Thread Rating:
  • 65 Vote(s) - 3.08 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Erotic - অতিথি

Showing only the posts of nextpage: 257 of 531 posts. Show all posts

(15-04-2023, 12:45 PM)Boti babu Wrote:  [Image: IMG-20230415-WA0004.jpg]

শুভ নববর্ষ
অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবসা রইলো

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

(25-04-2023, 04:19 PM)cuck son Wrote:  পরের পাতা ভাই ও দেখছি অনুপুস্থিত আমারি মত । আশা করি সুস্থ আছেন । ঈদের শুভেচ্ছা নেবেন ।

ঈদ মোবারক। সুস্থ আছি তবে কর্মজীবনে ব্যস্ত আরকি। আর লেখার প্রকি কেমন একটা অনীহা কাজ করছে তবে আশা আছে ফিরবো খু্ব শীঘ্রই

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

লম্বা ছুটি কাটিয়ে ফেলেছি এবার...
ছুটিতে গেলে মন মস্তিষ্ক শরীর সব অবশ হয়ে আসে, চাইলে লিখতে মন চায় না। কিন্তু গল্প তো ফেলে রাখা যায় না। তাই সবকিছু খানিক গুছিয়ে নিয়ে আবার লেখা শুরু করছি। 

আশা করি গল্পের নতুন আপডেট নিয়ে দেখা হবে খুব শীঘ্রই....




:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply



একটা জীর্ণশীর্ণ মাদুর পেতে তাতে বসা পচুই বইয়ের রঙিন ছবিতে মজে আছে। মন দিয়ে দেখে যাচ্ছে হরেক রকমের রঙের বিভিন্ন পাখি, মাছ, পশু আর ফলের ছবি। একেকবার একেকটা করে ছবি দেখছে আর সেটার নাম কি জানার জন্য মায়ের দিকে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে। লক্ষ্মীর যেগুলো চেনা আছে সেগুলোর উত্তরই দিতে পারছে বাকি গুলো এড়িয়ে যাচ্ছে। কিন্তু পচুই তো নাছোড়বান্দা তার সবগুলোর নাম জানা চাই, সেটা নিয়েই মায়ের সাথে হালকা বিবাদ হচ্ছে। লক্ষ্মীরই বা কি করার আছে তার দৌড় যে অব্দি সেটুকু সে চলে এসেছে, কিন্তু ছেলেকে বুঝ দিবে কি করে?





অনেকদিন বাদে আবারও ফিরে আসলাম গল্পটা নিয়ে, তৈরী হয়ে গিয়েছে পরবর্তী আপডেট। আগামীকাল রাতে আসবে গল্পের নতুন পর্ব, সঙ্গেই থাকুন...
Like Reply

পর্ব- চৌদ্দ







এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে মাধুরী। লিলি ওর আগে আগেই এগিয়ে যাচ্ছে কিন্তু মাধুরী কেন জানি পা দুটোতে কোনরকমেই জোর পাচ্ছে না। মনে হচ্ছে কিছু একটা ওর পায়ের সাথে জড়িয়ে যাচ্ছে শক্ত করে। যেটা নিচের মাটিটা আঁকড়ে ধরে ওকে এগোতে দিচ্ছে না। কিন্তু না আজ যেই করেই হোক মাধুরী কে যেতেই হবে, এ সুযোগ হাত ছাড়া করা যাবে না। এতোদিনে এমন একটা মূহুর্ত ধরা দিয়েছে ওর কাছে যে করেই হোক সেটাকে কাজে লাগাতেই হবে। দেখা হলে কি বলবে সেটা আরেকবার মনে মনে সাজিয়ে নিচ্ছে। কেমন যেন গুলিয়ে যাচ্ছে সবকিছু বারবার। মাথাটা বুঝি কাজ করাই বন্ধ করে দিয়েছে। অল্প দূরত্বের এই পথখানাও আজ বহু ক্রোশ দূরত্বের মনে হচ্ছে। মেইন গেটের ছোট্ট দরজা টা ঠেলে সরানোর শব্দে মাধুরী সামনের দিকে তাকায়। আর এক পা বাড়ালেই অতিথি তে প্রবেশ ঘটবে তার। এর আগেও এ আঙিনায় কতবার এসেছে ইয়ত্তা নেই তবুও আজ সবকিছু নতুন ঠেকছে নিজের কাছে। বুকের বাপাশের ধুকপুকানি টা বেড়েই চলেছে৷ থমকে দাঁড়িয়ে আছে গেটের সামনে সাহস করে আরেক পা বারবার প্রয়াশ করে চলছে কিন্তু শরীর সায় দিচ্ছে না।


লিলি পিছন ফিরে একবার দেখে বলে উঠে,
কিরে দিদি দাঁড়িয়ে পড়লি কেন? চল...

লিলির কন্ঠস্বরে মাধুরী বুঝি একটু সাহস যোগাতে পারলো মনে। ভিতরে ঢুকতেই চোখে পড়লো লম্বা বারিন্দা জুড়ে বসে আছে জনা কয়েক ছেলে মেয়ে। লিলিও ততোক্ষণে সেদিকে দৌড় দিয়েছে ওর লক্ষ্য টা যেন সামনে বসার অর্থাৎ কৌশিকের কাছাকাছি থাকার। ওদিকে তাকাতেই মাধুরীর চঞ্চল চোখ জোড়া স্থির হয়ে আসলো, এক নজরে তাকিয়ে আছে বোর্ডে লিখতে থাকা সেই মানুষটার দিকে। অদৃশ্য এক আকর্ষণের টানেই মাধুরী ধীরে ধীরে এগোতে থাকে সেদিকেই। তিনটে সিঁড়ি উঠতেই আবারও দাঁড়িয়ে যায় মাধুরী। আরেক পা এগোলেই কৌশিকের নাগাল পেয়ে যাবে তবুও কেন জানি মনে হলো এ দূরত্ব টাই ভবিষ্যতে কাছে আসার প্রভাবক হবে।
কৌশিক বোর্ডে কিছু একটা লিখছিল, বোর্ডের উপর পড়া ছায়াটা আর নাকের কাছে মিষ্টি গন্ধতেই বুজতে পেরেছিল পাশে কেউ একজন এসে দাঁড়িয়েছে। তবে সেটা যে মাধুরী হবে হয়তো কল্পনাতেও ভাবে নি যেটা পাশ ফিরতেই ওর মুখের অভিব্যক্তি টাই বলে দিচ্ছিলো। এ যেন আকাশের চাঁদ হাত ছোঁয়া কাছে চলে এসেছে, এই খুশি সবার পক্ষে ধরে রাখা কি সম্ভব? কিন্তু কৌশিকের এখানে আলাদা একটা পরিচয় আছে অবস্থান আছে সেটাও মাথায় রাখতে হয়। তাই খুশি টাকে চামড়ার মুখোশের আড়ালে রেখেই স্বভাব জাত ভঙিমায় বলে উঠে,
একি তুমি এখানে?? তোমাদের কোন ব্যাচ তো আমি পড়াই না।

হঠাৎ এমন কোন প্রশ্ন ছুটে আসবে সেটা মাধুরীর ভাবনাতে ছিল না, তাই খানিকটা ভ্যাবাচেকা খেয়ে যায় সে। তবে সামলে উঠে,
না স্যার আমি তো পড়তে আসি নি। আমার ছোট বোন পড়তে আসে ওর সাথে এসেছি (লিলির দিকে ইশারা করে কথাটা বলে)

ওহ তোমার বোন সেটা জানি, তা ওকে কি পাহারা দিতে এসেছো নাকি?

এমন ত্যাড়া বাঁকা প্রশ্ন শুনে মাধুরী মেজাজ গরম হতে থাকে, ওর ইচ্ছে হয় দু হাতে কৌশিকের গলাটা টিপে দিতে। তবে সাহসে কুলোয় না,
না না, এমনিতেই এসেছি...

ভালো, তাহলে এক কাজ করো এখানে দাঁড়িয়ে না থেকে ভেতর থেকে আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসো তো।

লিলি লাফ দিয়ে উঠে দাঁড়ায়,
আমি জল আনতে যাই?

লিলিকে ধমকে উঠে কৌশিক,
তোমাকে বলেছি আমি? যাকে বলেছি সে যাবে (মাধুরীর দিকে) কি ব্যাপার দাঁড়িয়ে আছো কেন?

মাধুরী মনটা খারাপ করে ভিতরের দিকে চলে যেতে থাকে, হঠাৎ মাথায় যেন কি একটা ভাবনা আসে। পিছন ফিরে জিজ্ঞেস করে,
আমাদের কি পড়াবেন স্যার?

কৌশিক মুচকি হেসে উত্তর দেয়,
দেখি সময় করতে পারি কিনা, একসময় এসে দেখা করো।

মাধুরীর মনটা আনন্দে নেচে উঠে, পড়ার বাহনা করে হলেও দিনে আরেকটাবার করে মানুষটার কাছাকাছি যে থাকা যাবে৷ মনের আনন্দে খানিক নাচের ভঙিতেই বাড়ির ভিতরের দিকে চলে যায়।



মোবাইলটা আবারও বেজে উঠেছে, কে ফোন করে সেটা জানা তবুও আরেকবার হাত বাড়িয়ে মোবাইলটা চোখের সামনে ধরে নামটা দেখতেই বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠে। এর আগেও কয়েকবার ফোন এসেছে তবে রিসিভ করার মত সাহস পায় নি সে। সত্যি বলতে একটা পাপবোধ কাজ করছে মনের ভেতর, এমন ভাবে নিজের প্রিয়তমাকে নিয়ে বাজে কথা শুনতে কারই বা ভালো লাগে? দোষটা যে কিছুটা নিজেরও আছে সেটা অস্বীকার করতে পারে না অনির্বাণ। প্রথমত এমন ব্যক্তিগত মূহুর্তের ছবি তুলা ঠিক নয় তার উপর সেগুলো যথাযথ ভাবে লুকিয়ে না রাখতে পারাটাও তার ব্যর্থতার মাঝেই পড়ে। আর সেই অনুশোচনা থেকেই অনির্বাণ রুমার সাথে কথা বলতে পারছে না। আর প্রিয়তমার সাথে কথা বলতে না পারার কষ্টটা কেমন সেটা বোধহয় প্রেমিকমনের মানুষদের আলাদা করে বুঝাতে হবে না। রিং টা কেটে যেতেই মোবাইলটা পাশে রেখে অনির্বাণ নিজের মুখখানা বালিশে চেপে ধরে লুকানোর চেষ্টা করে।


মমতা দেবী কৌশিকের মা বসার ঘরেই বসে ছিল আর হাতে থাকা কাপড়ের টুকরোতে রঙিন সুতোর নকশা তুলছিলো। মাধুরী কাছে গিয়ে জল চাইতেই উপরের দিকে তাকাতেই মমতা দেবীর ঠোঁটের কোনে হাসি ফুটে উঠে। এই মুখখানা যে উনি আগেও দেখছেন তবে সেটা নিজের ছেলের ক্যানভাসে। তবে আজ সামনাসামনি দেখে ছবির থেকেও আরও বেশি সুন্দর লাগছে ওকে। ছেলের পছন্দ আছে বলতে হবে। হাতের কাপড় টা পাশে রেখে বলে উঠে,
দাঁড়াও মা আমি জল এনে দিচ্ছি।

না না আন্টি আপনাকে যেতে হবে না, আমাকে বলে দিন আমি নিজেই নিয়ে নিচ্ছি।

মমতা খুশি মনেই হাতে ইশারায় জলের ফিল্টার টা দেখিয়ে দেয়। মাধুরী উচ্ছসিত মনে একটা গ্লাসে জল নিয়ে বাইরে চলে যায় কৌশিক কে দেবার জন্য। মমতা দেবী এখনো হাসছে আর ভাবছে আজ ছেলেকে চেপে ধরবে সত্যটা জানার জন্য।
স্যার আপনার জলটা...

কৌশিক মাধুরী হাত থেকে জলের গ্লাস টা নেবার সময় খানিক আঙুলে আঙুলে স্পর্শ খেলে যায়। ঐ বাতাসের মত অদৃশ্য ছোঁয়াতেই মাধুরীর মন আনন্দে নেচে উঠে। এ এক অন্যরকম অনুভূতি যা আগে কখনো অনুভব করে নি সে।
নিচু স্বরে মাধুরী বলে উঠে,
ধন্যবাদ স্যার..

কিসের জন্য? ধন্যবাদ তো আমার দেবার কথা জল খাওয়ানোর জন্য।

ঐ যে এতো সুন্দর করে আমার স্কেচ একে দেবার জন্য। ওটা আমার জীবনের সেরা গিফট।

ওহহ। খুব তাড়াতাড়ি এঁকেছিলাম তেমন একটা ভালো হয় নি তো।

না না অনেক ভালো হয়েছে। (কৌশিকের হাত থেকে গ্লাস নিয়ে) আমাকে পড়াবেন তো??

আচ্ছা দেখি যদি সময় করতে পারি।

ওসব জানি না, আমাকে পড়াতেই হবে (গলার স্বরে প্রচ্ছন্ন এক অধিকার বোধের প্রকাশ)
কথাটা বলেই মাধুরী গটগট করে ভেতরে চলে যায়। কৌশিকের মুখে ফুটে উঠা অভিব্যক্তিই বলে দেয় ওর ভিতরে ভিতরে কতটা খুশিতে আত্মহারা হয়ে আছে আজ।




অনির্বাণ বেশিক্ষণ চুপ করে বসে থাকতে পারে তার আগেই টুং করে একটা মেসেজ আসে মোবাইলে। মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিন লক খুলতেই ডিসপ্লে জুড়ে ভেসে উঠে রুমার পাঠানো ক্ষুদে বার্তা,
কি হয়েছে তোমার?? কল ধরছো না কেন? মনে হয়তো বাসায় আছো, এখনি যদি ফোন না ধরো তবে কিন্তু বাসায় চলে আসবো বলে দিলাম।

রুমার পরোক্ষ হুমকি টা চাইলেও এড়িয়ে যেতে পারে না। কারণ আর বেশি দেরি করলে হুমকি টা যে বাস্তবেও পরিণত হতে পারে সেটা তো অনির্বাণের জানা আছে। তাই আর দেরি না করে সাথে সাথেই ফোন করে রুমাকে...
হ্যালো....

এই তোমার কি হয়েছে বলো তো? ফোন ধরছো না আবার নিজেও করছো না। সমস্যা টা কি? কোন ঝামেলা হয়েছে নাকি??

না.. মা..মানে তেমন কিছু না। কিছু হয় নি তো...

কিছু তো একটা হয়েছেই, মনে সেটা বুঝতেও পারছি।

হকচকিয়ে উঠে অনির্বাণ, মনের ভেতর কুঁ ডাকছে। রুমা কিছু জেনে গেল না তো,

ক...কি..কি বুঝতে পারছো তুমি। কি হবে আবার?
পরীক্ষা টা বুঝি আজ তেমন ভালো হয় নি তোমার, তাই মন খারাপ করে আছো।

অনির্বাণের বুকের উপর থেকে বুঝি পাথরটা নেমে যায়,
তা একটু হয়েছে। প্রশ্ন টা এবার হার্ড করেছে তো।

চিন্তা করো না পাশ করে যাবে। মোটামুটি হলেও ভালো নাম্বার পাবে।

হুম সেটাই ভাবছি।

হয়েছে হয়েছে... আর ভাবতে হবে না। বাকি পরীক্ষা গুলো ভালো করে দেবার চেষ্টা করো। আর এই বিষয়টা নিয়ে এভাবে মুখ গোমড়া করে বসে না থেকে আমাকে আরেকটু আগে বললেই পারতে। এদিকে আমি কত টেনশন করছি।

স্যরি জান। ভুল হয়ে গিয়েছে, আর এমন হবে না। লাভ ইউ সো মাচ। উম্মাহহহ

লাভ ইউ টু, উম্মাহহহ। এখন রাখি সন্ধ্যা হয়ে আসছে.. ঘর বাড়ি ঝাড়ু দিয়ে সন্ধ্যা বাতি দেখাতে হবে। আর তুমিও মন খারাপ করে বসে না থেকে পড়তে বসো।

আচ্ছা পরে কথা হবে। হুম একটু পরেই পড়তে বসবো।




বাড়িতে ফিরেই পড়নের শাড়িটা বদলে একটা আটপৌরে শাড়ি পড়ে নিয়েছে লক্ষ্মী। ভেবেছিল স্নান করেই নিবে কিন্তু দিন কয়েকদিন ধরে বিকেল হতেই হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। ঠান্ডা ঠান্ডা একটা ভাব গায়ে লাগে, হয়তো শীতের আগমনী বার্তা দিয়ে যেতে চায়। শাড়িটা বদলেই কলতলায় চলে যায় লক্ষ্মী, চিলতে টুকরা হয়ে আসা সাবান দিয়ে হাত মুখ গুলো ধুয়ে নেবার জন্য। হাত মুখ ধুতে ধুতে গুনগুনিয়ে উঠে সে, আজ অনেকদিন পর মনের ভেতর কিছু সুরের মূর্ছনায় হৃদয় মাতোয়ারা হতে চাইছে। সকালের ঐ খসখসে রুক্ষ হাতের ছোঁয়া গুলোতেই শুষ্ক মরুভূমিতেও যেন প্রাণের সঞ্চার ঘটেছে। নতুন করে সবুজের সমারোহে জেগে উঠেছে প্লাবন ভূমি, রসের আগমনে সজীবতায় ভরে উঠেছে শাখা প্রশাখা। আর সেই অনূভুতি জোয়ারেরই লক্ষ্মীর মনে আজ হাওয়া লেগেছে, এই অসময়েও বসন্তের হাওয়া। আজ কেন জানি মনটা ভীষণ করে চাইছে মানুষটাকে আরেকবার দেখতে ঐ ছোঁয়া টুকু আরেকবার অনুভব করতে। তবে মনকে বুঝানোর চেষ্টা করে সবসময় সবকিছু চাইতে নেই আবার অনেক কিছু চাইলেও পাওয়া যায় না অনেক বাঁধা থাকে।



সন্ধ্যার চা আড্ডা জমে উঠেছে মাধুরীদের বাড়িতে, নিচতলার বসার ঘরে সবাই খুব জেঁকে বসেছে হালকা কিছু খেয়ে উদরপূর্তি করার জন্য। আজ মাধুরী মোড়ের দোকান থেকে গরমাগরম সবজি বড়া, সিঙ্গাড়া এনেছে সবার জন্য। যদিও খেলার নিয়ম অনুযায়ী আজ ওর এসব আনার কথা ছিল না তবুও যেহেতু এনেছে তাহলে খেতে তো দোষ নেই। বিকেলের পর থেকেই মাধুরী অনেক বেশি প্রাণবন্ত আর উচ্ছল দেখাচ্ছে। সবকাজেই আলাদা একটা উন্মাদনা নিয়ে যুক্ত হয়েছে। মায়ের চোখে মেয়ের এমন বদলে যাওয়াটা ভালো নজরে পড়লেও বাড়ির দুই লেডি গোয়েন্দা লিলি আর ঠাম্মির মনে তো অন্য কিছু ভাবনা উসকে দিচ্ছে৷ তারা বারবার দুজন দুজনার দিকে তাকাচ্ছে আর ঘটনা প্রবাহ বুঝার চেষ্টা করছে৷ তবে মাধুরীর সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই আর থাকারও কথা নয়। তার মন প্রাণ সবকিছু যে আজ অন্য কিছুতে মজে আছে। এর মাঝেই চা চলে এসেছে, মাধুরী চায়ের কাপ হাতে নিয়ে লিলি পাশে বসে পড়ে। সবজি বড়া আর সিঙ্গাড়ার প্লেট এগিয়ে দিয়ে লিলি জিজ্ঞেস করে,
কিরে দিদি ঘটনা কি বলতো...

অবাক নয়নে মাধুরী তাকায় লিলির দিকে
কিসের ঘটনা!

সেটাও কি আমার বলে দিতে হবে নাকি, সেটা তো বলবি তুই। বিকেল থেকেই দেখছি পাখি উড়ো উড়ো করছে.. তাই না ঠাম্মি

মাধুরীর চোখে মুখে ধরা পড়ে যাবার ভয়
কি যা তা বলছিস, আজকাল দেখি তোর মুখের বুলি বড্ড বেড়েছে।

এসব বলে কাজ হবে না আমার আর ঠাম্মির চোখ ফাঁকি দেয়া এত সহজ নয়।

ফাঁকি দিতে যাবো কেন? আর কিছু হলে তোকে আর ঠাম্মি কেই বলবো সবার আগে।( মাধুরী পরিস্থিতি সামাল দেবার যথাসাধ্য চেষ্টা করে)

আচ্ছা মেনে নিলাম, বাকিটা মনে থাকে যেন।

মাধুরী যেন হাফ ছেড়ে বাঁচলো, সবাই আবার চা সিঙ্গাড়াতে মনোনিবেশ করলো।




একটা জীর্ণশীর্ণ মাদুর পেতে তাতে বসা পচুই বইয়ের রঙিন ছবিতে মজে আছে। মন দিয়ে দেখে যাচ্ছে হরেক রকমের রঙের বিভিন্ন পাখি, মাছ, পশু আর ফলের ছবি। একেকবার একেকটা করে ছবি দেখছে আর সেটার নাম কি জানার জন্য মায়ের দিকে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে। লক্ষ্মীর যেগুলো চেনা আছে সেগুলোর উত্তরই দিতে পারছে বাকি গুলো এড়িয়ে যাচ্ছে। কিন্তু পচুই তো নাছোড়বান্দা তার সবগুলোর নাম জানা চাই, সেটা নিয়েই মায়ের সাথে হালকা বিবাদ হচ্ছে। লক্ষ্মীরই বা কি করার আছে তার দৌড় যে অব্দি সেটুকু সে চলে এসেছে, কিন্তু ছেলেকে বুঝ দিবে কি করে?
হঠাৎ করেই একটা পুরুষকন্ঠে চমকে উঠে মা ছেলে  দুজনেই,
ওগুলার নাম আমি কইয়ে দেব।

আধখোলা দরজার কাছেই নিখিল দাঁড়িয়ে আছে। ডানহাতে ঝুলতে থাকা ছোট্ট স্বচ্ছ পলিথিনে বাদাম দেখা যাচ্ছে। মাঝে মাঝে যে কোটি টাকার জিনিসের চেয়েও দশ টাকার বাদাম মেয়েদের মন ভুলাতে যথেষ্ট সেটা নিখিলের বুঝি ভালো করেই জানা।
ঘরে আইতে কইবা না?

নিখিলের ডাকে লক্ষ্মী সম্বিত ফিরে, মাথা ঝাকিয়ে বলে উঠে
আয়েন।

ঘরে ঢুকেই বুক পকেট থেকে গুটি কয়েক লজেন্স বের করে পচুইয়ের হাতে দিয়ে দেয়। ছোট্ট বাচ্চা লজেন্স গুলো পেয়ে অনেক খুশি সেটা ওর হাত পা ছুড়া দেখেই বুঝা যাচ্ছে।
তোমার জন্য বাদাম আনলাম (লক্ষ্মীর দিকে এগিয়ে দেয় নিখিল)
খুব সন্তপর্ণে নিখিলের ছোঁয়া এড়িয়ে বাদাম গুলো নিয়ে নেয়,
এইতা আনবার কইছে কেডা (লাজুকতা লক্ষ্মীর কন্ঠে)
তোমার লাইগা আনছি কেডা কইবো আবার।
খাটের তলা থেকে মোড়া খানা এগিয়ে দেয় নিখিলের দিকে। নিখিল যেন ইচ্ছে করেই লক্ষ্মী গা ঘেষে ওর পাশেই বসলো। যতই এড়িয়ে যেতে চাইছে ততই সব যেন আরও ওর কাছে চলে আসছে। অনেকদিন পর এতো কাছ থেকে পুরুষালী গন্ধ লক্ষ্মীর শরীরের হরমোনের দৌরাত্ম্য বাড়াছে, দেহের রন্ধ্রে রন্ধ্রে উত্তাপ ছড়াচ্ছে। শরীরের লোম গুলো জাড়িয়ে উঠেছে উত্তেজনার পারদে। শ্বাস গুলো একটু একটু করে ভারী হয়ে উঠছে। ওদিকে নিখিলের কোন খেয়াল নেই। সে আপন মনে বাদামের খোসা ছাড়াচ্ছে আর পচুইকে ছবি গুলোর সাথে পরিচিত করছে। নিখিলের মুখাবয়বে কিছুটা খুশির ছটা, ও হয়তো আজ লক্ষ্মীকে খানিক খেলিয়ে নেবার ধান্ধাতেই আছে। এর মাঝেই এক দুবার খোসা ছাড়ানো বাদাম দেবার অজুহাতে লক্ষ্মীর কোমল হাতের সাথে নিজের পরশ বুলিয়ে দিয়েছে। আড় চোখে লক্ষ্মীকে পর্যবেক্ষণ করেছে বুঝার চেষ্টা করেছে ওর হাবভাব। প্রথম বার দুয়েক লক্ষ্মী তড়িৎ গতিতে নিজের হাত সরিয়ে নিলেও এরপর থেকে আর তেমনটা করে নি। সেই সুযোগে নিখিলও খানিক বেশিটা সময়ই লাগাচ্ছিলো বাদাম বিনিময়ে। লক্ষ্মীও বোধহয় আজ খুব করে স্পর্শ টা পেতে চাইছিলো, আজ ওর মন আর শরীর দুটোই বুঝি সায় দিয়েছে।

বসার ভঙ্গিমা পরিবর্তন করতে গিয়ে লক্ষ্মী যেন আরও নিখিলের কাছাকাছি চলে এসেছে। হালকা নড়াচড়াতেও দুজনের বাহু ঘসা লাগছিলো বারংবার। আর দুটি চার্জিত বস্তু নিজেদের মাঝে সংঘর্ষ ঘটালে কি উৎপন্ন হয়? শক্তি! আর সেটার উপজাত হিসেবে আসে উত্তাপ। সেটাও ঘটে চলেছিল দুজন নরনারী মাঝে। পচুইকে বাদাম এগোতে দেবার জন্য সামনের দিকে কিছুটা ঝুঁকতেই নিখিলের কনুইটা হালকা ধাক্কা খায় লক্ষ্মীর নরম কোমল মোলায়েম দুধের সাথে। সাথে সাথেই যেন লক্ষ্মীর শরীরে হাজার ভোল্টের ঝটকা লাগলো, ওর হতবাক হয়ে থাকা মুখটার দিকে তাকাতেই নিখিল খানিকটা ভয় পেয়ে গিয়েছিল। তবে খানিক বাদেই ধাতস্থ হতেই লক্ষ্মীর মুখ জুড়ের লজ্জার আভা নিখিল কে খানিকটা নিশ্চিন্ত করে। এবার নিজেকে একটু সরিয়ে নিয়ে আসে সে আর এমন ভাবখানা করে যেন আগের ঘটনাটা হঠাৎ ঘটে গিয়েছে। লক্ষ্মী হয়তো এমন ঘটনার জন্য প্রস্তুত ছিল না তাই বুঝি লজ্জায় মাথা নিচের দিকে দিয়ে বসে আছে।

নিখিল আজ একটু বেশিই সাহসী হয়ে উঠেছে, লক্ষ্মীকে ওমন করে বসে থাকতে দেখে নিজেই কয়েকটা খোসা ছাড়ানো বাদাম লক্ষ্মীর মুঠিতে পুড়ে দেয়। ওমন রুক্ষ খসখসে হাতের  শক্ত ছোঁয়াতে সারা দেহে শিরশিরানি শুরু হয়ে যায়। ঘনঘন নিঃশ্বাসে ওর বুকের উঠানামা বাড়তে থাকে, ভারী দুধের ওমন উঠানামা নিখিলের নজর এড়ায় না। আটপৌরে শাড়ি খানার ফাঁক গলে বুকের উপর জেঁকে থাকা দুই পর্বত মধ্য গিরিখাতের আবছায়া দর্শন পেয়ে যায় নিখিল। ওমন আকর্ষণীয় অঙ্গের শোভা দেখে নিখিলের শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বইতে থাকে সেই সাথে বাড়তে থাকে উষ্ণ নিঃশ্বাসের গতি। খানিকটা সরে এসে লক্ষ্মীর দিকে ফিরে বসে সে আরও খানিক সৌন্দর্য দেখে নেবার অভিলাষে। ওদিকে নিজের মুঠিতে তে লক্ষ্মীর হাতটা বন্দী হয়ে আছে সে দিকে খেয়ালই যেন নেই। লক্ষ্মী নিজের হাতখানা ছাড়িয়ে নেবার আশায় কিঞ্চিৎ জোর প্রয়োগ করে তবে তাতে লাভ হয় না। নিখিল আরও বেশি করে নিজের কাছে নিয়ে আসে ওর হাত খানা, লক্ষ্মীর ঠোঁটের কোনের মিষ্টি হাসিটা বলে দেয় ওমন জোর করাতে ও খুশিই হয়েছে। এতকিছুর মাঝেও লক্ষ্মীর সজাগ দৃষ্টি ছেলের দিকে আর আধখোলা দরজা পানে বারবার তাকাচ্ছে। শতহোক মনের কোণে খানিক ভয় তো জেগেই থাকে। হঠাৎ নিখিলের চোখের দৃষ্টিটা কোন দিকে সেটা বুঝতে পেরে নিজের বুকের আঁচল টা আরেকটু টেনে দিয়ে পবর্তদ্বয়ের গিরিখাত আড়াল করতে চায়। এই কার্যে যে নিখিল যথেষ্ট অখুশি সেটা তো মুখে বলে দিতে হয় না। তবে সেটা আড়াল করেই হালকা হাসি ছুড়ে দেয়।


প্রকৃতির কি খেয়াল সেটা প্রকৃতি স্বয়ং মাঝে মাঝে ভুলে যায় হয়তো, নইলে এমন মূহুর্তে কি বিদ্যুৎ চলে যেতে হয়!! অসময়ের লোডশেডিং এ ঘরটা ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। এতো কাছে বসে থেকেও কেউ কাউকে দেখতে পারছে না শুধু অনুভব করে যাচ্ছে শরীরের উপর আছড়ে পড়া গরম নিঃশ্বাস গুলো। অদ্ভুত এক নীরবতায় গ্রাস করে নিয়েছে সবকিছু, যদিও এর আগে পচুইয়ের কন্ঠস্বর ছাড়া তেমন কোন আওয়াজ হচ্ছিলো না। তাই বুঝি এখন এই ভূতুড়ে নীরবতায় ঘনঘন শ্বাস পড়ার শব্দটাই বেশ ভালো করেই কানে বাজছে৷ মূহুর্তের কালক্ষেপণে লক্ষ্মী যেন নিজেকে কারো বাহুপাশে আবিষ্কার করলো, নিখিল অন্ধকারের সুযোগ নিয়ে লক্ষ্মী কে জড়িয়ে ধরেছে নিজের বুকে।
নিখিলের প্রশস্ত বুকে বাঁধা পড়েই নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করতে থাকে লক্ষ্মী কিন্তু তেঁতে থাকা দুটো বিপরীত লিঙ্গের শরীর যেন আরও উতপ্ত হয়ে উঠেছে প্রকৃতির নিয়মে। সময় যেন গুলির বেগে ছুটে চলছে সেই সাথে বাড়ছে বুকের ভেতরের সদা গতিমান হৃদপিণ্ড ধুকপুকানি। অন্ধকারেই আন্দাজ করে নিখিলের উষ্ণ ঠোঁট জোড়া এগিয়ে যায় লক্ষ্মীর দিকে আজ যেন সব বাঁধ ভাঙার শপথ করে নিয়েছে সে।
মা ও মা বাতি কই আমার ডর লাগে তো
পচুইয়ের ভীত কন্ঠস্বরে কেঁপে উঠে লক্ষ্মী শরীর সাথে হয়তো মাতৃ মন।



আম্মার সাথে ঘরের কাছে হাত লাগিয়েছে আলেয়া, কৌশিকের সাথে কোচিং এ জয়েন করার পর থেকে সন্ধ্যার টিউশনি টা ছেড়ে দিয়েছে সে। তাই এখন এ সময়টাতে আম্মার কাজে সাহায্য করে, মনে খেয়াল এসেছে টুকটাক রান্না শেখার৷ কৌশিকের মা মমতা দেবী আজ ফিশ চপ খাইয়েছিল, ও সেটা কিভাবে বানায় সেটা দেখে শিখে এসেছে। সব মশলা পাতি ওদের ঘরে নেই সেগুলো ব্যবস্থা করতে হবে আগে। হঠাৎ করেই খানিক দূরে থাকা আলেয়ার মোবাইলটা একবার বেজে উঠে৷ হাতের কাজ টা সেরে মোবাইলটা হাতে নিতেই দেখে সুমনের একটা মেসেজ এসেছে, সেটা খুলতেই ডিসপ্লে জুড়ে ভেসে উঠে লেখাটা 
আজ একটা জিনিস চাইবো, দিবে?
[+] 6 users Like nextpage's post
Like Reply

(08-05-2023, 07:25 PM)Dushtuchele567 Wrote:  Osadharon dada.. Keep going

লক্ষ্মীকে তোমার ইচ্ছে মত গড়িয়ে নেবার চেষ্টা করছি।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 2 users Like nextpage's post
Like Reply

(08-05-2023, 07:01 PM)Chodon.Thakur Wrote:  দুর্দান্ত হচ্ছে দাদা। আপনি পাকা লেখক। গুণীজন। আপনার লেখা পড়ার মজাই আলাদা।
ধন্যবাদ নিয়মিত আপডেট দেয়ার জন্য। শুভকামনা ও ভালোবাসা রইলো।

লেখক বা গুনীজন কোনটাই আমি নই। 
মনের খোরাক মেটাতে যেটুকু লিখি আর কি

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(09-05-2023, 08:48 AM)Bumba_1 Wrote:  এই আপডেট মাধুরী নির্ভর হলেও, সব আলো কেড়ে নিয়ে গেছে লক্ষ্মী .. এ কথা অনস্বীকার্য। আমি পেটুক মানুষ .. তাই আপডেট জুড়ে সব্জির বড়া, সিঙ্গারা, ফিশ চপ .. এইসবের উল্লেখ দেখে আমি যারপরনাই খুশি। তবে সুমন আলেয়ার কাছ থেকে কি চাইছে বা চাইতে চলেছে এটা না জানা পর্যন্ত মনে শান্তি পাচ্ছিনা। সব মিলিয়ে দুর্দান্ত একটি পর্ব উপহার পেলাম আমরা।  clp);

প্রেমিক হিসেবে বৌদির কাছে সময়ে অসময়ে তুমি কি আবদার করতে?? সেটাতেই উত্তর লুকিয়ে থাকতে পারে।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply

(09-05-2023, 10:48 AM)D Rits Wrote:  Lokhkhi character ta khub valo lagche.. Or vitor ektu sotipona r porokiya korar onusochona ta jodi rakho khub valo hoi

চেষ্টা করবো.. Heart

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(09-05-2023, 10:58 AM)Dushtuchele567 Wrote:  Hm dada osadharon lagche jmn lokhkhi r sexy bornona tar sathe halka resistance just fatafati

Nikhil er bahudor e badha pore nijeke hariye fela tar por abar cheler dake jege otha matrisotta ebar lokhkhi ki kore setai dekhar

Heart Heart

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply



যাদের এখনো নতুন পর্ব পড়া হয় নি তারা চট জলদি পড়ে নিতে পারেন। আর সাথে মন্তব্য জানান...


পরবর্তী আপডেটের জন্য কাজ চলছে, খুব শীঘ্রই দেখা হবে নতুন পর্ব নিয়ে।



Like Reply

(13-05-2023, 08:16 PM)Bumba_1 Wrote:  
[Image: ee9f4f167c2a81b00e014f2d06c6106f.gif]

এইরে  :shy:  প্রেমিক হিসেবে .. তাও আবার বৌদির কাছে? না বন্ধু, আমার ক্ষেত্রে এরকম ঘটনা কখনো ঘটেনি। আমি পেটুক মানুষ  Big Grin তাই  বৌদিদের কাছে মাঝেমধ্যে ভালো-মন্দ খাবার আবদার করতাম এবং পেয়েও যেতাম ..  এইটুকুই বলতে পারি।  Tongue

বৌদিরা রসের হাড়ি
খাবার বেলা জমজমাটি
কত কি তুলে রাখে
সোনা দেবর খাবে বলে।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply



শরীরের উষ্ণতায় ভারী হয়ে উঠা শ্বাসের শব্দ ঘরের ভাঙা ছাউনিতে প্রতিফলিত হয়ে কানে বাজতেই ভেতরের ফুসতে থাকা সত্তাটা আরও বেশি যেন ঝাঁজিয়ে উঠে। বাইরের শীতল আবহাওয়াতেই ঘরের ভেতর ঘেমে উঠতো লক্ষ্মীর শরীর। 








গল্পের নতুন আপডেট তৈরী। আগামীকাল রাতেই আসবে নতুন পর্ব, সঙ্গেই থাকুন...
[+] 1 user Likes nextpage's post
Like Reply

Heart Heart

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

পর্ব- পনেরো








ক্রমশ সাহসী হয়ে উঠা মন বাঁধ ভাঙে শরীরের। এই মনুষ্য বিজ্ঞান বড়ই জটিল বিজ্ঞান বটে। মন আর শরীরের অদ্ভুত সব ক্রিয়াকলাপের সমাধান বের করা চাট্টিখানি কথা নয়৷ শরীর যা চায় তা মন মানে না, আবার খনে খনে রঙ পাল্টানো মন কি চায় সেটার উত্তর খুঁজতে খুঁজতে বেচারা শরীর বড্ড ক্লান্ত। তবে এই বিপরীতধর্মী বিপরীত মুখী দুইয়েরও সংযোগ ঘটে,  দুটোয় এক সুতোয় বাঁধা পড়ে একই সুরে কথা বলে। তবে সেটার জন্য যে বিশেষ মানুষের দরকার হয় প্রয়োজন পড়ে উত্তম মূহুর্তের প্রকৃতির খেয়াল, চিরচেনা সেই ডাক যেথায় মন শুনে শরীর কি চায় আর শরীর জানতে চায় মনের আবদার। আহা! কি বিচিত্র এই মানববিজ্ঞান...

সেই মূহুর্ত টাই বুঝি সেদিন খুঁজে নিয়েছিল দুটো মন কে দুটো শরীর কে৷ বারবার মন শরীর দুটোই আসছে কারণ মন ছাড়া শরীর কিংবা শরীর হীনা মন কোনটারই যব অস্তিত্ব সম্ভব নয় হতে পারে না এই জটিল গোলকের ভূ-পৃষ্ঠে। শরীরের উষ্ণতায় মনের বরফ গলছিলো আর বিগলিত মন সায় দিচ্ছিলো শারীরিক চাহিদা মোতাবেক। আমরা মানুষকে খুব সহজেই বিচার করে ফেলি, চোখের দেখায় খানিক আলাপচারিতায় আমাদের রায় জানিয়ে দেই। কিন্তু ব্যাপারটা কি আদৌও এতই সহজ? মানুষকে চেনা তার সম্পর্কে জানা কি এতখানি সরল প্রক্রিয়া? যদি হতোই তবে যুগ যুগ ধরে মনীষীরা কেনই বা পড়ে রয়েছে সেই মানুষকে নিয়ে মানুষের মন কে নিয়ে? তারা তো বলে মানুষের মন অভেদ্য এটা সম্পূর্ণ জেনে নেয়া দুঃসাধ্য কাজ।

নিখিল আর লক্ষ্মীর মাঝে ক্রমশ গড়ে উঠতে থাকা সম্পর্ক টা আদতে দেখতে যতটা সহজ মনে হচ্ছে বিষয়টা ততোটাই জটিল। মন শরীরের দোলাচলে লক্ষ্মী হয়তো দুর্বল হয়ে পড়েছিল তবে ওর মন টা এখনো পুরোপুরি সমর্পণ করতে পারে নি শরীরের নামে। তাই তো সেদিনের সেই মূহুর্ত টাকে নিজেকে নিখিলের বাহুডোরে সপে দিতে গিয়েও পচুইয়ের একটা ডাকেই নিজেকে আবার গুটিয়ে নিয়েছিল নিজের শক্ত খোলসে। সেদিন আর বেশি কিছু আগায় নি লক্ষ্মী নিজেকে ছাড়িয়ে নিয়েছিল নিখিল বুক থেকে আর সেটার রেশ আজও দুদিন ধরে রয়ে গিয়েছে। ও যতটুকু পারে ততোটাই ভুলে যেতে চাইছে সবটা, এড়িয়ে যেতে চাইছে নিখিলকে। নাহ! নিখিলো এ কদিন আর কোন বাড়াবাড়ি কিছুই করেনি ও নিজেও ভাবছে কিছুটা সময় দেয়া দরকার লক্ষ্মীকে নিজেকে তৈরী করে নেবার জন্য। ওর বিশ্বাস ফলাফল ওর পক্ষেই আসবে, লক্ষ্মী ধরা দিবে ওর মন পিঞ্জিরায় আর তাই হয়তো নিজেকে সামলে রাখতে কষ্ট হলেও সেটাই করে যাচ্ছে। দেখা যাক ডাক আসে কিনা!

ওদিকে একবার উষ্ণতার স্পর্শ পাওয়া মন আর শরীর দুটোই খুব অবাধ্য হয়ে উঠেছে লক্ষ্মীর, যতই ভুলে যাবার চেষ্টা করেছে ততোবারই সেই মুহূর্ত গুলো চোখের সামনে ভেসে উঠেছে। আর এমন মূহুর্তের স্মৃতিচারণ মানেই শরীর আনচান করে উঠা, ভাবনার জগতে সুখের সন্ধান করা। এই সুখ সেই সুখ নয় এটা পার্থিব অপার্থিব যুক্তিতর্কের উর্ধ্বে। লক্ষ্মীর ক্ষেত্রে সেসবের ব্যতিক্রম হবার সুযোগ কই, এই দেহের কলাটাই যে এমন। মন দেহটাকে উসকে দেয় আর বোকা দেহ তাতেই তড়পাতে থাকে। কামের ফাদে পা দেয়া মন আর দেহের যে রসায়ন তাতে সুবিধে করা সাধারণ মানুষের কি সম্ভব যেখানে বড় বড় ত্যাগী যোগী মুনিরাও হার মেনে বসে আছে। সেখানে লক্ষ্মী কিংবা নিখিলের কিবা সাধ্য!!

দু রাত ধরে লক্ষ্মীর চোখে ঘুম ছিল না আর থাকবেই বা কি করে? দিনটা যেমন করেই হোক কাজকর্মে কাটিয়ে দিতে পেরেছে তবে রাতের নীরবতা আর একাকিত্ব যেন ওকে একটু একটু করে গ্রাস করে নিতে চেয়েছে। সেটাকেও মোকাবিলা করার জন্য পচুইয়ের বাবার সাথে ফোনে কথা বলে মনের ঘাটতি মেটাবার চেষ্টা করতো কিন্তু সারাদিনের কঠিন কাজের পর ঐ লোকটাও রাতজাগতে পারতো না। মাঝে মাঝে মন চাইতো স্বামীর কাছে সব খুলে বলতে কিন্তু চাইলেই কি আর সব বলা যায়? আর এমন একটা ব্যাপারে তো আরও অসম্ভব করে তোলে। তাই এই যন্ত্রণা টা লক্ষ্মীর একাই সইতে হচ্ছিলো। বিছানায় নিজেকে খুব একা লাগতে শুরু করেছে ওর, রাতের অন্ধকারে যখন সবকিছু ঘুমে বিভোর ঠিক তখনি বুঝি ওর শরীর টা জেগে উঠতো। শরীর জুড়ে এক অন্যরকম উত্তেজনার খেলা শুরু হয়ে যেত, হাত পা গুলো কেমন তড়পাতে থাকে নিজেদের মাঝেই। আর সেই সন্ধ্যার কথা মনে করলে তো সারা দেহে আগুন জ্বলে উঠে, বিশেষ করে দেহের স্পর্শকাতর অঙ্গ গুলো আরও বেশি সংবেদনশীল হয়ে উঠে। 

শরীরের উষ্ণতায় ভারী হয়ে উঠা শ্বাসের শব্দ ঘরের ভাঙা ছাউনিতে প্রতিফলিত হয়ে কানে বাজতেই ভেতরের ফুসতে থাকা সত্তাটা আরও বেশি যেন ঝাঁজিয়ে উঠে। বাইরের শীতল আবহাওয়াতেই ঘরের ভেতর ঘেমে উঠতো লক্ষ্মীর শরীর। রস টানতে শুরু করতো শিরায় শিরায়। শরীরের এমন উত্তেজনায় খালি বিছানায় কোলবালিশটাই একমাত্র ভরসা, সেটাই কিছুর ঘাটতি পূরণ করতে দুপায়ের মাঝখানে জায়গা করে নিতো। শক্ত পাটাতনের বিছানার সাথে নিজেই নিজের দেহখানা চেপে মিশিয়ে রাখতো, অল্প ছোঁয়াতেও আগুন জ্বলে উঠতো স্পর্শকাতর নিম্নাঙ্গে। দুপায়ের মাঝখানের গুপ্তগুহার ভিতরের কুটকুট করতে থাকা পোকা গুলো জ্বালিয়ে মারতো ওকে। বেশ বুঝতে পারতো রসের জোয়ার এসেছে গুদের মুখে মিলনের উচ্ছাসে, কামনার আগুনে পুড়তে থাকা দেহখানা বিছানায় একা একা তড়পে গেছে আর একটা সময় শুধুই আফসোসের দীর্ঘশ্বাস বেড়িয়ে এসেছে।

গতরাতেও এমনি ঘটনা ঘটে গিয়েছে, তবে সকাল হতেই নিজেকে নিজের কাছে অপরাধী মনে হতো লক্ষ্মীর। মনে হতো সে তো ঠকাচ্ছে কিন্তু কে কাকে ঠকাচ্ছে সেটার উত্তর জানা নেই। তাই নিজেকে সামলে নেবার চেষ্টা আজও সেই প্রতিদিনের মতই। লাইনে দাঁড়িয়েছে জলের জন্য কিন্তু চোখ দুটো চারপাশে বুলাচ্ছে বারবার, ঐ একজনের খুঁজ করছে হয়তো। মনে মনে বলছে সে যেন সামনে না আসে তবে হয়তো মনে যে বালির বাঁধে আটকা আছে সেটা বেশিক্ষণ টিকতে পারবে না।



আজকাল মাধুরী একটু আগেই রেডি হয়ে যায় কলেজের জন্য আর তারপর নজর রাখে সামনের বাড়িটার দিকে। বাইকের শব্দের জন্য কান পেতে থাকে। যখনি দেখে কৌশিক বাইক নিয়ে বেরুচ্ছে অমনি চটজলদি মাধুরী নিজের স্কুটির দিকে দৌড়াতে থাকে। সম্ভাব্য ভাবেই আজকাল ওর স্কুটির গতি বেড়েছে সেটাও কৌশিকের বাইকের পেছন পেছন যাবার জন্য। আজও স্কুটি ছুটছে ওর আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। মনে মনে একটা ইচ্ছা প্রবল ভাবে বেড়ে উঠছে কোন একদিন সেই মানুষটার বাইকে উঠবে। বাইকটা দুরন্ত গতিতে ছুটে চলবে আর মাধুরী পেছন থেকে জড়িয়ে ধরে থাকবে মানুষটাকে। ধেয়ে আসা বাতাসে চুল উড়বে ও নিজের মাথাটা এলিয়ে দিবে মানুষটার কাঁধে।
ইশশ! কি সব ভাবনা ভাবছে সে, নিজেই নিজেকে বোকা বলে ভর্ৎসনা করতে থাকে। তবে কেন এমন ভাবনা কেন এমন খেয়াল মস্তিষ্ক কিংবা হেয়ালি মন জুড়ে সেটার কোন উত্তর কি আছে? কলেজের কাছে চলে এসেছে তাই নিজেকে একটু গুটিয়ে নেয় মাধুরী৷ ভেতরের উচ্ছ্বাস টা সবার কাছ থেকে আড়াল করতে চায়। যতই চেষ্টা করো না কেন সেটা কারো না কারোর চোখে ঠিক ধরা পড়ে যায়। আর মাধুরীর বেলায় সেটা যে হবারই ছিল এটাই তো ভবিতব্য৷

গেটের কাছেই টং দোকানটার একটা বেঞ্চিতে বসেছিল শুভ তখনি খেয়াল করলো মাধুরীর স্কুটিটা ভেতরে ঢুকছে। আজকাল মাধুরীকে কেমন অচেনা ঠেকে শুভর কাছে। গত কিছুদিন ধরে তো কথাই হয় না বলতে গেলে। যেটুকু হয় সেটাও শুভর নিজ থেকে ফোন দিলে বা সামনাসামনি দেখা হয়ে গেলে। যে মেয়েটা দিনে কম করে দশবার ফোনে কথা না বললে চলতো না ছোটখাটো সব বিষয়ে আলোচনা করতো আর সবচেয়ে বেশি ওদের ব্যক্তিগত মূহুর্ত গুলো একসঙ্গে কাটাতো সেই মেয়েটাই কেমন করে ওকে ভুলে যাচ্ছে। কিছু কি হয়েছে ওর সেটার উত্তর খুঁজে ফিরে মাধুরীর মাঝে কিন্তু হাবভাব দেখে তো সেটাও বুঝার উপায় নেই। তবে কি! শুভ বাকির খাতায় চলে গেল...
না না এমনটা হতে পারে না, এটা ভাবতেও ভয় করে শুভর। হয়তো দুজন দুজনকে ওভাবে কখনো হৃদয়ের কথা বলে নি। আর বলতে হয় বলা হয় নি কারণ মাধুরীর তরফ থেকেই বলা ছিল ওরা শুধু ভালো বন্ধু আর সেটাই থাকবে এর বাইরে যেন কিছু চিন্তা না করে বা এর চেয়ে বেশি না এগোয়। তাই হয়তো শুভ চাইলেও মুখ ফুটে কিছু বলতে পারে নি, তবে মনে মনে কিছু তো ভাবনা আপনা থেকেই সাজতে থাকে নিজেদের মত করে। তবে সেই ভবিষ্যতে সেটা কি আদৌও আলোর মুখ দেখবে কি না সেটা কারোর জানা নেই।


আলেয়াদের সকালের ক্লাস টা বাতিল হয়ে গিয়েছে তাই এখন অনেকটা সময় হাতে। কারণ পরের ক্লাস টা দুপুরে সিডিউলে, এর আগে একটা গ্রুপ ওর্য়াক আছে তবে সেটাতে না গেলেও কোন সমস্যা নেই। তাই আপাতত লাইব্রেরিতেই কয়েকটা নোট বানানোর কাজে মনোযোগ দিয়েছে সে। ইদানীং স্যারের কাছ থেকে কিছু এডভাইস পেয়েছে, তাতেই ওর লক্ষ্য টাও খানিক বড় হয়েছে। মনের কোনে স্বপ্নের দানা বেঁধেছে বিসিএস দিয়ে প্রসাশন ক্যাডারে যোগ দেবার। আগেও এমন স্বপ্ন ছিল না তেমন টা নয় তবে সেটা ধীরে ধীরে অন্যান্য চাপের আড়ালে চলে গিয়েছিল সেটাই যেন কৌশিক স্যার আবার বের করে এনেছে। নিভু নিভু করা প্রদীপের সলতে টাকে জাগিয়ে তুলেছে। লোকটাকে বেশ লাগে আলেয়ার, চেহারা আর কন্ঠে যতটা গাম্ভীর্যের ছাপ ভেতর থেকে ততোটাই প্রাণ খোলা মিশুকে আর বড্ড হাসিখুশি। শুধু স্যার নাকি তার মা উনি তো আরও একধাপ এগিয়ে, এতো সাধারণ ছিমছাম দেখে বুঝাই যাবে না আসলে কত ধনী পরিবারের মানুষ তারা। স্যারের বাবা বিদেশে থাকে একদিন ভিডিও কলে কথা হয়েছিল, মিনিট কয়েকের আলাপচারিতায় এতোবার মা ডেকেছে একবার মনে হয়েছিল আলেয়া হয়তো উনারই মেয়ে। আজকাল স্যার ওর শক্তির জায়গা ভরসার জায়গা প্রতিটা কাজের অনুপ্রেরণা।

কি ভাবছো এতো মন দিয়ে? বইয়ের দিকে তো দৃষ্টি নেই তাই এটা বলো না যে বই পড়ছো।

হঠাৎ কানের কাছে ফিসফিসিয়ে উঠা আওয়াজে চমকে উঠে আলেয়া। খানিক ভীত-সন্ত্রস্ত হয়েই পাশ ফিরতেই দেখে ওর কাছেই কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে সুমন। খানিক সময় নিয়ে বলে উঠে,
কত কি ভাবতে হয়, সামনেই ফাইনাল এক্সাম সেটার চিন্তা এরপর কি করবো সেটার চিন্তা পরিবারের চিন্তা। সেসবই ভাবছিলাম আর কি।

পাশের চেয়ারটা টেনে তাতে বসে পড়ে সুমন,
তা এতো ভাবনার মাঝে আমাকে নিয়ে ভাবার সময় পাও তো নাকি??

পাবো না কেন! ভাবি তো তোমার কথাও ভাবি...

ক্লাস টাইমে লাইব্রেরিতে তেমন কারও আনাগোনা থাকে না, যে কজন আছে তারও বেশ দূরে বইয়ের পাতায় মুখ গুজে আছে। আশপাশটায় চোখ বুলিয়ে সুমন খানিক এগিয়ে যায় আলেয়ার দিকে,
ওদিনের ওটা আজ আরেক বার সামনাসামনি দিবে?

হঠাৎ করেই এমন প্রশ্নে খানিক থতমত খায় আলেয়া, কিসের কথা বলছে সেটা বুঝতে খানিক সময় নেয়। মুহূর্ত বাদে কি চাচ্ছে সেটা বুঝতেই লজ্জায় মুখটা লাল হয়ে উঠে আলেয়ার,
অসভ্য একটা...

মুচকি হাসে সুমন
বারে অসভ্যতার কি হলো, আমি কি আমার প্রেমিকার কাছে একটা চুমু চাইতে পারি না।

না পারো না, আর আমি দিবো না। পাজি ছেলে যাও এখান থেকে। কেউ দেখে নিলে কি হবে বুঝতে পারছো!

ওহহ তাহলে কেউ দেখে নিবে তাই দিচ্ছো না, তবে কি কেউ না দেখলে দিবে? 

সেটা কখন বললাম? কখনই দিবো না। যাও এখান থেকে, আমাকে নোট করতে হবে।

আচ্ছা এখন যাচ্ছি, তবে ওটা কিন্তু আমার চাই....

সুমন চলে যেতেই দুহাতে মুখ ঢাকে আলেয়া, আঙুলের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে কেউ কি ওর দিকে তাকিয়ে আছে কি না। না লাইব্রেরিতে এমনিতেই তেমন কেউ নেই তাই আপাতত রক্ষে। খানিক আগের কথা গুলো ভাবতেই আলেয়ার মুখ খানা লজ্জায় লাল হয়ে উঠে। সেদিনের কথা ভাবতে গিয়ে শরীর জুড়ে অদ্ভুত এক অনুভূতির ছোঁয়া লাগে। চোখ বন্ধ হারিয়ে যায় সেদিনের ঘটনায়...

সুমনের ওমন একটা মেসেজ পেয়ে আলেয়ার মন আতকে উঠে দুঃশ্চিন্তায়। সুমন ওমন করে কখনো কিছু বলেও নি বা চায় নি তবে আজ কি চাইতে পারে? আর আলেয়া কিই বা দিতে পারে সেই ভাবনার কূল কিনারা করতে পারে না। মন চাইছিলো তখনো জিজ্ঞেস করবে যে কি চায় সুমন ওর কাছে কিন্তু এখন হাতের কাজটা আগে শেষ করা জরুরি তাই অশান্ত মনকে বগলদাবা করেই কাজে মন দেয় সে। কিন্তু মন তো আর কাজে বসে না সেটা তো কখন সুমনের সাথে কথা বলবে সেটার ক্ষণ গগণা শুরু করে দিয়েছে।

হাতের কাজটা কোন মতেই শেষ করে আলেয়া মোবাইলটা নিয়ে নিজের রুমে চলে যায়৷ মেসেজের উত্তরে কি বলবে সেটা ভাবতে গিয়েই উত্তেজনায় হাঁপিয়ে উঠছে সে। হাতটা কাঁপছে তখন থেকে, কাঁপা কাঁপা হাতেই টাইপ করে
কি জিনিস?

সুমন বুঝি প্রতিত্তোরে আলেয়া কি বলবে সেটা আগে থেকেই জানতো তাইতো সাথে সাথেই আলেয়া মোবাইলে আবার মেসেজ আসে,
আগে দিবে কি না সে তো বলো।

এবার কিঞ্চিৎ ভয় ধরে আলেয়ার মনে, এমন কি চাইতে পারে সুমন তার কাছে?
জিনিসটা কি সেটা না বললে জানবো কেমন করে যে কি চাইছো তুমি আর সেটা আদৌও আমার কাছে আছে কিনা। 

আছে আছে তাই তো চাইলাম, আগে বলো দিবে কিনা। যদি না দাও তবে আমার খুব মন খারাপ হবে।

আলেয়া পড়েছে ফ্যাসাদে, সুমনের ভাবগতি বুঝতে পারছে না। বান্ধবীদের কাছে শুনেছে প্রেমিক নাকি প্রেমিকার কাছে এমন অনেক কিছুই আবদার করে। তেমন কিছুই কি সুমন চাইছে ওর কাছে সেটা ভাবতেই গা শিউরে উঠে অচেনা রোমাঞ্চে,
দেবার হলে অবশ্যই দেব৷ এবার বলো তো...

একটা কিস দিবে...

এমন আবদারে আলেয়ার মন জুড়ে ঝড় উঠে, না এ ঝড় তছনছ করার নয় এ তো হৃদয়ে প্রেমের জোয়ার আনে। প্রেমিকার মনে উথাল-পাথাল ঢেউ বইতে শুরু করে। অজানা অনুভবের জোয়ারে ভাসতে থাকে হৃদয়,
মমম..মা..নে মানে!! 

এতো মানে মানে কি করছো, একটা চুমো চেয়েছি তোমার কাছে। দিবে তো...

ছি ছি তুমি এতো অসভ্য হলে কবে থেকে।

আরেহ! এতে অসভ্যতার কি হলো? আমি কি তোমার কাছে একটা চুমো চাইতে পারি না? দাও প্লিজ একটাই তো চাইলাম।

না না একদম না। আমি পারবো না।

তুমি কিন্তু কথা দিয়েছিলে...

কই? আমি তো দেবই সেটা বলিনি

ওহহ এখন কথা ঘুরাচ্ছো, আচ্ছা থাক দিতে হবে না।

মন খারাপ করলে? আমি তো এসব আগে কখনো.... আর মোবাইলে আবার কেমন করে দিবো?

আমি কল করছি তোমাকে, শুধু চুমুর আওয়াজ টা শুনতে পেলেই হবে।

তুমি পাগল হলে নাকি? কেউ শুনে নিলে কি ভাববে বলো তো। আমার ভয় করছে।

আরে কেউ শুনবে না জাস্ট একটা চুমো খাবে তাও আবার মোবাইলে। তাতেও এতো ভয় কিসের?

জানি না আমার ভয় করে..

কিচ্ছু হবে না, আমি ফোন করছি তোমাকে।

ধ্যাত....
আলেয়া বর্তমানে ফিরে আসে, সেদিনের ঘটনা প্রবাহের স্মৃতিচারণ করতে গিয়ে ঠোঁটের কোনে হাসি ফোটে উঠেছে। চোখে মুখে মায়াবী এক আলোকছটায় উজ্জ্বল দেখাচ্ছে। সেদিন মোবাইলেই প্রথম কাউকে কিস করতে গিয়েই আলেয়ার যে হাল হয়েছিল আর সেটা যদি বাস্তবে করতে হয় তখন কি হবে? সেটা ভাবতেই গা শিউরে উঠে ওর। 
নাহ এখন এসব নিয়ে অলস সময় কাটালে চলবে না, নোট গুলো তৈরী করে আবার স্যার কে দেখাতে হবে। এমনিতে যতই হাসি মুখে মিষ্টি করে কথা বলুক না কেন ঠিকমত কাজ কমপ্লিট না করলে যে ধমক দিবে কৌশিক স্যার তাতেই পিলে চমকে উঠে। মনে হয় এই বুঝি আত্মা খানা দেহ ছেড়ে পালাবে। বই খুলে আলেয়া নোট লেখায় মনোনিবেশ করে।


টিফিন টাইমে শুভ হাজির হয় মাধুরীদের ক্লাসের সামনে। কিন্তু মাধুরী কে ওখানে পায় না, একে ওকে জিজ্ঞেস করে জানতে পারে ও হয়তো ক্যান্টিনে আছে। অদ্ভুত লাগে শুভর কাছে, আজকাল ও একা একাই টিফিন সেড়ে নিচ্ছে। কিন্তু আগে তো এমন হতো না। শুভ কে থাকতেই হতো ওর সাথে টিফিন টাইমে এমনকি সার্ভিস ডেস্ক থেকে খাবার গুলো সামনে এনে দিতে হতো। ভাঙা মন নিয়েই শুভ এগিয়ে যায় ক্যান্টিনের দিকে।
ক্যান্টিনের দরজার সামনে দাঁড়িয়ে চোখ বুলায় ভেতরটায়, মাধুরী কোথায় বসেছে সেটাই খুঁজছে। হঠাৎ চোখে পড়ে একটা কোনায় কেউ মাথা নিচু করে বসে আছে। শুভর কাছে কেন জানি মনে হলো ওটাই মাধুরী, ওর কি কোন কারণে মন খারাপ নাকি। না হলে ওমন করে বসে আছে কেন, তাই আর দেরি না করে পা বাড়ায় সেদিকেই। খানিক এগোতেই বুঝতে পারে মাধুরী মন খারাপ করে মাথা নিচু করে বসে নেই। ও কিছু একটা পড়ছে মন দিয়ে আর আরেক হাতে খাবার খাচ্ছে। অবাক হয় শুভ, এখন বুঝি ওর শুধুই অবাক হবার পালা। টেবিলের কাছে গিয়ে দাঁড়ায় শুভ, মাধুরী পড়াতে এতোটাই মগ্ন হয়ে আছে যে শুভর উপস্থিতিটাও টের পায় না সে।
কেমন আছো?

পরিচিত কন্ঠ কানে বাজতেই মাথা তুলে তাকায় মাধুরী,
এইতো যেমন দেখছো। তুমি কেমন আছো?

ঈষৎ শব্দে দীর্ঘশ্বাস
(ক্ষীনস্বরে) যেমন রেখেছো....  ভালোই হয়তো। তা আজ একেবারে ক্যান্টিনে বই নিয়ে বসে পড়লে যে।

স্যার কিছু পড়া দিয়েছে সেগুলো কমপ্লিট করতেই হবে।

আজকাল তো তুমি এমনিতেই ব্যস্ত হয়ে পড়েছো, আলাদা কোচিং টিউশনি নিচ্ছো নাকি?

না না টিউশনি না, আমাদের বাসার সামনেই কলেজের এক স্যার বাসা নিয়েছে তার কাছেই টুকটাক...

হুম বুঝেছি আচ্ছা পড়ো তাহলে, ফ্রি হলে না হয় একটা কল করো।

মাধুরী বুঝতে পারে শুভ কি বুঝাতে চাইছে কিন্তু মাধুরী এখন সেদিকে যেতে চাইছে না। ওর মন এখন অন্যকিছুতে বাঁধা পড়েছে। শুভ কে যে ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছে তেমনটা নয়, তবে ঐ মানুষটাকে নিয়ে এতোটাই মজে গিয়েছে যে অন্য কিছুতে ফুসরত পাচ্ছে কই?
কোথায় যাবে? বসো এখানে একসাথে টিফিন করি। তুমিও তো মনে হয় টিফিন করবে নাকি? আর আমারও কাজ প্রায় শেষ তারপর না হয় টুকটাক গল্পও করলাম।

শুভর ব্যথিত হৃদয় মাধুরীর কাছে মৃদু সহানুভূতি পেতেই সুখের আবহে ভেসে উঠে। আমরা মানুষরা বরাবরই অন্যের সহচার্য পেতে ভালোবাসি, আমরা চাই কেউ একজন এমন থাকুক যে আমার কথা ভাববে আমাকে বুঝবে। সবকিছুর মাঝে আমাকে পাশে রাখে পাশে থাকবে। শুভর ক্ষেত্রেও তাই ঘটেছে, মাধুরী ওকে বসতে বলেছে গল্প করার জন্য অফার করেছে তাতেই খুশিতে মন ভরে উঠেছে। গদগদ মন নিয়ে বিপরীতের একটা চেয়ার টেনে বসে পড়ে আর অপলক দৃষ্টির মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে মাধুরীর দিকে।
[+] 5 users Like nextpage's post
Like Reply

(17-05-2023, 11:23 PM)রাত জাগা তারা Wrote:  গল্প পড়ার সময় অনেক pop-up window আসে। কী করে block করতে হয় কারুর জানা আছে ?

রিফ্রেশ দিতে হয় কয়েকবার এছাড়া ভিপিএন ব্যবহার করলে এই সমস্যা টা হয় না।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(18-05-2023, 09:27 AM)Dushtuchele567 Wrote:  Just fatafati dada... Lokhkhi r besidin atkate parbe bole mone hoi na

(18-05-2023, 09:28 AM)Dushtuchele567 Wrote:  Baki plot gulo o fatafati bisesh kore aleya r ta

নারী মন বেজায় জটিল আগে থেকে কিছু বলা মুশকিল।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply

(18-05-2023, 09:47 AM)Shyamoli Wrote:  Khub sundor golpo

thanks  Heart

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(18-05-2023, 11:19 AM)D Rits Wrote:  Good going but shuvo r jonno ektu kharap lagche

কেউ কিছু হারালেই তবেই না কেউ কিছু পায়

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(18-05-2023, 11:56 AM)Bumba_1 Wrote:  এই পর্বে লক্ষ্মী, মাধুরী, এবং আলেয়া .. এই তিনটি নারী চরিত্র এবং তাদের দৈনন্দিন কার্যকলাপ with their কাছের মানুষ, এগুলি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আগের পর্বেই বলেছি সমস্ত লাইমলাইট কেড়ে নিয়ে গেছে লক্ষ্মী, এই পর্বেও সেটাই হয়েছে। শুভর কাছে চিরকাল কি অধরাই থেকে যাবে মাধুরী .. দেখা যাক কি হয়। এদিকে আলেয়া সুমনকে চুম্বন প্রদান করবে নাকি .. সেটাই লাখ টাকার প্রশ্ন।  yr):

প্রেমিক প্রেমিকার কাছে আবদার রেখে কিছু না পেলে প্রেমিকের মনে গোসা হয় আবার সেটা প্রেমিকার সহ্য হয় না। তাই তো বেজায় জটিল সমীকরণ।
বৌদি কি প্রথম আবদারেই দিয়েছিল??

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply




Users browsing this thread: