Thread Rating:
  • 11 Vote(s) - 3.27 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Adultery ❝ ভোরের দুপুরে বসন্ত ❞Running

Showing only the posts of Vritra Shahryar: 14 of 35 posts. Show all posts
#1
Heart 

[ Author's Note ]

প্রথমেই আপনাদের সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি।

আমি যখন কোনো গল্প লেখা শুরু করি, তখন আমার মাথায় শুধু তার শুরু আর শেষটা থাকে। মাঝখানের পুরো পথটা আমি আমার তৈরি করা এক নতুন দুনিয়ার মধ্যে খুঁজে নিতে চাই—ঠিক একজন মালি বা গার্ডেনারের মতো, যে বীজ বুনে দিয়ে গাছের স্বাভাবিক বেড়ে ওঠার ওপর ভরসা রাখে।

আমি সত্যিই দুঃখিত যে আমার আগের গল্প 'নিষিদ্ধ নগরীর পাণ্ডুলিপি' যেভাবে পরিকল্পনা করেছিলাম, সেভাবে নির্ধারিত সময়ে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। ওই গল্পের জগৎটা অনেক বড়, আর তার প্রতিটি স্তর রহস্য ও গভীর অন্ধকারে ঢাকা। আমি চেয়েছিলাম আপনাদের এমন একটা অভিজ্ঞতা দিতে, যা দীর্ঘদিন মনে থেকে যাবে। কিন্তু নিজের কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আপনাদের প্রত্যাশা অনুযায়ী গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে পারিনি।

তবে একটা কথা স্পষ্ট করে বলতে চাই—'নিষিদ্ধ নগরীর পাণ্ডুলিপি' শেষ হয়ে যায়নি, গল্পটা অবশ্যই ফিরে আসবে। আপনাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাওয়ার পর গল্পটাকে এভাবে মাঝপথে ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। এর প্রতিটি চরিত্র, প্রতিটি রহস্য আর সেই অন্ধকার জগৎটা আজও আমার মনে জীবন্ত। সঠিক সময় এলে আবারও আপনাদের সেই জগতে ফিরিয়ে নিয়ে যাব।

আর আপনাদের এই ভালোবাসা ও সমর্থনের প্রতি সম্মান জানিয়েই এবার নিয়ে আসছি সম্পূর্ণ নতুন একটি গল্প—❝ ভোরের দুপুরে বসন্ত ❞।

নতুন এই গল্পের জগৎ, তার চরিত্রগুলো এবং তাদের জীবনের আড়ালে লুকিয়ে থাকা অনুভূতি, দ্বন্দ্ব ও রহস্য—সবকিছুই আপনাদের কাছে ধীরে ধীরে উন্মোচিত হবে। এই গল্পের পথচলা আগের গল্পের থেকে আলাদা, এর আবহও আলাদা। তবে গল্পের প্রতিটি স্তরে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।

আর একটা বিষয় আপনাদের আগেই জানিয়ে রাখতে চাই—'ভোরের দুপুরে বসন্ত' খুব বেশি দীর্ঘ হবে না। গল্পটার একটা নির্দিষ্ট পরিসর ও পরিকল্পিত সমাপ্তি রয়েছে। তাই আগের গল্পের মতো অনিশ্চয়তায় আপনাদের রেখে যেতে চাই না। এই গল্প শুরু হলে, সমস্ত প্রতিকূলতা পেরিয়ে একদিন এর শেষ অধ্যায়ও আপনাদের সামনে তুলে ধরব। কারণ, এই গল্পের শেষটা আমার কাছে শুরুটার মতোই গুরুত্বপূর্ণ।

আগামী ১৬ই অক্টোবর, রাত ১১টায় প্রকাশিত হতে চলেছে 'ভোরের দুপুরে বসন্ত'-এর প্রথম অধ্যায়।

আশা করি, আগের মতোই আপনারা আমার পাশে থাকবেন, গল্পটাকে আপনাদের ভালোবাসায় এগিয়ে নিয়ে যাবেন এবং এই নতুন জগৎটাকে আপন করে নেবেন।

'নিষিদ্ধ নগরীর পাণ্ডুলিপি' ফিরে আসবে। আর ততদিন শুরু হোক 'ভোরের দুপুরে বসন্ত'-এর নতুন পথচলা—যে পথের একটা নির্ধারিত শেষ আছে।

সাথে থাকুন। ভালোবাসা ও সমর্থনের জন্য প্রত্যেককে আন্তরক ধন্যবাদ। 
[+] 1 user Likes Vritra Shahryar's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2

[ Author's Note ]

প্রথমেই আপনাদের সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি।

আমি যখন কোনো গল্প লেখা শুরু করি, তখন আমার মাথায় শুধু তার শুরু আর শেষটা থাকে। মাঝখানের পুরো পথটা আমি আমার তৈরি করা এক নতুন দুনিয়ার মধ্যে খুঁজে নিতে চাই—ঠিক একজন মালি বা গার্ডেনারের মতো, যে বীজ বুনে দিয়ে গাছের স্বাভাবিক বেড়ে ওঠার ওপর ভরসা রাখে।

আমি সত্যিই দুঃখিত যে আমার আগের গল্প 'নিষিদ্ধ নগরীর পাণ্ডুলিপি' যেভাবে পরিকল্পনা করেছিলাম, সেভাবে নির্ধারিত সময়ে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। ওই গল্পের জগৎটা অনেক বড়, আর তার প্রতিটি স্তর রহস্য ও গভীর অন্ধকারে ঢাকা। আমি চেয়েছিলাম আপনাদের এমন একটা অভিজ্ঞতা দিতে, যা দীর্ঘদিন মনে থেকে যাবে। কিন্তু নিজের কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আপনাদের প্রত্যাশা অনুযায়ী গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে পারিনি।

তবে একটা কথা স্পষ্ট করে বলতে চাই—'নিষিদ্ধ নগরীর পাণ্ডুলিপি' শেষ হয়ে যায়নি, গল্পটা অবশ্যই ফিরে আসবে। আপনাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাওয়ার পর গল্পটাকে এভাবে মাঝপথে ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। এর প্রতিটি চরিত্র, প্রতিটি রহস্য আর সেই অন্ধকার জগৎটা আজও আমার মনে জীবন্ত। সঠিক সময় এলে আবারও আপনাদের সেই জগতে ফিরিয়ে নিয়ে যাব।

আর আপনাদের এই ভালোবাসা ও সমর্থনের প্রতি সম্মান জানিয়েই এবার নিয়ে আসছি সম্পূর্ণ নতুন একটি গল্প—❝ ভোরের দুপুরে বসন্ত ❞।

নতুন এই গল্পের জগৎ, তার চরিত্রগুলো এবং তাদের জীবনের আড়ালে লুকিয়ে থাকা অনুভূতি, দ্বন্দ্ব ও রহস্য—সবকিছুই আপনাদের কাছে ধীরে ধীরে উন্মোচিত হবে। এই গল্পের পথচলা আগের গল্পের থেকে আলাদা, এর আবহও আলাদা। তবে গল্পের প্রতিটি স্তরে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।

আর একটা বিষয় আপনাদের আগেই জানিয়ে রাখতে চাই—'ভোরের দুপুরে বসন্ত' খুব বেশি দীর্ঘ হবে না। গল্পটার একটা নির্দিষ্ট পরিসর ও পরিকল্পিত সমাপ্তি রয়েছে। তাই আগের গল্পের মতো অনিশ্চয়তায় আপনাদের রেখে যেতে চাই না। এই গল্প শুরু হলে, সমস্ত প্রতিকূলতা পেরিয়ে একদিন এর শেষ অধ্যায়ও আপনাদের সামনে তুলে ধরব। কারণ, এই গল্পের শেষটা আমার কাছে শুরুটার মতোই গুরুত্বপূর্ণ।

আগামী ১৬ই অক্টোবর, রাত ১১টায় প্রকাশিত হতে চলেছে 'ভোরের দুপুরে বসন্ত'-এর প্রথম অধ্যায়।

আশা করি, আগের মতোই আপনারা আমার পাশে থাকবেন, গল্পটাকে আপনাদের ভালোবাসায় এগিয়ে নিয়ে যাবেন এবং এই নতুন জগৎটাকে আপন করে নেবেন।

'নিষিদ্ধ নগরীর পাণ্ডুলিপি' ফিরে আসবে। আর ততদিন শুরু হোক 'ভোরের দুপুরে বসন্ত'-এর নতুন পথচলা—যে পথের একটা নির্ধারিত শেষ আছে।

সাথে থাকুন। ভালোবাসা ও সমর্থনের জন্য প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। 
[+] 2 users Like Vritra Shahryar's post
Like Reply
#3

প্রস্তাবনা
(Prologue)

যেখানে শুরু, সেখানে যদি শেষ না হয়, তবে সেই অসম্পূর্ণতা বয়ে বেড়ানোর মতো যন্ত্রণা আর দুটো নেই। মানুষের শরীর বুড়িয়ে যায়, মুখ বদলে যায়, সময় নিজের নিয়মে অনেক কিছু মুছে দেয়; অথচ কিছু অসমাপ্তি কখনও পুরোনো হয় না। তারা নীরবে মানুষের ভেতরে পড়ে থাকে, আর সময় যত এগিয়ে যায়, তাদের ভার তত বাড়তে থাকে।

যৌনতা কি পাপ? নাকি পাপের জন্ম হয় তখন, যখন শরীর আর ভালোবাসার ভাষা থাকে না, যখন একজন মানুষ নিজের সুখের জন্য অন্যের শরীরকে কেবল ভোগের উপকরণ বলে মনে করে? যৌনতা নিজে পবিত্র। একটি স্পর্শ থেকে জীবনের জন্ম হয়, জীবন থেকে সম্পর্ক, আর সম্পর্ককে ঘিরে গড়ে ওঠে একটি পৃথিবী। তাহলে সেই পবিত্রতার ভেতরে অপবিত্রতা আসে কোথা থেকে? চাওয়ার মধ্যে, নাকি নিজের চাওয়াকে অন্যের ওপর অধিকার বলে প্রতিষ্ঠা করার মধ্যে?

অহংকারও অদ্ভুত এক অনুভূতি। মানুষ যত ওপরে ওঠে, তত সহজে ভুলে যায় সে কোথা থেকে উঠে এসেছে। গাছের সৌন্দর্য ছড়িয়ে থাকে আকাশের দিকে, অথচ তার জীবনের ভিত্তি লুকিয়ে থাকে মাটির নিচে। শিকড়ের কোনো অহংকার নেই। গাছ যদি একদিন মনে করে, যে মাটি তাকে এত দিন ধরে রেখেছে, তা তার উচ্চতার যোগ্য নয়, তবে তার পতনের জন্য বড় কোনো ঝড়ের প্রয়োজন পড়ে না। সামান্য বাতাসই যথেষ্ট। গাছ যখন মাটিতে পড়ে যায়, মাটির তাতে কিছুই যায় আসে না। মাটি থেকে যায় নিজের জায়গায়। শুধু গাছটাই তখন বুঝতে পারে, এত দিন যে উচ্চতাকে সে নিজের শক্তি বলে ভেবেছিল, তার পেছনে আসলে অন্য কারও অবদান ছিল।

মানুষও ঠিক তেমন। সে নিজের চারপাশে একটা পৃথিবী তৈরি করে, তারপর একসময় সেই পৃথিবীকেই নিজের যোগ্যতার প্রমাণ বলে মনে করতে শুরু করে। ধীরে ধীরে ভুলে যায়, কোনো মানুষই একা বড় হয়ে ওঠে না।

সম্পর্কও নিঃশব্দে বদলে যায়। সব ভাঙনের আগে ঝড় ওঠে না। কয়েকটি না-বলা কথা, কিছু ভুল স্পর্শ আর নিজের ইচ্ছাকে একটু বেশি গুরুত্ব দেওয়াই কখনও কখনও যথেষ্ট। দুজন মানুষ পাশাপাশি থেকেও একসময় একে অপরের কাছে সম্পূর্ণ অচেনা হয়ে যেতে পারে।

হয়তো মানুষের সবচেয়ে বড় ভুল এখানেই—সে ভাবে, সময় সব ঠিক করে দেয়। অথচ সময় সব ঠিক করে না; সময় শুধু মানুষকে তার ব্যথার সঙ্গে বাঁচতে শেখায়। কিছু ক্ষত শুকিয়ে যায়, কিন্তু কিছু সিদ্ধান্তের পর মানুষের ভেতরে একটি প্রশ্ন চিরকাল থেকে যায়—সেদিন যদি অন্য রকম কিছু করতাম?
এই ‘যদি’ শব্দটাই অসম্পূর্ণতার সবচেয়ে দীর্ঘ ছায়া।
আর কখনও কখনও সেই অসমাপ্তির আলো এত অদ্ভুত হয়ে ওঠে যে ভোরকে দুপুর বলে মনে হয়, দুপুরের বুকেও সন্ধ্যার ছায়া নামে, আর বসন্ত এসেও কারও জীবনে বসন্ত হয়ে উঠতে পারে না।



ভোরের দুপুরে বসন্ত




                 অধ্যায় ১

                                ❝ যে আলোকে ঘর ভেবেছিলাম ❞
                                  The Light I Mistook for Home


বিয়ের সানাইয়ের সুরে চারপাশ তখন উৎসবমুখর। অথচ সেই সুরের প্রতিটি তীব্র টানের নিচে যেন জমাট বেঁধে ছিল এক শ্বাসরুদ্ধ নীরবতা। সুর যত উঁচুতে উঠছিল, পিঁড়িতে বসে থাকা মেয়েটির ততই মনে হচ্ছিল, সানাইটা একবার থেমে গেলেই চারপাশের পৃথিবী চিরকালের মতো নিথর হয়ে যাবে।

মেয়েটির মুখের ওপর লাল বেনারসির চওড়া ঘোমটা নেমে এসেছে। ভারী ঝুমকো, একের পর এক সোনার হার, হাতে চুড়ি আর কপালে নিখুঁত চন্দনের আলপনা—সব মিলিয়ে তাকে অপরূপ করে সাজানো হয়েছে। অথচ নিজের প্রতিবিম্বের দিকে তাকানোর সুযোগ পেলে হয়তো সে নিজেকেই চিনতে পারত না। তার মনে হচ্ছিল, তাকে বিয়ে দেওয়ার জন্য নয়, বরং কোনো অদৃশ্য নাটকের দৃশ্যে পুতুলের মতো বসিয়ে রাখা হয়েছে।

মণ্ডপের সামনে ধূপের ধোঁয়া সরু রেখা হয়ে ওপরে উঠছিল। বাতাসে মিশে ছিল গোলাপজল, রজনীগন্ধা আর চন্দনের মিষ্টি সুবাস। তারই মধ্যে কোথা থেকে যেন এক অস্বাভাবিক, বিশ্রী গন্ধ ভেসে এল। প্রথমে ক্ষীণ, তারপর ক্রমশ তীব্র। গন্ধটা এতটাই ঘন, আঁশটে আর লবণাক্ত যে মেয়েটির পেট মোচড় দিয়ে উঠল। সে নাক কুঁচকে চারপাশে তাকাল, কিন্তু কারও মুখে বিরক্তির চিহ্ন নেই। আত্মীয়স্বজনেরা আগের মতোই হাসছে, গল্প করছে, যেন এই পবিত্র আয়োজনের মধ্যে অস্বাভাবিক কিছু ঘটেইনি।

শুধু মেয়েটির মনে হচ্ছিল, বাতাসের প্রতিটি কণা সেই গন্ধে ভারী হয়ে উঠেছে। ঘোমটার নিচে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।
পুরোহিতের মন্ত্রপাঠ ধীরে ধীরে অস্পষ্ট হয়ে এল।

শব্দগুলোর মাঝখানে অস্বাভাবিক দীর্ঘ বিরতি তৈরি হতে লাগল, যেন সময় এগিয়ে যাওয়ার বদলে বারবার কোথাও আটকে যাচ্ছে। ঠিক তখনই পাশে বসা বর সিঁদুরের কৌটো হাতে তুলে নিল।

মেয়েটির বুকের ভেতর হিমশীতল ভয় ছড়িয়ে পড়ল। সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু শরীর সাড়া দিল না। পা দুটো যেন পিঁড়ির সঙ্গে পেরেক দিয়ে আটকে রাখা হয়েছে। বরের হাত তার সিঁথির দিকে এগিয়ে আসতেই সানাইয়ের সুর থেমে গেল।

পুরোহিতের ঠোঁট স্থির হয়ে রইল। বাতাসে ভেসে থাকা ধূপের ধোঁয়াও যেন মাঝপথে থমকে গেল। মুহূর্তের মধ্যে গোটা মণ্ডপ এমন নিস্তব্ধ হয়ে পড়ল, যেন পৃথিবীর সমস্ত শব্দ কেউ একসঙ্গে নিভিয়ে দিয়েছে।

মেয়েটি আতঙ্কিত চোখে নিজের সিঁথির দিকে তাকাল।

লাল সিঁদুরের বদলে সেখানে আগে থেকেই কেউ লেপে রেখেছিল ঘন, উষ্ণ বীর্যের আস্তরণ। দৃশ্যটা এতটাই বিকৃত ও অবিশ্বাস্য ছিল যে প্রথম কয়েক মুহূর্ত সে বুঝতেই পারল না, আসলে কী দেখছে। মনে হচ্ছিল, কোনো উগ্র পশু তার কপাল আর সিঁথির খাঁজে নিজের নোংরা চিহ্ন রেখে গেছে।

সে কিছুক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে রইল। বরের হাত তখনও বাতাসে স্থির হয়ে আছে। সে কি দৃশ্যটা দেখতে পাচ্ছে, নাকি শুধু মেয়েটিই দেখতে পাচ্ছে?

পরক্ষণেই সেই ঘন তরল সিঁথির খাঁজ বেয়ে ধীরে ধীরে নেমে এল। কপাল পেরিয়ে ভ্রুর পাশ ঘেঁষে নাকের ডগায় পৌঁছল, তারপর ঠোঁটের কোণে গড়িয়ে পড়ল। কিছুটা ঠোঁটের ফাঁক দিয়ে মুখের ভেতরে ঢুকে গেল, বাকিটা চিবুক বেয়ে গলায় নেমে এল।
সে হাত তুলে মুখ মুছতে চাইল, কিন্তু আঙুলগুলো নড়ল না।

চারপাশের মুখগুলোর দিকে তাকিয়ে সে বুঝতে পারল, সবাই যেন তার দিকেই তাকিয়ে আছে। কিন্তু সেই দৃষ্টিতে সহানুভূতি নেই, বিস্ময় নেই; আছে এক অদ্ভুত, নিষ্ঠুর কৌতূহল। সামনের সারিতে বসা এক বৃদ্ধের ঠোঁটের কোণে প্রথমে হাসি ফুটল। তারপর পাশের মানুষটিও দাঁত বের করে হেসে উঠল। মুহূর্তের মধ্যে একের পর এক পরিচিত মুখ একই বিকৃত হাসিতে ভরে গেল, যেন এতক্ষণ তারা সবাই এই মুহূর্তটারই অপেক্ষা করছিল।

মেয়েটি চিৎকার করতে চাইল। গলা দিয়ে কোনো শব্দ বেরোল না।

লোকগুলো ধীরে ধীরে তার দিকে ঝুঁকে আসছিল। কুয়াশার আবরণ ভেদ করে তাদের মুখ আরও কাছে এগিয়ে এল। হাসির মধ্যে এমন এক পরিচিত নিষ্ঠুরতা ছিল, যা মেয়েটিকে নিজের পরিচিত সম্পর্কগুলোর ওপর থেকে বিশ্বাস হারাতে বাধ্য করছিল। সে চোখ সরাতে পারছিল না, নড়তে পারছিল না, এমনকি নিজের মুখের ওপর গড়িয়ে পড়া সেই নোংরা তরলটুকুও মুছতে পারছিল না।

ঠিক তখনই ঘাড়ের কাছে কারও উষ্ণ নিশ্বাস অনুভব করল সে।

একজন পুরুষের কণ্ঠস্বর তার কানের কাছে ফিসফিস করে উঠল—
“এবার তো সব শেষ।”

মেয়েটির শরীর অবশ হয়ে এল। কথাটা যেন কানের ভেতর দিয়ে ঢুকে সরাসরি মস্তিষ্কে আঘাত করল। লজ্জা আর অপমানে সে চোখ বন্ধ করে ফেলল।
তারপর কোনোমতে উঠে দাঁড়িয়ে অন্ধের মতো দৌড় দিল। অন্ধকারের মধ্যে পথ হারিয়ে ছুটতে ছুটতে সে বুঝতেই পারল না কখন মণ্ডপ থেকে বেরিয়ে এসেছে। পেছনে তখনও যেন সেই হাসির শব্দ তাড়া করে আসছে। একসময় সে সোজা গিয়ে আছড়ে পড়ল অন্ধকার পিচঢালা রাস্তা চিরে দ্রুতগতিতে ছুটে আসা একটি গাড়ির হুডের ওপর।

ধড়ফড় করে বুকের ভেতরটা কেঁপে উঠল। শ্বাস যেন গলার কাছে এসে আটকে গেল।

দীর্ঘশ্বাস ফেলে অরুন্ধতীর ঘুম ভাঙল।

বিছানার পাশের টেবিলে রাখা ফোনে অ্যালার্মের সুর ধীরে ধীরে বেজে চলেছে—‘তুমহে কোই অউর দেখ্যে তো জলতা হ্যায় দিল...’

কয়েক সেকেন্ড সে চোখ খুলল না। শুধু নির্জীবের মতো শুয়ে রইল। মনে হচ্ছিল, চোখ খুললেই আবার সেই মণ্ডপ দেখতে পাবে—লাল বেনারসি, কুয়াশা, বিকৃত মুখগুলো আর সেই অসহ্য গন্ধে ভরা পরিবেশ। ধীরে ধীরে চোখ খুলল সে।

সকাল হয়ে গেছে। জানালার পর্দার ফাঁক দিয়ে নরম রোদ ঘরের মেঝেতে এসে পড়েছে। বাইরে পাখির ডাক শোনা যাচ্ছে, দূরের কোনো বাড়িতে জলের কল খুলেছেন কেউ, আর রান্নাঘর থেকে ভেসে আসছে গরম তেলে কিছু ভাজার পরিচিত গন্ধ। সবকিছু স্বাভাবিক, অথচ তার শরীর এখনও স্বপ্নের সেই দমবন্ধ করা অন্ধকারের মধ্যেই আটকে আছে।

সে পাশে তাকাল। রিদু আর অনুপ গভীর ঘুমে আচ্ছন্ন। রিদুর মুখটা ভীষণ শান্ত, একেবারে দেবদূতের মতো। অনুপের এক হাত ছড়ানো রয়েছে ছেলের পিঠের ওপর। অরুন্ধতী ধীরে ধীরে বুকভরা একটা দীর্ঘশ্বাস ছাড়ল।

ছি! কী বিকৃত, ভয়ংকর একটা স্বপ্ন দেখেছে সে!

ধীরে ধীরে বিছানায় উঠে বসল অরুন্ধতী। ঘামে তার চুল কপালে লেপ্টে আছে, আর বুকের ওপর যেন অদৃশ্য কোনো পাথর চেপে বসে রয়েছে।
একটু নড়তেই সে টের পেল, ঘুমের মধ্যে তার শরীরেও কিছু শারীরিক প্রতিক্রিয়া ঘটেছে। বুকের দুই পাশে সংবেদনশীলতা বেড়েছে, আর নিচের পোশাকটিও ঘামে ভিজে অস্বস্তিকর হয়ে আছে।

স্বপ্নে সে ঘৃণায় চোখ বন্ধ করেছিল, অপমানে পালিয়ে যেতে চেয়েছিল। অথচ ঘুম ভাঙার পর শরীরের অনিচ্ছাকৃত প্রতিক্রিয়াগুলো তাকে আরও অস্বস্তিতে ফেলল। নিজের শরীরের ওপরও যেন মুহূর্তের জন্য তার আস্থা রইল না।

অন্যমনস্কভাবে হাত তুলে কপালের কাছে সিঁথিতে আঙুল ছোঁয়াল সে। শুকনো, পরিষ্কার—কিছুই নেই। তবু আঙুল সরিয়ে নেওয়ার পরও নিজের হাতের দিকে তাকিয়ে রইল অরুন্ধতী। মনে হচ্ছিল, আঙুলের ডগায় যেন কিছু লেগে আছে—ঠান্ডা, আঠালো, অপবিত্র কোনো অনুভূতি। সে আঙুলগুলো পরস্পরের সঙ্গে ঘষল, কিন্তু মনের সেই অস্বস্তি দূর হলো না। স্বপ্নের স্পর্শ যেন এখনও তার শরীরের কোথাও আটকে রয়েছে।

বিছানা থেকে নেমে দাঁড়াল সে। খালি পা মেঝেতে পড়তেই শিরদাঁড়া বেয়ে অস্বস্তির একটা শীতল স্রোত বয়ে গেল। ভেজা পোশাকের স্পর্শে প্রতিটি পদক্ষেপে তার বিরক্তি আরও বাড়ছিল। জানালার কাছে পৌঁছেও সেই অস্বস্তি থেকে মুক্তি পেল না সে।

পর্দা সরিয়ে দিতেই সকালের আলোয় বাইরের পৃথিবীটা চোখে পড়ল। আকাশ পরিষ্কার, গাছের পাতায় সোনালি রোদের ছোঁয়া। পৃথিবীটা যেন অস্বাভাবিক রকম সুন্দর। অথচ কেউ জানে না, কয়েক মিনিট আগেও তার অবচেতনের ভেতরে একটা নরকীয় দৃশ্য কী ভয়ংকর তাণ্ডব চালিয়ে গেছে।

আর দেরি না করে ওয়াশরুমে ঢুকল অরুন্ধতী।

আয়নার সামনে দাঁড়াতেই চোখে পড়ল ক্লান্তির হালকা ছাপ আর সিঁথিতে একটি সরু, লালচে রেখা।
কলের নব ঘুরিয়ে ঠান্ডা জল দিয়ে হাত ভিজিয়ে সে সিঁথিটা মুছল। একবার, দুবার, তিনবার। কিন্তু রেখাটা মিলিয়ে গেল না; বরং ভেজা চুলের ফাঁকে আরও স্পষ্ট হয়ে উঠল, যেন তাজা রক্তের সরু দাগ।

শরীরের ভেতরের অস্বস্তি আর সহ্য করতে না পেরে সে দ্রুত পোশাক বদলে শাওয়ারের নিচে গিয়ে দাঁড়াল। গরম জলের ধারা মাথায় পড়তেই শরীরটা সামান্য কেঁপে উঠল। চোখ বন্ধ করে মুখটা জলের দিকে তুলে ধরল সে। সিঁথির সেই লাল রেখা ধীরে ধীরে ফিকে হয়ে এল। জল কপাল বেয়ে নেমে নাকের পাশ ঘেঁষে ঠোঁটের কোণে পৌঁছল।

অরুন্ধতী হঠাৎ চোখ খুলে ফেলল। চমকে মুখটা সরিয়ে নিল জলের ধারা থেকে।

অনেকক্ষণ পর শাওয়ার বন্ধ করল সে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে এসে আবার সিঁথির দিকে তাকাল। এবার সেখানে কোনো লাল রেখা নেই। ভেজা চুলের ফাঁকে আয়নায় ফুটে উঠেছে তার পরিচিত মুখ। অরুন্ধতী গভীর শ্বাস নিয়ে ঘরে ফিরে এল।

কাঠের ওয়ারড্রব খুলে ধবধবে সাদা সুতির সালোয়ার-কামিজ বের করে পরে নিল সে। চুল আধা-শুকনো রেখেই ড্রেসিং টেবিলের সামনে বসল। হেয়ার ড্রায়ার চালু করতেই তার তীক্ষ্ণ গুঞ্জনে শান্ত ঘরটা ভরে উঠল।

বিছানায় শুয়ে থাকা অনুপ নড়েচড়ে উঠল। একবার চোখ খুলে আবার বন্ধ করে বালিশে মুখ গুঁজে বিরক্তির ভান করে বলল, “অরু, বাইরে গিয়ে করো না। একটু ঘুমোতে দাও!”

অরুন্ধতী ড্রায়ারের শব্দ কমিয়ে আয়নার কাচে চোখ রেখে পেছনে তাকাল। অনুপের চুল এলোমেলো, এক হাত বালিশের নিচে আর অন্য হাতটা রিদুর পিঠের ওপর আগলে রাখা। রিদু তখনও নিষ্পাপ ঘুমে ডুবে আছে। অরুন্ধতী কিছুক্ষণ চুপ করে ওদের দিকে তাকিয়ে রইল।
তারপর শান্ত গলায় বলল, “মশাই, ইতিমধ্যে আটটা বেজে গেছে। সাতটা থেকে ফোনে অ্যালার্ম বাজছে, খেয়াল আছে?”

অনুপ চোখ না খুলেই ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, “আরে, ঘুম তো ভেঙেই গেছে। এমনি শুয়ে শুয়ে গানটা শুনছিলাম।”

অরুন্ধতী ড্রেসিং টেবিলের ওপর রাখা সিঁদুরের কৌটোটা হাতে তুলে নিল। কাঁপতে থাকা আঙুলের ডগায় সামান্য সিঁদুর নিয়ে আয়নায় নিজের মুখের দিকে তাকাল। আয়নায় ফুটে ওঠা অবয়বটায় তার পরিচিত সৌন্দর্যই ধরা পড়ছিল—টানা চোখ, উজ্জ্বল মুখ আর ভেজা চুলের মাঝখানে সিঁথির রক্তিম ছোঁয়া। স্বপ্নে দেখা সেই বিকৃত দৃশ্যটা যেন মুহূর্তের জন্য দূরে সরে গেল।

সিঁথিতে সিঁদুর ছুঁইয়ে অনুপের দিকে তাকিয়ে বলল, “অনুপ, এবার অন্তত ঘুম থেকে ওঠো। রিদুকে তুলে ব্রাশ করিয়ে দাও তো। মালতী মাসি এখনও এল না! আমি ব্রেকফাস্ট তৈরি করছি, সঙ্গে তোমার চা-টাও বসিয়ে দিচ্ছি। মালতী মাসির এটাই সমস্যা—ব্রেকফাস্টের সময় এলেই দেরি করবে।”

বিছানায় শুয়েই অনুপ হালকা হেসে বলল, “অরু, দাঁড়াও না। একটু বসো এখানে। আজ আমি নিজেই তোমাকে ধোঁয়া ওঠা চা বানিয়ে খাওয়াব।”

অরুন্ধতী আয়না থেকে মুখ ঘুরিয়ে চোখে মেকি বিরক্তি এনে বলল, “মশাই অনুপ, চা বানানোর আগে বিছানা থেকে উঠতে হয়। তারপর চা বানানো যায়!”

অনুপ একগাল হেসে দুটো হাত মাথার পেছনে রেখে বলল, “প্রতিদিন সকালে ঘুমজড়ানো চোখে তোমাকে এভাবে তৈরি হতে দেখতে যে কী ভালো লাগে! ইস, আমার বউটা কী সুন্দরী!”

অরুন্ধতী খুব ভালো করেই জানে, বিছানা ছেড়ে উঠতে চাইছে না বলেই অনুপ সকাল সকাল এত প্রশংসা করছে। ঠোঁটের কোণে হাসি চেপে রেখে সে শুধু বলল, “হ্যাঁ, অনুপ, আমি জানি। অনেক হয়েছে, এবার ওঠো!”

কথাটা বলে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে চলে গেল সে। রান্নাঘর সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা তার পুরোনো অভ্যাস। এই পরিচ্ছন্নতা নিয়েই মালতী মাসির সঙ্গে প্রায় প্রতিদিন তার কথাকাটাকাটি হয়।
চায়ের সসপ্যানটা গ্যাসের ওপর বসিয়ে অরুন্ধতী ফোনটা বের করল। তারপর মালতী মাসিকে ফোন করল।

ফোন কানে ধরে খানিকটা অনুযোগের সুরে বলল, “মালতী মাসি, বাড়িতে আসবে কখন? আর তো এখানে মাত্র কয়েকটা দিন আছি। এখন অন্তত সময়মতো এসো!”

ওপাশ থেকে উত্তর শুনে অরুন্ধতী একটু থামল। তারপর শান্ত গলায় বলল, “আচ্ছা, ঠিক আছে, এসো।”

‘আর কিছু দিন আছি’—কথাটা রান্নাঘরের পাশ দিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে অনুপের কানে এল। সে মনে মনে ভাবল, আজ যে করেই হোক, একটা নতুন ফ্ল্যাটের খোঁজ নিতেই হবে। আর দেরি করা চলে না। অরুন্ধতী কয়েক মাস ধরেই এ বিষয়ে তাকে অনুরোধ করছে।

ওয়াশরুমে তখন বাপ-ছেলের খুনসুটি চলছে। অনুপ ব্রাশে পেস্ট লাগিয়ে বলল, “রিদু, হা করো তো বাবা। আরেকটু বড় করে হা করো!”

রিদু মুখ হাঁ করতেই অনুপ চটপট তার দাঁত মেজে দিল।

রিদু বাবাকে একটু ভয় পায় বলে লক্ষ্মী ছেলের মতো চুপচাপ সব কথা শুনছিল। অরুন্ধতী থাকলে এতক্ষণে রিদুর জল ছিটানোর চোটে দুজনের জামাকাপড়ই ভিজে একাকার হয়ে যেত!

দাঁত মাজানো শেষ করে অনুপ রিদুকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে স্নান করাতে শুরু করল। অরুন্ধতী ডাইনিং হল থেকে ওয়াশরুমের দরজার সামনে এসে ফোনের ক্যামেরা চালু করে হেসে বলল, “না, না, এই দৃশ্যগুলো রেকর্ড করে রাখা দরকার! ছেলে বড় হলে দেখে বুঝবে, তার বাবা তাকে কত কষ্ট করে স্নান করাত!”

অনুপ হেসে বলল, “অরু, আমিই তো রোজ ছেলেকে স্নান করাই। এটা আবার নতুন কী?”

অরুন্ধতী হেসে ফেলল। সত্যিই তো, সে নিজে ছেলেকে স্নান করাতে গেলে আদর করতে করতেই যা অবস্থা করে!

ভিডিও রেকর্ড করতে করতে অরুন্ধতী হাসছিল। অনুপ আর রিদুও হাসছিল তার সঙ্গে।

তোয়ালে দিয়ে রিদুর শরীর মুছিয়ে দিতে দিতে অনুপ বলল, “আহা, অরু! ভিডিও কোরো না তো! ছেলের বান্টু এখনও অনেক ছোট। তুমি আবার এই ভিডিও তুলে নির্ঘাত ফ্যামিলি গ্রুপে শেয়ার করে দেবে! ইস, নিজের ছেলের এই অপমান! ছোট বান্টুটার সঙ্গে এটা মোটেই ঠিক হচ্ছে না!”

অরুন্ধতী খিলখিল করে হেসে উঠল।

তারপর হাসতে হাসতেই বলল, “যেমন বাপ, তেমনই তার ছেলে!”

কথাটা বলার সময় অরুন্ধতী আর অনুপের চোখাচোখি হয়ে গেল। সে তাড়াতাড়ি চোখ সরিয়ে পরিস্থিতি সামলে বলল, “আচ্ছা শোনো, চা হয়ে গেছে। আমি কাপে ঢেলে টেবিলে দিচ্ছি। তুমি চা খেয়ে নাও, আমি ততক্ষণে ওকে কলেজের জন্য তৈরি করে দিচ্ছি।”

অরুন্ধতী ছেলেকে কোলে তুলে শোওয়ার ঘরের দিকে এগিয়ে গেল। রিদু বয়সে ছোট হলেও তার পাকা পাকা কথার শেষ নেই। আধো-আধো গলায় আমতা আমতা করে বলল, “মা, তাড়াতাড়ি রেডি করিয়ে দাও না। কলেজের ফ্রেন্ডরা মনে হয় আমার আগেই পৌঁছে যাবে!”

অরুন্ধতী আলতো করে ছেলের গালে চুমু খেয়ে বলল, “হ্যাঁ রে বাবা, তৈরি করে দিচ্ছি। শুনছ অনুপ, তোমার ছেলের কথা? বাড়ির চেয়ে নাকি কলেজ বেশি ভালো লাগে!”

ডাইনিং হলের জানালাটা আধখোলা। সকালের নরম রোদ এসে পড়েছে সোফার ওপর। সেখানে বসে ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিচ্ছিল অনুপ। স্ত্রীর কথা শুনে হেসে বলল, “কার ছেলে দেখতে হবে তো! কলেজের প্রতি এই ভালোবাসাটা ও আমার থেকেই পেয়েছে।”

অরুন্ধতী ঘর থেকে জবাব দিল, “সবকিছুর কৃতিত্ব নিজে নেওয়াটা কিন্তু ঠিক নয়, বুঝলে?”

চা শেষ করে অনুপ কাপটা নিয়ে রান্নাঘরে গেল। ঠিক তখনই শোওয়ার ঘর থেকে অরুন্ধতীর কণ্ঠ ভেসে এল, “কাপটা দয়া করে ধুয়ে রেখো কিন্তু!”

অনুপ হেসে বলল, “তোমার কি সব জায়গাতেই চোখ আছে নাকি?”

“হ্যাঁ, আছে। কাপটা ধুয়ে রেখে দাও। মালতী মাসি কখন আসবে, তার তো কোনো ঠিক নেই!” অরুন্ধতী স্পষ্ট গলায় জানিয়ে দিল।

অনুপ লক্ষ্মী ছেলের মতো কাপটা ধুয়ে সিঙ্কে রেখে দিল। তারপর গামছা দিয়ে হাত মুছতে মুছতে শোওয়ার ঘরে এসে দাঁড়াল।

“কী ব্যাপার, রিদু? সময় হয়ে এসেছে। জলদি তৈরি হয়ে নাও। সকাল নটা বেজে গেল যে!”

রিদু মুখটা সামান্য নিচু করে আমতা আমতা করে বলল, “বাবা, কলেজ ভালো। কিন্তু সেখানকার কয়েকজন ছেলেকে আমার একদম ভালো লাগে না।”

অনুপ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, “কেন বাবা? কী হয়েছে?”

“এমনি...” ছোট্ট করে উত্তর দিল রিদু।
অরুন্ধতী ছেলের শার্টের বোতাম লাগাতে লাগাতে স্নেহের সঙ্গে বলল, “রিদু সোনা, প্লে-কলেজে তো সবাইকে বন্ধু বানাতে হয়। সবার সঙ্গে ভালো করে মিশবে আর সবসময় বাবা-মায়ের কথা শুনবে, কেমন? ব্যস, আমাদের রিদু একদম তৈরি!”

অনুপ হাত বাড়িয়ে বলল, “চল বাপ, তোমাকে কলেজে দিয়ে আসি।”

বাবার হাত ধরে রিদু যখন দরজার দিকে এগোচ্ছিল, অরুন্ধতী পেছন থেকে বলে উঠল, “অনুপ, কোলে তুলে নাও ওকে। হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে যাবে।”

রিদু সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল, “না! আমি কোলে যাব না। আমি তো এখন বড় হয়ে গেছি, হেঁটেই যাব!”

ছেলের এমন গম্ভীর মুখ দেখে অনুপ আর অরুন্ধতী দুজনেই হেসে ফেলল। অনুপ রিদুর মাথায় হাত বুলিয়ে বলল, “ঠিক বলেছিস বাপ, চল এবার।”

রিদুকে কলেজে পৌঁছে দিয়ে ফেরার পথে প্রয়োজনীয় কিছু বাজার ও মুদিখানার জিনিসপত্র কিনে বাড়ি ফিরল অনুপ। ততক্ষণে অরুন্ধতী ডাইনিং টেবিলে প্রাতরাশ আর তাজা ফলের রস সাজিয়ে রেখেছে।
ওয়াশরুমে গিয়ে হাত-মুখ ধুয়ে বেরিয়ে অনুপ দেখল, বিছানার ওপর তার ইস্ত্রি করা শার্ট-প্যান্ট, হাতঘড়ি আর ওয়ালেট গুছিয়ে রাখা। অরুন্ধতী সবকিছু যথাস্থানে সাজিয়ে দিয়েছে। অনুপ আয়নার সামনে দাঁড়িয়ে পোশাক পরতে শুরু করল।

অরুন্ধতী ঘরে ঢুকে কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। তারপর ইতস্তত করে শান্ত গলায় জিজ্ঞেস করল, “অনুপ, তুমি কোনোদিন এমন কোনো বাজে স্বপ্ন দেখেছ, যেটা দেখার পর মনটা ভয়ে একেবারে আচ্ছন্ন হয়ে যায়?”

অনুপ শার্টের বোতাম লাগাতে লাগাতে হালকা হেসে বলল, “স্বপ্নে আবার ভয় কীসের? না, আমি ওসব নিয়ে কোনোদিন ভাবিনি। কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন? তুমি আবার কোনো স্বপ্ন দেখেছ নাকি?”

অরুন্ধতী চোখ সরিয়ে নিয়ে এড়িয়ে যাওয়ার সুরে বলল, “না, তেমন কিছু নয়। এমনিই জিজ্ঞেস করলাম।”
“আচ্ছা...” অনুপ হাতঘড়ির স্ট্র্যাপ বাঁধতে বাঁধতে বলল, “মালতী মাসি আজ আসবে না নাকি?”

“কী জানি! তুমি বসো, আমি ডাইনিংয়ে ব্রেকফাস্ট সাজিয়ে দিয়েছি। খেয়ে নাও,” বলে অরুন্ধতী ডাইনিংয়ের দিকে এগিয়ে গেল।

দেওয়ালঘড়িতে তখন সকাল দশটা।

অনুপ তাড়াহুড়োয় প্রাতরাশ শেষ করতে পারল না। টেবিল থেকে উঠে ওয়াশবেসিনে গিয়ে হাত ধুয়ে নিল সে।

অরুন্ধতী অনুযোগের সুরে বলল, “আরেকটু খেয়ে যাও। এভাবে অর্ধেক খেয়ে উঠে গেলে হয়?”

“না অরু, আজ আর সময় নেই। বিশ্ববিদ্যালয়ে পৌঁছেই একটা মিটিং আছে। ওখানে ক্যান্টিন থেকে কিছু একটা খেয়ে নেব,” ঘড়ির দিকে আরেকবার তাকিয়ে বলল অনুপ।

দরজার দিকে এগিয়ে জুতো পরতে পরতে হঠাৎ তার কিছু একটা মনে পড়ল। পেছন ফিরে অরুন্ধতীর চোখের দিকে তাকিয়ে বলল, “আর শোনো, আজ ওই নতুন ফ্ল্যাটের ব্যাপারটা আমি যেভাবেই হোক খোঁজ নিয়ে আসব। কথা দিলাম।”

অরুন্ধতী তার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, “You better...”
একটু থেমে চোখে দুষ্টুমির ছাপ এনে যোগ করল, “নাহলে কিন্তু...”

অনুপ ভ্রু তুলে মুচকি হেসে বলল, “নাহলে? নাহলে কী করবেন, ম্যাডাম?”

অরুন্ধতী হালকা হেসে মাথা নাড়ল। “কিছু না। তুমি যাও তো এখন! দেরি হয়ে যাচ্ছে।”

অনুপও ঠোঁটের কোণে হাসি চেপে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল।

নিচে নেমে গাড়ির কাছে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য থামল সে। সকালের সোনালি রোদ তখন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। কিছুক্ষণ রোদ গায়ে মেখে গাড়ির দরজা খুলে চালকের আসনে বসল অনুপ। ইঞ্জিন চালু করে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দিল।

অনুপ বেরিয়ে যাওয়ার পর দরজাটা বন্ধ করে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল অরুন্ধতী।
বাড়িটা হঠাৎ অদ্ভুত রকম চুপচাপ হয়ে গেছে।
কয়েক মিনিট আগেও রিদুর হাসি, অনুপের গলার স্বর আর বাথরুমে জলের শব্দে সকালটা ছিল প্রাণবন্ত। এখন সেখানে শুধু দেওয়ালঘড়ির টিকটিক শব্দ।

সে আর দেরি করল না। শোওয়ার ঘরে ফিরে বিছানার চাদর আর বালিশের কভার একে একে খুলে ফেলল। বিছানার কোথাও সামান্য ভাঁজ পড়ে থাকাও সে সহ্য করতে পারে না। সবকিছু নিখুঁত ও পরিপাটি রাখার এই বাতিক তার দীর্ঘদিনের। ব্যবহৃত চাদর-কভারগুলো গুছিয়ে ওয়াশরুমের বাইরে রেখে দিল সে। তারপর ডাইনিং টেবিল থেকে প্রাতরাশের উচ্ছিষ্ট প্লেটগুলো সরিয়ে কাউন্টারটা ভালো করে মুছে পরিষ্কার করল।

রান্নাঘর আর শোওয়ার ঘরের কাজ সেরে ডাইনিং হলের লম্বা সোফায় এসে বসল অরুন্ধতী। সারা শরীরে তখন ক্লান্তি জমেছে।

রান্নাঘরের ঘড়িতে প্রায় এগারোটা বাজতে চলেছে। মালতী মাসির দুপুরের রান্না করতে আসার সময় হয়ে এসেছে। অরুন্ধতী ফোনটা হাতে নিয়ে আবার তাকে কল করল। কিন্তু রিং হতে থাকলেও ওপাশ থেকে কোনো সাড়া এল না। মালতী ফোন তুলল না। অরুন্ধতী মৃদু দীর্ঘশ্বাস ফেলে ভাবল, মাসি আজও হয়তো দেরি করেই পৌঁছাবে।

একাকী ঘরের নীরবতা কাটাতে কফি টেবিল থেকে নিজের ইংরেজি উপন্যাসটা তুলে নিল সে—Dream is Subconscious।

বইটার নাম যেন অদ্ভুত এক ইঙ্গিত নিয়ে তার দিকে তাকিয়ে রইল। পাতা খুলতেই ভোরের সেই বিদঘুটে স্বপ্নটা আবার বিদ্যুতের গতিতে তার মনে ফিরে এল। বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে নিল অরুন্ধতী। সারা শরীরে ঘৃণা আর অস্বস্তির অনুভূতি ছড়িয়ে পড়ল।
স্বপ্নটা কেবল অশ্লীল বা কুরুচিপূর্ণ ছিল না; তার চেয়েও বড় কথা, সেই স্বপ্নের প্রতিটি স্তরে লুকিয়ে ছিল অপমান, ভয় আর অসহায়তার অনুভূতি। সেগুলো এখনও তার স্নায়ুকে অস্থির করে রাখছিল। সে দ্রুত বইটা বন্ধ করে টেবিলে রেখে দিল।

এই ভয়ংকর স্বপ্নের কথা চাইলেও কাউকে বলতে পারবে না সে। এর আগেও অরুন্ধতী এমন অদ্ভুত স্বপ্ন দেখেছে, কিন্তু আজকের মতো গভীর অপমানের অনুভূতি কখনও হয়নি। একবার অনুপকে সামান্য ইঙ্গিত দিয়ে কিছু বলতে চেয়েছিল। অনুপ তখন হালকা হেসে কথাটা উড়িয়ে দিয়েছিল—“ছোটদের মতো কোরো না তো, অরু! স্বপ্ন দেখে আবার কেউ ভয় পায় নাকি? স্বপ্ন তো ভালো জিনিস। ওসব নিয়ে ভেবো না।”

অনুপের সেই হাসির আড়ালে থাকা উদাসীনতা অরুন্ধতীকে আরও গুটিয়ে দিয়েছিল। এরপর আর কখনও নিজের এই ভয় নিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেনি সে।

বিয়ের পর প্রায় ছয় বছর কেটে গেছে। এই সময়ের মধ্যে ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো কোনো সামাজিক যোগাযোগমাধ্যমও ব্যবহার করে না অরুন্ধতী। অনুপের অপছন্দের কথা মাথায় রেখে এবং ডিজিটাল জগতের ওপর তার একধরনের নীরব নিয়ন্ত্রণের কারণে সে নিজেকে এসব থেকে দূরে সরিয়ে রেখেছে।

সোফায় একটু নড়েচড়ে বসে ফোনের স্ক্রিন জ্বালাল অরুন্ধতী। কোনো সাধারণ সামাজিক যোগাযোগমাধ্যম নয়, ব্রাউজার খুলে সরাসরি প্রবেশ করল একটি চ্যাটরুমে।

সেখানে সবাই বেনামী; কারও আসল পরিচয় কেউ জানে না। এই ভার্চুয়াল জগতে নির্দিষ্ট কোনো নিয়ম বা সেন্সরশিপ নেই। যে যার মতো নিজের ফ্যান্টাসি, অবদমিত ইচ্ছা কিংবা ভয় নিয়ে লিখে যায়। প্রায় চার-পাঁচ বছর ধরে গোপনে এই ফোরামের সঙ্গে যুক্ত অরুন্ধতী।

সে সচরাচর কারও সঙ্গে ব্যক্তিগত কথোপকথনে জড়ায় না। তবে অন্য সদস্যদের অদ্ভুত সব স্বপ্ন এবং সেগুলোর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা মনোযোগ দিয়ে পড়ে। নিজের ক্ষেত্রে সে কেবল তার ভয়ংকর ও অস্বাভাবিক স্বপ্নগুলো ‘Dream Queen’ ছদ্মনামে পোস্ট করে।

অদ্ভুত ব্যাপার হলো, এই ভার্চুয়াল জগতের কয়েকজন সদস্য তার স্বপ্নগুলোকে শুধু বিকৃত দৃষ্টিতে দেখে না; বরং কেউ কেউ সেগুলোর গভীরে গিয়ে সূক্ষ্ম মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। সেই ব্যাখ্যাগুলো অনেক সময় অরুন্ধতীর নিজের কাছেও যুক্তিসংগত বলে মনে হয়।
আর দেরি করল না সে। ভোরের সেই মণ্ডপের নরকীয় দৃশ্য, সিঁথিতে অস্বাভাবিক তরলের উপস্থিতি আর চারপাশের মানুষগুলোর পৈশাচিক হাসি—সবকিছু গুছিয়ে একটি ছোট পোস্ট লিখল। তারপর সেটি চ্যাটরুমের ওয়ালে প্রকাশ করতে গেল।

পোস্ট বাটনে আঙুল ছোঁয়ানোর ঠিক মুহূর্তে তার হাত সামান্য কেঁপে উঠল। অচেনা অপরাধবোধ আর তীব্র সংকোচে বুকটা ছ্যাঁৎ করে উঠল তার। সে কি ঠিক করছে?

কিন্তু পরমুহূর্তেই মনের ভেতরে জমে থাকা অস্বস্তি কিছুটা কমানোর তাগিদে আর দ্বিধা করল না। আঙুল দিয়ে ‘Send’ বাটনটি টিপে দিল।

ঠিক সেই মুহূর্তেই ড্রয়িংরুমের দরজায় বেজে উঠল ডোরবেল—টিং-টিং-টং!

আচমকা শব্দে অরুন্ধতী কয়েক সেকেন্ডের জন্য শিউরে উঠল। বুকের ভেতরটা কেঁপে উঠলেও দ্রুত নিজেকে সামলে নিল সে। এতক্ষণে মালতী মাসি ছাড়া আর কারও আসার কথা নয়।

ভারী শ্বাস কিছুটা নিয়ন্ত্রণে এনে সোফা থেকে উঠে দাঁড়াল অরুন্ধতী। তারপর সামান্য বিরক্ত মুখে দরজাটা এক টানে খুলে বলে উঠল, “মাসি! আজ এত দেরি করলে যে?”
[+] 9 users Like Vritra Shahryar's post
Like Reply
#4

প্রিয় পাঠকবন্ধুরা,

‘ভোরের দুপুরে বসন্ত’-এর প্রথম অধ্যায়টি সম্পূর্ণ লেখা হয়ে গেছে। তবে অধ্যায়টি বেশ দীর্ঘ হওয়ায় পোস্টের শব্দসীমার কথা মাথায় রেখে কয়েকটি পর্বে ভাগ করে প্রকাশ করতে হচ্ছে।

আপনারা প্রথম অংশটি পড়ুন। সেটি পড়া হয়ে গেলে পরবর্তী অংশটি প্রকাশ করব। এভাবেই ধারাবাহিকভাবে পুরো অধ্যায়টি আপনাদের কাছে পৌঁছে দেব।

পাশে থাকার জন্য ধন্যবাদ।
[+] 1 user Likes Vritra Shahryar's post
Like Reply
#5

(17-10-2026, 12:41 AM)Leo Arya Wrote:  আপনার এই "ভোরের দুপুরে বসন্ত".. AI ব্যবহার করে লিখছেন মনে হচ্ছে.. কিছু জায়গায় লেখার অস্পষ্ট ভাবে পেলাম..
এছাড়া 'পানি'.. স্নান হয়ে গেছে "গোসল"...  আপনার যা লেখার কোয়ালিটি.. AI  ব্যবহার করলে quality এর ওপর injustice করবেন

আপনার কথাগুলো মন দিয়ে পড়লাম। লেখার কিছু জায়গায় যে তাড়াহুড়ো হয়েছে, আর কিছু শব্দচয়ন ও বাক্যের গঠনে সমস্যা রয়ে গেছে, সেটা বুঝতে পারছি। লেখাটা নিয়ে অনেক দিন ধরে কাজ করেছি, তবু নিজের লেখার প্রতিটি খুঁটিনাটি সব সময় চোখে পড়ে না। বিশেষ করে পোস্ট করার আগে ঠিকমতো সম্পাদনা করা হয়নি। আপনার মন্তব্যের পর লেখাটা আবার সম্পাদনা করে নতুন সংস্করণ দিয়েছি। লেখাটা নিজের মতো করেই লেখার চেষ্টা করেছি, আর কোথায় কোথায় আরও ভালো করা যেত, সেটা বুঝতে আপনার মতামত কাজে লাগবে। 
মন দিয়ে পড়ে নিজের মতামত জানানোর জন্য ধন্যবাদ।
Like Reply
#6

(আগের অংশের পর থেকে...)

অনুপের কেবিনের বাতাসটা ভারী লাগছিল।
সকালের লেকচার শেষ করে টেবিলে বসতেই মাথার ভেতর চিনচিনে একটা ব্যথা শুরু হলো। সামনে ডেস্কটপের পর্দায় আন্তর্জাতিক জার্নালের একটা পেপার খোলা, অথচ সেদিকে তাকিয়েও মনোযোগ ধরে রাখতে পারছিল না সে। পেপার জমা দেওয়ার ডেডলাইন ঘনিয়ে আসছে, তার ওপর অরুন্ধতীর ফ্ল্যাট খোঁজার তাগাদা—দুই দিকের চাপ যেন একসঙ্গে মাথার ওপর এসে পড়েছে।

চেয়ারে পিঠ এলিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল অনুপ। তারপর পকেট থেকে ফোন বের করে উদ্দেশ্যহীনভাবে স্ক্রল করতে লাগল। দু-একটা খবর পড়ল, কয়েকটা ভিডিওর ওপর আঙুল চালিয়ে দিল, কিন্তু কোনোটাতেই মন আটকাল না। কাজের কথা মনে পড়লেই বিরক্তি বাড়ছিল, অথচ কাজে মন দেওয়ার মতো মানসিক স্থিরতাও যেন খুঁজে পাচ্ছিল না।

“ধুর শালা! এভাবে তো কিছুই হবে না।”

নিজেকেই কথাটা বলে উঠে দাঁড়াল সে। কেবিনের অ্যাটাচড ওয়াশরুমে ঢুকে দরজা লক করল। পকেট থেকে সিগারেট বের করে ধরিয়ে একটা লম্বা টান দিল। অন্য হাতে ফোন খুলতেই আঙুলগুলো অভ্যাসবশত পরিচিত একটা পর্ন সাইটে চলে গেল।

পর্দায় ভিডিও চলতে শুরু করল। অনুপ ধোঁয়া ছেড়ে কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়ে রইল। মাথার মধ্যে জমে থাকা কাজের চাপ আর সংসারের চিন্তাগুলো থেকে সাময়িকভাবে দূরে সরে যেতে চাইছিল সে।

“আর পাঁচ মিনিট। তারপর বসে কাজটা শেষ করব।”

নিজেকেই আশ্বস্ত করল অনুপ। এই পাঁচ মিনিট যে প্রায়ই আরও দীর্ঘ হয়ে যায়, সেটা তার অজানা নয়। তবু ফোনটা সরিয়ে রাখার তাগিদ অনুভব করল না।
ঠিক তখনই ফোনটা কেঁপে উঠল।

স্ক্রিনে সৌরভের নাম দেখে বিরক্তিতে কপাল কুঁচকে গেল তার।

“এই সময় আবার কী?”

তাড়াতাড়ি ভিডিওটা বন্ধ করে সিগারেটটা নিভিয়ে দিল অনুপ। আয়নায় একবার নিজের মুখের দিকে তাকিয়ে ছিটকিনি খুলে ওয়াশরুম থেকে বেরিয়ে এল। তারপর স্টাফ রুমে ঢুকে স্বাভাবিক গলায় বলল, “বলো সৌরভ, কী ব্যাপার?”

সৌরভ হেসে বলল, “অনুপদা, সামনের ছুটিতে কয়েকজন মিলে পাহাড়ে যাওয়ার প্ল্যান করছি। আমার এক বন্ধুর রিসোর্ট আছে। তিন দিন জমিয়ে কাটাব। আপনি চলবেন তো?”

অনুপ মুচকি হেসে জবাব দিল, “পেপারটা আটকে আছে সৌরভ। পাবলিশ না হওয়া পর্যন্ত মনটাই খারাপ থাকে। দেখা যাক, সময় বের করতে পারি কি না।”

সৌরভ নাছোড়বান্দা। “আরে, একবার চলুন না! কাজ তো চলতেই থাকবে।”

অনুপ মৃদু হেসে মাথা নাড়ল। “তুমি যাও। আমার পেপারটা আগে শেষ হোক, তারপর ভাবব।”

সৌরভ আর জোর করল না। অনুপ এবার বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই সে পেছন থেকে বলে উঠল, “আচ্ছা অনুপদা, ফ্ল্যাটের খোঁজ কী হলো?”

প্রশ্নটা শুনে অনুপ থমকে দাঁড়াল। মুখে এক চিলতে তিক্ত হাসি ফুটে উঠল।

“শালা, ফ্ল্যাট খোঁজা যে এমন ঝামেলার হবে, ভাবিনি! একেকজন ব্রোকার একেক রকম কথা বলে, আর অরুর চাহিদাও কম নয়। ছেলের পড়াশোনার জন্য ভালো পরিবেশ চাই, অভিজাত সোসাইটি চাই, কলেজ কাছাকাছি হতে হবে—সবই বুঝি। কিন্তু টাকা তো আর গাছে ফলে না! আমরা তো ছোট শহর থেকে এসে দিনরাত এক করে পড়াশোনা করেছি, পিএইচডি করছি, আজ এই জায়গায় পৌঁছেছি। 
একটা ভালো ফ্ল্যাট খুঁজতে গিয়ে এমন অবস্থা হবে, ভাবিনি। যাই হোক, সংসার করতে গেলে সবার কথাই ভাবতে হয়। দেখি, কী করা যায়।”

সৌরভ হেসে বলল, “বৌদির পছন্দ বলে কথা! ভালো জায়গা না হলে তো আর চলবে না।”

“তা তো বটেই!” অনুপ মৃদু হেসে বলল। “ফ্যামিলিকে খুশি রাখতে না পারলে সংসারের শান্তিটাই নষ্ট হয়ে যায়। খোঁজ চলছে কোনোমতে। আমি এবার কেবিনে যাই।”

ঠিক তখনই পিয়ন শঙ্কর চা নিয়ে ঢুকল।

“চা খেয়ে যান স্যার। কেবিনে না পেয়ে বুঝেছিলাম, সৌরভ স্যারের কাছে আছেন।”

কথাটা শুনে তিনজনেই হেসে উঠল।

অনুপ পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতেই সৌরভ হাত তুলে বলল, “আমার সামনে ধরবেন না অনুপদা, লোভ সামলানো যায় না।”

অনুপ প্যাকেটটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, “এই নাও, একটা টেনে নাও তবে!”

সৌরভ লজ্জা পাওয়ার ভান করে হাত সরিয়ে নিল। “না না, অনুপদা! কী যে বলেন! আপনি আমার সিনিয়র, আপনার সামনে কীভাবে খাই বলুন?”

অনুপ খিকখিক করে হেসে প্যাকেটটা টেবিলে রাখল।
“সম্মান!”

শঙ্কর চায়ের কাপ এগিয়ে দিতে দিতে কৌতূহলী গলায় জিজ্ঞেস করল, “স্যার, ফ্ল্যাট পেলেন নাকি?”

অনুপ চায়ের কাপ হাতে নিয়ে মৃদু হাসল।
“পেলে তো আর এত চিন্তা করতে হতো না!”

তারপর কেবিনের দিকে পা বাড়াল সে। পেছনে সৌরভ আর শঙ্করের গল্প চলতে থাকল। অনুপ আর ঘুরে তাকাল না।


দরজা খোলার পর থেকেই মালতী মাসি তার স্বভাবসুলভ ভঙ্গিতে বকবক শুরু করে দিয়েছিল। মালতীর সঙ্গে গল্প মানেই পাড়ার আনাচকানাচে কার বাড়িতে কার পরকীয়া চলছে, কার বউ গোপনে কার হাত ধরে ঘর ছেড়েছে, কিংবা কার সংসারে কী কাণ্ড ঘটেছে—এইসব চটুল গসিপের অন্তহীন ঝুলি খুলে যাওয়া।

অরুন্ধতীর এসব গল্পগুজবে প্রবল অনীহা থাকলেও সে জানত, মালতী মাসিকে একটু কথা বলার সুযোগ না দিলে ঘরের কাজকর্মে তার ঠিকমতো মন বসবে না। তাই গল্পগুলো শুনলেও বিশেষ পাত্তা দিত না অরুন্ধতী; নিজের মতো কাজ করে যেত, মাঝেমধ্যে শুধু হুঁ-হাঁ করে সায় দিত। তবে একটা কথা সে মন থেকে স্বীকার করত—মালতী মাসির হাতের রান্না সত্যিই অসাধারণ। তার রান্না খেলে আঙুল চেটে খেতে হয়।


রান্নাঘরে পা দিয়েই অরুন্ধতী হালকা হেসে বলল, “মাসি, আর ক’দিনই বা আমরা এখানে আছি! এই ক’দিন অন্তত একটু ভালো করে খাইয়ে দাও তো!”

মালতী খুশিতে গদগদ হয়ে বলল, “আরে ম্যাডাম, আজ যা রান্না করে দেব না, আঙুল চেটে খাবেন! আর রিদুবাবার তো এগুলো খুব প্রিয়। ওর কথা ভেবেই তো সব রাঁধছি।”

অরুন্ধতীর হাতে তখন কফির মগ। সেটা নিয়ে ড্রয়িংরুমের দিকে এগোচ্ছিল সে, ঠিক তখনই মালতীর তর সইল না।

“উফ্, আজ যে কী কাণ্ড দেখলাম জানেন ম্যাডাম!”

অরুন্ধতী কিছু বলার সুযোগ পেল না। মালতী নিজেই বলে চলল, “ওই যে, সামনের গলির তিন নম্বর বাড়িটা—যে বউটা সবসময় ছাদে কাপড় মেলে? তার স্বামী নাকি গত সপ্তাহে শহরের বাইরে ছিল। সেই সুযোগে রাত্তিরবেলা প্রায় রোজই একটা অচেনা লোক আসত। কাল তো এমন কাণ্ড, ভোর হওয়ার আগেই পালাতে গিয়ে লোকটাকে পাড়ার সবাই দেখে ফেলেছে!”

নিজের কথাতেই নিজে খিকখিক করে হেসে উঠল মালতী।

“কী যুগ পড়ল বলুন তো! এই পাড়ায় দেয়ালেরও চোখ আছে, সব দেখতে পায়!”

অরুন্ধতীর মুখটা মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল। হাতে ধরা কফির মগের ওপর তার আঙুলের চাপ বেড়ে এল। সে নিঃশব্দে মগটা টেবিলে নামিয়ে রেখে নির্বিকার গলায় বলল, “মাসি, তুমি বরং রান্নাটা আগে করো তো। এসব গল্প পরে শুনব।”

“আরে গল্প না ম্যাডাম, একদম সত্যি বলছি! আজকালকার মেয়েছেলেদের তো আক্কেল গুড়ুম—”

“মাসি।”

অরুন্ধতীর গলায় এবার শীতল বিরতি।

মালতী থেমে গেল। তারপর আবার নিজের রান্নায় মন দিলেও তার মনের মধ্যে কথাগুলো ঘুরপাক খেতে লাগল। অরুন্ধতীকে সে পছন্দ করে, আবার এই মহিলার প্রতি তার এক অদ্ভুত হিংসেও রয়েছে। পাড়ার কার চরিত্র কেমন, কার নামে কী কানাঘুষো চলে—এসবের অভাব নেই। অথচ অরুন্ধতীকে নিয়ে প্রকাশ্যে বলার মতো কিছুই যেন কারও হাতে নেই।

চালচলন, কথাবার্তা, ব্যবহার—সবেতেই একটা পরিমিত আভিজাত্য। ভালো মানুষের সঙ্গে অমায়িক, আবার খাটো মনের মানুষদের সঙ্গে মেপে দূরত্ব বজায় রাখে। এমনকি মালতীর স্বামীও মাঝেমধ্যে রাতে বিড়বিড় করে বলে, “কী কপাল ওই মাস্টারবাবুর! ঘরে পদ্মফুল বউ এনে তুলেছে!”

কথাটা মনে পড়তেই মালতীর মুখটা সামান্য শক্ত হয়ে গেল।

অরুন্ধতীর জীবনটা বাইরে থেকে কত গুছিয়ে রাখা মনে হয়, আর তার নিজের জীবনটা পেটের দায়ে অন্যের বাড়িতে বাসন মাজা আর রান্না করার এক অন্তহীন টানাপোড়েন। এই পার্থক্যটা সে যতই অস্বীকার করুক, মাঝেমধ্যে বুকের ভেতর হিংসেটা মাথা তুলেই বসে।

হাঁড়িতে নুন দিতে দিতে মনে মনে দীর্ঘশ্বাস ফেলল মালতী।

“অরুন্ধতী ম্যাডাম খারাপ না, বরং খুবই ভালো। তবু মানুষ কি আর কথা বলা বন্ধ করে?”

অরুন্ধতী অবশ্য এসবের কিছুই জানল না। সে বেশ কিছুক্ষণ চুপ করে সোফায় বসে রইল। রান্নাঘর থেকে ভেসে আসা বাসনপত্রের হালকা শব্দের মাঝেও মালতীর কথাটা তার মাথায় ঘুরতে থাকল—“দেয়ালেরও চোখ আছে।”

অজানা একটা অস্বস্তি বুকের মধ্যে জমতে শুরু করল। সে মাথাটা সামান্য ঝাঁকিয়ে ভাবনাটা সরিয়ে দেওয়ার চেষ্টা করল। তারপর পাশের টেবিল থেকে মোবাইল তুলে মায়ের নম্বর ডায়াল করল।

ওপাশে মায়ের চেনা গলা পেতেই অরুন্ধতীর শক্ত হয়ে থাকা স্বরটা নরম হয়ে এল।

“হ্যালো মা? বলছিলাম… ভাবছি নতুন ফ্ল্যাটে ওঠার আগে একবার তোমাদের সঙ্গে দেখা করে আসব।”

মা ওপাশ থেকে কী যেন জানতে চাইলেন। অরুন্ধতী একটু থেমে নিচু গলায় বলল, “না, অনুপ এখনও জানে না।”

কথাটা বলে সে হালকা নিঃশ্বাস ফেলল।

“তুমি চিন্তা কোরো না মা, ওকে রাজি করানোর দায়িত্ব আমার।”

ঠিক সেই মুহূর্তেই রান্নাঘর থেকে মালতীর গলা ভেসে এল।

“ম্যাডাম, দুপুরের রান্না শেষ। বাসনপত্রও সব পরিষ্কার করে দিয়েছি। আমি তাহলে এবার বেরোই?”

“হ্যাঁ মাসি, তুমি যাও।”

মালতী ঘর থেকে বেরিয়ে সদর দরজার দিকে এগোতেই অরুন্ধতীর ফোনে আরেকটা কল ঢুকল। স্ক্রিনে ভেসে উঠল মৌমিতাদির নাম।

মায়ের সঙ্গে কথাটা অসমাপ্ত রেখেই সে তাড়াতাড়ি বলল, “মা, এখন রাখছি। পরে কথা বলব। রিদুকে কলেজ থেকে আনতে হবে তো।”

ফোনটা কেটে দিয়ে সঙ্গে সঙ্গে মৌমিতাদির কল রিসিভ করল।

“হ্যাঁ মৌমিতাদি, বলো?”

একটু শুনে বলল, “আচ্ছা ঠিক আছে। তুমি নিচে এসো, আমার ঘরের সামনে দাঁড়াও। তারপর একসঙ্গেই কলেজে যাব, বাচ্চাদের নিয়ে আসব।”

কথাটা বলে সে কল কেটে দিল।



বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের ঠিক বাইরে রাস্তার ধারে গুণধর কাকার দোকানটা বহুদিনের পরিচিত দৃশ্য। ছোট্ট টিনের ছাউনি, সামনে দুটো কাঠের বেঞ্চ, আর মাঝখানে পুরোনো একটা টেবিল। বিকেলের ভিড় একটু কমে এলেও কেটলিটা থামেনি। ফুটন্ত চায়ের বাষ্প আর ধোঁয়া মিশে দোকানটার চারপাশে একটা চেনা উষ্ণতা তৈরি করে রেখেছে।

বয়স ষাট পেরিয়ে গেলেও গুণধর কাকার শরীর এখনও বেশ টানটান, শক্তপোক্ত। সারাজীবনের পরিশ্রম মানুষটাকে ক্লান্ত করার বদলে যেন আরও শক্ত করে তুলেছে।

গেট থেকে বেরিয়ে অনুপ সোজা দোকানের দিকে এগিয়ে গেল।

তাকে দেখেই গুণধর কাকা চেনা হাসিতে মুখ তুললেন।

“আসুন স্যার! আজকাল তো আপনাকে দেখাই যায় না বললেই চলে।”

অনুপ একটা বেঞ্চিতে ক্লান্তভাবে বসে পড়ল। দুপুরের কেবিনের সেই দমবন্ধ করা চাপটা এখনও যেন ঘাড়ে চেপে বসে আছে।

“আর বলবেন না কাকা, কাজের চাপে দম ফেলার ফুরসত নেই। এক কাপ চা দিন তো, আর একটা সিগারেট।”

গুণধর কাকা নিজেই এক কাপ লাল চা বানিয়ে এগিয়ে দিলেন। সঙ্গে একটা সিগারেটও রাখলেন টেবিলের ওপর।

অনুপ সিগারেটটা ধরিয়ে লম্বা একটা টান দিল। ধোঁয়া ছাড়তে ছাড়তে সামনের ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে তার মনে পড়ে গেল পুরোনো দিনের কথা।

এই বিশ্ববিদ্যালয়ে নতুন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগ দেওয়ার সময় গুণধর কাকার ছেলের একটা বড়সড় দুর্ঘটনা ঘটেছিল। হাসপাতালের দৌড়ঝাঁপ, অপারেশন আর মোটা অঙ্কের খরচের মুখে পড়ে মানুষটা তখন দিশেহারা। সেই বিপদের দিনে অনুপ নিজে থেকে এগিয়ে এসে টাকা দিয়েছিল, হাসপাতালে দাঁড়িয়ে থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থাও করেছিল।

সেই উপকার গুণধর কাকা আজও ভোলেননি।

চায়ে চুমুক দিয়ে অনুপ বলল, “কাকা, নতুন ফ্ল্যাটের খোঁজ একটু চলছে। কিছু জানেন?”

প্রশ্নটা শুনে গুণধর কাকার চোখেমুখে একটা উজ্জ্বল ভাব ফুটে উঠল।

“স্যার, আপনি তো নিজে থেকে কখনো কারও কাছে কিছু চান না। আজ নিজেই যখন ফ্ল্যাটের কথা বললেন, তখন একটা খবর দিতে পারি। আজ সকালেই আমার শ্যালক গোপালের মুখে একটা কথা শুনেছি। আপনার কাজে লাগতেও পারে।”

অনুপ মৃদু হেসে হাত নাড়ল।

“দূর কাকা! এসব কী যা-তা বলছেন? উপকারের কথা বারবার তুললে কিন্তু চা না খেয়েই উঠে চলে যাব।”

গুণধর কাকা হেসে ফেললেন।

“আরে না না স্যার, রাগ করবেন না। আপনি বসুন। সব তো আপনারই দেওয়া!”

অনুপও হেসে চায়ের কাপে ছোট্ট একটা চুমুক দিল।

“আচ্ছা কাকা, এবার বলুন তো, কী খবর?”

গুণধর কাকা একটু এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, “ফ্ল্যাটটা আপনি কোন এলাকায় খুঁজছেন?”

“একটু ভালো জায়গায়। অরুর ভীষণ ইচ্ছে, ছেলের পড়াশোনার জন্য ভালো পরিবেশ আর ভালো সোসাইটি হোক। কলেজটাও কাছাকাছি হলে ভালো হয়।”

গুণধর কাকা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর নিচু গলায় বললেন, “স্যার, আপনি সত্যিই ভাগ্যবান। গোপাল আজ এমন একটা ফ্ল্যাটের কথা বলেছে, শুনে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না।”

অনুপ ভ্রু কুঁচকে তাকাল।

“কীসের ফ্ল্যাট?”

“গোপাল তো টুকটাক ব্রোকারির কাজও করে। শহরের একটা নামী অভিজাত সোসাইটিতে সে দুধ আর গ্রোসারি সাপ্লাই দেয়। সেখানেই একটা ফ্ল্যাটের মালিক খুব তাড়াহুড়ো করে বিদেশে চলে যাবেন। তাই ফ্ল্যাটটা বিক্রি করতে চাইছেন।”

গুণধর কাকা একটু থেমে অনুপের মুখের দিকে তাকালেন।

“বাজারদর কম করে হলেও দুই কোটি পনেরো লাখ টাকা। অথচ মালিক নাকি মাত্র দেড় কোটিতে বিক্রি করে দিতে রাজি!”

অনুপের হাতে ধরা চায়ের কাপটা মাঝপথেই থেমে গেল।

“এক কোটি পঞ্চাশ?”

“জি স্যার। একেবারে দেড় কোটি।”

কিছুক্ষণ কোনো কথা বলল না অনুপ। সামনের রাস্তা দিয়ে একের পর এক গাড়ি চলে যাচ্ছিল। হর্নের শব্দ, মানুষের কোলাহল আর চায়ের কেটলির সাঁইসাঁই আওয়াজের মাঝেও তার মন আটকে রইল ওই সংখ্যাটায়।

দুই কোটি পনেরো লাখ টাকার সম্পত্তি মাত্র দেড় কোটিতে!

শুনতে অবিশ্বাস্য লাগলেও প্রস্তাবটার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ ছিল।

“কোন সোসাইটি?”

“রাজদেব সোসাইটি,” গুণধর কাকা বললেন। “হাঁটাপথে ইংলিশ মিডিয়াম কলেজ, ভালো হাসপাতাল, বড় বাজার—সব হাতের কাছে। একেবারে অভিজাত এলাকা।”

নামটা শুনেই অনুপের ভ্রু সামান্য কুঁচকে গেল। জায়গাটা সে ভালোভাবেই চেনে। শহরের অন্যতম ব্যয়বহুল ও সুরক্ষিত আবাসিক এলাকা। ছেলের ভবিষ্যতের কথা ভাবলে এর চেয়ে ভালো জায়গা আর কী হতে পারে!

“ফ্ল্যাটটা কত বছরের পুরোনো?”

“পাঁচ-ছয় বছর হবে। তবে গোপাল বলেছে, একদম ঝকঝকে অবস্থায় আছে। মালিক নাকি বেশিরভাগ সময় বিদেশেই থাকতেন।”

অনুপ সরাসরি গুণধর কাকার চোখের দিকে তাকাল।

“তাহলে এত কম দামে বিক্রি করছেন কেন?”

“গোপাল বলছিল, মালিকের নাকি খুব তাড়া। বিদেশে পাকাপাকিভাবে চলে যাবেন। তাই ঝামেলা ছাড়াই বিক্রি করে দিতে চান। কাগজপত্রেও নাকি কোনো সমস্যা নেই।”

“কোথায় যাবেন?”

“লন্ডনে।”

অনুপ সিগারেটের ছাইটা অ্যাশট্রেতে ঝেড়ে ফেলল। মনের কোণে সূক্ষ্ম একটা সন্দেহ উঁকি দিলেও দেড় কোটির এই বিশাল অফারটা তাকে অন্যদিকে টানছিল। রাজদেব সোসাইটির মতো অভিজাত এলাকায় এই দামে ফ্ল্যাট পাওয়া সত্যিই বড় সুযোগ।

“শুনতে তো বেশ ভালোই লাগছে কাকা। ওই রকম এলাকায় এই দামে ফ্ল্যাট পাওয়া মানে বড় সুযোগ। ফ্ল্যাটটা একবার দেখে নিতে পারলে ভালো হতো।”

গুণধর কাকা যেন এই কথাটারই অপেক্ষা করছিলেন।

“তাহলে আর দেরি করছেন কেন, স্যার? গোপালের সঙ্গে কথা বলে নিন। মালিক এখনও আছেন। আপনি চাইলে আজই দেখে আসতে পারবেন।”

অনুপ ঘড়ির দিকে তাকাল। হাতে তখনও কিছুটা সময় আছে। ফ্ল্যাটটা সত্যিই ভালো হলে অরুন্ধতীর পছন্দের একটা বড় সমস্যা মিটে যেতে পারে। তার ওপর এমন সুযোগ বারবার আসে না। পরে অন্য কেউ কিনে নিলে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না।

“তা হলে আজই একবার দেখে আসি। মালিকের সঙ্গে কথাও বলা যাবে।”

অনুপের আগ্রহ দেখে গুণধর কাকার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। তিনি পকেট থেকে পুরোনো বাটন ফোনটা বের করে শ্যালক গোপালের নম্বরে ডায়াল করলেন।

লাইন জুড়তেই তিনি বলে উঠলেন, “গোপাল? অনুপ স্যার আমার দোকানে বসে আছেন। একটা ভালো ফ্ল্যাট খুঁজছেন। তোমার কথাটাই বলছিলাম—হ্যাঁ, সেই স্যার, যিনি আমার ছেলের দুর্ঘটনার সময় অনেক সাহায্য করেছিলেন।”

ওপাশ থেকে গোপাল কী যেন বলল। গুণধর কাকা হেসে উত্তর দিলেন, “হ্যাঁ ভাই, স্যারকে সাহায্য করার একটা সুযোগ যখন পেয়েছি, দেখি কী করা যায়।”

কয়েক মুহূর্ত কথা বলার পর গুণধর কাকা একটু পাশ ফিরে নিচু গলায় বললেন, “হ্যাঁ ভাই, একবার ভালো করে দেখো। স্যার সামনেই বসে আছেন।”

ওপাশ থেকে গোপালের চাপা হাসি ভেসে এল। গুণধর কাকার মুখেও ক্ষণিকের জন্য একটা হাসি ফুটে উঠল।
“আরে ধুর শালা, আস্তে বল! স্যার সামনেই বসে আছেন।”

কথাটা বলে তিনি দ্রুত নিজেকে সামলে নিয়ে ফোনটা অনুপের দিকে বাড়িয়ে দিলেন।

“স্যার, আপনি একটু গোপালের সঙ্গে কথা বলে নিন। ও ফ্ল্যাটের ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলবে।”

অনুপ ফোনটা হাতে নিয়ে কানের কাছে ঠেকাল।
“গোপাল কাকা? কেমন আছেন?”

ওপাশ থেকে ভারী, কর্কশ গলা ভেসে এল, “আরে স্যার! আপনি আমাকে মনে রেখেছেন, এটাই তো অনেক!”

“দূর! এসব কী বলছেন?” অনুপ হালকা হেসে বলল।

গোপাল এবার বেশ আন্তরিক গলায় বললেন, “আপনি তো ঘরের লোক, স্যার। গুণধরদা যখন আপনার কথা বললেন, তখন আর চিন্তা কী? ফ্ল্যাটের ব্যাপারটা আমি দেখছি। আপনি একবার এসে দেখে যান।”

“দামটা একটু কম মনে হচ্ছে কাকা, তাও আবার এরকম অভিজাত এলাকায়।”

অনুপ কথাটা বলে চুপ করে রইল। গোপালের উত্তর শোনার অপেক্ষা করছিল সে।

“আসলে মালিক পাকাপাকিভাবে লন্ডনে চলে যাবেন, স্যার। তাই তাড়াতাড়ি বিক্রি করে দিতে চাইছেন। আপনি একবার ফ্ল্যাটটা দেখে নিন। পছন্দ হলে মালিকের সঙ্গে বসে বাকি কথা বলা যাবে।”

অনুপ আর দেরি করল না।

“বেশ, আমি এখনই আসছি। আগে ফ্ল্যাটটা দেখে নিই, তারপর সামনাসামনি কথা বলা যাবে।”

“অবশ্যই স্যার! আপনি চলে আসুন। আমি ওদিকে খবর দিয়ে রাখছি।”

“ঠিক আছে কাকা, রাখছি।”

ফোনটা গুণধর কাকার হাতে ফিরিয়ে দিয়ে অনুপ চায়ের শেষ চুমুকটা দিল। তারপর পকেট থেকে টাকা বের করতে গেলে গুণধর কাকা আপত্তি জানালেন।

“আরে স্যার, এসব কী করছেন? আপনার কাছ থেকে টাকা নেব?”

অনুপ হেসে বলল, “আবার শুরু করলেন কাকা! চায়ের দামটা নিন। বারবার উপকারের কথা তুলে আমাকে অস্বস্তিতে ফেলবেন না।”

অনুপের অনুরোধে শেষ পর্যন্ত গুণধর কাকা আর আপত্তি করলেন না।

চায়ের দাম মিটিয়ে উঠে দাঁড়াল অনুপ। তারপর গুণধর কাকার দিকে ফিরে বলল, “আচ্ছা কাকা, গোপাল কাকার ফোন নম্বরটা দেবেন? যোগাযোগ করতে সুবিধা হবে।”

গুণধর কাকা নিজের ফোন থেকে নম্বরটা দেখে শোনাতেই অনুপ সেটি মোবাইলে সেভ করে নিল।

“আমি তাহলে চলি। গোপাল কাকাকে বলে দেবেন, আমি রওনা দিয়েছি।”

“অবশ্যই স্যার। আপনি যান, ও সব ব্যবস্থা করে রাখবে।”

গুণধর কাকাকে বিদায় জানিয়ে অনুপ দোকান থেকে বেরিয়ে এল। এত দিনের চিন্তাটা হয়তো এবার মিটতে চলেছে—এই ভাবনাটুকুই তার মনে নতুন আশার সঞ্চার করল। ফ্ল্যাটটা ভালো হলে অরুন্ধতীর পছন্দের পরিবেশে সংসার গুছিয়ে নেওয়া সম্ভব হবে, ছেলের পড়াশোনার জন্যও ভালো ব্যবস্থা করা যাবে। এত দিনের চিন্তাটা হয়তো এবার মিটতে চলেছে। অরুন্ধতীকে এই সুখবরটা দিতে পারার কথা ভেবেই অনুপের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল।


রিদু তখন ড্রয়িংরুমের টেবিলে বসে হোমওয়ার্ক শেষ করে নিজের ড্রয়িং খাতায় রং পেনসিল দিয়ে নানা রকম আঁকিবুঁকি কাটছিল। অরুন্ধতী ঠিক তার সামনেই শান্ত হয়ে বসে আছে।

অরুন্ধতী এক পলক দেওয়ালঘড়ির দিকে তাকাল। কাঁটায় কাঁটায় সন্ধ্যে সাতটা। অনুপের ফিরতে এখনও অন্তত এক ঘণ্টা বাকি। এই ফাঁকা সময়টায় কি চ্যাটরুমটায় একবার ঢুঁ মারা যায়?

যেমন ভাবনা, তেমন কাজ।

রিদু নিজের আঁকায় মগ্ন হতেই অরুন্ধতী সাবধানে ফোনের স্ক্রিন অন করে চ্যাটরুমে ঢুকল।

চ্যাটরুমে ঢুকতেই স্ক্রিনজুড়ে ফুটে উঠল অসংখ্য পর্ন ভিডিওর থাম্বনেইল। ভিডিওগুলোর সাউন্ড মিউট করা থাকলেও, অরুন্ধতী সেগুলোর দিকে না তাকিয়ে সরাসরি নিজের পোস্টের কমেন্ট বক্সে ঢুকে পড়ল। ইনবক্সে জমে থাকা নতুন নোটিফিকেশন গুলোও সে এড়িয়ে গেল।

প্রথম মন্তব্যটা খুলতেই তার মুখের অভিব্যক্তি বদলে গেল।

“তুমি যা লেখো, সেগুলো কি সত্যিই শুধু কল্পনা? নাকি নিজের নোংরা ইচ্ছেগুলো গল্পের আড়ালে মেটাও? স্বামী পাশে থাকলেও কি মনে মনে অন্য কারও সঙ্গে বিছানা ভাগ করো?”

অরুন্ধতীর মুখ শক্ত হয়ে গেল। মন্তব্যটা তার লেখার সীমা পেরিয়ে সরাসরি ব্যক্তিগত জীবনে আঘাত করেছে। লোকটা তাকে চেনে না, অথচ তার গোপন কল্পনা আর দাম্পত্যের বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে বিন্দুমাত্র দ্বিধা করেনি।

পরের মন্তব্যটা খুলতেই তার আঙুল থমকে গেল।

“তোর স্বামী তোকে যে মানুষটা ভাবে, তুই কি সত্যিই তাই? নাকি তার বিশ্বাসের আড়ালেই লুকিয়ে রাখিস নিজের সেই মুখ, যেটা দেখার সাহস তার কোনো দিন হবে না?”

সে দ্রুত স্ক্রিন বন্ধ করে দিতে চাইল। ঠিক তখনই রিদু মুখ তুলে বলল, “মা, একটু গেমটা খেলব?”

খাতাটা সরিয়ে সে ফোনের দিকে হাত বাড়াল।

অরুন্ধতীর বুকের ভেতরটা ছ্যাঁৎ করে উঠল। সে ফোনটা এক ঝটকায় নিজের বুকের কাছে টেনে নিয়ে প্রায় রুদ্ধ গলায় বলে উঠল, “রিদু… না! না বাবা, এখন না!”

মায়ের এমন আকস্মিক প্রতিক্রিয়ায় রিদু চমকে পিছিয়ে গেল। কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে চুপচাপ আবার নিজের খাতার দিকে মুখ নামাল। পেনসিলটা হাতে থাকলেও সে আর আঁকছিল না।

অরুন্ধতী কিছু বলার আগেই ফোন থেকে একটা ভারী, অস্বস্তিকর শব্দ ভেসে এল।

“আহ্! উম্ম—আহ্হ্! উহ্…”

মাত্র এক-দুই সেকেন্ড। অরুন্ধতী আতঙ্কিত হয়ে দ্রুত ভিডিওটার সাউন্ড মিউট করে দিল। শব্দটা সঙ্গে সঙ্গে থেমে গেল।

ঘর আবার নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু অরুন্ধতীর বুকের ধুকপুকানি থামল না।

রিদু শুনেছে কি না, সে বুঝতে পারল না। ছেলেটা মাথা নিচু করে বসে আছে। অরুন্ধতী কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। ফোনটা বন্ধ করতে গিয়ে চোখ আবার কমেন্ট বক্সে পড়ল। সেখানে নতুন একটি মন্তব্য ভেসে উঠল।

“তোর স্বামী যদি কোনো দিন তোর গোপন চেহারাটা দেখে ফেলে, তখন কাকে দোষ দিবি? যারা তোর মুখোশ চিনেছে, তাদের? নাকি সেই মানুষটাকে, যে প্রতিরাতে তার পাশেই শুয়ে থাকে?”


অরুন্ধতী আর তাকিয়ে থাকতে পারল না। দ্রুত ব্রাউজার বন্ধ করে চ্যাটরুম থেকে লগআউট করল। ফোনটা উল্টে টেবিলে রাখলেও মন্তব্যটার শেষ লাইন মাথার মধ্যে ঘুরতে লাগল।

কোনো দিন অনুপ যদি তার মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষটাকে চিনে ফেলে?

ভাবনাটা আসতেই তার গলা শুকিয়ে গেল। লেখাগুলো ছিল তার একান্ত গোপন জগৎ, যেখানে নিজের অবদমিত ভাবনাগুলোকে ভাষা দিতে পারত। অথচ এখন অচেনা মানুষগুলো সেই লেখার ভিত্তিতেই তার চরিত্রের বিচার করছে। তাদের মন্তব্য পড়তে পড়তে সেও যেন নিজের দিকে তাদের চোখ দিয়েই তাকাতে শুরু করেছে।

নিজের ওপর ঘৃণা হচ্ছিল তার। কেন লিখেছে, কেন নিজের মনের এমন একটা অংশ অপরিচিতদের সামনে খুলে রেখেছে—কোনো উত্তর খুঁজে পেল না। শুধু ভয় হচ্ছিল, কোনো দিন এই লেখাগুলোই তার পরিচিত জীবনটাকে বদলে দেবে।

“মা, দেখো তো। ভালো হয়েছে?”

রিদুর ডাকে অরুন্ধতী মুখ তুলল। ছেলেটা খাতাটা তার দিকে এগিয়ে দিয়েছে। পাতায় একটা ছোট্ট বাড়ি, দুটো গাছ আর দরজার সামনে তিনটে মানুষের ছবি। পাশে লেখা—বাবা, মা, রিদু।

অরুন্ধতী ছবিটার দিকে তাকিয়ে ছেলের মাথায় হাত রাখল।

“খুব ভালো হয়েছে, বাবা।”

কথাটা বলতে গিয়েও তার গলা কেঁপে উঠল। নিজের আতঙ্কে ছেলেটাকে যেভাবে ধমকে উঠেছিল, সেই অপরাধবোধ তাকে কুরে কুরে খাচ্ছিল।

টেবিলে উল্টে রাখা ফোনটার দিকে না তাকিয়েও অরুন্ধতী যেন মন্তব্যগুলো শুনতে পাচ্ছিল। অনুপ যদি কোনো দিন সব জানতে পারে, কিংবা বড় হয়ে রিদু যদি তার গোপন লেখাগুলো পড়ে—তারা কি তখনও তাকে একই চোখে দেখবে?

রিদুর দিকে তাকিয়ে অরুন্ধতী হাসার চেষ্টা করল। অথচ নিজের গোপন সত্তাকে লুকিয়ে রাখার ভয় আর তার জন্য নিজেকেই ঘৃণা করার মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য, এই মুহূর্তে সে সেটুকুও হারিয়ে ফেলেছিল।
[+] 8 users Like Vritra Shahryar's post
Like Reply
#7

(আগের অংশের পর থেকে...)

গাড়িটা রাজদেব সোসাইটির মূল প্রবেশদ্বারের সামনে থামতেই অনুপ ফোন বের করে গোপাল কাকার নম্বরে ডায়াল করল।

ওপাশ থেকে গোপাল কাকা বলে উঠলেন, ‘হ্যালো, স্যার! এসে গেছেন?’

‘হ্যাঁ, গেটের সামনেই আছি,’ অনুপ বলল।

‘আচ্ছা, স্যার। তা হলে সোসাইটির গেট থেকে একটু সামনে এগিয়ে আসুন। সামনেই একটা ফুট ওভারব্রিজ দেখতে পাবেন। ওটার সিঁড়ি দিয়ে উঠে রাস্তার ওপারে নেমে আসবেন। তারপর সামনের গলিটায় ঢুকে সোজা একটু এগোলেই আমার মুদিখানার দোকানটা দেখতে পাবেন।’

‘আচ্ছা, ঠিক আছে। আমি আসছি,’ বলে অনুপ ফোনটা কেটে দিল।

গাড়ি থেকে নেমে অনুপ একবার পিছনে ফিরে রাজদেব সোসাইটির দিকে তাকাল। ছাব্বিশ তলা উঁচু বিশাল আবাসন, সুসজ্জিত প্রবেশদ্বার আর
চারপাশের সবুজ—সবকিছুর মধ্যেই আভিজাত্যের ছাপ স্পষ্ট। মনে মনে ভাবল—এখানে থাকলে কেমন লাগবে? রিদু আর অরুন্ধতীর জন্যও ভালো হবে নিশ্চয়ই।

তারপর হাতঘড়ির দিকে তাকাল অনুপ। রাত আটটা বাজতে আর বেশি দেরি নেই। সে রাস্তা ধরে ফুট ওভারব্রিজটার দিকে এগিয়ে গেল। সিঁড়ি বেয়ে উঠে ব্রিজটা পেরিয়ে রাস্তার অন্য পাশে নেমে এল সে।

ব্রিজের ওপারে পরিবেশটা বেশ আলাদা। সন্ধ্যার আলো প্রায় নিভে এসেছে। সরু গলির দুপাশে পুরোনো বাড়ি আর ছোটখাটো দোকানের সারি। এখানে-সেখানে জ্বলছে কয়েকটা ম্লান আলো। সেই আবছা আলো-অন্ধকারের মধ্যে দিয়ে মিনিট দুয়েক হাঁটার পর গলির একপাশে দেখতে পেল গোপাল কাকার মুদিখানার দোকানটা।

দোকানটার সাইনবোর্ডে লেখা—‘গোপাল ভাণ্ডার’।

অনুপ দোকানটার সামনে এসে দাঁড়াল।

দোকানের ভেতরে বসে ছিলেন গোপাল কাকা। অনুপকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তাঁর মুখে হাসি ফুটে উঠল। বয়স ছাপ্পান্ন-সাতান্নর কাছাকাছি। মাঝারি উচ্চতা, শরীরটা একটু ভারী, পেটও বেরিয়ে আছে। পরনে সাদা পাঞ্জাবি, মুখে গোঁফ।

গোপাল কাকা দোকান থেকে একটা চেয়ার বের করে বাইরে রাখলেন।

“আরে স্যার, আসুন! বসুন।”

অনুপ হেসে বসল। গোপাল কাকা তার সামনে দাঁড়িয়ে হেসে বললেন, “কেমন আছেন স্যার? অনেক দিন পর দেখা হলো। সেই হাসপাতালের পর আর দেখা হয়নি।”

“ভালো আছি কাকা। আপনি কেমন আছেন?”

“এই তো স্যার, চলে যাচ্ছে। দোকানটা সামলাই। তার সঙ্গে পাড়ার শেষ দিকে একটা ছোট গরুর খামার আছে। শিবুকে নিয়ে সেখান থেকে দুধ নিয়ে আসি, আশেপাশের কয়েকটা সোসাইটির পাশাপাশি রাজদেব সোসাইটিরও কয়েকটা বাড়িতে পৌঁছে দিই। আর টুকটাক কাজের লোক পাঠানো, ব্রোকারি—এসবও করি।”

অনুপ হেসে বলল, “বাহ্ কাকা, বেশ অনেক দিকই সামলাচ্ছেন দেখছি!”

গোপাল কাকা হেসে বললেন, “চলতে তো হবে স্যার। একটার ওপর ভরসা করে থাকলে চলে?”

অনুপও হেসে মাথা নাড়ল। তারপর বলল, “আচ্ছা কাকা, ফ্ল্যাটটার খবর পেলেন কীভাবে?”

গোপাল কাকা দোকানের ভেতরের দিকে তাকিয়ে ডাকলেন, “শিবু, দুটো চা নিয়ে আয় তো!”

তারপর অনুপের দিকে ফিরে বললেন, “ওটা তো সৌম্য স্যারের ফ্ল্যাট, স্যার। অনেক দিন ধরেই চিনি ওনাকে। সৌম্য স্যার বেশির ভাগ সময় বাইরে থাকতেন, তাই ওনার স্ত্রী আর ছেলের জন্য মাঝেমধ্যে মুদিখানার জিনিসও দিয়ে আসতাম। মানুষটা খুব ভালো।”

“তা উনি এখন ফ্ল্যাটেই আছেন?”

“হ্যাঁ স্যার, এই ক’দিন হলো এসেছেন। ফ্ল্যাটটা বিক্রি করে পাকাপাকিভাবে লন্ডনে চলে যাবেন। চাইলে আজই বিক্রি করে দিতে পারেন। আপনি একবার দেখে নিন, ওনার সাথে কথাও বলে নেবেন।”

ঠিক তখনই দোকানের ভেতর থেকে একুশ-বাইশ বছরের একটা ছেলে বেরিয়ে এল।

অনুপ ছেলেটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, “কাকা, আপনার ছেলে?”

“হ্যাঁ স্যার, শিবনাথ। লেখাপড়াটা আর বেশি দূর এগোল না। এখন দোকানে একটু-আধটু সাহায্য করে।”

অনুপ ছেলেটার দিকে তাকিয়ে মুচকি হাসল। “কী শিবনাথ, বাবার ব্যবসায় মন বসেছে?”

শিবনাথ হেসে বলল, “এই তো চলছে।”

গোপাল কাকা হেসে উঠলেন। “চলছে মানে, ওকে দোকানে বসিয়ে রাখাই মুশকিল!”

শিবনাথ চা নিয়ে এলে গোপাল কাকা এক কাপ অনুপের হাতে দিলেন।

চায়ে চুমুক দিয়ে অনুপ বলল, “বেশ, কাকা। চলুন, ফ্ল্যাটটা একবার দেখে আসি। পছন্দ হলে সৌম্য স্যারের সাথে কথাও বলে নেওয়া যাবে।”

গোপাল কাকা ছেলের দিকে তাকিয়ে বললেন, “শিবু, একটু দোকানে বসিস। আমরা আসছি।”

এরপর অনুপের সঙ্গে দোকান থেকে বেরিয়ে পড়লেন গোপাল কাকা।

ফুট ওভারব্রিজের ওপর দিয়ে অনুপের পাশে হাঁটতে লাগলেন গোপাল কাকা। নিচে প্রশস্ত রাস্তা দিয়ে একের পর এক গাড়ি ছুটে যাচ্ছিল। মাঝেমধ্যে হেডলাইটের আলো ব্রিজের ধাতব রেলিংয়ে এসে পড়ছিল। একদিকে ঘিঞ্জি বস্তির টিনের চাল আর সরু গলির সারি, অন্যদিকে রাস্তার ওপারে মাথা তুলে দাঁড়িয়ে রাজদেব সোসাইটির বিশাল আবাসন।

ব্রিজের সিঁড়ি দিয়ে নেমে রাস্তার ওপারে পৌঁছতেই গোপাল কাকা পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাটের মালিককে ফোন করলেন। তাঁদের পৌঁছে যাওয়ার খবর দিয়ে অনুপকে সঙ্গে নিয়ে সোসাইটির মূল প্রবেশদ্বারের দিকে এগিয়ে গেলেন।

গেটের সামনে দাঁড়িয়ে অনুপ একবার আবাসনটার দিকে তাকাল। মনে মনে ভাবল, এখানে থাকলে অরুন্ধতীর নিশ্চয়ই ভালো লাগবে। রিদুর জন্যও পরিবেশটা বেশ ভালো। ভাবনাটা মনে আসতেই তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল।

এদিকে গোপাল কাকা সিকিউরিটি গার্ডের কাছে গিয়ে ফ্ল্যাটের মালিকের নাম জানিয়ে ভেতরে ঢোকার অনুমতি চাইলেন। অপেক্ষা করতে করতে অনুপকে বললেন, “এখানে সিকিউরিটির ব্যবস্থা বেশ কড়া, স্যার। সকালে হরিপদ কাকা থাকেন, আর এখন ডিউটিতে আছে দুজন।”

অনুপ মাথা নাড়ল। অনুমতি মিলতেই সিকিউরিটি গার্ড গেট খুলে দিলেন। গোপাল কাকাকে সঙ্গে নিয়ে ভেতরে ঢুকল সে। পরিচ্ছন্ন পরিবেশ আর সাজানো পথের দিকে একবার চোখ বুলিয়ে অনুপ মনে মনে ঠিক করল, ফ্ল্যাটটা পছন্দ হলে অরুন্ধতীকে একদিন এখানে নিয়ে আসবে।

গ্রাউন্ড ফ্লোরে লিফটের সামনে এসে দুজনে দাঁড়ালেন। গোপাল কাকা উনিশ তলার বোতাম টিপতেই লিফটের দরজা খুলে গেল। ভেতরে ঢোকার পর দরজা বন্ধ হয়ে লিফট ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করল।

কিছুক্ষণের মধ্যেই উনিশ তলায় পৌঁছে গেল তারা।

লিফট থেকে বেরিয়ে গোপাল কাকার সঙ্গে করিডর ধরে কিছুটা এগোল অনুপ। কয়েকটা দরজা পেরিয়ে একটি নির্দিষ্ট ফ্ল্যাটের সামনে এসে থামলেন গোপাল কাকা।

অনুপ দরজাটার দিকে তাকাল।

গোপাল কাকা কলিং বেল টিপে দিলেন।


কলিং বেল বাজানোর কয়েক মুহূর্ত পরেই দরজার ওপাশ থেকে পায়ের শব্দ ভেসে এল। দরজা খুলতেই সামনে এসে দাঁড়ালেন বছর পঞ্চাশের এক ব্যক্তি। পরনে হালকা রঙের শার্ট ও গাঢ় ট্রাউজার। চুলে সামান্য পাক ধরলেও তাঁর পোশাক-পরিচ্ছদে পরিমিত আভিজাত্য স্পষ্ট।

“আপনি নিশ্চয়ই অনুপবাবু?”

“হ্যাঁ, আমি অনুপ।”

“আমি সৌম্য সেন। আসুন, ভিতরে আসুন।”

দরজার পাশ থেকে সরে দাঁড়িয়ে তিনি দুজনকে পথ করে দিলেন।

“গোপাল কাকার কাছে আপনার কথা শুনেছি,” সৌম্য জানালেন।

ড্রয়িংরুমে ঢুকেই অনুপের চোখে পড়ল ঘরটির প্রশস্ততা। বড় জানালার ওপারে শহরের আলো, আর সিলিং লাইটের নরম আভায় ঝকঝক করছে মেঝে। হালকা রঙের দেওয়াল, পরিপাটি সোফা ও কাচের ওপর সাজানো শৌখিন জিনিসপত্র মিলিয়ে অন্দরসজ্জায় আভিজাত্য থাকলেও কোথাও বাহুল্য নেই।

অনুপ জানালার কাছে গিয়ে দাঁড়াল। নিজের বর্তমান ফ্ল্যাটের কথা মনে পড়ল তার। সেখানে জায়গার অভাবে কত কিছু গুছিয়ে রাখতে হয়; এখানে অথচ ঘরজুড়ে অনায়াসে চলাফেরা করার মতো যথেষ্ট পরিসর।

“ফ্ল্যাটটা বেশ সুন্দর করে সাজিয়েছেন,” সে বলল।

“ধন্যবাদ। নিজের পছন্দমতোই সাজিয়েছিলাম।”
এরপর সৌম্য তাকে বাকি ঘরগুলো দেখাতে নিয়ে গেলেন।

প্রথম বেডরুমে বড় বিছানা, দুপাশে ছোট টেবিল ও দেওয়ালজোড়া আলমারি। ঘরের সঙ্গে লাগোয়া ব্যালকনি থেকে শহরের আলো দেখা যায়। দ্বিতীয় ঘরটি তুলনায় ছোট; সেখানেও রয়েছে আলাদা ব্যালকনি। তৃতীয় ঘরটির ব্যালকনি থেকে দূরের বহুতল আর শহরের বিস্তৃত অংশ চোখে পড়ে। রান্নাঘরটিও বেশ গোছানো—কাজের জায়গা ও জিনিসপত্র রাখার তাকগুলো সুবিধাজনকভাবে তৈরি।

সবশেষে ড্রয়িংরুমের কাচের স্লাইডিং দরজাটা খুলে ব্যালকনিতে এসে দাঁড়াল অনুপ। উনিশ তলার উচ্চতা থেকে নিচের গাড়িগুলোকে ছোট দেখাচ্ছে। দূরের বাড়িঘরের ফাঁকে ফাঁকে গাছের মাথা, আর রাস্তাজুড়ে ছুটে চলা আলোর রেখা। রেলিংয়ে হাত রেখে সে কিছুক্ষণ বাইরে তাকিয়ে রইল। এই ফ্ল্যাটে উঠলে অরুন্ধতী নিজের পছন্দমতো ঘর সাজাতে পারবে, রিদুও পাবে নিজের মতো করে বেড়ে ওঠার জায়গা। এতদিনের চেনা জীবন থেকে এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ যেন হাতের কাছেই।

ফ্ল্যাট দেখা শেষ হলে তাঁরা ড্রয়িংরুমে ফিরে বসলেন।

কিছুক্ষণ সাধারণ কথাবার্তার পর অনুপ সরাসরি প্রসঙ্গে এল।

“একটা কথা জিজ্ঞেস করব, সৌম্যবাবু?”
“নিশ্চয়ই, বলুন।”

“ফ্ল্যাটটা বেশ ভালো। তবে বাজারদরের তুলনায় দামটা একটু কম মনে হচ্ছে। এর পিছনে বিশেষ কোনও কারণ আছে?”

সৌম্য টেবিল থেকে জলের গ্লাস তুলে এক চুমুক খেলেন।

“আসলে ব্যবসার কাজে স্থায়ীভাবে লন্ডনে চলে যাওয়ার পরিকল্পনা করেছি। তাই কলকাতার সম্পত্তিটা বিক্রি করে দিতে চাইছি।”

“ওখানেই পাকাপাকিভাবে থাকবেন?”

“সেরকমই ভাবছি। কলকাতায় আর থাকার প্রয়োজন হবে না বলেই ফ্ল্যাটটা বিক্রির সিদ্ধান্ত।”

অনুপ মাথা নাড়ল। কারণটা যুক্তিসংগত মনে হলেও এত বড় অঙ্কের বিনিয়োগে তাড়াহুড়ো করার অবকাশ নেই। ফ্ল্যাটের অবস্থা ও অবস্থান তার পছন্দ হয়েছে; এবার দাম আর কাগজপত্রের হিসেব মেলানো দরকার।

“আপনি কত দাম আশা করছেন?” সে জানতে চাইল।

সৌম্য একটি নির্দিষ্ট অঙ্ক জানালেন।

অনুপ হিসেব করে বলল, “দামটা বুঝলাম। তবে রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচও তো রয়েছে। সব মিলিয়ে আমার বাজেট ছাড়িয়ে যাচ্ছে।”

“সেটা ঠিক,” সৌম্য বললেন। “তবে ফ্ল্যাটের আয়তন আর অবস্থান বিবেচনা করলে দামটা অযৌক্তিক নয়।”

“তা মানছি। ফ্ল্যাটটা আমার পছন্দ হয়েছে বলেই কথা এগোচ্ছি। তবে দেড় কোটির মধ্যে হলে আমার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।”

সৌম্য কিছুক্ষণ ভেবে উত্তর দিলেন, “দেড় কোটিতে প্রাথমিকভাবে রাজি আছি। তবে মালিকানার কাগজপত্র যাচাইয়ের পরই চূড়ান্ত চুক্তি হবে।”

অনুপ সম্মতি জানাল। দুজনের মধ্যে প্রাথমিকভাবে কথা মিলে গেল; এখন বাকি শুধু প্রয়োজনীয় নথি যাচাই।

কথাবার্তায় সাময়িক বিরতি পড়তেই অনুপ মোবাইল বের করল। স্ক্রিনে অরুন্ধতীর নাম দেখে তার ঠোঁটে হাসি ফুটল।

“একটু ফোন করে আসছি,” সৌম্যকে জানিয়ে সে ব্যালকনিতে গেল।

নিচের রাস্তায় গাড়ির হর্ন, দূরের বহুতলে জ্বলে থাকা আলো—রাতের কলকাতা তখনও ব্যস্ত। রেলিংয়ের পাশে দাঁড়িয়ে অনুপ ফোন করতেই দুবার রিংয়ের পর ওপাশ থেকে অরুন্ধতীর গলা ভেসে এল।

“প্রায় দশটা বাজতে চলল, অনুপ। আর কত দেরি হবে তোমার?”

অনুপ ঘড়ির দিকে তাকাল। সময়ের হিসেব সত্যিই তার মাথায় ছিল না।

“আর একটু দেরি হবে। তবে ফেরার আগে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।”

“কী সারপ্রাইজ?”

শহরের দিকে তাকিয়ে সে বলল, “রাজদেব সোসাইটি যদি আমাদের পরের ঠিকানা হয়, কেমন লাগবে?”

ওপাশে কয়েক মুহূর্ত নীরবতা।

“কী! রাজদেব সোসাইটি? ওটা তো শহরের অভিজাত আবাসনগুলোর একটা! দামও নিশ্চয়ই আকাশছোঁয়া হবে, অনুপ।”

“দাম নিয়ে কথা হয়েছে। তবে এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। তুমি শুধু বলো, জায়গাটা তোমার পছন্দ কি না। বাকি হিসেব আমাকে করতে দাও।”

অরুন্ধতী হেসে উঠল।

“পছন্দ কি না মানে? আমার তো ভীষণ পছন্দ! সকালে শুধু ফ্ল্যাট দেখতে যাচ্ছ বলে বেরিয়ে রাত হতে না হতেই নতুন বাড়ির খবর! বাহ্, হাবি হো তো অ্যায়সা!”

অনুপও হেসে ফেলল।

“আগে সব ঠিক হোক। তারপর যত খুশি আনন্দ কোরো।”

“আচ্ছা, কিন্তু সত্যি বলছি, জায়গাটা যদি আমাদের হয়, আমার খুব ভালো লাগবে।” একটু থেমে সে যোগ করল, “তুমি আমাদের কথা এত ভাবো… ভালো লাগে জানো?”

“তোমাদের ভালো রাখার জন্যই তো এত কিছু করি।”

ওপাশ থেকে অরুন্ধতীর কণ্ঠে স্নেহ মিশে গেল।
“লাভ ইউ, অনুপ।”

“লাভ ইউ টু।”

“এবার তাড়াতাড়ি ফিরো। সারপ্রাইজের বাকি গল্পটা বাড়ি এসে শুনব।”

“ঠিক আছে। রাখছি।”

ফোনটা কেটে অনুপ আরও একবার শহরের দিকে তাকাল। নতুন ফ্ল্যাটটায় অরুন্ধতী পাবে নিজের মতো করে ঘর সাজানোর জায়গা, আর রিদুর থাকবে আলাদা ঘর। বর্তমান ফ্ল্যাটের সীমাবদ্ধতাগুলো আর থাকবে না। এতদিনের পরিশ্রমে পরিবারের জন্য এটুকু করতে পারছে ভেবেই মনে মনে তৃপ্তি অনুভব করল সে।

ঘরে ফিরে সে সৌম্যর সামনে বসল।

“ফ্ল্যাটটা আমার পছন্দ হয়েছে। অরুন্ধতীর সঙ্গেও কথা হল। কাগজপত্র ঠিক থাকলে আমি এগোতে রাজি।”

সৌম্য মাথা নাড়লেন।

“বেশ। তাহলে কাগজপত্র যাচাই করে কাল বাকি শর্তগুলো চূড়ান্ত করা যাবে।”

পাশের টেবিল থেকে একটি ফাইল তুলে তিনি অনুপের হাতে দিলেন।

“এগুলো প্রাথমিক চুক্তির খসড়া। ভালো করে দেখে নেবেন। চাইলে আইনজীবীকেও দেখাতে পারেন।”

অনুপ কয়েকটি পাতা উল্টে দেখে ফাইলটি বন্ধ করল।
“ঠিক আছে। যাচাই করে জানাব।”

“নিশ্চয়ই। এত বড় সিদ্ধান্ত, সময় নিয়ে করাই ভালো।”

কথাবার্তা শেষ করে সৌম্য উঠে দাঁড়ালেন। পাশের ক্যাবিনেটটা খুলে ভিতর থেকে একটি কালো বোতল বের করলেন। ড্রয়িংরুমের নরম আলোয় বোতলটার গায়ে লেখা নামটা স্পষ্ট হয়ে উঠল—The Macallan M Black।

টেবিলের ওপর রাখা তিনটি ক্রিস্টালের গ্লাস কাছে টেনে নিয়ে দুটোয় স্কচ ঢাললেন তিনি। একটি অনুপের দিকে, অন্যটি গোপাল কাকার দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, “একটু স্কচ চলবে?”

অনুপ গ্লাসটা হাতে নিয়ে বোতলের দিকে তাকাল। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল।

“বাহ্, আপনার সংগ্রহ তো বেশ ভালো দেখছি। এত দামি জিনিস সচরাচর দেখার সুযোগ হয় না।”

“শখের জিনিস আর কী! মাঝেমধ্যে ভালো কিছু উপভোগ করতে কার না ভালো লাগে?”

স্কচে চুমুক দিয়ে অনুপ হেসে বলল, “আমার মতো গরিব কলেজ শিক্ষকের পক্ষে অবশ্য এসব শখ একটু বাড়াবাড়ি হয়ে যাবে।”

সৌম্য হেসে উঠলেন। “আপনার মতো গরিব কলেজ শিক্ষক যদি দেশের সব জায়গায় থাকতেন, তাহলে দেশের চেহারাটাই বদলে যেত, অনুপবাবু।”

কথাটার মধ্যে প্রশংসার সঙ্গে রসিকতাও ছিল। অনুপও হেসে উঠল। নিজের পরিশ্রমে গড়ে তোলা অবস্থান নিয়ে তার মনে যে তৃপ্তি ছিল, সৌম্যর কথায় সেটা যেন আরও একটু বেড়ে গেল।

পাশে গোপাল কাকা চুপচাপ নিজের গ্লাসে চুমুক দিলেন। কথাবার্তায় বিশেষ অংশ নিলেন না। এরপর আলোচনা ফিরল ফ্ল্যাটের কাগজপত্র, সোসাইটির নিয়মকানুন আর কেনাবেচার শর্তে। সবকিছু যাচাই করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে—এই বিষয়ে দুজনের সম্মতি হল।

আড্ডার ফাঁকে আরও কয়েকবার গ্লাসে স্কচ ঢালা হল। কথার স্রোতে সময় গড়িয়ে গেল। তিন পেগের পর অনুপের মাথায় হালকা নেশা জমেছে। সে অবশ্য নিজের আচরণে তার কোনও প্রকাশ হতে দিল না।

কথার এক ফাঁকে সৌম্য জিজ্ঞেস করলেন, “আপনার স্ত্রী ফ্ল্যাটটা দেখে খুশি হবেন তো?”

অনুপের মুখে হাসি ফুটল।

“খুশি হবে বলেই তো এত কিছু ভাবছি। ওর অনেক দিনের ইচ্ছে, রাজদেব সোসাইটির মতো একটা জায়গায় নিজেদের ফ্ল্যাট হবে। আর রিদুও বড় হচ্ছে। ওর জন্য আলাদা একটা ঘর দরকার। এত দিন যা পারিনি, এবার অন্তত ওদের জন্য একটা ভালো ব্যবস্থা করতে চাই।”

“পরিবারের জন্যই এত আয়োজন,” সৌম্য বললেন।

“আর কার জন্য করব বলুন? নিজের জন্য তো এত বড় ফ্ল্যাটের প্রয়োজন নেই।”

সৌম্য গ্লাসটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, “একটা কথা বলি, অনুপবাবু? একটা ভালো বাড়ি, গাড়ি, আরাম-আয়েশ—এসব পরিবারের জন্য করা যায়। কিন্তু পরিবারের মানুষগুলোর মনের ভিতর কী চলছে, সেটা সব সময় বোঝা যায় না। আমরা অনেক সময় ভাবি, তাদের যা প্রয়োজন, সবই তো দিচ্ছি। অথচ তারা হয়তো আমাদের কাছ থেকে অন্য কিছু চাইছে।”

অনুপের হাসিটা সামান্য ম্লান হল।

“আপনি কি বলতে চাইছেন, পরিবারের জন্য পরিশ্রম করাটাই যথেষ্ট নয়?”

“পরিশ্রম অবশ্যই দরকার। কিন্তু সারাদিন বাইরে থেকে পরিবারের জন্য সবকিছু জোগাড় করে দেওয়ার পর, বাড়ি ফিরে তাদের পাশে বসার সময়টুকুও যদি না থাকে, তাহলে কখন যে দূরত্ব তৈরি হয়, মানুষ নিজেও বুঝতে পারে না।”

অনুপ গ্লাসটা টেবিলে নামিয়ে রাখল।

“আমি কিন্তু পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করি। কাজের চাপ থাকে ঠিকই, তবে অরু আর রিদুর কথা আমি কখনও ভুলে যাই না।”

“আমি আপনার কথা বলছি না,” সৌম্য শান্ত স্বরে বললেন। “নিজের অভিজ্ঞতা থেকেই বলছিলাম।”
কিছুক্ষণ থেমে তিনি ঘরের চারদিকে চোখ বুলিয়ে নিলেন।

“এই ফ্ল্যাটটা যখন কিনেছিলাম, মনে হয়েছিল জীবনের একটা বড় স্বপ্ন পূরণ হল। আমার স্ত্রী খুব খুশি হয়েছিল। নিজের হাতে ঘর সাজিয়েছিল, বারান্দায় গাছ রেখেছিল। কোন ঘরে কী থাকবে, তা নিয়েও কত পরিকল্পনা ছিল ওর।”

তাঁর দৃষ্টি এবার কাচের দরজার ওপারে বারান্দায় গিয়ে থামল।

“তারপর ধীরে ধীরে সব বদলে গেল। ঠিক কখন থেকে, আজও বলতে পারব না। এই ফ্ল্যাটে আসার পর থেকেই হয়তো পরিবর্তনটা আমার চোখে পড়তে শুরু করেছিল। প্রথমে ভেবেছিলাম, নতুন জায়গা আর নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগছে। তারপর ব্যবসার কাজে লন্ডনে মাসের পর মাস কাটাতে শুরু করলাম। আমার ধারণা ছিল, ওদের কোনও কিছুর অভাব রাখছি না। বুঝতেই পারিনি, আমার অনুপস্থিতিটা ওর কাছে কতটা বড় হয়ে উঠছিল।”

“তারপর?” অনুপ জিজ্ঞেস করল।

“একসময় আমাদের কথাবার্তা কমে গেল। আমি বাড়ি ফিরলেও আগের মতো কিছু বলার থাকত না ওর। আমি ভেবেছিলাম, কাজ একটু কমিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু জিনিস ঠিক করার কথা যখন আমাদের মনে হয়, তত দিনে হয়তো অন্য মানুষটা আমাদের ছাড়াই বাঁচতে শিখে গেছে।”

সৌম্যর গলায় অভিযোগের চেয়ে ক্লান্তিই বেশি ছিল।
“বছরখানেক হল আমাদের ডিভোর্স হয়েছে। ও এখন ছেলেকে নিয়ে আলাদা থাকে। আমি আবার লন্ডনে চলে যাওয়ার কথা ভাবছি। তাই ফ্ল্যাটটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি।”

অনুপ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, “আপনি কি সম্পর্কটা ঠিক করার চেষ্টা করেননি?”

“করেছিলাম। হয়তো যথেষ্ট নয়, হয়তো অনেক দেরিতে।” সৌম্য গ্লাসের কিনারায় আঙুল বোলালেন। “তবে একটা সময়ের পর বুঝলাম, কাউকে নিজের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করা আর তার মনে নিজের জন্য জায়গা থাকা—দুটো এক জিনিস নয়।”

তিনি একবার অনুপের দিকে তাকালেন, তারপর দৃষ্টি সরিয়ে নিলেন।

“সবচেয়ে অদ্ভুত ব্যাপার জানেন? একটা সময় পর্যন্ত আমি বিশ্বাস করতাম, ও আমাকে ভালোবাসে। এখনও কখনও কখনও মনে হয়, হয়তো বাসে। আমার অসুখ হলে রাত জেগে বসে থাকত, আমার পছন্দের খাবার মনে রাখত, আমি বাড়ি ফিরলে দরজা খুলে দিত। অথচ সেই একই মানুষটার জীবনে এমন কিছু নাম ঢুকে পড়েছিল, যাদের অস্তিত্ব সম্পর্কে আমার জানার কথা ছিল না।”

অনুপের আঙুল গ্লাসের গায়ে স্থির হয়ে রইল।

“প্রথমে ভেবেছিলাম, একটা ভুল। পরে বুঝলাম, সব ভুলের মুখ এক নয়। কিছু নাম একবার শুনেছি, কিছু নামের অস্তিত্ব জেনেছি অনেক পরে। কিন্তু প্রতিবারই ওর চোখে আমার জন্য সেই পুরোনো মায়াটুকু দেখতে পেতাম।”

পাশে গোপাল কাকার হাত থেমে গেল। মাথা নিচু করে তিনি গ্লাসের দিকে তাকিয়ে রইলেন। তারপর কোনও কথা না বলে ধীরে ধীরে অবশিষ্ট পানীয়টুকু শেষ করলেন।

সৌম্য একটু হেসে বললেন, “আজও বুঝতে পারি না, ও কি আমাকে ভালোবেসেও অন্য কোথাও নিজেকে খুঁজছিল, নাকি আমি যাকে ভালোবাসা ভেবেছিলাম, সেটা আসলে ওর অভ্যাস ছিল। হয়তো দুটোই সত্যি।”

তিনি জানালার বাইরে তাকালেন।

“ডিভোর্সের পর ওকে ঘৃণা করার অনেক কারণ পেয়েছি। তবু আজও ওর কথা উঠলে মনে হয়, কোথাও একটা দরজা খোলা রয়ে গেছে। শুধু জানি না, দরজার ওপারে সেই মানুষটা এখনও আছে কি না, যাকে আমি একদিন নিজের বলে চিনেছিলাম।”
ঘরের মধ্যে নীরবতা নেমে এল।

অনুপের মাথায় তখন হালকা নেশা। সৌম্যর কথাগুলো সে শুনছিল, কিন্তু সেগুলো যেন একটু দূর থেকে ভেসে আসছিল—ধীর, ভারী, অথচ অস্বস্তিকর রকম স্পষ্ট।

অজান্তেই অরুন্ধতীর মুখটা মনে পড়ে গেল তার। ফোনে ওর হাসি, একটু আগের কথোপকথন, আর বিদায় নেওয়ার আগে বলা সেই দুটো শব্দ— লাভ ইউ।

স্মৃতিটুকু মনে পড়েও অনুপের ভিতর স্বস্তি এল না। বরং বুকের কোথাও একটা অচেনা অস্বস্তি জমতে শুরু করল। সে নিজেকে বোঝাল, সৌম্যর জীবনের সঙ্গে তার সংসারের কোনও সম্পর্ক নেই। অরুন্ধতীকে সন্দেহ করার কোনও কারণ তার নেই। তাদের সম্পর্ক তো এমন নয়।
তবু নিজের অজান্তেই সে গ্লাসটা টেবিলে নামিয়ে রাখল।

“ডিভোর্সের পরও আপনি ওকে ভালোবাসেন?” প্রশ্নটা করে অনুপ নিজেই যেন একটু অপ্রস্তুত হয়ে পড়ল।

সৌম্য কিছুক্ষণ চুপ করে রইলেন।

“কখনও মনে হয়, ভালোবাসি। কখনও মনে হয়, আমি আসলে সেই মানুষটাকে খুঁজছি, যে একসময় আমার পাশে ছিল। দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারা বোধহয় সবচেয়ে কঠিন।”

তিনি মৃদু হেসে যোগ করলেন, “কিছু সম্পর্ক শেষ হয়ে যায়, অনুপবাবু। কিন্তু তার ভিতরে থেকে যাওয়া অনুভূতিগুলোকে শেষ করার কোনও নির্দিষ্ট দিন থাকে না।”

অনুপ কোনও উত্তর দিল না। কথাগুলো তার ভালো লাগছিল না, অথচ কেন লাগছে না, সেটাও স্পষ্ট করে বুঝতে পারছিল না। সৌম্যর অভিজ্ঞতা তার নিজের জীবনের সঙ্গে মেলে না—এই যুক্তিটাই সে বারবার মনে করছিল। তবু কোথাও একটা ভয় জন্ম নিচ্ছিল, যার কোনও নির্দিষ্ট কারণ সে খুঁজে পাচ্ছিল না।

সে দ্রুত হাতঘড়ির দিকে তাকাল।

“অনেক রাত হয়ে গেল। বাড়িতে অরু আর রিদু অপেক্ষা করছে। এবার ওঠা উচিত।”

সৌম্য মাথা নাড়লেন। “নিশ্চয়ই। ওদের অপেক্ষা করাবেন না।”

অনুপ উঠে দাঁড়াতে গিয়ে মুহূর্তের জন্য টেবিলের কিনারায় হাত রাখল। নেশাটা সে যতটা হালকা ভেবেছিল, শরীরের ভারসাম্যে তার সামান্য ছাপ পড়েছে। নিজেকে সামলে জামাটা ঠিক করে নিল সে।
গোপাল কাকাও উঠে পড়লেন। সৌম্য তাঁদের দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। যাওয়ার আগে ফ্ল্যাটের কাগজপত্র নিয়ে সংক্ষিপ্ত কথা হল। সব নথি যাচাই করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে—অনুপ আবারও সেটা জানিয়ে দিল।

“তাহলে কাগজপত্র দেখে আপনাকে জানাচ্ছি,” সে বলল।

“অবশ্যই। ভালো করে দেখে নেবেন,” সৌম্য উত্তর দিলেন।

দুজনকে বিদায় জানিয়ে সৌম্য দরজাটা বন্ধ করে দিলেন।

লিফটে নামার সময় অনুপ বিশেষ কোনও কথা বলল না। গোপাল কাকাও চুপ করে রইলেন। একবার অনুপ তাঁর দিকে তাকাল, কিন্তু গোপাল কাকা চোখ তুলে কিছু বললেন না। তাঁর মুখে এমন এক নীরবতা ছিল, যার অর্থ অনুপ বুঝতে পারল না।

গোপাল কাকাকে সঙ্গে নিয়ে অনুপ রাজদেব সোসাইটির মেন গেট পেরিয়ে বাইরে বেরিয়ে এল। সৌম্যর কথাগুলো তখনও তার মাথায় ঘুরছিল। অরুন্ধতীর কথা মনে পড়তেই সে নিজেকে বোঝাল, অন্যের সংসারের সঙ্গে নিজের সংসারের তুলনা করা অর্থহীন।

তবু মনের কোণে একটা প্রশ্ন রয়ে গেল—পরিবারের জন্য সবকিছু করা আর পরিবারের মানুষগুলোর মনের কথা বোঝা, সত্যিই কি একই ব্যাপার?

রাত তখন প্রায় এগারোটা। রাস্তায় তখনও দু-একটা গাড়ি চলাচল করছে। গেট থেকে কিছুটা এগিয়ে রাস্তার ধারে পার্ক করে রাখা নিজের গাড়িটার সামনে এসে দাঁড়াল অনুপ।

পকেট থেকে একটা সিগারেট বের করে ধরাল সে।

ধোঁয়ার লম্বা টান ছেড়ে গোপাল কাকার দিকে তাকিয়ে বলল, “আচ্ছা কাকা, সৌম্যবাবুর ডিভোর্সটা ঠিক কী কারণে হয়েছিল, কিছু জানেন?”

গোপাল কাকা একটু থেমে সোসাইটির দিকে তাকালেন। তারপর নিচু গলায় বললেন, “ঠিক কী হয়েছিল, তা তো জানি না, অনুপ স্যার। তবে সৌম্য স্যারের সংসারে যে শুধু কাজের চাপের জন্যই সমস্যা হয়েছিল, তা বোধহয় নয়।”

অনুপ তাঁর মুখের দিকে তাকাল। “তা হলে আর কী হয়েছিল?”

গোপাল কাকা এবার চোখ ফিরিয়ে নিলেন। “সেসব আমি জানি না, স্যার। আর জানলেও অন্যের সংসারের কথা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করা ঠিক নয়।”

অনুপ আরও কিছু জানতে চাইল, কিন্তু গোপাল কাকা আর মুখ খুললেন না। তাঁর কথায় যতটুকু ইঙ্গিত ছিল, এর বেশি কিছু জানাতে তিনি রাজি নন—অনুপ তা বুঝতে পারল।

অনুপ কাঁধ ঝাঁকিয়ে বলল, “থাকগে। সবার জীবন তো আর একরকম নয়!”

তারপর নিজের সাফল্যের প্রসঙ্গ তুলেই যেন কথাটা হালকা করে দিল। “লোকটা সাংঘাতিক বড়লোক। কত বড় বড় ব্যবসার সঙ্গে যুক্ত! তবে আমি ওসব বুঝি না। ছোট শহর থেকে নিজের চেষ্টায় একটা একটা সিঁড়ি ভেঙে আজ এখানে পৌঁছেছি। জিরো থেকে নিজের জায়গা তৈরি করা কত কঠিন, সেটা আমি জানি।”

গোপাল কাকা সংক্ষেপে বললেন, “আপনি অনেক পরিশ্রম করেছেন, অনুপ স্যার।”

কথাটা শুনে অনুপের মুখে তৃপ্তির হাসি ফুটল।

সিগারেটের শেষ টান দিয়ে বলল, “আর ক’দিন পরেই তো পাকাপাকিভাবে এই পাড়ার প্রতিবেশী হয়ে যাচ্ছি। অরুন্ধতী ফ্ল্যাটটা পেলে খুব খুশি হবে। আর ছোট্ট রিদু এখানেই বড় হবে।”

সৌম্যর কথাটা আবার মনে পড়ল—এই ফ্ল্যাটে আসার পর থেকেই নাকি তাঁর সংসারে সমস্যা শুরু হয়েছিল।

ফ্ল্যাটটা কি তবে অশুভ?

পরক্ষণেই ভাবনাটা উড়িয়ে দিল অনুপ। ধুর! এসব কুসংস্কার। সবার জীবন আলাদা। অরুন্ধতী এখানে সুখেই থাকবে, রিদুও বড় হবে নিজের ঘরে।

গাড়ির দরজা খুলে চালকের আসনে বসে জানালার কাচ নামাল সে। “আচ্ছা কাকা, তাহলে আজ আসি।”

গোপাল কাকা মাথা নেড়ে বিদায় জানালেন। অনুপ জানালার কাচ তুলে ইঞ্জিন চালু করল। গাড়ি ছাড়ার আগে একবার রাজদেব সোসাইটির উঁচু ভবনগুলোর দিকে তাকাল।

সত্যিই, আমি বড্ড লাকি। পরিশ্রম করেছি ঠিকই, তবে ভাগ্যও কম সাহায্য করেনি!

কয়েক দিনের মধ্যেই এই ফ্ল্যাটে তার নিজের পরিবার থাকবে। অরুন্ধতী সুখী হবে, রিদু এখানেই বড় হবে। সৌম্যর সংসারের গল্পটা আর মনে রাখতে চাইল না সে।
[+] 3 users Like Vritra Shahryar's post
Like Reply
#8

(আগের অংশের পর থেকে...)

এক-দুই সপ্তাহ কেটে গেছে।

দিনগুলো নিজেদের নিয়মেই এগিয়ে চলেছে। সংসার, কাজ, রিদুর পড়াশোনা আর প্রতিদিনের ছোটখাটো ব্যস্ততার মধ্যে অরুন্ধতীও নিজের কাজে ব্যস্ত। অনুপের জীবনেও কাজের চাপ কমেনি। বাইরে থেকে দেখলে তাদের সংসারে বিশেষ কোনও পরিবর্তন চোখে পড়ার কথা নয়।

আজ সকালে অনেক বুঝিয়ে-সুঝিয়ে অনুপকে অরুন্ধতীদের বাড়িতে নিয়ে এসেছে সে। শেষ পর্যন্ত তার কথায় সায় না দিয়ে আর পারেনি অনুপ। রাখি তে এবার তার যাওয়া চাই-ই চাই। গত দুই-তিন বছর ধরে উৎসবের সময় নানা কারণে যাওয়া হয়ে ওঠেনি তার। গত কয়েকবার বিশাল আর স্নিগ্ধা এলেও অরুন্ধতীর কোনও না কোনও কারণে যাওয়া হয়ে ওঠেনি। এবার আর সে সুযোগ হাতছাড়া করতে চায় না।

বাড়িতে লোকজন বেশি নেই। বসার ঘরে টুকটাক কথাবার্তা চলছে, আর রান্নাঘর থেকে ভেসে আসছে খাবার তৈরির গন্ধ। বাড়ির সকলে নিজেদের মতো করে কাজে ব্যস্ত।


অনুপ ঘড়ির দিকে তাকিয়ে বিরক্তির সুরে বলে উঠল, “অরু… আর কতক্ষণ লাগবে বলো তো? আমার অনেকগুলো জরুরি কাজ বাকি আছে।”

অরুন্ধতী একবার তার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, “একটু দাঁড়াও অনুপ… আর মাত্র কয়েক মিনিট। রাখি পরানো এখনও হয়নি।”

অনুপ দীর্ঘশ্বাস ফেলল।

“ঠিক আছে, তোমরা থাকো। আমি বরং একটু বাইরে থেকে ঘুরে আসছি।”

অরুন্ধতী সঙ্গে সঙ্গে বলে উঠল, “দাঁড়াও… সঙ্গে বিশালকে নিয়ে যাও।”

অনুপ মুখ কুঁচকে তাকাল।

“তোমার ওই মাসির ছেলেকে? না না, ও তো একটা আস্ত বোকাচোদা ছেলে! আমি একটু সিগারেট খাব। ও আবার কার সামনে কী বলে বসবে, তার ঠিক নেই। সবেমাত্র হায়ার সেকেন্ডারি পাশ করেছে, কিন্তু কথাবার্তা আর চালচলন দেখে তো তা মনেই হয় না!”

অরুন্ধতী হেসে ফেলল। নিজের কোনও ভাইবোন না থাকায় মাসির একমাত্র ছেলে বিশাল বরাবরই তার কাছে আদরের ভাই। ছোটবেলা থেকেই অরুন্ধতী ও তার মায়ের কাছে সে বাড়তি আদর আর প্রশ্রয় পেয়ে এসেছে। নিজের ছেলের প্রতি বিশালের মায়ের স্নেহও কিছু কম নয়।

“আহা, ও আমার একমাত্র ভাই! ওকে এমন করে বোলো না তো। যাও, সিগারেট খেয়ে এসো। তবে বেশিক্ষণ বাইরে থেকো না, কেমন?”

অনুপ আর কথা বাড়াল না। সদর দরজার দিকে এগোতে গিয়ে তার চোখ পড়ল রান্নাঘরে। অরুন্ধতীর মা রান্নাঘর সামলাচ্ছেন, মাসির মেয়ে স্নিগ্ধা কখনও সাহায্য করছে, কখনও বসার ঘরে এসে গল্পে যোগ দিচ্ছে। লোকজনের ভিড় তেমন নেই, তবু চারপাশের কথাবার্তা আর ছোটখাটো ব্যস্ততা মিলিয়ে বাড়িটা বেশ সরগরম।

বসার ঘরের এক কোণে বিশালকে দেখতে পেল সে। মাটিতে বসে রিদুর সঙ্গে কিউব মেলাচ্ছে ছেলেটা। বিশাল কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, আর রিদু বারবার ভুল করে খিলখিল করে হেসে উঠছে।
অনুপ কয়েক মুহূর্ত দাঁড়িয়ে দেখল। বিশালের বয়স ঊনিষ-কুড়ি, অথচ রিদুর সঙ্গে মিশে থাকার সময় নিজের বয়সের কথা যেন তার মনেই থাকে না।

দৃশ্যটা দেখে অনুপের মন্দ লাগল না। কিন্তু অনুপের আর ভালো লাগছিল না। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পরই তার মনে হতে লাগল, একটু নিরিবিলি জায়গায় গেলে ভালো হয়। কারও সঙ্গে কথা বলতে হবে না, কারও প্রশ্নের উত্তর দিতে হবে না—এই মুহূর্তে এটুকুই তার চাই।

বাড়ি থেকে বেরিয়ে সামনের গলির মোড়ে এসে থামল অনুপ। দূরে কোথাও বাজনা বাজছে, পাড়ার ছেলেমেয়েরা হৈহুল্লোড় করছে। কয়েকটা বাড়ির সামনে লোকজনের জটলা। উৎসবের আমেজ চারদিকে ছড়িয়ে রয়েছে।

পকেট থেকে সিগারেট বের করে ধরাল সে। প্রথম টানটা নিয়ে ধোঁয়া ছাড়ল ধীরে। বুকের ভেতর জমে থাকা বিরক্তিটা অবশ্য তাতে বিশেষ কমল না, তবু অন্তত এখানে কেউ তাকে কিছু জিজ্ঞেস করছে না। কারও সঙ্গে সৌজন্য বজায় রাখারও প্রয়োজন নেই।
আরও কয়েকটা টান দেওয়ার পর পকেট থেকে ফোনটা বের করল অনুপ। কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে ব্রাউজার খুলল। তারপর অভ্যস্ত হাতে পুরোনো একটা ওয়েবসাইটে ঢুকে পড়ল—একটা অনলাইন চ্যাটরুম, যেখানে সে বহু বছর ধরেই যাতায়াত করে।

সেখানে তার পরিচয় অন্য নামে।

Fantasy Listener।

প্রায় দশ-বারো বছর ধরে এই নামেই সে সেখানে ঘুরে বেড়ায়। নিজের কথা বলার চেয়ে অন্যদের লেখা পড়তেই তার বেশি আগ্রহ। মানুষের মনের অন্ধকার দিকগুলো তাকে কৌতূহলী করে; একজন মানুষ কতটা অদ্ভুত কল্পনা করতে পারে, তার সীমা কোথায়—তা জানতে ভালো লাগে তার। এই অভ্যাসের কথা অবশ্য কাউকে জানায়নি।

স্ক্রিনে একের পর এক নতুন পোস্ট ভেসে উঠতে লাগল।

একটা পোস্টে চোখ আটকে গেল তার। ট্রাকের কেবিনে রাখা এক বিবাহিত মহিলার ছবি। ছবিটা খুব একটা স্পষ্ট নয়। তার ওপর লেখা—
“যদি খুঁজে পাও আমার এই বউ কে, তাহলে একদিনের জন্য আমার বউ তোমার।”

অনুপ সিগারেটের ধোঁয়া ছেড়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তুলল।

“শালা, নিজের বউকে নিয়ে কী নোংরা ফ্যান্টাসি! ট্রাকওয়ালা নিশ্চয়ই দিবাস্বপ্ন দেখছে! এমন রসালো মালকে ট্রাকে তুলে সারা দেশ ঘুরতে পারলে তো ব্যাটার বেশ ফুর্তিই হতো!”

নিজের মনেই হেসে পোস্টটা ছেড়ে দিল সে। ছবিটা ঝাপসা হওয়ায় মহিলার মুখ বোঝা যাচ্ছিল না। আর বিশেষ আগ্রহ না পেয়ে স্ক্রল করতে শুরু করল।
কয়েকটা পোস্ট পেরিয়ে একটা নামের ওপর চোখ আটকে গেল।

Dream Queen।

পোস্টটা কয়েক দিন আগের। শিরোনামটা চোখে পড়ায় খুলে ফেলল অনুপ।

লেখাটা ছিল ছোট্ট একটা স্বপ্নের বর্ণনা।

“আজ স্বপ্নে দেখলাম—বিয়ের মণ্ডপ। সবাই হাসছে। কিন্তু আমার সিঁথিতে সিঁদুর নেই, আছে নোংরা এক থকথকে তরল… কপাল বেয়ে ঠোঁটে নেমে আসছে। কেউ থামায় না। কেউ চিৎকার করে না। শুধু আমি দৌড়াচ্ছি, আর দৌড়াতে দৌড়াতে সামনে গাড়ি…”
অনুপ লেখাটা শেষ পর্যন্ত পড়ল।

“শালা… পৃথিবীতে কত রকমের পাগল আছে! এটাকে আবার ফ্যান্টাসি বলে?”

পোস্টটা বন্ধ করতে গিয়েও তার আঙুল থেমে গেল। বিয়ের মণ্ডপ, চারদিকে হাসিমুখ আর সিঁদুরের জায়গায় সেই অস্বাভাবিক তরল—দৃশ্যটা তার কাছে ঘৃণ্য লাগছিল। অথচ ঠিক ওই জায়গাটাতেই তার চোখ বারবার ফিরে যাচ্ছিল।

কিছুক্ষণ পর বিরক্ত হয়ে অন্য পোস্টে চলে গেল সে। দু-একটা লেখা পড়ল, তারপর ফোনের স্ক্রিন বন্ধ করে দিল।

“ধুর!”

সিগারেটের শেষ টানটা নিয়ে অবশিষ্ট অংশটা নিভিয়ে ফোন পকেটে রাখল অনুপ। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে নিজেকে বোঝাল, অপরিচিত মানুষের অদ্ভুত সব লেখা নিয়ে ভেবে সময় নষ্ট করার কোনও মানে হয় না।

বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকতেই রিদু ছোট ছোট পায়ে ছুটে এল তার দিকে।

“বাবা, দেখো! দিদা আমাকে রাখি পরিয়েছে!”

ছেলের হাতে লাল রঙের রাখি। মুখে উৎসাহের হাসি।
অনুপ ঝুঁকে তাকে কোলে তুলে নিল।

“বাহ! খুব সুন্দর তো!”

রিদু বাবার গলা জড়িয়ে ধরল। অনুপও ছেলেকে বুকে টেনে নিল।

তারপর বসার ঘরের দিকে তাকাতেই চোখ পড়ল রুদ্রপ্রসাদ সেনের ওপর। অরুন্ধতীর বাবা সোফার এক কোণে বসে ছিলেন। অনুপের নিজের বাবার ছোটবেলার বন্ধু।

লোকটাকে দেখলেই অনুপের ভেতরে একটা চাপা অস্বস্তি জেগে ওঠে। তবু মুখে সৌজন্যমূলক হাসি এনে সে এগিয়ে গেল।

“কী খবর, আঙ্কেল? কেমন আছেন?”

রুদ্রপ্রসাদ একটু সোজা হয়ে বসলেন।

“ভালো আছি বাবা। তোমার শরীর এখন কেমন?”

“ভালো। আপনার শরীর ঠিক আছে তো?”

“আর শরীর!” মৃদু হেসে বললেন রুদ্রপ্রসাদ। “বয়স তো হলো। তবে সত্যি বলছি অনুপ, তোমাকে দেখলেই আমার হুবহু তোমার বাবার কথা মনে পড়ে যায়। কথা বলার ধরনটা একেবারে একরকম!”

অনুপের মুখের হাসি মিলিয়ে গেল।

সে কোনও উত্তর দিল না। শুধু বলল, “আমি একটু ভেতরে যাচ্ছি।”

তারপর সোজা অরুন্ধতীর ঘরের দিকে চলে গেল।
ঘরে ঢুকে টেবিলের ওপর থেকে একটা গল্পের বই তুলে নিল অনুপ। কয়েক পাতা উল্টেও মন দিতে পারল না।

কিছুক্ষণ পর অরুন্ধতী ঘরে ঢুকল।

“অনুপ, বাবা তোমার সঙ্গে কথা বলছিলেন। তুমি ওভাবে উঠে এলে কেন? বাবা আমাকে জিজ্ঞেস করছিলেন, তুমি ওনার ওপর রাগ করেছ কি না।”

অনুপ বইটা বন্ধ করে রাখল।

“এই জন্যই আমার এ বাড়িতে আসতে ইচ্ছে করে না, অরুন্ধতী।”

“কিন্তু বাবা তোমার কী ক্ষতি করেছেন? উনি তো শুধু তোমার সঙ্গে কথা বলছিলেন।”

“আমি এখন এই বিষয়ে কথা বলতে চাই না।”

অরুন্ধতী দরজার দিকে তাকিয়ে নিচু গলায় বলল, “আস্তে কথা বলো। মা-বাবা শুনতে পেয়ে যাবেন।”

অনুপ বিরক্ত চোখে তার দিকে তাকাল।

“তাড়াতাড়ি সব শেষ করো। আমার অনেক কাজ বাকি আছে।”

কথাটা বলে সে ঘর থেকে বেরিয়ে গেল।

অরুন্ধতী আর তাকে আটকানোর চেষ্টা করল না। অনুপ তার যত্ন নেয়, সংসারের দায়িত্ব এড়িয়ে যায় না, রিদুকেও ভালোবাসে। অথচ আমার বাবা-মায়ের সামনে এলেই মানুষটার আচরণ বদলে যায়। এর কারণ কী, তা সে আজও বুঝে উঠতে পারেনি।

রাতের খাওয়াদাওয়ার সময় অনুপের আচরণে আর কোনও অস্বাভাবিকতা দেখা গেল না। রিদুকে পাশে বসিয়ে খাওয়াচ্ছিল সে। ছেলেটা কিছু চাইলে মন দিয়ে শুনছিল, কখনও নিজের হাতে খাবার তুলে দিচ্ছিল, কখনও তার কথায় হেসে উঠছিল।

বাইরের কেউ তাদের দেখলে সুখী পরিবার বলেই মনে করত।

খাওয়া শেষ হওয়ার পর অরুন্ধতী বাবার ঘরে গেল।

রুদ্রপ্রসাদ তখন বিছানায় বসে ছিলেন।

“বাবা, অনুপের কথায় কিছু মনে কোরো না। ওকে তো তুমি জানোই।”

রুদ্রপ্রসাদ মেয়ের মাথায় হাত বুলিয়ে মৃদু হাসলেন।

“আরে, আমি কিছু মনে করিনি। অনুপের বাবাও ঠিক এমনই একরোখা মানুষ। কিছুদিন আগেই ফোন করেছিল, তোদের খবরও জানতে চাইল…”
কথাটা বলতে গিয়ে তাঁর মুখের হাসি একটু ম্লান হয়ে এল। তিনি কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে রইলেন।

অরুন্ধতী চুপ করে রইল। তারপর আস্তে বলল, “এসব কথা এখন থাক, বাবা। তুমি তো জানো, অনুপ আর ওর বাবার…”
কথাটা শেষ করল না সে।

রুদ্রপ্রসাদ দীর্ঘশ্বাস ফেলে বললেন, “অরু, তুই ভালো আছিস তো মা? নাকি আমার জন্যই সব… আমার জন্য তোর জীবনটা নষ্ট করিসনি তো? আসলে আমি তখন…”

“বাবা, এখন এসব কথা বোলো না।” অরুন্ধতী হালকা হেসে তাঁর হাত ধরল। “আমি খুব ভালো আছি। অনুপও আমাকে খুব ভালো রাখে। আর অনুপ তোমাকে আর মাকেও খুব ভালোবাসে। শুধু তোমাদের সামনে এলেই কেমন যেন এমন হয়ে যায়।”

“আরে, অনুপ তো আমাদের শুধু জামাই নয়, ঘরের ছেলের মতোই। ওর কথায় কিছু মনে করিনি।” একটু থেমে রুদ্রপ্রসাদ আবার বললেন, “তবে একটা কথা মনে রাখিস, অরু। তোরা এখন যে সোসাইটিতে যাচ্ছিস, সেখানে সবার সঙ্গে বুঝেশুনে চলবি। নতুন জায়গা, নতুন মানুষ—সবকিছু একটু সাবধানে সামলাবি।”

“আমি চেষ্টা করব, বাবা।”

“জানি মা। তুই ভালো থাকিস, এটাই চাই।”

অরুন্ধতী বাবার হাতটা নিজের হাতে তুলে নিল। আর কিছু বলল না।

কিছুক্ষণ পর বিদায়ের সময় হল। অরুন্ধতী মা-বাবাকে প্রণাম করল। রিদু ছোট্ট হাত নাড়িয়ে চিৎকার করে বলল, “বাই, দাদুভাই!”

রুদ্রপ্রসাদ হেসে হাত নাড়লেন।

অনুপ গাড়ি চালিয়ে বাড়ির সামনে থেকে বেরিয়ে এল। পাশের আসনে অরুন্ধতী চুপ করে বসে ছিল। অনুপও কোনও কথা বলল না।

রাস্তার দিকে চোখ রেখেই গাড়ি চালাচ্ছিল সে। তবু রুদ্রপ্রসাদের কথাটা মাথা থেকে সরাতে পারল না।
“তোমাকে দেখলেই আমার হুবহু তোমার বাবার কথা মনে পড়ে যায়।”

স্টিয়ারিংয়ের ওপর অনুপের আঙুলগুলো শক্ত হয়ে উঠল। পরক্ষণেই সে দৃষ্টি ফিরিয়ে নিল রাস্তার দিকে।

অতীত নিয়ে ভাবতে চায় না অনুপ। তার জীবনে অতীতের কোনও জায়গা নেই—অন্তত নিজেকে সে বারবার সেটাই বোঝাতে চায়।



কিছুদিন পর।

সকালের আলো জানালা দিয়ে ঘরে ঢুকলেও বাড়ির ভেতর তখন আর স্বাভাবিক সকালের পরিবেশ নেই। বসার ঘরের একদিকে সারি দিয়ে রাখা বাক্স, অন্যদিকে কাপড়ে আর বাবল র‍্যাপে মোড়া আসবাবপত্র। আজই রাজদেব সোসাইটির নতুন ফ্ল্যাটে উঠবে অনুপরা।

একটা শোপিস যত্ন করে মুড়তে থাকা অরুন্ধতীর দিকে তাকিয়ে অনুপ বিরক্ত মুখে বলল, “অরু, সবকিছু নিয়ে যাওয়ার কী দরকার?”

অরুন্ধতী মুখ না তুলেই বলল, “আমার পছন্দের জিনিসগুলো আমি সঙ্গে নিয়ে যাব।”

স্ত্রীর জেদ দেখে অনুপ আর কথা বাড়াল না। মুখে বিরক্তি থাকলেও মনে মনে হেসে ফেলল। তারপর ফোন করে সৌরভকে ভ্যানের ব্যবস্থা করতে বলল।

শিফটিংয়ের কাজ এগোতে বেশি সময় লাগল না। বিশাল মালপত্র তুলতে সাহায্য করছিল। একটা ভারী ট্রলি অনায়াসে তুলে ভ্যানে রাখতে দেখে অনুপ ঠাট্টা করে বলল, “দেখেছো, বিশালকে দেখে বোঝার উপায় নেই! শালার গায়ে তো বেশ জোর!”

অরুন্ধতী সঙ্গে সঙ্গে ভ্রূ কুঁচকে তাকাল।

অনুপ হেসে হাত তুলল। “আরে, ভালোবেসে বললাম! নিজের লোককে একটু ঠাট্টাও করা যাবে না?”

কিছুক্ষণ পর বাইক নিয়ে এসে হাজির হল সৌরভ। অনুপ ঘড়ির দিকে তাকিয়ে ভ্রূ তুলল।

“বাহ্, তিন ঘণ্টা দেরি! আর একটু হলে তোমাকে ছাড়াই রওনা দিয়ে দিতাম।”

সৌরভ মাথা চুলকে হাসল। “আজ ছুটির দিন, অনুপদা। একটু দেরি হয়ে গেল। তা, সব গুছিয়ে ফেলেছেন?”

“দেখতেই তো পাচ্ছো।”

ঠিক তখনই সিঁড়ি দিয়ে নেমে এল অরুন্ধতী। গাঢ় রঙের শাড়ি, পিঠের ওপর ছড়িয়ে থাকা খোলা চুল, আর সিঁথিতে সামান্য লাল সিঁদুর। সাজগোজ বলতে বিশেষ কিছুই নেই, তবু তার উপস্থিতিতে একটা শান্ত, স্নিগ্ধ সৌন্দর্য ছিল।

সৌরভের চোখ কয়েক মুহূর্তের জন্য তার দিকে আটকে গেল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, “বৌদি, কেমন আছেন?”

“ভালো আছি। তুমি কেমন আছ, সৌরভ?”

অনুপ সৌরভের কাঁধে হাত রেখে মজা করে বলল, “কী ব্যাপার, বৌদিকে শুধু কুশল জিজ্ঞেস করলেই হবে? প্রণাম করো!”

সৌরভ প্রণাম করতে ঝুঁকতেই অরুন্ধতী তাড়াতাড়ি দু-পা পিছিয়ে গেল।

“আরে না না, এসবের দরকার নেই! ওঠো, ওঠো।”

সব মালপত্র ভ্যানে তোলা হয়ে গেলে অনুপ গাড়ির চাবি বের করল।

“বিশাল, তুমি অরু আর রিদুকে নিয়ে গাড়িতে চলো। সৌরভ, তুমি বাইক নিয়ে ভ্যানের পেছনে থাকবে। আমি ভ্যানের চালকের পাশে বসব। মালপত্রের দিকে নজর রাখতে হবে।”

অরুন্ধতী একটু চিন্তিত মুখে বিশালের দিকে তাকাল।

“তুই ঠিকঠাক গাড়ি চালাতে পারবি তো, ভাই?”

বিশাল হেসে বলল, “পারব অরুদি। এত চিন্তা করিস না।”

অনুপ ভ্যানের ক্যাবিনে ওঠার আগে অভ্যাসবশত পেছনের পকেটে হাত দিল। মানিব্যাগটা ঠিক জায়গায় আছে বুঝে তবেই চালকের পাশে গিয়ে বসল।

এদিকে রাজদেব সোসাইটির গেটের সামনে দেবাশিস রায় ঘড়ি দেখছিলেন। গাড়ির শোরুমে যাওয়ার কথা থাকলেও উনিশ তলার নতুন বাসিন্দাদের আগমনের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন তিনি। মালপত্র ওঠানোর সময় যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্য আগেই কয়েকজন কর্মীকে প্রস্তুত থাকতে বলেছিলেন।

পাশে দাঁড়িয়ে থাকা গোপাল কাকার দিকে ফিরে তিনি জিজ্ঞেস করলেন, “কাকা, মুখার্জিবাবুকে ফোন করেছিলেন? আর কতক্ষণ লাগবে?”

গোপাল কাকা হাতের বিড়িটা নিভিয়ে বললেন, “ফোনে বললেন, রওনা দিয়েছেন। এই তো এসে পড়বেন।”

দেবাশিসবাবু মাথা নেড়ে সিকিউরিটি কেবিনের দিকে এগোলেন।

“হরিপদ কাকা, একটু শুনুন তো!”

ডাক শুনে সিকিউরিটি গার্ড হরিপদ কাকা কেবিন থেকে বেরিয়ে এলেন। বয়স ষাটের কোঠায় হলেও তাঁর চওড়া বুক আর টানটান শরীরে কর্মক্ষমতার ছাপ স্পষ্ট।

“বলুন, স্যার।”

“উনিশ তলার নতুন বাসিন্দা আসছেন। মালপত্র বেশ অনেকটাই। কয়েকজনকে সঙ্গে রাখবেন, যাতে সবকিছু ঠিকঠাক ফ্ল্যাটে পৌঁছে দেওয়া যায়। নতুন জায়গায় এসে ওনাদের যেন অযথা হয়রানি না হয়।”

“আপনি নিশ্চিন্ত থাকুন, স্যার। আমি দেখছি।”

দেবাশিসবাবু পাশে অপেক্ষা করা কয়েকজন কর্মীকে ডেকে প্রয়োজনীয় নির্দেশ দিলেন। ভ্যান ঢুকলে গেট খুলে দেওয়া থেকে শুরু করে মালপত্র ওপরে তোলা—সবকিছুর দায়িত্ব বুঝিয়ে দিলেন।

সব ব্যবস্থা ঠিকঠাক হয়েছে দেখে তিনি গোপাল কাকার দিকে ফিরলেন।

“কাকা, আমি এবার শোরুমে যাচ্ছি। ওনারা এসে পড়লে একটু খেয়াল রাখবেন। কোনও সমস্যা হলে আমাকে ফোন করবেন।”

“ঠিক আছে, স্যার।”

দেবাশিসবাবু নিজের গাড়িতে উঠে শোরুমের উদ্দেশে বেরিয়ে গেলেন।

তার কিছুক্ষণ পরই মেইন রোডের মোড় ঘুরে আসবাবপত্রে বোঝাই ভ্যানটা রাজদেব সোসাইটির গেটের সামনে এসে থামল। পেছনে অরুন্ধতীদের গাড়ি, আর তারও পিছনে সৌরভের বাইক।

গাড়ি থামতেই গোপাল কাকা এগিয়ে এলেন। ভ্যানের পাশে এসে অনুপকে দেখে হাসিমুখে জিজ্ঞেস করলেন, “কী অনুপ স্যার, এসে পড়লেন অবশেষে? খুব একটা কষ্ট হয়নি তো?”

ভ্যানের ক্যাবিন থেকে নেমে অনুপ ঘাড় ঘুরিয়ে শরীরটা একটু টানটান করে নিল। দীর্ঘক্ষণ বসে থাকার ক্লান্তি নিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলল, “এসে তো পড়লাম, কাকা। তবে মালপত্র নিয়ে আজ যা ধকল গেল, ফ্ল্যাটে ওঠার আগেই অর্ধেক শক্তি শেষ!”

গোপাল কাকা হেসে বললেন, “তা হবে না কেন! সংসার সরানো কি আর মুখের কথা?”

ঠিক তখনই সিকিউরিটি কেবিনের দিক থেকে হরিপদ কাকা কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে এগিয়ে এলেন।
“নমস্কার, স্যার। আমি হরিপদ, এখানকার সিকিউরিটি ইন-চার্জ। দেবাশিসবাবু আপনাদের আসার কথা আগেই জানিয়ে রেখেছেন।”

অনুপ নমস্কার ফিরিয়ে দিতেই হরিপদ কাকা ভ্যানের দিকে তাকিয়ে বললেন, “মালপত্র তো বেশ অনেকটাই। দেবাশিসবাবু দশজন কর্মীর ব্যবস্থা করে রেখেছেন। আপনারা আগে ফ্ল্যাটে চলে যান, ওরা সবকিছু ওপরে পৌঁছে দেবে।”

কথাটা শুনে অনুপ স্বস্তির হাসি হাসল। “বাহ্, তাহলে তো নিশ্চিন্ত হওয়া গেল! নইলে এইসব জিনিসপত্র নিয়ে উনিশ তলায় ওঠার কথা ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছিল।”

“আপনাকে কিছু ভাবতে হবে না, স্যার। সব ব্যবস্থা করা আছে,” হরিপদ কাকা আশ্বস্ত করলেন।

ঠিক তখনই গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দে অনুপ ঘুরে তাকাল। অরুন্ধতী গাড়ি থেকে নেমে শাড়ির আঁচলটা কাঁধে গুছিয়ে নিল। বাতাসে উড়ে আসা কয়েক গোছা চুল কানের পেছনে সরিয়ে সে অনুপের দিকে এগিয়ে এল।

“অনুপ, এতগুলো ভারী জিনিস কীভাবে ওপরে উঠবে? সবকিছু নিয়ে যেতে তো অনেক সময় লাগবে।”

“সে ব্যবস্থা হয়ে গেছে,” অনুপ হেসে বলল।
“দেবাশিসবাবু লোক ঠিক করে রেখেছেন। তোমাকে চিন্তা করতে হবে না।”

অরুন্ধতী কিছু বলার আগেই হরিপদ কাকা বলে উঠলেন, “আপনারা নিশ্চিন্তে ফ্ল্যাটে যান, ম্যাডাম। আমাদের ছেলেরা সব পৌঁছে দেবে।”

“আচ্ছা, ধন্যবাদ,” অরুন্ধতী মৃদু হেসে বলল।

তার কণ্ঠস্বর শুনে গোপাল কাকা একবার মুখ তুলে তাকালেন। হরিপদ কাকার দৃষ্টিও অনিচ্ছায় তার দিকে ফিরে গেল। দুজনেই যেন মুহূর্তের জন্য নিজেদের কাজের কথা ভুলে দাঁড়িয়ে রইলেন।

অরুন্ধতীর মুখের দিকে তাকালে প্রথমেই চোখে পড়ত তার চোখ দুটো—শান্ত, অথচ অভিব্যক্তিতে ভরা। কথা বলার সময় ঠোঁটের কোণে যে হালকা হাসি ফুটে উঠছিল, তাতে কোনও কৃত্রিমতা ছিল না। দুপুরের আলো তার মুখের এক পাশ ছুঁয়ে ছিল; বাতাসে ভেসে আসছিল তার পারফিউমের মৃদু সুবাস। চারপাশে তখন মালপত্র নামানোর ব্যস্ততা, কর্মীদের কথাবার্তা, গাড়ির শব্দ—সবকিছুর মাঝেও ওই কয়েক মুহূর্তে দুজনের মনোযোগ যেন অন্য কোথাও আটকে গেল।

গোপাল কাকা এত বছর ধরে নানা ধরনের মানুষের ওঠাবসা দেখেছেন। হরিপদ কাকাও এই সোসাইটির অসংখ্য বাসিন্দাকে প্রতিদিন দেখেন। তবু অরুন্ধতীর মধ্যে এমন কিছু ছিল, যা তাঁদের পরিচিত অভিজ্ঞতার সঙ্গে সহজে মেলানো গেল না। দুজনেই কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তাঁদের দৃষ্টিতে বিস্ময়ের সঙ্গে মিশে ছিল এক ধরনের নির্বাক মুগ্ধতা।

অনুপ ব্যাপারটা লক্ষ করলেও মুখে কিছু প্রকাশ করল না। স্বাভাবিক ভঙ্গিতে অরুন্ধতীর সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দিল।

“অরু, ইনি গোপাল কাকা, গুণধর কাকার শ্যালক। আর উনি হরিপদ কাকা, এখানকার সিকিউরিটি ইন-চার্জ।”

অরুন্ধতী দু-হাত জোড় করে বলল, “নমস্কার।”

গোপাল কাকা একটু অপ্রস্তুত হয়ে দ্রুত নমস্কার ফিরিয়ে দিলেন। “নমস্কার, ম্যাডাম।”

হরিপদ কাকাও অভিবাদন জানালেন।

এরই মধ্যে বিশাল গাড়ি থেকে রিদুকে কোলে নিয়ে এগিয়ে এল। অনুপ ছেলের দিকে হাত বাড়িয়ে দিতেই রিদু বাবার কোলে উঠে গলা জড়িয়ে ধরল।

“বাবা, আমরা এখন নতুন বাড়িতে যাব?”

“হ্যাঁ, বাবা। আমাদের নতুন বাড়িতে।”

“ওখানে আমার ঘর আছে?”

অনুপ হেসে তার গালে হাত বুলিয়ে দিল। “তুই গিয়ে দেখে নে। পছন্দ না হলে তোর মায়ের কাছে নালিশ করিস।”

অরুন্ধতী চোখ পাকিয়ে তাকাল। “নিজে ঘর ঠিক করেছ, আর পছন্দ না হলে দায় আমার?”

“আরে বাবা, এই সংসারে আমার কথা চলে নাকি!”

বিশাল হেসে ফেলল। সৌরভও মুচকি হাসল।

অরুন্ধতী গম্ভীর থাকার চেষ্টা করেও ঠোঁটের কোণের হাসিটা লুকোতে পারল না।

অনুপ রিদুকে কোলে নিয়ে বিল্ডিংয়ের প্রবেশপথের দিকে এগিয়ে গেল। অরুন্ধতী তার পাশে হাঁটছিল, পেছনে বিশাল ও সৌরভ ছোটখাটো ব্যাগ নিয়ে আসছিল।

গোপাল কাকা আর হরিপদ কাকার দৃষ্টি ততক্ষণ অরুন্ধতীর পিছু নিল, যতক্ষণ না সে বিল্ডিংয়ের প্রবেশপথের আড়ালে চলে গেল।
[+] 3 users Like Vritra Shahryar's post
Like Reply
#9

(আগের অংশের পর থেকে...)

রাজদেব সোসাইটির গ্রাউন্ড ফ্লোরে ঢুকতেই বাইরের রাস্তার কোলাহল অনেকটা পিছনে পড়ে গেল। প্রশস্ত লবি, ঝকঝকে মেঝে আর কাঁচের দেওয়ালে প্রতিফলিত আলোয় জায়গাটাকে বেশ অভিজাত দেখাচ্ছিল। অরুন্ধতী হাঁটতে হাঁটতে চারপাশটা দেখল। কাঁচের ওপারে সবুজ ঘাসে ঢাকা খোলা জায়গা, তার পাশে সুইমিং পুল, শিশুদের খেলার ব্যবস্থা আর বাঁধানো হাঁটার পথ। গ্রাউন্ড ফ্লোরের একদিকে কাঁচঘেরা আধুনিক জিমে কয়েকজন বাসিন্দা ব্যায়াম করছিলেন।

অরুন্ধতী মুগ্ধ হয়ে বলল, “জায়গাটা সত্যিই সুন্দর।”

অনুপ তার দিকে তাকিয়ে হাসল। “জায়গা দেখে তো বেশ খুশি মনে হচ্ছে। ফ্ল্যাটে ঢোকার পর আবার নতুন কোনও আবদার শুরু কোরো না যেন।”

“আগে ফ্ল্যাটটা দেখি। তারপর তোমার ভাগ্যে কী আছে, বোঝা যাবে।”

অনুপ মুচকি হেসে লিফটের বোতাম টিপল।

দরজা বন্ধ হতেই লিফট ওপরে উঠতে শুরু করল। রিদু ডিসপ্লেতে বদলে যাওয়া সংখ্যাগুলোর দিকে তাকিয়ে ছিল। একের পর এক তলা পেরিয়ে উনিশ সংখ্যাটা জ্বলে উঠতেই লিফট থামল। দরজা খুলে গেলে তারা নিরিবিলি করিডর ধরে নির্দিষ্ট ফ্ল্যাটের সামনে পৌঁছোল।

অনুপ পকেট থেকে চাবি বের করে তালা খুলল।

দরজাটা খুলতেই সে অরুন্ধতীর দিকে তাকিয়ে বলল, “এবার দেখা যাক, তোমার পছন্দ হয় কি না।”

ভেতরে ঢুকেই অরুন্ধতী কয়েক মুহূর্ত থমকে দাঁড়াল।
প্রশস্ত ড্রয়িং রুমের একদিকে বড় কাঁচের স্লাইডিং দরজা, তার ওপারে ব্যালকনি। জানালা দিয়ে দূরের শহর আর বিস্তৃত আকাশ দেখা যাচ্ছে। আগের মালিকের রেখে যাওয়া আসবাবগুলো ঘরের একাংশ জুড়ে থাকলেও চলাফেরার যথেষ্ট জায়গা ছিল। দেয়াল আর মেঝের ওপর এসে পড়া বিকেলের আলোয় ঘরগুলোকে আরও খোলামেলা লাগছিল।
অরুন্ধতী ধীরে ধীরে ব্যালকনির দিকে এগিয়ে গেল। বাইরে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকার পর ঘুরে বলল, “বাহ্, ছবিতে এতটা বড় মনে হয়নি!”

“তাহলে পছন্দ হয়েছে?”

সে হেসে মাথা নাড়ল। “খুব।”

অরুন্ধতীর মুখের আনন্দ দেখে অনুপেরও স্বস্তি হলো। ফ্ল্যাট কেনা, কাগজপত্র সামলানো আর স্থানান্তরের আয়োজন—এত দিনের ব্যস্ততার পর জায়গাটা অবশেষে তাদের নতুন ঠিকানা হতে চলেছে।

কিছুক্ষণের মধ্যেই বিশাল ও সৌরভ পৌঁছে গেল।

তাদের সঙ্গে কর্মীরাও নিজেদের গাড়ি থেকে মালপত্র নামিয়ে ওপরে তুলতে শুরু করল। ভারী আসবাবের বদলে বেশির ভাগই ছিল বাক্স, ব্যাগ আর অরুন্ধতীর যত্ন করে গুছিয়ে রাখা পছন্দের জিনিসপত্র।

আগের মালিকের রেখে যাওয়া আসবাবগুলো দেখে অরুন্ধতী প্রথমেই ঘরের বিন্যাসটা বুঝে নিল। কোথায় নিজেদের বই রাখা যায়, কোন টেবিলের ওপর শোপিসটা মানাবে, আর কোন বাক্সটা আগে খোলা দরকার—একটার পর একটা নির্দেশ দিতে লাগল সে। অনুপ, বিশাল ও সৌরভও হাত লাগাল। কেউ বাক্স সরাচ্ছিল, কেউ জিনিসপত্র খুলে নির্দিষ্ট জায়গায় রাখছিল।

অনুপ একবার চারপাশে তাকিয়ে বলল, “এত আয়োজন দেখে মনে হচ্ছে, ফ্ল্যাটটা তোমার জন্য নয়—তোমার জিনিসপত্রের জন্যই কেনা হয়েছে।”

অরুন্ধতী একটা বাক্স খুলতে খুলতে উত্তর দিল, “আমার জিনিসপত্র না থাকলে তোমার এই ফ্ল্যাটটা দেখতে কেমন লাগত, একবার ভেবে দেখো।”

“বেশ। তা হলে বুঝলাম, বাড়িটাকে বাড়ি বানানোর দায়িত্ব আমার নয়।”

“সেটা বুঝতে তোমার এত দিন লাগল?”

পাশ থেকে বিশাল হেসে বলল, “তোমরা দুজনে তর্ক কর। আমরা বরং কাজটা শেষ করি।”

সৌরভও হাসল। অনুপ আর কথা না বাড়িয়ে একটা বাক্স তুলে ঘরের ভেতরে নিয়ে গেল।

মালপত্র তোলা শেষ হতে বেশ কিছুটা সময় লাগল। কর্মীরা সবকিছু নির্দিষ্ট ঘরে পৌঁছে দিলে অনুপ নির্ধারিত পারিশ্রমিক মিটিয়ে অতিরিক্ত এক হাজার টাকাও এগিয়ে দিল। প্রথমে একজন নিতে ইতস্তত করলেও অনুপের অনুরোধে শেষ পর্যন্ত টাকাটা নিলেন। ধন্যবাদ জানিয়ে তাঁরা চলে গেলে দরজা বন্ধ হলো।

এবার বাকি কাজটুকু নিজেদেরই সামলাতে হলো। বিশাল ও সৌরভ বাক্সগুলো খুলে প্রয়োজনীয় জিনিসপত্র বের করে দিল। অনুপ ঘর পরিষ্কার করতে ব্যস্ত হলো, আর অরুন্ধতী একে একে নিজেদের বই, শোপিস ও ছোটখাটো জিনিস সাজিয়ে রাখল। যে শোপিসটা নিয়ে যাওয়ার জন্য এত যত্ন করে মুড়েছিল, সেটাও শেষ পর্যন্ত ড্রয়িং রুমের টেবিলের ওপর জায়গা পেল।

কিছুক্ষণের মধ্যেই নতুন ফ্ল্যাটের মধ্যে তাদের পুরনো সংসারের পরিচিত ছাপ ফুটে উঠল। ঘরের আসবাব আগের মালিকের হলেও ছোট ছোট জিনিসগুলো যেন অরুন্ধতীর নিজস্ব পছন্দকে চারপাশে ছড়িয়ে দিল।

সবশেষে অনুপ কোমরে হাত রেখে ঘরটা দেখে বলল, “তা হলে গৃহকর্ত্রীর পরিদর্শন শেষ? আর কোনও নির্দেশ আছে?”

অরুন্ধতী চারদিকে চোখ বুলিয়ে বলল, “আজকের মতো শেষ। কাল আবার সবকিছু দেখব।”

বিশাল সঙ্গে সঙ্গে বলে উঠল, “কাল আবার ডাক পড়লে কিন্তু অতিরিক্ত পারিশ্রমিক লাগবে!”

“আর চা-নাশতাও,” সৌরভ যোগ করল।

অরুন্ধতী মুচকি হেসে বলল, “দুজনের দাবিই নোট করে রাখলাম। এবার বাড়ি যাও।”

হাসতে হাসতেই তারা বিদায় নিল। দরজার কাছে এসে বিশাল বলল, “অরুদি, কিছু লাগলে ফোন করো। নতুন জায়গা, সবকিছু গুছিয়ে নিতে কয়েক দিন সময় লাগবে।”

“হ্যাঁ, করব। তুই সাবধানে যাস।”

দরজা বন্ধ হওয়ার পর ফ্ল্যাটটা হঠাৎ শান্ত হয়ে গেল। কিছুক্ষণ আগেও যেখানে লোকজনের চলাফেরা আর কথাবার্তায় ব্যস্ততা ছিল, সেখানে এখন পরিচিত জিনিসগুলোর মাঝখানে তারা দুজন দাঁড়িয়ে।

অনুপ জানালার দিকে এগিয়ে গিয়ে বাইরে তাকাল। শহরের দৃশ্যটা তার চেনা নয়, অথচ এই জানালা দিয়েই এখন থেকে প্রতিদিন সকাল শুরু হবে। পেছন থেকে অরুন্ধতী এসে দাঁড়াল।

“কী ভাবছ?”

“ভাবছি, জায়গাটা অভ্যস্ত হতে একটু সময় লাগবে।”

“আমারও তাই মনে হচ্ছে,” অরুন্ধতী বলল। “তবে ঘরটা ভালো লেগেছে।”

অনুপ তার দিকে তাকিয়ে হাসল। “সেটাই তো আসল কথা।”

সারাদিনের ব্যস্ততায় দুজনেরই ক্লান্তি জমেছিল। অনুপ বলল, “তুমি ফ্রেশ হয়ে নাও। তারপর বাকি জিনিসগুলো দেখা যাবে।”

অরুন্ধতী মাথা নেড়ে শোবার ঘরের দিকে চলে গেল।
স্নান সেরে বেরিয়ে সে লাল-সাদা সুতির শাড়ি পরল। ভেজা চুল কাঁধের ওপর ছড়িয়ে ছিল, সিঁথিতে হালকা সিঁদুরের রেখা। দিনের ক্লান্তি মুখে থাকলেও চোখেমুখে তখন প্রশান্তি।

ড্রয়িং রুমের এক কোণে ছোট্ট ঠাকুরঘরটা তৈরি করে রেখেছিল সে। পিতলের গোপালমূর্তিটা যত্ন করে বসিয়ে পাশে ফুল সাজাল। তারপর চন্দনের ধূপ জ্বালিয়ে দু-হাত জোড় করে চোখ বুজল।

নতুন বাড়িতে সংসারটাকে ভালো রাখার প্রার্থনা ছাড়া তার চাওয়ার বিশেষ কিছু ছিল না। অনুপ আর রিদুকে নিয়ে দিনগুলো যেন শান্তিতে কাটে—মনে মনে শুধু এইটুকুই চাইল সে।

দরজার কাছ থেকে অনুপ কিছুক্ষণ তাকে দেখল। তারপর নিঃশব্দে সরে এসে সোফায় বসল।

ধূপের মৃদু সুবাস ধীরে ধীরে ঘরের বাতাসে ছড়িয়ে পড়ল। জানালার বাইরে সন্ধ্যার আলো নিভে গিয়ে শহরের আলো জ্বলে উঠছিল। নতুন ঠিকানার সঙ্গে মানিয়ে নেওয়ার অনেক কিছুই তখনও বাকি, কিন্তু দিনের শেষে জায়গাটার মধ্যে তাদের নিজেদের উপস্থিতি তৈরি হতে শুরু করেছে।

রাজদেব সোসাইটির উনিশ তলার ফ্ল্যাটে তাদের প্রথম সন্ধ্যা এভাবেই নেমে এল।

রাত তখন প্রায় নটা পেরিয়েছে। সারাদিনের ব্যস্ততা শেষে রাজদেব সোসাইটির করিডরগুলো অনেকটাই শান্ত। উনিশ তলার ফ্ল্যাটে রিদু গভীর ঘুমে আচ্ছন্ন। ড্রয়িং রুমে পুজো সেরে সোফায় বসে বই পড়ছিল অরুন্ধতী। অনুপও সোফার একপাশে বসে ফোন দেখছিল।
ঠিক তখনই স্ক্রিনে একটা কল ভেসে উঠল।

নম্বরটা সেভ করা নেই। কয়েক মুহূর্ত ইতস্তত করে অনুপ কলটা ধরল।

“হ্যালো, কে বলছেন?”

“আমি দেবাশিস রায় বলছি, রাজদেব সোসাইটির সেক্রেটারি। গোপাল কাকার কাছ থেকে আপনার নম্বরটা নিলাম। ভাবলাম, একবার খোঁজ নিই। সব ঠিকঠাক হয়েছে তো? মালপত্র তোলা বা অন্য কোনও সমস্যা হয়নি তো?”

“না, না, সব ঠিকঠাক হয়েছে। আপনার সাহায্য না পেলে এত তাড়াতাড়ি সব সামলানো মুশকিল হতো।”

“আরে, ও আর এমন কী! নতুন জায়গায় উঠেছেন, প্রথম কয়েকটা দিন একটু অসুবিধা হবেই। কোনও দরকার হলে জানাবেন।”

“নিশ্চয়ই। আপনাকে অনেক ধন্যবাদ।”

কথা শেষ করে অনুপ ফোনটা নামিয়ে রাখল। শোবার ঘরে গিয়ে দেখল, রিদু একপাশ ফিরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে থেকে ঘরের আলোটা কমিয়ে দিল সে।

ড্রয়িং রুমে ফিরে অরুন্ধতীকে বইয়ে মন দিতে দেখে বলল, “অরু, আমি একটু নিচে যাচ্ছি। গোপাল কাকার দোকানে গিয়ে কাল সকালের জন্য দুধ আর কিছু প্রয়োজনীয় জিনিসের কথা বলে আসি।”

অরুন্ধতী মুখ তুলে মৃদু হেসে বলল, “ঠিক আছে। তবে তাড়াতাড়ি ফিরো।”

“বেশি দেরি করব না।”

লিফটে নেমে গ্রাউন্ড ফ্লোরের লবি পেরিয়ে মেইন গেটের দিকে এগোতেই কাঁচঘেরা জিমটার দিকে একবার চোখ গেল তার। ভেতরে কয়েকজন তরুণ ব্যায়াম করছিল। অনুপ আর দাঁড়াল না।

গেটের পাশের কেবিনে তখন অন্য একজন সিকিউরিটি গার্ড ডিউটি করছিলেন। অনুপকে এগিয়ে আসতে দেখে তিনি উঠে দাঁড়াতে যাচ্ছিলেন। অনুপ হাত তুলে তাঁকে বসতে ইঙ্গিত করল।

“আচ্ছা, হরিপদ কাকা কোথায়? ওনাকে তো দেখছি না।”

নিরাপত্তারক্ষী বিনীতভাবে বললেন, “হরিপদ কাকার ডিউটি তো সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত, স্যার। এখন ওনার ডিউটি শেষ। আপনি কিছু বলবেন ওনাকে?”

“না, তেমন কিছু নয়। এমনি খোঁজ নিলাম।”
“আচ্ছা, স্যার।”

অনুপ আর কথা না বাড়িয়ে গেট পেরিয়ে বাইরে বেরিয়ে এল। রাস্তার ধারে দাঁড়িয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করল সে। একটা সিগারেট ধরিয়ে ধীরে ধীরে গোপাল কাকার দোকানের দিকে হাঁটতে লাগল।

ফুট ওভারব্রিজ থেকে নেমে গলির মধ্যে ঢুকতেই সোজা চোখে পড়ল দোকানটা। অনুপ এগিয়ে গিয়ে দোকানের সামনে দাঁড়াল।

তাকে দেখে গোপাল কাকা মুখ তুলে বললেন, “অনুপ স্যার! সব গুছিয়ে উঠলেন তা হলে?”

“হ্যাঁ, কোনও অসুবিধা হয়নি।”

“ভালো। এক কাপ চা দেব?”

“না কাকা, আজ আর চা খাব না। কাল সকাল থেকে দুধ আর কিছু প্রয়োজনীয় জিনিস ফ্ল্যাটে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবেন? কী কী লাগবে, একটা তালিকা পাঠিয়ে দেব।”

“সে নিয়ে চিন্তা করবেন না স্যার। সময়মতো পৌঁছে যাবে।”

“ঠিক আছে।”

অনুপ পকেট থেকে সিগারেট বের করে ধরাতে যাচ্ছিল। ঠিক তখনই ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটা অচেনা নম্বর।

কয়েক মুহূর্ত নম্বরটার দিকে তাকিয়ে থেকে কলটা ধরল সে।

“হ্যালো?”

ওপাশ থেকে ভেসে এল একটা কর্কশ গলা।

“চিনতে পারছিস না? তোর দাদা রে, বোকাচোদা!”

অনুপের মুখটা মুহূর্তে কঠিন হয়ে গেল।

অমল।

নামটা শুনতেই পুরোনো দিনের কিছু স্মৃতি ফিরে এল। পড়াশোনায় ভালো হওয়ার জন্য অমলের হিংসে, সবার সামনে তাকে ছোট করার চেষ্টা, আর সুযোগ পেলেই অপমান করার সেই পুরোনো অভ্যাস। এত বছর পরেও মানুষটার গলার স্বর বদলায়নি। বদলায়নি কথা বলার ভঙ্গিটাও।

অনুপ গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, “একটু ভদ্র ভাষায় কথা বলো, দাদা।”

ওপাশ থেকে অমলের বিদ্রূপমাখা হাসি শোনা গেল।
“বাহ্! কোটি টাকার ফ্ল্যাট কিনেছিস শুনলাম। আমাদের জানানোর প্রয়োজন মনে করিসনি! তোর শ্বশুরের কাছে শুনলাম সব। তা-ও আবার পুরোনো ফ্ল্যাট! বেশ উন্নতি করেছিস দেখছি!”

অনুপ কোনও উত্তর দিল না।

তার নীরবতাকে অমল সম্মতি ভেবে নিল, নাকি আরও খোঁচা দেওয়ার সুযোগ হিসেবে দেখল, বোঝা গেল না। সে আবার বলল, “কী রে, মুখে কথা নেই কেন? এত টাকা খরচ করে পুরোনো ফ্ল্যাট কেনার শখ হলো কেন? নাকি তোর পছন্দটাই এমন?”

অনুপের চোয়াল শক্ত হয়ে উঠল। বহুদিনের চেনা অপমানটা আবার ফিরে আসছিল, অথচ সে নিজেকে সামলে রাখার চেষ্টা করছিল। কিন্তু অমল যেন থামার মানুষ নয়।

গলাটা আরও নামিয়ে কুৎসিত ইঙ্গিতে সে বলল, “শালা, তোর কি সব জিনিসই সেকেন্ড হ্যান্ড পছন্দ? ফ্ল্যাটটাও পুরোনো, আর তোর বউ? সে-ও তো—”

কথাটা শেষ হওয়ার আগেই অনুপ কল কেটে দিল।
কিছুক্ষণ ফোনটা হাতের মুঠোয় ধরে দাঁড়িয়ে রইল সে। আঙুলের ফাঁকে জ্বলতে থাকা সিগারেটটা কখন প্রায় নিভে এসেছে, খেয়াল করেনি। ছাই ঝরে পড়ছিল একের পর এক। অনুপের দৃষ্টি স্থির হয়ে রইল ফোনের পর্দায়।
নতুন শহর, নতুন বাড়ি—সবকিছু থেকে দূরে এসে সে ভেবেছিল, পুরোনো দিনগুলোকে পিছনে ফেলে এসেছে। কিন্তু কিছু মানুষ দূরে থেকেও বুঝিয়ে দেয়, তাদের রেখে যাওয়া অপমান এত সহজে পিছু ছাড়ে না।

❝ সমাপ্ত ❞
[+] 3 users Like Vritra Shahryar's post
Like Reply
#10

না, গল্প শেষ হয়নি। এটি কেবল প্রথম অধ্যায়ের সমাপ্তি। এখনও অনেকটা পথ চলা বাকি, অনেক গল্প বলা বাকি।
Like Reply
#11

❝ গল্পের বাইরে, কিছু কথা ❞

প্রথম অধ্যায়কে ঘিরে কিছু ব্যক্তিগত ভাবনা। একান্তই আমার দৃষ্টিভঙ্গি থেকে।

❝ ভোরের দুপুরে বসন্ত ❞

নামের মধ্যেই একটা বৈপরীত্য আছে। ভোর আর দুপুর একসঙ্গে আসে না। বসন্তে নতুন পাতা জন্মায়, ফুল ফোটে—আবার কোথাও ঝরে পড়ে পুরোনো পাতা। প্রতিটি পরিবর্তনের অর্থ এক হয় না।

প্রথম অধ্যায়ের নাম ❝ যে আলোকে ঘর ভেবেছিলাম ❞।
আলো ছিল। ঘরও ছিল। অথচ সেই আলোকে ঘর ভেবে নেওয়ার মধ্যেই একটা ভুল থেকে যায়।

অনুপ নিজের যোগ্যতার কথা বারবার মনে করিয়ে দেয়। নিজের হাতে সব গড়েছে—এই কথাটা তার মুখে সহজ। কিন্তু বাবার প্রসঙ্গ উঠলে তার মুখ বদলে যায়। দাদার ফোন এলে চোয়াল শক্ত হয়। একজন মানুষ যখন নিজের অর্জনকেই নিজের পরিচয়ের এত বড় অংশ করে তোলে, তখন সেই পরিচয়ের আড়ালে কী থেকে যায়, তা প্রথম দেখায় বোঝা যায় না।

গুণধর কাকা ফোনে গোপাল কাকাকে বলেছিলেন, “আস্তে বল, স্যার সামনেই বসে আছেন।” দুজনেই হেসেছিল। কিন্তু গোপাল কী বলছিলেন, যা অনুপের সামনে বলা উচিত নয়—সেটা এখনও স্পষ্ট নয়। অরুন্ধতীকে দেখে গোপাল কাকা এক মুহূর্ত থেমেছিলেন। সেই থেমে যাওয়ার কারণও অজানা।

দেবাশিস রায় সাহায্য করেছেন। নতুন জায়গায় উঠে এসে অনুপ তাঁর কাছে ঋণী। কিন্তু একজন মানুষকে প্রথম দেখায় যতটা সহজ মনে হয়, তাঁর ভেতরটাও কি সবসময় ততটাই সহজ?

অনুপ অরুন্ধতীকে ভালোবাসে—অন্তত তার আচরণের কিছু দিক থেকে তেমনটাই মনে হয়। কিন্তু ভালোবাসা আর অধিকারের মধ্যে সীমারেখাটা কখন আবছা হয়ে যায়, তা অনুপ নিজেও হয়তো বুঝে উঠতে পারেনি।

অরুন্ধতী উচ্চশিক্ষিত। সে অনুপকে বিয়ে করেছে। তবু তার বাবা-মায়ের মুখে মাঝেমধ্যে উদ্বেগের ছাপ পড়ে। অরুন্ধতীর বাবা একবার বলেছিলেন, “আমার জন্যই সব…” কথাটা শেষ হয়নি।

অরুন্ধতীর একটা নিজস্ব জগৎ আছে। সেখানে তার নাম Dream Queen। সে এখনও সেখানে কারও সঙ্গে কথা বলেনি। আর সেই একই চ্যাটরুমে রয়েছে Fantasy Listener নামে অনুপের আরেকটি পরিচয়।

দুজনেরই বাস্তব পরিচয়ের বাইরে আলাদা একটি পরিসর আছে। প্রথম অধ্যায় শুধু দরজাটা খুলে দিয়েছে। ভেতরে কী আছে, তা এখনও অদেখা।

ঘরটা এখনও শান্ত। ধূপের গন্ধও মিলিয়ে যায়নি। কিন্তু যে আলোকে ঘর ভেবে নেওয়া হয়েছিল, সেই আলোর নিচেই ধীরে ধীরে ছায়া দীর্ঘ হচ্ছে।

কিছু শিকড় মাটির নিচেই থাকে। দৃষ্টির আড়ালে। অথচ অস্তিত্বে গভীর। তাদের দেখা না গেলেও, একদিন তাদের প্রভাব এড়িয়ে যাওয়া যায় না।
[+] 3 users Like Vritra Shahryar's post
Like Reply
#12

[Image: a9921e8e-56be-414c-876b-2e2cb93fa0f7-2.png]
remove duplicate hashtags online

ভোরের দুপুরে বসন্ত

কিছু গল্প শব্দের মধ্যে দিয়ে নিজেদের প্রকাশ করে, আর কিছু অনুভূতি থেকে যায় বলা কথাগুলোর আড়ালে।

ভোরের দুপুরে বসন্ত–এর প্রথম অধ্যায়ের সঙ্গে রইল গল্পটির এই দৃশ্যরূপ। শব্দে বলা কথাগুলোর বাইরে, কিছু অনুভূতি হয়তো এখানেও নীরবে থেকে গেল।

— Vritra Shahryar
Like Reply
#13

To Aragon:

মন্তব্যটির জন্য ধন্যবাদ। তবে এখানে একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন। গল্পের কোথাও সৌরভকে অরুন্ধতীর সঙ্গে ‘তুই’ সম্বোধনে কথা বলতে দেখানো হয়নি। যদি এমন কোনও নির্দিষ্ট অংশ আপনার চোখে পড়ে থাকে, অনুগ্রহ করে সেই অংশটি উল্লেখ করবেন। তাহলে বিষয়টি আরও স্পষ্ট করে ব্যাখ্যা করতে পারব।

বিশালের ক্ষেত্রে বিষয়টি আলাদা। বিশাল ও অরুর সম্পর্কটি ভাই-বোনের, আর সেই সম্পর্কের স্বাভাবিক ঘনিষ্ঠতা বোঝাতেই ইচ্ছাকৃতভাবে কোথাও ‘তুমি’, কোথাও ‘তুই’ সম্বোধন ব্যবহার করেছি। তবে এই পরিবর্তনের মাধ্যমে সম্পর্কের ইঙ্গিতটি আরও স্পষ্টভাবে প্রতিষ্ঠা করা যেত—সেই জায়গায় হয়তো উপস্থাপনায় কিছুটা ঘাটতি থেকে গিয়েছে।

আর সৌরভের চরিত্রটি এই পর্যায়ে গল্পের মূল কেন্দ্র নয়, তাই তাকে ঘিরে আপাতত অতিরিক্ত গুরুত্ব দেওয়ারও অবকাশ নেই।
Like Reply
#14

To ToxicBoy24:

পরামর্শটির জন্য ধন্যবাদ। বর্তমানে সার্ভারের কিছু সমস্যার কারণে লেখার ফরম্যাট ঠিক করা যাচ্ছে না। বিষয়টি নিয়ে অ্যাডমিনের সঙ্গে কথা হয়েছে। তিনি আপাতত কুইক রিপ্লাই বক্সের মাধ্যমেই গল্পের পরবর্তী অংশ প্রকাশ করে এগিয়ে যেতে বলেছেন। সার্ভারের সমস্যা মিটে গেলে লেখাটি সম্পাদনা করে যথাযথ ফরম্যাটে সাজিয়ে দেব।

ততক্ষণ অন্য কোনও ব্রাউজার থেকে পড়ে দেখতে পারেন। আশা করি, সেক্ষেত্রে লেখাটি পড়তে সুবিধা হবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখিত।
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)