11-05-2023, 03:39 PM
(09-05-2023, 12:45 AM)Newsaimon85 Wrote: একটা কমেন্ট করবার আগে অন্তত আগে লেখক হিসেবে আমি কোন ব্যাখ্যা দিয়েছি কিনা লেখা বন্ধ হবার সেটা আপনার পড়ে আসা উচতি ছিল। কিছু না জেনে এবং না বুঝে "হঠাত ফেম পেয়ে" গল্প বন্ধ করে দিছি টাইপ কথা বলা আসলে কতটা বুদ্ধিমানের মত মন্তব্য করা হল ভাববেন একবার। এই গল্প যখন প্রথম শুরু করি তখন এই সাইট শুরুই হয় নি, এক্সবি তে লেখা হত তখন। প্রথম বার গল্প বন্ধ হয় কারণ এক্সবি হঠাত করে বন্ধ হয়ে গিয়েছিল এবং আমার কাছে গল্পের কোন ব্যাকাপ ছিল না। পরে দীপ্ত বলে একজন আমাকে গল্পের ব্যাকাপ দিলে আমি এবার সিরিজটা শুরু করি। এর মাঝখানে করোনা আসে এবং আমার চাকরির প্রতিষ্ঠান কর্মচারী ছাটাই করে। সেই অবস্থায় কোন প্রকার গল্প লেখার ইচ্ছা আমার ছিল না। অবশ্য আপনি ভাবছেন আমি ফেমের জন্য গল্প লেখা বন্ধ করে দিছি। আপনি তখন আমার মাসিক বেতন দিলে আমি চারটা বন্ধু গল্প লিখে দিতে পারব। এরপর এক বছর পর আমি যখন আবার গল্প শুরু করি তখন চাকরির ব্যস্ততায় মাসে বা দেড় মাসে একটার বেশি আপডেট দিত পারছিলাম না। তখন আপনার মত অনেক "বুদ্ধিমান" পাঠক আমাকে মেসেজে লেখার দেরি হবার জন্য যে পরিমাণ গালাগালি দিয়ে মেসেজ পাঠিয়েছে সেটা দেখে আসলেই আমি এই গল্প লেখার ইচ্ছা হারিয়ে ফেলেছি। আমি একটা ঘোষণা দিয়ে বলে দিয়েছি, দুই পেজ আগেই পাবেন, আমি পুরো গল্প যদি লেখা শেষ করি তবে একমাত্র আপডেট দেওয়া শুরু করব। গল্প লিখে গালি খাবার ইচ্ছা আমার নাই।
আর ফেমের কথা বললেন। এই খানে গল্প লিখে ভিউস, লাইক, রেপু, কমেন্ট পেলে কি আমি বেচে খেতে পারব কোথাও? নাকি বইমেলায় আমাকে ডেকে নিয়ে গিয়ে সংবর্ধনা দিবে? কে কি জন্য লিখে আমি জানি না। আমি লিখি মজা পাবার জন্য। আমার লেখা পড়ে পাঠকেরা খুশি হয় এটা দেখার জন্য। ধন্যবাদ।
ভাই ওর নামের মধ্যেই তো আছে জোকার, কেন এর কথা এর সিরিয়াসলি নিচ্ছেন। ওই একজন ছাড়া বাকিরা প্রায় সবাই কিন্তু হা হুতাশ করছে, আবার আশা করছে যে চালু হবে। আমি নিজে আপনার এই গল্পের এক্সবি থেকে ফোলো করে আসতেছি এবং এর বছর আগেও যেমন মজা পেয়েছি এখন সেই ভাল লাগা আছে। আমি জানি একই কেইছ আরো অনেকের। তাই আমাদের জন্য পুরো শেষ করা লাগবে না, অল্প অল্প করে দিন।

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)

![[Image: FB-IMG-1685808058803.jpg]](https://i.ibb.co/Qjrfkqj/FB-IMG-1685808058803.jpg)
Sad