Thread Rating:
  • 162 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

WRITER'S SPECIAL গোলকধাঁধায় গোগোল (সমাপ্ত)Completed

Showing only the posts of Bumba_1: 1,103 of 2,489 posts. Show all posts

[Image: Polish-20220303-195512411.jpg]

আমার হিয়ার মাঝে

আসছে ১লা নভেম্বর

মূল উপন্যাসঃ- গোলকধাঁধায় গোগোল


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 3 users Like Bumba_1's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

(30-10-2022, 10:25 PM)Somnaath Wrote:  মাথাটা তো আগেই খারাপ হয়ে গিয়েছিল, এখন দেখছি এই মানুষটা ক্রমশ কুঁড়ের বাদশা হয়ে যাচ্ছে।  আর আগের মতো টিজার দেওয়ার প্রয়োজন বোধ করছে না  Dodgy  তবে আগামী পর্বের নামটা শুনেই মনের ভেতর কি রকম যেন একটা করে উঠলো। একদম অন্যরকম কিছু হতে চলেছে, সেটা বুঝতে পারছি।  Heart

একদম ঠিক ধরেছ , day by day ভীষণ রকম কুঁড়ে হয়ে যাচ্ছি  Tongue

(30-10-2022, 11:23 PM)nextpage Wrote:  এই যে টিজার ছাড়াই পোষ্টার দিলে তাতে করে কিন্তু বুকের ধুকপুকানি টা বাড়লো বৈকি কমলো না।
কিছু হয়ে গেলে তুমি দায়ী।

বুকের ধুকপুকানি যাতে বাড়ে সেই জন্যই তো এই কাজটা করলাম  Tongue কিচ্ছু হবে না, আমার কথা মিলিয়ে নিও।
Like Reply

(31-10-2022, 12:25 AM)Boti babu Wrote:  মেঘের পড়ে রোদ একদম এর ছবিটা মানানসই হয়েছিল যেমন পর্ব ছিল ঠিক তেমন।

গোগোল আর হিয়ার মাঝে কে আবার আমাদের সন্দীপ।।।

এটাতো মূল উপন্যাসের প্রচ্ছদ .. পর্বের প্রচ্ছদ আগে থেকে reveal করি না, কালকে দেখতে পাবে। আশা করি পছন্দ হবে।  :)
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

[Image: Polish-20221030-221537890.jpg]

(২)

কাবেরী দেবীর শেষের কথাগুলো কানে পৌঁছলো না গোগোলের। ঝড়ের গতিতে বাইক চালিয়ে রেলপাড়ের সার্বজনীন দুর্গা মন্ডপের সামনে যখন সে পৌঁছালো তখন ঘড়ির কাঁটা রাত ন'টা অতিক্রম করে গিয়েছে। বাইক থেকে নেমেই তার ব্যস্ত এবং বিচলিত দুটি চোখ খুঁজে বেড়াতে লাগলো হিয়াকে। কিন্তু সে তো একা আসেনি .. তার সঙ্গে কাকিমার নাকি এক পরিচিত ভদ্রলোকের ছেলে এসেছে। হলোই বা তার একটু দেরি .. সে যখন ক্লাবের পুজো কমিটির সেক্রেটারি তখন তার তো একটা দায়িত্ব আছে। সবদিক সামলে তো তাকে আসতে হবে, তার উপর আজ মৌমিতার ওই মর্মান্তিক খবরটা শুনে কিছুক্ষণের জন্য সবকিছুই ওলটপালট হয়ে গেছিলো তার জীবনে। যদিও হিয়া এইসবের কিছুই জানেনা। তাই বলে সে আসবে জেনেও চেনা নেই জানা নেই একটা ছেলের সঙ্গে ড্যাং ড্যাং করে ঠাকুর দেখতে চলে এলো? দেখা হোক, কোনোদিন সে যা করেনি, আজ তাই করবে। খুব করে শাসন করবে হিয়াকে।

এই চত্বরে দুর্গাপুজোর আধিক্য খুব একটা বেশি নেই। তাই নবমীর রাতে রেলপাড়ের দুর্গা মন্ডপে দর্শনার্থীদের ভিড় বেশ ভালোই হয়েছে। কিন্তু তার মধ্যেও মন্ডপের প্রতিটা আনাচ-কানাচ এতক্ষণে চষে ফেলেছে গোগোল। কিন্তু হিয়ার দেখা নেই কোথাও। যেখানে তার শৈশবকাল কেটেছে অর্থাৎ ওরা কি তবে অফিসার্স কম্পাউন্ডের পুজো দেখতে গেছে? কিন্তু ওখান থেকে তো বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে যাবে। এতক্ষণ কি কাকিমা অ্যালাও করবে হিয়াকে বাইরে থাকার জন্য কিংবা ওর যদি কোনো বিপদ হয়!কপালে চিন্তার ভাঁজ গভীর থেকে গভীরতর হলো গোগোলের।

"আরে অনির্বাণ বাবু তুমি এখানে! আর আমি তোমাকে এদিক-সেদিক খুঁজে বেড়াচ্ছি .. হেহেহে। ক্লাবেও গিয়েছিলাম তোমার খোঁজে, ওখানে বললো তুমি নাকি বাইক নিয়ে কোথাও একটু বেরিয়েছো। যাই হোক, অষ্টমীর ভোগের জন্য চাল ডালের হিসেবটা দিতে এসেছিলাম। না মানে এখনি চাইছি না, পরে তোমাদের সময় মতো দিও .. হেহেহে। আসলে গোবিন্দভোগ চাল, সোনা মুগ ডাল, ঘি, গোটা গরম মসলা, হলুদগুঁড়ো - এছাড়াও অনেকগুলো জিনিস আছে তো .. তাই একটা ফর্দ করে নিয়ে এসেছি .. হেহেহে।" প্রতিটি কথার শেষে একটা গা-জ্বালানি হাসির শব্দ করে গোগোলের হাতে ফর্দটা ধরিয়ে দিলো রেলপাড়ের একমাত্র বড় মুদিখানার মালিক স্বপন সাধুখাঁ।

অন্য সময় হলে নবমীর রাতে মুদিখানার ফর্দ নিয়ে এখানে এসে, তাকে ওটা দেওয়ার জন্য কপালে অনেক দুঃখ লেখা ছিলো স্বপনবাবুর। কিন্তু এখন মেটারিয়ালিস্টিক বিষয় নিয়ে ভাবার সময় নেই গোগোলের। "হিয়াকে দেখেছেন কোথাও?" স্বপনবাবুর মুদিখানার মালের ফর্দের ব্যাপারে কোনোরূপ পজিটিভ অথবা নেগেটিভ আলোকপাত না করে, আনমনে এই কথাটা বেরিয়ে গেলো গোগোলের মুখ দিয়ে। গোগোলের মুখের দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে তারপর গলাটা ঝেড়ে নিয়ে স্বপন সাধুখাঁ বললো "হিয়া? মানে হসপিটালের ওই ডিভোর্সি  নার্সটার ঢ্যাঙা মেয়েটা? আমি তো একটু আগে তোমার খোঁজে যখন ক্লাবে গিয়েছিলাম, তখন ওকে ওখানেই দেখলাম। ওর সঙ্গে অবশ্য একটা ছেলে ছিলো। শহুরে বড়লোকের ছেলে বলেই মনে হলো .. দেখতে শুনতেও খাসা আর পোশাক পরিচ্ছদও বেশ দামী দেখলাম। একটা কথা কি জানো তো অনির্বাণ বাবু! আসলে যাকে যেখানে মানায় আর কি .. হেহেহেহে। ঠিক আছে, তোমাকে ফর্দটা দিয়ে গেলাম। আমি এখন চলি, তাড়াহুড়ো কিছু নেই। একাদশির পরে না হয় সময় করে এসে .. হেহেহেহে।"

গা-জ্বালানি হাসি হাসতে হাসতে স্বপন সাধুখাঁ বিদায় নিলেও গোগোলের জন্য রেখে গেলো হাজারো অস্বস্তি। মন্ডপের অনতিদূরেই রেলপাড়ের ক্লাব। এমনিতে এখান থেকে পদব্রজে সেখানে যেতে মিনিট দেড়েক সময় লাগলেও, দ্রুত পা চালিয়ে এক মিনিটের মধ্যেই ক্লাবে পৌঁছে গেলো গোগোল। দু'টো বেশ বড় আকারের ঘর নিয়ে রেলপাড়ের ক্লাব। একটা কমিউনিটি হল, যেখানে মিটিং অথবা ছোটখাটো কোন গেট-টুগেদার হয় .. যেটা বেশিরভাগ সময় বন্ধই থাকে। তার পাশের ঘরটা ইন্ডোর গেমস খেলার জন্য .. যেখানে ক্যারাম, টেবিল টেনিস, বয়স্কদের জন্য দাবা, তাস - এই সমস্ত খেলার ব্যবস্থা রয়েছে। সেই ঘরের দরজার সামনে যেতেই চোখ আটকে গেলো গোগোলের। ক্লাবের প্রেসিডেন্ট পঙ্কজকাকুর সঙ্গে হেসে হেসে কথা বলছিলো হিয়া। আজ একদম অন্যরকম সুন্দর লাগছে হিয়াকে .. তার দিক থেকে চোখ ফেরাতে পারছিল না সে। স্নিগ্ধ লাবণ্যের সঙ্গে বুদ্ধির দীপ্তি ছড়িয়ে থাকা হিয়ার সমগ্ৰ মুখমন্ডলের দ্যুতি যেন ছাপিয়ে গিয়েছিল পুজোর এই আলোর সমারোহকে।

"ও আঙ্কেল .. আপনা মুহ্ তো বন্ধ কার লো .. না হলে মাছি ঢুকে যাবে যে .." এইরকম একটা উক্তিতে ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো গোগোল। এই চত্বরে তার উদ্দেশ্যে এইভাবে কথা বলার মতো কোনো ব্যক্তি নেই, সেটা তার জানা। দেখতে পেলো তার ডানপাশে গৌরবর্ণ, দীর্ঘকায়, সুদর্শন চেহারার অধিকারী প্রায় তারই বয়সী একজন দাঁড়িয়ে মিটিমিটি হাসছে তার দিকে। দাড়ি-গোঁফ কামানো যুবকটিকে বাংলা সিনেমার চকলেট হিরো হিসেবে অনায়াসে চালিয়ে দেওয়া যায়।

"কে আপনি? আর এই ধরনের কথা বলার .." এই বলে ব্যক্তিটির দিকে এক পা এগোতেই গোগোলকে মাঝপথে থামিয়ে দিয়ে যুবকটি মুচকি হেসে বলে উঠলো "hold on hold on my dear friend .. এত উত্তেজনা ভালো নয়। আমি কি এমন বললাম যে আমার দিকে এইভাবে চোয়াল শক্ত করে মুষ্টিবদ্ধ হাত নিয়ে মাস্তানের মত তেরে আসছিস? আঙ্কেল বলেছি বলে রাগ হয়েছে? নাকি মুখে মাছি ঢুকে যাবে বলেছি বলে? কি করবো বল বন্ধু .. তুই যেভাবে আমার সঙ্গে যিনি এসেছেন, তার দিকে হ্যাংলার মতো তাকিয়ে ছিলি, তাতে করে একজন ভদ্রলোক হিসেবে এই ধরনের উক্তি তো আমাকে করতেই হতো.."

সন্দীপের এইরূপ উক্তিতে ধৈর্যের বাঁধ ভাঙলো গোগোলের .. "এবার কিন্তু আপনি আমাকে অপমান করছেন। তুই-তুকারি করছেন কেনো? নেহাত আপনি ওর সঙ্গে এসেছেন, তা না হলে আমার সঙ্গে এইভাবে কথা বলার পরে অক্ষত অবস্থায় বাড়ি ফিরতে হতো না আপনাকে .. বিশ্বাস না হয় এখানে আশেপাশের সবাইকে জিজ্ঞাসা করে দেখুন। তাই নিজের সীমার মধ্যে থাকুন .. don't cross your limit , তাছাড়া যাকে ইম্প্রেস করে আপনি কিছু সস্তার বাহবা কুড়িয়ে নেওয়ার জন্য এই ধরনের মন্তব্য করছেন বা করে চলেছেন তাকে একবার আমার পরিচয়টা জিজ্ঞাসা করে দেখতে পারেন। সে আমাকে কতদিন ধরে চেনে বা তার সঙ্গে আমার কি সম্পর্ক! আর একটু আগে বলছিলেন না যে আমি মস্তানের মতো আপনার দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা ধরুন আমি যদি এখন আপনার সঙ্গে মস্তানি করি, কি করবেন আপনি? এখানে কোনো মায়ের লাল নেই যে আপনাকে বাঁচাবে, এমনকি আপনার সঙ্গে আসা উনিও না।"

"এখানে কোনো মায়ের লাল নীল সবুজ হলুদ আমাকে বাঁচাতে আসবে কিনা জানিনা। তবে আমার সঙ্গে মাস্তানি করা তো দুরস্ত, এই এলাকায় কোনো মাস্তানি দেখলেই ‌সোজা তুলে নিয়ে গিয়ে লকআপে ভরে দেবো, হাহাহাহা .. Hi, this is Sandeep Sengupta .. দিন দুয়েকের মধ্যেই গঙ্গানগর পিএস-এ সাব ইন্সপেক্টর পোস্টে জয়েন করছি .. খুব সাবধান কিন্তু, হাহাহাহা। তুই ছোটবেলায় তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলিস। কিন্তু এখন এরকম ভোঁতা হয়ে গেছিস কেনো? আমার চেহারার তো বিশেষ পরিবর্তন হয়নি, তবুও দ্যাখ আমাকে এখনো চিনতে পারলি না তুই! ওরে বকুরাম, আমি গুরুকুল বিদ্যামন্দিরের তোর বেস্টফ্রেন্ড সন্দীপ। তোকে তুই-তুকারি করবো না তো কি আপনি-আজ্ঞে করবো? তোর চেহারার বরং আমূল পরিবর্তন ঘটেছে। তুই ছোটবেলায় অনেক ফর্সা ছিলিস, এখন অনেকটা কালো হয়ে গেছিস। তবে চেহারাটা কিন্তু দুর্দান্ত বানিয়েছিস ভাই। পুরো জিম করা ফিগার .. মাচো ম্যান। তার সঙ্গে চাপ দাড়িটাও যথাযথ। কিন্তু দ্যাখ, এত কিছুর পরেও তোকে আমি রেকরগনাইজ করে নিলাম।" উচ্চহাসিতে ফেটে পড়ে কথাগুলো বললো সন্দীপ।

কথাগুলো শুনে ফ্যালফ্যাল করে সন্দীপের দিকে তাকিয়ে থাকলো গোগোল। নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছিল না সে। কতো পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো। তার সঙ্গে পরস্পরের প্রতি করা কতো অঙ্গীকার। 'বন্ধু তুমি একা হলে আমায় জিও ডাক, গল্প করবো তোমার সাথে সারাদিন সারারাত। তুমি যদি কষ্ট পাও আমায় দিও ভাগ, তোমার কষ্ট গ্রহণ করবো হাতে রেখে হাত। বন্ধু হোলো সবার প্রিয় বন্ধু অনেক দামী, বন্ধু মানে খুশীর আমেজ একটু পাগলামি। বন্ধু মানে একলা দুপুর বৃষ্টি রিমঝিম, বন্ধু মানে তুমি-আমি বন্ধু এভ্রিথিং।' এইসব কথা মনে পড়ে যাচ্ছিলো গোগোলের। কিন্তু তার কঠিন সময়, বিপদের সময়, জীবন একপ্রকার বিধ্বস্ত হয়ে যাওয়ার সময় তো একবারও তার কথা মনে হয়নি তার বেস্ট ফ্রেন্ডের! গুরুকুল থেকে বিতাড়িত হওয়ার পর যখন রেলপাড়ের সরকারি কলেজে এসে সে ভর্তি হলো, কই তখন তো একবারও খোঁজ নেয়নি তার বেস্টু! এরপরে তো কোথায় যেন চলে গিয়েছিল ওরা .. তারপর আজ আবার এইখানে, এইভাবে, এই পরিস্থিতিতে। চোখের কোণদুটো ভিজে উঠেছিল গোগোলের। নাহ্, এটা বহুদিন পর নিজের পুরনো বন্ধুকে দেখতে পাওয়ার পর আনন্দাশ্রু নয়, এটা অভিমানের বহিঃপ্রকাশ।

কিছু একটা বলতে যাচ্ছিলো গোগোল। তৎক্ষণাৎ তাকে থামিয়ে দিয়ে ক্লাব ঘরের বারান্দা থেকে নেমে এসে হিয়া বলে উঠলো "আসলে কি জানেন তো সন্দীপ বাবু .. মানুষের সঙ্গে অভদ্রতা করা, মানুষকে অহেতুক অপমান করা, তাকে টেকেন ফর গ্রান্টেড করে নেওয়া .. এগুলো সব মজ্জাগত হয়ে গেছে আপনার বন্ধুর। না হলে দেখুন, আপনি এতক্ষণ ওনার সঙ্গে হেসে হেসে ভদ্রভাবে কথা বলছিলেন আর আপনার সঙ্গে উনার অ্যাটিটিউড কিরকম ছিলো, সেটা এখানে সবাই দেখেছে। আর একটু আগে উনি আপনাকে বলছিলেন না যে উনার পরিচয় আমার থেকে জেনে নিতে, আমি কতদিন ধরে উনাকে চিনি বা ওনার সঙ্গে আমার সম্পর্ক .. এইসব আর কি। হ্যাঁ আমরা যবে থেকে এখানে এসেছি, অর্থাৎ লাস্ট ফাইভ ইয়ার্স ধরে উনাকে আমি চিনি। আমার মায়ের সহকর্মীর ছেলে .. ব্যাস এইটুকুই।"

"না না, হিয়া শোনো .. এইসব তুমি কি বলছো? তোমার বোধহয় কোথাও একটা .." হিয়ার উক্তির পরিপ্রেক্ষিতে ক্লাবের প্রেসিডেন্ট পঙ্কজবাবুর বলা এই কথাগুলো মাঝপথে হাতের ইশারায় থামিয়ে দিয়ে  অশ্রুসিক্ত কণ্ঠে গোগোল বললো "মাফ করবেন ইন্সপেক্টর সাহেব, আমি আপনাকে চিনতে পারিনি .. তাই হয়তো ওইভাবে কথা বলে ফেলেছি। তবে আমি কিন্তু আপনাকে 'আপনি' করেই বলবো। তার কারণ আমি মনে করি পরিস্থিতির সঙ্গে সঙ্গে সম্পর্কের সমীকরণ পাল্টে যায় আর তার সঙ্গে সম্বোধন। হ্যাঁ ঠিকই আছে .. আপনার বান্ধবী মানে হিয়া একদম ঠিক কথাই বলেছে। উনার মা আর আমার মামনি একই হসপিটালে কাজ করেন, সেই সুবাদেই আমি ওনাকে চিনি। আসলে আমিও আমার এক পরিচিতার সঙ্গে নবমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। সেখানে আপনাদের দু'জনের সঙ্গে দেখা হয়ে গিয়ে বেশ ভালোই লাগলো। পরিচয় করিয়ে দিই, এ হলো টগর .. আমার বিশেষ বন্ধু বলতে পারেন।" কথা শেষ হওয়ার পর তার পেছনে দাঁড়িয়ে থাকা স্বপন সাধুখাঁর মেয়ে টগরকে ইশারা করে তার পাশে এসে দাঁড়াতে বললো গোগোল।

অবাক চোখে সেই দিকে তাকিয়ে থেকে হিয়া অস্ফুটে বলে উঠলো "এতদূর? সেই জন্যই আজ তুমি এলে না .." তারপর নিজেকে সামলে নিয়ে সন্দীপের দিকে তাকিয়ে উচ্চকণ্ঠে বললো "আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে? অনেক রাত হলো, আপনাকে তো আবার কলকাতায় ফিরতে হবে। এখন সবার সঙ্গে আলাপ না করলেও চলবে, দু'দিন পরে তো এখানে পার্মানেন্টলি চলেই আসছেন, তখন না হয় আলাপ করে নেবেন।"

"ঠিক আছে ঠিক আছে .. হিয়া ম্যাডাম যখন একবার বলে দিয়েছে, তখন আমার ঘাড়ে ক'টা মাথা আছে সেই কথা অমান্য করার! না না, আজ সত্যিই অনেক দেরি হয়ে গেছে .. পরে না হয় একদিন এসে জমিয়ে গল্পগুজব করা যাবে আপনাদের সঙ্গে। আর হ্যাঁ আমি কিন্তু তোকে 'তুই' করেই বলবো মাই ডিয়ার অনির্বাণ। আর পরিস্থিতির কথা কি যেন সব বলছিলিস .. সেই প্রসঙ্গে বলি .. সিচুয়েশনের দোহাই দিয়ে অনেক সময় অনেকে কিন্তু অনৈতিক কাজ করে ফেলে .. সেদিকেও নজর দেওয়া উচিত। যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই, চলো হিয়া আমরা বাড়ি যাই।" কথাগুলো বলেই সন্দীপ এবং তার সঙ্গে হিয়া মিউনিসিপাল হসপিটাল কোয়ার্টারে যাওয়ার রাস্তার অভিমুখে রওনা হলো। সেই দিকে স্থির নেত্রে কিছুক্ষণ তাকিয়ে থাকলো গোগোল। ঠিক তখনই তার কাঁধে একটা হাতের স্পর্শ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো টগর।

★★★★

যে প্রেয়সীর বিদায়ে বিরহী ক্রন্দনে বুক ফেটে যায়, সেই প্রেয়সীই বলে ভালবাসা ছিলো বলেই তো আজ দীর্ঘসময় অপেক্ষার নিত্য আসা-যাওয়া। সে বলে প্রেম! সে তো আছে সারা দেহ জুড়ে, তার অদৃশ্য শিহরণে কেঁপে ওঠে অলিন্দ-নিলয়। বুক পাঁজরের ব্যাথাটাও একটু একটু করে উর্ধ্ব গগনে বিলাপ করে। যে নারীর প্রথম স্পর্শে তার মতো আনকোরা কবির প্রথম কবিতার দাবানল প্রবল বেগে ছুটে চলে, সেই নারীই বলে কবিতার মাল্যে তাকে পরাও অসম্ভব ব্যাকুলতারর সমাপ্তিকথন। হিয়া বলে 'এ্যাই শুনছো তুমি অসমাপ্ত কাব্যে জুড়ে দিও মিলনতিথির আতশবাজি। স্বপ্নগুলোর পাখায় জুড়ে দিও যৌবনের প্রথম প্রেমের ব্যাকুলতা।' যে নারীর ছায়ায় জাগে প্রেম পত্রের দীর্ঘ রচনা। সেই নারীই বলে রচনার শৈলীতে আকাশে ঝড়াও তারার কথোপকথন। রৌদ্রের রুপালী ভোরে বেদনার প্রলেপে মাখাও স্মৃতির রোমন্থন। হিয়া বলে তার প্রেমে অমাবস্যায় জাগে মধু পূর্ণিমা, শ্রাবণে ঝড়ায় প্রেম তৃষ্ণা, বাঁশীর সুরে জাগে ভালবাসার বিনিদ্র রজনী। যে মনের মানুষের বিদায়ে বিরহী যাপনে কাটে অসমাপ্ত প্রহর, সেই মনের মানুষই দিলো নির্বাসিত জীবনে যোজন যোজন অমাবস্যা।

ভাবনার অতলে তলিয়ে গেলো গোগোল। বর্ষার বিদায়ে শরৎ এসেছিল নীল আকাশের আঁচল উড়িয়ে। তবে এবারের মতোই সেবারও সকাল থেকে আকাশের মুখ ভার হয়েছিল। দু'এক পশলা বৃষ্টি হয়ে গিয়ে আকাশ অনেকটাই পরিষ্কার হয়েছিল বেলার দিকে। গোগোলের তখন সতেরো কি আঠারো বছর হবে .. হিয়া আরো ছোট। হলুদরঙা শাড়ি হিয়ার, প্রথম দেখা পঞ্চমীতে। ঠাকুর দালান ফুল সাজানো, তারুণ্যের চোখে বিস্ময়ের বহিঃপ্রকাশ। ক্লাবের ঘরে গোগোলরা ক'জন আর সামনে? সেখানেই যে হিয়ার সাথে প্রথম যেদিন দেখা হয়েছিল গোগোলের, হাজারও চোখ এড়িয়ে, পরস্পরের চোখেতে চোখ রেখেছিল তারা। ভিড়ের মাঝে আড়াল খুঁজে কল্পনার রঙিন স্রোতে যেন ভেসে গিয়েছিল দু'জনে। গোগোলের কাছে সকাল তখন শুধুই সুনীল, বিকেল পলাশ রাঙা, সন্ধ্যে গগন তারায় ভরা, আর রাত্রি? সে তো পরীদের দেশ .. ঠিক যেন হিয়ার মতো পরী। আজও মনে পড়ে তার চোখে হিয়ার ভেসে যাওয়া। মুগ্ধ তার নয়নজোড়া স্তব্ধ, যেন বাক্যহারা।

তারপর পাঁচ পাঁচটা বছর কেটে গিয়েছে। জীবনের লক্ষ্য বদলেছে গোগোলের, তার সঙ্গে বদলেছে সম্পর্কের সমীকরণ। কিন্তু এত ঘাত প্রতিঘাত সত্ত্বেও জীবনযুদ্ধে সে এখনো টিকে আছে শুধু একজনেরই জন্য .. হিয়া .. তার প্রাণভোমরা। সেদিন ক্লাবের সামনের এক ফালি বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে ছিলো দু'জনে .. তারার চুমকি বসানো রাত। পেঁজা তুলোর মতো পাহাড়ে ফর্মেশান। রেলপাড়ের দক্ষিণের আকাশের দিকে ঘাড় তুলে তাকালে মনে হয় ডনভ্যালিতে পদব্রজে বেরোনো হয়েছে। চোখের সামনে মেঘের মুসৌরী। মৃদুমন্দ বাতাস ঘাড়ের কাছে প্রেয়সীর নিশ্বাসের মতো বলতে চাইছে .. 'আমার রাজা .. শরৎ এলো, মৃগয়ায় যাবে না?' হঠাৎ গোগোল মৃদুস্বরে বলে উঠলো "কোথা সে বন সখী? কোথা সে জল? এখন রাজারা আর মৃগয়ায় যায় না। এখন এই ধরাধাম মৃগয়াভূমিতে পরিণত হয়েছে .. কথায় কথায় লাশ পড়ে যায় .. মানুষের।"

"আজ বছরকার দিন .. মহানবমী .. আর  তুই পুজোর সমারোহ, হই-হট্টগোল ছেড়ে একলা ঘরে বসে আলো নিভিয়ে কি করছিস? কার সাথে কথা বলছিস নাকি আপনমনেই? বাইরে তো সবাই তোকে ডাকাডাকি করছে। বলছে একটা নাকি গ্রুপফটো তোলা হবে .. যে পুজোর প্রধান উদ্যোক্তা তাকেই পাওয়া যাচ্ছে না। আমি তো ঘরে এসেছিলাম শাড়ি পাল্টাতে। এসে দেখি তুই এখানে বসে আছিস। কি ব্যাপার বলতো? রাত অবশ্য অনেক হলো .. দশটা বেজে গেছে। কিন্তু তুই তো এত তাড়াতাড়ি খাস না। তোর কি খিদে পেয়েছে? খেতে দেবো নাকি?"

সুজাতার কথায় ঘোর কাটলো গোগোলের। নিজের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল হয়ে নিজেকে কিছুটা সামলে নিয়ে তার মামনির উদ্দেশ্যে বিরক্তি প্রকাশ করে বলে উঠলো "উফফ .. বক বক বক বক করেই যাচ্ছো তাই না? এত কথা বলো কেন তুমি? আমি এখন কোথাও যাবো না আর আমাকে খেতে দেওয়ার কোনো দরকার নেই। খিদে পেলে আমি নিজে নিয়ে নেবো। তুমি যাও এখান থেকে, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও।"

সে গোগোলকে ছোটবেলা থেকে দেখছে, তার থেকে তাকে ভালো করে এখন আর কেউ চেনে না, কেউ বোঝেনা। তাই গোগোলের কথা শেষ হওয়া মাত্রই ঘরের লাইটটা জালালো সুজাতা। দেখলো বিছানার উপর নিজের দুই গালে হাত দিয়ে বসে আছে তার প্রাণের চেয়েও প্রিয় গোগোল। অনেকক্ষণ ধরে কাঁদার পর চোখমুখের যেরকম অবস্থা হয়, ঠিক সেইরকম অবস্থা হয়েছে তার গোগোলের। "কি হয়েছে সোনা? মানিক আমার .. কি হয়েছে বল আমাকে .. আবার কি সেই সমস্ত ছাইপাঁশ স্বপ্ন দেখেছিস? নাকি কোথাও কারোর সঙ্গে ঝামেলা করে এসছিস আবার। অবশ্য তুই তো ঝামেলা করে এসে কান্নাকাটি করার ছেলে নয়। কি হয়েছে?" এক ছুটে খাটের কাছে এসে গোগোলকে নিজের বুকে জড়িয়ে ধরে অসহিষ্ণু হয়ে বলে উঠলো সুজাতা।

এই সময় তো তার মামনিকেই দরকার ছিলো। সুজাতাকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো গোগোল। কিন্তু গলা দিয়ে তার একটা কথাও বের হলো না। "এই দেখো ছেলে এত বড় হয়ে গেছে, তবুও মামনিকে জড়িয়ে ধরে কাঁদছে, লোকে দেখলে কি বলবে জানিস? আচ্ছা, এই একটু আগে মন্ডপে দু-একজন আলোচনা করছিলো, আজ নাকি হিয়া এসেছিল আমাদের এখানকার পুজোতে। তবে ও একা আসেনি, ওর সঙ্গে কেউ নাকি একজন ছিলো। ভালো কথা, তোর আজকে ওদের বাড়িতে যাওয়ার কথা ছিলো না? ওর সঙ্গে কে এসেছিলো জানিস কিছু? তোর যা মাথা গরম, ওদের সঙ্গে আবার ঝামেলা-টামেলা কিছু হয়নি তো?" সুজাতার কথা শেষ হওয়ার আগেই হাউ হাউ করে কেঁদে উঠলো গোগোল।

"ওরে মুখপোড়া সর্বনাশী ছেলে .. এটা কি করেছিস তুই? ভালবাসিস হিয়াকে? খুব ভালবাসিস তাই না? কিন্তু এটা তো হওয়ার নয় সোনা মানিক আমার। মুখ মোছ, চোখ মোছ আর কাঁদিস না। সব বলবো আজ, সব বলবো তোকে। কারণ, আজ না বললে অনেক দেরি হয়ে যাবে।" সুজাতা আরো কিছু বলতে যাচ্ছিলো, তার আগেই গোগোলের মোবাইল ফোনটা বেজে উঠলো।

একটা অচেনা নম্বর থেকে ফোন এসেছে। দু-একবার রিং হতেই ফোনটা তুলে নিয়ে কানে দিতেই সুজাতা লক্ষ্য করলো গোগোলের মুখের অভিব্যক্তি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গিয়েছে। তার সমগ্র মুখমন্ডলে এখন বেদনার বহিঃপ্রকাশের বদলে একটা হিংস্র ভাব ফুটে উঠেছে। "এক্ষুনি আসছি .." প্রচন্ড গম্ভীর গলায় এইটুকু বলে বিছানা থেকে নেমে মুহূর্তের মধ্যে ঘর থেকে বেরিয়ে গেলো গোগোল।

(ক্রমশ)


ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন
লাইক এবং রেপু দিয়ে উৎসাহিত করবেন


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


Like Reply

(01-11-2022, 09:54 PM)Baban Wrote:  আজকের পর্বটা পড়ে মনে হলো এটা সত্যিই সেই কাহিনী যার মূল বিষয় মানব জীবনের অন্তরে লুকিয়ে থাকা রিপু? যার মজ্জায় শুধুই শরীর মাংস বিকৃত উল্লাস লুকিয়ে?

হতেই পারেনা! যে শুধুই এই পর্ব পড়বে সে ভাববে লেখক হয়তো ভুল প্রেফিক্স দিয়ে ফেলেছে। উফফফফফ অসাধারণ দাদা! জাস্ট বুক কাঁপিয়ে দেওয়া। গোগোলের দৃষ্টি ক্রিয়া ও কথা সব কটা বুকের ভেতর ক্ষত করতে সক্ষম। হিয়া আজ ভুল চিনলো তাকে কিন্তু সেই মানুষটা তো ভুল চেনেনি একজনকে। হয়তো চিনেও চিনতে চায়না তাকে। যাইহোক আমি অন্তত সেই মানুষটার এতো মহান জ্ঞানের বকবকানি মেনে নিতে পারছিনা। সেটা আমার সমস্যাও হতে পারে।

শেষে হটাৎ সুজাতা মায়ের বলা ওই কথাগুলো যেন গল্পকে আরও একটা মোড় দিতে চলেছে। চমকের পর চমক।

বাহ্ .. খুব সুন্দর করে বললে। এই ধরনের মন্তব্য পেলে লেখার ইচ্ছা হাজার গুণ বেড়ে যায়  Namaskar আমার লেখা কোনো উপন্যাসেই নারী মাংসলোভী বিকৃতমনস্ক ব্যক্তিরা প্রোটাগনিস্ট হয় না, এন্টাগনিস্ট হয়। আসলে আমি আমার উপন্যাসের চরিত্রগুলির মন নিয়ে খেলতে ভালোবাসি। কথাটা একটু খারাপ হয়ে গেলো মনে হয় .. আসলে আমি বলতে চাইছি, আমি আমার উপন্যাসের চরিত্রগুলির মনের অন্তরে আরো গভীরভাবে প্রবেশ করতে সর্বদা চেষ্টা করি। কারণ আমি মনে করি আমি যত গভীরে যেতে পারবো ততই তোমাদের মনের মানুষ হয়ে উঠতে পারবো।
Like Reply

(01-11-2022, 10:04 PM)Monen2000 Wrote:  আরো একটু বড়ো আপডেট হলে দারুণ হতো, তাড়াতাড়ি নেক্সট আপডেট নিয়ে ফিরে আসো।।
আর লাইক এবং রেপু নিয়ে চিন্তা নেই ওটা অলরেডি ডান।

হ্যাঁ ঠিকই বলেছো, এই আপডেটটা তুলনামূলকভাবে অপেক্ষাকৃত একটু ছোট হয়ে গিয়েছে। চেষ্টা করবো পরবর্তী আপডেটগুলিতে পুষিয়ে দেওয়ার।  :)

(01-11-2022, 10:05 PM)Rinkp219 Wrote:  দারুন

ধন্যবাদ  thanks
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(01-11-2022, 11:11 PM)Boti babu Wrote:  বাড়িত থিক্কা কইসে বাজারে যাইতাম। মাত্র বাজারের ভিতরে ঢুকুম এমনই শুনলাম আমনে বইলে গসিপে নতুন পর্ব আপলোড করসেন। কিয়ের আর বাজার করুম। বিশ্বাস করতেন না কুনুমতে বাজারের ব্যাগটা ইডাল মাইরা ফালাইয়া তুফান ডার মতো আইসি কমেন্ট আর রেপু দিতে ।

আইজও না পইড়া লাইক রেপু দিমু পড়ে রাইতে সবডা পইড়া আবার কমেন্ট মারুম নে।

আস্সা ঠিকাসে , আপনার লগে যেটা ভালো মনে হয় .. করেন  :)
Like Reply

(01-11-2022, 11:26 PM)nextpage Wrote:  আজকের পর্বে অন্যরকম এক গোগোলের দেখা পেলাম।
ভালবাসায় সিক্ত করে দিয়ে প্রেম কাননে সুঘ্রাণে আর রঙিন ছটায় ভাসিয়ে দিলে আমায়।
দূরত্ব টা কি আরও বাড়বে? ভুল বুঝাবুঝির কেবর তো শুরু। আর সেখানে জায়গা করে নিয়েছে এক রাশ অভিমান৷ 
সুজাতা কি খুলে বলতে চাইছে? কি সম্ভব না বলতে চাইছে? 
তবে কি বাকি গল্প গুলোর মত এবারও অসম্পূর্ণ প্রেমকাব্যের আস্বাদন করতে হবে? 
অনির্বাণের বাকিটা জীবন তো অনিশ্চিত... সে যে প্রতিশোধে পথে নেমেছে যেখানে তার বিপরীতে এখন সন্দ্বীপ দাঁড়িয়ে থাকবে।

দুর্দান্ত বিশ্লেষণ  clp); এটুকুই বলবো .. সঙ্গে থাকো আর পড়তে থাকো, এখনো অনেক চমক অপেক্ষা করে আছে।
Like Reply

(02-11-2022, 10:15 AM)Monen2000 Wrote:  এই সন্দীপ‌ই তো গোগোলের ব্যাগে প্যাকেট রেখেছিল, সেটা কি গোগোল জানতে পারবে? সন্দীপ কি ভিলেন না.....
তাড়াতাড়ি আপডেট নিয়ে আসো দাদা।

আমি আগে থেকে কিছুই খলসা করবো না, সঙ্গে থাকো আর পড়তে থাকো।
[+] 3 users Like Bumba_1's post
Like Reply

(02-11-2022, 01:28 PM)Somnaath Wrote:  তোমার লেখা অন্য গল্পের কথা বাদ দিলাম। এই কাহিনীতেই যার হাত দিয়ে প্রথমে বৈশালী, তারপর অরুন্ধতী, এরপর যথাক্রমে রূপসা, স্বপ্না, মৌমিতা, বর্ণালী -- এদের রগরগে যৌনদৃশ্য ফুটে উঠেছে, তার লেখা এই পর্বটি পড়ে বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে এরা দু'জন একই ব্যক্তি। গোগোলের অব্যক্ত যন্ত্রণাটা অনুভব করতে পারছি ভাই। ভেতরটা নাড়িয়ে দিয়ে গেলো। তবে ওই যে সন্দীপ এত জ্ঞান চোদাচ্ছে, এটা মেনে নিতে পারলাম না। এই ধরনের বিজ্ঞের মত কথা বলার কোনো অধিকার ওর নেই। চাইবো হিয়া খুব তাড়াতাড়ি নিজের ভুল বুঝতে পেরে আবার ফিরে আসুক গোগোলের কাছে।

বহু যুগ আগে বাংলায় একটি সিনেমা হয়েছিল নাম পারি। সেখানে দিলীপ কুমার এবং ধর্মেন্দ্র .. দুজনেই একসঙ্গে অভিনয় করেছিলেন। আমার দিদিমার মুখে গল্প শুনেছিলাম সিনেমাটি দেখতে গিয়ে সিনেমা হলের দর্শকেরা বিকাশ রায়ের উদ্দেশ্যে রাগে, ক্ষোভে জুতো ছুঁড়ে মেরেছিল পর্দায়। সে উপন্যাসের হোক আর চলচ্চিত্রের হোক, পাঠকেরা বা দর্শকেরা রাগে ফেটে না পড়লে সেই ভিলেন আর কিসের ভিলেন? তুমি বুদ্ধিমান ছেলে, এর বেশি আর কি বলবো! তবে এ কথাও ঠিক, প্রথমেই কাউকে খলনায়ক ভেবে নেওয়াটা বোধহয় উচিত নয়।
Like Reply

(02-11-2022, 08:59 PM)Sanjay Sen Wrote:  বুকে একটা চিনচিনে ব্যথা অনুভব করছি। এর বেশি আর কিছু বলব না। পরবর্তী আপডেট দ্রুত চাই।  yr):

খুব দ্রুত না হলেও, চেষ্টা করছি দু-তিন দিনের মধ্যেই পরবর্তী আপডেট দেওয়ার। সঙ্গে থাকো  :)
Like Reply

(02-11-2022, 11:40 PM)scentof2019 Wrote:  "যে প্রেয়সীর বিদায়ে বিরহী ক্রন্দনে বুক ফেটে যায়, সেই প্রেয়সীই বলে ভালবাসা ছিলো বলেই তো আজ দীর্ঘসময় অপেক্ষার নিত্য আসা-যাওয়া। সে বলে প্রেম! সে তো আছে সারা দেহ জুড়ে, তার অদৃশ্য শিহরণে কেঁপে ওঠে অলিন্দ-নিলয়। বুক পাঁজরের ব্যাথাটাও একটু একটু করে উর্ধ্ব গগনে বিলাপ করে। যে নারীর প্রথম স্পর্শে তার মতো আনকোরা কবির প্রথম কবিতার দাবানল প্রবল বেগে ছুটে চলে, সেই নারীই বলে কবিতার মাল্যে তাকে পরাও অসম্ভব ব্যাকুলতারর সমাপ্তিকথন। হিয়া বলে 'এ্যাই শুনছো তুমি অসমাপ্ত কাব্যে জুড়ে দিও মিলনতিথির আতশবাজি। স্বপ্নগুলোর পাখায় জুড়ে দিও যৌবনের প্রথম প্রেমের ব্যাকুলতা।' যে নারীর ছায়ায় জাগে প্রেম পত্রের দীর্ঘ রচনা। সেই নারীই বলে রচনার শৈলীতে আকাশে ঝড়াও তারার কথোপকথন। রৌদ্রের রুপালী ভোরে বেদনার প্রলেপে মাখাও স্মৃতির রোমন্থন। হিয়া বলে তার প্রেমে অমাবস্যায় জাগে মধু পূর্ণিমা, শ্রাবণে ঝড়ায় প্রেম তৃষ্ণা, বাঁশীর সুরে জাগে ভালবাসার বিনিদ্র রজনী। যে মনের মানুষের বিদায়ে বিরহী যাপনে কাটে অসমাপ্ত প্রহর, সেই মনের মানুষই দিলো নির্বাসিত জীবনে যোজন যোজন অমাবস্যা।"
দাদা এই শব্দগুলো পুরো গভীরে গিয়ে লাগলো, অনেক পুরনো স্মৃতি মনে করিয়ে দিলেন।।। তাকে ভুলিনি আজও, ভুলবো না কখনো, প্রতিদিন প্রতিক্ষণ প্রতিমুহূর্তে সে জড়িয়ে আছে, থাকে ও থাকবে সর্বদা।।।

প্রেমেই হোক বা কর্মক্ষেত্রে .. জীবনে ব্যর্থতা না থাকলে এগিয়ে যাওয়ার তাগিদ অনুভব করা যায় না। 


অনেক ধন্যবাদ  thanks  সঙ্গে থাকুন আর পড়তে থাকুন 
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(04-11-2022, 01:21 PM)Boti babu Wrote:  A wise intellectual once said "Never judge a book by it's cover"

তাই সন্দীপ কে নিয়ে এখনই কোনও মন্তব্য করা মনে হয় একটু তাড়াতাড়ি হয় যাবে। গল্পটা আরো কিছুটা এগিয়ে যাক।

হিয়ার জায়গার হিয়া ১০০% ঠিক আরে আজকের দিনে যতক্ষণ দুধের শিশু কান্না না করে ততক্ষণ মা পর্যন্ত শিশুকে দুধ দেয় না। সে জায়গায় গোগোল যদি তার ভালোবাসার মানুষটির কাছে মনের কথা খুলে না বলে তা হলে হিয়া জানবে কি করে যে গোগোলের ভেতরে কি নিয়ে যুদ্ধ চলে।

যে ভাবে গোগোলের চেহারার বর্ণনা দিলেন তা পড়ে এমন মনে হলো যেন গোগোল কে চোখের সামনেই দেখতে পারছি। গোগোলের কান্নাতে মনে হয়েছে আমি নিজেই কেঁদে ফেলি।

সুজাতা কি কথা বলবে যে কথা গোগোল জানে না তা নিয়ে খুব চিন্তিত হয়ে আছি তা নিয়ে।  দেখা যাক এই গোপন কথাতে গল্পের মোড় ঘুরে যায় কিনা।

যে ভাবে যৌনতা ছাড়াও সাধারণ লেখাতেও পাঠকের চোখে জল নিয়ে আসা যায় তা মনে কস্ট পাওয়া যায় ওফ ভাবা যায় না। সেই জন্য এক বাক্যে স্বীকার করি তুমি বর্তমান চটি গল্প সাম্রাজ্যের রাজা।

পর্বের প্রচ্ছদ টা একদম মানানসই হয়েছে ।

ভালো থাকবেন দাদা।

বাহ্ খুব সুন্দর করে বললে  Namaskar মন ছুঁয়ে গেলো। তুমিও ভালো থেকো ভাই। সঙ্গে থাকো আর পড়তে থাকো।
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply


কিন্তু? কিন্তু কি করবেন? আমাকে ছাড়া রেলপাড়ের বস্তি দখল তো দুরস্ত, ওই বস্তির একটা ইটও খুলতে পারবেন না আপনি। আপনি আমার জন্য যা কিছু করেছেন সব নিজের স্বার্থে। আর তার বদলে এলাকায় যে সম্মানটা তৈরি হয়েছে আপনার, সেটাও আমারই জন্য। আগে তো এলাকাতে ঢুকতেও পারতেন না, লোহা চোর আর কয়লা চোর .. এই দুটো ইমেজ ছিলো আপনার। তাই আপনি আমাকে কোনো দয়া করেননি, যা দিয়েছেন সেটা আমার পারিশ্রমিক


[Image: Polish-20220303-195512411.jpg]

বাকিটা জানতে হলে পড়তে হবে শব্দজাল
মূল উপন্যাসঃ- গোলকধাঁধায় গোগোল

আগামীকাল রাতে নিয়ে আসছি একটি বেশ বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব।


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 5 users Like Bumba_1's post
Like Reply

(04-11-2022, 07:21 PM)nextpage Wrote:  টিজারে বাক্যালাপেই বুঝা যাচ্ছে আসন্ন পর্বটি গল্পের নতুন মোড় নিবে আর সাথে অনেক রহসের উন্মোচনের পথ..

তা তো বটেই .. এতদিন শুধুু রহস্যের জট পাকিয়ে গেছি, এবার তো আস্তে আস্তে খুলতে হবে। দেখা যাক কি হয়  :)
Like Reply

(04-11-2022, 08:07 PM)Baban Wrote:  ইন্টারেষ্টিং পর্ব ♥️♥️

yes  Heart Heart
Like Reply

(04-11-2022, 08:22 PM)Boti babu Wrote:  দারুণ কিছু আসতে চলছে , অপেক্ষায় থাকলাম।

দারুন কিনা জানিনা, তবে গুরুত্বপূর্ণ হবে আগামী পর্ব।
Like Reply

(04-11-2022, 09:39 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote:  আমি ঘোর গোলকধাঁধায় ফাঁসিয়া গিয়াছি। গোগোলের বাহির হইবার ভার নাহয় স্রষ্টা লহিয়াছেন, আমার বাহির হওয়া বোধকরি কালের হাতে রাখা ভিন্ন উপায় নাই।
উপন্যাসটি এই সবে শুরু করিয়াছি। অন্যদিকে উপন্যাস উত্তর কালে চলিয়া গিয়াছে! আমি এক অধ্যায় যাইতেছি উপন্যাস তিন অধ্যায় আগাইয়া যাইতেছে। সর্ব্বত্র একই অবস্থা। হে বুম্বা আপনি আমারে কঠিন ধর্ম্মসঙ্কটে ফেলিয়া দিয়াছেন!

চিন্তার কোনো কারণ নাই বন্ধুবর, ছোট্ট ছোট্ট পায়ে চলিতে চলিতে আমার বর্তমান অধ্যায়টিকে ঠিক ধরিয়া ফেলিতে পারিবেন .. এটাই আমার বিশ্বাস।  :)
[+] 2 users Like Bumba_1's post
Like Reply

(05-11-2022, 10:08 AM)Somnaath Wrote:  
এটা আবার কে কাকে বলছে?  Sick

ওইটাই তো মজা বন্ধুবর, পুরোটা জানতে গেলে পড়তে হবে আজকের পর্বটি।  :)
Like Reply

[Image: Polish-20221030-213046828.jpg]

(৩)

রাত তখন প্রায় সাড়ে দশ'টা। তার মায়ের অনেক সাধ্য সাধনাতেও আজ রাতে কিচ্ছুটি মুখে তোলেনি হিয়া। এই বাড়িতে তার সব থেকে প্রিয় স্থান দোতালার ঘরের জানালার সামনে দাঁড়িয়েছিল সে। আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। এই শরতেও আকাশের মন খারাপ। সেই সঙ্গে তার মনটাও যে ভারাক্রান্ত। মন খারপের কোনো নির্দিষ্ট সময়, কারণ অথবা সঠিক সংজ্ঞা হিয়ার জানা নেই। একই শহরে থেকেও তাদের মনের ব্যবধান এখন বহুদূর। দুটি ভিন্ন মনের দৃষ্টিভঙ্গিতে দুটি ভিন্ন আকাশ হয় কিনা, হিয়ার তা জানা নেই। আকাশের দিকে তাকিয়ে আছে হিয়া। তার দৃষ্টির অন্তর্নিহিত শক্তি দিয়ে চেষ্টা করছে আকাশে কবিতা লেখার। অস্ফুটে সে বলে উঠলো "তুমিও তো আকাশ দেখো, ওখানে কি কোনো লেখা ভেসে উঠছে? ঠিক আমার মনের সদৃশ বিরহের কোনো মেঘ ভেসে যাচ্ছে গোগোল দা? শরতের আকাশে এখন কালো মেঘের শোকের প্রভাতফেরী অনেক দূর বিস্তৃত। আমার কাজল কালো চুলের মতো ভেসে চলেছে মেঘমালা। আচ্ছা, আমাকে কি বেঁধে রাখবে তুমি ওভাবে .. যেভাবে স্নানের পর আমার চুল থেকে নির্গত সুবাসের বন্ধনে তুমি আটকা পড়ে যেতে! একই আকাশের নিচে থেকেও আমাদের পথ আজ ভিন্ন। তবুও কি তোমার আকাশে আমাকে মুক্ত বিহঙ্গের মতো উড়তে দেবে? হলোই বা সে নিঃসঙ্গ! আকাশের গভীরতা এখানেও একই, আমি তো শুধু তোমার ভালোবাসার গভীরতাকে স্পর্শ করতে চেয়েছিলাম। কিন্তু তুমি? এটা কি করলে গোগোল দা? শেষে কিনা ওই মেয়েটা? ছিঃ .."

'না হোক দেখা কোনোদিন তোমার সাথে আর এই ভালোবাসাহীন নিষ্ঠুর পৃথিবীতে। মনের আয়নায় খুঁজবো আমি বৃষ্টিভেজা পাতা থেকে পড়া এক ফোঁটা জলের মাঝে। না হোক কথা কোনোদিন আর সামনাসামনি। ওই সুবাসিত ফুলের বাগানে বলবো কথা তোমার সাথে মেঘেঢাকা আকাশে লুকিয়ে
বজ্রপাতের শব্দ হয়ে। ইহকালে না হোক হৃদয়ের আনাগোনা কোনোদিন তোমার সাথে, পরকালে ভালোবাসবো আমি জেগে ওঠা লক্ষ-কোটি
হৃদয় পেরিয়ে।' হিয়ার চমক ভাঙলো ফোনের শব্দে। মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো একটি আননোন নম্বর থেকে ফোন এসেছে। কিছুক্ষণ রিং হওয়ার পর ফোনটা রিসিভ করতেই অপর প্রান্তের ব্যক্তিটির সম্ভাষণ শুনে হিয়া বুঝতে পারলো সন্দীপ ফোন করেছে। বেশ কিছুক্ষণ আগে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে ওরা। যাওয়ার আগে তার কাছ থেকে ফোন নম্বর চেয়েছিলো সন্দীপ। প্রথমে কিছুটা ইতস্তত করলেও, পরে তাকে নিজের নম্বর দিয়েছিলো হিয়া।

- "হ্যালো ম্যাডাম, আমরা এই একটু আগে পৌঁছালাম। শুয়ে পড়েছিলে নাকি?"

- "নাহ্ .. এবার শুতে যাবো .."

- "বাবা, এত তাড়াতাড়ি শুয়ে পড়ো তুমি?"

- "নাহ্ .. ঠিক তা নয়। পড়াশোনার চাপ থাকলে রাত জেগে পড়তে হয়। এখন তো পুজো, তাছাড়া শরীরটাও ঠিক ভালো নেই, তাই আজ তাড়াতাড়ি শুয়ে পড়বো।"

- "কেন হিয়া, কি হয়েছে তোমার? বৃষ্টিতে ভিজে কি ঠান্ডা লেগেছে? ইশ্ .. এখন তো আমার নিজেকেই অপরাধী মনে হচ্ছে। আমি যদি তোমাকে সঙ্গে করে নিয়ে না বেরোতাম তাহলে তুমি ভিজতে না, আর তোমার ঠান্ডা লেগে জ্বরও আসতো না! সেরকম বাড়াবাড়ি কিছু হলে আমাকে বলো, আমি কালকেই যাবো তোমাদের ওখানে। যদি ওই চত্বরে কোনো ভালো ডাক্তার না থাকে, তাহলে তোমাকে সঙ্গে করে নিয়ে এসে কলকাতায় ভালো ডাক্তার দেখাবো।"

- "আরে না না আপনি ব্যস্ত হবেন না .. আমার জ্বর এসেছে, এ কথা তো আমি বলিনি একবারও। শরীরটা একটু খারাপ, তাই তাড়াতাড়ি শুয়ে পড়বো। আপনি কি কিছু বলার জন্য ফোন করেছেন?"

- "কেনো, specifically কিছু বলার না থাকলে ফোন করতে করতে নেই বুঝি? আর তোমাকে সন্ধ্যা থেকে বলে আসছি প্লিজ আমাকে 'আপনি' করে বলো না। তোমার মা কাবেরী আন্টিও কিন্তু বলেছে আমাকে 'তুমি' করে বলতে।"

- "দেখুন, কাউকে 'তুমি' বা 'আপনি' বলে সম্বোধন করাটা একদম ভেতর থেকেই আসা উচিৎ .. অর্থাৎ অন্তরাত্মা যা বলবে তাই করা বাঞ্ছনীয়। কারোর কথায় বা কেউ বললে সেটা বোধহয় করা ঠিক নয়। আমাকে একটু সময় দিন সন্দীপ বাবু, তারপর না হয় ধীরে ধীরে .."

- "okay okay .. take your time .. আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো হিয়া? তুমি তখন বললে ওই ছেলেটা I mean অনির্বাণকে শুধুমাত্র তোমার মায়ের একজন সহকর্মীর ছেলে হিসেবে চেনো, এর বেশি আর কিছুই নয়। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে .. যাগ্গে, বাদ দাও .. আমি বোধহয় অনধিকার চর্চা করে ফেলছি। প্রথম আলাপেই আজ তুমি যে আমার সঙ্গে ঠাকুর দেখতে বেরোলে, বেশ কিছুক্ষণ সময় কাটালে .. তার জন্য তোমাকে ধন্যবাদ দেবো না। কারণ আমি মনে করি কাছের মানুষদের ধন্যবাদ দেওয়া যায় না, সেই দুর্লভ মুহূর্তগুলো মনের মণিকোঠায় রেখে দিতে হয়।"

এমনিতেই গোগোলের নাম এবং প্রসঙ্গ উঠে আসাতে কিছুটা অপ্রস্তুত হয়ে গিয়েছিল হিয়া, তার উপর সন্দীপের শেষ কয়েকটা কথায় রীতিমতো আড়ষ্ট হয়ে গিয়ে "আচ্ছা ঠিক আছে এখন রাখলাম অনেক রাত হয়ে গিয়েছে .. শুভরাত্রি.." এইটুকু বলে ফোনটা রেখে দিলো হিয়া।

★★★★

ফোনটা পাওয়ার পর রুদ্ধশ্বাসে বাইক চালিয়ে গঙ্গানগর রেল স্টেশনের পশ্চিমপ্রান্ত দিয়ে আরো কিছুটা এগিয়ে স্টেশন রোড আর আলতারা কলিহারি রোড যেখানে একসঙ্গে মিশেছে তার উল্টোদিকের পরিত্যক্ত টাউন-হলটার সামনে নিজের বাইক দাঁড় করালো গোগোল। দিনের বেলাতেই এই জায়গাটা প্রায় জনমানবশূন্য থাকে। এখন ঘড়িতে রাত সাড়ে দশ'টা, দুর্গাপূজার সমারোহের কোনো চিহ্নই নেই এখানে .. এদিক ওদিক তাকিয়ে টাউন-হলের প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকে গেলো গোগোল।

"এতদিন ধরে তোমার সব চাহিদা পূরণ করে চলেছি আমি। তোমাকে রেলপাড়ের বস্তির বেতাজ বাদশা বানিয়েছি। নিশীথ বটব্যালের কেসটা ধামাচাপা দিয়ে দিয়েছি। সুপরিকল্পিতভাবে এবং লোকচক্ষুর আড়ালে মায়াবন্দর যাওয়ার আর ফিরে আসার সব ব্যবস্থা করে দিয়েছি। তারপর ওখানে যে অকাজটা করে এসেছো, চেষ্টা করছি সেই কেসটার গতিপ্রকৃতি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার। আর তুমি? তুমি কি করেছো আমার জন্য? শুধু কমিটমেন্ট করে যাচ্ছ, অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। রেলপাড়ের বস্তিটা আমার চাই কিন্তু এবং খুব তাড়াতাড়ি .. আমি আর অপেক্ষা করতে পারছি না। আর মানিক সামন্তর ব্যাপারটা কি হলো? আরে বাবা কতদিন আর দলের সভাপতি হয়ে থাকবো বলো তো? ওকে সরাতে পারলেই বিধায়ক পদটা আমার জন্য বাঁধা। কিছু করো ভাই, কিছু করো। দেখো, আমি 'গিভ এন্ড টেক' পলিসিতে বিশ্বাসী .. এইভাবে চলতে থাকলে আমি কিন্তু .." টাউন-হলের ভেতরে বিশাল গোল টেবিলের অপরপ্রান্তে গদিতে মোরা চেয়ারটায় বসে উক্তিটি করলো মানিক সামন্তর দলের গঙ্গানগরের জেলা কমিটির প্রেসিডেন্ট লালু আলম।

বাইরেটা রঙচটা, জায়গায় জায়গায় প্লাস্টার খসে গিয়ে ইট বেরিয়ে পড়লেও টাউন-হলের ভেতরটা কিন্তু ঝা চকচকে। "কিন্তু? কিন্তু কি করবেন? আমাকে আপনি কোনো বাদশা বানাননি বরং আমাকে ছাড়া রেলপাড়ের বস্তি দখল তো দুরস্ত, ওই বস্তির একটা ইটও খোলা সম্ভব নয় সেটা আপনি ভালো করেই জানেন। আপনি আমার জন্য যা কিছু করেছেন সব নিজের স্বার্থে। আর তার বদলে এলাকায় যে সম্মানটা তৈরি হয়েছে আপনার, সেটাও আমারই সৌজন্যে। আগে তো এলাকাতে ঢুকতেও পারতেন না, লোহা চোর আর কয়লা চোর .. এই দুটো ইমেজ ছিলো আপনার। তাই আপনি আমাকে কোনো দয়া করেননি, যা দিয়েছেন সেটা আমার পারিশ্রমিক।" গম্ভীর গলায় উত্তর দিলো গোগোল।

"আরে কি মুশকিল, আবার ওইসব পুরনো কথা কেনো? ঠিক আছে ঠিক আছে, আমি তো কোনো সিদ্ধান্তের কথা জানাইনি। আসলে অপেক্ষা করতে করতে একটু অধৈর্য হয়ে পড়েছিলাম, তাই হয়তো ওইরকম ভাবে বলে ফেলেছি .." পরিস্থিতি সামাল দেওয়ার জন্য গলার স্বর অনেকটা নামিয়ে আমতা আমতা করে বললো লালু আলম।

"বস্তির ব্যাপারে এখনি কিছু বলতে পারছিনা, তবে আপনাদের দলের বিধায়কের বিষয়ে আপনার থেকে আমার তাড়া এবং তাগিদ দুটোই অনেক বেশি। কিন্তু ফটো ফিনিশের জন্য সবসময় উপযুক্ত সময়ের অপেক্ষা করতে হয়, তা না হলে নিজেকেই ফিনিশ হয়ে যেতে হয়। এইসব কথা ছাড়ুন .. যে খবরটা জানার জন্য আমি উদগ্রীব হয়ে আছি সেটা বলুন।" কিছুটা অসহিষ্ণু হয়ে জিজ্ঞাসা করলো গোগোল।

"কি আর বলি গোগোল বাবু .. কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার। ওইরকম একটা মারকাটারি ফিগারের সেক্সি যুবতী, তার যে এইরকম পরিণতি করবে ওই শুয়োরের বাচ্চা সামন্ত, সেটা যদি আগে থেকে একটু বুঝতে পারতাম ভাই আমার .. তাহলে মেয়েটাকে আমার কাছে নিয়ে এসে রাখতাম। আরে যেদিন বটব্যালের লাশটা উদ্ধার হলো কলেজের বাথরুম থেকে, সেদিন তো কামরাজ আর সামন্তর সঙ্গে আমিও গিয়েছিলাম মাগীটাকে চু... না মানে ওই একটু আলাপ করতে। তারপর তো কামরাজের কাছে মনে হয় থানা থেকে ফোন এলো, ও সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলো। আমি আর সামন্ত রয়ে গেলাম বাড়িতে। উফফফ .. সে যে কি অভিজ্ঞতা! না মানে আলাপের অভিজ্ঞতার কথা বলছি। ভারী মিষ্টি মেয়ে .. যা বলেছি তাই শুনেছে। কিন্তু মাতৃত্বের টান .. কতদিন আর নিজেকে সামলে রাখতে পারবে! শেষে আর রাজি হচ্ছিলো না ওদের ব্যবসায়িক শর্তে। গোপন সূত্রে জানতে পেরেছি মৌমিতা আর বাচ্চা পয়দা করতে চাইছিল না। ওর বক্তব্য ছিলো - বছরের পর বছর ধরে নিজের 'নাড়ি ছেঁড়া ধনকে' অন্যের কাছে এভাবে বিলিয়ে দিতে পারবে না। এরপর যদি ও মা হয়, তবে সেই বাচ্চাকে নিজের কাছেই রেখে দেবে। ব্যাস আর যায় কোথায়? ওই দুটো হারামি তো টাকা আর মেয়েমানুষ ছাড়া অন্য কিছু বোঝেনা। তাই যখন দেখলো তাদের সোনার ডিম পাড়া হাঁস আর ডিম দেবে না, তখন হাঁসটাকেই কেটে খেয়ে ফেললো। আমার কাছে পাক্কা খবর আছে মানিক সামন্তর নতুন শাগরেদ প্রদীপ এই কাজটা করেছে। ওই তো গাড়ি করে এসে বডিটাকে বাঁশ বাগানে ফেলে দিয়ে গেছে। কিন্তু তুমি একটু আমার ওদিকটা দেখো গোগোল বাবু। কতদিনের শখ ওই বস্তিটা ভেঙে ওখানে টাওয়ার তুলবো। ওইরকম খানদানি জায়গায় চার চারটে টাওয়ার তুলতে পারলে, উফ্ .. লালে লাল হয়ে যাবো .."

আরো কিছু বলতে যাচ্ছিলো লালু আলম, তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বড় গোল টেবিলটার উপর একটা চাপড় মেরে গোগোল বললো "থাক, যা বোঝার আমি বুঝে নিয়েছি। এবার বাড়ি ফিরতে হবে আমাকে, প্রদীপের খবর কাল নিচ্ছি .. ধনঞ্জী ভাইকে ট্রাকটা রেডি রাখতে বলে দিন, কাল একটা অ্যাক্সিডেন্টের খবর হবে।" গোগোল ভালো করেই জানে আলম সাহেব চরিত্রহীন, অর্থপিশাচ, ক্ষমতালোভী এবং নরকের কীট হলেও মিথ্যে কথা বলে না। তাই ওখানে আর সময় নষ্ট না করে টাউনহল থেকে বেরিয়ে বাইকে করে রওনা হলো নিজের বাড়ির উদ্দেশ্যে।

★★★★

গোগোলের বাড়ি পৌঁছতে প্রায় সোয়া এগারোটা বেজে গেলো। গঙ্গানগরে ছোট-বড় মিলিয়ে বেশ কিছু ফ্যাক্টরি গলিয়ে উঠলেও, এই অঞ্চল এখনো বাণিজ্য নগরী হয়ে উঠতে পারেনি, মফঃস্বল হয়েই রয়ে গিয়েছে। এই চত্বরে হাতেগোনা যে কয়েকটা পূজো হয়, সেখানে স্থানীয় দর্শনার্থীদের ভিড় বেশি থাকে, বাইরে থেকে সচরাচর কেউ আসে না। তাই পূজা মন্ডপ থেকে পূর্ব দিকে ক্লাব আর পশ্চিম দিকে অর্ডিন্যান্স ফ্যাক্টরি পর্যন্ত বিস্তৃত রেলপাড়ের পুজোর বর্ণাঢ্য আলোকসজ্জা তখনো মহা সমারোহে জ্বলতে থাকলেও এই নবমীর রাতেও এলাকা প্রায় জনমানবশূন্য হয়ে গিয়েছে। আজকাল এমনিতেই তার ফিরতে দেরি হয়। সুজাতার নাইট শিফ্ট থাকলে আলাদা কথা, কিন্তু বাড়িতে থাকলে রাতের খাবারটা দু'জনে একসঙ্গে খেতেই চেষ্টা করে। তবে আজ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। দরজা ঠেলে ভেতরে ঢুকতে গিয়ে দেখলো, ভেতর থেকে খুলে রাখা আছে। গোগোল ভাবলো তার মামণি হয়তো সদর দরজাটা ভেজিয়ে রেখে এতক্ষণে খেয়েদেয়ে শুয়ে পড়েছে।

ভেতরে ঢুকতেই মাটিতে রাখা খাবারের থালার সামনে বসে থাকা তার মামণির গম্ভীর মুখের দিকে তাকিয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লো গোগোল। "না মানে একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গিয়েছিলো তাই ফিরতে একটু রাত হয়ে গেলো আজকে। এদিকে পুজোর সবকিছু ভালো ভালো মিটে গেছে তো? তুমি আমার জন্য আর অপেক্ষা করো না, খেয়ে দেয়ে শুয়ে পড়ো .. কাল তো আবার তোমার মর্নিং শিফ্ট আছে। আমার ফ্রেশ হতে সময় লাগবে।" নিজেকে সামলে নিয়ে বললো গোগোল।

"এতক্ষণ ধরে যে নোংরাগুলো ঘেঁটে এলি, সেগুলো ধুতে বুঝি সময় লাগবে?" সুজাতার এই উক্তিতে হতচকিত হয়ে ক'য়েক পা পিছিয়ে গেলো গোগোল - "মামণিইইইই .. কি বললে তুমি?"

"কি মামণি হ্যাঁ, কি মামণি? তুই কি মনে করেছিস ..  আমার চোখে ধুলো দিয়ে যা খুশি তাই করে যাবি তুই আর আমি কিচ্ছু বুঝতে পারবো না? রেলপাড়ের বস্তিতে সবাই আলোচনা করছে - তুই নাকি ওই কয়লা চোর আর লোহা মাফিয়া লালু আলামের সঙ্গে হাত মিলিয়েছিস! এই বস্তিটাকে ওর হাতে তুলে দিয়ে লক্ষ লক্ষ টাকা মুনাফা করতে চাস। স্বপন সাধুখাঁ তো বেশ কয়েকদিন আগেই আমাকে কথাটা বলেছিলো, তবে ওই লোকটার কথা আমি বিশ্বাস করিনি। কিন্তু আজ যখন তোদের ক্লাবের প্রেসিডেন্ট পঙ্কজ বাবুর কাছে পুরো ব্যাপারটা শুনলাম .. লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিলো। পঙ্কজবাবু সজ্জন ব্যাক্তি, উনি তো আর মিথ্যা কথা বলবেন না! তুই বেরিয়ে যাওয়ার পর ক্লাবের কি একটা কাজের জন্য তোর খোঁজে উনি এসেছিলেন এখানে। প্রথমে কিছুই বলতে চাইছিলেন না, তারপর আমার অনেক অনুরোধে উনি সবটা বললেন। যে মানুষগুলো তোকে আগলে রেখে বড় হতে সাহায্য করলো, তোর প্রাণ রক্ষা করলো .. তাদেরই পথে বসাতে চাইছিস? ছিঃ .. এতটা নিচে নেমে গেছিস তুই!" রাগে-ক্ষোভে ফেটে পড়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলো সুজাতা।

"মামণি .. শোনো .. এতটা উত্তেজিত হয়ে যেও না প্লিজ। তোমার হাই-প্রেসার আছে, এত রেগে গেলে যদি ভালো-মন্দ কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে বলো? আমার তো আর কেউ নেই, আমি কাকে নিয়ে বাঁচবো? তুমি যেটা শুনেছো বা জেনেছো তার পুরোটা সত্যি নয়। আমি কি করছি, কেন করছি  .. এর পেছনে অনেক কারণ আছে, অনেক জটিল অঙ্ক আছে। কিন্তু এখন এই মুহূর্তে আমি তোমাকে সবটা খুলে বলতে পারবো না, আমাকে কয়েকটা দিন সময় দাও, তারপর সব ধীরে ধীরে জানতে পারবে।" সুজাতাকে সামলানোর চেষ্টা করতে করতে ব্যাকুলভাবে কথাগুলো বললো গোগোল।

"কেনো, নিজের মামণিকে এখনই, এই মুহূর্তে সব খুলে বলতে পারবি না কেনো? আসলে কিছু বলার থাকলে তো বলবি! আমার আর কিচ্ছু শোনার নেই, কিচ্ছু বোঝার নেই। যা জানার যা বোঝার সবকিছু আমি বুঝে গেছি। তোর এই বাইক, পকেটভর্তি টাকা .. এগুলো কোথা থেকে আসছে, কিছু বুঝিনা মনে করেছিস? ফার্স্টক্লাস সেকেন্ড .. এত ভাল রেজাল্ট করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলি, অথচ তারপরে আর পড়াশোনা করলি না। চাকরির কোনো চেষ্টাই করলি না। নাম লেখালি গিয়ে ওই গুন্ডা বদমাইশদের দলে। আমি উপরে গিয়ে কি মুখ দেখাবো বলতো তোর মায়ের কাছে? অনিরুদ্ধদা'র কাছে? যখন ওরা আমাকে বলবে 'তোমার হাতে আমাদের ছেলেটাকে তুলে দিয়েছিলাম এই আশায় যে তুমি ওকে মানুষের মতো মানুষ করবে, কিন্তু তুমি সেই কাজে সম্পূর্ণ ব্যর্থ হয়েছো। একটা ক্রিমিনাল তৈরি করেছো আমার ছেলেকে।' তখন কি উত্তর দেবো আমি? বলে দে আমায়, কি উত্তর দেবো?" ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে কথাগুলো বলছিলো সুজাতা।

"তুমি এত সহজে মরবে না, তাই উপরে গিয়ে ওদের কি কৈফিয়ৎ দেবে, সেটা নিয়ে এখনই অত ভাবতে হবে না। ক'দিন যাক তারপর নিজেই সব বুঝতে পারবে।" কৌতুকের সুরে কথাগুলো বলে গোগোল বাথরুমে ঢুকে গেলো ফ্রেশ হতে।

মিনিট দশের পর বাথরুম থেকে বেরিয়ে গোগোল দেখলো দুজনের খাওয়ার বাড়তে বাড়তে তখনও গজগজ করে যাচ্ছে তার মামণি - "মরবো মরবো আমি খুব তাড়াতাড়িই মরবো। চিরকাল অন্যায়ের প্রতিবাদ করে এসেছে যে মানুষটা, আজ তার ছেলের এইরকম অধঃপতন দেখে তার মরে যাওয়াই ভালো। হে ঈশ্বর .. তুমি আমাকে তুলে নাও।"

"আচ্ছা ঠিক আছে, আমি আজ রাতেই যমরাজকে ফোন করে দেবো, তোমাকে তাড়াতাড়ি এসে তুলে নিয়ে যাবে, খুশি তো? এবার বলো তো তখন যেন কি একটা বলছিলে, যেটা আজ না বললে অনেক দেরি হয়ে যাবে।" তার মামণি সুজাতাকে পিছন থেকে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ ডুবিয়ে প্রশ্ন করলো গোগোল।

"ও হো .. ছাড় আমাকে .. এখন মাঝরাতে আর আদিখ্যেতা করতে হবে না, দুটো খেয়ে শুধু উদ্ধার কর আমাকে। আর ওইসব কথা এখন শুনে কাজ নেই। তোর মন এমনিতেই ভালো নেই, এত রাতে এখন আবার ও কথা উঠলে আরো খারাপ হবে মন।" গোগোলের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বললো সুজাতা।

"নাহ্ .. একবার যখন মুখ ফস্কে বলে ফেলেছো, তখন পুরো কথাটা না শুনে তো আমি তোমাকে ছাড়বো না। তুমি ভালো করেই জানো, আমি কতটা জেদি। তুমি যদি না বলো, তাহলে আমি এখানে এইভাবেই বসে থাকব সারারাত।" সুজাতাকে ছেড়ে দিলেও তার সামনে এসে দুটো কাঁধ শক্ত করে ধরে চোখে চোখ রেখে কথাগুলো বললো গোগোল।

সুজাতা ভালো করেই জানে কথাগুলো না বললে গোগোল আজ তাকে ছাড়বে না। হয়তো সত্যি সত্যিই না খেয়ে না ঘুমিয়ে সারা রাত এভাবেই বসে থাকবে।  সে হয়তো একটু আগে তাকে অনেক বকাবকি করেছে, কিন্তু সে এটাও মনে মনে জানে তার ছেলে কোনো ভুল করতেই পারে না। তাই মুখে যাই বলুক, মনে মনে সে অপেক্ষা করতে রাজি আসল সত্যিটা জানার জন্য। কিন্তু ছেলেটা যে বড় অভিমানী। বাড়ি থেকে বেরোনোর আগে ওর ওই করুণ ক্রন্দনরত মুখখানি যে তার দৃষ্টি এড়ায়নি। তার চোখে যে হিয়ার প্রতি গভীর ভালোবাসা অবলোকন করেছে সে। কিন্তু সত্য তো অপ্রকাশিত থাকে না কোনোদিন। তাই কালকের কাজ আজকে আর আজকের কাজ এখন করাই হয়তো যুক্তিযুক্ত।

"তুই তো জানিস সোনা .. আমি আর তোর কাবেরী আন্টি সিটি হসপিটালে নার্সিং ট্রেনিং নিয়েছিলাম। তখন থেকেই আমাদের বন্ধুত্ব। তারপর দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিলো না আমাদের মধ্যে। পরবর্তীকালে তোদের পরিবারের সঙ্গে  ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়ে  আমি এখানে এসে পড়ি এবং মিউনিসিপাল হসপিটালে জয়েন করি। যদিও তোকে এবং তোদের পরিবারকে আমি নিজের পরিবার বলেই মনে করি, কারণ তুই ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না এখন। যাক সে কথা, ঘটনাচক্রে কাবেরীর পোস্টিং এই হসপিটালেই হয়। তখন তুই অনেক ছোটো, আর হিয়া তো আরোই ছোটো। আমার চাকরি ততদিনে পার্মানেন্ট হয়ে গিয়েছে, বহুদিন পর নিজের পুরনো বন্ধুকে ফিরে পেয়ে ভাবছিলাম এবার বোধহয় সুখের দিন ফিরতে চলেছে আমাদের। তার উপর তোদের দুজনের নিগূঢ় বন্ধুত্ব দেখে আমার মনে সাধ জাগলো - এই বন্ধুত্ব যদি আত্মীয়তায় রূপান্তরিত করা যায়! একদিন হসপিটাল থেকে ফেরার পথে সাহস করে কাবেরীকে বলেই ফেললাম কথাটা। কিন্তু ও জানালো - হিয়া নাকি বাগদত্তা। কথাটা শুনেই আমি প্রথমে স্তম্ভিত হয়ে গেছিলাম। পরে জানলাম ওদের গ্রামের বাড়ি শিমুলপুরে ওদের পাড়াতেই শশাঙ্কবাবু বলে একজন থাকতেন, যিনি ওর দাদার বন্ধু .. খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। পরবর্তীতে এই গঙ্গানগরে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের অফিসার হয়েছিলেন। বর্তমানে কলকাতায় ওই ব্যাঙ্কের একটি ব্রাঞ্চের ম্যানেজার উনি। উনার ছেলে সন্দীপ, যে কিনা এখানেই ছোটবেলায় পড়াশোনা করেছে .. তার সঙ্গেই ছোটবেলা থেকেই বিয়ে ঠিক হয়ে আছে হিয়ার এবং সেটা ওদের দুই পরিবারের সম্মতিতেই। এখানে না থাকলেও কাবেরীর সঙ্গে শশাঙ্কবাবুর যোগাযোগ বহুদিন থেকেই আছে আর হিয়াকে তার এবং তাদের পরিবারের বেশ পছন্দ। তবে সেই সময় কাবেরী বলেছিলো হিয়াকে এইসবের কিছুই এখনো জানানো হয়নি। সব শুনে আমি শুধু একটাই কথা বলেছিলাম - যার জীবনের এত বড় একটা কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছিস তাকে অবশ্যই একবার জানানো দরকার। আজ পঙ্কজবাবুর মুখে শুনলাম হিয়া ওই ছেলেটাকে সঙ্গে করে নিয়ে আমাদের রেলপাড়ের পূজা মন্ডপে এসেছিলো। সেখানে নাকি তোর সঙ্গে কিছু একটা ব্যাপার নিয়ে মনোমালিন্য হয় ওদের। আমি বুঝতে পেরেছি তোর মন খারাপের কারণ। কিন্তু আমি এখন কি করবো বল? তুই আমাকে যতই লুকোস না কেন, আমি কিন্তু সব বুঝতে পেরে গেছি। তোর কষ্ট তো আমি সহ্য করতে পারি না সোনা। আমি একবার ভাবছি কালকেই গিয়ে কাবেরীকে সব কথা খুলে বলবো। প্রয়োজনে ওর পায়ে ধরে অনুরোধ করবো এই সিদ্ধান্ত বদলানোর জন্য। তারপর আবার ভাবছি যদি ওদের কথা অনেক দূরে এগিয়ে গিয়ে থাকে, যদি হিয়াও সবকিছু জেনে বুঝেই .. না না আমি আর কিছু ভাবতে পারছি না। তুই বল সোনা, তুই আমাকে বলে দে আমি কি করবো?" কথাগুলো বলতে বলতে গোগোলকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেললো সুজাতা।

"তোমাকে কিচ্ছু করতে হবে না মামণি, কাউকে এই ব্যাপারে কোনো অনুরোধ করতে হবে না আমার দিব্যি রইলো। যাও গিয়ে শুয়ে পড়ো .. অনেক রাত হলো। কাল আবার মর্নিং শিফ্ট আছে তোমার।" ভারাক্রান্ত গম্ভীর গলায় অথচ অত্যন্ত স্বাভাবিকভাবে কথাগুলো বলে ধীর পায়ে পাশের ঘরে চলে গেলো গোগোল। অশ্রুসিক্ত দৃষ্টিতে সেই দিকে চেয়ে রইলো সুজাতা। তার যে আর কিছুই করার নেই।

'অপেক্ষা' এই ছোট্ট শব্দটা যেনো 'হাওয়াই মিঠাইয়ের' মতো ফুরিয়ে যায় .. অপেক্ষার অন্তরাল খুঁড়ে প্রত্যাশিত হাতটা ধরে আমরা এগিয়ে যাই যুগ যুগ। মানুষের জীবনে অনিশ্চয়তা সৃষ্টি করে যায় ঘুমন্ত পরীর মতো অপেক্ষা করায়, ঘুম না-আসা রাতে জানিয়ে যায় তার উত্তর। ওই সমুদ্র হতে গাঢ়নীল নিয়ে আকাশের বুকে চাপা চাপা নীল ব্যাথা জমা করে রাখি আর অপেক্ষার প্রহর গুনে চলি আগামীর। ছোট্ট ঘাসফড়িং একটু একটু করে ডানা ঝাপটাতে ঝাপটাতে একদিন মস্ত বড় ঝড়ের জন্ম দিতে পারে। এক মুহুর্তের অনিশ্চিত সিদ্বান্ত জীবনের আমূল পরিবর্তন ঘটিয়ে দিতে সমর্থ হয়। আর যদি সেই সিদ্বান্ত অনিশ্চিত না হয়! অঙ্কের খাতায় লেখা  দু-এক লাইনের সেই লেখাটি হাল্কা ভাবে মেনে নিয়ে চললে বাস্তবের মুখোমুখি এতটা কষ্ট জুড়ে হয়তো বসতো না। জীবনের কিছু গল্প কখনোই বলা হয়ে ওঠেনা, শরীরের ভিতর জমছে গাঢ় অন্ধকার .. আজ ইন্দ্রিয়গুলো যেন বেশি সজাগ হয়ে উঠেছে। সোনালী আলো মেখে শুয়ে আছে ইটের রাস্তা .. নিঃশব্দে চলছে পাশাপাশি দুটি সাইকেল কিছু শোনার ব্যাকুলতায়। কিছুক্ষন পর চলে যাবে যে যার গন্তব্যে .. হয়তো পৃথিবীর অনেক রহস্যের সমাধান হয়না। অথচ সব জেনে শুনেও আমরা কল্পনার ট্রাজিক উপন্যাসের প্রেমিক-প্রেমিকা হয়ে উঠি।

শেষ দেখাতেও চেষ্টা করেছি অনেক, যে কথাটা বলতে পারিনি ওটাও শুনে নিও হিয়া। জুড়ে থাকার প্রচেষ্টায় যে হৃদয় ভেঙে চুরমার হয়েছে তার কিছু টুকরো পারো
যদি কুড়িয়ে রেখো। হয়তো তুমি এর কিছুই শোননি আর যদি শুনেই থাকো তাহলে হয়তো অনেকটা দেরি হয়ে গেছে। মৃত কথাকে কফিন থেকে তুলে আনা যায়, তাই বলে মানুষটিকে নয়। কঠিন বরফও গলে যায় উষ্ণতাপের অনুরাগ, প্রবাহমান নদী বয়ে চলে বাসনার স্বপ্ন দেখে মুখথুবড়ে পরে বিষাদে মূর্ছা যায় বারংবার। তোমার নিপুণ অভিনয় বুঝিনি তুমি অন্য ভুলোকের ভিন্ন বিষুবরেখার অধিবাসী। আমি আগে বুঝিনি .. বাকরুদ্ধ থাকাতে বুঝতে পারি আমি বড্ড বেশি বেমানান তোমার কাছে। তোমার সুদক্ষ কথার আঘাতে নিদাগ শরীর মন। বেদনার গহীনে পুষে রেখে আমি আজ একাকী জ্যোৎস্না লোকে জীবনের চাওয়া না-পাওয়ার খসরায়। তবুও কষ্ট বুকে খুঁজে ফিরি দুর্গম পাহাড়ের ঝর্নায় প্রভাবিত হয় আমার বেদনা সরোবরে। জ্বলে পুড়ে হয়েছি কঠিন পাথর অনন্ত যাতনার গহীনে। খোদাই করে নির্মাণ করেছে যে পাথরের বুকে শুধু ভাস্কর্যই জানে গোপন কথা। ভালো থেকো হিয়া।

(ক্রমশ)


ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন
লাইক এবং রেপু দিয়ে উৎসাহিত করবেন


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 16 users Like Bumba_1's post
Like Reply




Users browsing this thread: 4 Guest(s)