Thread Rating:
  • 367 Vote(s) - 3.08 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Misc. Erotica অঘটনঘটন পটিয়সী (নতুন আপডেট ৩৭)Running

Showing only the posts of কাদের: 1,278 of 3,805 posts. Show all posts

ভালবাসা দিবসের লেট শুভেচ্ছা সবাই কে। আর এক সাপ্তাহের মত লাগবে পরের আপডেট দিতে। চেয়েছিলাম এই সাপ্তাহে শেষ করতে তবে ব্যস্ততার কারণে পেরে উঠি নি।
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

এই সাপ্তাহে দেবার ইচ্ছা থাকলেও দিতে পারছি না গল্পটা। কখন দিতে পারব সেটাও আপাতত বলতে পারছি না কারণ সামনে কিছুদিন আমার শিডিউল চরম ব্যস্ততায় ভরা। আপনারা যারা ধৈর্য্য ধরে অপেক্ষা করছেন তাদের কাছে ক্ষমাপ্রার্থী। আর যারা টিটকারি দিচ্ছেন তাদের উদ্দ্যেশে বলব এইসব টিটকারি দিয়ে আপনার বা আমার কারো কোন লাভ হচ্ছে না, তাই এইসব কমেন্ট দয়া করে করবেন না। একশটা কাজ সামলে লিখতে হয়। আর গল্প এখন অনেকদূর এগিয়েছে, ফলে এখন এক পৃষ্ঠা লেখা আগের তুলনায় সময় সাপেক্ষ কারণ এখন এক পৃষ্ঠা লেখার পর আগের পর্ব গুলো মাঝে মাঝে চেক করে দেখতে হয় যাতে সেগুলোর সাথে অসামঞ্জস্য আছে এমন কোন কিছু গল্পে না থাকে। ফলে গল্প লেখার গতি আগের তুলনায় স্লো হয়ে গেছে স্বাভাবিক ভাবে।
Like Reply

(17-03-2025, 03:12 AM)monporimon Wrote:  Just awesome & mind blowing.... Please share your another story link...i want to read all ❤️❤️❤️you are a true legend no doubt....???❤️❤️

ধন্যবাদ পড়ার জন্য এবং মন্তব্যের জন্য। আমার অন্য গল্পটার নাম বন্ধু। সেটা আমার পুরাতন আইডী দিয়ে লেখা।
[+] 1 user Likes কাদের's post
Like Reply

(22-03-2025, 12:30 AM)Mahin1ooo Wrote:  Welcome back brother
Update kobe asbe kindly bolen
Wait kortesi   Blush

কোন টাইমলাইন দিচ্ছি না, দেখা যাক কবে দিতে পারি।
[+] 5 users Like কাদের's post
Like Reply

আগের এক্সবি বা বর্তমান গসিপ কে তুলনা করলে স্পষ্ট বুঝা যায় যে গত দুই এক বছরে ম্যাসিভ আকারে পাঠক হারিয়েছে এই সাইট। এর বড় কারণ নতুন লেখক তেমন করে না আসা আর পুরাতন লেখকদের ইনএক্টীভ হয়ে যাওয়া। আর বেশি লেখক এবং পাঠক বান্ধব না করলে এই ট্রেন্ড চলতে থাকবে। ইন্সেস্ট কে আলাদা সেকশনে নিলেও আমার মতে সেই সেকশনে লগিন এর বাধ্যবাধকতা তুলে দেওয়া উচিত। আমাদের মনে রাখতে হবে বিভিন্ন রুচির পাঠক আছে এবং এক পাঠক আবার বিভিন্ন ধরনের গল্প পছন্দ করে। ফলে যত বেশি গল্পে সবার এক্সেস থাকবে তত বেশি পাঠক আসবে। আর লেখকরাও লেখায় বেশি উতসাহী হবে।
Like Reply

(17-04-2025, 05:12 PM)Sonalirkotha Wrote:  আর কতদিন অপেক্ষা করতে হবে ?

অল্প কিছুদিন
[+] 9 users Like কাদের's post
Like Reply

(05-05-2025, 07:31 PM)Jyoti_F Wrote:  Dear Admin , humble request to pass this thread to elite group section , writer is prominent and immensely famous for his previous story and recent one ..so he must have some privilege..  before stuff gets bitter with awkward words ..wise to take immediate action ...  One last occasion, I made sluggy and filthy comments, since I was drunk on 31st .. that was disheartening.. pls give a thought on my request .. futhermore , cease the option from general audience to comments .. let not allow any interaction...let the author write only .. for betterment, sometimes you need to rude ...I had left reading his story long back .. but his story always makes it to hiarchy..due to continues audience comments. am used to non prominent writers story now a day ..let new witter comes forward from two bangla .. shocking is writer is behaving abnormally from August 5th ..  am concerned he was not part of last regime , now facing legal issues ...hope not ..

I am touched with your concern but I am not sure what do you mean by "pass this thread to elite group section". There is nothing called elite section in Bangla. Other then our regular forum, there are extreme section and old collected stories section. I don't think I would prefer my story in any of these sections. Also, I understand that like you a lot of reader stop following this story and some even annoyed with delayed posting. But as I say zillion times earlier that life happens and this is not my profession rather passion. Lately my work pressure sky rocketed and dries up all the free time. So, even I may delay to post the updates but I will continue writing with my own pace depending on my schedule.


You said that- " but his story always makes it to hiarchy..due to continues audience comments. am used to non prominent writers story now a day ..let new witter comes forward from two bangla". If I infer correctly form this part of your comment that means you want to remove my story from the main forum to other sections because it gets comments and thus end up in the front page. Do you think it will encourage writers in future? Counterintuitive arguments like this make a lot of good writers to leave this forum.

For your last two lines, cudos man. I was laughing so hard that my colleagues thought that I have gone crazy for few seconds. Hasta la vista  cool2
[+] 3 users Like কাদের's post
Like Reply

(03-05-2025, 01:11 PM)pradip lahiri Wrote:  কাদের ভাই আপনার রাগ হওয়া স্বাভাবিক। কিন্তু একটু ভাবুন যে পাঠকরা আপনাকে খুব মিস করে, যার জন্য অনেক পাঠক হয়তো একটু হতাশ হয়ে কিছু মন্তব্য করেছে যেটা আপনার ভালো লাগেনি। কিন্ত একটু অন্য ভাবে চিন্তা করুন যে আপনার জনপ্রিয়তা কতখানি?  সুতরাং রাগ বা অভিমান না করে আপডেট দিতে থাকুন। আপনার পাঠকরা আপনার অপেক্ষায় রয়েছে। ভালো থাকুন ও সুস্থ থাকুন!

রাগ করি নাই ব্রো। মাঝে কে কি কমেন্ট করছে তাও দেখি নাই। এত ব্যস্ত ছিলাম যে আসাই হয় নি ঠিক করে। আর দুইএকবার যাও ঢুকছি নিজের গল্পে না এসে অন্য কার গল্প পড়ে চলে গেছিলাম। আজকে আবার ঢুকে সবার মন্তব্য দেখলাম। আর আমি রাগ বা অভিমান কোন কারণে গল্প লেটে দিচ্ছি না। নিজের জীবনের ব্যস্ততার জন্য দিচ্ছি।
[+] 2 users Like কাদের's post
Like Reply

(03-05-2025, 03:44 AM)Patrick bateman_69 Wrote:  বস, আশা করে বসে আছি কতদিন হলো। দয়া করে আশাহত
করবেন না। আপনার পাঠকগণ অধির আগ্রহে অপেক্ষা করছে।
অন্তত বস, একবার আপনার অবস্থান জানান, এ থ্রেড এ আপনার দেখা পাইনি অনেকদিনই তো হলো।


নুসাইবাকে দেখার জন্যে তরপাচ্চি, এ পাঠকের আশা কি পূরণ হবে না ? :3 bananaSad

কিছু আশা পূরণ হবে কিছু আশা অপূর্ণ রবে
Like Reply

(29-04-2025, 07:29 AM)~Kona~ Wrote:  ভাইয়া আপনার আপডেটের অপেক্ষায় আছি।

লং টাইম নো সি  :)
[+] 1 user Likes কাদের's post
Like Reply

(07-05-2025, 10:59 AM)poka64 Wrote:  লেখকের ইচ্ছা ও সময় যদি হয়
পাঠকের কমনা পুরিবে নিশ্চয়

সবাই যদি হত আপনার মত বুঝদার
লাঘব হইত তাহলে লেখকের ভার
[+] 4 users Like কাদের's post
Like Reply

আপডেট ৩৫

ক

মাহফুজ এর আগে লাস্ট কবে এত টেনশনে ছিল মনে করতে পারছে না। সময়ের এক ঘন্টা আগে ভেন্যুতে এসে বসে আছে। আজকে সিনথিয়ার আম্মু ওর সাথে দেখা করতে রাজি হয়েছে এইটা শোনার পর ওর বুক থেকে একটা ভার নেমে গেছে। তবে অন্য একটা ভার যুক্ত হয়েছে। সাফিনা সম্পর্কে যত শুনেছে তত ওর মনে একটা শ্রদ্ধাযুক্ত ভয় যুক্ত হয়েছে সাথে কৌতুহল। সিনথিয়া, সাবরিনা এবং নুসাইবা। তিনজন যখন সাফিনা করিম সম্পর্কে কথা বলে তখন বুঝা যায় এই তিন জন কতটা ট্রাস্ট করে সাফিনা কে, কতটা শ্রদ্ধা করে। মাহফুজ সাধরণত মানুষ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নেবার জন্য সব সময় লক্ষ্য করে সেই লোকটার কাছের লোকগুলো তার সম্পর্কে কিভাবে ভাবে। সাফিনা সম্পর্কে তার কাছের তিনজন যেইভাবে শ্রদ্ধা আর সম্মানের সাথে ভাবে তাতে মাহফুজের কোন সন্দেহ নেই সাফিনা ইজ এ গুড টিম লিডার। নুসাইবা সব সময় বলত আমাদের ফ্যামিলিতে খালি আমাদের বাসা না, আমাদের বৃহত্তর ফ্যামিলিতেও আম্মুর সমান প্রভাব আর কার নেই। ইংল্যান্ডে থাকা চাচারা বা নুসাইবা ফুফুও বড় কোন সিদ্ধান্ত নেবার সময় আম্মুর সাথে পরামর্শ করে। আম্মু যদি না বলে তাহলে সেই কাজ করে না। তবে আম্মু কখনো খালি খালি কোন জিনিস না করবে না। আম্মু যদি কিছুতে না করে তার মানে তার পিছনে আম্মুর যুক্তি আছে। শুধুমাত্র ইগোর কারণে আম্মু সহজে না করে না। ধর তুমি পরামর্শ চাইলে আর আম্মু বলল এই কাজটা করো না। সেই ক্ষেত্রে আম্মু তোমাকে যুক্তি দিয়ে দেখিয়ে দিবে কেন এই কাজটা তোমার জন্য ক্ষতিকারক। অনেক ক্ষেত্রে আম্মুর কথা তোমার ভাল না লাগতে পারে তবে আম্মুর যুক্তি সহজে অগ্রাহ্য করতে পারবে না। সাবরিনা মাহফুজ কে কথায় কথায় বলেছিল ওর মা কিভাবে কার বিপদের সময় সর্বশক্তি দিয়ে পাশে থাকে। এর ফলে মানুষের লয়ালটি সহজে পায় সাফিনা করিম। আর নুসাইবা গল্পচ্ছলে বলেছিল, ভাবী এমন একটা মানুষ যাকে তুমি বিশ্বাস করে সব কথা বলতে পার। আর কেউ জানবে না। তোমার সুখ দুখের সব কথাই তুমি শেয়ার করতে পার। ভাবী যদি দরকার হয়ে মেয়েদের সাথে বান্ধবীর মত আচরণ করতে পারে আবার চাইলে কঠোর মায়ের মত ওদের শাসন করতে পারে। দুই ক্ষেত্রে ভাবী সমান সফল। মাহফুজ বুঝে সাফিনার সম্মতি পেলে আর কোন বাধাই থাকবে না ওর জন্য। তাই আজকের দিনটা ওর জন্য খুব গূরুত্বপূর্ণ। সিনথিয়া, সাবরিনা আর নুসাইবার সাথে আলাদা আলাদা করে কথা বলে সাফিনার পছন্দ অপছন্দ সব কিছুর একটা লিস্ট বানিয়ে নিয়েছে। কি করা যাবে সাফিনার সামনে, কি বলা যাবে আর কি বলা যাবে না। আগে থেকে এসে বসে আছে। সাফিনা এখনো আসে নি। যত দেরি হচ্ছে তত টেনশন হচ্ছে মাহফুজের। আসবে তো সিনথিয়ার আম্মু? আসলে কিভাবে  নিজের ব্যাপারটা প্রেজেন্ট করবে সাফিনার সামনে। এইসব কিছু যত ভাবছে তত গলা শুকিয়ে যাচ্ছে। অলরেডি দুই গ্লাস পানি খেয়ে ফেলেছে বসে  বসে। সেই সময় রিসেপশনের সামনে একজনের দিকে তাকিয়ে দৃষ্টি আটকে যায়।



রিসেপশনের সামনে একজন নজরকাড়া সুন্দরী দাঁড়িয়ে আছে। ছবিতে বহুবার দেখেছে তবে যথেষ্ট দূরে বসে থাকলেও মাহফুজের মনে হয় ছবি গুলো ঠিক করে ফুটিয়ে তুলতে পারে নি সাফিনা করিমের সৌন্দর্য। রিসেপশনের লোকের পিছে পিছ আসতে থাকে সাফিনা করিম। সিনথিয়ার আম্মু। যত কাছে আসতে থাকে তত বুকে ধুকপুক বাড়তে থাকে মাহফুজের। যেন ক্লাসের কড়া টিচারের কাছে বাড়ির কাজ জমা দেবার আগের যে ভয় সংশয় মনে আসে সব অনেক বছর পর মাহফুজের মনে আবার এসে জমা হয়েছে। মাহফুজ ভাবে এত ভয় পাবার কিছু নেই। এটাকে ভাবতে হবে একটা নেগোশিয়েশন মিটিং এর মত। জাদরেল প্রতিপক্ষ তবে মাহফুজ জানে কেউ অজেয় না। মাহফুজ প্রতিপক্ষ কে মাপতে থাকে। পাচ ফুট ছয় ইঞ্চি হবে লম্বায়। ফর্সা। চমকার চেহারা। অনেকে খালি ফর্সাদের সুন্দর বলে, সাফিনা করিম মোটেই সেই টাইপ  ফর্সা সুন্দরী না বরং উনার ফেস কাটিং চমৎকার। বড় বড় চোখ, টিকলো নাক। সরু ঠোট। পরিপাটি করে জামদানি পরা। শাড়ি পরার ধরণ আর হাটার স্টাইলে অভিজাত্য ঠিকরে বের হচ্ছে। কিছু মানুষ আছে যারা রুমে ঢুকলে তাদের শারীরিক সৌন্দর্য আর ব্যক্তিত্বের জন্য রূমের সবাই একবার হলেও ফিরে তাকাবে। সাফিনা হচ্ছেন সেই সুন্দরী। রুফটপে বেশি কাস্টমার নেই এই মূহুর্তে। অফিস শেষের ভীড়টা এখনো শুরু হয় নি। তবে অল্প যে কয়টা টেবিলে লোকজন আছে তারা প্রায় সবাই ঘাড় ঘুরিয়ে একবার হলেও তাকাচ্ছে সাফিনার দিকে। সাফিনার সেদিকে ভ্রুক্ষেপ নেই। বুঝাই যাচ্ছে সাফিনা বছরের পর বছর এমন দৃষ্টি দেখে অভ্যস্ত। প্রতিটা পদক্ষেপে কনফিডেন্স ঠিকরে বের হচ্ছে। মাহফুজের মনে হয় দিজ ইজ গোয়িং টু বি টাফ। মাহফুজ নিজে কে নিজে সাহস দেয়। সাফিনা আন্টির সব পছন্দ অপছন্দের লিস্ট ওর মনে গাথা আছে। এখন শুধু সাফিনা আন্টির প্রশ্ন গুলোর ঠিকঠাক উত্তর দিয়ে উতরে যেতে পারলে আর বড় কোন বাধা থাকবে না। টেবিলের একদম কাছে এসে সাফিনা কয়েক সেকেন্ড থমকে থাকেন। মাহফুজের দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। সাফিনার চোখে একটা বিস্ময় ফুটে উঠে অল্প সময়ের জন্য তবে দ্রুত সেটা সামলিয়ে নিয়েছেন। মাহফুজ একবার নিজের দিকে তাকায়। তাকে দেখে হঠাত চমকে উঠার কি কারণ থাকতে পারে? মাহফুজ সালাম দেয়। সাফিনা উত্তর দেয়। সাফিনার চেয়ার টেনে ধরে মাহফুজ। সাবরিনা, সিনথিয়া আর নুসাইবা সবাই বলে দিয়েছে সাফিনা এটিকেট খুব পছন্দ করে। একজন মানুষ তার আশেপাশে সবার সাথে কতটা কার্টেসি শো করছে সেইটা দেখে সাফিনা সিদ্ধান্ত নেয় মানুষটা কেমন। তাই সাফিনার চেয়ার টেনে ধরে। সাফিনা  বসলে উলটো দিকের নিজের চেয়ারে বসে। সাফিনা চকলেট কেক পছন্দ করে শুনেছে মাহফুজ। তাই জিজ্ঞেস করে আন্টি এদের চকলেট কেক ভাল। আনতে বলব। সাফিনা মাথা নেড়ে না বলে। তবে সাফিনার চোখে একটা বিস্ময় মাহফুজে অনুসন্ধানী দৃষ্টিতে এড়ায় না। সাফিনা জিজ্ঞেস করে তোমাদের বাড়ি কি ময়মনসিং বা ঐ এলাকায় তোমাদের কোন আত্মীয় আছে। মাহফুজ বলে না আন্টি। আমরা পুরান ঢাকাইয়া কয়েক পুরুষ ধরে। সাফিনা সামনে থাকা পানির গ্লাস থেকে এক ঢোক পানি খান। তারপর বলেন তোমার সাথে আমার পূর্ব পরিচিত একজনের অনেক মিল। তাই ভাবলাম তোমার বাড়ি ময়মনসিং কিনা, হয়ত তুমি তার আত্মীয়। মাহফুজ নিজের ড্রেসাপের দিকে তাকায়। আজকে আসার সময় ঠিক পরিকল্পনা করে আসে নি। তবে  নিজের ড্রেসাপে স্পষ্ট কাজলের ছাপ পায়। সাদা পাঞ্জাবী। বুকের উপর ক্রস করে রাখা চাদর আর ব্যাক ব্রাশ চুল। এতদিন ধরে কাজলের যে গল্প গুলো শুনেছে তাতে বুঝে দুই জনের হাইট প্রায় কাছাকাছি। কাজলের নানা রকম বীরত্বের গল্প শোনার কারণে মনে মনে কাজলের ফ্যান হয়ে গেছে খানিকটা। তাই ইচ্ছা অনিচ্ছায় ড্রেসাপে সেই ছায়া পরেছে। আর হাইট আর ড্রেসাপের মিলের কারণে সাফিনার মনে যে একটা ভ্রম তৈরি হয়েছে সেইটা আন্দাজ করে মাহফুজ। তবে কাজল কে যে চিনে সেই কথাটা বলতে চায় না। তাই জিজ্ঞেস করে আন্টি কার কথা বলছেন আপনি? আপনাদের কোন আত্মীয়? মাহফুজের দিকে কয়েক সেকেন্ড ভাল করে তাকায় সাফিনা। তারপর মাথা নেড়ে বলে তুমি চিনবে না। আমাদের আত্মীয় না তবে আমার পরিচিত। তবে ভাল করে তাকালে বুঝা যায় তোমাদের চোয়াল নাক আলাদা প্যাটার্নের। আসলে তোমার মত করে ব্রাক ব্রাশ করত, পাঞ্জাবী পরত, হাইট তোমার মত। এইসব কারণে প্রথমে একটু চমকে গেছিলাম। ভাল করে খেয়াল করলে পার্থক্যটা ধরা যায়। মাহফুজ কাজল সম্পর্কে জানে এটা লুকানোর জন্য বলে, আমাকে উনার সাথে পরিচয় করিয়ে দিয়েন। নিজের খানিকটা হলেও লুক এলাইক কে দেখতে পেতাম। সাফিনা চুপ করে থাকে। মৃত মানুষের সাথে তো পরিচয় করিয়ে দেওয়া যায় না। সাফিনা বলে উনি জীবিত নেই। মাহফুজ বলে স্যরি। সাফিনা বলে তোমার স্যরি বলার কিছু নেই। আর প্রসংগ তো আমি তুললাম। সাফিনা এই প্রসংগ থেকে বের হতে চায়। ত্রিশ বছর পরেও এই প্রসংগটা বড় কষ্টের তার কাছে। তাই কথা ঘুরানোর জন্য বলে তোমার সম্পর্কে বল।



মাহফুজ ইন্টারভিউ এর সব প্রস্তুতি নিয়ে এসেছে। তাই সাফিনার এই প্রশ্নটার জন্য রেডি ছিল। নিজের সম্পর্কে তাই সংক্ষেপে বলা শুরু করে। বাবা- মা সম্পর্কে। বাড়িতে আর কে কে আছে। কলেজ কলেজ ভার্সিটি কোথায় পড়েছে। এখন কি করে। রাজনীতি প্রসংগ এড়িয়ে ওর নিজের যে ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা আর কনসট্রাকশনের ব্যবসা আছে সেই প্রসংগে কথা বলে। ঘড়ি ধরে পাচ মিনিট সব কিছু নিয়ে একটু একটু বলে। সাফিনা মনযোগ দিয়ে চুপচাপ শুনেন। কেউ কথা বলার সময় তার কথায় বাধা দেওয়া একদম অপছন্দ তার। ক্লাসে স্টুডেন্ট পড়া বলার সময় মনযোগ দিয়ে যেমন শুনেন সেইভাবে মাহফুজের কথা গুলো শুনতে থাকেন। মাহফুজ কথা শেষ করতে করতে ওয়েটার এসে পাশে দাঁড়ায় অর্ডারের জন্য। সাফিনা মাহফুজের কথা শুনে মনে মনে ভাবেন। সুন্দর গুছিয়ে কথা বলে ছেলেটা। অপ্রয়োজনীয় কথা একদম না। বলবার জন্য যে কথা গুছিয়ে এনেছে শুনেই বুঝা যাচ্ছে। তবে সাফিনা এই গুছানো কথার বাইরের মাহফুজ কে বুঝতে চান। সিনথিয়ার মত চঞ্চল মেয়ে কে সামলাতে পারবে এই ছেলে? রাজনীতি প্রসংগে একটা কথাও বলে নি ছেলেটা। তার রাজনীতি নিয়ে যে এলার্জি আছে সেইটা ভাল করে জেনে এসেছে ছেলেটা বুঝা যায়। তবে কথায় না বললেও এই প্রসংগ তো আর হারিয়ে যাবে না। সিনথিয়ার ভবিষ্যতের সুখের সাথে এই প্রসংগ জড়িত। এইসব বিষয়ে কথা বলার আগে একটু রিলাক্স হওয়া দরকার। তাই মেনু উলটান। মাহফুজ কে বলেন তোমার কি পছন্দ অর্ডার দাও। আজকে আমি খাওয়াবো। মাহফুজ মানা করে উঠে। আন্টি আজকে আপনি আমার মেহমান। সাফিনা হেসে উঠেন, সিনথিয়ার বন্ধুরা যখনি আসে আমি খাওয়াই তাদের। আজকে যেহেতু বাসায় না তাই এখানের বিলটা আমি দিব। মাহফুজ সাফিনার গলার স্বরে টের পান এই বিষয়ে তর্ক করা যাবে না। সাফিনার গলায় টিচার সুলভ একটা কর্তৃত্ব আছে। চাইলেও এই না করা যায় না। যদিও ও বিল দিবে সেইটা ঠিক করে এসেছিল কিন্তু সাফিনার আদেশের কাছে মাথা নোয়াতে হল। থাই সুপ, অংথং আর ক্যাশনাট সালাদ।



অর্ডার আসার অপেক্ষার সময়টা সাফিনা প্রশ্ন করেন। সিনথিয়া বলল তুমি নাকি পলিটিক্সের সাথে জড়িত। সত্যি? মাহফুজ বলে জ্বী আন্টি। সাফিনা বলে তাহলে তুমি এই ব্যাপারটা এড়িয়ে গেলে কেন তোমার নিজের সম্পর্কে বলার সময়? মাহফুজ বলে এড়াই নি আন্টি। সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছি। সাফিনা জানেন তার ঠান্ডা গলায় করা প্রশ্ন অনেক বড় বড় লোককেও ঘাবড়ে দেয়। সেখানে মাহফুজ বেশ শান্ত ভাবে তার প্রশ্নটার উত্তর দিল। মাহফুজের কনফিডেন্স আর বাকচাতুরতা প্রসংসা করেন। সাফিনা বলেন এখন সঠিক সময় হয়েছে? বলতে চাও? মাহফুজ ভেবেছিল এই প্রসংগ  আর পরে আনবে। তবে এখন এই প্রসংগ আর এড়ানোর উপায় নেই। তাই বলে জ্বী অবশ্যই। মাহফুজ বলে রাজনীতি জিনিসটা কে আমাদের শিক্ষিত আরবান সমাজে বেশ খেলো করে দেখে আন্টী। তবে আমার মতে রাজনীতি জিনিসটা তেমন না। রাষ্ট্র, সমাজ এমনকি আমাদের ব্যক্তিগত জীবনের সব কিছুর উপর রাজনীতির প্রভাব আছে। আমরা খালি ভাবি রাজনীতি খারাপ লোকদের কাজ। ক্ষমতালোভীদের কাজ। এই বলে বলে গত পঞ্চাশ বছরে আমাদের দেশের রাজনীতিটা আমরা খালি ক্ষমতালিপ্সু লোকদের হাতে ছেড়ে দিয়েছি। আমি মনে করি এর পরিবর্তন প্রয়োজন। আমার নানা দলের রাজনীতি করে কিশোর বয়স থেকে। দলের সব সিনিয়র নেতারা সবাই তাকে চিনে। দলের প্রয়োজনে মাঠে নামতে কখনো দ্বিধা করে নি নানা। তার অর্ধেক পরিমান কানেকশন থাকলেও সহজে কোটিপতি হয়ে গেছে লোকে। সেখানে নানা কিছুই করেন নি। আমার বাবাও সেরকম। সরকারি দলের ওয়ার্ড পর্যায়ের নেতা হয়ত খুব ছোট জিনিস। তবে এই ঢাকা শহরে একটা ওয়ার্ড সেক্রেটারি কতটা পাওয়ারফুল সেটা অনেকেই জানে না। সম্ভবত আমার বাবা একমাত্র ওয়ার্ড সেক্রেটারি সরকারি দলের যে কোন টু পাইসের বিজনেস করে না। আমি উনাদের থেকে শিখেছি। উনাদের দেখে আমার রাজনীতির দীক্ষা। আর বিপ্লব করে পুরো সিস্টেম সব সময় বদলানো যায় না। একটা সিস্টেম হল অসংখ্য মানুষের সমষ্টি। যথেষ্ট সংখ্যক ভাল মানুষ সিস্টেমে থাকলে সিস্টেম নিজে নিজে ভাল ভাবে কাজ শুরু করবে। এই আইডিওলজি থেকে আমার রাজনীতিতে আসা। আমার রাজনীতি দোকান থেকে চাদা তোলা বা ফাও খাওয়ার রাজনীতি না। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম এক সময়। খোজ নিলেই দেখবেন এই পদটায় যারা থাকে তারা পুরান ঢাকার দোকান থেকে টাকা তুলে বছর ঘুরতে না ঘুরতে বড়লোক হয়। আমি তেমন কিছু করি নি। আমার যে বিজনেস আছে সেটা আমি নিজে থেকে গড়ে তুলেছি। পলিটিক্স করতে গিয়ে যে সব কানেকশন হয় সেগুলো ব্যবসায় আমাকে কাজে দেয়। তবে মাসল পাওয়ার খাটিয়ে প্রতিপক্ষ কে বিজনেস থেকে সরানোর মত রাজনীতিবিদ আমি না। একটানে অনেকগুলো কথা বলে মাহফুজ একটু থামে, দম নেয়। গ্লাস থেকে পানিতে চুমুক দেয়। সাফিনা খুব মনযোগের সাথে মাহফুজের কথা গুলো শুনে। কথা বলার সময় মাহফুজের চোখ, মুখ আর হাতের অংগভংগি খেয়াল করে। সাফিনা এইটা বিশ্বাস করে যে মানুষ সহজে মিথ্যা বলতে পারে তবে তার চোখ, মুখের অংগ ভংগি এইসব সহজে মিথ্যা বলতে পারে না। মানুষ যা বিশ্বাস করে না তা যদি বলে তখন সেটা তার চোখ মুখের দিকে তাকালে বুঝা যায়। যে জিনিস মানুষ বিশ্বাস করে সেটা সে যখন বলে তখন তার চোখ জ্বল জ্বল করে। মুখের দিকে তাকালে বুঝা যায় কতটা দৃঢ় তার সংকল্প এই কথার পিছনে। সাফিনার মনে হয় তার এই স্কেলে মাহফুজ পাশ করে গেছে। মাহফুজ আসলে বিশ্বাস করে রাজনীতিতে ভাল মানুষ আসার দরকার আছে। আর রাজনৈতিক সিস্টেম বদলাতে গেলে ভিতর থেকে বদলাতে হবে ধীরে ধীরে। সাফিনার কিশোরী বয়সে শোনা আরেকজনের কথা মনে পড়ে। কাজল’দা ঠিক এইভাবে বিশ্বাস করে দেশ বদলানোর কথা বলত। এত বছর পরেও কেউ একজন ঠিক সেইভাবে ভাবে ভাবতে ভাল লাগে তার। মাহফুজ কে প্রথম দেখাতে খুব প্রাকটিক্যাল একটা ছেলে মনে হলেও ওর এই কথা গুলোতে ওকে মনে হচ্ছে দেশ বদলানোর স্বপ্ন দেখা একজন স্বপ্নালু তরুণ। মাহফুজ কি আসলেই এরকম? মাহফুজের চোখের দিকে আবার তাকায় সাফিনা। চোখে মুখ জ্বল জ্বল করছে। নিজের স্বপ্নের কথা বলবার সময় সবাই যেমন উদ্দীপ্ত হয়, মাহফুজের চেহারায় এখন তেমন একটা ছাপ। সিনথিয়ার মাঝেও তো তার রক্ত, তার জিন। সিনথিয়া কি এই কারণে তার মত সিস্টেম চেঞ্জ করতে চাওয়া এক স্বপ্নালু ছেলে কে ভালবেসেছ?
Like Reply

(বাকি অংশ আগের পৃষ্ঠায়) 

এর মাঝে ওয়েটার খাবার নিয়ে এসেছে। টেবিলে সার্ভ করছে। তাই সাফিনা আপাতত কিছু বলে না। মাহফুজ বুঝে উত্তেজনার তোড়ে সে অনেক কথা বলেছে। তবে সাফিনার মুখ দেখে কিছু বুঝা যাচ্ছে না ওর কথা গুলো কেমন প্রভাব ফেলল। সিনথিয়ার উপদেশ মনে পড়ে। সিনথিয়া বলেছিল, আম্মু কখনো সহজে তার ভিতরের চিন্তাটা মুখে ফুটে উঠতে দেয় না। অনেক সময় অনেকে এই জন্য নার্ভাস হয়ে পড়ে আম্মুর সাথে কথা বলতে গিয়ে। আসলে এত বছর ছাত্র ছাত্রী পড়িয়ে অভ্যাস তো। তাই একটা পোকার ফেস করা আম্মু শিখে গিয়েছে। আগে পুরো কথা শুনে তারপর চিন্তাভাবনা করে একটা সিদ্ধান্ত দেয়। তার আগে তার মুখ দেখে তুমি সহজে কিছু বুঝতে পারবে না। আমরাও বুঝি না। খালি মাথায় রেখ আম্মু যদি ভাবে তুমি আসলেই তোমার কথায় সিনসিয়ার তাইলে তোমাকে সাপোর্ট করবে। আর যদি একবারো মনে হয় যে তুমি মিথ্যা বলছ বা যা বলছ তা নিজেই বিশ্বাস করো না তাইলে কিন্তু আম্মুর সাপোর্ট আমরা কখনো পাব না। মাহফুজ রাজনীতি করার সূত্রে জাতীয় পর্যায়ের অনেক বড় বড় নেতার সাথে চলাফেরার সুযোগ পেয়েছে। ব্যবসার সূত্রে বেশ ঝানুঝানু ব্যবসায়ীদের সাথে কাজ করেছে। তবে খুব অল্প লোক কে এত কথা শোনার পর অভিব্যক্তিহীন মুখ করে বসে থাকতে দেখেছে। শিক্ষকতা পেশার উপর একটা শ্রদ্ধা আসে মাহফুজের সাফিনা কে দেখে। ছাত্র চড়িয়ে চড়িয়ে সাফিনার যে মানুষের কথা যাচাই বাছাই করার একটা সহজাত ক্ষমতা তৈরি হয়েছে সেটা টের পায় মাহফুজ। তবে সিনথিয়ার কথা মাথায় রাখে। ঘাবড়ে যাওয়া যাবে না। কারণ এতক্ষণ পর্যন্ত সে যা বিশ্বাস করে তাই বলেছে। তাই এই নিয়ে আর কোন চিন্তা করে না। সাফিনা খাবার খেতে খেতে এইবার বলে, মাহফুজ তোমার কথা আমি শুনলাম। যদি আসলেই তোমার মত তরুণরা এইভাবে ভাবে তাহলে আমাদের দেশের জন্য খুব ভাল। তবে আমার আরেকটা কনসার্ন আছে। রাজনীতি খুব রিস্কি জিনিস। সরকারে আজকে তোমার দল থাকবে আগামীকাল থাকবে না। তখন হ্যরাসমেন্টের ভয় আছে। আবার রাজনীতিতে সংঘাত খুব নর্মাল। আমাদের দেশের প্রচুর খুনখারাবি হয় পলিটিক্স রিলেটেড। আমার মেয়ে কে ধর তুমি বিয়ে করলে কিন্তু ভবিষ্যতে পাচ দশ বছর পর যে এরকম একটা সংঘাতে পড়ে তুমি আহত বা আল্লাহ না করুক নিহত হবে না তার গ্যারান্টী কি? আমি তো চাইব না আমার মেয়ে এমন কার সাথে সংসার করুক যার জীবনে সব সময় একটা রিস্ক ফ্যাক্টর জড়িত আছে।


মাহফুজ মনে মনে খুশি হয়। প্রশ্ন কমন পরেছে। এই প্রশ্নটা আসবে সেটা জানত তাই আগে থেকে অনেক ভেবেছে কি বলবে। মাহফুজ এইবার দম  নিয়ে বলা শুরু করে। আন্টি জীবনে উত্থান পতন থাকবে। যে কোন পেশাতেই এটা আছে। রাজনীতিতে আপনি আজকে সরকারি দলে থাকলে আগামী বছর বিরোধী দলে থাকবেন এটা অপ্রত্যাশিত না। সাফিনা হাত তুলে। বলে আমি জানি উত্থান পতন থাকবে তবে অন্য পেশায় উত্থান পতনের যে মূল্য চুকাতে হয় রাজনীতিতে চুকাতে হয় তার অনেক বেশি। মাহফুজ বলে আমি এইব্যাপারে আপনার সাথে একমত। রাজনীতি অন্যতম রিস্কি বিজনেস। তবে কথা হচ্ছে আপনি যদি ভাল করে খেয়াল করে দেখেন তাইলে দেখবেন রাজনীতেতে বিরোধীদলে যাবার পর মূলত জেলের ভাত বেশির ভাগ সময় খায় তারাই যারা সরকারি দলে থাকার সময় জুলুম করত। দুই একটা যে ব্যতিক্রম নেই তা না, তবে বেশির ভাগ লোক যারা বিরোধী দলে যাবার পর সরকারি দলের লোকদের হামলার শিকার হয় তারা আগের আমলে অন্যায় করা লোক। আর যারা অন্যায় করছে না কিন্তু সরকারি দলে ছিল তারা কিছুটা যে হ্যারাসমেন্টের শিকার হবে না তা না, তবে একটু বুদ্ধি খাটিয়ে চললে সেইটুকু ট্যাকেল দেওয়া যায়। আর আমি নিজে কখনো কোন হামলা মামলার সাথে সরাসরি জড়াই না। আপনি একটু খোজ নিলেই দেখবেন। আমি আমাদের যুব দলের ঢাকা দক্ষিণ কমিটির অর্গানাইজিং সেক্রেটারি হয়েছি ক্লিন ইমেজের জোরে। মাসল পাওয়ারের জোরে না। আমার হাতে বিরোধী দলের লোকেরাও উপকার পেয়েছে। ফলে আমি আশা করি যদি কোন দিন বিরোধীদলে যেতে হয় আশা করি সেরকম জেলে নেওয়ার মত কোন অন্যায় আমার নামে থাকবে না। আর দ্বিতীয় যা বললেন, সেই রিস্ক আসলে সব সময় আছে। আমার প্রতি ক্ষুদ্ধ হয়ে দলীয় কোন্দলে বা দুই দলের মারামারিতে আহত নিহত হবার রিস্ক। তবে এটা তো সব খানেই আছে? সাফিনা অবাক হয়ে জিজ্ঞেস করল, সবখানে মানে?  আমার পেশাতেও কি মারামারির ভয় আছে? মাহফুজ একটু হেসে বলে না আন্টি সেটা বুঝাই নি। ধরুন আজকে আপনি যে আমার সাথে দেখা করতে এখানে এলেন, আশার পথে একটা একসিডেন্ট হতে পারত। আপনার কিছু একটা হতে পারত। তাই বলে কি আপনি চলাচল বন্ধ করবেন? করবেন না। কারণ রিস্কের তুলনায় আপনার গেইন বেশি যদি আপনি স্বাধীনভাবে আপনার চলাচল বজায় রাখেন। ঠিক সেইভাবে পলিটিক্সে আহত নিহত হবার একটা সম্ভাবনা থেকে যায় তবে সেটা ঠিক ততটুকু যতটুকু আমাদের প্রত্যেকের রাস্তায় বের হলে এক্সসিডেন্ট হবার সম্ভাবনা। সাফিনা মাহফুজের যুক্তি বুঝে তবে মনের ভিতর থেকে খুতখুত  যায় না কারণ কাজলের সেই ঘটনা মনে যে দাগ ফেলেছে তা তো সহজে যাবার না। মাহফুজ সাফিনার ভ্রু কুচকানো দেখে বুঝে সাফিনা ওর জবাবে সন্তুষ্ট না এবং সেটা লুকানোর চেষ্টাও করছে না। আর কাজলের প্রসংগ মাহফুজ নিজেও জানে। ফলে এটা যে কতবড় রেড ফ্লাগ তা তার অজানা না। মাহফুজ যে কাজ কোনদিন করে নি আজকে তাই করল মরিয়া হয়ে। মাহফুজ বলল আন্টি আমি জানি আপনি আমার কথায় কনভিন্সড না। সিনথিয়া আপনার আদরের মেয়ে। তার ভালমন্দের জন্য সব সিদ্ধান্ত আপনি নিবেন। এই অধিকার আপনার আছে। তবে যে কোন সিদ্ধান্ত নেবার আগে আমার আর একটু কথা আছে।


আন্টি আপনি জানেন সিনথিয়া কে আমি পছন্দ করি, সিনথিয়াও আমাকে পছন্দ করে। আমাদের দেশের প্রথায় আমরা বড়দের সামনে সহজে আমাদের প্রেম ভালবাসার কথা স্বীকার করি না তবে আজকে আমি আপনার সামনে বলছি আমি সিনথিয়া কে ভালবাসি। সিনথিয়ার সাথে সম্পর্ক হবার আগে প্রেম জিনিসটার গভীরতা কতটুকু সেটা সম্পর্কে আমার আসলে ধারণা ছিল না। আমি অস্বীকার করব না। সিনথিয়ার আগে আমার প্রেম ছিল। এক না  বরং একাধিক। সেই প্রেম গুলোতে সাময়িক সুখ নিয়ে চিন্তিত ছিলাম  বেশি। অনেক সময় প্রেম গুলো ছিল অনেকটা ফ্লেক্সের মত। যে সবাই প্রেম করছে তাই আমার প্রেম না থাকলে আমার স্ট্যাটাস থাকে না। আপনি নিশ্চয় ভাবছেন যে মেয়ে কে আমি ভালবাসি তার মায়ের কাছে কেন আমি অবলীলায় এইসব বলছি? কারণ আমি আমার সিনসিয়ারিটি বুঝাতে চাচ্ছি আন্টি। সাফিনা মাহফুজের কথায় ধারায় একটু অবাক হয়েছিল তবে মাহফুজের এই কথার পর বলল, ঠিক আছে বল। আমি যেহেতু আজকে শুনতে এসেছি। তাই তোমার কথা শুনতে তো দোষের কিছু নেই। মাহফুজ বলে সেই সব প্রেম থেকে সিনথিয়া আর আমার প্রেম কতটুকু আলাদা আমি বুঝতে পেরেছি ওর সাথে সম্পর্ক যত গভীর হয়েছে তত। আগের প্রেম গুলোতে ঘুরা, আমার প্রেম আছে এই নিয়ে ফেক্স করা এই ছিল আসল কারণ। এই প্রেমে এসে আমি বুঝলাম প্রেম মানে খালি ঘোরা, মজা করা বা বন্ধু মহলে নিজের দাম বাড়ানো না। সিনথিয়া আমাকে যেভাবে বুঝে আর কেউ সেভাবে বুঝে উঠতে পেরেছে বলে মনে হয় না। সিনথিয়ার সাথে প্রেমের আগে আমি যতটা অস্থির চঞ্চল ছিলাম, সিনথিয়া আমার সেই চঞ্চলতা শান্ত করেছে। সাফিনা করিম অবাক হন। সিনথিয়া নিজেই প্রচন্ড চঞ্চল, সিনথিয়ার চঞ্চলতা নিয়ে সব সময় চিন্তায় থাকেন। আর মাহফুজ বলছে সেই সিনথিয়া তার চঞ্চলতা শান্ত করেছেন। কতটুকু বিশ্বাস করবেন বুঝে উঠতে পারছেন না সাফিনা। সাফিনা তাই জিজ্ঞেস করেন তুমি কি আমার সিনথিয়ার কথা বলছ? আমি সারাজীবন দেখে এসেছি সিনথিয়ার চঞ্চলতা সামলাতে আমরা হিমশিম খাচ্ছি আর তুমি বলছ তোমাকে আর ধীরস্থির করেছে সিনথিয়া, স্ট্রেঞ্জ। মাহফুজ বলে আমি আপনার কথা মানি। সিনথিয়া এখনো চঞ্চল কিন্তু আমাদের সম্পর্কের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেবার সময় ও খুব ধীরে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়। একটা উদাহারণ দেই, ওর সাথে আমার সম্পর্কের কিছুদিনের মাথায় ও আমাকে প্রশ্ন করেছিল আমি জীবনে কি করতে চাই? তখন পর্যন্ত আমি সেইভাবে ভাবি নি কিছু। তাই উত্তর দিয়েছিলাম পলিটিক্স করে একদিন মন্ত্রী এমপি হতে চাই। তখন সিনথিয়া আমাকে যা বলেছিল সেটা আমি কখনো ভুলি নি। বলা যায় সেটাই আমার ভাবনার মোড় ঘুরিয়ে দিয়েছিল। সাফিনা অবিশ্বাস্যে সুরে জিজ্ঞেস করেন তাই নাকি? মাহফুজ বলে হ্যা। সিনথিয়া প্রথম আমাকে প্রশ্ন করেছে দেশে এমপি হয় মাত্র ৩০০ লোক, মন্ত্রী আর কম। এদের বেশির ভাগ আসে কোন না কোন পারিবারিক কানেকশনে বা প্রচুর টাকাওয়ালা ফ্যামিলি থেকে। আমি কি এই দুই গ্রুপের মাঝে আছি নাকি? যদি না থাকি তাহলে কেন ধরে নিচ্ছি ভবিষ্যতে এমপি মন্ত্রী হতে পারব। আর যদি হতে না পারি তাহলে আমার বিকল্প প্ল্যান কি? তারপর আমাকে প্রশ্ন করেছে আমি কি পলিটিক্স করে চাদাবাজি করতে চাই কিনা। যখন না বলেছি তখন জিজ্ঞেস করেছে তাহলে কিভাবে আমার জীবন চালাতে চাই। কারণ পলিটিক্সে বড় নেতা হতে গেলে টাকা প্রয়োজন। প্রচুর টাকা খরচ করতে হয়। একদল এই টাকা খরচ করে চাদাবাজি থেকে পাওয়া টাকায়। আরেকদল এই টাকা খরচ করে নিজেদের বাপের রেখে যাওয়া টাকা বা ব্যবসার টাকা থেকে। আমার কি এমন কিছু আছে? যখন না বলেছি তখন বলেছে তাইলে নিজে কেন সৎ ভাবে টাকা কামাই করার চেষ্টা করছি না। যাতে যদি পলিটিক্সে ব্যর্থ হই তাহলে একদম পথে না বসতে হয় অথবা যদি পলিটিক্সে বড় সুযোগ পাই তাহলে যেন নিজের সৎ ভাবে কামানো টাকা দিয়ে পলিটিক্স করতে পারি। সাফিনার অবিশ্বাস্য লাগে। তার ছোট মেয়েটা। যে এখনো বাসার কোন কাজ করতে চায় না, দ্বায়িত্ব নিতে চায় না। সে কিনা মাহফুজ কে পলিটিক্স, জীবন, অর্থনীতি নিয়ে বড় বড় উপদেশ দিয়ে দিচ্ছে।


মাহফুজ বলে আমার কথাটা শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্য। সিনথিয়ার কথার কারণে আমি আমার জীবন, ভবিষ্যত পরিকল্পনা সব নিয়ে ভিন্ন ভাবে ভেবেছি। এই ভাবার কারণেই আমার কনস্ট্রাকশন বিজনেস, ইভেন্ট ম্যানেজমেন্ট বিজনেস সব শুরু করেছি। আমি যে পদে আছি এখন তাতে বেশ টাকা খরচ করতে হয় প্রতি মাসে জুনিয়র ছেলেদের পিছনে। সেই টাকাটা আমি খরচ করছি নিজের বিজনেস থেকে। আবার চাদাবাজির সাথে জড়িত না থাকার কারণে আমার নামে মামলা বা কোন স্ক্যান্ডাল নেই। এত কম বয়সে সরকারি দলের যুব সংগঠনের এত বড় পদ খালি এইজন্য পেয়েছি যে একদিকে যেমন চাদাবাজির রেকর্ড নেই আমার নামে আবার অন্যদিকে নেতা হবার জন্য যে টাকা খরচ করতে হয় সেটাও পেরেছি। এর একটা পয়সা ফ্যামিলি থেকে নেওয়া না। আর এইটা পেরেছি কারণ সিনথিয়া আমার ভিশন ঠিক করে দিয়েছিল। আমাকে বড় স্বপ্ন দেখাতে শিখিয়েছিল। আর এর সাথে সাথে আমি এখন জানি যদি রাজনীতিতে ভবিষ্যতে ব্যর্থ হই বা অন্য কিছু করতে চাই তাহলে কিভাবে আমি ব্যবসা করে সার্ভাইভ করতে পারব। এতটুকু বলে একটু বিরতি নেয় মাহফুজ। থাই সুপ্যের বাটি থেকে কয়েক চামচ সুপ মুখে দেয়। একটা অং থং এ কামড় দেয়। তারপর প্রশ্ন করে, আন্টি প্রকৃত ভালবাসা কি জানেন? বয়েসে অনেক ছোট একটা ছেলের মুখে এমন গম্ভীর প্রশ্ন শুনে মুখে কৌতুকের হাসি ফুটে উঠে সাফিনার। বলেন, ভালবাসার সংজ্ঞা তো একেক মানুষের কাছে একেক রকম। তোমার সংজ্ঞা টা শুনি। মাহফুজ বলে আমি যখন আর ছোট ছিলাম তখন ভালবাসা বলতে খালি আবেগটা কে বুঝতাম, আমার জন্য কে কত পাগলামি করতে পারে তার ভালবাসা তত প্রবল। তবে এখন বুঝি এটা ছেলেমানুষী সংজ্ঞা। ভালবাসা মানে আমার কাছে এখন একটা মানুষ কিভাবে আমাকে সব ঝড়ঝাপটার মাঝে আগলে রাখতে পারে, জড়িয়ে ধরে রাখতে পারে। আমার ভুল গুলো কে শুধরে দিতে পারে। প্রয়োজনে সঠিক পরামর্শ দিতে পারে। যে আমাকে আমার খুত গুলোর সাথে গ্রহণ করবে। যার সাথে সব কিছু শেয়ার করা যায়। সিনথিয়া ঠিক তেমন একটা মানুষ। আমার চরম বিপদের সময় ও দাঁড়িয়ে থাকবে আমার পাশে এই বিশ্বাস আছে আমার। এই যে আমার আর সিনথিয়ার সম্পর্কের ব্যাপারে আপনারা বিরোধীতা করছেন কিন্তু সিনথিয়া কিন্তু এক বিন্দু সরে নি আমার কাছ   থেকে। অধিকাংশ মেয়েরা পরিবারের এত বিরোধীতা দেখলে সরে যেত সম্পর্ক থেকে। তার উপর আপনার হায়ার মিডল ক্লাস। আমার ফ্যামিলি প্রেস্টিজের দিক থেকে আপনাদের অনেক নিচে। আমি বহু দেখেছি অনেক মেয়ে প্রেম করার সময় লোয়ার মিডল ক্লাস ছেলের সাথে প্রেম করলেও বিয়ে করার সময় ঠিক বিয়ে করে নিজ ক্লাসের কাউকে। সেখানে সিনথিয়া সে কাজ করে নি। সিনথিয়ার এই আচরণ গুলো কে ভালবাসা না বললে আর কোন জিনিস কে ভালবাসা বলব সেটা আমার জানা নেই।
Like Reply

সাফিনা মুখে প্রকাশ করেন না কিন্তু মাহফুজের চিন্তার গভীরতা তাকে মুগ্ধ করেছে। সিনথিয়ার কাছে যখন এই ছেলের কথা শুনেছিলেন তখন ছাত্র রাজনীতি করা তথাকথিত পাংক গুন্ডা বদমাশ ছেলে ভেবেছিলেন। সাবরিনা আর নুসাইবার কান পড়ায় সেই বিশ্বাস আর দৃঢ় হয়েছিল। তবে আজকে মনে হচ্ছে তার প্রাথমিক ভাবনাটা ভুল ছিল। সাফিনা তাই কথা আর সামনে এগিয়ে নিতে চান। এইবার জিজ্ঞেস করেন আচ্ছা বুঝলাম সিনথিয়া তোমার জীবনে পজিটিভ পরিবর্তন এনেছে কিন্তু তুমি কিভাবে ওর জীবনে গুড ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করতে পার? মাহফুজ মনে মনে একটা হাফ ছেড়ে বাচে। সাফিনা তার এতক্ষণের কথা গুলো মেনে নিয়েছে  কিছুটা হলেও তাই এই প্রশ্ন করেছে। মাহফুজ কিভাবে সিনথিয়ার জীবনে পজিটিভ চেঞ্জ এনেছে। মাহফুজ কে এই প্রশ্ন করতে পারে এইটা সিনথিয়া আর সাবরিনা দুইজনেই বলেছিল। মাহফুজ তাই কমন প্রশ্নের  উত্তর দেয় গুছানো ভাবে। আন্টি, এইটার উত্তর আমার থেকে সিনথিয়া ভাল দিতে পারবে। তবে আমার দৃঢ় বিশ্বাস আপনি নিজেই সিনথিয়ার পরিবর্তন গুলো দেখছেন। সিনথিয়ি কখনো পড়াশুনা নিয়ে সিরিয়াস ছিল না। ওর মত মেয়ে বাইরের ভাল একটা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে চলে গেছে আপনাদের কার কোন তাড়া ছাড়া। সেখানে এখন ভাল রেজাল্ট করছে। বাইরে এপ্লাই করা বা এই যে প্রতি সেমিস্টারে ভাল রেজাল্ট করছে এইটা সব গুলো ওর পরিশ্রমের ফসল তবে আমি এইটুকু ক্রেডিট নিব যে আমি ওকে বুঝিয়েছি ওর প্রতিভা আছে। শুধু যদি লক্ষ্যটা ঠিক করে তাহলে অসম্ভব কিছু নেই। সাফিনা মাথা নাড়ানে। সিনিথিয়া নিজেই একবার তার সাথে তর্কের সময় বলেছে যে ওর এই বাইরে পড়তে আসার পিছনে ওকে সবচেয়ে অনুপ্রেরণা যুগিয়েছে মাহফুজ। সাফিনা মনে মনে ক্যালকুলেশন করেন। সিনথিয়া মাহফুজ দুইজন দুইজনেক ভালবাসে এটাতে তার সন্দেহ নেই। আজকে মাহফুজ তার মনে একটা পজিটিভ ইম্প্রেশন ফেলেছে। সাবরিনা যেখানে অনেক শান্ত ধীর স্থির সেখানে সিনথিয়া ঠিক ততটা চঞ্চল অস্থির। মাহফুজের ব্যক্তিত্ব স্ট্রং সেটা ওর সাথে ইন্টারেকশনে বুঝা যাচ্ছে। সিনথিয়া কে অনুপ্রেরণা দিয়ে ঠিক রাস্তায় নিয়ে যাবার কাজটা মাহফুজের মত স্ট্রং পার্সনালিটির কার পক্ষে সম্ভব। আর বাংলাদেশে সিনথিয়িয়ার মত স্ট্রং মেয়েদের ছেলেরা থ্রেট মনে করে, ভাবে তাদের সাথে সম্পর্কে গেলে নিজেরা ছোট হয়ে যাবে। মাহফুজের কথায় কোন খানে সেই চিহ্ন নেই। বরং সিনথিয়া আর উপরে দেখতে পেলে খুশি হবে। সাফিনার নিজের সংসারের শুরুর দিকের কথা মনে পড়ে। তার স্বামী তাকে অনুপ্রেরণা না দিলে ভার্সিটির ডিগ্রি শেষ করে আজকে সরকারী কলেজের টিচার হওয়া হত না। পিএইচডিটা শেষ হত না। যখন অনেকেই বউ কে এত পড়িয়ে কি হবে, চাকরি করতে দেওয়া ঠিক না বলেছে তখন মিজবাহ সেই সব বিরুদ্ধ মত কে ঠেলে সরিয়ে দিয়েছে। সেই দিক দিয়ে মাহফুজের সাথে স্বামী মিজবাহের মিল খুজে পান। স্ট্রং নারী কে দুইজনে জানে কিভাবে এপ্রিশিয়েট করতে হয়। আবার পলিটিক্স করে এবং দেশ কে ঠিক করার স্বপ্ন দেখে ঠিক কাজল দা এর মত। তার জীবনের দুইজন গূরুত্বপূর্ণ পুরুষের গুরুত্বপূর্ণ দুইটা ক্যারেক্টারিস্টিকস মাহফুজের ভিতর আছে টের পান। আর এর বাইরে মাহফুজ সুদর্শন সেটা নিয়ে সন্দেহ নেই। লম্বা। রাফ এন্ড বিউটিফুল লুক আছে চেহারায়। যে কোন বিচারে হ্যান্ডসাম ছেলে। এখন খালি একটাই প্রশ্ন মাহফুজের ফ্যামিলির সাথে ওদের কতটা মিলবে।


সাফিনা এইবার জিজ্ঞেস করেন, তোমার ফ্যামিলিতে কে কে আছে। যদিও এন্সারটা সিনথিয়ার কাছ থেকে আগেই শুনে এসেছেন তাও প্রশ্নটা মাহফুজ কে করে সাফিনা। মাহফুজ বলে আমরা দুই ভাই। বড় ভাই কাপড়ের বিজনেস করেন পুরান ঢাকায়। উনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেছিলেন। বাবা আছেন। উনি রাজনীতি করেন আগেই বলেছি তবে সেই সাথে আমাদের একটা স্টেশনারি দোকান আছে যেটার ইনকামে আমাদের ফ্যামিলি চলে। সাথে কিছু ভাড়ার দোকান আছে। সাফিনা বলেন তোমার মা? মাহফুজ বলে  উনি আমার বার  বছর বয়সে মারা গেছেন। সাফিনা একটু চমকে উঠেন। সিনথিয়া একবারো মাহফুজের মা নিয়ে কিছু বলে নি আর সাফিনা নিজেও জিজ্ঞেস করেন নি। ধরে নিয়েছিলেন হয়ত হাউজওয়াইফ তাই নতুন করে বলার কিছু নেই বলে  সিনথিয়া বলে নি কিছু। সাফিনা বলেন স্যরি, আমি জানতাম না, জানলে প্রশ্নটা করতাম না। মাহফুজ বলে ইটস ওকে আন্টি। সাফিনা এইবার বলেন তোমার কি মনে হয় তোমাদের আর আমাদের ফ্যামিলির যে ব্যবধান এইটা কি কোন সমস্যা সৃষ্টি করবে ভবিষ্যতে? মাহফুজের মনে পড়ে সাফিনার মা আসমা বেগম একটা কথা বলেছিলেন ওকে বিয়েতে দুই পরিবারের গ্যাপ নিয়ে। সেইটাই উত্তর হিসেবে দেয় মাহফুজ। মাহফুজ বলে বিয়ে একটা জটিল ব্যাপার। দুই ফ্যামিলি যত কাছাকাছি হয় তত সুবিধা সেটা আমি জানি। আমাদের সমাজে বিয়ের সময় এটাই খেয়াল করা হয় যে দুই ফ্যামিলি কতটুকু কাছাকাছি স্ট্যাটাসের দিক দিয়ে। তবে আমার মনে হয় আসল যে জিনিস খেয়াল রাখা দরকার সেটা হল বর কনের মনের মিল কতটুকু। আর আমার ফ্যামিলি হয়ত আপনাদের মত অত শিক্ষিত না তবে আশা করি আমার বাবা, ভাই বা নানার সাথে কথা বললে বুঝতে পারবেন তারা ভাল মানুষ। তার কখনো আমার বা সিনথিয়ার মাঝে ঝামেলা হয় এমন কিছু করবে না। আমাদের ফ্যামিলিতে কোন মেয়ে নেই। তাই আমার বড় ভাইয়ের বউ কে তারা  মেয়ের মত দেখে। সিনথিয়া কে ভবিষ্যতে সেইরকম দেখবে এটা আশা করতে পারেন।


সাফিনা এইবার বলেন তোমার কথা গুলো আমার ভাল লেগেছে। তবে খালি আমার মতামত নিলে তো হবে না। সিনথিয়ার বাবার মতামত নিতে হবে। বাকি আত্মীয়স্বজনদের মতামত নিতে হবে। উনারা সবাই হ্যা বললে তাহলে সামনে কোন একদিন দুই ফ্যামিলির মুরব্বীরা একসাথে বসতে পারে। মাহফুজের মনে হয় সে যেন সাত আসমানের উপর দিয়ে উড়ছে।
Like Reply

খ

আদিবা রহমান মনযোগ দিয়ে তার ডায়েরিতে সাফিনা করিম কে নিয়ে লেখা নোট গুলো পড়ছেন। একটু পর সাফিনা করিমের সাথে তার এপয়মেন্ট আছে। বিভিন্ন রকম পেশেন্টের সাথে ডিল করতে হয় আদিবা কে, সবাই কে যদিও সমান পছন্দ করা উচিত তবে সেটা সম্ভব হয় না। সাফিনা হচ্ছেন সেরকম পেশেন্ট যাকে অপছন্দ করার উপায় নেই। শিক্ষিত, মার্জিত, রুচিশীল, সুন্দরী।  তার কাছে যারা পেশেন্ট হিসেবে আসে এদের একটা বড় অংশ ডিনায়ালে থাকে। নিজেদের সমস্যা কে অস্বীকার করতে চায় বা মিথ্যা বলে লুকাতে চায়। সেই সমস্যাটা সাফিনা করিমের নেই, ফলে তার সাথে ডিল করা অনেক ইজি। সাফিনা করিমের সমস্যা গুলো এক এক করে মনে মনে সাজাতে থাকেন আদিবা। মধ্য বয়স্ক নারীদের বাংলাদেশে যে সমস্যা, সাফিনার সেটা প্রধান সমস্যা। সারাজীবন পরিবারের জন্য করলেও এই সময়টাতে পরিবারে নারীদের দাম কমতে থাকে। সন্তানরা বড় হয়ে মায়ের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে দেয়। আবার স্বামী ক্যারিয়ার আর পারিপার্শ্বিকতার চাপে একটু ব্যস্ত হয়ে যায়। তার উপর অনেক বছরের বিয়ের কারণে একটু ঝিমিয়ে পড়ে নিজেদের মাঝে রসায়ন। এইসব কিছু ঘটছে সাফিনা করিমের জীবনে। ফলে এক ধরণের শূণ্যতা তৈরি হয়েছে তার। আবার যদিও স্বামী তাকে ভালবাসে এই ব্যাপারে ডাউট নেই তবে একটা জিনিস স্বামীর প্রতি এক ধরনের অভিযোগ তৈরি করেছে সাফিনার। সাফিনার মতে সাফিনার স্বামী ছেলে চেয়েছিলেন একটা। ফলে দুই মেয়ের পর আর একবার ট্রাই করতে চেয়েছিলেন ছেলের জন্য তবে সাফিনা নিজের পিএইচডি করার জন্য সেটাতে রাজি হন নি। সাফিনার ধারণা এই কারণে তার হাজব্যান্ড মনে মনে কিছুটা ক্ষুণ্ণ। তার স্বামীর মতে একজন ছেলের পরম্পরা ধরে রাখতে পারে তার ছেলে সন্তান আর নাহয় তার কাজ। এখন যেহেতু ছেলে সন্তান নেই তাই বেশি করে কাজে ঝাপিয়ে পড়ে আর সফল হতে চাচ্ছেন। যদিও সাফিনার স্বামী মুখ ফুটে কখনো কিছু বলেন নি তবে এটা সাফিনার সন্দেহ। আদিবা ভাবেন খুব কমন একটা প্রবলেম এটা। তবে এইসব কারণে সাফিনার মনে এক ধরনের ডিপ্রেশন তৈরি হয়েছে। পরিবার কে সময় দিতে ক্যারিয়ারে স্যাক্রিফাইস করেছেন এখন পরিবারের সদস্যরা যার যার জীবনে ব্যস্ত, তাকে সময় দেবার কেউ নেই। যে স্বামী কে এত ভালবাসেন, সে স্বামী একটা ছেলে সন্তানের জন্য হাহাকার করছে এটা মেনে নিতে পারছেন না সাফিনা। সব মিলিয়ে এটাই সাফিনার জীবনের ডিপ্রেশনের মূল কারণ তার মতে। তবে সাফিনার পুরাতন একটা ট্রমা আছে। যেটা সম্ভবত আজকাল ডিপ্রেশনের কারণে নতুন করে মাথাচাড়া দিয়েছে। পুরাতন এক প্রেমিক ছিল। অবশ্য প্রেমিক বলা যায় না, এক পাক্ষিক প্রেম। সেই প্রেমিকের অকালমৃত্যু ট্রমা তৈরি করেছিল। সাধারণত মানুষ যখন মানসিক ভাবে দূর্বল থাকে, ডিপ্রেসড থাকে তখন তার পুরাতন ট্রমা গুলো মাথা চাড়া দেয়। সেটাও এখনকার সমস্যা কে প্রভাবিত করছে।


দরজায়  নকের শব্দ। আদিবা মাথা তুলে দেখেন তার এসিসটেন্ট দাঁড়িয়ে আছে। কি হয়েছে? সাফিনা ম্যাডাম এসে বাইরে অপেক্ষা করছেন। উনার শিডিউলের টাইম এখন। পাঠিয়ে দিব? আদিবা বলেন হ্যা পাঠিয়ে দাও। সাফিনা ভিতরে ঢুকেন। কুশল বিনিময় শেষে সামনের একটা সোফায় বসেন সাফিনা আর উলটো দিকের একটা সিংগেল সোফায় বসেন আদিবা। সাফিনার কাছে আদিবা রহমানের এই সেশনটা একটা খোলা জানলা। কোন রকম জাজমেন্ট ছাড়া মনের সব কথা খুলে বলা যায়। আদিবা সাইকোলজিস্ট। অনেক সময় নিজের অনেক ব্যবহার বা আচরণের নিজে মানে খুজে পান না সাফিনা তখন আদিবা তাকে বুঝতে সাহায্য করেন কিভাবে তার আচরণ কে ব্যাখ্যা করা যায় তার পাস্ট হিস্টরি দিয়ে। নিজের জীবন নিয়ে যে একটা হতাশা লাস্ট কয়েক বছর মাথাচাড়া দিয়ে উঠেছিল সেটা কাটাতে আদিবার এই সেশন গুলো কার্যকরী। আদিবা জিজ্ঞেস করেন সব ঠিক ঠাক চলছে তো? সাফিনা তখন এক এক করে সব বলেন লাস্ট সেশনের পর কি কি হয়েছে। সিনথিয়ার বিয়ের ব্যাপারে কথা উঠে সেখানে। আদিবার সাথে সিনথিয়ার রিলেশন নিয়ে এর আগেও বেশ কয়েকবার কথা হয়েছে। আদিবা ভাল করেই জানেন সাফিনার এই রিলেশন নিয়ে কিছুটা সন্দেহ আছে। তাই সাফিনা যখন বলেন সিনথিয়ার বয়ফ্রেন্ডের সাথে দেখা করেছেন তখন একটু অবাক হন। তবে মুখে প্রকাশ করেন না কারণ একজন ভাল সাইকোলজিস্ট তার ভিতরের জাজমেন্ট লুকিয়ে রাখেন যাতে পেশেন্ট সেফ ফিল করেন। আদিবা জিজ্ঞেস করেন কি হল সেখানে? সাফিনা কয়েক সেকেন্ড সময় নিলেন। তারপর বললেন আসলে আই এম ইম্প্রেসড সো ফার এবাউট দিস বয়। আদিবা বলেন কেন? সাফিনা বলেন সিনথিয়া সব সময় রেকলেস ছিল। এর আগের বয়ফ্রেন্ড কারা সেগুলো অল্প বিস্তর আমি জানতাম আমার বড় মেয়ের মাধ্যমে। সেই সব ছেলের তুলনায় অনেক বড় ইম্প্রুভমেন্ট এই ছেলে। দ্বায়িত্বশীল, মার্জিত, কথা বলতে জানে। আমরা খোজ নিয়ে যতটুকু দেখেছি ছেলের একটা বিজনেস আছে যেটার ভবিষ্যত উজ্জ্বল। সিনথিয়া যে এমন কার প্রেমে পড়তে পারে সেটা আমার ধারণা ছিল না। আদিবা জিজ্ঞেস করেন সিনথিয়া আগে কাদের প্রেমে পড়ত। সাফিনা হাসতে হাসতে বলেন, আমার ছোট মেয়েটা তো পাগলি। আগের সব ছেলের যদি কমন জিনিস বলি তাহলে দুইটা জিনিস কমন ছিল। এক সবাই টল  হ্যান্ডসাম আর কোন না কোন ভাবে আকাইম্মা। আদিবা বলেন এইবারের ছেলেটা? সাফিনা বলেন টল হ্যান্ডসাম নো ডাউট কিন্তু আকাইম্মা না।


আদিবা বলেন এর আগে কয়েক সেশনে তো আপনি এই সম্পর্কের বিরোধী ছিলেন। মতামত চেঞ্জ হল কিভাবে? সাফিনা এরপর সংক্ষেপে পিছনের ঘটনা বললেন। তার ননদ নুসাইবা কে এত বড় একটা হেল্প করেছে এরপর আসলে অন্তত একবার দেখা করা ভদ্রতা ছিল। নুসাইবার পর যখন সাবরিনাও ছেলেটা সম্পর্কে পজিটিভ কথা বলল তখন তার মন খানিকটা নরম হয়। আদিবা বললেন নুসাইবা আর সাবরিনার মন নরম হবার কারণ কি? সাফিনা বললেন নুসাইবা তো এত বড় সাহায্য পেয়েছে তাই সম্ভবত মাহফুজের পক্ষে গেছে। যদিও আগে প্রবল বিরোধী ছিল। আর সাবরিনার ব্যাপারটা শিওর না যদিও। তবে তার মনে হচ্ছে সম্ভবত সিনথিয়া কোন ভাবে বোন কে রাজি করিয়েছে আর এরপর হয়ত মাহফুজের সাথে কথা বলে সাবরিনার মনে হয়েছে ছেলে ওকে। আদিবা জিজ্ঞেস করেন আপনার মতামত কি তাহলে নুসাইবা আর সাবরিনার প্রেশারে চেঞ্জ হয়েছে? সাফিনা বলেন এইগুলো ফ্যাক্টর তবে মাহফুজ নিজেই আসলে তার মতামত চেঞ্জের ব্যাপারে বড় ভূমিকা রেখেছে। মাহফুজ যেভাবে কনফিডেন্টলি তার মেয়ের প্রতি ভালবাসা প্রকাশ করেছে এটা তার ভাল লেগেছে। সাফিনা বলেন আমার মনে হয়েছে এই ছেলে সত্যিকার ভাবে সিনথিয়া কে ভালবাসে। আর নিজের কাজের ক্ষেত্রে মাহফুজ ভাল কনফিডেন্স দেখিয়েছে আর পরে আলাদা করে মাহফুজের সম্পর্কে খোজ নিতে গিয়ে আমরা দেখেছি ওর কথা ঠিক। ব্যবসা স্ট্রং। সবাই বেশ সুনাম করেছে মাহফুজের দুইটা ব্যবসার। আদিবা বলেন আচ্ছা বুঝেছি এইগুলো তাহলে কারণ। সাফিনা একটু ইতস্তত করেন। আদিবা অনেক বছর ধরে সাইকোলজিস্ট তাই পেশেন্টের চেহারা দেখে অনেক কিছু আন্দাজ করতে পারেন। তাই জিজ্ঞেস করেন আর কিছু কি আছে? সাফিনা বলবে কি বলবে না ভাবতে ভাবতে হঠাত করে বলে ফেলে। আরেকটা কারণ আছে। আমার মায়ের সাথে কথা হয়েছিল আসলে এই ব্যাপারে। আদিবা জিজ্ঞেস করেন, আপনার মা কি এই ছেলের পক্ষে কথা বলেছেন? সাফিনা হ্যা সূচক মাথা নাড়ান। আদিবা বলেন বেশ করিতকর্মা ছেলে। পরিবারের সবাই কে রাজি করিয়ে ফেলেছে দেখছি। সাফিনাও মাথা নাড়ান। সাফিনা বলেন মা, মাহফুজের পক্ষে কথা বলেছেন তবে তার থেকে উনি যা বলেছেন সেইটা আমাকে বেশি নাড়া দিয়েছে।


আদিবা জিজ্ঞেস করলেন কি বলেছেন আপনার মা। সাফিনা আবার ইতস্তত করেন। মনের এই দরজাটা বহুকাল বন্ধ ছিল। আদিবা রহমানের কাছে থেরাপি নিতে এসে আবার খুলেছিলেন কিছুদিন আগে। আজকে তার মায়ের কথা বলতে গেলে সেই দরজা আবার খুলতে হবে। তবে সাফিনা জানেন আদিবার কাছে কথা বললে তার হালকা লাগে। তাই ইতস্তত লাগলেও বলতে শুরু করলেন। সাফিন বলতে থাকলেন, মা আমাকে সিনথিয়ার ব্যাপারে রাজি করানোর জন্য ফোন দিয়েছিল। আপনাকে আমি আগেও বলেছি মায়ের উপর আমার একটা পুরাতন রাগ আছে। আদিবা বললেন, কাজলের ব্যাপারটা? সাফিনা তখন দীর্ঘশ্বাস ছেড়ে বলল হ্যা।  মা কে আমি জিজ্ঞেস করেছিলাম এত বছর আগে মা কেন আমাকে মানা করেছিল আর যদি করে তাহলে কেন মা এত বছর পর তার নাতনির জন্য আবার ওকালতি করছে। আমি আসলে আমার ভিতরের রাগটা চেপে রাখতে পারি নি। কাজল দা আর মাহফুজ। দুই জন পলিটিক্স করে। সেই সময় মা আমাকে বলেছিল পলিটিক্স করা কতটা ডেঞ্জারাস। কেন কাজল’দা এর সাথে মেশা যাবে না। আজকে দেখুন ত্রিশ বছর পর সব বদলে গেছে। কাজল দা এর জায়গায় মাহফুজ এসেছে, আর আমার জায়গায় সিনথিয়া। আর ওমনি মায়ের সিদ্ধান্ত বদলে গেল। জানেন কাজল দা মারা যাবার পর আমার বার বার মনে হত কাজল দা কে আমি বাচাতে পারতাম। হয়ত আমার সাথে প্রেম হলে আমি কাজল দা কে আটকে রাখতে পারতাম। অহেতুক সব ঝামেলায় ঝড়াতে দিতাম না। তাহলে হয়ত পলিটিক্যাল ঝামেলার মাঝে পড়ে এইভাবে মরতে হত না। সাফিনার চোখের কোণায় পানি টের পান আদিবা। তবে কোন কথা বলেন না, সাফিনা কে বলতে দেন। এইসব মূহুর্তে সাইকোলজিস্টদের কিছু বলার নেই বরং পেশেন্টদের বলে হালকা হতে দিতে হয়। সার্ভাইভাল গিল্ট। বেচে যাওয়া মানুষদের ভিতরে যে গ্লানি থাকে প্রিয় মানুষ কে না বাচাতে পারার সেটা বছরের পর বছর ভিতরে জমতে থেকে অনেক সমস্যার সৃষ্টি করে। আদিবা টের পেয়েছেন আগের কয়েক সেশনে ঘর সংসার স্বামী সন্তান সব হলেও, তাদের কে ভালবাসলেও সাফিনার বুকে একটা হাহাকার রয়ে গেছে। লুকিয়ে  রাখলেও সেই হাহাকার মরে যায় নি। এত বছর পর যখন সাফিনা একা বোধ করেন সব কিছুর মাঝে, তখন সেই হাহাকার গলার মাঝে জমাট বাধা কান্না হয়ে উঠে আসে। আজকে আবার কাজল এর কথা আসায় সেই অনুভূতি ফিরে আসছে।

সাফিনা একটু নিজেকে সামলে নিয়ে বলতে থাকেন। আমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে মা প্রথমে আটকে গিয়েছিল তবে পরে যা বলেছে সেটা আসলে আমাকে অনেক ভাবিয়েছে। মা বলেছে কাজল মারা যাবার দা মারা যাবার পর মায়ের নিজের প্রচন্ড খারাপ লেগেছিল। মায়ের মনে হয়েছিল একটা ছেলে মারা যাবার আগে কাংখিত ভালবাসা পেল না। মা বলেছে যে, দেখ সাফিনা তুই সময়টা চিন্তা কর। প্রায় ত্রিশ বছর আগের সেই সময়টাতে ময়মনসিংহ শহর কতটা কনজারভেটিভ ছিল, তার উপর তোর বাবার কড়া নিয়ম কানুন। সেই সময় কিভাবে আমি তোকে প্রেমে  উতসাহ দেই। এই ছোট শহরে কিছু গোপন থাকে না। তুই প্রেম করলে ঠিক সবাই জেনে যেত। তখন কি অবস্থা হত ভেবে দেখেছিস? আদিবা প্রশ্ন করে আপনার মায়ের কথা গুলো কি আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে? সাফিনা বলে মা যখন কথা বলছিল তখন যেন আবার সেই কিশোরী সাফিনা হাজির হয়েছিল সেখানে। সব যুক্তি তখন আবেগে ভেসে গেছে। আদিবা বলে তারপর? সাফিনা বলে তারপর আর কি। আমাদের মা মেয়ের না বলা অনেক কথা সেদিন বলা হয়েছে। মা তার ভুল স্বীকার করেছে আবার এটা বলেছে যে সেই সময়ের প্রেক্ষিতে দেখতে ব্যাপারটা। আমি আমার সেই সময়ের আবেগ যেমন স্বীকার করেছি আবার মায়ের যুক্তিটাও বুঝতে পেরেছি। আদিবা বলেন তাহলে আপনাদের মা মেয়ের একটা অভিমানের জায়গা তাহলে ক্লিয়ার হয়েছে। সাফিনা বলেন কিছুটা। সেই জন্য হয়ত আমি মাহফুজের প্রতি নরম হয়েছি। আমার মনে হয়েছে আমি যেই সুযোগ পাই নি সিনথিয়া সে সুযোগ পাক। কাজল দা যেই ভালবাসার স্পর্শ পায় নি মাহফুজ সেই ভালবাসার স্পর্শ পাক। আদিবা মাথা নাড়েন আর ভাবেন, নিজের জীবনের অপ্রাপ্তিগুলো সন্তানের জীবনের মধ্য দিয়ে পাওয়ার ইচ্ছাটা বাবা মায়েদের একটা স্বহজাত প্রবৃত্তি। আদিবা জিজ্ঞেস করেন, কি মনে হয় আপনার, মাহফুজ পারবে ভালবাসা দিতে সিনথিয়া কে। সাফিনা উত্তর দেন, মাহফুজের ভালবাসা আমার কাছে সিনসিয়ার মনে হয়েছে। তবে লম্বা সময়ের দৌড়ে কি হয় তা আমরা কেউ জানি না, এইটা বলার সময় নুসাইবা আর এরশাদের কথা মাথায় আসে সাফিনার। তবে কাজল দা যেখানে ব্যর্থ হয়েছিল, মাহফুজ যাতে সেখানে সফল হয় আমি সেই আশা করি।
Like Reply

গ

সিনথিয়া ভিতরে ভিতরে উত্তেজনায় ফেটে যাচ্ছে। এমনিতেও সবাই ওকে চিনে ওর ছটফটানি স্বভাবের জন্য। আজকে সেই উত্তেজনা আর বেড়ে গেছে। প্রায় পনের ঘন্টার ফ্লাইট এমিরাটসের লন্ডন থেকে ঢাকা। আর আধা ঘন্টা পর ফ্লাইট ল্যান্ড করবে। বিমানে উঠার আগে দ্রুত অনেক কাজ সামলে আসতে হয়েছে, প্রচুর ক্লান্ত তাও ঘুম আসছে না উত্তেজনায়। আর সাত দিন পর আসার কথা ছিল। তবে মাহফুজ যখন ফোন দিয়ে জানাল আম্মু রাজি হয়েছে তখন যে জোরে চিতকার দিয়েছিল তাতে মাহফুজের কানের ফর্দা ফোনের ঐপাশে ফেটে গেছে কিনা কে জানে। এরপর শেষ এসাইনমেন্ট সাবমিশন প্রফেসর কে রাজি করিয়ে প্রায় এক সাপ্তাহ আগে আলাদা ভাবে দিয়ে এসেছে। আর দেশে কাউকে না জানিয়ে ফ্লাইট রিশিডিউল করেছে প্রায় পাচশ ডলার এক্সট্রা দিয়ে। টাকা গেলে যাক। আজকে সবাই ওকে দেখে যেভাবে চমকাবে সেটার কোন তুলনা হয় না। সবাই জানে ও আসবে আর এক সাপ্তাহ পর। আজকে আগে আগে চলে আসছে ও। প্লেন ল্যান্ড করবে সাড়ে আটটায়। এরপর দুই ঘন্টা লাগবে ইমিগ্রেশন আর লাগেজ কালেকশনে। হিসাব করে সিনথিয়া। এরপর আর এক ঘন্টা মাহফুজের ফ্লাট। প্লেনের ভিতর ওয়াইফাই নিয়েছিল টাকা দিয়ে শুধু মাহফুজের সাথে কথা বলার জন্য। মাহফুজ কে জিজ্ঞেস করেছিল আজকের প্লান কি। বাসা থেকে সাড়ে এগারটার দিকে বের হবে। সিনথিয়া জোর দিয়ে বলেছে বারটার দিকে বের হতে। মাহফুজ জিজ্ঞেস করেছিল কেন। সিনথিয়া বলেছে সারা রাত জেগে কাজ করেছে ও। সকাল সাতটার দিকে এসাইনমেন্ট সাবমিশন করবে একটা। এরপর অনেকদিন ফোন সেক্স করে না দুইজন তাই একটু ফোন সেক্স করে ঘুমাবে। মাহফুজ ওর পাগলামি কথা শুনে হেসেছে তবে রাজি হয়েছে এক ঘন্টা পর বের হবার জন্য। মনে মনে খুশি হয়েছে সিনথিয়া। ফোন সেক্স না আজকে আসল সেক্সের স্বাদ পাবে মাহফুজ। ওর নিজের উত্তেজনা লাগছে আর বেশি। মনে হচ্ছে যেন জীবনে প্রথম সেক্সের জন্য অপেক্ষা করছে ও। প্রায় এক বছর হয়ে গেল সেক্সে ছাড়া আছে ও। ভার্জিনিটি হারানোর পর থেকে জীবনে আর কখনো এত বেশিদিন সেক্স ছাড়া ছিল না ও। তবে এটা নিয়ে আফসোস নেই ওর। মাহফুজের জন্য দরকার আর দশ বছর সেক্স ছাড়া থাকতে পারে ও। মাহফুজ একটা নেশা ওর জন্য। আর কোন কিছুতে এই নেশা মিটবে না। উড়াধূড়া প্রেম এতদিন শুনে এসেছে, মাহফুজ ওকে সেই উড়াধূড়া প্রেমের স্বাদ দিইয়েছে।


প্লেন নামতেই যতটা দ্রুত সম্ভব নেমে পড়ে সিনথিয়া। আজকে লাক ভাল ওর। ইমিগ্রেশন, লাগেজ কালেকশন সব অনেক দ্রুত হয়ে গেছে। বাইরে এসে একটা উবার নেয়। কতদিন পর ঢাকায় আসল। শীত কালের মিষ্টি রোদ গাড়ির কাচের ভিতর দিয়ে ভিতরে পড়ছে। সব আগের মত আছে। জ্যাম, ভীড়, ধূলাবালি। তারপরেও কেন জানি এই শহরের মায়া ছাড়া যায় না। গাড়ির এফএম রেডিওতে গান বেজে উঠে এই শহর জাদুর শহর। সিনথিয়ার মনে হয় সত্যি ঢাকা যাদুর শহর। এতকিছুর পরেও এই শহরের মায়া ওর মন থেকে কখনো মুছবে না। ওর সব প্রাণের মানুষ গুলো যে আছে এই শহরে আর সাথে আছে ওর পুরো জীবনের স্মৃতি শহরের অলিতে গলিতে। গাড়ি মাহফুজের ফ্লাটের সামনে এসে দাঁড়ায়। বিল্ডিং এর দারোয়ান অনেকদিন পর সিনথিয়া কে দেখে অবাক হয়। সিনথিয়া অবাক হয় ওকে মনে রেখেছে দেখে। দারোয়ানের হেল্প নিয়ে লাগেজ গুলো উপরে তুলতে থাকে সিনথিয়া। ওর বুক ঢিপ ঢিপ করে কতদিন পর দেখা হবে মাহফুজের সাথে।
Like Reply

চার বা সাড়ে চার মাস পর আপডেট দিলাম। কর্মজীবনের ব্যস্ততা বেড়েছে অনেক। সামনে আর কিছুদিন এমন ব্যস্ত থাকার সম্ভাবনা আছে। তাই চাইলেও নিয়মিত আপডেট দিতে পারছি না। জানি অনেক পাঠক বিরক্ত হচ্ছেন, অনেকে গল্প পড়া ছেড়ে দিয়েছেন তবু কিছু করতে পারছি না জীবিকার টানে। গল্প লেখাটা প্যাশন তাই ব্যস্ততার মাঝেও চলবে যখন যতটুকু সময় পাই তাই নিয়ে।  নিজে যেহেতু নিয়মিত আপডেট দিতে পারছি না তাই পাঠকদের কাছ থেকে অনেক কিছু আশা করা উচিত হবে না। তারপরেও যদি এত কিছুর পর গল্পের সাথে থাকেন তাহলে গল্পের ভাল মন্দ নিয়ে দুই এক কথা বলে যাবেন আশা করি।
Like Reply

(08-05-2025, 11:08 AM)pradip lahiri Wrote:  কাদের ভাই বহুদিন পরে আপডেট পাওয়া গেল কিন্তু এত ছোট যে মন ভরলনা, মনে হয় আর একটু বেশী পেলে ভালো হতো। যেটুকু পেলাম ভালো লাগলো। ভালো থাকুন ও সুস্থ থাকুন এবং আমাদের আরো আরো আপডেট দিতে থাকুন।

ব্যস্ততার জন্য ছোট আপডেট দিলাম। যদিও অত ছোট না, যদি অন্যদের আপডেট গুলোর সাথে তুলনা করেন। এখন ব্যস্ততা অনেক বেশি হওয়ায় লেখার সময় পাই কম। তাই ঠিক করেছি দশ বার পাতার মত লেখা হলে আপডেট দিয়ে দিব একটা করে। এর আগে নরমালি ২০/২২ পাতার আপডেট পেতেন।
[+] 3 users Like কাদের's post
Like Reply

(08-05-2025, 11:44 AM)bluesky2021 Wrote:  অ্যাটলাস্ট আপডেট আসলো। তবে প্রায় চার মাস পর ছোট আপডেট মন ভরে কি বলেন? আপনার গল্পের ধরনই এরকম যে একটু বড় আপডেট না হলে ঠিক মজা পাওয়া যায় না। যাই হোক আপডেট তো পেলাম এই বা কম কি।
আপাতত পড়া শুরু করি পরে মতামত জানামুনে।



আপাতত ছোট আপডেট আসার সম্ভাবনা বেশি। এত ব্যস্ত যে লেখার সময় বের করতে পারি না। সেই ক্ষেত্রে আপডেট বড় করতে গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে।
[+] 1 user Likes কাদের's post
Like Reply

(08-05-2025, 06:10 PM)মাগিখোর Wrote:  
যথারীতি নিয়ন্ত্রিত আপডেট। আমি নিজে লেখার চেষ্টা করি বলে জানি; সময় বার করা কতটা কঠিন। তার সঙ্গে প্লটের বিস্তার; সেটাও একটা কঠিন কাজ। পরবর্তী আপডেটের অপেক্ষায় রইলাম।

হাতে রেপু নেই বলে দিতে পারলাম না। আবার কালকে আসবো রেপু দিতে

Namaskar

হ্যা। একবার কর্মজীবনে ঢুকে পড়লে সব শখ আল্লাদ এই সময়ের পাল্লায় পড়ে শিকেয় উঠে।
[+] 1 user Likes কাদের's post
Like Reply




Users browsing this thread: 4 Guest(s)