে গেছে সেটা ধরে কয়েক মিনিট এগিয়েই ডানদিকে একটা লম্বা গলি পড়ে। সেটা ধরে এগিয়ে কয়েকটা বাড়ি পেরিয়েই আমাদের বাড়ি। মিষ্টির দোকান পার করে রাস্তা ধরে কয়েক পা এগোতেই ও দেখে একজন মেয়ে ওপারে অর্থাৎ মিষ্টির দোকানের দিক থেকে হেঁটে আসছে। ওর থেকে বেশ কিছুটা পিছিয়ে সে। খুবই স্বাভাবিক ব্যাপার। ও ওতো নজর দেয়নি কিন্তু কি মনে হতে আবার পেছনে ফিরে ওপারে তাকাতেই মনে হলো সেই মহিলাও যেন ওর দিকেই তাকিয়ে ছিল যেই ও ওনার দিকে তাকিয়েছে সেও অমনি মুখ নামিয়ে হাঁটতে লাগলো। পরনে তার বাড়িতে পড়ার নাইটি। কিন্তু মুখটা দেখা যাচ্ছেনা কারণ সে মুখ নামিয়ে হাঁটছে। ও আবার এগোতে শুরু করলো। আশ্চর্য যে রাস্তায় আগে এই সময় বেশ কয়েকজনকে দেখা যেত আজ যেন কেউ নেই। পুরো ফাঁকা রাস্তা। যেন সবাই যে যার বাড়িতে ঢুকে বসে আছে। শুধু কোনো কোনো বাড়ির ভেতর থেকে কারো কথা বা টিভির আওয়াজ ভেসে আসছে কানে। আরও কিছুটা এগোনোর পর কি মনে হতে ও আবারো ওই রাস্তার উল্টোদিকে তাকায়। কিন্তু সেখানে আর মেয়েটি নেই দেখে আবার সামনে ফিরতে যাবে এমন সময় তার চোখ স্বাভাবিক ভাবেই গিয়ে পড়ে নিজের একেবারে পেছনে আর তখনি চমকে ওঠে সে। মেয়েটি এবার এপারে! একেবারে তার পেছনে! হাত বাড়ালেই হয়তো ছুঁয়ে ফেলবে ওকে! আর সবচেয়ে আজব ব্যাপার তখনো সে মাথা নামিয়েই হাঁটছে। যেন নিচে কিছু খুঁজছে।
আশ্চর্য! কখন এলো মেয়েটা এপারে? আর চলেও যদি আসে এতটা কাছে এগিয়ে এলো অথচ কোনো আওয়াজ পেলোনা ও? নিজের জুতোর মচমচ আর শুকনো পাতা মারানোর আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছিলো অথচ পেছনে থাকা মানুষটার পায়ের কোনো শব্দই কানে আসছেনা ওর। অজান্তেই এবার ওর কেমন জানি একটা হতে শুরু করছিলো ওর ভেতর। অরিন্দম মোটেই ভীতু মানুষ নয়। সহজে সে ঘাবড়ে যায়না। কিন্তু আজ এই সামান্য একটা ব্যাপারেও কেমন যেন বুকটা কেঁপে উঠলো ওর। যেন কিছু একটা ঠিক হচ্ছেনা বা বলা উচিত কিছু একটা খারাপ হবে এখুনি ওর সাথে এমন ভয় পেয়ে বসছে ওর মধ্যে। ও তাড়াতাড়ি পা চালাতে শুরু করে। আর একটু দূরে এগোলেই আমাদের বাড়ি। কিন্তু যেন মনে হচ্ছে পথ শেষই হচ্ছেনা। স্পষ্ট দূরে নিজের বাড়ি যাবার গলিটা পর্যন্ত দেখা যাচ্ছে কিন্তু যতই হাঁটছে দূরত্ব যেন একই রয়ে যাচ্ছে! শেষে কোনোরকমে আরও দ্রুত হেঁটে আর একবারও পেছনে না তাকিয়ে ও গলি ধরে এগোতে শুরু করে আর পৌঁছে যায় নিজের গেটের কাছে। তারপরে সেই বেল বাজানো। কিন্তু কি অদ্ভুত ব্যাপার বাড়ির কাছে পৌঁছানোর পর আর দেখা পায়নি সে ওই মহিলার। কিন্তু সে কোনো বাড়িতে ঢোকেনি কারণ কোনো গেট খোলার বা দরজায় ধাক্কা দিয়ে ডাকার আওয়াজ পেছন থেকে আসেনি। সে পেছনেই আসছিলো আর তাকে যেতে গেলে এই গলি পার করেই সামনে এগিয়ে যেতে হবে। কিন্তু আর কেউ নেই। তাই তখন অরিন্দম ঘরে ঢুকেও বাইরেটা দেখছিলো।
পুরোটা শুনে এবার আমিও বরের পাশে বসে পড়লাম। হচ্ছেটা কি এসব? রাতের ওই কান্ড। তাও আবার শুধু আমাদের সাথেই নয়, অক্ষয় জেঠুদের বাড়িতেও। তারপরে আবার আজ সন্ধেবেলায় যেটা হলো আমার সাথে ওটাও তো আজব ব্যাপার। আমাকে অমন বসে পড়তে দেখে জোজোর বাবাও অবাক হয়ে জিজ্ঞেস করলো যে আমার আবার কি হলো? তাতে আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বললাম সকালে সান্তার মুখে শোনা পুরোটা ওকে বললাম। শুনে এবার ও ভ্রূকুটি করে কি যেন ভাবলো। এখন সময় জোজো বলে উঠলো 'জানো বাবা মা আমায় বকেছে আজ।' যদিও এমন স্পষ্ট ভাবে নয়। এখনো ঠিকভাবে উচ্চারণ করতে পারেনা ও।
- ওমা সেকি কেন? কিগো? বকেছো কেন ছেলেকে?
আমি যদিও ওকে এই ব্যাপারটা বলতে চাইনি। কাজের থেকে ফিরেছে মানুষটা। তার ওপর আবার এমন আজব ব্যাপারের সাক্ষী হয়েছে। তাই এই সামান্য ব্যাপারটা বলে আরও চিন্তায় ফেলতে চাইনি। কিন্তু আমি নিজে তো জানি যে আমার কোনো ভুল হয়নি। শেষমেষ জোজোর বাবাকে জানাতেই হলো কেন বকেছি ছেলেকে ভুল করে। যদিও ওটাকে বকুনি বলেনা। সকালে ওই সান্তার মুখে ওসব শুনে এমনিতেই সব গুলিয়ে গেছিলো। কিন্তু সারাদিন কিন্তু কোনো ঝামেলা হয়নি। বেশ আরামে কেটেছে। স্নান, খাওয়া দাওয়া তারপরে দুপুরে একটু হালকা করে ঘুম। শশুর শাশুড়ি নেই তাই সেইভাবে আলাদা পরিশ্রমের কিছুই নেই। সন্ধে নাগাদ মুন্নিদি এলো প্রতিদিনের মতোই। আমাদের বেসিনটা ছোট তাই সে সব থালা বাসন একটা গামলায় নিয়ে কলঘরে গিয়ে ভালো করে পরিষ্কার করে। আজও ওগুলো নিয়ে সে চলে গেলো আর আমিও পুজো দেবার জন্য মায়ের অর্থাৎ শাশুড়ি মায়ের ঘরে গেলাম। আমাদের ঠাকুরঘর ওই ঘরেই। আমি প্রদীপ জ্বালিয়ে ধুপ জ্বালাতে যাচ্ছি এমন সময় মনে হলো পেছনে দরজায় আওয়াজ হলো। আমি ঘুরে তাকিয়ে দেখি জোজো। ও দাঁড়িয়ে আমাকেই দেখছে। আমিও আবার মুখ ফিরিয়ে ধুপ জ্বালাতে জ্বালাতে বললাম 'আয় ভেতরে' কিন্তু ওর থেকে কোনো উত্তর না পেয়ে আবার ঘুরে তাকিয়ে দেখি বাবু ততক্ষনে সরে পড়েছেন। তার নতুন কিনে দেওয়া ফুটবলের লাফানোর আওয়াজ পাচ্ছি। মানে সে খেলছে এখন আসবেনা। আমিও শঙ্খ বাজিয়ে প্রণাম করছি এমন সময় আবারো দরজায় টোকা। একবার, দুবার, তিনবার। এবারে একটু ভুরু কুঁচকে ওদিকে তাকাই। ভেবেছিলাম আমায় এভাবে দেখে জোজোর শয়তানি বন্ধ হবে। যদিও এমন ও করেনা। কিন্তু কই? কোথায় জোজো? আমি তো আমাদের ঘর থেকে ওই বলের লাফানোর আওয়াজ পাচ্ছি। তারমানে ও আমাদের ঘরে। এর মধ্যে ও দৌড়ে ওই ঘরে চলে গেলো? এতো বড়োও সে হয়নি। আমি নিজে বাইরে এসে দাঁড়ালাম। তারপর ঘরের বাইরের আলোটা জ্বালিয়ে দিলাম। এতক্ষন সেটা নেভানো ছিল, শুধু ভেতরের আলো জ্বলছিল। নিজের ঘরে এগিয়ে গিয়ে দেখলাম হ্যা ঠিক। ছেলে আপন মনে খেলছে বল নিয়ে। আমি ওই একটু দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করি ওকে যে সে কেন এমন দুস্টুমি করছিলো। ওটাকেই ও বকুনি ভেবেছে। জোজো একবার আমার দিকে তাকিয়ে আবারো নিজের ফুটবলে মনোযোগ দিয়ে মাথা নাড়িয়ে বললো সে অমন কিছুই করেনি। আমি তাকিয়ে রইলাম ছেলের দিকে। বল হাতের থেকে বেরিয়ে দূরে চলে গেলে ওটা নিয়ে আসতেই যার একটু হলেও সময় লাগছে, সে কিকরে ওতো দ্রুত দরজায় টোকা দিয়ে পালিয়ে যাবে? নানা ও মনের ভুল। আমি তখনো হাতে ধুপ নিয়ে দাঁড়িয়ে ছিলাম। আমাদের ঘরে কৃষ্ণ ঠাকুরের একটা ছবি আছে সেটাতে ধুপ দিয়ে বেরিয়ে এসে আবারো শাশুড়ি মায়ের ঘরে গিয়ে সব ঠাকুরকে ধুপ দিচ্ছি এমন সময় মুন্নিদি আসলো এ ঘরে। তাকে একটু কেমন চিন্তিত দেখাচ্ছে যেন। আমি কি হয়েছে জিজ্ঞাস করাতে সেই উল্টে আমায় জিজ্ঞেস করলো আমি একটু আগে কলঘরের দিকে গেছিলাম কিনা? আমি না বলতে সে অবাক হয়ে জানালো সে এতক্ষন বাসন মাজছিলো। হাঁটুমুড়ে একটা ছোট টেবিলে বসে সে একমনে নিজের কাজ করছিলো। বাইরের ওই বাল্ব আর ভেতরের একটা বাল্ব জ্বলছিল। কিন্তু তিনবার নাকি সেই লাইট কেঁপে ওঠে। একবার তো পুরো নিভে গিয়ে সামান্য পরে জ্বলে ওঠে। কারেন্টঅফ হতে পারে ভেবে মুন্নিদি একবার ভাবে যে আমায় ডাকবে কিন্তু আর ওসব কিছু না হতে দেখে সে আবার বসে কাজে মন দেয়। একটু পরে তার মনে হয় কেউ হেঁটে এসে ভেতরে ঢুকে তার পেছনে এসে দাঁড়ায়। মুন্নিদি ভাবে বোধহয় আমি এসেছি। কারণ এমন আমি কয়েকবার এসে কথা বলেছি কিংবা ছেলেকে হিসু করাতে নিয়ে এসেছি। আজও তাই ভেবেছিলো সে। কিন্তু আমি কিছুই বলছিনা বা করছিনা দেখে সে পেছন ফিরে তাকায় কিন্তু কাউকে দেখতে পায়না। অথচ সে স্পষ্ট শুনেছে দরজা দিয়ে বেরিয়ে কেউ হেঁটে ওই ছোট উঠোন পেরিয়ে ভেতরে ঢুকলো আর পেছনে এসে সেই পায়ের আওয়াজ থামলো অথচ কেউ কোথাও নেই! ঠিক তখনি নাকি ঘরের ভেতর থেকে শঙ্খধ্বনি ভেসে আসে। তাই সে নিশ্চিত হতে উঠে এসেছিলো যে আমি গেছিলাম কিনা ওখানে কিন্তু আমি তো একটিবারের জন্যও ওদিক মারাইনি! আর ওই দরজায় তিনবার টোকা..... ওটাও কি তাহলে মনের ভুল ছিল? সব শুনে অরিন্দম কিছুই বল্লোনা। শুধু ভ্রূকুটি করে আবারো গ্লাসে চুমুক দিলো।
সেদিন রাতে আর কিছু আলোচনা করলাম না আমরা এসব নিয়ে। জোজোর বাবা নিজের বাবাকে যেমন ফোন করে তেমনি ফোন করে কথা বললো। যদিও এসব অদ্ভুত ব্যাপার নিয়ে কিছুই জানালো না তাদের। সেটা একদিকে ভালোই করেছে সে। শাশুড়ি মা আবার একটুতেই দুশ্চিন্তায় পড়ে জান। সামান্য ব্যাপারে দিশেহারা হয়ে পড়েন। তাই তাকে এসব না জানানোই ভালো। কিন্তু আমি পরের দিন নিজের মাকে ফোনে সবটাই জানাই। সবটা শুনে প্রথমে মা কিছুক্ষন চুপ করে রইলো, তারপরে বললেন - আচ্ছা আমি কাল একবার তারক জেঠুর সাথে কথা বলবো। দেখি উনি কি বলেন। তুই বেশি এসব ভাবিসনা। হয়তো ব্যাপারটা কিছুই নয়। পুজো ঠিক মতো দিয়ে যা মন প্রাণ দিয়ে। আর ধুপ প্রতি ঘরে দেখাবি। নিজের ঘর শুদ্ধ থাকলে কোনো খারাপ কিছু সহজে ক্ষতি করতে পারেনা। আর একদম এসব নিয়ে ভাববিনা, কিছুই নয়..... হয়তো অরিন্দম ঠিকই বলেছে....তুই বেশি ভেবে ফেলছিস। আমি দেখছি কথা বলছি হ্যা? একদম চিন্তা করবিনা।
আমিও আর বেশি কথা বাড়াইনি। কারণ আমি নিজেই যেন মানতে চাইছিনা এসব। ছোটবেলা থেকে আজ পর্যন্ত যতই ভুতের গল্প শুনিনা কেন বা হরর মুভি দেখিনা কেন বাস্তবে এমন কিছু যেন ব্রেন সহজে মেনে নিতে চায়না। কারণ সে এতদিন ধরে চলে আসা জীবনে হটাৎ করে পরিবর্তন মেনে নিতে পারেনা। তাই সবকিছু বৈজ্ঞানিক পথে পর্যবেক্ষণ করে তবে সিধান্ত নেয়। কুন এই কদিনে যা হলো সেটা তাহলে কি? আর সবচেয়ে বড়ো কথা এখনই কেন? পুরোটা শুরু হলো মেয়েটা চলে যাবার পর থেকে.... এটাও তো অদ্ভুত। তবে সবচেয়ে অদ্ভুতকথা হলো ব্যাপারটা যে সবসময় ঘটে চলেছে তাও নয়। যেমন কাল রাত্রে একটুও কোনো অসুবিধা হয়নি। একদম স্বাভাবিক ছিল সবকিছু। রাতে নাকি জোজোর বাবা একা উঠে বাথরুমেও গেছিলো। সে কিছুই অনুভব করেনি। সেটাই তো স্বাভাবিক। তাহলে তার আগে পর্যন্ত যেটা হল সেটাকে কি বলা যায়? আমিও আর এসব বেশি কিছু না ভেবে নিজের বাড়ির কাজে মন দিলাম। তাও ভালো শাশুড়ি মা এখন নেই। নইলে আবার সে আমার থেকেও বেশি ভাবতে শুরু করতো। কদিন মেয়ের বাড়িতে শান্তিতে কাটাক।
আজ পুরো দিন বেশ ভালো ভাবেই কাটলো। কোনো অস্বাভাবিক কিছুই আর হলোনা। আমি ছেলের সাথেই সময় কাটিয়ে দিলাম। বিকালে কিছুক্ষন ছাদে হাঁটাহাঁটিও করেছি। যদিও একবার মনে হয়েছিল সিঁড়িতে ধুপ ধুপ করে কিছুর আওয়াজ পেয়েছিলাম। তারপরে আর কিছুই শুনিনি। সন্ধে নাগাদ মুন্নিদি কাজে এসে সব কাজ মিটিয়ে কিছুক্ষন গল্প করে চলে গেলো। আজ আর কাজ করার সময় কিছুই মনে হয়নি তার। একসময় জোজোর বাবাও ফিরে আসলো। আজ আবার কিছু হয়েছে কিনা জিজ্ঞাসা করায় সে হেসে বলে না...আর কোনো কিছু দেখেনি রাস্তায়। আমি যদিও ওকে বলেছিলাম একটা ঠাকুরের ফুল আজ থেকে ব্যাগে রেখে দিতে। সেও আমার কথা মেনে নিয়েছিল। বেশি কথা বাড়ায়নি। কিন্তু আসল কথা হলো সব আগের মতো স্বাভাবিক চলছিল। আমার মাথা থেকেও যেন একটা সময় ওসব চিন্তা বেরিয়ে গিয়ে গেছিলো। হয়তো ভেতর থেকে এটাই ভাবতে চাইছিলাম সব ঠিক আছে।
রাত সাড়ে দশটা বাজে। আমরা সবাই বসার ঘরে বসে সূর্যবংশ দেখছিলাম। ফিল্মটা এতবার দেখা তাও যেন বার বার দেখতে ভালো লাগে। এখনো মনে আছে তখন ওই ক্ষীরের মধ্যে বিষ মেশানোর সিনটা চলছিল। আমি ওই সময় রান্না ঘরে গেছিলাম কি একটা কাজে। ঠিক এমন সময় গেলো কারেন্ট অফ হয়ে। আলোতে এতক্ষন থাকার পর হটাৎ করে অন্ধকার ঘিরে ধরলো। মাথাটা গেলো গরম হয়ে। ওখান থেকে জোজোর বাবাও চিল্লিয়ে উঠলো ধ্যাৎতারিকা বলে। তারপরেই শুনলাম সে চেঁচিয়ে আমায় জিজ্ঞেস করছে আমি কোথায় আছি। আমিও চেঁচিয়ে উত্তর দিলাম আমি রান্নাঘরে। সে আবারো জিজ্ঞেস করলো সে আসবে কিনা আমার কাছে। আমি বললাম কোনো দরকার নেই। সে যেন জোজোর কাছেই থাকে। ওকে ছেড়ে আসতে হবেনা। আমি মোমবাতি নিয়ে আসছি। এই বলে আমি দেয়াল ধরে ধরে বেরিয়ে আসতে লাগলাম। রান্না ঘরের খোলা জানলা দিয়ে হালকা আলো আসছিলো। অন্ধকারে চোখ সয়ে যেতেই কিছুটা হলেও দেখতে পাচ্ছিলাম। আমাদের আগে দুটো এমার্জীন্সি লাইট ছিল কিন্তু দুটোই গেছে খারাপ হয়ে। কিনবো কিনবো করেও আর নতুন কেনা গোয়েন্দা ওঠেনি। তাছাড়া অনেকদিন লাইট অফ হয়েওনি। আমি বেরিয়ে এসে এগিয়ে যাচ্ছিলাম শাশুড়ি মায়ের ঘরের দিকে। ঠাকুর ঘরের পাশেই দুটো বড়ো মোমবাতি আছে। আমি আমার ফোনটাও আনিনি। নইলে ওটার ফ্ল্যাশ লাইট জ্বালিয়েই সহজে কাজ করে নিতাম। আমার মাথায় তখন একটাই ভাবনা যেন কোথাও ধাক্কা খেয়ে না যাই। আমি এইভাবে এগিয়ে সবে আমাদের সিঁড়ির কাছে পর্যন্ত পৌঁছেছি। হটাৎ কারোর সাথে যেন হালকা ধাক্কা লাগলো বাঁ হাতে। আমি তো রেগে গিয়ে বলেই ফেললাম - আরে বললাম তো আসতে হবেনা তোমায়! কথা শোনোনা কেন তুমি? কিন্তু ওপাশ থেকে দেখি কোনো উত্তর নেই। আমি আবারো জিজ্ঞাস করলাম - কি হলো কি? কিন্তু আবারো সব শান্ত। কি ভেবে আমি দুই হাত বাড়িয়ে এদিক ওদিক খুঁজলাম.....কিন্তু হাতে কিছুই ঠেকলোনা। কিন্তু এই কয়েক মুহূর্ত আগেও তো আমার বাঁ হাতে আমি কিছুর ধাক্কা অনুভব করেছি। দুটো মানুষ খুব পাশাপাশি গেলে যেমন বাহু স্পর্শ হয়ে যায় ঠিক তেমনি। আজ! এতক্ষন পর! আবারো আমার ভেতরের সেই অনুভূতিটা ফিরে এলো। সারাদিনের স্বাভাবিকতা এবং টিভি দেখতে দেখতে এতটাই নরমাল হয়ে গেছিলাম যে এসব অনেক্ষন মাথাতেও আসেনি কিন্তু এই আবার ঘিরে ধরলো আমায়। অন্ধকারের থেকেও ঘন যে অনুভূতি... ভয়!
- কি গো? কি হলো? কিছু বললে?
আমার আওয়াজ হয়তো একটু জোরেই ছিল বলে জোজোর বাবা বলে উঠলো। কিন্তু সেই ডাক এলো দূরে বসার ঘর থেকে। তারমানে সে নিজের ঘরেই ছিল। কিন্তু আমি যে এক্ষুনি......! আমি হয়তো একাই চলে যেতে পারতাম বাকি পথ টুকু। কারণ শাশুড়ি মায়ের ঘরের জানলা আর দরজা খোলা আর সেখান থেকেও কিছুটা আলো এসে মেঝেতে পড়েছে আমি দেখতে পাচ্ছিলাম। কিন্তু এখন আর যেন সাহস নেই একা একা বাকি টুকু যাবার। রান্নাঘরের গলিটার দিকে যে ঘুরে তাকাবো সেটাও আর পারলাম না। শেষে ওকে ডাকতেই হলো আমায়। সেও দেখি ফোনের লাইট জ্বালিয়ে এগিয়ে এলো,সাথে ছেলেও। ওর সাথেই গেলাম শশুর শাশুড়ি মায়ের ঘরে আর ঠাকুরের আসনের পাশেই দেয়ালে টাঙানো দুটো নতুন মোমবাতি তুলে সেখানেই একটা জ্বালিয়ে ফিরে এলাম নিজেদের বেডরুমে। ছেলেকে জড়িয়ে আমি বসে রইলাম চুপ করে। নানান সব মিশ্র অনুভূতি। যেন নিজের সাথেই নিজের লড়াই চলছে ভেতরের। বিশ্বাসের সাথে অবিশ্বাস এর, যুক্তির সাথে সম্ভাবনার। সাথে হচ্ছে রাগ। নিজের আপন বাড়িতে কিনা আমি ভয় পাচ্ছি? এই বাড়িতে আজ এতগুলো দিন পার করে ফেললাম, ছেলে একটু করে বড়ো হচ্ছে আর এই সময় এসে এক ঘর থেকে অন্য ঘরে যেতে স্বামীকে ডাকতে হলো? ইচ্ছে করছে এক্ষুনি আবার এগিয়ে যাই রান্না ঘরের দিকে, গিয়ে দেখি কে আছে? তারপরে ভাবছি যদি সত্যিই কেউ থাকে? আমার শান্ত ভাব দেখে অরিন্দম একবার জিজ্ঞেস করলো কি হয়েছে? তারপরে কিছুক্ষন চেয়ে থেকে নিজেই বললো - ভয় পেয়েছো? আমি যদিও ভেবেছিলাম এসব বলে আবার ওর মধ্যে দুশ্চিন্তা জাগরণ করার কি মানে? কিন্তু তারপরে কি ভেবে বলেই ফেললাম হযেটার সাক্ষী হয়েছি আমি। শুনে যদিও ও বললো ওসব কিছুই নয় কিন্তু তারপরে নিজেই বললো আমি ঘুরে দেখে আসছি একবার। আমি ওকে বাঁধা দিয়ে বললাম যে যেতে হবেনা কিন্তু ও হেসে বললো - আরে ধুর তুমিও না! এমনিতেও তো বাথরুমে যাবোই। যেতেই হবে ওদিকে। তুমি এসব ভাবা বন্ধ করো তো। যত ভুলভাল ভাববে ততই এসব ফিল করবে। তারপরে নিজেই উঠে আরেকটা মোমবাতি জ্বালিয়ে উঠে চলে গেলো বাইরে। আমি দরজার বাইরে তাকিয়ে রইলাম। হলদে আলোটা ধীরে ধীরে মিলিয়ে গেলো। আবারো বাইরেটা অন্ধকার। শুধুই ঘরের মোমবাতির আলোয় দরজার সামনে টুকু আলোকিত কিন্তু রান্নাঘরের ঐদিকটা পুরো অন্ধকার। কিন্তু আমার ছেলের বাবার এই সাহস যেন আমাকেও সাহস জুগিয়েছে মানুষটা কেমন একাই চলে গেলো ওই বাথরুমের দিকে। ভাবলাম ও ফিরলে এবার আমিও একা যাবো। ছেলেকে বিছানায় বসিয়ে আমি উঠে গেলাম বাইরে। শুনতে পেলাম বাথরুমের দরজা বন্ধ করার শব্দ। কয়েক পা এগিয়ে শাশুড়ির ঘরের ভেতরটা দেখলাম। আগের মতোই অন্ধকার। খোলা জানলা আর পর্দাটা একটু উড়ছে। এগিয়ে গিয়ে ঘরে ঢুকে বিছানায় উঠে জানলাটা বন্ধ করে পুনরায় ফিরে এলাম নিজের ঘরে। এসেই দেখি আমার ছেলে ওটা স্পাইডারম্যান এর পুতুলটা ধরে ঘরের দরজার দিকেই তাকিয়ে। আমি ভাবলাম ও আমার পায়ের আওয়াজ পেয়ে এদিকে তাকিয়েছে। কিন্তু আমি ঢোকার পরেও ওর দৃষ্টি আমার দিকে নয়। দরজার সামনে আমার দাঁড়ানোয় বাইরের অনেকটা অংশ ঢাকা পড়ে গেছে। আর জোজো মাথা নিচু করে আবার বেঁকিয়ে বাইরের সেই দিকে কি যেন দেখার চেষ্টা করছে। আমি ওর দেখাদেখি নিজেও ঘুরে তাকালাম। কই? কিছুই তো নেই। আমি আবার তাকালাম সামনে। ও তখনো দেখছে সেদিকে। আমি আবার তাকালাম। কি দেখছে ছেলেটা? তারপরে আবার তাকালাম সামনে। তখন দেখি জোজো আর বাইরের দিকে দেখছেনা বরং খেলনাটা নিয়ে খেলছে।
- কিরে জোজো? কি দেখছিলি বাবু? জিজ্ঞেস করলাম আমি। কিন্তু ছেলে খেলনা থেকে মুখ না সরিয়ে মাথা নাড়লো না সূচক। বাচ্চাদের মাথায় কত কি চলে। এর আগেও ওকে অনেকবার খেলতে খেলতে থেমে জানলার বাইরের কিংবা আমি কোনো কাজে ব্যাস্ত থাকলে সেইদিকে তাকিয়ে থাকতে দেখেছি। আজকেরটাও তেমন কিছুই ভাবতে ইচ্ছে করছিলো কিন্তু অতটাও যেন স্বাভাবিক ভাবে মেনে নিতে পারছিলাম না। যতবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছি এসব কিছুই নয় ততবার অসফল হয়েছি। আমি আবার শুনলাম বাথরুমের দরজার আওয়াজ। মানে ও এবার ফিরবে। সামান্য পরেই ওর বাবা ফিরেও এলো। ছেলের ওপাশে গিয়ে বসে আমার দিকে তাকিয়ে আমায় ইশারায় আশ্বাস দিলো কিচ্ছু অসুবিধা হয়নি সব ঠিকাছে। ও ফিরতে টর্চটা নিয়ে আমি গেলাম এবার। হ্যা একাই। মিথ্যে বলবোনা..... আবারো ওই সিঁড়ির জায়গাটা পেরিয়ে তারপরে রান্নাঘরে যাওয়ার লম্বা গলি পার করে এগিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে বাথরুমে যাবার পথ টুকুতে দুবার থেমে ভাবতে হয়েছে ফিরে যাবো কিনা কিন্তু আমি এগিয়ে গেছি। কারণ মনে হয়েছে এই তো এক্ষুনি এই রাস্তা দিয়েই অরিন্দম একা গেলো আর ফিরে এলো। আমার মনে আছে এমনই রাতে আগেও একবার কারেন্ট গেছিলো আর আমাকে কলঘরে যেতে হয়েছিল। সেটা আরও রাতের দিকে। তখন অবশ্য জোজো হয়নি। সেদিনের পর এই আজ।
একসময় আমিও ফিরে এলাম। না কেউ বাথরুমের দরজায় ধাক্কা দেয়নি বা নাকি গলায় হাসেনি। ছোটবেলা থেকে পড়ে আসা ও পরবর্তী সময় শোনা যত ভৌতিক গল্প কাহিনী শুনেছিলাম সব যেন ওই সময়তেই মনে পড়তে হবে। লজ্জার মাথা খেয়ে একবার ভেবেওছিলাম ওকে বাইরে দাঁড়াতে বলবো যতক্ষণ না আমি ভেতর থেকে বেরোই কিন্তু সেটা কি আর এখন এই সময় এসে মানায়? আমি তো আর জোজো নয়, ওর মা। ভাবতেও লজ্জা করে এসব। যত আমি নিজের ঘরের দিকে এগিয়ে যাচ্ছিলাম ততো যেন একটু একটু করে ভয়টা কমছিল। হাতে ধরা টর্চের আলোয় সামনেটা হলুদ আভায় আলোকিত কিন্তু আমার পাশে ও পিছনটা সেই আগের মতোই অন্ধকার। কেন জানি একবার পেছনে টর্চ ফেলে দেখলাম। কিছুই তো নেই। কিছু থাকার কথাও নয়। কিন্তু তাও আমি এমন কেন করলাম? আমি কি তাহলে চাইছিলাম ওখানে কিছু দেখতে পাই? কিসের এতো কৌতূহল আমার? নিজেও জানিনা আমি। সিঁড়ির কাছটায় পৌঁছে গেছি। ওখান থেকে ডাইনিং টেবিলটা স্পষ্ট দেখা যায়। আমি আলো হাতে দেখলাম ওখানে দাঁড়িয়ে জোজো আর জোজোর হাতে ওর ফুটবল। মেঝেতে বসে আছে ও। আর বলটা ও গড়িয়ে দিলো সামনের অন্ধকারে। আমার টর্চের আলো জোজোর পিঠে তাই বলটা যতক্ষণ ওর হাতে ছিল আমি দেখতে পেয়েছি কিন্তু সেটা সামনে এগিয়ে যাবার পরে আর আমি দেখতে পেলাম না। ঠান্ডায় মেঝেতে বসে আছে বলে এগিয়ে গিয়ে ওকে বকতে যাবো তার আগেই আমায় দাঁড়িয়ে পড়তে হলো। এটা কি দেখলাম আমি? আমার চোখের সামনে ওই বলটা আবার গড়িয়ে ফিরে এলো জোজোর পায়ের কাছে। জোজো আবার ওটা তুলে ওর গায়ের জোরে ওটা ছুঁড়ে দিলো আবারো সামনের দিকে। বলটার লাফানোর শব্দও কানে পাচ্ছি। কিন্তু ওকি? সামান্য পরেই বলটা আবার অন্ধকার থেকে ওর কাছে ওই একই গতিতে জাম্প করতে করতে ফিরে এলো। আমি সঙ্গে সঙ্গে হাতের টর্চটার আলো সামনের দিকে ফেললাম। বসার ঘরের দরজাটা আগের মতোই খোলা। ভেতরে সোফা আর টিভি সেট সব দেখতে পেলাম। কিন্তু আর কিছুই নেই তো। আলোটা ঘরের ভেতর পড়াতে আর সেটা জোজো দেখতে পেয়ে ঘুরে আমার দিকে তাকালো আর হেসে আবার সামনে ঘুরে বলটা নিয়ে ছুঁড়ে দিলো সামনে। এইবার টর্চের আলোয় দেখলাম বলটা লাফাতে লাফাতে সোজা ঢুকে গেলো বসার ঘরে। আর সেই যে ঢুকলো আর বেরোলোনা। সোফার কাছে গিয়ে ঐভাবেই পড়ে রইলো। আমি এগিয়ে গেলাম ড্রইং রুমের দিকে। চারিদিকে আলো ফেলে দেখলাম একবার। সব একদম শান্ত। বড়ো ঘড়িটার টিকটক টিকটক শুনতে পাচ্ছি। নিচে তাকিয়ে দেখলাম বলটা স্থির হয়ে সোফার কাছে পড়ে। একটু আগেও এটা এই ঘরে ঢুকে পুনরায় ফিরে গেছিলো ছেলের কাছে। হয়তো এই সোফায় ধাক্কা লেগেই সেটা ফিরে গেছিলো। কিন্তু এইবারে আর তা হয়নি। কিন্তু এই সোফা আর ওই বাইরে যে জায়গায় জোজো ছিল মাঝে দূরত্ব অনেকটাই। জোজোর গায়ে এখনো ওতো জোর কি হয়েছে যে এতটা দূরে বলটা ছুঁড়ে দেবে আর সেটা দ্রুত গতিবেগে এগিয়ে এই সোফায় ধাক্কা লেগে পুনরায় ফিরে যাবে ওর কাছে? ও তো বড্ড হালকা ভাবেই ওটা ছুঁড়ে দিচ্ছিলো আর ড্রপ খেতে খেতে ওটা এগিয়ে যাচ্ছিলো। নিজেকে ওই সব অস্বাভাবিক অনুভূতি গুলো থেকে বাঁচাতে যে যুক্তির সাহায্য বারবার নিচ্ছিলাম এলং দেখি সেই যুক্তিই আমায় বাধ্য করছে আরও ভয় পেতে! এমন সব ভাবছি ঠিক তখনি আমার ডান হাতটা কে যেন হটাৎ চেপে ধরলো!
Posts: 4,412
Threads: 6
Likes Received: 9,410 in 2,853 posts
Likes Given: 4,330
Joined: Oct 2019
Reputation:
3,233
বাবানের যে কোনো গল্প বারবার পড়তে ভালো লাগে clp);
Posts: 6,205
Threads: 42
Likes Received: 12,676 in 4,199 posts
Likes Given: 5,341
Joined: Jul 2019
Reputation:
3,803
অনেক ধন্যবাদ সঞ্জয় দা গল্প দুটোকে এখানে স্থান দেবার জন্য ♥️
আশা রাখি কোনোদিন ভয় ৩ আসবে। নতুন চরিত্র, নতুন ভয়!
Posts: 6,205
Threads: 42
Likes Received: 12,676 in 4,199 posts
Likes Given: 5,341
Joined: Jul 2019
Reputation:
3,803
প্রাণ ও একাদশী পরপর পড়লাম। গায়ে কাঁটা দেবার মতো কাহিনী দুটোই। শুধুই যে ভয় কাঁটা দেয় তা কে বললো? এমন সব লেখা পড়লেও ওই একই অবস্থা হয়। অসাধারণ!
প্রথমটা পড়ে একবার ভেবেছিলাম এটা এখানে কেন? মানে ভয়ের কি আছে? কিন্তু পরে ভাবলাম একজন মায়ের সামনে ছেলের ওই অবস্থা দেখার চেয়ে বড়ো আতঙ্ক আর কিচ্ছু হতে পারেনা। আর শেষে তার ফিরে আসা!
আর দ্বিতীয় গল্পের ওই শেষের লাইন গুলো!! দুর্দান্ত!! এসব পড়লে মনে হয় লেখার জগতে কতটুকুই বা জ্ঞান অর্জন করেছি? পুরোটাই বোধহয় জানা বাকি।
ধন্যবাদ এমন সৃষ্টি এখানে তুলে ধরার জন্য ♥️