31-05-2022, 01:48 PM
অনেক inspiration পেলাম লেখাটা পড়ে। কাউকে প্রকৃতপক্ষে কিছু শেখাতে গেলে নিজের ego বিসর্জন দিতে হয় এটা universal truth, কিন্তু তুমি যে বলেছিলে একই অঙ্গে এত রূপ শীঘ্রই আসছে - সেটা কবে আসবে?
(31-05-2022, 01:48 PM)Somnaath Wrote: অনেক inspiration পেলাম লেখাটা পড়ে। কাউকে প্রকৃতপক্ষে কিছু শেখাতে গেলে নিজের ego বিসর্জন দিতে হয় এটা universal truth, কিন্তু তুমি যে বলেছিলে একই অঙ্গে এত রূপ শীঘ্রই আসছে - সেটা কবে আসবে?
(31-05-2022, 02:34 PM)Sanjay Sen Wrote: প্রতিবেদনটা আগেও পড়েছি, তবে একটু অন্যরকম ভাবে, ছাত্র ও শিক্ষকের এক অপূর্ব মেলবন্ধন। খুব ভালো লাগলো clp);
(31-05-2022, 03:05 PM)Baban Wrote: এই লেখা পড়ার পর বেশি কিছুই বলার নেই শুধু এইটুকু ছাড়া যে - জীবনের সবচেয়ে বড়ো শিক্ষক আর কেউ নয়, স্বয়ং নিজেই। শুধু সেই শিক্ষক কে জাগিয়ে তলার জন্য প্রয়োজন এমন এক অভিনেতার যে অজ্ঞতার মুখোশ পরে তোমার ভেতরের সেই শিক্ষককে টেনে বাইরে নিয়ে আসতে পারেন। কিছু মুখোশের আড়ালে বোধহয় হাসিমুখের পবিত্র শক্তি ও বিকাশ লুকিয়ে থাকে ♥️♥️♥️♥️
(05-06-2022, 11:10 AM)Baban Wrote: আরিব্বাস!! এতো দারুন আঁকার হাত দেখছি!
স্কেচটাও যেমন বোঝে, তেমনি রঙের ব্যবহারও জানে! ক্যা বাত!
যেমন পাখির গায়ের পালক গুলো, তেমনি বাচ্চা মেয়েটার মুখ আর তেমনি শেষে ওই মহিলার শাড়ির ভাঁজ গুলো। দারুন!
এখন তো সবে শুরু...... এখনো অনেক কিছু জানা বাকি জীবনে। যত জানবে, যত শিখবে, যত বুঝবে ততই হাত আরও সুন্দর সব জাদুতে ফাঁকা খাতা ভরিয়ে তুলবে। বাবার থেকেও অনেক ভালো ও উন্নত হবে সেসব আঁকা। হয়তো সেদিন বাবাই বলবে - এ কি রে ভাই? এ যে আমিই ঘোরা হয়ে গেলাম। সিপাহী তো বেটা নিকলা। একটু টিপস দে বাবু আঁকার ♥️♥️
(05-06-2022, 11:49 AM)Sanjay Sen Wrote: ওইটুকু একটা ছেলে আর কি অসাধারণ তার সৃষ্টি। মুগ্ধ হয়ে গেলাম দেখে। জামাইষষ্ঠী কিরকম চলছে, I mean খাওয়া-দাওয়া কিরকম চলছে এখনো পর্যন্ত?
(05-06-2022, 08:53 PM)Jupiter10 Wrote: Marvelous!!! আমি চোখ সরাতে পারলাম না।আপনার ছেলের ছবি দেখে আমি মুগ্ধ।জানিনা আপনার ছেলের বয়স কত হবে। তবে তার ছবি আঁকা অসাধারণ। বিশেষ করে ওই পাখির ছবি এবং গ্রাম্য মহিলার। কি সুন্দর পেন্সিল শেড এবং তুলির টান! জলরঙের ব্লেনডিংও বড় ছেলে যারা আঁকা আঁকি করে তাদের হার মানাবে। আমি বলবো সে যেন আঁকা না বন্ধ করে দেয়। আমাদের প্রজন্মকে পড়ার চাপে অনেক কিছুই ছুঁড়ে ফেলতে হয়েছিল। কিন্তু বর্তমানে দক্ষতাই আসল।
অনেক ধন্যবাদ এইরকম ছবি শেয়ার করার জন্য। আমি ফোটোগ্রাফির থেকে হাতে আঁকা ছবি বেশি পছন্দ করি।
আমার ছেলের বয়স আট বছর .. ক্লাস থ্রিতে পড়ে। সিবিএসই বোর্ড বলে পড়াশোনার চাপ তো আকাশ ছোঁয়া .. কিন্তু আমি ওকে কোনো ব্যাপারই pressurized করি না .. ওর যেটা ভালো লাগে ও সেটাই করে .. ও যদি চায় তাহলে আঁকাটা অবশ্যই continue করতে পারে।