Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,978
Joined: Feb 2019
Reputation:
3,285
ভেসে থাকার অধিকার
ধর্মাশোক
সেদিন হঠাৎ দেখতে পেলাম জাগরীকে
গড়িয়াহাটে
শীতের রোদের বাদামি মলাট রাস্তাঘাটে
দোকান পাটে ,
"তুমি , কতদিন পর দেখা , কী খবর , কেমন আছ? "
কেমন যেন অচেনা লাগল শব্দ দুটো
জাগরীর পৃথুলা শরীরের মত ,
" খবর" মানে তো ব্যতিক্রম
আর আমি যেরকম ভাবে আছি সে তো নিয়ম ,
জাগরী কী জানতে চায় ?
একটার সাথে যোজন তফাতে অন্যটা ,
তবু চারপাশে এত খবরের নেশা,
আকাশের কোনো খবর নেই , মাছেদের নেই
পাখীদের নেই , শিশুদের নেই ,
মানুষ কেবল খবর খুঁজে খুঁজে
ব্যতিক্রমটাই নিয়ম বলে ধরে নেয় ,
তাই নিয়ম হয়ে যায় ব্যতিক্রম ,
এরকম কোনো দুনিয়া সৃস্টি করা যায় ?
যেখানে কোনো খবর হবে না ,
শুধু থাকা হবে , ঝরা হবে ,
ধরা ও না , ছাড়া ও না ,
জন্ম মৃত্যুও খবর না ,
সেদিন হয়তো জাগরী আবার আসবে গড়িয়াহাটে,
কোজাগরী চাঁদের
টিপ পরে
ঝলমলে হেমন্ত সন্ধ্যায়
আমায় দেখে বলবে
" তোমায় দেখেই বুঝি তুমি ভাল আছ
আমিও আছি
আর দেখ ঐ চাঁদ আছে ,
কেমন যেন হাসছে , ......
সেদিন ঐ নিস্খবরী সন্ধ্যায়
বাঁচা হবে জোরদার
খবর নয়
মানুষের শুধু ভালবাসাতেই
ভেসে থাকার অধিকার !!!!
Collected..
(This post was last modified: 14-03-2023, 01:53 PM by
ddey333. Edited 1 time in total.)
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,978
Joined: Feb 2019
Reputation:
3,285
#অন্য_রূপকথা
কোনো এক অজ্ঞাত কারণে, দমদমের যেখানে আমি থাকি সেখানে মাত্র একটি এটিএম ই আজ সকালে কাজ করছিল। বাকিগুলোর কোনোটায় টাকা নেই তো কোনোটায় নোটিশ সাঁটা 'এটিএম নট ওয়ার্কিং'!
যাই হোক, সেই 'শিবরাত্রির সলতে', বন্ধন ব্যাঙ্কের এটিএম টাতে গিয়ে লাইনে দাঁড়িয়ে আছি। আমার আগে দুজন, আর আরেকজন ভেতরে ছিলেন।
তা বলতে নেই, যিনি ভেতরে ছিলেন, বেশ অনেকক্ষন সময় লাগাচ্ছিলেন! এদিকে ভিনাইল লাগানো ঘষা কাঁচের মধ্যে দিয়ে দেখা যাচ্ছিল না কিছুই। আমার আগের চরকা বরকা বারমুডা পরা, কমলা চুলের ছেলেটি উসখুশ করছিল অনেকক্ষন ধরে। তারপর তার সামনের লোকটির থেকে একটু সরে গিয়ে এটিএমের দরজায় টোকা মেরে বলল "আরে কি করছেন টা কি? রোব্বারের বাজার...সবার ই তো তাড়া আছে!" আর তারপর ই 'উহ!' করে একটা বিরক্তির আওয়াজ করল।
সামান্য পরেই দরজা খুলে গেল। বেরোলেন একজন বয়স্ক মানুষ। ধূসর রঙের সোয়েটার পরা...মাথায় একটা হনুমান টুপি। হাতে বাজারের ব্যাগ। আরেক হাতে খাপে ধরা এটিএম কার্ড...সেটিকে যত্ন করে সোয়েটারের নীচে, পাঞ্জাবির বুকপকেটে রাখলেন উনি। তারপর এগিয়ে গেলেন।
ততক্ষনে লাইনে থাকা প্রথম ভদ্রলোকটি এটিএমে ঢুকে গেছেন।
হঠাৎ আমাকে চমকে দিয়ে কমলা চুলের ছেলেটি "দিদি আমার লাইনটা রইল" বলেই সেই ভদ্রলোকের দিকে এগিয়ে গেল। আমার ও, কেন জানি না, চোখ ঘুরে গেল সেই দিকে।
দেখি, ছেলেটি ভদ্রলোকের সামনে গিয়ে বলল "জ্যেঠু, কিছু মনে করবেন না...আমি বুঝতে পারি নি আপনি, মানে একজন বয়স্ক মানুষ ছিলেন এটিএমে... বাজে ভাবে কথা বলে ফেলেছি। স্যরি জ্যেঠু। "
দুজনেই আমার দিকে পিছন ফিরে ছিলেন...তাই শুনতে পেলেও, দেখতে পাচ্ছিলাম না কাউকে...কিন্তু কেন জানি না মনে হচ্ছিল...ছেলেটির মুখে হয়ত একটু লাজুক হাসি ছিল...আর, বৃদ্ধ, কিঞ্চিৎ জবুথবু মানুষটির চোখ হয়ত ছলছল করছিল...একদম আমার ই মতো...
কত সাধারণ একটা কাজ...ক্ষমা চাওয়া...ভুল স্বীকার করা...আর হয়ত মনে মনে সেটা পুনরায় করার অঙ্গীকার না করা...এই তো...এইটুকুই তো... আর সেটুকুই কিভাবে কানায় কানায় ভরিয়ে দিতে পারে মনের আনাচকানাচ...আজ ও...
ফেরার পথে, নিজের মনেই একটা কথা মনে হচ্ছিল... , হালফিলের রাজনীতির অনেক ঊর্ধে...ত্যাগের, তিতিক্ষার...আর হয়ত ক্ষমা চাওয়া বা করারও...
আর তাও...তবুও...
কেন যে এত বিবাদ চারিদিকে...
এত..এত... "এত রক্ত কেন?"
Posts: 5,175
Threads: 21
Likes Received: 7,125 in 3,736 posts
Likes Given: 12,108
Joined: Feb 2020
Reputation:
242
এবার ddey তুমি নিজে কিছু লেখো, একটা চেষ্টা করেই দেখো না ! :)
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,978
Joined: Feb 2019
Reputation:
3,285
ভালবাসা -নবনীতা দেব সেন
ভালবাসা হল - বাড়ি ফিরতে দেরী হলে যখন মা বলে " কি হল আজ অনেক দেরী হয়ে গেল "!
ভালবাসা হল - কাজের থেকে ফিরে বাবা যখন প্রশ্ন করে "আজ খুব খাটাখাটুনি গেল "?
ভালবাসা হল - বৌদি যখন বলে "কিরে মেয়ে দেখেছি তোর জন্য । তোর কাউকে পছন্দ থাকলে বল "!
ভালবাসা হল - যখন দাদা বলে " তুই একদম চিন্তা করিস না । আমি তো আছিই"!
ভালবাসা হল - মন খারাপ বুঝতে পেরে ছোটো বোন যখন বলে " চলনা দাদা , একটু ঘুরে আসি "!
ভালবাসা হল - প্রিয় বন্ধু যখন জড়িয়ে ধরে বলে " তোকে ছাড়া কিছু জমে না রে " !
এইগুলো খুবই ছোট কিন্ত জীবনের অমুল্য মুহূর্ত । এইগুলো হারিয়ো না ।
ভালবাসা শুধুমাত্র বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকা নয়।
ভালবাস তাদের যারা তোমার জীবনের এক একটা বিশেষ অংশ জুড়ে আছে ।
যখন ছোট্ট মেয়েটি বাবার মাথা যন্ত্রনা করছে বলে কপাল টিপে দেয় - সেটাই ভালবাসা ।
যখন স্বামীর জন্য চা করতে গিয়ে স্ত্রী তাতে একটা চুমুক দিয়ে দেখে চিনি টা ঠিকঠাক হয়েছে কিনা ! - সেটাই ভালবাসা ।
যখন মা সন্তানের জন্য খাবারের বড় টুকরোটা সরিয়ে রাখে - সেটাই ভালবাসা ।
পিচ্ছিল রাস্তায় যখন তোমার বন্ধু তোমার হাতটা শক্ত করে ধরে রাখে - সেটাই ভালবাসা ।
ফোনের ইনবক্সে যখন দাদার মেসেজ আসে - কিরে ঠিকঠাক পৌঁছে গেছিস তো ! - সেটাই ভালবাসা ।
একটা ছেলে একটা মেয়ের হাত ধরাধরি করে ঘুরে বেড়ানোর নাম ভালবাসা নয় ।
ভালবাসা হল - যখন তোমার একটা একটা ছোট্ট মেসেজ তোমার বন্ধুর মুখে হাসি ফোটায় ।
নিরাপত্তা , বন্ধন , বিশ্বাস আর একটু যত্নের নামই ভালবাসা ।
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,978
Joined: Feb 2019
Reputation:
3,285
কাল ভ্যালেনটাইন ডে , নবনীতা দেব সেন এর লেখা ভালোবাসার কথাগুলো দিলাম।
আমাদের ইউনিভার্সিটি তে কম্পারেটিভ লিটারেচার এর প্রফেসর ছিলেন উনি , যখন আমি পড়তাম সেখানে।
আমি অবশ্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিলাম আর উনি পড়াতেন আর্টস এ। দুটো ছোট ছোট ঘটনা মনে পড়লো আজ।
আমাদের ইঞ্জিনিয়ারিং এর ছাত্রদের প্রথম সেমেস্টার এ ইংলিশের একটা পেপার থাকতো তখন , এখন জানিনা আছে কিনা।
একবার আমাদের যিনি ইংলিশের ক্লাস নিতেন সেই ইংলিশ ডিপার্টমেন্টের মহিলা প্রফেসর অনুপস্থিত থাকার জন্য , খামখেয়ালি নবনিতাদি ( এই নামেই সব ছাত্র ছাত্রীরা ডাকতো ওনাকে ) হঠাৎ এসে হাজির আমাদের ইংলিশের ক্লাস নিতে।
সেদিন ওই ৪০ না ৫০ মিনিটের ক্লাস , এখনো অবিস্মরণীয় হয়ে আছে। পড়াশোনা কিছুই হয়নি , সবার নাম পরিচয় নেয়া আর নানারকম মজার মজার কথা বলে সবাইকে হাসিয়ে মাতিয়ে নিজেও হাঁসতে হাঁসতে ক্লাসের শেষে চলে গেছিলেন আমাদের নবনিতাদি।
আরেকবার মনে আছে , আমি য়ুনিভার্সিটির অফিস বিল্ডিং থেকে ফিস জমা করার পরে দৌড়ে বেরোচ্ছিলাম নিজের ডিপার্টমেন্টের দিকে , ক্লাসের জন্য দেরি হয়ে গেছিলো। উনি কি কাজে জানিনা এসেছিলেন ওখানে , একটা রিক্সা থেকে নামছিলেন। পায়ের কাছে একটু ফুলে থাকা তাঁতের শাড়ির কুচিটা রিক্সার নিচের দিকে জড়িয়ে গিয়ে প্রায় হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিলেন। আমাকে ঠিক ওই সময় একদম সামনে পেয়ে আমার কাঁধে হাত রেখে কোনোরকমে সামলালেন নিজেকে।
হায় ভগবান , তারপরে উল্টে আমাকেই বকুনি !! এই ছেলে ঠিকমতো দেখে চলতে পারিস না নাকি ? আরেকটু হলেই তো আমাকে ফেলে দিতি !!
মুখে একটা অনাবিল দুস্টু হাসি !!
২০১৯ এর নভেম্বর এ নবনিতাদি চলে গেছেন , সেই আর কখনো না ফেরার দেশে।
সেই নোবেলজয়ী মহাপুরুষটি , যিনি বিয়ের ১৮ বছর পরে নবনিতাদিকে ত্যাগ করে চলে গেছিলেন এক অন্য বিদেশিনীর সাথে ঘর বসাতে , মিডিয়াতে তার বয়ান পড়েছিলাম সেদিন। তিনি বলেছিলেন , হ্যাঁ খুব খারাপ লাগছে কিন্তু গিয়ে আর কি হবে , মারা গেছে , তাই দেখা তো আর হবে না !
একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল সেদিন , না রাগ বা ক্ষোভ নয় , একটা অন্য কিছু যেটা বলে বোঝানো যাবে না আজ আর !
(This post was last modified: 13-02-2021, 12:39 PM by
ddey333. Edited 1 time in total.)
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,978
Joined: Feb 2019
Reputation:
3,285
#কথোপকথন
-"অ্যাই!"
-" হুম?"
-"কাল কি পরবে?"
-"জানি না। কেন?"
-"বলো না!"
-"ভাবিনি"
-"বলো না!"
-"উফ!"
-"অ্যাই!"
-"কিইইই?"
-"কাল হলুদ শাড়ি পরবে?"
-"আর তুমি সাদা পাঞ্জাবি? "
-"হতেই পারে!"
-"সেই আগের মতো?"
-"সেই আগের মতো। প্রথমবারের মতো"
-"প্রথমবারের কথা আর বলো না! কী ভয় পেয়েছিলাম...এই বুঝি কেউ দেখে নিল..."
-"তাও তো হাত ধরেছিলে..."
-"হাত না, কনুই..."
-"কি যেন বলতে? নিজেকে সবচেয়ে সুন্দরী মনে হয় আমার কনুই ধরে হাঁটলে?"
-"হুম!"
-"চলো না, কাল আবার..."
-"হলুদ শাড়ি পরতে পারব না, লোকে কি বলবে? তুমিও সাদা পাঞ্জাবির বায়না করো না..ইস্ত্রি করা আছে কিনা কে জানে... সাদা শার্টটা পরো, যেটা মেয়ে দিল গেল পুজোতে?"
-"অগত্যা...যদিও এই 'লোকে কি বলবে' ই খেলো আমাদের!"
-"কোথায় মেয়ে ঘুরতে যাবে, তা না...ঘুমোও তো, কাল অনেক কাজ..."
-"অনেক কাজ...আর আমাদের... ওই আজকাল কি বলে? ডেট!"
-"ধ্যাত!"
ইসস এরকম যেনো একটা জীবন পাই।
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,978
Joined: Feb 2019
Reputation:
3,285
দৃষ্টি
আজকাল বাড়ি থেকে বেরোলেই খুব ভয় লাগে গৌতমের। কেমন হাত পা ঠান্ডা হয়ে যায়...এই হাল্কা শীতেও ঘাম হয়... মাথা কাজ করা বন্ধ করে দেয়... খালি মনে হয় বেশ কয়েক জোড়া চোখ তীক্ষ্ণ দৃষ্টি মেল তাকিয়ে আছে ওর দিকে...।
ঘটনার শুরু মাসখানেক আগে থেকে।
প্রথম প্রথম অত পাত্তা দেয় নি গৌতম। ওর মতো স্মার্ট, ড্যাশিং মানুষের এসব বিষয়ে মাথা ঘামানোর মতো সময় কোথায়? তাই প্রথম কদিন দুয়েকবার মাথায় এলেও মনের ভুল ভেবে কাটিয়ে দিতে সময় লাগেনি একটুও।
কিন্তু এই একমাস পরে, ও জানে, এটা মনের ভুল না।
বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই মনে হয় মার্বেলের মতো তীক্ষ্ণ একটা দৃষ্টি অনুসরণ করছে ওকে। সেই দৃষ্টি শুধু তীক্ষ্ণ ই না, হিংস্র ও বটে।
এমনকি আজকাল বাড়িতে থাকলেও অনুভব করতে পারে সেটা। শুধু দৃষ্টিই না, আওয়াজ ও পাচ্ছে আজকাল ও। অথচ এমনটা হবার কথা না।
সারা দিন এই একই চিন্তা মাথায় ঘুরছে ওর। আর রাতেও ঘুম আসছে না। চোখ বন্ধ করলেই মনে পড়ে যাচ্ছে ঘাড় বেঁকানো দৃষ্টিটা...আর সাথে... একটানা সেই আওয়াজ...
আজও ঠিক এমনটাই হচ্ছে ওর। প্যানিক অ্যাটাক হয়েছে মনে হচ্ছে....হাতে পায়ে জোর নেই একটুও...ঘাম হচ্ছে বড্ড...
ঠিক কাকলির মতো!
মাস দেড়েক আগে কাকলি ওর প্রস্তাবে 'না' করে দিয়েছিল। সটান বলে দিয়েছিল "আমি তোমাকে 'বন্ধু' ভেবেছিলাম। অন্য কিছু না। আর তাছাড়া আমি ম্যারেড। লেভেল নেই এমন সম্পর্কে আগ্রহী নই আমি। কখনও ছিলাম না। "
প্রত্যাখ্যান নিতে পারে নি গৌতম। তাই কদিন পরে ফটোগ্রাফির কথা বলে উত্তর কলকাতার বিশেষ একটি লোকেশানে নিয়ে গেছিল ওকে । ঠান্ডা মাথায়। জেনেশুনে।
অরনিথোফোবিয়া অর্থাৎ বার্ড ফোবিয়া আছে কাকলির, জানত ও। তাই, এমনকি রাস্তার কোনো দোকান থেকে চাউমিন টাউমিন ও খেত না ও। কাক উড়ে আসবে সেই ভয়ে। কোনো বাজারের পাশ দিয়ে যাবার সময় সিঁটিয়ে থাকত ভয়ে। আর সেই মেয়েকে একটা ভ্যাটের কাছে নিয়ে গিয়ে, খাবার আর দানা ছড়িয়ে শয়ে শয়ে পাখি ডেকে আনলে... অ্যাংজাইটি থেকে তার হার্ট অ্যাটাক হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না, জানত গৌতম। কিন্তু যেটা বুঝতে পারেনি যে, তারপর থেকে ওকেও তাড়া করে বেড়াবে পায়রার মতো ঘাড় বেঁকা তীক্ষ্ণ চাউনি। সারাক্ষণ কানে বাজবে বকম বকম শব্দ....
অন্ধকার ঘরে ডানা ঝাপটানোর আওয়াজ পাচ্ছে গৌতম...বাঁকানো থাবা আর চঞ্চু নেমে আসছে ওর গলার নলির কাছে...
প্রলয় আসছে...
প্রলয়রূপী মহাকাল, যিনি কাউকেই শাস্তি দিতে ভোলেন না...