Thread Rating:
  • 33 Vote(s) - 2.61 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance অনুভূতিতে_তুমি

Showing only the posts of Manjarul Haque: 37 of 52 posts. Show all posts
#21

#পর্ব_২১

মেহেরিন সবে মিটিং রুমে প্রবেশ করল। সমস্ত ক্লাইন্ট তাকে দেখে দাঁড়িয়ে গেল। মেহেরিন এসে চেয়ারে বসল। তার পাশের চেয়ারটাতে নিরব বসল। মেহেরিন সামনে তাকিয়ে দেখল তার বিপরীত চেয়ার টা খালি। কপালে ভাঁজ পড়ল তার। মেহেরিন তার পাশে দাঁড়ানো পিএ'র দিকে তাকাল। 

"জ্বি ম্যাম! 

"আর কারো আসার কথা? 

বলেই তার বিপরীত চেয়ারের দিকে তাকাল। পিএ চেয়ার টার দিকে তাকিয়ে বলল,

"আমি খোঁজ নিচ্ছি ম্যাম! 

মেহেরিন মাথা নাড়ল। নিরব মিটিং শুরু করার কথা বললে মেহেরিন তাকে ৫ মিনিট পর শুরু করার কথা বলল। ৫ মিটিং পর'ই মেহেরিন'র পিএ ফেরত এলো। মেহেরিন পেছনে ফিরে দেখল পিএ'র সাথে সাথে জন ও এসেছে। মেহেরিন ভ্রু কুঁনচিত করে হেসে দিল। তখন প্রবেশ ঘটল নির্ঝরের! তাকে দেখে সবাই দাঁড়িয়ে গেল মেহেরিন বাদে। নিরব দাঁড়িয়ে অবাক চোখে নির্ঝর কে দেখতে লাগল। তার পরনে কালো রঙের সুট! ভেতরে সাদা শার্টের মাঝে কালো টাই টা দেখা যাচ্ছে। নির্ঝর প্যান্টের প্যাকেটে হাত ঢুকিয়ে হালকা কেশে বলল,

"সবাইকে অপেক্ষা করানোর জন্য আমি বিশেষ ভাবে দুঃখিত! 

ক্লাইন্টের মাঝে একজন বলে উঠল,

"ইট'স ওকে স্যার! আপনি আমাদের সাথে মিটিং অ্যান্টেড করছেন এতে আমরা সকলে অনেক খুশি! 

"ধন্যবাদ! 

মেহেরিন হাতে ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠে,

"অফিসের প্রথম দিনের প্রথম মিটিং'এ ৫ মিনিট লেট আপনি! 

মেহেরিন'র কথায় নির্ঝর বাঁকা হাসল। নিরবের দিকে তাকিয়ে বলল,

"সরি জান! 

মেহেরিন খানিকটা অবাক হলো। উপস্থিত সবাই মুখ টিপে হাসল। নির্ঝর নিজের চেয়ারের সামনে এসে সবাইকে বসতে বলল। অতঃপর নিজে চেয়ারে বসে মেহেরিন'র দিকে তাকিয়ে বলল,

"জ্যামের কারণে আটকে ছিলাম! 

মেহেরিন ফাইলের দিকে তাকিয়ে বলে উঠল,
"মিটিং শুরু করা যাক! 

অতঃপর মিটিং শুরু হলো। মিটিংয়ের পুরো সময়টাই নির্ঝর মেহেরিন কে দেখছিল। সেই খবর মেহেরিন'র না থাকলেও নিরবের চোখ থেকে তা আড়াল হয় নি। নিরব বেশ বুঝতে পারছে নির্ঝর তাকে দেখানোর জন্য'ই এসব করছে। কি করতে চাইছে সে? তাকে চ্যালেঞ্জ করছে, যে মেহেরিন কে তার থেকে কেড়ে নিবে! 

মিটিং শেষ হবার পর সবাই নির্ঝর কে অভিনন্দন জানাল। নির্ঝর বাইরে বের হতেই পেছন থেকে মেহেরিন ডেকে উঠল,

"মিঃ নির্ঝর চৌধুরী মেঘ! 

নির্ঝর মুখ টিপে হেসে পেছনে ফিরল। মেহেরিন হেঁটে তার সামনে এলো। নির্ঝর বলে উঠল,

"এভাবে নাম ধরে ডাকলে মানুষ ভাববে দুদিন পর'ই আমাদের ডির্ভোস হয়ে যাবে। 

"আপনি যেভাবে আজ মিটিং এ আমাকে ডাকলেন এর জন্য এই ভাবনা টা মানুষের ব্রেইনে প্রভাব ফেলবে না। 

নির্ঝর মুখ খুলে নিঃশ্বাস ফেলে বলল,
"বাসায় মম আছে, অর্ণব তার কাছে! 

মেহেরিন হেসে বলল,
"তা আমি জানি তবে আমি সেই কারণে আপনাকে ডাকি নি।

"তাহলে? 

মেহেরিন নির্ঝরের ব্যান্ডেজ করা হাতের দিকে তাকাল। বলে উঠল,

"মনে হচ্ছে এটার প্লাস্টার খোলার সময় হয়ে আছে। 

নির্ঝর উঠিয়ে নিজে দেখে বলল,

"আহ, এটার কথা তো ভুলেই গেছিলাম!

"তো যাওয়া যাক হসপিটালে! 

"হুম! 

মেহেরিন আর নির্ঝর পা বাড়াল। পেছন থেকে নিরব সবটা দেখল। নির্ঝর পেছনে তাকিয়ে নিরব কে দেখে হেসে মেহেরিন'র একটু পাশে এসে হাঁটতে লাগল। 

বাইরে এসে জন থেকে গাড়ির চাবি চাইল নির্ঝর। মেহেরিন নির্ঝরের দিকে তাকাতেই নির্ঝর গাড়ির দরজা মেহেরিন'র জন্য খুলে দিয়ে বলে উঠল,

"আমার হাত এখন ঠিক আছে,‌ড্রাইভ করতে পারবো! 

মেহেরিন কিঞ্চিত হেসে গাড়ির বসল। নির্ঝর এসে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে আপন গতিতে। খানিকক্ষণ বাদেই মেহেরিন বলে উঠে,

"এতো ফরমালিটি পূরণ করার কোন দরকার নেই?

"মানে..

"এই যে সবার সামনে... ( বাকি কথা না বলে হেসে বলল ) সবাইকে দেখানোর কোন দরকার নেই আপনার আর আমার ভালোবাসার মাঝে কোন খামতি নেই! 

নির্ঝর কিছু বলতে গিয়েও কিছু বলল না। কোথাও যেন কথা আটকে গেল তার! 

-----

হসপিটালে এসে নির্ঝরের প্লাস্টার খোলা হল। নির্ঝর দাঁড়িয়ে ডাক্তার'র সাথে কথা বলে সামনে হাঁটা ধরল। তাকিয়ে দেখল মেহেরিন কোন ডাক্তারের কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। নির্ঝর এসে মেহেরিন'র পাশে দাঁড়াল। বলে উঠল,

"ডঃ ফাহান হোসেন! সাইক্রেটিস, ( মেহেরিন'র দিকে তাকিয়ে.. ) তোমার কি তাকে দরকার ?

মেহেরিন কিঞ্চিত হেসে নির্ঝরের দিকে তাকিয়ে বলল,
"সবার প্রয়োজন একদিন ফুরিয়ে যায় নির্ঝর! 

বলেই সামনের দিকে হাটা ধরল মেহেরিন। নির্ঝর কেবিনের দিকে একবার চোখ বুলিয়ে মেহেরিন'র সাথে সাথে হাটা ধরল! 

-----

ঘুমানোর প্রস্তুতি নিয়ে মেহেরিন বিছানা ঠিক করছে। আশপাশ তাকিয়ে অর্ণব কে খুঁজছে। নিশ্চিত নির্ঝরের ঘরে। আজও কি সেখানে ঘুমাবে। মেহেরিন এসে ইজি চেয়ারে বসল। তার হাতে একটা বই! তবে পড়তে ইচ্ছে করছে না। ইজি চেয়ারে হেলান দিয়ে অর্ণবের অপেক্ষা করতে লাগল। খানিকক্ষণ বাদেই পায়ের আওয়াজ এলো কানে। মেহেরিন প্রথমে ভাবল অর্ণব আসছে। কিন্তু তার সাথে আরেকজন ও আসছে। মেহেরিন তার পায়ের আওয়াজ ও পাচ্ছে। কে আসছে নির্ঝর! মেহেরিন চোখ মেলে দরজার দিকে তাকাল। নির্ঝরের হাত ধরে অর্ণব দাঁড়িয়ে আছে দরজার দিকে। মেহেরিন অর্ণব কে দেখে হাসার চেষ্টা করলেও হাসির রেখা দীর্ঘস্থায়ী হলো না। কারণ নির্ঝরের হাতে বালিশ! 

অর্ণব দৌড়ে এসে বিছানার মাঝখানে উঠে বসল। এক হাত দিয়ে এপাশে বলল,

"ড্যাডি! 

আর ওপাশে হাত দিয়ে বলল,

"মাম্মি! 

মেহেরিন অবাক চোখে তাকাল নির্ঝরের দিকে। নির্ঝর মাথা চুলকিয়ে হেসে মেহেরিন'র দিকে তাকিয়ে বলল,

"মেহু! আসলে আমি বলেছিলাম কিন্তু..

কথা শেষ হবার আগেই অর্ণব দৌড়ে এসে নির্ঝর হাত ধরে বিছানায় এনে বসাল। অতঃপর এলো মেহেরিন'র কাছে। একগাল হেসে তাকিয়ে রইল মেহেরিন'র দিকে। মেহেরিন অর্ণবের মাথায় হাত বুলিয়ে বলল,

"অর্ণব মাম্মি আর ড্যাডি, একসাথে ঘুমাবে তাই তো! 

অর্ণব হেসে জোরে জোরে মাথা নাড়ল। মেহেরিন হেসে বলল,

"ঠিক আছে ঘুমাবে কিন্তু তার আগে ওখানে থাকা দুধের গ্লাস টা শেষ করো। যাও যাও জলদি! 

অর্ণব খুশিতে দৌড়ে এসে দুধের গ্লাস টা খেতে শুরু করল। পুরো গ্লাস শেষ করল। তার ঠোঁটর উপরে খানিকটা দুধ লেগে গেলো। নির্ঝর আর মেহেরিন তার দিকে তাকিয়ে হেসে দিল। 

পানির পিপাসা হওয়াতে মাঝরাতে ঘুম ভেঙে গেল নির্ঝরের। অর্ণব তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। ঘরে শুধু ল্যাম্পশেডের বাতিটা জ্বলছে! নির্ঝর ধীরে অর্ণব কে সরিয়ে বিছানায় উঠে বসল। গ্লাসে পানি ঢেলে খেয়ে সামনে তাকাতেই তার ভ্রু কুনচিত হলো। নির্ঝর পানির গ্লাস রেখে ফোনের আলো জ্বালিয়ে সামনে ধরল। ইজি চেয়ারে বসে ঘুমোচ্ছে মেহেরিন! নির্ঝর বিছানার ওপাশে তাকাল। একটা কোলবালিশ রাখা সেখানে। নির্ঝরের মনে আছে ঘুমানোর আগে মেহেরিন এসে বিছানায় শুয়ে ছিল। তাহলে কি তাদের ঘুমানোর পর'ই উঠে গেল সে। 

নির্ঝর বিছানা ছেড়ে উঠলো। ফোনের আলো জ্বালিয়ে চেয়ারের সামনে এলো। ফোনের আলোয় মেহেরিন'র মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। গভীর ঘুমে আচ্ছন্ন সে! তার কোলের কাছে খোলা বই রাখা। নির্ঝর বইটা বন্ধ করে টেবিলে রাখল। একটা চাদর এনে মেহেরিন'র গায়ে দিল। তার মুখের কাছে আসা চুল গুলো কানে গুঁজে দিতেই খানিকটা নড়েচড়ে উঠলো সে। নির্ঝর দ্রুত হাত সরিয়ে নিল। 

কিন্তু মেহেরিন'র ঘুমের এই মুগ্ধতা আকৃষ্ট করল তাকে। খুব লোভ হল একটু ছুঁয়ে দেখতে। সে হাঁটু গেড়ে বসে মেহেরিন'র গালে হাত রাখল। মেহেরিন এবারও নড়েচড়ে উঠল। তবে জাগল না। নির্ঝর কিঞ্চিত হাসল। সে হেসে উঠে যেতেই তার কানে মেহেরিন'র আওয়াজ ভাসল। সে আবারো মেহেরিন'র সামনে দাঁড়াল। ঘুমের ঘোরে কিছু বলছে সে। তার ঠোঁট জোড়া নড়ছে। নির্ঝর কান রাখল মেহেরিন'র ঠোঁটের কাছে। কাঁপা কাঁপা কিছু শব্দ এসে বাজল তার কানে। মেহেরিন বলছে,

"ছছছেড়ে যেও না আমায়। প্লিজজ ছেড়ে যেও ননা!

নির্ঝরের মুখটা নিমিষেই মলিন হয়ে গেল। সে মেহেরিন'র মাথায় হাত বোলাল। মেহেরিন চুপ হয়ে গেল। নির্ঝর বিছানার কাছে না এসে বেলকনিতে গিয়ে দাঁড়াল। মেহেরিন কাকে ছেড়ে না যাবার কথা বলছিল। কে সে? বার বার তার মনে উঁকি দিতে লাগল সেই কথা। রাতের অন্ধকারে আকাশের দিকে তাকাতেই আর্ধেক পুড়া সেই ছবি ভেসে উঠলো। চোখ মেলে তাকিয়ে মুখ খুলে শ্বাস নিল সে! 

বরাবরের মতো অ্যালার্মের শব্দে মেহেরিন'র ঘুম'ই আগে ভাঙল। অ্যালার্ম বন্ধ করে অর্ণবের দিকে তাকাল সে। উল্টো হয়ে শুয়ে আছে সে। মেহেরিন অর্ণব কে ঠিক করে দিয়ে গায়ে চাদর টেনে দিল। তার কপালে চুমু খেয়ে সামনে তাকাল। নির্ঝরের ঘুমিয়ে থাকা মুখখানা চোখে পড়ল তার। নিজের ঘুম ঘুম চোখে দেখতে লাগল তাকে। অতঃপর সেখান থেকে উঠে দাঁড়াল সে। তার ঘুমের রেশ এখনো কাটে নি। শাওয়ার নেবার জন্য বাথরুমে'র দিকে পা বাড়াল সে! 

মেহেরিন বাথরুমের আয়নায় নিজেকে দেখল। ঘুমে ঢলছে সে। ঘাড় ব্যাথা করছে। ঘাড়ে হাত রেখে চোখ বন্ধ করল সে। গায়ের জামা টা খোলার উদ্দেশ্য জামার পেছনের চেইন খুলল। অতঃপর জামার হাতা খুলে দরজার দিকে তাকাল সে। সামনে নির্ঝর কে দেখতে পেয়ে তার ঘুমের ঘোর মুহূর্তে কেটে গেল। নির্ঝর অবাক চোখে তাকিয়ে আছে তার দিকে। 

নির্ঝর মাথা ঝাঁকিয়ে জোরে চিৎকার করে উঠলো। জামায় হাত রেখে তার চিৎকারের সাথে তাল মিলালো মেহেরিন। নির্ঝর ধপাস করে দরজা বন্ধ করে হুট করে মেঝেতে বসে পড়ল। এদিকে মেহেরিন মাথায় হাত রেখে ফ্লোরে বসে পড়ল। আতঙ্কিত পরিবেশ মুহুর্তেই শান্ত হয়ে গেল। নির্ঝর মেঝেতে বসে ঘন ঘন শ্বাস নিতে লাগল। বিছানার কাছ থেকে আওয়াজ ভেসে আসল,

"ডড্যাডি! 

নির্ঝর ঢোক গিলে আতঙ্কিত চোখে অর্ণবের দিকে তাকাল। অতঃপর... 

#চলবে....
[+] 4 users Like Manjarul Haque's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22

#পর্ব_২২

ভোরের আলো পর্দা ভেদ করে ঘরে উঁকি দিয়েছে। অন্ধকার ঘরটা আলোর ছোঁয়া পেয়ে আলোকিত হয়ে গেছে। নির্ঝর আলতো করে চোখ মেলে তাকিয়ে দেখল অর্ণব ঘুমাচ্ছে। মুচরাতে মুচরাতে ওপাশে গেল। না আর ঘুম আসছে না। বিছানার থেকে পা নামিয়ে উঠে বসল। হামি ছেড়ে মাথা চুলকাতে লাগলো। তার ঘুমের রেশ এখনো চোখে। বিছানা ছেড়ে উঠল তবে। বাথরুমের দরজার দিকে এগিয়ে এলো। দরজায় হাত দিতেই দরজা খুলে গেল। মিন মিন চোখে সামনে তাকাল সে। অগোছালো মেহেরিন কে ঝাপসা ঝাপসা লাগছে দেখতে। যখন'ই স্পষ্ট ভাবে দেখার চেষ্টা করল ওমনি নির্ঝরের আক্কেল গুড়ুম। চিৎকার দিয়ে উঠলো, মেহেরিনও চেঁচাচ্ছে তার সাথে। দ্রুত দরজা আটকে দিয়ে পেছনে যেতেই ধপাস করে পড়ে গেল সে। মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে রইল। বিছানার কাছ থেকে অর্ণবের গলার স্বর পাওয়া গেল। ঘুম ঘুম চোখে ড্যাডি বলে ডাকছে সে। 

নির্ঝরের ঘুম যেন হাওয়ায় মিলিয়ে গেল। দ্রুত নিচ থেকে উঠে ঘর থেকে বেরিয়ে গেল সে। নিজের ঘর এসে বিছানায় বসে পড়ল। এতো টুকু দৌড়াতেই হাঁফিয়ে উঠেছে সে। শরীরের অন্য রকম এক অস্থিরতা! অন্যরকম অনুভূতি! চোখ বন্ধ করতেই মেহুর সেই দৃশ্য ভেসে উঠছে। লাফিয়ে উঠল বিছানা ছেড়ে। এটা কি? কি হলো এসব? এমন ভুল কি করে করল সে? আসলেই কি এমন মানায় তাকে? বিছানায় বসে দু হাত দিয়ে মাথা চেপে ধরল। দীর্ঘশ্বাস ফেলে ভাবতে লাগল কি হয়ে গেল এটা! 

মেহেরিন এখনো আতঙ্কিত অবস্থায় বসে আছে মেঝেতে। ঘোর ফেরার সাথে সাথেই দাঁড়িয়ে উঠল। দ্রুত দরজা বন্ধ করে দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ল। কি রকম বোকামি এটা! চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। মন চাচ্ছে নিজের মাথা ফাটিয়ে দিতে। দরজা বন্ধ না করে বাথরুমে কিভাবে চলে এলো সে! দু হাত দিয়ে মাথার চুল টেনে ধরে চিৎকার দিয়ে উঠলো সে। এই চিৎকার কান ভেদ করল নির্ঝরের। চট করে উঠে দাড়িয়ে গেল সে! মাথা ঘুরিয়ে এপাশ ওপাশ দেখতে লাগাল। এদিকে ঘুমের সমস্যা হচ্ছে বিধায় বালিশের নিচে মুখ গুঁজে শুয়ে পড়ল অর্ণব! 

খাবার টেবিলে তিন জন বসে থাকলেও একজন'ই শুধু খেয়ে যাচ্ছে আর সে হলো অর্ণব। চামচ দিয়ে খাবার উঠিয়ে মুখে দিচ্ছে বার বার। নির্ঝরের ইচ্ছে করছে পালিয়ে যেতে। মেহেরিন বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সে চামচ দিয়ে খাবার নেড়েই যাচ্ছে কিন্তু খাচ্ছে না। সাহস নেই আর মেহুর দিকে তাকানোর।‌হঠা্ৎ করেই অদ্ভুত আওয়াজ আসতে লাগাল। সামনে তাকাতেই দেখল মেহু শব্দ করে খাবার তুলছে। নির্ঝরের মনে হলো মেহু একটু পর এসব খাবার তার উপরেই না ঢেলে দেয়। সত্যি'ই কি এমনটা করবে সে। চোখের দিকে তাকাতেই মনে হচ্ছে আস্ত গিলে খাবে। গরম পানিতে সিদ্ধ করবে নাকি। করবে নাই বা কেন? ছোট কোন ভুল করে নি সে। মাথায় রাখা দরকার ছিল এটা মেহুর ঘর। নিজের ঘর ভেবে সোজা এভাবে বাথরুমে ঢুকে পড়া মোটেও উচিত হয় নি। 

নির্ঝর খাবার ছেড়েই উঠে যেতে নিল মেহেরিন শান্ত গলায় বলে উঠে,

"আচ্ছা! 

নির্ঝরের কাছে এই "আচ্ছা" কথাটা হজম হলো না। তবে কি এটা ঝড়ের পূর্বাভাস! মেহু কি এতো সহজে ছেড়ে দিবে তাকে। 

ঘরে পায়চারি করে যাচ্ছে নির্ঝর। মনে স্বস্তি নেই তার। হুট করেই ঘরের দরজায় কড়া নাড়ল কেউ। নির্ঝর চমকে উঠল। শুকনো ঢোক গিলে দরজার কাছে এলো। এপাশ থেকে কে জিজ্ঞেস করতেই ওপাশ থেকে মিস মারিয়া বলে উঠে,

"স্যার আমি কফি নিয়ে এসেছি! 

নির্ঝর দরজা খুলল। কফি হাতে মেহু কে দাঁড়িয়ে থাকতে দেখে বিষম খেলো সে। তার পাশে দাঁড়ানো মিস মারিয়া। মেহেরিন হেসে মিস মারিয়া কে চলে যেতে বলে ঘরে ঢুকল। নির্ঝর পিছনে যেতে লাগল। কফি মগ টা টেবিলে রেখে নির্ঝরের দিকে পা বাড়াল সে। নির্ঝর মেহেরিন কে দেখে কাশতে শুরু করল। মেহেরিন হেসে পানির গ্লাস টা এগিয়ে দিল তার হাতে। নির্ঝর পানি খেয়ে কাশি থামাল। মেহেরিন হেসে দাঁড়িয়ে আছে তার সামনে। নির্ঝর চোখ বন্ধ করে বলে উঠল,

"তুমি আমাকে এই ভাবে ভয় দেখাচ্ছ কেন? 

মেহেরিন হাসি থামিয়ে কঠিন মুখে বলে উঠল,
"আমি ভয় দেখাচ্ছি, ( নির্ঝরের কলার ধরে ) সকালে আমাকে কে ভয় দেখাচ্ছিল! 

"আমি মোটেও ভয় দেখাইনি।

"তাই! ( নির্ঝরের মাথায় বাড়ি মেরে ) ম্যানারস জানেন না! 

নির্ঝর মাথায় হাত দিয়ে,
"মারছো কেন? আমি কি জানতাম নাকি!

"কি জানতেন হুম কি জানতেন! 

"আমি কি জানতাম যে তুমি ( মেহেরিন রেগে তাকিয়ে আছে, নির্ঝর তোতলাতে তোতলাতে বলে ) ততুততমি..

মেহেরিন রেগে নির্ঝরের পায়ে দিল পারা। নির্ঝর পা ধরে ধপাস করে বসে পড়ল। মেহেরিন নিচু হয়ে নির্ঝরের দিকে তাকিয়ে বলল,

"অসভ্য লোক একটা আপনি! 

নির্ঝর রেগে বলে উঠল,
"আমার দোষ একা কেন দিচ্ছ! তোমার দোষ ছিল না। দরজা লক না করে কেন গিয়েছিলে তুমি হুমম! 

মেহেরিন দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল। চেঁচিয়ে বলে উঠে,

"আআআআ! কেন জানতো আপনি এভাবে চলে আসবেন।

"তাহলে আমি কি জানবো তুমি থাকবে। আমি প্রতিদিন যেভাবে নিজের ঘরে ঘুম থেকে উঠে যাই করি এবারও তাই করেছি! 

"প্রতিদিন যা করতো তাই করেছি হুহ! মনে ছিল না এটা কার ঘর! 

নির্ঝর চুপ হয়ে গেল। মুখটা কাঁচুমাচু করে বলল,
"না! 

"এখন না বাহ না! 

"আমার উপর সব দোষ দেওয়া বন্ধ কর, তোমারও মনে রাখা উচিত ছিল তোমার ঘরে আমি ছিলাম।

মেহেরিন চোখ ছোট ছোট করে নির্ঝরের দিকে তাকিয়ে রইল। অতঃপর মুখ ভেংচি কেটে উঠে দাঁড়াল। নির্ঝর নিচেই পা ধরে বসে রইল। মেহেরিন'র হাই হিল তার পায়ের বারোটা বাজিয়ে দিয়েছে। হুট করেই নির্ঝরের চোখ পড়ল খাটের নিচে। একটা তেলাপোকা সেখানে ঘুর ঘুর করছে। নির্ঝর তাকে দেখে ভয়ে লাফিয়ে উঠল। দ্রুত খাটের উপর এসে বসে রইল। 

মেহেরিন নির্ঝরের দিকে অবাক চোখে তাকিয়ে রইল। নির্ঝর বালিশে মাথা গুঁজে বসে রইল। মেহেরিন জোরে চেঁচিয়ে উঠে বলল,

"কি করছেন কি? 

নির্ঝর বালিশের নিচ থেকে বলল,
"নিচে তেলাপোকা.. ( যা মেহেরিন বুঝতে পারল না। ) 

"কিহহ? 

"নিচে তেলাপোকা! 

মেহেরিন এবারও বুঝতে না পেরে চেঁচিয়ে বলল,
"কি বলছেন কি এসব? ঠিক করে বলুন!

নির্ঝর বালিশের থেকে মুখ সরালো। মেহেরিন'র দিকে তাকিয়ে বলল,

"নিচে তাকাও?

"ককেন? 

"তাকাও! 

মেহেরিন নিচে তাকাল। দেখল একটা তেলাপোকা তার পায়ের কাছে ঘুর ঘুর করছে। মেহেরিন চোখ বড় বড় করে তাকিয়ে রইল। চারদিক নিস্তব্ধ দেখে নির্ঝর অবাক হলো। মেহেরিন নির্ঝরের দিকে ফিরল। নির্ঝর সাথে সাথে কানে হাত দিল। মেহেরিন জোরে চেঁচিয়ে উঠল! 

"আআআআআআআআআ! 

নির্ঝর কান থেকে হাত সরিয়ে মেহেরিন'র দিকে তাকাল। সে চুপচাপ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে তার ঠোঁটজোড়া কাঁপছে! চোখ বন্ধ করে দু হাত মুঠ করে আছে। নির্ঝর ডাক দিল,

"মেহু বেঁচে আছো! 

মেহেরিন চোখ মেলে তাকাল। দাঁতে দাঁত চেপে বলল,
"এটা সরান এখান থেকে! 

"আমি পারবো না।

"নির্ঝর! 

বলেই নিচে তাকাল, দেখল তেলাপোকা এক জায়গায় চুপ হয়ে আছে। মেহেরিন সাথে সাথে হাত দিয়ে মুখ দিয়ে নির্ঝরের দিকে তাকাল। নির্ঝর কোলে বালিশ নিয়ে বলে উঠল,

"পারবো না। তেলাপোকা গিলে ফেলুক তোমাকে! 

মেহেরিন রেগে নির্ঝরের দিকে তাকাল। নির্ঝর মুখ ভেংচি কেটে সরিয়ে নিল। মেহেরিন সেখানেই চোখ বন্ধ করে হাত মুঠ করে তাকিয়ে রইল। নির্ঝর আবারো মেহেরিন'র দিকে তাকাল। তার মুখটা কেমন বাচ্চা বাচ্চা লাগছে। কি জানি বিরবির করছে সে। নির্ঝর মুখ টিপে হেসে উঠল। হালকা কেশে বলে উঠল,

"হাম মেহু..

দাঁতে দাঁত চেপে বলল,
"বেঁচে আছি! 

"আলহামদুলিল্লাহ! তা ওখানেই কি দাঁড়িয়ে থাকবে।

"এটা এখানেই আছে!

"তাই! 

বলেই নির্ঝর নিচে উঁকি মারল। তেলাপোকা দেখে নিজেই একটা ঢোক গিলল। হেসে বলে উঠল,

"মনে হচ্ছে না এটা এখান থেকে চলে যাবে।

"তাড়িয়ে দিন না এটা!

"সরি বলো! 

"কককিহ?

"সরি বলো আর বলো সকালে যা হয়েছে সব দোষ তোমার? 

"কিহহ? কি বললেন আপনি।

"যা শুনেছ তাই! এখন জলদি জলদি বলে ফেলো।

"নাহ বলবো না।

"তাহলে দাঁড়িয়ে থাকো!

বলেই নির্ঝর ওপাশ ফিরে শুয়ে রইল। মেহেরিন রেগে দাঁতে দাঁত চেপে নির্ঝরের থেকে মুখ সরিয়ে নিল। তেলাপোকার দিকে তাকাল‌। এটা এখন তার পায়ের কাছে। মেহেরিন শুকনো ঢোক গিলে বলল,

"হুশ হুশ! হুশ..

নির্ঝর জোরে জোরে হাসতে লাগল। মেহেরিন জোরে বলে উঠল,

"হাসবেন না একদম! 

তখনই তেলাপোকা ঘুরাঘুরি করতে লাগলো। মেহেরিন কাঁদো কাঁদো মুখ করে হাত দিয়ে মুখ চেপে ধরল। নির্ঝর হেসে তার দিকে ফিরল। মাথা চুলকাতে চুলকাতে বলল,

"তাহলে.. সরি বলছো!

মেহেরিন নির্ঝরের দিকে তাকাল। বলে উঠল,
"সরি! 

"আর..

মেহেরিন দাঁতে দাঁত চেপে বলল,
"সব দোষ আমার ছিল! 

নির্ঝর এবার দাঁত বের করে হাসল। চুল গুলো এলোমেলো করে বলল,
"আহ তাহলে মানছো! 

"এখন আসুন! 

নির্ঝর দীর্ঘশ্বাস ফেলে বলল,
"আসছি! 

অতঃপর সে নিচে নামার জন্য পা বাড়াল। ওমনি তেলাপোকা আবারো নড়াচড়া শুরু করল। নির্ঝর লাফিয়ে বিছানার এক কোনে বসে পড়ল। মেহেরিন রেগে বলল,

"নির্ঝর! 

"দেখছ না এটা কেমন নড়ছে!

"তো আপনি কেন ভয় পাচ্ছেন।

"যদি আমাকে খেয়ে ফেলে তখন!

"হুহ তেলাপোকা খাবে হাতি, আসছে..! 

"কিছু বললে..

"হ্যাঁ বললাম, আমি আমার কথা রেখেছি। এবার আপনার পালা! 

নির্ঝর কনফিডেন্স নিয়ে বলল,
"ঠিক বলেছ! 

অতঃপর টেবিলের কাছ থেকে একটা বই উঠাল। বিছানা থেকে নেমে মেহেরিন'র কাছে গেল। মেহেরিন শুকনো ঢোক গিলে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। নির্ঝর ফিসফিসিয়ে বলল,

"নড়বে না একদম! 

মেহেরিন ভয়ে কাঁপতে লাগলো। চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল সে। নির্ঝর খুব সাবধানে বই টা তার উপর ফেললো। অতঃপর হেসে বলল,

"আহ মরে গেছে! 

"সত্যি তো!

"হ্যাঁ হ্যাঁ সত্যি, দেখো!

মেহেরিন চোখ মেলে তাকিয়ে নিচে দেখতে লাগল। কিছু দেখতে না পেয়ে নির্ঝরের দিকে তাকাল। নির্ঝর বাঁকা হেসে বলল,

"তাড়িয়ে ফেলছি! 

মেহেরিন নির্ঝরের হাত চেপে ধরে লাফিয়ে চেঁচাতে লাগলো! নির্ঝর থমতম খেয়ে তার দিকে তাকিয়ে রইল। মেহেরিন থেমে শ্বাস নিতে লাগল। নির্ঝর বলে উঠল,

"এখন কেন চেঁচাচ্ছো?

মেহেরিন দম নিয়ে বলল,
"তখন চেঁচাতে পারি নি তাই..

"কিহহ? 

"হুম হুম! 

নির্ঝর মুখ টিপে হেসে বলল,
"ভুল করেছ, দেখো তোমার চেঁচামেচি'তে তেলাপোকা আবারো চলে এসেছে!

"কককোথায়? 

নির্ঝর মেহেরিন'র কানের কাছে ফিসফিসিয়ে বলল,
"তোমার পায়ের কাছে! 

মেহেরিন চোখ বড় বড় করে নির্ঝরের দিকে তাকাল। হুট করেই জরিয়ে ধরল তাকে। শক্ত করে জরিয়ে ধরে বলল,

"তাড়িয়ে দিন তাড়িয়ে দিন! প্লিজ প্লিজ তাড়িয়ে দিন! 

নির্ঝর মিট মিট করে হাসতে লাগলো! 

#চলবে....
[+] 2 users Like Manjarul Haque's post
Like Reply
#23

#পর্ব_২৩

"আমার মনে হয় না কাজ টা তুই ঠিক করেছিস! চৌধুরী কোম্পানিকে ৪০% শেয়ার দিয়ে আমাদের কোম্পানির আসলেই কোন লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। 

মেহেরিন শান্ত ভাবেই নিরবের প্রত্যেকটা কথা শুনছে। নিরব দাঁড়ানো শেষে এবার তার সামনে বসে বলে,
"কি ভাবছিস এতো!

"না কিছু না, তুই বল।

"এতোক্ষণ ধরে তো বলেই যাচ্ছি আমি, কিছুই কি শুনতে পাস নি। 

"পেয়েছি, তবে এটা আমার পার্সোনাল প্রোফিট ছিল।

"মেহেরিন বর্ষা খান পার্সোনাল আর প্রোফেশনাল এক করে নিচ্ছে তাহলে...

মেহেরিন তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল নিরবের দিকে। নিরব সেই দৃষ্টি উপেক্ষা করে ফাইলের দিকে চোখ বুলাল। বলে উঠে,

"চৌধুরীদের শেয়ার দেবার পর কোম্পানিতে তাদের কোন অগ্রগতি আমার চোখে পড়ছে না।

"ক্ষতিও তো আমার চোখে পড়ছে না নিরব।

নিরব ফাইল টা নিচে রেখে মেহেরিন'র দিকে তাকিয়ে বলে উঠে,

"তোর এডভাইসার আমি! তোকে সঠিক রাস্তা দেখানো আমার দায়িত্ব।

মেহেরিন পানির গ্লাস টা উঠিয়ে নিরবের হাতে দিয়ে হেসে বলে,
"আমি জানি, নে পানি খেয়ে মাথা ঠান্ডা কর! 

পানির গ্লাস টা হাতে নিয়ে ঢক ঢক করে পানি খেল নিরব। অতঃপর খালি গ্লাস টা রাখতেই মেহেরিন বলল,

"তুই আমার কলেজ লাইফের ফ্রেন্ড। আমার কোন কিছুই অজানা নয় তোর সব জানিস। বলছি না তুই ভুল বলছিস কিন্তু আমি বলবো আমি ভুল সিদ্ধান্ত নেই নি।

"নির্ঝর তোর জন্য ঠিক না।

"অর্ণবের জন্য ঠিক! নিজের টা নিয়ে এইবার নাহলে নাই ভাবলাম নিরব। 

নিরব আর কিছু বলার প্রয়াস করল না। মুখটা ঘুরিয়ে নিল শুধু। দরজায় নক পড়ল। মেহেরিন অনুমতি দিতেই নির্ঝর উঁকি দিল তার কেবিনে। নিরবের দিকে ভ্রু কুঁচকে তাকাল। বির বির করে বলল,

"এই তো দেখছি আঠার মতো লেগেই আছে, যেখানেই যাই তখনই দেখি সাথে সাথে ঘুরে! 

মেহেরিন'র ডাকে মুখ ফেরাল তার দিকে। নির্ঝর হেসে ভেতরে প্রবেশ করল। নিরবের পাশের চেয়ারে বসে বলল,

"লাঞ্চ'র টাইম হয়ে গেছে!

"আমি লাঞ্চ করে ফেলুন আমার লেট হবে

নির্ঝর ঠোঁট ভিজিয়ে বলল,
"লাঞ্চ এখানে করব না। মা ফোন করেছে, তিনি লাঞ্চ তৈরি করেছেন আমাদের জন্য। অর্ণব অপেক্ষা করছে! 

মেহেরিন এবার না বলল না। কিঞ্চিত হেসে নিরবের দিকে তাকিয়ে বলল,

"যাবি আমাদের সাথে,‌আমার শাশুড়ি কিন্তু খুব ভালো রাঁধুনি! 

নিরব উঠে চলে গেল বাইরে। নির্ঝর অবাক কন্ঠে বলে উঠে,

"কাহিনী কি হলো? যাবে ও!

"হুম যাবে..

"তাহলে এভাবে চলে গেল কেন? 

মেহেরিন উঠে দাঁড়িয়ে বলল,
"রেগে আছে আমার উপর তাই, চলুন! 

------

নির্ঝর আজ বেশ কয়েকদিন পর নিজের আড্ডায় এসেছে। টেবিলের চারদিকে চারজন বন্ধু আজ একসাথে পুল গেইম খেলছে। নির্ঝর বিয়ারের বোতল টা মুখে দিয়ে লাঠি হাতে স্ট্রাইকে আঘাত করে যেই না বলে মা/র/তে যাবে অমনি হঠাৎ করেই একটা মেয়ে নির্ঝরের ঘাড়ে হাত রাখল। নির্ঝর সেই হাত অনুসরণ করে মেয়েটার মুখের দিকে তাকাল। নির্ঝর হেসে বলল,

"দিশা! 

দিশা নির্ঝরের ঘাড়ে হাত রেখে বলল,
"হাই হ্যান্ডসাম! 

পাশ থেকে হাসির শব্দ ভেসে আসছিল নির্ঝরের কানে। তাকিয়ে দেখে ফরহাদ, আরিফ আর ঈশান মুখ টিপে হাসছে। নির্ঝর তাদের দিকে রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে দিশা'র হাত সরিয়ে বলে,

"কেমন আছো? 

দিশা দীর্ঘশ্বাস ফেলে নির্ঝরের হাত থেকে লাঠি টা নিয়ে স্ট্রাইকে আঘাত করে বল মেরে পকেটে ফেলল। অতঃপর নির্ঝরের দিকে তাকিয়ে হেসে বলল,

"কিভাবে ভালো থাকি বলো, এতোবার মেসেজ করলাম তোমায় অথচ তুমি আমাকে রিপ্লাই দিলে না। ইগনোর করলে। Avoid করে দিলে আমাকে! 

নির্ঝর হাসল কিছু বলল না। পাশ থেকে ফরহাদ বলে উঠে,

"দিশা নির্ঝর এখন মেরিড! 

দিশা ভ্রু কুঁচকে নির্ঝরের দিকে তাকিয়ে বলে,
"তাতে কি? নিজের বউ কি এতো ভয় পাও তুমি যে বাকি মেয়েদের সাথে কথা বলাই অফ করে দিলে। উফ নির্ঝর কাম অন এটা তোমাকেই মানায় না! 

নির্ঝর শব্দ করে হেসে শ্বাস ফেলে বলল,
"নির্ঝর এখনো বদলায় নি দিশা, ও আগে যেমন ছিল এখন'ই তাই আছে। কারো সাধ্য নেই আমাকে বদলানোর! 

দিশা হেসে নির্ঝরের খুব কাছে এসে তার হাত দুটো নির্ঝরের ঘাড়ে রেখে বলল,

"আচ্ছা কথা বাড়ালাম না, চলো ডান্স করা যাক

নির্ঝর কিছু বলতে যাবে তখন'ই হুট করে ফোনটা বেজে উঠল তার। নির্ঝর ফোনের দিকে তাকিয়ে দেখল অর্ণবের কল। দিশার হাত সরিয়ে নিয়ে বলল,

"আজ না দিশা আরেকদিন, আমাকে এখন যেতে হবে! ( ফরহাদ দের দিকে তাকিয়ে) বাই গাইস!

অতঃপর যেই না নির্ঝর বের হতে যাবে ওমনিই দিশা তার হাত খানা ধরে ফেলল। নির্ঝর ভ্রু কুঁচকে দিশার দিকে তাকাল। দিশা মুচকি হেসে হাত খানা বাড়িয়ে নির্ঝর কে হাগ করতে চাইলো। নির্ঝর মুচকি হেসে এক হাত দিয়ে হাগ করে বলল,

"বাই! 

দিশা নির্ঝরের ঘাড়ের কাছে মুখটা নিয়ে সাদা শার্টের উপর নিজের দু খানা ঠোঁটের চুমু খেয়ে নিল নির্ঝরের অজান্তেই। অতঃপর বলে উঠল,

"বাই! 

নির্ঝর চেয়ার থেকে গায়ের স্যুট টা হাতে নিয়ে ফোন টিপতে টিপতে গাড়ির কাছে চলে গেল। নির্ঝর যেতেই দিশা বাঁকা হাসি দিল। 

বাড়ির কাছে গাড়ি থামিয়ে বের হতেই নিরবের গাড়ি চোখে পড়ল। নির্ঝর ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রাত কম হয় নি। এই ছেলেটা এখনো এখানে! নির্ঝর মুখ ভেংচি কেটে বাড়ির ভেতরে প্রবেশ করল। কলিং বেল বাজতেই অর্ণব বুঝতে পারল ড্যাডি এসেছে। নির্ঝর স্যুট টা সার্ভেন্ট'র হাতে দিয়ে অর্ণব কে জড়িয়ে ধরল। মেহেরিন আর নিরব বসা থেকে দাঁড়িয়ে গেল। গাঢ় লাল ঠোঁটের ছাপ আড়াল হলো না তাদের চোখ থেকে। নিরব বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে সেই ঠোঁটের দিকে। সেই একই চাহনিতে মেহেরিন'র দিকে তাকাল সে। মেহেরিন'র মুখে তেমন কোন প্রভাব নেই। কিঞ্চিত হাসি রেখে নির্ঝর কে বলে উঠে,

"আগে ফ্রেশ হয়ে আসুন, ডিনার করবেন।

নির্ঝর "আচ্ছা" বলে অর্ণব কে নামিয়ে রেখে ঘরের দিকে পা বাড়াল। নিরব মেহেরিন কে কিছু বলবে তার আগেই মেহেরিন ও নির্ঝরের ঘড়ের দিকে পা বাড়াল। নির্ঝর ঘরে এসে বিছানায় বসে গায়ের শার্ট টা কয়েকটা বোতাম সবে খুলল। এর মাঝেই প্রবেশ ঘটল মেহেরিন'র। সে দাঁড়িয়ে গেল। মেহেরিন হেসে নির্ঝরের সামনে এসে দাঁড়াল। বলে উঠে,

"পরের বার থেকে এসব খেয়াল রাখবেন নির্ঝর।

নির্ঝর মেহেরিন'র কথার কিছুই বুঝতে পারল না। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল,

"কোনসব? 

মেহেরিন নির্ঝরের হাত ধরে আয়নার সামনে দাড় করিয়ে তার ঘাড়ের শার্ট টা মুঠে করে আয়নায় দেখাল। নির্ঝর চমকে উঠল। মেহেরিন হেসে বলল,

"মনে রাখবেন, বাসায় আমার ছোট একটা ছেলে আছে। আরো অনেক সার্ভেন্ট আছে কোন ভাবে কি চাইবেন তাদের কাছে ছোট হতে। 

নির্ঝর থতমত খেয়ে বলল,
"মেহু আমি সত্যি'ই জানি না এসব কিভাবে মানে..

মেহেরিন নির্ঝরের শার্ট টা ছেড়ে দিল। নির্ঝর কে থামিয়ে দিয়ে বলল,
"থামুন নির্ঝর! আমি এক্সকিউজ চাই নি। শুধু বলছি পরেরবার থেকে দেখেট শুনে আসবেন। স্বাধীনতা পেয়েছেন ঠিক, আমার পার্সোনাল লাইফে আমি আসবো না কিন্তু সেখানে আমার অর্ণব কে টেনে আনবেন না। ও ছোট, এসব বুঝবে না কিন্তু তাই বলে তার মাথা থেকে এসব নেমে যাবে না। খুব ভালোবাসে আপনাকে, ওর ছোট মনে কষ্ট দিবেন না। 

বলেই হন হন করে বেরিয়ে গেল মেহেরিন। নির্ঝর রেগে মাথার চুল হাত দিয়ে এলোমেলো করে ধপাস করে নিচে বসে পড়ল। তার নিজের ও জানা নেই এটা কিভাবে হলো আর কখন হলো। রাগে শরীর কাঁপতে লাগলো তার। কিছু না করেও এসব অপবাদ মাখতে হচ্ছে। সহ্যের বাইরে হয়ে দাঁড়িয়েছে এসব! 

-----

খাবার শেষে নিরব কে বিদায় দিয়ে মেহেরিন অর্ণব কে নিয়ে ঘরে চলে গেল। নির্ঝরের সাথে একটা কথা অবদি বলল না সে। এদিকে নির্ঝরের খাওয়া বলতে কিছুই হয় নি। নিরব চেয়ার থেকে উঠে নির্ঝর কে বলল,

"কথা আছে তোমার সাথে, বাইরে আসো! 

বলেই উঠে বাড়ির বাইরে চলে গেল। নির্ঝরও উঠে দাঁড়াল। দুই হাত প্যান্টের প্যাকেটে দিয়ে বাইরে এসে দাঁড়াল সে। নিরব গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। নির্ঝর তার কাছে যেতেই নিরব নির্ঝরের কলার চেপে ধরে গাড়ির সাথে ঠেকাল। হুট করে এমনটা হওয়ায় নির্ঝর পিছের কাছে বেশ ব্যাথা পেল। নিরব কঠিন গলায় বলে উঠে,

"সাহস হয় কি করে তোমার এমনটা করার! 

নির্ঝর একটু জোরেই হাসল। বলে উঠল,

"আমার সাহস কিন্তু মারাত্মক! 

নিরব কলার আরো জোড়ে চেপে ধরে বলল,
"কি করেছ জানো? কিভাবে পারো এমন নোংরা কাজ করতে। একটুও লজ্জা করলো না তোমার! 

নির্ঝর কলার থেকে নিরবের হাত সরিয়ে বলল,
"তুমি কে আমাকে বলার,‌কি করবো আর কি করবো না! 

নিরব রেগে তাকিয়ে আছে নির্ঝরের দিকে। রাগে তার ঠোঁট দুটো কাঁপছে। দাঁতে দাঁত চেপে সজোরে একটা ঘুসি মারল নির্ঝরের মুখে। নির্ঝর সামলাতে না পেরে হুমড়ি খেয়ে নিচে লুটিয়ে পড়ল। নিরব বলে উঠে,

"বলেছিলাম তোমাকে আমি, মেহেরিন'র কে কষ্ট দিলে আমি ছেড়ে দিবো না তোমায়! 

নির্ঝর নিরবের দিকে তাকাল। উঠে বসল। গালে হাত দিয়ে নিরবের দিকে তাকিয়ে বলল,

"এতো টুকু'ই জোর আছে তোমার! 

নিরব রেগে নির্ঝরের কলার ধরে বলে,
"you bas/tard! 

নির্ঝর হেসে বলল,
"আমি আসলেই অনেক বড় বা/স্টার্ড! পেছনে তাকিয়ে দেখো! 

নিরব ভ্রু কুঁচকে পেছনে তাকিয়ে দেখল বেলকনিতে মেহেরিন দাঁড়ানো। তাকে দেখে নির্ঝরের কলার ছেড়ে দিল সে। অবাক চোখে তাকিয়ে রইল তার দিকে। নির্ঝর নিরবের কলার ধরে কানে ফিসফিসিয়ে বলল,

"বললাম না অনেক বড় বা/স্টার্ড আমি... 

দাঁত বের করে হেসে দিল। মেহেরিন চলে গেল বেলকনি ছেড়ে! 

নির্ঝরের ঘরে...
মেহেরিন আইস ব্যাগ নির্ঝরের গালে ধরেছে। ব্যাথাটা খুব লেগেছে। গালের একপাশ লাল হয়ে গেছে। মেহেরিন আইস ব্যাগ ছেড়ে দিতেই নির্ঝর তা নিজের গালে ধরল। মেহেরিন নির্ঝরের সামনে ঔষধ রেখে বলল,

"খেয়ে নিবেন ব্যাথা সেরে যাবে।

বলেই উঠতে যাবে তখন নির্ঝর হেসে বলল,
"তোমার বন্ধু অনেক ভালোবাসে তোমায়..

মেহেরিন শান্ত গলায় বলল,
"ভালোবাসে বলেই সে বন্ধু!

নির্ঝর মেহেরিন'র দিকে তাকিয়ে বলল,
"একটু বেশিই ভালোবাসে তোমায় নাহলে আমাকে যেভাবে শাসাল! 

মেহেরিন হেসে বলল,
"তবুও যা করেছে মন থেকেই করেছে। অন্যদের মতো আমাকে দেখানোর জন্য কিছুই করে নি।

বলেই মেহেরিন বেরিয়ে যেতে নিল। দরজার কাছে আসতেই নির্ঝর বলে উঠল,
"কি বলতে চাও তুমি!

মেহেরিন নিঃশ্বাস ফেলে বলল,
"এই যে, আমাকে দেখানোর জন্য আত্নরক্ষা না করে সিমপ্যাথি পাওয়ার আশা তো করে নি।

নির্ঝর একটু জোরেই বলল,
"মেহু! 

মেহেরিন মুচকি হেসে বলল,
"ভুল বলিনি, নিরব কে যেমন বুঝি আপনাকেও তেমন বুঝি! 

বলেই মেহেরিন চলে গেল। রাগে নির্ঝরের শরীর জ্বলতে লাগল। হাতের আইস ব্যাগ মেঝেতে ছুড়ে ফেলে বাইরে চলে এলো সে। মেহেরিন নিজের ঘরের কাছে আসতেই নির্ঝর তার হাত টেনে ধরে দেওয়ালের সাথে মিশিয়ে নিল। হুট করেই এমন কিছু হওয়ায় মেহেরিন চমকে উঠলো। নির্ঝর রেগে তার বাহু দু খানা চেপে ধরল। মেহেরিন ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। নির্ঝর তার দিকে ঝুঁকে এসে কানের কাছে ফিসফিসিয়ে বলল,

"এটা বলছো আমি সিমপ্যাথি পাওয়ার জন্য মার খেয়েছি, না বলতেই এসব বুঝে গেছ। অথচ আমি যে বলে যাচ্ছি সেই লিপস্টিক এর দাগ সম্পর্কে আমি কিছু জানি না তা কেন বিশ্বাস করছ না। 

মেহেরিন হেসে বলল,
"আমার বিশ্বাস করা না করাতে কি যায় আসে নির্ঝর! আমি বিশ্বাস করা কি খুব জরুরী? 

নির্ঝরের মুখটা মলিন হয়ে গেল। ছেড়ে দিল মেহেরিন কে। মেহেরিন বলে উঠল,

"আমি সেই সম্পর্কে কোন অভিযোগ নেই। আমি আগেও বলেছি আপনার পার্সোনাল লাইফে আমি আসছি না। কিন্তু অর্ণব কে তাতে টানবেন না। যার সাথে যা ইচ্ছা করুন কিছু বলার নেই। তবে এটা খেয়াল রাখুন একজন ভালো বাবা থেকে নিজের নামটা যেনো সরাতে না হয়। আর কিছু না হোক একজন ভালো বাবা হিসেবে থাকুন। গুড নাইট! ঘুমাতে যান! 

বলেই মেহেরিন চলে গেল ঘরের ভিতর। নির্ঝর সেখানে দাঁড়িয়ে রইল। মেহেরিন'র দরজা লক করার শব্দ টা তার কানে বাড়ি গেল। মাথায় অদ্ভুত রকমের যন্ত্রণা হতে লাগালো। নির্ঝর এক হাত মাথায় দিয়ে অন্যহাত দেওয়ালে আকড়ে ধরল। ঘন ঘন শ্বাস নিচ্ছে সে.. 

#চলবে....
[+] 3 users Like Manjarul Haque's post
Like Reply
#24

#পর্ব_২৪

"ভালোবাসি ভালোবাসি ভালোবাসি! আমি তোমাকে ভালোবাসি মেহেরিন! এবার তুমি বলো.. ভালোবাসবে কি আমায়? 

গাঢ় গোলাপ হাতে নিয়ে হাঁটু গেড়ে মেহেরিন কে প্রপোজ করল সে। মেহেরিন'র ঠোঁটের কোনে হাসির রেখা দেখা যাচ্ছে। অনেকদিন ধরেই এটার অপেক্ষায় ছিল সে। তার ভালোবাসার প্রকাশ অবশেষে হয়েই গেল। সে কতোটা ভালোবাসে এবার বলতে পারবে তাকে। মেহেরিন বিলম্ব না করে গোলাপ টা হাতে নিয়ে তার দিকে ঝুকল। তার এলোমেলো চুল গুলো হাত দিয়ে নেড়ে বলল,

"ভালোবাসি! 

সে একটা মিষ্টি হাসির সাথে দাঁড়িয়ে গেল। জড়িয়ে ধরল তাকে। রাতের এই খোলা আকাশের নিচে তাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে। সমুদ্রের পাশ থেকে ঢেউয়ের শব্দ ভেসে আসছে। মেহেরিন দু হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে সেই শব্দ শুনে যাচ্ছে। হুট করেই শীত লাগছে তার। সে আরো গুটিসুটি মেরে তার বুকের মাঝে ঢুকে যাচ্ছে। 

গায়ের জ্যাকেট টা খুলে মেহেরিন'র গায়ে দিয়ে দিল সে। সামনেই আগুন ধরানো হয়েছে। মেহেরিন কে সেখানে বসিয়ে গিটার হাতে নিল সে। গিটারের সুর বাজাতে লাগল তার সাথে গান ধরল সে..

"মিলে হো তুম হামকো
বডে নাসিবো সে
চুরায়া হ্যায় ম্যানে
কিসমত কি লেকেরোন সে

তেরে মহব্বত সে সাসেই মিলি হৈ
সাদা রেহনা দিল মেং কারিব হোকে

(মিলে হো তুম হামকো
বডে নাসিবো সে
চুরায়া হ্যায় ম্যানে
কিসমত কি লেকেরোন সে).....

সেই দিনের এক গান আজও ভেসে আসছে মেহেরিন'র কানে। সে যাবার পর এই গান আর কখনো শুনে নি সে।  ঘুম ঘুম চোখে সেই গান শুনছে সে। কিন্তু কে গাইছে এই গান.. মেহেরিন চোখ মেলে তাকাল। ভোরের আলো ফুটেছে অনেকক্ষণ তাহলে এলার্ম বাজল না কেন? বিছানার পাশে তাকিয়ে অর্ণব কে দেখতে পেলো না সে। বুঝতে বাকি রইল না এটা তার কাজ। অর্ণব প্রায়'ই এমনটা করে। মেহেরিন'র আগে সে উঠে গেলে এলার্ম বন্ধ করে দিবে। ভাবে মাম্মি হয়তো আরো ঘুমাবে। মেহেরিন মুচকি হেসে বিছানা ছেড়ে উঠলো। গানটা এখনো ভাসছে তার কানে। তার মানে এটা তার স্বপ্ন নয়, সত্যি'ই কেউ গাইছে এই গান। ঘরের দরজা খোলা। মেহেরিন গানের গলা অনুসরণ করে হাঁটতে হাঁটতে নিচে চলে এলো। বসার ঘরে নির্ঝর আর অর্ণব গান গাইছে। নির্ঝরের হাতে একটা গিটার। সে গান গাইছে আর অর্ণব তার পিছন পিছন দৌড়াচ্ছে। এই সোফায় উঠে লাফাচ্ছে তো এই গানের সাথে নাচছে। সব সার্ভেন্ট দাঁড়িয়ে তাদের কাহিনী দেখছে। তাদের চোখে মেহেরিন কে পড়তেই যে যার মতো চলে গেল কাজে। নির্ঝর গান শেষ করে অর্ণবের চুল গুলো নেড়ে বলল,

"পছন্দ হয়েছে! 

অর্ণব দাঁত বের করে হেসে মাথা নাড়ল। উপরের দিকে তাকিয়ে বলল,

"মাম্মি, মাম্মি! 

নির্ঝর ভ্রু কুঁচকে বলে,
"মাম্মি! 

অতঃপর উপরের দিকে তাকিয়ে দেখে মেহেরিন সিঁড়ি বেয়ে নামছে। অর্ণব দৌড়ে যায় তার কাছে। মেহেরিন তার কপালে চুমু খেয়ে বলে,

"গুড মর্নিং অর্ণব সোনা!

অর্ণব দাঁত বের করে হেসে বলে,
"গুড মর্নিং মাম্মি! 

মেহেরিন হেসে তার চুল গুলো এলোমেলো করে দেয়। অতঃপর তাকাল নির্ঝরের দিকে। নির্ঝর কে দেখে একগাল হাসল সে। তার হাসি দেখে নির্ঝর ও হেসে দিল। তবে এই হাসিতে অদ্ভুত কিছু ছিল না।‌ সহজ সরল একটা মিষ্টি হাসি যা প্রত্যেক সকালকেই সুন্দর করে দেয়‌। রাতের ঘটনার পর এই হাসি আশা করে নি সে মেহেরিন'র কাছে। তাই হয়তো একটু বেশিই ভালো লাগছে! 

-----

নিরব পায়চারি করে মেহেরিন'র কেবিনের বাইরে। ঢুকবে কি না এখন অবদি তা ঠিক করতে পারে নি। বুঝতে পারছে না কি হবে। এই এক পা আগাচ্ছে তো আবারো দু পা পিছিয়ে যাচ্ছে। মেহেরিন পিএ কে দিয়ে খবর পাঠালো তাকে আসার জন্য। নিরব একটা দীর্ঘশ্বাস ফেলে শুকনো ঢোক গিলে ঢুকল মেহেরিন'র কেবিনে। মেহেরিন'র চোখ ল্যাপটবে।‌নিরব তার সামনে এসে চেয়ারে বসল। মেহেরিন তার হাতে একটা ফাইল ধরিয়ে দিয়ে বলল,

"একটু চেক কর এটা! 

নিরব মাথা নাড়িয়ে ফাইল টা হাতে নিল।‌ ফাইল চেক করার মাঝে তার মন নেই। তার মন মেহেরিন'র দিকে। একটু পর পর'ই তাকে দেখছে। মেহেরিন ল্যাপটব থেকে চোখ সরিয়ে নিরব কে বলে উঠে,

"আমাকে দেখতে বলি নি, ফাইল চেক করতে বলেছি।

"হুম করছি!

"এতো ভয় পাওয়ার কিছু নেই।‌ গতরাতের কিছুই জিজ্ঞেস করব না তোকে।

"কিন্তু মেহেরিন..

"গতরাতের কিছু নিয়েই কথা হবে না।‌কোন কিছু নিয়েই না গট ইট।

"ওকে!

"যা নিজের কেবিনে গিয়ে চেক কর নাহলে এখানে বসে থেকে অস্থির হয়ে পড়বি।

নিরব বিনা বাক্যে ফাইল নিয়ে উঠে চলে গেল। 

---- 

অর্ণব কে খুঁজতে খুঁজতে মেহেরিন নির্ঝরের ঘরে এসে দাঁড়িয়েছে। খুব বেলি ফুলের ঘ্রাণ পাচ্ছে। ঘ্রাণটা বেশ জোরালো। মেহেরিন চোখ মেলে চারদিকে তাকাল।‌‌স্বপ্ন নয় তো এসব,‌দি আসবে তাহলে এখন! কিন্তু না তা‌ তেমন কিছু হলো না। মেহেরিন দীর্ঘশ্বাস ফেলল! 

পা বাড়াল বেলকনির দিকে।‌ গুন গুন শব্দ ভেসে আসছে সেখান থেকে। মেহেরিন কাছে গিয়ে দেখল, নির্ঝর আনমনে বেলী ফুলে পানি দিচ্ছে। গাছটায় বেলী ফুল ফুটতে ও দেখা যাচ্ছে। মেহেরিন মুগ্ধ চোখে তাকিয়ে রইল সাদা রঙের সেই বেলী ফুলের দিকে। অতীত আবারো আচমকা উঁকি দিল...

সারা বাড়ি মাথায় করে নিরু চেঁচিয়ে যাচ্ছে। শুভ্র খান সকালের পেপার পড়াতে সবে মাত্র মনোযোগ দিয়েছিলেন। কিন্তু নিরুর চেঁচামেচি'তে তা সম্ভব হচ্ছে না। নিরু সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে মেহের মেহের বলে ডেকেই যাচ্ছে। তার আওয়াজে বাড়ির সব সার্ভেন্ট হাজির। কিন্তু যাকে খুঁজছে তাকে পাওয়া যাচ্ছে না। কাউকে জিজ্ঞেস করেও হদিস পেলো না তার। সারা বাড়িতে খুঁজেও যখন মেহের কে পেলো না তখন ছাদে চলে এলো সে। 

মেহের এক কোনে বসে তার ছোট্ট হাত দ্বারা বেলী ফুলের মালা গাথছে। ছাদের দরজা খোলার শব্দে উঠে দাঁড়িয়ে গেল সে। নিরু কে দেখে মালা খানা নিজের পিছনে লুকিয়ে ফেলল। নিরু রেগে তার সামনে এসে দাঁড়াল। রাগে ফুঁসছে সে। চিৎকার করে বলে উঠে,

"মেহের তুই আবারো আমার গাছের ফুল ছিড়েছিস! 

মেহের দাঁত বের করে হেসে মাথা নাড়ল। নিরু রেখে নাক ফুলিয়ে বলল,

"আবার হেসে বলছিস! তোকে তো আমি..

মেহের পাশ কাটিয়ে এক দৌড় দিয়ে বলল,
"কিছুই করতে পারবে না! 

"তবে রে..

নিরুও ছুট তার পিছনে। দু বোন মিলে পুরো ছাদ দৌড়াদৌড়ি করে বাড়ির ভেতর আসলো। বাড়ির ভিতরেও তুমুল ঝড়। একপর্যায়ে মেহেরের হাত থেকে ফুলের মালা টা পড়ে গেল। আর সেই মালাটায় নিরু পাড়াও দিয়ে ফেলল। পুরো মালা নষ্ট হয়ে গেল। মেহের সেই নষ্ট মালা নিয়ে কি কান্না। নিরু দু হাত দিয়ে তাকে কোলে বসিয়েও সেই কান্না থামাতে পারছে না। অবশেষে শুভ্র খান এসে আইসক্রিম খাইয়ে শান্ত করছে তাকে... 

ঘাড়ে কারো উষ্ণ ছোঁয়া পেয়ে কেঁপে উঠলো মেহেরিন। তার কল্পনার সমাপ্তি ঘটল। সামনে তাকিয়ে দেখল নির্ঝর তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। নির্ঝর আবারো তাকে ঝাঁকিয়ে বলল,

"মেহু!

"হুম..

"তুমি এখানে..

মেহেরিন থমথম খেয়ে গেল। কেন এসেছিল তাও মনে হচ্ছে ভুলে যাচ্ছে। খানিকটা সময় লাগিয়ে বলল,

"আসলে অর্ণব! অর্ণব কে খুঁজতে এসেছি..

"অর্ণব তো এখানে নেই।

"এখানে নেই মানে কোথায় সে! পুরো বাড়িতে খুঁজেছি আমি, কোথায় নেই ও! 

"শান্ত হও মেহু, হাইপার কেন হচ্ছো? অর্ণব মিস মারিয়ার সাথে শপিং এ গেছে।

"মিস মারিয়ার সাথে!

"হ্যাঁ, হুট করেই আমার কাছে এসে বলল মিস মারিয়ার সাথে শপিং এ যাবে। 

"ও নিজে বলল..

"হুম! 

"হঠাৎ কি হলো ছেলেটার! 
বলেই আনমনে আবারো তাকাল বেলী ফুলের দিকে। নির্ঝর শান্ত গলায় বলে উঠে,

"মেহু!

"হুম!

"ঠিক আছো তুমি!

মেহেরিন অদ্ভুত ভঙিতে হেসে বলল,
"হ্যাঁ ঠিক আছি আমি, আমার আবার কি হবে? 

"না এমনেতেই।

"আচ্ছা আমি যাচ্ছি..

বলেই চলে যেতে নিয়েও মেহেরিন আবারো পিছনে ফিরল। বিষণ্ণ দৃষ্টিতে তাকাল বেলী ফুলের দিকে। নিরু মারা যাবার পর এই ফুল আর কখনো এই বাড়িতে আনে নি সে। এই বেলী ফুলের ঘ্রাণ তাকে বার বার নিরুর কথা মনে করিয়ে দেয়। জাগিয়ে তুলে তার পুরনো আঘাত! মেহেরিন বেলী ফুল থেকে চোখ সরিয়ে নির্ঝরের দিকে তাকাল। শীতল গলায় বলল,

"বেলী ফুলের গাছ টা কার!

নির্ঝর মুচকি হেসে বলল,
"এটা! আমার, খুব পছন্দের। বেলী ফুলের ঘ্রাণ খুব ভালো লাগে আমার। তোমার লাগে না।

মেহেরিন কঠিন গলায় "না" বলে চলে এলো সেখান থেকে।‌ নির্ঝর খানিকটা অবাক হলো। বেলী ফুল কে ছুঁইয়ে বলতে লাগল,

"তোমাকে ভালো না লাগার কারণ কি? 

----

মাঝরাতে... 
বিছানার চাদর সরিয়ে টিপ টিপ করে উপরের দিকে তাকিয়ে আছে অর্ণব। একবার এপাশ তাকিয়ে দেখল মেহেরিন ঘুমাচ্ছে। গভীর ঘুম! অর্ণব তবুও চোখের পাতা ফেলে ফেলে তার দিকেই তাকিয়ে আছে। ল্যাম্পশ্যাডের আলোয় মেহেরিন'র মুখ ভালোই দেখা যাচ্ছে।‌ অর্ণব উঠে বসে তার মুখের সামনে হাত নাড়িয়ে যাচ্ছে। না মেহেরিন জাগছে না। 

অর্ণব খুব সাবধানে উঠে গেল বিছানা ছেড়ে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে ১০.৫০ বাজে। এ্যালার্ম ঘড়িটা হাতে নিয়ে ১২.০০ টার এ্যালার্ম দিল সে। অতঃপর নির্ঝরকে ফিসফিসিয়ে ডাকতে লাগল,
"ড্যাডি..

 নির্ঝরও তখনো ঘুমায় নি। অর্ণব তাকে ছুঁতেই তার দিকে তাকাল সে। চোখ টিপ দিল একটা। অর্ণব দাঁত বের করে হেসে দিল। 

রান্নাঘরে এই নিয়ে তৃতীয় বার চামচ পরার আওয়াজ এলো। নির্ঝর আর অর্ণব দু'জনেই চোখ বন্ধ করে নিল। না এই আওয়াজ উপরে পৌঁছিয়ে বলে মনে হচ্ছে না। নির্ঝর ফিক করে হেসে কেক বানানোর মিশ্রণটি তৈরি করতে লাগলো। মিশ্রণটি ঠিক আছে কি না তা দেখার জন্য চামচ দিয়ে খানিকটা নিয়ে চেখে দেখল। অতঃপর অর্ণবের দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে দিল। অবশেষে বেক করার জন্য ওভেনে রাখা হলো মিশ্রণটি। নির্ঝর দীর্ঘশ্বাস ফেলে অর্ণবের দিকে তাকাল। তাকে কোলে উঠিয়ে টেবিলে বসাল। চকলেটের খানিকটা তার গালে মাখিয়ে দিল। অতঃপর তাকে নিচে নামিয়ে দিল। অর্ণব খানিকটা চকলেট হাতে নিয়ে নির্ঝরের পিছনে পিছনে দৌড়াতে লাগল। 

কেক বের করা হয়েছে। চকলেট কেক! দুজন মিলে এবার কেক ডেকোরেট করা শুরু করল। কাজ শেষ হবার পর নির্ঝর অর্ণবের দিকে তাকিয়ে বলল,

"অর্ণবের মাম্মির কেক রেডি।

অর্ণব হেসে বলল,
"মাম্মি! 

হুট করেই উপর থেকে এ্যালার্ম ঘড়ির শব্দ আসতে লাগল। দুজনেই একসাথে ঘড়ির কাঁটার দিকে তাকাল। ১২ টা বেজে গেছে। নির্ঝর হেসে বলে উঠে,

"কাজ শুরু করা যাক।

অর্ণব হেসে জোরে জোরে মাথা নাড়াতে থাকে। 

মেহেরিন ঘুম ঘুম চোখে এ্যালার্ম ঘড়ির দিকে হাত বাড়াল। এ্যালার্ম বন্ধ করে তার পাশে হাত দিতেই খালি পেল। মেহেরিন চট করে চোখ মেলে তাকাল। অর্ণব কে আর নির্ঝর কে দেখতে না পেয়ে লাফিয়ে উঠলো সে। উঠে বসে চারদিকে খুঁজতে লাগল।

"কোথায় গেলো এই দুজন! 

চোখ পড়ল, ঘরের দরজা খোলা। বিছানা ছেড়ে নেমে পড়ল সে। হাটতে হাঁটতে বসার ঘরে এলো। কিন্তু এখানকার সবকিছুই অন্ধকার। মেহেরিন সাথে করে ফোনটাও আনে নি। আঁধারের মাঝেই সিঁড়ি বেয়ে নামতে লাগল।

"অর্ণব! অর্ণব সোনা কোথায় তুমি? নির্ঝর আপনি কি ওর সাথে আছেন। কোথায় আপনারা?

তার কথায় শায় কেউই দিল না। শেষ সিড়ি বেয়ে নামতেই হাতের সাথে কিছু একটা বাজল। সাথে সাথে তার উপর কিছু পড়ল বলে মনে হলো। আলো জ্বলে উঠলো। মেহেরিন থমতম খেয়ে সামনে তাকাল। নির্ঝর আর অর্ণব দাঁড়ানো। অর্ণবের হাতে একটা কেক। মেহেরিন ভ্রু কুঁচকালো। অর্ণব কেক হাতে সামনে এসে বলল,

"হ্যাপি বার্থডে মাম্মি...! 

মেহেরিন হাঁটু গেড়ে বসল তার সামনে। চোখ পড়ল কেক'র উপর। মেহেরিন কেক হাতে নিয়ে দেখল তাতে লেখা, হ্যাপি বার্থডে মাম্মি! সে হেসে বলল,

"তুমি বানিয়েছ? 

অর্ণব মাথা নাড়িয়ে বলল,
"আমি আর ড্যাডি! 

মেহেরিন কেক টা টেবিলে রেখে জরিয়ে ধরল অর্ণব কে। চুমু খেলো তার কপালে। বলে উঠল,

"থ্যাংকু অর্ণব সোনা! মাম্মি খুব হ্যাপি!

অর্ণব দাঁত বের করে হাসল। নির্ঝর এসে সামনে দাঁড়াল মেহেরিন'র। মেহেরিন উঠে দাঁড়াল। নির্ঝর মুচকি হেসে বলল,

"হ্যাপি বার্থডে মেহু! 

মেহেরিন মুচকি হাসল। বলে উঠল,

"থ্যাংকু! 

অর্ণব উঠে মেহেরিন'র হাত নাড়িয়ে তাকে ডাকল। মেহেরিন অর্ণবের থিতুনিতে হাত রেখে বলল,

"কি অর্ণব সোনা! 

অর্ণব নিজের গালে হাত রেখে বলল,
"ড্যাডি! 

মেহেরিন বুঝতে পারল না। সে হেসে নির্ঝরের দিকে তাকাল। নির্ঝরও তেমন কিছু বুঝল না। অর্ণব আবারো গালে হাত রেখে বলল,
"ড্যাডি! 

মেহেরিন বলে উঠল,
"বুঝছি না অর্ণব!

অর্ণব হায় করে কপালে হাত রাখল। হাত দিয়ে ইশারা করে মেহেরিন কে ডাকল। মেহেরিন হাঁটু গেড়ে বসতেই অর্ণব তার গালে চুমু খেয়ে বলল,

"ড্যাডি, থ্যাংকু! 

মেহেরিন বড় বড় চোখ করে তাকিয়ে আছে। নির্ঝর প্রথমে শকটা খেয়েও এবার ঠোঁট কামড়ে হাসতে লাগলো। অর্ণব আবারো মেহেরিন কে দেখিয়ে নির্ঝরের দিকে ইশারা করল। মেহেরিন থতমত খেয়ে বলল,

"এসব পরে অর্ণব কেক কাটবো। এসো..

বলেই অর্ণবের হাত ধরে টানতেই অর্ণব হাত গুটিয়ে নিল। এসে ধরল নির্ঝরের হাত। মেহেরিন বিরক্ত চোখে নির্ঝরের দিকে তাকাল। নির্ঝর অর্ণব কে কোলে নিয়ে বলল,

"অর্ণব কেক কেটে নিই! 

অর্ণব নির্ঝরের গলা জড়িয়ে মুখ ঘুরিয়ে নিল।‌ নির্ঝর আবারো বলে উঠে,

"অর্ণব তো গুড বয় নাহ, তাহলেই অর্ণব এখন কেন রাগ করেছে? মাম্মির জন্মদিনে এমন করে অর্ণব! 

অর্ণব নড়েচড়ে উঠলো তবে মুখ ফিরাল না। গম্ভীর হয়ে রইল। মেহেরিন নির্ঝরের কাছে এসে দাঁড়াল। নির্ঝর বলে উঠল,

"মেহু, দু মিনিট দেখো অর্ণব.. 

মেহেরিন হেসে বলল,
"অর্ণব কে আমার কোলে দিন। অর্ণব মাম্মির কোলে আসো। 

অর্ণব মাথা নাড়িয়ে না করল। মেহেরিন একটু জোর করেই কোলে নিল তাকে। অর্ণব মুখটা গম্ভীর করেই রাখল। মেহেরিন হেসে বলল,

"আমার অর্ণব রাগ করলে খুব মিষ্টি লাগে দেখতে। তাই অর্ণব কে একটা মিষ্টি চুমু তো খেতেই হয় তাই না অর্ণব। 

অর্ণবের মুখে মিটিমিটি হাসি দেখা গেল। মেহেরিন হেসে তার গাল ধরে চুমু খেল। অর্ণব ফিক করেই হেসে দিল। মেহেরিন আবারো বলল,

"থ্যাংকু অর্ণব মাম্মি কে এতো সুন্দর একটা সারপ্রাইজ দেবার জন্য! 

অর্ণব উঠে মেহেরিন'র গালে চুমু খেল। অতঃপর মেহেরিন তাকাল নির্ঝরের দিকে। সে নির্ঝরের খানিকটা কাছে এসে দাঁড়াল। মুখ খুলে শ্বাস নিয়ে শুকনো ঢোক গিলে কিঞ্চিত হেসে বলল,

"ধন্যবাদ নির্ঝর! 

বলেই নির্ঝরের গালের কাছে নিজের ঠোঁট টা এগিয়ে দিল। মেহেরিন'র এভাবে কাছে আসা নির্ঝরের অস্থিরতা বাড়িয়ে দিল। মেহেরিন'র ঘন নিঃশ্বাস নির্ঝরের গালের কাছে পড়তেই তার শরীরে কাঁটার মতো বিঁধে গেল। নির্ঝর স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মনে হলো সময় তার কাছে সেখানেই থেমে গেছে। নির্ঝর শুকনো ঢোক গিলল। মেহেরিন তার উষ্ণ ঠোঁটের ছোঁয়া কয়েক সেকেন্ডের জন্য তার গালের উপর ছোঁয়াতেই নির্ঝরের দম মনে হলো বন্ধ হয়ে গেল। বুকের ভেতর কোথায় চিন চিন ব্যাথা অনুভব করতে লাগলো। এ কেমন অনুভূতি, এ অনুভূতি'তে যেমন সে ভালোবাসার স্বাদ পাচ্ছে ও
তেমনি কষ্টও অনুভব করছে। এ কিরকম অনুভূতি! 

মেহেরিন নির্ঝরের কানের কাছে ফিসফিসিয়ে বলল,
"সরি! 

অতঃপর সামনে ফিরে নির্ঝরের দিকে তাকাল। নির্ঝর চোখ ফিরিয়ে তাকাল তার দিকে। মেহেরিন খুব সূক্ষ্ম ভাবেই বলল,

"শুধুমাত্র অর্ণবের জন্য! 

বলেই হেসে দিল। নির্ঝরের চোখ পড়ল সেই হাসির দিকে। কেন জানি এই হাসি দেখলে তার মনে এক ধরনের শান্তি অনুভব করে সে। নির্ঝরের ঠোঁটের হাসি ফুটল আর সেই হাসির কারণ হলো মেহু! 

মেহেরিন শীতল গলায় বলল,
"কেক কাটা যাক! 

নির্ঝর হেসে মাথা নাড়ল। অতঃপর এসে মোমবাতি জ্বালাল। মেহেরিন মোমবাতি ফুঁ দিতেই নির্ঝর আর অর্ণব হাত তালি দিল। মেহেরিন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। খুব আনন্দ হচ্ছে তার।

অর্ণব ছুড়ি ধরল, তার সাথে মেহেরিন হাত ধরে কেক কাটল। নির্ঝর পাশে বসে হাততালি দিল। কেক'র প্রথম অংশ অর্ণব নিয়ে তা মেহেরিন কে খাওয়ালো। লাফিয়ে নির্ঝরের কাছে এসে তাকে খাওয়ালো। মেহেরিন কেক'র নিয়ে অর্ণব আর নির্ঝর কে খাওয়ালো। নির্ঝর ও কেক হাতে নিল। তবে তা না খাইয়ে মেহেরিন'র গালে লাগিয়ে দিল। মেহেরিন হা হয়ে তাকিয়ে রইল। সুযোগটা হাতছাড়া করল না অর্ণব। মেহেরিন হেসে কেক হাতে নিয়ে দুজনের পিছনে দৌড়াতে লাগল। 

-----

মেহেরিন'র বার্থডে উপলক্ষে এবার পার্টি থ্রু করেছে নিরব। পাঁচতারা হোটেলে সমস্ত আয়োজন করেছে।   নির্ঝর আর অর্ণব পাটিতে উপস্থিত। তাদের দুজনেই মেজেন্ডা রঙের স্যুট পড়েছে। ইতিমধ্যে ফরহাদ, ঈশান আর আরিফ চলে এসেছে। তারা এসে অর্ণব কে কোলে নিয়ে আদর করতে লাগল। নির্ঝর দাঁড়িয়ে পুরো অ্যারেঞ্জমেন্ট দেখছে। খোলা আকাশের নিচে আয়োজন করা হয়েছে সবকিছুর। চারদিক লাইটিং করা। মেহমান ও আসতে শুরু করেছে। ঈশান ফোড়ন কেটে বলে উঠে,

"পার্টি থ্রু করেছে নিরব, মানে এই কাজটা কি তোর করার উচিত ছিল না নির্ঝর! 

নির্ঝর কিছু না বলে কঠিন মুখে তাকিয়ে রইল। ফরহাদ হেসে বলল,

"বাদ দে, বেচারা এভাবেই খুব কষ্ট পেয়েছে ‌

নির্ঝর মুখ ভেংচি কাটলো। অর্ণব তা দেখে ফিক করে হাসল। নির্ঝর অর্ণবের দিকে তাকিয়ে মিষ্টি হাসল। বলে উঠল,

"অর্ণব আর তার ড্যাডি মাম্মি কে ফার্স্ট সারপ্রাইজ দিয়ে ফেলেছে। তাই না অর্ণব..

অর্ণব হেসে মাথা নাড়ল। নির্ঝর হাঁটু গেড়ে বসে বলল,
"নিলব তো এখন বাসি সারপ্রাইজ দিচ্ছে! 

নির্ঝরের কথা শুনে সবাই ফিক করে হেসে দিল। অর্ণব আরিফের কোল থেকে নেমে গেল। মেহেরিন এসে পড়েছে। সে দৌড়ে চলে গেল তার কাছে। নির্ঝর পিছন ফিরে তাকিয়ে দেখল, ‌মেজেন্ডা রঙের একটা গাউন পড়ে আসছে মেহেরিন। তার পিছনে অফিসের চার পাঁচ জন লোক। তার হাতে একটা ল্যাম্পটব আর কানে ব্লুটুথ। নির্ঝর নিঃশ্বাস ছেড়ে বলল,

"এই মেয়েটা আজকের দিনেও কাজ নিয়ে আছে! 

অতঃপর আবারো কেক কাটলো মেহেরিন। প্রথম কেক টা অর্ণব কে খাওয়ালো। এরপর কাউকেই কেক খাওয়াতে পারল না সে। নিরব এসে কেক খাওয়ালো তাকে। তার গালে লাগিয়ে দিল তা। নির্ঝর দূর থেকেই তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে তার উপর। 

হঠাৎ করেই জন আসলো নির্ঝরের কাছে। তার হাতে একটা গিফট। নির্ঝর ভ্রু কুঁচকে তাকাতেই জন বলল,

"ম্যাম'র জন্য এসেছে! 

"কে পাঠিয়েছে?

"নাম দেওয়া নি! 

নির্ঝর গিফট হাতে নিয়ে,
"আচ্ছা যাও! 

অতঃপর গিফট নিয়ে এলো মেহেরিন'র কাছে। গিফট বক্স দেখে অর্ণব ও ছুটে আসলো। নির্ঝর মেহেরিন'র হাতে গিফট দিয়ে বলল,

"কে দিয়েছে জানা নেই, গার্ডের হাতে দিয়ে গেছে। 

মেহেরিন খানিকটা অবাক হলো। অতঃপর গিফট বক্স টা হাতে নিল। বক্সটা বেশ বড়োই। মেহেরিন এসে তা টেবিলে রাখল। অর্ণব চেয়ারে দাঁড়িয়ে গিফট টা দেখতে লাগল। গিফটের প্যাকেটিং তার বেশ পছন্দ। মেহেরিন অর্ণবের দিকে তাকিয়ে বলল,

"গিফট টা এখন খুলতে চাও! 

অর্ণব জোরে জোরে মাথা নাড়ল। মেহেরিন হেসে অর্ণবের মাথার চুল এলোমেলো করে দিল। নির্ঝর এসে দাঁড়াল অর্ণবের পাশে। পেছন থেকে জড়িয়ে ধরল তাকে। মেহেরিন গিফট বক্স খুলতে লাগল। প্যাকেটিং খুলতেই একটা বক্স দেখল সে। অতঃপর বক্সের মুখ খুলতেই কয়েকটা বেলুন উড়ে যেতে নিল। অর্ণব অবাক চোখে তাকিয়ে আছে বেলুন গুলোর দিকে। নির্ঝর ভ্রু কুচকালো। মেহেরিন দেখল বেলুনের সাথে একটা কার্ড বাঁধা আছে। মেহেরিন বেলুন গুলো দেখে কার্ডটা ছাড়িয়ে নিতেই বেলুন গুলো আকাশে উড়ে গেল। মেহেরিন বক্সের দিকে তাকিয়ে দেখল, এক পাশে এক শুকনো গোলাপ পড়ে আছে। মেহেরিন ভ্রু কুঁচকে তা হাতে নিল।‌ এমন কিছু দেখে নিরব আর নির্ঝরও অবাক। অর্ণব তো তাকিয়ে আছে সেই বেলুনের দিকে। দূর থেকে ফরহাদ ওরা বুঝতে পারল কিছু একটা হয়েছে এখানে। 

মেহেরিন আবারো তাকিয়ে দেখল এক কোনে একটা ঘর। ঘরটা কাঠের! তুষার ঘেরা ঘরের চারদিকে। ঘরের দুয়ারের সামনে একজন মেয়ে জড়িয়ে ধরে আছে একজন ছেলেকে। মেহেরিন'র মুখের হাসি এর মাঝেই উধাও হয়ে গেল। নির্ঝর ফরহাদ কে ডেকে অর্ণবকে পাঠিয়ে দিল। তার মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। মেহেরিন এবার সাহস নিয়ে বক্সের দিকে তাকাল। এক কোনে আংটির বক্স দেখতে পেল। মেহেরিন'র হাত কাঁপছে। সে কাঁপা কাঁপা হাতে আংটির বক্স খুলতেই তাতে একটা আংটি দেখতে পেল। মূহুর্তের তার হাত থেকে পরে গেল তা। নির্ঝর ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। 

মেহেরিন ঘামছে, খুব ঘামছে। তার সাথে তার হাত পাও কাপছে। নিরব মেহেরিন'র ঘাড়ে হাত রেখে বলল,

"মেহু..

মেহেরিন তাকে থামিয়ে দিয়ে আবারো বক্সের দিকে হাত দিল। শেষে কিছু আছে বলে মনে হচ্ছে। আর তাই হলো। একটা সাদা খাম পাওয়া গেল। মেহেরিন শুকনো ঢোক গিলে সেই খাম খুলল। খামের লেখার উপরে তাকিয়ে রইল,

"হ্যাপি বার্থডে টু ইউ মিষ্টি মেহেরিন। জন্মদিনের অনেক শুভেচ্ছা তোমায়। কথা দিয়েছিলাম প্রতি বছর তোমার জন্মদিনে আমাকে মনে করিয়ে দেবো। আজও তার ব্যতীক্রম হলো না। আশা করি আকাশে উড়ে যাওয়া বেলুন গুলোকে দেখেছিলে তুমি। বেলুন গুলো কিন্তু হারিয়ে যাবে এই বিশাল আকাশের মাঝে... যাই হোক। সপ্তাহ খানিক পরেই আমার আর অদিতা'র রিং সেরেমনি! আমি আশা করবো তুমি সেখানে আসবে! ইতি...

আর কিছু লেখা নেই তাতে। মেহেরিন চিঠি টা হাতে মুঠিয়ে নিল। নির্ঝর তার চোখের কোনে কিঞ্চিৎ অশ্রু কণা লক্ষ্য করল। মেহেরিন সেই বেলুনের সাথে থাকা কার্ড টা খুলল। তাতে লেখা ছিল...

"এনগেজমেন্ট সেরেমনি অফ ফাহান হোসেন অ্যান্ড অদিতা আহমেদ! 

মেহেরিন এটা পড়ার পর যথেষ্ট নিজেকে সামলে নেবার চেষ্টা করলো। তবুও সে দুর্বল হয়ে পড়ল। পড়ে যেতে নিল তখন টেবিল আকড়ে ধরল। নির্ঝর তার কাছে আসতেই নিরব মেহেরিন কে আঁকড়ে ধরল‌। নির্ঝর সেখানেই থেমে নিল। মেহেরিন'র হাত থেকে কার্ডটা পড়ে গেল। নিরব তাকে ধরে অন্য চেয়ারে বসাল। নির্ঝর নিচে থাকা কার্ড টা হাতে নিল। তাতে ফাহান হোসেন নাম দেখে ভ্রু কুচকালো সে। বির বির করে বলল,

"ফাহান হোসেন! কোথায় জানি পড়েছিলাম এই নামটা! 

বলেই চোখ ঘুরাল মেহেরিন'র দিকে। মেহেরিন দু হাতে পানির গ্লাস নিয়ে কাঁপা কাঁপা হাতে খাওয়ার চেষ্টা করছে। নির্ঝর স্থির দৃষ্টিতে দেখছে তাকে..

#চলবে....
[+] 1 user Likes Manjarul Haque's post
Like Reply
#25

#পর্ব_২৫

"ফাহান হোসেন, ফাহান হোসেন! কোথায় জানি শুনেছি এই নামটা? কোথায় কোথায়... 

হাতে এনগেজমেন্ট 'র কার্ড নিয়ে পায়চারি করছে নির্ঝর। আর বির বির করেই যাচ্ছে। নামটা খুব পরিচিত মনে হচ্ছে। কোথায় একটা শুনেছে সে তবে মনেই করতে পারছে না। পায়চারি শেষে ইজি চেয়ারে বসল সে। চোখ বন্ধ করে চেয়ার দুলাতে দুলাতে ভাবতে লাগল নামের কথা। কিছু কিছু মনে পড়ছে তার। এই নামটা যখন শুনেছিল মেহু তার সাথেই ছিল। কিছুক্ষণ ভাবার পর চেয়ার দুলানো ছেড়ে দিল সে। মাথার চুল গুলো এলোমেলো করে বলে উঠে,

"ডঃ... ডঃ ফাহান হোসেন! এই তো মনে পড়েছে.. 
মুখ খুলে শ্বাস নিল সে। কোথায় একটা স্বস্তি অনুভব করল। দাঁড়িয়ে গেল সে। তবে মুহূর্তেই মনে পড়ল এই ডঃ ফাহান হোসেন'ই কে এই ফাহান‌ হোসেন! দু'জনেই কি এক ব্যক্তি কারণ নাম তো সবার'ই এক হতে পারে। নির্ঝর ঠোঁট ভিজিয়ে গায়ের স্যুট টা খুলে বিছানায় রাখল। শার্টের হাতা ফোল্ট করতে করতে রুম থেকে বের হলো মেহুর খোঁজে। 

ঘরে এসে মেহেরিন কে পেলো না। বসার ঘরে এসে দেখে মিস মারিয়ার কোলে অর্ণব ঘুমাচ্ছে। তাকে জিজ্ঞেস করেও মেহুর খোঁজ পাওয়া গেল না। ঘুমন্ত অর্ণব কে কোলে করে ঘরে নিয়ে এলো। বিছানায় তাকে শুইয়ে দিতেই বাইরে থেকে মেঘের গর্জন শুনতে পেল। বৃষ্টি হবে বুঝি। নির্ঝর হেঁটে বেলকনির কাছে এলো। আকাশের দিকে তাকাতেই মেহুর মুখ খানা ভেসে উঠলো। হঠাৎ একটা কথা কানের কাজে বার বার বারি খেতে লাগল,

"সবার প্রয়োজন একদিন ফুরিয়ে যায় নির্ঝর..

কথাটা মেহুর ছিল। ডঃ ফাহান হোসেন'র কেবিনের সামনে দাঁড়িয়ে কথা খানা বলেছিল সে। তখন কথাটার অর্থ না বুঝতে পারলেও এখন বেশ বুঝতে পারছে। মেঘের গর্জন শোনা গেল আরো একবার। অর্ণবের কাছে এসে গায়ে চাদর দিয়ে দিল। নির্ঝর ফোন করে মেহুর কাছে কল করতে লাগলো। ঘরেই ফোনের রিং বাজতে লাগলো। এর মানে কি মেহেরিন বাড়িতেই আছে। 

দৌড়ে বাগানের কাছে গেল নির্ঝর। পুরো বাগান খুঁজেও তাকে পেলো না সে। হাঁফিয়ে উপরে তাকাতেই দেখল ছাদের গ্রিলের উপর কেউ বসে আছে। নিঃসন্দেহে এই মেহু! নির্ঝর নিঃশ্বাস ফেলে বলে উঠল,

"এই নিশি কন্যা কে খুঁজে যাচ্ছি আর ইনি কি না উপরে বসে আছে! 

ছাদের দরজা খোলাই ছিল। রাতের এই অন্ধকারের মাঝেও পুরো ছাদ আলোকিত। নির্ঝর ধীরে ধীরে পা ফেলে মেহেরিন'র কাছে এগিয়ে গেল। মেহেরিন কে বসে থাকতে দেখে ডাক দেবার জন্য প্রস্তুত হলেও মুহূর্তেই কথা ফিরিয়ে নিল সে। কারণ মেহেরিন'র পাশে সেই শুকিয়ে যাওয়া গোলাপ, তুষার ঘেরা বাড়ি আর সেই আংটির বক্স টা পড়ে আছে। কেন জানি নির্ঝরের গলা ধরে গেল। মন বলল, ডাক না দিতে। থাক না কিছুক্ষণ একা। যদি একা থাকতে ভালো লাগে তবে সেই ভালো লাগার কাছেই ছেড়ে দিক তাকে। 

নির্ঝর চোখ নামিয়ে আবারো ঘরের দিকেই হাঁটা ধরল! 

এই নিয়ে ১০ বার চিঠি টা পড়ল মেহেরিন। ফাহানের হাতের লেখা দরুন সুন্দর। একজন ডাক্তার হবার পরেও এই সুন্দর আর মার্জিত হাতের লেখা দেখে প্রথমেই মুগ্ধ হয়ে ছিল মেহেরিন। তবে এতো সুক্ষ্ম বিষয় নিয়ে ভাবার সময় তার ছিল না। ফাহান নিজেই একটা কাগজে কিছু কথা বার্তা লিখে মেহেরিন কে দিয়েছিল। যদিও সেই সব লেখা পড়ে মেহেরিন'র তেমন কোন আগ্রহ দেখা গেল না। তখন ফাহান বলে উঠে,

"একটা মজার জিনিস খেয়াল করেছিলে?

মেহেরিন দ্বিতীয় বারের মতো কাগজে চোখ বুলিয়ে বলল,
"কই না তো?

ফাহান মুচকি হেসে বলেছিল,
"আমার হাতের লেখা। একজন ডাক্তার হবার পরেও আমার হাতের লেখা কিন্তু দরুন সুন্দর! তাই না বলো..

ফাহানের এইসব অকারণ কথাবার্তা শুনে হেসে ছিল মেহেরিন। ফাহান কখনোই কাজের কথা বলে না। সবসময় অকাজের কথা বার্তা বলতো সে। তবুও সেই সব কথা শুনে বার বার হেসেছিল মেহেরিন। ফাহানের কাজ'ই ছিল তাকে হাসানো। 

মেহেরিন দীর্ঘশ্বাস ফেলে পাশে তাকাল। শুকিয়ে যাওয়া গোলাপটা হাতে নিল সে। মনে পড়ে এই গোলাপ দিয়েই তাকে ভালোবাসার কথা বলেছিল সে। গোলাপ টাকে কি যত্নেই না রেখেছে। ইশ এভাবে যদি তাদের ভালোবাসা কে যত্ন করে রাখতো। 

চোখের কোনে অশ্রু জমতে শুরু করেছে। মেহেরিন তা দমিয়ে রেখে তুষার ঘেরা বাড়ি টাকে হাতে নিল। মেহেরিন'র তুষার খুব পছন্দ। একদিন ফাহান এই বাড়ি টা মেহেরিন'র সামনে এনে রেখে বলল,

"এই নাও তোমার স্বপ্নের বাড়ি! 

মেহেরিন মুচকি হেসে খেলনা বাড়ি টা কে হাতে নিল। ফাহান তার পাশে বসে তার দিকে তাকিয়ে বলল,

"স্বপ্ন দেখেই এতো খুশি যদি তা সত্যি হয় তখন.. তখন তো তুমি পাগল হয়ে যাবে। ( মেহেরিন'র চুল কানে গুঁজে দিয়ে গালে হাত রেখে ভ্রু কুঁচকে বলল...) এই পাগলি কে নিয়ে তখন আমি সংসার করব কিভাবে! 

মেহেরিন রেগে মুখ ভেংচি কাটল। বলে উঠে,
"যেমন করে এই পাগলি কে ভালোবাসো! 

ফাহান হেসে তাকে এক হাত দিয়ে জরিয়ে নিল তাকে। দীর্ঘশ্বাস ফেলে সেই স্মৃতি'র অবশান ঘটল। তৃতীয় বারের মতো মেঘের গর্জনে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। মেহেরিন আংটির বাক্স খানা হাতে নিল। তার হাত কাঁপতে শুরু করল। আংটির বাক্স খুলতেই একপাতা অতীত সামনে এসে হাজির হলো...

গিটার হাতে চেয়ারে বসে এক গাদা লোকের সামনে বসে গান গাইছে মেহেরিন। এই এতো লোকের মাঝে তার চোখ ছিল শুধুই সামনে দাঁড়ানো লোকটার দিকে। ড্রিংক হাতে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ছিল ফাহান মেহেরিন'র দিকে। মেহেরিন তার লজ্জা মাখা মুখে গান গেয়ে চলছে তার জন্য। তাদের প্রিয় "মিলে হো তুম হামকো" যা দিয়ে তাদের সম্পর্ক শুরু হয়েছিল সেই গান দিয়েই সম্পর্কের পরবর্তি ধাপ পেরুতে যাচ্ছিল মেহেরিন। হুম গান শেষেই আংটির বাক্স হাতে ফাহানের সামনে হাঁটু গেড়ে বিয়ের প্রপোজাল রেখেছিল সে। ফাহান মুচকি হেসে তার হাত বাড়িয়ে দিয়েছিল।‌ মেহেরিন নিজ হাতে তার অনামিকা আঙ্গুলে সেই আংটি পড়িয়ে দিয়েছিল। ভেবেছিল এই বুঝি নতুন করে আবার পথচলা শুরু হবে তবে কে জেনেছিল এই ধাপ তার সম্পর্কের ইতি টানবে। 

চোখ ভিজে উঠছিল অশ্রু ভরে। বৃষ্টির পানির সাথে সাথে সেই অশ্রু গড়িয়ে কখন পড়ল টের পেল না। মেহেরিন আংটি হাতে নিল। আংটির পেছনের দিকে M ? F লেখা। মেহেরিন হাত মুঠে করে নিল। চোখ বেয়ে তার অশ্রু ঝরছে। কেন ঝরছে তার জানা নেই। 

বৃষ্টির গতি বেড়ে গেল। দমকা হাওয়া বইতে লাগলো। রাতও বেশ হয়েছে। নির্ঝরের মেহেরিন'র চিন্তা হতে লাগল। সে এবার ছাদের দিকে পা বাড়াতেই দেখল মেহেরিন দৌড়ে নামছে। তাকে দেখে অবাক হলো সে। কিছু জিজ্ঞেস করবে তার আগেই মেহেরিন তার পাশ কাটিয়ে বাইরে বের হয়ে গেল। 

নির্ঝর বেলকনির কাছে এসে দেখল মেহেরিন বাগানের নিচে বসে হাত দিয়ে কিছু খুঁজে চলছে। ভ্রু কুন্চিত হলো তার। মেহেরিন'র হাতের আংটি টা নিচে পড়ে গেছে। বিধায় তাই পাগলের মতো খুঁজে চলছে সে। নির্ঝর একটা ছাতা হাতে বেয়ে হয়ে এলো। মেহেরিন'র একটু কাছে থেমে দেখল নিচে বসে পাগলের মতো কিছু খুঁজে জ্বলছে। চারদিকে আলো তবুও মনে হচ্ছে আঁধারের মাঝেই কিছু খুঁজছে সে। নির্ঝর দীর্ঘশ্বাস ফেলে পা আগাতে যাবে ওমনি পায়ের কাছে সূক্ষ্ম কিছু চোখে পড়ল তার। নির্ঝর নিচ থেকে তা হাতে তুলে দেখল একটা আংটি। মেহেরিন'র দিকে তাকিয়ে ভাবতে লাগলো এই আংটি কি তবে খুঁজছে এই মেয়ে। 

মেহেরিন এই বৃষ্টির মাঝে কাকভেজা হয়ে আংটি খুঁজেই চলেছে। বৃষ্টির আর কান্না এক হয়ে গেছে তবুও হাত দিয়ে সেই কান্না মুছছে সে। হুট করেই তার সামনে এক জোড়া পা দেখল সে। মাথা তুলে তাকাতেই দেখল নির্ঝর তার মাথার উপর ছাতা ধরে আছে আর নিজে ভিজছে। নির্ঝর তার হাত খানা বাড়িয়ে দিয়ে বলল,

"উঠে এসো, যা নিজ থেকে হারিয়ে যায় তা খুঁজে কখনো পাওয়া যায় না। 

মেহেরিন'র চোখের পানি স্তব্ধ হয়ে গেল। ঢোক গিলে তাকিয়ে রইল তার দিকে। নির্ঝর দ্বিতীয় বারের মতো কঠিন গলায় বলল,

"মেহু, উঠে এসো! 

মেহেরিন এবার হাত বাড়াল তার দিকে। নির্ঝর সেই হাত খানা ধরে উঠাল তাকে। তাকিয়ে আছে তার দিকে। মেহেরিন চোখ নামিয়ে রেখেছে। নির্ঝর তার ভেজা চুল গুলো কানে গুঁজে দিল। মেহেরিন এবার মুখ তুলে তাকাল তার দিকে। নির্ঝরের মনে হলো এই কোন নতুন এক মেহু কে দেখছে সে। ভালোবাসার কাঙাল সে! কোন এক নিরীহ রমনী যার আছে এক নজরকাড়া চোখ আর স্নিগ্ধ দু খানা ঠোট। ঠোট জোড়া অবশ্য কাঁপছে তার। 

নিজ হাত বাড়াতেই মেহেরিন জড়িয়ে ধরল তাকে। এই বুঝি এমন কারো কাঁধে মাথা রাখার জন্য মত্ত ছিল সে। 

----

পোশাক চেঞ্জ করে গুটিগুটি মেরে সোফার কোনো ঘুমিয়ে আছে মেহেরিন। নির্ঝর পা বাড়িয়ে কাছে এলো তার। ঘুমের মাঝে তার নিশি কন্যা কে একটু বেশিই মুখর লাগে বলে মনে হচ্ছে। নির্ঝর খেয়াল করল মেহেরিন শীতে কুঁকড়াছে। কুঁকড়ানোর'ই কথা! অনেকক্ষণ ভিজেছে বৃষ্টিতে। নির্ঝর বিড় বিড় করে বলে উঠলো,

"কেঁদে কেঁদে হয়রান হয়ে গেছে তাই এখন ঘুমে মগ্ন আমার নিশি কন্যা। আচ্ছা নিশি কন্যা তোমাকে কেউ বলেছে কাঁদলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে। সব মেয়েদের কিন্তু লাগে না। অনেক মেয়ের কান্না দেখেছি আমি তবে নিশিকন্যার কান্না এই প্রথম পাগল করল আমায়। 

নির্ঝর মেহেরিন'র মাথায় হাত রাখতেই দেখল চুল ভেজা। এই মেয়ে তো দেখছি সর্দি লাগাবে। একটা বালিশ আর চাদর আনল। মাথার তলে বালিশ দিয়ে চুল গুলো সরিয়ে দিল। গায়ে চাদর টেনে মেহেরিন'র মুখের সামনে এসে বসল। তার মাথায় হাত বুলাতে লাগল। নির্ঝর স্নিগ্ধ চোখে তাকিয়ে আছে মেহেরিন'র দিকে। তার উষ্ণ ঠোট খানার প্রেমে পড়ছে যেন বার বার। কি ভেবে নির্ঝর মেহেরিন'র ঠোঁটের খুব কাছে এসে গেল। তার নিঃশ্বাস পড়ছে তার মুখের উপর। চোখের পাতা নড়ছে। নির্ঝর ফিক করে হেসে দিয়ে কপালে চুমু খেয়ে উঠে গেল সেখান থেকে। পেছনে ফিরে একবার দেখল এই নিশি কন্যা কে। সকাল হলেই এই নিশি কন্যা আর নিশি কন্যা থাকবে না। রাতের এই কান্না, এই দুঃখ, এই ক্ষত কিছুই মনে রাখবে না সে। ততোদিন তো রাখবে না যতদিন না এই ফাহান আবারো তার পুরনো ক্ষত জাগিয়ে তুলে। আবারো নতুন একটা সকালের মাঝে নতুন একজন মেহেরিন কে দেখা যাবে। নির্ঝর জানে এমনটাই হবে। মেহেরিন জানে কিভাবে নিজেকে শক্ত রাখতে হয়। তবুও একসময় সময়ের কাছে হার মানতে হয় তাকে। সুখ বিলিয়ে দিতে হয় তার কাছে। 

নির্ঝর দীর্ঘশ্বাস ফেলে অর্ণবের কাছে আসে। গায়ের চাদর টা ইতিমধ্যে ফেলে দিয়েছে সে। নির্ঝর আবারো তার গায়ে চাদর টেনে তার পাশে বসে পড়ে। অতঃপর  সোশ্যাল সাইটে ডঃ ফাহান হোসেন'র সম্পর্কে খোঁজ নেয়। ডঃ ফাহান হোসেন দেশের একজন ইয়ানগেস্ট সাইক্রেটিস। লন্ডন থেকে পড়াশোনা শেষে নিজ দেশে এসেই থাকছেন গত বছর যাবত। নির্ঝর তার সম্পর্কে আরো খোঁজ নিয়ে জানতে পারে মেহেরিন বর্ষা খান'র সাথে তার বিয়ের গুঞ্জন উঠেছিল। তবে তা ভেঙ্গেও গেল। কিন্তু এরপর ফাহান হোসেন'র বিয়ের কোন কথাই বলা নেই। 

নির্ঝরের মাথায় কেমন একটা চক্কর দিল। মাথায় চুল টেনে বসে রইল সে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে আছে। হঠাৎ করেই কানে অর্ণবের স্বর এলো। ঘুমের ঘোরেই "ড্যাডি" বলে ডাকছে সে। নির্ঝরের অস্থির শরীর মুহুর্তেই শান্ত হয়ে গেল। অর্ণবের মাথায় হাত বুলিয়ে তাকে জড়িয়ে ধরল সে। মুহূর্তেই ঘুমিয়ে পড়ল নির্ঝর, তবে স্বপ্নের মাঝে উঁকি দিল নিশি কন্যা! 

#চলবে....
[+] 2 users Like Manjarul Haque's post
Like Reply
#26

#পর্ব_২৬

হসপিটালে এসে ফাহানের খোঁজ নিতে এসে তাকে না পেয়ে গাড়ি নিয়ে আবারো বাড়ির দিকেই রওনা দিল নির্ঝর। তবে রিসেপশনে একটা খবর পেয়েছে সে। ফাহান আপাতত কিছুদিন ছুটিতে আছে। আর তার কারণ হলো তার বিয়ে। তার মানে এই'ই সেই ফাহান। মেহু সেদিন তার কেবিনের সামনেই দাঁড়িয়েছিল। যা ছিল‌ তা তো অতীত। মেহু না হয় এখনো ভুলতে পারে নি। তবুও ফাহান কেন এসব করছে। কেন'ই বা এসব পুরোনো স্মৃতি মনে করিয়ে কষ্ট দিচ্ছে তাকে। 

হুট করেই গাড়ির ব্রেক কসল সে। ঘন ঘন শ্বাস নিয়ে গাড়ির হেনডেলে মাথা ঠেকাল সে। কেন এতো অস্থিরতা কাজ করছে তার মধ্যে। ফোনের রিংটোন বেজে চলছে। নির্ঝর ক্লান্ত শরীর নিয়ে ফোনটা হাতে নিল। মেহুর নামটা ফোনের স্ক্রিনে ভেসে উঠলো। নির্ঝর ফোনটা রিসিভ করে কানে দিল। ওপাশ থেকে মিষ্টি গলার স্বর নির্ঝরের মন কে শান্ত করল। নির্ঝর হেসে বলল,

"হুম বলো! 

"আপনি কি ফ্রি আছেন।

"কেন? 

"অর্ণব কে আজ ডঃ রাহেলাকে দেখানোর কথা ছিল। আমি অফিসে কাজে আটকে গেছি। আপনি যদি ফ্রি থাকেন তো..

"আচ্ছা যাচ্ছি আমি..

"নির্ঝর!

"হুম!

"ধন্যবাদ।

"ধন্যবাদ দেবার কি আছে, নিজের ছেলেকে নি..

"এজন্য না।

"তাহলে..

"... গতকালের জন্য! 

নির্ঝরের ঠোঁটের কোনে হাসি ফুটল। ওপাশ থেকে লাইন কেটে যাবার শব্দ এলো। নির্ঝর ফোনটা রেখে এখনো হাসতে লাগলো।‌ লজ্জা পেতে লাগল তার। মাথার চুলগুলো এলোমেলো করে আবারো গাড়ি স্টার্ট দিল সে। 

---- 

ডঃ রাহেলা অর্ণবের চেকাপ করানো শেষে নির্ঝর আর অর্ণব তার কেবিনে বসে বসল। ডঃ রাহেলা অর্ণবের সবকিছু নরমাল আছে বলেই আশ্বাস দিল। নির্ঝর হেসে অর্ণবের মাথায় হাত বোলাতেই অর্ণব দাঁত বের করে হাসল। নির্ঝর ডঃ রাহেলা কে কিছু বলবে বলে তার দিকে ফিরতেই ডঃ রাহেলার টেবিলের কোনে কার্ড দেখতে পেল। নির্ঝর ভ্রু কুঁচকে সেই কার্ডের দিকে তাকিয়ে রইল। হ্যাঁ এটা সেই কার্ড যা তার কাছেও আছে। ডঃ ফাহানের রিং সেরেমানির কার্ড। নির্ঝর হেসে ডঃ রাহেলা কে বলে অর্ণব কে নিয়ে বাইরে চলে এলো। অতঃপর অর্ণব কে জনের সাথে বাচ্চাদের প্লে গ্রাউন্ডে রেখে আবারো ডঃ রাহেলার কেবিনে আসল নির্ঝর! 

"আরে নির্ঝর , আবার এলে যে।

"ডঃ রাহেলা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। 

"অর্ণবের সবকিছু তো নরমাল'ই আছে। 

"না আমি অর্ণবের ব্যাপারে কথা বলতে আসি নি।

"তাহলে..

নির্ঝর এগিয়ে এসে টেবিল থেকে কার্ড টা হাতে নিয়ে চেয়ারে বসল। ডঃ রাহেলা'র সামনে কার্ড রেখে বলল,

"ডঃ ফাহান হোসেন'র রিং সেরেমানি। আপনাকেও ইনভাইট করেছে এর মানে আপনারা একে অপর কে চিনেন। আর... ( একটু দম নিয়ে বলল ) মেহু কেও চিনে মানে খুব ভালো করেই চিনে। কে এই ফাহান জানতে চাই আমি। কি করে মেহুর সাথে তার পরিচয়? কি সম্পর্ক তাদের? 

বলেই নির্ঝর একটু কঠিন মুখ নিয়েই তাকিয়ে রইল। ডঃ রাহেলা নির্ঝরের দিকে তাকিয়ে হেসে দিলেন। পানির গ্লাস টা নির্ঝরের দিকে এগিয়ে দিয়ে বলেন,

"সিরিয়ায় মুডে আছো দেখছি, নাও পানি খেয়ে মাথা ঠান্ডা করো। 

নির্ঝর ভ্রু কুচকালো। ডঃ রাহেলা আবারো একগাল হেসে বলেন,

"চিন্তা করো না, আমি তোমাকে মেহুর অতীত টা বলবো ঠিক ততোটুকু যতটুকু আমি জানি।

নির্ঝর পানির গ্লাস হাতে নিয়ে ঢক ঢক করে পুরো গ্লাসের পানি শেষ করল। অতঃপর দম ছেড়ে আবারো বসল। ডঃ রাহেলা ভ্রু কুঁচকে আর মুচকি হাসি দিয়ে বলে,

"মেহুর খুব চিন্তা করো কিন্তু তুমি!

"ডঃ রাহেলা প্লিজ!

"উহু টেনশন নিও না। আমি তো তোমাকে বললাম বলবো। তবে সবটা না কারণ সবটা আমার জানা নেই। তাই আমার কাছে আধটা শোনার পর যদি তোমার মন শান্ত না থাকে তাহলে বাকি আধটা কার কাছে শুনবে তুমি। তোমার নিজেকেই খুঁজে বের করতে হবে তাকে যে তোমাকে বাকি আধটা বলবে। 

নির্ঝর মাথা নেড়ে এবার শান্ত হয়ে বসল। ডঃ রাহেলা আরাম করে চেয়ারে বসলেন। চিকন ফ্রেমের চশমা টা খুলে টেবিলে রেখে চোখ বন্ধ করে সিটে হেলান। তার এমন ভাব দেখে মনে হলো নির্ঝর কে সে কিছুই বলবে না। নির্ঝর খানিকটা উদাসীন হলো। হুট করেই ডঃ রাহেলা বলে উঠেন,

"বেলী ফুল তোমার পছন্দ নির্ঝর! 

হঠাৎ এমন প্রশ্ন শুনে নির্ঝর প্রথমে ধাক্কা খেল। তবুও নিজেকে সামলে বলল,

"হুম!

ডঃ রাহেলা এবার চোখ মেলে নির্ঝরের দিকে তাকালেন। নির্ঝর এবার ভালো মতো ডঃ রাহেলাকে দেখতে পেলো। চশমা খুলে ফেলায় কম বয়সী একজন মেয়ে বলে মনে হচ্ছে তাকে। ডঃ রাহেলা হেসে বলেন,

"আর মেহেরিন'র?

"ওর পছন্দ না।

"ভুল জানো। মেহেরিন'র ভারী পছন্দের ফুল হলো বেলী ফুল। বেলী ফুলের মালা গাঁথতে খুব ভালোবাসতো সে। কিন্তু নিরুর তা পছন্দ ছিল না।‌ গাছ থেকে ফুল ছেড়া মোটেও নিরুর পছন্দ ছিল না। তার কাছে গাছের ফুটন্ত ফুল গাছে থাকলেই ভালো লাগতো। এটাই ফুলের সৌন্দর্য বলে জানতো সে। 

"আচ্ছা!

ডঃ রাহেলা এবার চশমা টাকে টিস্যু দিয়ে মুছতে মুছতে বলেন,

"এখন অবশ্য কোন বেলী ফুলের গাছ খান বাড়িতে দেখবে না। তবে চমৎকার একটা বেলী ফুলের গাছ কিন্তু ছিল সেখানে। নিরুর হাতে লাগানো সেই গাছ। সেই গাছের ফুল যেমন সুন্দর ছিল তেমনি ছিল তার ঘ্রাণ। পুরো বাড়িতে মম করতো বেলী ফুলের ঘ্রাণে।

নির্ঝর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল,
"আপনি কখনো দেখেছিলেন সেই গাছ!

ডঃ রাহেলা চোখে চশমা পড়ে বলেন,
"এখন দেখতে স্বাভাবিক লাগছে তো আমায়।

নির্ঝর মুচকি হেসে বলল,
"হ্যাঁ।

"হ্যাঁ দেখেছিলাম তা, আর সেই গাছ দেখার পর'ই তা কেটে ফেলতে বলেছিলাম!

"কেন? 

"কারণ নিরু মারা যাবার পর মেহেরিন রাত বেরাতে সেই গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতো। এই নিয়ে তার বাবা শুভ্র খান আমাকে বলেছিলন। আমি জিজ্ঞেস করতেই মেহেরিন আমাকে সোজাসুজি কি উওর দিল জানো?

নির্ঝর অধীর আগ্রহে বসে আছে সেই কথা শোনার জন্য। এমন একজন শ্রোতা পেয়ে ডঃ রাহেলার বেশ ভালো লাগলো। তিনিও শীতল গলায় বলে উঠেন,

"মেহেরিন বলে উঠল সে নাকি সারারাত জেগে নিরুর সাথে কথা বলে। 

নির্ঝরের কপালে ভাঁজ পড়ল। ডঃ রাহেলা হেঁসে বলেন,

"শুনো কিসব কথা! একজন মৃত ব্যক্তির সাথে সে কি না সারারাত জেগে গল্প করে। যদিও এটা তার কল্পনা তবুও আমি তখন সেটা তাকে বোঝাতে চাই নি। শুধু জিজ্ঞেস করছিলাম"কিসব কথাবার্তা বলো তোমরা? মেহেরিন মুখটা কালো করে বলল, অনেক ধরণের কথা বলি। এই আমি সারারাত কি করেছি। গাছের ফুল গুলো কেন ছিড়লাম আমি। গাছ কি কষ্ট পায় না। এই রাতটা আজ এতো অন্ধকার কেন এরকম! 
"আর অর্ণব! তার কথা কিছু জিজ্ঞেস করো নি।

মেহেরিন ভ্রু কুঁচকালো। অতঃপর অবাক কন্ঠে জিজ্ঞেস করল,
"অর্ণব! এই অর্ণব কে? 

তখন'ই মেহেরিন'র কথা শুনে বুঝলাম সে এখনো তার ছেলেবেলার অতীতে আটকে আছে। অর্ণব বলে কেউ যে আছে তার পৃথিবীতে এটাই সে ভুলে গেছে। 

"তারপর? 

"তারপর! তারপর আর কি? শুভ্র খান কে বলে সেই গাছ কেটে ফেললাম। মেহেরিন খুব রেগে গেল। রাগবে নাই বা কেন। নিরুর একমাত্র স্মৃতি ছিল তা। একমাত্র বলছি বলে অবাক হয়ো না। আরো অনেককিছুই ছিল। তা তাদের বাড়ির স্টোর রুমে রেখে দেবার ব্যবস্থা করলাম। বলতে গেলে নিরু কে আড়াল করে দিলাম তার থেকে। তবুও কি স্মৃতি ভোলা যায়। মায়ের আদরে যে এত্তো বড় করলো তাকে ভুলে কি করে? রাতের পর রাত তবুও জেগে থাকতো। অন্ধকার ঘরে ডুবিয়ে রাখতো নিজেকে। চেহারায় কালচে দাগ পড়ে গেল। চোখের কালো দাগ তার মুখের সৌন্দর্য নষ্ট করে দিল। তার মুখের হাসি যেন মিলিয়ে গেল। শুকিয়ে গেল দিন দিন। তার চিন্তায় শুভ্র খান অস্থির। আমি নিজের সর্বস্ব দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করলাম। ধীরে ধীরে সফল হতে লাগলাম। অর্ণবের জন্য তার গুরুত্ব বোঝালাম। নিরু মারা যায় নি, বেঁচে আছে এই অর্ণবের মাঝে এই কথা তার মাথায় ঢুকালাম। এতসব কিছু করার পর'ই স্বাভাবিক হতে লাগল সে। তবে হঠাৎ একদিন কি হলো জানো!

নির্ঝর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল,
"কি..

#চলবে....
[+] 1 user Likes Manjarul Haque's post
Like Reply
#27

#পর্ব_২৭

নির্ঝর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ডঃ রাহেলা'র দিকে। নির্ঝর কে অবাক করে দিয়ে ডঃ রাহেলা একটা সিগারেট ধরালেন। নির্ঝর কে শীতল গলায় জিজ্ঞেস করলেন,

"সিগারেট খাও তুমি! 

নির্ঝর মাথা নেড়ে বলে,
"নাহ! 

"ড্রিংক করো অথচ সিগারেট খাও না।

"যাদের স্ট্রেস বেশি, একাকিত্বে ভোগে, টেনশন বেশি তাদের জন্য সিগারেট প্রযোজ্য। আমার জীবনে এমন কিছু নেই তাই আমার দরকার পরে না। তবে হ্যাঁ ড্রিংক করি সেটা শখ বসত।

ডঃ রাহেলা হেসে বলেন,
"তোমাদের এই জেনারেশনের শখ ও অদ্ভুত। যদি তোমার বেশি অসুবিধা হয় তাহলে সিগারেট রেখে দিচ্ছি।‌

"না ঠিক আছে, আমার অসুবিধা নেই।

ডঃ রাহেলা সিগারেট'র একবার মুখে দিয়ে বলেন,
"এটা আমার শখ না, বলতে পারো একাকিত্বে'র সঙ্গী। দীর্ঘশ্বাস ১০ বছর সংসারের পর যখন সম্পর্কের ইতি হয়ে যায় সেই টান পোড়নে মানুষ খুব অদ্ভুত জিনিস কে নিজের সঙ্গী করে বসে। 

নির্ঝর দীর্ঘশ্বাস ফেলল। ডঃ রাহেলা আবারো নিজ থেকেই শুরু করলেন,

"মেহেরিন একটু একটু করে গ্রোথ করতে লাগলো। হঠাৎ একদিন ওর মনে হলো নিরুকে খু/ন করা হয়েছে। আর এই খু/ন টা তার জিজু ছাড়া আর কেউই করে নি। পুলিশের ফাইলে নতুন এক কেস এলো। যা আ/ত্ন/হ/ত্যা বলে তারা বন্ধ করে দিয়েছিল সেই কেস রি ওপেন হলো আবার। আর এটা করল মেহেরিন। শুভ্র খান ততোদিনে এসব থেকে আগ্রহ উঠিয়ে নিলেন। অর্ণব কে নিয়েই নিজের সময় কাটাতেন তিনি। ধীরে ধীরে নিজেকে বন্দী করতে থাকলেন ঘরের কোনে। 

অনেক চেষ্টা'র পরও কেস টা জিততে পারে নি মেহেরিন। যারা দুদিন আগেও মেহেরিন'র পক্ষে ছিল টাকার জোরে তার জিজুর পক্ষে রায় দিল তার। একটা কথা কিন্তু তোমার জানা নেই। মেহেরিন'র ক্ষমতা কিন্তু এখন অনেক তবে তখন তার জিজুর ক্ষমতার চেয়ে বেশি ছিল না। ক্ষমতা আর টাকার জোরে তখনকার জন্য কেস টা সেই জিতল। মেহেরিন'র মন আবারো ভাঙল। তবু সে দমে গেল না। নিজেকে তার জিজুর সমকক্ষ গড়ে তুলতে শুরু করল।

নির্ঝর কথার মাঝে বলে উঠে,
"মেহুর জিজু এখন কি দেশে আছে!

"না! আমি শুনেছিলাম শুভ্র খান মারা যাবার পরদিন'ই তার নিউ গার্লফ্রেন্ড'র সাথে দেশ ছাড়ল সে। মেহেরিন'কে আবারো একা করে দিয়ে শুভ্র খান চলে গেল। মেহেরিন এবার আগের থেকে বেশি একা হয়ে গেল। চোখ থেকে রাতের ঘুম হারিয়ে গেল। এদিকে খান কোম্পানির সমস্ত দায়িত্ব তার কাঁধে। দিনের কর্তব্য শেষে রাতের একাকিত্ব নিয়ে দিন কাটতে লাগলো। এর মাঝেই বড় হতে লাগল অর্ণব। যদিও অর্ণবের প্রতি কোন খামতি রাখতো না সে কিন্তু নিজের মন থেকে কারো খামতি'র অভাব কুঁড়ে কুঁড়ে খেত তাকে। 

এর মাঝেই অর্ণবের সমস্যা দেখা দিল। কথা বলতে চায় না সে। বোবা না তবুও কথা বলে না।‌ অপরিচিত কাউকে দেখলেই দূরে সরে যায়। ভিড়ে থাকতে মোটেও পছন্দ না তার। যেই বয়সে ছেলেমেয়েরা হইহুল্লোড় করে সেখানে অর্ণব চুপচাপ। একটা বাচ্চা থাকার পরেও খান বাড়ি কেমন শ্মশান বলে মনে হতো। আদৌও কেউ এই বাড়িতে থাকতো কি না তা বোঝা দায়। তার এই অবস্থা অর্ণবের চেয়ে বেশি মেহেরিন'র উপর প্রভাব ফেলল। মা আর ছেলের দুজনের চিকিৎসা'র দায়িত্ব এবার আমার কাঁধে! মেহেরিন কে সবক্ষণ বোঝাতাম সে নিজে না সুস্থ হলে অর্ণবের গ্রোথ কোনভাবেই সম্ভব না.. 

বলেই ট্রেসটে তে সিগারেট নিভালো ডঃ রাহেলা। নির্ঝর ভ্রু কুঁচকে পুরো কথা টা শুনতে লাগল। ডঃ রাহেলা আবারো শুরু করলেন,

"তখন বর্ষাকাল, টানা তিন দিন ধরে বাইরে বৃষ্টি - বন্যা। টিভি তে দেখলাম কোথায় কোথায় পানি পুরো গ্রাম তলিয়ে নিচ্ছে। এর মাঝেই ১০ দিন ধরে জ্বরে ভুগছি আমি।‌ আমার খুব পরিচিত একজন মানুষের কাজ থেকে জানলাম ডঃ ফাহানের কথা। একজন ভালো সাইক্রেটিস কে খুব দরকার ছিল মেহেরিন'র জন্য। মনে হলো এই লোকটাই মেহেরিন'র জন্য ঠিক হবে। 

তখন রাত্রি ৯ টা ২৩ মিনিট, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে! ডঃ ফাহান হোসেন ফোন করে জানাল সে দেশে এসেছে। আমি বললাম ভালো কথা। তো কোন হোটেলে উঠবে। ফাহান হোসেন জানাল বাইরে এতো বৃষ্টির মাঝে তার হোটেল যাওয়া সম্ভব না। কারণ এয়ারপোর্ট থেকে হোটেল অনেক দূরে। তাই কাছে কোথায় ভালো কোন হোটেলে'র নাম জানা থাকলে তাকে দিতাম। আমি তাকে মেহেরিন'র ঠিকানা দিয়ে বললাম, এটা তোমার রোগীর বাড়ি। তাদের বাড়িতেই আজকের রাত টা কাটাও। আমি মেহেরিন কে কল করে জানিয়ে দিচ্ছি। সে দ্বিমত পোষণ না করে রওনা দিল মেহেরিন'র বাড়িতে..

অতীত...
বৃষ্টির কারণে মেহেরিন'র বাড়িতে যেতেও অনেক সময় লাগল ফাহানের। প্রায় রাত ১১ টা বেজে ৫ মিনিটে খান বাড়িতে প্রবেশ ঘটল তার। দাড়োয়ান তাকে কিছু জিজ্ঞেস না করেই সদর দরজা খুলে দিল। অবাক হবার কোন দরকার ছিল না কারণ ডঃ রাহেলা বলেছেন মেহেরিন কে সে বলে দিবে। মেহেরিন'র নাম উচ্চারণ করে নিজেই খানিকটা থতবত খেয়ে গেল। কোন একজনের নাম আধঘন্টা'র বেশি মনে রাখতে পারে না সে। এটা তার রোগ না। কারণ হলো তার ভাবনা। নিজের কল্পনায় অলৌকিক অনেক কিছুই ভাবে সে যার কারণে বাস্তবের সবকিছুই গুলিয়ে যায়। তবু সেখানে মেহেরিন কে মনে রাখতে পেরেছে বলে নিজে অসাধ্য সাধন করেছে বলে মনে হলো। পুরো বাড়ি এখনো আলোকিত। বাহ বৃষ্টির মাঝে এই আলোকিত বাড়ি দেখে ভালো লাগছে না হলে মনে মনে একটা ভূতের বাড়ি হবে বলেই ধারণা করেছিল সে। ভেবেছিল আঁধারে ডুবে থাকবে এই বাড়ি। 

গাড়িতে বসেই সামনে কাউকে দেখতে পেল সে। নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টিতে কেউ। ফাহান বুঝতে পারল না কে সে আর কি'বা করছে। দেখে মনে হচ্ছে একটা মেয়ে। কিন্তু এতো রাতে একটা মেয়ে কি করছে এখানে। বৃষ্টিতে ভিজছে। কোন মেয়ে এভাবে চুপ হয়ে দাঁড়িয়ে থেকে বৃষ্টিতে ভিজে বলে তার জানা নেই। মেয়েরা যখন বৃষ্টিতে ভিজবে তখন সে নাচবে,‌ লাফাবে। পুরো বৃষ্টি কে উপভোগ করবে সে। কিন্তু এ তো দেখছি...যাক গে, কিন্তু এখানে তার আশা ভঙ্গ করে দিয়ে গাড়ি থেকে নামতেই সব আলো নিভে গেল। দীর্ঘশ্বাস ফেলে ফোনের আলো জ্বালিয়ে ছাতা নিয়ে বের হলো সে। বাড়ির কাছে না গিয়ে গেলো সেই মেয়েটার কাছে। ফোনের আলোয় দেখার চেষ্টা করল সেই মেয়ে কে। 

"এই যে মিস! 

বলতেই সেই হরিণী চোখ জোড়া স্থির ভাবে তাকাল ফাহানের দিকে। বৃষ্টির মাঝে এই ভাষা চোখ দেখে খানিকটা হতবাক হলো সে। তার ঠোঁট জোড়া কেঁপে উঠলো। মনে হচ্ছে কিছু বলবে। অপ্রত্যাশিত কিছু শুনে ভ্রু কুঁচকে গেল ফাহানের.. 

"ডঃ ফাহান হোসেন আপনি।

"জ্বি! 

"ডঃ রাহেলা আমাকে বলেছে আপনার সম্পর্কে। আসুন ভিতরে আসুন! 

বলেই পা বাড়াল মেয়েটি। ফাহান মেয়েটির পিছনে পিছনে পা বাড়িয়ে বলল,

"মেহেরিন কি তাহলে তুমি! 

মেয়েটি কথা শুনল বলে মনে হলো না। তবুও নিশ্চুপতা কে উওর হিসেবে ধরে নিল সে।‌‌ বাড়ির ভেতরে যেতেই সম্মত আলো জ্বলে উঠলো। মেয়েটা তার শীতল কন্ঠে বলে উঠল,

"এতো বৃষ্টির কারণে মেইন সুইচ বোর্ড এ সমস্যা হয়েছিল। ঠিক করা হয়েছে। 

মুহূর্তেই ফাহান একটা অবান্তর প্রশ্ন করে বসল,

"মেহেরিন, তুমি কি বৃষ্টিতে ভিজছিলে.. 

তার কথা মেহেরিন'র ওপর প্রভাব ফেলল। তার ফাহানের দিকে তাকাল। ফাহান এবার পুরোপুরি দেখতে পেল মেহেরিন কে। তার থিতুনি বেয়ে পানি গড়িয়ে পড়ছে। মুখে বিন্দু বিন্দু পানির রেখা। মেহেরিন খানিকটা অবাক কন্ঠে বলল,

"আপনাকে আমার নাম বলেছি আমি..

ফাহান হেসে বলল,
"হুম বলেছিলে..

মেহেরিন কিছু জিজ্ঞেস করতে গিয়েও করল না। তার মুখ দেখে মনে হলো সে নিজেই সংশয় প্রকাশ করছে। সার্ভেন্ট এসে হাজির হলো দুজন। এক তোয়ালে নিয়ে মেহেরিন কে এগিয়ে দিল। অন্যজন কে মেহেরিন ফাহান কে উদ্দেশ্য করে বলল,

"তার রুম দেখিয়ে দাও..

বলেই আনমনে হেঁটে সিঁড়ির দিকে পা বাড়াল। 

ফাহান ফ্রেস হয়ে খাটে এসে বসেছে। কিন্তু তার ঘুম আসছে না আর না ক্লান্তি লাগছে। মোটকথা ক্লান্তি লাগছে না বলেই ঘুম আসছে না কারণ ক্লান্তিতে মানুষের শরীরে নিস্তেজ হয়ে গেলেই তার ঘুম ঘুম পায়। কিন্তু ফাহানের এখন খুব ফ্রেস লাগছে। তার মন চাইছে এই সুন্দর বাড়ি টা কে একটু ঘুরে দেখবার। ঘর ছেড়ে বের হলো সে। পুরো বাড়ি আঁধারে ঢাকা। ফাহান হাতে ফোনের আলো নিয়ে ঘুরে বেড়াতে লাগল। তার ঘর ছেড়ে কয়েক পা এগিয়ে ডানে মোর নিল সে। অতঃপর সেখান থেকে বরাবর হাঁটতে লাগল। 

কয়েক ঘর পেরিয়ে একটা ঘরের দরজা খোলা পেল। দরজায় উঁকি দিতেই দেখল বেলকনিতে কেউ দাঁড়িয়ে আছে। ফাহানের মন বলল এটা মেহেরিন। তার ঘরের ল্যাম্পশেডের আলো জ্বলছে। সেই আলোয় বিছনায় একজন কে শোয়া দেখছে সে। ডঃ রাহেলার কথা অনুযায়ী মেহেরিন তার ছেলের সাথে এক রুমে থাকে তবে এই কি তার সেই ছেলে। হঠাৎ করেই মেহেরিন এদিকে ফিরল। ফাহান সাথে সাথে সরে ফেলল। ইশ বেশ ভয় পেয়েছে সে! যদি দেখে ফেলতো তখন ভাবতো চুরি টুরি করতে এসেছে বোধহয়। না আর কোন কাজ নেই গিয়ে ঘুমিয়ে পড়াই বেশ ভালো বলে মনে হলো।

ফাহান এই নিয়ে দু কাপ চা শেষ করে তার সামনে টেবিলে রাখল। মেহেরিন সবে অফিসের জন্য তৈরি হয়েছিল। ফাহান তার কাছে খবর পাঠাতেই মেহেরিন তার কাছে এলো। মুচকি হেসে তার সামনে বসল। ফাহান তৃতীয় বারের মতো চায়ের কথা বলল। মেহেরিন হেসে বলল,

"চা হয়তো খুব পছন্দ আপনার! 

ফাহান হেসে বলল,
"হ্যাঁ পছন্দ তবে , তোমাদের বাড়ির চা টা দারুন।

"আমার বাসা টাও দারুন।

"হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছ। বাড়িটা সত্যি চমৎকার! 

"রাতের অন্ধকারে কি ঠিক মতো ঘুরে দেখতে পেরেছিলেন? 

ফাহান চমকালো না। মুচকি হেসে বলল,

"না দেখা হয় নি। একা একা কে দেখাবে বলো।

মেহেরিন দাঁড়িয়ে বলল,
"আসুন আমি দেখাচ্ছি! 

হাঁটতে শুরু করল। ফাহানও তার পিছন পিছন হাটতে লাগল। মেহেরিন ফাহান কে নিয়ে হাঁটতে হাঁটতে তাঁদের স্টাডি রুমে গেল। বুক সেলফ এ অনেক ধরনের বই দেখতে পেল ফাহান। একটা বই ফাহান হাতে নিয়ে বলল,

"বই খুব পছন্দ!

"না, এতো না।

"তবে এতো বই যে..

"আমার বাবা আর নিরু দির খুব পছন্দ! 

"ওহ আচ্ছা!
বলেই বই টা আবারো তার জায়গায় রেখে দিল। চা এসে হাজির। ফাহান চায়ের কাপ হাতে নিয়ে বলল,

"তোমার সময় নষ্ট করবো না আমি, শুধু কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করব। 

"হুম করুন! 

ফাহান চায়ের কাপে চুমুক দিয়ে বলল,
"তোমার মা মারা যায় কখন?

"আমার জন্মের সময়।

"তোমরা ভাই বোন কয়জন?

"আমি আর নিরু দি।

"এই বাড়িতে এখন কে কে থাকে?

"আমি আমার ছেলে আর বাড়ির সার্ভেন্ট।

দ্বিতীয় বারের চুমুক দিয়ে বলল,
"তোমার দি'র ছেলে কি জানি নাম?

"অর্ণব! আর অর্ণব আমার ছেলে।

ফাহান হেসে বলল,
"তোমার দি কোথায়? 

"৩ বছর হলো মারা গেছে! 

"আর তোমার বাবা!

"১ বছর? 

"তোমার দি মারা গেল কিভাবে? 

"সবাই বলে আত্ন/হত্যা করেছে কিন্তু আমি জানি দি কে মে/রে ফেলা হয়েছে! 

"কে মেরে/ছে? 

"আমার জিজু! 

"তোমার দি'র লা/শ প্রথম কে দেখেছিল!

"আমি!

"কেন গিয়েছিলে সেখানে?

"দি কল করেছিল আমায়, আমি রিসিভ করতে পারিনি

"আর চলে গেলে!

"অনেকবার কল করেছিলো!

"গিয়ে কি দেখলে?

মেহেরিন একবার ফাহানের দিকে তাকাল। অতঃপর চোখ সরিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল,

"দি'র মৃত/দেহ ফ্যানের সাথে ঝুলছিল আর..

"আর!

"অর্ণব নিচে হামাগুড়ি খাচ্ছিল!

"কাঁদছিল না?

মেহেরিন একবার চুপ করল। অতঃপর বলে উঠে,
"না!

ফাহান খালি চায়ের কাপ টা টেবিলে রাখল। হেসে বলল,
"তোমার বাবা মারা গেল কিভাবে?

"হার্ট অ্যাটাক!

"তখন তুমি কোথায় ছিলে?

"অফিসে!

"আর অর্ণব!

"বাপির ঘরে ঘুমাচ্ছিল।

"সে দেখে নি!

"দেখেছে, বাপি হার্টের ব্যাথায় পড়ে যেতেই অর্ণবের ঘুম ভেঙ্গে যায়। সে মিস মারিয়া কে ডেকে এনে দেখায়। মিস মারিয়া কল করে আমাকে জানায়। হসপিটালে আসার পর জানতে পারি বাপি মারা গেছে।

ফাহানের কপালে ভাঁজ পড়লো। সব কথাই স্বাভাবিক ভাবে বলছে সে। ফাহান বলে উঠে,
"হামম! তুমি এখন যেতে পারো। আমি একটু পরেই চলে যাবো আমার হোটেলে।

"আপনি চাইলে এখানে থাকতে পারেন। সমস্যা নেই!

"যখন দরকার পড়বে, তখন থাকবো।

মেহেরিন কিছু না বলে উঠে যায়। অতঃপর দরজার কাছে এসে ফাহানের দিকে তাকিয়ে বলে,

"ডঃ ফাহান! আমি পাগল নই আর না অস্বাভাবিক। তবুও কিছু লোক বলবে আমার মানসিক সমস্যা আছে।‌রাতের পর রাত জাগা কি মানসিক সমস্যা! 

ফাহান হেসে বলল,
"মোটেও না। 

মেহেরিন কিছু না বলে চলে গেল। ফাহান খালি চায়ের কাপ হাতে নিয়ে বলল,
"তুমি অস্বাভাবিক নয়, তুমি আলাদা। তোমার কিছু একটা দরকার। যতটা স্বাভাবিক তুমি আমাকে দেখাতে চাইছো তুমি মোটেও এতো স্বাভাবিক না মেহেরিন! 

অর্ণবের সাথে দেখা করার পর মেহেরিন চলে যায়। মেহেরিন চলে যাবার কিছুক্ষণ পরেই ফাহান বের হয় লাকেজ নিয়ে। নিচে নামতেই অর্ণব কে চোখে পড়ে তার। অর্ণব তাকে দেখেই দূরে সরে যায়। ফাহান তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করাতেই অর্ণব দৌড়ে এসে মিস মারিয়া'র পিছনে লুকায়। প্রথম দেখাতেই কেন জানি অর্ণব কে পছন্দ হয় না তার। কোথায় যেন অর্ণব কে নিয়ে মনে সংশয় লেগে যায় তার। 

ফাহান এসে গাড়ি বের করে। গাড়ি ভেতর বসে গাড়ি স্টার্ট দেয় সে। গাড়ি চালাতে চালাতে ভাবে অর্ণবের কথা। মেহেরিন'র প্রিয় মানুষ টা যেখানেই মা/রা যায় সেখানেই এই ছেলের উপস্থিত। কোন কারণ কি জুড়ে আছে। তবে ছেলেটার উপস্থিত তার ভালো লাগলো না। কেন লাগলো না তার জানা নেই। 

( 
#চলবে....
[+] 2 users Like Manjarul Haque's post
Like Reply
#28

#পর্ব_২৮


"নিরু কে তুমি দেখতে পাও এই কথা সত্য! 

ফাহানের প্রশ্নের উত্তর দিতে বিলম্ব করল না মেহেরিন। শীতল গলায় বলে উঠে,

"হুম পাই! 

"যখন নিরু আসে তখন নাকি বেলী ফুলের ঘ্রাণ পাও তুমি এটা সত্য!

"হুম।

"মাঝরাতে স্টোর রুমে বসে থাকো সেখানে তোমার দি আর বাবা'র স্মৃতি রাখা। 

"হুম থাকি।

"কেন?

"ভালো লাগে খুব।

"নিরু কে কখনো ছুঁয়ে দেখেছিলে?

"ছোঁয়ার চেষ্টা করলেই দি চলে যেত।

"তবুও ছুঁতে!

"হুম ইচ্ছে করতো খুব! 

"নিরু কখনো তার মৃত্যুর রহস্য বলে নি তোমায়?

"না বলে নি! 

"নিরুর মতো নিজের বাপি কে দেখতে পাও না।

"না!

"কেন পাও না?

মেহেরিন ফাহানের দিকে তাকাল। তার সামনে চেয়ারে বসা সে। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে সে। তার চোখের নজর মেহেরিন'র উপর। এক পলকের জন্যও সরছে না তা। মেহেরিন হেসে বলল,

"এর কারণ আমার জানা নেই।

"তোমার দি মা/রা যাবার এতো দিন পরেও তাকে দেখতে পাও। তোমার কি মনে হয় এটা তোমার কল্পনা।

"না এটা সত্যি!

"মৃ/ত মানুষ কখনো ফিরে আসে না মেহেরিন।

"আমার দি এসেছে, আমাকে অনেক ভালোবাসতো দি। আমাকে ছাড়া কখনো সে থাকতে পারে না।

ফাহান মুচকি হেসে একটু নড়েচড়ে বসল। বলে উঠল,

"এখন বুঝতে পারলে তোমার সমস্যা কোথায়? তুমি এটা মেনে নিতে রাজি তোমার বাবা মা/রা গেছে কিন্তু নিরু যে নেই এটা তোমার মন থেকে সরাতে চাইছো না।

মেহেরিন'র চেহারায় বিরক্তের একটা ছাপ দেখা গেল। মনে হলো সে বিরক্ত। ফাহান হেসে বলে উঠে,

"আচ্ছা বাদ দাও! তোমার মনে হয় নিরু কে খু/ন করা হয়েছে তবে এটা কেন মনে হয় না বাবা কেও খু/ন করা হয়েছে।

মেহেরিন ভ্রু কুচকালো। ফাহান একটা পেপার মেহেরিন'র হাতে দিয়ে বলল,

"তোমার বাবা হার্টের কোন প্রবলেম ছিল না মেহেরিন। তবে তিনি শ্বাসকষ্টের রোগী ছিলেন। মূলত এসব রোগীরা ভয়ংকর বা অপ্রত্যাশিত কিছু চোখের সামনে দেখলেই অসুস্থ হয়ে পড়ে। আর তখন তাদের শ্বাসকষ্ট উঠে যায়। আর এই রিপোর্ট অনুযায়ী তিনি শ্বাসকষ্টের কারণেই মা/রা গেছে। এখন তুমি বলো, মিথ্যে কেন বললে! 

মেহেরিন হেসে ফেলল। মেহেরিনের ঠোঁটের কোনের হাসি ফাহানের অবাকের কারণ হলো। ভ্রু কুন্চিত হলো তার। মেহেরিন হেসে বলল,

"আপনার মনে হয়, আমার বাবা কে আমি মেরে/ছি! 

ফাহান খানিকটা থতমত খেল। অতঃপর বলে উঠে,
"তেমনটা করলে মোটিভ থাকা দরকার। 

"তা জোগাড় করেছেন।

"তেমন কিছুই পাই নি আমি...

"তা হলে এই কথা কেন বলছেন?

ফাহান ভ্রু কুঁচকে বলল,
"আমি এই কথা একবারও বলি নি মেহেরিন। কথাটা তুমিই বলেছ! 

"ইনডাইরেক্টলি তাই বলার চেষ্টা করছেন। আচ্ছা ছাড়ুন। আমার বাবা'রা আমরা দুই মেয়ে ছাড়া আর কেউই ছিল না। আর তার সম্পত্তি তাই আমাদের দু'জনের অধিকার ছিল। এখন আপনি ভাববেন সব সম্পত্তি একা ভোগ করার জন্য আমি দি কে মেরে/ফেলেছি। আর এই সত্য আমার বা/বা জানে বলে তাকেও মেরে/ফেলেছি কি তাই তো! 

ফাহান কোন কথা না বলে নিশ্চুপ হয়ে মেহেরিন'র কথা শুনছে। মেহেরিন এবার উঠে দাঁড়াল। ফাহানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠলো,

"আপনার পেশা একজন সাইক্রেটিস। তবুও একজন গোয়েন্দা হবার চেষ্টা করছেন। এখন যাই করুন না কেন তা ঠিক ভাবে করার চেষ্টা করুন। 

বলেই ফাহানের ঘর থেকে বের হতে নিলে পেছন থেকে ফাহান তাকে ডাক দিল। মেহেরিন পিছনে ফিরতেই ফাহান কপি মগে চুমুক দিয়ে মেহেরিন কে উদ্দেশ্য করে বলল,

"তা সম্ভব না, তোমার দি মা/রা যাবার আগে তার ভাগের সম্পত্তি সব তোমার জিজু নামে করে গেছে। 

মেহেরিন ভ্রু কুঁচকে তাকালো ফাহানের দিকে। এক পা এগিয়ে সামনে এলো সে। ফাহান উঠে দাঁড়াল। হাঁটতে হাঁটতে মেহেরিন'র সামনে এসে দাঁড়াল সে। বলে উঠল,

"তোমার বাবা মা/রা যাবার আগে তার লাস্ট কল তোমার জিজু ছিল। খোঁজ চালিয়েছি আমি। শুধু তথ্য গুলো ঠিক ছিল কি না তা নিশ্চিত হলাম। 

মেহেরিন মুখ সরিয়ে নিয়ে বলল,
"এসব অনেক আগেই জানি আমি! 

"তবুও কেন মিথ্যে বললে আমায়?

মেহেরিন'র মুখ লাল হয়ে গেল। দাঁতে দাঁত চেপে ধরল সে। ফাহানের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল,

"কাকে কাকে সত্য বলবো আমি। এসব অনেক আগেই কোর্টে বলেছি। কিন্তু তা মিথ্যে বলে দোষারোপ উল্টো আমার কাছেই এসেছে।‌সবাই বলেছে আমি সম্পত্তি'র লোভে নিজের দি কে মেরে/ছি। যতদিনে প্রমাণ করলাম সম্পত্তি সব জিজুর নামে ততোক্ষণে তারা এই কাহিনী বানালো জিজু কে সম্পত্তি দেওয়ার কারণে রেগে গিয়ে দি কে মেরে/ফেলেছি আমি। এটা কি সত্যি'ই বিশ্বাস যোগ্য। মায়ের জায়গা যাকে দিয়েছিলাম তাকে খু/ন করার অভিযোগ উঠলো। কিন্তু শেষ অবদি প্রমাণ না করতে পারায় কিছুই করতে পারলো না। তবুও নিজের মন কে কিভাবে বোঝাতাম আমি। 

ফাহান কফি মগে চুমুক দিয়ে মেহেরিন'র কথা শুনেই যাচ্ছে। মেহেরিন'র গলা ততোক্ষণে ভারী হয়ে আসছিল। তার চোখের কোনে অশ্রু জমতে শুরু করেছে। তবুও মেয়েটা খুব শক্ত। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে দেয় নি। মেহেরিন একটু দম ছেড়ে বলে উঠল,

"বাবা'র মৃতু অস্বাভাবিক, জানি আমি! আর আমার এটাই মনে হয় জিজু আছে এর পিছনে। এখন যাই হোক না কেন সত্যি টা আমি বের করেই ছাড়বো। 

বলেই ঘন ঘন শ্বাস নিতে লাগল সে। ফাহান মুচকি হেসে বলল,

"যদিও আমি কফি এতোটা ভালো বানাই না তবুও আজকের কফি টা খুব ভালো। তুমি চাইলে ট্রাই করতে পারো। 

মেহেরিন'র কপালে ভাঁজ পড়লো। সে না বলার আগেই ফাহান তার জন্য কফি বানাতে চলে গেল। 

---- 

বাগানের এক কোনে চেয়ারে বসে ল্যাপটব টিপছে মেহেরিন। তার পাশেই অর্ণব বসে দেখতে তাকে। বাড়িতে গাড়ি ঢোকার আওয়াজ এলো। মেহেরিন পিছনে তাকিয়ে দেখল নিরব আসছে। তাকে দেখে আবারো ল্যাপটবে মুখ গুজল সে। নিরব এসে অর্ণব কে কোলে নিল। একটু আদরও করল। অর্ণবের অস্বস্তি লাগছে। তাই সে চলে এলো তার কাছ থেকে। মেহেরিন কে জড়িয়ে ধরল।‌ নিরব হতাশ হয়ে চেয়ারে বসে পড়ল। মেহেরিন অর্ণবের কপালে চুমু খেয়ে বলল,

"তুমি ঘরে যাও, মাম্মি কাজ সেরে আসছে ঠিক আছে।

অতঃপর মিস মারিয়া কে ডেকে অর্ণব কে তার হাত ধরে ঘরে পাঠাল। নিরবের দিকে একবার চোখ বুলিয়ে আবারো কাজে মনোযোগ দিল। 

"কোন খবর আছে নাকি?

"না তেমন কিছু নেই।

"ক্লাইন্টদের সাথে মিটিং ফিক্স করেছিস।

"দুদিন পর মিটিং...

"আর বলছিস কোন খবর নেই।

নিরব কিছু না বলেই অন্যদিকে তাকিয়ে রইল। মেহেরিন ল্যাপটব রেখে নিরবের দিকে তাকিয়ে বলল,

"কি ভাবছিস এতো?

"ডঃ ফাহান এরকম কিছু একটা নাম না তার।

"হুম কেন? 

"আজ সে এসেছিল আমার কাছে।

"ওহ আচ্ছা! তো এতে এতো টেনশন করার কি আছে।

নিরব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল মেহেরিন'র দিকে। ঠোঁট ভিজিয়ে বলে উঠে,
"খুব অদ্ভুত অদ্ভুত কথা জিজ্ঞেস করছিল তোর ব্যাপারে।

"করতে দে..

"উনি নাকি তোর চিকিৎসা করতে এসেছে, এই কি তার চিকিৎসার নমুনা।

"আচ্ছা ছাড় না এসব! 

নিরব মুখ ঘুরিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মেহেরিন হেসে বলল,

"আচ্ছা চা খাবি তো, তুই বস আমি নিয়ে আসছি। 

মেহেরিন কোলের ল্যাবটপ টা টেবিলে রেখে দাঁড়িয়ে গেলো। নিরব ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। মেহেরিন একগাল হেসে ঘরের ভেতর হাঁটা ধরল। নিরব ল্যাবটপ হাতে নিয়ে মেহেরিন'র পিছন পিছন যেতে লাগলো। 

রান্না ঘরে চা বানাচ্ছে মেহেরিন। তার ঠিক সামনে দাঁড়িয়ে ল্যাবটপ দেখার ছলে মেহেরিন কে লুকিয়ে দেখছে নিরব। কে বলবে এই মেয়ে টাকে কতো ভালোবাসে সে। সারাক্ষণ শুধু তার'ই কল্পনায় মগ্ন সে। মেহুর ভালোবাসা পাগল করেছে তাকে, মুগ্ধ করেছে। এই মুগ্ধতা যে কমবার নয়। তবে এই ভালোবাসা যে প্রকাশ করতে পারছে না সে। প্রকাশ করা কি উচিত নয়? কদিন'ই বা একা একা ভালোবেসে যাবে সে। তার এই ছোট্ট মনে তার মেহুর জন্য থাকা অনুভূতি কি আদৌও সে প্রকাশ করতে পারবে না। হুট মেহেরিন নজর তার দিকে পড়তেই তার দিকে তাকাতেই দ্রুত চোখ সরিয়ে নিল সে। মেহেরিন ঠোঁটের কোনে হাসি রেখে চা কাপে ঢেলে এনে রাখল নিরবের সামনে।
 অতঃপর তার সামনে চা রেখে আবারো রান্না ঘরের দিকে যেতেই নিরব তার হাত খানা ধরে ফেলল। মেহেরিন খানিকটা অবাক হলো। নিরব ধীরে মেহেরিন'র কাছে এসে দাঁড়াল। মেহেরিন'র গালে হাত রেখে চুমু খেল কপালে। তবে আফসোস! তার এই কল্পনা টুকু সত্যি হতে পারল না। মুহূর্তেই তার কল্পনা জগৎ ছেড়ে বের হয়ে এলো সে। মেহেরিন'র ডাকে কল্পনা ভাঙল তার। মেহেরিন তাকে রেখে অর্ণবের কাছে গেল। নিরব হেসে চায়ের কাপ টা হাতে নিল। এমন কল্পনা একবার না বহুবার দেখেছে সে। তবে শুধু কল্পনায় না, বাস্তবে মেহেরিন কে কাছে চায় সে। তার ভালোবাসার রঙে রাঙাতে চায়। তবে সব ভালোবাসা কি রঙ তুলিতে রঙিন হয়! 

ফাহান ভেবেই যাচ্ছে মেহেরিন'র সমস্যা ঠিক কোথায়? কয়েকদিন ধরেই এটা ধরার চেষ্টা করছে সে। কেন এই মেয়ে টা এতো অস্বাভাবিক। শুধু'ই কি প্রিয়জনকে হারানোর কষ্ট নাকি একাকিত্ব! 

রাত ৮ টা। বাইরে বৃষ্টি হচ্ছে। ফাহান হাতে কফি মগ টা নিয়ে বৃষ্টি উপভোগ করছে। আজকের বৃষ্টি টা সুন্দর। বৃষ্টি না ঝিরিঝিরি পড়ছে আর না বেশি জোরে। আজ আকাশও গর্জন করছে না। নিরিবিলি এক ধরনের বৃষ্টি। আকাশ থেকে কতো পানিই না ঝড়ে পড়ছে এই মাটিতে। সতেজ করছে পুরো প্রকৃতি। এমন দৃশ্য আর কদিন'ই বা দেখা যায়। ফাহান আকাশের দিকে তাকিয়ে বলল,

"এই বৃষ্টি খুব জলদি থামবে বলে মনে হচ্ছে না! 

ঘড়ির কাঁটার দিকে তাকাল। চোখ বন্ধ করে বৃষ্টি পড়ার আওয়াজ শুনতে লাগল। হঠাৎ করেই কিভাবে মেহেরিন'র মুখটা ভেসে উঠলো তার সামনে। চোখ বন্ধ রেখেই ভ্রু কুঁচকে নিল সে। মেহেরিন'র বৃষ্টিতে ভেজা সেই রুপ ফুটে উঠছে তার সামনে। তার সারা মুখে জমে থাকা বিন্দু বিন্দু পানির কণা, থিতুনি বেয়ে পানি গড়িয়ে পড়ার দৃশ্য দেখতে পাচ্ছে সে। ফাহান চোখ মেলে তাকাল। গাড়ির চাবি টা নিয়ে বের হয়ে গেল সে। 

মেহেরিন অর্ণব কে খাওয়ানো শেষে তাকে নিজের কোলের মাঝে বসাল। অতঃপর দু হাত দিয়ে জড়িয়ে ধরল তাকে। তার কানের কাছে কথা বলতে লাগল যাতে কিছুটা হলেও নিজ থেকে কথা বলে সে। হঠাৎ করেই ফোনের রিংটোন বেজে উঠলো। নিরবের কল করার কথা ছিল। তা ভেবে না দেখেই কল রিসিভ করে কানে দিল। বলে উঠল,

"প্রেজেন্টেশন আমি তৈরি করে ফেলেছি, তুই টেনশন নিস না।

"কিসের প্রেজেন্টেশন বানালে তুমি মেহেরিন। 

অবাক হলো মেহেরিন। ফোনটা হাতে নিয়ে দেখল ডঃ ফাহান!

"ওহ সরি, ডঃ ফাহান। আমি ভেবেছিলাম নিরব!

"ওহ তাই বলো, নাহলে আমি ভাবছি তোমাকে আবার কি প্রেজেন্টেশন দিলাম আমি। 

"হঠাৎ করে কল করলেন, জরুরি কোন কথা?

"জরুরী তো অবশ্যই! 

"জ্বি বলুন।

"না এভাবে না, দেখা করো!

"এই বৃষ্টিতে?

"তোমার বাড়ির সামনেই আছি আমি।

"ওহ তাহলে বাড়িতে আসুন।

"না কথা এখানে বলা যাবে না।

"তাহলে...

"বাইরে আসো, আমি অপেক্ষা করছি! 

মেহেরিন কিছু বলার আগেই কল কেটে গেল। মেহেরিন মিস মারিয়া'র কাছে অর্ণব কে রেখে বাড়ির বাইরে আসলো। অতঃপর বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ির বাইরে চলে গেল। আশপাশ তাকিয়ে ফাহানের গাড়ি দেখতে পেল সে। গাড়ির কাছে যাবার আগেই হুট করেই তার হাত ধরে টান দিল সে। মেহেরিন সামনে ঘুরে দেখল ফাহান ছাতা হাতে তাকিয়ে আছে তার দিকে। ফাহান বলে উঠে,

"তুমি বৃষ্টিতে ভিজে কেন এসেছো, ছাতা আনতে পারো নি। 

মেহেরিন থতমত খেয়ে গেল। কিছু বলবে তার আগেই ফাহান তার হাত ধরে বৃষ্টির মাঝে চলতে শুরু করল। নিরবের গাড়ি সবেমাত্র এসে ভিড়ল মেহেরিন'র বাসার সামনে। মেহেরিন কে ডঃ ফাহানের সাথে চলে যেতে দেখে দম বন্ধ হয়ে গেল সে। কঠিন মুখ চোখ করে তাকিয়ে রইল তাদের দিকে। 

ফাহানের এমন হুট করেই হাত ধরাতে হতবাক মেহেরিন। শান্ত গলায় বলে উঠল,

"ডঃ ফাহান হাতটা ছাড়ুন আমার।

"ওহ সরি! 
বলেই ফাহান হাত ছেড়ে দিল। কিন্তু মুখ ঘুরিয়ে মুখ টিপে হাসল সে। এক ছাতার নিচে হাঁটছে দুজন। অনেক পথ'ই হাটল। মেহেরিন বলে উঠল,

"আমরা কোথায় যাচ্ছি?

"লক্ষ্য ছাড়া হাটছি, দেখি কোথায় এসে ঢেকে!

মেহেরিন ভ্রু কুঁচকে ফাহানের দিকে তাকাল। ফাহান হেসে বলল,
"সিরিয়াসলি নিয়ে ফেললে নাকি, আচ্ছা বলছি! সামনের পার্ক টা অবদি যাবো। বৃষ্টিতে হাঁটতে ইচ্ছে করছিল। কিন্তু একা একা হাঁটতে ভালো লাগল না বলে তোমার সঙ্গ নিলাম।

"বাসায় অর্ণব আমার অপেক্ষা করছে।

"হাম তা জানি। তোমার বেশি সময় নেবো না আমি। কিছু কথা জিজ্ঞেস করব।

"আপনারা সাইক্রেটিস রা সারাক্ষণ প্রশ্ন করা নিয়েই ভাবেন।

"প্রশ্ন হচ্ছে উওরের সন্ধান! 

মেহেরিন ফাহানের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে ছাতার নিচ থেকে বেরিয়ে এলো। ফাহান বলে উঠে,

"আরে মেহেরিন বাইরে বৃষ্টি তো! ভিজে যাবে..

মেহেরিন পিছনে ফিরে বলল,
"হয়তো একটু বেশিই উওরের সন্ধানে থাকেন। তাই আপনার চোখে পড়ছে না বৃষ্টি থেমে গেছে। 

ফাহান মাথার উপর থেকে ছাতা সরিয়ে দেখল আসলেই বৃষ্টি থেমে গেছে। সে মুচকি হেসে ছাতা টা বন্ধ করে নিল।

পার্কে এসে মেহেরিন বড় গাছ টার নিচে এসে দাঁড়াল। ফাহান সামনে বরাবর ল্যাম্পপোস্ট'র নিচে দাঁড়াল। মেহেরিন দাঁড়িয়ে তার মুখ টা দেখতে পেল। তার মুখটা মলিন হয়ে আছে। ফাহান তাকিয়ে আছে তার দিকেই। মেহেরিন চোখ নামিয়ে ফেলল।‌ ফাহান বলে উঠল,

"অর্ণবে প্রিয় জিনিস তার থেকে কেড়ে নিলে কি করে সে? 

মেহেরিন শীতল গলায় বলল,
"প্রথমে প্রথমে মুখ ভার করে বসে থাকবে। চোখ মুখ সব লাল হয়ে যাবে। এর কিছুক্ষণ'র মধ্যেই ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করবে সে।

ফাহান হেসে বলল,
"কারো প্রিয়জন হারিয়ে গেলে সে কি করবে? 

মেহেরিন রাতের খোল আকাশের দিকে তাকিয়ে বলল,
"কাঁদবে.. কষ্ট পাবে!

"নিরু মা/রা যাবার পর তুমি কয়দিন কাঁদলে?

মেহেরিন চোখ মুখ মলিন করে তাকিয়ে রইল ফাহানের দিকে। মেহেরিন'র আবছা মুখ দেখতে পাচ্ছে সে। ফাহান এগিয়ে এসে বলতে লাগল,

"স্বীকার করতে শিখো মেহেরিন তোমার প্রিয় মানুষ গুলো নেই আর পৃথিবীতে। তুমি হারিয়ে ফেলেছ তাদের। এতে তোমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট। আর সেই কষ্ট যতোই নিজের মাঝে রাখবে ততোই তা কুড়ে কুড়ে খাবে তোমাকে। মানুষ কাঁদে নিজের মন হালকা করার জন্য। কেউ কাঁদলে এটা তার দুর্বলতা হবে এটা ভাবার কোন কারণ নেই। কাঁদলে মানুষের মন হালকা হয়। মানুষ নতুন করে বাঁচতে শিখে। সেই বেঁচে থাকার স্বাদ কি তুমি নিতে চাও না। 

মেহেরিন'র গলা ধরে আসছিল। মেহেরিন চোখ মুখ কঠিন করে ফেলল। সেখান থেকে চলে যেতে নিলেই ফাহান তাকে টেনে গাছের সাথে আঁটকে দিল। বলে উঠল,

"পালিয়ে যাচ্ছো কেন? সবকিছু থেকে পালিয়ে গেলেই তা তোমার পিছু ছাড়বে না। সত্যি টা স্বীকার করো মেহেরিন। তোমার বোন আর বেঁচে নেই। মা/রা গেছে সে। তার ঝুলন্ত লা/শ সবার প্রথমে দেখেছিলে তুমি। তাকে বাঁচাতে পারো নি বলেই সেই আক্ষেপ তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। নিজেকে দায়ী করছো তুমি! এমনটা কিছু না।

মেহেরিন মুখ ঘুরিয়ে নিল। তার শরীর কাঁপছে। কেঁপে কেঁপে বলে উঠল,

"এএএ..মমন এমন কিছু না।

"সত্যি কি তাই! 

মেহেরিনি মাথা নেড়ে বলল,
"হুম! 

ফাহান সরে এলো মেহেরিন'র কাছ থেকে। বলে উঠল,
"ঠিক আছে!

বলেই একা বেরিয়ে এলো পার্ক থেকে। খানিক দূর অবদি হেঁটে এলো। পিছনে তাকিয়ে দেখতে পেলো না মেহেরিন কে। আবারো হেঁটে পার্কের কাছেই গেলো সে। দেখল গাছের নিচে ছোট বাচ্চাদের মতো হাঁটু গেড়ে বসে নিশ্চুপ ভাবে কাঁদছে মেহেরিন। ফাহান এগিয়ে এলো না। দাঁড়িয়ে রইল সেখানে। সে চাইলো মেহেরিন কাদুক। কাদলে তার মন হালকা হবে।‌ বেশি কিছু না হলেও আজকের রাত টা শান্তিতে ঘুমাতে পারবে সে। 

কাঁদতে কাঁদতে মেহেরিন'র হেঁচকি উঠে এলো। ফাহানের মনে হলো এবার তাকে থামানো উচিত। সে এগিয়ে গেল মেহেরিন'র দিকে। তার সামনে দাঁড়িয়ে তাকে ডাকতেই মেহেরিন কান্না থামিয়ে দিল। ফাহান বলে উঠে,

"অনেক কেঁদেছ, যথেষ্ট হয়েছে।

মেহেরিন দ্রুত দাঁড়িয়ে উঠলো। ঘন ঘন শ্বাস নিতে লাগল সে। তার হাত কাঁপছে। ফাহান তার দিকে রুমাল টা এগিয়ে দিল। মেহেরিন তা হাত বাড়িয়ে নেবার আগেই জ্ঞান হারিয়ে ফাহানরে উপরে এসে পড়ল। ফাহান তাকে দ্রুত ধরে ফেলল। তার মুখ খানি দেখে চুল গুলো কানে গুঁজে দিল। কোলে তুলে নিল তাকে। ল্যাম্পপোস্টের আলোয় তার কান্না মাখা মুখটা দেখতে পেলো সে। কিছু আছে এই মুখের মাঝে। ফাহান কে আকৃষ্ট করল তা। প্রথমবারের মতো সে স্বীকার করতে বাধ্য হলো তার মনের অনুভূতি টুকু মেহেরিন'র জন্য। আর এই অনুভূতির নাম ভালোবাসা! এ কথা তার মন স্বীকার করতেই তার ঠোঁটের কোনে হাসি দেখা দিল। বির বির করে বলে উঠলো,

"তোমার সেই বৃষ্টি ভেজার দৃশ্য দেখেই আমি প্রথম তোমার প্রেমে পড়েছিলাম, তা তখন না বুঝতে পারলেও এখন ঠিক'ই বুঝছি আমি! 

ধীরে ধীরে নিজের প্রেমে পড়তে বাধ্য করালো সে মেহেরিন কে। মেহেরিন'র জীবনে এই প্রথম কোন পুরুষের ভালোবাসা পেল সে। তার জন্য এই ভালোবাসা'র দাম অনেক ছিল। সে ভাবল কেউ একজন তো আছে যে কি না তাকে ভালোবাসবে, আগলে রাখবে তাকে। নিজের সবটুকু দেবে তাকে। আর সেই মানুষটি ফাহান কে মনে হলো তার। তবে ফাহানের এতো বড় মনে ছোট একটা বাচ্চার প্রতি থাকা ক্ষোভ বাড়তে লাগলো ধীরে ধীরে আর তা পুরোপুরি ভাবেই মেহেরিন'র অগোচরে। মেহেরিন'র এই ধারণা ছিল'ই না তার ভালোবাসার মানুষটি তার জীবন'কেই ভালোবাসতে পারে নি। 

বর্তমানে...

ডঃ রাহেলা চোখের সমস্যা টা আবারো খুললেন। নির্ঝর এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তার চোখে মুখে এখনো আগ্রহ! এমন একজন শ্রোতা পেয়ে ভালো লাগছে তার। ডঃ রাহেলা শ্বাস ফেলে বললেন,

"তাদের এই প্রেম অনেকদিন ধরেই টিকেছিল। তাদের বিয়ের কথাও একবার কানে এলো। তবে হুট করেই কি হলো বুঝতে পারলাম না। তাদের দুজনের মাঝে সবকিছু আলাদা হয়ে গেল। কিন্তু তা কেন এটা আমার জানা নেই। কেটে গেল আরো কয়েকমাস। তবে একটা কথা, ফাহানের চলে যাওয়াতে মেহেরিন একবারের জন্যও কিন্তু ভেঙে পড়েনি। একদম স্বাভাবিক রেখেছিল সে নিজেকে। তবে আমি জানতাম এটা শুধুই তার দেখানো। তার চিকিৎসা তখন আমিই চালিয়ে যেতে লাগলাম। একসময় দেখলাম তার পুরো চিন্তা ভাবনা অর্ণবকে নিয়ে। অর্ণব কে নিয়েই সারাদিন তার পড়ে থাকা। মাঝে মাঝে অফিসের কাজ ছেড়ে অর্ণব কে নিয়ে তার বসে থাকা দেখে ভেবে নিলাম এবার হয়তো সত্যিই স্বাভাবিক সে। তবে অর্ণব ততোদিনেও স্বাভাবিক হয় নি। অতঃপর হঠাৎ করেই অর্ণব দেখলো তোমায়। সেদিন প্রথমবার সে নিজ থেকেই তোমাকে ডাক দিলো। হয়তো তুমি তা শুনতে পারো নি তবে মেহেরিন'র কাছ থেকে আড়াল হয় নি। অর্ণব তোমাকে নিজের ড্যাডি বলেই ভেবে নিল। মেহেরিন সমস্ত কথা এসে বললো আমায়। তারপরের সব কথা তো তোমার জানাই! 

নির্ঝর এখন তার চোখ সরালো। ঘাড়ে হাত রেখে ঘাড় নাড়াল। তার ঘাড় ব্যাথা করছে। অর্ণবের প্রথম ড্যাডি ডাকের কথাটা অফিসের কথা মনে করিয়ে দিল তাকে। সে মুচকি হাসল।‌ডঃ রাহেলা বলল,

"নির্ঝর আর ইউ ওকে!

"হুম! 

"সরি তোমাকে বিচ্ছেদের কারণটা বলতে পারছি না আমি। তবে একটা কথা বলতে পারি! 

নির্ঝর অবাক চোখে তাকাল। ডঃ রাহেলা বললেন,

"ফাহানের সাথে বিচ্ছেদের পর মেহেরিন যেভাবে অর্ণব কে আগলে রাখতে শুরু করল এতে মনে হচ্ছে তাদের বিচ্ছেদ অর্ণবের সাথে যুক্ত! 

নির্ঝর মাথা নাড়িয়ে এপাশে তাকাল। এর মাঝেই দরজায় কড়া নাড়ল। নির্ঝর পেছন ফিরিয়ে দেখল অর্ণব উঁকি দিয়ে তাকে দেখছে। তাকে দেখে বলে উঠল,

"ড্যাডি! 

"অর্ণ সোনা! 

বলেই কোলে তুলে তাকে। ডঃ রাহেলা হেঁসে বলেন,
"খুব মিস করছিল অর্ণব তোমায়! 

অর্ণব হেসে মাথা নাড়ল। নির্ঝর হেসে তার কপালে চুমু খেয়ে বলল,
"সরি সোনা। এজন্য তোমাকে আমি একটা না দুটো আইসক্রিম খাওয়াবো ঠিক আছে। কিন্তু মাম্মি কে বলবে না প্রমিস! 

বলেই হাতের কনিষ্ঠা আঙ্গুল এগিয়ে দিল। অর্ণব তার কনিষ্ঠা আঙ্গুল তাতে রেখে বললো,

"প্রমিস! 

ডঃ রাহেলা হেসে উঠেন। নির্ঝর অর্ণবের গাল টেনে তার দিকে তাকিয়ে থাকে। তার মাথায় এখন শুধু একটাই কথা বাকি অতীত কে বলবে তাকে। হুট করেই একটা নাম এসে ঠেকল তার মাথায়। নির্ঝর নিজের মাথার চুল এলোমেলো করে বলল,

"হুম পেয়ে গেছি।

ডঃ রাহেলা বলে উঠেন,
"হোয়াইট?

"বাকি অতীত যে বলবে তাকে। তবে হ্যাঁ ডঃ রাহেলা অনেক ধন্যবাদ আপনাকে। 

ডঃ রাহেলা মুচকি হাসেন। নির্ঝর তাকে বিদায় দিয়ে দরজার কাছে এসেও আবারো ডঃ রাহেলা'র দিকে তাকিয়ে বলল,

"তবে হ্যাঁ ডঃ রাহেলা , আমার দেখা মেয়েদের মধ্যে আপনি একজন যাকে সিগারেট খেলে অনেক সুন্দর লাগে। 

ডঃ রাহেলা খানিকটা অবাক হলেন। নির্ঝর দাঁত বের হেসে বলল,

"অবশ্যই একদিন নিজের এক্স হাসবেন্ড'র সামনে এভাবে সিগারেট খাবেন। দেখবেন সে নতুন করে আপনার প্রেমে পড়বে।

ডঃ রাহেলা ভ্রু কুঁচকে বলেন,
"মেয়েদের সাথে ফ্লাটিং করার অভ্যাস এখনো গেলো না তোমার নির্ঝর! 

নির্ঝর হেসে বেরিয়ে এলো সেখান থেকে। নির্ঝরের হাসি দেখে অর্ণবও হাসতে লাগলো। নির্ঝর মুখ ফুলালো। অর্ণব ও তার সাথে মুখ ফুলাল। নির্ঝর ফুট করে তা গালে হাত আঙুল রেখে খোঁচা দিল। অর্ণব দাঁত বের করে হেসে দিল। 

#চলবে....
[+] 1 user Likes Manjarul Haque's post
Like Reply
#29

#পর্ব_২৯

আজকের দিনটা সুন্দর! সকাল থেকেই আকাশ টা পরিষ্কার। গত দিনের বৃষ্টি থেমেছে আজ ভোরবেলা। এরপর থেকেই আকাশ দেখতে চমৎকার লাগছে। সকালটা কেমন একটা শীত শীত ভাবও আছে। নিরব বিছানা ছেড়ে বের হয়ে এলো। আজকের দিনের অনেক প্ল্যান করে রেখেছে সে। আজ তার ভালোবাসার প্রকাশ করবে সে। যাই হোক না কেন আজ তাকে তা করতেই হবে। এতো দিন তাকে ছাড়া অন্য কোন ছেলে মেহেরিন'র জীবনে ছিল না বলেই এতোটা ভাবতে হয় নি। কিন্তু ওই ফাহান এবার বেশি বেশি করছে। কেন মনে হচ্ছে বার বার এই ফাহান তার থেকে তার মেহু কে কেড়ে নিবে। 

সকাল থেকেই এর প্রস্তুতি নিচ্ছে সে। প্রপোজ তো করবে বিকেল বেলা আর এখন তো সবে সকাল। কিন্তু সাবধানের মার নেই। শেষ মুহূর্তে এসে যদি ভালোবাসি কথাটা বলতে না পারে তখন কি হবে। ১০৮ বার রিয়াসেল করল। যার মাঝে ১০০ বার'ই কথার মাঝে হোঁচট খেল সে। বাকি ৮ বার তাও যা একটু বলল তবে তার সেটা পছন্দ হলো না। 

শাওয়ার নিয়ে এসে গরম কফি খেয়ে মাথা ঠান্ডা করল। অতঃপর ভাবতে লাগল দিনটা শুরু কিভাবে করবে। আচ্ছা গোলাপ দিয়ে কি প্রপোজ করবে নাকি জবা! নাকি কোন গিফট বা আংটি। না না এটা বেমানান লাগবে। আংটি তো বিয়ের প্রপোজালে দেয়। সেটাই কি করবে নাকি। 

"আহ আর ভাবতে ইচ্ছে করছে না, যত'ই ভাবছি ততোই গুলিয়ে ফেলছি।"

হুট করেই বিছানার মাঝে লুকিয়ে পড়ল। ঘুম নেওয়া দরকার। ঘুমালে মাইন্ড ফ্রেস হবে। তখন আর সমস্যা হবে না। এই ভোর দুপুরে সূর্য উঠে গেছে মাথা বরাবর। তখন ঘুমানোর কথা ভাবাও যায় না। কিন্তু নিরব সেখানে ঘুমে মাতাল। তবে ঘুমের মাঝেই স্বপ্ন দেখলো মেহু কে নিয়ে। ঘুম তার ভালো লাগে এই একটাই কারণে। এখানে তার কল্পনার মেহু কে ভালোবাসতে পারে সে। এখানে ভালোবাসি বলতে হোঁচট খেতে হয় না। নির্ধিতায় বলা যায়। 

বিকালে গাড়ি নিয়ে বের হলো নিরব। খান বাড়ির কাছে এসে গাড়ি থামাল নিরব। ফোন বের করে মেহেরিন কে কল করতে যাবে তখনই তার সামনে দিয়ে ফাহান আর মেহেরিন'র গাড়িতে উঠলো। নিরব ফোনটা হাতে রেখে তাকিয়ে রইল তাদের দিকে। 

ফাহান মেহেরিন কে গাড়িতে বসিয়ে নিজে বসল। অতঃপর গাড়ি স্টার্ট দিল। নিরব তাদের গাড়ি ফলো করতে লাগলো। সন্ধ্যা অবদি নিরব তাদের ফলো করতে লাগলো। ফাহান সন্ধ্যা অবদি মেহেরিন কে নিয়ে ঘুরল। অতঃপর ফাহান এক জায়গায় গাড়ি থামাল। মেহেরিন গাড়ি থেকে নেমে মুখ খুলে শ্বাস নিয়ে বলল,

"অবশেষে কোথায় থামলে তুমি..

ফাহান মুচকি হেসে মেহেরিন'র হাত নিজের হাতে মুষ্টিবদ্ধ করল। অতঃপর তাকে নিয়ে হাঁটতে লাগল। মেহেরিন বিনা বাক্যে ফাহানের হাত ধরে হাঁটতে লাগল। মনে হলো কোন একটা গোলক ধাঁধা'র মাঝে তারা ঢুকে পড়েছে। চারপাশের গাছ গাছালিতে লাইটিং করা। মেহেরিন এসব দেখছে আর অবাক হচ্ছে। ফাহান মেহেরিন কে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলে,

"ভালো লাগল এসব!

মেহেরিন মুচকি হেসে বলে,
"খুব সুন্দর! 

"আসল সারপ্রাইজ এখনো বাকি!
বলেই মেহেরিন'র হাত ধরে দৌড়াতে থাকে সে। মেহেরিনও দৌড়াচ্ছে তার সাথে। এক পর্যায়ে ফাহান হাত ছেড়ে দেয় মেহেরিন। মেহেরিন এক পা এক পা করে এগিয়ে যায়। মাথার উপরে জুড়ে লাইটিং করা। চারদিকে অন্ধকারের মাঝে এই আলো অভিভূত করল তাকে। মেহেরিন ঠোঁটের কোনে স্নিগ্ধ হাসি রেখে এসব দেখতে থাকে। অতঃপর পিছনে ঘুরে ফাহান যেই না ফাহান কে কিছু বলতে যাবে, ওমনি সে থমকে গেল। দেখল ফাহান তার সামনে হাঁটু গেড়ে বসে আছে। তার হাতে লাল রঙের একটা তাজা গোলাপ। ফাহান বলে উঠল,

"ভালোবাসি তোমায় মেহেরিন! ভালোবাসবে কি তুমি আমায়? 

মেহেরিন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এদিকে ফাহান খুব নার্ভাস। কি হবে না হবে বুঝে উঠতে পারছে না। ওদিকে নিরব নিশ্চুপ ভাবে দাড়িয়ে আছে। কি হবে এখন, মেহেরিন কি স্বীকার করবে এই ভালোবাসা! দেখার জন্য অস্থির তার মন। 

মেহেরিন মুচকি হাসল। তার গাল লজ্জায় লাল হয়ে গেছে। সে ফাহানের হাত থেকে ফুল টা নিয়ে ফাহানের গাল দুটো আকড়ে ধরল। অতঃপর তার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলল,

"ভালোবাসি! 

মেহেরিন'র মুখ থেকে ভালোবাসি কথাটা শুনে নিরবের মলিন মুখের ঠোঁটের কোনে হাসি ফুটল।‌ ফাহান হেসে উঠে দাঁড়াল।‌‌ মেহেরিন দুটো হাত আঁকড়ে ধরে বলল,

"তুমি জানো না আজ কতোটা খুশি আমি। 

মেহেরিন একগাল হেসে তার চোখের দিকে তাকিয়ে রইল। ফাহান মেহেরিন'র চোখের দিকে তাকাল।‌ অতঃপর ধীরে তার দুই হাত দ্বারা তার গাল আকড়ে ধরল।‌ চুমু খেল তার ঠোঁটে। মেহেরিন হুট করে কেঁপে উঠলো। তার শরীরের জ্যাকেট আকড়ে ধরল সে।‌ ফাহান কে চুমু খেতে লাগল। 
নিরব কঠিন মুখ করে মুহূর্তে'ই সেখান থেকে চলে এলো। দ্রুত হেঁটে বের হয়ে এলো সে। দম নিতে কষ্ট হচ্ছে তার।‌গাড়ির কাছে এসে গাড়ির দরজা খুলে আর ভেতরে ঢুকতে পারল ন সে। গাড়ির সামনেই ধপাস করে বসে করল। চোখের অশ্রু বাঁধ মানতে চাইছে না।‌ একসময় তা চোখ বেয়ে পড়ে গেল। মেহুর জন্য রাখা গোলাপটা জ্যাকেটে পকেট থেকে বের করল‌ সে। গোলাপের দিকে তাকিয়ে রইল নিশ্চুপ হয়ে। প্রিয় মানুষ কে হারিয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। খুব দেরি করে ফেলেছে । যদি আরো আগেই মেহু কে বলে দিত ভালোবাসার কথা হয়তো আজ এই দিন দেখা লাগতো না তার। 

------

নিরব খুব জোরেই গাড়ি ব্রেক কসল। বুকের মাঝে হাত ধরল। হুট করেই কেন আজ এতো ব্যাথা হচ্ছে। অতীতের কথা খুব মনে পড়ছে আজ তার। সেই দিনের কষ্টের অনুভব আজও হচ্ছে তার। কেন তার জানা নেই, তবে কি আবারও মেহু কে হারাতে চলল সে। 
গাড়ির কাচ নামিয়ে বাইরে তাকাল সে। খান বাড়িতে এসেছে সে।‌ কিন্তু মেহুর জন্য না। মেহু এখন অফিসে। আজ এসেছে নির্ঝরের জন্য। নির্ঝর তাকে ফোন করে আসতে বলেছে। কি জন্য তাকে আসতে বলেছে তার জান নেই। তবুও খুব অস্থির সে। 

মুখ খুলে দম ফেলে গাড়ির থেমে নামল সে। বাড়ির ভিতরে যেতে নিবে অমনি পেছন থেকে নির্ঝর ডাকল। নিরব তার দিকে ফিরতেই নির্ঝর তাকে আসার জন্য ইশারা করল। নিরব তার পিছু পিছু গেল। বাগানের কাছে এসে বসল নির্ঝর। নিরব কে বসতে বলল চেয়ারে। অতঃপর কাপে চা ঢেলে তার সামনে রেখে বলল,

"তোমার টাইমসেন্স খুব ভালো! 

নিরব চায়ের কাপে চুমুক দিয়ে অন্যদিকে মুখ করে বলল,
"আমাকে ডেকেছ কেন?

"অবশ্যই ডেকেছি আর কোন কারণেই ডেকেছি।

নিরব ভ্র কুঁচকে বলল,
"কি কারণে?

নির্ঝর শব্দ করে শ্বাস ফেলল। নিরব বলে উঠল,
"অর্ণব কোথায়? 

"ঘুমাচ্ছে!

"ওহ আচ্ছা! 

নির্ঝর এবার নিরবের দিকে ঝুঁকল। নিরব ভ্রু কুচকালো। নির্ঝর বলে উঠল,

"মেহু আর ফাহানের বিচ্ছেদের কারণ কি? 

নির্ঝরের কথায় নিরবের উপর কোন প্রভাব পড়ল না। সে স্বাভাবিক ভাবেই চায়ের কাপে চুমুক দিয়ে নির্ঝরের দিকে তাকাল। নির্ঝর মুচকি হেসে বলল,

"দেখ নিরব, আমি জানি তোমার আর আমার বনে না। তবে এটা আমার জন্য জানা খুব দরকার। আমি জানো তুমি এটা জানো! 

"আমি কেন তোমাকে বলবো! 

"কেন? তুমি চাইবে না মেহু ভালো থাকুক! 

নিরব মুখ খুলে শ্বাস নিল। নির্ঝর তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। নিরব মুখটা কঠিন করে বলল,
"এই ফাহান কে কখনোই আমার পছন্দ ছিল না। 

"তাহলে কি এই বিচ্ছেদের কারণ তুমি? তুমি বিচ্ছেদ করিয়েছিলে তাদের! 

নিরব উপহাস করে হাসল। বলে উঠল,
"মেহু যেদিন ফাহান কে স্বীকার করে নিয়েছিল সেই দিন'ই আমি মেহু থেকে দূরে গিয়েছিলাম। কিন্তু তবুও শান্ত হতে পারছিলাম না। তাই মেহুর থেকে দূরে সরে গিয়েছিলাম। চলে গেলাম কানাডায়। ভাবলাম হয়তো মেহু কে ভুলে যাবো। কিন্তু এর মাঝেই জানতে পারলাম তারা দুজন আলাদা হয়ে গেছে। 

"কিন্তু কেন? মেহু তো খুব ভালোবাসতো না ফাহান কে! 

নিরব মুচকি হাসল। শান্ত ভাবে নির্ঝরের দিকে তাকিয়ে বলল,

"সব ভালোবাসার যেমন প্রকাশ হয় না তেমনি প্রকাশ করার পর সব ভালোবাসা টিকে না। ভালোবাসা কথাটা এতো সহজ সরল হলেও তা টিকিয়ে রাখা বড্ড কঠিন। অনেক টানাপোড়েন আর তিক্ততা দিয়ে এই ভালোবাসা টিকিয়ে রাখতে হয়। তবে সবাই সেটা পাড়ে না। মেহুর জীবনে ভালোবাসার দরকার ছিল। দরকার ছিল এমন একজনকে যে তাকে আগলে রাখবে সারাজীবন।

বলেই দম নিল নিরব। শুকনো ঢোক গিলে বলল,
"মেহুর মনে হয়েছিল এই ভালোবাসা হয়তো ফাহান তাকে দেবে। কিন্তু ওই যে বললাম তিক্ততা আর টানপড়োনে সব ভালোবাসা টিকে থাকে না। 

নির্ঝর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল,
"এই টানপোড়েন আর তিক্ততা'র কারণ কি ছিল? 

নিরব কঠিন মুখ চোখ করে বলল,
"অর্ণব! 

নির্ঝর অবাক কন্ঠে বলল,
"অর্ণ! 

নিরব শব্দ করে শ্বাস নিল। নিজের দুটো হাত একত্রে করে নিয়ে নিচের দিকে তাকিয়ে বলল,

"ফাহানের মনে হয়েছিল মেহুর জীবন থেকে তার প্রত্যেকটা প্রিয় মানুষ হারিয়ে যাবার একমাত্র কারণ অর্ণব। সে কোনভাবেই চায় নি অর্ণবের সাথে থাকতে। তাদের বিয়ের তারিখ ঠিক করা হয়েছিল। সেদিন মেহু আমাকে কল করে সেই বিয়ের কথাই বলছিল। খুব এক্সাইটেড ছিল সে এই বিয়ে নিয়ে! হঠাৎ করেই...

অতীতে,

"কনগ্রেচুলেশন! অবশেষে বিয়ের তারিখ টা ঠিক করেই ফেললি। তবে এতো লেট কেন? 

"আসলে, সেদিন আমার আর ফাহানের প্রথম দেখা হয়েছিল। তাই...

নিরব মেহুর কথায় মুচকি হাসল। মনে মনে এই প্রার্থনা করতে লাগলো,

"যদি এমনটা হতো তোর আর ফাহানের কখনো দেখাই হতো না, তাহলে আজ তুই আমার'ই হতি মেহু! 

ওপাশ থেকে মেহেরিন বলে উঠল,
"কি ব্যাপার কথা বলছিস না যে? 

"হ্যাঁ বল! 

"বলছি দ্রুত দেশে চলে আয়। আমার বিয়ের সমস্ত দায়িত্ব কিন্তু তুই'ই করবি! 

নিরব দীর্ঘশ্বাস ফেলে বলল,
"হুম তাই তো..

হঠাৎ করেই অর্ণবের কান্না'র আওয়াজ এলো। মেহেরিন নিরব কে বলে উঠল,

"এই অর্ণব হয়তো কাঁদছে, তুই একটু লাইনে থাক আমি আসছি..

বলেই ফোন টা ঘরে বাইরে বের হলো সে। এদিক নিরব কানে ব্লুটুথ লাগিয়ে ল্যাবটবের কাজে মনোযোগ দিল। মেহেরিন বাইরে এসে দেখল অর্ণব গাড়ির কাছে নিচে বসে কাঁদছে। সে দ্রুত অর্ণব কে কোলে তুলে নিল। 

"বাবা, কাঁদছো কেন? অর্ণ সোনা কি হয়েছে মাম্মি কে বলো। কেউ কিছু বলেছে তোমায়? 

অর্ণব কাঁদতে কাঁদতে হাত বাড়িয়ে সামনে দেখাল। মেহেরিন এতোক্ষণে সামনে তাকাল। ফাহানের গাড়ি দেখে কপালে ভাঁজ পড়ল তার। ফাহান গাড়ি থেকে বের হয়ে গেল। ফাহানের কানে ব্লুটুথ! গাড়ির চাকার নিচে অর্ণবের খেলনা চুরমার হয়ে গেছে। ফাহান মেহেরিন কে এভাবে দেখে হতচকিয়ে গেল। দু"কান থেকে ব্লুটুথ সরিয়ে বলল,

"মেহেরিন! 

মেহেরিন চোখ সরিয়ে নিল। ফাহান কে কিছু না বলেই ভিতরে চলে গেল। ফাহান পিছনে ফিরে দেখল। গাড়ির চাকা'র নিচে খেলনা। এটা অর্ণবের ছাড়া আর কারো নেই। এই তুচ্ছ ব্যাপার নিয়ে কি না মেহেরিন তার সাথে এমন করল। 

ফাহান রেগে বাড়ির ভেতরে গেল। মেহেরিন এতোক্ষণে অর্ণব কে শান্ত করিয়ে ফেলেছে। তাকে সোফায় বসিয়ে মাথায় হাত বোলাতে লাগলো। ফাহান রেগে এসে মেহেরিন'র সামনে দাঁড়িয়ে বলে উঠল,

"মেহেরিন! 

তার উচ্চস্বরে অর্ণব কেঁপে উঠলো। মেহেরিন উঠে দাঁড়াল। অর্ণব এসে লুকাল মেহেরিন'র পিছনে। ফাহান বলে উঠল,

"সমস্যা কি তোমার? এমন ব্যবহার কেন করছো তুমি!

"প্রথমে তুমি ধীরে কথা বলো, অর্ণব ভয় পাচ্ছে। 

ফাহান পিছনে ফিরে দেখল অর্ণব মেহেরিন'কে আকড়ে ধরে আছে। তার অসহ্য লাগল। সে মেহেরিন কে বলে উঠলো,

"ঘরে আসো! 

বলেই ঘরের দিকে চলে গেল। মেহেরিন মিস মারিয়া'র কাছে অর্ণব কে রেখে ঘরের দিকে গেল। তার পিছু পিছু অর্ণব ও এসে দরজার সামনে দাঁড়াল। মিস মারিয়া তার পিছনে দাঁড়িয়ে তাকে ধরে রইল। ফাহান ঘরে এসে পায়চারি করছে। মেহেরিন এসে তার সামনে দাঁড়িয়ে বলল,

"এতোটা বোকামি কিভাবে করো তুমি! 

"আমি বোকামি করেছি! 

"তা নয়তো কি? আরেকটু হলেই গাড়ির নিচে তুমি অর্ণব কে.. ( বলেই থেমে গেল মেহেরিন! ) 

"এটা কি আমার দোষ। অর্ণব কি করছিল গাড়ির কাছে। 

"খেলছিল। বাচ্চা মানুষ! খেলতে খেলতে গাড়ির কাছে চলে এসেছিল। কিন্তু তুমি তো বাচ্চা নও। এসব খেয়াল রেখে গাড়ি চালাতে পারলে না। সেদিনও তুমি এমন করেছিলে, শপিং মলে অর্ণব কে রেখে চলেছিল। বেচারা ভয়ে এক কোনে বসে দাঁড়িয়েছিল। একটু দেখেশুনে রাখতে পারলে না তুমি ওকে। 

বলেই ফাহান কে পাশ কাটিয়ে সামনে চলে এলো মেহেরিন। ফাহান নিশ্চুপ হয়ে রইল। মেহেরিন বলে উঠল,

"ফাহান! অর্ণব একটা বাচ্চা মানুষ। আর বাকি বাচ্চা'র মতো না সে। তুমি কেন ওকে একটু বেশি কেয়ার করতে পারো না বলো। এতোটা কেয়াললেস কিভাবে হয় তুমি!  

ফাহান শব্দ করে শ্বাস ফেলল। বলে উঠল,
"একটা কথা বলো তো মেহেরিন! 

মেহেরিন কিছু বললো না। শুধু বিরক্ত হয়ে দুই হাত বাহুতে গুজল। ফাহান হুট করে এসে মেহেরিন'র দুই বাহু চেপে ধরে তার দিকে ঘুরাল। বলে উঠল,
"আচ্ছা বলোতো, আমাদের সন্তান হলে তখন কাকে তুমি বেশি কেয়ার করবে।‌ অর্ণব কে নাকি তাকে...

মেহেরিন'র কপালে ভাঁজ পড়ল। ফাহানের চোখের দিকেই তাকিয়ে বুঝল সে খুব সিরিয়াস। সে শান্ত গলায় বলল,

"এসব কোন ধরণের কথা ফাহান!

"তুমি উওর দাও।

"অর্ণব আমার সন্তান ফাহান। 

ফাহান বিরক্ত হয়ে গেল। হুট করে ছেড়ে দিল মেহেরিন কে। দাঁতে দাঁত চেপে বলল,

"আমি জানতাম, আমি জানতাম তুমি এটাই বলবে! 

"ফাহান! 

"কি ফাহান‌‌ ফাহান করছো? তুমি বুঝতে পারছো তুমি তোমার পৃথিবী জুড়ে শুধু অর্ণব কে নিয়েই আছো। 

উচ্চস্বরে কথা গুলো বলল ফাহান। তার তার চোখের দিকে তাকাল। নিজেকে শান্ত রেখে ফাহানের দুই গালে হাত রেখে বলল,

"ফাহান শান্ত হও। তুমি তো জানো অর্ণবের আমি ছাড়া আর কেউ নেই। কে সামলাবে তাকে।

মেহেরিন'র হাত খানা সরিয়ে দিল সে। বলে উঠল,

"আমি জানতাম তুমি এটাই বলবে। এই অর্ণব, অর্ণব আর অর্ণব। মেহেরিন তুমি সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া অবদি অর্ণব। তোমার সব জায়গায় তুমি অর্ণব কে চাও। একবারও ভেবে দেখেছ তোমারও একটা ভবিষ্যত আছে।

"ফাহান আমি বুঝতে পারছি তুমি খুব রেগে আছো। কিন্তু আমার কথা...

"মেহেরিন আমি রেগে নেই। রেগে নেই আমি! যা বলছি সুস্থ আর স্বাভাবিক ভাবেই বলছি। তুমি শুধু এইটা বলো নিজের ভবিষ্যৎ নিয়ে ভেবছ কখনো। নাকি সারাজীবন ভেবেছ এই অর্ণব নিয়েই কাটিয়ে দেবো।

মেহেরিন হেসে বলল,
"আমার দুই পৃথিবী জুড়ে শুধু তোমরাই আছো ফাহান। আর কে আছে এখানে..

"মেহেরিন, আমার কথা শুনো। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। বলো ভালোবাসো আমাকে।

"খুব! 

"আর কয়েকমাসের মধ্যেই বিয়ে করছি আমরা তাই না বলো। আমি কথা দিচ্ছি খুব খেয়াল রাখবো তোমার। অনেক ভালোবাসবো তোমায়। কিন্তু তুমি..

"আমি..

"তুমি যেকেনো একজন কে বেছে নাও।

"মানে..

ফাহান শ্বাস নিল। অতঃপর ঠোঁট ভিজিয়ে বলল,

"মানে মেহেরিন! তুমি হয়তো আমার সাথে থাকবে নাহলে অর্ণবের সাথে। আমি আর পারছি টলোরেট করতে।‌

মেহেরিন হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে কি বলবে তার ভাষা হারিয়ে ফেলেছি। তবুও শান্ত গলায় বলে উঠল,

"ফাহান! তোমরা কেউ আমার কাছে ওপশন নও।

"কিন্তু তোমাকে করতে হবে মেহেরিন। বেছে নাও হয়তো আমি নাহলে অর্ণব! 

মেহেরিন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখের কোনে অশ্রু জমছে। ফাহান জড়িয়ে ধরল তাকে। তার কপালে চুমু খেয়ে বলল,

"মেহেরিন আমি জানি তুমি অর্ণব কে খুব ভালোবাসো। কিন্তু আমি চাই না অর্ণবের সাথে আমাদের নতুন জীবন শুরু করতে। তুমি বুঝতে পারছো না আমার ভয় হয়। মনে হয় অর্ণব থাকলে আমি তোমাকে হারিয়ে ফেলবো। মেহেরিন তুমি'ই‌ বলো, আমাদের নতুন জীবনে আমি থাকবো তুমি থাকবে। আর কিসের অভাব করবে তুমি। 

মেহেরিন হেসে বলল,

"অভাব করবো না ফাহান! 

ফাহান ছেড়ে দিল মেহেরিন কে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মেহেরিন শুধু বলে উঠল,

"তখন আমি নিঃস্ব হয়ে যাবো, সবকিছুই হারিয়ে যাবে। তখন আর কিসের অভাব থাকবে। 

ফাহান শব্দ করে দম ছাড়ল। মাথায় হাত রেখে বলল,
"তোমাকে বোঝাতে পারবো না আমি, আসলে তুমি বুঝতেই চাইছো না। তোমার কি মনে হয় না অর্ণব আসার আগে তোমার জীবনের সবকিছু ঠিক ছিল। সে আশার পর পর'ই সবকিছু তোমার থেকে হারিয়ে গেল তাই নয় কি! 

মেহেরিন ভ্রু কুঁচকালো। উপহাসের হাসি হেসে বলল,
"ফাহান, ও একটা বাচ্চা। তুমি এমনটা ভাবতে পারো কিভাবে! এতোটা নিম্ন তোমার চিন্তা ধারা। আমি জানি তুমি ওকে পছন্দ করো না তাই বলে এভাবে ওর উপর দোষারোপ দিতে পারো না। 

ফাহান এক দৃষ্টিতে তাকিয়ে রইল। দাঁতে দাঁত চেপে বলল,
"আমার চিন্তাধারা নিম্ন! 

"ফাহান..

"মানে তুমি বলতে চাইছো আমার চিন্তা ধারা নিম্ন। অর্ণবের জন্য তুমি আমাকে এই কথা বলছো ( চেঁচিয়ে উঠলো সে ) 

দাঁতে দাঁত চেপে বলল,
"দেখো মেহেরিন তুমি এভাবে আমাকে বলতে পারো না। একটা কথা শুনে রাখো, আমার অর্ণব কে ভালো লাগে না। সহ্য করতে পারি না আমি ওকে। ওর উপস্থিত আমাকে রাগিয়ে তুলে। আর এতো সিমপ্যাথি তুমি দেখাচ্ছ কেন? ও তো তোমার নিজের সন্তান ও নয়। তোমার মৃত বোনের সন্তা....

বলার আগেই ফাহান চুপ হয়ে গেল। সে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল মেহেরিন'র দিকে। তার বা গাল'টা এর মাঝেই লাল হয়ে গেছে। কি হয়েছে তা ভাবতে কয়েক সেকেন্ড সময় লাগল তার। মেহেরিন ঘন ঘন শ্বাস নিতে লাগল। বলে উঠল,

"অর্ণব আমার সন্তান, আমার নিজ সন্তান বুঝলে তুমি! ( চেঁচিয়ে উঠলো ) 

"মেহেরিন তুমি আমাকে..

"আর একটা কথাও না। বের হও! 

"মে..

"আই সে গেট আউট! বের হও। আমি আমার জীবন বেছে নিয়েছি‌। 

ফাহান কঠিন মুখে তাকিয়ে রইল। তার চোখ মুখ শক্ত হয়ে গেল। কিছু না বলেই বের হয়ে গেল সে। মেহেরিন দ্রুত'ই ধপাস করে বসে পড়ল মেঝেতে। হু হু করে কেঁদে উঠলো সে।
ফাহান দরজা দিয়ে বের হতেই অর্ণব কে দেখতে পেলো। রাগি দৃষ্টি'তে তাকাল তার দিকে। অর্ণব দ্রুত'ই লুকিয়ে পড়ল মিস মারিয়া'র আড়ালে। মিস মারিয়াও কেঁপে উঠলো সাথে সাথে। ফাহান হন হন করে হেঁটে চলে গেল। সে যেতেই অর্ণব দৌড়ে আসল মেহেরিন'র কাছে। সামনে দাঁড়াল তার। ঝাপসা ঝাপসা চোখে অর্ণব কে দেখে জড়িয়ে ধরল সে তাকে। অর্ণব তার গালে চুমু খেল। তার চোখের জল মুছিয়ে দিল। বলে উঠল,

"মাম্মি! 

মেহেরিন তাকিয়ে দেখল অর্ণবের চোখেও পানি জমতে শুরু করেছে। সাথে সাথে নিজের কান্না বন্ধ করে দিল সে। হেসে বলে উঠল,

"আহ আমার অর্ণব কাঁদছে কেন? কি হয়েছে! কিছুই হয় নি। চকলেট কেক খাবে অর্ণব। মাম্মি বানিয়ে দিবে নিজ হাতে। 

ততোক্ষণে অর্ণবের চোখ গড়িয়ে জল গড়িয়ে পড়ল। মেহেরিন তা মুছে দিয়ে তার মাথায় চুমু খেল। অর্ণব তার ছোট্ট কোলখানা দখল করে নিল। গুটিসুটি মেরে বসে রইল তাতে! 

--- 

নিরব হালকা কেশে বলে উঠল,
"শুধু তখন ফোনের লাইনে আমি ছিলাম বলেই সবটা জানতে পেরেছি। নাহলে হয়তো কিছুই জানতাম না আর না কখনো মেহু বলতো। এসব বলার মেয়ে সে না। তবুও নিজের জীবনে একজন কেই ভালোবেসে ছিল। এতো তাড়াতাড়ি ভালোবাসা ভুলে যাওয়া কারো পক্ষে'ই সম্ভব না। ওদের বিয়েটা হবার কথা ছিল ২৭ মে। এই দিন'ই প্রথম দেখা হয়েছিল তাদের। মেহু সেই তারিখ টা চেঞ্জ করে নি। বিয়েটা সেদিন'ই করেছে। তবে ফাহান কে না তোমাকে...

নির্ঝর উঠে দাঁড়াল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। ব্যাপার টা এখন পরিষ্কার। এই কারণেই বিয়ের ডেট পিছায় নি নির্ঝর। খোলা আকাশের নিচে দাঁড়িয়েও যেন শ্বাস নিতে পারছে না সে। মুখ খুলে শ্বাস নিচ্ছে সে। নিরব এর মাঝেই উঠে দাঁড়াল। নির্ঝর কে উদ্দেশ্য করে বলে উঠলো,

"আমি একবার তাকে হারিয়েছি, এবার আর না। এক বছরের কন্ট্রাক্ট শেষ হলেই মেহু কে নিজের করে নেবো আমি। 

নির্ঝর নিরবের দিকে ফিরল। শীতল গলায় বলে উঠল,

"সেটা সময় বলবে! 

নিরবের ভ্রু কুঁচকে গেল। দাঁতে দাঁত চেপে হন হন করে বেরিয়ে গেল সে। নির্ঝর বুকে হাত রেখে ধপ করে বসে পড়ল নিচে। হঠাৎ করেই ব্যাথা হচ্ছে হচ্ছে খুব। নির্ঝর চোখ বন্ধ করে বসে রইল। "আহ" বলে চেঁচিয়ে উঠলো। কোথায় খুব একটা কষ্ট হচ্ছে তার। মেহেরিন'র কি তবে এতোটাই কষ্ট পেয়েছিল নাকি আরো বেশি। তার কষ্টটা অনুভব করার শক্তি নেই তার। ঘন ঘন শ্বাস ফেলতে লাগল নির্ঝর। চোখ দুটো বন্ধ করতেই মেহেরিন'র হাসি মাখা মুখ ভেসে উঠলো তার সামনে! 

#চলবে....
[+] 2 users Like Manjarul Haque's post
Like Reply
#30

#পর্ব_২৯

আজকের দিনটা সুন্দর! সকাল থেকেই আকাশ টা পরিষ্কার। গত দিনের বৃষ্টি থেমেছে আজ ভোরবেলা। এরপর থেকেই আকাশ দেখতে চমৎকার লাগছে। সকালটা কেমন একটা শীত শীত ভাবও আছে। নিরব বিছানা ছেড়ে বের হয়ে এলো। আজকের দিনের অনেক প্ল্যান করে রেখেছে সে। আজ তার ভালোবাসার প্রকাশ করবে সে। যাই হোক না কেন আজ তাকে তা করতেই হবে। এতো দিন তাকে ছাড়া অন্য কোন ছেলে মেহেরিন'র জীবনে ছিল না বলেই এতোটা ভাবতে হয় নি। কিন্তু ওই ফাহান এবার বেশি বেশি করছে। কেন মনে হচ্ছে বার বার এই ফাহান তার থেকে তার মেহু কে কেড়ে নিবে। 

সকাল থেকেই এর প্রস্তুতি নিচ্ছে সে। প্রপোজ তো করবে বিকেল বেলা আর এখন তো সবে সকাল। কিন্তু সাবধানের মার নেই। শেষ মুহূর্তে এসে যদি ভালোবাসি কথাটা বলতে না পারে তখন কি হবে। ১০৮ বার রিয়াসেল করল। যার মাঝে ১০০ বার'ই কথার মাঝে হোঁচট খেল সে। বাকি ৮ বার তাও যা একটু বলল তবে তার সেটা পছন্দ হলো না। 

শাওয়ার নিয়ে এসে গরম কফি খেয়ে মাথা ঠান্ডা করল। অতঃপর ভাবতে লাগল দিনটা শুরু কিভাবে করবে। আচ্ছা গোলাপ দিয়ে কি প্রপোজ করবে নাকি জবা! নাকি কোন গিফট বা আংটি। না না এটা বেমানান লাগবে। আংটি তো বিয়ের প্রপোজালে দেয়। সেটাই কি করবে নাকি। 

"আহ আর ভাবতে ইচ্ছে করছে না, যত'ই ভাবছি ততোই গুলিয়ে ফেলছি।"

হুট করেই বিছানার মাঝে লুকিয়ে পড়ল। ঘুম নেওয়া দরকার। ঘুমালে মাইন্ড ফ্রেস হবে। তখন আর সমস্যা হবে না। এই ভোর দুপুরে সূর্য উঠে গেছে মাথা বরাবর। তখন ঘুমানোর কথা ভাবাও যায় না। কিন্তু নিরব সেখানে ঘুমে মাতাল। তবে ঘুমের মাঝেই স্বপ্ন দেখলো মেহু কে নিয়ে। ঘুম তার ভালো লাগে এই একটাই কারণে। এখানে তার কল্পনার মেহু কে ভালোবাসতে পারে সে। এখানে ভালোবাসি বলতে হোঁচট খেতে হয় না। নির্ধিতায় বলা যায়। 

বিকালে গাড়ি নিয়ে বের হলো নিরব। খান বাড়ির কাছে এসে গাড়ি থামাল নিরব। ফোন বের করে মেহেরিন কে কল করতে যাবে তখনই তার সামনে দিয়ে ফাহান আর মেহেরিন'র গাড়িতে উঠলো। নিরব ফোনটা হাতে রেখে তাকিয়ে রইল তাদের দিকে। 

ফাহান মেহেরিন কে গাড়িতে বসিয়ে নিজে বসল। অতঃপর গাড়ি স্টার্ট দিল। নিরব তাদের গাড়ি ফলো করতে লাগলো। সন্ধ্যা অবদি নিরব তাদের ফলো করতে লাগলো। ফাহান সন্ধ্যা অবদি মেহেরিন কে নিয়ে ঘুরল। অতঃপর ফাহান এক জায়গায় গাড়ি থামাল। মেহেরিন গাড়ি থেকে নেমে মুখ খুলে শ্বাস নিয়ে বলল,

"অবশেষে কোথায় থামলে তুমি..

ফাহান মুচকি হেসে মেহেরিন'র হাত নিজের হাতে মুষ্টিবদ্ধ করল। অতঃপর তাকে নিয়ে হাঁটতে লাগল। মেহেরিন বিনা বাক্যে ফাহানের হাত ধরে হাঁটতে লাগল। মনে হলো কোন একটা গোলক ধাঁধা'র মাঝে তারা ঢুকে পড়েছে। চারপাশের গাছ গাছালিতে লাইটিং করা। মেহেরিন এসব দেখছে আর অবাক হচ্ছে। ফাহান মেহেরিন কে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলে,

"ভালো লাগল এসব!

মেহেরিন মুচকি হেসে বলে,
"খুব সুন্দর! 

"আসল সারপ্রাইজ এখনো বাকি!
বলেই মেহেরিন'র হাত ধরে দৌড়াতে থাকে সে। মেহেরিনও দৌড়াচ্ছে তার সাথে। এক পর্যায়ে ফাহান হাত ছেড়ে দেয় মেহেরিন। মেহেরিন এক পা এক পা করে এগিয়ে যায়। মাথার উপরে জুড়ে লাইটিং করা। চারদিকে অন্ধকারের মাঝে এই আলো অভিভূত করল তাকে। মেহেরিন ঠোঁটের কোনে স্নিগ্ধ হাসি রেখে এসব দেখতে থাকে। অতঃপর পিছনে ঘুরে ফাহান যেই না ফাহান কে কিছু বলতে যাবে, ওমনি সে থমকে গেল। দেখল ফাহান তার সামনে হাঁটু গেড়ে বসে আছে। তার হাতে লাল রঙের একটা তাজা গোলাপ। ফাহান বলে উঠল,

"ভালোবাসি তোমায় মেহেরিন! ভালোবাসবে কি তুমি আমায়? 

মেহেরিন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এদিকে ফাহান খুব নার্ভাস। কি হবে না হবে বুঝে উঠতে পারছে না। ওদিকে নিরব নিশ্চুপ ভাবে দাড়িয়ে আছে। কি হবে এখন, মেহেরিন কি স্বীকার করবে এই ভালোবাসা! দেখার জন্য অস্থির তার মন। 

মেহেরিন মুচকি হাসল। তার গাল লজ্জায় লাল হয়ে গেছে। সে ফাহানের হাত থেকে ফুল টা নিয়ে ফাহানের গাল দুটো আকড়ে ধরল। অতঃপর তার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলল,

"ভালোবাসি! 

মেহেরিন'র মুখ থেকে ভালোবাসি কথাটা শুনে নিরবের মলিন মুখের ঠোঁটের কোনে হাসি ফুটল।‌ ফাহান হেসে উঠে দাঁড়াল।‌‌ মেহেরিন দুটো হাত আঁকড়ে ধরে বলল,

"তুমি জানো না আজ কতোটা খুশি আমি। 

মেহেরিন একগাল হেসে তার চোখের দিকে তাকিয়ে রইল। ফাহান মেহেরিন'র চোখের দিকে তাকাল।‌ অতঃপর ধীরে তার দুই হাত দ্বারা তার গাল আকড়ে ধরল।‌ চুমু খেল তার ঠোঁটে। মেহেরিন হুট করে কেঁপে উঠলো। তার শরীরের জ্যাকেট আকড়ে ধরল সে।‌ ফাহান কে চুমু খেতে লাগল। 
নিরব কঠিন মুখ করে মুহূর্তে'ই সেখান থেকে চলে এলো। দ্রুত হেঁটে বের হয়ে এলো সে। দম নিতে কষ্ট হচ্ছে তার।‌গাড়ির কাছে এসে গাড়ির দরজা খুলে আর ভেতরে ঢুকতে পারল ন সে। গাড়ির সামনেই ধপাস করে বসে করল। চোখের অশ্রু বাঁধ মানতে চাইছে না।‌ একসময় তা চোখ বেয়ে পড়ে গেল। মেহুর জন্য রাখা গোলাপটা জ্যাকেটে পকেট থেকে বের করল‌ সে। গোলাপের দিকে তাকিয়ে রইল নিশ্চুপ হয়ে। প্রিয় মানুষ কে হারিয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। খুব দেরি করে ফেলেছে । যদি আরো আগেই মেহু কে বলে দিত ভালোবাসার কথা হয়তো আজ এই দিন দেখা লাগতো না তার। 

------

নিরব খুব জোরেই গাড়ি ব্রেক কসল। বুকের মাঝে হাত ধরল। হুট করেই কেন আজ এতো ব্যাথা হচ্ছে। অতীতের কথা খুব মনে পড়ছে আজ তার। সেই দিনের কষ্টের অনুভব আজও হচ্ছে তার। কেন তার জানা নেই, তবে কি আবারও মেহু কে হারাতে চলল সে। 
গাড়ির কাচ নামিয়ে বাইরে তাকাল সে। খান বাড়িতে এসেছে সে।‌ কিন্তু মেহুর জন্য না। মেহু এখন অফিসে। আজ এসেছে নির্ঝরের জন্য। নির্ঝর তাকে ফোন করে আসতে বলেছে। কি জন্য তাকে আসতে বলেছে তার জান নেই। তবুও খুব অস্থির সে। 

মুখ খুলে দম ফেলে গাড়ির থেমে নামল সে। বাড়ির ভিতরে যেতে নিবে অমনি পেছন থেকে নির্ঝর ডাকল। নিরব তার দিকে ফিরতেই নির্ঝর তাকে আসার জন্য ইশারা করল। নিরব তার পিছু পিছু গেল। বাগানের কাছে এসে বসল নির্ঝর। নিরব কে বসতে বলল চেয়ারে। অতঃপর কাপে চা ঢেলে তার সামনে রেখে বলল,

"তোমার টাইমসেন্স খুব ভালো! 

নিরব চায়ের কাপে চুমুক দিয়ে অন্যদিকে মুখ করে বলল,
"আমাকে ডেকেছ কেন?

"অবশ্যই ডেকেছি আর কোন কারণেই ডেকেছি।

নিরব ভ্র কুঁচকে বলল,
"কি কারণে?

নির্ঝর শব্দ করে শ্বাস ফেলল। নিরব বলে উঠল,
"অর্ণব কোথায়? 

"ঘুমাচ্ছে!

"ওহ আচ্ছা! 

নির্ঝর এবার নিরবের দিকে ঝুঁকল। নিরব ভ্রু কুচকালো। নির্ঝর বলে উঠল,

"মেহু আর ফাহানের বিচ্ছেদের কারণ কি? 

নির্ঝরের কথায় নিরবের উপর কোন প্রভাব পড়ল না। সে স্বাভাবিক ভাবেই চায়ের কাপে চুমুক দিয়ে নির্ঝরের দিকে তাকাল। নির্ঝর মুচকি হেসে বলল,

"দেখ নিরব, আমি জানি তোমার আর আমার বনে না। তবে এটা আমার জন্য জানা খুব দরকার। আমি জানো তুমি এটা জানো! 

"আমি কেন তোমাকে বলবো! 

"কেন? তুমি চাইবে না মেহু ভালো থাকুক! 

নিরব মুখ খুলে শ্বাস নিল। নির্ঝর তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। নিরব মুখটা কঠিন করে বলল,
"এই ফাহান কে কখনোই আমার পছন্দ ছিল না। 

"তাহলে কি এই বিচ্ছেদের কারণ তুমি? তুমি বিচ্ছেদ করিয়েছিলে তাদের! 

নিরব উপহাস করে হাসল। বলে উঠল,
"মেহু যেদিন ফাহান কে স্বীকার করে নিয়েছিল সেই দিন'ই আমি মেহু থেকে দূরে গিয়েছিলাম। কিন্তু তবুও শান্ত হতে পারছিলাম না। তাই মেহুর থেকে দূরে সরে গিয়েছিলাম। চলে গেলাম কানাডায়। ভাবলাম হয়তো মেহু কে ভুলে যাবো। কিন্তু এর মাঝেই জানতে পারলাম তারা দুজন আলাদা হয়ে গেছে। 

"কিন্তু কেন? মেহু তো খুব ভালোবাসতো না ফাহান কে! 

নিরব মুচকি হাসল। শান্ত ভাবে নির্ঝরের দিকে তাকিয়ে বলল,

"সব ভালোবাসার যেমন প্রকাশ হয় না তেমনি প্রকাশ করার পর সব ভালোবাসা টিকে না। ভালোবাসা কথাটা এতো সহজ সরল হলেও তা টিকিয়ে রাখা বড্ড কঠিন। অনেক টানাপোড়েন আর তিক্ততা দিয়ে এই ভালোবাসা টিকিয়ে রাখতে হয়। তবে সবাই সেটা পাড়ে না। মেহুর জীবনে ভালোবাসার দরকার ছিল। দরকার ছিল এমন একজনকে যে তাকে আগলে রাখবে সারাজীবন।

বলেই দম নিল নিরব। শুকনো ঢোক গিলে বলল,
"মেহুর মনে হয়েছিল এই ভালোবাসা হয়তো ফাহান তাকে দেবে। কিন্তু ওই যে বললাম তিক্ততা আর টানপড়োনে সব ভালোবাসা টিকে থাকে না। 

নির্ঝর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল,
"এই টানপোড়েন আর তিক্ততা'র কারণ কি ছিল? 

নিরব কঠিন মুখ চোখ করে বলল,
"অর্ণব! 

নির্ঝর অবাক কন্ঠে বলল,
"অর্ণ! 

নিরব শব্দ করে শ্বাস নিল। নিজের দুটো হাত একত্রে করে নিয়ে নিচের দিকে তাকিয়ে বলল,

"ফাহানের মনে হয়েছিল মেহুর জীবন থেকে তার প্রত্যেকটা প্রিয় মানুষ হারিয়ে যাবার একমাত্র কারণ অর্ণব। সে কোনভাবেই চায় নি অর্ণবের সাথে থাকতে। তাদের বিয়ের তারিখ ঠিক করা হয়েছিল। সেদিন মেহু আমাকে কল করে সেই বিয়ের কথাই বলছিল। খুব এক্সাইটেড ছিল সে এই বিয়ে নিয়ে! হঠাৎ করেই...

অতীতে,

"কনগ্রেচুলেশন! অবশেষে বিয়ের তারিখ টা ঠিক করেই ফেললি। তবে এতো লেট কেন? 

"আসলে, সেদিন আমার আর ফাহানের প্রথম দেখা হয়েছিল। তাই...

নিরব মেহুর কথায় মুচকি হাসল। মনে মনে এই প্রার্থনা করতে লাগলো,

"যদি এমনটা হতো তোর আর ফাহানের কখনো দেখাই হতো না, তাহলে আজ তুই আমার'ই হতি মেহু! 

ওপাশ থেকে মেহেরিন বলে উঠল,
"কি ব্যাপার কথা বলছিস না যে? 

"হ্যাঁ বল! 

"বলছি দ্রুত দেশে চলে আয়। আমার বিয়ের সমস্ত দায়িত্ব কিন্তু তুই'ই করবি! 

নিরব দীর্ঘশ্বাস ফেলে বলল,
"হুম তাই তো..

হঠাৎ করেই অর্ণবের কান্না'র আওয়াজ এলো। মেহেরিন নিরব কে বলে উঠল,

"এই অর্ণব হয়তো কাঁদছে, তুই একটু লাইনে থাক আমি আসছি..

বলেই ফোন টা ঘরে বাইরে বের হলো সে। এদিক নিরব কানে ব্লুটুথ লাগিয়ে ল্যাবটবের কাজে মনোযোগ দিল। মেহেরিন বাইরে এসে দেখল অর্ণব গাড়ির কাছে নিচে বসে কাঁদছে। সে দ্রুত অর্ণব কে কোলে তুলে নিল। 

"বাবা, কাঁদছো কেন? অর্ণ সোনা কি হয়েছে মাম্মি কে বলো। কেউ কিছু বলেছে তোমায়? 

অর্ণব কাঁদতে কাঁদতে হাত বাড়িয়ে সামনে দেখাল। মেহেরিন এতোক্ষণে সামনে তাকাল। ফাহানের গাড়ি দেখে কপালে ভাঁজ পড়ল তার। ফাহান গাড়ি থেকে বের হয়ে গেল। ফাহানের কানে ব্লুটুথ! গাড়ির চাকার নিচে অর্ণবের খেলনা চুরমার হয়ে গেছে। ফাহান মেহেরিন কে এভাবে দেখে হতচকিয়ে গেল। দু"কান থেকে ব্লুটুথ সরিয়ে বলল,

"মেহেরিন! 

মেহেরিন চোখ সরিয়ে নিল। ফাহান কে কিছু না বলেই ভিতরে চলে গেল। ফাহান পিছনে ফিরে দেখল। গাড়ির চাকা'র নিচে খেলনা। এটা অর্ণবের ছাড়া আর কারো নেই। এই তুচ্ছ ব্যাপার নিয়ে কি না মেহেরিন তার সাথে এমন করল। 

ফাহান রেগে বাড়ির ভেতরে গেল। মেহেরিন এতোক্ষণে অর্ণব কে শান্ত করিয়ে ফেলেছে। তাকে সোফায় বসিয়ে মাথায় হাত বোলাতে লাগলো। ফাহান রেগে এসে মেহেরিন'র সামনে দাঁড়িয়ে বলে উঠল,

"মেহেরিন! 

তার উচ্চস্বরে অর্ণব কেঁপে উঠলো। মেহেরিন উঠে দাঁড়াল। অর্ণব এসে লুকাল মেহেরিন'র পিছনে। ফাহান বলে উঠল,

"সমস্যা কি তোমার? এমন ব্যবহার কেন করছো তুমি!

"প্রথমে তুমি ধীরে কথা বলো, অর্ণব ভয় পাচ্ছে। 

ফাহান পিছনে ফিরে দেখল অর্ণব মেহেরিন'কে আকড়ে ধরে আছে। তার অসহ্য লাগল। সে মেহেরিন কে বলে উঠলো,

"ঘরে আসো! 

বলেই ঘরের দিকে চলে গেল। মেহেরিন মিস মারিয়া'র কাছে অর্ণব কে রেখে ঘরের দিকে গেল। তার পিছু পিছু অর্ণব ও এসে দরজার সামনে দাঁড়াল। মিস মারিয়া তার পিছনে দাঁড়িয়ে তাকে ধরে রইল। ফাহান ঘরে এসে পায়চারি করছে। মেহেরিন এসে তার সামনে দাঁড়িয়ে বলল,

"এতোটা বোকামি কিভাবে করো তুমি! 

"আমি বোকামি করেছি! 

"তা নয়তো কি? আরেকটু হলেই গাড়ির নিচে তুমি অর্ণব কে.. ( বলেই থেমে গেল মেহেরিন! ) 

"এটা কি আমার দোষ। অর্ণব কি করছিল গাড়ির কাছে। 

"খেলছিল। বাচ্চা মানুষ! খেলতে খেলতে গাড়ির কাছে চলে এসেছিল। কিন্তু তুমি তো বাচ্চা নও। এসব খেয়াল রেখে গাড়ি চালাতে পারলে না। সেদিনও তুমি এমন করেছিলে, শপিং মলে অর্ণব কে রেখে চলেছিল। বেচারা ভয়ে এক কোনে বসে দাঁড়িয়েছিল। একটু দেখেশুনে রাখতে পারলে না তুমি ওকে। 

বলেই ফাহান কে পাশ কাটিয়ে সামনে চলে এলো মেহেরিন। ফাহান নিশ্চুপ হয়ে রইল। মেহেরিন বলে উঠল,

"ফাহান! অর্ণব একটা বাচ্চা মানুষ। আর বাকি বাচ্চা'র মতো না সে। তুমি কেন ওকে একটু বেশি কেয়ার করতে পারো না বলো। এতোটা কেয়াললেস কিভাবে হয় তুমি!  

ফাহান শব্দ করে শ্বাস ফেলল। বলে উঠল,
"একটা কথা বলো তো মেহেরিন! 

মেহেরিন কিছু বললো না। শুধু বিরক্ত হয়ে দুই হাত বাহুতে গুজল। ফাহান হুট করে এসে মেহেরিন'র দুই বাহু চেপে ধরে তার দিকে ঘুরাল। বলে উঠল,
"আচ্ছা বলোতো, আমাদের সন্তান হলে তখন কাকে তুমি বেশি কেয়ার করবে।‌ অর্ণব কে নাকি তাকে...

মেহেরিন'র কপালে ভাঁজ পড়ল। ফাহানের চোখের দিকেই তাকিয়ে বুঝল সে খুব সিরিয়াস। সে শান্ত গলায় বলল,

"এসব কোন ধরণের কথা ফাহান!

"তুমি উওর দাও।

"অর্ণব আমার সন্তান ফাহান। 

ফাহান বিরক্ত হয়ে গেল। হুট করে ছেড়ে দিল মেহেরিন কে। দাঁতে দাঁত চেপে বলল,

"আমি জানতাম, আমি জানতাম তুমি এটাই বলবে! 

"ফাহান! 

"কি ফাহান‌‌ ফাহান করছো? তুমি বুঝতে পারছো তুমি তোমার পৃথিবী জুড়ে শুধু অর্ণব কে নিয়েই আছো। 

উচ্চস্বরে কথা গুলো বলল ফাহান। তার তার চোখের দিকে তাকাল। নিজেকে শান্ত রেখে ফাহানের দুই গালে হাত রেখে বলল,

"ফাহান শান্ত হও। তুমি তো জানো অর্ণবের আমি ছাড়া আর কেউ নেই। কে সামলাবে তাকে।

মেহেরিন'র হাত খানা সরিয়ে দিল সে। বলে উঠল,

"আমি জানতাম তুমি এটাই বলবে। এই অর্ণব, অর্ণব আর অর্ণব। মেহেরিন তুমি সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া অবদি অর্ণব। তোমার সব জায়গায় তুমি অর্ণব কে চাও। একবারও ভেবে দেখেছ তোমারও একটা ভবিষ্যত আছে।

"ফাহান আমি বুঝতে পারছি তুমি খুব রেগে আছো। কিন্তু আমার কথা...

"মেহেরিন আমি রেগে নেই। রেগে নেই আমি! যা বলছি সুস্থ আর স্বাভাবিক ভাবেই বলছি। তুমি শুধু এইটা বলো নিজের ভবিষ্যৎ নিয়ে ভেবছ কখনো। নাকি সারাজীবন ভেবেছ এই অর্ণব নিয়েই কাটিয়ে দেবো।

মেহেরিন হেসে বলল,
"আমার দুই পৃথিবী জুড়ে শুধু তোমরাই আছো ফাহান। আর কে আছে এখানে..

"মেহেরিন, আমার কথা শুনো। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। বলো ভালোবাসো আমাকে।

"খুব! 

"আর কয়েকমাসের মধ্যেই বিয়ে করছি আমরা তাই না বলো। আমি কথা দিচ্ছি খুব খেয়াল রাখবো তোমার। অনেক ভালোবাসবো তোমায়। কিন্তু তুমি..

"আমি..

"তুমি যেকেনো একজন কে বেছে নাও।

"মানে..

ফাহান শ্বাস নিল। অতঃপর ঠোঁট ভিজিয়ে বলল,

"মানে মেহেরিন! তুমি হয়তো আমার সাথে থাকবে নাহলে অর্ণবের সাথে। আমি আর পারছি টলোরেট করতে।‌

মেহেরিন হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে কি বলবে তার ভাষা হারিয়ে ফেলেছি। তবুও শান্ত গলায় বলে উঠল,

"ফাহান! তোমরা কেউ আমার কাছে ওপশন নও।

"কিন্তু তোমাকে করতে হবে মেহেরিন। বেছে নাও হয়তো আমি নাহলে অর্ণব! 

মেহেরিন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখের কোনে অশ্রু জমছে। ফাহান জড়িয়ে ধরল তাকে। তার কপালে চুমু খেয়ে বলল,

"মেহেরিন আমি জানি তুমি অর্ণব কে খুব ভালোবাসো। কিন্তু আমি চাই না অর্ণবের সাথে আমাদের নতুন জীবন শুরু করতে। তুমি বুঝতে পারছো না আমার ভয় হয়। মনে হয় অর্ণব থাকলে আমি তোমাকে হারিয়ে ফেলবো। মেহেরিন তুমি'ই‌ বলো, আমাদের নতুন জীবনে আমি থাকবো তুমি থাকবে। আর কিসের অভাব করবে তুমি। 

মেহেরিন হেসে বলল,

"অভাব করবো না ফাহান! 

ফাহান ছেড়ে দিল মেহেরিন কে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মেহেরিন শুধু বলে উঠল,

"তখন আমি নিঃস্ব হয়ে যাবো, সবকিছুই হারিয়ে যাবে। তখন আর কিসের অভাব থাকবে। 

ফাহান শব্দ করে দম ছাড়ল। মাথায় হাত রেখে বলল,
"তোমাকে বোঝাতে পারবো না আমি, আসলে তুমি বুঝতেই চাইছো না। তোমার কি মনে হয় না অর্ণব আসার আগে তোমার জীবনের সবকিছু ঠিক ছিল। সে আশার পর পর'ই সবকিছু তোমার থেকে হারিয়ে গেল তাই নয় কি! 

মেহেরিন ভ্রু কুঁচকালো। উপহাসের হাসি হেসে বলল,
"ফাহান, ও একটা বাচ্চা। তুমি এমনটা ভাবতে পারো কিভাবে! এতোটা নিম্ন তোমার চিন্তা ধারা। আমি জানি তুমি ওকে পছন্দ করো না তাই বলে এভাবে ওর উপর দোষারোপ দিতে পারো না। 

ফাহান এক দৃষ্টিতে তাকিয়ে রইল। দাঁতে দাঁত চেপে বলল,
"আমার চিন্তাধারা নিম্ন! 

"ফাহান..

"মানে তুমি বলতে চাইছো আমার চিন্তা ধারা নিম্ন। অর্ণবের জন্য তুমি আমাকে এই কথা বলছো ( চেঁচিয়ে উঠলো সে ) 

দাঁতে দাঁত চেপে বলল,
"দেখো মেহেরিন তুমি এভাবে আমাকে বলতে পারো না। একটা কথা শুনে রাখো, আমার অর্ণব কে ভালো লাগে না। সহ্য করতে পারি না আমি ওকে। ওর উপস্থিত আমাকে রাগিয়ে তুলে। আর এতো সিমপ্যাথি তুমি দেখাচ্ছ কেন? ও তো তোমার নিজের সন্তান ও নয়। তোমার মৃত বোনের সন্তা....

বলার আগেই ফাহান চুপ হয়ে গেল। সে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল মেহেরিন'র দিকে। তার বা গাল'টা এর মাঝেই লাল হয়ে গেছে। কি হয়েছে তা ভাবতে কয়েক সেকেন্ড সময় লাগল তার। মেহেরিন ঘন ঘন শ্বাস নিতে লাগল। বলে উঠল,

"অর্ণব আমার সন্তান, আমার নিজ সন্তান বুঝলে তুমি! ( চেঁচিয়ে উঠলো ) 

"মেহেরিন তুমি আমাকে..

"আর একটা কথাও না। বের হও! 

"মে..

"আই সে গেট আউট! বের হও। আমি আমার জীবন বেছে নিয়েছি‌। 

ফাহান কঠিন মুখে তাকিয়ে রইল। তার চোখ মুখ শক্ত হয়ে গেল। কিছু না বলেই বের হয়ে গেল সে। মেহেরিন দ্রুত'ই ধপাস করে বসে পড়ল মেঝেতে। হু হু করে কেঁদে উঠলো সে।
ফাহান দরজা দিয়ে বের হতেই অর্ণব কে দেখতে পেলো। রাগি দৃষ্টি'তে তাকাল তার দিকে। অর্ণব দ্রুত'ই লুকিয়ে পড়ল মিস মারিয়া'র আড়ালে। মিস মারিয়াও কেঁপে উঠলো সাথে সাথে। ফাহান হন হন করে হেঁটে চলে গেল। সে যেতেই অর্ণব দৌড়ে আসল মেহেরিন'র কাছে। সামনে দাঁড়াল তার। ঝাপসা ঝাপসা চোখে অর্ণব কে দেখে জড়িয়ে ধরল সে তাকে। অর্ণব তার গালে চুমু খেল। তার চোখের জল মুছিয়ে দিল। বলে উঠল,

"মাম্মি! 

মেহেরিন তাকিয়ে দেখল অর্ণবের চোখেও পানি জমতে শুরু করেছে। সাথে সাথে নিজের কান্না বন্ধ করে দিল সে। হেসে বলে উঠল,

"আহ আমার অর্ণব কাঁদছে কেন? কি হয়েছে! কিছুই হয় নি। চকলেট কেক খাবে অর্ণব। মাম্মি বানিয়ে দিবে নিজ হাতে। 

ততোক্ষণে অর্ণবের চোখ গড়িয়ে জল গড়িয়ে পড়ল। মেহেরিন তা মুছে দিয়ে তার মাথায় চুমু খেল। অর্ণব তার ছোট্ট কোলখানা দখল করে নিল। গুটিসুটি মেরে বসে রইল তাতে! 

--- 

নিরব হালকা কেশে বলে উঠল,
"শুধু তখন ফোনের লাইনে আমি ছিলাম বলেই সবটা জানতে পেরেছি। নাহলে হয়তো কিছুই জানতাম না আর না কখনো মেহু বলতো। এসব বলার মেয়ে সে না। তবুও নিজের জীবনে একজন কেই ভালোবেসে ছিল। এতো তাড়াতাড়ি ভালোবাসা ভুলে যাওয়া কারো পক্ষে'ই সম্ভব না। ওদের বিয়েটা হবার কথা ছিল ২৭ মে। এই দিন'ই প্রথম দেখা হয়েছিল তাদের। মেহু সেই তারিখ টা চেঞ্জ করে নি। বিয়েটা সেদিন'ই করেছে। তবে ফাহান কে না তোমাকে...

নির্ঝর উঠে দাঁড়াল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। ব্যাপার টা এখন পরিষ্কার। এই কারণেই বিয়ের ডেট পিছায় নি নির্ঝর। খোলা আকাশের নিচে দাঁড়িয়েও যেন শ্বাস নিতে পারছে না সে। মুখ খুলে শ্বাস নিচ্ছে সে। নিরব এর মাঝেই উঠে দাঁড়াল। নির্ঝর কে উদ্দেশ্য করে বলে উঠলো,

"আমি একবার তাকে হারিয়েছি, এবার আর না। এক বছরের কন্ট্রাক্ট শেষ হলেই মেহু কে নিজের করে নেবো আমি। 

নির্ঝর নিরবের দিকে ফিরল। শীতল গলায় বলে উঠল,

"সেটা সময় বলবে! 

নিরবের ভ্রু কুঁচকে গেল। দাঁতে দাঁত চেপে হন হন করে বেরিয়ে গেল সে। নির্ঝর বুকে হাত রেখে ধপ করে বসে পড়ল নিচে। হঠাৎ করেই ব্যাথা হচ্ছে হচ্ছে খুব। নির্ঝর চোখ বন্ধ করে বসে রইল। "আহ" বলে চেঁচিয়ে উঠলো। কোথায় খুব একটা কষ্ট হচ্ছে তার। মেহেরিন'র কি তবে এতোটাই কষ্ট পেয়েছিল নাকি আরো বেশি। তার কষ্টটা অনুভব করার শক্তি নেই তার। ঘন ঘন শ্বাস ফেলতে লাগল নির্ঝর। চোখ দুটো বন্ধ করতেই মেহেরিন'র হাসি মাখা মুখ ভেসে উঠলো তার সামনে! 

#চলবে....
[+] 1 user Likes Manjarul Haque's post
Like Reply
#31

( লেখনিতে) 
#পর্ব_৩০

মাঝরাতে খুব সাবধানে বিছানা ছেড়ে বসল নির্ঝর! অর্ণবের হাত সরিয়ে উঠতে গেলেই টের পেল অর্ণব ঘুমের মাঝে তার শার্টের পিছনের দিক আকঁড়ে আছে। নির্ঝর প্রায় নিঃশ্বাস বন্ধ করে নিঃশব্দে অর্ণবের হাত সরাল। অতঃপর পা টিপে টিপে বের হলো ঘর থেকে। দরজা আলতো ভাবে লাগিয়ে দিয়ে রওনা দিল রান্না ঘরের দিকে। 

অনেকক্ষণ ধরেই ইচ্ছে করছে আইসক্রিম খাওয়ার জন্য। কিন্তু মেহেরিন তাকে রাতের বেলায় আইসক্রিম খেতে দিবে না। কারণ সে খেলেই অর্ণব খাওয়ার জন্য বায়না ধরবে। এদিকে অর্ণবের শরীর টাও আজ একটু একটু গরম লাগল। ভয় হচ্ছে না জ্বরে পরে যায়! তাই অর্ণব থেকে আড়াল হয়ে এই মাঝরাতে আইসক্রিম খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্ঝর। সিদ্ধান্ত টা খারাপ বলে মনে হচ্ছে না তার। নির্ঝর ফ্রিজ খুলে তার সামনে বসে রইল। মুখে চামচ নিয়ে ভাবছে কোন আইসক্রিম খাবে। ভ্যানিলা না চকলেট। নির্ঝর চামচ টা হাতে নিয়ে ভ্যানিলা বক্সে বারি দিয়ে বলে,

"ভ্যানিলা খাবো! 

বক্স হাতে নিয়ে সামনে ফিরতেই কানে অর্ণবের আওয়াজ এসে বারি খেলো। "ড্যাডি" বলে ডেকে উঠলো সে। নির্ঝর শুকনো ঢোক গিলে পিছনে ঘুরে দেখল অর্ণব চেয়ারে বসে আছে। তাকে দেখে হাত নাড়াল। নির্ঝর হতচকিয়ে উঠলো। অর্ণব দাঁত বের করে হেসে বলল,

"চকলেট আইসক্রিম! 

দুঃখে কপাল চাপড়াতে ইচ্ছে করছে তার। এই ছেলে কিভাবে জেগে গেল সেটাই ভেবে পাচ্ছে না। তবুও তার মন রাখতে চকলেট আইসক্রিম বক্স টা বের করলো সে। নিজের বাটিতে আইসক্রিম বেশি আর অর্ণবের বাটিতে আইসক্রিম কম নেওয়ায় সে ভ্রু কুঁচকালো। নির্ঝর তার নাক টেনে বলে,

"যখন বড় হবে তখন বেশি আইসক্রিম খেয়ো। এখন আপাতত এতো টুকু খাও, নাহলে তোমার মাম্মি জানলে আমাকে এই মাঝরাতে ঘর থেকে বের করে দেবে! 

মুখ ভেংচি কেটে আইসক্রিম বাটি টা নিজের কাছে নিল। চামচ দিয়ে একটু পর পর হেলেদুলে আইসক্রিম খেতে লাগল। নির্ঝর উঁকি মেরে তাকিয়ে আছে তার আইসক্রিম 'র দিকে। নিজের আইসক্রিম দ্রুত শেষ করে অর্ণবের আইসক্রিম ও ভাগ বসাল। যাতে সবটা সে খেতে না পারে। অর্ণব চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে রইল। নির্ঝর দাঁত বের করে বলল,

"তাড়াতাড়ি করে দুজন খেয়ে শেষ করে ফেলি নাহলে মাম্মি এসে পড়ে। 

বলেই আবারো অর্ণবের ভাগের আইসক্রিম খেতে লাগল। দেখতে দেখতে অনেকখানি খেয়ে ফেলল। অর্ণবের বুঝতে বাকি রইল না কি চলছে। হুট করেই সে হাত তুলে ওদিকে ইশারা করল। নির্ঝর সেখানেই নজর দিতেই অর্ণব আইসক্রিম'র বাটি নিয়ে দৌড়। নির্ঝর বেশ কিছুক্ষণ লাগল এটা বুঝতে। তবে সে বুঝতে বুঝতে অর্ণব সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছে। নির্ঝর তার পিছনে ছুটল। 

ঘরে এসে দুজনে ছুটছে। নির্ঝর ভয় পাচ্ছে কখন না মেহেরিন জেগে যায়। আর এই অর্ণব, তার কাছে এটা খেলা ছাড়া কিছু মনে হচ্ছে না। সে এখন মেহেরিন'র কাছে এসে দাঁড়াল। নির্ঝর দম ছেড়ে ফিসফিসিয়ে বলল,

"অর্ণ সোনা মাম্মি জেগে যাবে, এদিকে আসো।

অর্ণব পেছনে তাকিয়ে মেহেরিন কে দেখল। নির্ঝর এই ফাঁকে তার হাত থেকে আইসক্রিম বাটি কেড়ে নিল। অর্ণব তা নিয়ে নির্ঝরের সাথে কাড়াকাড়ি করতে লাগলো। হুট করেই নির্ঝর আইসক্রিম বাটি সহ মেহেরিন'র উপর পড়তে নিল। কিন্তু পরক্ষনেই বিছনায় হাত রেখে সামলে নিল সে। 

মেহেরিন গভীর ঘুমে মগ্ন। নির্ঝর তার ঠিক উপরে। পিছনে তাকিয়ে অর্ণব কে দেখতেই সে ফিক করে হেসে দিল। নির্ঝর আফসোস করে মাথা নাড়িয়ে মেহেরিন'র দিকে তাকাল। ল্যাম্পশ্যাডের নিভো নিভো আলোয় মেহেরিনকে দেখছে সে। চোখের পাতা ফেলে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। খুব শান্ত ভাবেই ঘুমিয়ে আছে মেহু। নির্ঝরের দৃষ্টি এসে পড়ল তার ঠোঁট জোড়া'র দিকে। মলিন এই ঠোঁট জোড়া'র নেশায় পড়ছে সে। মুচকি হেসে সামনে তাকাতেই তার চক্ষু স্থির, হাতের আইসক্রিম'র বাটি বাঁকা হয়ে আছে, আর তা থেকে আইসক্রিম গলে জড়ো হচ্ছে পড়ার জন্য। সে দ্রুত বাটি সোজা করে নিল। কিন্তু তৎক্ষণাৎ কিছুটা আইসক্রিম মেহেরিন'র ঠোঁটের উপর পড়ল। 

নির্ঝর বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। মেহেরিন নড়েচড়ে উঠল। দ্রুত সোজা হয়ে অর্ণব'র হাত ধরে বিছানার এপাশে চলে এলো। আইসক্রির'র বাটি খাটের পেছনে রেখে অর্ণব কে কোন শব্দ ছাড়া বিছানায় বসিয়ে দিয়ে নিজে বসল। মেহেরিন ঘুম ঘুম চোখেই বিছানা ছেড়ে বসলো। অর্ণব আর নির্ঝর দ্রুত দুজনকে জড়িয়ে ধরে ঘুমানোর ভান করল। 

ইচ্ছে না থাকা সত্ত্বেও দু চোখের পাতা মেলল সে। দু"ঠোঁট দিয়ে স্বাদ নিতেই চকলেট'র স্বাদ পেল। হাত দিয়ে ঠোঁট ছুঁতেই কিছু আছে বলে অনুভূতি হলো। মেহেরিন এবার বিরক্ত হলো। পাশ ফিরে তাকাতেই দেখল দুজন দুজনকে জড়িয়ে ঘুমিয়ে আছে। চাদর টাও তাদের গা'য়ে নেই। মেহেরিন বিছানা ছেড়ে উঠলো। কিছু একটা বিরক্ত করছে তাকে। ঘরের দরজাও খোলা। সবাই ঘুমালে বাইরে গেল কে? 

মেহেরিন দরজার কাছে আসতেই নির্ঝর এক চোখ আর অর্ণব দু'চোখ উঁকি দিল। মেহেরিন পিছু ফেরার সাথে সাথেই দুজন আগের অবস্থায় এসে পড়ল। বসার ঘরে এসে পর্যবেক্ষণ করল সে। টেবিলের উপর এক আইসক্রিম বাটি আর দুই আইসক্রিম'র বক্স। ফ্রিজের দরজাও খোলা। মেহেরিন ফ্রিজ থেকে পানির বোতল বের করে খেল। আইসক্রিম বক্স গুলো ফ্রিজে রেখে সিঁড়ির উপরে তাকাল। এই কাজ বাড়ির দুই চোরের। তাদের ছাড়া আর কারো না। রাগ হচ্ছে আর তার সাথে চিন্তা। দিনরাত এমন ভাবে আইসক্রিম খেতে থাকলে অর্ণব অসুস্থ হয়ে পড়বে। কিন্তু কথা হলো এখানে আইসক্রিম কি একজন খাচ্ছিল না দুজন। কারণ বাটি তো একটা। 

এই হিসাব মিলাতে পারল না সে। অর্ণব আর নির্ঝর দুজনেই চোখ বুঝে একে অপরের জরিয়ে ধরে আছে। মেহেরিন ঘরে আসার উপস্থিত দুজনেই পেল। মেহেরিন দরজা বন্ধ করল। তাদের গায়ে চাদর টেনে দিল। নির্ঝর কাছে এসে চাদর ঠিক করে দিতেই খাটের পিছনের বাটি চোখে পড়ল তার। হিসেব মিলে গেছে এতোক্ষণে। এমন বোকামি দেখে না হেসে পারল না‌। নিজের জায়গায় এসে অর্ণবের কপালে চুমু খেল। ওপাশ হয়ে শুয়ে দু চোখ বন্ধ করল। যা করার কাল সকালে করবে। 

অর্ণব চোখ মেলে নির্ঝরের দিকে তাকাল, নির্ঝর তার দিকে তাকাতেই দুজনেই দাঁত বের করে হেসে দিল। মাম্মি কে বোকা বানাতে পেরে দুজনেই খুশি। মেহেরিন ল্যাম্পশ্যাডের আলো নিভিয়ে দিল। নির্ঝর হাসি বন্ধ করে অর্ণবের কপালে চুমু খেয়ে তাকে আলতো করে জরিয়ে ধরল। 

ব্রেকফাস্ট টেবিলে মিস মারিয়া কে আইসক্রিম আনতে বললে, সে উওর দিল,

"বাড়িতে কোন আইসক্রিম নেই স্যার। 

নির্ঝর অবাক কন্ঠে,
"কি বললে? 

মেহেরিনর ইশারায় মিস মারিয়া রান্না ঘরে গেলেন। মেহেরিন জুসের গ্লাস হাতে নিয়ে বলল,
"গতকাল রাতে চোর এসে আইসক্রিম খেয়ে গেছে! 

একথা শুনতেই অর্ণব অবাক হয়ে গেল। তার মুখ লাল হয়ে যাচ্ছিল। নির্ঝর বিষম খেল। মেহেরিন হাতের গ্লাস এগ এগিয়ে দিল। মেহেরিন বলে উঠল,

"আমিও এটাই ভাবছি, এতো কিছু থাকতে শেষে কি না আইসক্রিম। খুব বোকা ছিল চোর গুলো! 

নির্ঝর বিস্ফোরিত চোখে তাকাল। মেহেরিন বলে উঠল,
"মানে বলছি চোর কি একটা এসেছিল নাকি। নিশ্চয়ই দুজন কিংবা তিনজন এসেছিল নাহ! 

নির্ঝর কাশতে কাশতে অর্ণবের দিকে তাকাল। অর্ণব মুখ শক্ত করে বসে আছে। মেহেরিন মুখ টিপে হেসে বলল,

"তো অফিসের সময় হয়ে যাচ্ছে, বের হতে হবে আমাদের। অর্ণব, ব্রেকফাস্ট শেষ করো তাড়াতাড়ি। আর নির্ঝর আপনিও। আমি গাড়ির কাছে অপেক্ষা করছি। 

মেহেরিন যেতেই দুজনেই শব্দ করে দম ফেলল। অর্ণব বলে উঠল,

"ড্যাডি! 

নির্ঝর হেসে বলল,
"আমিও এটাই ভাবছি, তোমার মাম্মি জানলো কিভাবে? এ তো দেখছি আমরা বুনো উল হলে মেহুও বাঘা তেঁতুল!

অর্ণব কিছু না বুঝতে পেরে ভ্রু কুঁচকে তাকাল। নির্ঝর হেসে মাথা নেড়ে বলল,
"তোমার মাম্মি আমাদের থেকে বেশি চালাক বুঝলে! 

অর্ণব হেসে মাথা নেড়ে বলল,
"মাম্মি! 

---

অর্ণব কে কালো রঙের স্যুট পড়িয়ে দিয়ে খাটে বসাল মেহেরিন। খুব সুন্দর লাগছে তাকে। অর্ণবের কপালে চুমু খেয়ে বলল,

"মাম্মি রেডি হবে, তুমি ড্যাডির কাছে যাও!

অর্ণব খুশিতে গদগদ হয়ে ড্যাডির কাছে দৌড় দিল। মেহেরিন শব্দ করে শ্বাস ফেলল। কালো রঙের একটা গাউন পরে আয়নার সামনে এসে দাঁড়াল। খুব করে সাজল আজ। গাঢ় লাল রঙের রাঙালো ঠোঁট দুটো। চোখে হালকা করে কাজল ও দিল। চোখ পড়ল ডেসিন টেবিলে থাকা কার্ডের উপর। হাতে নিয়ে ফাহান আর অদিতি নামের উপর হাত বোলাতে লাগলো। হয়তো এখানে একসময় তার নাম'ই ছিল। বিয়েটাও বোধহয় তার সাথেই হতো। 

অদিতি নামের মেয়েটা হলো ফাহানের এসিস্ট্যান্ট! মেয়েটা প্রথম থেকেই ফাহান কে প্রেমে হাবুডুবু খাচ্ছিল। একদিন ফাহানের কেবিনে গিয়ে দেখল ঘুমন্ত ফাহান কে খুব কাছ থেকে দেখছে সে। মেহেরিন যেতেই সরে গেল সে। ফাহানও হতচকিয়ে উঠলো। সেদিন'ই ফাহান কে বলে কাজ থেকে বের করল তাকে। ফাহানের সাথে অন্য মেয়ে কে সহ্য হতো মেহেরিন'র। 

ফাহান আর মেহেরিন'র ঝগড়ার পর হুট করেই একদিন মেসেজ এলো ফাহানের কাছ থেকে। মেহেরিন খুব সাহস নিয়ে তা চেক করল। ফাহান তাকে হোটেলে আসতে বলেছে। মেহেরিন প্রথমে ভাবলে যাবে না। এটাই মনস্থির করে ফেলল। তবুও রাতের প্রহর শেষে হাজির হলো হোটেলে। হোটেলে এসে রুমের দরজার সামনে দাঁড়াল সে। কিন্তু নক করার সাহস হলো তার। অস্থির লাগছে তার কাছে। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে রুমের দরজা নক করল। প্রথম বার নক করে আবারো হাত বাড়িয়ে নক করল সে। ওপাশ থেকে দরজা খোলার শব্দ আসছে কানে। মেহেরিন মুখ নিচু করে শ্বাস নিচ্ছে। দরজা খুলতেই এক জোড়া পা চোখে পড়ল তার। পা দুটো কোন ছেলের না মেয়ের। সে ভ্রু কুঁচকে মুখ তুলে সামনে তাকাতেই অদিতি কে দেখে চমকে উঠলো। আরো অবাক হলো এটা দেখে সে ফাহানের শার্ট পড়ে আছে।শার্ট চিনতে কষ্ট হলো না তার। এটা সে নিজেই পছন্দ করে কিনে দিয়েছিল তাকে। পায়ের নিচের মাটি সরে গেল মনে হচ্ছে। এমনকি তার পরনেও পোশাকও ঠিক নেই। খুব শর্ট ধরনেরই প্যান্ট পড়ে আছে সে। অদিতি তাকে দেখে শার্টের কলার টা ঠিক করল। মেহেরিন'র দম মনে হলো বন্ধ হয়ে আসছিল। তার শরীর কাঁপতে লাগল। 

ওপাশ থেকে ফাহানের গলার স্বর পেল সে। ফাহান জিজ্ঞেস করছে, "কে এসেছে? 

অদিতি বাঁকা হেসে বলল,
"হাম একজন খুব পরিচিত মানুষ।

"তোমার! 

"হ্যাঁ বলতে পারো। তোমার কিছু লাগবে বেবি! 

ফাহান বলে উঠল,
"না, আমি নিজেই দেখছি! 

অদিতি হুট করেই দরজা খুলে ফেলল। মেহেরিন তাকিয়ে ফাহান কে দেখল পিছ থেকেই। তার পরণে শুধু একটা প্যান্ট,গা উদাম। মেহেরিন কয়েক পা পিছিয়ে গেল। দ্রুত হেঁটে চলে এলো সেখান থেকে। লিফট'র কাছে এসে বার বার বোতাম টিপতে লাগল।শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে তার। মুখ খুলে ঘন ঘন শ্বাস নিচ্ছে সে। মনে হচ্ছে তার পুরো দুনিয়া উল্টে গেছে। লিফট টাও আসছে না দেখে মেহেরিন সেখান থেকে হেঁটে এসে এপাশে এলো। দেওয়ালে হাত রেখে শক্ত হয়ে দাঁড়াল। কিন্তু শক্ত হতে পারছে না। খুব কাঁদতে ইচ্ছে করছে তার। হঠাৎ করেই পেছন থেকে কেউ বলে উঠল,

"খুব কষ্ট হচ্ছে? 

অদিতির স্বর চিনতে কষ্ট হলো না। মেহেরিন নিজেকে সামলে রেখে সামনে ফিরল। অদিতি এবার পোশাকের উপর একটা লং কোট পড়ে এসেছে। অদিতি হেসে বলল,

"ভালোবাসার মানুষ হারিয়ে গেলে কিন্তু অনেক কষ্ট হয়। তবে এখানে তো তুমি নিজে তাকে ছেড়ে দিয়েছ! 

মেহেরিন চোয়াল শক্ত করে নিল।‌ স্থির চোখে তাকিয়ে রইল। অদিতি হেসে বলল,

"তোমার এই এটিটিউড কিন্তু আমার বেশ লাগে মেহেরিন। বলতে হবে ফাহান স্যার কিন্তু তোমার এমন এটিটিউড দেখেই প্রেমে পড়েছিল। 

মেহেরিন মুখ সরিয়ে নিল। অদিতি তার কাছে এসে দাঁড়িয়ে বলল,

"কি হলো বলো আমাকে সরিয়ে দিয়ে, ফাহান স্যার কিন্তু নিজেই এসেছে আমার কাছে। এখন কি করে বলি তোমায় কি কি হয়েছে তখন। ( মেহেরিন'র কানের কাছে ফিসফিসিয়ে বলল ) এখন আমার গায়ের শার্ট দেখেই বুঝে নিত পারো। একটা কথা শুনে রাখো তুমি বরাবরে মতো হারিয়ে ফেলেছ ফাহান স্যার কে। ফাহান স্যার শুধু এখন আমার, শুধু আমার! 

মেহেরিন ঠোঁট ভিজিয়ে হেসে তার দিকে ফিরল। অদিতি ভ্রু কুচকালো। মেহেরিন বলে উঠল,

"কনগ্রেচুলেশন তোমাকে আর তোমার ফাহান স্যার কে।

"আহ ধন্যবাদ! তোমার থেকে এটাই আশা করেছিলাম। খুব তাড়াতাড়ি বুঝে গেলে তুমি! 

"আফসোস আরো আগে বুঝলে একটু বেশিই ভালো হতো! 

বলেই আসতে নিলে অদিতি বলে উঠল,
"তবে হ্যাঁ এটা ভেবো না ফাহান স্যার তোমাকে ডেকেছে। তার ফোন থেকে তোমাকে মেসেজ আমিই করেছিলাম যাতে তুমি.. 

পুরো কথা শোনার ইচ্ছা হলো না তার। হন হন করে হেঁটে চলে এলো। লিফটে না চড়ে সিঁড়ি দিয়ে নামতে লাগল সে। চোখ মুখ শক্ত করে গাড়িতে এসে বসল সে। গাড়ি ড্রাইভ করতে লাগল গতি বাড়িয়ে। কাঁদছে সে, খুব কান্না পাচ্ছে তার। একসময় গাড়ি এসে থামিয়ে দিল। নিজের হাত কামড়ে ধরল কান্না থামানোর জন্য। এতো জোরেই কামড় দিল যে তার হাত থেকে রক্ত পড়তে লাগলো। মেহেরিন হাঁফিয়ে উঠল। হ্যাডেলে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে লাগলো সে.. 

-----

কাঁধে কারো স্পর্শ পেয়ে হাতের কার্ডটা নিচে পড়ে গেল। মেহেরিন কেঁপে উঠল। তাকে সামনে ঘুরাতেই চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। মেহেরিন তাকিয়ে দেখল নির্ঝর দাঁড়ানো তার সামনে। চোখের অশ্রু মুছিয়ে দিল সে। মেহেরিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ঝরের দিকে। নির্ঝর নিচে কার্ডের দিকে তাকতেই বুঝল কি হয়েছে। নির্ঝর মেহেরিন'র গালে হাত রাখল। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। সেই হরিণী চোখের জল অবাধ্য করে তুলছে তাকে। সে ঠোঁট বাড়িয়ে চুমু খেল তার কপালে। নির্ঝরের ছোঁয়া মেহেরিন'কে অস্থির করে তুলল। নির্ঝরের হাতের উপর হাত রাখল সে। আঁকড়ে ধরল নখ দিয়ে! দম নিতে কষ্ট হচ্ছে এখন তার। খুব ঘন ঘন করে শ্বাস নিচ্ছে সে। নির্ঝর এগিয়ে আসছে তার'ই দিকে। কিছু কি তবে হতে চলেছে। কিন্তু না এটা তো হয় না। তবুও সরে যেতে পারছে না সে। পা দুটো বোধহয় আটকে আছে জমির সাথে। দ্রুত চোখ বুঝে ফেলল সে। হঠাৎ করেই পিছ থেকে অর্ণব ডেকে উঠলো,

"ড্যাডি! 

#চলবে....
[+] 2 users Like Manjarul Haque's post
Like Reply
#32

লেখনিতে) 
#পর্ব_৩১

নির্ঝর মেহুর কপালে চুমু খেল। অতঃপর তার ঠোঁট জোড়া'র দিকে তাকিয়ে রইল। কেন এমনটা করছে জানা নেই তবুও অগ্রসর হচ্ছে তার ঠোঁটের দিকে। ঠোঁট জোড়া'র অনেক কাছে আসতেই হুট করেই পেছন থেকে অর্ণবের ডাক পেল। দ্রুত মেহু কে ছেড়ে পেছনে চলে এলো। মেহেরিনও দু পা পিছিয়ে গেল। কি হতে যাচ্ছিল এখন এটা ভাবতেই তার শরীর কাঁটা দিয়ে যাচ্ছে। নির্ঝর গলার টাই ঠিক করে ঠিক করে পিছনে ফিরতেই অর্ণব দাঁত বের করে হেসে বলল,

"ড্যাডি! 

অতঃপর উঁকি দিয়ে বলল,
"মাম্মি! 

মেহেরিন ঠোঁটের কোনে হাসি ফুটিয়ে বলল,
"অর্ণব, সোনা! 

অর্ণব দৌড়ে গেল মেহেরিন'র কাছে এলো। মেহেরিন তার চুল গুলো হাত দিয়ে ঠিক করে দিল। নির্ঝর নিচ থেকে কার্ড টা হাতে নিয়ে মুচকি হেসে বলল,

"তাহলে যাওয়া যাক!

মেহেরিন হেসে মাথা নাড়ল। অর্ণব নির্ঝরের এক হাত আর মেহেরিন'র এক হাত ধরে নিল। অতঃপর হাঁটতে শুরু করল। 

---

বাড়ির সামনে গাড়ি থামাল জন! নির্ঝর প্রথমে বের হয়ে অর্ণব'কে বের করল। অতঃপর মেহেরিন'র হাত ধরে তাকে নামাল। মেহেরিন মানসিক ভাবে নিজেকে প্রস্তুত করছে। অতঃপর সামনে তাকিয়ে দেখল পুরো বাড়ি আজ আলোর রঙে রঙিন। বাড়ি টা দেখতেও খুব সুন্দর। হয়তো অনুষ্ঠানের জন্য ভাড়া নিয়েছে নাকি তাদের! যদিও এসব ভাবতে ইচ্ছে না করছে তবুও মাথায় এসব কথাই উঁকি দিয়ে যাচ্ছে।মেহেরিন বাড়ি টার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। নির্ঝর মেহেরিন'র হাত নিজের হাতে মুষ্টিবদ্ধ করে নিল। মেহেরিন তাকিয়ে দেখল অর্ণব নির্ঝরের কোলে। নির্ঝর মেহুর দিকে তাকিয়ে মুচকি হাসল।

মেহমানে সবাই উপস্থিত। মেহেরিন বাড়ির এক কোনে দাঁড়িয়ে আশপাশ দেখছে। তার চোখ যাকে খুঁজছে তাকেই দেখার চেষ্টা করছে সে। মনের মাঝে কথাটা বিঁধে গেল। এতো কিছুর পরও তাকে দেখার আশা করাটা বিরাট অন্যায় বলে মনে হচ্ছে। অর্ণব তার হাত ধরে সেখানেই দাঁড়িয়ে আছে।‌ নির্ঝর হাতে কোল্ড ড্রিক নিয়ে লক্ষ্য করছে মেহু কে। এই মেয়ে আজও না দুর্বল হয়ে যায়। 

ঘাড়ে কারো স্পর্শ শরীর কাঁপিয়ে দিল। মেহেরিন পিছনে ফিরতেই একটা স্টাফ কে দেখল। নির্ঝর দূর থেকে তাদের কথা বলতে দেখে একটু এগিয়ে এলো। মেহেরিন নির্ঝরের কাছে অর্ণব কে রেখে বলল,

"আমি একটু আসছি!

কথার পিঠে প্রশ্ন ছুঁড়ল নির্ঝর,
"কোথায় যাচ্ছ?

মেহেরিন কে অস্থির লাগছে তার কাছে। তার কথায় হতচকিয়ে গেল সে। সামলে বলে উঠে,
"এত'ই তো একটু কাছে। ঢোক গিলে বলল,

"একজন খুব পুরনো বন্ধু ডেকেছে আমায়! 

নির্ঝর কথা বাড়াল না। মেহেরিন অস্থিরতা নিয়েই হেঁটে চলল। নির্ঝরের ভাবনা একটাই ফাহান ডাকে নি তো! 

ঘরের দরজায় কড়া নাড়ল মেহেরিন। আয়নার সামনে সেজে বসে আছে অদিতি। তবে পোশাক পড়ে নি এখনো! অদিতি মেহেরিন কে দেখতে পেয়ে ঘরের বাকি স্টাফ কে বের করে দিল। হাত টেনে ঘরে ঢোকাল মেহেরিন কে। জড়িয়ে ধরল তাকে। মেহেরিন'র গায়ে বোধহয় কাঁটা বেঁধে গেল। এটাই চেয়েছিল সে। হেসে বলল,

"আমি ভাবতেও পারি নি তুমি আসবে।

মেহেরিন শব্দ করে শ্বাস ফেলে বলল,
"ইনভাইট যখন করেছ, তখন তো আসতেই হতো।

অদিতি'র মুখ মলিন হলো। বলে উঠল,
"বিশ্বাস করো আমি চাইনি তুমি আসো! 

কপালে ভাঁজ পড়ল মেহেরিন'র। অদিতি হেসে উঠল,
"আসলে তুমি আসবে, ওকে দেখবে আমার সাথে। খারাপ লাগবে না বলো তোমার। আমি মানা করেছিলাম ফাহান কে। বলেছিলাম তো তুমি আসলে কষ্ট পাবে। কিন্তু আমার কোন কথাই শুনলো না সে। 

মেহেরিন কিঞ্চিত হেসে বলল,
*এজন্য ডেকেছ আমায়! 

"না, দেখো আমি এখনো তৈরি হয় নি। আর একটু পরেই আমার এনগেজমেন্ট। 

"তো! 

মেহেরিন'র হাত ধরে বিছানার কাছে নিয়ে এলো। মেহেরিন তাকিয়ে দেখল পুরো বিছানা জুড়ে জামা ছিটিয়ে আছে। ভ্রু কুন্চিত করে তাকাল অদিতি'র দিকে। অদিতি হেসে বলল,

"অবাক হয়েছ না। আর বলো না, যখন এনগেজমেন্ট'র শপিং করতে গিয়েছিলাম তখন ফাহান এত্ত এত্ত ড্রেস কিনেছে আমার জন্য। বলল এসব ড্রেসে'ই নাকি বানাবে আমাকে। এখন তুমি'ই বলো না এতো ড্রেস কিনার কি দরকার ছিল। 

বলেই মেহেরিন'র দিকে তাকাল। মেহেরিন বিনা বাক্যে সব কিছু শুনছে। অদিতি বলে উঠল,

"কিন্তু সমস্যা এখানে না, সমস্যা হচ্ছে আমার কাজিন দের নিয়ে। আসলে এখানে যা দেখছ তেমনি রঙ মিলিয়ে ফাহানের কাছেও পোশাক গেছে। এখন ওদের কথা হচ্ছে আমরা দু'জনেই যেন কোন একটা পছন্দ করে পোশাক পড়ে যাই। ওরা দেখবে আমাদের পছন্দ এক কিনা। এখন বলো যদি পছন্দ ঠিক না হয় তখন কি বিচ্ছিরি কান্ড ঘটবে। তাই তুমি যদি আমাকে একটু হেল্প করতে...

মেহেরিন বিছানা থেকে লাল রঙের গাউন হাতে তুলে নিল। বলে উঠল,

"এই নাও! 

"তুমি সিউর!

"ইচ্ছে হলে পড়ো , নাহলে পড়ো না। 

"আহ রেগে যাচ্ছ কেন, আচ্ছা আমি পড়ে আসছি। তুমি এখানেই থাকো হুম। ওরা তো চলে গেছে আমাকে একটু তৈরি হতে সাহায্য করো, করবে তো। 

মেহেরিন হেসে মাথা নাড়ল। অদিতি পোশাক নিয়ে হাসতে হাসতে চলে গেল। মেহেরিন জানে অদিতি এখানে শুধু'ই তাকে জ্বালানোর জন্য ডেকেছে আর কিছুই না। তার পুরোনো ক্ষততে আরেকটু আঘাত করতে চায় সে। তবে হয়তো অদিতি জানে না মেহেরিন কষ্ট সহ্য করতে শিখে গেছে। 

মেহেরিন ঘুরে ঘরটা দেখল। দেওয়াল জুড়ে তাদের দুজনের ছবি। একটা ছবিতে তারা খুবই ঘনিষ্ট ভাবে আছে। মেহেরিন'র সে ছবিই হাতে তুলে নিল। দরজা খুলার আওয়াজ পেয়ে সাথে সাথে ছবি টা রেখে দিল। পেছন থেকে অদিতি বলে উঠল,

"মেহেরিন একটু হেল্প করো না। জামার পেছনের পিন টা লাগিয়ে দাও! 

মেহেরিন এগিয়ে এসে পিনটা লাগিয়ে দিল। অদিতি আবারো হাত ধরে তাকে নিয়ে ডেসিন টেবিলের কাছে চলে গেল। একটা চেইন হাতে নিয়ে বলল,

"একটু হেল্প করো না। 

মেহেরিন হাতে নিয়ে এটা তার গলায় পড়িয়ে দিতে লাগল। অদিতি হেসে বলল,

"ও নিজে পছন্দ করেছে এটা। আচ্ছা মেহেরিন আমাকে সুন্দর লাগছে তো। 

মেহেরিন আয়নায় তাকাল। অদিতি কে দেখল! দেখতে খারাপ না মেয়েটা। খুব সুন্দরী সে। বেশি সুন্দরী হওয়াতে মুখে কেমন একটা বিদেশী বিদেশী ভাব চলে এসেছে। সে মুচকি হেসে মাথা নেড়ে বলল,

"হুম লাগছে!

"লাগতেই হবে, আজকের পার্টিতে সবচেয়ে সুন্দর আমাকেই লাগতে হবে। ফাহানের নজর যাতে শুধু আমার দিকেই থাকে..

বলতে বলতে কানের দুল পড়ল সে। মেহেরিন চেইন লাগিয়ে বলল,

"শেষ!

অতঃপর চলে যেতে নিতেই অদিতি খপ করে তার হাত ধরল। মেহেরিন ভ্রু কুঁচকালো। অদিতি দাঁড়িয়ে বলল,
"ফাহানের পছন্দ হবে তো আমায়! 

"হুম! 

"জানো আমরা এই বাড়িটা কয়েকদিন আগেই কিনেছি, সুন্দর না এটা। ভেবেছি বিয়ের পর দুজন একসাথে'ই থাকবো এই বাড়িতে! 

মেহেরিন এবারো বলে উঠল,

"হুম! 

"আচ্ছা আমি শুনলাম তুমি নাকি বিয়ে করেছ, তোমার বর এসেছে সাথে।

"হ্যাঁ!

"পরিচয় করিয়ে দেবে না, জানো আমি খুব খুশি হয়েছি তোমার বিয়েতে। সব ভুলে নতুন করে শুরু করেছে তুমি তাহলে! 

"আমি আসছি! 

দরজার কাছে যেতেই কয়েকজন এসে দাঁড়াল। মেহেরিন তাদের ভেদ করে বাইরে চলে এলো। এসেই মুখ খুলে শ্বাস নিতে লাগল। এতোক্ষণ দম বন্ধ হয়েছিল তার! 

সব আলো মুহূর্তেই নিভে গেল। সিঁড়ির কাছে আলো জ্বলে উঠলো। মেহেরিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেখানে। আর কেউ না ফাহান দাঁড়িয়ে আছে সেখানে। তাকে দেখেই চোয়াল শক্ত করে নিল সে। হাত দিয়ে আঁকড়ে ধরল দেওয়াল কে। মেহেরিন'র হার্টবিট দ্রুত বাড়ছে। এতোদিন পর তাকে দেখতে পেয়ে অনেকটা খুশি সে। তাকে একজন তৃষ্ণার্তের মতো লাগছিল। যে কি না অনেকদিন পর পানির স্বাদ পেয়েছে। লাল রঙের কোট পড়েছে সে। তার পাশে এসে অদিতি দাঁড়াল লাল রঙের গাউন পড়ে। দুজনের এরঙের পোশাক দেখে হইচই লেগে গেল। মেহেরিন চোখের পলক ফেলে তাকিয়ে রইল। হঠাৎ করেই কানের কাছে"মেহু" ডাকটা শুনে চমকে উঠলো সে। নির্ঝর তার ঘাড়ে হাত রেখে বলল,

"ঠিক আছো! 

মেহেরিন মাথা নেড়ে সায় দিল। নির্ঝর তার হাত ধরে বলল,

"তাহলে এখানে কি করছ? ওখানে চলো! 
বলেই সেখানে নিয়ে এলো। শক্ত করে ধরে রাখল হাতখানা। ফাহানের হাত ধরে সিঁড়ি বেয়ে নামছে অদিতি। মেহেরিন নিজেকে শক্ত করে তাকিয়ে রইল সেখানে। নিচে নেমে মেহেরিন'র মুখটাই সবার প্রথমে দেখল ফাহান। তাকে দেখে এক দৃষ্টিতে সেখানেই তাকিয়ে রইল সে। চোখ গেল কেউ তার হাত ধরে আছে। তার মুখ দেখার চেষ্টা করল ওমনি অর্ণব এসে ডাকল নির্ঝর কে। নির্ঝর নিচু হয়ে অর্ণবের সাথে কথা বলছে তবুও হাত ছাড়ছে না মেহেরিন'র। 

ফাহানের পা নড়ছে না দেখে অদিতি নিজেই টেনে স্টেজের কাছে নিয়ে গেল তাকে। গান শুরু হলো এর মাঝে। একেক জন এসে ফাহান আর অদিতি কে কনগ্রেস করছে। গান বাজছে। সব কাপল একসাথে এসে জড়ো হলো সামনে। মেহেরিন'র চোখ এবার সরল ফাহানের থেকে। সে নির্ঝরের হাত শক্ত করে ধরল। নির্ঝর আন্দাজ করতে পেয়ে মেহেরিন'র দিকে তাকাল। মেহেরিন চোয়াল শক্ত করে বলে উঠলো,

"নির্ঝর নাচবেন আমার সাথে! 

নির্ঝর ধাক্কা টা নিতে পারল না। পরক্ষনেই উওরের আশা না করে নির্ঝর কে টেনে সামনে নিয়ে গেল। ডিজের কাছে এসে গান বন্ধ করতে বলে মাইক নিজের হাতে নিল। গান বন্ধ হওয়াতে সবাই থেমে গেল। মেহেরিন গান শুরু করল, এসে হাত খানা ধরল নির্ঝরের। ফাহান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে মেহেরিন'র দিকে। কি করতে চলেছে সে। বক্সে গান বেজে উঠল,

মিলে হো তুম হামকো
বডে নাসিবো সে
চুরায়া হ্যায় ম্যানে
কিসমত কি লেকেরোন সে) x2

মিলে হো তুম হামকো
বডে নাসিবো সে
চুরায়া হ্যায় ম্যানে
কিসমত কি লেকেরোন সে

তেরে মহব্বত সে সাসেই মিলি হৈ
সাদা রেহনা দিল মেং কারিব হোকে....

নির্ঝর হাত ধরে খুব ঘনিষ্ঠ ভাবেই নাচল মেহেরিন। নাচের মাঝে একবারও চোখ ফেরায় নি ফাহানের দিকে। পুরোটা সময় তাকিয়ে ছিল নির্ঝরের দিকে। নির্ঝর ও যেন ডুবে গেল সেই চাহনির মাঝে। একে একে আবারো সব কাপলরা এসে উপস্থিত হলো ফ্লোরে।‌ নাচে তাল মিলাতে লাগলো তারা। হুট করেই অর্ণবের ডাক শুনতে পেল। মেহেরিন হেসে অর্ণবের দিকে তাকাল। অর্ণব হাত তালি দিয়ে লাফাচ্ছে। দু'জনেই খানিকটা সরে গিয়ে দাঁড়াল।‌ হাতে হাত ধরে গোল হয়ে গেল। অর্ণব এসে দাঁড়াল তার মাঝে। মেহেরিন'র ঠোঁটের কোনে হাসি ফুটল। নকল হাসি ছিল না তা। ফাহান বেশ বুঝতে পারল মেহেরিন ভালো আছে। অর্ণবের কপালে ঠোঁটের ছোঁয়া দিয়ে তার হাত ধরে লাফাতে লাগলো। সামনে দাঁড়িয়ে নির্ঝর মা ছেলের কাহিনী দেখতে লাগল। তার ঠোঁটের কোনেও হাসি ছিল। মেহেরিন'র চোখের দিকে তাকিয়ে ছিল সে। মেহেরিন নির্ঝরের দিকে তাকিয়ে আবারো অর্ণবের দিকে তাকাল। 

নাচ শেষ হলো। অর্ণব হাঁফিয়ে নির্ঝরের কোলে বসে পড়ল। মেহেরিন হাতে ক্লোড ড্রিক নিয়ে সামনে দাঁড়িয়ে নির্ঝরের দিকে তাকিয়ে হাসতে লাগলো। নির্ঝর মুগ্ধ চোখে দেখছে সেই হাসি। হঠাৎ করেই অদিতির আবির্ভাব ঘটল। অর্ণবের থিতুনি তে হাত রেখে বলল,

"তোমার ছেলে এ! 

অর্ণব মেহেরিনকে আকঁড়ে ধরে বলল,
"মাম্মি! 

অদিতি হেসে নির্ঝরের দিকে তাকাল। মেহেরিন কে উদ্দেশ্য করে বলল,

"তোমার হাসবেন্ড! 

মেহেরিন বলার জন্য মুখ খুলতেই পাশে ফাহান কে দেখল। সে তার দিকেই তাকিয়ে আছে। তার দৃষ্টি উপেক্ষা করে কিঞ্চিত হেসে বলল,
"আমার হাসবেন্ড মিঃ নির্ঝর চৌধুরী মেঘ আর আমার ছেলে অর্ণব! 

নির্ঝর অদিতির দিকে তাকিয়ে মুচকি হাসল। অদিতি হেসে মাথা নেড়ে বলল,

"আহ, হ্যাপি ফ্যামিলি! এমন ফ্যামিলি আমাদের কবে হবে ফাহান। 

ফাহান হেসে এক হাত দিয়ে জড়িয়ে ধরল অদিতি কে। অতঃপর মেহেরিন'র দিকে তাকিয়ে বলল,

"খুব জলদি! 

মেহেরিন ঠোঁট কামড়ে হেসে উঠল। অদিতি ফাহানের হাত ধরে বিদায় নিল। গান আবারো বেজে উঠলো। এবার স্টেজে ফাহান আর অদিতি। অর্ণব নির্ঝরের কোল থেকে নামল। নির্ঝরের হাত ধরে এগিয়ে গেল নাচ দেখার জন্য। নির্ঝরের দৃষ্টি ছিল মেহেরিন'র উপর। মেহেরিন সেই স্থান দ্রুত'ই প্রস্থান করল! 

খোলা বাতাসে নিঃশ্বাস নিতে বাড়ির বেলকনির কাছে দাঁড়াল এসে দাঁড়াল। বাড়ির দোতলায় পেছনের দিকে ভালোই একটা বেলকনির ব্যবস্থা আছে। হাতের ফোনটা কেঁপে উঠলো মুহুর্তে। মেহেরিন তাকিয়ে দেখল নির্ঝরের মেসেজ,

"কোথায় তুমি? অর্ণব খুঁজছে তোমায়? 

মেহেরিন টাইপিং করল,

"এখানেই আছি, আসছি খানিকক্ষণ পর! 

মেসেজ সেনড করার পর'ই কেউ নরম স্বরে বলে উঠল,

"হাসবেন্ড কে মেসেজ করছো বুঝি! 

মেহেরিন'র বুক টা ধুক করে কেঁপে উঠল। তার শরীর কেমন অদ্ভুত রকমের অস্থিরতা দেখা দিল। হতচকিয়ে উঠলো সে। ফাহানের গলা চিনতে কখনো ভুল করবে না সে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে এর মাঝেই। শুকনো ঢোক গিলে পিছনে তাকাল সে। প্যান্টের প্যাকেটে হাত রেখে তার সামনে দাঁড়িয়ে আছে ফাহান। মেহেরিন বিস্ফোরিত চোখে দেখতে লাগল তাকে। ফাহান ঠোঁটের কোনে হাসি রেখে বলে উঠল,

"দেখে এলাম, তোমাকেই খুঁজছে সে! 

মেহেরিন কিছু বলতে গিয়েও বলল না। পাশ কাটিয়ে চলে যেতে নিল সে। ফাহান তাকে আটকাবে এটা ধারণা ছিল না তার। একটানে নিজের খুব কাছে টেনে নিয়ে এলো তাকে। মেহেরিন'র পুরো শরীর কাঁপছে এবার। আর কারো কাছে না ফাহানের কাছে খুব দুর্বল সে।ফাহান হাত বাড়িয়ে তাকে ছুঁতে গেলেই মেহেরিন ফাহানের হাত ছাড়িয়ে নিল। বলে উঠল,

"আমার স্বামী খুঁজছে আমাকে! 

ফাহান শব্দ করে শ্বাস ফেলে বলল,
"হ্যাঁ তাই তো, যাও! 

ফাহানের কথা শেষ হতে না হতেই মেহেরিন সেখান থেকে বেরিয়ে এলো। ফাহান এটা থেকে অবাক হলো। মেহেরিন পা বাড়িয়ে ওপাশে যেতে নিবে তার আগেই ফাহান তার হাত ধরে টেনে এপাশে নিয়ে এলো। মেহেরিন হতবাক হয়ে গেল। তবুও কি হচ্ছে তা ভেবে তা হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগল। 

"ফাহান হাত ছাড়, আমি কিন্তু চিৎকার করব।

"করো গানের আওয়াজে তোমার চিৎকার কেউ শুনবে না।

"ফাহান, ছাড়ো বলছি! 

ফাহানের কানে কোন কথাই ঢুকল না। ঘরের ভেতর তাকে নিয়ে চলে গেল সে। হাত ছেড়ে দিল তার। মেহেরিন রেগে খুব জোরে চড় মার/ল ফাহানের গালে। ফাহান চোয়াল শক্ত করে তাকাল মেহেরিন'র দিকে। মেহেরিন দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে ফাহানের দিকে। বলে উঠল,

"সমস্যা কি তোমার, এমন করছ কেন? 

ফাহান নিজের ক্রোধ রোধ করল। শান্ত গলায় বলে উঠল,
"কেমন আছো? 

মেহেরিন বেশ বিরক্ত ঠোঁট ভিজিয়ে বলে উঠল,
"একথা জিজ্ঞেস করতে এভাবে টেনে আনার কি দরকার ছিল! 

"খুব ভালোবাসে নাহ, ও তোমাকে! 

"ফাহান চুপ কর! 

"আমি দেখেছি কিভাবে তোমার খেয়াল রাখে, খুব সুখে আছো তাহলে।

"ফাহান তোমার থেকে বিন্দু মাত্র কথা শোনার ইচ্ছা নেই আমার। 

"সেদিন'ই কেন বিয়ে টা করলে তুমি মেহেরিন! অন্যদিনও তো করতে পারতে তাই না! 

মেহেরিন বাকরুদ্ধ হয়ে গেল। ফাহান অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে ওর দিকে...

ফাহান কে খুঁজতে খুঁজতে ঘরের কাছে চলে এলো অদিতি। ঘরের ভেতর থাকা মেহেরিন আর ফাহান কে আড়াল করল না তার চোখ। বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইলে সেখানে। দাঁতে দাঁত চেপে বলে উঠে,

"এই লায়লা আর মাজনু এখানে একসাথে কি করছে? পুরনো প্রেম জেগে তুলছে না তো। এজন্য! শুধু এজন্য'ই , বার বার বারণ করেছিলাম ডেকো না মেহেরিন কে ডেকো না। কিন্তু তা না। তবুও ডেকে এনে তুলল। কি এই প্রেম লীলা করার জন্য। আমার এতো দিনের পরিশ্রমে জল ঢেলে দিবে এভাবে। 

অদিতি রেগে চলে এলো সেখান থেকে। রাগে ফেটে যাচ্ছে তার মাথা। হাতে কামড়ে ধরে রাগ নিবারণ করল। শান্ত গলায় বলে উঠে,

"মেহেরিন, মেহেরিন আর মেহেরিন। কি যাদু করেছে এই মেহেরিন। সবসময় সুযোগে ছিলাম কবে এদের ভালোবাসার মাঝে এক ফোঁটা অবিশ্বাস সৃষ্টি হবে, একটু ফাটল ধরে। তাহলে এটা ভেঙে ফেলা সম্ভব হতো আমার পক্ষে। আর সেদিন তাই হয়েছিল। ফাহান রেগে গাড়ি চালিয়ে আসছিল রাস্তা দিয়ে। এক্সিডেন্ট করল। তার কিছু না হলেও তার প্রতি পক্ষ ভ্যান চালক খুব খারাপ ভাবেই আহত ছিল। তাকে দেখেই বুঝলাম মারাত্মক ঝগড়া করেছে মেহেরিন'র সাথে। ভেবেছিলাম ভাগ্য হয়ত আবারো সুযোগ দিচ্ছে আমায়,দিচ্ছে আমার ভালোবাসা কে। ছাড়লাম না তা। লুটে নিলাম। অবিশ্বাসের বীজ তিব্র ভাবে বুনে দিলাম দুজনের মাঝে তা কি আজকের এই দিনটার জন্য। ভাগ্যিস মেহেরিন রেগে বিয়ের মত একটা মস্ত বড় সিদ্ধান্ত নিল নাহলে আমি তো ভেবেছিলাম কিছুই হবে না হয়তো। বার বার ফাহান কে আটকানো সম্ভব ছিল না আমার পক্ষে। তবে কে জানতো শেষমেষ এরা নিজেরাই সরে যাবে। কিন্তু আজ কি করছে এসব? কেন করছে! আহ! সহ্য হচ্ছে না আমার। রাগে ফেটে যাচ্ছে মাথা টা। 

অদিতি রেগে সিঁড়ির কাছে এসে দাঁড়াল। দাঁতে দাঁত চেপে নির্ঝরের দিকে তাকাল। বলে উঠল,

"এই হাসবেন্ড নির্ঝর, কোন চিন্তা নেই কি তার। কোথায় তার বউ, কার সাথে কি করছে খোঁজ খবর নেবার কি প্রয়োজন বোধ করছে না।

অদিতি এবার শান্ত হলো। নিচে নেমে এলো নির্ঝরের কাছে। হাসি মুখে বলে উঠল,

"মিঃ নির্ঝর যে, কাউকে খুঁজছেন? 

"হ্যাঁ মেহেরিন কে খুঁজছি আমি..

"ওহ, মেহেরিন। তাকে তো উপরে যেতে দেখলাম। 

"ওহ আচ্ছা! 

"আপনি এক কাজ করুন, অর্ণব কে আমার কাছে দিয়ে উপরে যান। 

নির্ঝর প্রথমে না বলবে ভেবে কি মনে করে বলল,
"আচ্ছা! 

অর্ণবের মাথায় হাত বুলিয়ে বলল,
"আন্টি কে জ্বালাবে না, এখানে থাকো। আমি মাম্মি কে নিয়ে আসছি! 

অতঃপর সিঁড়ির দিকে পা বাড়াল নিজের! 

মেহেরিন হেসে বলে উঠল,
"নতুন ভাবে শুরু করলাম আর কি! 

ফাহান মাথা নিচু করে ফেলল। সে এখন শান্ত,‌নিবিড়। মেহেরিন'র চোখের দিকে তাকিয়ে বলল,
"আমি একজন সাইক্রেটিস মেহেরিন, মানুষ কে বুঝতে পারি খুব। তবে কেন আজ তোমায় বুঝতে পারি না।

মেহেরিন হেসে উওর দিল,
"কারণ সেই মনুষ্যত্ব হারিয়ে ফেলেছো তুমি! 

ফাহান নিশ্চুপ দেওয়ালের মতো হয়ে গেল।অনেকটা আবেগ নিয়েই বলে উঠল,

"অনেক খেয়াল রাখে না অর্ণবের! 

মেহেরিন'র কপালে ভাঁজ পড়ল। ফাহান হেসে বলল,
"না, আসলে আমি তো পারি নি। বোধহয় সে পেড়েছে! 

বলছি দীর্ঘশ্বাস ফেলল। তার এই এমন কথাবার্তা ক্ষতবিক্ষত করে দিচ্ছিল‌ মেহেরিন'র মন কে। তার চোখের অশ্রু যেন বাঁধ মানবে না বলেই দিয়েছে। ফাহান মেহেরিন'র একটু কাছে এসেই দাঁড়াল। মেহেরিন নড়ল না। মেহেরিন হাত খানা ধরে বলল,

"সরি! 

মেহেরিন বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ফাহানের দিকে। উষ্ণ গলায় বলে উঠল,

"হয়তো কথাটা আগে বললে আজ এতো গুলো জীবন নষ্ট হতো না ফাহান! 

ফাহানের চোখের কোনে অশ্রু জমতে শুরু করল। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেহেরিন'র দিকে।মেহেরিন'র চোখ বেয়ে অশ্রু কণা গড়িয়ে পড়ল। ফাহান হাত দিয়ে তা মুছে দিয়ে হুট করেই মেহেরিন কে তার বুকে টেনে ধরল। ফাহানের গরম নিঃশ্বাস মেহেরিন'র ঘাড়ে পড়তে লাগলো। 

নির্ঝর বাকরুদ্ধ হয়ে সেখানেই তাকিয়ে রইল। রাগ হচ্ছে খুব! মেহেরিন'র চোখের জল মুছে দেওয়ার আর জরিয়ে ধরার অধিকার তো শুধু তার। ইচ্ছে করছে এখান থেকে চলে যেতে। কিন্তু তা না করে দাঁড়িয়ে রইল। দেখার অপেক্ষা মেহেরিন কি জড়িয়ে ধরবে তাকে। মেহেরিন হাত উঠাল জরিয়ে ধরতে। নির্ঝর তা দেখে দাঁতে দাঁত চেপে চলে এলো সেখান থেকে। কিন্তু মেহেরিন জরিয়ে ধরল না ‌ হাত টা আবারো নামিয়ে নিল। তবে নির্ঝরের চোখে তা পড়ল না। মেহেরিন নিজেকে সামলে নিল। শীতল গলায় বলে উঠল,
"ফাহান ছাড়ো আমায়! 

ফাহান মেহেরিন'র কানের কাছে বলল,

"কি বলো তো মেহেরিন, পৃথিবীতে আমরা এমন একজন কে ভালোবেসে ফেলি যাকে আমরা হয়তো পাবো না। তবুও ভালোবাসি। মনে করি এতো ভালোবাসা কখনো কেউ দিবে না আমায় ‌ কিন্তু এটা কখনো ভেবে দেখি না, যে মানুষটা নিয়ে আমার সারাজীবন থাকতে হবে সে হয়তো তার চেয়েও বেশি ভালোবাসা দিবে আমায়! নাহলে আমার ভাগ্য তার সাথে জুড়ল কেন? 

ফাহানের কথায় মেহেরিন অবাক হলো। ফাহান তার অশ্রু গড়িয়ে পড়া থেকে রোধ করল। নির্ঝর সিঁড়ির কাছে গিয়েও আবারো ফেরত এলো। মেহেরিন'কে ফাহানের কাছে একা রেখে যাবে না সে। এদিকে ফাহান মেহেরিন কে ছেড়ে দিল। মেহেরিন অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। ফাহান মেহেরিন'র দুই বাহুতে হাত রেখে বলল,

"আমি নির্ঝরের কথা বলছি তোমায়, আমার মনে হচ্ছে দেখো অনেক ভালোবাসবেও তোমায়। সে সব কিছু দেবে‌ যা আমি দিতে অস্বীকার করেছিলাম। মেহেরিন! তোমার জীবনে আমি এক বসন্তের দিনের মতো। আর যেই দিন চলে যায় তা কখনো কিন্তু ফিরে আসে না। নতুন নতুন দিনের আগমণ টা ভিন্ন হয়। সেই ভিন্নতা তোমাকে নির্ঝর দিবে। নির্ঝরের চোখে তোমারে জন্য আমি যে ভালোবাসা দেখেছি তা আসলেই অন্যরকম। এক অন্যরকম অনুভুতি তা! তুমি মিলিয়ে নিও আমার কথা!

মেহেরিন চোখের পাতা ফেলে তাকিয়ে আছে ফাহানের দিকে। ফাহান এক গাল মেহেরিন'র হাতে রেখে বলল,

"ক্ষমা করে দিও আমি কথা রাখতে পারে নি। 

মুহূর্তেই গড়িয়ে জল পড়লো আবারো। ফাহান হাত বাড়িয়ে তা মুছে দিতে চেয়েও হাত সরিয়ে নিল। দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল,
"না! এই অধিকার আমি হারিয়ে ফেলেছি! 

হুট করেই দরজা খোলার শব্দ এলো। দু'জনেই তাকাল দরজার দিকে। সামনে নির্ঝর কে দেখে অবাক দুজন। ফাহান এক পা পিছিয়ে গেল। নির্ঝর রেগে ঘরের ভিতর প্রবেশ করল। ফাহান কে উপেক্ষা করে মেহেরিন কে বলল,

"কখন থেকে খুঁজছি তোমায়, কোথায় ছিলে? জানো অর্ণব.. বলেই থেমে গেল। মেহেরিন'র চোখের পানি মুছে দিয়ে বলল,
"কাঁদছো কেন তুমি! 

মেহেরিন হতচকিয়ে গেল। বলে উঠল,
"না কাঁদছি না। 

নির্ঝর ভ্রু কুঁচকে ফাহানের দিকে তাকাল। ফাহান হেসে বলল,

"মেহেরিন! তোমার জন্য অনেক ভাবে কিন্তু নির্ঝর! 

নির্ঝর সেই কথা উপেক্ষা করল। মেহেরিন'র পিছনে দাঁড়িয়ে তার ঘাড়ে হাত রেখে বলল,

"চলো! 

মেহেরিন শেষবারের মতো তাকাল ফাহানের দিকে। ফাহান এক মিষ্টি হাসি দিয়ে বিদায় দিল! অতঃপর.... 

#চলবে....
[+] 2 users Like Manjarul Haque's post
Like Reply
#33

( লেখনিতে) 
#পর্ব_৩২

নির্ঝর পেছনে দাঁড়িয়ে মেহেরিন'র ঘাড়ে হাত রেখে বলল,
"চলো! 

মেহেরিন ফাহানের দিকে তাকাল। ফাহান তার দিকে তাকিয়ে মিষ্টি হাসল। মেহেরিন চোখ সরিয়ে নিয়ে বের হলো। নির্ঝর মেহেরিন'র হাত শক্ত করে ধরল। মেহেরিন নিজেকে একটা ঘোরের মতো লাগতে লাগলো। কি হলো এতোক্ষণ তার সাথে এটা নিয়ে কোন হুশ নেই তার। 

অর্ণব দৌড়াতে গিয়ে হঠাৎ করেই মেঝেতে পড়তে নিলো কেউ তার হাত ধরে ফেলল। অর্ণব সোজা হয়ে দাঁড়িয়ে তাকে দেখতে ভয়ে এক পা পিছিয়ে গেল। সামনের মানুষ টাকে অনেক ভয় পায় সে। কারণ এটা আর কেউ না ফাহান ছিল। ফাহান কিঞ্চিত হেসে অর্ণবের মাথায় হাত বোলাল। অর্ণব ভয়ে গুটিয়ে দাঁড়াল। ফাহান অর্ণবের গালে হাত রেখে বলল,

"যদি আমি তোমাকে আপন করতে পারতাম তাহলে হয়তো আজ সবকিছু্ই অন্যরকম হতো। আফসোস আমি এটা পারলাম না! 

অর্ণব ফাহানের কথা কিছুই বুঝল না। এর মাঝেই নির্ঝরকে দেখতে পেয়ে উচ্চস্বরে "ড্যাডি" বলে ডাক দিয়ে পাশ কাটিয়ে চলে গেল সে। ফাহান মুচকি হেসে উঠে দাঁড়াল। শব্দ করে দম ফেলে প্যান্টের প্যাকেটে হাত দিয়ে সামনে পা বাড়াল। যা হারিয়েছে হয়তো তা আর কখনো ফেরত পাবে না তবে এই আফসোস তার যাবে না। মেহেরিন কে প্রথম দেখায় ভালোবেসে ছিল সে। সেই ভালোবাসা হয়তো থেকে যাবে, থেকে যাবে ভালোবাসার কিছু স্মৃতি তবে এই ভালোবাসা পূর্ণতা পাবে না। ঠিক'ই বলে সবাই সব ভালোবাসা পূর্ণতা পায় না। এখানে মেহেরিন আর আমার মাঝে কোন ঝামেলা না থাকা সত্ত্বেও নিজের দোষেই আজ তাকে হারিয়ে ফেললাম। 
দীর্ঘশ্বাস ফেলে পেছনের অতীত ছেড়ে আসার পরিকল্পনা তার। তবে অতীতের পিছুটান স্বেচ্ছায় নিতে চায় সে। ইশ আর একবার যদি পেতো সেই সময়টা। ভেঙে দিতো মেহেরিন'র অভিমান। কিন্তু শত আফসোস করেও এখন আর তা ফিরে পাবে না সে। 

অদিতি বাহু টেনে নিয়ে গেলো স্টেজের সামনে। আংটিবদল হবে এইবার! ফাহান সেখান থেকে দাঁড়িয়ে চোখ জোড়া মেহেরিন'র দিকে। মেহেরিন'র দেখতে পেয়েও ক্ষনিকের জন্য ব্যাথা লাগল তার বুকের মাঝে। এই ব্যাথা খুব তীব্র। ফাহান তার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করল। চোখ সরিয়ে নিল দ্রুত। আংটি পড়াল অদিতির অনামিকা আঙ্গুলে। মেহেরিন নিরব দর্শকের মতো চেয়ে রইল শুধু। সেই দৃষ্টি উপেক্ষা করা কষ্টকর হচ্ছে ফাহানের জন্য। তাই অপেক্ষা না করে অদিতি তার অনামিকা আঙ্গুলে আংটি পড়িয়ে দেবার সাথে সাথে চুম্বন খেলো তার কপালে। আরো একবার মেহেরিন'কে বুঝিয়ে দিচ্ছে সে তার না। অদিতি'র খুশি যেন ধরে না। যেই ভালোবাসার জন্য এতো কিছু সেই ভালোবাসা কি তবে পেয়ে যাচ্ছে সে। তবে এর সত্যতা কতোটুকু? সারাজীবন মনে মেহেরিন কে রেখে অদিতি কে কতোটুকু ভালোবাসা দিতে পারবে সে। 

চারদিক হইচই পড়ে গেল। অদিতি কে সবার সামনে এভাবে কিস করবে উপস্থিত কেউ ভাবতে পারে নি। নির্ঝর তৎক্ষণাৎ অর্ণবের চোখে হাত দিয়ে তাকে ঘুরিয়ে নিল। অর্ণব হাত সরিয়ে নির্ঝরের মুখের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। পরক্ষনেই মনে পড়ল মেহেরিন'র কথা। নির্ঝর তার দিকে তাকাতেই দেখল সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেখানে। দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে সেখানে। তার মন যে কতোটা ক্ষতবিক্ষত হচ্ছে এটা বোঝানো সম্ভব না। একটা মৃত দেহ মরার আগে যেমনটা ছটফট করছে তেমনিই হচ্ছে তার মনের মাঝে। নির্ঝর মুহুর্তে তার হাত টেনে বলল,

"আমাদের যেতে হবে, চলো! 

অতঃপর তাকে নিয়ে চলতে লাগল। একহাতে অর্ণব তো অপর হাতে মেহেরিন। পিছন ফিরে চাওয়ার দুঃসাহস করল না কেউই! ফাহান মুখ ঘুরিয়ে তাকিয়ে দেখল মেহেরিন চলে যাচ্ছে। মনটা শান্ত হলো তার। হুট করেই তার বুকে কেউ জায়গা করে নিল। তাকিয়ে দেখে মেহেরিন! ভ্রু কুঁচকে গেল তার। সে তার গালের কোনে হাত রাখল। চারপাশে করতালির শব্দে সেই ভ্রম ভেঙে গেল। এটা অদিতি ছাড়া আর কেউ না। ফাহান কিঞ্চিত হেসে জড়িয়ে ধরল তাকে। 

---- 

গাড়িতে মেহেরিন'র কোলে ঘুমিয়ে পড়ল অর্ণব! অর্ণবের মাথায় হাত বুলিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল সে। সামনের সিটে নির্ঝর বসে আয়নার দিকে শুধু চেয়ে রইল মেহেরিন'র হরিণী নজরকাড়া চোখ জোড়ার দিকে। এই চোখে অশ্রু এলে ভালো লাগে না তার। 

জন গাড়ি ব্রেক করল খান বাড়ির সামনে। মেহেরিন নিজেই অর্ণব কে কোলে নিয়ে বের হয়ে গেল। নির্ঝর বের হয়ে নিঃশব্দে তার পিছন পিছন আসতে লাগল। অর্ণবকে ঘরে এনে শুইয়ে দিল বিছানায়। চুমু খেল তার কপালে। নির্ঝরের দিকে ফিরে শীতল গলায় বলল,

"আপনি ঘুমিয়ে পড়ুন নির্ঝর, আমার অফিসের কিছু কাজ আছে। দেরি হবে! 

নির্ঝর ঘোরের মাঝে মেহেরিন'র কথা শুনল। তার ঠোঁটের কোনে হাসিও দেখল সে। তবে এই হাসি প্রাণবন্ত ছিল না। তবে কি শুধুই মেহেরিন কে দেখানোর জন্য। 

আকাশে বাজ পড়ল, মুহূর্তে বৃষ্টি নামলো। কখন থেকে বিছানায় বসে আছে নির্ঝর। অপেক্ষা মেহু'র! সে কি আসবে না! বসে থাকবে একা একা! একটু শীত শীত পাচ্ছে। অর্ণব গুটি শুটি মেরে বসল। নির্ঝর তার গায়ে চাদর টেনে কপালে চুমু খেল। ঘড়ির কাঁটায় এখন ১ টা বাজে। রাত তো কম হলো না। মেহেরিন কে করছে এখন?

ঘর থেকে বের হলো নির্ঝর। হাঁটতে হাঁটতে গেল তার স্টাডি রুমে। টেবিলের উপর বন্ধ ল্যাপটব পড়ে আছে, আর তার পাশে পড়ে আছে বন্ধ ফাইল। তবে মেহেরিন নেই এখানে। তাহলে কোথায় ছাদে। সর্বনাশ করেছে! এই বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে বৈ কি! নির্ঝর দ্রুত ছাদের দিতে রওনা হতেই থেমে গেল তার ঘরের সামনে। ঘরের দরজা হুট করে খুলে রাখা কেন? তবে কি মেহেরিন এখানে! চোরের মতো উঁকি দিল নিজের ঘরেই! হায় একি হাল আমার ঘরের। আলমারির সমস্ত কাপড় পড়ে আছে মেঝেতে। মেহেরিন হাতে ওয়াইনের বোতল নিয়ে খোলার চেষ্টা করছে। কিন্তু কিছুতেই পারছে না। মেহেরিন'র পড়নে এখনো সেই গাউন আর সেই সাজ। চুল গুলো মারাত্মক এলোমেলো। নির্ঝর নিজেই ঢোক গিলে তাকিয়ে রইল। ওয়াইনের বোতল একদিন নিজে এনে রেখেছিল আলমারিতে। মেহু তা জানল কিভাবে বুঝতে পারছে না। ওয়াইনের বোতল খুলতে না পারার কারণে রেগে যাচ্ছে মেহু। এই তো মনে হচ্ছে ওয়াইনের বোতল ছুঁড়ে মারবে। আহ তা হয় কিভাবে। নির্ঝরের অনেক সাধের এটা। অনেক কষ্ট করে বাইরে থেকে আনিয়েছে সে। একবার চেখেও দেখে নি। সে ছুটে গেল মেহুর কাছে। মেহু ছুঁড়ে ফেলতেই ধরে নিল তা। মেহু অবাক আর লজ্জায় থমকে গেল। চেয়ে রইল শুধু। হাতে ওয়াইনের বোতল পেয়ে প্রাণ ফিরে পেল নির্ঝর। শব্দ করে শ্বাস ফেলে বলল,

"মেহু! 

মেহু থতমত খেয়ে গেল। কথা বলতে পারছে না, কথা আটকে যাচ্ছে শুধু। দ্রুত এখান থেকে চলে যাবার সিদ্ধান্তে পা বাড়াতেই নির্ঝর তার হাত খানা ধরে ফেলল। বলে উঠল,

"কোথায় যাচ্ছ, বসো তুমি! 

মেহু কিছু বলার আগেই নির্ঝর নিজেই হাত টেনে বসাল বিছানায়। ওয়াইনের বোতল খুলে দু গ্লাসে ঢাল তা। তার ঠোঁটে কিঞ্চিত হাসি। তা কিসের বুঝতে পারছে না। হাতের গ্লাস টা এগিয়ে দিল মেহেরিন'র হাতে। এসে বসল তার পাশে। মেহেরিন কে বোঝাতে লাগলো ধীরে ধীরে খেতে কিন্তু তার আগেই মেহেরিন পুরো গ্লাস খালি করে আবারো তার হাতে দিল তা। নির্ঝর অবাক হলো। মেহু কে দেখে মনেই হচ্ছে না সে প্রথম এসব খাচ্ছে। নির্ঝর কি আর জেনে মেহু আগেও এসব খেয়েছে। এখন শুধু অর্ণবের জন্য সবকিছু বন্ধ করে দিয়েছে সে। 

নির্ঝর নিজের গ্লাসও এক ঢোকে খেয়ে ফেলল। ভালোই লাগল তার কাছে।‌ গ্লাসে আবারো ঢেলে এগিয়ে দিল মেহুর হাতে। বিকট শব্দে বাজ পড়ল আকাশে। বৃষ্টির গতি বেড়েছে। মেহু আবারো এক ঢোকে খেয়ে গ্লাস হাতে ধরিয়ে দিল। নির্ঝর এবার গ্লাসে ঢেলে মেহুর সামনে গ্লাস আর বোতল দুটোই ধরল। বলে উঠল,

"নাও কোনটা নিবে।

লজ্জা বোধ করল মেহেরিন। কি করছে সে? রাগের মাথায় সব কিছুই উল্টাপাল্টা করছে সে। ধীরে ধীরে গ্লাসের দিকে হাত বাড়াল সে। নির্ঝর হেসে নিজের গ্লাসে চুমুক দিল। তাকাল মেহেরিন'র দিকে। রমনী'রা রাগলে সবসময় তাকে সুন্দরী বলে মনে হয়, এই সত্য আজ প্রমাণ পেলো সে। মেহু আজ তার বাইরে নয়। কিছু বলা উচিত কিন্তু বলবে কি? ফাহান কে নিয়ে কিছু? কিন্তু নির্ঝর চায় না মেহু জানুক সে তার অতীত জানে। মেহু খুব লুকিয়ে রাখে নিজেকে। এটা ভালো লাগে নির্ঝরের কাছে। এখন মেহুর অতীত নিয়ে কিছু বলে তার মন খারাপ করার দরকার নেই। 

মেহেরিন গ্লাসে চুমুক দিচ্ছে আর ফাহানের কথা ভাবছে। তার প্রতিটা কথা কানে বাজছে তার। রাগ হচ্ছে খুব। কিভাবে ভাবল সে তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবে সে? এটা তো কখনো সম্ভব না। নির্ঝর কে সে বিয়ে করেছে বটে তবে তাকে তো আর ভালোবাসে না সে। ভালো তো শুধু তাকেই বাসতো। যতটা না ছেড়ে দেওয়াতে কষ্ট পেয়েছে তার বেশি কষ্ট পেয়েছে ফাহান তাকে অন্য কারো হতে বলেছে বলে! মেহেরিন রাগের বসে আবারো গ্লাসে চুমুক দিল।

নির্ঝর শুধু তাকিয়ে আছে মেহু'র দিকে। মেহু কে রাগতে দেখে বেশ ভালো লাগছে তার। বিছানার উপর থাকা অন্য হাত টা ধরতে ইচ্ছে করছে খুব। নির্ঝর হাত বাড়িয়ে তা ছোঁয়ার চেষ্টা করল। মেহু নির্ঝরের ছোঁয়া পেয়ে চমকে সাথে সাথেই দাঁড়িয়ে গেল। নির্ঝর অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল মেহুর দিকে। মেহু শুকনো ঢোক গিলে তাকিয়ে আছে নির্ঝরের দিকে। কয়েক ঘন্টা আগের ঘটনা এখন আবার মনে পড়ছে তার। কিভাবে তার জানা নেই তবুও সেখানে নির্ঝরের সামনে দুর্বল হয়ে পড়েছিল সে। কিন্তু কিভাবে? তবে কি ফাহানের কথা সত্য হবে। না তা হতে দেওয়া যায় না। মেহু আজ পর্যন্ত যাকেই ভালোবেসেছে তাকেই হারিয়েছে। নতুন করে আর শুরু করার প্রশ্নই উঠে না।

নির্ঝর দাঁড়িয়ে গিয়ে বলল,
"কি হয়েছে মেহু! 

"নননা কিছু না। 

নির্ঝর তার দিকে এগিয়ে আসতে লাগল। নির্ঝরের পা বাড়ানো দেখে পিছিয়ে যাচ্ছে মেহু। ব্যাপারটা স্পষ্ট না নির্ঝরের কাছেও। মেহু তাকে দেখে এমন ঘাবড়ে যাচ্ছে কেন? তাকে দেখে ঘাবড়ে যাচ্ছে তাকে অন্য কোন চিন্তা। নির্ঝর ওয়াইনের গ্লাস টা রেখে বলল,

"মেহু..

"হুম! 

"কি হয়েছে তোমার? অনেকটা অস্থির লাগছে কেন তোমায়!

মেহু এবারো চমকে উঠলো। তার হরিণী চোখ জোড়া অস্থির হয়ে উঠলো। একবার এদিক আরেকবার ওদিক তাকতে লাগল। নির্ঝর তাকিয়ে দেখল মেহু ঘামছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। 

মেহু যত'ই পিছে যাচ্ছে ততোই দেওয়ালের দিকে আগাচ্ছে। দেওয়ালের সাথে বাড়ি খেতে যাবে নির্ঝর তৎক্ষণাৎ দৌড়ে তার কাছে গেল। বাহুদোরে হাত রেখে থামিয়ে দিল তাকে। নির্ঝরের ছোঁয়া আবারো কম্পিত করল মেহু কে। শুকনো ঢোক গিলে তাকিয়ে রইল নির্ঝরের দিকে। সে নিজেও বুঝতে পারছে সবকিছু তার হাতের বাইরে যাচ্ছে। 

নির্ঝর এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এলোমেলো চুল গুলো কানে গুঁজে দিল সে। মেহু অন্যহাতে তার গাউন খামচে ধরল। নির্ঝরের প্রত্যেকটা ছোঁয়া তার সহ্য হচ্ছে না তবুও তাকে সরাতে পারছে না সে। নির্ঝর ঢোক গিলে তাকিয়ে আছে এই চঞ্চল মুখ খানির দিকে। হরিণী চোখ জোড়া এখনো চঞ্চল। এসব আরো কাছে টানছে নির্ঝর কে! 

মুহূর্তেই নির্ঝর হাত রাখল মেহেরিন'র গালে। মেহু তৎক্ষণাৎ চোখ দু'টো বন্ধ করে নিল।‌ নির্ঝর নেশালো ভাবে তাকিয়ে রইল মেহুর ঠোঁট জোড়া'র দিকে। লাল ঠোঁট জোড়া রীতিমতো কাঁপছে। বাইরে এতো ঝড় বৃষ্টি, ঠান্ডা বাতাস বেলকনির পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করছে। নির্ঝরের এই নেশালো ভাবটা যেন তীব্রতা ছড়িয়ে গেল। সে মেহুর ঠোঁটের দিকে আবারো এগিয়ে গেল। মেহু চোখ মেলে তাকিয়ে দেখল নির্ঝর চোখ বন্ধ করে তার দিকেই আগাচ্ছে। মেহু কিছু বলতে গিয়েও বলতে পারছে না। চোখ বন্ধ করে নিল ভয়েতে। ভেসে উঠলো ফাহানের মুখ খানা। অদিতির কপালে তার চুম্বনের দৃশ্য। রাগ চড়ে বসল মাথায়। হাতে ওয়াইনের গ্লাস টাকে শক্ত করে ধরল সে। মুহূর্তেই বিকট শব্দ! নির্ঝর থেমে গেল। কিসের শব্দ এটা! সরে এসে দাঁড়াতেই মেহু দেওয়ালের সাথে মিলে গেল। নির্ঝর পার্শ্বে চোখ বুলাতেই মেহুর রক্তাক্ত হাত দেখতে পেল। চমকে তাকাল মেহুর মুখের দিকে। মেহু চোখ বন্ধ করে দেওয়ালের সাথে মিশে আছে। নির্ঝর অস্থির হয়ে পড়ল। মেহুর হাত ধরে বলে উঠল,

"মেহু, মেহু তুমি কি করছ এইটা? হাত থেকে রক্ত পড়ছে তো। ওহ শিট কি করবো আমি এখন! 

মেহু চোখ মেলে তাকাল। তার হাতের মাঝে এখনো কাচের টুকরা। নির্ঝরের কলার ধরে তাকে ঘুরিয়ে দেওয়ালের সাথে মিশিয়ে কাচটা তার ঘাড়ের কাছে রাখল। কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু শেষ হয়ে গেল। নিভে গেল সব আলো। ভয়ংকর শব্দে বাজ পড়লো আকাশে। বিদ্যুৎ চমকালো! তার আলোতে মেহুর মুখ দেখতে পেল সে। মেহু দাঁতে দাঁত চেপে বলে উঠল,

"আমার কাছে আসবেন না নির্ঝর! ( চেঁচিয়ে বলে উঠলো, ) বুঝলেন আমার কাছে আসবেন না আপনি! 

বলেই ছুরি টা জোরে চেপে ধরল। নির্ঝরের ঘাড়ে লেগে কেঁটে গেল তা। নির্ঝর চোখ বন্ধ করে "আহ" করে শব্দ করল। হুট করেই আলো সব জ্বলে উঠলো। মেইন সুইচে সমস্যা হয়েছিল হয়তো, সেদিনের মতো! মেহেরিন থতমত হয়ে তাকিয়ে রইল নির্ঝরের দিকে। সে তার চোখের দিকে তাকিয়ে আছে সমানে। মুখ কান সব লাল হয়ে গেছে তার। মেহু তাকিয়ে দেখল ঘাড়ের কাছ থেকে চুঁইয়ে চুঁইয়ে রক্ত পড়া শুরু হয়েছে। মেহেরিন সরে গেল নির্ঝরের কাছ থেকে। নির্ঝর ঘাড়ে হাত রেখে এক হাঁটু গেড়ে বসে পড়ল। তাকিয়ে দেখল মেহুর পুরো হাত রক্তাক্ত। কাঁচের টুকরো ফেলে দিয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল মেহেরিন! 

---

আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের আর্ধকে বোতাম খুলল নির্ঝর! রক্ত গড়িয়ে পড়ছে সারা শরীরে। নির্ঝর ক্ষত স্থানে হাত রেখে মুচকি হাসল। বলে উঠল,

"তোমার ভালোবাসার ক্ষত এটা মেহু! এতো তাড়াতাড়ি শুকাবে না এই টা! 

বলেই মাথায় চুল গুলো এলোমেলো করে হেসে দিল। লজ্জায় লাল হয়ে যাচ্ছে সে। নির্ঝর আবারো হাসতে হাসতে আয়নার দিকে তাকিয়ে বলল,

"হ্যাঁ আমি পড়ে গেছি তোমার প্রেমে, আর এই পথ সহজ হবে বলে মনে হচ্ছে না। ভালোবাসার যেই উপহার দিলে তুমি আমায়। 

হাতে তুলো নিয়ে রক্ত পরিষ্কার করতে করতে বলল,
"তবে কথা দিচ্ছি মেহু, তুমি তো আমার'ই হবে। এখন এটাতে যতটা ক্ষত থাকুক না কেন? সব সহ্য করে নেবো। তবুও তোমাকে চাই আমার! 

মাথা সরিয়ে ঘাড় সরিয়ে আবারো দেখল ক্ষতটা। ঠোঁটের কোনে হাসি ফুটে উঠলো তার। কেন জানি বেশ হাসি পাচ্ছে তার। ঠোঁট ভিজিয়ে বলে উঠল,

"মেহু ! তোমার মতোই একজন কে দরকার ছিল আমার। আর আমি তা পেয়ে গেছি! 

অতঃপর রক্ত বন্ধ করে ক্ষত স্থানে ঔষধ লাগলো সে। ব্যান্ডেজ করে নিল। ফার্স্ট এইড বক্সটা হাতে নিয়ে বের হলো। সে জানে মেহু এখন কোথায় আছে! 

ঘরের সামনে এসে দাড়িয়ে গেল নির্ঝর। তার ধারণা সত্যি হয়েছে। অর্ণবের বিছানার কাছে মেঝেতে হেলান দিয়ে বসে আছে সে। তার চোখ জোড়া বন্ধ। নির্ঝরের ধারণা মেহু এতোক্ষণে ঘুমিয়ে পড়েছে। মেহুর এ ব্যাপারটা বেশ লাগে তার।‌ রাগারাগী'র পর এক ঘুম দিয়ে উঠে সে। হাতটা গুটিয়ে পাশে পড়ে আছে। 
"ঔষধ লাগানো তো দূর রক্ত অবধি বন্ধ করে নি মেহু। কি কেয়ারলেস মেয়েরে বাবা। এটাও কি এখন আমি করে দেবো নাকি।"

মেহুর হাত টা ধরে বলল,
"এখন ভালো যখন বাসি তখন তো করে দিতেই হবে! 

মুচকি হাসল নির্ঝর। হাতের রক্ত পরিষ্কার করে তাতে ঔষধ লাগিয়ে দিল সে। অতঃপর হাত টা ব্যান্ডেজ করে তাকিয়ে রইল মেহেরিন'র দিকে। খুব গভীর ঘুমে আছে,নাকি অন্য কিছু! 

মাথা প্রচন্ড ব্যাথা করছে মেহেরিন'র। চোখ মেলে তাকানোর শক্তি নেই তার। আশেপাশে কারো ছোঁয়া পেয়েও তাকানোর ইচ্ছা জাগল তবু শরীর মানতে চাইছে না। তবুও মিটিমিটি চোখে তাকালো সে। ঝাপসা ঝাপসা চোখে কাউকে বসে থাকতে দেখল। সে হাত বাড়িয়ে তাকে ছুঁতে নিল। মেহেরিন গুটিয়ে নিল। নির্ঝর তার মাথায় হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কোলে তুলে নিল তাকে। বিছানায় শুইয়ে চাদর টেনে নিল। খুব ইচ্ছে করল কপালে একটা চুমু খেতে। নির্ঝর এগুতেই মেহেরিন ওপাশ হয়ে গেল। সে হেসে তার কপালের পাশেই চুমূ খেল। তাকাল অর্ণবের দিকে। হাঁটতে হাঁটতে এসে দাঁড়াল বেলকনিতে। বাইরের বৃষ্টি কমে নি এখনো। বুঝতে পারছে না আজ এতো বৃষ্টি কেন। প্রকৃতি কেন আজ এতো মাতাল। বেলকনির গ্রিলে হাত রেখে দাঁড়াল। বৃষ্টির কণা এসে পড়তে লাগল তার মুখে। নির্ঝর চোখ বন্ধ করে শব্দ করে শ্বাস ফেলল! 

#চলবে....
[+] 2 users Like Manjarul Haque's post
Like Reply
#34

( লেখনিতে) 
#পর্ব_৩৩

খাবার টেবিলে বসে অর্ণব একবার নির্ঝর কে দেখেছ আরেকবার মেহেরিন কে। একজনের ঘাড়ে ব্যান্ডেজ আরেকজনের হাতে। সে কিছুই বুঝতে পারছে না। মেহেরিন খাবার সবে মুখে দিয়েছে। অর্ণব বলে উঠল,
"মাম্মি! 

আরেকবার নির্ঝরের দিকে তাকিয়ে বলল,
"ড্যাডি! 

দু'জনেই অর্ণবের দিকে লক্ষ্য করল। নির্ঝরের হাতের ইশারায় দুজনকে দেখাল। মেহেরিন হেসে বলল,

"কিছু হয় নি অর্ণ সোনা, মাম্মি শুধু একটু ব্যাথা পেয়েছে?

ভ্রু কুঁচকে তাকাল নির্ঝরের দিকে। নির্ঝর হেসে বলল,
"ড্যাডিও ব্যাথা পেয়েছে! 

অর্ণব দুই হাত বাহুতে গুঁজে নিল। তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। মেহেরিন আর নির্ঝর বুঝে গেল অর্ণব তাদের কথা বিশ্বাস করছে না। দু'জনেই হাসল। মেহেরিন হেসে বলল,

"তোমার কি মনে হয় আমরা মারামারি করেছি! 

অর্ণব মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নির্ঝর বিষম খেলো। জুসের গ্লাস হাতে নিয়ে মিনমিনিয়ে বলল,

"ঠিক ধরেছে আমার ছেলে! 

মেহেরিন ভ্রু কুঁচকে নির্ঝরের দিকে তাকাল। দাঁতে দাঁত চেপে বলে উঠল,
"আপনার মনে হয় না এই জন্য আপনি দায়ী! 

নির্ঝর মুখ ভেংচি কেটে খাওয়ায় মনোযোগ দিলো। মেহেরিন উঠে অর্ণবের কাছে এলো। তার মাথায় হাত রেখে বলল,

"তোমার মনে হয় মাম্মি ড্যাডি ঝগড়া করেছে, তুমি দেখছ কখনো ঝগড়া করতে! 

অর্ণব নির্ঝরের দিকে তাকাল। নির্ঝর মাথা ঘুরিয়ে না না করল। অর্ণবও মাথা নাড়িয়ে না না করল। মেহেরিন হেসে হাত বুলিয়ে বলল,

"তাহলে, এটা শুধু একটা এক্সিডেন্ট বুঝলে! 

অর্ণব নির্ঝরের দিকে ফিরল। নির্ঝর হেসে মাথা নেড়ে হ্যাঁ বলল। অর্ণবও মাথা নেড়ে হ্যাঁ বলল। মেহেরিন ভ্রু কুঁচকে বলল,

"তুমি ড্যাডির নকল কেন করছো? আমার কথা বিশ্বাস করো না। 

অর্ণব এবারও মাথা ঘুরিয়ে নির্ঝরের দিকে ফিরতে নিল। তার আগেই মেহেরিন অর্ণবের গাল দুটো ধরে নিজের দিকে ফিরল। বলে উঠল,

"এখানেই বলো, ওখানে তাকাবে না। মাম্মি কে বিশ্বাস করো না তুমি! 

অর্ণব চোখের পাতা ফেলে তাকিয়ে রইল। মেহেরিন কিছুক্ষণ তাকিয়ে রইল। অর্ণব টু শব্দ করল না। নির্ঝর ফিক করে হেসে দিল। তার হাসির আওয়াজে অর্ণবও হেসে উঠল। মেহেরিন রেগে দাঁড়িয়ে বলল,

"গাড়ির কাছে ওয়েট করছি চলে আসো!

হন হন করে বেরিয়ে গেল সে। নির্ঝর আর অর্ণব দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে রইল। হুট করেই ফিক করে হেসে দিলো দুজন! 

অর্ণবের হাত ধরে বাইরে এলো নির্ঝর। মেহেরিন গাড়ির ড্রাইভিং সিটে। জন গাড়ির পাশে দাঁড়ানো। নির্ঝর জিজ্ঞাস করল,

"তুমি এখানে?

"ম্যাম আজ গাড়ি ড্রাইভ করবে। 

নির্ঝর ঢোক গিলল। মেহেরিন'র দিকে তাকাল। রেগে গাড়ির হ্যান্ডেল ধরে আছে সে। মেহেরিন বলে উঠল,

"গাড়িতে উঠুন! 

নির্ঝর পা পিছিয়ে বলল,
"না! 

"কেন?

"রেগে গাড়ি ড্রাইভ করা ঠিক না, মরার শখ নেই আমার। নিজের ছেলের বিয়ে খাওয়া এখনো বাকি! 

মেহেরিন ভ্রু কুঁচকালো। অর্ণবের দিকে তাকাল। সেও পিছিয়ে গিয়ে নির্ঝরের হাত ধরে মাথা নাড়িয়ে না না বলল। মেহেরিন হতাশ গাড়ির হ্যান্ডেলে মাথা রাখল! 

----

ল্যাপটবে কাজ করছে মেহেরিন, মাঝে মাঝেই উঁকি দিচ্ছে সামনের চেয়ারে। অর্ণব বসা আছে তার সামনে। নির্ঝর তার নিজ কেবিনে। তবুও অর্ণব এখানে কেন? কথাটা ভাবাচ্ছে মেহেরিন কে। অর্ণব এখন প্রায় বেশি সময় নির্ঝরের সাথেই থাকে। তার সাথে বেশ ভালো ভাবে মিশে যাচ্ছে। কিন্তু সমস্যা একটাতে আর তা হলো অর্ণবও নির্ঝরের মতো ব্যবহার করছে। এই না নির্ঝরের মতোই হয়ে যায় এই চিন্তা ভর করছে তার মাথায়। মেহেরিন ল্যাপটব বন্ধ করে অর্ণবের দিকে ফিরল। অর্ণবের মুখ মলিন। শীতল চোখে তাকিয়ে আছে মেহেরিন'র দিকে। মেহেরিন এই নিয়ে তৃতীয়বারের মতো জিজ্ঞেস করল,

"কিছু বলবে?

আগের বারের মতোই মাথা নেড়ে না বলল অর্ণব। তাকে কাছে ডাকল, এক হাত দিয়ে তার হাত দুটো ধরল। পরনে লাল রঙের একটা শার্ট আর কালো রঙের প্যান্ট। ফর্সা গায়ের রঙে এসব বেশ মানিয়েছে তাকে। ইশ! মেহেরিন'র ছেলেটা বেশ সুদর্শন হবে বড় হয়ে। একথা ভাবতেই মুখ টিপে হাসল মেহেরিন। অর্ণব বুঝতে না পেরে অদ্ভুত ভাবে তাকিয়ে রইল। মেহেরিন অর্ণবের চুলে হাত দিল। চুল গুলো বেশ হয়ে গেছে। কেটে ছোট করা দরকার। চুল গুলো ঠিক করতে করতে বলল,

"ড্যাডি পাঠিয়েছে এখানে! 

অর্ণব কিছু বলল না। চুপ করে ঢোক গিলল। মেহেরিন বলে উঠল,

"বাইরে যাবে তোমরা! 

অর্ণব ধীরে ধীরে মাথা নাড়ল। মেহেরিন ভ্রু কুঁচকে বলল,
"কোথায় যাবে আর কেন যাবে! 

অর্ণব তার ফোন হাতে নিতে চাইল। মেহেরিন তার হাত খপ করে ধরল। বলে উঠল,

"যদি মুখে বলতে পারো তাহলে যেতে দিবো। 

অর্ণব মুখের ভঙ্গি করে তাকিয়ে রইল। মেহেরিন হেসে তার মাথায় হাত বুলিয়ে বলল,
"বলতে যখন পারবে না তখন যাওয়া লাগবে না! 

বলেই চেয়ারে সোজা হয়ে বসল। হঠাৎ করেই অর্ণবের দু শব্দ তার কানে এলো! 

"ফরহাদের কাছে যাবো! 

মেহেরিনের কপালে ভাজ পড়ল। সে অর্ণবের কাছে ফিরল। বলে উঠল,

"কথাটা তুমি বললে! 

অর্ণব মাথা নেড়ে হ্যাঁ বলল। মেহেরিন বলে উঠল,
"আরেকবার বল! 

অর্ণব মুখ খুলল। মেহেরিন প্রত্যাশিত চোখে তাকিয়ে আছে সেখানে। অর্ণব ধীরে ধীরে বলল,
"ফরহাদের কাছে যাবো! 

মেহেরিন মুচকি হাসল। মাথার চুলগুলো এলোমেলো করে চুমু খেল ললাটে। বলে উঠল,

"ফরহাদ আংকেল হবে। তিনি তোমার বড় বুঝলে! 

অর্ণব মাথা নাড়ল। মেহেরিন বলে উঠল,
"সন্ধ্যার আগে চলে আসবো ঠিক আছে। ড্যাডি থাকতে চাইলে থাকবে না, বুঝতে পেরেছ! 

অর্ণব ফিক করে হেসে দিল। মেহেরিন'র গালে চুমু খেয়ে বলল,
"ঠিক আছে মাম্মি! 

বলেই এক দৌড়ে বের হয়ে গেল। নিরবের আগমন ঘটল তখন। অর্ণব কে দৌড়ে বের হয়ে যেতে দেখে বলে উঠল,

"বেশ খুশি বলে মনে হচ্ছে! 

"বাইরে ঘুরতে যাবে খুশি হবে না।

"নির্ঝরের সাথে..

"আর নইলে কে আছে? 

নিরব দম ফেলে মাথা নাড়ল! 

----- 
মিনি কফি হাতে নিয়ে বেঞ্চে বসল নির্ঝর। তার পাশে বসা ফরহাদ। দূরে ঈশান আর আরিফ বল খেলছে অর্ণবের সাথে। অর্ণবও খেলছে বেশ। ফরহাদ হাত গুটিয়ে বলে উঠে,

"তাহলে স্বীকার করছিস তুই মেহেরিন'র প্রেমে পড়ে গেছিস! 

"মেহুর প্রেমে না বুঝলি একটা ডাইনির প্রেমে পড়েছি ডাইনি! 

"ডাইনি কেন বলছিস! 

নির্ঝর নিজের ঘাড়ের দিকে একবার তাকিয়ে ফরহাদের দিকে তাকাল। ফরহাদ একটু এগিয়ে এসে ঘাড়ে ব্যান্ডেজ দেখে হেসে ফেলল। বলে উঠল,

"এক দিনে এতো দূরে চলে যেতে নিলে উষ্ঠা খেয়ে পড়তেই হবে। 

নির্ঝর ভ্রু কুচকালো! কফিতে চুমুক দিল। ফরহাদ হেসে বলে উঠল,
"ফাহানের কথা জানিস এটা বলেছিস মেহেরিন কে।

"না!

"যাক জীবনে একটা ভালো কাজ করেছিস! 

বলেই নির্ঝরের হাতের কফি নিজে নিয়ে চুমুক দিল।‌ নির্ঝর রেগে বলে উঠে,
"আরে এটা আমার তো! 

"তো নিয়ে আয় আরেকটা! 

"ধ্যাত! 

ফরহাদ হেসে উঠলো। নির্ঝর বলে উঠে,
"তুই এটা কেন বলছিস ঠিক কাজ করেছি আমি!

ফরহাদ দ্বিতীয় বারের মতো চুমুক দিয়ে বলল,
"কারণ, মেহেরিন খুব সেনসীটিভ পারসন। তুই যদি এখন ওর অতীত জানিস বলে দিস আর তারপর বলিস ওকে ভালো বাসিস তাহলেই কাজ হয়েছে। ও ভাববে তুই ওর প্রতি দয়া করছিস। সিমপ্যাথি দেখাচ্ছিস! 

নির্ঝর ভ্রু কুঁচকে তাকাল। মাথা নেড়ে বলল,
"এভাবে তো কখনো ভেবে দেখে নি। আচ্ছা তুই এতো কিছু কিভাবে জানলি! 

"গাধা! মেহেরিন'র ক্যারেক্টার'ই এমন। অর্ণবের জন্য তোকে বিয়ে করেছে কিন্তু ভেবে দেখেছিস কিভাবে জোর করে। নিজের কোম্পানির শেয়ার দিয়ে তারপর বিয়ে দিয়েছে। কেন পারতো না তোকে এসে অর্ণবের কথা বলে অনুরোধ করতে করেছে! 

"যেই না এটিটিউড! 

"তাহলে.. ভেবে দেখ যেই মেয়ে কারো দয়া নিতে চায় না তুই জেচে তাকে দয়া করলে সে মেনে নিবে! 

নির্ঝর গালে হাত রেখে অর্ণবের দিকে তাকাল। ভলিবল খেলছে তারা। গম্ভীর স্বরে বলে উঠল,
"কি করতে বলছিস! 

ফরহাদ হেসে বলল,
"যা তুই সবসময় করিস! 

ফরহাদের কথায় হেসে দিল নির্ঝর। বল এসে পড়ল তার পায়ের কাছে। আরিফ হাত নেড়ে বল চাইছে। নির্ঝর বল হাতে নিয়ে ফরহাদের দিকে তাকিয়ে বলল,
"তাহলে খেলা শুরু হোক! 

ফরহাদ উঠে দাঁড়িয়ে বলল,
"আজ আমি জিতবো! 

নির্ঝর হেসে দৌড়ে মাঠের কাছে গেল। ফরহাদ কফি মগ টা বেঞ্চেতে রেখে দৌড় দিল মাঠের কাছে! 

---- 

রান্না ঘরে খাবার তৈরি করছে মেহেরিন। হঠাৎ সেখানে উপস্থিত হলো নির্ঝর। ফ্রিজের কাছে এসে পানি বের করল ফ্রিজ থেকে। অতঃপর হাঁটতে হাঁটতে এসে দাঁড়াল মেহেরিন'র কাছে। মেহেরিন সবজি কাটছে। নির্ঝর দাঁড়িয়ে দেখতে লাগল মেহেরিন কে। মেহেরিন একবার নির্ঝরের দিকে ফিরে আবারো কাটায় মনোযোগ দিল। বলে উঠল,

"কিছু বলবেন! 

"হাম না কিছু না! 

মেহেরিন কিছু না বলে আবারো কাজ শুরু করল। হুট করেই নির্ঝর পিছন থেকে এলো। মেহেরিন অবাক হলো। কি চলতে ঘটেছে বোঝার চেষ্টা করল। নির্ঝর মিটিমিটি হেসে মেহেরিন'র হাতের উপর হাত রাখল। মেহেরিন ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল,

"আমি কি জিজ্ঞেস করতে পারি আপনি কি করছেন নির্ঝর? 

"আমি তোমার হেল্প করছি! 

"হেল্প! 

"হ্যাঁ, নিজের বউয়ের এতো টুকু হেল্প তো আমিই করতেই পারি তাই না! 

মেহেরিন কঠিন কিছু বলার জন্য প্রস্তুত নিল ঠিক তখন'ই অর্ণব হাজির হলো এখানে। মেহেরিন অর্ণবের দিকে ফিরল। নির্ঝর হেসে বলল,
"ড্যাডি সাহায্য করছে তোমার মাম্মি কে! 

মেহেরিন কিছু না বলতে পেরে হেসে দিল। দাঁতে দাঁত চেপে তাকাল নির্ঝরের দিকে। নির্ঝর তার কানের কাছে বলল,

"তুমি এখন চাইলেও কিছু বলতে পারবে না।

"পরে এর শোধ আমি তুলব।

"আহ! আমিও এটার অপেক্ষায় থাকবো! 

দুজন তাকিয়ে রইল দুজনের দিকে। মেহেরিন রেগে দাঁতে দাঁত চেপে আর নির্ঝর হেসে। দু'জনের সেই মুহূর্তে ক্যামারা বন্দি করল অর্ণব। ফোনের মাঝে তুলে রাখল সেই ছবি। মেহেরিন তার দিকে ফিরতেই দাঁত বের করে হেসে দৌড়ে চলে গেল। ব্যাপারটা মেহেরিন বুঝল না। 

তবে অর্ণব যেতেই কনুই দ্বারা ঘুসি মারল নির্ঝরের পেটে। নির্ঝর পেটে হাত দিয়ে সরে গেল। মেহেরিন তার দিকে ফিরে বলল,

"হেল্প করতে এসেছেন না একটু তো ব্যাথা লাগবেই! 

নির্ঝর ভ্রু কুচকালো। মেহেরিন হেঁসে বলল,
"নিন কাটুন এসব, ততোক্ষণে আমি রান্না বসাই। হেল্প করতে এসেছেন না! 

মেহেরিন হেসে চুলোয় কড়াই বসাল। নির্ঝর ঘাড় একবার একপাশ আরেকবার ওপাশে ঘুরাল। ছুরিটা হাতে নিল। সবজি কিভাবে কাটতে হয় এটা তার ধারণার বাইরে। তবুও চেষ্টা করল। ধপাস করে ছুরিটা সবজিতে বসাইতেই তা উড়ে এসে পড়ল মেহেরিন'র গায়ে। মেহেরিন রেগে তার দিকে তাকাল। নির্ঝর দাঁত বের হেসে বলল,

"সরি মেহু! 

খাবার খেতে বসে অর্ণব সবজির দিকে তাকিয়ে রইল। চামচ দিয়ে নেড়ে সবজি দেখছে সে। নির্ঝর নিজেও অবাক হয়ে দেখছে। মেহেরিন হেসে গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল,

"খেয়ে নাও অর্ণব সোনা, সবজি তোমার ড্যাডি কেটেছে। 

অর্ণব নির্ঝরের দিকে তাকাল। নির্ঝর হেসে বলল,
"সরি অর্ণব! 

অর্ণব মাথা নেড়ে কপালে হাত দিল! মেহেরিন ফিক করে হেসে দিল! 

---

মেহেরিন ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে দুজনে বিছানায় গড়াগড়ি করে করে। অর্ণব কুটকুটিয়ে হাসছে। নির্ঝর তাকে সমানে শুরশুরি দিয়ে যাচ্ছে। মেহেরিন এসে দাড়াতেই নির্ঝর থেমে গেল। অর্ণব হাসতে হাসতে এবার উঠে বসল। মেহেরিন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগল।‌ নির্ঝর মেহেরিন'র দিকে তাকিয়ে রইল। আয়নায় নির্ঝর কে দেখতে পেয়ে মেহেরিন ভ্রু কুঁচকালো। নির্ঝর উঠে একটা চোখ টিপ দিল তাকে। মেহেরিন থতবত খেয়ে গেল। নির্ঝর মুচকি হাসল। অর্ণব উঠে নির্ঝরের দু গালে হাত রেখে নিজের দিকে ফিরিয়ে দু চোখ একসাথে টিপ দিয়ে বলল,

"ড্যাডি!
নির্ঝর অবাক হয়ে হেসে দিল। অর্ণব আবারো দু চোখ একসাথে টিপ। নির্ঝর হেসে তাকে ধরে নিজের সামনে বসিয়ে বলল,
"এভাবে না অর্ণব সোনা, এভাবে! 

বলেই অর্ণবকে চোখ টিপ দিল। অর্ণব দাঁত বের করে হেসে দিয়ে করার চেষ্টা করল। কিন্তু হলো না। সে আবারো চেষ্টা করল তবুও হলো না। অতঃপর এক হাত দিয়ে চোখ বন্ধ অন্য হাত খোলা রাখল। নির্ঝর ওর মাথায় হাত বুলিয়ে হাসতে লাগলো।

"আমার অর্ণব সোনা যখন বড় হয়ে যাবে তখন ঠিক পেরে যাবে।

মেহেরিন দুজন বাপ ছেলের কাহিনী দেখেও না দেখার ভান করল। অতঃপর আয়নার সামনে থেকে সরে যেতেই নির্ঝর অর্ণব কে শিখিয়ে দিল।‌ অর্ণব জোরে ডেকে উঠল,

"মাম্মি! 

মেহেরিন তার দিকে ফিরল। অর্ণব দু চোখ একসাথে টিপ দিল। মেহেরিন ভ্রু কুঁচকালো। অর্ণব আবারো দু চোখ একসাথে টিপ দিল। মেহেরিন হেসে উঠলো। সে অর্ণবের দিকে তাকিয়ে এক চোখ টিপ দিল। অর্ণব চোখ বড় বড় করে ফেলল। নির্ঝর বুকে হাত রেখে বলল,

"হায়! 

মেহেরিন'র কপালে ভাঁজ পড়ল। নির্ঝরের দেখাদেখি অর্ণবও বুকে হাত রেখে ধপাস করে নির্ঝরের কোলে পড়ে গেল। মেহেরিন হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। নির্ঝর অর্ণবের গাল টেনে বলল,

"এটা তোমার মাম্মি অর্ণব, এতো সহজে পটবে না বুঝলে! 

অর্ণব বুঝল আর না বুঝল তবুও মাথা নাড়ল! 

#চলবে....
[+] 1 user Likes Manjarul Haque's post
Like Reply
#35

( লেখনিতে) 
#পর্ব_৩৪

নিরব আর নির্ঝর মুখোমুখি। নির্ঝর কে দেখতে বেশ শান্ত'ই লাগছে। এই নিয়ে ৩ কাপ চা শেষ করল সে। নিরব আছে বেশ গম্ভীর ভাবে। তার মুখ চোখ সব গম্ভীর করে বসে আছে নির্ঝরের সামনে। নির্ঝর তা তোয়াক্কা করছে না। নিরব বলে উঠল,

"৬ মাস কিন্তু হয়ে গেল!

নির্ঝর ভ্র কুঁচকে জিজ্ঞেস করল,
"কিসের?

"তোমার আর মেহু'র বিয়ে! 

"ওহ হ্যাঁ তাই বলো। সময় কিভাবে পেরিয়ে গেল বুঝলাম না।‌

"তা কি ভাবলে?

নির্ঝর কিছুক্ষণ গম্ভীর হয়ে রইল। অতঃপর শীতল গলায় নিরবের দিকে তাকিয়ে বলল,
"ভাবছি কি গিফট দেওয়া যায়। আচ্ছা শাড়ি দেবো, কিন্তু মেহু তো শাড়ি পড়তে দেখলাম না।

নিরব তেলে বেগুনে জ্বলে উঠলো। মশকরা হচ্ছে তার সাথে। দাঁতে দাঁত চেপে বলল,

"শাড়ি কেন দেবে?

"বাহ রে! বিয়ের ৬ মাস হয়ে গেল, বউ কে কিছু গিফট দেবো না তা কি করে হয়। 

"কি বউ বউ করছো তুমি? 

"আহ আমার'ই তো বউ, আমি বউ বউ করবে না তো কে করবে শুনি। তুমি!

নিরবের ঠোঁট কাঁপছে। চোখ জোড়া লাল হয়ে যাচ্ছে রাগে। নির্ঝর এখানে বেশ শান্ত। চায়ের কাপটা টা নিচে রেখে বলল,

"সেই সুযোগ তোমাকে দিলে তুমি ছেড়ে দিবে বলে মনে হচ্ছে না।

"নির্ঝর! 

উচ্চস্বরে ডেকে উঠল নিরব। আশেপাশের মানুষজন লক্ষ্য করল তাদের। নির্ঝরের মাঝে এবারও কোন প্রভাব ফেলল না। সে আবারো চায়ের কাপে চুমুক দিল। এই চায়ের কাপও শেষ তার। নিরব নিজেকে শান্ত করল। নির্ঝরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল,

"৬ মাস পর তোমাদের কন্ট্রাক শেষ, আর কথা মতো তুমি মেহু কে ছেড়ে চলে যাবে। 

নির্ঝর এবার নড়েচড়ে বসল। কিছু একটা বলবে সে। নিরবও সেই ভাবে প্রস্তুতি নিল। দুই হাত টেবিলে রেখে নিরবের অনেক কাছে এসে বলল,

"আমি তো ছেড়ে দেবো, যদি মেহু না ছাড়তে চায় তখন! 

ভ্রু কুঁচকে গেল নিরবের। নির্ঝর তার সাথে অহেতুক কথাবার্তা বলছে বলে মনে হলো। নিরব হেসে উড়িয়ে দিল সেই কথা। বলে উঠল,

"মেহু কেন তোমাকে ছাড়তে চাইবে না।

নির্ঝর চেয়ারে হেলান দিয়ে বসল। কিঞ্চিত হেসে বলে উঠে,
"যদি ভালোবেসে ফেলে আমায় তো! 

নিরব এবার থমকে গেল। নির্ঝর হেসে বলল,
"কি হলো কথা বন্ধ হয়ে গেল।

"এমনটা কখনো হবে না।

নির্ঝর হেসে উঠে দাঁড়াল। নিরব মুখ কঠিন করে তাকিয়ে আছে তার দিকে। নির্ঝর হেসে তার কানের এসে বলল,

"হবে হবে, মেহু আমার প্রেমে পড়বে, আমাকে ভালো ও বাসবে আর সারাজীবন আমার সাথেই থাকবে। তখন তুমি কিছু করতে পারবে না। 

"নির...

নির্ঝর কথায় ফোড়ন কেটে বলল,
"তুমি চাইলেই মেহুর জীবন থেকে আমাকে বের করতে পারবে তখন আমার জীবন থেকে মেহু কে বের করার সাধ্য তোমার নেই! 

বলেই নির্ঝর হেঁটে চলে গেল। নিরব সেখানেই বসে রইল। নির্ঝরের কথা তার বুকে এসে গেধে গেছে। মেহু কে আরো একবার হারানোর ভয় তাকে শেষ করে দিচ্ছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে নিরব। শান্ত করতে পারছে না নিজেকে।এই বুঝি হারিয়ে ফেলবে মেহু কে। তার এতো সাহস নেই মেহু কে গিয়ে ভালোবাসার কথাটা বলার। প্রচুর ভয় হয় তার। মেহু যদি রেগে যায় তখন। কিন্তু এখন যেই কষ্ট হচ্ছে তা ওখানে তা তুচ্ছ। ভেবে নিচ্ছে মেহু কে এবার ভালোবাসার কথাটা বলেই দেবে সে! 

----

অফিসে নির্ঝর দাঁড়িয়ে রিসেপশনে থাকা মেয়েটার সাথে এক নাগাড়ে কথা বলেই যাচ্ছে। কিসব কথাবার্তা বলছে মেহেরিন'র জানা নেই। তবে দেখা যাচ্ছে নির্ঝরের বেশিরভাগ কথায় মেয়েটা হেসে একাকার। অফিসে এসব কি শুরু করেছে সে। ল্যাপটব থেকে চোখ সরিয়ে কল করল রিসেপশনিস্ট কে। নির্ঝর কে তার কেবিনে পাঠাতে বলল।‌ নির্ঝর প্রবেশ করল তার কেবিনে। চেয়ারের সামনে বসে বলল,

"আমাকে খুব মনে করছিলে নাকি! 

"অফিসে এসব কি শুরু করেছেন?

"কি করলাম আবার?

"বাহ জিজ্ঞেস করছেন! 

ভ্রু কুঁচকে বলল,
"তুমি আমায় ফলো করছো মেহু!

"কিহ? 

নির্ঝর উঠে দাঁড়াল। মেহেরিন'র কাছে আসল। মেহেরিনের কপালে ভাঁজ পড়ল। মেহেরিন'র অনেক কাছে আসতেই একটু সরে গেল মেহেরিন। নির্ঝর হেসে তার ল্যাপটপ এগিয়ে নিল।‌ লজ্জিত হলো সে। নির্ঝর মুচকি হেসে ল্যাপটব স্ক্রিনের দিকে তাকাল। বলে উঠল,

"এতো ভালোবাসো আমায় বলতেই পারতে।

"ফালতু কথা বন্ধ করুন নির্ঝর!

"ফালতু কথা, এই করছ অফিসে বসে?

"কি করছি আমি!

"কি করছো, এই যে আমাকে দেখছো। আমার প্রতিটি পদক্ষেপ ফলো করছো। কার সাথে কথা বলছি কি করছি, কোথায় যাচ্ছি তা দেখছ!

"?

"আর একটা কথা জানো একটা মানুষ কখন এমনটা করে।

মেহেরিন নির্ঝরের চোখের দিকে তাকিয়ে বলল,
"আপনি ভুল বুঝছেন। একটু বেশিই ভেবে ফেলেছেন।

"তুমি বলতে চাও আমি ভুল ভাবছি, তুমি আমাকে দেখো না।

"আপনাকে এতো দেখার কি আছে বলুন তো। সারাদিন তো থাকেন আমার সামনেই!

নির্ঝর একটু ঝুঁকে গেল মেহেরিন'র কাছে। মেহেনির'র কপালে ভাঁজ পড়ল। নির্ঝর মেহেরিন'র চোখের দিকে তাকিয়ে বলল,

"যদি এই কথাটাই তুমি আমাকে জিজ্ঞেস করতে তাহলে আমি কি বলতাম জানো?

"কি বলতেন?

"বলতাম, তোমাকে দেখার মাঝে অদ্ভুত এক অনুভূতি আছে। তোমার এই হরিণী চোখ দেখলে আমার অন্যরকম অনুভূতি হয়। এমনটা মনে হয় তোমার এই চঞ্চল চোখ কিছু বলতে চায় আমায়। ইচ্ছে তো করে হাজার বছর এভাবে কাটিয়ে দেই তোমাকে দেখে দেখে। শুধু মনে হয় আমার অনুভূতি জুড়ে শুধু তুমি, আমার অনুভূতিতে তুমি! 

বলেই নির্ঝর সেই চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেহেরিন চোখ সরিয়ে বলল,
"ওহ আচ্ছা! 

"ওহ আচ্ছা! এটা কি? এতো রোমান্টিক কথা শোনার পর এই কথা বললে তুমি!

"রোমান্টিক কথা ছিল এগুলো! 
বলেই মেহেরিন চেয়ারে ঘুরিয়ে ওপাশ হলো। নির্ঝর রেগে তার দিকে চেয়ার ঘুরিয়ে বলল,

"মিসেস নির্ঝর চৌধুরী! কি ভাবো তুমি নিজেকে!

"মেহেরিন বর্ষা খান,‌কারণ এটাই আমার পরিচয়! 

"তুমি না মানলে মেনে না সারা দুনিয়া মানে তুমি আমার! 

নির্ঝরের কথার আওয়াজ প্রভাবিত করল মেহু কে। সে শুকনো ঢোক গিলে তাকিয়ে রইল নির্ঝরের দিকে। ফাইল হাতে নিরব সোজা ঢুকে পড়ল তখন। একগাদা বিরক্ত নিয়ে দাঁড়াল নির্ঝর! মেহেরিন নিরব কে বসতে বলল। নির্ঝর হন হন করে বেরিয়ে গেল তখন। কিন্তু এখানকার পরিস্থিতি নিরব কে অনেক কষ্ট দিল। কি হচ্ছিল এখানে! 

অফিস থেকে দুজনে একসাথে বের হলো। নির্ঝর গাড়ির দরজা খুলে দিল মেহুর জন্য। নিরব সেখানেই দাঁড়িয়ে ছিল। নির্ঝর তার দিকে তাকিয়ে বাঁকা হেসে নিজেও উঠে গেল গাড়িতে। নির্ঝর গাড়ি চালাচ্ছে ধীর গতিতে। মেহেরিন তার পাশে বসে আছে চোখ বন্ধ করে। নির্ঝর একটু বাদে বাদেই তাকাচ্ছে তার দিকে। অর্ণব আজ তার দাদু বাড়িতে। নির্ঝর আর মেহেরিন সেখানেই যাচ্ছে তাকে আনতে। হঠাৎ করেই তাদের গাড়ি জ্যামে আটকা পড়ল। নির্ঝর গাড়ি থামিয়ে পাশে তাকাল মেহেরিন'র দিকে। ক্লান্ত শরীর টাকে নিয়ে সিটে আরাম করে বসে আছে সে। জ্যামে আটকা পড়াতে হয়তো ভালোই হলো। নির্ঝর দু চোখ ভরে দেখতে পারছে মেহু কে। খানিকক্ষণের জন্যও চোখ সরাচ্ছে না মেহুর দিকে। 

হুট করেই এগিয়ে যাচ্ছে মেহুর কাছে সে। মেহুর চোখে ঘুমের রেশ কিন্তু এখনো ঘুমিয়ে পড়ে নি সে।‌ কারো কাছে আসার উপস্থিত পাছে সে। কারো গরম নিঃশ্বাস পড়ছে তার মুখে, কেউ খুব কাছে আসছে তার। মেহু দ্রুত চোখ মেলে ফেলল। তাকাতেই নির্ঝরকে তার খুব কাছে দেখল। বিন্দুমাত্র জায়গা নেই তার আর নির্ঝরের মাঝে। মেহু বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। সজোরে দুহাত দিয়ে ধাক্কা দিলো নির্ঝর কে। সামলাতে না পেরে ওপাশের‌ দরজার সাথে খুব জোরে বাড়ি খেলো নির্ঝর। হতবাক সে। দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে মেহেরিন। বলে উঠল,

"কি করছেন কি আপনি নির্ঝর! আপনি এমনটা কিভাবে করতে পারেন। 

"তুমি ভুল বুঝছো মেহু! 

"কি বললেন আমি, আমি ভুল বুঝছি! 

নির্ঝর একটু এগিয়ে এলো। বলে উঠল,
"মেহু শান্ত হও! 

রাগে ফুসফুস করছে মেহেরিন। নির্ঝর কাছে আসতেই ঝাপিয়ে পড়ল তার দিকে। দু হাত দিয়ে মারতে লাগল তাকে। তাদের গাড়ির চেঁচামেচি শুনে আশপাশের লোকজন দেখতে লাগল। এদিকে মেহেরিন থামছেই না। নির্ঝরের কোন কথা শুনতে প্রস্তুত না সে। নির্ঝর এক পর্যায় তার হাত দুটো শক্ত করে ধরে ফেলল। তাদের পাশের গাড়ির লোক জিজ্ঞেস করে উঠল,

"ম্যাম আপনি ঠিক আছেন তো! কিছু কি হয়েছে।

মেহেরিন রাগ সংবরণ করল। শান্ত গলায় বলে উঠল,
"না কিছু হয় নি।

"কিছু হলে বলতে পারেন। আমরা হেল্প করছি।

নির্ঝরের মেজাজ গেল ভড়কে। বলে উঠল,
"আরে ভাই বলছে তো কিছু হয় নি। আর হলেও আপনার কি? আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমরা সামলে নিচ্ছি! 

নির্ঝরের কথা শুনে লোকটা নিশ্চুপ হয়ে গেল। মেহেরিন রেগে তাকিয়ে আছে নির্ঝরের দিকে। হাত ছুটানোর জন্য ছটফট করছে। নির্ঝর শব্দ করে শ্বাস ফেলে বলল,

"শান্ত হও! আমি কিছুই করে নি।

"নির্ঝর আপনি এখ...

"কথা শুনো আগে। 

"হাত ছাড়ুন।

"আগে বলো চুপচাপ থাকবে তখন ছাড়বো এর আগে না।

"...

"কি হলো বলো!

"হাত ছাড়ুন! 

নির্ঝর হাত ছাড়ল। রাগে ফুঁসতে ফুঁসতে মেহেরিন সিটে বসল। হুট করেই নির্ঝর আবারো তার কাছে চলে এলো এলো। হঠাৎ এমনটা হওয়ায় ভয়ে চোখ বন্ধ করে নিল মেহেরিন। নির্ঝর বলে উঠল,

"মেহু! 

মেহেরিন তাকাল। নির্ঝর মেহেরিন'র গাড়ির সিটবেল্ট বেঁধে বলল,

*তখন এটার জন্যই এসেছিলাম, তুমি সিটবেল্ট লাগাও নি তাই! 

মেহেরিন মুখ ঘুরিয়ে নিল। নির্ঝর নিজের সিটে বসল। আর কিছুক্ষণ পড়েই জ্যাম ছেড়ে দিবে। মেহেরিন বলে উঠল,

"এটার জন্য আমাকে ডাকা যেত পারতো।

"আমার সম্পর্কে তোমার এমন চিন্তা ভাবনা আমি কি আগে জানতাম!

মেহেরিন তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। নির্ঝর হেসে এলোমেলো চুল গুলো কানে গুঁজে দিল। বলে উঠল,

"বলতে হবে তোমার হাতে অনেক শক্তি আছে! 

--- 

চৌধুরী বাড়িতে গাড়ির আওয়াজ শুনে অর্ণব দৌড়ে বের হয়ে এলো। মেহেরিন কে দেখতে পেয়ে জড়িয়ে ধরল তাকে। 

"মাম্মি! 

মেহেরিন হেসে কপালে চুমু খেয়ে বলল,
"অর্ণব! কেমন আছো! 

"গুড! 

মেহেরিন হেসে মাথার চুল গুলো এলোমেলো করে দিল। নির্ঝরের ডাক শুনে ড্যাডি ড্যাডি করতে করতে নির্ঝরের কোলে চড়ে উঠল। নির্ঝর হেসে তার ঘাড়ে হাত দিল। অর্ণব লাফিয়ে উঠল কারণ ঘাড়ে তার শুড়শুড়ি আছে। দু'জনেই হাসতে লাগলো। নীলিমা এসে দাঁড়াল দরজার সামনে। মেহেরিন এগিয়ে এলো। নীলিমা জড়িয়ে ধরল তাকে। মেহেরিন জিজ্ঞেস করল,

"কেমন আছেন আন্টি? 

"আলহামদুলিল্লাহ তুমি! 

"ভালো, অর্ণব বুঝি অনেক জ্বালিয়েছে! 

অর্ণবের দিকে তাকাল। অর্ণব মাথা নাড়িয়ে না না করল।‌নীলিমা হেসে বলল,

"অর্ণব তো লক্ষী ছেলে, সে জ্বালাতে পারে নাকি। 

অর্ণব দাঁত বের করে হেসে দিল। নির্ঝর একটু ভাব গলায় বলল,

"আমার ছেলে তো তাই! 

"আচ্ছা হয়েছে, ছেলে আর ছেলের বাপ দুজনেই ভিতরে আসেন। মেহেরিন মা তুমিও আসো! 

তিনজন'ই একসাথে প্রবেশ করল ঘরে। অতঃপর..

#চলবে....
[+] 1 user Likes Manjarul Haque's post
Like Reply
#36

( লেখনিতে) 
#পর্ব_৩৫

নীলিমার মনটা আজ একটু ক্ষুদ্ধ হয়েছে। তার কারণ মেহেরিন তাকে মা বলে ডাকে নি। নিজের ছেলের বউয়ের মুখ থেকে মা ডাকটা শোনার আশা করাটা কি অপরাধ। সবাই তো মা বলেই ডাকে। এদিকে নির্ঝরের বিয়ের ৬ মাস হয়ে গেল অথচ তার ছেলের বউ আজ অবদি কি না তাকে মা বলে ডাকে নি। একসাথে থাকে না তো কি, এতো টুকু আশা তো করতেই পারতো সে। 

মনটা খারাপ করে রুমে এসে বিছানায় ধপাস করে বসল সে। রিদুয়ান চৌধুরী ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বের হলেন। নীলিমা কে এভাবে বসে থাকতে দেখে তার পাশে এসে বসলেন। জিজ্ঞেস করলেন,

"রেগে আছো কেন? 

"আমি রেগে নেই! 

"তাহলে, মুখ এতো গম্ভীর করে রেখেছ কেন? 

নীলিমা রিদুয়ানের দিকে মুখ ফিরলেন। নীলিমা'র চোখে জল ছলছল করছে। রিদুয়ান নীলিমা'র মাথায় হাত রেখে বলেন,

"কি হয়েছে? 

"মেহেরিন এসেছে!

"এতে মন খারাপের কি আছে, এতোদিন তো বলতে আসে না কেন? অর্ণব কে একটু পাঠায় না কেন আর আজ এমন করছো! 

নীলিমা মন খারাপ করে মাথা নিচু করে ফেলল। রিদুয়ান মাথায় হাত বোলাতে বোলাতে বলেন,

"মেহেরিন কিছু বলেছে!

নীলিমা মাথা নেড়ে না বলল। রিদুয়ান হেসে বলে,

"তাহলে এমন করছো কেন!

"আচ্ছা তোমার মা কে আমি মা বলে ডাকিনি বলো।

"হ্যাঁ তা তো ডেকেছ, কিন্তু এখানে এটার সম্পর্ক কি!

নীলিমা মুখ ফিরিয়ে নিল। কথাটা কিভাবে বলবে সে, নিজের স্বামী কে এই কথাটা একদমই বাচ্চামি লাগছে তার কাছে। কিন্তু তার মন বুঝছে তার মনে কি চলছে। ছেলের বউ মা বলে না ডাকাতে খুব কষ্ট হচ্ছে তার। আর এই কষ্ট অশ্রু জমাচ্ছে চোখে, কোন একসময় ঝড়ে পড়বে। রিদুয়ান যখন জানবে ছেলের বউ'র মুখে মা ডাক শুনতে না পেরে সে কাঁদছে তখন এক পাটি দাঁত বের করে হাসবে। লজ্জা লাগবে। তাই ঠিক করেছে বলবে না। নিজেকে শক্ত করে উঠে দাঁড়াল। রিদুয়ান বলে উঠল,

"মেহেরিন তোমায় মা বলে ডাকে না দেখে তোমার মন খারাপ নীলিমা! 

থমকে গেল নীলিমা! রিদুয়ান মুচকি হেসে উঠে আসল। তার সামনে দাঁড়াল। আবারো নীলিমা'র মাথায় হাত রেখে বলে,

"ধুর বোকা, এটাতে মন খারাপের কি আছে। আজ ডাকে নি একদিন তো ডাকবে। সময় কি চলে যাচ্ছে নাকি! 

স্বামীর যত্ন পেয়ে ভেঙ্গে পড়ল নীলিমা। জড়িয়ে ধরল রিদুয়ান কে। কেঁদে উঠলো সে। কান্না মাখা গলায় বলল,

"তুমি বুঝতে পারছো না আমার কতোটা কষ্ট হচ্ছে। প্রথমদিন থেকেই নিজের মেয়ে হিসেবে দেখি ওকে। ছেলের বউ না নিজের মেয়ে ভাবি। একবার কি মা ডাক শোনার ভাগ্য হবে না বলো। 

"মেয়ে যখন ভাবো তাহলে মেয়ে কে বুঝতে চেষ্টা করো। মেয়েটা তো ছোট থেকেই মায়ের আদর পায় নি। এখন তার কাছে এসব একটু অন্যরকম তো লাগবেই। 

নীলিমা মুখ তুলল। রিদুয়ান তার চোঁখের জল মুছে দিল। নীলিমা মুখ খুলে বলল,

"তুমি ঠিক বলছো বোধহয়, আমিই একটু তাড়াহুড়ো করছি।

"এই তো বুঝতে পেরেছ! ( কিঞ্চিত হেসে বলল.. ) আমার দেখা তুমি'ই সেই প্রথম শাশুড়ি যে কি না ছেলের বউয়ের মুখে মা ডাক শুনতে পারে নি বলে স্বামী কে জড়িয়ে ধরে কাঁদছে! 

"তুমি মজা নিচ্ছ! 

"হ্যাঁ নিচ্ছি, অর্ণব এসে যদি দেখে তোমাকে এভাবে কাঁদতে তাহলে কথাটা নির্ঝরের কানে পৌঁছাতে সময় লাগবে না। এখন তোমার ছেলে কি চিজ এটা তুমি নিশ্চিত জানো। আচ্ছা কান্না থামাও, মুখ চোখে জল দাও। আমি একটু ওদের সাথে দেখা করে আসি, ঠিক আছে।

নীলিমা মাথা নেড়ে সম্মতি জানাল। রিদুয়ান তার গালে হাত রাখল আশ্বাস দিল। শশুড় শাশুড়ি'র কথা শুনে দরজার আড়ালে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল মেহেরিন। হেঁটে চলে গেল সেখান থেকে। সে অবশ্য আড়ি পাতে নি। এসেছিল নীলিমা'র সাথে কথা বলতে। দরজা খোলা থাকায় কথা গুলো কানে এলো তার। খুব অদ্ভুত লাগছে নিজের কাছে। এমন অনেক মেয়ে আছে যারা কি না শাশুড়ি'র ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে থাকে সেখানে কি না তার শাশুড়ি তাকে ভালোবাসার জন্য এভাবে কাঁদছে। নিজেকে খুব অপরাধী লাগছে কারণ একদিন তাদের আরো কাঁদিয়ে চলে যাবে সে। তখন তাদের কতোটা কষ্ট হবে এটা সে বুঝতে পারছে। প্রিয় মানুষ হারানোর কষ্ট জানে সে। অভিজ্ঞতা'ই আছে বলা যেতে পারে। তাই নিজে কারো প্রিয় মানুষ হতে চায় না! 

----

নির্ঝর দৌড়ে যাচ্ছে অর্ণবের পিছনে, অর্ণব পুরো ঘর জুড়ে ছোটাছুটি করছে। সোফায় বসা রিদুয়ান তাদের কান্ড দেখে হেসে অস্থির। রান্না ঘরে রাতের খাবার বানাতে ব্যস্ত নীলিমা। ছেলে আর ছেলের বউ এসেছে‌ এতো দিন পর। নিজের হাতেই খাবার বানাবে সে। মেহেরিন এসে দাঁড়াল রান্না ঘরে। হাত বাড়াল নীলিমা'র কাজে। নীলিমা তার দিকে তাকিয়ে মুচকি হাসল। মেহেরিন সবজি কাটতে কাটতে বলে উঠল,

"খুব রাগ হয় না আপনার আন্টি! 

নীলিমা অবাক হয়ে বলল,
"কেন? 

মেহেরিন নিচের দিকে তাকিয়ে বলল,
"এই যে আপনাকে আন্টি বলে ডাকি তাই! 

হাতের খুন্তি টা কড়াইতে রেখে দিল নীলিমা। অবাক চোখে তাকাল মেহেরিন'র দিকে। মেহেরিন তার দিকে তাকিয়ে মুচকি হাসল। অতঃপর খুন্তি হাতে কড়াইয়ের মাছ উল্টে দিল সে। নীলিমা চমকে উঠে সেখান থেকে সরে দাঁড়াল।‌ মেহেরিন চুলোর আঁচ কমিয়ে দিয়ে সামনে তাকিয়ে বলল,

"জন্মের পর থেকে মায়ের ছবি দেখেই কাটিয়েছি। কখনো স্বচোখে দেখার ভাগ্য হয় নি আমার। মা বলতে নিজের দি কেই চিনতাম। কাউকে মা বলে ডাকি নি কখনো! 

নীলিমা অস্থির হয়ে উঠছে মেহেরিন'র এসব কথা শুনে। মেহেরিন কি তাহলে সবকিছু শুনে ফেলেছে। মেহেরিন তার দিকে ফিরল। কিঞ্চিত হেসে বলল,

"আমার মা হলে বোধহয় আপনার মতোই হতো। কারণ পৃথিবীর সব মা তো এক'ই! 

নীলিমা চোখ নামিয়ে ফেলল। মেহেরিন বলে উঠল,
"তবে সব শাশুড়ি নিশ্চিত আপনার মতো হয় না তাই না! 

নীলিমা আবেগ প্রবণ দৃষ্টি নিক্ষেপ করল মেহেরিন'র দিকে। মেহেরিন চোখ সরিয়ে নিল। এতো আবেগ, ভালোবাসা চায় না সে। হেসে বলে উঠল,

"রাগ করবেন না, হয়তো কোনদিন আপনার এই সাধ পূরণ করার চেষ্টা করবো আমি। কারণ এটা আমার জন্য অনেকটা কঠিন! আপনার আর রান্না করা লাগবে না। ওখানে গিয়ে বসুন। বাকি রান্না আমিই শেষ করছি! 

বলেই রান্নায় মনোযোগ দিল সে। নীলিমা করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল মেহেরিন'র দিকে। খুব ইচ্ছে করছে দু হাত তাকে জড়িয়ে ধরতে। কিন্তু সবসময় মন যা চায় তা হয়ে উঠে না। 

অর্ণব হুট করে এসে নীলিমা'র হাত ধরে বলল,

"দাদিমা! 

নীলিমা চমকে উঠল, তার সাথে সাথে সবাই! মেহেরিন মুচকি হাসল। অর্ণব কে সেই শিখিয়ে দিয়েছে দাদিমা বলে ডাকার জন্য। তবে এতেও কম খাটতে হয় নি তাকে। অর্ণব কে টানা দু'দিন আইসক্রিম খেতে দেবে বলেছে। তবুও কাজ হয় নি। অতঃপর বলেছে "তোমার দাদিমা অনেক খুশি হবে, তোমাকে নাড়ু বানিয়ে খাওয়াবে।" একথায় জ্বলজল করে উঠল অর্ণবের চোখ। খুশিতে আত্মহারা সে। নীলিমা'র‌ হাতের নাড়ু বেশ পছন্দ তার। কয়েকদিন আগেই তৈরি করে খাইয়েছিলেন। মেহেরিন অনেক কষ্ট করেই অর্ণব কে শিখাল দাদিমা বলা। যাতে নীলিমা'র অভিমানের কষ্ট কিছুটা হলেও কমে। নীলিমা নিচু হয়ে বসে অর্ণবের দুই গালে হাত রেখে বলল,

"কি বললে, দাদিমা! আরেকবার বলো!

অর্ণব মুখ ফুটে বলল,
"দাদিমা! 

নীলিমা তাঁর কপালে চুমু খেয়ে বলল,
"বলো কি হয়েছে! 

অর্ণব হাত নাড়িয়ে কড়াইয়ের দিকে হাত দিল। নীলিমা বলে উঠল,
"মাছ ভাজা খাবে!

অর্ণব মাথা নাড়ল। নীলিমা খুশিতে আত্মহারা। ভাজা মাছের কাঁটা বেছে নিজের হাতে খাইয়ে দিতে লাগল অর্ণব কে! রিদুয়ান বলে উঠল,
"আমাকে দাদু ডাকো তো অর্ণব! 

অর্ণব মাথা নেড়ে না না করল। নির্ঝর ফিক করে হেসে দিল। রিদুয়ান বলে উঠল,
"আচ্ছা আজ ডাকে নি একদিন ডাকবে! 

নির্ঝর হেসে বলল,
"হ্যাঁ সেই আশায় থাকো তুমি!

---- 

আজকের রাত টা চৌধুরী বাড়িতেই কাটাবে তারা। অর্ণব তার দাদিমার সাথে ঘুমাবে বলে বালিশ নিয়ে তার রুমে চলে গেছে। মেহেরিন ঘরের এক কোনে দাঁড়িয়ে মাছের একুরিয়াম দেখছে। নির্ঝরের ঘরে খুব বড় একটা একুরিয়াম আছে। মেহেরিন তাতে খাবার দিচ্ছে। এটা নির্ঝর'ই করছিল কিন্তু তার একটা কল আসায় ফোন হাতে বাইরে চলে গেছে। মেহেরিন উঠে এসে কাজ টা করতে লাগলো। মাছ'রা সাঁতার কেটে খাবার সন্ধানে ঘুরে যাচ্ছে। নির্ঝর ঘরে এলো। তার আভাস পেল মেহেরিন। তবুও মাছ গুলোর দিকেই তাকিয়ে রইল। নির্ঝর মিটিমিটি পায়ে তার পিছনে এসে দাঁড়াল। পেছন থেকে হাত বাড়িয়ে একটা প্যাকেট ধরল মেহেরিন'র সামনে। মেহেরিন প্যাকেটে একবার চোখ বুলিয়ে আবারো মাছের দিকেই তাকাল। নির্ঝর সামনে এসে বলল,

"এটা তোমার জন্য! 

"কি আছে এতে?

"নিজে দেখো! 

মেহেরিন প্যাকেট হাতে নিল। দেখল খুব সুন্দর একটা শাড়ি আছে তাতে। শাড়িতে একবার হাত বুলিয়ে বলল,

"সুন্দর! 

অতঃপর প্যাকেটে ভরে রেখে নির্ঝরের হাতে দিয়ে দিল। নির্ঝর অবাক হলো! মেহেরিন তার পাশ কাটিয়ে এসে দাঁড়াল বেলকনির দিকে। নির্ঝর তার পাশে এসে দাঁড়াল। বলে উঠল,

"শাড়ি টা কি তুমি নিবে না

"না।

"কেন?

"কারণ আপনি ভুল করছেন নির্ঝর।

"মানে?

"বিয়ের ৬ মাসের পূর্তিতে নিজের স্ত্রী কে এসে শাড়ি উপহার দিচ্ছেন। কিন্তু আপনি জানেন ৬ মাসের সমাপ্তি মানেই আপনার আর আমার সম্পর্কের ইতি টানার সময় চলে এসেছে।

"মেহু আমি তোমাকে..

"ভালোবাসেন! ( নির্ঝরের দিকে তাকিয়ে কিঞ্চিত হেসে বলল.. ) আপনি ভালোবেসে ফেলেছেন আমায়, এটাই তো বলবেন। আমি আপনার ভালোবাসায় প্রশ্ন তুলছি না। ভালো বাসতেই পারেন। ভালোবাসা হুট করেই হয়। সন্দেহ নেই আপনার ভালোবাসায়! 

নির্ঝর এক পা এগিয়ে কাছে এলো মেহুর। চোখের দিকে তাকিয়ে বলল,

"তাহলে কিসের সংশয় তোমার? 

"নিজেকে নিয়ে সংশয়, আপনার কাছে খুব সহজ নতুন করে সবটা শুরু করা। কিন্তু আমার কাছে না। আমার অতীত আপনি জানেন ন...

"জানতে চাই না, আমি জানতে চাই না তোমার অতীত। আমি তোমাকে জানতে চাই। তোমাকে ভালোবাসি আমি! 
বলেই মেহু'র দিকে হাত বাড়াল সে। মেহেরিন নির্ঝরের হাত থামিয়ে দিল। হেসে বলে উঠল,

"আপনি আমার সাথে ১ বছর থাকবেন বলেই অর্ণব এভাবে আগলে নিতে পেরেছেন কারণ আপনি জানেন একবছর পর আর তাকে সহ্য করতে হবে না। তার কাছে সম্পর্ক রাখার জন্য জোরও করতে হবে না। তাই ওর সাথে আপনি এখন এতোটা কমফোর্টেবল। কিন্তু নির্ঝর যদি কথাটা সারাজীবন একসাথে থাকার আসতো তাহলে হয়তো আপনি মানতে নারাজ। কেউ পারে না অন্যের সন্তান কে নিজ সন্তান বলতে।

নির্ঝর গম্ভীর মুখে তাকিয়ে রইল। কথা শেষ হতেই বলে উঠল,
"আমি রাজি! 

মেহেরিন নির্ঝরের দিকে ফিরল। নির্ঝর বলে উঠল,
"আমি রাজি তোমার সাথে সারাজীবন কাটাতে, অর্ণবের সাথে সারাজীবন কাটাতে।কোন শর্ত কোন সংশয় থাকবে না এখানে।

মেহেরিন মুচকি হেসে বলল,
"নির্ঝর বলাটা খুব সহজ। মানুষ যখন ভালোবাসে তখন তার কাছে সবকিছুই সহজ বলে মনে হয়। কিন্তু বাস্তব তার চেয়েও ভয়ানক।

"মেহু তুমি আমাকে এতোটা অবিশ্বাস করো।

"এটা অবিশ্বাস না নির্ঝর এটাই বাস্তব। কাল আপনার আর আমার সন্তান এলে তখন মাঝখানে আমার অর্ণব'ই অনাদর পাবে। আমি তখন না হতে পারব একজন ভালো মা আর না একজন স্ত্রী। এখন লোকদেখানো বলে আমরা এটা খুব ভালো করছি কিন্তু যখন'ই তা সত্যি হবে তখন এটা তার চেয়েও খারাপ হবে। আপনি এখন বলছেন হবে না কিন্তু আমি জানি তখন এটাই হবে। 

অতঃপর মেহেরিন যেতে নিল। নির্ঝর তার সামনে এসে দাঁড়াল। শীতল গলায় বলে উঠল,
"কারণ শুধু এই একটা না আরো আছে।

মেহেরিন শব্দ করে শ্বাস ফেলে বলল,
"ঠিক ধরেছেন আরো আছে, আর তা হলো আমার ভয়াবহ অতীত। যার কারণে আমি ভালোবাসতে ভয় পাই। কাউকে নতুন করে ভালোবাসা এখন আমার পক্ষে আর সম্ভব না। 

বলেই পাশ পেরিয়ে যেতে নিল মেহু। নির্ঝর তার হাত ধরে নিল। বলে উঠল,
"একবার সুযোগ দিয়ে দেখ, আমি কথা দিচ্ছি মেহু।

মেহেরিন শব্দ করে হাসল। নির্ঝরের হাত খানা ছাড়িয়ে দিয়ে বলল,
"সুযোগ! আর না নির্ঝর! 

বলেই চলে এলো সেখান থেকে। নির্ঝর দাঁতে দাঁত চেপে আকাশের দিকে তাকিয়ে রইল। বেলকনির গ্রিল টাকে মুঠো করে নিল হাতে! বুকের পাশে ব্যাথা করতে লাগলো। ঠোঁট কামড়ে দাড়িয়ে রইল নির্ঝর। না এতো সহজে হেরে যাবে না সে। তার ভালোবাসা মেহেরিন কে বোঝাবে সে। বোঝাতেই হবে! 

-----

কনফারেন্স রুমে নিরবের প্রেজেন্টেশন দেখছে মেহেরিন। সে একাই দেখছে, নিরব তাকে সবটা দেখিয়ে তারপর মিটিং এ প্রেজেন্ট করবে। মেহেরিন খুব মনোযোগ দিয়েই দেখছে সবটা। টেবিলে থাকা ফোনটা কেঁপে উঠল। নিরব থেমে গেল।‌ মেহেরিন তাকিয়ে দেখল আননোন নাম্বার! নিরবের দিকে তাকিয়ে হাতে নিল ফোনটা। রিসিভ করে কানে দিল কিন্তু ওপাশ থেকে কোন আওয়াজ'ই পেলো না। মেহেরিন বলে উঠল,

"হ্যালো! 

ওপাশ থেকে এখনো কোন কথার আওয়াজ এলো না। মেহেরিন দাঁড়িয়ে গেল। বলে উঠল,

"কে বলছেন? 

"মেহেরিন বর্ষা খান! 

গলার আওয়াজ শুনে চেয়ার আকড়ে ধরল মেহেরিন। নিরব ভ্রু কুঁচকে তাকিয়ে রইল মেহেরিন'র দিকে। ওপাশ থেকে বলে উঠলো,
"না এখন তো আবার চৌধুরী নামটাও লাগিয়েছো 

মেহেরিন বলে উঠল,
"আপনি!

"যাক চিনতে পেরেছ তাহলে! 

মেহেরিন সোজা হয়ে দাঁড়াল। শক্ত গলায় বলে উঠল,
"আমাকে হঠাৎ মনে পড়ল যে।

"কি করব বলো, তুমি কাজটাই এমন করলে।

মেহেরিন ভ্রু কুঁচকালো। ওপাশ থেকে বলে উঠলো,
"কি ভাবলে আমার হাত থেকে একটা প্রজেক্ট নিয়ে নিলেই আমাকে শেষ করে দিতে পারবে। 

মেহেরিন বাঁকা হাসল। বলে উঠল,
"এটা তো শুরু মিঃ রাফি মল্লিক! এরপর আরো অনেক কিছুই ঘটবে যা আপনার ধারণার বাইরে! 

রাফি মল্লিক নামটা শুনে নিরব চমকে হলো। আকস্মিক ভাবে তাকিয়ে রইল মেহেরিন'র দিকে। 

লাউডস্পিকারে ফোন টেবিলে রেখে একটা সিগারেট ধরাতে ধরাতে রাফি বলল,
"কি দরকার বলো ঝামেলা করে, সংসার আছে সেটা নিয়েই দেখো! 

"মনে হচ্ছে রাফি মল্লিক বেশ ভয় পেয়েছে!

"( শব্দ করে হেসে উঠলো )

মেহেরিন মুচকি হাসল। বলে উঠল,
"এতো বড় ব্যাপার না হলে রাফি মল্লিক নিজে অবশ্য আমায় ফোন করতো না। যাই হোক এটা আপনার সমাপ্তির শুরু রাফি মল্লিক। এটা মাথায় রাখবেন! 

"ভুল করছো মেহেরিন!

"ভুল তো আমি সেদিন করেছিলাম যেদিন দি কে দ্বিতীয় বারের মতো আপনার কাছে পাঠিয়েছিলাম। সেই ভুলের মাসুল এখনো দিতে হচ্ছে আমায়।

"কিন্তু তুরুপের তাস তো আমার কাছে!

"মানে!

"অর্ণব! তোমার সবকিছু, মনে রেখো সে কিন্তু আমার'ই সন্তান। তোমার কাছ থেকে তাকে কেড়ে নিতে সময় লাগবে না আমার।

মেহেরিন দাঁতে দাঁত চেপে বলল,
"আমার অর্ণব কে একটা কথাও বলবেন না। 

ওপাশ থেকে হাসির আওয়াজ পাওয়া গেল। রাফি শীতল গলায় বলে উঠল,
"আর যাই হোক আদালত কখনো মায়ের খু/নির কাছে তার সন্তান কে রাখতে চাইবে না বলো।

"অর্ণবকে মাঝখানে আনলে আপনার যে কি অবস্থা আমি করবো আপনি ধারণা করতে পারছেন না।

"আচ্ছা যাও ধারণা করবো না।‌ সারপ্রাইজ ভেবে নেবো এমনেতেও আই লাভ সারপ্রাইজ! খেয়াল রেখো নিজের আর অর্ণবেরও! 

টুং টুং শব্দে কেটে গেল ফোনটা। ফোনটা ছুঁড়ে ফেলল মেহেরিন। চিৎকার করে উঠলো। নিরব কাছে এসে থামাতে চাইলো তাকে। মেহেরিন মারাত্মক রেগে আছে। রাগে তার পুরো শরীর কাঁপছে। রাফির প্রত্যেকটা কথা তার গায়ে কাঁটার মতো বাঁধছে। পাশে থাকা চেয়ার টাকে দূরে ছুঁড়ে ফেলল মেহেরিন। নিরব থমকে দাড়িয়ে গেল। টেবিলের সবকিছু উলো/টপালোট করে দিচ্ছে মেহেরিন ।জোরে চিৎকার করে বলছে,

"ছাড়বো না, ছাড়বো না আমি। আমার অর্ণবের কিছু করলে শেষ করে দেবো আমি। সবকিছু শেষ করে দেবো আমি, সবকিছু! 

নিরব দৌড়ে আসল। মেহেরিন আরেকটা চেয়ার ধরতেই তার হাত ধরে ফেলল। তাকে শান্ত করার চেষ্টা করল। মেহেরিন তার দিকে তাকাল। নিরব তাকিয়ে দেখল মেহেরিন'র দু চোখ রাগে লাল হয়ে আছে। পুরো শরীর কাঁপছে তার। শরীরটাও একটু গরম গরম লাগছে। মেহেরিন বলে উঠল,

"অঅ..অর্ণব আমার। শুধু আমার। বল অর্ণব শুধু আমার ছেলে।

"হ্যাঁ হ্যাঁ মেহু অর্ণব শুধু তোর ছেলে, শুধু তোর।

"তুই জানিস, ও ওও আমাকে কি বলছিল। ও নাকি কেড়ে নেবে, কেড়ে নেবে আমার অর্ণব কে। আমি ছেড়ে দেবো না ওকে। আমার অর্ণবের কিছু করলে আমি ছেড়ে দেবো না ওকে। কিভাবে বলল ও এটা, কিভাবে! 

মেহেরিন'র উৎপাত বেড়ে গেল। নিরব তাকে থামানোর জন্য তার দু গালে হাত রাখল। চোখে আশ্বাস দিয়ে বলল,

"কিছু করতে পারবে না, কিছু না। আমি বললাম তো তোকে, রাফি কিছু করতে পারবে না। তুই শান্ত হ! 

মেহেরিন শান্ত হলো। নিরব তাকে আগলে নিল। মেহেরিন'র চিৎকারে বাইরে সব স্টাফ এসে জমলো। নির্ঝর দৌড়ে এসে কেবিনে ঢুকল। এসে দেখল নিরব মেহু কে জড়িয়ে ধরে আছে। নির্ঝর থমকে তাকিয়ে রইল শুধু! 

#চলবে....
Like Reply
#37

( লেখনিতে) 
#পর্ব_৩৬ 

মেহেরিন'র পিএ এসে সব স্টাফ কে সরিয়ে দিল। নিরব মেহেরিন'র কে চেয়ারে বসাল। মাথায় হাত রেখে ভরসা দিল। গ্লাসে পানি ঢেলে তার হাতে দিল। নির্ঝর দাঁতে দাঁত চেপে তাকিয়ে দেখছে। হঠাৎ করেই খেয়াল করল নিরব মেহেরিন'র চুলের দিকে হাত বাড়াচ্ছে। মনে হয় চুল গুলো কানে গুঁজে দিবে। নিরব হাত বাড়াতেই নির্ঝর এসে তার হাত ধরে ফেলল। নিরব নির্ঝরের দিকে তাকাল। নির্ঝর তার হাত সরিয়ে ফেলল। হাটু গেড়ে বসল মেহেরিন'র সামনে। মেহু ঘেমে একাকার। কপালে বিন্দু বিন্দু ঘাম। নির্ঝর তার চুল গুলো কানে গুঁজে দিল। মেহেরিন এখনো ঘন ঘন শ্বাস নিচ্ছে। নির্ঝর বলে উঠল,

"বাসায় যাওয়া যাক! 

মেহেরিন মাথা নাড়ল। নির্ঝর মেহেরিন'র হাত শক্ত করে ধরল। মেহেরিন দাঁড়িয়ে বলল,

"আমার ফোন! 

নিরব হাত বাড়িয়ে ফোন দিল। নির্ঝর রেগে তার হাত থেকে ফোনটা কেড়ে নিল। অতঃপর মেহুর হাত ধরে তাকে বের করিয়ে আনল। মানসিক ভাবে অনেকটা অসুস্থ মেহেরিন। গাড়ির কাছে আসতেই অর্ণবের জন্য জোরাজুরি শুরু করল। নির্ঝর উপায়ন্তর না পেয়ে তাকে চৌধুরী বাড়িতে নিয়ে এলো। নীলিমা আর রিদুয়ান'র সাথে খেলছিল অর্ণব। মেহেরিন যেতেই দৌড়ে তার কাছে চলে এলো সে। মেহু তাকে আকড়ে ধরল। শুধু তাই না কোলে করে একদম গাড়ির কাছে চলে এলো। নীলিমা আর রিদুয়ান দুজনেই অবাক। নির্ঝর বলে উঠল,

"আমি পড়ে বলছি সব, মেহু এখন একদম'ই সুস্থ না! 

বলেই গাড়ির কাছে এসে দেখল পিছনের সিটে অর্ণব কে আকঁড়ে ধরে বসে আছে। বারবার মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। নির্ঝর জন কে গাড়ি স্টার্ট করতে বলে গাড়ির ড্রাইভিং সিটেই বসল।

বাড়িতে আসতেই অর্ণব কে নিয়ে ঘরে চলে গেল মেহু। বিছানায় বসিয়ে দিল। নির্ঝর দৌড়াতে দৌড়াতে এসে দেখে মেহু অর্ণবের হাত দুটো ধরে হু হু করে কাঁদছে। ছোট অর্ণব ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে। বুঝতেই পারছে না কিছু। মনে হয় এখন'ই কেঁদে দেবে। নির্ঝরের চোঁখের কোনো অশ্রু জমল। মেহেরিন কে এভাবে কাঁদতে দেখে খুব কষ্ট হচ্ছে তার। কেন কাঁদছে, কি কারণে কাঁদছে কিছুই জানে না সে। হেঁটে এসে দাঁড়াল মেহেরিন'র কাছে। নির্ঝর কে দেখে অর্ণব বলে উঠল,

"ড্যাডি! 

মেহেরিন'র বোধ হলো। দ্রুত চোখের জল মুছে উঠে দাঁড়াল। কিছু না বলেই দ্রুত চলে গেল। নির্ঝর বসে অর্ণবের কপালে চুমু খেয়ে বলল,

"মাম্মির কিছু হয় নি, শুধু একটা দুঃস্বপ্ন দেখেছে বুঝলে অর্ণব! 

অর্ণব মাথা নেড়ে না না করল। দুঃস্বপ্ন কি তা সে জানে না। অর্ণব তাকে কোলে বসিয়ে বলল,

"কিছু না, যখন তুমি বড় হবে তখন জানবে। কিন্তু একটা কথা মনে রাখবে মাম্মি কে কখনো ক/ষ্ট দেবে না। মাম্মি অনেক ভালোবাসে তোমায় বুঝলে তুমি। 

অর্ণব মাথা নেড়ে সম্মতি জানাল। চুমু খেল নির্ঝরের গালে। দৌড়ে গেল মেহেরিন'র কাছে। 

মেহেরিন আর অর্ণব আজ একসাথে ঘুমিয়েছে। নির্ঝর আজ আলাদা ঘরেই ঘুমাতে গেছে। কিন্তু কিছুতেই তার ঘুম এলো না। সে এসে হাজির হলো মেহুর ঘরে। অর্ণব কে জড়িয়ে ঘুমিয়ে আছে সে। তার ঘুম খুব গভীর। নির্ঝর অনেক কাছে এগিয়ে মেহু কে দেখল। তার স্নিগ্ধ মুখখানা দেখে ঠোঁটের কোনে হাসি ফুটল তবে হাসির প্রয়াস বেশিক্ষণ রইল না। মেহেরিন'র কান্না মাখা মুখটার কথা মনে করতেই মুখট মলিন হয়ে গেল তার। বিছানায় পাশে মেঝেতে বসে পড়ল সে‌। মেহেরিন'র দিকে তাকিয়ে বলল,

"আমি সত্যি জানি না কি নিয়ে তুমি এতো ভয় পেয়েছ মেহু। কিন্তু কথা দিচ্ছি সেটা যাই'ই হোক না কেন আমি তোমার পাশে থাকবো। 

--- 

নিরব কে গতকালের ঘটনা জিজ্ঞেস করতেই নিরব মুখ ফিরিয়ে নিল। বলল, কিছু হয় নি। নির্ঝর রেগে গেল। আবারো জিজ্ঞেস করল। নিরব বলে উঠল,

"কিছু হয় নি বললাম তো আমি। 

"কিছু না হলে মেহু অবশ্যই এভাবে কাঁদতো না। 

নিরব মুখ ফিরিয়ে নিল। নির্ঝর বেশ বুঝতে পারছে কিছু একটা হয়েছে। নিরবের সামনে দাঁড়িয়ে শক্ত মুখে বলে উঠল,

"ভালো মতো জিজ্ঞেস করছি বলো।

"না বললে কি করবে তুমি, আমি বাধ্য নই তোমাকে কিছু বলার জন্য! 

বলেই পাশ কাটিয়ে চলে যেতে নিল। নির্ঝর রেগে তার জামার কলার চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলল,

"খুব বেশি বেড়ে যাচ্ছো, দূরে থাকো আমার মেহু থেকে! 

নিরব মুখ সরিয়ে বলল,
"মেহু তোমার না! 

নির্ঝর চোয়াল শক্ত করে নিল। উঠে ঘু/ষি মারল তার মুখে। নিরব ছিটকে দূরে এসে পড়ল। নিরব বলে উঠল,

"নির্ঝর পা/গল হয়ে গেছো? 

নির্ঝর বলে উঠল,

"হ্যাঁ হয়ে গেছি। সাহস হয় কিভাবে, আমার মেহু কে জড়িয়ে ধরার। কেন জড়িয়ে ধরেছিলে তুমি মেহুকে! 

বলেই রাগে ফুসফুস করতে থাকল সে। পেছন থেকে মেহুর গলার আওয়াজ পেয়ে চমকে উঠলো নির্ঝর। মেহেরিন এসে নির্ঝরের মুখোমুখি দাঁড়াল। পিছনে দাঁড়িয়ে নিরব কে দেখল মেঝেতে পড়ে আছে। মেহেরিন কে দেখে চোখ নামিয়ে ফেলল সে। ভ্রু কুঁচকে নির্ঝর কে জিজ্ঞেস করল,

"আপনি নিরব কে মে/রেছেন নির্ঝর! 

নির্ঝর দীর্ঘশ্বাস ফেলে বলল,
"হুম! 

মেহেরিন শব্দ করে শ্বাস ফেলল। নির্ঝরের থেকে চোখ সরিয়ে নিরবের কাছে গেল। নিরব কে উঠালো নিচ থেকে। নির্ঝর অনেকটা জোরেই মেরেছে। বেচারা গাল ফুলে গেছে।মেহেরিন একজন স্টাফ কে ডেকে পাঠাল আইস ব্যাগ আনার জন্য। অতঃপর এসে নির্ঝরের সামনে দাঁড়িয়ে বলল,

"আমি জিজ্ঞেস করতে পারি আপনি এমনটা কেন করছেন?

নির্ঝর চোখ সরিয়ে নিল। দুই হাত প্যান্টের প্যাকেটে ঢুকিয়ে চোয়ার শক্ত করে নিল। মেহেরিন বলে উঠল,

"নির্ঝর আমি জিজ্ঞেস করছি কিছু! 

নির্ঝর এবারও চুপ! মেহেরিন এবার নির্ঝরের সামনে এসে দাঁড়াল। বলে উঠল,

"আমি বলছি কেন? কারণ গতকাল ও আমাকে আগলে রেখেছিল তাই তো! কেন সমস্যা কি আপনার, আমার বন্ধু আমাকে আগলে না রাখলে আর কে রাখবে। 

নির্ঝর চোখ মুখ শক্ত করে তাকিয়ে রইল। রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। মেহেরিন তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে তার উপর। নির্ঝর সেই চোখে ঘৃণাও দেখতে পাচ্ছে। শব্দ করে শ্বাস ফেলল সে। বলে উঠল,

"হ্যাঁ এ কারণেই মেরেছি, কেন জড়িয়ে ধরবে ও তোমায় কেন? 

"কারণ ও আমার বন্ধু, আমার চিন্তা করে কেয়ার করে আমার, তাই! 

"ওহ আচ্ছা! 

"নির্ঝর সরি বলুন ওকে।

"সরি মাই ফুট! 

"নির্ঝর! 

"সরি বলবো না ওকে, যা ইচ্ছে করে নাও।

মেহেরিন কপালে হাত রাখল। কি করবে কিছুই বুঝতে পারছে না সে। শুধু বলে উঠল,

"একটা কথা মনে রাখবেন এসব কিছু করলেই আপনি আমাকে পাবেন না।‌ আমি যখন একবার বলেছি আপনাকে ভালোবাসি না তো বাসি না। এটাকে হ্যাঁ করতে পারবেন না আপনি। তাই শুধু শুধু এসব সিন ক্রিয়েট করে কোন লাভ হবে না। মনে রাখবেন! 

নির্ঝর কিছু বলার জন্য মুখ খুলতেই স্টাফ এসে হাজির হলো। মেহেরিন তার থেকে আইস ব্যাগ টা নিয়ে নিরবের গালে ধরল। নির্ঝর দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল।‌ "সরি" শব্দ টা বলেই প্রস্থান করল সে! মেহেরিন দীর্ঘশ্বাস ফেলে বলল,

"সরি ইয়ার! 

"ইট'স ওকে, আইম ফাইন! কিন্তু মেহু।

"কি?

"নির্ঝর তোকে ভালোবাসে!

মেহেরিন উঠে দাঁড়াল। ফার্স্ট এইড বক্স নিয়ে এলো। 
শীতল গলায় বলল,
"এটা ওর ভালোবাসা না ওর ভ্রম যা সময়ের সাথে সাথে এক সময় চলে যাবে।

"আর তুই! তুই ভালোবাসিস ওকে! 

মেহেরিন ঔষধ বের করল। নিরবের গালে তা লাগিয়ে দিয়ে বলল,
"না! ভালোবাসা আর আমার পক্ষে সম্ভব না! 

বলেই মুচকি হাসল সে। নিরব ও কিঞ্চিত হাসল। মনের মাঝে বলল,

"তুই শুধু আমার ভালোবাসা!

মেহেরিন ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল নিরব মাথা নাড়িয়ে বলল কিছু না। শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেহেরিন'র দিকে! 

নির্ঝর হন হন নিজের কেবিনে আসল। অর্ণব তার টেবিলের উপরে বসে চকলেট খাচ্ছে। ধপাস করে এসে চেয়ারে বসে পড়ল নির্ঝর। নির্ঝর কে রেগে থাকতে দেখে "ড্যাডি" ডেকে চকলেট বাড়িয়ে দিল। নির্ঝর হেসে সেই চকলেট'এ কামড় বসাল। অর্ণব কে কোলে বসিয়ে বলল,

"তোমার মাম্মির সাথে ঝগড়া করার পর তোমার কাছে আসা লাগবে। তাহলেই আমার মন ভালো হয়ে যাবে বুঝলে অর্ণব সোনা। নাও এবার একটু হেসে দাও! 

অর্ণব একগাল হেসে বলল,
"মাম্মি! 

নির্ঝর মাথা নেড়ে বলল,
"হ্যাঁ তোমার মাম্মি, ধানি লঙ্কা! বুঝলে.. 

---- 

গাড়িতে বসে আছে নির্ঝর, তার পাশের সিটে অর্ণব। দু'জনেই অপেক্ষা করছে মেহেরিনের। মেহেরিন বাইরে দাঁড়িয়ে নিরবের সাথে কথা বলছে। তার গালে আবার হাতও দিচ্ছে। নির্ঝর তা দেখে দাঁতে দাঁত বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। অর্ণব গাড়ির জানালা দিয়ে ডাক দিল,

"মাম্মি! 

মেহেরিন নিরব কে খেয়াল রাখতে বলে গাড়ির কাছে এগিয়ে গেল। হুট করেই নিরবের ফোনে একটা মেসেজ এলো। মেহেরিন গাড়ির কাছে এগিয়ে যেতেই নিরব তাকে পেছন থেকে ডাক দিল। নির্ঝর রেগে হাত মুঠো করে নিল। অর্ণব কপালে হাত দিল। কিছুক্ষণ পর গাড়ির কাছে এসে মেহেরিন বলল,

"নির্ঝর একটু সমস্যা হয়েছে, আগামীকালের মিটিং নিয়ে কিছুটা ঘোরপাক খেয়ে গেছে। 

নির্ঝর হেসে বলল,
"ঠিক আছে আমি অর্ণব কে নিয়ে চলে যাচ্ছি তাহলে..

"না, আপনি একা যান। অর্ণব কে রেখে যান, ডঃ রাহেলা'র সাথে আজ দেখা করার কথা আছে। অর্ণব কে সাথে করে নিয়ে যাবো। আপনি বরং একাই চলে যান আমাদের ফিরতে লেট হবে। 

বলেই গাড়ির ভিতর থেকে অর্ণব কে বের করে আনল। অর্ণব নির্ঝরের দিকে তাকিয়ে মুখটা মলিন করে বের হয়ে এলো। নিরব মেহু আর অর্ণব কে সাথে নিয়ে আবারো অফিসে ঢুকল। নির্ঝর তা দেখে রেগে অস্থির। জন কে গাড়ি ক্লাবের কাছে নিয়ে যেতে বলল! 

----

"নির্ঝর তুই শুধু শুধু রেগে যাচ্ছিস, এবার বন্ধ কর! 

ঈশানের কথায় নির্ঝর রেগে তার বিয়ারের বোতল ছুঁড়ে মা/রল‌ তার দিকে। একটুর জন্য বেঁচে গেছে সে। দেওয়ালে বাড়ি খেয়ে বিয়ারের বোতলটা টু/করো টু/করো হয়ে নিচে পড়ে গেল। নির্ঝর নিজেও পড়ে যেতে নিল। ফরহাদ এসে তাকে সামলে নিল। নির্ঝর তাকে ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে দাঁড়াবার চেষ্টা করল। কিন্তু কিছুতেই তা সম্ভব না। অতিরিক্ত ড্রিংক করে ফেলেছে সে। হেলেদুলে চলছে। ফরহাদ তার সামনে থাকা সত্বেও তার পাশে হাতে আঙুল দিয়ে বলছে,

"ধরবি না আমায়! 

ফরহাদ নির্ঝরের হাত ঘুরিয়ে বলল,
"আমি এখানে!

"ওহ সরি, ধরবি.. 
কথা শেষ না করেই হুট করে নিচে বসে পড়ল নির্ঝর। বলে উঠল,
"তোরা জানিস, মেহু আমাকে দিয়ে ওই নিলব কে সরি বলিয়েছে। আমাকে দিয়ে, ভেবে দেখেছিস! আরো অনেক কথা শুনিয়েছে, কিভাবে পারল ও এমনটা করতে! বল তোরাই বল! 

আরিফ বলে উঠল,
"নির্ঝরের মাথা গেছে, পুরো পা/গল হয়ে গেছে ও! 

নির্ঝর রেগে উঠে দাঁড়াবার চেষ্টা করল। কিন্তু আবারো পড়ে যেতে নিল। ফরহাদ তাকে ধরল। নির্ঝর চিৎকার করে বলল,

"ওই ব্যাডা, তুই পা/গল, তোর গুষ্টি পা/গল। আমাকে পা/গল বলছিস কেন তুই! 

ঈশান মিনমিনিয়ে বলল,
"আমি আর কিছু বলছি না! 

আরিফ ওর দিকে তাকিয়ে আফসোসে মাথা নাড়ল। ফরহাদ নির্ঝর কে টেনে বলল,

"আচ্ছা আমিও পা/গল ভাই। এখন চল! 

"ছাড় আমায়, বলছি আমি যাবো না। আজ আমি কোথাও যাবো না।

বলেই হাত ছাড়িয়ে নিল। ফরহাদ, আরিফ ঈশান ওরা তিনজন কোন কিছু করেই তাকে বের করে আনতে পারল না। নির্ঝর আবারো বিয়ারের বোতল হাতে নিয়েছে। আরিফ ফরহাদ কে ডেকে বলল,

"বাইরে আয় শোন! 

অতঃপর তিনজন বাইরে এলো। ঈশান বলে উঠে,

"নির্ঝর আজ পুরোই গেছে!

আরিফ বলে উঠল,
"মেহেরিন কে কল করবো।

ফরহাদ বলে উঠে,
"পা/গল নাকি তুই, মেহেরিন যদি জানে মে/রে দেবে নির্ঝর কে। না না না মেহেরিন কে কিছু বলা যাবে না।

ঈশান বলে উঠল,
"তাহলে কি করবি?

ফরহাদ বলে উঠে,
"দেখছি, একটুপর আবার যাই। নির্ঝরের মাথা ঠান্ডা হোক তখন নিয়ে আসবো! 

নির্ঝর বিয়ারের বোতলে মুখ দিতেই সামনে এসে বসল দিশা। নির্ঝর ঝাপসা ঝাপসা চোখে তাকাল তার দিকে। দিশা হেসে বলে উঠল,

"হাই হ্যান্ডসাম! 

নির্ঝরের কাছে এটা মনে হলো এটা মেহু। সে ঝাপসা ঝাপসা চোখে দেখতে লাগল। দিশা এসে নির্ঝরের গালে হাত রাখল। নির্ঝর মাথা দুলতে দুলতে বলল,

"মেহু! 

দিশা বাঁকা হাসল। বলে উঠল,
"এখানে একা একা কি করছো তুমি? 

নির্ঝর দিশার হাত সরিয়ে বলল,
"তোমার সাথে কথা নেই, ছাড়ো তুমি! 

"কেন? 

"কেন? তুমি জিজ্ঞেস করছো কেন? আজ কতো কথাআআ শোনালে তুমি আমায়।

"আচ্ছা সরি! 

নির্ঝর মুখ ঘুরিয়ে নিল। দিশা ওর দিকে তাকিয়ে বলল,

"সরি বললাম তো! 

নির্ঝর মাথা নেড়ে বলল,
"না না! 

দিশা বলে উঠল,
"ঠিক আছে, বলো না কথা! 

বলেই উঠে পড়ল। নির্ঝর তার সাথে উঠে দাঁড়িয়ে বলল,
"মেহু, কোথায় যাচ্ছো? 

দিশা বাঁকা হেসে হাঁটতে লাগলো। নির্ঝর উঠে তার পিছে পিছে যেতে লাগল। 

দিশা'র কাজ'ই হচ্ছে বড় লোকের ছেলেদের ফাঁসিয়ে টাকা উপার্জন করা। নির্ঝরের উপর তার নজর ছিল কিন্তু কখনো সুযোগ করে উঠতে পারে নি। আজ যখন নির্ঝর তার মাঝে মেহেরিন কে দেখছে এই সুযোগ হাত ছাড়া করবে না। নির্ঝর কে আজ ফাসাবে। তাই তাকে নিজের পিছু পিছু নিয়ে আসতে লাগল। একটা ঘরের কাছে নিয়ে এলো তাকে। নির্ঝর এর মাঝেই দিশার হাত ধরে দরজার সাথে ঠেকাল। বলে উঠল,

"আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ তুমি মেহু?

"কোথায় না, এই তো এখানেই আছি আমি নির্ঝর! 

নির্ঝর কথা বলতে বলতে হেলেদুলে পড়ে যেতে নিল। দিশা তার হাত দুটো নিজের কোমরে ধরাল। নির্ঝরের গলায় নিজের হাত জড়িয়ে বলল,

"বলো কি চাও তুমি? 

নির্ঝর নেশালো চোখে তাকিয়ে রইল। হাত দিয়ে স্পর্শ করল দিশার গাল টা। দিশা চোখ বন্ধ করে নিল। নির্ঝর অনেকটা কাছে এগিয়ে এলো দিশার। দিশার গালের হাত রেখে ঠোঁট এগিয়ে নিল সে। কিন্তু দিশার ঠোঁট জোড়া দেখে থমকে গেল‌ সে। ভ্রু কুঁচকে নিল। হাত দিয়ে স্পর্শ করল ঠোঁট দুটো কে। বলে উঠল,

"এটা তুমি নও! এই ঠোঁট তোমার না।

দিশা চোখ মেলে তাকাল। নির্ঝর তার থেকে সরে আসল। বলে উঠল,

"তুমি মেহু নও! 

"নির্ঝর! নির্ঝর আমি মেহেরিন। তোমার মেহু! 
বলেই নির্ঝরের দিকে হাত বাড়িয়ে দিল। নির্ঝর দিশার হাত এক ঝটকায় সরিয়ে দিল। বলে উঠল,

"তুমি মেহু নও, আমার মেহু নও তুমি! 

বলতে বলতে হেলেদুলে চলে আসতে নিল। এদিকে ফরহাদ ওরা সবাই নির্ঝর কে খুঁজে অস্থির। অবশেষে তাকে হেলেদুলে আসতে দেখে তাকে গিয়ে ধরল সবাই। নির্ঝরের মুখে তখন একটা কথাই শুনতে পেল,

"তুমি আমার মেহু নও, আমার মেহু নও তুমি! 

ফরহাদ নির্ঝরের হাত নিজের কাঁধে নিয়ে বলল,
"হ্যাঁ হ্যাঁ তোর মেহুর কাছেই নিয়ে যাচ্ছি চল!

এদিকে দিশা পেছন পেছন এসে দেখে ফরহাদ ওরা নির্ঝর কে নিয়ে যাচ্ছে। রেগে ঠোঁট কামড়ে ধরলে সে। আবারো সুযোই চলে গেল তার। কিন্তু এতো সহজে হার মানবে না সে। 

---

মেহেরিন'র সামনে হেলছে নির্ঝর! এতোক্ষণ নির্ঝরের জন্য'ই অপেক্ষা করছিল। ঘড়িতে ১.৩০ টা বাজে। নির্ঝর কে দরজার কাছ থেকেই মেহেরিন'র কাছে দিয়ে ভেগেছে ওরা। নাহলে মেহু তাদের একজন কেও ছাড়তো না। এদিকে নির্ঝরের অপেক্ষা করতে করতে তার ঘরেই ঘুমিয়ে পড়েছে অর্ণব। ঘুমায় নি শুধু মেহেরিন। একমাত্র নির্ঝরের অপেক্ষাই করছিল সে। এখন সে তার সামনে দাঁড়ানো। দুই হাত বাহুতে গুঁজে ভ্রু কুঁচকে মেহু জিজ্ঞেস করল,

"ড্রিংক করেছেন আপনি! 

নির্ঝর মাথা নেড়ে বলল,
"না! 

"তাহলে দুলছেন কেন? সোজা হয়ে দাড়ান! 

নির্ঝর বলে উঠল,
"আমি দুলছি না বাড়ি দুলছে, ( মেহেরিন'র দিকে আঙুল উঠিয়ে বলল ) তুমি দুলছো! 

মেহেরিন মুখ খুলে শ্বাস নিয়ে বলল,
"কেন করছেন ড্রিংক!

"বলবো না, তার আগে তুমি বলো। কেন ওই নিলবের সামনে আমাকে কথা শুনিয়েছ?

মেহেরিন ভেবে নিল নির্ঝরের সাথে কথা বলে কোন লাভ নেই। নির্ঝরের হাত ধরে বলল,

"নিন এখানে ঘুমান! 

হাত ছাড়িয়ে বলল,
"না, ঘুমাবো না।

"তাহলে কি করবেন নাচবেন!

"না! তোমাকে ভালোবাসবো! 
বলেই মেহেরিন কে জড়িয়ে ধরল সে। মেহেরিন ছোটার জন্য ছটফট করতে লাগলো। কিন্তু কোন কাজ'ই হলো না। নির্ঝর খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে তাকে। মেহেরিন বলে উঠল,

"নির্ঝর ছাড়ুন আমায়! 

নির্ঝর মাথা নেড়ে বলল,
"না! 

"রেগে যাচ্ছি কিন্তু আমি! 

নির্ঝর মেহেরিন'র দিকে তাকিয়ে বলল,
"সত্যি! 

মেহেরিন দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল। নির্ঝর হেসে বলল,
"ঠিক আছে, আমি রাগ পানি করে দিচ্ছি! 

বলেই চুমু খেল মেহেরিন'র গালে। মেহেরিন থমকে গেল। তার কথার আওয়াজ হারিয়ে গেল। এদিকে নির্ঝর এখনো জড়িয়ে ধরে আছে। মেহেরিন বলে উঠল,,

"নির..

"তুমি জানো মেহু, আমি তোমাকে কতো ভালোবাসি কিন্তু ওই নিলব আছে না। বিরিয়ানির আলাচি সবসময় তোমাকে আমার কাছ থেকে নিয়ে যায়। আচ্ছা মেহু তুমি বুঝো না আমি কততততততোটা ভালোবাসি তোমায়, বলো বুঝো না।

মেহেরিন ঢোক গিলল। বলে উঠল,
"নির্ঝর ছাড়ুন আমায়! 

"মেহু! 

"নির্ঝর ছাড়ুন! ( উচ্চস্বরে)

নির্ঝর চমকে উঠে ছেড়ে দিল। বলে উঠল,
"ছেড়ে দিয়েছি, আমি ছেড়ে দিয়েছি‌। তুমি রেগে যেও না ঠিক আছে! 

মেহেরিন বেশ বিরক্ত। বলে উঠল,
"ঘুমিয়ে পড়ুন। 

বলেই তার পাশ দিয়ে যেতে নিল। হুট করে নির্ঝর মেহুর হাত ধরে ফেলল। বলল,
"আমি তোমার সাথে ঘুমাবো।

"নির্ঝর! 

মেহেরিন'র কথা শোনার আগেই তাকে জড়িয়ে ধরে ধপাস করে বিছানায় পড়ে গেল নির্ঝর! মেহেরিন থতবত খেয়ে গেল। নির্ঝরের মুখ তার কানের কাছে। একই কথা সে বার বার বলে যাচ্ছে,

"তোমাকে ভালোবাসি আমি মেহু, অনেক ভালোবাসি, ভালোবাসি... 

মেহেরিন চোখ বন্ধ করে নিল। নির্ঝরের গরম নিঃশ্বাস পড়ছে তার ঘাড়ে আর কানে বাজছে তার আওয়াজ। ফিসফিসিয়ে বলে যাচ্ছে ভালোবাসার কথা সে। উপেক্ষা করতে পারছে না সে এসব! 

#চলবে....
[+] 1 user Likes Manjarul Haque's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)