Poll: নতুন থ্রিলার গল্প চলবে।
You do not have permission to vote in this poll.
Yes
100.00%
13
100.00%
No
0%
0
0%
Total
13 vote(s)
100%
* You voted for this item. Show Results

Thread Rating:
  • 19 Vote(s) - 3.11 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

থ্রিলার গল্প:বোকা প্রেমিকা (লেখিকা:লুৎফুন্নাহার আজমীন) (সমাপ্ত গল্প)Completed

Showing only the posts of Bangla Golpo: 25 of 39 posts. Show all posts
#1
Thumbs Up 

থ্রিলার গল্প:বোকা প্রেমিকা

লেখিকা:লুৎফুন্নাহার আজমীন

পর্ব:০১


" আমার বাবার পরনারীর সাথে সম্পর্ক ছিলো।এই নিয়ে বাবা-মায়ের মাঝে খুব ঝামেলা হতো।প্রায়ই দেখতাম মাকে ওই পরনারীর জন্য মারধর করতো বাবা।তারপর আমার মাকে ডিভোর্স দিয়ে বাবা ওই পরনারীটাকে বিয়ে করেন।বাবা-মায়ের বিচ্ছেদের পর আমি খুব একা হয়েছিলাম।বাবার এই কাজের জন্য পুরুষ জাতটাকে আমি খুব ঘৃণা করতাম।বর্ষণের সাথে পরিচয় হওয়ার পর বুঝতে পারি যে সব পুরুষ এক না।কিন্তু আমি ভুল ছিলাম!আমার বাবার মতো বর্ষণও একজন প্রতারক।সে আমায় ছাড়াও আরো একটা মেয়ের সাথে রিলেশনে আছে।ভালো থাকার জন্য ওকে বিশ্বাস করেছিলাম।কিন্তু দেখছি ভালো থাকাটা আমার কপালে নেই।"

অনর্গল কথাগুলো বলে তাচ্ছিল্যের হাসি দিয়ে দীর্ঘশ্বাস ফেলে জল।নুপুর কি বলবে ভেবে পায় না।এত আঘাতের কারণেই হয়তো মেয়েটা এত চুপচাপ!নুপুর আর জল কলেজ জীবনের বন্ধু।ভাগ্যক্রমে দুইজন একই ইউনিভার্সিটিতেও পড়ার সুযোগ পায়।সে কলেজের শুরু থেকে নুপুর দেখে আসছে জল খুব একটা কথা বলে না।কারও সাথে মিশেও না।সবসময় একা থাকে।নুপুর জলের বিপরীত স্বভাবের।সব সময় হাসিখুশি থাকে সবার সাথে মিশতে পারে।বেশ কয়েকদিন ধরেই জল মাত্রাতিরিক্ত চুপচাপ হয়ে গেছে।এমনকি নুপুরের সাথেও সে প্রয়োজন ছাড়া কথা বলতো না।ক্যাম্পাসে আসতো।ক্লাস করে আবার চলে যেত।নুপুরের মনে সন্দেহের দানা বাঁধে।কি এমন হলো মেয়েটার যে হঠাৎ করেই এমন চুপচাপ হয়ে গেলো!আজ চেপে ধরায় জল কিছু কথা নুপুরের সাথে শেয়ার করে।মেয়েটার ওপর দিয়ে এত কিছু গেছে!জলের জায়গায় নুপুর হলে ত কেঁদেই ভাসাতো।অথচ জল!যন্ত্র মানবের মতো অনর্গল কথা গুলো বলে গেলো।কন্ঠে,চোখে, মুখে কোনো বিষাদের ছাপ নেই তার।কথায় বলে না?অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর! মেয়েটার ক্ষেত্রে ঠিক তাই ই ঘটেছে।একের পর এক আঘাত মেয়েটাকে অনুভূতিহীন পাথর করে দিয়েছে।

" তো এখন কি করবি?রিলেশটা কান্টিনিউ করবি না ব্রেকাপ করবি?"

" কিছুই না।যেমন চলছে চলতে থাক।আমি এর শেষটা দেখতে চাই।"

নুপুরের কথার জবাবে বলে জল।নুপুর কি বলবে ভেবে পায় না।চুপ করে জলের পাশে বসে থাকে।জল উঠে চলে যায়।বাসায় গিয়ে অন্ধকার ঘরটায় গিয়ে বিছানায় গা এলিয়ে দেয় জল।এই ঘরটা প্রায়ই অন্ধকার থাকে।দিনের বেলায় ভেন্টিলেটর দিয়ে দিনের আলো প্রবেশ করলেও রাতের বেলায় ঘরটা ঘুটঘুটে অন্ধকার।হঠাৎ করে কেউ এই ঘরে ঢুকলে নিশ্চিত তার গা শিউরে উঠবে এর নিস্তব্ধতায়।লকেটে থাকা পারিবারিক ছবিটায় আলতো করে বৃদ্ধাঙ্গুল বুলিয়ে জল বলে,,

" ছোটবেলাটা কি সুন্দর ছিলো না বাবা-মা?আমরা এক ছিলাম।কোনো অশান্তির ছায়া ছিলো না তখন আমাদের জীবনে।আজ তোমরাও আলাদা আমিও আলাদা।শান্তি সুখ জিনিসটা কি তোমাদের আলাদা হওয়ার সাথে সাথে ভুলে গেছি।"

এই বাড়িটায় জল একা থাকে।তার বাবার দেওয়া জন্মদিনের উপহার এই ছোট্ট বাড়িটা।ব্যবসায়ী হওয়ায় জলের বাবার টাকার অভাব ছিলো না।মেয়ের কিছু প্রয়োজন বোধ করলে মেয়ে মুখ ফুটে বলার আগেই তিনি তা মেয়েকে এনে দিতেন।সেইবার ছিলো জলের বিশতম জন্মদিন।জলই বোধহয় প্রথম সন্তান যে জন্মদিনের উপহার হিসেবে তার বাবার কাছে থাকার জন্য আলাদা বাড়ি চায়।মেয়ের আবদার ফেলতে পারেন নি জলের বাবা।একমাসের মাথায় জলকে তিনি বাড়ি উপহার দেন।ডুপ্লেক্স বাড়িটির নিচের তলায় বড় এরিয়া জুড়ে ডাইনিং রুম,কিচেন আর ড্রয়িংরুম।দোতলায় থাকার জন্য চারটি কক্ষ।যার একটিতে জল থাকে।আর বাকী তিনটে রুম ফাঁকাই পরে আছে।সেদিন পাশের ঘরটাতে গিয়েছিলো জল।ভেন্টিলেটরে এক জোড়া চড়ুই পাখি বাসা বেঁধেছে।যাক!এই বিশাল ফাঁকা বাড়িটায় জলের কেউ অন্তত সঙ্গী হলো!শুরুতে মেয়েকে একা একটা বাড়িতে ছাড়তে চাননি জলের বাবা।কেয়ারটেকার হিসেবে এক মহিলাকে রেখেছিলেন।কিন্তু সে চাকরি ছেড়ে চলে গেছে।জলের আচার - আচরণ নাক তার অদ্ভুত ভয়ানক লাগতো। অবশ্য তা স্বাভাবিকই।জল কারও সাথে কথা বলে না।ভার্সিটির প্রোগ্রাম গুলোতে যা যায়।তাছাড়া কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে না সে।গেলেই আত্মীয় স্বজনদের টিটকারি দেওয়া কথা শুনতে হয়।যা জলের খুব বিরক্ত লাগে।প্রথম দিকে মহিলার কাছে সব স্বাভাবিকই ছিলো।একটা মানুষ কথা কম বলতেই পারে।কিন্তু যতদিন যায় ততই মহিলা বুঝতে পারে জল আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতো না।প্রায় রাতেই সে চিৎকার দিয়ে কেঁদে উঠতো।কখনো বা অট্টহাসির শব্দে মহিলাকে ভয় পাইয়ে দিতে।এতবড় বাড়িতে রাতের শুনশান নীরবতার মাঝে জলের কর্মকাণ্ডগুলো ভুতুরে পরিবেশের সৃষ্টি করতো।তাই সে চাকরি ছেড়ে দেয়।বর্তমানে জল বাড়িটায় একাই -ই আছে।

ফোনের মৃদুকম্পনে জলের ঘুম ভাঙে।ফোন তুলে স্ক্রিনে বর্ষণের নাম্বার দেখতে পায়।উঠে বসে গলাটা ঝেড়ে নেয় জল।যাতে জলের কিছু বর্ষণের কাছে অস্বাভাবিক না লাগে।

" হ্যালো।"

" ব্যাপার কি জল?বেশ কয়েকদিন হলো তোমায় ক্যাম্পাসে দেখছি না।শরীর ঠিক আছে তো?"

" Alhamdulillah everything... don't worry..."

" সবকিছু যদি আলহামদুলিল্লাহই থাকে তাহলে ক্যাম্পাসে দেখছি না কেন তোমায়? মেসেজেরও রিপ্লাই দিচ্ছো না! "

" আমি বাইশ ঘন্টা আগে মেসেজ দিয়েছি।তুমি সীনই করো নি।আর আমায় বলছো আমি রিপ্লাই দিচ্ছি না?"

" দেখেছো?ব্যস্ততার মাঝে একদম হয়ে ওঠে নি।"

" আচ্ছাহ! Anyway... আমার ভালো লাগছে না।আমি রাখছি।"

বর্ষণকে কিছু বলার সুযোগ না দিয়েই জল ফোন কেটে দেয়।দীর্ঘশ্বাস ফেলে তাচ্ছিল্যের হাসি দেয়।নিজে নিজেই বলতে লাগে,,,

" অভিনয়টা ভালোই পারো তুমি বর্ষণ। তোমার ব্যস্ততা তো আদিবা।আমি জানি তুমি সারাদিন অনলাইনে থাকো।এক্টিভ স্ট্যাটাস অফ করে চোরের মতো আদিবাকে সময় দাও।আমি তো পুরনো হয়ে গেছি।আমাকে আর ভালো লাগে না।তাই তুমি....."

অট্টহাসি দেয় জল।তারপর মুহুর্তেই কেঁদে দেয়।কাঁদতে কাঁদতে বলে,,,

" কেন তুমি এমন করলে?পুরোনো হয়ে গেছি, ভালো লাগছে না বললেই হতো।আমার ছায়াও পরতো না তোমাদের জীবনে।কিন্তু তা না করে দিনের পর দিন এক ভালোবাসার কাঙালিনীর সাথে তুমি ভালোবাসার অভিনয় করে যাচ্ছো।ভুল করেছিলাম তোমায় বিশ্বাস করে।সব পুরুষরাই এমন ঠকবাজ,প্রতারক।"

তিনটে বাজে।আজ জল মায়ের সাথে দেখা করতে যাবে মামাদের বাসায়।অনেক দিন ধরেই জলকে যেতে বলছিলো ওর মা।
জলের বাবা মায়ের যখন ডিভোর্স হয় জল তখন ক্লাস সেভেনে পড়তো।বয়সন্ধিকালে প্রত্যেকটা সন্তানেরই বাবা-মাকে খুব প্রয়োজন হয়।জল সেই সময়টাতে পুরো একা ছিলো।খুব অল্পবয়সেই নিজেকে সামলাতে শিখে গিয়েছে সে।আলাদা বাসায় আসার পর জল তার মায়ের সাথে যোগাযোগ করতে পারে।সেখানে থাকতে বাবার ভয়ে তা আর করা হয়ে উঠেনি।কোনো রকমে দুপুরের খাবার খেয়ে জল মামাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়।

জল বাসায় ঢুকতেই জলের মামাতো বোন পরী এসে জলকে আপু বলে জড়িয়ে ধরে।পরী জলের ছোট মামার মেয়ে।জলের খুব আদরের।মানুষের কাছে জল আনসোশ্যাল হলেও পরীর কাছে জল তার বেস্টফ্রেন্ড।জল ব্যাগ থেকে বের করে ক্যাডবেরি পরীর হাতে দেয়।পরী খুশীতে গদগদ হয়ে বলে,,,

" থ্যাংক ইউ জল আপুনি।"

জল মুচকী হাসে।জলের মা ভেতর থেকে বেরিয়ে আসেন।জলকে দেখে তিনি আনন্দে কেঁদে দিয়ে মেয়েকে জড়িয়ে ধরেন।জলের কপালে চুমু খেয়ে বলেন,,,

" এত্ত বড় হয়ে গেছে আমার জলটা?"

" মা সময় থেমে থাকে না।অনেক কিছুই বদলে যায় সময়ের সাথে।আমিও বদলে গেছি।বড় হয়ে গেছি।"

" তা তো দেখতেই পারছি। তুই বস আমি তোর জন্য পায়েস আনছি।"

" অত ঝামেলা তোমার করতে হবে না মা।"

" পায়েস না তোর পছন্দের..."

" ছিলো।এখন আর নেই।"

জলের মা কথা শেষ করার আগেই জল বলে।জলের মায়ের হাসি কিছুটা মলিন হয়।তিনি মেয়েকে জিজ্ঞেস করেন,,,

" তাহলে কি খাবি বল!"

" কড়া করে এক কাপ চা খাওয়া যেতে পারে।চিনি দিও না।"

জলের মা আর কিছু বলেন না।মেয়ের চোখ মুখ দেখেই উনি বুঝে ফেলেছেন মেয়ের মধ্যে বড় ধরণের পরিবর্তন এসেছে।সেই ছোট্ট হাসিখুশি চঞ্চল জল অনেকটাই শান্ত হয়ে গিয়েছে।পৃথিবীর সমস্ত নিস্তব্ধতা যেন তার কাছে এসেই ভীড় করেছে।

চলবে........
[+] 6 users Like Bangla Golpo's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2

পর্ব:০২


 

পহেলা ফাল্গুন আজ।প্রকৃতি নানা ইঙ্গিতে জানান দিয়ে দিচ্ছে বসন্ত এসে গেছে।যুবক-যুবতী,তরুণ-তরুণীরা জোড়া বেঁধে ঘুরতে বেরিয়েছে।বর্ষণও তার ব্যাতিক্রম যায় নি।আদিবাকে নিয়ে সেও ঘুরতে বেরিয়েছে।দুজনেই দুজনের সাথে মিল রেখে পরেছে হলুদ শাড়ি আর পাঞ্জাবী।জল প্রেমিকা হিসাবে বড্ড বেমানান।রগচটা,জেদি,কথা কম বলে।এমন মেয়ে কখনো প্রেমিকা হওয়ার যোগ্যতা আদোও কি রাখে?প্রেমিকা হবে বাচ্চাটাইপের।বাঁচাল, হাসিখুশি।জল সেরকম মেয়ে নয় দেখেই তো বর্ষণের জীবনে আদিবাকে আসতে দেওয়া।বর্ষণের কাঁধে মাথা দিয়ে পার্কের একটা ব্রেঞ্চে বসে ছিলো আদিবা।হঠাৎ করেই এক কিশোরী বেলিফুলের মালা নিয়ে হাজির হয়।আদিবা বর্ষণের কাছে বেলিফুলের মালার বায়না ধরে।বর্ষণ বেশ খুশী মনেই আদিবার জন্য বেলিফুলের মালা কেনে।আদিবা হাত বাড়িয়ে দিয়ে বলে,,,

" পরিয়ে দাও।"

বর্ষণ আদিবার দিকে তাকিয়ে কিঞ্চিৎ হাসে।জলের থেকে বর্ষণ এগুলো আবদার কখনোই পেত না।তিন বছরের সম্পর্ক জল বর্ষণের।অথচ এই তিনটে বছরে জলের আঙুল ছোঁয়াও হয়ে ওঠেনি বর্ষণের।অথচ কয়েকটা মাসেই আদিবা বর্ষণকে কত কাছে টেনে নিয়েছে!হাতেগুনে দুই একবার বর্ষণ জলকে নিয়ে ঘুরতে গিয়েছে।তাও বর্ষণ নিজে থেকে বলেছিলো বলে।জল এখন পর্যন্ত কখনো বর্ষণের কাছে আর পাঁচটা প্রেমিকার মতো ঘুরতে যাওয়ার বা কিছু কিনে দেওয়ার আবদার করেনি।উল্টো বর্ষণকে প্রায়ই সে টাকা দেয় যাবতীয় প্রয়োজন মেটানোর জন্য।এইদিক দিয়ে জল ভালো আছে।জলের জন্য এই টাকার শহর ঢাকাতে বর্ষণ কখনো টাকার অভাব অনুভব করেনি।মধ্যবিত্ত ঘরের ছেলে হওয়ায় অনেক শখও অপূর্ণ থেকে যায় বর্ষণের।কিন্তু জলের সাথে সম্পর্কের পরে আজ পর্যন্ত কোনো শখ ইচ্ছে অপূর্ণ থাকে নি বর্ষণের।
কথা গুলো মনের মধ্যে আওড়াতে আওড়াতে বর্ষণ মুচকি হাসে।আদিবার ডাকে তার ধ্যান ভাঙে।

" কি হলো?পরিয়ে দাও!"

বর্ষণ মুচকী হেসে আদিবার হাতে বেলিফুলের মালা পরিয়ে দেয়।আদিবার কোমল হাতে আলতো করে হাত বুলিয়ে বলে,,,

" পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন বিধাতা তোমাকেই দিয়েছে।"

বর্ষণের কথা শুনে আদিবা লজ্জা পায়।সংকুচিত লাজুক কন্ঠে বলে,,

" তুমিও না...!"

" আমিও না কি?"

" পাগল একটা!"

লাজুক কন্ঠে বলে আদিবা।

অনুষ্ঠান শেষে সেই পার্কের পাশ দিয়েই যাচ্ছিলো জল।বর্ষণ আদিবাকে একসাথে দেখে জলের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে।সে বর্ষণকে ফোন দেয়।প্রথমে বর্ষণ ফোন রিসিভ না করলেও তৃতীয় বার ফোন রিসিভ না করে থাকতে পারেনি।

" হ্যালো।"

" ফোন ধরলে না যে?বিজি আছো?"

" হু।কিছু কাজ ছিলো তো...."

" থাক আমি আর ডিস্টার্ব করলাম না।"

আবারও বর্ষণকে কিছু বলার সুযোগ না দিয়েই জল ফোন কেটে দেয়।যদিও বর্ষণের এতে কিচ্ছু যায় আসে না।বর্ষণের এ হেন ব্যবহারে জলের হৃদয়ের রক্তক্ষরণ আরও বেড়ে যায়।একটা মানুষ আর কতই বা সহ্য করবে?ছোটবেলা থেকে দ্বন্দের মাঝে বড় হয়েছে জল।বরাবরই ভালোবাসার কাঙালিনী ছিলো সে।কিন্তু প্রকাশ করেনি।বর্ষণের জীবনে তো জল নিজে থেকে আসে নি!বর্ষণ নিজেই জলের জীবনে এসেছে।সবটা জানার পরও বর্ষণের  জলের প্রতি কিসের এত অবহেলা?নাকি জলের অসহায়ত্ব দুর্বলতার সুযোগ নিচ্ছে বর্ষণ?আর থাকতে পারছে না জল।না পারছে সে সইতে।না পারছে কিছু বলতে।বর্ষণের দেওয়া সামান্য সময় টুকুই জলের কাছে আকাশ সমান।এর কারণেই সে বর্ষণকে ছাড়তে পারছে না।মায়া কি অদ্ভুত জিনিস।একটা মানুষকে তিলে তিলে শেষ করার জন্য মায়াই যথেষ্ট!

বাসায় এসেই নিজের ঘরে ঢুকে খট করে দরজা লাগিয়ে দেয় জল।যদিও এই বিশাল বাড়িতে জল আর একজোড়া চড়ুই,আর কিছু ক্ষুদ্র কীটপতঙ্গ  ছাড়া কোনো প্রাণী নেই।তবুও জল চায় না ওর বিষাদের আওয়াজ এই অন্ধকার ঘর থেকে বের হোক।অন্ধকার আর বিষাদের মধ্যে জল অদ্ভুত মিল খুঁজে পায়।বিশেষ করে রঙের দিকটা।অন্ধকারের রঙও কালো বিষাদের রঙও কালো।পার্থক্য শুধু এটাই যে একটা চোখে দেখা যায় আর আরেকটা অনুভব করে নিতে হয়।

সময় বদলায়,মানুষ বদলায়।তিনবছর আগের এইদিনেই বর্ষণ জলের একসাথে পথচলা শুরু।ভার্সিটির বসন্তবরণ উৎসবে গান গেয়েছিলো জল।সেখানেই বর্ষণকে জলের প্রথম দেখা।যদিও বর্ষণ অনেক আগে থেকেই জলের ওপর নজর রাখছিলো!নির্জনে একা সিগারেট টানতে গিয়ে প্রথম জলের গান শুনে সে।আড়াল থেকে মেয়েটাকে দেখেই তার প্রেমে পড়ে যায় বর্ষণ। যাকে বলা যায় Love at first side..খোঁজ খবর নিয়ে জানতে পারে মেয়েটা একই ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের। এতদিন ধরে একই ছাদের তলে আছে তারা অথচ জলকে সে আগে কখনো দেখেনি ক্যাম্পাসে!ক্লাসে গিয়েই জলকে সে নিজের হৃদয়ের অনুভূতির কথা জানিয়ে দেয়।জল তখন কোনো কথা বলে নি।চুপচাপ উঠে চলে আসে।মায়ের মতো ভুল সে করবে না।সে চায় না কোনো পুরুষ কেন! পুরুষের ছায়াও যাতে তার জীবনে না আসে।এরা জাত ঠকবাজ,প্রতারক। কিন্তু জলের আবেগ,অনুভূতি, মায়া জলকে জলের সিদ্ধান্তে অনড় থাকতে দিলো না।সেই এড়িয়ে যেতে যেতেই জড়িয়ে যায় জল।তিন বছর আগে এই দিনে জল মঞ্চে গান পরিবেশন করছিলো ঠিক সেখানেই মঞ্চের বা পাশে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে জলকে দেখছিলো বর্ষণ।গান শেষ করে যখন জল নামছিলো তখনই বর্ষণ,,,,

" ম্যাম বিগ ফ্যান..can i get your facebook id?"

ডিপার্টমেন্টের সিনিয়র।এড রাখা নেহাৎ খারাপ না। অনেক সময় দরকার হলে পাওয়া যাবে।তাই জল বর্ষণকে ওর ফেসবুক একাউন্টের নাম বলে আসে।বর্ষণ সাথে সাথে রিকোয়েস্ট পাঠায়।ডিপিটা কেমন যেন জলের!একটা ঝুলন্ত মেয়ের ছায়া।যেন সে ফাঁসি দিয়ে ঝুলে আছে।বর্ষণ প্রোফাইল ঘেটেগুটে দেখে জলের কোনো ছবিই নেই।একটাই ছবি রয়েছে।তা ওই অদ্ভুত ডিপিটা। যা গত চার বছর জুড়ে ওভাবেই পরে আছে।ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা মানা যায়।এরা এক ডিপি দিয়েই বছরের পর বছর ফেসবুক ব্যবহার করে যায়।কিন্তু মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা অকল্পনীয় বেমানান।যে খানে মেয়েরা মুড চ্যাঞ্জ হলেই ডিপি চ্যাঞ্জ করে সেখানে জল চার বছর ধরে একই ডিপি দিয়ে রেখেছে!ব্যাপারটা অবাক করারই মতো।
বর্ষণ জলকে প্রথম মেসেজ দেয় কোনো এক ডে/স্টোরিকে বাহানা দিয়ে।

" ব্যাপার কি?তুমি এত স্যাড স্যাড ডে পোস্ট দাও!"

" এমনি ভাল্লাগে।"

রিপ্লাইটা দিয়ে জল বর্ষণকে ইগ্নোর করে দেয়।দেড়মাস পর জল বর্ষণের ইনবক্সে যায়।দেখে হাজারো মেসেজ।জল এক্টিভ স্ট্যাটাস অফ করে রাখে সবসময়।সেদিনের পর থেকে জল ওর ফেসবুক এক্টিভিটি কোনো এক কারণে কমিয়ে দেয়।জলকে ফেসবুকে না দেখে বর্ষণ উতলা হয়ে যায়।মেসেজের উত্তর না পেয়ে ক্যাম্পাসেও জলের খোঁজ লাগায়।জলকে পেয়েও যেন হারিয়ে ফেলে।একটা কথা আছে না?নিজে থেকে হারিয়ে যাওয়া মানুষগুলোকে কখনো খুঁজে পাওয়া যায় না।জল আর বর্ষণের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে।জল নিজেকে আড়াল করে রেখেছিলো।তাই জলকে বর্ষণ খুঁজে পায় নি।কিন্তু সেদিন বর্ষণের রিপ্লাই না পাওয়া হাজার হাজার মেসেজ দেখে জলের হৃদয়ে বর্ষণের জন্য একটা আলাদা জায়গার সৃষ্টি হয়।

" আচ্ছা ভাইয়া!আপনি আমার পেছনে এভাবে পরে আছেন কেন?"

" অপেক্ষা করছি।"

" নাহ!নিজেকে ছোট করছেন।এভাবে একটা মেয়ের পেছনে পরে থেকে আপনি নিজেই নিজেকে ছোট করছেন।সস্তা করছেন।"

" আপনার কাছে হয়তো তাই ই।কিন্তু আমার কাছে এই অপেক্ষা করে নিজেকে ছোট করাটা ভালোবাসা।"

বর্ষণের কথায় জল আরও দুর্বল হয়ে পড়ে। মানুষ সৃষ্টির সেরা জীব।আর মেয়েরা হচ্ছে আল্লাহর সৃষ্টি করা সবচে সুন্দর মানুষ। এরা খুবই নরম মনের হয়।অনেকটা প্রজাপতির মতো।আপনি প্রজাপতিকে কখনো শক্ত করে চেপে ধরতে পারবেন না।তাহলে প্রজাপতিটা মারা যাবে।কিন্তু ভালোবাসার আলতো ছোঁয়ায় যদি কোনো প্রজাপতিটা ধরেন তাহলে প্রজাপতিটা দিব্যি আপনাকে বিশ্বাস করে আপনার সাথে থেকে যাবে। মেয়েরাও ঠিক তেমন।
বর্ষণের সেই ভালোবাসার আলতো ছোঁয়ার জন্যই আজ জল বর্ষণকে ছাড়তে পারছে না।এত অবহেলা তিতিক্ষার পরেও সে আজও বর্ষণের কাছে পরে আছে।


চলবে.......
[+] 6 users Like Bangla Golpo's post
Like Reply
#3

(02-03-2023, 05:31 AM)জীবন আহমেদ Wrote:  অসাধারণ আপডেট


ধন্যবাদ সাথে সাথে আর সুন্দর সুন্দর গল্প দিবো।
Like Reply
#4

(02-03-2023, 05:37 AM)কাদের Wrote:  সুন্দর শুরু

ধন্যবাদ এ-ই ভাগ সাথে থাকুন।
Like Reply
#5

(02-03-2023, 07:55 AM)chndnds Wrote:  valo laglo

ধন্যবাদ।
Like Reply
#6

(02-03-2023, 01:13 PM)ddey333 Wrote:  গল্পের পাত্র পাত্রীদের নামগুলো খুবই অভিনব এবং সুন্দর। 


ধন্যবাদ সাথে থাকুন আর ভালো হবে।
[+] 1 user Likes Bangla Golpo's post
Like Reply
#7
Shocked 

পর্ব:০৩



ক্যান্টিনে নুপুরের সাথে বসে ছিলো জল।এরই মাঝে জলের ফোনটা কেঁপে ওঠে।ব্যাগ থেকে বের করে স্ক্রিনে বর্ষণের নাম্বার দেখতে পায়।

" হ্যালো।"

" জল আমার ইমার্জেন্সি কিছু টাকা লাগবে।"

" কত?"

" বেশি না।হাজার দশেক হলেই হবে।"

" এতগুলো টাকা দিয়ে কি করবে?"

" কি করবো মানে?দরকার আছে দেখেই তো চাচ্ছি।"

অনেকটা ধমকের সুরেই বলে বর্ষণ।জল বরাবরই শান্ত স্বভাবের মেয়ে।কথা অনেকটা সময় নিয়ে ধীরে সুস্থে বলে।পরিস্থিতি যেমনই হোক না কেন!সে ধীরে সুস্থেই কথা বলবে।এইবারও তার ব্যতিক্রম হয়নি।শান্ত গলায় জল বলে,,,

" যেহেতু তুমি আমার কাছ থেকে টাকা নাও সে হিসাবে তুমি টাকা দিয়ে কি করবে বা না করবে তা জানার আমার অধিকার আছে।"

" আমার এক ফ্রেন্ড আমার কাছে টাকা ধার চেয়েছে।এই মুহুর্তে আমার হাতে টাকা নেই।নাও করতে পারছি না তাই আর কি..."

"আমার কাছে চাইলে!"

বর্ষণের কথা শেষ হওয়ার আগেই জল বলে।বর্ষণ ফোনের বিপরীত পাশ থেকে হেসে আহ্লাদী সুরে বলে,,,

" কিছু বলার আগেই বুঝে যাও তুমি।এইজন্যই তো আমি আমার জলকে এত ভালোবাসি।"

" হু।আমি টাকা গুলো তোমার একাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি।"

" লাভ ইউ।"

" হু।"

জল ফোন কেটে দেয়।নুপুর এতক্ষণ মনোযোগ দিয়ে জল বর্ষণের কথা শুনছিলো।জল ফোন রাখতেই সে বলে উঠে,,,

" ছোটলোকটা তোর কাছে টাকা চাইলো আর তুই দিয়ে দিলি?"

" হু।"

" শুধু হু হু করছিস।তোর কি মনে হয় না বর্ষণ তোকে টাকার জন্য ব্যবহার করছে?"

" প্রয়োজন তাই।মানুষ মাত্রই প্রয়োজনে প্রিয়জন বানায়।"

" তাই এভাবে গাধার মতো একটা জোচ্চোরের পেছনে টাকা ঢালবি?"

" করতে থাকি না!দেখি পানি কতদূর গড়ায়।এক মাঘে তো শীত যায় না।প্রকৃতি একটা হলেও সুযোগ আমায় দেবে।"

" ওই আশায়ই বসে থাকো তুমি।ওই হারামিটার যখন প্রয়োজন ফুরিয়ে যাবে তখন ছুঁড়ে ফেলবে তোকে।"

তাচ্ছিল্যের হাসি হাসে জল।চোখে মুখে তীব্র আত্মবিশ্বাস নিয়ে বলে,,,

" এহ!অতই সোজা নাকি?হতে পারে আর পাঁচটা মেয়ের মতো আমার মাথার ওপর সেভাবে বাবা-মায়ের ছায়া নেই।কিন্তু এই কয়েকটা বছরে আমি যা শিখেছি তা আমার বয়সী কোনো মেয়ের সেগুলো সম্পর্কে ধারণা পর্যন্ত নেই।তোরই তো নেই।কিছু হলেই ভ্যা করে কেঁদে দিস।"

" অপমান করলি?"

" অপমান না।মেয়েদের সামান্য কিছুতে চোখে পানি আসার জন্যই মানুষ মেয়েদের দুর্বল ভাবে।কেউ আমায় দুর্বল ভাবুক আমি চাই না।তাই আমি কাঁদি না।কখনো দেখেছিস আমায় কাঁদতে?"

নুপুর মাথা নাড়িয়ে না বোধক উত্তর দেয়।জল আবার বলে,,,

" তোদের মতো আর পাঁচটা মেয়ের মতো নই আমি।পরিস্থিতি আমায় শক্তিশালী করেছে।বর্ষণ যা করছে করতে দে।সময় আমারও আসবে।সুদে আসলে হিসেব মিলিয়ে নেবো।তুই শুধু দেখে যা।"

___________

বাসায় এসে জল অন্যান্যবারের মতো এইবারও দরজা খট করে লাগিয়ে দেয়।তবে এই দরজার এ পাশের চিত্রটা অনেকটাই ভিন্ন।জল এইবার কাঁদে নি।হেসেছে সে।পাগলের মতো হেসেছে।হাজারো দুঃখ-কষ্ট,অবহেলা,তাচ্ছিল্য হাসিটাকে ভুতুরে হাসি করে দিয়েছে।কোনো সাধারণ মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্য জলের এই বিষাদের হাসিই যথেষ্ট।তারপর হঠাৎ করেই চুপ হয়ে যায় জল।আকষ্মিক ভাবে দরজাটা খুলে হনহন করে রান্নাঘরে যায় জল।ফল সবজি কাটার ধারালো চাকু দিয়ে একের পর এক আঘাত করে নিজের বাম হাতে।ক্ষতস্থান দিয়ে মুহুর্তেই রক্তস্রোত বইতে লাগে।জলের সেদিকে কোনো হুশই নেই।সে একের পর এক আঘাত করে নিজেকে ক্ষতবিক্ষত করছে।রক্তস্রোত দেখে সে কেমন একটা পৈশাচিক আনন্দ পাচ্ছে।পৈশাচিক হাসি দিয়ে বলে,,,

" বিষাদগুলো রক্ত হয়ে বেরিয়ে যাক।"

এরই মধ্যে জলের কানে ওপর থেকে ফোনের রিংটোনের আওয়াজ ভেসে আসে।কে ফোন করতে পারে।বর্ষণ?কিন্তু জল তো বর্ষণের একাউন্টে টাকা ট্রান্সফার করেছে!ওর তো ফোন দেওয়ার কথা নয়!নুপুর তো এখন টিউশনে গেছে।তাই নুপুরের কোনো প্রশ্নই আসে না।মা?মাকে না জল বলে দিয়েছে ফোন কম দিতে!কে কল দিতে পারে?
দৌড়ে ওপরে যায় জল।হাত বেয়ে টপটপ রক্ত মেঝে,সিঁড়িতে পরতে লাগে।এদের ভবিষ্যৎ অতীতের আর পাঁচটা রক্তবিন্দুর মতো।একসময় এরা অবহেলায় মেঝেতে কালো বর্ণ ধারণ করে শুকিয়ে যাবে।

জল গিয়ে দেখে তার বাবা ফোন করেছে।বিরক্তি নিয়ে জল কলটা কেটে দেয়।জলের বাবা আবার ফোন করে।তিন চার বার কাটার পর জল কল রিসিভ করে।

" কেমন আছো?"

" হু,ভালো।তুমি কেমন আছো?"

" মেয়ে থাকে অন্য জায়গায়।তাও একা।বাবা হয়ে কি করে ভালো থাকতে পারি?"

জল কি করবে ভেবে পায় না। দীর্ঘশ্বাস ফেলে।জলের বাবাই এই পরিস্থিতির জন্য দায়ী।তিনি যদি ওই মহিলাকে প্রশ্রয় না দিতেন তাহলে ওদের সুখের সংসারটা এভাবে ভেঙে যেত না।জলের জীবনটাও সুন্দর হতো।সে এভাবে একা হয়ে যেত না।

" তুমি কি আমার ওপর রেগে আছো জল?"

" রাগের কোনো প্রশ্নই আসে না বাবা।আর আসলেও।রাগ করার আমি কে?

তীব্র অভিমান নিয়ে বলে জল।জলের বাবার বুঝতে বাকী রইলো না মেয়ের তার প্রতি জমেছে এক আকাশ অভিমান।ফোনে ওপাশ থেকে তিনি দীর্ঘশ্বাস ফেলেন।

" অনেক দিন হলো তোমায় দেখি না।"

" ছোটবেলায় তোমার আর মায়ের সাথে আমার অনেক ছবি আছে।ওগুলোই দেখো।"

" তখনকার জল আর এখনকার জলের মধ্যে আকাশ পাতাল তফাৎ।"

" পরিস্থিতি করে দিয়েছে।"

" বাসায় আসবে?সেই সাড়ে তিনবছর আগে সেই যে বেরিয়েছিলে আর আসলে না।"

" ওই বাড়িটা আমার সুন্দর অতীত।সুন্দর সুন্দর স্মৃতি আছে বাড়িটাতে।যা বর্তমানে আমাকে খুব যন্ত্রণা দেয়।অতীতে ফিরে যেতে চাই না।"

" রিকোয়েস্ট করছি আমি তোমায়।"

" সম্ভব না।তাছাড়া আমি গেলে তোমার নতুন স্ত্রী আমায় নিয়ে রাগারাগি করতে পারে।"

" নতুন স্ত্রী?সে তোমার মা হয় জল।"

" মা তাকে আমি কখনো বলি নি।আর বলবোও না।পৃথিবীতে কারও কোনো দ্বিতীয় মা থাকে না।আর তিনি আমার মা হবেন কিভাবে?না তিনি আমায় বড় করেছেন আর না গর্ভে ধারণ করেছেন।উলটো আমার এই দূরে থাকার জন্য তিনিই দায়ী।রাখছি।ভালো থাকবেন।আল্লাহ হাফেজ।"

বাবাকে কিছু বলার সুযোগ না দিয়েই জল ফোন কেটে দেয়।হাতের দিকে তাকিয়ে দেখে কাটা স্থানে রক্তগুলো অনাদরে জমাট বেঁধেছে।জল ক্ষতস্থানটা পরিষ্কার করে হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে নেয়।
জলের মন কেন যেন বলছে টাকাগুলো বর্ষণ মিথ্যা কথা বলে নিয়েছে।ফেসবুকে ঢুকে আদিবার আইডিতে ঢোকে জল।স্টোরিতে ক্লিক করতেই দুইজনের কাটানো কিছু মুহুর্তের স্থির চিত্র আসে জলের সামনে।আশপাশ দেখে মনে হচ্ছে এটা বসুন্ধরা শপিং কমপ্লেক্স।ডে তে ক্যাপশন দেওয়া  "Shopping with my love"
এইজন্যই হয়তো বর্ষণ জলের থেকে এত গুলো টাকা নিলো।বর্ষণ জলের টাকায় বিলাসবহুল বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে অন্য মেয়েকে নিয়ে শপিং করে এদিকে জল নিজের যাবতীয় কেনাকাটা নিউমার্কেট থেকে করে।করতে থাকুক বর্ষণ।যত পারে করুক।সময় জলেরও আসবে।তখন এর থেকে হাজারগুণ যন্ত্রণা জল বর্ষণকে ফিরিয়ে দিবে।



চলব.....
[+] 1 user Likes Bangla Golpo's post
Like Reply
#8

পর্ব:০৪



গতকাল জলের বড় মামা ফোন করেছিলো।তারা নাকি জলের মায়ের বিয়ে ঠিক করেছে।আজই বিয়ে।জলকে তারা যেতে বলেছে।ব্যাপারটা জলের কাছে খুব হাস্যকর লাগলো।না জানিয়ে তারা এতবড় সিদ্ধান্ত নিয়েছে।শেষ মুহুর্তে তারা জলকে তাতে যেতে বলছে।ক্লাস শেষে জল মামাদের বাসায় যায়।গিয়ে দেখে ড্রয়িংরুমে কিছু মানুষ জন বসে আছে।এরা জলের মায়ের বিয়ের বরপক্ষ হবে হয়তো।জল তাদের উপেক্ষা করেই তাদের সামনে দিয়ে হনহনিয়ে মায়ের ঘরে চলে যায়।দেখে মামীরা জলের মাকে সাজাচ্ছে।আকাশি রঙের একটা জামদানী শাড়ি পরেছে জলের মা।অসম্ভব সুন্দর লাগছে তাকে।যদিও মায়েরা সব সময় সুন্দর। তবে আজ জলের মাকে এক অন্যরকম সুন্দর লাগছে।জলকে দেখে পরীর মা মানে জলের ছোট মামী বলে উঠে,,,

" জল এসেছো?"

জল কৃত্রিম হাসি দিয়ে বলে,,,

" হু।"

" তা মুখ এমন শুকনো কেন?"

" ক্লাস করে সরাসরি এলাম তো।তাই চোখে মুখে ক্লান্তির ছাপটা একটু বেশিইই।"

" ফ্রেশ হয়ে আসো যাও।"

" নাহ,থাক।আমি এভাবেই ঠিক আছি।"

" মায়ের বিয়ে কেউ এভাবে খায়?ক'জনেরই বা ভাগ্য হয় এভাবে মায়ের বিয়ে খাওয়ার।"

কথাটা একপ্রকার টিটকারি দিয়েই বললেন ছোট মামী।জল অপমানিত বোধ করলো।জলের মন চাচ্ছিলো সেই মুহুর্তেই সেখান থেকে চলে আসতে।কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে জল মনের বিরুদ্ধে কাজ করে।ছোট বেলা থেকে জল দেখে আসছে জলের জন্য ওর মা অনেক স্যাক্রিফাইস করেছেন।স্বামীর অত্যাচার সহ্য করে সেখানে পরে থাকার মুল কারণ ছিলো ছোট্ট জল।কিন্তু অত্যাচার যখন সহ্য ক্ষমতার বাইরে চলে যায় তখন জলের মা চলে আসেন সেখান থেকে।ততদিনে ছোট্ট জলটাও অনেক বড় হয়ে গিয়েছিলো।জলের মা জলকে নিজের কাছেই রাখতে চেয়েছিলেন কিন্তু স্বামীর সাথে তাতে পেরে ওঠেন না।আর তাছাড়াও জলের মামারাও জলকে নিয়ে ততটা আগ্রহ দেখাচ্ছিলো না।মায়ের সাথে মামাবাড়িতে থাকলে জলের কষ্ট হতে পারে।তাই জলকে ওর বাবার কাছেই রেখে আসেন জলের মা।
জল অপলক দৃষ্টিতে ওর মায়ের দিকে তাকিয়ে আছে।খুব করে তার মায়ের মুখ থেকে শুনতে ইচ্ছে করছে যে আদোও জলের মায়ের এই বিয়েতে মত আছে কিনা!কেন যেন জলের মন বলছে জলের মায়ের এই বিয়েতে মত নেই।বিধাতা মেয়েদের একটা বিশেষ গুণ দিয়েছেন।তা হলো আন্দাজ। বন্ধুকের গুলি মিস যেতে পারে কিন্তু মেয়েদের আন্দাজ কখনো ভুল হয় না।

" মামী যদি কিছু মনে না করেন!আমি কি মায়ের সাথে আলাদা কিছু কথা বলতে পারি?"

বড় মামীকে বলে জল।মামী ভেঙচি কেটে বলেন,,,

" হুহ!কিসের কথা যা আমাদের সামনে বলা যাবে না?যা বলার আমাদের সামনেই বলবে।আমাদের অনুপস্থিতিতে মাকে কি না কি বলে কান ভাঙাবে আর শেষমেশ উনি বিয়েটাই না ভেস্তে দেন!" 

জল উত্তর পেয়ে গেছে।বড় মামীর টিটকারি মেশানো কথায় জল উত্তর পেয়ে গেছে। সংকীর্ণ কন্ঠে বলে,,,

" মা তোমার যদি এই বিয়েতে মত না থাকে আমায় বলতে পারো।আমি তোমায় নিয়ে যাবো।থাকতে হবে না উনাদের কাছে বোঝা হয়ে।"

জল মায়ের থেকে হ্যাঁ বোধক উত্তর আশা করেছিলো।কিন্তু তার বিপরীতটা হয়েছে।জলের মা চুপ।তিনি কোনো কথা বলেন নি।সাজানো শেষ হলে মামীরা মাকে নিয়ে যায়।জল মায়ের ঘরেই থ মেরে দাঁড়িয়ে থাকে।বিয়ে পড়ানো হয়ে গেলে ছোট মামী জলকে ডেকে ড্রয়িংরুমে নিয়ে যান।

" আপনাদের আগেই বলেছি আমার বোনের আগের পক্ষে একটা মেয়ে আছে।এই সেই মেয়ে।জল।"

বরপক্ষকে উদ্দেশ্য করে কথাটা বলেন বড় মামা।বড় মামার কথা শুনে বরপক্ষ লোকজন মুচকী হাসে।জলকে উদ্দেশ্য করে পাঞ্জাবি পরা লোকটাকে ইঙ্গিত দিয়ে বড় মামা বলেন,,,

" জল ইনি তোমার নতুন বাবা।"

বাবা?মানে বাবা-মা যাকে দ্বিতীয় বিয়ে করবে সেই মা-বাবা হয়ে যাবে?মা-বাবা হওয়া কি এতই সোজা?দায়িত্ব লাগে,স্যাক্রিফাইস লাগে বাবা-মা হতে গেলে।জলের এই মুহুর্তে রাগে মাথায় রক্ত চড়ে যাচ্ছে।রাগে হাত দুটো মুষ্টিবদ্ধ করে মাটির দিকে তাকায় জল।সে চায় না এখানে কোনো সিনক্রিয়েট হোক।লোকটা তখনও জলের সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে আছে।

" কি হলো জল?"

" কিছু না।"

ছোট মামার কথার জবাবে বলে জল।বড় মামা জলকে উদ্দেশ্য করে আবার বলে,,,

" কি হলো নতুন বাবাকে সালাম দে।"

" What the hell!নতুন বাবা?কিসের নতুন বাবা?উনি না আমায় জন্ম দিয়েছেন আর না আমার ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন।বাবা হতে গেলে দায়িত্ব পালন করা লাগে।বাবা ডাকটা অনেক মূল্যবান। এত সহজে বাবা ডাক শোনা যায় না।"

" খুব তো বড় বড় কথা বললি।তাহলে কে তোর বাবা?ওই জানোয়ার জাবেদ চৌধুরী?"

" How dare you call my father জানোয়ার?সে আমার বাবা।ভালো হোক খারাপ হোক সে আমার বাবা।তাকে এভাবে বাইরের মানুষের সামনে ছোট করার কোনো অধিকার নেই আপনাদের।সে না আপনাদের খায় আর না আপনাদের পরে।"

দাঁতে দাঁত চেপে বড় মামার কথার জবাবে এভাবে অনর্গল কড়া কথা শুনিয়ে দেয় জল।জলের এ হেন আচরণে বড় মামা বেশ অনেকটাই রেগে যায়।চোখে,মুখে,কন্ঠে তীব্র রাগ নিয়ে বলেন,,

" আমার বোনের জীবনটা তো তোমার বাবাই নষ্ট করেছে।"

" that was your mistake...!টাকা দেখে বোনের বিয়ে দিয়েছিলেন কেন?টাকা আছে মানেই বোন সুখী হবে?কেন?বিয়ের আগে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন নি ছেলেটা ভালো কি না?এইবারও তো মনে হয় সেই একই কাজ করলেন।আমার মায়ের গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে! শ্মশান বানিয়ে দেবো আমি। বলে দিলাম।"

" বাপের মতোই অমানুষ হয়েছে।'

বড় মামীর কথা যেন জলের ক্রোধের আগুনে ঘি ঢালার মতো।অনর্গল কথা গুলো বলে বেরিয়ে আসছিলো জল।বড় মামীর কথা শুনে জল রাগে চোখ উল্টিয়ে ফেলে।রাগে কাঁপা কাঁপা গলায় বলে,,,

" আগেই বলেছি আমি বা আমার বাবা কেউ ই আপনাদের খাই না পরিও না।তাই আমাদের নিয়ে কোনো নেগেটিভ কিংবা পজেটিভ কমেন্ট করার কোনো রাইট আপনাদের নেই।আর অন্যকে নিয়ে নেগেটিভ কমেন্ট করার আগে নিজেদের দিকে তাকান।নিজেরা যদি মানুষ হতেনই।তাহলে আমার নানা-নানুকে এভাবে অবহেলায় দুনিয়া ছাড়তে হতো না।ছোট মামীর তো বাবা অনেক আগেই মারা গেছেন।নানা নিজে পড়াশোনা করিয়ে জমি বিক্রি করে ঘুষ দিয়ে ছোট মামীকে চাকরিতে ঢুকিয়ে দিয়েছিলো আর শেষে ছোট মামী এভাবে তার প্রতিদান দিলেন......."

জল থেমে যায়।কিছু কথা অপ্রকাশিতই থাক।আর জল যদি বাইরের মানুষের সামনে মামা-মামীদের ছোট করে তাহলে জল আর তাদের মধ্যে পার্থক্যটা কি থাকে?সবাই তখন মাথানিচু করে দাঁড়িয়ে আছে।জল আর পিছন ফিরে না তাকিয়ে বেরিয়ে যায়। জলের আপনজনের নামে কেউ কিছু বলুক বিষয়টা জলের মোটেও পছন্দ না।সে যতই খারাপ হোক!তার নামে কোনো মানুষ খারাপ কিছু বললে জলের ইচ্ছে করে সেই মানুষটাকে জ্যান্ত পুতে ফেলতে।যা এই মুহুর্তে মামা-মামীদের করতে ইচ্ছে করছে।



চলবে........
[+] 3 users Like Bangla Golpo's post
Like Reply
#9

 পর্ব:০৫





ইদানীং জল খুব একাকিত্বে আছে।যদিও একাকিত্ব তার নিত্যসঙ্গী। তবে ইদানীং তা ভয়াবহ রূপ ধারণ করেছে।বর্ষণকে সে ফোন দেয়।সাথে সাথে বর্ষণ কল রিসিভ করে।

" বিজি আছো?"

" তোমার জন্য আমি সব সময় ফ্রী প্রিয়তমা।"

" বিকালে একটু সময় দিতে পারবে আমায়?ঘুরতাম একটু তোমার সাথে।"

জলের কথায় বর্ষণ অবাক হয়ে যায়।হঠাৎ করে কি হলো মেয়েটার?যে কিনা বর্ষণের সাথে এতদিনের সম্পর্কে হাতে গুনে দু একবার ঘুরতে গেছে সে কিনা আজ নিজে থেকে যেতে চাইছে বর্ষণের সাথে ঘুরতে!

" জল তুমি সত্যি বলছো?"

" হু।আসবে তুমি?"

" কেন আসবো না?কোথায় ঘুরবে বলো।"

" তেমন কোথাও না।পার্কে তোমার সাথে বসে গল্প করবো।যেমনটা সিনেমা, নাটকে হয়।আমি পার্কে বসে তোমার জন্য অপেক্ষা করবো তুমি লাল গোলাপ নিয়ে আমার সামনে হাজির হবে।মনে থাকবে?"

" তুমি মুখ ফুটে এই প্রথম আমার কাছে কিছু চাইলে।মনে থাকবে না মানে?অবশ্যই মনে থাকবে।"

" আচ্ছা তাহলে রাখছি।বিকালে দেখা হবে।"

" আচ্ছা।আল্লাহ হাফেজ।"

"আল্লাহ হাফেজ।"

জল ফোন কেটে দেয়।ইদানীং এই একাকিত্বের সময়ে জলের মায়ের কথাও খুব মনে পড়ছে।মায়ের কোলে মাথা রেখে প্রাণ ভরে কাঁদতে পারলে জল শান্তি পেতো।দীর্ঘদিন হলো জল মায়ের সাথে যোগাযোগ করেনি।এমনকি কারও সাথে যোগাযোগ করেনি সে।দুটো মাস সে সম্পুর্ন নিজেকে ঘর বন্দি করে রেখেছিলো।মাঝখানে কয়েকটা পরীক্ষা ছিলো।ওই পরীক্ষার কারণে শুধু ক্যাম্পাসে গিয়েছিলো জল।তাও লোকচক্ষুর আড়াল হয়ে।পরীক্ষা শুরু হওয়ার দশ মিনিট আগে সে এক্সাম হলে ঢুকেছে।পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই সে চলে এসেছে।আজ হঠাৎ করেই জলের ঘুরতে মন চাইলো।তাছাড়া বর্ষণের সাথেও জলের দরকারি কিছু কথা আছে।তাই সে বর্ষণকেও আসতে বললো।এক ঢিলে দুই পাখি।

বহুদিন পর আজ জল জলের বাবার বাসায় যাচ্ছে।মায়ের শাড়ি নিতে।কে জানে!মহিলাটা আবার সব কিছুর সাথে জলের মায়ের শাড়ি,গয়নাগাটিতেও ভাগ বসিয়েছে কিনা!

কলিংবেলের আওয়াজ শুনে দৌড়ে দরজা খুলতে যান জাবেদ সাহেবের দ্বিতীয় স্ত্রী।দরজা খুলে তিনি যাকে দেখতে পান তার জন্য সে মোটেও প্রস্তুত ছিলেন না।জলও প্রস্তুত ছিলো না তাদের মুখোমুখির জন্য।সে ভেবেছিলো কোনো কাজের লোক হয়তো দরজা খুলে দেবে।

" কেমন আছো জল?"

" জ্বী ভালো।আপনি কেমন আছেন?"

" ভালো।হঠাৎ করে এতদিন পর আসলে যে!"

" কেন?বিরক্ত করে ফেললাম?"

" না না,তোমার বাড়ি তুমি যখন খুশী আসতে পারো।"

চাপা হাসি দিয়ে বলেন জাবেদ সাহেবের দ্বিতীয় স্ত্রী।জল বিষন্ন মুখ নিয়ে গম্ভীর গলায় বলে,,,

" ছিলো।এখন আর নেই।এখন এটা আপনার বাড়ি।"

" এভাবে বলে কেউ?তুমি বসো।আমি তোমার বাবাকে ডেকে দিচ্ছি।"

" থাক।তার আর দরকার নেই।আমি একটা দরকারে এসেছি।হয়ে গেলে চলে যাবো।"

কথাটা বলে জল হনহনিয়ে ওপরের ঘরে চলে যায়।জাবেদ সাহেব তখন বাসায়ই ছিলেন।পাশে ঘরে শব্দ পেয়ে তিনি চিৎকার করে দ্বিতীয় স্ত্রীকে ডাক দেন,,,

" ফিরোজা!পাশের ঘরে কে?আমি বলেছি না ওটা জলের ঘর।ওই ঘরে জল ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না।"

ফিরোজা বেগম ওপরে ওঠে স্বামীর ঘরে আসেন।মুচকী হেসে বলে,,,

" তোমার জল এসেছে।"

স্ত্রীর কথা শুনে মুহুর্তেই জাবেদ চৌধুরীর চোখ অশ্রুসিক্ত হয়ে যায়।এভাবে হুট করে জল আসবে তিনি কল্পনাও করেননি।ঘরে গিয়ে দেখেন জল আসবাবপত্র থেকে চাদর সরাতে ব্যস্ত।দীর্ঘদিন এক অবস্থায় পরে থাকায় বেশ মোটা স্তরের ধুলো পরেছে চাদরের ওপর।কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ধুলা-বালি চাদর ভেদ করে আসবাবপত্রেও জমেছে কিছুটা।চাদর সরাতেই ধুলোবালি উড়ে নাক মুখে ঢোকে জলের কাশি শুরু হয়।কাশতে কাশতে বলে,

" এই ঘরে কেউ ঢুকেনি?"

" নাহ।তিনবছর ধরে এভাবেই আছে ঘর।"

জল এটা বেশ আগেই বুঝতে পেরেছিলো।দীর্ঘদিন বাইরের আলো-বাতাসের সংস্পর্শ না পাওয়ার বদ্ধ ঘরের ভেতর একপ্রকার গ্যাস জমা হয়েছিলো।দরজা খুলতেই জল তা টের পেয়েছিলো।

" হঠাৎ করে এতদিন পর!"

" দরকারে এসেছি।ডিস্টার্ব করার জন্য সরি।দরকার হয়ে গেলেই চলে যাবো।"

জাবেদ সাহেব বুঝতে পারেন মেয়েটা এখনো রাগ অভিমান পুষিয়ে রেখেছে।তিনি অপরাধবোধ অনুভব করেন।দীর্ঘশ্বাস ফেলে বলেন,,,

" কি দরকার?"

" মায়ের কিছু শাড়ি নিতে এসেছিলাম।"

" শাড়ি নিবে?ভালো আছেই কি না!কাপড় তো রোদে দিতে হয়।"

জলের কথার পিঠে কথাটা বলেন ফিরোজা বেগম।জল থেমে গিয়ে খানিকটা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকায়।জাবেদ সাহেব স্ত্রীকে ইশারা দেন এখান থেকে চলে যাওয়ার।ফিরোজা বেগম স্বামীর ইশারায় সেখান থেকে বেরিয়ে রান্নাঘরে চলে যান।

" খালাম্মা কেডা আইছে?"

রান্নাঘরে গিয়েই বুয়ার আকস্মিক প্রশ্নের সম্মুখীন হন ফিরোজা বেগম।কেবিনেট থেকে সুজির কৌটা বের করতে করতে বলেন,,,

" তোমার খালুর মেয়ে জল।"

" অহ!ওই পাগুন্নিডা?আমার বইনেই তো গেছাল ওইডার লগে থাকবার!কিবা জানি করে ছেমরিডা!কারও লগে কোনো কথাবার্তা কয় না।ওই খালি পড়বার লাইগা বাইরে যাইতো।আর সারাডা দিন ওই নিজের ঘরে বইয়া থাকতো চুপচাপ।রাইত হইলে মাঝে মাঝে চিক্কির(চিৎকার করে কাঁদা)পারতো আবার হাসতো।আপনেই কন খালাম্মা!সুস্থ মানুষে কি এইন্না করে?মাইয়াডা পুরাই পাগলায় গেছে।খালুরে পাবনার ডাক্তার দেহাবার কইয়েন।"

" তোমার এগুলো নিয়ে না ভাবলেও চলবে।নিজের কাজ করো।"

অনেকটা কড়া গলায়ই কথাটা বলেন ফিরোজা বেগম।বুয়া মুখ গোমড়া করে কাজ করতে লাগে।

জাবেদ সাহেব আজকে প্রাণ ভরে মেয়েটাকে দেখছে।কতদিন পর মেয়েকে কাছে পেলেন।জল একেরপর এক শাড়ি গায়ে জড়িয়ে ট্রায়াল দিচ্ছে। কোনটাতে ওকে মানায় সুন্দর।জাবেদ সাহেব মনের অজান্তেই জলকে বলে ফেলেন,,,

" লাল কালো টাঙ্গাইলা শাড়িটাতে তোমাকে মানাবে অনেক।"

জল বেগুনি সিল্কের শাড়িটা রাখতে রাখতে কিঞ্চিৎ সন্দিহান দৃষ্টিতে তার দিকে তাকায়।জাবেদ সাহেব মেয়ের তাকানোতে খানিকটা ভরকে যান।লাল পাড়ের কালো টাংগাইলা শাড়িটাকে আলাদা করে রেখে জল বাকি শাড়িগুলো আলমারিতে তোলে।জাবেদ সাহেব দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলেন।জল তার পাশ দিয়ে বেরিয়ে নিচে যায়।নিচে গিয়ে ঝাড়ু নিয়ে আসে।যতটুক পারে জল আজ ঘরটাকে পরিষ্কার করবে।মেয়েকে কাজ করতে দেখে জাবেদ সাহেব বলেন,,,

" একা পারবে?বুয়াকে ডেকে দিই?"

" তার আর প্রয়োজন হবে না।আমি একাই পারবো।আর তুমি জানো।অন্যের করে দেওয়া কাজ আমার পছন্দ না।"

" বড় হয়ে গেছো।"

" সে অনেক আগেই।পরিস্থিতির চাপে।"

" শুনলাম তোমার মা নাকি আবার বিয়ে করেছে?"

" তুমি বিয়ে করতে পারলে মা কেন বিয়ে করতে পারবে না।মানুষ সামাজিক জীব।একা থাকা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়।"

" তাহলে তুমি একা আছো কেন?"

" একা কই?আমার সঙ্গী আমি নিজেই।আমি একা নই।"

এরইমধ্যে রান্নাঘর থেকে ফিরোজা বেগমের ডাক আসে।তিনি জলের জন্য পাটি সাপটা পিঠা বানিয়েছেন।জাবেদ সাহেবের কাছে তিনি শুনেছেন জল পাটি সাপটা পিঠা, পায়েস খেতে খুব ভালোবাসে।ফিরোজা বেগম মানুষ হিসাবে অতটাও খারাপ না।শুধু তার জন্য জলের মাকে কষ্ট পেতে হয়েছে বলে জল তাকে ঘৃণা করে।এমনিতে ফিরোজা বেগম জলকে নিজের মেয়ের মতোই দেখেন।




চলবে............
[+] 1 user Likes Bangla Golpo's post
Like Reply
#10

পর্ব:৬





জল আর পাঁচটা সাধারণ মেয়ের মতো নয়।অন্য মেয়ে যেমন কোনো বিশেষ কারণ ছাড়াই সেজে আয়নায় নিজেকে দেখে।বিভিন্ন রঙঢঙ করে ছবি তুলে।জল তেমন নয়।জীবনে এই প্রথমবার জল নিজে একা সাজলো।ঠোঁটে লিপস্টিক দিতে গিয়ে জলের ছোট বেলার কথা মনে পড়ে যায়।ছোট বেলায় কোথাও যাওয়ার আগে জলের মা জলকে লিপস্টিক পরিয়ে আর কালো টিপ দিয়ে সাজিয়ে দিতো।তখন জলের জীবন অনেক সুন্দর ছিলো।ছোট্ট সংসারে কোনো অশান্তির ছায়া ছিলো না।কিন্তু বড় হওয়ার সাথে সাথে সব পালটে যায়।বাবা-মার মধ্যে দাম্পত্য কলহ,বিচ্ছেদ,জলের একা হয়ে যাওয়া,বর্ষণের সাথে পরিচয়,ওর ভালোবাসার অভিনয়।এত এলোমেলো তো হওয়ার কথা ছিলো না জলের জীবনের!কেন ভাগ্য এত নির্মম হলো জলের প্রতি?
জল দীর্ঘশ্বাস ফেলে।কাঁপা কাঁপা হাতে কাজলের মাথা খোলে জল।এই প্রথম জল চোখে কাজল দেবে।ভয় করছে তার।আগে কখনো এই জিনিসটা ব্যবহার করা হয় নি তো!কাঁপা কাঁপা হাতে চোখে কাজল দিতে লাগে জল।অদক্ষ হাত হওয়ায় বেশ কয়েকবার চোখে খোঁচা লাগে জলের।শাড়ির আঁচল দিয়ে আলতো করে জল চোখ মুছে। সাজা হয়ে গেলে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকায় জল।কি যেন মিসিং!হ্যাঁ,টিপ নেই।শুধুমাত্র একটা টিপ বাঙালি নারীদের সাজে পরিপূর্ণতা এনে দেয়।বিশেষ করে শাড়ির সাথে!কিন্তু জলের কাছে তো টিপ নেই!কাজল দিয়ে কপালে ভ্রু জোড়ার মাঝখানে ছোট্ট বিন্দু আঁকে জল।ব্যস!এই বার জলের সাজ পরিপূর্ণ।

বের হতে হতে জল বর্ষণকে ফোন দেয়।

" বর্ষণ তুমি আসছো তো?"

" জল তুমি মুখ ফুটে আমার কাছে আবদারটা করেছো।আমি না এসে থাকতে পারি?"

" আচ্ছা আমি বের হয়েছি।তুমি আসো।"

জল ফোন কেটে দেয়।একটা রিক্সা ঠিক করে গন্তব্যের দিকে রওনা দেয়।কিন্তু মাঝ রাস্তায় জ্যাম জলের পুরো মেজাজটাই বিগড়ে দেয়।ঢাকাবাসী মনে হয় জীবনের অর্ধেক সময় এই জ্যামে বসেই কাটিয়ে দেয়।জ্যামে বসে অলস সময় পাড় করতে জল বর্ষণের ইনবক্সে ঢুকে।পুরোনো চ্যাট গুলো পড়তে লাগে।তখন কত মায়া,টান,গুরুত্ব,ভালোবাসা ছিলো।আর এখন!সব অভিনয়।সত্যিই!সম্পর্ক পুরনো হয়ে গেলে রাতে মাথাব্যথা হয়,ক্যারিয়ার নিয়ে চিন্তা হয়,মুড সুইং হয়,গুরুত্ব,মায়া,টান সব কমে যায়।কেউ তখন নতুনে মজে।আবার কেউ পুরোনো স্মৃতিটাকেই আগলে ধরেই একসাথে বাঁচতে চায়।তখন একসাথে থাকাটা খুব যন্ত্রণাদায়ক হয়ে যায়।থাকে শুধু ফর্মালিটির জন্য খোঁজ খবর নেওয়া।
পার্কে গিয়ে দেখে জল বর্ষণ আগে থেকেই সেখানে জলের জন্য অপেক্ষা করছে।জল আসতেই বর্ষণ জলের কথা মতো লাল গোলাপ দেয়।এতবছরের সম্পর্কে আজ বর্ষণ প্রথম জলের চোখে মুখে খুশীর ছাপ দেখতে পেলো।তবে জলকে আজ কেন যেন অস্বাভাবিক লাগছে বর্ষণের।অস্বাভাবিক লাগবে না ই ই বা কেন?দীর্ঘদিনের সম্পর্কে জলকে বর্ষণ কখনো হাসতে দেখেনি,সাজতে দেখেনি।আজ হঠাৎ এভাবে জলকে সাজতে আর হাসতে দেখে বর্ষণের কাছে অস্বাভাবিক লাগাটাই স্বাভাবিক।তার মধ্যে হাসিটা যদি হয় মাত্রাতিরিক্ত আর অস্বাভাবিক!কেন যেন জলকে বর্ষণের বদ্ধ উন্মাদ মনে হচ্ছে।কোনো কারণ ছাড়াই হাসছে আজ জল।প্রচুর হাসছে।যেন দীর্ঘদিনের জমিয়ে রাখা হাসি আজ একবারে প্রকাশ করছে। তারপর হঠাৎ করেই সে বর্ষণের দিকে নিষ্পাপ চাহনিতে তাকায়।শান্ত গলায় বলে,,,

" আচ্ছাহ, বললে না আমায় আজ কেমন লাগছে।"

বর্ষণ আরও ঘাবড়ে যায়।জলের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে সে।শুকনো মুখে কৃত্রিম হাসি দিয়ে বলে,,

" তুমি তো সবসময় সুন্দর।তবে আজ তোমায় অন্যরকম সুন্দর লাগছে।ভয়ংকর সুন্দর।"

জল বর্ষণের কথা শুনে কিছুক্ষণ বর্ষণের দিকে তাকিয়ে থাকে।সেই চাহনিতে।নিষ্পাপ চাহনি।বর্ষণের আতঙ্ক,ভয় তীব্রতর হতে থাকে জলের এমন আচরণে।তারপর হঠাৎ করেই জল ফিক করে হেসে দেয়।কেমন সাইকোদের মতো আচরণ করছে জল।বর্ষণ কাঁপা কন্ঠে জলকে বলে,,,

" জল! Are you ok?"

" yea! I'm totally fine..."

কথাটা বলে আবার হেসে দেয় জল।বর্ষণ বেকুবের মতো জলের পানে চেয়ে থাকে।ইতিমধ্যে সন্ধ্যা নামতে শুরু করেছে।নিস্তব্ধ জায়গায় জলের আচরণ ভুতুরে পরিবেশের সৃষ্টি করেছে।তার মধ্যে আজ অমাবস্যা।জল বর্ষণের কাছে এক অদ্ভুত আবদার করে বসে।তার নাকি অনেক দিনের ইচ্ছে বর্ষণের সাথে সে অমাবস্যার রাতে হাঁটবে।বাঙালি প্রেমিকারা সাধারণত প্রেমিকার সাথে পূর্ণাঙ্গ চাঁদ উপভোগ করার আবদার করে।কিন্তু জলের আবদারটা বেশ অনেকটাই ভিন্ন।বর্ষণ শুকনো ঢোক গিলে বলে,,,

" বেশ তো!চলো তোমায় হেঁটে হেঁটে বাসায় পৌছে দিই।তোমার ইচ্ছেও পুরণ হলো আমার ইচ্ছেও পুরণ হলো।"

" তোমার ইচ্ছে?কি তোমার ইচ্ছে?"

" তোমার বাড়ি দেখার।"

" সম্ভব না।"

" কেন?"

" আমি বলছি তাই।দ্বিতীয় কোনো প্রশ্ন করবে না প্লিজ।"

বর্ষণ চুপ হয়ে যায়।কিছুক্ষণ চুপ থেকে বর্ষণ জলকে বলে,,,

" আচ্ছা জল তোমার ভয় করছে না?"

" ভয় করবে কেন?"

" নিরিবিলি জায়গায় বসে আছো।তারমধ্যে অমাবস্যার রাত।আশে পাশে কোনো প্রাণী নেই।"

" নিরিবিলিও কথা বলে।আর কে বলছে প্রাণী নেই।পেছনে দেখো।"

জলের কথায় বর্ষণ পিছন ফিরে তাকায়।এক জোড়া উজ্জ্বল চোখ দেখতে পায় সে।আকস্মিক ভাবে দেখায় বেশ ভয় পেয়ে যায় বর্ষণ।ভয়ে লাফ দিয়ে কিছুটা সরে বসে বর্ষণ।জল হাসতে হাসতে বলে,,

" ভয় পাওয়ার কি হলো?ওটা তো একটা বিড়াল।"

কথাটা বলে জল গিয়ে বিড়ালটাকে পরম যত্নে কোলে তুলে নেয়।বিড়ালটা সম্পুর্ন কালো বর্ণের।গ্রাম বাংলার মানুষেরা বলে কালো বিড়াল নাকি অশুভ।বর্ষণ জলকে বলে,,,

" জল কালো বিড়াল বলে খুব একটা সুবিধার না।এটা অশুভ। "

" কে বলেছে?"

" মানুষ জন তাই বললাম।"

" মানুষজন তো কত কিছুই বলে।সঠিক কয়টা?আমি মনে করি মানুষই অশুভ।যদিও মানুষ সৃষ্টির সেরা জীব।তাই বলে এমন ভাবে পৃথিবীতে নিজেদের রাজত্ব বিস্তারের চেষ্টা করছে যেন পৃথিবীটা মানুষের একার।অন্য কারও বাঁচার অধিকার নেই পৃথিবীতে।অথচ সৃষ্টিকর্তা কোনো কিছু বিনা কারণে বা প্রয়োজনে সৃষ্টি করেননি।"

জলের কথায় যুক্তি আছে।পৃথিবীতে আজ মানুষই ভয়ংকর অশুভ প্রাণী।মানুষের জন্যই আজ পৃথিবীতে অনেক প্রাণীর অস্তিত্ব বিলীন।বৈশিক উষ্ণায়ন বৃদ্ধিরও একটি বড় কারণ মানুষ ও তার কর্মকাণ্ড।বর্ষণ চুপ করে বসে থাকে।জল বিড়ালটাকে তখনও আদর করতে ব্যস্ত।

" আচ্ছা বর্ষণ!আমায় বিয়ে করবে কবে তুমি?"

জলের আকস্মিক প্রশ্নে বর্ষণ চমকে যায়।নিজেকে কিছুটা সামলে নিয়ে বলে,,,

" এইতো।মাস্টার্সটা কমপ্লিট হলে কোনো একটা ছোটখাটো চাকরি পেলেই তোমায় বিয়ে করবো।"

" সত্যি বলছো তো?আমি আবার প্রায়ই স্বপ্নে দেখি তুমি অন্য মেয়ের সাথে।"

" স্বপ্ন তো স্বপ্নই।বাস্তবে কোনো মিল নেই এর।"

" আমি কিন্তু তোমায় আগেই বলেছি বর্ষণ।তুমি ছাড়া আমি একা।এই বিশাল পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নেই।সবার মতো আমায় ঠকিয়ো না তুমি বর্ষণ।"

জলের করুণ কন্ঠে কথা গুলো শুনে বর্ষণের জলের প্রতি নতুন করে মায়া জন্মাতে থাকে।অনুসূচনা জাগে মনের ভিতর।নিজেকে পৃথিবীর সবচে নিকৃষ্ট মানুষ মনে হয় বর্ষণের।কত ভাবেই না সে জলকে ব্যবহার করেছে।ঠকিয়েছে।ব্যবহার করেছে,ঠকিয়েছে বললে ভুল হবে।সে এখনো জলকে ব্যবহার করে যাচ্ছে, ঠকিয়ে যাচ্ছে।অসহায়ত্বের সুযোগ নিয়ে বারবার জলের সাথে প্রতারণা করছে।




চলবে........
[+] 2 users Like Bangla Golpo's post
Like Reply
#11

(06-03-2023, 12:39 PM)দিবাকর Wrote:  পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করছি

ধন্যবাদ
Like Reply
#12

(06-03-2023, 12:39 PM)দিবাকর Wrote:  পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করছি

ধন্যবাদ
Like Reply
#13

 পর্ব:০৭




ইদানীং জলের বাবা মদ্যপান শুরু করেছেন।কয়েকদিন আগে ফিরোজা বেগম জলকে ফোন করে এ সম্পর্কে অবগত করেন।যদিও তাতে জল কোনো ভ্রুক্ষেপ করেনি।প্রত্যেকটা মানুষেরই স্বাধীনতা আছে।জল কেন যে চে অন্যের স্বাধীনতাতে হস্তক্ষেপ করবে?আর তাছাড়াও জলও মাদক গ্রহণে সাথে জড়িত।মাদক বলা ভুল হবে।মন হালকা করার ওষুধ। ছেলেদের মতো জলও সিগারেটের ধোঁয়ায় কষ্ট উড়াতে শিখে গেছে।বর্ষণের কাছ থেকে সে প্রায়োরিটির আশা ছেড়ে দিয়েছে বহুদিন হলো।কিন্তু সে বর্ষণকে ছাড়ছে না।সম্পর্কটাকে যেভাবেই হোক জল বিয়ে অবদি নেবে।আজ দীর্ঘদিন দিন পরে জল ছাদে এলো।চাঁদের জোছনায় ছাদ আলোকিত হয়ে অসম্ভব সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে।এই মনোমুগ্ধকর পরিবেশে জল একেরপর এক সিগারেট শেষ করে যাচ্ছে।এরই মধ্যে জলের ফোনটা মেসেঞ্জারের শব্দে কেঁপে ওঠে।ফোন তুলে স্ক্রিনে বর্ষার আইডি দেখতে পায় জল।বর্ষা বর্ষণের ছোট বোন।কয়েকদিন হলো জলের সাথে ফেসবুকে এড হয়েছে।বর্ষণের সাথে কথা না হলেও বর্ষার সাথে জলের প্রায় প্রতিদিনই কথা হয়।মেয়েটা বড্ড মিশুক।সবেমাত্র কলেজের গন্ডি পাড় হয়ে কলেজের চৌকাঠে পা দিয়েছে।খুব চটপটে স্বভাবের মেয়ে।সারাদিন কি হলো না হলো সব জলের সাথে শেয়ার করে।বিয়ের পর জলের সাথে,জলকে নিয়ে কি করবে তা নিয়েও তার জল্পনা কল্পনার শেষ নেই।

" কি করছো আপু?"

শুরুর দিকে বর্ষা জলকে ভাবি ডাকতো।জলই না করেছে তাকে ভাবি ডাকতে।জল বর্ষাকে নিজের বোনের মতো দেখে।আর যাকে কেন্দ্র করে জল আর বর্ষার সম্পর্ক সে জলের অনেকটাই দুরের মানুষ হয়ে আছে।সম্পর্কটা একপ্রকার ঝুলেই আছে।ফর্মালিটি আর জেদে কারণে।

" ছাদে বসে চাঁদ দেখছি।"

বর্ষা ওয়াও রিয়াক্ট দেয় জলের মেসেজের।

" এ বাবা!রাত দেড়টা বাজে তুমি এখনো ছাদে?একাই আছো?"

" একা আবার একা না।সাথে বাতাস,জোছনা আর তেনারা আছে বলতে পারো।"

" তোমার ভয় করে না?"

" ভয়ের কি আছে?তেনারাও তো একসময় আমাদের মতো ছিলো নাকি?তারা আমাদের বংশধর আর আমরা তাদের পুর্বপুরুষ।"

" ধুরররর!রাত দুপুরে এরকম কথা বলো না তো!ভয় করে।"

" আচ্ছাহ!বলবো না।"

" রাতে কি খেয়েছো?"

" জ্যাম পাউরুটি।"

" আমি তোমায় যখনই খাবারের কথা জিজ্ঞেস করি তখনই তুমি জ্যাম পাউরুটির কথা বলো।তুমি কি এটা ছাড়া অন্য কিছু খাও না?"

" খাই।তবে আমার সেগুলো বানাতে আলসেমি।আর আমি পারিও না ওভাবে বানাতে।রান্নাবান্না কম জানি।"

" তাহলে আমি ভাইয়াকে বলে দেবো নি রান্না শিখতে।"

" আচ্ছা বলে দিও।"

" আপু আমি যাই আজকে।আম্মু উঠে পড়েছে।আল্লাহ হাফেজ।"

" আল্লাহ হাফেজ।টেইক কেয়ার।"

জল বর্ষার মেসেজের রিপ্লাই দিয়ে ডাটা অফ করে।তারপর আবার একেরপর এক সিগারেট টানতে লাগে।মাঝে মাঝে জল নিজেই নিজের আচরণে অবাক হয়ে যায়।সে আদোও বাঙালি মেয়েদের মধ্যে পড়ে?যেখানে বাঙালি মেয়েরা প্রেমিককে সিগারেট ছাড়াতে জান দিতেও প্রস্তুত সেখানে জল নিজেই সিগারেটে আসক্ত।বাঙালি মেয়েরা নাকি কথা বলার আগেই কেঁদে দেয়।অথচ জল কাঁদতে ভুলে গেছে বহুদিন হলো। 

____________

আজ জল ওর মায়ের সাথে দেখা করতে যাচ্ছে।বেশ কয়েকদিন ধরেই জলের মা ফোন করে কাকুতি মিনতি করছিলেন যাতে জল তার সাথে দেখা করে আসেন।জলের মায়ের নতুন স্বামী বলে খুব কড়া ধাচের মানুষ।একপ্রকার ঘর বন্দীই করে রেখেছেন জলের মাকে কারও সাথে মিশতে দেন না।যোগাযোগ করতে দেন না।জলের মায়ের নতুন স্বামীর স্ত্রীও বলে জলের মায়ের মতো একই কারণে ছেড়ে চলে গেছে।তাছাড়া লোকটার একটা বাজে অভ্যাস আছে।অতিরিক্ত মদ্যপান।প্রায় রাতেই লোকটা মদ্যপান করে এসে আগের স্ত্রীকে মারধর করতেন।যদিও জলের মায়ের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন।লোকটা জলের মায়ের ওপর কখনো হাত তুলে নি।তবে অকথ্য ভাষায় গালিগালাজ আর অতীত নিয়ে প্রায়ই কথা শোনান।জলের মা এতটুকু জলকে ফোনে জানিয়ে।জলের বুঝতে বাকী রইলো না যে জলের মা ভালো নেই।আর মামারা সেই আগের ভুলই করেছে।টাকা দেখেই মায়ের বিয়ে দিয়েছে।একবারও যাচাই করে দেখলো না যার সাথে বিয়ে দিচ্ছে লোকটা আদোও মানুষ কিনা!
বাসায় ঢুকতেই লোকটার মানে জলের মায়ের নতুন স্বামীর মুখোমুখি হয় জল।জলকে দেখেই লোকটা যেন তেলেবেগুনে জ্বলে ওঠে।

" তুমি?"

" মাকে দেখতে আসলাম।"

" মাকে দেখে তোমার কি লাভ?তুমি বাবার সাথে থাকছো তাকে নিয়েই থাকো না!"

" না জেনে মানুষের নামে মন্তব্য করবেন না।এতে আপনিই ছোট হবেন।আমি একা থাকি।বাবার সাথে না।আর লাভ লোকসানের হিসাব নিশ্চয়ই আপনাকে দিতে আমি বাধ্য নই "

" অবশ্যই বাধ্য।কারণ তোমার মা আমার স্ত্রী।"

" আপনার স্ত্রী হওয়ার আগে উনি আমার মা।"

" প্রথম দিনেই বুঝতে পেরেছিলাম তুমি কেমন!"

" বুঝতে পেরেছিলেনই যখন তাহলে এভাবে যে চে তর্ক কর‍তে এসেছেন কেন?চিন্তা করবেন না।আপনার বাড়িতে আমি এক গ্লাস পানিও খাবো না।মাকে দেখা হয়ে গেলেই চলে যাবো।"

কথায় কথা বাড়ে।যার দরুন জল কথাটা বলে এক মুহুর্তও দেরি করে না।চলে আসে লোকটার সামনে থেকে।কাজের বুয়াকে জলের মা আগেই বলে রেখেছিলো জল আসবে।সে জলকে দেখে বলে,,

" আপনেই কি খালাম্মার আগের ঘরের মাইয়া?"

" জ্বী।মায়ের ঘরটা কোনদিকে?"

" আমার লগে আহেন।আমি দেহায় দিতাছি।আপনার কথা খালাম্মা আগেই কইছাল।খালু থাকতে খালাম্মা হের ঘর থিকা বাইর হবার পায় না।খালু রাগ করে।"

" ঘর থেকে বের হলে আপনার খালু রাগ করেন কেন?"

" কি জানি।আপিসের বেগানা পুরুষ মানুষ আহে তো প্রায়ই।খালু মান চান না খালাম্মা বেগানা পুরুষের সামনে যাইক।"

" আপনার খালুর কোনো সন্তান নেই?"

" আছে।এডা পোলা আছে।ওইডা মায়ের লগে থাহে।"

" আচ্ছাহ!"

বুয়া জলকে মায়ের ঘরে নিয়ে যায়।গিয়ে দেখে মা বিছানা ঝাড়ছে।

" মা"

জলের ডাকে পেছন ঘুরে থাকায় জলের মা।জলকে দেখে তিনি আবেগে আপ্লুত হয়ে জলকে জড়িয়ে ধরেন।অনবরত চুমু খেতে থাকেন জলকে।

" কেমন আছো?"

" ভালো।তুমি?"

" আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালোই রেখেছেন।"

" সত্যিই কি ভালো আছো তুমি মা?"

মায়ের দিকে প্রশ্ন ছুড়ে মারে জল।জলের মা কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়।চাপা হাসি দিয়ে বলেন,,,

" যেমন আছি ভালোই আছি।আমি যে অবস্থায় আছি অনেকে হয়তো এর থেকেও খারাপ অবস্থায় আছে।তাই আলহামদুলিল্লাহ।"

" আমার সাথে চলে এসো মা।"

" সম্ভব না।আর তোমার সাথে থাকলে আমার ভরণপোষণের দায়িত্ব সেই ঘুরে ফিরে তোমার বাবার কাঁধেই আসবে।যা আমি চাই না।"

" জেদের বশে তুমি বিয়েটা করো নি তো মা?"

" জেদের কি আছে জল?একা থাকা কোনো মানুষের পক্ষেই সম্ভব না।আর কয়দিনই বা তোমার মামাদের ঘাড়ে বসে খেতাম?"

জল মায়ের কথার প্রত্যুত্তর খুঁজে পায় না।জলের নীরবতাকে ভেঙে জলের মা বলেন,,,

" কি খাবে বল।"

" কিচ্ছু না।আমায় দেখতে চেয়েছিলে তাই এসেছি।তাছাড়া আমারও বেশ কয়েকদিন ধরে তোমায় দেখতে ইচ্ছা করছিলো।আমার কাজ শেষ আমি চলে যাবো।"

" তাই এভাবে কিছু না খেয়ে চলে যাবে?"

" হু।তাছাড়া তুমি জানো আমি মাত্রাতিরিক্ত শুচিবায়ু।"

" কিন্তু এখানে তো আমি আছি জল।"

" প্লিজ জোর করো না।"

মায়ের কাছ থেকে বিদায় নিয়ে জল বাসার উদ্দেশ্যে রওনা দেয়।পথে বর্ষণকে আদিবার সাথে দেখে ফুচকা খেতে।জল আন্দাজ করেছিলো বর্ষণ শুধরাবে না।মিলেই গেলো শেষমেশ জলের আন্দাজ।শুধু শুধু তো আর বলা হয় না! বন্ধুকএর গুলি মিস যায় কিন্তু মেয়েদের আন্দাজ ভুল হয় না।জল জ্যামে বসে ছিলো।সে ঠাস করে আদিবা বর্ষণকে ক্যামেরা বন্দি করে ফেলে।কোনো একসময় হয়তো কাজে দিবে সেই স্থির চিত্রটা।

চলবে..........
[+] 1 user Likes Bangla Golpo's post
Like Reply
#14

পর্ব:০৮



শুধু তোমার কন্ঠস্বর শুনবো বলে;
রাতের পর রাত জাগা আমার।
চোখে ঘুম নিয়ে...
জেগে জেগে স্বপ্ন দেখা!

তুমি ভালো থেকো..!
যদি আমার না হও;
অন্য কারও হইয়ো না।

যদি ইচ্ছে হয়,
না হও আমার সাথে তুমি করো 
প্রতারণা
তুমি অন্য কারও হইয়ো না...
তুমি অন্য কারও হইয়ো না

শুভর এই বোকা প্রেমিক গানটার সাথে জলের জীবনের অনেকটা অংশই মিলে যায়।খুব আপন মনে হয় গানের প্রতিটা লাইনকে।যদিও জল নিজের মতো করে গানটাকে একটু পালটে নিয়েছে।গানের লাইনে সে ছলনার জায়গায় প্রতারণা বসিয়ে দিয়েছে।মেয়েরা করে ছলনা আর ছেলেরা করে প্রতারণা।এই একটু হালকা পরিবর্তনে জল গানের নাম পালটে রেখেছে #বোকা_প্রেমিকা।কাল জলের বিয়ে।বর্ষণের সাথে।বিয়ের আগে মেয়েরা কত কি করে।সংসার জীবন নিয়ে কত স্বপ্ন বুনে।আর জল রাতের নির্জনে ছাদে বসে গিটারের টুংটাং সুরের সাথে নিজের পছন্দের গানে গলা মিলাচ্ছে।বাংলা গান জলের বরাবরই খুব পছন্দের।বাংলা গানের প্রত্যেকটা লাইনের কথা জলের হৃদয় ছুঁয়ে যায়।আর এই হার্ট টাচিং লিরিক্সের জন্যই জলের কাছে বাংলা গান এত প্রিয়।ফোনের স্ক্রিনে জল দেখে আড়াইটা বাজে।আর জাগা ঠিক হবে না।কাল বিয়ে। সারাদিন অনেক ধকল যাবে জলের ওপর দিয়ে।যদিও বিয়েটা হবে ঘরোয়া ভাবে ছোট পরিসরে।জলের বাবার ইচ্ছে ছিলো বেশ বড় পরিসরে ধুমধাম করে মেয়ের বিয়ে দেবেন।কিন্তু তাতে জলই দ্বিমত পোষণ করে।কি লাভ ধুমধাম করে অনুষ্ঠান করে?অতিথি হিসাবে যারা আসবে তারা শেষমেশ পেট ভরে খেয়ে খুঁত ধরে বাড়ি ফিরবে।বাঙালির স্বভাবই তা। জলন্ত সিগারেটটা শেষ করে জল ঘরে যায় ঘুমাতে।

___________

জল খুব ভোরে উঠে বাবার বাসার দিকে রওনা দেয়।কলিংবেলে চাপ দিতেই ফিরোজা বেগম দরজা খুলে দেন।জলকে দেখে তিনি মুচকি হাসেন।জল তাতে ভ্রুক্ষেপ না করে নিজের ঘরে চলে যায়।গিয়ে আবার আরেকটা ঘুম দেয় সে।যখন তার ঘুম ভাঙে তখন সকাল ন'টা।জল জাবেদ সাহেবের ডাক শুনতে পান।তিনি জলকে সকালের নাস্তা করার জন্য ডাকছেন।জল ফ্রেশ হয়ে ডাইনিং রুমে যায়।গিয়ে দেখে খাবার টেবিলে সাজিয়ে বসে আছেন জাবেদ সাহেব।জলকে দেখে তিনি হেসে বলেন,,

" অবশেষে বিয়ের কনের ঘুম ভাঙলো।তোমার জন্যই অপেক্ষা করছিলাম।"

জল মুচকী হেসে চেয়ারে বসে।ফিরোজা বেগম এসে জলের প্লেটে দুটো পরোটা আর মাংসের তরকারি দেন।জল করুণ দৃষ্টিতে জাবেদ সাহেবের পানে চেয়ে থাকেন।মেয়ের চাহনিতে জাবেদ সাহেব বুঝতে পারেন যে মেয়ে কিছু বলতে চাইছে।

" কিছু বলবে?"

" খাইয়ে দেবে?কতদিন তোমার হাতে খাই না।"

জাবেদ সাহেব আবেগে আপ্লুত হয়ে পড়েন।চোখের কোণে জমা নোনা জল মুছে পরোটা ছিড়ে মেয়েকে খাইয়ে দেন।খাইয়ে দিতে দিতে বলেন,,,

" যাক অবশেষে তোমার রাগ ভাঙলো আমার প্রতি।"

জল এবারও মুচকী হাসে।খেতে খেতে নিজের মনের মধ্যে আওড়াতে থাকে সে,,

" রাগ তোমার প্রতি আমার কখনোই ছিলো না বাবা।যা ছিলো অভিমান।যা তুমি কখনো বুঝো নি।এমনকি বুঝার চেষ্টাও করো নি কখনো!অথচ তুমি প্রায়ই আমায় বলতে তোমার মতো করে আমায় কেউ বুঝে না।মানুষ আসলে কেউ কাওকে বোঝার মতো ক্ষমতা রাখে না।তারপরও প্রিয়জনকে ফর্মালিটির জন্য একপ্রকার মিথ্যে স্বান্তনা দিয়েই বলে ' আমি তোমাকে বুঝি।' পৃথিবীতে এর মতো বড় মিথ্যা কথা আর একটাও নেই।"

জাবেদ সাহেব মেয়েকে খাইয়ে দিচ্ছেন।রান্নাঘর থেকে কাজের বুয়া এই দৃশ্য দেখে বলেন,,

" যাইক!মাইয়াডারে যত পাগুন্নি ভাবছিলাম মাইয়াডা অতও পাগুন্নি না।কত সুন্দর কইরা বাপের হাত থনে খাওন খাইতাছে!"

" ওর নাম জল। ওকে ওই নামেই ডাকবে।মেয়েকে পাগল বলছো জানলে তোমার খালু কিয়ামত লাগিয়ে দেবে।"

খালার কথা শুনে প্রত্যুত্তরে বলেন ফিরোজা বেগম।খালা কোনো কথা না বলে কাজে মন দেয়।
জল খেতে খেতে বাবাকে বলে,,,

" ছোটবেলায় প্রায়ই তুমি এভাবে খাইয়ে দিতে।কত সুন্দর ছিলো না ছোটবেলাটা?তুমি,আমি,মা কত মজা করতাম প্রতিদিন।খেলতাম,একই সাথে বসে টিভিতে টম এন্ড জেরি দেখতাম।কত সুন্দর ছিলো আমার ছোটবেলা নামক অতীতটা।"

মেয়ের কথা শুনে জাবেদ সাহেব আফসোসের দীর্ঘশ্বাস ফেলেন।

" আসলেই।তোর ছোট বেলাটা অনেক সুন্দর ছিলো।শুধু আমার কারণে তোর জীবনটা এলোমেলো হয়ে গেলো।"

জাবেদ সাহেবের চোখে,মুখে,কন্ঠে তখন তীব্র অপরাধ বোধের ছাপ।জলের বুঝতে বাকী রইলো না জাবেদ সাহেব নিজেকে কাঠগড়ায় দাঁড় করিয়ে নিজের কাজের জন্য প্রতিনিয়ত নিজেকে দোষী করছে,শাস্তি দিচ্ছেন।তিনি তার কাজের জন্য অনুতপ্ত।

খাওয়া হয়ে গেলে জল শাওয়ার নিতে যায়।ওয়াশরুমে গিয়ে আয়নায় নিজেকে ভালো করে দেখে জল।প্রায়ই নির্ঘুম রাতের জন্য চোখের নিচে ডার্ক সার্কেল পরে গেছে।মুখে হাজারো আঘাত আর বয়সন্ধিকালে হওয়া ব্রণের দাগ।কিন্তু তাও কেন যেন জলকে সুন্দর লাগছে।অন্য রকম সুন্দর। হুমায়ুন আহমেদ বলেছেন সৃষ্টি কর্তা নাকি বিয়ের আগে মেয়েদের সৌন্দর্য বাড়িয়ে দেন।জল আজ নিজে তা উপলব্ধি করলো।শাওয়ার নিয়ে জল নিজের ঘরে যায়।দেখে জাবেদ সাহেব আগে থেকেই শাড়ি,গয়না-গাটি রেখে গেছেন।ঠিক এই কারণেই জল এই বাড়িতে আসতে চায় না।বাড়ির প্রতিটি ধুলিকণা বারংবার জলকে ওর সুন্দর অতীতে নিয়ে যায়।যা খুবই যন্ত্রণাদায়ক।জল ছোট থাকতে জাবেদ সাহেব এভাবেই সব গুছিয়ে রেখে যেতেন।জলকে কলেজে নামিয়ে দিয়ে তিনি অফিসে যেতেন।
শাড়িটা বেশ ভারী।রঙ লাল গোলাপী।বলতে গেলে গাঢ় গোলাপী।তারমধ্যে হাতের ভারী কাজ করা।জলের শাড়ি সম্পর্কে খুব একটা ধারণা নেই।তাই জল সঠিক ভাবে ধরতে পারলো না শাড়িটা আসলে কি শাড়ি।তবে আন্দাজ কর‍তে পারলো কাতান হবে শাড়িটা।
জল শাড়িটাকে সাইডে রেখে বিছানায় নিজের গা এলিয়ে দেয়।এরই মধ্যে দরজায় কড়া নাড়ার আওয়াজ পায় জল।

" কে?"

" আফা আমি।টুনির মা।আপনে তৈয়র হইছেন?"

" না।"

" ওমা!এহনো তৈয়র হন নাই?আপনের হশুর বাড়ি থনে তো মানুষ আইয়া পরছে।আপনের জামাইডা যে সুন্দর আফা!কালা পাঞ্জাবীতে একেবারে ফুইট্টা উঠছে মানুষডা।"

" আপনাকে কিছু জিজ্ঞাস করেছি আমি?"

" আজ্ঞে না।"

" তাহলে শুধু শুধু আগ বাড়িয়ে কথা বলছেন কেন?"

" বিয়ার দিন মাইয়ারা জানবার চায় তো জামাইরে কিবা দেহা যাইতাছে।আমি ভাবছি আপনারও মন চাইতাছে শুনতে আপনার জামাইরে কিবা দেহা যাইতাছে।তাই কইলাম আর কি...."

" বলা হয়ে গেছে?"

" জ্যা।"

" আসতে পারেন।"

জলের এ হেন আচরণে টুনির মা বেশ অনেকটাই রেগে যায়।রাগে ক্ষোপে জলের গুষ্টি উদ্ধার করতে করতে তিনি বিদায় হন।

" শিক্ষা দিক্ষা কিচ্ছু নাই ছেমড়ির।থাকবো কিবায় বাপে অন্য বেডির লগে পিরিত মারাইছে।মায়ে গেছে গা এইন্না নিয়া।বাপ মায় তো নিজেগোরডাই বুঝছে।মাইয়ারে মানুষ করার সময় কই হেগো?"

টুনির মার সব কথাই জল শুনছিলো।একেকটা কথা জলের হৃদয়কে তীরের মতো আঘাত করছিলো।মানুষ এমন ভাবে জলকে নিয়ে কথা বলে যেন অতীতে সব কিছু জলের জন্যই হয়েছে।জল দীর্ঘশ্বাস ফেলে শাড়িটা হাতে নেয়।মিনিট পনেরো বিশের মতো লাগে জলের শাড়ি পরতে।তারপর দীর্ঘসময় নিয়ে অদক্ষ কাঁপা হাতে কাজল দেয় জল।এই বারও জলের চোখে খোঁচা লাগে।বেশ অনেকটাই ব্যথা পায় জল।

" আপু আসবো?"

" কে?"

" আমি বর্ষা।"

" আচ্ছা।এসো।"

বর্ষা এসে দেখে জল অতি সাবধানতার সাথে নরম কাপড় দিয়ে চোখ মুছছে।বর্ষা তা দেখে জলকে বলে,,,

" কি হয়েছে আপু?"

" কাজল দিতে গিয়ে খোঁচা খেয়েছি।"

বর্ষা হেসে দেয়।হাসতে হাসতে বলে,,,

" কাজল দিতে গিয়ে কেউ খোঁচা খায়?"

" আমি আগে কখনো দিই নি কাজল।বুঝতেই পারছো।সাজগোজে ভোচার মা।"

" আমি সাজিয়ে দেবো?"

" দিবে?তাহলে তো আমার ভালোই হয়।"

বর্ষা ড্রেসিনটেবিলের কাছে গিয়ে দেখে কাজল,লিপস্টিক,প্রেস পাউডার ছাড়া আর কিচ্ছু নেই।

" আপু এগুলো দিয়ে কি বিয়ের সাজ হবে?"

" জানি না।ভারি সাজগোজ বলতে আমি যা বুঝি তাই নিয়ে এসেছি।"

" এগুলোই যদি তোমার কাছে ভারি সাজ হয় তাহলে আমার সাজ তোমার কাছে কি?মানুষজন তো দেখে বলবে তোমার না আমার বিয়ে।"

হেসে দেয় বর্ষা।সাথে জলও।



চলবে..........
[+] 1 user Likes Bangla Golpo's post
Like Reply
#15

 পর্ব:০৯




কাবিননামায় সাক্ষর করতেই জলের মনে একটাই কথা ভেসে উঠে।তা হলো,,,

" অনেক তোমায় সুযোগ দিয়েছি বর্ষণ।এটা সর্বশেষ সুযোগ।এরপরেও যদি তুমি আমার বাবার মতো একই কাজ করো তাহলে এর ফলাফল কত ভয়াবহ হবে তা তুমি কল্পনাও করতে পারবে না।"

কাবিননামায় সাক্ষর করে বর্ষণ জলের দিকে তাকিয়ে বিজয়ের হাসি দেয়।জলও প্রত্যুত্তরে কৃত্রিম বিজয়ের হাসি দেয়।মনে মনে আওড়াতে থাকে জল,,

" আজ তোমার সময় শেষ।আমার সময় শুরু।দশগুণ অবহেলা আজ থেকে তোমায় ফিরিয়ে দেবো বর্ষণ।"

শুভ কাজ সম্পন্ন হলে দুই পরিবার মেতে ওঠে খাওয়া দাওয়ায়।ফর্মালিটি,লোক দেখানোর জন্য জল তাতে ওর সৎ মা ফিরোজা বেগমকে সাহায্য করে।যদিও মহিলাটিকে জলের মোটেও পছন্দ না।
খাওয়া দাওয়া শেষ হলে বর্ষণের বাড়ির লোকজন জলকে তাদের বাড়িতে নেওয়ার প্রস্তাব দেয়।কিন্তু জল তাতে নাকোচ করে।ভার্সিটির ক্লাসের বাহানা দিয়ে সে বিষয়টাকে কাটিয়ে নেওয়ার চেষ্টা করে।এবং তাতে সফলও হয়। শেষে জাবেদ সাহেব মেয়েকে প্রস্তাব দেন আজকের রাতটা এ বাড়িতে কাটানোর।জল তাতেও নাকোচ করে।সে যে বাসায় ছিলো সে বাসায়ই যাবে আর থাকবেও।বর্ষণের বাড়ি টঙ্গী।যার দরুণ সে মেসে থেকে পড়াশোনা করতো।যেহেতু জল বর্ষণের বিয়ে হয়েছে।তাই আজ থেকে বর্ষণ জলের সাথে জলের বাড়িতে থাকবে।
বাসায় যাওয়ার পথে জল ফুলের দোকান থেকে কিছু ফুল কিনে নেয়।তা দেখে বর্ষণ খানিকটা অবাকই হয়।

" ফুল কেন?"

" ওমা! বিয়ে করলাম বাসর ঘর সাজাবো না?আজ তুমি আমি দুইজন মিলে ঘর সাজাবো।"

বর্ষণ আর কিছু বলে না।বেশ দ্রুতই বাড়ি পৌঁছায় দুজন।গাড়ি থেকে নামতেই বর্ষণ পুরো বাড়িটায় চোখ বুলিয়ে নেয়।কেমন যেন ভুতুড়ে ভুতুড়ে লাগছে বাড়িটাকে বর্ষণের কাছে।জল বর্ষণের চোখ মুখ দেখেই বুঝতে পারে বর্ষণের মনে বাড়িটাকে নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।জল মুচকী হেসে বলে,,,

" পুরো বাড়িটাতে একা থাকি তো!তাই সেভাবে বাড়িটার যত্ন নেওয়া হয়ে ওঠে না।এবার তুমি এসেছো।দুইজন মিলে বাড়িটার যত্ন নিয়ে সাজিয়ে গুছিয়ে নিজেদের সুন্দর পৃথিবী বানাবো।"

কথাটা বলে জল গাড়ি থেকে ফুল গুলো নামাতে লাগে।বর্ষণ গিয়ে ফুলগুলোর কিছু অংশ হাতে নেয়।জল গাড়িটাকে গ্যারেজে রেখে আসে।
বাড়ির ভিতরে ঢুকে বর্ষণের পিলে চমকে ওঠে।বাইরের থেকে ভিতরে আরও ভয়ানক ভুতুড়ে পরিবেশ বিরাজমান। নিচতলার পুরো জায়গা জুড়ে মোটা মোটা বড় বড় মাকড়সার জাল।জল এতদিন এই বাড়িতে একা থাকতো?ভাবতেই বর্ষণের গা শিউরে ওঠে।জল ফোনের ফ্ল্যাশলাইটের আলোর সাহায্য নিয়ে ড্রয়িংরুমের লাইটটা দেয়।লাইটটা বেশ পুরোনো হবে।আবছা আবছা আলো দিচ্ছে।যাওয়ার দশা প্রায়।এই পুরোনো লাইটের আবছা আবছা আলোয় ভুতুড়ে ভুতুড়ে ভাবটা আরও বেড়ে গেলো।এই মুহুর্তে দিনের আলো ফুটলে হাফ ছেড়ে বাঁচে বর্ষণ।
জল বর্ষণকে নিয়ে ওর ঘরের পাশের ঘরটায় যায়।গতকাল নিজ হাতে ঘরটা পরিষ্কার করেছে জল।কিন্তু ভেন্টিলেটরে থাকা চড়ুই পাখির বাসাটা ভাঙে নি।ওরাও থাকুক।এটা ঘর বাঁধার জায়গা।ঘর ভাঙার না।
নবদম্পতি পরম যত্নে নিজেদের ফুলশয্যার খাট সাজায়।তারপর দুজনে ফ্রেশ হয়ে নেয়।জল সুতির নীল রঙের একটা থ্রীপিস পরে।উজ্জ্বল শ্যামবর্ণে জামাটা ভালোই মানিয়েছে জলকে।জল বর্ষণকে ট্রাউজার আর একটা টিশার্ট বের করে দেয়।বর্ষণ সেগুলোই পরে।

" তুমি কি সব আগে থেকেই প্ল্যান করে রেখেছিলেন?"

" কিসের প্ল্যান?"

" এইযে আমায় এখানে নিয়ে আসবে।"

" ভেবে রেখেছিলাম।প্ল্যান করে রাখলে নতুন ড্রেসই পরতে দিতাম তোমায়।আমার ইউজ করা গুলো না।"

" মানে?এগুলো তোমার?"

" হু।ছেলেদের ড্রেসে কমফোর্ট ফিল করি।তাই বাসায় এগুলোই পরি।"

" আচ্ছাহ!"

কথাটা বলে বর্ষণ জলকে জড়িয়ে ধরে।জল এক জটকায় বর্ষণকে দূরে ঠেলে দেয়।বর্ষণ তাজ্জব হয়ে যায়।

" what's the problem Jol?তুমি কেন আমাকে এইভাবে দূরে সরিয়ে দিলে?এখন তো আমরা আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না।তোমার ওপর সম্পুর্ন অধিকার আছে আমার।"

" It will take me a while to prepare myself.please give me some time to prepare myself."

" well. I gave time. But today I need a small kiss."

কথাটা বলেই বর্ষণ জলের দিকে এগিয়ে আসতে লাগে।জল পিছাচ্ছে বর্ষণ আগাচ্ছে।পিছাতে পিছাতে এক পর্যায়ে জলের পিঠ দেয়ালের সাথে ঠেকে যায়।জলের দেয়ালের সাথে মিশে যাওয়ার মতো অবস্থা।বর্ষণের সেদিকে কোনো হুশই নেই।সে তীব্র উত্তেজনা নিয়ে জলের দিকে আগাচ্ছে।এক পর্যায়ে জলের খুব কাছাকাছি এসে পরে বর্ষণ।জলের চিবুকে ধরে আলতো করে চোখ বন্ধ করে জলের কোমল ঠোঁটে নিজের ঠোঁট খানা ডুবাতে যাবে ঠিক সেই মুহুর্তে জল আবারও বর্ষণকে ঠেলে দূরে সরিয়ে দেয়।বর্ষণ কিছু বুঝে ওঠার আগেই দৌড়ে ছাদের দিকে পা বাড়ায় জল।বর্ষণও তার পিছু নেয়।কিন্তু সিঁড়িকোঠার ভুতুরে অবস্থা দেখে পিছ পা হয় বর্ষণ।যেখানে বর্ষণ পুরুষ হয়ে জায়গাটায় যাওয়ার সাহস পাচ্ছে না সেখানে জল কত সহজেই চলে গেলো।বর্ষণ অবাক দৃষ্টিতে জলের যাওয়ার পানে চেয়ে থাকে।বেশ কিছুক্ষণ।সে জলের ফেরার জন্যও অপেক্ষা করে।কিন্তু জল না ফিরায় সে ঘরে গিয়ে শুয়ে পরে।এমনিতেও সারাদিন শরীরের ওপর দিয়ে অনেক ধকল গেছে।
ছাদের চিলেকোঠার এক কোণে জল সিগারেট আর লাইটার রেখেছিলো।সেখান থেকে একটা সিগারেট নিয়ে ধরায় সে। রাতের শীতল হাওয়ায় সিগারেটের ধোঁয়া ছেড়ে জল নিজে নিজেই বলে,,,,

" কিছুতেই না।বর্ষণের প্রতি দুর্বলতা কখনোই চলবে না এখন।দিনের পর দিন জলকে বর্ষণ যা অবহেলা করেছে তার প্রতিটি এখন বর্ষণকে সুদে আসলে ফিরিয়ে দিতে হবে।বর্ষণের সময় শেষ জলের সময় শুরু।"

কথাটা বলে জল অট্টহাসিতে হেসে দেয়।জলের হাসি গভীর নির্জন রাতে ভুতুরে পরিবেশের সৃষ্টি করে।

জল যখন ঘরে ফেরে তখন রাত প্রায় সাড়ে তিনটা।বর্ষণ এতক্ষণে ঘুমের দেশে পাড়ি দিয়েছে।জল গিয়ে ঘুমন্ত বর্ষণের দিকে তাকায়।কত নিষ্পাপ চেহারা!অথচ এই মানুষটাই জলের সাথে দিনের পর দিন প্রতারণা করেছে।ব্যবহার করেছে জলকে।ঘুমালে পৃথিবীর সবচে নিকৃষ্ট ব্যক্তিকেও সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ লাগে।জল কাঁদে।প্রচুর কাঁদে।কিন্তু সেই কান্না বর্ষণের কর্ণকুহরে পৌঁছায় না।তারপর হঠাৎ করেই আদিবার কথা মনে পরে জলের।জল তীব্র ঘৃণা নিয়ে বর্ষণের থেকে দূরে ছিটকে পরে।রাগে ঘৃণায় জল কাঁপছে।উঠে দৌড়ে নিজের ঘরটায় চলে যায় জল।

সকালে জলের ডাকেই বর্ষণের ঘুম ভাঙে। আর পাঁচটা বিবাহিত নারীর মতোই জল মিষ্টি করে ডাক দিয়ে বর্ষণকে ঘুম থেকে তোলে।

" এই যে মিস্টার!সকাল হয়ে গেছে।উঠুন।"

জলের এ হেন আচরণে বর্ষণ অবাক হয়।রাতের জল আর এখনকার জলের মধ্যে আকাশ পাতাল তফাৎ।বর্ষণ চোখ কোচলাতে কোচলাতে ওয়াশরুমে যায় ফ্রেশ হয়ে।জল বিছানা গুছিয়ে নিচে যাওয়ার আগে বর্ষণকে বলে,,,

" ফ্রেশ হয়ে নিচে এসো।আমি নাস্তা রেডি করছি।"

জল নিচে চলে যায় নাস্তা রেডি করার জন্য।ফ্রেশ হয়ে বর্ষণ নিচে নামে।ঘুম ঘুম চোখে মেঝের দিকে তাকাতেই আঁতকে ওঠে বর্ষণ।কালচে লাল জমাট বাঁধা এগুলো কি?বর্ষণ মেঝেতে পরে থাকা জমাট বাঁধা কালচে লাল বিন্দুগুলোতে নখ ঘষে।রক্ত?রক্ত কেন এখানে?

" এখানে রক্ত?"

" মুরগী কেটেছিলাম একদিন।হঠাৎ করেই একটা ইমার্জেন্সি কল আসে।সেই কাটা মুরগী হাতে নিয়েই ফোন ধরতে ওপরে যাই।তখন মুরগী থেকে পড়েছিলো।বাসায় আমি একা থাকি।আর কেউ আসে না।যার কারণে পরিষ্কার করার প্রয়োজন মনে করিনি।"

স্বাভাবিক কন্ঠে কথাগুলো বলে জল।বর্ষণের প্রথমদিকে কথা গুলো স্বাভাবিক না লাগলেও পরে মানতে বাধ্য হয়।জল খাবারগুলো টেবিলে সাজিয়ে বর্ষণকে বসার অনুরোধ জানায়।বর্ষণ টেবিলে বসে।জল ওর প্লেটে রুটি আর সুজি দেয়।দিতে দিতে বলে,,,

" জানোই আমার রান্নার হাত কাঁচা।বেশি কিছু করতে পারলাম না।"

" তুমি যা রান্না করবে তাই অমৃত।"

বর্ষণ খাওয়া শুরু করে।জলও ওর পাশে বসে খেতে লাগে।খেতে খেতে বর্ষণ জলকে বলে,,,

" যাই বলো জল।রাতে বাড়ির অবস্থা দেখে কিন্তু আমি সেই ভয় পেয়েছি।পুরো হরর মুভির বাড়ির মতো তোমার এই বাড়িটা।কিভাবে যে তুমি এতদিন একা থাকতে?আমার তো ভাবতেই গা শিউরে ওঠে।"

জল বর্ষণের কথার কোনো জবাব দেয় না।শুধু একটা মুচকী হাসি দেয়।

চলবে........
[+] 1 user Likes Bangla Golpo's post
Like Reply
#16

পর্ব:১০





 রেডি হয়ে শার্টের হাতা ফোল্ডার করতে করতে নিচ থেকে নামছিলো বর্ষণ।হঠাৎই তার চোখ পরে শুকিয়ে থাকা কালচে রক্তবিন্দুর ওপর।এত রক্ত?একটা মুরগীতে এতই রক্ত থাকে যে নীচতলা,সিঁড়ি,দোতলায় এভাবে পরে থাকবে!বর্ষণ রক্তবিন্দু গুলোকে অনুসরণ করতে করতে বর্ষণের ঘরের পাশের ঘরের সামনে গিয়ে ঠেকে।রক্তবিন্দুর ছাপ গুলো এখানে এসে শেষ হয়েছে।বর্ষণ ঘরে ঢোকার জন্য দরজা খুলতে যাবে ঠিক সেই সময় জল ভুতের মতো হাজির।আকষ্মিকতায় বর্ষণ ভয়ে চমকে ওঠে।

" কি হলো? "

" ক..ক...কিছু না।"

" এখানে কি করছো?"

" ঘরটা দেখে আগ্রহ জাগলো তাই আর কি..."

" ঘরটার ভেতর যেতে কৌতুহল জাগলো?"

" exactly"

" কিছুই নেই ঘরটাতে।পুরোনো আসবাব আর ধুলোবালি ছাড়া।এগুলো তোমার না দেখলেও চলবে।তোমার অফিসের দেরি হয়ে যাচ্ছে।"

জলের কথা শুনে বর্ষণ ঘড়ি দেখে।আসলেই অফিসের দেরি হয়ে যাচ্ছে।তড়িঘড়ি করে বেরিয়ে যায় বর্ষণ।বর্ষণ চলে গেলে জল যেন হাফ ছেড়ে বাঁচে।বুকে হাত দিয়ে স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে জল।এই ঘরটা এভাবে অরক্ষিত রাখা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না।আজই ঘরটাতে তালা দিতে হবে।আর রক্তগুলোও মুছে ফেলতে হবে।আচ্ছা!এই রক্তবিন্দুগুলো নিয়ে কি বর্ষণের মনে একটুও প্রশ্ন জাগলো না?জল মুরগীর রক্ত বলে চালিয়ে দিলো আর তাই বর্ষণ মেনে নিলো?বর্ষণ কি পরে থাকা রক্ত বিন্দুতে জল জল ঘ্রাণ পায় নি?জল বিষাদের দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে যায়।ঘরের দরজা খুলতেই ভেতরে জমে থাকা গ্যাস আর সিগারেটের গন্ধ মিশে এক বিদঘুটে গন্ধের বায়ু বেরিয়ে আসে।জলের জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে তার অস্বস্থি শুরু হয়ে যেত।কিন্তু জল সম্পুর্ন স্বাভাবিক।ঘরটায় ঢোকে ঠাস করে দরজা আটকিয়ে দেয় সে।ঘরে গিয়ে দুইটো সিগারেট শেষ করে বের হয় জল।আলমারি থেকে একটা পুরোনো কাপড় নেয় জল।বাথরুম থেকে একটা পুরোনো বালতিতে পানির সাথে খানিকটা স্যাভলন লিকুইড মেশায় জল।ফিনাইল বা লাইজল দিয়ে মানুষ সাধারণত ঘরের মেঝে পরিষ্কার করে। জল এর আগে কখনো এই বাড়িটার মেঝে পরিষ্কারের প্রয়োজন বোধ করেনি।তাই লাইজল বা ফিনাইল কখনো কেনা হয় নি জলের।তাই খালিকটা স্যাভলন লিকুইড আর ডিটার্জেন্ট পাউডার দিয়েই কাজ চালিয়ে দিচ্ছে জল।
দীর্ঘদিন এভাবে অবহেলা আনাদরে পরে থাকায় রক্তবিন্দু জলের সাথে অভিমান করে পাথরের মতো শক্ত হয়েছে।হাজার ঘষামাজার পরেও এগুলোর উঠার কোনো নাম গন্ধ নেই।খানিকক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখলে উঠবে হয়তো।যা ভাবনা তাই ই কাজ।জল তাই ই করে।রক্তবিন্দু গুলোর ওপরে পানি ছিটিয়ে দেয় যাতে সেগুলো পানিতে ভিজে খানিকটা নরম হয়।কিন্তু এতটা জায়গা পরিষ্কার করতে জলের বেশ অনেকটাই পরিশ্রম হবে।এবং তা জল ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছে।কিন্তু ব্যাপার না!মানুষের সন্দেহ কাটাতে এই টুকু পরিশ্রম করাই যায়। জল রক্তবিন্দুকে নরম হওয়ার জন্য খানিকটা সময় দেয়।এর ফাঁকে জল রিফ্রেশমেন্টের জন্য আরেকটা সিগারেট ধরিয়ে নেয়।সিগারেট খেতে খেতে এখন এমন দশা হয়েছে যে ক্লান্ত লাগলেই জলের সিগারেট খেতে হয়।

________

জল আর বর্ষণের বিবাহিত জীবনের দুমাস হয়ে গেলো।কিন্তু এখনো জল বর্ষণকে নিজের কাছে আসতে দিলো না।প্রতিরাতেই যখন জলকে বর্ষণ নিজের করে পেতে চায় ঠিক তখনই জল বিয়ের প্রথম রাতের মতো বর্ষণকে দূরে সরিয়ে দিয়ে জল দৌড়ে ছাদে চলে যায়।ছাদের যাওয়ার রাস্তার অবস্থা ভয়াবহ থাকায় বর্ষণও আর সাহস পায় না জলকে অনুসরণ করার।ভোর রাতের দিকে ছাদ থেকে ফিরে জল।সেই প্রথম রাতের মতো ঘুমন্ত বর্ষণের দিকে তাকিয়ে অঝোরে কাঁদে।তারপর হঠাৎ করেই যখন বর্ষণের কাজের কথা মনে পড়ে জল তীব্র ঘৃণা নিয়ে বর্ষণের থেকে দূরে সরে যায়।আর নিজের ঘরে গিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে।সকালে বর্ষণের আগেই সে ঘুম থেকে জেগে যায়।বর্ষণকে আর পাঁচটা বিবাহিত নারীর মতোই জেগে তোলে।নাস্তা বানায়।একসাথে নাস্তা করে।তারপর বর্ষণ অফিসে চলে যায় আর জল বাসায়ই বসে থাকে।কখনো কখনো জলের ক্লাস থাকলে তখন জল বর্ষণ একই সাথে বেরোয়। প্রতিদিনই জলের এমন আচরণে বর্ষণের মনে খানিকটা সন্দেহ জাগে।একটাই কথা ঘুরেফিরে বর্ষণের মনে আসতে লাগে যে জল আর পাঁচটা সাধারণ মেয়ের মতো নয়।সে মানসিক ভাবে কিছুটা বিকারগ্রস্থ। আদিবাকে বর্ষণ বিয়ের কয়েকদিন পরেই বলে দিয়েছে যে সে বিয়ে করেছে।তাই আদিবার সাথে রিলেশনটা কন্টিনিউ করা বর্ষণের পক্ষে আর সম্ভব না।আদিবা ভেতরে ভেতরে বেশ অনেকটাই আঘাত পায়।তারপরও মুখে হাসি নিয়ে সম্পর্কের সমাপ্তি টানে আর বর্ষণকে নতুন জীবনের জন্য শুভকামনা জানায়।বর্ষণ আদিবার সাথে যোগাযোগ রাখতে চেয়েছিলো।আদিবা তাতে সায় দেয় নি।জবাবে বলেছে,,,

" আপনি মানুষটা বড্ড মায়াবী।নতুন করে আপনার মায়ায় জড়াতে চাই না।"

আগে জলের সাথে প্রায়ই বর্ষার কথা হতো।নিকে থেকেই ফোন দিতো মেয়েটাহ।কিন্তু আজ অনেকদিন হলো বর্ষা ফোন দিচ্ছে না জলকে।জল নিজে থেকে দুবার কল দিয়েছিলো ওয়েটিংয়ে পেয়েছে।বর্ষণকে বর্ষার কথা জিজ্ঞাসা করলে বর্ষণ জলকে বলে,,,

" ফোন হাতে পাওয়ার পর কখনো আমার বোন বিনা প্রয়োজনে আমায় কল দেয় নি।আর তোমায় প্রায় প্রতিদিনই কল দিতো।কথা হতো তোমাদের।তুমি আমায় ওর থেকে ভালো জানো।ও আমার নাম মাত্র বোন। আত্মার মিল তো রয়েছে তোমার সাথে।"

বর্ষণের কথাটা শুনে জলের খুব ভালোলাগে।অজান্তেই হেসে দেয় সে।বর্ষণ হাস্যোজ্জ্বল জলকে দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে।এই প্রথম জলের মুখে বর্ষণ নির্ভেজাল হাসি দেখতে পেলো।যার মাঝে কোনো কৃত্রিমতা নেই।জল বর্ষাকে আবার কল দেয়।এইবার বর্ষা কল রিসিভ করে।

" ব্যপার কি?কল দাও না।আবার আমি কল দিলেও ওয়েটিংয়ে পাই।"

" ভাইয়া কাছে আছে?"

" হু।"

" তাহলে তুমি একটু দূরে সরে যাও।"

" কেন?"

" তোমার প্রশ্নের উত্তর দেবো তো!"

বর্ষার কথায় জল বর্ষণের থেকে দূরে যায়।তারপর বর্ষাকে বলে,,,

" এসেছি দূরে। "

" আগে প্রমিজ করো ভাইয়াকে কিছু বলবে না।"

" আচ্ছা প্রমিজ।"

" আপু আমি একজনের সাথে রিলেশনে গিয়েছি।"

জল অবাক হয়।এইটুকু বাচ্চা মেয়ে রিলেশনে গিয়েছে!নিজেকে স্বাভাবিক করে মজার ছলে বলে,,,

" অহ আচ্ছাহ!তাই এত ওয়েটিংয়ে থাকে ফোন?"

" জ্বী।"

লাজুক কন্ঠে বলে বর্ষা।

" ছেলে কেমন?"

" মাশাআল্লাহ।"

" তোমার কাছে তো লাগবেই।ভালোবেসেছো..."

থেমে যায় জল।বর্ষণকেও জল এভাবে ভালোবাসতো।ভালো খারাপ সবটা মিলিয়ে ভালোবাসতো।কিন্তু বর্ষণ জলের ভালোবাসার কদর করলো না!জল দীর্ঘশ্বাস ফেলে।জলকে চুপ থাকতে দেখে ফোনের ওপাশ থেকে বর্ষা বলে,,,

" আপু?"

বর্ষার ডাকে জলের ধ্যান ভাঙে।জল হেসে বলে,,

" ভালোবাসা অপরাধ না।কিন্তু সবাই এটার কদর করতে পারে না।সাবধানে থেকো।আবেগের বশে পথভ্রষ্ট হইয়ো না।"

" হলেও তুমি আছো না?টেনে হিঁচড়ে সঠিক পথে আনবে আমায় আবার।"

চলবে..........
[+] 1 user Likes Bangla Golpo's post
Like Reply
#17

(16-03-2023, 09:20 AM)ddey333 Wrote:  দারুন আপডেট , এই ধরণের গল্প ভালো লাগে।



ধন্যবাদ আপনাকে।
Like Reply
#18

পর্ব -১১



বর্ষার প্রেমিক রিশাদ ইদানীং প্রায়ই বর্ষাকে রু*মডেটের প্রস্তাব দিচ্ছে।আধুনিক যুগের প্রেমিক-প্রেমিকার কাছে যা বর্তমানে ট্রেন্ড।প্রেমিকাকে তার প্রেমিকের কাছে বিশ্বাসের পরীক্ষা দিতে রুমডেট করতে হবে।ফিজি* ক্যাল রিলে*শন করে দিতে হবে ভালোবাসার প্রমাণ।ভালোবাসা কখনোই কুৎসিত নয়।তবে বর্তমান যুগে কপোত-কপোতীরা এই রুম*ডেট নামক নষ্টামি দিয়ে ভালোবাসা-প্রেমের মতো সুন্দর জিনিসকে বিশ্রী করে দিচ্ছে। বর্ষাকে জল বারবার করে বলে দিয়েছে আবেগের বশে যেন সে কোনো ভুল কাজ না করে।কিন্তু রিশাদের প্রস্তাবেও বর্ষা নাকোচ করতে পারছে না।বলতে গেলে একপ্রকার দোটানায় আছে বর্ষা।একদিকে নিজের, পরিবারের সম্মান অন্য দিকে একটা সম্পর্ক বাঁচানোর তীব্র আকাঙ্খা।কারও সাথে যে বিষয়টা শেয়ার করবে তারও সাহস হয়ে উঠছে না বর্ষার।সারাদিন এই বিষয়টা নিয়েই ভাবে বর্ষা।কোনো কিছুতেই এই বিষয়টার জন্য মন দিতে পারছে না বর্ষা।এদিকে বর্ষার থেকেও কোনো উত্তর না পেয়ে রিশাদ প্রায়ই বর্ষার সাথে রুড বিহেভিয়ার করছে।যা বর্ষার একদম সহ্য হচ্ছে না।প্রায়ই সে রিশাদের ব্যবহারের জন্য লুকিয়ে নীরবে চোখের জল ফেলছে।
বর্ষার হাতে থাকা ফোনটা কেঁপে ওঠে।স্ক্রিনে রিশাদের নামটা ভেসে ওঠেছে।বর্ষা ফোন রিসিভ করে।

" হ্যাঁ বলো।"

" বলো মানে?আমি বলবো না তুমি বলবে?ডিসিশন কি তাহলে তোমার?দেখো বর্ষা তোমার ডিসিশনের ওপর ভিত্তি করে আমাদের রিলেশনটা আর থাকবে কিনা।"

" আমি রাজী।"

চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিয়ে বলে বর্ষা।ফোনের ওপাশ থেকে রিশাদ শব্দহীন পৈশাচিক হাসি দেয়।বর্ষা ভয়ার্ত কন্ঠে বলে,,,

" এই কাজটা করার পর তুমি আমায় ছেড়ে যাবে না তো? অনেক ছেলে তো তাই ই করে।"

" কুইন!আমায় কি তোমার আর পাঁচটা ছেলের মতো লাগে?আমি ওরকম ছেলেই না।আমি তোমায় অনেক অনেক লাভ করি। You know hah? আমি কেন তোমাকে ছেড়ে যাবো।"

" আমি তোমায় বিশ্বাস করি বলেই কিন্তু তোমার প্রস্তাবে রাজি হলাম।তুমি আমার বিশ্বাসে আঘাত করো না কিন্তু!"

" I know that Queen."

" কবে করতে হবে?"

" তুমি রাজি থাকলে কালই।"

" Are you sure? আচ্ছা আমরা এই কাজটা না করে বিয়ে করে নিলেই তো পারি।"

" তোমার ফ্যামিলি রাজি হবে বেকারের হাতে তোমায় তুলে দিতে?"

" চেষ্টা করলে ক্ষতি কি?"

" দেখো বর্ষা আমি নিজেই আমার বাবার টাকায় চলি।তারমধ্যে তোমায় বিয়ে করে নিয়ে আসলে ব্যাপারটা কেমন না?যদিও আমার ফ্যামিলি কিছু বলবে না কিন্তু সমাজ তো ছেড়ে কথা বলবে না।"

" তুমি নিজের কথাটাই ভাবলে শুধু।সমাজ যদি জানতে পারে বিয়ের আগেই আমরা ফিজিক্যাল রিলেশন করেছি তাহলে তোমায় সমাজ কিছু না বললেও আমায় আমার ফ্যামিলিকে ছেড়ে কথা বলবে না।আমার মন সায় দিচ্ছে না রিশাদ।"

" Trust me dear..the matter will be kept completely secret..আমার কিছু কাজ আছে।আমি রাখছি।কাল দেখা হচ্ছে তাহলে।আমি তোমায় তোমার কলেজের সামনে থেকে নিও যাবো।ফর নাও বাই।"

" রিশাদ শোনো...."

বর্ষার কথা না শুনেই ফোন কেটে দেয় রিশাদ।বর্ষা দীর্ঘশ্বাস ফেলে।

________

আজ জল বর্ষণকে নিয়ে ওর মায়ের সাথে দেখা করতে যাচ্ছে।বিয়ের সময় জলের মাকে বলা হয়েছিলো।তিনি আসার আগ্রহও দেখিয়েছিলেন। কিন্তু জলের মায়ের নতুন স্বামী তাকে আসতে দেন নি।জলের মা প্রায়ই ফোন দিয়ে জলের কাছে দুঃখ প্রকাশ করতেন যে মেয়ের জামাইকে এখনো তার দেখা হয়ে উঠলো না।জল তার মাকে কথা দিয়েছিলো যে বর্ষণকে মায়ের সাথে দেখা করাবে।আর সেই কথা রাখতেই জল বর্ষণকে নিয়ে যাত্রা শুরু করেছে।
আজ বহু দিন পর জল বর্ষণ একসাথে রিকশায় চড়লো।সেই সম্পর্কের শুরুর দিন গুলো মনে পরে গেলো জলের।রিকশায় চড়ে বর্ষণকে পাশে বসিয়ে শহর দেখা।আর কত শত মুহুর্ত!কিন্তু সবই আজ স্মৃতি।
কলিংবেল চাপতেই খালা এসে দরজা খুলে দেয়।জলকে দেখে তিনি আনন্দিত হয়ে বলেন,,,

" আফা আইছেন?লগে এডা কেঠা?"

" কে হতে পারে?"

" খালাম্মা কইলো আন্নের নাকি বিয়া হইছে।এডা কি আন্নের জামাই?"

জল মুচকী হেসে হ্যাঁ বোধক মাথা নাড়ায়।খালা আনন্দিত কন্ঠে বলেন,,

" মাশাআল্লাহ মাশাআল্লাহ।ভাই তো সুন্দর আছেন।"

" মা কোথায়?"

" খালাম্মা এই মাত্র ঘরে গেলো।আপনেগো লাইগা নাস্তা বানাইতাছিলো এতক্ষণ।"

" তুমি বসো বর্ষণ।আমি মাকে ডেকে নিয়ে আসছি।"

কথাটা বলে জল মায়ের ঘরের দিকে চলে যায়।বর্ষণ সোফায় বসে।কিছুক্ষণ পরে জল ওর মাকে নিয়ে আসে।বর্ষণ উঠে দাঁড়িয়ে জলের মায়ের পা ছুঁয়ে সালাম করে।জলের মা মাথায় হাত দিয়ে বর্ষণলে আশীর্বাদ করেন।

" কেমন আছেন?"

" আল্লাহ তায়ালা যেমন রাখেন।তোমাদের বিয়েতে আমার যাওয়ার ইচ্ছা ছিলো কিন্তু...."

" আপনার হাজবেন্ড আসতে দেননি।বিষয়টা আমি জানি।"

জলের মা মুচকী হাসেন।

" তোমরা বসো আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি।"

" মা শুধু শুধু এগুলো করতে গেলে কেন?তুমি তো জানো আমি সব জায়গায় খাই না"

" তুমি না খেলে!জামাই এসেছে জামাই খাবে না?"

জল প্রতুত্তরে কিছু বলে না।জলের মা নিজ হাতে বেড়ে বর্ষণকে খাওয়ান।তারপর মায়ের সাথে কিছু গল্পগুজব করে বর্ষণ জল বাসার দিকে রওনা দেয়।বাসায় গিয়ে ফ্রেশ হয়ে জল রাতের খাবার রান্না করার লেগে পরে।জল রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত।আর বর্ষণ মুগ্ধ দৃষ্টিতে জলের দিকে তাকিয়ে আছে আজ জলকে অন্যরকম সুন্দর লাগছে। বর্ষণ উঠে গিয়ে জলকে জড়িয়ে ধরে।এইবারও জল ধাক্কা দিয়ে বর্ষণকে দূরে সরিয়ে দেয়।সব কিছুরই একটা সীমা থাকে।বিয়ের এতদিন হয়ে গেলো জল বর্ষণকে কাছে আসতে দেয় নি।বর্ষণ কাছে আসলে হয় জল পালিয়েছে না হলে বর্ষণকে জল দূরে সরিয়ে দিয়েছে।জলের আচরণে বর্ষণের খুব রাগ হলো।তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে।

" এই সমস্যা কি তোমার?কাছে আসলেই এমন আচরণ করো কেন?"

জল চুপচাপ। সে বর্ষণের কথার কোনো উত্তর দিচ্ছে না।বর্ষণ এবার জলকে হ্যাঁচকা টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে।পুরুষ শক্তির সাথে পেরে ওঠে না জল।

" কিছু জিজ্ঞেস করেছি।"

জল এবারও চুপ।বর্ষণের রাগ চরম আকার ধারণ করেছে এতক্ষণে।রাগে তার কন্ঠ কাঁপছে।কিছু বলতে গিয়েও সে বারবার আটকে যাচ্ছে।

" ভালো লাগে না আমায় আর?নতুন কাওকে জুটিয়েছিস?বাপে তো তাই করেছিলো।আগের বউ পুরোনো হয়ে গিয়েছিলো তাই নতুন মেয়ে মানুষ ঘরে তুলেছে।"

জল এবার ঠাস করে বর্ষণের গালে থাপ্পড় মেরে দেয়।জলকে নিয়ে যা বাজে কথা বলার বলুক।কিন্তু ওর বাবাকে নিয়ে মানুষ কোনো বাজে কথা বললে জলের তা একদম সহ্য হয় না।যতই খারাপ থাকুক ওর বাবা।বাবা তো!আর বাবারা কখনো খারাপ হয় না।যাই করে থাকুক জাবেদ চৌধুরী।জলের কাছে তিনিইই পৃথিবীর সবচে ভালো বাবা।
বর্ষণ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে।জল ওর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে।জল বর্ষণের অতীত নিয়ে বলতে গিয়েও থেমে যায়।এভাবে যদি জল বর্ষণের অতীত নিয়ে কথা তোলে তাহলে বর্ষণ আর জলের মধ্যে কোনো পার্থক্য তো থাকলো না।দুজনেই একই পর্যায়ের হয়ে গেলো।জল নিজেকে ছাড়িয়ে নিয়ে রান্নায় মন দেয়।বর্ষণ গালে হাত দিয়ে রাগে গজগজ করতে করতে ঘরে চলে যায়।বর্ষণের যতই রাগ হোক সে খাওয়া বাদ দেয় না।খিদে সহ্য করার ক্ষমতা বর্ষণের নেই।তাই জল রান্না শেষ করে টেবিলে খাবার সাজিয়ে নিজের ঘরে গিয়ে দরজা আটকিয়ে দেয়।

চলবে,,,
Like Reply
#19

পর্ব -১২





পরিকল্পনা মোতাবেক বর্ষা কলেজ শেষে রিশাদের সাথে বেরোয়।রিশাদ ওকে রিশাদের বন্ধু সাদের বাসায় নিয়ে যায়।পুরো বাসা ফাঁকা আজ।ফাঁকা বাসায় দুটো ছেলের মাঝে বর্ষা খুব অস্বস্তি বোধ করে।ভয় হচ্ছে ওর।উল্টোপাল্টা কিছু হবে না তো?বর্ষা ভীত ও সংকীর্ণ কন্ঠে বলে,,,

" রিশাদ তুমি না বলছিলে শুধু তুমি থাকবে।তাহলে এ কে?"

" সাদ।আমার বন্ধু।"

" উনি এখানে কি করছেন?"

রিশাদ কিছু বলে না।সাদের দিকে তাকিয়ে মুচকী পিশাচ হাসি দেয়।বর্ষার কাছে ব্যাপারটা মোটেও সুবিধার লাগছে না।

" আ...আ...আমি বাড়ি যাবো"

" কিসের বাড়ি যাওয়া বেবি?তুমি বাড়ি গেলে আমাদের মজা দেবে কে সোনা?"

বর্ষা পালানোর জন্য দৌড় দিচ্ছিলো।বর্ষাকে খপ করে ধরে কথাটা বলে রিশাদ।কিন্তু এ তো রিশাদ নয়।বর্ষা তো এ রিশাদকে ভালোবাসেনি।বর্ষা যে রিশাদকে ভালোবেসেছিলো সে ছিলো বর্ষার চোখে সবচে সুন্দর মনের মানুষ।যার মধ্যে কোনো হিংস্রতা নেই।কিন্তু এই রিশাদের চোখে,মুখে,কন্ঠে,আচরণে তীব্র হিংস্রতার ছাপ পাচ্ছে বর্ষা।এই মুহুর্তে নিজেকে পৃথিবীর সবচে অসহায় প্রাণী মনে হচ্ছে বর্ষার।বর্ষা কাকুতি মিনতি করছে নিজেকে বাঁচাতে।কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই রিশাদ আর সাদের।হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে দুজন বর্ষার ওপর।পালাক্রমে চালায় শারীরিক নির্যাতন।বর্ষা তখন গলা কাটা মুরগীর মতো ছটফট করছিলো।নির্যাতন সইতে না পেরে এক পর্যায়ে বর্ষা জ্ঞান হারায়।নিজেদের লালসা মেটানো শেষ হলে দুই বন্ধু বর্ষাকে ছাড়ে।বিধ্বস্ত বর্ষাকে রাতের আঁধারে বাড়ির সামনে রেখে যায় রিশাদ।
মেয়ে এত দেরিতে এভাবে বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরতে দেখে মিসেস বেলী মেয়েকে প্রশ্ন ছুঁড়ে মারে।বর্ষা কষ্ট গুলো বুকে পাথর চাপা বলে,,,

" কি গরম পরেছে আর কলেজ প্রাইভেট শেষে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম।তাই আর কি..."

কথাটা বলে জল এক মুহুর্তও অপেক্ষা করে না।নিজের ঘরে গিয়ে সে ঠাস করে দরজা আটকিয়ে দেয়।আয়নায় নিজেকে ভালো করে দেখে। সারা শরীরে জানোয়ার গুলোর হিংস্রতার ছাপ।খুব ঘেন্না করছে বর্ষার নিজের শরীরটাকে।এই প্রথম সে মাকে মিথ্যা কথা বললো।বলবে না ই ই বা না কেন?সত্যটা তো প্রকাশ করার মতো না।আজ বর্ষা ধ*র্ষিতা।আর ধ*র্ষিতাদের এই সমাজে কোনো জায়গা নেই।রিশাদ পারলো বর্ষাকে এভাবে ঠকাতে?বিবেকে বাঁধলো না ওর?কলিজা কেঁপে উঠলো না একবারও এই কাজটা করতে?ইজ্জত মেয়েদের সবচে বড় সম্পদ।আর আজ বর্ষা তাই ই হারালো।জল পই পই করে বলে দিয়েছিলো আবেগের বশে কোনো ভুল কাজ না করতে।আর বর্ষা আজ তা ই ই করলো।বুকটা ফেটে যাচ্ছে বর্ষার।এই মুহুর্তে বর্ষা মরতে পারলে বেঁচে যায়।কিন্তু আত্মহত্যা তো মহাপাপ।কিন্তু এভাবে বেঁচে থাকাও তো বর্ষার পক্ষে সম্ভব নয়।ওয়াশরুমে গিয়ে অঝোর কাঁদে বর্ষা।শাওয়ারের পানি আর চোখের নোনা জল মিশে একাকার।গ্রীষ্মের উষ্ণ বায়ুরও বোঝার সাধ্যি নেই যে বর্ষা কাঁদছে।

________

বর্ষণ আর আদিবা রেস্ট্রুরেন্টের ভেতর বসে আছে।দুজনের মাঝেই শুনশান নিরবতা।যদিও আদিবার নীরবতাটা বিরক্তের।অনেকটা মনের ইচ্ছার বিরুদ্ধেই সে এসেছে বর্ষণের সাথে দেখা করতে।

" আধ ঘন্টা ধরে এভাবেই বসে আছি।কি জন্য ডেকেছো বলবে?"

বর্ষণ খানিকটা চমকে যায়।সামনে থাকা ড্রিংকসটায় চুমুক দিয়ে বলে,,

" বলছি।"

" তাড়াতাড়ি।"

" আসলে আদিবা আমার মনে হয় কি জল স্বাভাবিক নয়।ওর আচার আচরণ ব্যবহার বার বার আমায় বলে দিচ্ছে ও সাইকো।"

" তো আমি কি করবো?জলের মেন্টাল প্রবলেম তো তোমার উচিত ব্যাপারটা আমার সাথে শেয়ার না করে জলকে নিয়ে কোনো ভালো ডাক্তারের চেম্বারে যাওয়া।আমায় যে বললে আমি কি এখন জলকে ঠিক করতে পারবো?"

" তুমি কিন্তু খুব রুড বিহেভিয়ার করছো আদিবা!"

" এর থেকে বেশি কি বা আশা করো তুমি আমার থেকে?তোমার সাথে ব্রেকাপের পর আমি মুভ অনের চেষ্টা করছিলাম।ওই রকম মেন্টাল সিচুয়েশনে কোনো মেয়েই চাইবে না তার এক্স বয়ফ্রেন্ডের ছায়া তার জীবনে আসুক।আর সেখানে তুমি আমি আধ ঘন্টা যাবৎ একটা রেস্ট্রুরেন্টে মুখোমুখি বসে আছি।"

বিরক্তি নিয়ে অনর্গল কথাগুলো বলে আদিবা।বর্ষণ চুপ করে আছে।আদিবা বুঝে গেছে বর্ষণের আর কিছু বলার নেই।সে উঠে চলে যায়।

________

কয়েকদিন ধরে বর্ষা প্রচন্ড মানসিক চাপের মধ্যে আছে।রিশাদ বর্ষাকে আবার রু*মডেটের কথা বলেছে।যদিও সেদিনের ঘটনার পর থেকে বর্ষা রিশাদের সাথে যোগাযোগ করেনি।কয়েকদিন আগে হুট করে রিশাদ বর্ষাকে মেসেজ দিয়ে রু*ম ডেটের কথা বলে।বর্ষা শুরুতেই না করে দেয়।তারপর রিশাদ বর্ষাকে একটা ভিডিও পাঠায়।ভিডিওতে বর্ষা যা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিলো না সে।ভিডিওতে বর্ষা স্পষ্ট দেখতে পারছে সেদিন তার ওপর কিভাবে নির্যাতন চালিয়ে জানোয়ারগুলো।ঠাস করে বর্ষার হাত থেকে ফোনটা পরে যায়।মুখ চেপে কাঁদতে লাগে সে।এতটা নিচে নামতে পারে কিভাবে রিশাদ!বর্ষা কাঁপা কাঁপা হাতে ফোনটা হাতে নেয়।স্ক্রিনে রিশাদের হুমকির মেসেজটা ভেসে উঠেছে।

" তুই যদি আবার না আসিস তাহলে ভিডিওটা ভাইরাল করে দেবো।"

বর্ষার পায়ের নিচ থেকে মাটি সরে যায়।কি করবে সে?রিশাদের কাছে এভাবে বারবার ধরা দেবে না....!রিশাদ যদি ভিডিওটা ভাইরাল করে দেয় তাহলে সমাজ তো বর্ষা,বর্ষার পরিবারকে এক ঘরে করে দেবে।

________

বেশ কয়েকদিন ধরে প্রচন্ড গরম পরেছে।প্রকৃতি পুরো নিস্তব্ধ।গরমে তারাও নেতিয়ে পরেছে।বিকালের দিকে আকাশের কালো মেঘের উপস্থিতি পৃথিবীতে আশার সঞ্চার করে।মেঘের সাথে তাল মিলিয়ে গাছের পাতা গুলো ঝড়ো হাওয়ায় দুলতে লাগে।জল ক্লাস করে এসে পড়েছে।শাওয়ার নিয়েই বিছানায় গা এলিয়ে দিয়েছে।শাওয়ার নিতে গিয়ে জলের মনে হলো কেউ যেন ফুটন্ত পানি ট্যাংকিতে ঢেলে দিয়েছে।আর জল সেগুলো দিয়ে শাওয়ার নিচ্ছে।বর্ষণ এখনো আসে নি।জল নিজের ঘরে গরমে অতিষ্ঠ হয়ে শুয়ে আছে।এরই মধ্যে আকাশে মেঘের ধরণী কাঁপানো গর্জন শুনতে পায় জল।দৌড়ে দোতলার বারান্দায় যায় জল।অন্ধকার হয়ে এসেছে।খুব তাড়াতাড়ি হয়তো বৃষ্টি নামবে।জলের ভাবনা শেষ হতে না হতেই আকাশ ভেঙে পানি বর্ষিত হতে শুরু করে।জল আর দেরি করে না।বাগানে চলে যায় বৃষ্টিতে ভেজার জন্য।যদিও তা নাম মাত্র বাগান।একটা কৃষ্ণচূড়া,বকুল,শিউলি গাছ ছাড়া কোনো গাছ বাগানে নেই।

বর্ষণ বৃষ্টিতে আধভেজা হয়ে বাসায় ঢোকে।ড্রয়িংরুমে থাকতেই চিৎকার দিয়ে জলের কাছে টাওয়েল চায়।কিন্তু জলের কোনো সাড়া পায় না।বাধ্য হয়ে ভেজা শরীর নিয়েই ওপরে যায় বর্ষণ। টাওয়েল খুঁজে বের করে গা মুছতে মুছতে জানালার কাছে যায় বর্ষণ।বাগানে কারও উপস্থিতি টের পায় বর্ষণ।যদিও মুষলধারে বৃষ্টির জন্য বাগানে কে তা বর্ষণ স্পষ্ট ভাবে দেখতে পারছে না।কিন্তু বাগানে কেউ লাফিয়ে লাফিয়ে বৃষ্টিতে যে ভিজছে এটা বুঝতে বর্ষণের বাকী রইলো না। বর্ষণ গা মুছে ড্রেস চ্যাঞ্জ করে নিচে যায়।ড্রয়িংরুমের জানালা দিয়ে বাগানের অংশটুকু বেশ ভালোভাবেই দেখা যায়।বর্ষণ জানালার কাছে গিয়ে বাগানে জলকে দেখতে পায়।জল লাফিয়ে লাফিয়ে হেসে বৃষ্টিতে ভিজছে।সেই আগের মতো।ঠোঁটে নির্ভেজাল হাসি।চোখে মুখে বাচ্চামি।সম্পর্কের শুরু দিকে জল এভাবে বর্ষণকে নিয়ে বৃষ্টিতে ভিজেছিলো।বর্ষণের ধারণা ছিলো আগেকার জল আর এখনকার জলের মধ্যে আকাশ পাতাল তফাৎ।কিন্তু না,বর্ষণ ভুল।জল বদলে যায় নি।নিজেকে আড়াল করেছে।রুক্ষতার শক্ত খোলসে নিজের কোমলতাকে আড়াল করে রেখেছে সে।মেয়ে মানেই মায়ের জাত।আর কোমলতা নারীর অন্যতম বৈশিষ্ট্য। এই কোমলতা,সরলতা,মায়ার জন্যই নারী সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টি।

চলবে,,,,
Like Reply
#20

পর্ব -১৩






বর্ষা নিয়মিত ডায়েরি লিখতো।আর এই কথাটা জল ছাড়া কেউ জানতো না।এমনকি বর্ষণও না।বাইরে পড়ে আছে বর্ষার নিথর দেহ।বর্ষা আত্মহননের পথ বেছে নিয়েছে।আর এর কারণ সম্পুর্ন অজানা।কি কারণে বর্ষা এমন সিদ্ধান্ত নিলো কেউ ই খুঁজে পাচ্ছে না।পুলিশ এসেছিলো।বর্ষার পুরো ঘর তারা সার্চ করেছে।চিরকুট,সুইসাইড নোট কিচ্ছু পায় নি পুলিশ।থানায় অপমৃত্যুর মামলা করতে বলেছে।কিন্তু জলের মন বলছে অন্যকিছু।বর্ষা এভাবে এমন পথ বেছে নেওয়ার মেয়ে নয়।হাসিখুশি চঞ্চল মেয়েটা হুট করেই এভাবে দুনিয়া ছেড়ে দেবে? জল বর্ষণের ঘরের আলমারির ওপরে উঁকি দিতে লাগে।বর্ষা বলেছিলো বর্ষণ চলে যাবার পর থেকে সে এখানেই তার গোপন ও ব্যক্তিগত জিনিসগুলো রাখে।লম্বা হওয়ায় খুব ইজিলি আলমারির ওপরে থাকা খয়েরী রঙের মলাটের ডায়েরীটা দেখতে পায়।খুব সহজে পেরেও নেয় সে।জল ডায়েরীটা খুলে পড়তে শুরু করে।ফিতে দিয়ে মার্ক করা অংশটুকু থেকেই সে পড়তে শুরু করে।

' আমি জানতাম আপু ডায়েরীটা তুমি খুঁজবে আর পেয়েও যাবে।এখন আমি তোমাদের থেকে অনেক দূরে।বিশ্বাস করো এত তাড়াতাড়ি আমি তোমাদের থেকে দূরে চলে আসতে চাই নি।কিন্তু ওরাও আমায় বাঁচতে দিলো না। মরতে কেউ ই চায় না।আমিও তার ব্যাতিক্রম নই।বাঁচার মতো বাঁচতে চেয়েছিলাম।কিন্তু ওরা আমায় বাঁচতে দিলো না।প্রতিটা মুহুর্তে আমার দম বন্ধ হয়ে আসছিলো। সবসময় মনে হতো আমি মরতে পারলে বাঁচি।তুমি আমায় পই পই করে না করেছিলে যাতে আমি আবেগের বশে কোনো ভুল কাজ না করি।কিন্তু আমি তাই ই করে ফেলি।আবেগের বশে একটা সম্পর্ক টেকানোর তীব্র আকাঙ্ক্ষায় আমি রিশাদের রু*ম ডেটের প্রস্তাবে রাজি হই।রিশাদকে আমি বিশ্বাস করেছিলাম।আর এর সুযোগ নিয়েই রিশাদ আর ওর বন্ধু আমার ইজ্জতহানি করে।আমায় ধ*র্ষণ করে।এতটুকুতেও ওরা থেমে যায় নি।সেদিনের ধ*র্ষণের ভিডিও ফোনে ধারণ করে দিন রাত আমায় ব্ল্যাকমেইল করতে থাকে।আবার ওদের লালসা মেটাতে হবে আমার।আমি কি করবো বুঝতে পারছিলাম না।ওভাবে থাকা আমার জন্য অসম্ভব হয়ে উঠেছিলো।তাই এই সিদ্ধান্ত নিলাম।
তোমরা আমায় ভুল বুঝো না আপু।মরতে কেউ চায় না আপু।আমি বাঁচার মতো বাঁচতে চেয়েছিলাম।কিন্তু ওরা আমায় বাঁচতে দেয় নি।'

জল দীর্ঘশ্বাস ফেলে।জল ডায়েরিটা নিয়ে নেয়। বাইরে বর্ষার দেহ ধরে এখনো মা অঝোর ধারায় কাঁদছে।বর্ষণ দূরে দাঁড়িয়ে বোনের নিথর দেহের দিকে তাকিয়ে নীরবে চোখের জল ফেলছে। বর্ষাকে দাফন করে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়।সেদিন রাতে বর্ষণ ঘুমায় নি। ঘরে হাউমাউ করে কাঁদতে লাগে।ভাইদের কাছে নাকি বোনেরা কলিজার টুকরা হয়।সেই হিসাবে বোনের মৃত্যুতে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদা অস্বাভাবিক কিছু না।এই প্রথম জল বর্ষণকে কাঁদতে দেখলো।অনেকটাই মায়া হচ্ছে বর্ষণের প্রতি জলের।কিন্তু যখন বর্ষণের বিশ্বাসঘাতকতার কথা মনে পরে তখনই বর্ষণের প্রতি জলের সব মায়া নিমিষেই উধাও হয়ে যায়।জলও সেদিন ঘুমায়নি।রাত জেগে বর্ষার পুরো ডায়েরীটা পড়ে।যদি রিশাদ বা ওর বন্ধু সম্পর্কে কোনো আইডিয়া পায়!

২২-৯-২১

লিস্টে একটা ছেলে ছিলো।নাম রিশাদ আহমেদ।ও প্রায়ই আমার ডে তে রিপ্লাই দিতো।সেখান থেকেই টুকটাক কথা হতো।ওর সাথে আমার বেশ একটা ভালো সম্পর্কের সৃষ্টি হয়।সেটা পরে প্রেমে রূপ নেয়।আজ আমাদের সম্পর্কে তিন মাস পূর্ণ হলো।বুঝতেই পারিনি কিভাবে ওর সাথে সম্পর্কে জড়িয়েছি।দেখতে দেখতে তিনটে মাসও হয়ে গেলো।

এই অংশটুকু পড়ে জলের কেন যেন মনে হলো রিশাদ প্লে বয় টাইপের ছেলে। জল বর্ষার আইডি ঘাটতে থাকে।আইডি ঘেটে অবশেষে সে রিশাদের আইডি পায়।বায়ো দেখেই বুঝতে পারে জল এই ছেলে পাক্কা প্লে বয়।বর্ষা বাচ্চা মেয়ে।তাই না বুঝে ছেলেটার ফাঁদে পা দিয়েছিলো।পরে শেষমেশ জীবনটাই দিয়ে দিলো।ছেলেটার দুর্বলতা যেহেতু মেয়ে।তাই জল নিজের ডিপিতে কোনো মডেলের শাড়ী পরা আকর্ষণীয় ছবি দেয়।দীর্ঘদিন পর সে ডিপির ছবিটা চেঞ্জ করলো।রিশাদকে সে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠায়।এবং রিশাদ তা সাথে সাথে একসেপ্ট করে।এইত্তো রিশাদ জলের ফাঁদে পা দিয়েছে।এখনই মেসেজ দিলে বিষয়টা খুব সন্দেহজনক হবে।ঠান্ডা মাথায় ধীরে সুস্থে সব করতে হবে।আর যাই হোক রিশাদ আর সাদকে জল ছাড়ছে না।বর্ষার মৃত্যুর প্রতিশোধ জল নিয়েই ছাড়বে।

১১-১১-২১
আজকে রিশাদের সাথে ফার্স্ট মিট করতাম।একই এলাকায় থাকা সত্ত্বেও ওকে কখনো আমি সামনাসামনি দেখি নি।আজই প্রথম।অনেকটাই নার্ভাস ছিলাম।ফার্স্ট মিট বলে কথা!ওকে এক পলক দেখেই আমি দৌড়ে চলে আসি।

এই অংশটুকু পড়ে জলের অতীত মনে পড়ে যায়।সম্পর্ক হওয়ার পরে জল আর বর্ষণের প্রথম দেখার সময় জলও ঠিক ওভাবেই ঘাবড়ে গিয়েছিলো।প্রেমিকের সাথে প্রথম দেখা মনে হয় সব মেয়েদেরই নার্ভাসের মধ্যে হয়ে থাকে।এতকিছুর পরেও মেয়েদের কাছে প্রেমিকের সঙ্গে প্রথম দেখার দিনটা স্মরণীয় হয়ে থাকে।
_______

রিশাদের সাথে জল ইদানীং বেশ অনেকটাই ভাব করে ফেলেছে।প্রায়ই কথা হয় ওদের।আজ জল রিশাদের সাথে দেখা করতে যাবে।সাথে সাদেরও আসার কথা।জল আগে থেকেই ট্রাংকুলাইজার কিনে রেখেছিলো।এই সামান্য অজ্ঞান হওয়ার ইঞ্জেকশনটা কিনতে জলের কম খাট খোড় পোড়াতে হয় নি! এটি কিনতে গেলে সরকারের সাথে সামঞ্জস্যপূর্ণ বা সরকারি অফিসারদের সাথে যোগাযোগ করা লাগে।কিন্তু জল ইঞ্জেকশনটা চোরাই পথে কিনেছে। তাই বেশ অনেকটাই টাকা খরচ করতে হয়েছে জলকে। জল রিশাদকে অনেকটা নিরিবিলি জনশূন্য স্থানে আসতে বলে। রিশাদ জলের বলা জায়গায় সাদকে নিয়ে আসে।জলের জ্যামের কারণে কিছুটা দেরি হয়ে যায়।গিয়ে দেখে রিশাদ আর সাদ সেখানে জলের জন্য অপেক্ষা করছে।জল গাড়ি থেকে নেমে ইঞ্জেকশন দুটো ওড়না দিয়ে আড়াল করে ওদের কাছে যায়।জলকে দেখেই রিশাদের মনে ধরে যায়।এমন লম্বা মেয়ে সচারাচর খুব একটা দেখা যায় না।যদিও জল শ্যামলা।কিন্তু ওর লম্বা হওয়াটা ওর শ্যামলা হওয়ার দোষটাকে ঢেকে দিয়েছে।জল আহামরি কোনো সুন্দরী নয়।শুধু লম্বা। যা ই ই রিশাদকে দুর্বল করে দিয়েছে।রিশাদের হাবভাব দেখে জল বুঝতে পারে ওর প্রেমের অভিনয়ে রিশাদ গলেছে।প্রাথমিক খোশগল্প করে রিশাদ জলকে নিয়ে দূরে কিছু কথা বলার অনুরোধ করে।জল ত এই সুযোগের অপেক্ষায়ই ছিলো।মনে মনে একটা পৈশাচিক হাসি দেয় জল। রিশাদ জলকে নিয়ে ঝোপের আড়ালে যায়।

" বলো কি বলবে?"

" If you don't mind...! can I kiss you?"

" Why not..!তুমি তো আমায় বয়ফ্রেন্ড।আমার ওপর তোমার অধিকার আছে।"

জলের কথাটা শেষ হতে না হতেই রিশাদ ঝড়ের গতিতে জলের কোমল ঠোঁট খানা নিজের ঠোঁটের দখলে করে নেয়।আকষ্মিকতায় জল খানিকটা চমকে গিয়েছিলো। পরে সে নিজের স্বাভাবিক হয়ে সুযোগের অপেক্ষায় থাকতে লাগে।রিশাদ যখন পুরোপুরি ভাবে জলের কোমল ঠোঁটের মাঝে ডুবে যায় ঠিক তখনই জল ট্রাংকুলাইজারটার ভরা ইঞ্জেকশনটা রিশাদের ঘাড়ে বসিয়ে পুশ করে নেয়।রিশাদ মাটিতে পরে যায়।মিনিট দশেকের মধ্যে সে অচেতন হয়ে যায়।এবার সাদের পালা।জল ঝোপের আড়াল থেকে দেখে সাদ কারো সাথে ফোনে কথা বলায় মগ্ন।ব্যস!এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না।জল গিয়ে সাদের ঘাড়েও ইঞ্জেকশন বসিয়ে ট্রাংকুলাইজার পুশ করে দেয়।মেডিসিনের প্রভাবে সাদও অচেতন হয়ে যায়।জল স্বস্তির নিঃশ্বাস ফেলে। গাড়ি থেকে দড়ি বের করে দুটোকে বেঁধে গাড়িতে তোলে জল।মুখে টুকরো কাপড় ঢুকিয়ে দিয়ে স্কচটেপ লাগিয়ে দেয় জল।সিনেমা নাটকে দেখায় যে মুখে স্কচটেপ লাগালে মানুষ মুখ দিয়ে কোনো আওয়াজ করতে পারে না।ভুল জিনিস দেখানো হয়।স্কচটেপ লাগানোর পরও মানুষ আওয়াজ করতে পারে। তাই জল মুখে কিছু কাপড়ের টুকরো দিয়ে স্কচটেপ লাগিয়ে দেয়।যাতে ওরা কোনো আওয়াজ না করতে পারে।
জলের প্রচন্ড অপরাধবোধ হচ্ছে। যে কাজটা জল আজ পর্যন্ত বর্ষণকে করতে দেয় নি সেই কাজটা আজ রিশাদকে কর‍তে দিয়েছিলো।সে ঠকালো না তো বর্ষণকে?ঠকলে ঠকলো বর্ষণ!সেও তো জলকে কম ঠকায়নি।বর্ষণ জলের থেকে এগুলোই ডিজার্ভ করে। অপরাধবোধ কাটাতে দুটো সিগারেট ধরায় জল।ভেতরের অনুভূতি গুলোকে ধোঁয়া করে মুক্ত বাতাসে ছেড়ে সে বাসার দিকে রওনা দেয়।
বাসায় ঢোকার সময় জলের বর্ষণের সাথে দেখা হয়।বর্ষণ অফিস থেকে ফিরছিলো।জলকে দেখে সে প্রশ্ন ছুঁড়ে মারে।

" কোথায় গিয়েছিলে?"

" বাইরে।একটা কাজ ছিলো ওই কাজটা কর‍তেই মুলত গিয়েছিলাম।"

কথাটা বলে জল গাড়ি নিয়ে গ্যারাজের দিকে যায়।গাড়িটাকে পার্কিং করে গ্যারাজের এক কোণায় রিশাদ আর সাদকে রাখে।পকেট থেকে ফোন বের করে সীম,মেমোরি টাকে নষ্ট করে ফেলে।ফোন দুটোকে ইট দিয়ে থেঁতলে পাশে থাকা নর্দমায় ফেলে দেয়। সাদ,রিশাদ তখনও অচেতন অবস্থায়ই আছে।জল ওদের দিকে তাকিয়ে পৈশাচিক হাসি দেয়।আজ রাত থেকেই শুরু হবে ওদের শাস্তি।বর্ষার প্রতি অন্যায়ের শাস্তি।ধীরে সুস্থে কষ্ট দিয়ে মেরে ওদের দুনিয়া ছাড়া করবে জল।

চলবে,,,
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)