Posts: 6,205
Threads: 42
Likes Received: 12,676 in 4,199 posts
Likes Given: 5,341
Joined: Jul 2019
Reputation:
3,803
শুনে দুঃখ লাগলো....
আবার কথাগুলো পড়ে ভালোও লাগলো. জীবনে না জানি কত কি ঘটে তাইনা... ওই গানটার মতো - কতই রঙ্গ দেখি দুনিয়ায়... ও ভাইরে... দেখো ভালো জনে রইলো ভাঙা ঘরে... মন্দ সে যে....
যাকগে..... শুধু এইটুকুই বলবো এই সমাজ এই পৃথিবীর প্রায় সবাই নিজে বড়ো হতে চায়... তার জন্য যদি তোমায় পায়ে মাড়িয়ে উপরে উঠতে হয় তাও তারা উঠবে... এবারে কেউ কেউ সেই আঘাতের জবাব দিতে নিজেও উঠে দাঁড়ায় আর এগিয়ে যায়... কিন্তু হয়তো দেখা যায় লড়াইয়ের পথে তার সাথে যে ভুলটা হয়েছিল.... লড়তে লড়তে সে নিজেও সেই ভুল করে তাদের দলেরই একজন হয়ে উঠেছে. সেও এগোনোর পথে হয়তো ঠিক একি ভাবে তার থেকে কমজোর কাউকে.......
আর এরই মাঝে পৃথিবীর বুকে আসে কিছু মানুষ যারা নিজেদের মতো বাঁচতে চায়. ওই সিধু জ্যাঠার মতো.... আমার সময় যদি নিজের মতো না কাটালাম তবে আর মানে কি? সে হয়তো ভুল নয়. কিন্তু এই সমাজের নিয়মে তার থেকে বোকা আর ভুল মানুষটা আর পৃথিবীতে নেই.... এইভাবে বেকারই যদি থাকবি... তবে জন্ম নিলি কেন বোকা? এখানেই বাঁচতে গেলে লড়ে বাঁচতে হবে.... আর যদি যোদ্ধা হতে না পারিস... তবে মর শালা..... তুই মরলে অন্যের কিস্সু যায় আসেনা... কিন্তু কেউ ভাবেনা যে সে হয়তো সেরকম যোদ্ধা না হোক..... হয়তো ভালো শিল্পী . যে টাকা কে নয় নিজের কাজকে গুরুত্ব দেয়... কিন্তু ঐযে এই সমাজের নিয়মে তার মতো বোকাপাঁঠা দুটো নেই... আরে না লড়লে খাবি কি? কিন্তু কি করবে সে বলোতো? ওরা যে ওরকমই জন্মায়. কেউ যদি সূর্যমুখী ফুলে লাল রং করে দেয় তবে কি সে গোলাপ হয়ে গেলো? সে সূর্যমুখীই রইলো.... কারণ তার জন্মই হয়েছে ওই ফুল হিসেবে. সেই মানুষ হয়তো ভুল বোকা দূরদৃষ্টি সম্পন্ন নয়.... কিন্তু ওরা ওরাই.
Posts: 3,703
Threads: 14
Likes Received: 2,604 in 1,413 posts
Likes Given: 2,044
Joined: Apr 2021
Reputation:
532
গতকাল ভোররাতে মানে কি 9 জুলাই শুক্রবার ?
আমার বয়স 22 । আমি এই বছরে m. a তে ভর্তি হবো। তাই এখন বসে আছি ( সমাজের কাছে এখন আমি বেকার) । কিন্তু আমি যদি এখন কোন কাজ খোঁজার চেষ্টা করি কিংবা চকরি খোঁজার তাহলে মা দুটো ভালো মন্দ কথা শুনিয়ে দেবে। আগে দিয়েছেও। --- আগে m. a শেষ কর তারপর। ( আমিই যে আমার পরিবারে প্রথম বিএ পাস) । আমাদের আর্থিক অবস্থা খারাপ নয়। তাই আমিও এখনও পর্যন্ত চাকরি কিংবা কাজের দিকে হাঁটা দিই নি। জানি না ভবিষ্যতে কি হবে।
আমি কিন্তু বেশ বড়ো অঙ্কের চাকরি করার স্বপ্ন কখনোই দেখিনা / দেখিনি। আমার স্বপ্ন কি জানেন --- একটা বইয়ের দোকান খোলা। কিংবা কলেজ পাড়ায় বইয়ের দোকানে কাজ করা। কিন্তু আমি আস্তে আস্তে একজন শিক্ষক হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। ( প্রাইভেট টিউটর / কোচিং মাস্টার)
আমি এখনও জীবন দেখিনি সেই ভাবে। যা দেখেছে তাই থেকে আপনার নিরুদা র জীবন কে বর্ণনা করে লেখার ক্ষমতা আমার নেই। মুক্ত মনা মানুষ। তাকে বেঁধে রাখার চেষ্টা করা হয়েছিল। ফলস্বরূপ সবকিছুই শেষ হয়ে গেল।
এর থেকে বেশি আর কিছু লেখার জন্য পেলাম না।