Thread Rating:
  • 162 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

WRITER'S SPECIAL গোলকধাঁধায় গোগোল (সমাপ্ত)Completed

Showing only the posts of Bumba_1: 1,103 of 2,489 posts. Show all posts

(28-01-2023, 01:41 AM)Mark@124 Wrote:  Obossoi... Kintu ekhane Emi Martinez ke hobe setai dekhar. Hoyto dekhteo peyechi.... Kintu nao hote pare seta...

  দেখা যাক .. কি হয়  :)
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


সারা জীবন ধরে শুধু বাঁচার জন্য লড়াই, অথচ কেউ ফিসফিস করে বলে না, আরও একটু পথ চলা বাকি। মৃত্যু তো আছে, ছিলো, থাকবে .. এটা যে চিরন্তন সত্য .. কেউ বলে না। যে কোকিলটা এইমাত্র উড়ে গেলো, বসন্তের মৃত্যুতে সেও ব্যাথাতুর। সে আর এই জীবনে কাউকে বিরক্ত করতে চায় না, কারোর গলগ্রহ হতে চায় না। তবুও যাওয়ার আগে থমকে দাঁড়ায় চিলেকোঠার শেষ প্রান্তে।


[Image: Polish-20220303-195512411.jpg]


বাকিটা জানতে হলে পড়তে হবে বিদায় বেলা
মূল উপন্যাসঃ- গোলকধাঁধায় গোগোল

আগামীকাল রাতে নিয়ে আসছি দুটি আপডেট সম্বলিত একটি পর্ব। 


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 8 users Like Bumba_1's post
Like Reply

(29-01-2023, 03:02 PM)Somnaath Wrote:  কার বিদায় বেলা ঘনিয়ে এসেছে সেটা বেশ ভালোমতোই বুঝতে পারছি  bananaSad  কিন্তু আমি কোন মন্তব্যই করতে চাই না। কালকের রাতের অপেক্ষায়। আচ্ছা এটাই কি অন্তিম পর্ব?

নাহ্ .. অন্তিম পর্ব আসার আগে অবশ্যই জানিয়ে দেবো।

(29-01-2023, 03:39 PM)Sanjay Sen Wrote:  
হৃদয়বিদারক পর্ব হবে, বুঝতেই পারছি  Blush

দেখা যাক .. কি হয় ..
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(29-01-2023, 03:39 PM)Sanjay Sen Wrote:  
বলছিলাম আমার একটা proposal আছে, এই ফোরামের যেসব মেম্বার আমাদের বাড়ির কাছাকাছি থাকে, তাদের সবাইকে নিয়ে একটা পিকনিক করি চলো।

ধুর .. শীতকাল শেষ হতে চললো, এখন আবার পিকনিক! এইবার শীতে পিকনিক আর গেট-টুগেদার করে করে আমি ক্লান্ত (এখনো চলছে)। বিশ্বকাপ ফাইনালের রাতে আমার বাড়িতে তো একটা ছোটখাটো পিকনিক হলোই .. সেখানে তো সবাই ছিলে তোমরা। তাছাড়া আমরা কয়েকজন ছাড়া এই ফোরামের লোকজন রাজি হবে না নিজেদের মুখ এবং পরিচয় প্রকাশ্যে আনতে। তাই জন্যই তো তারা ছদ্মনামে লেখে বা মন্তব্য করে।  Tongue
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(29-01-2023, 08:02 PM)Baban Wrote:  
এই গল্প সম্পর্কে আমার কিছু মনের কথা -

আমি জানিনা এর পরবর্তী সময়ে এই গল্পের লেখক বুম্বা আর কি কি উপহার দিতে চলেছে কিন্তু এই বর্তমান বুম্বা সম্পর্কে বলতে পারি তার আগের সৃষ্টি গুলোকে নিজেই ছাপিয়ে গেছে এই বর্তমান মানুষটা। নিজের সৃষ্টিকে নিজেই হারিয়ে আরও উন্নত লেখা নিয়ে এসেছে আমাদের মাঝে। হ্যা অবশ্যই এই গল্পে চরম উত্তেজক কিছু বর্ণনা আছে যা পূর্বের গল্পেও ছিল, কিন্তু এই গল্পের লেখনী ও চরিত্র ও তাদের বৈশিষ্ট একেবারে সাংঘাতিক। অবশ্যই আগের গল্পেও আমরা অনেক হাসি কান্না ভালোলাগা উপহার পেয়েছি কিন্তু এই গল্প আমাদের নিয়ে গেছে অন্য জগতে। কিংবা বলা উচিত এই সমাজের অন্ধকার গলিতে।

আমিও লিখি। তাই বুঝি কত কিছু সামলে নিজের মস্তিস্ক খাটিয়ে নতুন গল্প ও চরিত্র সৃষ্টি করে তাদের এগিয়ে নিয়ে যেতে হয়। কখনো ইচ্ছে হয়না কিন্তু তাও নিজের দায়িত্ব পালন করতে ঠান্ডা মাথায় ভেবে এগিয়ে যেতে হয়। কখন এগোতে হয়, কখন থামতে হয়। তাই বলতে পারি এই গল্প লিখতে মানসিক ভাবে কতটা চাপ সহ্য করতে হয়েছে লেখককে।

আমি জানিনা ভবিষ্যতের বুম্বা এই বর্তমান বুম্বাকে হারাতে পারবে কিনা কিন্তু আমরা চাইবো সেই বুম্বা যেন এই বুম্বার থেকেও ছিনিয়ে নেয় সেই জয়ের মুকুট। ♥️♥️

তোমার এই মন্তব্যে আমি অতিমাত্রায় আপ্লুত এবং আনন্দিত। কষ্ট করে কিছু লেখার recognition যদি এই ফোরামের একজন অন্যতম সেরা লেখকের কাছ থেকে এইভাবে পাওয়া যায়, তার থেকে আনন্দের আর কিছু হতে পারে না ♥️♥️ তবে আমার মনে সব থেকে ছুঁয়ে গেছে তোমার লেখা নিচের কয়েকটা লাইন। একজন লেখকই বুঝতে পারে আরেকজন লেখককে কতটা কষ্ট করে লিখতে হয়।

আমিও লিখি। তাই বুঝি কত কিছু সামলে নিজের মস্তিস্ক খাটিয়ে নতুন গল্প ও চরিত্র সৃষ্টি করে তাদের এগিয়ে নিয়ে যেতে হয়। কখনো ইচ্ছে হয়না কিন্তু তাও নিজের দায়িত্ব পালন করতে ঠান্ডা মাথায় ভেবে এগিয়ে যেতে হয়। কখন এগোতে হয়, কখন থামতে হয়। তাই বলতে পারি এই গল্প লিখতে মানসিক ভাবে কতটা চাপ সহ্য করতে হয়েছে লেখককে।
Like Reply

(29-01-2023, 10:08 PM)Chandan Ghosh Wrote:  eagerly waiting ................

Heart Heart Heart Heart

(29-01-2023, 11:59 PM)nextpage Wrote:  বিদায় বলে দিলেই কি বিদায় দেয়া যায়!
বিদায়ের দায়ে বি কতটুকু দ্বায়ী সেটা ব্যকরণ সিদ্ধান্ত না জানলে বলা মুশকিল। তবে বি আগে আসুক কিংবা পরে দায় টাতো কারও একজন কে নিতেই হতো।
তারচেয়ে বরং উপসংহারে সমাপ্তিই আসন্ন।

ভালো বললে .. দেখা যাক কি হয় ..
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

[Image: Polish-20230129-144424659.jpg]

(১৭)

হৃদপিন্ডের কাছে আর্তনাদ করা করুণ সানাই সঙ্কীর্ণ ব্যাসের শৈল্পিক কূপে ডুবে মরা শব্দহীন হয়ে যন্ত্রণার ভায়োলিন মানুষের সহ্য শক্তিকে আরো কঠিন থেকে কঠিনতর করে তোলে। তবুও অপারগতার গ্লানির কালো বলপয়েন্ট দিয়ে সে তার মনের গভীরে এঁকে চলে সোনালী ধানের ক্ষেত। তার কারণ, মানুষ সর্বদা বাঁচে কিছুটা কল্পনায়, কিছুটা আশায়। যে ফুল এখনো ফোটেনি, সে তারও গন্ধ পায়। একান্ত মনের গভীর থেকে চাওয়া সেই কল্পনা এবং আশা কখনো কখনো কিছুটা হলেও বাস্তবের রূপ নেয়। জ্ঞান ফেরার পর সে বিপদমুক্ত নয় বলে তাকে আইসিইউ থেকে সেই সময় সরানো হয়নি। তবে বর্তমানে টগরের জন্য একটি স্পেশাল কেবিনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে তার জন্য সর্বদা একজন সিস্টার নিযুক্ত রয়েছে। এই সবকিছুই হয়েছে ডক্টর বসাকের নির্দেশে। সিনিয়র মেট্রন ভারতী দেবী তার সহকর্মীদের বলছিলেন "কম দিন তো দেখছি না ডাক্তার বাবুকে! আদ্যোপান্ত প্রফেশনাল এবং কঠিন হৃদয়ের ডক্টর বসাক, যিনি কোনোদিন কোনো পেশেন্টকে নিজের কাজের বাইরে এক ফোঁটাও গুরুত্ব দেননি, সেই ব্যক্তি এই মেয়েটিকে যে কি চোখে দেখেছে .. ভগবান জানে।"

"ডাক্তারবাবু .. আমি কি একটু টগরের সঙ্গে দেখা করতে পারি?" রাউন্ড দিয়ে ফেরার পথে ডক্টর বসাককে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো হিয়া। "এখন? ঠিক আছে যান, তবে খেয়াল রাখবেন ওর যেন কোনোরকম মানসিক উত্তেজনা না হয়!" জানিয়ে দিলেন ডক্টর বসাক।

"কি রে? কেমন আছিস? আগের থেকে একটু বেটার ফিল করছিস তো? শুনলাম জ্ঞান আসার পর তোর গোগোল দাদাকে দেখতে চেয়েছিস। কই আমাকে একবারও ডাকলি না তো?" কেবিনে ঢুকে বিছানায়  শুয়ে থাকা টগরের উদ্দেশ্যে কথাগুলো বললো হিয়া।

"ও .. তুমি এসেছো হিয়া দিদি? শুধু গোগোল দাদাকে নয়তো, আমার বোন শিউলিকেও তো দেখতে চেয়েছিলাম। আসলে এখানে যখন আমাকে আনা হয়, তখন তো আমার সেন্স ছিলো না! জ্ঞান আসার পর জানতে পারি গোগোল দাদা আমাকে নিয়ে এসেছে এখানে। সঙ্গে আমার বাবা আর শিউলিও এসেছে। কিন্তু নার্স দিদির কাছ থেকে জানতে পারলাম বাবা বাড়িতে ফিরে গেছে। তাই শুধু গোগোল দাদা আর শিউলিকে দেখতে চেয়েছিলাম। তুমি যে এসেছো, সেটা তো আমি জানতাম না হিয়া দিদি।" অতি কষ্টে নিজের চোখ দুটো খুলে উত্তর দিলো টগর।

"শুধু আমি নয় অনেকেই এসেছে। তোর বাবা থেকে শুরু করে ডাক্তার আঙ্কেল, তোর সুজাতা মাসি থেকে শুরু করে আমার মা .. সবাই এসেছে। দেখা করবি নাকি ওদের সঙ্গে?" জানতে চাইলো হিয়া।

"না, একদম নয়। ডক্টর বসাকের স্ট্রিক্টলি বারণ আছে এই ঘরে বেশি ভিড় বাড়ানো যাবে না। আপনি পারমিশন পেয়েছেন, দেখা করে চলে যান। সবাইকে অ্যালাও করা যাবে না এখন।" তৎক্ষণাৎ কেবিনে অপেক্ষারতা সিস্টার জানিয়ে দিলো।

"আমার সময় হলে আমি ঠিক চলে যাবো। এখন আপনি একটু বাইরে যান না প্লিজ! আমাদের কিছু ব্যক্তিগত কথা আছে .. প্রয়োজন হলে আপনাকে ডেকে নেবো।" হিয়ার মুখ থেকে কথাগুলো শোনার পর সিস্টার টগরের দিকে তাকালো। টগর তাকে চোখের ইশারায় বাইরে গিয়ে অপেক্ষা করতে বললো।

"কি বললি তোর গোগোল দাদাকে?" সিস্টার কেবিন থেকে বেরিয়ে যেতেই টগরকে জিজ্ঞাসা করলো হিয়া।

- "তুমি এত ইন্সিকিওর কেনো হিয়া দিদি?"

- "মানে?"

- "মানে, আমি ওকে যাই বলি না কেনো, তাতে তোমার কোনো ভয় নেই। গোগোল দাদা তোমারই থাকবে .. ও তোমাকে অন্তর থেকে নিঃস্বার্থভাবে ভালোবাসে।"

টগরের মুখে কথাগুলো শুনে ধরা পড়ে গিয়ে লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করলো হিয়ার। মাটির দিকে তাকিয়ে নিজের ঠোঁট কামড়ে জিজ্ঞাসা করলো "আর তুই? তুই ওকে ভালবাসিস না?"

"ভালোবাসা! সে তো জন্মেছে মনে, বসত করেও মনে। ভালোবাসার অলিখিত কাব্য কথা বলে যায় চরণে। আমার সকাল, বিকেল, এমনকি রাত্রিও সঁপে দিয়েছি তাকে। তবে শুধুই অন্তরে, এর কোনো বাহ্যিক প্রকাশ নেই। সব আলসেমি ফেলে তাকে দেখতে ছুটে যাই রেলপাড়ের পশ্চিমের ধুধু প্রান্তরের সেই উঁচু দিগন্ত থেকে আরো উঁচুতে। একাকী হয়েও একা নই তো আমি .. সে থাকে তো আমার অনুভবে সর্বদা। প্রহর গুনি আবার কবে দেখা হবে তার সঙ্গে এই ভেবে। বৃষ্টি তো আমার কাছে শুধু বৃষ্টি নয়, সে যে ভালোবাসার জলছবি। তাকে ভালোবেসে আমার মতো একজন মূর্খেরও কবিত্ব প্রকাশ পায়। এখানে সেখানে যেখানেই যাই খুঁজি তার ছায়া সারাক্ষণ। না পেয়ে হতাশ হই, কিছুটা দুঃখী, মনে মনে আলপনা আঁকি। তাকে নিয়ে বিলাসী মনে স্বপ্নের জাল বোনা,শত কাজের মাঝেও হঠাৎ করেই হয়ে যাই আনমনা। কখনো আবার অভিমান মেঘের সমান ভালোবাসার রঙে সৃষ্টি হয়, আবার কখনো নিমেষে উধাও হয়ে বৃষ্টিপাত শুরু হয়। স্মৃতির গভীরে হারাই যদি, হেসে উঠি ক্ষণে ক্ষণে। উচ্ছল আমি চঞ্চল আমি ভালোবাসা আছে তাই। তাকে নিয়েই গল্প বাকিটা জীবন, সে ছাড়া যে আর কিছুই নেই। তুমি এখন যাও হিয়া দিদি .. আমার মাথাটা কিরকম ঝিমঝিম করছে। ভীষণ ঘুম পাচ্ছে .. আমি এবার ঘুমাবো।" কথাগুলো বলে চোখ বুঝলো টগর। তার চোখের কোণ দিয়ে এক বিন্দু জল গড়িয়ে পড়লো, যা হিয়ার চোখ এড়ালো না।

একটা তীক্ষ্ণ বাক্য ছুঁড়ে দিয়ে মনের সমস্ত দুঃখ চোখের কোণে জল, নির্বাক মুখে! শব্দ আলাদা জুড়ে তৈরী করতে পারেনি তার মানে। তীরের ফলা হয়ে বিঁধলো হিয়ার বুকে নীরব যন্ত্রণায় মলিন শব্দ। মনের কোণে আলপনা আঁকা এক নিমেষেই সুনামির জলে ভেসে সব স্তব্ধ হয়ে গেলো।‌ লাঙ্গল চোষে অক্ষর খুঁড়ে এনে মাটির পরতে পরতে অস্থির শব্দের ব্যাকুলতা। হিয়া দেখলো কখনো টগরের চোখে বসন্তের কোকিলের কুহু সুরের আকুলতা। আবার কখনো যন্ত্রণাগুলো মনের উঠোনে বসবাস করছে নিবিড়ে। স্নিগ্ধমায়া চোখের চাউনি রইলো অধরা চিরজীবনের তরে। ঠিকানা বিহীন সীমানা বহুদূরে আকাশ বাতাস বড়রাস্তার মোড়ে। যেখানে সুমিষ্ট গন্ধ আলতো স্পর্শ শব্দের বুনিয়াদ মনন জড়িয়ে থাকে ছুঁয়ে। ‌ নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলো হিয়া।

★★★★

দুপুরের দিকে হসপিটালে ফিরে এলো গোগোল, সঙ্গে ইন্সপেক্টর সন্দীপ। তার লাটসাহেবকে দেখেই মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠলো হিয়ার। দৌড়ে তার কাছে গিয়ে অভিমানের সুরে বললো "তোমার আক্কেল দেখে মাঝে মাঝে অবাক হয়ে যাই। আমি বারবার ফোন করছি, ফোন রিং হয়ে যাচ্ছে, অথচ তুমি ফোন ধরছো না। চিন্তায় চিন্তায়, পাগল হয়ে যাচ্ছিলাম, তারপর  শিউলি এসে ফোনটা আমাকে দিলো। তুমি ওর কাছে ফোন রেখে গিয়েছিলে? ঠিক আছে ফোনটা না হয় নিয়ে যাওনি, কিন্তু কারুর একটা ফোন থেকে কল করে তো জানাবে! চিন্তা হয় না আমার?"

এর উত্তরে গোগোল কিছু বলতে যাচ্ছিল, তার আগে কাবেরী দেবী বলে উঠলেন "পুলিশ থানায় ধরে নিয়ে  গেলে সঙ্গে করে ফোন নিয়ে যেতে দেয় নাকি .. এটাও জানিস না? তাছাড়া এখনই এত কথা বলার দরকার নেই। আগে শুনি ওখানে কি হলো, গোগোল কোথায় ছিলো কাল সন্ধ্যে থেকে রাত পর্যন্ত .. তারপর যা বলার বলবো।"

"এ যে দেখছি পুরো 'ফুটো ঝিনুক' কেস .." হঠাৎ করেই এইরূপ উক্তি করলেন ইন্সপেক্টর সন্দীপ।

"মানে?" জানতে চাইলেন কাবেরী দেবী।

"আসলে আমাদের গ্রামে একজন দাই'মা ছিলেন। দাই'মা বোঝেন তো? উনার বয়সের কোনো হিসেব ছিলো না, তবে ছোট থেকে বড় আমরা সবাই উনাকে সুরভী দি বলে ডাকতাম। কেউ যদি কারণে অকারণে কর্কশ ভাবে অপ্রয়োজনীয় কথা বলে সিচুয়েশনটাকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করতো, তাহলে সুরভী দি‌ সেখানে উপস্থিত থাকলে বলতেন 'জন্মানোর সময় মা যখন মুখে ঝিনুক করে মধু ঢালছিলো, তখন মনে হয় ঝিনুকটা ফুটো ছিল, মুখে মধু পড়েনি। তাই মুখ খুললেই শুধু বিষ ঝরে।' আর আমরা সবাই হাসতাম, হাহাহাহা .." কথাগুলো বলেই উচ্চহাসিতে ফেটে পড়লো সন্দীপ।

"কথাগুলো কি আপনি আমার উদ্দেশ্যে বললেন?" মুখ বেঁকিয়ে জিজ্ঞাসা করলেন কাবেরী দেবী।

"না না, তা কেনো .. আপনি জানতে চাইলেন তাই বললাম। আমি কারোর উদ্দেশ্যেই কিছু বলিনি। তবে কি জানেন তো .. পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার কানে বাজে। যাইহোক, ফর ইউর ইনফরমেশন পুলিশ অনির্বাণ বাবুকে থানায় ধরে নিয়ে যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল মাত্র। জিজ্ঞাসাবাদ আর গ্রেফতার এই দুটো এক নয় .. এইটুকু জ্ঞান বোধহয় আপনাদের সকলেরই আছে। এটা তো গেলো অফিসিয়াল স্টেটমেন্ট .. অর্থাৎ, আমি তখন সবার সামনে যেটা বলেছিলাম, এখন সেটা ক্লারিফাই করলাম। কিন্তু আমি তো গোগোল ওরফে অনির্বাণ বাবুকে থানায় নিয়ে যাইনি। আমরা তো গেছিলাম ও যেখানে গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ছিলো .. সেখানে। তারপর সেখানকার কাজ মিটে গেলে, রেস্টুরেন্টে গেছিলাম মধ্যাহ্নভোজ সারতে। অল্পবয়সী ছেলে .. কাল থেকে কিচ্ছু পেটে পড়েনি। মুখটা একদম শুকিয়ে গেছিলো।‌ সিচুয়েশন ভালো-খারাপ .. এগুলো তো আসবে যাবে। কিন্তু খাওয়াদাওয়া বন্ধ করে দিলে লড়াই করার ক্ষমতাটাই তো চলে যাবে! ও মোটেই যেতে চাইছিল না, কিন্তু ওকে জোর করে খেতে নিয়ে গেলাম।" খুব স্বাভাবিক ভঙ্গিতে কথাগুলো বললেন সন্দীপ।

"ও যেখানে গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ছিলো .. মানে? ও কোথায় গিয়েছিলো কাল .. সেটা যদি অনুগ্রহ করে একটু বলেন .." এগিয়ে এসে বিনয়ের সঙ্গে বললেন ডক্টর দাশগুপ্ত।

"তাই না তাই .. নিয়ে গেলো এক কথা বলে, এখন আবার ফিরে এসে আর এক কথা বলছে! আদিখ্যেতা দেখে আর বাঁচি না .." কাবেরী দেবীর এই কথায় "উফ্ মা .. তুমি একটু থামবে!!" বলে তার মা'কে চুপ করতে বললো হিয়া।

"আমি তো বলতেই যাচ্ছিলাম, কিন্তু আপনারা আমাকে বলার সুযোগটা দিচ্ছেন কোথায়? গতকাল ওকে রেলপাড়ের কলেজের হেডস্যার পঙ্কজ বাবু ফোন করে জানায়, কে বা কারা কলেজে আগুন লাগিয়ে দিয়েছে। বাকিটা অনির্বাণের মুখ থেকে শুনেছি .. ফোনটা পেয়ে এইরকম একটা সিচুয়েশন ছেড়ে উদভ্রান্তের মতো বেরিয়ে যায় ও। যাওয়ার আগে অবশ্য ওর যে ফ্রেন্ড-সার্কেল আছে .. সুবীর, কাঞ্চন, মধু, কালু, রনি ইত্যাদি ইত্যাদি .. তাদের সবাইকে খবর দিয়ে একজোট হয়ে আগুন নেভানোর ব্যবস্থা করতে বলে। ও যখন গিয়ে পৌঁছায়, তখন আগুন নিভলেও অনেকটা ক্ষতি হয়ে গিয়েছিলো। বিশেষত কলেজের দোতালা, যেখানে আগুন ধরানো হয়েছিল .. সেই জায়গা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার বাকিটা আমি বলছি .. বাকিরা পালিয়ে গেলেও কলেজের পেছনের জঙ্গলটায় লুকিয়ে থাকা দুই দুষ্কৃতি ধরা পড়ে অনির্বাণের বন্ধুদের হাতে। পুলিশের হাতে তুলে দেওয়ার পর তাদের জেরা করে জানা গিয়েছে এই ঘটনাটি ঘটিয়েছে কামরাজ। অনির্বাণের উপর রাগ থেকেই ‌ তার বানানো কনস্ট্রাকশন ধ্বংস করতেই এই নির্দেশ কামরাজ দিয়েছিলো, এ'কথা স্বীকার করেছে ওই দুই দুষ্কৃতি। এখন প্রশ্ন হচ্ছে, আমি অনির্বাণকে কেনো নিয়ে গেলাম এবং নিয়ে যাওয়ার সময় ওই কথাগুলো কেনো বললাম! আগুন লাগার ব্যাপারটা এবং কে এই ঘটনাটার পেছনে রয়েছে সেটা জানলেও। অনির্বাণ যে ওখানে গিয়েছিল সেটা আমার কাছে তখনও পরিষ্কার হয়নি। সর্বোপরি কাল রাতেই যখন ওই দুই স্বনামধন্য মহাপুরুষ খুন হলেন, তখন আমার মনেও কিঞ্চিৎ সন্দেহ জেগেছিলো। না না, ওদের মৃত্যুর পেছনে অনির্বাণের হাত আছে .. এই সন্দেহ বা ধারণা কোনোটাই তৈরি হয়নি আমার। আমি শুধু দেখতে চেয়েছিলাম ও কোন সময় থেকে কোন সময় কলেজে ছিলো এবং কখন ওখান থেকে বেরিয়েছে এবং কোন সময় হসপিটালে এসে পৌঁছেছে .. এই ডিউরেশনটা। বুঝতেই পারছেন .. পুলিশ তো প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারে না। আজ সকালে অনির্বাণকে নিয়ে ওখানে যাওয়ার পর হেডস্যারের সঙ্গে কথা বলে, ওর বন্ধুদের সঙ্গে কথা বলে সবকিছুই পরিষ্কার হয়ে যায় আমার কাছে, বলা ভালো পুলিশের কাছে। ও ওখানে কতক্ষণ ছিলো এবং ওখান থেকে বেরিয়ে সোজা হসপিটালে চলে এসেছে এর প্রচুর সাক্ষী রয়েছে। আর বাকিটা প্রমাণ করেছে হসপিটালের সিসিটিভির টাইমিং।" নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এক নিঃশ্বাসে কথাগুলো বললেন ইন্সপেক্টর সন্দীপ।

"আমি জানি তো আমার সোনা মানিক, আমার গোগোল কোনো অন্যায় করতেই পারে না। তবে আজ আমি একটা কথা বলবো ইন্সপেক্টর সাহেব। এই যে দুই অমানুষের নাম আপনি করলেন .. কামরাজ আর বিধায়ক মানিক সামন্ত। এদের মৃত্যুতে গোগোলের মনে কি প্রভাব পড়েছে তা আমি জানিনা, তবে আমার মতো খুশি বোধহয় আর কেউ হয়নি, আমার মতো শান্তি বোধহয় আর কেউ পায়নি। এই দুই নরপিশাচকে  আমি বহুদিন ধরে চিনি .. আমার গঙ্গানগরে আসার প্রথম দিন থেকেই। এখান থেকে বাড়ি ফেরার পথে আমি আজ গঙ্গাস্নান করবো।" সুজাতার প্রত্যেকটি কথায় একটা তৃপ্তির আভাস পাওয়া যাচ্ছিলো।

"শুধু আপনি নন সুজাতা দেবী, আমিও গঙ্গাস্নান করবো .." মুচকি হেসে বললো সন্দীপ।

- "কেনো স্যার? আপনি হঠাৎ .. মানে আপনি কেনো গঙ্গাস্নান .."

- "গঙ্গানগরে রমরমিয়ে চলা নিষিদ্ধ ড্রাগ র‍্যাকেট আর জাল ওষুধের ব্যবসার হাই কম্যান্ডকে ধরতে আটচল্লিশ ঘণ্টার সময় দিয়ে আমাকে পাঠানো হয়েছিলো এখানে। চব্বিশ ঘন্টার মধ্যেই তো কেস সলভ করে দিলাম। তবে পুলিশ ওই দুই মহাপুরুষকে ধরলেও আমি নিশ্চিত ছিলাম ওরা নিজেদের পাওয়ার খাটিয়ে ঠিক বেরিয়ে আসতো। সে ক্ষেত্রে লাভের উপর লাভ .. ওদের গঙ্গাপ্রাপ্তি হয়ে গেলো। তাহলে ভেবে দেখুন, ইনভেস্টিগেশন অফিসার হিসেবে আমার গঙ্গাস্নান না করলে হয়? তবে লালু আলম আর মিস পর্ণার বয়ান নেওয়ার পর আমি স্নানটা সেরে ফেলবো, তার আগে নয়। কি বলেন অনির্বাণ বাবু?"

★★★★

"ডাক্তার কাকু তুমি এসেছো? ক'টা বাজে গো? সন্ধ্যে হয়ে গেছে নাকি? চারিদিকে এত অন্ধকার কেনো? নার্স দিদিকে আলোটা জ্বালাতে বলো না!" ডক্টর বসাকের কোলে মাথা দিয়ে শুয়ে খুব মৃদুস্বরে কথাগুলো বললো টগর।

"না মা .. এখনতো দুপুর গড়িয়ে সবে বিকেল হলো। ঘরে আলো জ্বলছে তো .. তুই বুঝতে পারছিস না কিছু?" টগরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করলেন ডক্টর বসাক।

- "তাহলে আমি কিছু দেখতে পাচ্ছি না কেনো? না মাঝে মাঝে দেখতে পাচ্ছি .. আবার পরক্ষণেই সবকিছু আবছা হয়ে যাচ্ছে .. মাথাটা কেমন ঝিমঝিম করছে .. ওই বুঝি ডাক এলো আমার .. তাই না গো ডাক্তার কাকু?"

- "ছিঃ মা .. এসব কথা বলতে নেই। একজন বাবার সামনে তার কন্যাসম কেউ যদি এই কথা বলে, তাহলে তার বাবার কাছে তা কতটা বেদনাদায়ক, কতটা কষ্টকর সেটা আমি কি করে বোঝাবো তোকে! নিজেকে মাঝে মাঝে ভীষণ অসহায় মনে হয় আমার .. জানিস! পাঁচ বছর আগে নিজের মেয়েটাকেও তো আমি .. কিসের বড় ডাক্তার? কিসের এত নামডাক? সব মিথ্যে .. সব সব মিথ্যে।"

"মাথার এখানটায় ভীষণ যন্ত্রণা হচ্ছে ডাক্তার কাকু .. ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে আমার .. গোগোল দাদা গো .. সেই যে সকালে আমার সঙ্গে দেখা করে কোথায় চলে গেলে .. আর তো এলেনা তুমি .. একবার কেউ ডাকো না ওকে .. একবার চোখের দেখা দেখবো শুধু .." চিৎকার করে উঠলো টগর। তারপরেই আবার জ্ঞান হারালো সে।

কাল থেকে আজ পর্যন্ত এই নিয়ে পরপর দু'বার জ্ঞান হারালো টগর। অবস্থা ভীষণ আশঙ্কাজনক। একে একে দেখা করে গিয়েছে সবাই। স্বপনবাবু আর শিউলি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলো যদি একবার টগর চোখ মেলে তাকায়। কিন্তু তাদের সেই মনের আশা পূর্ণ হয়নি। অসহায়ের মতো মুখ করে ঘর থেকে বেরিয়ে গেলো স্বপনবাবু তার ছোট মেয়েকে নিয়ে। বর্তমানে শুধুমাত্র গোগোল রয়েছে টগরের সঙ্গে। সে টগরের জ্ঞান না ফেরা পর্যন্ত এখান থেকে কোথাও যাবে না .. এ কথা জানিয়ে দিয়েছে।
[+] 11 users Like Bumba_1's post
Like Reply

আগুন আর কতোটুকু পোড়াতে পারে? সীমাবদ্ধ তার ক্ষতি করার ক্ষমতা, সীমিত তার বিনাশের প্রচেষ্টা। কিন্তু মন .. মন‌ যখন এক অবশ্যম্ভাবী ক্ষতির আশঙ্কায় জ্বলে-পুড়ে শেষ হয়ে যায়, তখন তার না থাকে কোনো সীমানা, না থাকে কোনো পরিমাপ। দেহের আগুনে পুড়লে তবু কিছু থাকে .. হোক না তা শ্যামল রঙের ছাই। কিন্তু মনের আগুনে পুড়লে অবশিষ্ট আর কিছু থাকে না‌ .. পুরোটাই শূন্য, পুরোটাই ফাঁকা। নানারকম চিন্তার গোলকধাঁধায় তলিয়ে যেতে যেতে কোথায় যেন হারিয়ে গেছিলো গোগোল।


"গোগোল দাদা .." টগরের গলার আওয়াজে ঘোর কাটলো গোগোলের।

"এইতো .. আমার ফরফরানির ঘুম ভেঙেছে .." টাগরের দিকে তাকিয়ে মুচকি হেসে বললো গোগোল।

- "আবার ওই কথা? আমাকে একদম ফরফরানি বলবে না তো .. আমি পছন্দ করি না  .." 

- "বলবো .. বলবো .. বলবো .. একশো বার বলবো .."

- "বুড়ো বয়সে আমার হাতে মার খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি?"

গোগোল আর টগরের কথোপকথনে পূর্বের ন্যায় সেই একইভাবে কপট রাগ দেখিয়ে কথাগুলো বললো টগর। কিন্তু সেই কথায় আগের মতো জোর ছিলো না .. যেন অতি কষ্টে গভীর থেকে গভীরতর কোনো গহ্বর থেকে সে বের করে আনার চেষ্টা করছিলো তার গলার স্বর। তারপর একসময় দু'জনেই হেসে উঠলো।

 "তোকে কোনোদিন বলিনি, আজ একটা কথা বলবো টগর? তোকে না রাগাতে আমার খুব ভালো লাগে। এমনিতেই তোকে খুব সুন্দর দেখতে, তবে রাগলে তোকে আরো সুন্দর দেখায়।" হাসতে হাসতে বললো গোগোল।

- "আমাকে সুন্দর দেখতে লাগবে .. তাই বুঝি আমাকে তুমি রাগাও সবসময়?" 

- "কি জানি .. হয়তো তাই .. কিংবা হয়তো তোকে প্যাম্পার করতে আমার ভালো লাগে .. সেই জন্য .."

"আমাকে একটু উঠিয়ে বসিয়ে দেবে গোগোল দাদা?" গোগোলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো টগর।

টগরের পিছনে একটা বালিশ রেখে সাপোর্ট দিয়ে ওকে ধীরে ধীরে উঠিয়ে বসালো গোগোল। "একটা কথা বলবো, রাখবে?" জিজ্ঞাসা করলো টগর।

- "হ্যাঁ রাখবো .. বল .."

- "এই পৃথিবীতে হিয়া দিদি তোমাকে যতটা ভালোবাসে, ততটা বোধহয় আর কেউই বাসেনা। তুমি কিন্তু ওকে কোনোদিন কষ্ট দিও না। ওকে সুখী করো, কেমন?"

- "এসব কথা এখন থাক টগর। তুই এখনো ছোট, তাই জীবনের জটিলতা বুঝিস না। আমার জীবনের মানে পাল্টে গিয়েছে এখন। সত্যের সম্মুখীন হতে হবে এবার আমাকে।"

- "মানে?" 

- "এখন নয় .. তুই সুস্থ হয়ে ওঠ, তোকে সবকিছু .. বলবো।"

- "আমার আর সুস্থ হয়ে ওঠা হবে না গো গোগোল দাদা। আমার প্রাণশক্তি ধীরে ধীরে কমে আসছে আমি এটা বেশ বুঝতে পারছি। বাবার শরীরের অবস্থা একদম ভালো নেই। তার উপর আমার যদি কিছু হয়ে যায় বাবার কি হবে আমি জানিনা। শিউলিটা এখনো অনেক ছোট। ওকে একটু দেখো প্লিজ .."

"এটাও তোকে বলে দিতে হবে টগর? আমি .. আমি .." আর কিছু বলতে পারল না গোগোল। গলা ধরে এলো তার।

"জানো তো গোগোল দাদা .. আমি চাইনি এভাবে বিদায় নিতে। এই পৃথিবীটা কত সুন্দর, বলো! আমি বাঁচতে চেয়েছিলাম গোগোল দাদা। চাইনি মায়া ভরা তোমার ওই দু-চোখে অশ্রু ঝরাতে। চাইনি এক পলক দেখার জন্য আকাশের দিকে চেয়ে থাকতে। চেয়েছি সকালবেলা শিশির ভেজা ঘাসে পা ভিজাতে। আমি চাইনি এইভাবে মৃত্যুর প্রহর গুনতে। চাইনি এই চেনা জীবনের ভিতর দিয়ে বয়ে যাওয়া অচেনা পথের দিকে চেয়ে থাকতে। আমি চাইনি মরা কোনো নদীর বুকে হাঁটতে। চাইনি গরম বালিতে পা পোড়াতে। চেয়েছি ঝর্ণায় ফুলেফেঁপে ওঠা জলে হাবুডুবু খেতে। কিন্তু যা চাই, তা তো এ জন্মে আর পাওয়া হবে না। যদি তোমার খুব আপত্তি না থাকে, তাহলে আমায় একটু জড়িয়ে ধরবে গোগোল দাদা? বিদায় বেলায় তোমার স্পর্শসুখ অনুভব করতে চাই আমি।" গোগোলের দিকে নিজের দুই হাত বাড়িয়ে তার চোখে চোখ রেখে কথাগুলো বললো টগর।

"ও মা গো .. এভাবে বলিস না প্লিজ। আমি আর সহ্য করতে পারছি না রে .." এই বলে টগরকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেললো গোগোল।

"বিশ্বাস করো গোগোল দাদা .. আমি চাইনি তোমার দুঃখের কারণ হতে। আমি তো চেয়েছিলাম তোমার জীবনের সঙ্গী হতে। চাইনি মনে মনে দুঃস্বপ্ন দেখতে, ঘুমের মধ্যে হঠাৎ জেগে উঠতে। আমি তো চেয়েছি আলতো ভিজে তোমার ঠোঁটে আমার ঠোঁট রাখতে। আমি চাইনি চাঁদনী রাতে রাত জাগা পাখির মতো একা একা বসে থাকতে। চাইনি আলো ভরা জ্যোৎস্নার মাঝে নিরবে কাঁদতে। চেয়েছি মরুভুমির বুকে বৃষ্টি নামাতে। আমি চাইনি পথহারা পথিক হতে। চাইনি কাঁটাতারে আবদ্ধ থাকতে। আমি তো চেয়েছিলাম পাথরের বুকে ফুল ফোটাতে।" টগরের শেষ কথাগুলো শুনতে পেলো না গোগোল। কারণ সে কথাগুলো বলতেই পারেনি .. বলার আগেই তো ..

অবশেষে আসন্ন মৃত্যুর ঘোর চারিপাশে বনবন করে ঘুরতে ঘুরতে ক্রমশ এগিয়ে আসছে কাছে, আরো কাছে। মৃত্যুর হাতছানি .. কুহকীর সুরে। সব স্বপ্ন ক্ষয়ে ক্ষয়ে শেষে, সম্মোহন আর আচ্ছন্নতায় ভেসে।‌ মৃত্যুর বার্তা আসে বর্ষায় ভেজা সেই একাকিনী শালিকের মতো। অস্পষ্ট জীবনের দৃশ্য ছিঁড়েখুঁড়ে, মায়ার দৃশ্যে ঘিরে প্রবল শেকড়ে জড়িয়ে ধরে। একরত্তি মেয়েটা কিভাবে ফেরায় তাকে! বন্দরে নোঙ্গর ফেলা হয়ে গিয়েছে যে! এত নিশ্চয়তা! এত অনন্ততা! পঞ্চমীর চাঁদের সাথে তাকে বোধছানি দিয়ে ডাকে। সব তৃষ্ণা মিটে গিয়ে, সব বোধবুদ্ধি বিচক্ষণতা কেমন যেন গুলিয়ে যায়। চাঁদ যেতে যেতে নুয়ে পরে, সাধ জাগে এক জাঁকজমক মৃত্যুর। 

সারা জীবন ধরে শুধু বাঁচার জন্য লড়াই, অথচ কেউ ফিসফিস করে বলে না, আরও একটু পথ চলা বাকি। মৃত্যু তো আছে, ছিলো, থাকবে .. এটা তো চিরন্তন সত্য .. কেউ বলে না। যে কোকিলটা এইমাত্র উড়ে গেলো, বসন্তের মৃত্যুতে সেও ব্যাথাতুর। সে আর এই জীবনে কাউকে বিরক্ত করতে চায় না, কারোর গলগ্রহ হতে চায় না। তবুও যাওয়ার আগে থমকে দাঁড়ায় চিলেকোঠার শেষ প্রান্তে। হঠাৎ করেই চোখ ধাঁধিয়ে যায়, সবকিছু অন্ধকার। যে ধূসর ঘুঘুটা  
মৃত বৃক্ষবন ছেড়ে এসেছে, সেও উড়ে উড়ে ফিরতে চায় তার ফেলে আসা বাসায়। মৃত্যুর ডাক যে এবার খুব কাছে চলে এসেছে .. আর যে থাকার কোনো উপায় নেই। সব বাধা, সব বিপত্তি, সব মায়া অতিক্রম করে চলে গেলো টগর। পুনরায় তাকে সযত্নে বিছানায় শুইয়ে দেওয়ার আগে তার কপালে সস্নেহে একটা চুম্বন করলো গোগোল।

★★★★

চিরকালের জন্য সে চলে গিয়েছে জেনেও তার খুব চেনা, খুব কাছের মানুষটির গভীর ক্ষতে সে প্রলেপ লাগায় গোলাপের পাঁপড়ি ছড়িয়ে। খুঁজে চলে শেষ মুহূর্তের চুম্বন এবং নিবিড় আলিঙ্গন। স্নেহের তরী বেয়ে জলজ প্রেম ভেসে গেছে উজানি স্রোতে। ডাঙায় যাপন নিয়ে পাথরের ছায়াতলে শরীর খোঁজে কিঞ্চিত শান্তি। অথচ অসহ্য রোদে পুড়ে গেছে সমগ্র ছায়াতল। সরলরেখায় লুট হয়েছে যাবতীয় আহরণের মধু। অসাড় কঙ্কাল দাহ হচ্ছে লেলিহান প্রণয়ের অনলে।

দাহকার্য শেষ করে ফেরার পথে গোগোল একটাও কথা বলেনি কারোর সঙ্গে। শ্মশানে মেয়েরা যায়নি শুধুমাত্র শিউলি ছাড়া। ওকে হাজার বারণ করা সত্ত্বেও ও শোনেনি .. শিউলির কান্না থামানো যাচ্ছিলো না। এদিকে সবাই চাইছিল স্বপনবাবু একটু হলেও চোখের জল ফেলুক .. কিন্তু তিনি শোকে দুঃখে পাথর হয়ে গিয়েছিলেন। গোগোল ফেরার পর সুজাতা তাকাতে পারছিল না তার দিকে। একটা অপরাধবোধ গ্রাস করছিল তাকে .. যে মেয়েটা আজ ইহকালের মায়া ত্যাগ করে চলে গিয়েছে, তার সম্পর্কেই তো কাল কটু কথা বলেছিল সে। হিয়া গোগোলের পাশে বসে তার মাথায় গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলো পরম যত্নে।

"যাক বাবা, সব ভালোয় ভালোয় মিটে গেছে। না মানে আমি বলতে চাইছি .. অনির্বাণ যে ওই দুজনের মৃত্যুর জন্য দায়ী নয়, এটা তো ইন্সপেক্টর সেনগুপ্ত নিজের মুখেই তখন বললেন। তার উপর টগরও চলে গেলো, যদিও সেটা খুব কষ্টের। জানি এসব কথা বলার এটা আইডিয়াল প্লেস এবং আইডিয়াল সিচুয়েশন নয়।তবুও আমি এখানে একটা এনাউন্সমেন্ট করতে চাই। এতদিন আমি ওদের, আই মিন হিয়া আর অনির্বানের বিয়ে এমনকি মেলামেশারও ঘোরতর বিরোধী ছিলাম। কিন্তু, ওদের বিয়েতে এখন আর আমার কোনো আপত্তি নেই।" হঠাৎ করে কাবেরী দেবীর এইরকম একটা অপ্রত্যাশিত উক্তিতে হিয়া এবং ইন্সপেক্টর সেনগুপ্ত কিছু একটা বলতে যাচ্ছিলো।

কিন্তু তাদের কিছু বলার আগেই গোগোল বলে উঠলো "কিন্তু এই বিয়ে তো আর সম্ভব নয়!" 

"মানে? এতদিন তো হিয়ার জন্য পাগল ছিলে। এখন আমি বলছি বলে, দর নিচ্ছ নাকি?" নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পুনরায় এই উক্তি করলেন কাবেরী দেবী।

"আপনি কিন্তু অনেকক্ষণ থেকে বাড়াবাড়ি করে চলেছেন কাবেরী দেবী .. দিস ইজ টু মাচ। এবার আপনি নিজের মুখটা বন্ধ রাখুন। না হলে আমি বাধ্য হবো আপনাকে এখান থেকে চলে যেতে বলতে।" বিরক্তি প্রকাশ করে কথাগুলো বললেন ইন্সপেক্টর সন্দীপ।

"এতক্ষণ ধরে আপনারা অনেকেই অনেক কথা বলে গেলেন। কিন্তু বিশ্বাস করুন, এইসব কোনো কথাতেই আমার কিচ্ছু যায় আসে না। কারণ, আমি আবার হেরে গেলাম। জীবনযুদ্ধে আমি আবার পরাজিত হলাম .. টগরের চলে যাওয়াটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। তাছাড়া যেদিনকে মামণির কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ হই যে ওদের বিরুদ্ধে, মানে ওই কামরাজ আর মিস্টার সামন্তর বিরুদ্ধে আমি অস্ত্র তুলতে পারবো না বা ওদের কোনো ক্ষতি করতে পারবো না, সেদিন থেকে আমার ভেতর প্রতিশোধের আগুনটা ধীরে ধীরে নিভে যেতে থাকে। আমি ওদের সম্পর্কে ধীরে ধীরে উদাসীন হয়ে পড়ছিলাম। অথচ আমার ভিতরে একটা পরস্পরবিরোধী সত্তা কাজ করছিলো। একদিকে আমি ভাবছিলাম ঠিকই তো, আমি কেনো প্রতিশোধের আগুনে জ্বলছিলাম এতদিন? ভবিষ্যতটা কেনো নষ্ট করবো আমার? আমি তো ভদ্রবাড়ির সন্তান, আমার তো এইসব শোভা পায় না। অন্যদিকে মনে পড়ে যাচ্ছিল আমার মা আর বাবার সেই ভয়ার্ত করুন মুখটা। আমি কি দোষ করেছিলাম বলতে পারেন? আমার শৈশব কি দোষ করেছিলো? আমার শৈশব কৈশোর শেষ করে দিয়েছে ওই দুটো লোক। এমনকি আমার যৌবনও ধ্বংসের মুখে .. একটা অপরাধবোধ গ্রাস করছিলো আমাকে .. তার কারণ .." এইটুকু বলেই থেমে গেলো গোগোল।

"তার কারণ? থেমে যাবেন না প্লিজ অনির্বাণ বাবু .. বলুন .. আপনার মনে যা কিছু আছে সব খুলে বলুন আজ। এটাই প্রকৃত সময় নিজেকে উন্মুক্ত করার। তাহলেই আপনি মুক্তি পাবেন ঘন অন্ধকারাচ্ছন্ন গোলকধাঁধা থেকে, মনের অপরাধবোধ থেকে, নতুন জীবনের সন্ধান পাবেন। না হলে এই ভাবেই একা একা গুমড়ে মরতে হবে আপনাকে। স্পিক আউট মিস্টার অনির্বাণ মুখার্জি .." উচ্চকন্ঠে বলে উঠলো সন্দীপ। 

"অলিখিত নিয়ম অনুযায়ী .. আমি ভেঙ্গে পরে যাই আবার কুড়িয়ে জড়ো করি নিজেকে। আগামীর ভবিষ্যৎ গন্তব্যে পৌঁছাতে রূপকথার গল্পের মতো স্বর্গ সুতোর বাঁধনে ঝুলে থাকে প্রেম। নগ্ন রাতের খোলস ভাঙে নিশিথের জোনাকিরা অন্ধকারে বুকের উঠোন জুড়ে খেলে অনন্ত আদিম প্রাচীনত্ব। মায়া জালে আটকা পরে স্মৃষ্টির উল্লাসে মেতে উঠি সেই আমি। আবার পৃথিবী জন্ম দিয়ে যায় চেনা মুখের অবয়ব। আমার কিছু করার নেই মামণি আমাকে ক্ষমা করো, হিয়া আমি জানি, তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, কিন্তু তবুও চেষ্টা করো ক্ষমা করার। আমাকে বলতেই হবে .. এখন এই মুহূর্তে না বললে কথাগুলো আমি আর কোনোদিন বলতে পারবো না। একটু আগেই তুমি বলছিলে না মামণি .. আমার গোগোল কোনোদিন কোনো অন্যায় করতেই পারে না! তোমার গোগোল অন্যায় করেছে মামণি। অন্যায় করেছে তোমার লাটসাহেব .. হিয়া .. শুনছো তুমি? নো ওয়ান উড হ্যাভ বিন হ্যাপিয়ার দ্যান মি, যদি এই দুই দুর্বৃত্তকে আমি নিজের হাতে মারতে পারতাম। কিন্তু আমার দুর্ভাগ্য এই কাজ আমি করিনি। তবে আমার মা-বাবার মৃত্যুর কারণ এবং আমাদের পরিবারটা শেষ হয়ে যাওয়ার পিছনে যাদের হাত ছিলো তাদের একে একে আমি সরিয়েছি, হ্যাঁ আমি নিজের হাতে সরিয়েছি তাদের এই পৃথিবী থেকে।" চিৎকার করে কথাগুলো বললো গোগোল।

"এসব কি বলছো তুমি লাটসাহেব? তোমার মাথার ঠিক আছে তো?" বিস্ময় প্রকাশ করে বললো হিয়া।

"আমি এতক্ষণ ধরে যা বলে চলেছি এবং এরপরে যা ব্যক্ত করবো সব সজ্ঞানে বলছি এবং বলবো। যারা আমাদের পরিবারকে শেষ করেছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যাদের হাত আছে আমার মা এবং বাবার মৃত্যুর পেছনে .. তাদের একে একে শেষ করেছি আমি। প্রথমে দিদা, মানে আমার মায়ের মামী .. ওই যে বসে আছে আমার মামণি .. ওনার নিজের পিসি। তারপর গুরুকুলের প্রধান শিক্ষক, না না .. প্রাক্তন প্রধানশিক্ষক নিশীথ বটব্যাল। আর সব শেষে দুই নরপিশাচ ওসমান এবং জ্যাকি .. এদের সবাইকে খুন করেছি আমি নিজের হাতে। এরা কি করে, কবে, কোথায়, কখন মারা গিয়েছে পুলিশ রেকর্ড দেখলেই সেগুলো পেয়ে যাবেন ইন্সপেক্টর সেনগুপ্ত। আমাকে অ্যারেস্ট করতে পারেন অথবা আপনার যা খুশি তাই করতে পারেন .. আই ডোন্ট কেয়ার। তবে একটা কথা আপনি ঠিকই বলেছিলেন সন্দীপ বাবু .. মনের ভেতরটা অনেক হাল্কা লাগছে এখন আমার।" 

সেই মুহূর্তে ইন্সপেক্টর সেনগুপ্তর ফোনটা বেজে উঠলো। কলটা রিসিভ করে দু-একটা কথা বলার পর ফোনটা রেখে দিয়ে বললেন "মিস পর্ণার জ্ঞান ফিরেছে আর মিস্টার আলম এখন বিপদমুক্ত। কাল রাতে এক্সাক্টলি ওখানে কি ঘটেছিল, এটা জানার জন্য ওদের দু'জনের বয়ান ভীষণ গুরুত্বপূর্ণ।" 

(ক্রমশ)


ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন
লাইক এবং রেপু দিয়ে উৎসাহিত করবেন


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 14 users Like Bumba_1's post
Like Reply

(30-01-2023, 09:47 PM)Boti babu Wrote:  আজকের পর্ব নিয়ে কিছুই বলবো না আজ যে বড়ই দুঃখের দিন টগর রানি ফরফরানি আজকের পর্ব পুরোটাই টগর ময় । উপন্যাসটা যখন শুরু হয়েছিল তখন ভাবতেই পারিনি এমন দিকে গড়াবে তখন শুধু পড়তাম মজা করার জন্য কিন্তু যত উপন্যাস এগিয়েছে তত এই উপন্যাসের প্রেমে পড়ে গেছি, জয় হোক এমন লেখার বহুদিন এই লেখা মনের গভীরে থেকে যাবে । মন থেকে ধন্যবাদ বর্তমান সময়ের সেরা লেখক বুম্বাদাকে। তুমি সব সময়ই ভালো থেকে  দাদা।
প্রতি পর্বে যে ভাবে আমাদের অফুরন্ত আনন্দ দিয়ে গেছ তা ভাষাতে প্রকাশ করতে আমি অক্ষম।  অনেক সময় পর্ব পড়ে খুশি হয়েছি আবার অনেক সময় রাগ করে কটু কথা হয়তো বলেছি কিন্তু তুমি তবু থেমে থাকনি। জানিনা এমন উপন্যাস তুমি ছাড়া আর কেউ  ভবিষ্যতে লেখতে পারবে কিনা। যে জায়গাতে নিয়েগেছ এই উপন্যাসকে তা বহুদিন মনে থাকবে। ভালো থাকবেন দাদা।

অনেক ধন্যবাদ  thanks এরকম মন্তব্য পেলে লেখার ইচ্ছে হাজার গুণ বেড়ে যায়। সঙ্গে থাকো এবং পড়তে থাকো।

(30-01-2023, 09:52 PM)Baban Wrote:  আমি কি বলবো....... নিজেই বুঝতে পারছিনা। বহু ইমোশান একসাথে ধাক্কা দিচ্ছে অন্তরে। বেরিয়ে আসতে চাইছে একটা চিৎকার!!

এই কাহিনী শুরু হয়েছিল গোগোল নামের এক বালককে কেন্দ্র করে। যার জীবনে সুখের চেয়ে দুখের পাল্লা অনেক বেশি ভারী। কিন্তু তার পথে এসে যারা যারা আজ পর্যন্ত দাঁড়িয়েছিল, তার অশ্রু মুছিয়ে তাকে কাছে টেনে নিয়েছিল সেই দলের এলজন আজ সারাজীবনের মতো বিদায় নিলো। আর কেউ নেই যাকে সেই পুরুষ রাগাবে। যার মুখটা একটু হলেও তার বুকে শান্তি দিতো। যাকে কাছে পেয়েছিলো সে এক প্রকৃত বন্ধু হিসেবে, আজ সেই বন্ধু তার পাশে নেই। আজ সে মুক্ত। আর আজ গোগোলও মুক্ত অনেক বিশ্রী জঘন্য ভার থেকে। আজ সত্যিই বমি করে ভেতরের বিষ বার করে দিলো সে।

আমার আর বেশি কিচ্ছু বলার নেই। কিচ্ছু বলার নেই.....

প্রথমেই জানাই অনেক ধন্যবাদ  thanks সত্যের সম্মুখীন হওয়ার সময় এবার এসেছে। দেখা যাক পরবর্তীতে কি হয় .. সঙ্গে থাকো এবং অবশ্যই করতে থাকো। 

(30-01-2023, 09:57 PM)ddey333 Wrote:  লাইক রেপু ইত্যাদি দিয়ে রাখলাম কিন্তু কাল পড়বো।  একটা সাংঘাতিক কিছু হয়েছে বলে মনে হচ্ছে।  bananaSad


অনেক ধন্যবাদ দাদা  thanks
Like Reply

(30-01-2023, 11:55 PM)nextpage Wrote:  ঠোঁটের কাছে নোনতা জলের উৎস খুঁজতে গিয়ে খবর পেলাম চোখ দুটো ভেজা। প্রহেলিকায় মেতে থাকা সময় জ্ঞান নিয়ে ভাবনার অবসর না দিয়েই অন্তরালে থাকা হৃদয় প্রকোষ্ঠে কষ্টের চাপ সইতে পারলাম না। ভারী ভারী শব্দের ওজনে মস্তিষ্ক নত হয়ে আসে শব্দার্থের গুপ্ত খেলায়।

জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে- তবে টগর রানি ফরফরানি যে অমর হয়ে গেল। ওর বিশ্বাস ওর নিঃস্বার্থ ভালোবাসা মনের গুপ্ত কুঠুরিতে লুকানো একান্ত অনুভূতির বহিঃপ্রকাশে সে নিজেকে অমর করে নিয়েছে। তাই বুঝি ভালোবাসার মানুষের কাঁধে মাথা রেখে শেষ নিঃশ্বাস নেবার সৌভাগ্য সে পেয়ে গেছে অন্তে।
বাকি অংশ নিয়ে আজ কিছুই বলবো না, আজ যে আমার মন ভালো নেই।

প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ  thanks ভালো থাকো, পড়তে থাকো এবং অবশ্যই লিখতে থাকো।
 
(31-01-2023, 09:48 AM)Somnaath Wrote:  
তুমি সেরা ছিলে, সেরা আছো এবং সেরাই থাকবে। এই পর্ব পড়ার পর কোনো বিশ্লেষণের দরকার নেই, এমনকি, ভালো হয়েছে না খারাপ হয়েছে না মাঝারি হয়েছে - এইসব অবান্তর কথা বলারও প্রয়োজন বোধ করছি না। যতবার পড়ছি, শুধু দু'চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ছে। আর গুরুদেবের এই গানটা মনে পড়ছে‌ ..............

আমার প্রাণের পরে চলে গেল কে
বসন্তের বাতাসটুকুর মতো,
সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে,
ফুল ফুটিয়ে গেল শত শত।
সে চলে গেল, বলে গেল না
সে কোথায় গেলো ফিরে এলো না।
সে যেতে যেতে চেয়ে গেল,
কী যেন গেয়ে গেল।
তাই আপন মনে বসে আছি কুসুম-বনেতে।
সে ঢেউয়ের মতন ভেসে গেছে,
চাঁদের আলোর দেশে গেছে।
যেখান দিয়ে হেসে গেছে,
হাসি তার রেখে গেছে রে।
মনে হল আঁখির কোণে,
আমায় যেন ডেকে গেছে সে।
আমি কোথায় যাব, কোথায় যাব,
ভাবতেছি তাই একলা বসে।
সে চাঁদের চোখে বুলিয়ে গেল
ঘুমেরও ঘোর।
সে প্রাণের কোথায় দুলিয়ে গেল
ফুলেরও ডোর।
কুসুমবনের উপর দিয়ে
কী কথা সে বলে গেল,
ফুলের গন্ধ পাগল হয়ে
সঙ্গে তারি চলে গেল।
হৃদয় আমার আকুল হল,
নয়ন আমার মুদে এলে রে..
কোথা দিয়ে কোথায় গেল সে।

প্রথমে জানাই অনেক অনেক ধন্যবাদ  thanks গানটা যে আমারও ভীষণ কাছের, ভীষণ প্রিয়। মন খারাপ হলেই এই গান আমি গাই .. তোমরা অনেকেই শুনেছ। 

(31-01-2023, 10:02 AM)ddey333 Wrote:  এরকম একটা উপন্যাস যে এখানে আমরা পাবো তা কল্পনাতীত ছিল কোনো সন্দেহ নেই।

বুম্বা তুমি সেরাদের সেরা !!

clp); clp); 

Champion of the Champions !!

yr): Namaskar

অসংখ্য ধন্যবাদ দাদা  Namaskar  thanks
Like Reply

(31-01-2023, 11:28 AM)Sanjay Sen Wrote:  একদম শেষের দিকে এসে গোগোলের confession উপন্যাসের বাকি চরিত্রগুলোর মতো আমাকে অবাক করে দিলেও कुछ तो बात है , এত সরলীকরণ করে দাঁড়ি টানবে না তুমি সেটা আমি ভালো করেই জানি। মনে একটা কিছু উঁকি দিচ্ছে, কিন্তু সেটা আমি অবশ্যই এখন বলবো না। শেষ পর্বের পরেই বলবো। তবে কাবেরী দেবী বাড়াবাড়িটা সত্যিই আর মেনে নেওয়া যাচ্ছে না। ওনার উচিৎ শিক্ষা পাওয়ার সময় এসেছে এবার। আর টবরের কথা কি বলবো?


 ওগো অকরুণ, কী মায়া জানো,
মিলন ছলে বিরহ আনো। 
চলেছ পথিক আলোকযানে আঁধার-পানে
মন ভুলানো মোহনতানে গান গাহিয়া
হে ক্ষণিকের অতিথি

বড্ড কান্না পাচ্ছে যে , এই উপন্যাস চিরকাল সকলের মনের গভীরে থেকে যাবে  Namaskar

হাতের পাঁচটা আঙুল কি সমান হয় তাই নাকি আমাদের চারপাশে আমরা যত মানুষ দেখি তারা সবাই perfectly alright হয়? কিছু মানুষ সুজাতার মতো হয় আবার কিছু মানুষ কাবেরীর মতোও হয়। সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলাটাই তো একজন প্রকৃত পারিবারিক মানুষের সার্থকতা। 
তুমি যে রবীন্দ্র সংগীতের অংশটি ব্যবহার করেছো, সেটিও আমার ভীষণ প্রিয় এবং ভীষণ কাছের। অনেক ধন্যবাদ thanks সঙ্গে থাকো এবং পড়তে থাকো। 


(31-01-2023, 12:03 PM)Chandan Ghosh Wrote:  We got another best episode from the best writer, thank you very much Bumba  yr):

I'm overwhelmed .. stay blessed  Heart
Like Reply


যখন অজানা আশঙ্কা মননকে আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরে, তখন মনুষ্যজাতির বুদ্ধিমত্তা গ্রাস করে দুশ্চিন্তা। তার হৃদয় উদয়স্থ মুক্তি পেতে চাইলেও, বন্দী অবস্থায় থাকতে বাধ্য হয়। আবির্ভূত কষ্টগুলো বাতাসে পথের ধুলো উড়িয়ে যত্ন করে সাজানো বাগান এলোমেলো করে দেয়।


[Image: Polish-20220303-195512411.jpg]

বাকিটা জানতে হলে পড়তে হবে মুক্তি
মূল উপন্যাসঃ- গোলকধাঁধায় গোগোল

আগামী পরশু ৪ তারিখ রাতে নিয়ে আসছি এই উপন্যাসের অন্তিম পর্ব


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 7 users Like Bumba_1's post
Like Reply

(02-02-2023, 04:03 PM)Chandan Ghosh Wrote:  feeling sad  bananaSad  that such a great novel is coming to an end

Everything has to end sometime my dear friend  :) stay blessed  Heart
Like Reply

(02-02-2023, 04:59 PM)Baban Wrote:  পথ চলতি পথিক ওগো দাঁড়াও একটুখানি
থেমে একটু না হয় এসে খেলে গৃহের পানি
একটু না হয় জিরিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়ো
নতুন যাত্রার পথে মোদের আবার সঙ্গী করো


জেনে সত্যিই কেমন যেন লাগছে যে আর অপেক্ষা থাকবেনা গোগোলের জন্য। একজন তো বিদায় নিয়েই নিলো একেবারের মতো। শেষ বারের মতো অপেক্ষায় রইলাম এই গোলোকধাঁধার ♥️♥️

খুব ভালো লিখেছো  clp); এই উপন্যাস শেষ হলে যদি আবার নতুন যাত্রা শুরু করি, আর সেই যাত্রা পথের সঙ্গী তোমরা হলে নিজেকে ধন্য মনে করবো।  Namaskar
Like Reply

(02-02-2023, 05:07 PM)Somnaath Wrote:  তোমার লেখা প্রথম যৌন উপন্যাস সতীলক্ষ্মীর সর্বনাশ উপন্যাসের পরিসমাপ্তিতে সেই অর্থে কোন চমক ছিল না। পরবর্তীকালে চক্রব্যূহে শ্রীতমা উপন্যাস অসাধারণভাবে শেষ হয়েছিল -- যেটা আজও অনেক পাঠক মনে রেখে দিয়েছে। শুধু এই ফোরামে তো নয়, অন্যান্য ফোরামেও ওই masterpiece নিয়ে এখনো আলোচনা হয়। এমনকি আমার ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দের নয় নাগপাশ উপন্যাসের সমাপ্তিটাও মারাত্মকভাবে হয়েছিল। এখন দেখার গোলকধাঁধায় গোগোল এদের সবাইকে ছাপিয়ে গিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে কিনা! অপেক্ষায় রইলাম।

দারুন বলেছো  clp); তবে তোমার মন্তব্যটা শুনে আমার মিডিয়ার লোকজনদের, বলা ভালো রিপোর্টারদের কথা মনে পড়ে গেলো। পারবে কি পাঠান শাহরুখের করা আগের সিনেমাগুলির সমস্ত রেকর্ড ভেঙে দিতে? কিংবা পরপর দুই একদিনের ম্যাচে সেঞ্চুরি করেছে বিরাট কোহলি, পারবে কি এই ম্যাচে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড সৃষ্টি করতে? কিংবা দৃষ্টিকোণ এবং জ্যেষ্ঠপুত্র এর পর কাবেরী অন্তর্ধান কি তৃতীয়বারের জন্য সুপারহিট হয়ে বুম্বা'দা (আমি নই) আর কৌশিক গাঙ্গুলীর জুটিকে সেরা প্রমাণ করতে? 

তোমার এই মন্তব্যের পর যদি এই উপন্যাস সম্পর্কে তোমাদের আশা এবং আকাঙ্ক্ষা fullfil না করতে পারি, এই ভয় এবং চিন্তা আমার উপর কি পরিমাণ মানসিক চাপ সৃষ্টি করবে/করছে বুঝতে পারছো? রাগ করোনা যেন, একটু মজা করলাম  :)
[+] 2 users Like Bumba_1's post
Like Reply

(02-02-2023, 06:16 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote:  আমার কিছু বলিবার নাই জ্যেষ্ঠ, যাহা বলিবার দেবু ভায়া কহিয়া দিয়াছেন, তুমি শ্রেষ্ঠতম। এই উপন্যাসের অন্তিম চরণের প্রারম্ভে আমার আগমণ হইয়াছিল। নিছক আদিম সাহিত্য ভাবিয়া পড়া শুরু করিয়াছিলাম আর তাহার পর কখন যেন ভ্রম ভাঙ্গিয়া গেল তা বুঝি নাই, যখন টের পাইলাম দেখিলাম ডুব দিয়াছি অতলে, অতল গোলকের ধাঁধায়। একপ্রকার প্রতিযোগিতা চলিতেছিল বড় ভাই, জিদ চাপিয়া গিয়াছিল, উপন্যাসের অন্তিমের আগেই আমি এই মহাচক্র সম্পূর্ণ করিব, এবং আজ তাহা করিলামও আর করিবার পর সকলের আবেগের কারণও আত্মস্থ করিলাম! এখন, বাকীদের সাথে সমাসনে বসিয়া শেষের শেষ পড়িব! গোলকধাঁধা হইতে বাহির হইব ইহা ভাবিয়া খারাপই লাগিতেছে। সঞ্জয় সেন মহাশয়ের সহিত একমত, শেষকালে আসিয়া বাস্তবিক মন খারাপ হইয়া গিয়াছে। আমি তো উত্তরকালে যোগ দিয়াছি, যাঁহারা প্রথমকাল হইতে আছেন তাঁহাদের খারাপ লাগা তো বড্ড স্বাভাবিক।

বহুদিন পর আমার থ্রেডে তোমার মন্তব্যের পেয়ে আমি যারপরনাই আপ্লুত এবং আনন্দিত। কিন্তু একটা কথা বোধগম্য হলো না বন্ধুবর, আমি তোমার জ্যেষ্ঠ হলাম কি করে? যেখানে আমার ধারণা বা অনেকে বলে আমি এখানে অনেকের থেকেই কনিষ্ঠ  :) never mind, jokes apart  Tongue
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(02-02-2023, 08:49 PM)nextpage Wrote:  যা একবার শুরু হয়েছে সেটার তো শেষ থাকবেই...
তবে আমরা মায়া আচ্ছন্ন কলিহত জীব যখন কিছু মায়াতে পড়ে যাই কিছুকে মন থেকে পাবার প্রবল আশা রাখি কখন যেন এই চলতি পথটা শেষ না হয় তেমন মনোবাসন পুষতে থাকি তাদের কাছে শেষ কথাটা আদতেই শেষ হয়ে ধরা দেয়৷ এই দু বর্ণের একটা শব্দে কত কিছু জড়িয়ে যায় তা কল্পনারও অতীত। 

মন মানতে চাইছে না তবুও জানি শুরু যখন হয়েছিল তখন এটার শেষটাও তো দেখতেই হবে। বাইরের যতই কাঠিন্য দেখাই না কেন মনটা তো নরম মাটির দলা ক্ষণে ক্ষনে নিঃশব্দে কেঁদে উঠে।

খুব সুন্দর করে বললে  clp); মনটা আমারও ভারাক্রান্ত .. আবার মুক্তি পাওয়ার আশায় (নিয়মিত আপডেট দেওয়ার শৃঙ্খল থেকে) কিছুটা উৎফুল্লও বটে। সঙ্গে থাকো ..
Like Reply

(02-02-2023, 09:38 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote:  দীর্ঘদিন আমিও আসিতে পারি নাই তেমন মহাশয়, সময়াভাব চলিতেছে বড্ড। যেটুকু সময় পাইতে ছিলাম আসিবার নিমিত্ত তাহা কাহিনী পাঠেই খরচ করিয়াছিলাম। যেহেতু আমার অক্ষরবিন্যাস শম্বুকগতির তাই কমেন্ট করিতে গেলে বিস্তর সময় খরচ হইয়া যাইত তাই কেবল পাঠ করিয়া গিয়াছি। উহার কারণেই কিন্তু ধাঁধার শেষ লগ্নে সময়ে আসিতে পারিয়াছি নচেৎ পারিতাম না।

জ্যেষ্ঠ প্রসঙ্গে জনারণ্যে কী জবাব দিই! মহাবীর্য্যের কথা যদি বলেন, উহার বয়সের যে গাছ পাথর নাই তাহা তো সর্বজনবিদিত। সে তো আগমণকালেই নিজেকে ত্রিকালদর্শী কহিয়াছে, বর্তমানে বাঁচিয়া অতীত আঁকড়াইয়া ভবিষ্যতের গর্ভ সঞ্চয় করিতেছে। সাধে কী রাউডি সাহেব তাহাকে কালান্তরের পথিক কহেন! তাই সত্য কহিতে আপনি কেন এই জগতের সকল ব্যক্তি উহার কনিষ্ঠ! তাই বলা বাস্তবিক শক্ত। ধরিয়া লন এইযাত্রা আপনি জ্যেষ্ঠ রইলেন আর আমি কনিষ্ঠ। ছিয়াশির কারণেই বলিলাম আর কী।

একটা কথার মানেও বুঝলাম না  Huh যাইহোক,  তবে একদম শেষে ওই যে ছিয়াশির কথা বললে ওটাই শুধু বুঝলাম .. আমার জন্মসাল  :) মারাদোনার আর্জেন্টিনা যেবার বিশ্বকাপ জিতেছিলো।  banana
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(03-02-2023, 10:24 AM)Somnaath Wrote:  
[Image: gazab-bezzati-hai-yaar-panchayat.gif]

[Image: controlling-laugh-laughing.gif]
[+] 2 users Like Bumba_1's post
Like Reply

(03-02-2023, 06:28 PM)Sanjay Sen Wrote:  অন্তিম পর্ব আসতে আর একদিন বাকি। উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে মনের ভিতর। কি হয় কি হয় কি, জানি কি হয়  fight

তোমরা সবাই অপেক্ষা করে বসে আছো আর আমার এখনো মাত্র ২৫ শতাংশ লেখা হয়েছে। সিংহভাগ এখনো বাকি। আমি নিজেও জানিনা আজ আপডেট দিতে পারবো কিনা। প্রচন্ড চাপের মধ্যে আছি  bananaSad
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply




Users browsing this thread: