Thread Rating:
  • 39 Vote(s) - 3.18 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

WRITER'S SPECIAL বিজয়ের বিসিএস জয়

Showing only the posts of মহাবীর্য্য দেবশর্ম্মা: 72 of 155 posts. Show all posts
#61

(22-03-2023, 02:16 PM)buddy12 Wrote:  বিজয় কাহিনী পড়লাম। উপভোগ করলাম। গল্প ভাল হলে এমনিই ভাল লাগে, আলাদা করে যৌনতার প্রয়োজন নেই। 
( উদাহরণ: কামদেব দাদার গল্প )। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। 
লাইক ও রেপু দিলাম। 

যৌনতা জীবনে থাকা দরকার কিন্তু জীবন যৌনতা হইলে সেই জীবন ব্যর্থ! আপনার আগমণ মহাবীর্যের প্রাসাদে পড়িয়াছিল পূর্ব্বেই কিন্তু আজ এই অধম মহাবীর্য্যের কুটিরেও আপনার পদধূলি আমাকে বড় আনন্দ দিল। অবশ্যই পুনরায় আসিবেন, আজ পঞ্চম পর্ব্ব আসিতেছে। Namaskar

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62

(15-03-2023, 09:35 PM)Kallol Wrote:  বসন্তের ছোঁয়া তাহলে এই গল্পে ও লেগেছে। নবমুকুলের বাড় বাড়ন্ত কেমন হবে এখন সেটাই দেখার!!!!!! Heart

হে কল্লোল! এই কাহিনী তো চিরশাশ্বত! পর্ণমোচী নহে ইহা, ইহা তো চিরহরিৎ! তাই মুকুলের সংযোজন ঘটিতে থাকিবে, পল্লবিত হইতে থাকিবে। আসিবেন আপনার দর্শন যদিও বিরল তাই হয়তো যখনই পাই, খুশীরা আমায় আচ্ছন্ন হই। Namaskar

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#63

(24-03-2023, 12:20 PM)Uzzalass Wrote:  নমস্কার মহাবীর্য্য দাদা, আপনার জন্যে রইলো বাছাই করা স্পেশাল সাংঘাতিক ধরনের ভালোবাসা। আপনি শতভাগ সঠিক। আপনার লেখা আমি প্রথমবার পড়ছি। মন্তব্য আমি করিনি কারণ সত্যি বলতে কি উপযুক্ত ভাষা খুঁজে পাওয়া দুস্কর ছিল।  আপনার লেখা পড়ার পর মনে হয় মনের ঘরে কেউ যেনো খুশীর টিউবলাইট জ্বালিয়ে দিয়েছে, আর সেই ভালোলাগার আলোতে ঘরের কোনায় কোনায় থুড়ি মনের কোনায় কোনায় খুশীর রোশনাই লেগেছে। অবশ্যই মতামত দেবার প্রয়াস করবো পরের পর্ব থেকে। 
অনেক অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।।

আপনার নামেই উজ্জ্বল আছে, আর আজ তাহা প্রজ্জ্বলিত করিল খুশীতে আমার এই গপ্পের আসরকে! আপনার ভালবাসা আমি নতমস্তকে স্বীকার করিলাম। যে কলম কাগজে কালির বুলি লাগাইয়া পাঠকের মনকে ছুঁইতে পারে সেই কলমই সার্থক বলিয়া গণ্য হয়। আপনার মননে আমার সৃষ্টি সামান্য হইলেও দাগ কাটিয়াছে ইহাই আমার পরম পাওয়া। আজ বিজয়ের পঞ্চম পর্ব্ব আসিতেছে। আপনার পুনরাগমণ আমার কুটিরে ফের উজ্জ্বলতা আনুক ইহাই আমার সামান্য কামনা রহিল। 

আপনার সর্ব্বমঙ্গলের কামনা রহিল জগদীশ সমীপে।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#64

(25-03-2023, 11:36 AM)sairaali111 Wrote:  
আসলে , চেপে আছে । হ্যাঁ , চেপে আছে আমার উপর । - না না , ঈসে , কোনো মানুষ নয় । - দুটি , ঈসে ,  - বিশেষণ । অপারগ  এবং  অপদার্থ । আন্যেবল আর ইউজলেস্ । - তাই , লেখা নিয়ে কোন কথা বলার অবস্হাতেই নেই ।  -  ঈসে , হাজার ''তারা''র ভিড়াগমে খুঁজে পাচ্ছি না  - ''চাঁদ''টিকেই ।  -  অবশ্য , সায়রার তো ওটি নয় , প্রাপ্য বড়জোর  - 'অর্ধ-চন্দ্র' ।  -  রমযান-সালাম জী ।


রমজানের অনেক অনেক শুভেচ্ছা দেবী। আপনার পদধূলি যতবারই এই অধমের কুটিরে পড়ে ততবারই এই কুটিরে খুশীর বন্যা বহে। নিজ ছন্দে বহিয়া চলে সায়রা চুপিচুপি ডাকিতে থাকে আলি আলি! সত্ত্য কহিতে আপনি না আইলেই ঘর খালি তাই বোধকরি আপনি সায়রা আলী! যাহা খুঁজিতেছেন তাহা মনে হয় হারায় নাই, হারাইলে চিত্তির! তখন বাস্তবিক এই দেবশর্ম্মা অপদার্থ হইবে!

প্রণাম লহিবেন দেবী। আসিতে থাকিবেন এই অভাগার সনে সঙ্গ দিতে, একবারই সই আসিবেন, পথ ভুলিয়াই হউক।

সালাম রহিল। Namaskar

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#65

বিজয়ের বিসিএস জয়
© শ্রী মহাবীর্য্য দেবশর্ম্মা

[Image: images-13.jpg]

পর্ব্বঃ ৫


১৯শে পৌষ, শনিবার



ত্রিশের কোঠায় আসিলে বোধকরি আর নূতন করিয়া স্বপ্ন দেখা সহজ নহে, এক নূতন জীবনের আগমনী গান গাহিতে গেলেও তাহা বাস্তবিক এক স্পর্ধা বলিয়া বিবেচিত হইয়া যায়। তবুও অদম্য জীবন বহিয়া চলে নদীর ধারার ন্যয়, তাহার ধারা বহুকাল আগে শুষ্ক হইয়া যাওয়া ঐ সরস্বতী নদী স্বরূপ, জগৎ সমীপে শুকাইয়া গেলেও মৃত্তিকার অন্তরালে সে বহিয়া যায়। পেরেনিয়াল নহে, বর্ষায় পুষ্ট এফিমেরাল হইয়া, নিত্যবহ হইতে অনিত্যবহ হইয়া সে বহিয়া চলে। দিবস কাটিয়া যায়, সন্ধ্যা নামিয়া আসে, সূর্যালোকের শেষ বিন্দু গোধূলি হইয়া মিলাইয়া যায় আর অন্ধকার ঢাকিয়া লহে সর্বত্র!

রাতি পোহাইবে, কাননে কুসুমকলি সকলই ফুটিবে এই চিন্তা কী আদৌ সেই ব্যাক্তি করিতে পারে, যাহার অন্ধকারে ঝিঁঝিঁর ডাক অবধি নাই! তাহার অন্ধকার নিস্তব্ধ, তাহার ক্যানভাস বেরঙা! তাহার তুলির কালি শুকাইয়াছে! হৃদি শূণ্য, শূণ্য তাহার মন! পরাজয়ে তাহার ডালি সাজিয়াছে আর ব্যাথারা নিঝুম হইয়া তাহার গলায় জমা হইয়াছে, তবুও চিৎকার নাই, বিকার নাই, নাই চেতনা! সে আছে! না থাকিয়াও আছে! দৃশ্যমান তবু অদৃশ্য হইয়া সে আছে! সে বাঁচিয়া আছে একফোঁটা রঙের আশায়, দুইকলি গানের আশায় আর বাঁচিয়া আছে সে একবিন্দু জীবনের আশায়! ফ্যাকাশে বিবর্ণ হইয়া যাওয়া সারস্বত চেতনায় বিলুপ্তির পথ হইতে সরিয়া বশংবদ গোপথে চলিবার এক দূর্নিব্বার কামনায় সে আছে, আবহমানকাল ধরিয়া সে আছে নিজের ছেঁড়া কাঁথায় লুক্কায়িত লাখটাকার স্বপ্ন লহিয়া! একাকি অন্ধকারে পলকহীন জ্যোৎস্নার মত সে ওই স্বপ্নকে সকলের অন্তরালে নাড়িয়া দেখে মরিয়া গেল কীনা! কষ্টেরা পল্লবিত হয় তাহার দেহে, যন্ত্রণারা বিকশিত হয় তাহার মনে, আর পুরানো ক্ষতগুলা জাগিয়া উঠে তাহার আত্মায়!

এতভাবে মরিয়াও সে মরিতে চাহে না! সে বাঁচিয়া থাকে! কীসের আশায়! সব হারাইয়া সর্বস্ব খুইয়াও সে বাঁচিতে চাহে! সে বাঁচিতে চাহে কোন এক দূরহ স্বপ্নের সন্ধানে! তাহা হইলে বাঁচিবার অদম্য ইচ্ছাই কি জীবন! লড়িয়া চলাই কি তবে জীবন! তবে কি জীবনে সংঘর্ষ বলিয়া আদৌ কিছু নাই! আসলে কি সংঘর্ষই জীবন!


প্রভাতে খবর আসিল, আমার মামাতো বোন দেশের কনিষ্ঠতম ব্যাঙ্কারদিগের একজন হইয়াছে! মাত্র তেইশ বৎসর বয়সে জীবনের প্রথম প্রচেষ্টাতেই সে প্রবেশনারি অফিসার হইয়াছে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের! আপন কন্যার এহেন খবর লইয়া আমার ছোট মাতুল স্বয়ং আসিয়াছেন মিষ্টির হাঁড়ি হাতে! আমার এই বোনটি ছোট হইতেই নিজ মেধার পরিচয় বহুবার দিয়াছে, সরস্বতীর বরপুত্রী হইয়া সে জন্ম লহিয়াছে, এমন অসম্ভব সম্ভব যে সে করিবে ইহা তো কাম্য ছিলই, তাহার নামে বিজয় নাই, তবুও সে জিতিয়াছে! বিজয় হইয়াছে তাহার! এমন সন্দেশ পাইয়া আহ্লাদ হওয়া খুব স্বাভাবিক, কনিষ্ঠার প্রতি আশীষ ঝরিবে ইহাই স্বাভাবিক, তাহার খুশীতে ঝুমিয়া উঠিব ইহাই প্রত্যাশিত! তবুও কেন হাসিতে পারিতেছি না! কেন কষ্ট হইতেছে আমার এ খবরে! আমার এই বোন তো চিরকাল আমার ন্যাওটা, বিজুদা বিজুদা বলিয়া সারাক্ষণ পিছনে পড়িয়া থাকে তবুও কেন তাহার সাফল্য আমাকে ক্ষতবিক্ষত করিতেছে!

মনুষ্যমন! দেবা ন জানন্তি! কষ্টের রেশ কাটিলে টের পাইলাম, আমার ছোট বোনের সাফল্যে আমি বাস্তবিক খুশী হইয়াছি, আহ্লাদিত হইয়াছি, আনন্দিতও হইয়াছি! আদতে কষ্ট পাইয়াছি নিজ অবস্থায়! জ্যেষ্ঠ হইয়াও নিজ পায়ের ভরে আমি যেখানে দাঁড়াইতে পারি নাই সেখানে পাঁচ বৎসরের ছোট বোন যদি দৌড়াইতে থাকে তবে তাহার দৌড়াইবার প্রতি নহে নিজ অক্ষমতার প্রতি যন্ত্রণারা জাগে! তাহারা চিৎকার করিয়া আমার ব্যর্থতা, আমার অপদার্থতা তাহারা আমাকে পুনঃস্মরণ করাইয়া দেয়! স্মরণ করাইয়া দেয় যে আঠাশের চৌকাঠ পার করিবার প্রাক্কালে দাঁড়াইয়াও আমার আক্কেল দাঁত এখনও গজায় নাই! হৃত সাম্রাজ্য পুনরুদ্ধার পরের কথা, সাম্রাজ্যের নির্ম্মাণই আমি করিতে পারি নাই। পরের পয়সায় এখনও আমার দিনগুজরান হয়, পরার্থে আমার অন্ন জোটে! হোক সে পিতার অর্থ, নিজের তো নহে! উত্তরাধিকার যদি নিষ্কর্মা হয় তবে পূর্ব্বসূরী সম্পত্তি প্রদান করিয়াও দুঃখী হয়! অপাত্রে দান! পাত্র হিসাবে আমার 'অ-প্রাপ্তি' হইয়াছে উহাই বাস্তবিক আমার অপ্রাপ্তি! 


আর যেইদিন আমার এই অপ্রাপ্তি ঘুচিবে সেইদিন, সেইক্ষণেই আমার মুক্তি হইবে! ঘটিবে অবসান সকল কষ্টের, কাটিবে সকল আঁধার! আসিবে এক সোনালী প্রভাত! নিঃসীম অন্ধকার চিরিয়া হর্ষের রশ্মিকিরণ ছুঁইয়া যাইবে আমাকে, নিস্তব্ধতা ভঙ্গ হইবে খুশীদের কল্লোলে, জীবন হইবে প্রাণবন্ত!  হয়তো দুইফোঁটা জল আঁখিতে থাকিবে তবে তাহা হইবে উচ্ছ্বাসের! সেইদিন হ্যাঁ হয়তো সেইদিন আপন বোনের সাফল্যও আমি উপভোগ করিতে পারিব! সকল শৃঙ্খল সেইদিন আমাকে ছাড়িয়া দিবে, অর্গলমুক্ত হইবে হৃদি, সংঘর্ষময় জীবনের এক সংঘর্ষে জয়ী হইব আমি! বিজয় হইবে আমার! মুক্তি হইবে…মুক্তি হইবে আমার!



আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে,
আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে ॥
দেহমনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে,
গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে ॥
আমার মুক্তি সর্বজনের মনের মাঝে,
দুঃখবিপদ-তুচ্ছ-করা কঠিন কাজে।
বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা--
জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে।



Namaskar Namaskar Namaskar

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#66

মহাশয় পূর্ব্বকালের ন্যয় পুনর্ব্বার আবেদন রহিল যদি কাহিনীর এই পর্ব্ব মনে ধরে তবে অনুগ্রহ করিয়া মতামত দিবেন। ভাল লাগিলে রেপু ও লাইকের আবদার রহিল।

Namaskar Namaskar Namaskar

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#67

(25-03-2023, 04:31 PM)Kallol Wrote:  জীবনের চলার পথ টা বড়ই কন্টকাকীর্ণ ।  সবার মত বিজয় কে ও সেই পথ অতিক্রম করতে হবে । নিজের লক্ষ্যে  পৌঁছাতে হবে। কেউ নিজের ভাগ্যের জোরে খুব তাড়াতাড়িই পৌঁছে যায়। আবার কেউ কেউ সারাজীবন ধরে সুধু হেঁটেই সারা হয় !!!!!! Iex

অসাধারণ! আপনি যেইভাবে গল্পটির বিশ্লেষণ করিলেন তাহা আমাকে বাস্তবিক আপ্লুত করিয়াছে। চেষ্টা কর্ম্ম ও ভাগ্য তিন মিলিলে তবেই কেহ সফল হয়। 

Namaskar

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#68

(25-03-2023, 06:40 PM)Baban Wrote:  জীবন যুদ্ধে প্রতিটা ধাপ যেভাবে ফুটিয়ে তুলছো ভায়া উফফফ। আপন পর মিলেমিশে যায় অন্ধকারে যখন নিজের অসফল রূপটা কেউ বার বার চিনিয়ে দেয়। সোজাসুজি না হোক অন্য পথে। এটাই হয়তো মানব জীবনের একটা বৈচিত্র। পরিস্থিতি পাল্টে ফেলতে পারে এক মানুষের অনুভূতি। কিন্তু তবুও লড়ে যায় মানুষ। নিজের ঠিক ভুল নিয়েই এগিয়ে যায়। সফলতার লক্ষে। অন্ধকারে ডুবেই এগিয়ে যায় আলোর পথে। দারুন লাগলো ♥️♥️

এই কাহিনী লিখিবার কালে আমি বহুকিছু ভাবিয়াছি মিত্র। যদি এইরূপ ঘটনা ঘটে তবে মানসিক টানাপোড়েন কেমন হইতে পারে এইসব ভাবনা। জীবন কাহিনী ইহা, ইহাকে বাস্তবের মাটিতে রাখিতেই হইবে। আর মাত্র পাঁচটি পর্ব্ব আছে। আশা করি, তাহাতে এক মূর্খের কালিদাস হইবার কাহিনী প্রতিভাত করিতে পারিব।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#69

(25-03-2023, 07:41 PM)Kallol Wrote:  আমাদের মানব জাতির একটা খারাপ দিক হলো। অন্যের সাফল্যে বাহ্যিক ভাবে যতই খুসি  হই না কেন। মনের কোন এক কোণে, ঈর্ষা সুপ্ত ভাবে হলেও তার কাজ করে।
আর ঠিক এই বিষয় টাই শর্মাজির লেখনী তে ফুটে উঠেছে!!!! Heart

অশেষ ধন্যবাদ Heart

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#70

(25-03-2023, 08:44 PM)buddy12 Wrote:  বিজয়  কোনো মহাপুরুষ নয়, একজন সাধারণ মানুষ। 
নিজে সফল হতে পারেনি, তাই বোনের সাফল্যে ঈর্ষান্বিত। 
আপডেট সুন্দর, কিন্ত ছোট্ট। 
লাইক ও রেপু দিলাম। 

আপনি জানেন বাডি মহাশয় মার্চ মাহিনা আসিলে দম ফেলিতেও পারি না। তাহার মাঝেই ক্ষুদ্র চেষ্টা থাকে গল্পগুলি যাহাতে মরিয়া না যায় সেই হেতু হালনাগাদ করিয়া যাওয়া! তাই এই ক্ষুদ্র হালনাগাদ ক্ষমাশীল চক্ষেই দেখুন।

গল্প ভাল লাগিয়াছে জানিয়ে যারপরনাই আপ্লুত হইলাম

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#71

(25-03-2023, 10:14 PM)ddey333 Wrote:  বাবানের মতো একজন সেলেব্রিটি আমার দুই লাইনকে রেপু দিয়েছে।

অনেক অনেক কিছু মাথায় ঘোরাফেরা করে কিন্তু লিখতে গেলে হাত অবশ কেন হয়ে যায়  !!


Heart Heart Namaskar Namaskar

কাঙাল লোক Iex Iex
Namaskar Namaskar

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#72

(02-04-2023, 09:56 PM)buddy12 Wrote:  লাইক ও রেপু দিলাম। 

সহস্র ধন্যবাদ। Namaskar





(05-04-2023, 04:20 PM)buddy12 Wrote:  মার্চ মাস কি এখনও অতিক্রান্ত হয় নাই ?

মার্চ অতিক্রান্ত হইলেও রবিবার এ যাবৎ আসে নাই। তাহা ব্যতিরেকে, এই রবিবার আমার মিত্র ধুম্রগড়ে ভ্রমণ করিতে যাইতেছেন সুতরাং বিজয়কে অন্ততঃ আরও কীয়ৎকাল অপেক্ষা করিতে হইবে। সুতরাং ধৈর্য্য ধরিয়া বসুন। জানেনই তো সবুরে মেওয়া ফলে। অধিক শশকচিত্ত হইলে কাৰ্য্য পণ্ডুল হইয়া থাকে বলিয়া শাস্ত্রকাররা বিধান দিয়াছেন।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply




Users browsing this thread: