29-01-2024, 07:32 PM
Misc. Erotica অসম বয়সের বসন্ত(আপডেট-২১)(সাপ্তাহিক )
Showing only the posts of বয়স্ক মহিলা প্রেমী: 118 of 274 posts. Show all posts
29-01-2024, 07:34 PM
(29-01-2024, 05:55 AM)অভিমানী হিংস্র প্রেমিক। Wrote: অনেক সুন্দর হচ্ছে গল্পটা।গল্পের ধারাবাহিকতা ঠিক আছে।আপনি আপনার মন মতো লিখতে থাকুন।পাঠকদের মতামত নিয়ে লিখতে গেলে গল্পের ১২ টা বাজবে।আগেই জানিয়ে রাখছি।ঠিক আছে দাদা আমি তাই করবো ধন্যবাদা পরামর্শের জন্য
আপনি আপনার সুবিধা মতো আপডেট দিন।কিন্তু লিখা বন্ধ করবেন না।কারো নেগেটিভ কথা মনে নিবেন না।সম্ভব হলে আপডেট দেয়ার আগে রিচেক দিন বানানের ক্ষেত্রে ও প্রতি আপডেট এ নাম্বারিং করুন।
লাইক ও রেপু
-------------অধম
29-01-2024, 07:35 PM
30-01-2024, 01:56 AM
পর্ব :১০
নায়নী ঘরে এসে ফ্রেশ হয়ে নিলো। আজকে একটু ভালোই লাগছে। সারাজীবন বাইকে না বসা নায়নী আজকে বাইকে করে নিজের ঘরে এসেছে, আর কে দিয়ে গেছে নিজের অফিসের এক জুনিয়র। অন্য সবাই যেখানে ফায়দা লুটার চেষ্টা করতো টা করেনি। নায়নী ধরেই নিয়েছিলো, আকর্ষ বার বার ব্রেক করবে নিজের শরীরের সাথে ওর শরীর যেনো টাচ লাগে সে জন্য, কিন্তু আকর্ষ একদম তা করেনি উঠলো খুব সাবধানে এসেছে। নায়নীর অনেক ভালো লেগেছে ব্যাপারটা। ফ্রেশ হয়ে আসার পর নায়নীর মনে হলো একটি বার কল করে জানা উচিত বাড়ি পৌছালো কিনা? তাই নায়নী আকর্ষকে হোয়াটস্যাপে এসএমএস করলো,
"ঘরে পৌছিয়েছো?"
এসএমএস ডেলিভারি হলো ঠিকই কিন্তু সীন করলো না আকর্ষ। নায়নী বুঝলো হয়তো ব্যস্ত তাই রেপ্লায় দিচ্ছে না। আজকে আর কিছু খাবার ইচ্ছে নেই রেস্টুরেন্ট এ অনেক খাবার খেয়েছে। এই খাবারের জন্য কতো কষ্ট করতে হবে তা নায়নী ছাড়া কেও বুঝবে কিনা সন্দেহ। নায়নী ৩৭ বছরের হলেও নিজের শরীরকে একে বারে ফিট রেখেছে। যেখানে ওর বান্ধবীদের দেখলেই বলে দেওয়া যায় তার বয়স ৩০ এর ওপরে সেখানে নায়নীকে দেখলেই এখনও বুড়ো থেকে ছোকরা সবাই ঘুরে দেখে।
ঘরে এসে ফ্রেশ হয়ে মায়ের সাথে কথা বলেই ঘরে গিয়ে ফোনটা চার্জে দিলো সারাদিনের কাজের চাপে ফোনটা চার্জ দিতে ভুলে গেছে। ফোনটা যে কখন বন্ধ হয়ে গেছে সেটার কোনো খেয়াল নেই। তাই ফোনটা চার্জে দিলো। ফোনটা খোলার সঙ্গে সঙ্গে দেখলো নায়নীর এসএমএস। এসএমএসটা দেখে আকর্ষের মনে খুশির বন্যা বইতে লাগলো। কেন জানি আকর্ষের মনে আজকে রঙ লেগেছে।
আকর্ষ তাই দেরি না করে এসএমএস দিলো,
"হ্যা আমি পৌছিয়েছি। "
নায়নীর একটা ওয়েব সিরিজ দেখছিলো তখন নোটিফিকেশন আসে হোয়াটস্যাপের। নায়নী দেখে আকর্ষ পৌছিয়ে গেছে। তাই আর বেশি কিছু বললো না, শুধু বললো,
"ঠিক আছে। গুড নাইট।"
আকর্ষের এই এসএমএস পাওয়ার পর মনের ভেতর জ্বলতে থাকা আগুন ধপ করে নিভে গেলো।
মনে করেছিল আজকে একটু কথা বলবে কিন্তু না কথা বলা হলো না, কিন্তু যাক আকর্ষ এইটা ভেবেই খুশি যে ওকে নিয়ে ভেবেছে।
সৌমিত্র রায়ের কেবিনে যাওয়ার জন্য ডাক পড়েছে আকর্ষের। সৌমিত্র রায়ের সাথে তার কেবিনে এইবার প্রথম যাবে। বাইরে ২ একবার কথা হলেও অফিসের ভেতর এই প্রথম। আকর্ষ দেরি না করে সৌমিত্র রায়ের কেবিনে গেলো। গিয়ে দেখলো নায়নী আগে থেকেই সেখানে বসা আছে। আকর্ষ কিছুটা অবাক হয়েই রইলো নায়নী আর আকর্ষকে একসাথে কেন ডাকা হলো ভেবে পেলো না। সৌমিত্র রায় দেখলো আকর্ষ দাঁড়িয়ে আছে,
"আরে আকর্ষ দাঁড়িয়ে আছো কেন বসো?"
"হ্যা স্যার।"
সৌমিত্র রায় বলতে লাগলো,
"তোমরা ২ জন অবাক হয়েছো হয়তো আমি তোমাদের আগে পরে কেন দেখলাম। আসলে আমাদের কোম্পানির একটা প্রজেক্টের কাজের জন্য আমাদের অফিসে থেকে ২ জনের কৃষ্ণনগর যেতে হবে। আমি ভেবেছি তোমরা ২ জন যাবে। আর আমাদের প্রজেক্টটা হ্যান্ডেল করবে আর ঐ কাজটা শেষ হওয়ার পর আমাকে একটা রিপোর্ট জমা দিবে। "
আকর্ষ কি বলবে বুঝতে পারলো না। এতো দেখি মেঘ না চাইতেই বৃষ্টি। আকর্ষ সঙ্গে সঙ্গে সৌমিত্র রায়কে বললো, ও রাজি ও যাবে। সৌমিত্র রায়ও ওর এতো উৎসাহ দেখে খুব খুশি। আকর্ষ নিজের কাজ নিয়ে খুব প্যাশনেট। তখন সৌমিত্র রায় অদ্রর বললো,
"কালকে সকালে অফিসার সামনে গাড়ি থাকবে সেই গাড়ি করে তোমরা যাবে। আর বিকেলের পর পরই তোমরা ব্যাক করবে। ঠিক আছে।"
আকর্ষ আর নায়নী দুইজনেই রাজি হলো তারা যাবে। তাঁদের কোনো সমস্যা নেই। সৌমিত্র রায় বললো,
"তাহলে তোমরা যেতে পারো।"
তখন নায়নী বললো,
"আমার কিছু কথা আছে স্যার।"
"হ্যা বলো।"
আকর্ষ তখন বললো, "আমি আসি স্যার।"
আকর্ষ এই বলে চলে গেলো। নায়নী তখন বললো,
"স্যার আমি চাচ্ছিলাম রুপাকে নিয়ে যেতে, রুপাকে নিয়ে যেতে পারলে ভালো হতো।"
সৌমিত্র রায় বুঝতে পারল নায়নীর ভয় করছে তাই সৌমিত্র নয় বলল,
"নায়নী তোমার কোন সমস্যা নেই আকর্ষ ভালো ছেলে। আর ওর কাজ অনেক দক্ষ আর আমি আশা করি কোন সমস্যা হবে না। তুমি নিশ্চিন্তে যাও যদি কোন সমস্যায় আমাকে ফোন দিও।"
নায়নী আর কিছু বলতে পারোনা শুধু বলল,
"ঠিক আছে স্যার। আমি যাবো।"
আকর্ষ ডেস্কে যাওয়ার সাথে সাথে সবাই ওকে ঘিরে ধরল কি হয়েছে শোনার জন্য। আকর্ষ সব ভেঙে বলল ওদের। সবাই শুনে বলল ঘুরে আসতে কাজটা করে আসতে। ওরা সবাই কথা বলছিল এমন সময় নায়নী আসলো আর ওদের সবাইকে একসাথে ডাকলো। আর সবাইকে বলল যে কালকে ও আর আকর্ষ থাকবে না তাই কার কি
কাজ করতে হবে সব বুঝিয়ে দিলো। আর বলল যদি কোন সমস্যা হয় নায়নীকে যেন ফোন দেয়।
এই কথা বলে নায়নী নিজের ডেস্কে চলে গেল। আর ওরা সবাই কাজে লেগে পড়লো।
ঘরে গিয়ে আকর্ষ ওর মাকে বলল কালকে ও কিছু কাজে কৃষ্ণনগর যাবে আসতে অনেক রাত হতে পারে আবার তাড়াতাড়িও চলে আসতে পারে। সে যেনো খেয়ে নেয়। আর ওষুধ যেনো না ভুলে
কৃষ্ণনগর একটু দূরে যেতে কম করে ২ থেকে ৩ ঘন্টা লাগবেই তাই ওরা একটু সকাল সকাল রওনা দিবে। তাই নায়নী আর আকর্ষ ২ জনেই সকাল সকাল অফিসের সামনে হাজির। আকর্ষের আসতে একটু দেরি হয়েছে, কিন্তু খুব বেশি না। আকর্ষ আজকে বাইক আনেনি। বাসে এসেছে তাই দেরি হয়েছে। আকর্ষ আসার সাথে সাথে গাড়ি ছেড়ে দিলো। প্রথমে আকর্ষ ভেবেছিলো ড্রাইভার এর পাশে বসবে কিন্তু নায়নী বসতে দেয়নি। আকর্ষ নায়নীর সাথেই বসলো। নায়নী আকর্ষকে বুঝিয়ে দিতে লাগলো কি করতে হবে কিভাবে রিপোর্টটা তৈরী করতে হবে সব। আকর্ষও মনোজোগ দিয়ে সব শুনলো। কাজ বুঝানো হয়ে গেলে আকর্ষ ফোন বের করে গান শুনতে লাগলো চোখ বন্ধ করে আর নায়নী জানালা দিয়ে বাইরে তাকিয়ে ছিলো। এইভাবে কিছুক্ষন যাওয়ার পর নায়নী হেলান দিয়ে চোখ বন্ধ করেছিল, কিন্তু কক্ষ বন্ধ করার কিছুক্ষন পরেই নায়নীর চোখে ঘুম এসে পরে।
চোখ বন্ধ করে গান শুনছিলো আকর্ষ এমন সময় ওর কাঁধে ভারী কিছু অনুভব হয়। আকর্ষ বুঝতে পারে না কি? তাই ও চোখ খুলে দেখে আসলে কি হয়েছে? কিন্তু যা দেখলো তা দেখে ওর মাথা ঘুরে পরে যাবার মতো অবস্থা। আকর্ষ দেখলো, নায়নী আকর্ষেরঘাড়ে কাঁধে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। ইসস কি সুন্দর লাগছে এই মানবীকে। মানবী বললে অপরাধ হবে নায়নী কোনো অপ্সরার থেকে কম না। আকর্ষ একবার হুমায়ন আহমেদের বইয়ে পড়েছিল,
“ যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায়
সেই প্রকৃত রূপবতী ”
সেই কথাটা নায়নীর ক্ষেত্রেও প্রযোজ্য। অনেক নারীকে আকর্ষ ঘুমন্ত অবস্থায় দেখেছে কিন্তু নায়নীর মতো কাওকেই দেখেনি। আকর্ষ আর কিছুই বললো না। ও ঘুমিয়ে থাকতে দিলো। নায়নী যদি ওর কাঁধে সারাদিন ও এইভাবে ঘুমায় তাও আকর্ষ কিচ্ছু বলবে না। তাই ঐভাবেই রইলো।
তখনই রবীন্দ্রনাথের গান ফোনে বেজে উঠলো,
"তোমায় হৃদমাঝারে রাখবো
ছেড়ে দিবো না।"
আকর্ষ গান শুনতে লাগলো। আকর্ষের মনে কিছু হচ্ছে যা আকর্ষ বুঝতে পারছে না। বা বুঝেও না বুঝার মতো করে রয়েছে।
দেখতে দেখতে গাড়ি কৃষ্ণনগরের যে অফিসে আসার কথা ছিলো সেখানে এসে পড়লো। ড্রাইভার বললো,
"স্যার এসে পড়েছি।"
আকর্ষের মনে হলো এতো তাড়াতাড়ি এসে পড়েছে। কিন্তু আদতে গাড়ি অনেক সময় ভোরেই এসেছে কিন্তু আকর্ষ একটা ঘোরের মধ্যে ছিলো এতক্ষন তাই বুঝতে পারেনি। আকর্ষ দেখলো নায়নী এখনও ঘুমে, এতো সুন্দর রমণীকে ঘুম থেকে উঠানোর কোনো ইচ্ছা না থাকলেও কোনো উপায় নেই তাই ডাকতে লাগলো।
"ম্যাম, ম্যাম উঠুন এসে পড়েছি। "
নায়নী চোখ খুলে দেখলো আকর্ষ ওকে ডাকছে। নায়নীর বুঝতে একটু সময় লাগলো কি হয়েছে যখনই নায়নী দেখলো ও আকর্ষের কাঁধে মাথা দিয়ে আছে। সেটা দেখার পরেই এক ঝটকায় উঠে পড়লো। লজ্জায় লাল হয়ে উঠলো নায়নী। এই রকম লজ্জায় খুব কম পড়েছে নায়নী।
ইসস কি লজ্জা। এখন কি ভাববে আকর্ষ। এইসব ভাবতেই লাগলো। কিন্তু এই সব ভাবার সময় না এখন ওদের গন্তব্যে এসে পড়েছে। তাই দেরি না করে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে অফিসে ঢুকলো। অফিসে ঢুকেই কাজ শুরু করে দিলো। ওরা পুরো অফিস ঘুরতে লাগলো, আর রিপোর্ট তৈরী করতে লাগলো। নায়নী মনে করেছিল অনেক প্রশ্ন করবে আকর্ষ রিপোর্ট নিয়ে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আকর্ষ কোনো প্রশ্ন করেনি। যখন সব শেষ হয় আকর্ষের কাছে রিপোর্ট চায় তখন দেখে আকর্ষ অনেক সুন্দর করেই রিপোর্ট করেছে। এতো ভালো ভাবে রিপোর্ট করেছে যে সেখানে ভুল ধরার কোনো জায়গা নেই। যেখানে অন্য কেও আসলে অনেক সময় লাগতো রিপোর্টাও এতো ভালো হতো কিনা সন্দেহ আছে। কাজ করতে করতে যে কখন দুপুর হয়ে গেছে। সেটা বুঝতে পারেনি নায়নী আর আকর্ষ। খিদেও লেগেছে তাই অফিসের কাজের পাঠ চুকিয়ে একেবারের অফিস থেকে বের হয়ে গেলো আকর্ষ আর নায়নী। নায়নী ড্রাইভারকে বললো, পাশের একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে। সেখানেই দুপুরের লাঞ্চটা সারলো নায়নী আর আকর্ষ। খাওয়া শেষ করেই দেখে ড্রাইভার নেই কোথায় গেলো? ড্রাইভারকে ফোন দেওয়ার পর জানতে পারলো ড্রাইভার ওর এক দূরসম্পর্কের ভাইয়ের কাছে গিয়েছে। আসতে একটু সময় লাগলো। আকর্ষ এইটার সুজোগ নিয়ে বললো,
"ম্যাম পাশেই একটা পার্ক আছে চলুন সেখানে গিয়ে বসি ড্রাইভার আসলে আমাদের ফোন দিবে তখন না হয় আমরা রওনা দেই।"
নায়নীর ইচ্ছে না থাকলেও এতটা সময় কি করবে ভেবে না পেয়ে যাওয়ার জন্য তৈরী হয়ে গেলো।
যাওয়ার সময় একরাহ নিজের ফুল হাতা শার্ট গুটিয়ে নিলো। আকর্ষকে এইভাবে কয়েকদিন দেখেছে নায়নী এই লুকে আকর্ষকে দেখতে নায়নীর ভালো লাগে। আকর্ষ কিছু বলতে বলতেও বলতে পারছে না। নায়নী সেটা বুঝলো, তাই নায়নী নিজেই জিজ্ঞেস করলো,
"কিছু বলবে।"
"আসলে ম্যাম। কিভাবে বলি?"
"বলো সমস্যা নেই।"
"সত্যি বলতে আমার একটু স্মোকিং এর অভ্যেস আছে। আমি একটু স্মোক করতাম। যদি পারমিশন দিতেন।"
নায়নী এই কথা শুনে হেসে দিলো, আর বললো
"ঠিক আছে করো।"
নায়নীর পারমিশন চেয়েই আকর্ষ একটা সিগারেট ধরলো। সিগারেটের ধোয়া ভেতর ছাড়তে ছাড়তে পার্কে ঢুকলো নায়নী আর আকর্ষ। নায়নী গিয়ে একটা ব্রেঞ্চে বসলো। আকর্ষ একটু দূরে দাঁড়িয়ে স্মোকিং করে এসে নায়নীর পাশে বসলো। আকর্ষ বললো,
"ধন্যবাদ ম্যাম।"
"তুমি যদি আমার কাছে থেকে পারমিশন না নিয়েও খেতে তাহলেও আমি কিছু বলতাম না।"
"হয়তো চাইলেও করতে পারতাম। কিন্তু আপনি আমার সিনিয়র আর এখনও অফিসের কাজের আছি আমরা তাই আপনার কাছে থেকে পারমিশন নিলাম।"
"গুড। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে।"
"হ্যা ম্যাম বলুন না।"
"আমি শুনেছি তুমি আগের অফিসে টীম লিডার ছিলে তাহলে সেই পদ ছেড়ে এখানে আসলে কেন?"
"সত্যি বলতে ম্যাম। আমার মা একা আমার বাবা নেই আমার মার বয়স হয়েছে। উনি একা থাকতে চান না। আর মার শরীরের কন্ডিশনও খুব বেশি ভালো না। তাই আমি এখানে এসে পড়েছি। "
"তোমার বাবার কি হয়েছিল?"
"আমার বাবা আমাকে ক্লাস ১০ এ থাকতে হার্ট এটাক করে মারা যায়।"
"ওহ আমি দুঃখিত।"
"আরে না না ম্যাম কোনো সমস্যা নেই।"
"তোমাকে নিয়ে তো অফিসে কানাঘুষা হচ্ছে তুমি জানো? "
আকর্ষ নায়নীর দিকে অবিশ্বাসের চোখে তাকালো,
আর জিজ্ঞেস করলো,
"কেন ম্যাম?"
"তোমার কি গার্লফ্রেন্ড আছে কিনা? বা তোমার গার্লফ্রেন্ড থাকার পরেও তুমি কি লুকিয়ে রেখেছো কিনা এইসব। তুমি কিন্তু মহিলা মহলে খুব পপুলার।"
এই কথা শুনে, আকর্ষ জোরে জোরে হেসে দিলো আর বললো,
"নাহ ম্যাম আমার গার্লফ্রেইন্ড নেই। কিন্তু হ্যা একটা সময় ছিলো।"
"কেন এখন নেই কেন?"
"তাহলে আমাকে অনেক কিছু বলতে হবে।"
"বলো আমি শুনছি।"
আকর্ষ নায়নীর দিকে তাকিয়ে বলতে শুরু করলো,
" বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরে আমার মা। বাবা বেঁচে থাকতে আমাদের পরিবার সুখেই ছিলো। বাবা ছিলেন কলেজ টিচার। বাবা মারা যাওয়ার পর সেই দায়িত্ব আমার মা কাঁধে তুলে নেন। ক্লাস ১১ এ আমার একটা সম্পর্ক হয় আমাদের কলেজের একটা মেয়ের সাথে। তখন কতই বা বয়স নতুন নতুন প্রেমে পড়েছি পড়াশোনা বাদ দিয়ে সারাদিন ওকে নিয়ে ভাবা ওকে নিয়ে ঘুরতে যাওয়া এইসব একদিন ওর ফ্যামিলি আর আমার মা ব্যাপারটা জেনে যায়। তারপর শুরু হয় সমস্যা। মা আমাকে বলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে কিন্তু আমি আসিনা জিদ করে আমি সম্পর্ক চালিয়ে যাই, মায়ের সাথে প্রায় ঝগড়া হতো আমি পড়া লেখার করা ছেড়ে দিলাম সব ছেড়ে শুধু ওর পিছনে পরে থাকতাম ওকে জিয়ে ভাবতাম কিন্তু কথায় আছে না, গরিবের কথা বাসি হলেও ফলে আমার হলো সেই দশা। যার জন্য এতো ঝগড়া এতো কিছু সেই একদিন আমাকে ছেড়ে চলে গেলো। তারপর আমি সেই কষ্ট সহ্য করতে পারলাম না সারাদিন ঘরে আটকে রাখতাম নিজেকে। খেতাম না ঠিক মতো মনে হয়েছিল আমার সব শেষ। আস্তে আসতে আমার ট্রাস্ট পরীক্ষা এসে পড়লো। আমি না পড়ার ফলে ফেল করে বসলাম ২টা সাবজেক্টে। আমি যেনো পরীক্ষা দিতে পারি তার জন্য মা হেডস্যারের সামনে গিয়ে কান্না করে দিলো। আমি আমার মার কান্না দেখে নিজেকে আটকাতে পারলাম না। মাকে নিয়ে ঘরে চলে আসলাম আর নিজেকে নিজেই প্রমিস করলাম আর মাকে কষ্ট পেতে দিবো না। তারপর আবার ক্লাস ১২ এ পড়া স্টার্ট করলাম দিন রাত ভুলে সব সময় পড়তাম যেখানে থেকে পারতাম নোট কালেক্ট করতাম। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলাম। দেখতে দেখতে বোর্ড পরীক্ষা এসে পড়লো। আমি পরীক্ষা দিলাম। আর সরকারি কলেজের জন্য প্রিপারেশন নিতে লাগলাম। রেজাল্ট দিলো আমি কলেজের মধ্যে সব চেয়ে ভালো রেজাল্ট করলাম। ভালো নাম করা সরকারি কলেজে চান্স পেলাম। সেখানেই পড়া শুরু করলাম। চান্স পাওয়ার পর নারী শরীররের অভাব হয়নি। নারী শরীর তখন হাতের নাগালেই ছিলো। কিন্তু আমি কউকে ভালোবাসতে পারতাম না। শুধু শরীরের ক্ষুদা মেটানোর জন্য নারী শরীর চাইতাম। এমন না যে আমি জোড় করে কাউকে ভোগ করেছি। যারা আমাকে সুজোগ দিয়েছে আমি তাঁদের ভোগ করেছি আর এতে আমি কোনো গিল্টি ফীল করি না। তারপর ভালো রেজাল্ট করে কলেজ থেকে বের হয়েই বেঙ্গালুরুতে চাকরিতে চলে গেলাম। "
এতো গুলো কথা বলে থামলো আকর্ষ। নায়নী চুপ করে সব শুনলো। কিছুই জিজ্ঞেস করেনি।
"এখনও কি তাকে ভালোবাসো?"
"নাহ তাকে আমি এখন ভালোবাসি না আবার ঘৃণাও করি না। তার সাথে আমার কিছু সুন্দর মুহুর্ত কেটেছে কিছু ভালো সময় কেটেছে আর সে না চলে গেলে আজকের আকর্ষ আমি হতে পারতাম না। ওহ আমি কিন্তু কলেজে ক্যাবলা কান্ত ছিলাম। ও চলে যাওয়ার পর নিজেকে পরিবর্তন করেছি।"
এই বলেই আকর্ষ হেসে দিলো।
নায়নী সেই হাসির দিকে তাকিয়ে থাকতে পারলো না। কিছু একটা আছে যা নায়নীর মনে ঝড় তুলে।
নায়নী তাই জিজ্ঞেস করলো,
"তাহলে কেমিকন মেয়ে পছন্দ তোমার?"
"কেন?"
"আমার আশেপাশে থাকলে আমি খুঁজে দিতাম?"
"যদি বলি আপনাকে পছন্দ।"
এই বলে আকর্ষ হেসে দিলো। নায়নী চোখ বড়ো করে করে তাকিয়ে বললো,
" কি বললে? "
নায়নীর কানে কথাটা বাজছে ও কি বললো?
আকর্ষ উত্তর দিলো,
"আরে বাবা একটু মজা করলাম। আপনি এই রকম করছেন কেন?
এই কথা শুনে নায়নী হাফ ছেড়ে বাঁচলো।
এমন সময় আকর্ষের ফোন বেজে উঠলো। দেখলো ড্রাইভার ফোন করেছে।
আকর্ষ বললো,
"চলুন ম্যাম। গাড়ি চলে এসেছে।"
এই বলে আকর্ষ উঠলো। আর নায়নীও আকর্ষের পিছনে পিছনে গাড়িতে গিয়ে বসলো। গাড়ি ছেড়ে দিলো কলকাতার উদ্দেশ্যে।
চলবে
অনেকদিন পর নতুন আপডেট দিলাম কেমন লাগলো জানাবেন। আজকে বড়ো করেই দিয়েছি। এই গল্পের এখন পর্যন্ত সবচেয়ে বড়ো আপডেট এইটা।
এই গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো মতামত থাকে জানাতে ভুলবেন না। আপনাদের এসএমএস এ আমি উৎসাহ পাই। তাই আমাকে বেশি বেশি করে উৎসাহ দিবেন এই আশা করি।
30-01-2024, 07:04 AM
30-01-2024, 05:52 PM
30-01-2024, 05:52 PM
30-01-2024, 05:53 PM
30-01-2024, 09:59 PM
31-01-2024, 06:32 PM
31-01-2024, 06:35 PM
(31-01-2024, 09:24 AM)Primorm Wrote: আপনার গল্প লেখা সুন্দর কিন্তু গতি কম।
ধন্যবাদ আমার গল্পটা যে আপনার ভালো লেগেছে সেটাই অনেক। আর আমি স্টুডেন্ট মানুষ সারাদিন এই পড়াশোনা আর ইউনিভার্সিটির মধ্যেই কেটে যায় সময়। আমি চাই গল্পটা লিখতে কিন্তু সময় সুজোগ করে উঠতে পারি না। আমি চেষ্টা করি প্রতিদিন আপডেট দেওয়ার সেটা হয়ে উঠে না। কিন্তু আমি চেষ্টা করি। আর যদি চাপ কম থাকে তো গতি বেড়ে যাবে
01-02-2024, 02:02 AM
পর্ব :১১
গাড়িতে বসে নয়নী ভাবছে আকর্ষ এইটা কি বললো। আকর্ষ যেভাবে নায়নীর দিকে তাকিয়ে কথাটা বলেছে তাতে স্পষ্ট বুঝতে পেরেছে আকর্ষ কথাটা সিরিয়াসলি বলেছে। কিন্তু এই কথাটা বলার মানে কি নায়নী ভেবে পায় না। নায়নীর মনে একটা কথা বার বার নাড়া দিচ্ছে, একটা কথা জানতে খুব ইচ্ছে করছে, কিন্তু কিভাবে বলবে ভেবে পাচ্ছে না। আবার নিজের কৌতূহলও দমিয়ে রাখতে পারছে না। কোনো উপায় না পেয়ে বলেই দিলো,
"আচ্ছা তুমি আমাকে কেন এতো গুলো কথা বললে? আর বললে তো বললে তুমি যে অন্য মেয়েদের সাথে রাত কাটিয়েছো সেটাও বললে কেন? আমি যদি অন্য কাউকে বলে দেই এইসব।"
নায়নীর এই কথায় আকর্ষ শুধু নায়নীর দিকে তাকিয়ে মুচকি হাসলো আর বললো,
"আমি জানি আপনি কাউকে বলবেন না।"
"কেন বলবো না?"
"কারণ আপনি আমার বন্ধু। আর এখনকার সময় এইসব খুব নরমাল একেবারেই ডালভাত তো বলেও কোনো লাভ নেই।"
নায়নী ভাবলো আসলেই কথাটা সত্যি। আকর্ষ এবার জিজ্ঞেস করলো,
"শনিবার আর রবিবার আপনার কি কোনো প্ল্যান আছে?"
নায়নী বুঝলো না কিসের কথা আকর্ষ জিজ্ঞেস করছে।
"বুঝলাম না ঠিক কি প্ল্যান?"
"যেমন ধরুন বাইরে যাওয়ার বা কোনো রিলেটিভের বাসায় ঘুরে আসার কি কোনো প্ল্যান আছে?"
"না নেই কেন?"
"পারফেক্ট শনিবার আর রবিবার আমারো কোনো প্ল্যান নেই। শনিবার আর রবিবার আমি আপনাকে নিয়ে ঘুরতে যেতে চাই যাবেন আমার সাথে?"
এই কথা শুনে নায়নীর চোখ বড়ো বড়ো হয়ে গেছে, আকাশ থেকে পড়লো এই কথা শুনে। বলে কি এই ছেলে এই পিচ্চি একটা ছেলে ওকে নিয়ে ঘুরতে যেতে চায়। আর কি সাহস একেবারে মুখের ওপর বলে দিলো। আকর্ষ বুঝলো নায়নী একটু শক খেয়েছে। তাই বললো,
"এখন উত্তর দিতে হবে না। পরে উত্তর দিলেও চলবে। আর হ্যা যদি যেতে না ইচ্ছা হয় তাহলে না করতে পারেন। আমি আপনাকে জোর করবো না।"
নায়নী এই কথার প্রতি উত্তরে কিছু বলতে পারল না।
এরই মাঝে আকর্ষ হুট করে বলে উঠলো,
"আমার কাঁধ খালি আছে যদি ঘুমাতে চান ঘুমাতে পারেন। "
এই কথা বলেই আকর্ষ মুচকি হাসলো। এটা শোনার পর নায়নী লজ্জায় পুরো লাল হয়ে গেল। গাল দুটো লাল হয়ে গেল সাথে কানও। এত লজ্জা এর আগে কখনো পেয়েছি কিনা মনে করতে পারছে না নায়নী। নায়নী ভাবতে লাগলো,
"ইসস কি বলছে ছেলেটা। ওর মুখে কি কোনো লাগাম নেই নাকি। অফিসে তো এতো কথা বলতে দেখেনা নায়নী, কিন্তু আজকে মনে হয় কথার ঝুলি খুলে বসেছে।"
নায়নীকে লজ্জা পেতে দেখে বেশ লাগছে আকর্ষের। লজ্জা পেলে যে নায়নীকে এতো সুন্দর লাগবে সেটা কল্পনা করেনি আকর্ষ। একভাবে তাকিয়ে দেখতে ইচ্ছা করছে আকর্ষের। কিন্তু সেটা পারছে না, তাতে নায়নীর অস্বস্তি হতে পারে ভেবে আর তাকালো না।
সারা রাস্তা নায়নী আর আকর্ষের মাঝে কোন কথা হলো না। আসতে আসতে একটু রাত হলো, আকর্ষ দেখলো নায়নীর এখন যেতে হলে অনেক কষ্ট করতে হবে আর ট্যাক্সি বাস ঠিক মতো পাবে কিনা আর তার মধ্যে রাতে এভাবে ওকে ছেড়ে দেওয়াও ঠিক হবে না। তাই আকর্ষ জিজ্ঞেস করলো ড্রাইভারকে,
"আচ্ছা দাদা আপনি আমাদের কোথায় নামিয়ে দিবেন?"
আকর্ষের এমন প্রশ্ন শুনে অবাক হলো নায়নী এই প্রশ্ন করছে কেন আকর্ষ?
ড্রাইভার বললো,
"স্যার আমাকে তো অফিসে নামিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।"
আকর্ষ কিছুক্ষন ভাবলো আর বললো,
"দাদা আপনি আমাকে সামনের বাসস্ট্যান্ড এ নামিয়ে দিন। আর অফিসে যাওয়ার থেকে আপনি নায়নী ম্যামকে তার বাসায় নামিয়ে দিয়ে আসুন।"
"কিন্তু স্যার যদি পরে কিছু বলে?"
"চিন্তা করবেন না আমি স্যারকে ম্যানেজ করে নিবো।"
নায়নী এই কথা শুনেই বললো,
"আরে কি করছো অফিসে যেতে বলেছে অফিসেই নামিয়ে দিক না। "
"নাহ আমি আজকে বাইক আনিনি আর সামনের বাসস্ট্যান্ড থেকে আমার ঘর পর্যন্ত যাওয়া সহজ কিন্তু তোমার অফিস থেকে ঘর অনেক দূরে তোমার সমস্যা হবে তার চেয়ে ভালো আমি সামনে নেমেই চলে যাবো। আর দাদা তোমাকে ঘর পর্যন্ত দিয়ে আসবে ঠিক আছে। ঘরে গিয়ে এসএমএস করো। "
নায়নী কয়েকবার বুঝানোর চেষ্টা করলেও আকর্ষ শুনলো না। ও সামনের বাসস্ট্যান্ড এ নেমে চলে গেলো। নায়নী ভাবলো, এই টুকু একটা ছেলে কতই বা বয়স হবে এই বয়সেই এতো ম্যাচুরিটি। নায়নীকে যদি অফিসে নামিয়ে দিতো ড্রাইভার তাহলে আসলেই নায়নীর ঘরে ফিরতে অনেক সমস্যা হতো। নায়নীর এই কেয়ারিং স্বভাবটা খুব ভালো লাগলো। নায়নীর আজকে নিজেকে স্পেশাল মনে হলো। মনে হলো ওর জন্যও কেও আছে। নায়নীকে ড্রাইভার নায়নীর ঘোরের সামনেই নামিয়ে চলে আসলো। নায়নী ঘরে এসেই স্নান করে নিলো। সারাদিন অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, তার জন্য একটু টায়ার্ড লাগছে। স্নান শেষে নিজেকে অনেক ফ্রেশ লাগলো। আজকে শুধু একটা নাইটি পরে নিলো। অন্য কিছু পড়ার মুড হচ্ছে না। এই সময় নায়নীর মনে পড়লো, আকর্ষকে একবার এসএমএস দিয়ে জানিয়ে দেওয়ার দরকার না হলে হয়তো ওকে নিয়ে টেনশন করবে, আচ্ছা আসলেই কি টেনশন করবে নাকি ও বেশি ভাবছে এর উত্তর নেই নায়নীর কাছে। কিন্তু ও এসএমএস দিলো,
"আমি এসে পড়েছি।"
এই এসএমএস দেওয়ার কিছুক্ষন পরেই এসএমস আসলো,
"হ্যা জানি আমি খেয়ে নাও।"
নায়নী এই কথা শুনে আবার অবাক হলো, তাই জিজ্ঞেস করলো,
"কিভাবে?"
"আমি ড্রাইভার দাদাকে ফোন দিয়েছিলাম তোমাকে ঠিক মতো ঘরে পৌছিয়ে দিয়েছে কিনা সেই জন্য।"
এই এসএমএস পাওয়ার সাথে সাথে নায়নী আরেকবার শক খেলো আজকে সারাদিন এতো শক খাচ্ছে যে সেটা বলার বাইরে। নায়নী কি নলবে বুঝতে পারলো না একটা এসএমএস বার বার পড়তে লাগলো। কতটা ভাবলে একটা মানুষের জন্য এতো টা করা যায়। এইসবের পিছনে কি কোনো স্বার্থ নেই তো? এই সবই ভাবছিলো এমন সময় আরেকটা এসএমএস আসলো।
"খেয়েছো?"
"হুম খেয়েছি। "
"ঠিক আছে ঘুমিয়ে পড়ো। গুড নাইট।"
"গুড নাইট।"
নায়নী বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে। যে নায়নী পুরুষ মানুষ একটু এড়িয়ে চলার চেষ্টা করে সেই নায়নী আকর্ষকে এড়িয়ে চলতে পারছে না। কিন্তু কেন এর কোনো জবাব নেই। নায়নী আর এই সব নিয়ে ভাবলো না। সারাদিন অনেক জার্নি করতে হয়েছে শরীরটা অনেক ক্লান্ত তাই বিছানায় যাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লো নায়নী।
চলবে
এই গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো মতামত থাকে জানাতে ভুলবেন না। আমাকে ইমেইল করতে পারেন lf859782; অথবা টেলিগ্রাম এ এসএমএস দিতে পারেন @Paradox78789 এই নামে। আপনাদের এসএমএস এ আমি উৎসাহ পাই। তাই আমাকে বেশি বেশি করে উৎসাহ দিবেন এই আশা করি।
02-02-2024, 03:23 AM
পর্ব:১২
আজকে অফিসে এসেছে সবাই। নায়নী আর আকর্ষ গতকালেই কাজ শেষ করে এসেছে। আজকে সৌমিত্র রায়ের কাছে রিপোর্ট জমা দিবে । আকর্ষ আজকে একটু লেট করেছে আসতে, কিন্তু নায়নী আগেই এসেছে। আকর্ষ আসলো একটু পড়ে। আকর্ষ আসার পরেই নায়নী আকর্ষকে ওর কেবিনে ডাকলো,
"মে আই কাম ইন ম্যাম।"
"ইয়েস কাম ইন। প্লিজ সিট।"
"থ্যাংক ইউ ম্যাম।"
কালকের রিপোর্টটা আকর্ষ নায়নীর হাতে দিলো।
রিপোর্টটা আজকে আরো সুন্দর করে সাজিয়েছে আকর্ষ। কিছু জায়গায় সংশোধনও করেছে। নায়নী কি বলবে ভেবে পেলো না। তাই বললো,
"আপনি রিপোর্টটা খুব সুন্দর করে বানিয়েছেন।"
" থ্যাংক ইউ ম্যাম। "
"আপনি এখন আসতে পারেন যদি আর কিছু দরকার হয় আমি জানাবো।"
"ওকে ম্যাম।"
এই বলে আকর্ষ চলে গেলো। নায়নী আকর্ষের চলে যাওয়ার দিকে কিছুক্ষন তাকিয়ে রইলো। পিচ্চি একটা ছেলে তাও কতো ডেডিকেশন কাজের প্রতিদিন ভাবতেও অবাক লাগে। নায়নীর কাছে মনে হয়, এই জেনারেশনের ছেলে মেয়েরা কাজের প্রতিদিন এতো সিরিয়াস না, কিন্তু না আকর্ষকে দেখে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে নায়নীর।
সৌমিত্র রায় রিপোর্ট দেখার জন্য নায়নীকে ডাকলো, নায়নী রিপোর্ট নিয়ে সৌমিত্র রায়ের কাছে গেলো। সৌমিত্র রায় জিজ্ঞেস করলো,
"কালকে ড্রাইভার তোমাকে ঠিক মতো ঘরে পৌছিয়ে দিয়েছিলো তো?"
নায়নী এই কথা শুনে অবাক হলো, কারণ এই কথা এখন বলবে ভেবেছিলো, কিন্তু আগেই কিভাবে জানলো, তাই জিজ্ঞেস করলো,
"স্যার আপনি কিভাবে জানলেন?"
"আমাকে আকর্ষ রাতে ফোন দিয়ে বলেছে। যে ও নেমে যাচ্ছে আর ড্রাইভার তোমাকে ঘরে গিয়ে নামিয়ে দিয়ে আসবে।"
নায়নী এই কথা শুনে অবাক হলো যা আজকে বলবে ভেবেছিলো কিন্তু সেই কথা সৌমিত্রকে কালকেই বলে দিয়েছে আকর্ষ। দিন যাচ্ছে আর এই পিচ্চি ছেলেটার কাণ্ডে অবাক হচ্ছে। কতো কিছু যে দেখতে হবে ওপরওয়ালা জানে।
সৌমিত্র রায় রিপোর্টটা চাইলে নায়নী সৌমিত্র রায়কে সেই রিপোর্টটা দেয়। সৌমিত্র রায় অনেক সময় ধরে রিপোর্টটা দেখলো, আর বললো,
"রিপোর্টটা খুব ভালো হয়েছে। অনেক গুছানো আর সব কিছু স্পষ্ট বুঝা যাচ্ছে।"
"থ্যাংক ইউ স্যার। রিপোর্টটা আকর্ষ তৈরী করেছে আমি শুধু একটু দেখিয়ে দিয়েছি।"
"হুমম বুঝতে পেরেছি। যাক খুব ভালো করেছো ওয়েল ডান।"
"থ্যাংক ইউ স্যার।"
আর কিছু টুকটাক কথা বলে সৌমিত্র রায়ের কেবিন থেকে বের হয়ে গেলো নায়নী। আকর্ষ আসার পর থেকে সত্যি বলতে গেলে ভালোই হয়েসে। অনেক সুবিধা হয়েছে নায়নীর, যা আগে করতে ২ থেকে ৩ দিন লাগতো টা এখন ১ দিনেই করে ফেললাম যাচ্ছে। বয়নির খুব ভালো লাগলো সৌমিত্র রায়ের কাছে ওদের কাজের জন্য প্রশংসা পেয়ে। আজকে শুক্রবার কালকে আর পরশু দু দিন ছুটি, নায়নীর এই দু দিন খুব ভালো ভাবে কাটবে।
সেই দিনের মতো সবাই অফিসের কাজ শেষ করে সবার ঘরে চলে গেলো। রাত্রে আকর্ষ এসএমএস দেয়, সৌমিত্র রায় কি বললো সেটা জানার জন্য। নায়নী বলে দেয় সৌমিত্র রায় কি বলেছে। আকর্ষ এর উত্তরে বলে শুধু "ওকে" বলে। নায়নী ফোনটা রাখতে যাবে তখন দেখে নায়নীর ফোন আকর্ষের কোনো নাম দেওয়া নেই। নায়নী প্রথমে একবার ভাবলো, ওর একটা নাম দেওয়া দরকার। যেভাবা সেই কাজ নাম দিলো, পিচ্চি। নায়নী নামটা পড়ে হেসে দিলো, ছেলেটা আসলেই পিচ্চি।
নায়নী শনিবারের নিজে রান্না করে ঘর গুছায় আর নিজের কিছু কাজ করে। শনিবার আর রবিবার একটু বোরিং কাটে বলা যায় নায়নীর, কিন্তু এতে নায়নীর কোনো সমস্যা নেই, কারণ নায়নীর অভ্যাস হয়ে গেছে। নায়নী রান্না করছিলো, এমন সময় একটা এসএমএস আসলো হোয়াটস্যাপে। নায়নী দেখলো, পিচ্চি এসএমএস দিয়েছে। এসএমএসে লিখা,
"আমি বিকেল ৪ টায় আপনার ঘরের সামনে থাকবো? আপনি রেডি থাকবেন।"
এসএমএসটা পড়ে নায়নীর চোখ বড়ো বড়ো হয়ে যায়। এই ভাবে কথাটা বলেছে যেনো হুকুম করছে। নায়নীকে এই রকম ভাবে খুব কম মানুষ হুকুম করেছে। নায়নী এসএমএসটা পড়ে কয়েকবার ভেংচি কাটলো আর বললো, "পিচ্চি একটা ছেলে আমাকে হুকুম করছে কি সাহস বাবা।" নায়নু একবার ভাবলো না করে দিবে কিন্তু ব্যাপারটা খারাপ দেখায় বলে আর না করলো না। নায়নী যাবে, কিন্তু কি পড়ে যাবে এই নিয়ে পড়লো মহা সংশোয়ে, ওয়েস্টার্ন কিছু পড়বে নাকি শাড়ি নাকি চুড়িদার? ভেবে কোনো কুল কিনারা করতে পারলো না। তাই সব শেষ ভরসা ওর বান্ধবী রাখি। রান্নাটা শেষ করে সাথে সাথে রাখিকে কল দিলো নায়নী। কল দেওয়ার কিছুক্ষনের মধ্যে রাখি ফোন ধরলো, ফোন ধরেই বললো,
"ওরে বাবা, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠেছে?"
"কেনো পূর্ব দিক দিয়েই।"
"নাহ নাহ আজকে সূর্য নিশ্চিত পশ্চিম দিক দিয়ে উঠেছে। নাহলে তুই আমাকে কেন কল করবি,হুমম? "
"ঠিক আছে তাহলে রেখে দেই।"
"নাহ নাহ রাখতে হবে না। তা বল কিভাবে সাহায্য করতে পারি।"
"বলবো তুই কিন্তু হাসবি না।"
"ঠিক আছে বাবা হাসবো না এখন বল।"
"আমি বিকেলে একটু ঘুরতে যাবো কিন্তু আমি বুঝতে পারছি না কি পড়ে যাবো?"
"বাহ্ তা কারণ সাথে যাবি শুনি?"
"যাবো একজনের সাথে।"
"তা কারণ সাথে?"
"ঐ অফিসের একজনের সাথে।"
"ওরে বাবা ডেট নাকি কোনো?"
"ধুর পাগল নাকি তুই ডেট এ যাবো কেন এমনি একটু ঘুরতে যাবো।"
"নাহ ডেটে গেলে আমাকে বল।"
"আরে ধুর অফিসের এক জুনিয়রের সাথে যাবো।"
"ওরে বাবা কি বলছিস তা বয়স কতো?"
"২৭ বছর।"
"ওরে বাবা কচি ছেলে। ইসস তোকে দেখে আমার হিংসে হচ্ছেরে।"
"কেন?"
"এই যে এইবয়সে তুই নিজেকে কতটা মেইনটেইন করেছিস। কচি ছেলের সাথে ডেটে যাচ্ছিস। আর আনার অবস্থা দেখ এই বাচ্চা সামলিয়েই আমার জীবন শেষ।"
"তুই কি এই সব কথা বলে সময় নষ্ট করবি নাকি আমাকে সাহায্য করবি। সাহায্য করলে বল নাহলে কল কেটে দিচ্ছি।"
"আরে বাবা রেগে যাস কেন? বল কি ভাবে তোর হেল্প করতে পারি?"
"আমি কি পড়বো কোনো ওয়েস্টার্ন ড্রেস পড়বো নাকি শাড়ি পড়বো নাকি চুড়িদার পড়বো কোনটা?"
রাখি কিছুক্ষন ভাবলো আর বললো,
"তুই শাড়ি পর।"
"শাড়ি কিন্তু শাড়ি তো ঝামেলা পড়া। আর শাড়ি সামলাতেও রাখতেও কষ্ট হয়।"
"আমি বুঝতে পারছি। কিন্তু ট্রাস্ট মি তোকে শাড়ী তেই সব চেয়ে সুন্দর লাগবে। "
"সত্যি তো বাড়িয়ে বলছিস না তো?"
"নাহ বাবা। সত্যি বলছি।"
"কিন্তু কোন কালারটা পড়বো?"
"শোন যেকোনো একটা পড়ে নে তোকে সব কালারেই সুন্দর লাগবে কিন্তু আমার মতামত হলো ডার্ক কালারের পড়বি ওকে।"
"ওকে।"
এই বলে নায়নী ফোন রেখে দিলো।
চলবে
এই গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো মতামত থাকে জানাতে ভুলবেন না। আমাকে ইমেইল করতে পারেন lf859782; অথবা টেলিগ্রাম এ এসএমএস দিতে পারেন @Paradox78789 এই নামে। আপনাদের এসএমএস এ আমি উৎসাহ পাই। তাই আমাকে বেশি বেশি করে উৎসাহ দিবেন এই আশা করি।
02-02-2024, 04:28 PM
02-02-2024, 04:29 PM
03-02-2024, 03:00 AM
পর্ব :১৩
রাখির কথা মতো সব শাড়ি গুলো দেখতে লাগলো নায়নী। সব শাড়ি দেখার শেষ করে নায়নী ডিসিশন নিলো ও কালো কালারের শাড়ি পড়বে। যেই কথা সেই কাজ কালো কালারের শাড়ীর সাথে কালো কালারের ব্লাউজ পড়লো। গলায় একটা কালো কালারের চেইন পড়লো। নায়নী নিজের ঠোঁটে ডার্ক শেডের মেরুন কালারের লিপস্টিক দিলো। নায়নী সাজতে ভালোবাসলেও অনেক দিন হলো সাজে না। লাস্ট কবে নায়নী সেজে ছিলো সেটাও মনে নেই, কিন্তু আজকে নিজেকে আয়নায় দেখে চিনতে কষ্ট হচ্ছে। নায়নী ইচ্ছে করলে নিজের পেটটা হালকা বের করে পড়তে পারতো, কিন্তু ওর অসস্তির জন্য পড়লো না। এইভাবেই যাবে আজকে। আকর্ষ যখন ওকে দেখবে, তখন ওর মুখের কি রিঅ্যাকশন হবে? সেটা দেখার অপেক্ষা মাত্র। রেডি হওয়ার কিছুক্ষন পরেই এসএমএস আসলো আকর্ষ দাঁড়িয়ে আছে নায়নীর ঘরের সামনে, নায়নী জানালা দিয়ে তাকিয়ে দেখলো। আকর্ষ বাইক নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু একি আকর্ষও যে কালো কালারের শার্ট পড়ে এসেছে আর প্যান্টও কালো, আকর্ষ কি জানতো আজকে নায়নী কালো পড়বে? এর উত্তর খুঁজে পেলো না। একবার ভাবলো শাড়ীটা চেঞ্জ করবে, কিন্তু না এখন শাড়ী চেঞ্জ করতে গেলে অনেক সময় লেগে যাবে আর একটা মানুষ এতো দূর থেকে এসে ওর জন্য বসে থাকবে এইটা চাই না। তাই যেভাবে আছে ঐভাবেই বেরিয়ে পড়লো।
আকর্ষ ঘরের সামনে এসেছে বেশিক্ষন হয়নি। নায়নী আসছে, বলেছে। আকর্ষ মনে করেছিল নায়নী যাবে না, কিন্তু নায়নী না করেনি আর চুপ থাকা সম্মতির লক্ষণ। তাই আকর্ষ আজকে এখানে। আকর্ষ রাস্তায় বাইক সাইড করে ফোন ঘাটছিলো। এমন সময় একজন নারী তার সামনে এসেছে হাজির। আকর্ষ মাথায় নিচে থেকে ওপরে উঠিয়ে দেখে এটা আর কেও না এইটা নায়নী। কালো শাড়ি কালো গলার চেইন, ঠোঁটে লিপস্টিক চোখে কাজল, নায়নীকে এই রূপে কখনো দেখেনি আকর্ষ। কি সুন্দর চোখ, যেখানে অন্য মেয়েরা শাড়ি পড়ে নিজের পেট বের করে সেখানে নায়নী অনেক মার্জিত ভাবে শাড়ি পড়েছে। ওকে দেখে বুঝার উপায় নেই যে ও ৩৫ বছরের একটি মেয়ে। আকর্ষ হা করে নায়নীকে দেখছে, এমনভাবে দেখছে মনে হয় জীবনে মেয়ে দেখেনি, আর কি ছেলেরা বাবা চোখের পলক ফেলছে না। নায়নীর লজ্জা আর একটু অস্বস্তি লাগতে লাগলো। তাই একটা হালকা করে কাঁশি দিলো। আকর্ষ এর ধ্যান ভাঙলো নায়নীর কাশির শব্দ শুনে, আকর্ষ বুঝতে পারলো হ্যাংলার মতন নায়নীকে হা করে দেখছিলো। তাই তাড়াতাড়ি করে নিজেকে ঠিক করলো। আর বললো,
"খুব সুন্দর লাগছে।"
এই বলে বাইকে বসে বাইক স্টার্ট করল আকর্ষ। নায়নী এসেছে আকর্ষের পিছনে বসলো। আকর্ষ বললো,
"ধরে বসুন নাহলে পড়ে যাবেন।"
নায়নীর একটু অসস্তি হচ্ছিলো। কিন্তু কিছু করার নেই তাই আকর্ষের কাঁধে হাত রেখে ধরে বসলো নায়নী। আকর্ষ আর নায়নীকে এইভাবে দেখলেই যে কেও বলবে ওরা না হয় স্বামী স্ত্রী আর না হলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আকর্ষের আজকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এতো সুন্দর কেও ওর পিছনে বসে আছে আর ওকে ধরে আছে। আকর্ষ আজকে ৭তম আকাশে উড়ছে। আকর্ষ নায়নীকে নিয়ে যাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। আকর্ষ ভিক্টোরিয়াটে যাওয়ার আগে একটা ফুলের দোকানে থামলো। নায়নী এতক্ষন চুপ ছিলো, কিন্তু এই ফুলের দোকানে থামলো দেখে বললো,
"এখানে থামলে যে?"
"একটু দাঁড়ান আমি আসছি।"
এই বলে দোকানের ভেতর চলে গেলো। আর কিচ্ছুক্ষন পরেই একটা বেলিফুলের মালা নিয়ে আসলো। নায়নী বড্ডো অবাক হলো এই বেলি ফুলের মালা দিয়ে কি করবে। আকর্ষ এসে নায়নীকে বললো, "এইটা রাখুন।"
"কি হবে এইটা দিয়ে?"
"সময় হলেই জানতে পারবেন ওকে।"
নায়নী আর কিছু বললো না। আকর্ষ নায়নীকে নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসলো। নায়নী একটু অবাক হলো কারণ ও শুনেছে। ভিক্টোরিয়াতে শুধু কাপলরা আসে আকর্ষ ওকে এইখানে নিয়ে আসলো কেন?
আকর্ষ নায়নীকে নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রবেশ করলো। ভেতরে গিয়ে দেখলো সব কাপল। কেও বসে আড্ডা দিচ্ছে। কেও বসে নিজের ভালোবাসার মানুষের সাথে হাতে হাত রেখে কথা বলছে কেও একটু দূরে বসে নিজের সঙ্গীনির ঠোঁটে নিজেকে ডুবিয়ে ফেলেছে, আবার কেও কেও নিজের সঙ্গীনির বক্ষ যুগল মর্দনে ব্যস্ত। নায়নীর এই সব দেখে একটু অস্বস্তি হচ্ছিলো, নায়নীর মাথায় একটা কথা বার বার ঘুরছিলো আকর্ষ নায়নীকে এইখানে আনলো কেন? সেটার উত্তর পায়নি।
আকর্ষ নায়নীকে নিয়ে সুন্দর একটা জায়গায় বসলো। বসার পর নায়নী বললো,
"আমাকে এখানে নিয়ে এলে যে, শুনেছি যে এখানে তো সবাই নিজেদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নিয়ে আসে।"
আকর্ষ এই কথায় হেসে দিলো আর বললো,
"কেন আমি কি আমার বন্ধুকে নিয়ে আসতে পারি না?"
"নাহ সেটা না।"
"এখন একটু সামনের দিকে ঘুরে বসুন তো।"
"কেন?"
"আপনি অনেক প্রশ্ন করেন। একটু ঘুরে বসুন না।"
নায়নী আর কিছু বললো না। আকর্ষের দিকে ঘুরে বসলো, আর নায়নীর কাছে থেকে বেলিফুলের মালা নিলো আর সেটা নায়নীর চুলের খোঁপায় পরিয়ে দিতে লাগলো। আকর্ষ নায়নীর চুলের খোঁপায় বেলি ফুলের মালা সুন্দর করে পরিয়ে দিলো আর নিজের ফোন বের করে বললো,
"এইভাবেই থাকুন নড়াচড়া করবেন না।"
নায়নী তাই করলো। আকর্ষ নিজের ফোন বের করে সুন্দর কয়েকটা সুন্দর ছবি তুললো আর বললো দেখুন তো কেমন হয়েছে?
নায়নী ফোনটা হাতে নিয়ে ছবি গুলো দেখলো।
আর বললো।
{কি বললো জানতে হলে পরের পর্বের জন্য অপেক্ষা করুন }
চলবে
এই গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো মতামত থাকে জানাতে ভুলবেন না। আপনাদের এসএমএস এ আমি উৎসাহ পাই। তাই আমাকে বেশি বেশি করে উৎসাহ দিবেন এই আশা করি।
04-02-2024, 07:38 AM
05-02-2024, 01:55 AM
05-02-2024, 06:11 PM
06-02-2024, 07:36 PM
« Next Oldest | Next Newest »
Users browsing this thread: 1 Guest(s)

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)