Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,979
Joined: Feb 2019
Reputation:
3,285
লাইক আর রেপু !!
clp); clp); yr):
Posts: 519
Threads: 3
Likes Received: 1,152 in 359 posts
Likes Given: 392
Joined: Jan 2023
Reputation:
278
# # ৩৬ # #
দেবাংশু বেরিয়ে যাওয়ার পরেই বিছানা ছাড়ে উর্মি। তার আগে দেবাংশুর বানিয়ে দেওয়া চা বিছানায় বসে বসেই খায়। দেবাংশু হোস্টেলে ছিলো, তা ছাড়া চাকরী জীবনেও অনেকদিন একলা একলা ছিলো, ফলে অনেকটাই self-dependent. দেবাংশু সকালে ঘুম থেকে ওঠে সাড়ে ছটায়। টয়লেট থেকে ফিরে একটু free hand exercise, yoga, meditation করে। সাড়ে সাতটার মধ্যে স্নান সেরে জামাকাপড় পড়ে নেয়। এরপর কোনোদিন টোস্টারে দুটো পাওরুটী টোস্ট করে একটু পরিজ লাগিয়ে খেয়ে নিলো আবার কোনোদিন দুধ গরম করে কেলগ্স দিয়ে মেরে দিলো। এরপর দুকাপ জল গরম করে দুটো গ্রীন টিএর পাউচ ফেলে একটা উর্মিকে দিয়ে আরেকটা দু’তিন চুমুকে মেরে দৌড়ে নেমে যায়। এখনো অফিস থেকে গাড়ী পায় নি। হয়তো খুব শীঘ্রই পেয়ে যাবে। ততদিন পাবলিক ট্র্যান্সপোর্টই ভরসা।
বিয়ের পর দু’এক বছর অফিস বেরোনোর সময় খুব সোহাগ চলতো। দরজার আড়ালে দু-চারটে চুমু চুরি, একটু বুকে হাত রাখা, একটু পাছা টিপে দেওয়া, তারপর ব্যালকনি থেকে বাই বাই করা এবং চুমু ছুঁড়ে দেওয়া। এখন ওসব পাট চুকে-বুকে গেছে। তাই দেবাংশু বেরোনো অবধি বিছানায় গড়িয়েই কাটায় সে। তারপরই লাফিয়ে উঠে প্রথমে সায়নকে ঘুম থেকে তোলে। সে এক লম্বা লড়াই চলে, প্রতিদিন। সারাদিন দুষ্টুমি করে তখনো ঘুমিয়ে কাদা ছোট্ট সায়ন। সেই অবস্থায় তাকে মুখে ব্রাশ গুঁজে কমোডে বসিয়ে দেয় উর্মি। প্রতিদিন পটি করার অভ্যাস করাতে বলেছেন ডক্টর।
ব্রেকফাস্টের ব্যাপারটা উর্মি খুব সিম্পল করে দিয়েছে। ছেলেকে ওটসের অভ্যাস করিয়ে দিয়েছে। দুধ গরম করে ঢেলে দিলেই হলো। ছেলেকৈ এক বাওলে ওটস দিয়ে, টিভি চালিয়ে কার্টুন চ্যানেল খুলে দেয়। ছেলেকে জামা জুতো পরাতে পরাতে ভাবে, আজ সে জিন্স পরবেই। দু’ মাস হয়ে গেলো কলকাতায় এসেছে সে। সতীলক্ষী সেজে রয়েছে। হয় সালোয়ার কামিজ নয় সারা শরীর ঢাকা শাড়ী। আজ সে ফিরে যাবে তার ব্যাঙ্গালুরুর জীবনে, যেখানে উর্মি জিন্স থেকে শুরু করে ক্যাপরী, মিডি, লং স্কার্ট সবই পরতো। আজ আবার ফিরে পাবে সেই মুক্ত জীবন, সেই স্বাধীনতা। এ কি বললো, ও কি ভাবলো, এসব নিয়ে আর চিন্তা করবে না সে। তাড়াতাড়ি ওয়ার্ড্রব খুঁজে একটা wrangler jeans বার করলো উর্মি। তারপর ঢুকে গেলো টয়লেটে।
ভালবাসার ভিখারি
Posts: 519
Threads: 3
Likes Received: 1,152 in 359 posts
Likes Given: 392
Joined: Jan 2023
Reputation:
278
# # ৩৭ # #
ভগবান বাঁচিয়ে দিলেন মীনাকে। বা ভগবানের রূপাধারীনী আন্নাবুড়ি। গ্রামের একটেরে থাকে। আধপাগলি বুড়ি সারাদিনই জঙ্গলে ঘুরে বেড়ায়। ফলটা, লতাটা, পিঁপড়ের ডিম কুড়িয়ে বেড়ায়। আগের দিন রাতের গোলাগুলির আওয়াজ কিছুই যায় নি বুড়ীর কানে। সন্ধাবেলাতেই হাঁড়িয়া চাপিয়ে চলে গিয়েছিলো অচৈতন্যতার জগতে। রাত না কাটতেই জঙ্গলে বেরিয়ে পড়েছিলো বুড়ী, সারাদিনের আহার্য্য সংগ্রহের জন্য। ভোরবেলাতেই জংলা মুরগীগুলো ডিম দেয়। সকাল সকাল না নিতে পারলে, শেয়ালগুলো খেয়ে নেয়, কিংবা অন্য কেউ নিয়ে নেয়। সব হারিয়ে গরীব আদিবাসিদের এখন শেষ ভরসা এই জঙ্গল, যে তাঁদের মাতৃসমা।
নকশাল না খ্যাকশিয়াল বলে, জঙ্গলের গভীরে তাদের ডেরায় যাওয়ার সাহস দেখায় না কেউ। আন্নাবুড়ীর কিন্তু ভয়ডর নেই। টরটর করে সে পৌঁছে যায় সব জায়গায়। পিঠে বন্দুকবাঁধা ছেলেগুলোও তাঁকে বাঁধা দেয় না; বরং ভালোই বাসে। প্রথম প্রথম তাঁকে একটু পুলিশের স্পাই ভেবে একটু সন্দেহের চোখে দেখলেও, ক্রমশঃ সবাই বুঝতে পেরেছে, এই পাগলি বুড়ী এক্কেবারেই বিপদ্জনক নয়। দু’বেলা দু’মুঠো জোগাড় করা ছাড়া এর আর কোনো ধান্দাই নেই। তাই ছেলেরা মাঝে মাঝেই কমিউনের হেঁশেল থেকে খাবার ম্যানেজ করে দেয়। তোবড়ানো গাল আর অস্থিচর্মসার শীর্ণ হাত তুলে বিড়বিড় করে আশীর্বাদ করে বুড়ি।
যদিও এই ব্যাপারটা একদমই না-পসন্দ কমরেড মাহীর। কমরেড শেখরনের শিক্ষায় দীক্ষিত মাহী মনে করেন দরিদ্রকে ভিক্ষা দেওয়া বুর্জোয়া মানসিকতা। বরং তাকে অভুক্ত রেখে তার খিদের আগুনটাকে লড়াইয়ের স্ফুলিঙ্গে পরিনত করাই একজন মার্ক্সবাদীর পরম কর্তব্য। এইভাবেই দিকে দিকে ছড়িয়ে পড়বে বিপ্লবের দাবানল। যদিও একজন ক্ষুধার্ত, শারীরিক ভাবে অশক্ত বৃদ্ধাকে সাহায্য করার বিষয়ে বিদেশী মার্ক্সসাহেবের বৈপ্লবিক ব্যাখ্যা অনেকেরই মাথায় ঢোকে না।
ভোরের সূর্য্য বোধহয় গতকাল রাতের পাপাচারের জন্য উদিত হতে লজ্জা পাচ্ছিল। সেই আলো-আঁধারিতে আন্নাবুড়ি আবিস্কার করলো মীনার জীবন্মৃত দেহ, তার দেহনির্গত গর্ভস্রাব ও শোণিতপ্রবাহে মধ্যে। বুড়ির পক্ষে সম্ভব ছিল না, মীনার ওই দেহ তুলে নিয়ে যাওয়ার। অনেকক্ষণ পর কিছু রাখাল বালকের সাহায্যে, বাঁশের মাচা মত কিছু একটা বানিয়ে, মীনাকে ঘরে এনে তুললো আন্নাবুড়ি।
গোটা একটা চালকুমড়ো দক্ষিণা কবুল করে গ্রামের একমাত্র কবিরাজ কাম ওঝা কাম গুণীন, লখাই মাঝিকে মীনার চিকিৎসার ভার নিতে রাজী করালো বুড়ি। যৌবনে মাঝির সাথে কোন একটা রসালো সম্পর্কের দিব্যিও দিলো বুড়ী। গুণীনের হাতযশেই হোক, বা পুরুষানুক্রমে শেখা কবিরাজী বিদ্যার জোরেই হোক, কিংবা আদিবাসীদের ভগবান বোংগা বুড়ুর আশীর্বাদেই হোক, শরীর থেকে অপর্যাপ্ত রক্তক্ষরণ হওয়ার ফলে বাঁচবার বিন্দুমাত্র আশা না থাকা স্বত্তেও, মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এলো মীনা। একজন গ্রাম্য হাতুড়ে চিকিৎসকের জংলি গাছপালার টোটকা এবং একজন অশিতীপর বৃদ্ধার অক্লান্ত সেবা পুনর্জন্ম দান করলো মীনার।
আস্তে আস্তে চিকিৎসায় সাড়া দিলেও, শারিরীক ভাবে খুবই দুর্বল ছিলো মীনা। প্রথম যেদিন শরীরটাকে টেনে হেঁচড়ে ঘরের বাইরে বার করতে পারলো, দিকচক্রবালে সেদিন অস্তমিত সূর্য্যের লালিমার সাথে সাজুয্য রেখে উঠেছে কালবোশেখীর ঝড়। দামাল হাওয়ায় মিশে আছে লাল মাটির অবাধ্যতা। আর সেই ধুলোর পাহাড় ভেদ করে আসছে এক কালপুরুষ, যে আগামীদিনে মীনার জীবনটাই পাল্টে দেবে। তার এই “নেই কিছুর” অমাবস্যায় ভরা জীবনে আনবে “সব পেয়েছির” রামধনু। সে আর কেউ নয়, মীনার স্বামী বিপ্লবের বাল্যবন্ধু কামেশ্বর সিংহ।
ভালবাসার ভিখারি
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,979
Joined: Feb 2019
Reputation:
3,285
অসাধারণ ছিল লেখাটা !!
লাইক আর রেপু রইলো।
clp); clp);