Thread Rating:
  • 93 Vote(s) - 2.91 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

EROTIC THRILLER নন্দনা - NOT OUT (সমাপ্ত)Completed

Showing only the posts of Bumba_1: 418 of 1,161 posts. Show all posts
#21

(23-04-2023, 11:49 PM)কাদের Wrote:  চমৎকার শুরু। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

অনেক ধন্যবাদ   thanks সঙ্গে থাকার জন্য 

(24-04-2023, 02:06 PM)Chandan1 Wrote:  great start  yr):   you have a great sense of humor. I think Nandana will rock ...
but, রাজনীতি করা বয়ফ্রেন্ডরা প্রেমিকাকে কম আর রাজনীতিকে টাইম দেয় বেশি। এরা বেশিরভাগই চায়নাবাম what does it mean? I didn't get that.

এই কথার মানে যারা বুঝেছে, তারা চুপচাপ জল দিয়ে গিলে হজম করে নিয়েছে। যারা বোঝেনি .. তারা বুঝতে না পারার জন্য হ্যাটা হওয়ার ভয়ে মৌনব্রত পালন করে বোঝাতে চেয়েছে যে, তারা আসলে বুঝেছে। আর যারা বুঝতে না পেরে জিজ্ঞাসা করছে, এই কথার মানে কি .. যেমন তুমি। তার অর্থাৎ তোমার উদ্দেশ্যে বলি ..  এই কথার মানে আমি যদি প্রকাশ্যে বলি, তাহলে বিশাল বাওয়াল হবে। তাই এখানে নয়, সাক্ষাতে অবশ্যই বলবো। আসলে উত্তর একমাত্র Jinping দিলেও দিতে পারে। 

[+] 3 users Like Bumba_1's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22

(25-04-2023, 05:05 PM)Dushtuchele567 Wrote:  Ami o dada r sathe ekmot amar o omon nari i pochondo.. Please jodi cheshta koren

Just a request..please don't mind...Thnq very much

হবে হবে, সব হবে। যে সমস্ত পাঠক বন্ধুরা আমার সঙ্গে থাকে, আমি তাদের অনুরোধ ফেরাই না। আমার কাহিনীতে প্রথম থেকেই আমি sex introduce করিনা, এতে কাহিনীর বাস্তবতা নষ্ট হয়ে যায়। ধীরে ধীরে গল্পের বুনোট তৈরি হোক, তারপর সব হবে। তাই একটু ধৈর্য ধরতে হবে।
[+] 2 users Like Bumba_1's post
Like Reply
#23


 চিরন্তনের সঙ্গে চুম্বনরত অবস্থাতে নিজের অবশিষ্ট দুর্বলতাটুকু অতিক্রম করলো নন্দনা। ক্রমে ঘনিষ্ঠ হলো তারা। নন্দনা ধীরে ধীরে অনুভব করলো .. অন্তিম দুর্বলতাটুকু জয় করতে পেরেছে বলেই জানতে পারছে শরীরে এত সুধা ছিলো, এত শিহরণ লুকিয়ে ছিলো, শরীরের ক্ষুধা এবং তা যথাযথভাবে প্রশমন করার উপায়। 


[Image: Polish-20230412-183559497.jpg]


বাকিটা জানতে হলে পড়তে হবে শুভ বিবাহ
সিরিজঃ- নন্দনা NOT OUT

শনিবার রাতে আসছে পরবর্তী পর্ব


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 10 users Like Bumba_1's post
Like Reply
#24

[Image: Polish-20230427-175608569.jpg]

|| ২ ||

প্রেম করলে নতুন ডাকনাম হয় .. এটা যারা প্রেম করেছে তারাই একমাত্র বুঝবে। চিরন্তনও একটা আদরের ডাকনাম পেয়েছিলো তার প্রেমিকার কাছ থেকে। নন্দনা তাকে ভালোবেসে আদর করে 'চিরু' বলে ডাকতো একসময়। মানুষ জন্মাবার পর একটা ডাকনাম পায়। তারপর কলেজ অথবা কলেজ জীবনে বন্ধুদের দেওয়া নতুন ডাকনাম। তারপর প্রেম হলে আবার নতুন ডাকনাম। তবে এই ডাকনাম সর্বদা গোপন থাকে প্রেমিক প্রেমিকাদের মধ্যেই। চিরন্তনের অনুসন্ধিৎসু মন বহুবার এই ডাকনাম সম্পর্কে ভাবনা-চিন্তা করেছে। মানে এই ডাকনামের বিবর্তন সম্পর্কে। কোনো ছেলেকে বাড়িতে তার মা ডাকতো বাবাই , কলেজে কেলেমানিক, কলেজে লেনিন-পো আর প্রেমিকা বলছে পুচাই! এরকম নামের বিবর্তন দেখেশুনে চিরন্তনের মাথা মাঝে মাঝে ঘেঁটে 'ঘ' হয়ে যায়। এই প্রসঙ্গে একটা বিষয়ে চিরন্তনের বদ্ধমূল ধারণা .. পৃথিবীর বেশিরভাগ বাঙালি ছেলের ডাকনাম বাবাই। তাই তার যদি কোনোদিনও পুত্রসন্তান হয়, তবে আর যাই হোক তার নাম সে 'বাবাই' রাখবে না। যাক সে কথা, এদিকে মেয়েদের ডাকনাম স্টাডি করে সে তেমন কোনো সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। তবে পৃথিবীর বেশিরভাগ বাঙালি মেয়ের ভালোনাম মৌমিতা হয় .. এটাও তার বদ্ধমূল ধারণা হয়েছে। তাই বলাই বাহুল্য কন্যাসন্তান হলে, 'মৌমিতা' নামটাও সে কখনোই রাখতে চায় না।

সেই সময়, অর্থাৎ নন্দনা আর চিরন্তন যখন প্রেম করতো, তখন প্রেম-পিরিতির তেমন সুযোগ ছিলো না। এখন যেমন বাচ্চাদের সহজপাঠে শেখানো হয় -
'অ' এ অস্মিতা আসছে তেড়ে
করবো অ্যাপো পড়া ছেড়ে
সেই সময় প্রেম-টেমের কথা শুনলে বাড়ির লোক জুতিয়ে বিষ ঝেড়ে দিতো। তবু চিরন্তনের মতোই তার দু-একজন বন্ধুও লুকিয়ে চুরিয়ে প্রেম করতো।

চিরন্তন তাদেরকে জিজ্ঞাসা করতো, "ভাই তোকে তোর উনি কি নামে ডাকে?" হয়তো সেই ছেলেটির বন্ধুদের দেওয়া ডাকনাম - ছুঁচোকান্ত। এবার নিশ্চয় তার প্রেমিকা তাকে ছুঁচোকান্ত বলে ডাকবে না! লাভ-লেটার কি এভাবে লিখবে .. 'ডিয়ার ছুঁচোকান্ত , আই লাভ ইউ। আই মিস ইউ ছুঁচোকান্ত। আমার সমস্ত ঘুম চুরি করে কোথায় রেখেছো , বলো আমার ছুঁচোকান্ত ....' চিরন্তনের আরেক বন্ধু তমালের ডাকনাম ছিলো মাল .. অবশ্যই বন্ধুদের দেওয়া নাম। রবি পোদ্দারের ডাকনাম ছিলো পোদু। তাহলে কি রবির প্রেমিকা তাকে লিখতো .. 'আবার কবে দেখা হবে পোদুসোনা?' নাকি তমালের প্রেমিকা লিখতো .. 'আমার কষ্ট তুমি কেন বোঝো না মাল?'

এছাড়া ওদের বন্ধুদের মধ্যে একজন নিজের প্রেমিকাকে বলতো ঠিকঠাক আর নিজেই নিজের নাম দিয়েছিল 'ভুলভাল'। কি মিষ্টি 'ডাক' তাই না? তবে প্রেমিকদের সবচেয়ে পপুলার নাম হলো - পুচু। শুনতে একটু চৈনিক মনে হলেও পুচু নামের মধ্যে কিন্তু নির্ভেজাল বাঙালিয়ানা বিদ্যমান। এছাড়া পুচাই , কুচি , সন্টাই , জানু, সোনু, বেবি .. এগুলো তো ছিলোই। আবার যেসব প্রেমিক পোষ মানে , অর্থাৎ প্রেমিকার কথায় ওঠে বসে, তাদের ডাকনামগুলোর সঙ্গে পোষ্যর ডাকনাম নামের কাকতলীয় মিল পাওয়া যায় .. এটা চিরন্তন লক্ষ্য করেছে।

তবে একটা কথা শিরোধার্য 'র' , 'মোসাদ' , 'কেজিবি' ফাইলসের মতন , এইসব ডাকনাম গোপন থেকে যায়।   আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করেছিলো চিরন্তন। অনেকেই এইসব নাম .. ই-মেইল, নেটব্যাঙ্কিং , সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইত্যাদির পাসওয়ার্ড হিসেবে ইউজ করে। তাই হয়তো এত গোপনীয়তা! প্রেমিকা হয়তো যমজ সন্তানের মা হয়ে বিদেশে চলে গিয়েছে .. কিন্তু  প্রাক্তন প্রেমিকের ই-মেইলের পাসওয়ার্ডে লেগে রয়েছে তার ডাকনাম!  উফফ , পুরো আধুনিক বাংলা পমপমমুখী গানের লাইন মনে পড়ে যায় চিরন্তনের! প্রেমিক অবশ্য বর্তমান প্রেমিকাকে ইমেলের পাসওয়ার্ড বলে না .. চিরন্তনও বোধহয় বলেনি নন্দনাকে।

প্রেমিকা প্রেমিক পাল্টে গেলে ডাকনাম পাল্টে যেতে পারে। কিন্তু , চিরন্তনের এক পরিচিত তিনটে প্রেম ও একটা বিয়ে করলেও সকলের ডাকনাম একই রেখেছে - শম্পা। তার বক্তব্য ছিলো বারবার নাম পাল্টালে গুলিয়ে যায়। তাছাড়া প্রেমিকাদের মধ্যে যোগাযোগ না থাকলে তারা কী করে বুঝবে যে তারা সকলেই শম্পা! অকাট্য যুক্তি।

★★★★

পিতৃমাতৃহীন এবং প্রায় আত্মীয়-স্বজন বর্জিত চিরন্তন যখন বিয়ে করলো, বলাই বাহুল্য তার আগে তার একবারও বিয়ে করার অভিজ্ঞতা ছিলো না। তাই বিয়ে নামক মহাযজ্ঞ কিভাবে আয়োজন করবে সেই বিষয়ে সেই অর্থে কোনো ধারণাই ছিলো না তার। আমাদের এই সমাজে তিন রকমের মানুষ হয় .. প্রথমজন, যারা অপারেশন করার আগে চাপ খায় , দ্বিতীয়জন, যারা অপারেশন করার সময় চাপ খায়, এবং  তৃতীয়জন, যারা অপারেশন শেষ করে কোনো একদিন একটা সিগারেট খেতে খেতে ভাবেন যে, ওই অপারেশনটা সাকসেসফুলি করতে পেড়েছিলাম , আর সেটা বেশ চাপের ছিলো। চিরন্তন হলো ওই তৃতীয় শ্রেণীভুক্ত ।

যাক সে কথা, পৈত্রিক ভিটে কোনো কালেই  ছিলো না চিরন্তনের। পেশায় জুট-ইন্সপেক্টর চিরন্তন, হুগলি জেলার একটি বেশ নামকরা জুট-মিলের ক্যাম্পাসে অফিসার্স কোয়ার্টারে থাকতো। কোম্পানির দেওয়া  আসবাবপত্রে ঠাসা কোয়ার্টারে তার নিজের জিনিস বলতে ছিলো কয়েকটি জামাকাপড়, বেশ কিছু বই, একটা গিটার , একটা হাতমাটি করার সাবান, একটি গায়ে মাখার সাবান, মাথার তেল, বালতি আর মগ। পরবর্তীতে মূলত তার হবু স্ত্রী নন্দনার উদ্যোগে শ্রী-হীন বাড়ি সেজে উঠলো নতুন সাজে। কোম্পানির দেওয়া সাহেবি আমলের আসবাবপত্র ছাড়াও হাল ফ্যাশনের বেশ কিছু ফার্নিচার এলো তার কোয়ার্টারে।

চিরন্তনের ধারণা ছিলো আলমারি ভ্যানের উপর চেপে চলে আসে। কিন্তু , নন্দনা এমন এক আলমারি অর্ডার করেছিলো যেটি কয়েকশত পার্টে বিভক্ত অবস্থায় এসেছিলো তাদের বিয়ের জাস্ট ক'দিন আগে। এবার সেইসব অংশ জুড়ে সম্পূর্ন আলমারি তৈরির সময় দেখা গেলো বেশ কয়েকটি জিনিস মিসিং , সেগুলো নাকি মুম্বাই থেকে আসবে। একমাস লাগবে .. এদিকে বিয়ের জন্য বাকি কয়েকদিন মাত্র। দোকানে গিয়ে বিশাল বাওয়াল করা হলো। তারপর সেইসব জিনিস মুম্বাই নয়, কলকাতা থেকেই এলো আর একমাসের বদলে দু'দিনে হাজির হলো। বিয়ের ঠিক আগের দিন সকাল সকাল একদম মিলিটারি সাঁজোয়া গাড়ির মতন একটি টেম্পো এসে দাঁড়ালো চিরন্তনের কোয়ার্টারের সামনে। লোকজন টেম্পো থেকে নেমে খাট, ড্রেসিংটেবিল ইত্যাদি সাজিয়ে চলে গেলো। ওরা চলে যাওয়ার পর বাথরুমে ঢুকে চিরন্তন দেখলো তার হাতমাটি করার সাবানটি খুঁজে পাওয়া যাচ্ছে না .. সম্ভবত চুরি গিয়েছে। চুরির ইতিহাসে বোধহয় এই প্রথম কেউ কারোর হাতমাটি করার সাবান চুরি করলো।

যাইহোক, চিরন্তন দেখলো তার কোয়ার্টারটি একটি ব্যাচেলর রুম থেকে হঠাৎ করেই সংসারী মানুষের রুমে রূপান্তরিত হয়েছে। কিন্তু একটা ব্যাপারে সমস্যা থেকেই গিয়েছিলো। হাজার চেষ্টাতেও পায়খানার প্যান একদম সাদা হচ্ছিলো না। বেশ কিছু এমন কঠিন দাগ রয়ে গিয়েছিল .. যেগুলো দৃঢ়তার সঙ্গে প্রতিজ্ঞা নিয়েছিল যে তারা ওখানেই অবস্থান করবে। ছোটবেলা থেকে অজস্র হিন্দি ক্রাইম সিরিয়াল এবং সিনেমা দেখার ফলে চিরন্তন মনে মনে ভাবলো নিশ্চয় ওই প্যানে কাউকে মাথা গুঁজে খুন করা হয়েছে, এগুলো সেই ব্যক্তির রক্তের দাগ। স্টোর ম্যানেজার বি.এল. পাঞ্চোলিকে এ'কথা বলতেই উনি ছুটে এসে সবকিছু দেখে শুনে বললেন,  "না ভায়া, কোনো খুন-টুন হয়নি।" তারপর উনি এক অভিজ্ঞ জমাদার নিয়ে এলেন। জমাদার সেই দাগ একেবারে পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে দিলো। নতুন সংসার শুরু করার আগে পায়খানার প্যান একদম পরিষ্কার ধবধবে সাদা থাকা বাঞ্ছনীয় বলেই মনে করেছিলো চিরন্তন।

★★★★

প্রথমদিকে এই প্রণয়-ঘটিত বিবাহ মেনে না নিলেও, পরবর্তীতে একমাত্র সন্তান নন্দনার বিয়েতে খরচ করতে কোনো কার্পণ্যতা করেননি তার মা-বাবা। সেইসময় বিয়েবাড়ি ব্যাপারটা একটু অন্যরকম ছিলো। প্রি-ওয়েডিং শ্যূট তো দুরস্ত, তখন মোবাইলে নিজস্বী তোলার যুগও আরম্ভ হয়নি। কারণ, সেলফি তোলার বিশেষজ্ঞ ফ্রন্ট ক্যামেরার কনসেপ্ট তখনও আসেনি মোবাইলে। বিয়েবাড়ি বলতে ভাড়া করা স্টিল ফটোগ্রাফার এবং ভিডিও ওয়ালা। চিরন্তনের পক্ষ থেকে আলাদা করে বৌভাতের কোনো অনুষ্ঠান করা হয়নি। তাই একই দিনে বিয়ে এবং রিসেপশন .. এই দুই অনুষ্ঠান রাখা হয়েছিলো। প্রথমে ধার্য হয়েছিলো খরচ ফিফটি ফিফটি হবে। পরবর্তীতে কি হয়েছিল তা জানা যায় না। তাছাড়া অত হাঁড়ির খবর জেনে লাভটাই বা কি!

তবে বিয়ের মরশুমে নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার আগে কিছু উপদেশ অবশ্যই মাথায় রাখা প্রয়োজন, তা না হলে লাভের থেকে লোকসান হয় বেশি। এই প্রসঙ্গে দুর্দান্ত সেন্স অফ হিউমারের অধিকারী চিরন্তন তার বাল্যকালের দুই বন্ধু মোটা চাঁদু আর বেঁটে মানিক .. যারা দু'জন বিয়ে বাড়িতে খাওয়ার কম্পিটিশনের জন্য বিখ্যাত ছিলো, তাদেরকে কয়েকটি সাজেশন দিয়েছিলো। যদিও পুরোটাই মজার ছলে।

যার সারমর্ম এই .. নেমন্তন্ন বাড়িতে গিয়ে এই মহান সৎকর্মটি কিভাবে পালন করা যাবে সেই সম্পর্কে একটা সম্যক ধারণা থাকা দরকার। মনে রাখতে হবে, নেমন্তন্ন খাওয়া শুরুই হয় নেমন্তন্ন করার দিন থেকে। যিনি নেমন্তন্ন করতে এসেছেন, তাঁর থেকে কায়দা করে জেনে নিতে হবে মেনুতে কি কি থাকছে .. এটা কিন্তু মাস্ট। কেননা, বড় ম্যাচের আগে মানসিক প্রস্তুতিটাই সবথেকে আসল কথা। এইবারে সেই কাঙ্ক্ষিত দিনের প্রস্তুতির কথায় আসা যাক। সকাল থেকে খাদ্যতালিকায় থাকুক জল-মুড়ি, লিকার চা - মেরি বিস্কুট, দুপুরে ঝিঙে-বেগুন-বড়ির পাতলা ঝোল আর অল্প ইট্টুখানি ভাত। পেট খালিও নয়, আবার ভর্তিও নয়। অর্থাৎ নেমন্তন্ন বাড়িতে ঢোকার সময় যেন পেট চুঁইচুঁই করে। কিন্তু ভুলেও চিকেন পকোড়া আর ফুচকার দিকে এগোনো নয় .. ওরা শ্রেণিশত্রু। ক্যাটারারের পাঠানো ঘুসপৈঠি। আমাদের পেটে ঢুকে আগেভাগে চেকিং পোস্ট দখল করে বসে থাকবে। একটু দাঁত দেখিয়ে হেঁ-হেঁ করে হেসে সোজা চলে যেতে হবে প্রধান খাওয়ার জায়গায়, যত দ্রুত সম্ভব। একটা কথা মাথায় রাখতে হবে, উদ্দেশ্য একটাই, আর সেটা হলো খাওয়া। তাই সেটা গরম-গরম হওয়াই ভালো। শেষের দিকে হলে কচুরির বদলে লুচি আর ছোলার ডালের বদলে মুগের ডাল মেলাও অস্বাভাবিক নয়। পরিচিত লোকের সঙ্গ এড়িয়ে খেতে বসা বাঞ্ছনীয়। মনে রাখতে হবে, এখানে খাওয়ার উদ্দেশ্যে আসা হয়েছে, খোশগপ্পো করতে নয়। পরিচিত লোক খেতে বসে খেজুরে গপ্পো করবে। তাতে প্রকৃত উদ্দেশ্য বিঘ্নিত হবে। মেনু আগেই জানা হয়ে গিয়েছে। তাও একবার মেনু-কার্ডে চোখ বুলিয়ে নেওয়া উচিৎ। লাস্ট মিনিট চেঞ্জ হলে গেম-প্ল্যানও তো পাল্টাতে হবে! এখানে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরীক্ষার মুখে পড়তে পারে। তবে ট্রাই টু বি স্মার্ট, তাহলে আর চিন্তার কোনো কারণ থাকবে না। গোড়ার দিকের আইটেম নৈব নৈব চ। লুচি, কচুরি, ডাল, ডালনা খেতে নিশ্চয়ই নেমন্তন্ন বাড়িতে আগমন ঘটেনি! আমাদের উদ্দেশ্য বৃহত্তর, তাই ক্ষুদ্র যেন বাধা হয়ে না ওঠে। মাছ নিশ্চয়ই প্রথম টার্গেট হওয়া উচিৎ। ফ্রাই হোক বা ফিঙ্গার, পাতুরি হোক বা কোফতা .. এবার ক্ষুধার্ত বাঘ হওয়া ছাড়া গতি নেই। ঝাঁপিয়ে পড়তে হবে সর্বশক্তি দিয়ে। তবে গোগ্রাসে নয়, ধীরে ধীরে। এর পরে পোলাও, বিরিয়ানির পালা। সঙ্গত অবশ্যই মাংসের। পোলাও হলে প্রশ্নপত্র সোজা। ভাত-মাংসের হিসেব আলাদা। বিরিয়ানি হলে মাংসের হিসেব দু’বার করে করতে হবে। এই সূত্রেই জানিয়ে রাখা যাক, মিষ্টি হলো ইজ্জত কা সওয়াল। সংখ্যায় নয়, ঘড়ি ধরে হোক মিষ্টি খাওয়া। আজ ২০ মিনিট খেলাম, সে দিন ২২ মিনিট খেয়েছিলাম - এই সব আর কি! সর্বশেষে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য। কেমন খাওয়া হলো, অর্থাৎ জয় হলো নাকি হার হলো! বোঝা যাবে কিভাবে? সোজা ফর্মুলাঃ- (গিফ্‌টের খরচ + যাতায়াত + খাওয়ার পরে সম্ভাব্য ওষুধের খরচ ) মাইনাস (প্লেটের আনুমানিক খরচের প্রেক্ষিতে নিজে যা গেলা হয়েছে থুড়ি ভক্ষণ করা হয়েছে, তার আনুমানিক খরচ) = যা হবে তাই। উত্তর ‘মাইনাস’-এ এলে যুদ্ধ জয়। নয়তো .. ম্যাচ হাতের বাইরে।

★★★★

রুপালি চাঁদ উঠেছে বসন্তের পূর্ণিমায়, চারিদিকে ছড়িয়ে মায়াবী জ্যোৎস্না। দুয়ার পেরিয়ে পথ সেজেছে আলোর সজ্জায়। মৃদঙ্গের তালে আপন মহিমায় পুষ্পে-পল্লবে বাসর সেজেছে সুনিপুণ শোভায়, নন্দনা আর চিরন্তনের মিলনের মোহনায়। বধূবেশে বসে আছে নন্দনা ফুলের বিছানায়, আঁচল তোলা ঘোমটা মাথায়। বিস্ময়ে তাকিয়ে থাকে চিরন্তন সেই অনির্বচনীয় অপরূপ সৌন্দর্যের দিকে, অন্যদিনের থেকে একদম অন্যরকম লাগছিলো নন্দনাকে। দুরুদুরু বুকে, অজানা দোলায় তার হৃদয়ের জলনিধি যেন তৃষ্ণায় শুকিয়ে যায় .. ধূসর মরুর অনন্ত পিপাসায়। ভালোলাগা তবুও ডুবিয়ে রাখে চিরন্তনকে
নিবিড় প্রেমে নববধূ নন্দনার ছোঁয়ায়। স্বর্গ যেন নেমেছে অবিস্মরণীয় ধারায়, অজানা এক সুখানুভূতির মায়ায়। পুষ্পবৃষ্টি ঝরে পড়ে বক্ষপটে, অপার মুগ্ধতায়। যুগলবন্দি শুরু হয় সেই মধুর ফুলশয্যায়।

রাতের স্নিগ্ধ গন্ধকে ঢেকে দেয় দামী  আতরের মেকী গন্ধ। কিছু ছেঁড়া স্বপ্ন আর ভাসা মেঘের হাতছানি হাতরায় অন্ধকারের চোরা গলি। রাতভর বৃষ্টির সাথে ঝরে যাওয়া কাঙ্খিত মনের বাসনা ছুঁয়ে যায় সবুজ প্রেমের নাগাল। নববধূ নন্দনার রক্তিম ঠোঁটের কোণে কামনার হাসির আহ্বান। তার শরীর জুড়ে অজস্র জোনাকির আলো ছাপিয়ে খেলা করে ঝাড়বাতির কৃত্রিম আলোর রোশনাই। ভালোবাসা উপচে পরে নন্দনার সারা শরীর জুড়ে।  তার স্বামীকে নিজের বুকের কাছে টেনে নিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে এক অদ্ভুত ঘোর লাগা স্বরে নন্দনা বলে উঠলো "আমাকে স্ত্রী হিসেবে পেয়ে তুমি খুশি তো?" ঘাড় নাড়িয়ে সম্মতি জানালো চিরন্তন। তারপর চিরন্তনের মুখটা দুই হাত দিয়ে নিজের সামনে তুলে ধরে পাগলের মতো চুমু খেতে খেতে বললো, "এবার আমাকে গ্রহণ করো সোনা..''

চিরন্তনের সঙ্গে চুম্বনরত অবস্থাতে নিজের অবশিষ্ট দুর্বলতাটুকু অতিক্রম করলো নন্দনা। ক্রমে ঘনিষ্ঠ হলো তারা। নন্দনা ধীরে ধীরে অনুভব করলো .. অন্তিম দুর্বলতাটুকু জয় করতে পেরেছে বলেই জানতে পারছে শরীরে এত সুধা ছিলো, এত শিহরণ লুকিয়ে ছিলো, শরীরের ক্ষুধা এবং তা যথাযথভাবে প্রশমন করার উপায়। 

এই রোমাঞ্চকর শরীরি যাত্রায় গা ভাসাতে পেরেছে বলে শরীরের অব্যবহৃত রত্নসমূহ চিরন্তনের হাতে সঁপে দিয়ে, অন্ধ অতল জোয়ারে - কখনো পরম যত্নবান হয়ে আবার কখনো করাতের মতো চিরে চিরে চিরন্তন যখন খেলছিলো তার পঁচিশ বর্ষীয় যুবতী শরীর নিয়ে , নন্দনা বিস্ময়াবিষ্ট হচ্ছিলো শরীরের অনৈসর্গিক সুখের পূর্ণতায়। এর ঠিক এক বছর পর জন্ম হলো তাদের একমাত্র পুত্র সন্তানের।

[Image: 1651523193-82479-gif-url.gif]



আগামী শনিবার পরবর্তী পর্ব আসবে 
সঙ্গে থাকুন এবং পড়তে থাকুন


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


Like Reply
#25

(29-04-2023, 08:37 PM)Monen2000 Wrote:  একেবারে ফাটিয়ে দিলে ওস্তাদ।   yr):

অনেক ধন্যবাদ বন্ধু  thanks 

(29-04-2023, 09:10 PM)Baban Wrote:  অদ্ভুত রসে পরিপূর্ণ একটা পর্ব। অদ্ভুত মায়াবি একটা নেশা আছে। যে নেশায় কোনো ক্ষতি নেই। আগের পর্বের থেকেও বেশি ম্যাচুরড একটা পরিবেশনা। দারুন লাগলো। ♥️

অসংখ্য ধন্যবাদ বন্ধুবর  thanks 

(29-04-2023, 09:14 PM)মহাবীর্য দেবশর্মা Wrote:  পড়তে পড়তে বেশ তন্ময় হয়ে গেছিলাম। প্রেমিক-প্রেমিকাদের ডাকনাম থেকে বিয়ের আসরের হাঙ্গামা এবং ভোজঘরে এন্তার খাওয়া দাওয়া সেই সাথে জয় পরাজয়ের হিসেব। সবশেষে এল মধুরেণ সমাপয়েৎ থুড়ি ফুলশয্যা! এবং বলা যায় এই পর্বেও নন্দনা নট আউট থাকল। এখন দেখার আমাদের চিরুদা থুড়ি চিরন্তন বাবু কতক্ষণ উইকেটে টিকে থাকেন। ভুলে গেলে তো চলবে না নন্দনার ঊনিশ খানা সেক্সপেরিয়েন্স আছে!  Tongue

এরকম মন্তব্য পেলে লেখার ইচ্ছা এবং তাগিদ হাজার গুণ বেড়ে যায়। অনেক ধন্যবাদ ভাই তোমাকে  Heart
Like Reply
#26

(29-04-2023, 10:21 PM)কাদের Wrote:  যথারীরি ভাল লিখেছেন। দেখা যাক আগামী সাপ্তাহে নন্দনা-চিরন্তন খেলাটা কোথায় নিয়ে যায়  :)

যৌনখেলা শুধুমাত্র চিরন্তন আর নন্দনার মধ্যে সীমাবদ্ধ থাকলে কি আপনাদের ভালো লাগবে? মনে তো হয় না। পরবর্তী পর্বগুলোতে একটার পর একটা চমক অপেক্ষা করে রয়েছে। সঙ্গে থাকুন  Namaskar

(29-04-2023, 11:28 PM)Boti babu Wrote:  Lekhar class just fatafati

থ্যাঙ্ক ইউ ভেরি মাচ প্রিয় বন্ধু  thanks

(29-04-2023, 11:48 PM)pro10 Wrote:  Bhaloi besh but ei sob ki sadhubhasa dada! pichhilkoron, jonidaar baaapre!

সাধু ভাষা এবং কঠিন ভাষা শুধুমাত্র নন্দনা আর চিরন্তনের ওয়ার্ম আপ ম্যাচের জন্য। এই ফোরামে স্বামী-স্ত্রীর রতিক্রিয়া পড়তে কেউ আসে, নাকি আগ্রহী হয়? হয় না, সেটা আমি ভালো করেই জানি।  Tongue পরবর্তী পর্বগুলিতে আসছে প্রচুর চমক আর সেখানে ভাষাও এরকম থাকবে না। সঙ্গে থাকুন  Namaskar
Like Reply
#27

(30-04-2023, 01:07 AM)nextpage Wrote:  যে যাই বলুক ইহা একটি পমপম মুখি আপডেট।

বাপরে বাপ.. এতো ডিটেলিং করে লেখা যেন সব নিজ চোখে দেখতে পারছি। বিয়ের আগের ঘটা প্রতিটি ঘটনা সুন্দর করে সাজানো হয়েছে।

আর সবিশেষ ফুলসজ্জার খেলা তো শুরুতেই জমজমাট

বিস্তারিত লিখলাম তোমাদের মতো আমার ছোট ছোট ভাইদের সুবিধার জন্য। ভবিষ্যতে যখন বিয়ে করবে এবং সংসার করবে, তখন যাতে কোনো অসুবিধা না হয়,  jokes apart  Big Grin
 সঙ্গে থাকো এবং পড়তে থাকো।  Namaskar  

(30-04-2023, 06:56 AM)Rinkp219 Wrote:  দারুন দারুন দারুন আপডেট......
   
   দাদা আপনাকে কেউ যদি আই লাভ ইউ বলে

  তো আপনার জবাব কি হবে ......
   I love you /I to love you.... একটু জানাবেন

এই লাভ ইউ প্রসঙ্গে আমার ছোটবেলার একটি ঘটনা মনে পড়ে গেলো। আমি তখন ক্লাস থ্রিতে পড়ি। ছোটবেলা থেকেই তো আমি ভীষণ পেছন পাকা ছিলাম! যে ম্যাডামের কাছে পড়তে যেতাম, সেখানে পড়তে আসা একটি মেয়েকে বলেছিলাম I love you , সেও ভীষণ স্মার্ট এবং আমাকে তারও হয়তো ভালো লাগতো। সে কিছুক্ষণ চুপ করে থেকে প্রতুত্তরে বললো I love you too , আমিও ততোধিক স্মার্টনেস দেখিয়ে তৎক্ষণাৎ উত্তর দিলাম ও আচ্ছা, তুই love you 2 ? তাহলে আমি love you 3 .. এটা নিয়ে অনেক বড় বয়স পর্যন্ত আমার লেগপুল করা হয়েছে।  :)
[+] 4 users Like Bumba_1's post
Like Reply
#28

(30-04-2023, 09:25 AM)Dushtuchele567 Wrote:  Osadharon bornona.. Just fatafati.. Keep it up please

থ্যাঙ্ক ইউ ভেরি মাচ  thanks

(30-04-2023, 09:35 AM)chndnds Wrote:  Valo laglo

ধন্যবাদ  Namaskar  


আগের পৃষ্ঠায় নতুন পর্ব এসে গিয়েছে। যাদের এখনো পড়া হয়নি, পড়ে নিতে পারেন।
Like Reply
#29

(30-04-2023, 12:01 PM)Rinkp219 Wrote:  Reply a.........  I love you  to / I to love you  বলা সঠিক হবে এই দুই টার মধ্যে

I love you to নয়, I love you too হবে 

(30-04-2023, 12:29 PM)Somnaath Wrote:  বরাবরের মতোই অসাধারণ লেখা, মনমুগ্ধকর বর্ণনা, দুর্দান্ত সেন্স অফ হিউমার .. সবকিছুই ঠিক আছে। সবাই তো প্রশংসায় ভরিয়ে দিয়েছে! আমিও বলছি খুব খুব খুব ভালো। কিন্তু একটা ছোট্ট টেকনিক্যাল ফল্ট হয়ে গেছে যে বন্ধু! যেটা কারোর চোখে পড়েনি। যেখানে তুমি ওদের প্রেমের সময়কাল তুলে ধরে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের কথা উল্লেখ করেছ, আবার বিয়ের প্রসঙ্গে বলছ মোবাইলের ফ্রন্ট ক্যামেরা আসেইনি? এটা কি করে সম্ভব? এই বিষয়ে একটু আলোকপাত করলে বাধিত হই।  Namaskar

সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বলতে তুমি ফেসবুক, ইনস্টাগ্রাম .. এইসব ভাবছো কেন? অর্কুট এর কথা মনে আছে? ২০০৫ - ২০০৬ এরকম সময় ভীষণ গ্রহণযোগ্যতা ছিলো এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের। সেই সময় আমি কলেজে পড়তাম। তখন মোবাইলে ফ্রন্ট ক্যামেরা আসেনি বলেই তো আমি জানি, অন্তত আমার মোবাইলে ছিলো না।
তাই এটা কোনো টেকনিক্যাল ফল্ট নয়। তবে ভবিষ্যতে টেকনিক্যাল ফল্ট আসবে এই সিরিজে। ইচ্ছে করেই আসবে, কারণ এই গল্পের সব চরিত্র কাল্পনিক।
[+] 3 users Like Bumba_1's post
Like Reply
#30

(30-04-2023, 06:40 PM)Sanjay Sen Wrote:  দেরিতে মন্তব্য করার সুবিধা এবং অসুবিধা দুটোই থাকে। অসুবিধা হলো, যেটাই লিখতে যাই দেখি অন্য কেউ লিখে দিয়েছে। আর সুবিধা হলো, তাই কিছুই লিখতে হয় না। অনেক বাজে বকলাম, এবার আসল কথায় আসি। উন্নত থেকে উন্নততর হচ্ছে লেখার মান - এ কথা অনস্বীকার্য। কিন্তু গল্প কোন দিকে মোড় নেবে, এখনো তার কিছুই বোঝা যাচ্ছে না।  Huh


অনেক ধন্যবাদ  thanks তোমার মন্তব্য পেয়ে খুবই ভালো লাগলো। তোমার/তোমাদের জ্ঞাতার্থে বলি .. তৃতীয় পর্ব অর্থাৎ এর পরের পর্বের শেষ প্যারাগ্রাফ থেকেই বুঝতে পারবে গল্প কোন দিকে মোড় নেবে।  :)
[+] 3 users Like Bumba_1's post
Like Reply
#31

(01-05-2023, 10:56 AM)Chandan1 Wrote:  those lines are just awesome  yr):  by the way, tomar lekhate always potty, commode ... eisob related lines astei thake, tai na?  Big Grin

ছোটবেলা থেকে জীবনের অর্ধেকটা সময় তো ওইখানেই কাটিয়েছি বা কাটিয়ে চলেছি চন্দন ভাইয়া। তাই হাজার চেষ্টাতেও শোধরাতে পারিনা নিজেকে। তবে এবার থেকে অবশ্যই চেষ্টা করবো .. ওই ধরনের টপিক যেন না আসে লেখায়।  Tongue   Namaskar
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply
#32

(02-05-2023, 05:40 PM)Chandan1 Wrote:  where is Jupiter10? I was a regular reader of his stories. He will never return to this forum? He was your friend. Do you know anything about that?

উনি তো এই ফেরাম ছেড়ে চলে যান নি .. রয়েছেন তো! উনি তো আমার buddy list এ আছেন, তাই আমি অনলাইন হলে, উনি কখন অনলাইনে এসেছেন .. সেটা আমি দেখতে পাই। যখন এই মন্তব্য করছি, তার ১৫ মিনিট আগেই উনি অনলাইনে ছিলেন। তবে হ্যাঁ উনি এই ফোরামে লেখা বন্ধ করে দিয়েছেন এ কথা ঠিক। 

পূর্ব পরিচিত হলে আলাদা কথা। কিন্তু এই virtual world এ বিশেষ করে যেখানে সবাই নিজের পরিচয় গোপন রাখে এবং প্রায় সবাই ছদ্মনামে লেখে (দু-একজন ছাড়া), সেখানে কেউ কারোর বন্ধু হয় না চন্দন ভাইয়া‌ (হ্যাঁ, ব্যতিক্রম অবশ্যই থাকতে পারে)। তবে আমি উনার লেখার প্রতিভাকে খুবই সম্মান করি। আমার ধারণা উনিও আমার সৃষ্টিকে সম্মান করেন। 
যেহেতু আমি 'অজাচার' গল্প পড়ি না, তাই ওনার লেখা পড়ার সৌভাগ্য আমার কোনোদিন হয়নি। তবে একবার কেউ রিপোর্ট করে উনার মহর্ষিদের নিয়ে লেখা একটা পোস্ট মুছে দিয়েছিলো। সেই সময় উনি ওই পোস্টের বিশেষ কিছু অংশ তুলে আমাকে মেসেজ করে লিখেছিলেন .. এই কাজটা আদৌ যুক্তিযুক্ত হয়েছে কিনা! আমি সেই সময় ওই কয়েকটা লাইন পড়েই বুঝে গিয়েছিলাম, উনি কত বড় মাপের লেখক। উনার চলে যাওয়ায় উনার কোনো ক্ষতি হয়নি। উনি অন্য জায়গায় নিশ্চয়ই লিখবেন/লিখছেন। কিন্তু ক্ষতি হলো এই ফোরামের .. এ কথা অনস্বীকার্য।
যেদিন ওনার এই ফোরাম ত্যাগ করার খবর পেলাম, সেদিন উনার থ্রেডে আমি যেটা লিখেছিলাম, কতকটা সেই কথাই এখানে বলছি। আমরা লেখক, আমাদের উচিৎ রাজনীতি না করে নিজের সৃষ্টিতে মন দিয়ে পাঠকদের মনোরঞ্জন করা। 
এই কাজটাই আমি করে থাকি। আমাকে তো অনেকের ভক্তরা কোনো কারন ছাড়াই হূল ফোটাতে আসে, নাম না করে আবার কখনো নাম করে অপমানজনক কথা বলে। আমি কি এই সবে কোনোদিন রিয়্যাক্ট করেছি? নাকি সেই সব মন্তব্যের উত্তর দিয়েছি? আমি শুধু সৃষ্টি করে গেছি এবং যাচ্ছি। শুধু এটাই প্রার্থনা করবো উনি আরও নাম করুন, উনার লেখাগুলি আরও বিখ্যাত হোক। 
[+] 4 users Like Bumba_1's post
Like Reply
#33

(03-05-2023, 06:57 PM)JhornaRani Wrote:  দারুণ দারুণ। বুম্বা দার জবাব নেই আসলেই  Heart

অনেক ধন্যবাদ   thanks
Like Reply
#34


"আরে ওটা 'ইনফেক্টর' নয় 'ইন্সপেক্টর' হবে। এতদিন হয়ে গেলো, এখনো নিজের স্বামীর ডেজিগনেশনটা ঠিক করে বলতে পারলে না। ঘুমিয়ে পড়ো, কাল ভোরবেলা উঠতে হবে তো .." নন্দনা দেবীর কপালে আলতো করে একটা চুমু খেয়ে হাসতে হাসতে উত্তর দিয়েছিলো চিরন্তন বাবু। তবে এবারে অফিসের কাজে বাইরে যাওয়ার জন্য তার দীর্ঘ অনুপস্থিতি যে তার স্ত্রী নন্দনার জীবন পুরোপুরি বদলে দেবে, সেটা দু'জনের কেউই কল্পনা করতে পারেনি।


[Image: Polish-20230412-183559497.jpg]


বাকিটা জানতে হলে পড়তে হবে জীবন যেরকম
সিরিজঃ- নন্দনা NOT OUT

শনিবার রাতে আসছে পরবর্তী পর্ব


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 9 users Like Bumba_1's post
Like Reply
#35

(04-05-2023, 02:38 PM)Dushtuchele567 Wrote:  
Waiting eagerly

thanks   thanks  

(04-05-2023, 05:05 PM)Somnaath Wrote:  
অপেক্ষায় রইলাম  fishing

অবশ্যই  

(04-05-2023, 10:45 PM)Rinkp219 Wrote:  খতরনাক টিসার ......

:)   :)  

(05-05-2023, 03:34 PM)Sanjay Sen Wrote:  
banana খেলা হবে  banana


খেলা তো সবে শুরু 
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply
#36

(06-05-2023, 03:39 PM)Rohan raj Wrote:  গ্রুপ টা শেষ হয়ে গেছে। বহু লেখক নিজের ঠিকানা বদলেছে অধুরা কাজ কে সম্পুর্নতা দেওয়া প্রয়োজন বোধ করেনি।তুমি কিন্তু এক ই আছ ভায়া।দেখে ভালো লাগছে।এই ভাবেই চালিয়ে যাও।আর আক্ষ্ররনিয় হোক


  অনেক ধন্যবাদ  thanks
Like Reply
#37

[Image: Polish-20230412-145007255.jpg]

|| ৩ ||

মানুষের জীবন সীমিত পরিসরের গণ্ডিতে বাঁধা। নানান স্বপ্ন, আশা প্রত্যাশার বিভিন্ন কল্পনা নিয়েই মানুষ বাঁচে। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে জীবনের নির্দিষ্ট সময়ের প্রয়োজন। কিন্তু সময় তো কারোর জন্য অপেক্ষা করে না। সময়ের মূল্য দিতে পারলে এই পৃথিবীতে অনেক কিছুই করা সম্ভব। যে সময় চলে যায় সেই সময়কে আর ফিরিয়ে আনা যায় না। তাই সময়ের মূল্যায়ন করে তার প্রকৃত সদ্ব্যবহার করা যুক্তিযুক্ত। সময় হলো জীবনের সর্বাধিক মূল্যবান একটি মুদ্রা। এই মুদ্রাটি কীভাবে ব্যয় করা হবে সেই বিষয়ে নিজে সিদ্ধান্ত না নিয়ে যদি অপরকে নির্ধারণ করার সুযোগ করে দেওয়া হয়, তাহলে সেই সময়ের মায়াজালে চিরজীবনের মতো আটকা পড়ে ধীরে ধীরে হারিয়ে যেতে হয়।

উপরোক্ত বক্তব্যের মধ্যে প্রথম উক্তিটি যদি নন্দনার বিবাহ পরবর্তী জীবনের জন্য হয়, তাহলে দ্বিতীয়টি অবশ্যই পরিস্থিতির শিকার হয়ে তার কিছু ভুল সিদ্ধান্তের জন্য যথাযথ .. যা ক্রমশ প্রকাশ্য। নন্দনাদের শরিকের বাড়ি ছিলো। বিয়ের পাঁচ বছরের মাথায় বাবাকে হারায় সে, তার দু'বছর পর মা। বাবা-মা দু'জনকে হারিয়ে একমাত্র সন্তান নন্দনা তাদের অংশের সম্পত্তি তার সেজো কাকার কাছে বিক্রি করে দিয়ে ওখানকার পাঠ চুকিয়ে দিয়েছিলো। বাপের বাড়ির দিকের আত্মীয়দের সঙ্গে সেই অর্থে কোনো যোগাযোগ না থাকলেও, তার জেঠুর মেয়ে বন্দনার সঙ্গে যোগাযোগটা রয়ে গিয়েছিলো নন্দনার। পরবর্তীতে এই সিরিজে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠবেন।

যাইহোক, নন্দনার পড়াশোনা বেশিদূর না এগোলেও, ওর মধ্যে শিল্পসত্তা ছিলো ভরপুর। কিন্তু কোনো জিনিসটাই নন্দনার জীবনে স্থায়ী হয়নি .. কোনোটা নিজের ইচ্ছাতে আবার কোনোটা হয়তো পরিস্থিতির চাপে। তবে নন্দনার একটা অদ্ভুত স্বভাব ছিলো .. যে সখগুলো সে নিজে থেকে মেটাতে পারেনি বা মেটাতে চায়নি সেগুলো তার একমাত্র পুত্রসন্তান বাপ্পার ইচ্ছে থাক বা না থাক, জোর করে তার উপর চাপিয়ে দিতো সে। যাক সে কথা, দেখতে দেখতে নন্দনা আর চিরন্তনের বিবাহের দশ বছর অতিক্রান্ত হয়ে গেলো। গত সপ্তাহেই ওদের বিবাহবার্ষিকী ছিলো। প্রতি বছর এই দিনটিতে নন্দনা যেন নতুন করে পুলকিত হয় তাদের দাম্পত্যের বিশুদ্ধ ভালোবাসায়। কিছু আনন্দ এবং অবশ্যই কিছু বেদনার স্মৃতি তাদের ভালোবাসাকে যেন অধিকতর অনুরক্ত ও সমৃদ্ধ করে। নন্দনার জীবনে এই দিনটি অতি মূল্যবান। সে জানে তার পাশে চিরন্তন থাকলে জীবনের সব অভিজ্ঞতাই তার জন্য সহজ হবে। নন্দনা চায় তার জীবনে বারে বারে ফিরে আসুক সুন্দর এই বিশেষ দিনটি। শুভ হোক তাদের দুজনের বিবাহবার্ষিকী।

তবে এখন আর সে আগের মতো চঞ্চলা চকিত হরিণী, সেই ছিপছিপে তরুণীটি নেই। এখন সে বছর পঁয়ত্রিশের গৃহকর্মে নিপুণা এক নারী .. যে তার স্বামী এবং সন্তান নিয়ে সুখে, স্বাচ্ছন্দ্যে ঘর-সংসার করছে। তাই এমতাবস্থায় তাকে নাম ধরে না ডেকে, তার নামের পাশে 'দেবী' শব্দ ব্যবহার করাটাই যুক্তিযুক্ত। একদা নিয়মিত নাচের অভ্যাস থাকা নন্দনা দেবীর হঠাৎ করে নাচ ছেড়ে দেওয়ার ফলস্বরূপ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বভাবতই উনার শরীরের নিম্নভাগে চর্বি জমতে থাকে এবং আস্তে আস্তে চেহারা কিঞ্চিত হলেও ভারীর দিকে যেতে থাকে। 

মুখশ্রী ডানাকাটা পরীদের মতো না হলেও, মধ্য যৌবনা নন্দনা দেবীর গভীর কালো চোখ দুটির দিকে তাকিয়ে থাকলে দৃষ্টি ফিরিয়ে নেওয়া দুঃসাধ্য ব্যাপার। ঈষৎ বোঁচা নাক, পুরু ঠোঁট এবং বোঁচা নাকের উপর একটি রিমলেস চশমা তার সমগ্র মুখমন্ডলের মধ্যে কোথাও যেনো একটি আদুরে অথচ কামুকী ভাবের সৃষ্টি করেছে। হাসলে গালে পড়া দুটো টোল নন্দনার মুখের ইউএসপি বলা চলে। মাঝারি উচ্চতার নন্দনা দেবীর গায়ের রঙ দুধে আলতা না হলেও ফর্সার দিকেই বলা চলে। কুচকুচে কালো রঙের ঘন, কিঞ্চিত কোঁকড়ানো চুল কাঁধের নিচ পর্যন্ত সুন্দর করে ছাঁটা। তবে নন্দনা দেবীর শরীরের সবথেকে উত্তেজক অঙ্গগুলির মধ্যে একটি হলো ওর ভরাট স্তনজোড়া .. তার পীতাভ শুভ্র দুটি স্তন যেন একে অপরের জায়গা‌ দখল করে পরস্পর চাপাচাপি করে আছে। স্তনজোড়া এতটাই প্রবৃদ্ধ এবং বর্তুল যে সে-দুটির মধ্যে একটি সূক্ষ্ম মৃণালতন্তুও সম্ভবত প্রবেশ করানো যায় না। মাঝেমধ্যে কোমরের কিছুটা নিচে শাড়ি বাঁধলে ঈষৎ চর্বিযুক্ত তলপেটের মাঝখানে গভীর নাভির গর্তটার দিকে একবার চোখ চলে গেলে ফিরিয়ে নেওয়া যায় না সহজে। কলাগাছের কান্ডের মতো দুটো ফর্সা সুগঠিত উরু আর নাচ ছেড়ে দেওয়ার পর বেশ কিছুটা চর্বি জমে নন্দনা দেবীর মাংসল নিতম্বজোড়া যেনো বৃহদাকার উল্টানো কলসির রূপ ধারণ করেছে।

★★★★

বাপ্পার তখন আট বছর বয়স। জন্মের পর থেকে তার বাবা যে জুটমিলে কাজ করতো, সেই ফ্যাক্টরি সংলগ্ন ক্যাম্পাসে কেটেছে তার শৈশবকাল। ক্যাম্পাসটি আনুমানিক কুড়ি একর জমির উপর অবস্থিত। ওখানে একতলা দোতলা মিলিয়ে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটা বিভিন্ন পদাধিকারী অফিসার্সদের কোয়ার্টার এবং বেশ কয়েকটি বাংলো তো ছিলোই। তার সঙ্গে কম্পাউন্ডের অন্য প্রান্তে সার্ভেন্টস কোয়ার্টার, দারোয়ানদের কোয়ার্টার, বাগানের মালি এবং সুইপারদের জন্য কোয়ার্টার পৃথকভাবে বানানো হয়েছিলো। এছাড়াও তিন কামরার একটি বড়োসড়ো রিক্রিয়েশন ক্লাব, দুটি প্রমাণ সাইজের ফুটবল আর ক্রিকেট খেলার মাঠ এবং বিস্তৃত ফল ও ফুলের বাগান ছিলো .. যেখানে বিকেল হলেই তার সমবয়সী বন্ধুদের সঙ্গে প্রতিদিন খেলতে যেত বাপ্পা। এছাড়াও কম্পাউন্ডের পশ্চিমপ্রান্তে একটি বড়োসড়ো সুইমিংপুল ছিলো। ওখানে অবশ্য শুধু কোম্পানির এমপ্লয়িজ এবং তাদের পরিবারের সদস্যদের ঢোকার অনুমতি ছিলো।

অত বড় কম্পাউন্ডের এত সংখ্যক পরিবার, তাই ওখানে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকতো। যদিও ওখানকার পরিবারগুলোর মধ্যে প্রায় ৮০ শতাংশই অবাঙালি ছিলো। তবুও বাপ্পাদের ক্যাম্পাসের সেরা উৎসব ছিলো দুর্গাপুজো এবং হোলি। দুর্গাপুজোর ওই চারটে দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকতো বাপ্পা এবং তার বন্ধুরা। কোথা দিয়ে যে ওই চারটে দিন অতিবাহিত হয়ে যেতো সেটা বোঝাই যেত না। ষষ্ঠীর দিন পুজোয় কেনা নতুন জামাকাপড় পড়ে মাঞ্জা দেওয়া থেকে শুরু করে, অষ্টমীর পুষ্পাঞ্জলি, ষষ্ঠী থেকে নবমী .. ওই চার দিন দুপুরে ও রাতে রিক্রিয়েশন ক্লাবে পাত পেড়ে মহাভোজ খাওয়া এবং সবশেষে দশমীর বিকেলে সিঁদুরখেলা। এইসব আনন্দ বাপ্পার স্মৃতি থেকে কোনোদিনও বিলুপ্ত হওয়া সম্ভবপর নয়।

যেহেতু সাহেবি আমলের কোম্পানি এবং সেই সময়ও মালিকদের অর্থাৎ দণ্ডমুণ্ডের কর্তাদের একাংশ বিদেশি ছিলেন .. তাই কুৎসিত হোক, কালো হোক, মোটা হোক, বেঁটে হোক - অধঃস্তন কর্মচারীরা সম্পূর্ণ স্বদেশী ঊর্দ্ধতন অফিসারদের 'সাহেব' এবং তাদের স্ত্রীদের 'মেমসাহেব' বলে সম্মোধন করতো .. এটাই ওখানকার রীতি রেওয়াজ ছিলো। 

মাড়োয়ারি মালিক ঝুনঝুনওয়ালার অপর পার্টনার, অর্থাৎ কোম্পানির আরেক শেয়ারহোল্ডার ম্যাকেঞ্জি সাহেব বিদেশে থাকলেও তার দুই প্রতিনিধি এই ক্যাম্পাসেই থাকতেন। তারা যদিও কেউই বিদেশী ছিলেন না। দুজনেই গোয়ানিজ খ্রিষ্টান ছিলেন .. একজনের নাম ছিলো রবার্ট ডিসুজা, অপরজনের প্রমোদ গঞ্জালভেস। কমার্শিয়াল ম্যানেজারের মতো গালভরা ডেজিগনেশনের অধিকারী হলেও সেই অর্থে কোনোদিনও অফিস যেতে দেখা যেত না রবার্টকে। দুজনের বয়সই আনুমানিক পঞ্চাশ বছরের কাছাকাছি ছিলো। প্রায় ছয় ফুটের কাছাকাছি লম্বা, গৌরবর্ণ এবং সুঠাম চেহারার অধিকারী রবার্টের মাথার সামনের দিকটায় চুল না থাকলেও পেছনের দিকে কয়েকগাছি চুল পানিটেল করে বাঁধা থাকতো সর্বদা। থুতনি আর নিচের ঠোঁটের মাঝামাঝি একটা ত্রিভুজাকৃতি দাড়ি তার মুখমণ্ডলে স্মার্টনেস তো আনতে পারেইনি, উল্টে একটা কদাকার ভাব সৃষ্টি করেছিলো। এদিকে পেশায় এই কোম্পানির ডাক্তার কুমড়ো পটাশের মতো চেহারার শ্যামবর্ণ প্রমোদ ছিলো খর্বকায়। ফোলা ফোলা দুটো গালের উপর অসংখ্য বসন্তের দাগ তার মুখটাকে অতিশয় বীভৎস করে তুলেছিলো। নিন্দুকেরা বলতো দুটোই নাকি বদ চরিত্রের মানুষ এবং প্রমোদ নাকি চিকিৎসা সংক্রান্ত কোনো একটা মৃত্যু বা হত্যার কেসে ফেঁসে গিয়ে  পালিয়ে এসে ম্যাকেঞ্জির সৌজন্যে এখানে আস্তানা গেড়েছে। যাক সে কথা, লোকে তো কত কথাই বলে .. সব কথা না ধরাই ভালো।

★★★★

বিশ্বকাপ ক্রিকেটের সেকেন্ড সেমিফাইনাল হচ্ছিলো অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। ছোট্ট বাপ্পা তার মায়ের সঙ্গে বসে খেলা দেখছিলো। বাপ্পার বয়স বছর আটেক হবে। খেলা দেখার উৎসাহ সে তার মা নন্দনা দেবীর কাছ থেকেই পেয়েছে। এইটুকু বয়সে ক্রিকেট খেলার সমস্ত নিয়মাবলীর সম্পর্কে যে তার পক্ষে ধারণা থাকা সম্ভব নয়, এ কথা বলাই বাহুল্য। ঠিক তেমনি এই বয়সে তার কোনো ফেভারিট দল বা ফেভারিট প্লেয়ারও ছিল না। একজন ভারতীয় হিসেবে ভারতীয় দলকে সাপোর্ট হয়তো অবশ্যই করতো, সে কথা আলাদা।

যে সময়কার কথা বলা হচ্ছে সেই সময়ে ওয়েস্ট ইন্ডিজ দল এখনকার মতো দুর্বল থেকে দুর্বলতর হয়ে গিয়ে অতি সাধারন মানের একটি ক্রিকেটবিশ্বের দল হয়ে যায়নি। যাইহোক .. কার্টলি অ্যামব্রোস, কোর্টনি ওয়ালশ, ইয়ান বিশপ সমৃদ্ধ ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলিং অ্যাটাকের সামনে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ যথেষ্ট চাপে পড়ে গিয়ে ৫০ ওভারে মাত্র ২০৭ রান তুলতে সক্ষম হয়। বাচ্চাদের বরাবর জমকালো জার্সি আকৃষ্ট করে। এই যেমন ধরা যাক উজ্জল লাল, গাঢ় নীল, টকটকে হলুদ .. এই জাতীয় রঙের জার্সি। অস্ট্রেলিয়ার জার্সির ঝলমল করতে থাকা হলুদ রঙটা বাপ্পার খুব পছন্দের ছিলো। তাই পছন্দের দল না থাকলেও ওই ম্যাচে মনে মনে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছিলো সে।

দ্বিতীয় ইনিংসে যখন ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামলো তখন এক সময় ওদের স্কোর ছিলো ১৬৫/২ .. ক্রিজে ব্যাট করছিলো শিবনারায়ন চন্দ্রপাল আর ওদের ক্যাপ্টেন রিচি রিচার্ডসন .. হাতে প্রচুর ওভার বাকি। সেই সময় স্বভাবতই ওয়েস্ট ইন্ডিজের জয় একপ্রকার নিশ্চিত মনে হচ্ছিলো। বাপ্পা দেখলো তার মাতৃদেবী নন্দনা বেশ খুশি খুশি মুখ করে টিভি দেখছে। রান্নাঘর থেকে কিছুক্ষণ আগে ভেজে নিয়ে আসা মায়ের হাতের তৈরি প্রন-পাকোরা খেতে খেতে দু'জনে একসঙ্গে টিভিতে খেলা দেখছিলো। সেই সময় হঠাৎ করেই গ্লেন ম্যাকগ্রা আউট করে দিলো শিবনারায়ন চন্দ্রপালকে। তারপরেই শুরু হলো শ্যেন ওয়ার্নের ম্যাজিক বোলিং .. একটার পর একটা উইকেট পরতে থাকলো। বাপ্পা লক্ষ্য করলো টিভি স্ক্রিনে কি সুন্দর একটা গাবলু-গুবলু সাহেব হলুদ জার্সি পড়ে উইকেট নিয়ে চলেছে। তার শিশু মনে একটা আনন্দের ঢেউ খেলে গেলো। সে লাফিয়ে উঠে হাততালি দিয়ে উল্লাস করতে থাকলো। নন্দনা দেবী কিন্তু তার ছেলেকে বারকয়েক সতর্ক করেছিলো - "ভালো হচ্ছেনা কিন্তু বাপ্পা, একদম লাফালাফি করবি না .. মেরে পিঠের চামড়া তুলে দেবো।" সেই কথায় কর্ণপাত না করে বাপ্পা নিজের আনন্দ-উল্লাস জারি রাখলো। এক সময় জেতার অবস্থায় থাকা ওয়েস্ট ইন্ডিজ ২০২ রানে অলআউট হয়ে গেলো .. অস্ট্রেলিয়া ৫ রানে জিতে ফাইনালে পৌঁছে গেলো।

ব্যাস .. নন্দনা দেবীর সমস্ত রাগ গিয়ে পড়লো তার ছেলের উপর - "খুব মজা না? খুব মজা? তোকে তখন বারবার বারণ করছিলাম লাফালাফি না করতে .. নাচানাচি না করতে .. কেন শুনিস নি আমার কথা?" তার মাতৃদেবীর এইরূপ ভাব পরিবর্তনে বাপ্পা আর কি বলবে .. কতটুকুই বা বয়স! গুছিয়ে ঠিকমতো কথা বলার বয়সও হয়নি। সে শুধু বললো "বা রে .. আমার বুঝি পছন্দ অপছন্দ থাকতে নেই? আমি ওই পচা, কালো কালো দেখতে দৈত্যের মতো প্লেয়ারগুলোকে একদম পছন্দ করি না আর ওদের জার্সির রঙটাও খারাপ .. কিরকম ম্যাড়মেড়ে মেরুন রঙের।"

এইটুকু বয়সে বাপ্পা বুঝতে পারেনি তার মাতৃদেবীর ওই কালো হুমদো চেহারার নিগ্রোগুলোকেই বেশি পছন্দ, থুড়ি ওদের খেলা দেখতেই বেশি ভালো লাগে। বুঝতে পারলে কখনোই হয়তো বলতো না কথাগুলো। নন্দন দেবী রাগে অগ্নিশর্মা হয়ে উঠলো - "কি .. এত বড় কথা? এইটুকু ছেলের আবার পছন্দ-অপছন্দের কি আছে? আমি যাকে ভালো বলবো, তাকেই ভালো বলতে হবে। এটা আমার বাড়ি, এটা আমার টিভি .. বুঝেছিস? আমি যা বলবো, তাই শুনতে হবে।"

বেচারা বাপ্পা কোনোদিন যা করে নি, সেদিন সেটাই করলো। সেও তর্ক জুড়ে দিলো - "আমিও তো তোমারই ছেলে মা .. তাহলে এই বাড়ি আর টিভি তো আমারও হলো .. বলো, হলো তো?"

তার ছেলের এই কথাটা ঘৃতাহুতির মতো কাজ করলো। "এত বড় আস্পর্ধা? ক'দিন কিছু বলিনি বলে তোর বড্ড সাহস বেড়েছে তাই না? দাঁড়া আজ তোকে বাড়ি থেকে বের করে দেবো, তারপর দেখি তোকে কে বাঁচায়!" যেমন কথা তেমন কাজ। "ভুল হয়ে গেছে মা আর এইরকম বলবো না কোনোদিন .. হলুদ জার্সির প্লেয়ারগুলো পচা, মেরুন জার্সির প্লেয়ারগুলোই ভালো .." বাপ্পার এইরূপ হাজার অনুনয়-বিনয় সত্বেও তার হাত ধরে বাড়ি থেকে বের করে ভেতর থেকে দরজা আটকে দিলো তার মাতৃদেবী নন্দনা। তখন রাত প্রায় সাড়ে ন'টা বাজে। ঘটনাটি এখনো পর্যন্ত পড়ে অনেকের মজা লাগলেও সেই পরিস্থিতিতে অত রাতে বাড়ি থেকে বের করে দেওয়ার পর, বাপ্পার যে কিরূপ মনের অবস্থা হয়েছিল, সেটা একমাত্র সে নিজেই অনুধাবন করতে পারে।

চিরন্তন বাবুর বি-শিফ্ট ডিউটি চলছিলো। অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় সাড়ে দশ'টা বেজে যায়, অর্থাৎ তখনো প্রায় এক ঘন্টা দেরি। যদিও তাদের উঁচু পাঁচিল ঘেরা কম্পাউন্ড এবং কম্পাউন্ডের মেইন গেটে সব সময় দু'জন সিকিউরিটি গার্ড বিদ্যমান থাকে। তবুও বয়স তো নিতান্তই অল্প, তার উপর রাত বাড়ছিলো, তাই এতক্ষণ বাড়ির বাইরে একা একা কি করে কাটাবে সেটা ভেবেই কূল-কিনারা পাচ্ছিলো না ছোট্ট বাপ্পা।

তবে এইরকম বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনা এর আগেও ঘটেছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাপারটা সামাল দিয়েছে বাপ্পার এক পাঞ্জাবী আঙ্কেল। আসলে ওদের কোয়ার্টারের পাশের কোয়ার্টারে একজন পাঞ্জাবী ব্যক্তি এসেছে মাস'দুয়েক হলো। উনার স্ত্রী এবং সন্তানাদি দেশের বাড়িতে থাকতো, লোকটা একাই (সেও চিরন্তন বাবুর সঙ্গে একই অফিসে কাজ করতো) থাকতো কোয়ার্টারে। ভদ্রলোকের নাম ছিলো হার্জিন্দার সিং। যদিও নন্দনা দেবী একদমই পছন্দ করতো না ওই ব্যক্তিকে, তার পেছনে অবশ্য কারণ ছিলো। মাসখানেক আগে চিরন্তন বাবুর অফিসের উইভিং ডিপার্টমেন্টের মাগীকলে রেশমা নামের এক মহিলা সুইসাইড করে। না না, মাগীকল কোনো গালাগালি বা অশ্লীল শব্দ নয়। সাহেবদের আমল থেকে জুটমিলে মহিলাদের জন্য একটি স্বতন্ত্র বিভাগ ছিলো। যেখানে মহিলারা মেশিন চালিয়ে চট সেলাই করতো। সেই বিভাগকে "মাগীকল" বলা হতো। তবে এখন আর সেসব নেই, অনেক বছর আগে বন্ধ হয়ে গিয়েছে। যাইহোক, পরবর্তীতে কানাঘুষো শোনা যায় এবং তার বাড়ির  কাজের মাসি মালতির কাছ থেকে নন্দনা দেবী জানতে পারে রেশমার আত্মহত্যার পেছনে পাঞ্জাবী লোকটির হাত আছে। ওর সঙ্গে নাকি অবাধ মেলামেশা ছিলো রেশমার। একসময় রেশমা গর্ভবতী হয়ে পড়লে, হার্জিন্দার তার দায়িত্ব নিতে অস্বীকার করে। ফলস্বরূপ আত্মহননের পথ বেছে নিতে হয় কুমারী রেশমাকে। যদিও এইসব কথা চিরন্তন বাবু একেবারেই বিশ্বাস করতে চাইতো না। যাক সে কথা, অন্যান্য বারের মতো এবারও হর্জিন্দার আঙ্কেল বাপ্পাকে ওনার বাড়িতে ঢুকিয়ে নিয়ে গেলো।

মুন্ডা পাঞ্জাবী হার্জিন্দার মাথায় পাগড়ী ব্যবহার করতো না। লম্বা-চওড়া চেহারার হার্জিন্দারের ব্যাকব্রাশ করা চুল, চওড়া গোঁফ আর খোঁচা খোঁচা দাড়ি দেখলে আপাত দৃষ্টিতে হ্যান্ডসাম মনে হলেও লোকটার কোটরে ঢোকা ধূর্ত শিকারির মতো চোখের দিকে তাকালে যে কেউ ভয় শিউরে উঠতো।

চিরন্তন যথারীতি সাড়ে দশ'টা নাগাদ ডিউটি থেকে ফিরলো। তাকে গাড়ি থেকে নামতে দেখে নিজের কোয়ার্টার থেকে বেরিয়ে এলো হার্জিন্দার। লোকটা চিরন্তনকে সমস্ত ঘটনা ব্যক্ত করে বাপ্পাকে তার বাবার হাতে দিয়ে বললো "ইয়ে তো বিলকুল ছোটা বাচ্চা হ্যায়, ভাবিজিকো বলিয়ে থোরা গুসসা কম করনে কে লিয়ে। মুঝে লাগতা হ্যায় .. ভাবিজি ইসকো ঘরমে ঘুসনে নেহি দেঙ্গে। আজ আপকা লাড়কা আমার সঙ্গেই থাক, হামি ওকে খাইয়ে দেবো .."

চিরন্তন হেসে বললো, "অবশ্যই ঢুকতে দেবে .. ভেতরে গিয়ে এমন একটা গল্প দেবো! তবে আপনাকে একটা কাজ করতে হবে .. সাক্ষী হিসেবে সঙ্গে থেকে আপনি শুধু আমার হ্যাঁ তে হ্যাঁ মেলাবেন .. তাহলেই হবে।"

তারপর চিরন্তন বাড়িতে ঢুকে নন্দনা কিছু বলার আগেই তাকে থামিয়ে দিয়ে বললো "আমাদের ক্যাম্পাসের পাশে হসপিটালের যে মর্গটা রয়েছে, জানোই তো ওখানে সন্ধ্যা নামলেই শিয়াল আর খটাসের (একপ্রকার গন্ধগোকুল জাতীয় প্রাণী) আগমন হয়। জানো আজ কি হয়েছে? একটু আগেই বাপ্পাকে একটা শিয়াল ধরতে এসেছিল। হার্জিন্দর ভাই না থাকলে যে কি হতো! তবে আমি বাপ্পাকে আচ্ছা করে বকে দিয়েছি .. এত রাতে কেউ বাইরে বের হয়? নিশ্চয়ই তুমি কাজে ব্যস্ত ছিলে আর সেই সুযোগে তোমার চোখে ধুলো দিয়ে বেরিয়েছে, তাই না?"

"জি ভাবিজি .. ভাইসাব বিলকুল সাহি বোল রাহে হ্যায়। আগার আজ হাম নেহি রেহতে, তো অনর্থ হো যাতা.." বাপ্পার হার্জিনদার আঙ্কেল পেছন থেকে চিরন্তনের কথায় সায় দিয়ে উক্তি করলো।

"কি বলছো কি? ওকে শিয়ালে ধরতে এসেছিল? বাচ্চাদের জন্য, শুধু বাচ্চাদের কেন বড়দের জন্যেও জায়গাটা দিন দিন ননসেফ হয়ে যাচ্ছে .. আমি কালকেই গিয়ে হসপিটাল সুপারের সঙ্গে কথা বলবো .." এই বলে ছুটে এসে বাপ্পাকে জড়িয়ে ধরে গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো তার মা নন্দনা দেবী। তারপর মুখে কিছুটা হাসি এনে কৃতজ্ঞতার ভঙ্গিতে হর্জিন্দার আঙ্কেলের দিকে তাকিয়ে বললো "আজ রাতের মেনুতে আলুর পরোটা আর মাংসের কিমা দিয়ে চানা মশালা বানানো হয়েছে .. আমাদের এখানেই না হয় রাতের খাবারটা খাবেন।"

"জি ভাবিজি জরুর .. আপকি হাতো সে বানায়ে হুয়ে খানা আপ জ্যায়সে হি স্বাদিস্ট হোঙ্গে .. মেরা মতলব জিন কি মান মে ইতনি মিঠাস হ্যায়, উনকি বানায়ে হুয়ে ভোজন তো জরুর টেস্টি হোঙ্গে .. লেকিন আপ সায়দ 'আনসেফ' বোলনা চা রাহি থি, উসকি জাগা 'ননসেফ' নিকাল গয়ি .." বিনয়ের অবতার হয়ে কথাগুলো বললো হার্জিন্দার সিং।

"আপনি আবার আমার ইংরেজির ভুল ধরতে বসলেন? অনেক রাত হলো এখন ডিনার করতে হবে তো .." মুখ বেঁকিয়ে উত্তর করলো নন্দনা দেবী।

ডিনার শেষে হার্জিন্দার বিদায় নেওয়ার পর নন্দনা ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেলে চিরন্তন বাবু তার ছেলেকে কাছে টেনে নিয়ে বললো, "মা'কে চিনিস তো .. তোর মা কিন্তু রাতে ঘুমানোর সময় সব কথা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করবে তোকে .. তখন যদি মায়ের আদর খেয়ে সব সত্যি কথা বলে দিস, তাহলে বাপ-বেটা দুজনকেই কিন্তু সারারাত বাড়ির বাইরে কাটাতে হবে .. কথাটা যেন মনে থাকে।"

★★★★

চিরন্তন বাবু পেশায় জুট-ইন্সপেক্টর ছিলো। পশ্চিমবঙ্গের তৎকালীন ঊনষাটখানা (এখন যদিও অর্ধেকের বেশি বন্ধ হয়ে গিয়েছে) জুটমিলে তো বটেই, এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও যেসব রাজ্যে চটকল অবস্থিত, সেখানে জুটের কাঁচামাল ইনস্পেকশনের জন্য চিরন্তনকে মাঝেমধ্যেই বাইরে যেতে হতো। সেটা অনেক সময় দিন পনেরো বা তার অধিক হয়ে যেত। কলেজে গ্রীষ্মের ছুটি অথবা ক্রিসমাসের ছুটি থাকলে বাপ্পা তার বাবার সঙ্গে বারকয়েক গিয়েছে বিভিন্ন জায়গায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বাপ্পার পড়াশোনার জন্য সে আর তার মাতৃদেবী চিরন্তন বাবুর সঙ্গে যেতে পারতো না। পূর্বেই উল্লেখ করা হয়েছে, তারা ক্যাম্পাসের অন্তর্গত বাংলো-কোয়ার্টারে থাকতো।

তবে এবারের অফিস-ট্যুরটা একটু বেশি দিনের জন্যই ছিলো .. প্রায় মাস খানেকের জন্য অফিসের কাজে চিরন্তনকে হায়দ্রাবাদ যেতে হয়েছিলো। বাপ্পার তখন ক্লাস ফোরের হাফ-ইয়ার্লি পরীক্ষা শুরু হবে ক'দিন পর, তাই স্বভাবতই সে আর তার মা থেকে গিয়েছিলো। চিরন্তন বাবুর যাওয়ার আগের দিন রাতে বিছানায় তার স্বামীর বুকে মুখ ঘষতে ঘষতে অনুযোগের সুরে নন্দনা দেবী বলেছিলো "জুট ইনফেক্টর তো নয়, যেন নাবিকের চাকরি করো তুমি! বছরের অর্ধেক সময় বাড়িতে, তো অর্ধেক সময় বাড়ির বাইরে .. ধুর ভাল্লাগে না .."

"আরে ওটা 'ইনফেক্টর' নয় 'ইন্সপেক্টর' হবে। এতদিন হয়ে গেলো, এখনো নিজের স্বামীর ডেজিগনেশনটা ঠিক করে বলতে পারলে না! ঘুমিয়ে পড়ো, কাল ভোরবেলা উঠতে হবে তো .." নন্দনা দেবীর কপালে আলতো করে একটা চুমু খেয়ে হাসতে হাসতে উত্তর দিয়েছিলো চিরন্তন বাবু। তবে এবারে অফিসের কাজে যাওয়ার জন্য তার দীর্ঘ অনুপস্থিতি যে তার স্ত্রী নন্দনার জীবন পুরোপুরি বদলে দেবে, সেটা দু'জনের কেউই কল্পনা করতে পারেনি।

[Image: 1651523193-82479-gif-url.gif]


আগামী শনিবার পরবর্তী পর্ব আসবে 
সঙ্গে থাকুন এবং পড়তে থাকুন


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


Like Reply
#38

(06-05-2023, 10:02 PM)Baban Wrote:  বাহ্ এই তো গল্প একটু একটু করে আসল জায়গায় এগিয়ে যাচ্ছে। তবে সব মানলাম কিন্তু অমন বুদ্ধিমান একজন মহিলার অমন চণ্ডাল রাগ শুধু নয়, একগুঁয়ে ভাব আর রাগের চোটে বাচ্চাটাকে বার করে দেওয়া মেনে নেওয়া যায়না। মা রাগ করবে এটাতো স্বাভাবিক ব্যাপার কিন্তু ওই একটা কারণে এমন কান্ড করলো ওটা কষ্ট দিলো। তবে এটাও ঠিক ঐটা না হলে তো আবার....... যাকগে।  Big Grin

তবে শেষের অংশের শেষ লাইনে এসে মুচকি হাসতেই হলো দাদা। যতই উন্নত লেখন শৈলী হোক না কেন মানব মস্তিস্ককে শেষ পর্যন্ত সেই ভুল কাজটা ভাবতেই হয়। অনিচ্ছা সত্ত্বেও এমন সব লাইনের সৃষ্টি করতে হয় যা গসিপির পাতার জন্য একেবারে যোগ্য কিন্তু জীবনের পাতায় একেবারে বিপরীত। তবু গল্পের খাতিরে বলবো ওই শেষ লাইনটা অনেককেই একটা দুস্টু কাতুকুতু দেবেই দেবে।

হারজিন্দার বাবুর আবার বৌদিকে সোয়াদিষ্ট লেগেছে। মানে বৌদির হাতের রান্না আর তার মিষ্টি মন। কে জানে...... মনে জায়গা করতে আর ভাবীজির স্বাদ নিতে থুড়ি হাতের রান্নার স্বাদ নিতে আবার না হাজির হন  Tongue

দুর্দান্ত  clp);

এই ফোরামে যখন লিখছি তখন লেখনী যতই উন্নত মানের হোক না কেন, দুষ্টুমি তো আনতেই হবে। তা না হলে লেখার কোনো মূল্যই থাকবে না  :) তবে নন্দনা আদৌ বুদ্ধিমতী, নাকি অত্যন্ত সরল সাদাসিদে এবং বোকা .. সেটা পরের পর্বগুলোতেই বোঝা যাবে। ‌ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ  Namaskar
Like Reply
#39

(06-05-2023, 10:48 PM)কাদের Wrote:  কাহিনী ইন্টারেস্টিং দিকে মোড় নিচ্ছে মনে হয়। নতুন চরিত্রের আবির্ভাব গল্পে নন্দনার ভবিষ্যত কোন দিকে দেখার অপেক্ষায় থাকলাম।

ধন্যবাদ  thanks সঙ্গে থাকুন 

(06-05-2023, 11:05 PM)Rinkp219 Wrote:  এককথায় দারুন

থ্যাঙ্ক ইউ  thanks 

(07-05-2023, 01:34 AM)nextpage Wrote:  খেলা যে জমে যাবে সেটা তো বুঝাই যাচ্ছে।

না হলে কি ওমন করে অস্ট্রেলিয়া আর ওয়েষ্টইন্ডিজ এর খেলার বিবরন দিতে হয়।
মোড় কতটা ঘুরতে চলেছে সেটাই দেখার বিষয়

মোড় অবশ্যই ঘুরবে .. সঙ্গে থাকো  thanks

(07-05-2023, 11:36 AM)Dushtuchele567 Wrote:  Khub darun dada.. Likhte thaken please.. Tobe nondona debi besh ragi mohila to dekhchi.. Chele r upor eto ta rag o thik na

এত রাগ ঠিক নয় তো .. আমিও জানি। দেখা যাক কি হয়। সঙ্গে থাকুন  thanks

(07-05-2023, 01:41 PM)Sanjay Sen Wrote:   নন্দনার শারীরিক গঠনের বর্ণনা পেলাম। তিনজন ‌ antagonist এর descriptions আর biodata পেলাম, যেটা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর last, but not the least শেষের লাইনটা। ওটাই বুঝিয়ে দিয়ে গেল কাহিনী কোন দিকে ঘুরতে চলেছে। সব মিলিয়ে এই পর্বে  yr):

ওই আমি যে ধরনের বালছাল গল্প লিখি সেই দিকেই ঘুরতে চলেছে। তবে এই সিরিজে seduction , domination আর humiliation .. এই তিনটি বিষয় এমন পর্যায়ে নিয়ে যাবো, যা আগে কোনোদিন আমি তো লিখিনি বটেই, চটি সাহিত্যের ইতিহাসে খুব কম লেখা হয়েছে। সঙ্গে থাকো  Heart

(07-05-2023, 01:51 PM)RANA ROY Wrote:  দারুন.......পরবর্তী আপডেটের অপেক্ষায় রইলাম

অবশ্যই ..  সঙ্গে থাকুন   thanks
(07-05-2023, 03:14 PM)Maphesto Wrote:  Darun boss

থ্যাঙ্ক ইউ  thanks

(07-05-2023, 09:25 PM)Chandan1 Wrote:  superb update bro  clp); keep going 

Thank you very much  Heart

(08-05-2023, 07:44 PM)chndnds Wrote:  valo laglo

অনেক ধন্যবাদ 
[+] 4 users Like Bumba_1's post
Like Reply
#40

(09-05-2023, 09:34 AM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote:  যাহা হউক এইবারে মনে হইতেছে নন্দনাদেবীর (দেবী শুনিতে ভাল লাগে) হাত খুলিতে চলিতেছে। ছক্কার পর ছক্কা মারিয়া ঊনিশ রান থুড়ি কুড়ি রান (চিরন্তনবাবুকেও তো ধরিতে হইবে) হইতে সেঞ্চুরী পার করিয়া দিবেন শীঘ্রই মনে হইতেছে। Big Grin  Namaskar

সে আমি জানিনা, তবে যাকে তোমরা খেলোয়াড় মনে করছো, সে যে কখন খেলার বস্তুতে পরিণত হয়ে যাবে .. ধরতেও পারবেনা মহাবীর্য্য বাবু  :) সঙ্গে থাকো  thanks 

(09-05-2023, 10:25 AM)Somnaa th Wrote:  এই কমেন্টটা দেখেই টনটন করতে শুরু করে দিয়েছে আমার। না না তুমি যেটা ভাবছো সেটা নয়, আমি মাথার কথা বলছি।  Tongue

by the way, ফেসবুকে দেখলাম পা ভেঙে বসে আছো! একটা সামান্য মাকড়সা মারতে গিয়ে? কি যে বলবো তোমাকে!  Sick

হয়় হয় ঐরকম হয়  Tongue মাকড়সাটা মোটেই ছোট নয়, giant wolf spider ছিলো। ভাঙ্গা বলতে fracture বোঝায়, আমার তা হয়নি .. পায়ের পাতার উপরের অংশে চিড় ধরেছে, অর্থাৎ crack হয়েছে।
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)