Posts: 4,425
Threads: 6
Likes Received: 9,401 in 2,853 posts
Likes Given: 4,330
Joined: Oct 2019
Reputation:
3,232
30-10-2021, 10:13 AM
(This post was last modified: 30-10-2021, 10:14 AM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(29-10-2021, 09:47 PM)Baban Wrote: একটি প্রশ্ন - বাবান
আকাশ কেন নীল গো দাদা?
আমি আসলে বড্ড হাঁদা
জানিনা কত কথার মানে
ভেসে এসেছি স্রোতের টানে
এই স্রোতেতেই দেখেছি ডুবতে
কত প্রাণকে জীবন খুঁজতে
একটু বাঁচার আশা নিয়ে
হাতড়েছে স্রোতে তবু গেছে তলিয়ে
পাল্টেছি তাই নিজেকে গলিয়ে
ঝেড়ে ফেলে বস্ত্র অতীত ভুলিয়ে
ভেজা বস্ত্র ডুবতে দেখেছি
নতুন বস্ত্র পড়তে শিখেছি
আরও শিখেছি অনেক কিছু
মানব শরীরে আজকে পশু
তবু বুঝিনা কেন নীল এই আকাশ
অদৃশ্য কেন এই ঠান্ডা বাতাস?
#baban
খুব ভালো লিখেছো বাবান ভাই clp);
সাথে চলেছো
সাথী হয়েছো
হে নারী, তুমি জানো কি
আকাশ কেন নীল ..
তোমার ছলনায়, তোমার শাড়ির রঙ্গে
আকাশ হলো নীল
Posts: 18,206
Threads: 471
Likes Received: 66,575 in 27,876 posts
Likes Given: 23,885
Joined: Feb 2019
Reputation:
3,283
(30-10-2021, 10:13 AM)Bumba_1 Wrote: খুব ভালো লিখেছো বাবান ভাই clp);
সাথে চলেছো
সাথী হয়েছো
হে নারী, তুমি জানো কি
আকাশ কেন নীল ..
তোমার ছলনায়, তোমার শাড়ির রঙ্গে
আকাশ হলো নীল
শেষ লাইনটা ,
আকাশ হলো লীন
হলে আরো ভালো হতো ...
•
Posts: 6,207
Threads: 42
Likes Received: 12,589 in 4,194 posts
Likes Given: 5,341
Joined: Jul 2019
Reputation:
3,802
(30-10-2021, 10:13 AM)Bumba_1 Wrote: খুব ভালো লিখেছো বাবান ভাই clp);
সাথে চলেছো
সাথী হয়েছো
হে নারী, তুমি জানো কি
আকাশ কেন নীল ..
তোমার ছলনায়, তোমার শাড়ির রঙ্গে
আকাশ হলো নীল
ধন্যবাদ দাদা ❤
তুমিও সুন্দর লিখেছো clp);
(30-10-2021, 09:38 AM)Bichitravirya Wrote: কবিতাটা রাতেই পড়েছিলাম কিন্তু তখন মানে বুঝিনি.... এখন ঘুম থেকে উঠে পড়ে তারপর মানেটা বুঝলাম... প্রথম আর শেষ লাইনের অর্থ লঘু হলেও মাঝের সব লাইনের অর্থ গুরুগম্ভীর 
❤❤❤
ধন্যবাদ...... যা মাথায় এসেছিলো.... লিখে দিয়েছি :)
•
Posts: 1,279
Threads: 2
Likes Received: 2,347 in 1,042 posts
Likes Given: 1,669
Joined: Jul 2021
Reputation:
668
(28-10-2021, 04:22 PM)Baban Wrote: টান - বাবান
কলেজ থেকে ফিরছিলো সন্তু. ভালো নাম শান্তনু. নতুন সাইকেল কিনেছে আজ কয়েকমাস হয়েছে মাত্র. তাই সেটি করে আসা যাওয়া শুরু. রোজকের মতো আজকেও ফিরছিলো সন্তু. বুড়ো আমাগাছ ক্রস করে বাঁ দিকে মোর নিয়ে অজয় কাকুদের বাড়িটা ছাড়িয়ে এগিয়ে যাচ্ছিলো ও. কিন্তু একটু এগোতেই ফোঁস ফোঁস আওয়াজে আর গরররর গরররর আওয়াজে চমকে উঠলো সন্তু. কোথা থেকে আসছে আওয়াজ টা? ধীর গতিতে আর কিছুটা এগোতেই চোখে পড়লো ব্যাপারটা. একটা ঝোপের সামনে একটা চেনা কুকুর কান উঁচু করে দাঁড়িয়ে ওই ঝপগুলোর ফাঁক দিয়ে কি দেখছে আর গরর গরর করছে. আর ঝোপের ভেতর থেকেই তীক্ষ্ণ কণ্ঠে আউউউউউউউউ আর ফোঁস আওয়াজ আসছে. সন্তুর বুঝতে অসুবিধা হলোনা সেটা একটা বেড়াল. তবে মনে হয় বেশি বয়স না. ছোটই হবে.
সন্তু একবার ভাবলো পাস কাটিয়ে চলে যাবে. ঐতো একটু দূরেই বাড়ির গেট. কিন্তু কেন জানি একটা অদ্ভুত দুশ্চিন্তা শুরু হলো ওর. কেন? কার জন্য? ওর বেড়ালটার জন্য? ওটা তো ওর পোষাও নয়... তাহলে?
শেষ পর্যন্ত ও ওর বাড়ির রাস্তা ধরলো. পেছন থেকে তখনো ফোঁস আর গরর আওয়াজ. যত দ্রুত সম্ভব ততো জোরে প্যাডেল করে গেট খুলে সাইকেল ঢুকিয়ে বেল বাজালো সন্তু. মা দরজা খুলতেই ঢুকে দৌড় দিলো রান্না ঘরে.
আরে!! আরে ওদিকে কোথায় যাচ্ছিস? রান্নাঘরে কি চাই তোর?
মায়ের কথার উত্তর দেবার সময় নেই. ফেরার সময় মায়ের হাতে ব্যাগ ধরিয়ে বেরিয়ে গেলো ও. ছেলের আজব কান্ড দেখে আশ্চর্য হলো মা. তিনিও বাইরে গেলেন ছেলের পিছনে. উফফফ সাইকেলটাও স্ট্যান্ড দিয়ে দাঁড় করানো প্রয়োজন মনে করেনি. দেয়ালে হেলান দিয়ে রাখা. বাইরে বেরোতেই তিনি শুনলেন ছেলে বলছে - এই... এই আয় আয়.. চু চু আয়.
দূরে দাঁড়িয়ে থাকা কুকুরটা হটাৎ সন্তুর দিকে তাকিয়ে কয়েক পলক দেখে এগিয়ে আসতে লাগলো লেজ নাড়তে নাড়তে. সেটা কাছে আসতেই সন্তু ওদের গেটের সামনে কয়েকটা বিস্কুট ফেলে দিলো আর কুকুরটাও এসে খেতে লাগলো ওগুলো. মা অবাক.... একটা কুকুরকে খেতে দেবার এতো তাড়া ছেলের? কিন্তু ওকি! আবার দৌড়ে সামনে কোথায় যাচ্ছে সন্তুটা?
সন্তু দৌড়ে এলো ওই ঝোপের কাছে. নিচু হলো. ওইতো সাদা হলদে পা দুটো. বেচারা ভয় ওকে দেখেও আউউউউ আউউউ করে ওয়ার্নিং দিচ্ছে. চমৎকার সাহস মানতেই হবে. সন্তু আরও নিচু হলো. ঐতো ফুটফুটে বিল্লু বাবুর মিষ্টি মুখ দেখা যাচ্ছে. আরে ঐযে নতুন পুচকে গুলো হয়েছিল তাদেরই একটা না? তাহলে তো পূর্ব পরিচিত ইনি.
এই পুচকে... আমাকে ভয় পাচ্ছিস কেন রে? আমাকে তো চিনিস. সন্তুর কথায় কিনা কে জানে বাচ্চাটার চোখ মুখের রাগ ভয় কেটে গেলো. মিউ মিউ করে বাইরে বেরিয়ে এলো সে . কিন্তু সতর্ক সে. সন্তুo একবার দেখে নিলো ডানদিকে. এখনো বিস্কুটে মগ্ন কুকুর. অনেকগুলো বিস্কুট দিয়েছে. আজ নির্ঘাত মায়ের বকুনি খেতে হবে. কিন্তু সে হোক. হাত বাড়ালো সন্তু.. এতক্ষন আতঙ্কে থাকা বাচ্চাটা ভয় পেয়ে পিছিয়ে গেলো. কিন্তু পালালো না. সন্তু হাত বাড়িয়ে ঘাড়ের নরম অংশটা ধরে তুলে নিলো সেটাকে. লেজ গটিয়ে চুপচাপ শান্ত ভাবে ঝুলে রইলো বিল্লু বাবু . সন্তু ওটাকে ওই ভাবেই ধরে উল্টো দিকের পাঁচিলে তুলে দিলো. এখানে অনেকবার এটাকে নিজের ভাইবোনের আর মায়ের সাথে দেখেছে ঘোরাঘুরি করতে. একটা বিস্কুট ছোট ছোট টুকরো করে ওর সামনে দিলো. ছোট্ট মুখ হা করে খেতে লাগলো সে ওই বিস্কুট .
নামিস না কিন্তু তুই. এখানেই থাক..... বুঝলি? হাত বুলিয়ে বললো সন্তু. বিড়াল বাচ্চাটা কি বুঝলো কে জানে. শুধু খেতে খেতে মিষ্টি গলায় উমমমম করে আবার খেতে লাগলো. এবার ফিরে আসতে লাগলো সন্তু. মা বাইরে দাঁড়িয়ে. পুরোটাই দেখেছে সে. মায়ের কাছে এসে মুচকি হেসে মাথা চুলকিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বললো - মা... ক্ষিদে পেয়েছে.... চলো খেতে দাও. তারপরে মুখ ফিরিয়ে কুকুরটা কে আদেশের স্বরে বললো - একদম ওদের পেছন লাগবোনা বুঝলি. কুকুরটাও শেষ বিস্কুট খেতে খেতে লেজ নাড়িয়ে দিলো. ছেলের ব্যাগ ধরা মা এবার নিজের মনে হেসে গেট লাগিয়ে ফিরে এলো ঘরে.
সমাপ্ত
দারুন গল্প এবং তার সঙ্গে সার্থক নামকরণ
Posts: 6,207
Threads: 42
Likes Received: 12,589 in 4,194 posts
Likes Given: 5,341
Joined: Jul 2019
Reputation:
3,802
(31-10-2021, 10:56 AM)Sanjay Sen Wrote: দারুন গল্প এবং তার সঙ্গে সার্থক নামকরণ
অনেক ধন্যবাদ ❤❤
•
Posts: 6,207
Threads: 42
Likes Received: 12,589 in 4,194 posts
Likes Given: 5,341
Joined: Jul 2019
Reputation:
3,802
03-11-2021, 11:37 AM
(This post was last modified: 03-11-2021, 04:45 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
সাহস লেখার পরে আবারো আসছি ফিরে!!
ভুত চতুর্দশী উপলক্ষে আবার ছন্দের মিল নিয়ে ফিরছি আজ সন্ধে....যার নাম........
ভু... ভু.... ভুত!!
Posts: 6,207
Threads: 42
Likes Received: 12,589 in 4,194 posts
Likes Given: 5,341
Joined: Jul 2019
Reputation:
3,802
03-11-2021, 06:59 PM
মনে আছে সেই দিনগুলো
চাদর চাপিয়ে গায়ে
ঘিরে বসতাম ভাই বোনেরা
শান্ত শীতল সন্ধেটায়
কখনো জেঠু কখনো বাবা
কখনো বা ঠাকুমা
আবার কখনো মেসো মাসি
কিংবা প্রিয় ছোটমামা
কিসের গল্প?
কিসের আবার....
সেইজে প্রিয় বিষয়
যা শুনলে মন জুড়তো
আবার লাগতো দারুন ভয়!
ভুত গো দাদা ভুত যে ছিল
মোদের আড্ডার প্রাণ
যদিও রাতে বাথরুম যেতে
আঁতকে উঠতো জান!
মনে পড়তো সেসব গল্প
সেই যে মামার বয়স অল্প
গেছিল করতে রাতে যে ইয়ে...
কাউকে না জাগিয়ে একাই এগিয়ে
দরজা খুলে বাইরে বেরিয়ে
কলঘরে ঢুকে দরজা লাগিয়ে
কাজে ব্যাস্ত হতেই হটাৎ
বাইরে যেন কিসের আওয়াজ?
কেউকি হাসে?
আশেপাশে?
দূরেই ছিল এখন কাছে!
ওরে বাবা শুনছি একি!
কাঁদছে গলা করে যে নাকি
এগিয়ে আসে আওয়াজ টা যে
এবার যে শুনি খুবই কাছে
বাইরে কি তবে দাঁড়িয়ে কেউ?
দূরে শুনি ডাক ঘেউ ঘেউ ঘেউ
ওরা ঠিক বোঝে এসব ব্যাপার
কিন্তু এবারে কি হবে আমার?
ধুর ছাই কেন এলাম একা?
আমি সত্যিই আস্ত বোকা
এতটা বলে থামলো মামা
ঠিক করলো নিজের জামা
মামা মামা... তারপরে কি ?
বাঁচলে কিকরে বলোতো শুনি!
জড়িয়ে চাদর মামা বললো
শোন তাহলে আগে কি হলো...
আমি তো বুঝি জ্ঞান হারাবো
কিকরে আমি ভুত তারাবো?
এদিকে যে বাইরে বাচ্চা কাঁদে
বাড়িতে নেই বাচ্চা আমি বাদে!
সবাই বড়ো আমার থেকে
ডাকটা আসছে থেকে থেকে
ওরে বাবা এযে বাইরেই!
ওয়া ওয়া কেঁদে চলেছেই
ভয় আমার পাচ্ছে কান্না
বাইরে এখন বেরোতে মানা
বেরোলেই যে চাপবে ঘাড়ে
নইতো মরবো ভুতের মারে!
ওগো ঠাকুর বাঁচাও আমায়
ভয় আমার বুঝি জ্ঞান এই হারায়
তখনি হটাৎ আওয়াজ থামলো
ভয়টা যেন একটু কমলো
গেলো কি তবে সে চলে?
বেরিয়ে এলাম দরজা খুলে
না কই? নেইতো কেউ
বাইরে তখনো ঘেউ ঘেউ ঘেউ
বাইরে বেরিয়ে যেই গেছি এগিয়ে
অমনি আবার গেলাম দাঁড়িয়ে!
পেছনে আবার কাঁদছে কে গো?
এবার তাহলে গেলাম মাগো
তোমার পাচু গেল এবার
চোখে ভাসছে মুখ যে সবার
ওমা পায়ে দিচ্ছে সুড়সুড়ি!
এবার খাবে আমার নাড়ি ভুঁড়ি
নিচ্ছি তখন ঠাকুরের নাম
বাঁচাও আমায় রাম রাম রাম
হচ্ছে নাতো কিছুই দেখি
কেঁদেই চলেছে ভুত বাবাজি
সাহস করে আমি ঘুরেছি
জানি আমি এমনিতেও গেছি
ঘুরে দেখি কেউ আর নেই
আসছি ফিরে পিছন না ফিরেই
কিসে আমার লাগলো যে পা
ফ্যাস করে অমনি উঠলো যে তা
আমিও উঠেছি ভয় লাফিয়ে
দিলাম যে দৌড় এলাম পালিয়ে
সিঁড়িতে উঠেই কিসে খেলাম ধাক্কা
বুঝলাম এবার পাবো অক্কা
ধরে ফেললো দুটো হাত আমায়
টান পড়লো আমার জামায়
কিরে বাবু তুই এই রাতে?
গেছিলি নাকি কলঘরেতে?
উফফফ বাবা চেনা এই গলা
আমার দাদুর জড়িয়ে গলা
বললাম দাদু বাইরে যে ভুত!
বাচ্চার গলা করে ডাকছে যে খুব
হাসলো দাদু শুনে আমার কথা
চলতো কই ভুত আমায় দেখা
দাদুকে নিয়ে এলাম আবার
বাইরে যে সেই একি অন্ধকার
বলল দাদু কই ভুত তোর ?
ডাকতো তাকে দেখি কত জোর
ঢোক গিলে আমি বলি দাদুকে
চলে যাই চলো ফিরে ঘরেতে
ওই যে কাঁদে শুনছো তুমি!
এই শুনেই তো পালাই আমি
দাদু হেসে বলে ওরে বোকা ছেলে
তাকিয়ে দেখ ওই টিনের চালে
আমিও তাকাই খুব ভয় ভয়
কি জানি দেখে যদি আর না সয়
যেই তাকিয়েছি চালের ওপর
গেল সোজা একদিকেতে নজর
আরে.. কি রে ওটা গাছের ডালে?
ঠ্যাং ঝুলিয়ে লেজটা নারে?
সাহস করে গেলাম এগিয়ে
ওটাও দাঁড়ালো লেজ বেঁকিয়ে
বুঝলাম ওটা ছিল চোখের ধোঁকা
আমি সত্যিই আস্ত বোকা
ভাবছিলাম যারে তেনাদের দালাল
সে আসলে একটা বিড়াল!!
দাদু এবারে এগিয়ে এলো
কাঁধে রেখে হাত আমায় বললো
শোনো দাদুভাই একটা কথা
ভয় পেয়োনা তুমি অযথা
এবার তুমি যাও গো ফিরে
উঠতে হবে আবার ভোরে
এবার গিয়ে শুয়ে পোড়ো
ভয় পেয়োনা, হচ্ছ বড়ো
আমিও হেসে আসছি ফিরে
বুকে অনেক সাহস নিয়ে
দোতলাতে আমি উঠেছি যেই
মনে পড়লো.... দাদুতো আর নেই!
গেছেন তিনি মোদের ছেড়ে
বছর দুয়েক আগে চলে
জানলা দিয়ে বাইরে তাকাই
বিড়ালটা আর ওখানে নাই
পেয়ারা গাছটা হাওয়ায় নড়ছে
বুকে আবারো ভয় করছে
কিন্তু আমি দিলাম না দৌড়
মনে আমি আনলাম জোর
মনে পড়লো মুখটা দাদুর
বাইরে উড়ছে অনেক বাদুড়
ভয় খুবই লাগছিলো আমার
ইচ্ছে করছিলো দৌড়ে যাবার
তবু আমি দম নিয়ে
গিয়েছিলাম সামনে এগিয়ে
ঘরে ঢুকে দরজা ভিজিয়ে
শুয়ে পড়লাম বালিশ জড়িয়ে
এইটা ছিল সেই গল্প মামার
শুনে হাত পা কাঁপতো আমার
বাবা মা মাসি মেসো কাকি
এরাও হয়েছে ভুতের সাক্ষী
কখনো বাড়িতে বা বেড়াতে গিয়ে
অজানা ডাকে নাকি গেছে বেরিয়ে
আরও কত যে শুনেছি কাহিনী
কখনো একা বা নিয়ে বাহিনী
আজও মনে পড়ে গো সেসব
হারিয়েছে সেদিন স্মৃতি আজ সব
তবু একটা কথা মানতেই হয়
সবচেয়ে সেরা হলো ভুতেরই ভয়!
কারণ যতই বড়ো হও না কেন
স্মার্টও তুমি হলে ভীষণ...
একবার যদি তার পাল্লায় পড়ো
ফাটবে তখন তোমারো........ (বুঝেই গেছো)
#baban
![[Image: 20211103-180318.png]](https://i.ibb.co/fFxMdpk/20211103-180318.png)
Posts: 4,425
Threads: 6
Likes Received: 9,401 in 2,853 posts
Likes Given: 4,330
Joined: Oct 2019
Reputation:
3,232
খুব খুব খুব সুন্দর লিখেছো clp);
ভূতগ্রস্তের মানে কি জানো? ভূতাবেশ? ভূতাবিষ্ট?
কোন কোন ভূত শান্তশিষ্ট? কারা খুবই ন্যায়নিষ্ঠ?
কোন কোন ভূত করে রাম-নাম? কারা গায়ে হরে-কেষ্ট?
ভূতের জগতে কারা অতি ওচাঁ? কারা রূপে গুণে শ্রেষ্ঠ?
Posts: 6,207
Threads: 42
Likes Received: 12,589 in 4,194 posts
Likes Given: 5,341
Joined: Jul 2019
Reputation:
3,802
(03-11-2021, 07:22 PM)Bumba_1 Wrote: খুব খুব খুব সুন্দর লিখেছো clp);
ভূতগ্রস্তের মানে কি জানো? ভূতাবেশ? ভূতাবিষ্ট?
কোন কোন ভূত শান্তশিষ্ট? কারা খুবই ন্যায়নিষ্ঠ?
কোন কোন ভূত করে রাম-নাম? কারা গায়ে হরে-কেষ্ট?
ভূতের জগতে কারা অতি ওচাঁ? কারা রূপে গুণে শ্রেষ্ঠ?
অনেক ধন্যবাদ ❤
ওরে বাবা তুমি তো দেখছি ভুত বিশেষজ্ঞ.....
কিছু জানতাম.... তবে ভালোভাবে অবশ্যই জানতে চাই... আমার মনে হয় স্কন্দকাটা সাংঘাতিক... অন্তত দৈহিক দিক থেকে.....তুমি এগুলোর উত্তর জানাতে পারো. আর নিজের জানা কোনো অভিজ্ঞতাও পারলে জানাতে পারো. :shy:
Posts: 3,732
Threads: 14
Likes Received: 2,598 in 1,412 posts
Likes Given: 2,044
Joined: Apr 2021
Reputation:
532
পড়লাম.... অসাধারণ লাগলো... আমার মনে হয় এটাকে ছড়াই বলা উচিত....  আপনি আর বুম্বাদা হলেন গিয়ে সব্যসাচী  সমান দক্ষতা কাব্য আর গদ্যে
ছোটবেলায় ভুতের গল্প শোনানোর লোক ছিল না.... তাই শুনিনি.... কিন্তু এখন আপনার এই ছড়া পড়ে মনে হচ্ছে... কতো অভাগা আমি...  Sad
তবে ভুতের অভিজ্ঞতা হয়েছে... এটার তুলনা নেই
❤❤❤
Posts: 6,207
Threads: 42
Likes Received: 12,589 in 4,194 posts
Likes Given: 5,341
Joined: Jul 2019
Reputation:
3,802
•
Posts: 1,279
Threads: 2
Likes Received: 2,347 in 1,042 posts
Likes Given: 1,669
Joined: Jul 2021
Reputation:
668
03-11-2021, 08:37 PM
(This post was last modified: 03-11-2021, 08:38 PM by Sanjay Sen. Edited 1 time in total. Edited 1 time in total.)
বুম্বা মিঁয়া তো বাড়ে মিঁয়া লেকিন ছোটে মিঁয়া অর্থাৎ বাবান মিঁয়া সুবহানাল্লাহ্
দুজনেই অসম্ভব গুণের অধিকারী - এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ
Posts: 18,206
Threads: 471
Likes Received: 66,575 in 27,876 posts
Likes Given: 23,885
Joined: Feb 2019
Reputation:
3,283
(03-11-2021, 08:34 PM)Baban Wrote: অনেক ধন্যবাদ ❤ তোমাদের ভাল লাগছে জেনে আমার ভালো লাগছে :shy:
ভুত এমনই একটা বিষয় এটাকে এড়িয়ে যাওয়া সহজ নয়... ছোটবেলায় হোক বা বড়োবেলায়... একটু কেমন কেমন করেই
তা কেমন অভিজ্ঞতা? আড্ডা থ্রেডে গল্পকারে লিখতে পারো.... অবশ্য কোনো সমস্যা না থাকলে.
এখানেও একটা ভূত আছে পিনুরাম নামের ...
Posts: 6,207
Threads: 42
Likes Received: 12,589 in 4,194 posts
Likes Given: 5,341
Joined: Jul 2019
Reputation:
3,802
03-11-2021, 08:42 PM
(This post was last modified: 03-11-2021, 08:45 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(03-11-2021, 08:37 PM)Sanjay Sen Wrote: বুম্বা মিঁয়া তো বাড়ে মিঁয়া লেকিন ছোটে মিঁয়া অর্থাৎ বাবান মিঁয়া সুবহানাল্লাহ্
দুজনেই অসম্ভব গুণের অধিকারী - এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ 
Koi humey pyar kare, koi jaan neesar karein
Parkey humri story toh kehte hai log bhala....
•
Posts: 6,207
Threads: 42
Likes Received: 12,589 in 4,194 posts
Likes Given: 5,341
Joined: Jul 2019
Reputation:
3,802
(03-11-2021, 08:37 PM)ddey333 Wrote: এখানেও একটা ভূত আছে পিনুরাম নামের ...
এখানে মানে? আ... আমার থ্রেডে? তা ভুত কি বলছে..... এ তো দেখছি প্ল্যানচেট করে ডাকতে হবে এবারে
•
Posts: 4,425
Threads: 6
Likes Received: 9,401 in 2,853 posts
Likes Given: 4,330
Joined: Oct 2019
Reputation:
3,232
03-11-2021, 08:52 PM
(This post was last modified: 03-11-2021, 08:54 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(03-11-2021, 08:18 PM)Baban Wrote: অনেক ধন্যবাদ ❤
ওরে বাবা তুমি তো দেখছি ভুত বিশেষজ্ঞ.....
কিছু জানতাম.... তবে ভালোভাবে অবশ্যই জানতে চাই... আমার মনে হয় স্কন্দকাটা সাংঘাতিক... অন্তত দৈহিক দিক থেকে.....তুমি এগুলোর উত্তর জানাতে পারো. আর নিজের জানা কোনো অভিজ্ঞতাও পারলে জানাতে পারো. :shy:
নিজের তো প্রচুর অভিজ্ঞতা আছে .. আগামীকাল গল্পগুচ্ছে তাহলে ছড়ার ্আকারে একটা দেবো ভাবছি।
•
Posts: 4,425
Threads: 6
Likes Received: 9,401 in 2,853 posts
Likes Given: 4,330
Joined: Oct 2019
Reputation:
3,232
03-11-2021, 08:54 PM
(This post was last modified: 03-11-2021, 09:34 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(03-11-2021, 08:37 PM)Sanjay Sen Wrote: বুম্বা মিঁয়া তো বাড়ে মিঁয়া লেকিন ছোটে মিঁয়া অর্থাৎ বাবান মিঁয়া সুবহানাল্লাহ্
দুজনেই অসম্ভব গুণের অধিকারী - এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ
থ্যাংকু থ্যাংকু .. তবে আমি বলি কি কাউকেই ছেড়ো না .. দু'জনকেই দ্যাখো
Posts: 6,207
Threads: 42
Likes Received: 12,589 in 4,194 posts
Likes Given: 5,341
Joined: Jul 2019
Reputation:
3,802
(03-11-2021, 08:52 PM)Bumba_1 Wrote: নিজের তো প্রচুর অভিজ্ঞতা আছে .. আগামীকাল গল্পগুচ্ছে তাহলে ছড়ার ্আকারে একটা দেবো ভাবছি।
আরিব্বাস.... কালকে ডবল বোনাজা.... আগে আসবে ভুত আর তারপরে রাতে...... ঐটা না হয় বুঝেই নাও সবাই
•
Posts: 18,206
Threads: 471
Likes Received: 66,575 in 27,876 posts
Likes Given: 23,885
Joined: Feb 2019
Reputation:
3,283
(03-11-2021, 08:47 PM)Baban Wrote: এখানে মানে? আ... আমার থ্রেডে? তা ভুত কি বলছে..... এ তো দেখছি প্ল্যানচেট করে ডাকতে হবে এবারে 
ডেকেছিলাম একটু আগে , বাকি কথা বলা ঠিক হবে না ...
•
Posts: 3,652
Threads: 5
Likes Received: 12,471 in 2,496 posts
Likes Given: 5,012
Joined: Jan 2019
Reputation:
3,076
একজনের ভূতুড়ে অভিজ্ঞতাকে কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে।তাও আবার ছন্দ নিয়ে। নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখেন কবি মশাই। ভুতের গল্প পড়ে থাকলেও কবিতা এই প্রথম তাও আবার সিরিয়াস ভূতের কবিতা। বিশেষ করে দাদুর অংশটা দুবার পড়লাম। দ্বিতীয়বার ভয় পাওয়াবে বৈকি।
"ধুর ছাই কেন এলাম একা?
আমি সত্যিই আস্ত বোকা"
"[b]তবু একটা কথা মানতেই হয়
সবচেয়ে সেরা হলো ভুতেরই ভয়!"[/b]
সেরা লাইন
|