22-12-2021, 08:35 PM
সান্তা ক্লজের বড়দিনের উপহার সংক্রান্ত কিছু একটা লেখা হবে বলে মনে হচ্ছে, অপেক্ষায় থাকবো ।

(24-12-2021, 04:05 PM)Sanjay Sen Wrote: লেখার সঙ্গে তোমার আঁকা ছবিগুলো দারুন significant এবং অবশ্যই সামঞ্জস্য রেখে হয়। লেখার থেকে ছবির ফ্যান হয়ে পড়েছি বেশি।
আজকের গল্পটা খুব ভালো লাগলো। শিশুমন তোমার থেকে ভালো কেউ বোঝে না। by the way এটা কি তোমার ছোটবেলার স্মৃতি?
(24-12-2021, 04:05 PM)Bichitravirya Wrote: কি বলবো সেটাই ভাবছি.....
ভালো হয়েছে সেটা তো বলার অপেক্ষা রাখে না... বিনুর সহজ সরল বিশ্বাস.... এই ধরনের কতো রকমের বিশ্বাস আমরা করতাম ছোটবেলায়। তারপর পরপর এক এক করে সব বিশ্বাস গুলো ছেলেমানুষি হয়ে গেল। থাক ওইসব কথা....
দারুন হয়েছে গল্পটা
❤❤❤
(24-12-2021, 04:52 PM)Baban Wrote: খুব সুন্দর গল্প... বিশ্বাস ও বাস্তবের মাঝের তফাৎ মাঝে মাঝে চেপে রাখায় আলাদাই আনন্দ লুকিয়ে.
তবে বিনুবাবুর ওপর আমার রাগ হচ্ছিলো খুব..... ওই বাচ্চাগুলোর মা, তারপরে বাচ্চাগুলোর দিকে তাক করতে যাওয়া, বা বেড়ালের দিকে, টিকটিকি..... অবশ্য এতে পুরোপুরি তাকে দোষ দেওয়াও যায়না... ওই উপহারের মান রক্ষা করছিলো সে..... যদিও সেটা প্রাণ রক্ষা করতে ব্যবহার করা উচিত..... তবু ছোট মানুষের মাথায় ওতো কিছু ঢোকেনা. তবু আমার এসব দেখলে মাথা গরম হয়ে যায়... এটা আমার ছোটবেলা থেকেই... জন্তু জানোয়ারের ওপর এমনি এমনি ইয়ার্কি মারার জন্য ব্যাথা দেওয়া দেওয়া, মেরে মজা পাওয়া দেখলে অসহ্য লাগে........ তবু.. স্বয়ং ফেলুদা পর্যন্ত তার ছোটবেলায় এই ভুল করেছে.. তাই বিনুবাবুকে ক্ষমা করাই যায়
আসলে সবকিছুর মতো উপহার প্রদান করারও একটা উপযুক্ত সময় বা বয়স থাকে। (24-12-2021, 03:40 PM)Bumba_1 Wrote:
সান্টাক্লসের উপহার
লেখা এবং প্রচ্ছদ :- বুম্বা
হুঁ হুঁ বাওয়া .. এসব লজেন্স ফজেন্সের ব্যাপার নয় .. এ অন্য জিনিস। ছেলেদের সাহসী করতে হবে, যুগটার কথাও তো ভাবতে হবে।"
(24-12-2021, 09:03 PM)Bichitravirya Wrote: Particular এই কথাটার মানে কি !... মানে সাহসী করার জন্য বন্দুক দিতে হবে ! আর যুগের কোন কথাটা ভাবার কথা বলছে বিনুর বাবা ?
❤❤❤
(24-12-2021, 09:49 PM)Bumba_1 Wrote: এখানে বিনুর বাবাকে basically একজন ভুল সিদ্ধান্তে উপনীত হওয়ার মানুষ হিসেবে দেখিয়েছি বা দেখানোর চেষ্টা করেছি।
ভদ্রলোকের ধারণা আগের থেকে সমাজ এখন অনেক কঠিন এবং লড়াকু (এটা যদিও বেশিরভাগ মানুষের প্রাক্তন আর বর্তমান সমাজ সম্পর্কে ধারণা - আগে সবকিছু সোজা ছিলো, এখন সবকিছু কঠিন হয়েছে) রূপ ধারণ করেছে। তাই survival of the fittest হওয়ার জন্য লড়তে হবে .. আর লড়তে গেলে ছোটবেলা থেকেই স্বাবলম্বী এবং সাহসী হতে হবে।
তাই সান্টাক্লসের উপহারে লজেন্স, গল্পের বই, ছড়ার বই - এইসব বাদ পড়েছে। ভদ্রলোকের ধারণা এগুলোর সান্নিধ্যে এলে তার ছেলে হয়তো আতুপুতু হয়ে থাকবে চিরকাল .. সেইজন্যই যুগ পরিবর্তনের অজুহাত দিয়ে বন্দুক উপহার।
(24-12-2021, 10:22 PM)Bichitravirya Wrote: বেনুর বাবাকে স্যালুট... হয়তো সত্যি এরকম চিন্তাধারার লোক আছে... না থাকলে বরং অবাক হবো :shy:
❤❤❤
(28-12-2021, 11:39 AM)Sanjay Sen Wrote:তারমানে আবার সেই শিশুদের জন্য গল্প
(28-12-2021, 12:01 PM)Bichitravirya Wrote: কোন আবিষ্কার এর গল্প মনে হচ্ছে... বাচ্চারা এরকম অনেক করে... আমিও মাঝেসাঝে করি, বাচ্চা বলে কথা![]()
❤❤❤