Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Thriller গল্প:অঘোষিত হৃদয়সন্ধি
#1
Writer: Raisa Mehran


"আমার বউ আমাকে কিডন্যাপ করে বিয়ে করেছে!! কী করে ভুলে যাই বলো তো?"

হাসপাতালের করিডোরে মানুষের আনাগোনার মাঝে আচমকা এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল। কালো স্যুট-প্যান্টে মোড়ানো সুঠাম শরীরের যুবক ফারিশ নওয়ান। খয়েরি চোখের মণি আর চোখে ঝকঝকে চশমাটা তাকে এক আলাদা আভিজাত্য দিয়েছে। মুখে হালকা চাপ দাড়ি আর ঠোঁটের কোণে লেগে থাকা সেই বাঁকা হাসিটা আরিশার বিরক্তির কারণ।ফারিশের কণ্ঠস্বরে একরাশ দুষ্টুমি। অথচ তার হাত বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে ফ্লোরে। সেই রক্তের দিকে তাকিয়ে আরিশার কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল, কিন্তু মুখে সে কঠোরতা বজায় রাখল। আরিশা জবাব দিল—

"ফর ইউর কাইন্ড ইনফরমেশন, কিডন্যাপ আমি করলেও বিয়েটা আপনি করেছেন। তাও আবার রাগের মাথায়!"

ফারিশ আবারও হাসল। যেন এই মুহূর্তটাই সে উপভোগ করছে। অবশ্য আরিশাকে জ্বালাতে তার ভালোই লাগে। 

"আরেহ, বিয়ে করতেই তো কিডন্যাপটা করেছিলে, নাকি?"

আরিশার বিরক্তি এবার চরমে পৌঁছাল। এই মানুষের যুক্তির সামনে দাঁড়ানো দায়। তিক্ত কণ্ঠে সে বলল,

 "দেখুন,এখানে এখন অনেক মানুষ!!সবার সামনে এখন এই বিষয় নিয়ে কথা না বলাই ভালো।আফটারঅল আমাদের বিয়ের ব্যাপারে কেউই জানে না!!"

আরিশার কথায় ফারিশ পুনরায় বাঁকা হাসে। স্থির দৃষ্টি আরিশার চোখে নিবন্ধ করে সে শান্ত স্বরে বলল,

 "হাত থেকে রক্ত পরছে ব্যান্ডেজ করো!"

আরিশা অপ্রস্তুত হয়ে তুতলিয়ে উঠল,

 "আমি পারবো না!!আঙ্কেল আই মিন স্যারকে ডেকে আনছি।স্যার করে দিবে!!"

আরিশার কথা পছন্দ হয় না ফারিশের। খানিকটা চাপা স্বরে বলে, 

"আই সেইড ইউ দ্যাট মিনস অনলি ইউ!!"

আরিশা নিজেকে সরিয়ে নিতে চাইল, কিন্তু পিছন থেকে ফারিশের কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল,

 "হাত থেকে কিন্তু রক্ত পড়ছে! খুব বেশি!"

আরিশার মনটা নরম হতে শুরু করেছিল, ঠিক তখনই তার এক ক্লাসমেট এগিয়ে এসে বলল,

 "আমি ব্যান্ডেজ করে দিই স্যার?"

ক্লাসমেটের অতি-উৎসাহ দেখে আরিশার মাথায় যেন আগুন জ্বলে উঠল। সে কড়া গলায় বলল,

 "তোর পড়া কি শেষ? তুই কি ডাক্তার হয়ে গেছিস?"

প্রতিপক্ষও দমে যাওয়ার পাত্রী নয়, সে পাল্টা উত্তর দিল, 

"সামান্য ব্যান্ডেজ করতে ডাক্তার হতে হয় না।তাছাড়া তুইও তো এখনও স্টুডেন্টই!"

তর্কাতর্কির মাঝে আরিশা দেখল ফারিশ উঠে দাঁড়াচ্ছে চলে যাওয়ার জন্য। এক মুহূর্তের দ্বিধা ঝেড়ে ফেলে আরিশা ফারিশের হাত ধরে হিড়হিড় করে বসিয়ে দিল তাকে। ফারিশের ঠোঁটে তখন বাঁকা হাসি।

"জামা খুলুন!" 

আরিশার হুকুম।ফারিশ অবাক হওয়ার ভান করে চশমাটা নাকের ওপর ঠিক করে বলল,

 "মানে কী? এভাবে সবার সামনে...?"

আরিশা দাঁতে দাঁত চেপে বলল, 

"আপনার বাহুতে আঘাত লেগেছে। ব্যান্ডেজ করতে হলে শার্ট তো সরাতেই হবে। আপনি যা ভাবছেন তা নয়!"

সবার উৎসুক দৃষ্টি এড়িয়ে আরিশা ফারিশকে ভেতরের কেবিনে নিয়ে গেল। খুব যত্ন করে, পরম মমতায় ক্ষতের চিকিৎসা করতে লাগল সে। ফারিশ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার এই কিডন্যাপার বউটার দিকে। কাজ শেষ করে আরিশা উঠে দাঁড়িয়ে বলল, 

"বিশ্রাম নিন। আমি স্যারকে বলছি আপনাকে দেখে যেতে। আমার ক্লাস আছে।"

"রাতে কল করব। ধরো কিন্তু!"

ফারিশের দাবিতে অধিকার ছিল।আরিশা কোনো উত্তর না দিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। ফারিশ তার যাওয়ার পথের দিকে তাকিয়ে মৃদু হাসল। মেয়েটা বড্ড জেদি!! ফাইন ফাইন!! 

_______

আরিশা ধরাম করে শব্দ করে দরজাটা খুলে। দরজা খোলার শব্দে ডাক্তার নাসির লাফিয়ে উঠেন। ঠিকই বুঝতে পারে সেই চেনা পরিচিত ঝড় এসে হাজির। 

" স্যার..আই মিন আঙ্কেল!! "

আরিশার ডাকে ডাক্তার নাসির পুনরায় লাফ মেরে উঠে বসেন। 

" আঙ্কেল!! তোমার ছেলে কিন্তু এবার বাড়াবাড়ি করছে!! সারাক্ষণ আমাকে বিরক্ত করা!! আমি কিন্তু আর সহ্য করবো না!! পরে কিছু একটা হয়ে গেলে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না!! "

আরিশার কথায় ডা নাসির চেয়ারে হেলান দিয়ে বসে আরাম করে চা খেতে খেতে বলে, 

" আরে রিলাক্স.... "

কথাটা শেষ করার আগেই আরিশা টেবিলে জোরে বারি দিয়ে উঠে। সেই বারির শব্দে ডা নাসির আবারও লাফিয়ে সোজা হয়ে বসে। 

" তোমার রিলাক্সের গুষ্টি কিলাই!! তোমার ছেলে যদি আমাকে আর একবারও বিরক্ত করে তবে কিন্তু তোমার খবর আছে। সব রাগ তোমার উপর ঝাড়বো!! "

" বুঝেছি, বুঝেছি। আজকেই বাসায় গিয়ে ওকে শায়েস্তা করবো। তুই এবার শান্ত হ!! "

আরিশা এবার জোরে জোরে নিঃশ্বাস নেয়। 

" ক্লাস আছে। আমি গেলাম!! "

" আমার দেওয়া পড়াটা শিখেছিস!! "

পিছন থেকে চোখ ছোট ছোট করে মি নাসির জিজ্ঞাসা করে। 

" মানে আঙ্কেল,জানো তো, তোমার ছেলে ফাজিল হলেও তুমি কিন্তু অনেক ভালো!! "

মি নাসির এবার আরিশার কান টেনে ধরে। 

" চালাকী করা হচ্ছে তাই না!! "

" আহহ,সরি আঙ্কেল।কাল ঠিকই শিখে আসব। এখন আমি গেলাম!! "

মি নাসির থেকে ছাড়া পেয়ে কোনোরকম পালায় আরিশা। মি নাসির হেসে উঠে। 

" তুমি এভাবে আমার কিডন্যাপারের কান টানতে পারো না!! "

বুকে হাত গুঁজে দাঁড়িয়ে বাবার দিকে তাকিয়ে কথাটা বলে ফারিশ। 

" লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লাবিল্লাহ!! তুই এখানে কিভাবে?? "

মি নাসির চমকে পিছনে তাকিয়ে বলে। ফারিশ বাবার কথায় পাত্তা না দিয়ে তীক্ষ্ণ নজরে এখনও তার দিকে তাকিয়ে। 

" তোমাকে ইদানীং কেন জানি আমার সন্দেহ হয়!!খুববব বেশি!!"

ছেলের কথায় মি নাসির শুকনো ঢোক গিলে। ছেলেকে কিডন্যাপের পিছনে যে তারও হাত ছিল এটা কোনোভাবে জেনে যায়নি তো!! 

" এনিওয়ে, এক কাপ কফি দিতে বলো তো!! মাথাটা বেশ ধরেছে!! "

কথাটা বলতে বলতেই চেয়ারে গিয়ে বসে চশমাটা খুলে টেবিলে রাখে ফারিশ। মি নাসির হতাশার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। এই দুইজনের জ্বালায় তার নাজেহাল দশা। 

 
[+] 1 user Likes Bangla Golpo's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Darun
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)