Thread Rating:
  • 35 Vote(s) - 3.26 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Adultery বিসর্জন - ছোট গল্প

Showing only the posts of Baban: 22 of 56 posts. Show all posts
#1
Star 

[Image: IMG-20250415-203448-701.jpg]



কাহিনী - বিসর্জন 
লেখক ও প্রচ্ছদ - বাবান 


আমি জানতাম এই সময়েই ঘরের দরজাটা হালকা খুলে যাবে। সেই জন্যই তো ছিটকিনি লাগাইনি। প্রথম প্রথম দিয়েই রাখতাম। আর তার ফল যে কি হয়েছিল আজও ভাবলে কেমন করে ওঠে ভেতরের অজানা অংশ গুলো।  ঐযে দেখতে পাচ্ছি  বাইরের অন্ধকার ভেদ করে ভেতরের অন্ধকারে প্রবেশ হচ্ছে তার। আমি প্রস্তুত ছিলাম। সেরকমই তো কথা ছিল। অমান্য করলে যে এই শেষ আশ্রয় টুকুও হারিয়ে ফেলতাম হয়তো।


বাঁ পাশে তাকিয়ে দেখলাম। অন্ধকারে একটা ছোট্ট শরীর গুটিসুটি মেরে শুয়ে। আমার দেহ থেকে অনেকদিন আগেই বিচ্ছিন্ন হয়ে একটু একটু করে নিজের মতো বেড়ে উঠছে সে। কি মনে করে একবার হাত বাড়িয়ে স্পর্শ করলাম ঘুমন্ত শরীরটা। পবিত্র উত্তাপে হাত সরিয়ে নিতে ইচ্ছে করলো। আর ঠিক তখনি অনুভব করলাম আমার কাঁধে এক হাতের স্পর্শ। সেটাও উত্তপ্ত। তবে সে ততই অপবিত্র। কামের আগুনে জ্বলতে থাকা এক থাবা! শেষবারের মতো আমার নিজস্ব অংশটাকে হাত বুলিয়ে সরিয়ে নিলাম হাতটা। আর যে তাকে ছুঁয়ে থাকা যায়না। এবার যে সেই অংশের উৎসের নস্ট হবার  সময় এসেছে। এবার যে সেই নারী শরীরের সত্যিই অন্ধকারে প্রবেশ ঘটবে। এই অন্ধকারে প্রায় অদৃশ্য হাতের মালিক তাকে জয় করেছে যে। কি ভেবে আবারো মাথাটা ওপাশে ঘুরে নিজের প্রাণটাকে দেখতে গেলাম কিন্তু পারলাম না। তার আগেই সেই বিরাট হাত আমার মুখটা বিপরীত পাশে ঘুরিয়ে দিলো আর তারপরেই অনুভব করলাম একজোড়া পুরু ঠোঁটের উত্তাপ আমার গালে, ঘাড়ে কাঁধে ঠোঁটে কপালে। বুভুক্ষ ক্ষুদার্থ ভিক্ষুক যেন সে। কতদিন খেতে পায়না আহারে। তাইতো এইভাবে ক্ষুদা নিবারণ করে চলেছে। ওই বিশাল থাবাকে উপেক্ষা করে আমার সামর্থ নেই আর আমার প্রাণের দিকে তাকানোর। একদিক দিয়ে ভালোই হলো হয়তো। যতবার তাকাবো.... ততবারই এই মূর্খ মেয়ে মানুষটার ভেতরের মাতৃত্ব জেগে উঠবে। সেই মা যে বড়ো পবিত্র! তাকে চাইলেও নষ্ট করা যায়না যে। কিন্তু বারংবার সেই মূর্তিতে কামনার ছায়ার প্রভাব যে বড্ড জঘন্য। তার চেয়ে এটাই ভালো। নেই কোনো আশার আলো, নেই কোনো মুক্তি। আছে শুধুই অন্ধকার।

মিথ্যে বলবোনা একদা আলোর খোঁজে নাজেহাল এই মূর্খ নারী আলো না চিনলেও আজ অন্ধকারকে বেশ ভালোভাবে চিনে গেছি। মন্দ নয়। বেশ মজার এই অন্ধকার। আলো সব স্পষ্ট করে তোলে কিন্তু এই কালোর চাদরে ঢাকা সমাজে নানান মজার মজার ঘটনা ঘটে। এই যেমন কোনো সন্তান নিজের পরিচিত দুজনকে কখনো খুব অদ্ভুত মুহূর্তে দেখে ফেলে। চেনা মুখ গুলো বড্ড অজানা লাগে। বইয়ের পাতায় ব্যাস্ত শিক্ষানোবিশ ছোট্ট মাথাটা সেসব দৃশ্যর অর্থ না বুঝে অজান্তেই মূর্খ হয়ে থেকে যায়। আর যদি কৌতূহল চরিতার্থ করতে পরের দিন জিজ্ঞাসাও করে নিজের সেই আপনজনকে তখন হাতে চলে আসে উপহার। শুধু একটাই খেলার বদলে। বোবা হয়ে থাকতে হবে এই বিশেষ ব্যাপারে। যাতে আর কেউ কিচ্ছু জানতে না পারে। ছোট্ট মেয়েটি হয়তো সেদিন হাসিমুখে উপহার নিয়ে নাচানাচি করলেও নিজের শরীরের ব্যাথা অনুভব করলে বোঝে সেদিন কেন কাকিমা বাবাকে জড়িয়ে ব্যাথায় কোকিয়ে উঠছিলো। সে ব্যাথাতেও হয়তো সুখ আছে। মূর্খ মেয়েটা কি বুঝবে? বোঝেনিও। কিভাবে আপন মায়ের সর্বনাশ করেছে সে অজান্তে। কিভাবে তার অর্ধাঙ্গ অন্য শরীরের কাছে হারিয়েছে নিজের মর্যাদা ও ব্যাক্তিত্ব। হয়তো এক দিকে ভালোই হয়েছে। প্রণাম করতো যে পা দুই স্পর্শ করে সেই মহিলা, যাকে নিজের ভবিতব্য মনে করে কাটিয়ে দিয়েছিলো নিজের যৌবন থেকে বার্ধক্য..... তার এই গোপন অজানা রূপটা জানলে ভেঙে গুড়িয়ে যেত ওই মূল্যহীন মনটা। হয়তো তাও নিজের কর্তব্য পালনে এক বিন্দুও খামতি রাখতো না সে কিন্তু অন্তর থেকে মৃত এক আত্মা ঘুরে বেড়াতো সারা গৃহে। তার চেয়ে এটাই ভালো। ওতো কিছু জানতে নেই মেয়ে মানুষদের। কি করবে জেনে?

ওই হাতের এক আঙ্গুল আমার কমল ঠোঁটের ওষ্ঠ নামিয়ে ভেতরের লালায় মাখা দাঁতের রস মাখতে ব্যাস্ত এখন। আর অন্য হাতও থেমে নেই তার। আমার পরনের শাড়ী নামক আবরণকে তুলে দিয়েছে থাই পর্যন্ত। আমার মসৃন থাইয়ে ঘুরে বেড়াচ্ছে এক পুরুষের হাত। আজও মনে পড়ে এই হাতের প্রথম স্পর্শ। আজ থেকে মাস খানেক আগের এক দুপুর। তন্দ্রায় মগ্ন আমি আর আমার পাশে আমার প্রাণ। হটাৎ যেন মনে হয়েছিল স্বপ্নের জগতে হারিয়ে যাচ্ছি আমি। এক অদ্ভুত ভালোলাগার আবেশে ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। আমার উরু বেয়ে যেন কোনো একটা অদৃশ্য পতঙ্গ বারংবার যাতায়াত করছে। তার লক্ষ যেন আমার শরীরের আরও গোপনে প্রবেশ করার। বড্ড দুস্টু তো সে। শেষমেষ দেখা পেলাম সেই কীটের। কি অদ্ভুত দেখতে যেন সেটি। অনেকটা হাতের মতো। আঙ্গুল গুলি তার পা আর থাবার নিচে দু জোড়া চোখ। কেমন ধরণের মাকড়সা এটি! ভয় লেগেছিলো ওই রূপ দেখে। কিন্তু চোখের সামনেই সেই জীব কিলবিল করে ঢুকে আসতে চায় আমার নগ্ন দেহের অন্তরে। প্রচন্ড ভয়ে আমি সরিয়ে দি ধাক্কা দিয়ে সেই জিনিসটা। খুলে যায় আমার দু চোখ। দৃষ্টি যায় পায়ের কাছে। আমার আবরণ লুটোপুটি খাচ্ছে আর দূরে দাঁড়িয়ে এক বিশাল দেহের কীট। স্বপ্নে তো একটাই দেখেছিলাম কিন্তু বাস্তবে যে সেটি আরও বীভৎস! আরও বিরাট! স্বপ্ন বাস্তবের রূপ পেয়ে হিংস্র ক্ষুদার্থ চোখে গিলছে আমায় নয়ন জোড়া দিয়ে। কোনোরকমে নিজেকে দুহাতে লুকিয়ে লজ্জা নিবারণের বিফল চেষ্টা করেছিলাম সেদিন। কোনো লাভ হয়নি। জানলা দিয়ে আসা সেদিনের আলোয় কোনো কিছু না করে বিদায় নিলেও পরের দিনের অন্ধকারে আবার তার আবির্ভাব ঘটে। অন্তর বাহিরের মাঝের গন্ডি ওই কাঠের কমজোর দরজা আমাদের মাঝে থাকলেও ভাঙা জানলার ওপাশে দাঁড়ানো কামে আহত বিরাট দৈত্তের ওই ক্রুদ্ধ বিষাক্ত চাহুনি আর তার চেয়েও ক্রুদ্ধ এক অঙ্গের অস্তিত্ব বুঝে আবারো হেরে যাই। মূর্খ বলেই হয়তো তাকে জবাব দেবার কিছুই ছিলোনা। তাই ওই মাঝের বাঁধা অতিক্রম করে দানবকে ভিতরে আসার অনুমতি দি। আর আটকাবোই বা কি উপায়ে? কি অধিকারে? এই কক্ষের মালিকও যে সেই।

পিতা সমান স্বামী পেয়ে ধন্য এই নারী শেষমেষ সব হারিয়ে ফিরে যেতে চেয়েছিলো আপন জন্মস্থানে। কিন্তু সেখানেও বেশিদিনের শান্তি ছিলোনা। ওই মাতা পিতাও যেন অচেনা হয়ে গেছিলো। আশেপাশের অনেক চোখ ও ঠোঁটের নির্গত বাণী বোধহয় বহুবার শুনে তারাও বিষাক্ত হয়ে ওঠে। আর কাকা কাকিমাও নানান সব মধুর ভাষণে ভরিয়ে দেয় আমার কান। অনেকবার ইচ্ছে হয়েছিল চেঁচিয়ে বলেদি সকলকে এই মহান বক্তা কার সাথে রাতের অন্ধকারে শুয়ে আদরের দুলালের উৎস পেয়েছে। কিন্তু পারিনি। ওই যে এক বৃদ্ধা মূর্খ কষ্ট পাবে। আমার কষ্টে দুঃখই কি কম যে আবার তার ওপর আরও একটা ধাক্কা দেবো। সইতে পারবে? তার চেয়ে আমিই না হয় অযোগ্য হলাম। বিষের স্বাদ নিতে নিতে নীলাভ আকার ধারণ পূর্বেই সেখান থেকেও বিদায় নিলুম। এসে উঠলাম ছোটবেলার সইয়ের শশুর বাড়ির একতলায়। খুব কাছেই বিয়ে হয়েছিল তার আর আমার খুব ভালো বান্ধবী হওয়ায় তার পক্ষ থেকে বাঁধা না আসলেও তার স্বামী মহাশয়ের কাছ থেকে সাময়িক বাধার সম্মুখীন হতে হয়। অজানা অচেনা এক মেয়ে কথা নেই বার্তা নেই কোলের মানিক নিয়ে এসে হাজির হলেই হলো নাকি? এটাকে কি আশ্রয় ঘর ভেবেছে ওই মহিলা? সব কানে এসেছিলো সেদিন। তবে কষ্ট পায়নি সেই মেয়ে। এর চেয়ে কত বেশি কিছু শুনেছে সে ওই মহান শশুর বাড়িতে। কত মহান দৃশ্যর সাক্ষী হয়েছে সেই মেয়ে। কিন্তু খারাপ লাগছিলো সহচরীর কথা ভেবে। বেচারি বন্ধু কর্তব্য পালন করতে গিয়ে বাড়ির মানুষটার বকুনি খাচ্ছে। মিনতি করছে যাতে একটু আশ্রয় দেওয়া হয় ছোটবেলার বন্ধুটিকে।

বাড়ির কর্তার কথাই শেষ কথা বলে মান্য হয়। তাহাই হইলো। নানা..... বিতাড়িত হতে হয়নি। সে রাজি হয়েছিল। আমার বান্ধবী বুঝিয়ে রাজি করিয়ে নিয়েছিল স্বামীকে। নিজ গৃহিনীর মিনতি হয়তো উপেক্ষা করতে পারেনি শেষ পর্যন্ত সেই পুরুষ। শেষমেষ আমার ঠাই হয় ও বাড়ির একতলার একটা ছোট্ট ঘরে। আমি আর মানিকের জন্য ওই যথেষ্ট। কখনো আপনজন পর হয়ে যায়, আবার কখন পর আপন। সবই মজার খেলা। বাড়িতে থাকতে হলে সেবিকা ও পরিচারিকা হয়ে থাকতে হবে সেটা আগেই বুঝে গেছিলাম। না কেউ আদেশ দেয়নি আমায় কিন্তু নিজেই সেই দায়িত্ব মাথায় তুলে নিয়েছিলাম। যদিও ঝি চাকরানী সবই ছিল তবু যে বাড়ির নুন খাচ্ছি সেবাড়ির আশ্রিতা হয়ে শুধুই পায়ের ওপর পা তুলে বসে থাকার মতন মানসিকতা আমার ছিলোনা। তাই সইয়ের বারণ সত্ত্বেও আমি খাবার ও সেবার দায়িত্ব পালনে ব্যাস্ত হয়ে যাই।

বাড়ির কর্তার বৃদ্ধা জন্মদাত্রিণী আজ আর সক্ষম নন দু পায়ে দাঁড়ানোর। সারাদিন নিজের ঘরে শুয়ে শুয়ে বৌমাকে আদেশ দিয়ে চলেন। বুঝে গেছিলাম বৌমা প্রতি সু মনোভাব রাখেননা কর্তা মা। আর সইও চুপচাপ সব শুনলেও ভেতরে অপছন্দ করে স্বামীর এই বৃদ্ধা মাকে। সেখানে যোগ দিলো এই অভাগিনী। আমাকে পেয়ে বোধহয় তারও পছন্দ হয়েছিল। নতুন এক সেবিকা পাওয়া গেলো বিনমূল্যে। খাই তো ঐটুকু। ক্ষতি কি? ছেলের ওই বউটার সাথে মিলে হাতে হাত লাগাবে। আমিও ব্যাস্ত হয়ে পড়লাম খোকা আর ওনাকে নিয়ে। প্রায় সারাদিনই আমার কাটে ব্যাস্ততায়। বান্ধবীর সাথে মিলে রান্নায় সাহায্য করা আর বয়স্কা খিটখিটে বুড়ির সেবা আর মাঝে যেটুকু সময় পাই আঁচল সরিয়ে খোকার তেষ্টা মেটাই।

বৃদ্ধা খিটখিটে স্বভাবের হলেও বেশ রসিক। অন্তত আমার সাথে। হয়তো আমার সেবা পেয়ে মুখ খুলে গেছে। এখন তো আর আমার বান্ধবীটিকে নিজের কাছে ঘেসতেও দেয়না। আমিই নাকি সেরা সেবিকা। এতে অবশ্য আমার বন্ধু দুঃখ পায়নি, বরং খুশিই হয়েছিলো সে। ওই পাগলী বুড়ির হাত থেকে বেঁচেছে যেন। যা নয় তাই বলে ফেলে সে। একবার নাকি বৌমাকে বলেই ফেলেছিলো - সারাদিন ছেলেটা খেটে খুঁটে বাড়ি ফিরলেই কি শান্তি আছে? ছেলেটা ফিরলেই ঘরে টেনে নিয়ে গিয়ে দরজা ভিজিয়ে চেপে বসে ডাইনি আমার ছেলেটার ওপর। বিয়ের পর পরই বশ করে নিলো, একেবারে ভ্যাড়া বানিয়ে দিলো গো আমার বাবুটাকে। এখন যেন মায়ের দিকে কোনো নজরই নেই তার। শুধুই ওই মাগির শরীর চাই।

- ছাড়তো ওই বুড়ির কথা সই। যত বয়স বাড়ছে ততই ক্ষেপে উঠছে। ইশ যা মুখে আসে বকে দেয়। লজ্জায় পড়তে হয় আমাকে আর ওনাকে। ওই জন্যই তো ছেলে আর মায়ের কাছেই যেতে চায়না সেরকম। গেলেই তো আমার নামে ফুসমন্তর দেবে। ভালোই হয়েছে ওই বুড়ির মুখ আমিও বেশি দেখতে চাইনা। তুই সামলা ওই পাগলী বুড়িকে।

বান্ধবীর প্রশ্নে সামান্য হেসেছিলাম। সত্যিই..... সব বাড়ির যেন একি কাহিনী। আর শাশুড়ি দেরই বা কত দোষ দি? পরিস্থিতি তো রক্তের সম্পর্কের মানুষকেও পাল্টে দিতে পারে । তাহলে আর অন্যদের কি দোষ দেওয়া? আমার সেবায় ধীরে ধীরে বৃদ্ধার মন গোলতে শুরু করেছিল। তবে সেটা শুধুই আমার জন্য। বৌমা তখনো চক্ষুশুল। ধীরে ধীরে আমিও যেন ওনার মধ্যে খুঁজে পেলাম এক সঙ্গিনী। সেই সঙ্গিনী বড্ড দুস্টু, বড্ড অভদ্র কিন্তু বেশ রসময়। আমার নিজ বান্ধবীর সাথে যত না সময় কাটাতাম তার চেয়ে বেশি কাটতে লাগলো ওই বুড়ির সাথে। আমি তার হাত পা টিপে দি আর সে আমার খোকাকে নিয়ে খেলে। কয়েকবার বাড়ির কর্তাও এসে হাজির হয়েছে সে ঘরে নিজ মায়ের খবর নিতে। ঘোমটা ঢাকা মুখ লুকানো এই আমি অপরাজিতা শুনেছি বৃদ্ধার আমাকে নিয়ে বলা পুত্রের কাছে নিজ সুখ্যাতি। কেউ তো একজন তারিফ করলো আমার। আজও তাহলে আমি তারিফের যোগ্য। তারই মধ্যে কয়েকবার দেখেছি আমার খোকাকে কোলে নিয়ে আদর করতে ওই বিশাল দেহী পুরুষকে। আদর করতে করতে তার নজর এসে পড়েছে মায়ের পাশে ঘোমটা টেনে বসে থাকা আশ্রিতার ওপর। অনেকবার হয়েছে মালিক সেবিকার চোখাচুখী। তার সম্মানে বার বার নেমে গেছে আমার নয়ন নিম্নে। আমার কোলে বাবুকে দিয়ে ফিরে কাজে সে নিজ ব্যাস্ত জীবনে। আমিও তাকিয়ে দেখেছি তার কক্ষ ত্যাগ। কিছু কি বলার ছিল তাকে? কে জানে হয়তোবা। একটা ছোট্ট ধন্যবাদ।

- ছেলেটা আমার বড্ড ভালো। ওই পোড়ামুখীটা আসার পর থেকে খোকা আমার কেমন পাল্টে গেছে। দেখলি? দুই দন্ড দাঁড়িয়ে মায়ের সাথে কথা কইবে.... তারও সময় নাই। বলি ওতো কি কাজ বাপু? আমি বলছি অপা.... সব ওই মাগীর শেখানো। মায়ের থেকে ছেলেকে আলাদা করার মন্তর জানে ওটা।

- নানা! এমন ভাববেন না! আপনার ছেলে নিশ্চই ব্যাস্ত তাই.......

- চুপ কর! তুই আর তোর ওই বন্ধুটার পক্ষ নিসনি তো। ও মেয়ে আসার পর থেকে দেখছি আমার পুত্র বাবাজি কেমন পাল্টে গেছে। বলি ওতো কি শরীরের গরম হ্যা যে আমার ছেলেটাকে চিবিয়ে খাচ্ছে? এদিকে তো পেট আজও ফুললো না। হুহু! পোয়াতি হবার নাম নেই খালি লটোরপটর। বাঁজা মেয়েমানুষ! ও মাগীর সাথে বেশি মিসবিনা একদম। তোকেও পাল্টে দেবে। তারপরে কে আমার এতো সেবা করবে বলতো। আর যে কেউ নেই আমার। উনি তো কবেই পালিয়ে গেলেন। ছোট ছেলেও বিদেশ পারি দিলো। আর ফিরলোনা। বোধহয় বিদেশি ডাইনি পেয়ে এদেশ। ভুলেছে। বড়ো খোকাও হাত থেকে বেরিয়ে গেলো। এখন তুই যা একটু এই বুড়িকে দেখিস।

খুব মায়া হয়েছিল আমার। এই প্রথম কর্তা মায়ের মুখশ্রী স্পর্শ করে বলেছিলাম - এমন বলবেনা না মা জননী! এই তো আমি আছি। আমিও তো সব হারিয়ে আজ ভিকিরি। একুল অকুল দুকূলই হারিয়ে আমার একমাত্র হীরা মানিক কোলে নিয়ে এসে আশ্রয় পেয়েছি আপনার চরণে। আমি কি ভুলতে পারি সেসব। কাঁপা হাতে আমার থুতনি নাড়িয়ে বুড়ি বলেছিলো-  লক্ষী মেয়ে আমার। কেন যে তোর মতন একজন এলোনা আমার ছেলের কপালে। অন্য কেউ কেন? তুই যদি আসতিস লাল বেনারসী পরে আমার ঘরে। আহা গো এমন বৌ কেন দিলেনা ঠাকুর আমার খোকাকে। ওই পোড়ামুখীকেই ঘরে তুললো ছেলে। কি তোমার লীলা..... এ মেয়ে সন্তান কোলে সব হারিয়ে বসে আছে, আর ওই ডাইনি সব পেয়েও পেট ফোলাতে পারলোনা। মরণ!

সত্যিই বড্ড রসিক এই বুড়ি। আমি কিনা এই বাড়ির বৌ হয়ে আসতাম। ওতো ভাগ্য নিয়ে জন্মালে তো হয়েই যেত। না পেয়েছি শিক্ষা, না পেয়েছি সুখ। তবু এই কোলের দুলাল এসেছিলো পেটে তাই যা। নইলে শুন্য জীবন নিয়ে হয়তো ঝাঁপ দিতে হতো কোনো পুকুরে। ভেসে উঠতো পরের দিন একটা ফোলা শরীর। সব সৌন্দর্য অদৃশ্য হতো দলে দলে দেখতে আসা দর্শকদের কাছে। যে শরীর দেখে অনেক মরদের ভিতর অদ্ভুত পরিবর্তন আসতো তারাই নাকে গামছা চেপে সরে পড়তো। মানিক রে..... তুই এসে তোর মাকে মুক্তি দিলিনা। বড্ড দুস্টু তুই। আয় বাবা বুকে আয় মানিক আমার। শান্তি দে আমার বুকের খেয়ে।

সেদিন দেখেছিলাম আমার বান্ধবীটার ঘাড়ে লাল দাগ। গামছা জড়ানো দুই মেয়ে মানুষের স্নান শেষে বার্তালাপ। ভেজা শরীরে মোরা দুজনায় রোদের মাঝে দাঁড়িয়ে কাপড় শুকোতে দিচ্ছিলাম। কোনো ভৃত্তের অনুমতি ছাড়া ওপরে আসার অনুমতি নেই তাই বিনা কোনো দ্বিধায় উদ্ধাঙ্গ প্রায় অনাবৃত শরীরে  একে ওপরের সাথে বাক্যলাপে ব্যাস্ত মোরা। তখনি চোখ গেছিলো ঘাড়ের ওই দাগে। জিজ্ঞেস করায় সে লজ্জা পেয়ে বলেছিলো কর্তার অসভ্যতামি। যেমন রাগী সে, তেমনি অসভ্য রাতে। অমন বিশাল দেহী পুরুষটা যাতা করে নিজের বউটাকে নিয়ে। বেশ রুগ্ন শরীরের বলে তাকে নিয়ে অসভ্যতামী করতে অমন একজন দৈত্তের অসুবিধা হয়না সেটা বুঝতে বাকি রইলোনা।

- তুই বলেই বলছি অপা..... মানুষটা না বড্ড অসভ্য। কিসব যে করে না কি বলবো তোকে ইশ! আমি কিছু বলতে গেলেই এমন ভাবে তাকাবে...... ভয় বুকটা কেঁপে ওঠে। শুধু তো ঘাড়ে দেখছিস..... উনি তো অন্য জায়গাতেও দাগ করে দিয়েছে কামড়ে।

- ওমা সেকি! কোথায়? বুকে নাকি?

চিন্তিত হয়ে জিজ্ঞেস করতে বন্ধু আমার প্রাথমিক মৌনতার আশ্রয় নিলেও জোরাজোরি করাতে শুধু মাথা নামিয়ে বলেছিলো - ওখানে! ইশ!

আমিও আর কিচ্ছুটি বলতে পারিনি। প্রথমত এক স্বামী স্ত্রীয়ের অন্তরঙ্গ মুহুর্ত। শুধুই দুজনের আর দ্বিতীয়ত আমি সামান্য একজন আশ্রিতা। আমার ওতো কি জানার কৌতহল? ওতো আল্লাদ মানায়না আমার। নিচে নেমে দুই সই একসাথে মিলে নিজেদের শরীর পুনরায় ঢেকে নিয়েছিলাম কাপড়ের আড়ালে।ওরটা নানা রঙে রঙিন, আমারটায় মাত্র একটাই রঙ। শুধু তার পূর্বে আমার বন্ধুটির শরীরটা একবার দেখে নিয়ে ছিলাম। তারপরে নিজের দিকে তাকিয়ে অজান্তেই একটা হালকা হাসি ফুটে উঠেছিল ঠোঁটে। যদিও কয়েক পলকের জন্য। ওই হাসি আমি নিজেই অনুভব করতে পারিনি পরিপূর্ণ ভাবে, সে তো দূরের কথা। কিছুক্ষন সময় কাটিয়ে নিজ কক্ষে ফিরে আসার পূর্বে বন্ধুটির গাল টিপে দিয়ে বলেছিলাম বরটাকে এইভাবেই খুশি করতে থাক। বুঝলি হতচ্ছাড়ি?

- ধ্যাৎ! তুই না ভারী অসভ্য!

সেদিন দুপুরের কথা কাউকে জানতে দিইনি। এমন কি নিজেকেও নয়। ওই ছোট্ট ঘরের বিছানায় শুয়ে ছটফট করেছি আর না থাকতে পেরে কিছুক্ষন সময় কাটিয়েছি নিজের সাথে। একান্ত নিজস্ব সময়। ওই মুহূর্তে কাউকে কাছে ঘেঁষতে দিইনি। আমার ওই মানিকের জননীকেও সন্তানের পাশে ঘুম পাড়িয়ে তার শরীরটাকে আদর করেছি। ওই মুহূর্তে আমিও বড্ড দুস্টু হয়ে উঠেছিলাম। তবে আমার সমস্ত লোভ গিয়ে পড়েছিল নিজেরই শরীরের ওপর। নির্লজ্জের মতো দুই হাতে নিজের পাহার পর্বত গুহা নিয়ে যাতা করেছি আমি। অন্য অপা তখন ঘুমন্ত। এই অপার জাগ্রত রূপ তখন অভদ্র অশ্লীল আর লোভী। যার নজর বড্ড নোংরা। যার অনেক কিছু চাই। কিন্তু তার অস্তিত্ব সাময়িক। উত্তপ্ত লাভা ত্যাগের পর সব পুনরায় শান্ত। তখন বড্ড ঘেন্না করেছিল নিজেকেই। এক সামান্য আশ্রিতার এতো কিসের ইচ্ছা? এতো স্পর্ধা?




পরের পর্বে সমাপ্ত 

[Image: IMG-20250821-034916-217.jpg]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2

(27-11-2022, 02:38 PM)Papai Wrote:  Darun shuru!! Lekhar style tao sundor. Porer porber opekkhay roilam.

অনেক ধন্যবাদ ♥️
এটা ছোট একটা গপ্পো। পরের পর্বেই শেষ। আশা করি ভালো লাগবে।
[+] 2 users Like Baban's post
Like Reply
#3

(27-11-2022, 04:02 PM)Bumba_1 Wrote:  দেখো, গল্পের কনসেপ্ট ইউনিক, সে তো আলাদা কথা .. কিন্তু তার থেকেও বড় ব্যাপার হলো কি সুন্দর বর্ণনা করেছ এবং পুঙ্খানুপুঙ্খরূপে ফুটিয়ে তুলেছো প্রত্যেকটি বিষয়। যেটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য মনে হয়েছে। পরের পর্বের অপেক্ষায় রইলাম।  yr):

ছোট গল্প লেখার ক্ষেত্রে ওই ব্যাপারটার দিকে একটু হলেও নজর দিতে হয়। উপন্যাস বা বড়ো গল্পের ক্ষেত্রে অনেকটা সময় ওয়াওয়া যায় সেগুলো ধীরে সুস্থে ফুটিয়ে তোলার কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন।

তোমার পছন্দ হয়েছে জেনে সত্যিই ভালো লাগলো ♥️♥️

(27-11-2022, 04:08 PM)S.K.P Wrote:  Excellent! Excellent!! Excellent!!!

Thank you ♥️

(27-11-2022, 05:49 PM)ddey333 Wrote:  অপরূপ !!
clp);

ধন্যবাদ ♥️

(27-11-2022, 05:59 PM)hirak Wrote:  এ কাহিনী এক নারীর, সে অধুনা নারী। অথচ চিরদিনের

সহমত । ♥️
ধন্যবাদ।

(27-11-2022, 06:04 PM)Sanjay Sen Wrote:  ভীষণ ভালো লাগলো , অনেকদিন পর বাবানসুলভ লেখা পড়ে , keep going horseride

অনেক ধন্যবাদ ♥️
ভালো লেগেছে জেনে খুশি হলাম। আশা করি শেষ পর্বটিও ভালো লাগবে।
[+] 5 users Like Baban's post
Like Reply
#4

(28-11-2022, 12:35 AM)Avishek Wrote:  নন ইরোটিক বেশ কয়েকটা লিখলেও এমন গল্প আগে পাইনি আপনার থেকে। যেমন পোস্টার তেমনি লেখা। আপনার পোস্টার গুলো ব্যাপক হয়। একজন নারীর দৃষ্টিভঙ্গি থেকে তার জীবনের রূপটা যেভাবে ফুটিয়ে তুললেন উফফফফ!! তবে মাত্র দুটো পর্বে শেষ হয়ে যাবে? আরও কয়েকটা পর্ব বাড়ানো যায়না? খুব সুন্দর লাগলো প্রথম পর্ব।

অনেক ধন্যবাদ গল্পটি পড়ার জন্য। হটাৎই মাথায় আসলো আর অপেক্ষায় না থেকে লিখে ফেললাম। আমি তো এক পর্বেই কাজ সারবো ভেবেছিলাম কিন্তু লিখতে গিয়ে দেখলাম আরও একটা লাগবে। এটি কোনো বড়ো গল্প নয়, সেই ভেবে লেখাও নয়। তাই বলপূর্বক টেনে লম্বা করার মানেই হয়না। বড়ো গল্পে হাত দেওয়া আর হবে কিনা জানিনা। অনেকগুলোই তো হলো এতদিনে।

প্রচ্ছদ আমার কাছে একটা কমজুরি। বোধহয় আমিই ছিলাম যে গল্পের সহিত নিজের বানানো পোস্টারও সংযোজন করতাম। সাথে আরও যারা নিজ ক্ষমতায় যোগ্য তাদেরও বলেছি নিজের গপ্প ও পর্বের জন্য প্রচ্ছদ বানাতে। ওটা কোথাও যেন গল্পকে আলাদা মাত্রা দেয়। ♥️
[+] 4 users Like Baban's post
Like Reply
#5

(28-11-2022, 01:16 PM)nextpage Wrote:  দারুন দাদা.... অতুলনীয় বর্ণনায় শুরু করলে। প্রতিটা দৃশ্যের পূঙ্খানুপুঙ্খ বর্ণনা জমিয়ে দিয়েছে।

ভিন্ন একটা প্লট তবে তোমার লেখনির জাদুতেই মাত।

অনেক ধন্যবাদ ভায়া ♥️
সামান্য চেষ্টা আরকি  :shy:

(28-11-2022, 02:39 PM)Jupiter10 Wrote:  ভাষাটা একটু কঠিন লাগছে বাবান দা। আর "ক্ষুধার্ত", "জন্মদায়িনী/ জন্মদাত্রী " সহ কয়েক জায়গায় টাইপিং মিস্টেক দেখতে পেলাম।

ত্রুটি মার্জনা করবেন  Namaskar
আর কঠিন লাগার অর্থ বুঝলাম না। আপনি কি সরল ভাষায় লেখার কথা বললেন? সেক্ষেত্রে বলবো এটা ব্যাভিচার এর কাহিনী হলেও ছোট গল্প এবং অন্য ভাবে ফুটিয়ে তোলার সামান্য চেষ্টা। আশা করি ভালো লেগেছে ও শেষ পর্বও পছন্দ হবে।
[+] 2 users Like Baban's post
Like Reply
#6

(29-11-2022, 09:33 PM)Boti babu Wrote:  Like  repu added dada you Rock.  গল্পটা পড়ে চোখের বালি মুভির কথা মনে পড়ে গেল।
আপনার কাছে থেকে একটা জমজমাট থ্রিলার গল্পের আশা নিয়ে বসে আছি।

অনেক ধন্যবাদ দাদা ❤
হ্যা সত্যিই লিখতে লিখতে আমারও মনে পড়ে যাচ্ছিলো মহেন্দ্র ও বিনোদিনীকে। কিন্তু তার সাথে বিশেষ মিল নেই এ গল্পের। সেটা শেষ পর্ব পড়লে বুঝতে পারবেন।  :shy:

আর বড়ো গল্প লেখা হয়ে উঠবে কিনা জানিনা। আমি সেইভাবে থ্রিলার লিখিনি  তবে আপনি নষ্ট সুখ কে ইরোটিক থ্রিলার বলতেই পারেন। ওটা সম্পূর্ণ পড়া না হয়ে থাকলে পড়ে ফেলুন।
[+] 4 users Like Baban's post
Like Reply
#7

(29-11-2022, 08:42 PM)Papai Wrote:  Waiting for last part dada!!

আসছে। কাল জানিয়ে দেবো।

(29-11-2022, 08:54 PM)Papai Wrote:  Apnar poster gulo darun hoy dada.

অনেক ধন্যবাদ ❤
[+] 1 user Likes Baban's post
Like Reply
#8

(29-11-2022, 10:35 PM)ambrox33 Wrote:  অসাধারণ লেখা

অনেক ধন্যবাদ ♥️

(29-11-2022, 11:25 PM)Rabbi Mahmud Wrote:  Onek opekkhai chilam apnar golper jonno....
Onek Onek sundor hoyeche... ❤️❤️??

অনেক ধন্যবাদ আপনাকে ❤
[+] 1 user Likes Baban's post
Like Reply
#9

ঘরে পালিয়ে এসে নিজেকে ওই এক কোণে টাঙানো পুরানো আয়নাটায় ভালো করে দেখেছিলাম সেদিন। এর আগেও কতবার ওটায় দেখেছি নিজেকে। ইচ্ছে করেনি বেশিক্ষন ওটার সামনে দাঁড়িয়ে থাকতে। কিন্তু কর্তা মায়ের মুখে নিজের প্রশংসা শুনে যেন নিজেকে দেখতে খুব ইচ্ছে জেগেছিলো।

কাল আসছে শেষ পর্ব 
[+] 6 users Like Baban's post
Like Reply
#10
Star 

[Image: IMG-20250415-203449-900.jpg]

শেষ পর্ব


ছোট খাটে গুটিসুটি মেরে বসে থাকা এক মেয়ে। সিঁদুরে রাঙিয়ে ওঠা কপাল তার এবং সোনালী বন্ধনে ঢাকা যৌবন। চারিপাশে ফুলের গন্ধে পরিপূর্ণ। বাইরের খোলা জানালা। তা দিয়ে উঁকি দিচ্ছে কলঙ্ক মাখা চন্দ্রমা। সে দিকে তাকিয়ে কি যেন ভাবছে রঙিন রূপে সজ্জিত মেয়েটি। হয়তো কারও অপেক্ষায়। এতদিনের মুক্ত জীবন ছেড়ে আজ সে নতুন একজন হয়ে উঠেছে। এই চিরস্থায়ী পরিবর্তন সম্পূর্ণ রূপে মন থেকে মেনে নেওয়া সহজ নয় কোনো নারীর পক্ষেই। সময় লাগে। নেই আশেপাশে চেনা কেউ, সবাই অচেনা। ধীরে ধীরে নাকি এরাই হয়ে উঠবে আপন আর এই গৃহ হয়ে উঠবে সংসার।


ঐযে খুলে গেলো সবুজ দরজা খানা। প্রবেশ হলো নতুন কাপড় পরিহিত সদ্য পরিচিত পুরুষটির। নিজ বিছানায় বসে থাকা নব যৌবনে জীবিত সুন্দরীর পানে কিছুক্ষন অজানা চোখে তাকিয়ে থেকে লাগিয়ে দিলো দরজা খানা। ঢোক গিললো মেয়েটি। কেমন যেন অজানা কারণে ভয় হচ্ছে। এই নতুনত্ব যেন বড্ড অসহ্য। এগিয়ে এলো সেই মানুষটি খাটের কাছে। পিতা মাতার ইচ্ছায় আজ থেকে এই মানুষটিই নাকি ওই মেয়েটির প্রভু। প্রভুর সেবা করাই স্ত্রীয়ের ধর্ম। পায়ে হাত দিয়ে প্রণাম করলো সে নিজ প্রভুকে। খুশি হলো সে নিজ অর্ধাঙ্গিনীর এই সম্মান প্রদর্শনে। নিষ্পাপ আঁখি জোড়া যেন তার বড্ড মায়াময়। আর সেটাই যেন আগুন ধরিয়ে দিয়েছে স্বামীর অন্তরে। গ্রাম্য নববধূর এই রূপ যৌবনের আর বেশিক্ষন  সহ্য করতে পারেনি সে পুরুষ। এতো সজ্জিত কেন এই মেয়ে? এই শরীরের বহির আবরণ এতো পরিপাটি করে সাজানো কেন? নানা কিছুতেই মেনে নেওয়া যায়না এই রূপ। বিনষ্ট করতে উদ্যোত হলো সেই পুরুষ ওই পবিত্র উজ্জ্বল শক্তি। সেদিন প্রথমবার সেই মেয়ে বুঝেছিলো ব্যাথা বড়ো আজব জিনিস। ভালোবাসতেও লুকিয়ে থাকে আবার শরীরেও।

-------------------------------

রাতে বৃদ্ধার সঙ্গে সময় কাটিয়ে ওই ঘরেই নিজ আহার সেরে বাসন পত্র ভৃত্তের হাতে দিয়ে এসে ওনাকে ঘুম পাড়িয়ে বেরিয়ে এসেছিলাম ও ঘর থেকে। কোলে আমার মানিক। তার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আবোলতাবোল বকতে বকতে উঠোন পেরিয়ে এগিয়ে চলেছি হটাৎ যেন বিশাল কোনো স্তম্ভতে ধাক্কা খেলাম। কোলেরটাকে অমৃত পান করিয়ে শান্ত করার তাড়াহুড়োয় এই দুর্ঘটনা। অসাবধানে এমন ধাক্কায় হয়তো আরও বড়ো কিছু হয়ে যেত কিন্তু একটা শক্তিশালী হাত টেনে নিলো আমায় নিজের কাছে। অজান্তেই কখন যেন লেপ্টে গেলাম ওই স্তম্ভর সহিত। চোখ তুলে তাকাতেই বুঝলাম সত্যিই আমি ঠিক। স্তম্ভই বটে..... এ গৃহের।

- ঠিক আছেন?

- আআ... আজ্ঞে! দুঃখিত! এই ভাবে

- নানা কোনো ব্যাপার নয়। আপনি ঠিক আছেন তো?

মুখ তুলে তাকালাম মুখপানে। এ কে? ইনি কি সেই ব্যাক্তি যিনি এই আশ্রিতার আবির্ভাবে ক্ষিপ্ত হয়ে গিন্নিকে ধমক দিয়েছিলেন?  এ কোন রূপ তার? এ কোন ভাষা?

- দেখে চলবেন না? আরেকটু হলেই তো নিজেও কষ্ট পেতেন আর খোকাকেও কষ্ট দিতেন।

- কষ্ট? সে তো সঙ্গে সর্বদা নিয়েই কাটাচ্ছি। নতুন করে আর কষ্টের মুখ দেখবো? বাকি রইলো এই কোলেরটা। সেও তো ওই নিয়েই একটু একটু করে বড়ো হবে। বাপ হারিয়েছে, পরিবার হারিয়েছে। আছে বলতে এই মাটা।

- এই বা কম কি? অনেকেরই কাছে তো সেই সম্বল টুকুও থাকেনা। ও অনেক ভাগ্যবান যে এমন একটা মা পেয়েছে।

কিছু বলতে পারিনি আর। শুধুই তাকিয়ে ছিলাম তার চোখের দিকে। রাগী কঠোর পুরুষের নম্র রূপ বুঝি এতো আকর্ষক হয়? কি জানি। আমারটাকে তো শুধুই রাগতে দেখেছি আর ব্যাথ্যা দিতে দেখেছি দু পায়ের মাঝে। লজ্জায় চোখ নামিয়ে নিলাম। পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম হটাৎ আবারো সেই পুরুষালি কণ্ঠ শুনলাম-

- শুনুন!

পা থামিয়ে একটু মাথা ঘুরিয়ে তাকালাম। কর্তাবাবু নিজেও সম্মুখে ফিরে বললেন 'সেদিনের জন্য দুঃখিত'। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কোনদিনের জন্য?

- প্রথম যেদিন এসেছিলেন। আসলে এমনিতেই আমাদের জমির মামলাটা নিয়ে একটু চিন্তা যাচ্ছিলো তার মধ্যে আপনার আবির্ভাব। তাই ওই রাগের মাথায়.......

- আমি কিন্তু বলবো আপনার বিন্দুমাত্র দোষ ছিলোনা। ঠিকই তো। চেনেন না, জানেন না... এসে আশ্রয় চাইলেই কি হলো? এ গৃহ কি আশ্রয়ঘর নাকি?

আমার কথা শুনে বোধহয় সামান্য বিব্রত হতে হলো ওনাকে। কিন্তু আমি যেন এক অদ্ভুত তৃপ্তি পেলাম। মুখে যদিও বললাম - বড্ড ঝামেলায় ফেলেছিনা আপনাকে? আমি দুঃখিত

- নানা! আমিই আসলে একটু......... আমি চিনতাম না আপনাকে। আর যাকে আমি চিনিনা তাকে সহজে বিশ্বাসও করিনা। কিন্তু....... কিন্তু আসার পর থেকে যেভাবে আমার মায়ের সেবা করে চলেছেন। মাকে এতো সুস্থ বোধহয় অনেকদিন দেখিনি। ধন্যবাদ। আপনার ওই বন্ধুও পারেনি মায়ের এভাবে ফিরিয়ে আনতে। ধন্যবাদ।

- ওটি বলবেন না....ওটা আমার কর্তব্য। যে বাড়ির অন্ন খাচ্ছি সেবাড়ির সামান্য কাজে লাগতে পারলেও আমি ধন্য। আসি।

চলে এসেছিলাম আর কিছু না বলে এবং বলতে না দিয়ে। কিন্তু যেন বুঝতে পারছিলাম সে তখনও দাঁড়িয়ে আমাকেই দেখে চলেছে। হয়তো ক্রুদ্ধ নয়নে নয়, এক অজানা চোখের চাহুনি বর্তমান সে চোখে। কিন্তু ঘরে ফিরেও কি শান্তি পেয়েছিলাম? ভেতরের সেই জমে থাকা অজানা অনুভূতি গুলো জেগে উঠেছিল পুনরায়। ওই শয়তান পোকা গুলো মাথায় কিলবিল করতে শুরু করেছিল আবারো। এসব কি? এসব কেন? আজ কেন? এতো দুঃখের মধ্যেই বা কেন? তাহলে আমার বান্ধবীই কি ঠিক? আমি কি...... আমি এতটাই অসভ্য?

উত্তর পাইনি একটাও। কিন্তু বারবার চোখের সামনে ভেসে উঠেছে দুটো পুরুষের মুখমন্ডল। একটা আমার সোনা মানিকের জন্মদাতা পিতা। যে ভালোবাসার কিছুই দিতে না পারলেও শরীরে আগুন জ্বালিয়ে না নিভিয়েই পালিয়ে গেছে। আর অন্য দিকে আরেক পুরুষ যে ওই আগুনে পুনরায় ঘি ঢালছে। আমি দুশ্চরিতত্রা নই। তাই যদি হতো কম বয়সেই করো হাতে নিজেকে সপে দিয়ে তার পৌরুষে শান্ত করতাম নিজের শরীরের উত্তাপ। কিন্তু আমি তা করার কথাও ভাবিনি। কিন্তু বিয়ের পর রাতের পর রাত ওই মানুষটা এই শরীরটা দখল করে এতোটাই নিজের তৃস্না নিবারণ করেছে যে পুরুষ সম্পর্কে আমার ভেতরের ধারণা অধিক পরিমানে পাল্টে গেছে। কিন্তু আজ এই সময় দাঁড়িয়ে কেন আবার অন্য এক অনুভূতি উঁকি মারছে অন্তরে? ছি! এসব কি হচ্ছে আমার সাথে? বড্ড অসভ্য হয়ে উঠছি আমি তো। সামান্য সেবিকা হয়ে এতো কিসের লোভ?

---------------------------------------

রাতের নিস্তব্ধ আঁধারে একটা নারী শরীর দ্রুত পায়ে নোমে আসছে দোতলা থেকে। বারান্দায় ঝুলন্ত হ্যারিকেনের আলোয় পাশের অমসৃন দেয়ালে পড়া নিজের ছায়া দেখে নিজেরই বুকটা কেঁপে উঠছে তার। বড্ড ভয় হচ্ছে তার। নানা অপার্থিব কোনো কিছুর নয়, একটু আগেই সাক্ষী হওয়া মায়াবি দৃশ্যকে ও সর্বোপরি নিজেকে! 

হ্যা আমি! আমিই উঠেছিলাম দোতলায় এই রাতে। আবারো ওই সকলের চেনা অপাকে ছেলের পাশে ঘুম পাড়িয়ে রেখে উঠে এসেছিলাম গৃহের উচ্চ সীমায়। বারবার নিজেকে আটকে রাখার চেষ্টা করেছি। কিন্তু বারবার পোকা গুলোর সংখ্যা বেড়ে বেড়ে এমন অসহ্যকর অবস্থায় ফেললো আমায় যে লজ্জার মাথা খেয়ে উঠে পড়তেই হয়েছিল। যত এগোচ্ছিলাম ততই  একটা অজানা কৌতূহলের চাপে হৃদস্পন্দন বেড়ে চলেছিল। কিন্তু সেটাই যেন আরও অদম্য ইচ্ছা বাড়িয়ে তুলছিলো। সইয়ের মুখে শোনা কথাগুলোর সত্যতা যাচাই করার ভয়ানক স্পৃহা। ওতো বড় বাড়ির বিশাল সব বন্ধ কক্ষ গুলো পার করতে করতে এগিয়ে গেছিলাম আমার মূল গন্তব্যে। পৌঁছাবামাত্রই কানে এসেছিলো পালঙ্কের অশান্ত হয়ে ওঠার চিৎকার। সাথে মোর চেনা পুরাতন কণ্ঠের ব্যাথা মিশ্রিত শীৎকার। ব্যাপারটা বুঝতেই লজ্জায় ও অদ্ভুত শিহরণে আবারো কেমন করে উঠলো ভিতরটা। বন্ধু আমার তাহলে উচিত কথাই বলেছিলো দেখছি। কক্ষের অন্দরে প্রবেশের পথ বন্ধ থাকলেও হাওয়ার শীতল স্রোত প্রবেশ করার জন্য সৃষ্ট জানালা খানি খোলা। যেন কেউ পূর্বেই জানতো এক আগন্তুকের আবির্ভাব ঘটবে এই নিশিরাতে। অমন একটা পর্যায় পৌঁছেও বারবার তন্দ্রাচ্ছন্ন অপা ঘুম থেকে জেগে অনেকবার বলেছে আমায় ' ওরে হতচ্ছাড়ি যাসনি যাসনি! তোর এতো কিসের কুটকুটানি? লজ্জা করেনা তোর অসভ্য মাগি?' কিন্তু তাও সেই মমতাময়ী রূপের তোয়াক্কা না করে এগিয়ে গেছি জানালার দিকে। হ্যারিকেনের নিভু আলোয় দেখেছি সেই অদ্ভুত মায়াবি দৃশ্য। কি সাংঘাতিক সুন্দর সে মুহুর্ত! সই আমার বাচ্চার মতো হামা দিয়ে দাঁড়ানো আর পতিদেব পশ্চাৎ হতে কোমর সঞ্চলনে মত্ত। দুই শরীর লেপ্টে ওকে অপরের সহিত। যেন এই বন্ধন চিরকালের মতো অটুট। বন্ধু আমার সুখের ব্যাথা মুখে প্রকাশ করে অনবরত আবোলতাবোল বকে চলেছে আর রতিসুখে উন্মত্ত সেই ব্যাঘ্র নিজ হরিণীর মাংস আয়েশ করে উপভোগ করছে। চোখে মুখে কি বীভৎস উন্মাদনা। দিনের আলো গায়ে মেখে রাঙিয়ে ওঠা ওই উজ্জ্বল মুখশ্রী যতটা কঠোর ততটাই উগ্র এই রাতের রূপ তার। নিজের মহান পৌরুষ শক্তি দিয়ে ওই দুর্বল শরীরটাকে উল্টেপাল্টে খাচ্ছে। ইশ! আহাগো সই আমার! কিভাবে অসহায় হয়ে শুধুই দেখে চলেছে স্বামীর অসভ্যতামি। কিছুই করার নেই তার। আটকানোর নেই স্পর্ধা। হটাৎ মনে প্রশ্ন জাগে আমার। প্রতি রাতেই কি এরূপ সম্ভগক্রিয়া ঘটে নাকি আজকেরটি ভিন্ন? এক অজানা অচেনা নারীর সহিত আকস্মিক ধাক্কার ফলে লেপ্টে যাওয়া নরম স্তনের স্পর্শই কি আজ ওই পুরুষের লোভ শতগুনে বাড়িয়ে দিয়েছে? তাকে আজ থামানো অসম্ভব। সে যথার্থ পুরুষ। হৃদয়ে কোমল, শক্তিতে বৃষ এবং কামে সিংহ! 

সে পুরুষ অত্যাচারী নয়। কিন্তু এক যোগ্য স্বৈরাচারী। তাকে বাঁধা দেবার ক্ষমতা অনেক সমগোত্রীয়দেরই নেই তো ওই মেয়ে কিভাবে থামাবে তাকে। আসল কথা হলো সেও কি থামাতে চায় তাকে? তাই যদি হবে তাহলে ওই হালকা হাসি কেন শয়তানির ঠোঁটে? আসন পরিবর্তন করে স্বামীর বিশাল দেহের ওপর চড়ে নির্লজ্জ্ব হয়ে লাফালাফি করার মধ্যেই হেসে উঠছে সে। এখন কে অসভ্য সেটা গুলিয়ে যাচ্ছে আমার। আমি? ওই পুরুষ? নাকি তার সজ্জাসঙ্গিনী?

------------------------------------


বুড়িমা সত্যিই পাগলী এবার বুঝলাম আমি। সেদিন গলা ভাত আর সবজি খাইয়ে দিচ্ছি তাকে আর সে আমার মানিককে নিয়ে খেলছে। যেন খুকি খেলছে পুতুল নিয়ে। খিলখিল করে হাসছে আমার মানিক। আমি সবে ভাতে সবজি মাখিয়ে ওনার মুখে তুলেছি অমনি বুড়ি বলে - কি মিষ্টি মুখখানা দেখ খোকার। এক্কেবারে তোর মতন। আর এমন একটা বাচ্চা বাপের আদর পেলোনা। আহারে। আর এই মাইয়াকে দেখো দিনরাত খেটে মরছে আমার পিছনে। বলি তুই কি এ বাড়ির দাসী নাকি রে? রান্না করবি, আমার সেবা করবি, ওই পোড়ামুখীর কাপড় কাচবি। ঝাঁটা মারি অমন ডাইনির মুখে। মেয়েটাকে খাটিয়ে মারলে গো!

সামান্য হেসে বললাম - এতে খাটনির আর কি গো কর্তা মা? এ আমার অভ্যেস আছে। আর আমি তো খারাপ নেই গো। শশুর বাড়ির চোখ রাঙানি, অত্যাচার, অপমান, বাপের বাড়ির অপমান সব যেখানে হজম করলুম,সেখানে এ তো স্বর্গ গো। তাছাড়া আমার মানিক তো আমার কোলে আছে। কেউ ছিনিয়ে নিতে পারবেনা ওকে আমার থেকে। আপনাদের মতন আশ্রয়দাতা পেয়েছি। এ আমার কোনো পুণ্যের ফল মা জননী।

মানুষটা আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলো - সোনা মা  আমার। ওরে খোকা দেখে যা... দেখে যা একে বলে গৃহ লক্ষী। একা হাতে সব সামলায়। তোর ওই হতচ্ছাড়ির মতো নয়। সারাদিন পটের বিবিটি হয়ে বসে আছে। ইশ যদি ও বাড়ির সন্ধান না পেয়ে তোর বাপের বাড়ির সন্ধান আগে পেতুম......আজ তুই হতিস আমার বড়ো বউমা রে। এই থানের বদলে গায়ে থাকতো লাল বেনারসি, আর খোকা খুকি ঘুরে বেড়াতো সারা বাড়ি। তোর ওই নাগর তো তোকে এই একটা দিয়েছে, আমার খোকা হলে এতদিনে চার পাঁচটা পুরে দিতো ভেতরে হিহিহিহি।

- ইশ কর্তা মা! যাহ! কিচ্ছু আটকায়না না তোমার মুখে? তোমার বৌমা ঠিকই বলে। যা মুখে আসে বলে ফেলো। ছি!

- ছি কিরে পোড়ামুখী! ভুল কি বলেছি। বলি নিজেকে আয়নায় দেখেছিস ভালো করে? যৌবন রূপ যে ফেটে পড়ছে। এমন বৌমা কোন শাশুড়ি চায়না রে ছেলের জন্য? ওই শুটকিকে আমার খুব একটা পছন্দ না হলেও খোকার ভালো লেগে যাওয়াতে আনতে হলো বৌ বানিয়ে। ওখানে যদি তুইও থাকতিস না..... দেখতাম কেমন করে খোকার নজর ওই মাগীর ওপর যেত? আমার খোকাকে তো আমি চিনি। এই পেটেই জন্মেছে ওটা। একেবারে বাপের মতো হয়েছে। ওর বাপটা যেমন শয়তান ছিল, ছেলেও তাই হয়েছে। তোকে যেমন রাজরানী করে রাখতো তেমনি লুটে পুটে খেত তোর বদন। বুঝলি ছুড়ি হেহেহেহে। আরে পালাচ্ছিস কোথায়? হেহেহেহে 

ঘরে পালিয়ে এসে নিজেকে ওই এক কোণে টাঙানো পুরানো আয়নাটায় ভালো করে দেখেছিলাম সেদিন। এর আগেও কতবার ওটায় দেখেছি নিজেকে। ইচ্ছে করেনি বেশিক্ষন ওটার সামনে দাঁড়িয়ে থাকতে। কিন্তু কর্তা মায়ের মুখে নিজের প্রশংসা শুনে যেন নিজেকে দেখতে খুব ইচ্ছে জেগেছিলো। নতুন করে নিজেকে আবিষ্কার করার লোভ। নিজের প্রতিফলিত চিত্র ফুটে উঠেছিল  ওটায়। ভুল কিছু বলেনি বুড়ি। গায়ে যেমন মাংস আছে, তেমনি আছে রূপ। স্বেত আবরণের অন্দরে লুকিয়ে থাকা স্তন জোড়ার কম্পন, হালকা ঘেমে ওঠা গলা,অশান্ত চাহুনি। যেন কোনো দক্ষ মৃৎ শিল্পীর অন্যতম সেরা সৃষ্টি। কিন্তু এই সৃষ্টির জন্য লিখেছিলো এমন ভবিতব্য? এই অঙ্গ প্রত্যঙ্গগুলো এইবভাবেই জাগ্রত হবে আর এই ভাবেই কি শীতল হবে? এইভাবেই চলতে চলতে একদিন এই শরীরেও আসবে দুর্বলতা। এই সৌন্দর্য অদৃশ্য হবে একটু একটু করে। কমে যাবে যৌবনের ভয়ঙ্কর তেজ। নিভে যাবে কামনার আগুন। ঝুলে যাবে সব মাংস। মস্তিক হারিয়ে ফেলবে স্মৃতি আর শেষে........!

ভয় বড্ড আজব বস্তু। কাউকে ভীতু বানিয়ে দেয়, আবার কাউকে সাহসী। কেউ একা রাতে উঠোন পেরিয়ে কলঘরে যেতে ভয় পায় আবার কেউ ভিজে গায়ে ছাদে দাঁড়িয়ে নিম্নে উপস্থিত কাউকে নিজ যৌবনের ঝলক দেখাতে পারে। কেউ বিপদজনক জায়গায় যাবার হাত থেকে রক্ষা পেতে নানা অছিলায় মুক্তিলাভ চায়, আবার কেউ নানা অছিলায় নিজেই বিপদের সম্মুখীন হতে চায়। কেউ ভয় নিজের নয়ন লুকায় হাতের আড়ালে আবার এই আমার মতো কেউ নয়ন মেলায় ওপর কারো নয়নের সাথে। সেই নয়নে হয়তো থাকে আমন্ত্রণ। কেউ রাতে একা শুতে ভয় পায়, আবার কেউ অপেক্ষায় থাকে কাম দানবের। জানি আমার এই ভুলের ক্ষমা নেই। কিন্তু আমি বড্ড ভয় পেয়ে গেছিলাম যে! কর্তা মায়ের বলা কথাগুলো যেন দিন রাত কানে বাজতো। ' আমার খোকা হলে এতদিনে অনেক গুলো বাচ্চা পুরে দিতো তোর পেটে, রাজরানী করে রাখতো তোকে'

তাই বুঝি বুড়ি ? এতো বীর্যবান পুরুষ তোমার ওই ছেলে? এতো বিষ আছে তার মধ্যে? তাহলে তো একটু বাজিয়ে দেখতেই হচ্ছে তোমার ওই পুত্রকে। কি জানি কি শয়তানি ভর করেছিল এই হতভাগীর মস্তিষ্কে যে সামান্য হরিণী হয়ে সিংহের গুহার সামনে গিয়ে তাকে রক্তের লোভ দিতে লেগেছিলাম। তার কঠিন শিক্ষা তো আমায় পেতেই হতো। পুরুষকে নাচানো সোজা কিন্তু পুরুষের গন্ডির মধ্যে একবার ধরা পরে গেলে মুক্তি অসম্ভব। তাই হলো আমার সাথে। মহান ও কর্তব্যপরায়ন এক পুত্র, এক স্বামী ও এক মালিক যিনি কঠোর ও শক্তিশালী হলেও আমারই ভুলে একটু একটু করে কমজোর হতে হতে হয়ে উঠলো প্রচন্ড ক্ষুদার্থ ও আহত বন্য মহারাজ। আর তাকে আটকানোর ক্ষমতা আমার কেন কোনো নারীর নেই।

যখন বুঝেছিলাম অনেক বাড়াবাড়ি করে ফেলেছি, সামান্য খেলা এক ভয়ঙ্কর রূপ নিয়ে নিয়েছে তখন নিজেকে থামিয়ে নিয়েছিলাম। মুক্তি চেয়েছিলাম এমন খেলা থেকে। কিন্তু আমি চাইলেই কি তা সম্ভব? এ খেলার সৃষ্টি আমার হাত ধরে হলেও এখন চাল অন্য করো হাতে। অদৃশ্য সে হয়ে উঠেছে আসল খেলোয়াড়। আমি শুধুই তার অস্ত্র। সাপের মুখে অজান্তে পা যখন দিয়েই ফেলেছি তখন নামতে তো আমাকে হতোই। বারবার নিজের আশেপাশে উত্তাপ অনুভব করেছি আগুনের। কোনো বিদ্রোহী সৈন্ন কাম আগুনে জ্বলছে। তারই উত্তাপ সারা গৃহের প্রতিটি কোণে। সে লড়তে চায়। যে চায় যুদ্ধে নাম লেখাতে। অস্ত্র নিয়ে হুঙ্কার ছেড়ে লড়াইয়ে আমন্ত্রণ জানায় সে প্রতিবার মৌন হয়ে। কিন্তু আমি যে বড্ড ভীতু। উস্কে দিতে জানি কিন্তু থামাতে জানিনা। ফলাফল যা হবার তাই হলো। কোনো এক দুপুরে স্বপ্নে অনুভব করা অদ্ভুত কীট স্বয়ং বাস্তবে এসে হাজির হলো। প্রথম বার এমন কিছুর সাক্ষী হওয়ায় হাজার চিন্তা বয়ে গিয়েছিলো এই ছোট্ট মস্তিষ্কে। ঠিক ভুলের দাঁড়িপাল্লায় দুলতে দুলতে বার বার ছিটকে পড়ে যাবার ভয় যেন প্রতিবার সংকেত দিচ্ছিলো। এক অশনি সংকেত। প্রস্তুত হও....নিজ দোষে আজ তুমিও নষ্ট হতে চলেছো হে নারী.... প্রস্তুত হও!

এরপর যতবার সম্মুখীন হয়েছি আমি আর সে ততবার তার মধ্যে দেখেছি রিপু দুর্বল এক পুরুষকে। যে ভয়ঙ্কর, যে উগ্র, যে ব্যাকুল। তার মধ্যে প্রেমও আছে, তার মধ্যে আছে ভালোবাসাও কিন্তু সব ছাপিয়ে সে পুরুষ। আর পুরুষের যে বড্ড ক্ষিদে পায়। নারী যদি তার ক্ষুদা নিবারণ না করে তবে সে কেমন নারী? বহুবার ভেবেছি হায়রে পোড়ামুখী! এ আমি কি করেছি? সস্তার লোভে জর্জরিত হয়ে নিজ বান্ধবীরই আজ এতো বড়ো ক্ষতি করেছি! যার জন্য আজ মাথার ওপর ছাদ পেয়েছি তাকেই কিনা এতো বড়ো ধাক্কা দিয়েছি। এ আমি কি করেছি? এই কি আমার যৌনতা? আমার রূপ কি এটাই চায়?

-হ্যা রে মাগি হ্যা! ওতো কিসের ঢং তোর বুঝিনা বাপু! দেখ আমায়! তাকা এই আরশিতে! তাকা বলছি! দেখেছিস আমি কত প্রাণবন্ত? কত চঞ্চল? কত লাজুক?

- তুই নির্লজ্জ্ব! তুই বেহায়া! তুই নোংরা! থু!

- তাই বুঝি! তুই কি ভাবিস তোর ওই হেরে যাওয়া মানসিকতা নিয়ে তুই আজও বেঁচে আছিস? তোকে আমি বাঁচিয়ে রেখেছি বুঝলি! তোর এই শরীর আমার। আমি তোর যৌবন! আমি তোর মালকিন। তাই আমি যা বলবো তাই মেনে চলবি! ভালোমানুষ হতে গিয়ে তো সব হারালি। এবার এই শরীর আমায় নিয়ন্ত্রণ করতে দে। দেখ তোকে নতুন রূপ দেখাবো এই পৃথিবীর। যেখানে অন্ধকারের রাজত্ব। যেখানে রৌদ্র ছায়ার খেলা চলে দিন রাত। যেখানে কেউ আসল নয়, সব নকল। শুধুই আমি বাস্তব আর তুই পুতুল। আর পুতুলের নিয়ন্ত্রণ থাকবে আমার আর তার ওপর। খেলিয়ে তো ভালোই তুলেছি তাকে এতদিন ধরে। আর তুই কিনা তার আর আমার মাঝে বাঁধা হতে চাইছিস! এতো বড়ো স্পর্ধা! তোর খোকাকে যে আশ্রয় দিলো, যার জন্য দুবেলা পেট ভরছে তারই আহ্বান অস্বীকার করেছিস তুই পাপী!

- সে যে বিবাহিত! সে যে আমার সই নন্দার পতিদেব! আর আমি সামান্য আশ্রিতা!

- তাতে কি হয়েছে? ওরে মূর্খ তুই কি এতটাই অজ্ঞ? দেখতে পাস না নিজের উজ্জ্বল ভবিষ্যতে সম্মুখে? দেখতে পাস না ওই বুড়ি পর্যন্ত তোর পক্ষে? তার প্রথম পুত্র তোকে চায়? তার ওই বিশাল পৌরুষ দেখেও কি জিভে জল আসেনা তোর পোড়ামুখী? তুই চাসনা যেমন করে ওই নন্দাকে নিজের মতো নিয়ন্ত্রণ করে সে তুইও তার অধীনে থেকে নিয়ন্ত্রিত হবি! তার প্রতিটা আজ্ঞা পালন হবে তোর কর্তব্য আর রাতে তার সঙ্গিনী হয়ে তাকে সুখের মুখ দেখানো হবে তোর ভাগ্য। তার সুখই হবে তোর সুখ। ধীরে ধীরে তুই হয়ে উঠবি এ বাড়ির রাজরানী। ওই রুগ্ন মাগিটাকে না হয় তারপরে কোনো ছুতোয়.............

- নাহ! নানানানা আমি পারবোনা! আমি পারবোনা!

- তুই কি পারবি না পারবি আমার চেয়ে ভালো কেউ জানেনা মাগি! না পেরেছিস বরটাকে বেঁধে রাখতে, না পেরেছিস ওই  কচি দেওরকে ঘরে ঢোকাতে। তুই শুধুই পারিস ওই খোকাকে দুধ দিতে আর চাকরানীর জীবন বাঁচতে। কিন্তু আমি চাই স্বাধীনতা,উল্লাস। আর নয় অবহেলা, আমি চাই সুখ! বেরো এখান থেকে হতচ্ছাড়ি! আজ থেকে এই শরীর আমার হাতে নিয়ন্ত্রিত হবে। আমি যে চাই ওই সমর্থ পুরুষের সংস্পর্শ। তার নিকটে আমি আবার উর্বর হতে চাই।

শেষমেষ অপা হার মানতে বাধ্য হলো ওই বেহায়া মেয়েছেলেটার কাছে। সপে দিলো নিজ নিয়ন্ত্রণ তার হাতে। নিজ মানিক কোলে নিয়ে আসা এই আশ্রিতার নবরূপের সাক্ষী হলো সেই বিশাল স্তম্ভ। যদিও পুনরায় বারবার সেই মমতাময়ী রূপ বাঁধা দিতে চেয়েছে নিজেকে কিন্তু ক্ষিদের তাড়না বড্ড সাংঘাতিক। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আহত সিংহের হিংস্র রূপ ও ততোধিক ক্ষিপ্ত তার কাপড়ের আড়ালে থাকা পুরুষাঙ্গর অস্তিত্ব টের পেয়ে সেই অসভ্য মাগীটা বাইরে বেরিয়ে এসেছিলো। খুলে দিয়েছিলো নিজ দ্বার।  ভয়ের মাঝে অজানা সুখ। কানে বেজে উঠেছিল -

আজ দখিন হাওয়ার সাথে


সে হৃদয়ে নাচিয়া যায়


আজ বধুয়া রাখি পাতে


কোন‌ স্বপন এলো হায়


খোলো দ্বার বধুয়া


রয়েছে সে দাঁড়ায়ে


দেখ পরান উছলি যায়


রয়েছে সে দাঁড়ায়ে


প্রবেশ করেছিল সেই অতৃপ্ত ব্যাক্তি আমার কক্ষে। চোখে জ্বলন্ত আগুন। উদ্ধাঙ্গ অনাবৃত। বিশাল শরীরটায় কম্পন। আর অপেক্ষা করেনি সে। জড়িয়ে ধরেছিলো আমায়। তাকে আটকানোর যোগ্যতা বা ক্ষমতা কিছুই ছিলোনা। ছিলাম নিজের কাছেই নিরুপায়। সেই প্রথম মিশে গেছিলো দুটো শরীর একে ওপরের সাথে। অনেকদিন পর না চাইতেও সে দিয়েছিলো অসম্ভব শান্তি। কিন্তু তার ঠিক পূর্বে আগুন জ্বলেছিলো আমার অন্তরেও। তার অত্যাচারে পাগল হয়ে আঁকড়ে ধরেছিলাম তার চুল। সেই মুহূর্তে ঘুচে গেছিলো মালিক ভৃত্তের সম্পর্ক। তখন পুরোটাই বিপরীত শক্তিদের আকর্ষণের খেলা। বহুদিনের জমে থাকা তেষ্টা একটু একটু করে নিবারণ হতে থাকার আনন্দ ছুঁয়ে গেছিলো অন্তরের প্রতিটা স্পন্দন। আমি পেরেছি! এই পুরুষের সান্নিধ্যে আসতে পেরে আমি হয়েছি ধন্য। আহ্হ্হ কি আনন্দ! অথচ কেঁদেছি আমি ততবার। রাত্রির সেই কান্না শুনতে পায়নি কেহ। কেউ চায়না শুনতে। তাহলে বেশ তো। কান্নাটুকু থাকুক না হয় আমার জন্য, আর ওনার জন্য এই শরীর।

এরপর থেকে অনেক রাত হয়ে উঠেছে রঙিন মোদের মাঝে। সে এতটাই উদার মনের যে নিজ সঙ্গিনী প্রতি রাতের দায়িত্ব আগে পালন করে তারপরে এসেছে মোর নিকট। এক উলঙ্গ শরীরকে শান্ত করেও থামেনি তার আগুন। তাই সে ছুটে ছুটে এসেছে নিরুপায় হয়ে এই সামান্য মানুষটির কাছে। আমিও নিরাশ করিনি তাকে। তার এই মহান পৌরুষকে যোগ্য সম্মান দিয়ে তাকে স্থান দিয়েছি নিজ যোনি অন্তরে। ওই রূদ্ররুপী লৌহ সমান দন্ড সমস্ত বাঁধা অতিক্রম করে প্রবেশ করেছে আগ্নেয়গিরিতে। পোড়ার জ্বলন পুরুষের বিক্রম বহুগুনে বাড়িয়ে তোলে। তাই তো আমার এই দেহকে বিড়বিক্রমে কষ্ট দিয়েছে নানা আসনে। এ কষ্টের মধ্যে যে এতো সুখ তা বলার নয়। এ খেলা যতটা না পুরুষ নারীর তার চেয়ে অনেক অধিক ওই দুই বিশেষ অঙ্গের। তাদের দাস সমস্ত শরীর।

মিলন মুহূর্তে বহুবার চোখ গেছে জানালার বাহিরের আলোকিত চন্দ্রিমায়। আবারো অজান্তেই ফিরে গেছি কঠিন এক অতীতে। নাকে এসেছে ফুলের গন্ধ আর প্রাণে এসেছে দুরু দুরু ভয়। ঐযে সে প্রবেশ করছে দরজা ঠেলে ভেতরে। তার চোখেও কিছু পাওয়ার অসীম তৃস্না। কিন্তু ভিতরে আসতেই যেন থমকে দাঁড়িয়ে পড়েছে। আঁখিতে বিস্ময়। বিশাল এক পুরুষ তার পূর্বেই যেন দখল করেছে তার ভাগের নারী দেহ। প্রচন্ড গতিতে কোমর সঞ্চালনার মাধ্যমে ভেসে চলেছে সুখে। তার সাথে যুদ্ধে নামা মূর্খামি। আমি দেখেছি যেন জল বিন্দু ওই নয়নে। দুই ভিন্ন সময় যেন বিশেষ লগ্নে মিলেমিশে এক হয়ে গেছে। নিজেকে আড়াল করেছি ওই বিশাল পুরুষের নিম্নে। যেন কল্পনায় কাউকে দেখিয়ে দেখিয়ে আদর করেছি গৃহকর্তাকে। ঠোঁট ফাঁক করে অপেক্ষায় থেকেছি তাহার জবাবের। উত্তর পেয়েছি তার ঠোঁটের স্পর্শে। অনুভব করেছি তার কঠোরতা। বীর্যবান পুরুষের উগ্র রূপের ভীষণ তেজে পুড়ে আমিও হয়ে উঠেছি নির্লজ্জ্ব। তাহার শরীরে উঠে বসে আমিও চঞ্চল হয়ে উঠেছিলাম নিজ বন্ধুর মতো। আমার চঞ্চলতায় প্রভাবে দুলে দুলে উঠেছে মোর স্তনযুগল। বিশাল দুই থাবা খাবলে খাবলে সেগুলোকে শাস্তি দিয়েছে। বৃন্তে ওই পুরু ঠোঁটের চাপ আর জিহবার স্পর্শ ক্রমে ক্রমে আরও পাগল করে দিয়েছে আমায়। বারবার চিৎকার করে বলতে ইচ্ছে হয়েছে - ওগো বুড়ি! তুমি ঠিকই বলেছিলে গো! তোমার এই পুত্র বড্ড শয়তান! এই আশ্রিতার ক্ষুদা এই ভাবে মেটাচ্ছে সে। পাগলী মায়ের পাগল ছেলে!

এরপরের কাহিনী বড্ড ছোট। একদা এক আশ্রিতা ক্রমে ক্রমে হয়ে উঠলো গৃহের অন্যতম মূল্যবান সম্পত্তি। তাহার উপদেশ পরিবর্তন হলো আদেশে, তাহার বাক্যালাপ পরিবর্তন হলো সংলাপে। কোলের মানিক সত্যিই হয়ে উঠলো সকলের মানিক। আর সবশেষে অপার জিত হলো। ব্যাস সমাপ্ত।

হিহিহিহি ইয়ার্কি করলাম একটু। এমন কিছুই হয়নি। হতে দেয়নি সে। সে কে? সেও আমিই। আমি অপা। হতোভাগী অপা। যে পেলোনা স্বামী সুখ, যে পেলোনা গৃহ সুখ সে কিনা হয়ে উঠবে ওপরের গৃহের শ্রেষ্ঠ নারী? তা সম্ভব নাকি? ওই পোড়ামুখী ডাইনিটা যেটার বসবাস ওই ভাঙা আরশিতে সে যদিও কু-মন্ত্রনা দিয়ে আমায় একটু একটু করে সস্তা বানিয়ে তুলেছিল। আদরের দুলালকে স্তন দিয়ে শান্ত করে যে শরীর তাহাই হয়ে উঠছিলো কারোর ভোগ বস্তু! আর এই দুগ্ধথলি হয়েছে পরপুরুষের লোভের আকর্ষণ! ছি! একদা যে রাত্রি আমায় বারবার দিয়েছে দুঃখ, আমি কিনা সেই রাতের নেশায় জর্জরিত হয়ে পড়লাম? সন্ধের শঙ্খধ্বনি বাধ্য করেছে দু কান চেপে ধরতে, ভয় করেছে সবচেয়ে পবিত্র কক্ষে প্রবেশ করতে। যেন ওই সর্বশক্তিমান তারা আমার দিকেই তাকিয়ে থাকে। সেই দৃষ্টিতে ঘৃণা লুকিয়ে। ততদিনে একটা ভালো ব্যাপারও ঘটে গিয়েছে। আমার মানিকের সহিত বড়ো গিন্নির বেশ ভাব হয়ে গিয়েছে। নিঃসন্তান বন্ধু আমার এমন এক ছোট্ট শরীর হাতে পেয়ে যেন তার মধ্যেই খুঁজে পেয়েছে আলোক রশ্মি। তাকে সে নিজেই তেল মাখিয়ে দেয়, স্নান করিয়ে দেয় আর ওই শয়তান খিলখিলিয়ে হাসে আর চোখ পিটপিট করে দেখে অজানা বিশ্ব। আমি দূরে দাঁড়িয়ে সব দেখি। কাছে যেতে পারিনা। গেলেই হয়তো মানিক তাকাবে আমার পানে।

- তোর কি হলো ছুঁড়ি? এমন মনমরা হয়ে বসে থাকিস কেন সারাক্ষন? তুই আসার পরে এই ঘাটের মরা প্রাণ ফিরে পেলো আর এই পোড়ামুখী কিনা ঝিমিয়ে পড়ছে। বড্ড ধকল যাচ্ছে বুঝি?

- হেহে! তা যা বলেছো কর্তা মা। আচ্ছা মা জননী? ভুলের শাস্তি কি?

- ভুল? কেমন ভুল?

- যেকোনো ভুল? শাস্তি কি ভুলের?

- দেখ ছুঁড়ি ভুল নানা রকমের হয়। কেউ যদি কাউকে মনের কষ্ট দেয় তাহলে একরকম সাজা, শরীরে দিলে আরেক, কেউ মন চুরি করলে একরকম আবার ধন চুরিতে এক, আর কেউ কিছু ডাকাতি করলে একরকম সাজা।

- আর কেউ খুন করলে?

- মাগো মাগো! সে তো বিরাট পাপ রে ছুঁড়ি! কারো অধিকার নেই অন্যের প্রাণ নিয়ে খেলা করার। এ পাপের শাস্তি হওয়া উচিত ভয়ঙ্কর। কিন্তু হটাৎ এসব প্রশ্ন কেন রে? কি হয়েছে?

- মূর্খ মেয়েমানুষ আমি! একটু জ্ঞান ধার নিলাম গো তোমার থেকে। যাক এখন অনেকটা ভালো লাগছে। যাই তোমার সন্ধের আহারের ব্যবস্থা করি গিয়ে।

- পাগল মেয়ে বটে তুই হেহেহেহে!

আমার মানিক কে বুকের দুধ দিতে দিতে আজ হটাৎ মনে পড়ে গেলো ছোট্ট অপাকে। ছোটবেলায় একবার খেলতে গিয়ে পড়ে চোট পেয়েছিলাম পায়ে। আমার সই ছোট্ট নন্দা সে পায়ে কাপড় বেঁধে দিয়ে বলেছিলো 'আর কাঁদিসনি বাপ! এইটুকুতেই এতো কান্না? চল হারু জ্যাঠার বাড়ি। মলম লাগিয়ে দিলেই দেখবি সব ব্যাথা দূর হয়ে যাবে। আয় আমি তোর হাত ধরছি ওঠ।' সবুজে ঘেরা প্রকৃতির বুক থেকে দুই ছোট্ট প্রাণ বেরিয়ে এগিয়ে গেছিলো নিজ শান্তির পথে। আজও তাদের একজনের বড্ড শখ জেগেছে সেই বুকে ফিরে যাবার। বড্ড ইচ্ছে হচ্ছে সেই ছোটবেলায় ফিরে যেতে সেই গ্রাম, সেই সবুজে ঘেরা প্রকৃতি, সেই নীল আকাশের বুকে হলুদ বৃত্ত। বড্ড সাধ জাগলো মনে আবার ফিরে যাই ছোট্টটি হয়ে মায়ের কোলে। আবার খাই আদর, আবার হাসি খিলখিলিয়ে। এখানে মিটেছে মোর দিন। আজ আবারো চাই দু হাত বাড়িয়ে সূয্যিমামার মিঠে রোদ। চোখের কোণে আসে পানি। সুখের মাঝে দুঃখের সুর। শেষ হয়েছে দিনের। হলো যে রাতের শুরু। এই রাত আর হবেনা ঘন অন্ধকারের। আর দেবোনা আসতে তাকে নিজের কাছে। নানা মোটেও সেই পুরুষের কথা বলছিনা। তিনি আমার কাছে আজ অনেক কিছু। তার স্থান আজ আমার হৃদয়ে। সেই হৃদয়ে আশ্রয় নেওয়া মানুষটাকে প্রণাম জানিয়ে চললাম আমি। রেখে গেলাম আমার সাত রাজার ধন এক মানিক। আর হয়তো প্রয়োজন নেই তার এই স্তনের তরলের। বড়ো হয়ে উঠছে সে। তার প্রয়জোন মায়ের ভালোবাসার। ওর জন্য রেখে গেলাম এক মা। সেই ছোট্ট নন্দা বড্ড ভালো মা হবে জানি। আর আছে ওই বুড়ি ঠাম্মি। ওরা যে বড্ড ভালোবাসে তোকে। আরেকজনও আছে যে তোকে ভালোবাসে। কিন্তু বলতে পারেনা। সে একটু কঠোর কিন্তু বেশ ভালো মানুষ। তার আশ্রয়ে অন্তত এই ছোট্ট জীবন খুঁজে পাবে নতুন সাফল্য। আমার যে আর কিছুই দেবার নেই কাউকে। নিঃস্ব আমি আজ সত্যিই ভিকিরি। শেষ সম্বল রেখে গেলাম আমার ভালোবাসার প্রমান স্বরূপ। চলি রে সই, চললাম বুড়ি, চললাম সোনামানিক, বিদায় নিলো এই আশ্রিতা কর্তাবাবু। আর জ্বালাবেনা সে। এই পর্যন্তই থাক মোদের আলাপ। এই মূর্খ মেয়েমানুষ আজ বিদায় নিলো। তাকে যে আবার ফিরতে হবে নতুন রূপে নতুন সাজে নতুন রঙে। আবারো কন্যা রূপেই। সাথে নিয়ে একবুক আশা। তাই দিলাম না হয় এই ভগ্নপ্রায় মূর্তির বিসর্জন।

সমাপ্ত 

[Image: IMG-20250821-034916-217.jpg]
[+] 15 users Like Baban's post
Like Reply
#11

(01-12-2022, 03:19 PM)ddey333 Wrote:  ক্ষমতা থাকলে শ্রীমান বাবানকে এই গল্পের জন্য জ্ঞানপীঠ পুরস্কার দিতাম আমি !!


clp); clp); Namaskar

তোমার এই মতামত এর থেকে বড়ো পুরস্কার আর কিছু নেই। চেষ্টার ফল পেয়ে গেছি  :shy:

(01-12-2022, 03:29 PM)Bumba_1 Wrote:  তার একটি অজানা অতীত আছে। কত বছর আগেকার কথা এখন ঠিক ভালো করে মনে পড়ে না। ভয়ঙ্কর অথচ উত্তেজক কিছু মধুর আবার কিছু তিক্ত স্মৃতি আছে সেই অতীতে। অতীতগুলো হায়না হয়ে তার পাশে ঘুরে বেড়ায়। ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার বর্তমানে। সে ফেলে আসতে চায় তার অজানা অতীত। দূরে.. বহু দূরে.. আবার মাঝে মাঝে ইচ্ছে হয় অতীত নিয়ে ভেবে মনে একটু বিষ ঢালি। চোখের জলে ভিজিয়ে দিই অতীতের দিনগুলি। আবার কখনো এমনও ইচ্ছে হয় রাত জেগে অতীতের সুখস্মৃতি হাতড়ে বেড়াতে। তবু সে ঘুমিয়ে পড়ে নতুন স্বপ্নের মোহে জড়াতে! অতীত আছে তার, বিচ্ছিরি অতীত .. সুখে ভরা কিছু অতীতও রয়েছে এই জীবনে। তবুও সে ভুলে চায় সবকিছু,  বাঁচতে চায় বর্তমান আর ভবিষ্যতের গানে। তবে কিছু অতীত পুষতে ইচ্ছে করে, ক্ষত বিক্ষত করতে ইচ্ছে করে নিজেকে সেই নোংরা অতীতের আঙিনায়। তাই সে বিসর্জন রচনা করে অতীতের .. নিজের প্রয়োজনে। তাকে আবার ফিরে আসতে হবে যে .. নতুন রূপে, নতুন সাজে, নতুন রঙে।  Namaskar


brilliant   clp);
অপার মনের লুকানো কথা ♥️
[+] 5 users Like Baban's post
Like Reply
#12

(01-12-2022, 03:55 PM)The-Devil Wrote:  Sundor dada love u

ধন্যবাদ ♥️

(01-12-2022, 04:36 PM)Sanjay Sen Wrote:  শেষের প্যারাগ্রাফটা পড়তে পড়তে গায়ে কাঁটা দিয়ে উঠছিল। আর একটা অনবদ্য সৃষ্টি মিস্টার বাবানের। অনেকদিন মনে থাকবে ছোট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাহিনীটি।  yr):

অনেক অনেক ধন্যবাদ ♥️
লেখাটি পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো  Namaskar
Like Reply
#13

(01-12-2022, 07:35 PM)Boti babu Wrote:  ছোট গল্প যে এমন দাগ দিতে পারে জানা ছিল না । দারুণ অসাধারণ লাইক রেপু এডেড।

অসংখ্য ধন্যবাদ ♥️
পছন্দ হয়ে দেখে ভালো লাগলো  Namaskar

(01-12-2022, 08:10 PM)Sanjay Sen Wrote:  ভবিষ্যতে এরকম আরো গল্প চাই। এটা সত্যিই আমার অসাধারণ লেগেছে, তাই বারবার মন্তব্য করতে ইচ্ছা করছে।

Namaskar Namaskar♥️
নিশ্চই! চেষ্টা করবো আবারো এমন কিছু আপনাদের সামনে নিয়ে আসার  :)
[+] 2 users Like Baban's post
Like Reply
#14

(01-12-2022, 09:06 PM)S.K.P Wrote:  প্রিয় লেখক বাবান দা'র আরেকটি অনবদ্য সৃষ্টি।
পড়া শেষ করে কিছুক্ষণ স্থবির হয়ে ছিলাম।
অসাধারণ! অসাধারণ!! অসাধারণ!!!

অনেক ধন্যবাদ আপনাকে ♥️
লেখাটি আপনার মনে স্থান করতে পেরেছে জেনে সত্যিই ভালো লাগছে।

(01-12-2022, 10:02 PM)Papai Wrote:  One of your best Creation dada!! Ending part ta osadharon.

Thank you very much♥️
[+] 4 users Like Baban's post
Like Reply
#15

(03-12-2022, 01:31 AM)Avishek Wrote:  অনেক আগে একবার আপনার non erotic থ্রেডে এক নারীর গল্প পড়েছিলাম। তারপরে এটা। প্রথম পর্বের থেকে এই শেষ পর্বটা আরও অনেক বেশি সুন্দর লাগলো। যে ভাবে আর যে ভাষায় গল্পটা ও এক নারীর মনের কথা ফুটিয়ে তুলেছেন জাস্ট অসাধারণ। আর শেষের দিকটা মন ভারাক্রান্ত করে কিন্তু এটাই যেন আরও সুন্দর করে তুললো গল্পটাকে। এমন আরও চাই দাদা আপনার থেকে। yr): clp);

আপনি আমার একলা আকাশ গল্পটার কথা বলতে চেয়েছেন। হ্যা সেও এক নারীর গল্প ছিল, এও এক নারীর গল্প। আরও অনেক কঠোর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা এটি। জেনে সত্যিই ভালো লাগলো যে পছন্দ হয়েছে গল্পটি। অনেক ধন্যবাদ ♥️
[+] 3 users Like Baban's post
Like Reply
#16
Heart 

(11-12-2022, 02:22 PM)nextpage Wrote:  সকল অত্যাচারীই স্বৈরাচারী কিন্তু সকল স্বৈরাচারী অত্যাচারী নয়।


দারুন একটা মাইন্ড গেমের সাক্ষী হলাম, অপার সাথে অপরাজিতার।
কাউকে জিততে হলে কাউকে তো হারতেই হয় সেখানে যদি হার জিতের খেলাটা নিজের সাথে হয় তবে সেটার ফলাফল নিজের পক্ষে আনা বড্ড জটিল। 
নিজের রিপুর তাড়িত মনের কোনে যে কল্পনা জেগে উঠেছিল সেটা ছুঁয়ে দেখার বাসনা খানিকটা তৃপ্তি দিলেও বাস্তবতা যতই তিক্ত হোক সেটাই ভবিতব্যের মধুর সন্ধান হয়তো দিতে পারে৷ সবাই হয় তো সন্ধান পায় না তবে খুঁজ করতে দোষ কি।
অপার জিতে যাওয়ার চেয়ে অপরাজিতার বিজয় বেশি সুখের।

বাহ্!! দারুন বললে তো! গল্পটার মূল বিষয়টা এতো ছোটর মধ্যেই স্পষ্ট করে ফুটিয়ে তুল্লে। পাঠকের থেকে এমন মানের মতামত পেলে যেন মনে হয় সত্যিই কিছু একটা লিখতে পেরেছিলাম তাহলে  Namaskar


(11-12-2022, 09:50 PM)ddey333 Wrote:  এই ভদ্রলোক বাবানকে প্রথম কমেন্ট করেছিলাম প্রায় বছর তিন আগে , খুব একটা ভালো ছিলোনা সেটা ....   কি লিখেছিলাম তা আর বলতে চাই না।

কিন্তু আজকের এই পরিণত বাবান সম্পূর্ণ অন্য জিনিস আর ওকে মনে থাকবে এই গল্প গুলোর জন্য , চোখের সামনে দেখেছি কিভাবে একজন নিজেকে ধীরে ধীরে একজন পরিণত অসামান্য লেখকের পর্যায়ে তুলে নিয়ে এসেছে !!

clp); Heart Heart Namaskar

হ্যা আমারও মনে আছে  Big Grin
তখন আমার শুরুর দিন। এসেছিলাম তাল মিলিয়ে কিছু দুস্টু গল্প লিখবো বলে। লিখেওছি। তার অনেকেরই পছন্দ হয়েছে। যদিও কারো কারো তখন সেসব পছন্দ হয়নি আর তুমি নিজের মনের কথা তখন স্পষ্ট ভাবে জানিয়েওছিলে। তারপরে ধীরে ধীরে লেখায় পরিবর্তন নিয়ে আসি। আসলে তখন আমি ভেবেছিলাম এখানে সঙ্গমমুহুর্তটাই সবচেয়ে আকর্ষণ করে সকলকে কিন্তু পরে নিজে উপলব্ধি করি ওটাই সব নয়, আসল বিষয় হলো চরিত্র। সেই থেকে আমি আমার সৃষ্ট চরিত্রদের নিয়ে ও তাদের পারিপার্শিক সামাজিক ও মানসিক অবস্থান নিয়ে খেলতে শুরু করি। বিশেষ করে মানুসিক। কারণ ব্রেন ব্যাপারটা বড্ড গোলমেলে। আর আমার গল্পে ওই বিশেষ ব্যাপারটার উপস্থিতি তোমরা সবাই খুঁজে পাবে। তার পরে সঙ্গম।

সেখান থেকেও বেরিয়েছ গিয়ে একটু অন্য কিছু সৃষ্টির চেষ্টা। নাই বা হলো বড়োদের জন্য। সেখানেও যে ভাবে তোমাদের সকলের ভালোবাসা পেলাম তাতে সাহস পেয়ে ওই নতুন বাবানকে জন্ম দিলাম। যে কিছু মনের কথাও লিখতে চায়। এভাবেই একটু একটু করে তোমাদের মাঝে পরিচিতি পেয়েছি। আজ অনেক পাঠকই চেনে বাবান বলে একজনও এখানে গল্প লেখে।  Namaskar
[+] 4 users Like Baban's post
Like Reply
#17
Star 

আগেও বলেছি এ কথা, আবারো বলছি। আর পাঁচ জনের মতো এই আমিও উত্তেজনার বশে এখানে লিখতে করেছিলাম শুরু। ভেবেছিলাম ভালো লাগলে আরও কয়েক লাইন লিখবো নয়তো বিদায় নিতে কতক্ষন?

কিন্তু সে আর নিতে দিলোনা কেউ। এমন চেপে ধরলো সবাই মিলে যে একের পর এক লিখে যেতেই হলো। তারপরে ভাবলাম একটু সাহস করে অন্য কিছু ট্রাই করবো নাকি? ও বাবা সেখানেও মুক্তি নেই। একটা দুটো তিনটে করে একের পর এক লিখতে হলো মনের জমানো নানা কথা। গসিপির খাতায় নাম তুলে রাখতে আমার চেয়ে বেশি আমার পাঠকেরা উৎসাহিত ছিলেন তাই আজ এতো কিছু দেখার সৌভাগ্য হলো। এ ফোরামে কম গুণী লেখক নেই। অনেকেরই ধারে কাছে হয়তো আমি যেতে পারবোনা। কিন্তু একদিন তারাও পাঠক রূপে আমায় বারবার উৎসাহ দিয়ে গেছে। তখন মনে হয়েছে যাক..... কিছুতো পারি লিখতে। একেবারে ভুলভাল লিখিনা। Big Grin


অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনারাই বারবার এই রেকর্ড গড়েছেন আমার লেখনীকে আপন করে নিয়ে। Namaskar


[Image: 20230405-134130.jpg][url=https://ibb.co/M52s40s][/url]
[+] 3 users Like Baban's post
Like Reply
#18

(06-04-2023, 01:03 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote:  banana banana Heart Heart

♥️♥️ Namaskar thanks :)
Like Reply
#19

(11-04-2023, 03:04 AM)Roy007 Wrote:  Osadaron lekoni

অনেক ধন্যবাদ ❤❤

(11-04-2023, 12:30 PM)Avishek Wrote:  এই গল্পটা সত্যিই অসাধারণ ছিল। বিশেষ করে শেষের অংশটা। এমন আরও কিছু লিখুন দাদা।

একটু ব্যাস্ততার জন্য সেইভাবে আসা হয়ে উঠছেনা। বিসর্জন সত্যিই আমার কাছেও অন্যরকম একটা সৃষ্টি। ভবিষ্যতে এমন আরও গল্প মাথায় আসলে লিখবো না হয়। Namaskar♥️
Like Reply
#20

(25-03-2024, 05:36 PM)মাগিখোর Wrote:  
আমি একমত।  clp);

অনেক ধন্যবাদ গল্পটি পড়ার জন্য  Namaskar❤
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)