Thread Rating:
  • 68 Vote(s) - 3.21 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Misc. Erotica রসভান্ডার

Showing only the posts of Baban: 221 of 501 posts. Show all posts

(12-09-2023, 12:00 AM)Avishek Wrote:  সেরা সেরা। বান্টির বাবার যে দেখি অনেক বিষয় জ্ঞান। পরোপকারীও বটে। Big Grin clp);

অবশ্যই পরোপকারী তাপস বাবু। সেটাতো আমার শুরুর দিকে ষষ্ঠ নং গল্প পাঠ করেই বুঝেছেন।  Big Grin
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

(13-09-2023, 07:51 PM)Papai Wrote:  Apurbo sob lekhay vorey uthche ei thredta. Etao darun laglo. Bantir baba paka kheloyar.

অনেক ধন্যবাদ ♥️
Like Reply
Star 

৪৯. বৌরানী - বাবান 


বিয়ের রঙিন আলোয় ও নানান ফুলের সৌন্দর্যের বাহারে সেজে ওঠা বাড়িটার ভগ্নপ্রায় রূপটা যেন ঢাকা পড়ে গেছে অনেকটাই। আজ থেকে রূদ্রর সাংসারিক জীবনের সূচনা হয়েছে। জমিদার বাড়ির পুত্র সে। যদিও আর সেই জমিদারি নেই। এখন রয়ে গেছে শুধুই জমিদার নাম টুকু। বিরাট বাড়ির উত্তরের দিকটা তো একেবারেই ভেঙে গেছে। সারানোর মতো সেই পরিমান অর্থও আজ আর নেই, নেই সেই বিলাসিতাও। তবু লোক দেখানো জমিদারি ঠাট বাট রয়ে হয়েছে বাড়ির মানুষ গুলোর মধ্যে।আজ বৌরানীর খুশির ঠিকানা নেই। এই সেদিনের ছোট্ট ছেলেটা মায়ের আঁচল ধরে ঘুরে বেড়াতো সারা বাড়ি, আজ কিনা নিজেই বাড়ির নতুন মালকিনকে নিয়ে এসেছে। এবার এতদিনের দায়িত্ব থেকে মুক্তি পাবে বৌরানী। সব এখন থেকে নতুন বৌমা সামলাবে। আর এই বুড়ির জন্য পড়ে রইলো এই মুক্ত খোলা আকাশটা। মন বলতো একদিন ঠিক মিশে যাবে এই বুড়ি বৌরানী ওই আকাশে।  শুধুই অপেক্ষা ছিল ছেলেটার পুরুষ হয়ে ওঠার। নিজের টুকু বুঝে নেবার। আজ সেই দিন।

বহু আশীর্বাদ মাথায় নিয়ে দক্ষিনের সবচেয়ে বড়ো কক্ষটায় জায়গা মিলেছে নতুন বর কোনের। ওই ঘরটা একসময় ছিল বৌরানী আর আদিত্য বাবুর। তখন ছিল তাদের যৌবনের সূচনা। আজও মনে আছে ওই কক্ষেই তো আজকের এই বুড়ি হেহেহেহে...... এই নিশি রাতেও হাসি পেয়ে গেলো বৌরানীর অতীত মনে পড়তেই। জানলার কাছে দাঁড়িয়ে দূরের বহু পুরানো বট গাছটার দিকে তাকিয়ে ছিল বৌরানী। পায়ের আলতা যখন টাটকা ছিল তখন খুব ভয় লাগতো ওদিকে তাকাতে। একেই তো উত্তরের জানলা।  নিঝুম রাতে ভগ্নপ্রায় উত্তরের দিকের ওই গাছের পানে তাকালে মনে হতো কেউ যেন পা ঝুলিয়ে! ......... নাহ.... আজ আর ওসব মনে হয়না। ভয়ও লাগেনা। তখন তো তাও ভয় কমানোর মানুষটা পাশে ছিল। আদর করে ভুলিয়ে ভালিয়ে ভয় কমিয়ে দিতো। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো - ভয়ের কি আছে? আমি আছি না? আমি থাকতে ভয় কিসের বোকা মেয়ে?

ব্যাস..... ভয় যেন কোথায় গায়েব হয়ে যেত। তার বদলে বড্ড লজ্জা লাগতো মানুষটার চোখের দিকে তাকাতে। থুতনিতে আঙ্গুল দিয়ে কর্তা বাবু যখন মুখটা তুলে বৌরানীর পাগল করা রূপের দিকে তাকিয়ে থাকতো তখন যেন উথাল পাতাল অবস্থা হতো অন্তরে। তারপরেই যেন সেই বুড়ো গাছে বহুদিনের বসবাসকারী দানবটা ভর করতো কর্তাবাবুর ওপর। কচি নারী শরীরটা পাজাকোলা করে তুলে নিয়ে যেত সেই পালঙ্কে। শুইয়ে দিতো মাথায় সিঁদুর তোলা মেয়েমানুষটাকে ওটায়। পরনে শুধুমাত্র শাড়ি জড়ানো শরীরটা যেন আগুন ধরিয়ে দিতো আদিত্যর বুকে। চোখে কাজল, নাকে নথ আর পায়ে আলতা রাঙানো মৃন্ময়ী রূপটা যে বড্ড অসহ্য। আর পারতেন না পুরুষটা আটকাতে নিজেকে। শুরু হতো যুগ যুগ ধরে চলে আসা আদিম কিন্তু গোপন প্রথার। কম অত্যাচার গেছে বুড়ির ওপর দিয়ে? কচি বয়সে ওই দেয়ালে ছবি হয়ে ঝুলে থাকা লোকটা যা সব করেছে তা মনে পড়লে এ বয়সেও শরম লাগে।

বন্ধ দুয়ার খুলে গেলো তার কক্ষের। এই অন্ধকারের মধ্যেও বেরোতে হয় বৌরানীকে। চারিপাশে সব ঠিকঠাক আছে কিনা একবার চক্কর কেটে দেখে নিতে হয়। এই বয়সে এতো ঝামেলা পোষায় না বাবা। যদিও হালকা শরীর তার। তবু আর পারা যায়না যেন। মাঝে মাঝে ইচ্ছে করেনা, তবু যেতেই হয়। আগে মাঝে মাঝে দোতলায় গিয়ে ছেলেটার পাশে গিয়ে বসে কিছুক্ষন ঘুমন্ত খোকাকে দেখে আসতেন। এখন সেটাও হয়না। বৌরানী শুনেছিলো তার শাউরিও নাকি এমন ঘুরে বেড়াতো রাতে। যদিও বৌরানীর সাথে সাক্ষাৎ হয়নি তার। সে এবাড়িতে আসার আগেই তিনি বিদায় জানিয়েছিল ইহলোককে। আগেকার কচি সুপ্রিয়া হলে মরে গেলেও এই নিশিরাতে একলা বেরোতোনা। আজ ব্যাপারটা ভিন্ন। মরার ভয় আর নেই। দায়িত্ব সেরে আবার বর্তমান কক্ষে ফিরে আসতে গিয়েও কি কারণে যেন থমকে দাঁড়ালো। নিজ কক্ষে ফিরে যেতে গিয়েও থেমে দাঁড়িয়ে পড়লো। কি যেন একটা দুশ্চিন্তা হটাৎ মাথায় চেপে বসেছে। ভ্রূকুটি নিয়ে তাকালো সে দোতলার বিশেষ একটা জানলার দিকে। আলো দেখা যাচ্ছে সে ঘরে। সেদিকে কিছুক্ষন তাকিয়ে থেকে আবারো শেষবারের মতো কি একটা ভেবে নিলো বৌরানী। তারপরে চুপটি করে একটু একটু করে সেই বিশেষ কক্ষের দিকে এগিয়ে যেতে লাগলো সে। বয়স হয়েছে। ওপর নিচ করতে বড্ড কষ্ট হয়। তবু চিন্তার ভূত যখন মাথায় চেপেছে তখন তো তাকে দূর করতেই হবে। চুপটি করে গিয়ে বৌরানী দাঁড়ালো খোলা জানলার পাশে। লজ্জার মাথা খেয়ে উঁকি দিলো ভেতরে। কম্পিত হ্যারিকেনের আলোয় ভেতরে দুটো ছায়ামূর্তির সাক্ষাৎ মিললো। একেবারে লেপ্টে কিসব যেন করছে তারা। বুড়ি বয়সে কৌতূহল যেন বহুগুন বেড়ে যায়। তাই ফিরে আসতে গিয়েও ফেরা হলোনা বৌরানীমার। বরং চিন্তা মুক্তিই এখন প্রধান লক্ষ। জানলা দিয়ে পালঙ্কটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর ওটায় চোড়ে থাকা কপোত কপোতীকেও। লাল কাপড়ে নিজের যৌবন ঢেকে ঘর আলো করে যে নতুন মেয়েটা আজ এ বাড়িতে সারাজীবনের জন্য থাকতে এসেছে এখন সেই আবরণের কিছুই নেই তার অঙ্গে। মাথার সিঁদুর সারা কপালে লেপ্টে রয়েছে। চোখের কাজলেরও তাই অবস্থা। একটা বিশাল বুকের সাথে মিশে রয়েছে সে এই মুহূর্তে। দুটো শক্তিশালী পুরুষালি হাত ঘুরে বেড়াচ্ছে তার নরম পিঠে। সেই পুরুষ শরীরও নগ্ন। নিজের নগ্নতা সে ঢেকেছে নারীটিকে নিজের আবরণ বানিয়ে। বড্ড অস্থির নর নারী দুটো। তাদের অস্থিরতায় কেঁপে কেঁপে উঠছে পালঙ্কটা। স্বামীকে সুখ দিতে দিতে সেই নারী শরীরও যেন প্রচন্ড সুখী আজ। ঠোঁটে একগাল হাসি নিয়ে সে সাক্ষী হচ্ছে জীবনের নতুন পর্যায়ের। আজ সে মেয়ে থেকে নারী হয়ে উঠছে। তার সৌন্দর্য যেন এতদিনে একটা মানে পেয়েছে। নিজ উর্বর স্তনে মানুষটার মাথা চেপে ধরে তার কোঁকড়ানো চুলের গোছা খামচে ধরছে শাখা পড়া হাত খানি। হয়তো ভুলেই গেছে সে এই মানুষটার পত্নী নাকি জননী। এতো আদর বোধহয় মায়েরাই করে। কিন্তু নিম্নাঙ্গতে চলতে থাকা অনবরত ধাক্কা গুলো যেন আরও মরিয়া করে তুলছে ভেতরটা। বড্ড অসভ্য তো মানুষটা। স্নেহ ভালোবাসা মমতা সব কিছু চাই। না দিলে আদায় করে নেবে সে। তাও এই ভাবে। অন্তরের অস্থিরতা তাকে বাধ্য করছে আরও পাগলী হয়ে উঠতে। নিজের সবটুকু উজাড় জোরে দিতে ইচ্ছে জাগছে আজ এই লোকটার কাছে। কি মনে হতে একবার মেয়েটার চোখ গেলো খোলা জানলার দিকে। যেন তার স্ত্রী ইন্দ্রিয় কিছু বলতে চাইলো তাকে। কিন্তু ওখানে তো কিছুই নেই। কিন্তু কিছু যেন ছিল ওখানে। তা কিকরে সম্ভব? ধুর ও কিছু নয়। আর কিছু ভাবার সময়ই পেলোনা সে। আজকের কর্তাবাবু ততক্ষনে আরও মরিয়া হয়ে উঠেছে। জীবনে নারী শরীরের স্বাদ পেয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে সে ক্রমে ক্রমে। নগ্ন কোমল শরীরটার ওপর চোড়ে আবারো হিংস্র গতিতে পালঙ্ক কাঁপাতে শুরু করে দিলো সে। আজ রাতে আর ঘুম হবেনা বৌটির। পতি পরম গুরু সারারাত জুড়ে তাকে শিক্ষা দেবে নিজ হাতে। কাম শিক্ষার শিক্ষার্থী হয়ে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করবে সে একদিন। আর ভাবার সময় নেই কিছু। এখন শুধুই আদর আর আদর। 

ততক্ষনে জানলার কাছ থেকে সরে গেছে বৌরানী। দোতলার জানলা থেকে নেমে এসেছে আবার দালানে। উফফফ বড্ড কষ্ট হয় এইভাবে ওপর নিচ করতে। শরীরটা নেই কিন্তু কষ্টটা রয়ে গেছে আগের মতোই। কিন্তু তাও একবুক শান্তি আছে। আজ সত্যিই যেন আরও অনেকটা হালকা লাগছে। সব চিন্তা আজ থেকে দূর হয়েছে। ছেলেটা সত্যিই পুরুষ হয়েছে। একেবারে বাপটার মতো। বৌমাটাকে কম অত্যাচার করবেনা সে। যে ভাবে খোকার বাপটাও করতো। কম ধকল গেছে সেদিন। এবার ছেলেটাও যে কচি মেয়েটাকে ক্লান্ত করে থামবে।করুক করুক। নইলে আর সে বৌরানীমার ছেলে হয়ে জন্ম নেবে কেন? এবার আর কোনো চিন্তা নেই। এবার সে সত্যিই সব দায়িত্ব থেকে মুক্ত। এ বাড়ি খুঁজে পেয়েছে তার নতুন বৌরানীকে। এবার ওই হতচ্ছাড়িই সব সামলাক। তার এখন মুক্তি। ঐতো সেই বট গাছটার নিচে এসে দাঁড়িয়েছে ছেলের বাপটা। হাসি দেখো বুড়োর। গা জ্বলে যায়।


- বাবান 


Like Reply

(24-09-2023, 01:38 PM)Akash23 Wrote:  দূর্দান্ত

(24-09-2023, 02:45 PM)Bumba_1 Wrote:  যেকোনো প্রথম সারির পত্রিকায় স্থান পাওয়ার মতো একটি লেখা। অসাধারণ লাগলো বন্ধুবর  Heart

অনেক অনেক ধন্যবাদ। তোমাদের যে ভালো লেগেছে এটাই বড়ো প্রাপ্তি। এই রসভাণ্ডারে নানান রসের মাঝে নতুন এই সংযোজন ♥️

তখন অঙ্কনটা দিতে পারিনি। এখন দিলুম। এই গল্পের জন্য বানিয়ে রেখেছিলাম।


[Image: 20230919-020313.jpg]
Like Reply
Information 

(24-09-2023, 10:30 PM)Papai Wrote:  Sotti rosvandar ei thred. Just agertai emon comedy chodomil ar tar porerta ei leveler lekha! Just brilliant. Eirokm aro aro chai dada. Ekta voutik holey mondo hotona.

অনেক ধন্যবাদ দাদা। আমার এই থ্রেডের সেটাই তো লক্ষ। সব ধরণের ক্ষুদার্থ পথিককে তার মতো করে খাবার পরিবেশন করা। Tongue চেষ্টা করবো তাহলে ভুতুড়ে কিছু লেখার কোনোদিন এখানে।

(24-09-2023, 10:47 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote:  
সঞ্জয়দার ন্যয় আমারেও তোমায় ডাবল রেপু দিতেই হইল। একটি যদি এতসুন্দর গপ্পের জন্য হয় তবে অন্যটা নিঃসন্দেহে হস্তজাত চিত্রটির জন্য। তবে তোমার ইংরাজী স্বাক্ষর খানি বড় ভাল লাগিল।

বৌরাণীর গপ্পে আসা যাউক। অতীত ও বর্ত্তমান, একের হাত হইতে অন্যের হাতে সংসারের চাবির সমর্পণ তাহার সহিত দায়িত্বের সমর্পণ সত্ত্যই অনন্যভাবে ফুটাইয়া তুলিয়াছ। উচ্চস্তরের রচনা সন্দেহ নাই কিন্তু সমস্যা একটী আমার চক্ষে প্রতিভাত হইয়াছে। পুরাতন বাবানের লেখনীর খোলনলচে বদলাইয়া গিয়াছে। সহজ সরল অপেক্ষা তুমি ক্রিটিক্যালি অ্যাকলেইমড ঘরানায় লিখিতেছ। লেখনীর মধ্যে বড্ড রূপক এবং অ্যাবস্ট্রাক্ট অৰ্থাৎ বিমূর্ত ছোঁয়া আসিতেছে। ফলে তোমার লেখনী ভায়া কিন্তু সীমিত পাঠককুলের মধ্যেই থাকিতেছে। সাধারণ পাঠক অনেকক্ষেত্রেই বুঝিতে পারিবে না তুমি ঠিক কী লিখিয়াছ। হইতে পারে বিস্তর কাল সকলের জন্য লিখিয়া তুমি ক্লান্ত হইয়া গিয়াছ এবং একঘেয়েমি কাটাইতে ভিন্ন রূপে লিখিতেছ। তাহা মন্দ নহে, কিন্তু তাহার সীমাবদ্ধতা রহিয়াছে। গুটিকয়েক ভিন্ন পাঠক পাওয়া মুশকিল। যে উন্মাদনা উপভোগ বা ভয় লেখার সময় দেখিয়াছিলে এমনকি এই রসভান্ডারের শুরুতেই যা দেখিয়াছিলে তাহা কি এখন এই কয়েক মাসে যেসব রচনাগুলি করিয়াছ তাহাতে দেখিতে পাও? পাও না তাহার কারণ ইহা নহে যে এই ফোরাম দায়ী! যদি চিরাচরিত মূল ধারায় লিখিতে সেইখানেও সমালোচকদের ভূয়সী প্রশংসা তো পাইতে কিন্তু পাঠক পাইতে না। কালিদাসের নাম সকলেই শুনিয়াছে পড়ে কজন! রামচরিত দ্ব্যর্থক ফলে ঐতিহাসিক এবং সমালোচকদের প্রশস্তি পাইয়াছে কিন্তু জনসাধারণের কাছে প্রতিভাত হয় নাই। তুমি যেহেতু আঁকাআঁকি করিয়া থাক তাই তুমি ভাল জানিবে যে বিমূর্ত চিত্র প্রদর্শন লহিয়া সমালোচকরা যতই আপ্লুত হউক সাধারণ উহাকে ছবি বলিয়া গণ্য করে না। তাই সখা আমি তোমার গল্পের সমালোচনা করিতেছি না আমি শুধু তোমারে এই মর্ম্মে অবগত করিতেছি যে যদি তুমি এই ঘরানায় লিখে আনন্দ পাও তাহা হইলে অবশ্য লিখিও কিন্তু ইহা জানিয়া লিখিও যে এই ধাঁচের লেখায় বিস্তর পাঠক পাওয়া ঢের কঠিন কিন্তু পুরাতন বাবান শৈলী বহু পাঠককে বিমোহিত করিবার ক্ষমতা ধরে।

প্রথমত অনেক ধন্যবাদ মিত্রবর। তোমার প্রতিটা কথা মেনে নিচ্ছি। কিন্তু এর প্রত্তুতরে এটাও বলবো যে তুমি এই বৌরানীর ঠিক ওপরের টেস্ট নামক ছন্দমিল খানি কি লক্ষ করেছো? ওথায় আমি আমার পুরাতন লোফারগিরিই তুলে ধরেছি প্রতিটা লাইনে। আসলে একটা কাহিনী ঠিক কি লেখনীর দাবি রাখে সেটা আমাদের বুঝতে হবে। যেখানে চোদাচুদি লেখা প্রয়োজন সেখানে তাই দেবো কিন্তু যেখানে যৌনসম্ভগ লেখা দরকার সেখানে সেটাই দিতে হবে যে। আদি রসের যে অনেক ভাগ। সেই ভাগ নিয়ে ভাগাভাগি করলে যে চলবেনা ভায়া। তোমার ভাষা জ্ঞান অত্যন্ত উন্নত মানের। তুমিই ভেবে দেখো তো। এই গল্পটি যদি সরল ভাষায় লিখতাম তাহলে কি গল্পের মর্যাদা থাকতো? আমার শুরুর দিকে লেখা আর পরবর্তী লেখার মধ্যে তফাৎ যে শুধুই অভিজ্ঞতা বা উন্নতির জন্য নয়। একটু নিজেকে নতুন ভাবে প্রকাশ করতে, নিজেকে আরও ভালো ভাবে জানতে। নইলে কোন হতভাগা এখানে এসে ছোটদের গপ্পো লেখে বোলো দেখি   Big Grin

এই জন্যই যে নাম দিয়েছি রসভান্ডার। সব রসে পূর্ণ হলে তবেই না আমার নাম সার্থক হবে। 

সব জেনেই এই এগিয়ে যাওয়া। কম পাঠক সই, কিন্তু যারা আসবে তারা যেন লেখকের উদ্দেশ্যটাকে সম্মান করে এইটুকুই তো। চাওয়া। আর পুরাতন বাবান শৈলীর কথা বলছো? তার জন্য তো আমার দুষ্টু গল্প গুলো রইলই। এমন কি আমার রসভাণ্ডারের পরবর্তী গপ্পো ওই পুরাতন বাবানের হাত দিয়েই বেরোবে  Tongue
[+] 2 users Like Baban's post
Like Reply

(25-09-2023, 10:28 AM)দত্তাত্রেয় বন্দ্যোপাধ্যায় Wrote:  Reading your stories is indeed a pleasure and I often visit many many of your threads due to that reason. This piece of work is also amazing. Kudos!
Warm Greetings!

Thanks Duttatreyo ♥️
Glad to know u liked this one too

(25-09-2023, 02:52 PM)Avishek Wrote:  এই রসভাণ্ডারের হাস্য রসের গল্প গুলোর থেকেও এই গল্প গুলো যেন আরও বেশি ভালো লাগে। লেখার স্টাইলে বাজিমাত। নতুন বৌরানীর আগমনে পুরাতনের ছুটি। আহা। আর পোস্টারটাও দারুন এঁকেছেন। clp);

অনেক ধন্যবাদ ♥️
ছবিটাই কিন্তু আগে মাথায় আসে, সেখান থেকে আসে গল্পটার বাকি অংশ।
Like Reply
Star 

৫০. ড্রাইভার - বাবান

বান্টি গেছে কলেজে। তাই ফাঁকা বাড়িতে বান্টির বাবার বুকে মাথা রেখে বান্টির মা সেদিন সুখ দুঃখের গপ্পো করছিলো। হটাৎ করে বান্টির মা বললো - এই জানো! আমার বাপের বাড়ির উল্টোদিকে যে বাড়িটা আছে ওই বাড়ির বড়ো ছেলের নাকি ডিভোর্স হয়ে যাচ্ছে। বেশিদিন বিয়ে হয়নি কিন্তু ওদের।

বান্টির বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বৌয়ের চুলে বিলি কেটে বললেন - এই জন্য গাড়ি চালানো শেখা উচিত। সে কেনো কি নাই কেনো।

স্ত্রী - জাব্বাবা! হচ্ছে কি কথা আর তুমি কি বলছো? এখানে গাড়ি আর ডিভোর্স এর কি যোগ?

তাপস বাবু- আছে আছে সরাসরি যোগ আছে। গাড়ি চালানোর হাত যত ভালো হবে ততো সে সেফলি আর স্মুথলি রাস্তায় মাইলের পর মাইল গাড়ি চালাতে পারবে। বিয়ের ক্ষেত্রেও তাই।

স্ত্রী - মানে? আরে কিসের সাথে কিসের তুলনা এসব

স্বামী - সঠিক তুলনা সুন্দরী। গাড়ি কেনার আগে যেটা কিনতে যাচ্চো সেটা একবার টেস্ট ড্রাইভ করে নিতে হয় সব ঠিকঠাক আছে, কমফার্টেবল কিনা সব চেক করে নিতে হয়। গাড়ি আর জীবন এক্কেবারে প্যারালাল গতিতে ছোটে যে। তাই জীবনের ক্ষেত্রেও ওটা প্রযোজ্য। বুঝলে কিছু?

স্ত্রী মাথা চুলকে তাকিয়ে রইলেন ছেলের বাপের দিকে। স্বামীর পেটে হাত বুলিয়ে বললেন - হ্যাগো? পেটে গুড়গুড় করছে নাকি গো? কিসব বলছো?

তাপস বাবু - বোকা মেয়ে... কিছুই বুঝলেনা গো জীবনের। আরে যদি গাড়ি ঠিক মাইলেজ না দেয়, গাড়ি যদি সহজে স্টার্টিং না নেয়, গিয়ার চেঞ্জ না করে আর সবচেয়ে বড়ো কথা.... গাড়ির যদি পিকআপ না থাকে..... তাহলেই সেই গাড়ি ইন্দা ভোগাম্মা। তাই হয়েছে তোমার ওই বাড়ির বউটার অবস্থা। আর তাই ওই বেকার গাড়ি থেকে মুক্তি চাই তার। এতে ভুল কিছু নেই। গাড়ি সার্ভিস ভালো দিলেই আর এইদিন দেখতে হতোনা।

স্ত্রী - ধ্যাৎ! কি তখন থেকে গাড়ি গাড়ি করেই চলেছো? ভুলভাল বোকেই চলেছে।

তাপস - আরে এই বান্টির বাপ যা বলে ঠিকই বলে। এই যে আমাদের মধ্যে এত্ত এত্ত প্রেম তার কারণ কি? গাড়ি!

স্ত্রী - আবার গাড়ি? আরে আমাদের গাড়ি কোথায়? কিসব বলছো কি?

তাপস - আরে বললাম না! আমি ভুল বলছিনা। এই বান্টির বাপ যদি নিজের লম্বা স্ক্রুডাইভার দিয়ে সব টাইট এন্ড ফিট না রাখতো তাহলে কি এতদিন আমাদের সংসার টিকত? ইঞ্জিনও দৌড়োতো না আর হর্ন দিয়ে রোজ রাতে প্যাপু আওয়াজও বেরোতো না। আর সার্ভিসিঙ্গে গন্ডগোল থাকলে আমাদের বান্টিরও আর ডেলিভারি হতোনা বুঝলে কিনা হেহে।

বান্টির মা বড়ো বড়ো চোখ করে স্বামীর দিকে চেয়েই রইলো। তা দেখে মুচকি হেসে তাপস বাবু বললেন - অমন করে চেয়ে থাকার কিছুই হয়নি ম্যাডাম। আমি একটাও কথা ভুল বলছিনা। আরে এটাই তো বাস্তব গো। দেখো ঘরের গাড়ি যদি গ্যারেজ হয়ে যায় তখন আর কিছুই করার থাকেনা। তখনি ইচ্ছে হয় আশেপাশের গাড়ির দিকে নজর দিতে।

স্ত্রী - হ্যাগো! সত্যি করে বলোনা? কোন গাড়ি ধাক্কা মেরেছে তোমায়? মাথায় চোট পাওনি তো?

তাপস - হুহুবাওয়া একটুও নয়, কোথাও ধাক্কা খাইনি আমি। বরং উল্টোটাই আমি করে থাকি। এই ধাক্কার ব্যাপারটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ গাড়ির ক্ষেত্রে। মানে কতটা জোরে ধাক্কা দিয়ে ঠেলবো সেটা মাথায় রাখতে হবে, আর বেশি উত্তেজিত হয়ে হেইয়ো মারি বলে এদিক ওদিক না দেখে ঠেলতে শুরু করলেও বিপদ। শেষে হয়তো গাড়ি লক্ষে পৌঁছানোর আগেই কোনো খাদে ঝপাং করে হেহেহেহে।

স্ত্রী - আমি পাগল হয়ে যাবো এবার।

তাপস - পাগল হয়ে গাড়ি চালানোর আবার মজাই আলাদা জানোতো? যদি হাইওয়ে পাও তখন তো ফুল স্পিডে চালাও হেহে। তোমার ওই বাপের বাড়ির পাশের বাড়ির বউটা ঐজন্যই তো কেটে পড়তে চাইছে। একবুক ফাঁকা রাস্তা নিয়ে বসে আছে কতদিন ধরে......অথচ গাড়ি আসার নামই নেই।

স্ত্রী - ধ্যাৎ! গাড়ি গাড়ি গাড়ি। এই ওঠোতো। যাও ফ্রেশ হয়ে এসো। খেতে দেবো।

বান্টি পিতা মুচকি হেসে মাথা নেড়ে গান গাইতে গাইতে চলে গেলেন - এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলোতো।



- বাবান


(অনুপ্রেরণা - অভিনেতা বিশ্বনাথ বসুর কৌতুক )


[Image: 20230920-210729.png]
Like Reply

(01-10-2023, 04:21 PM)Bumba_1 Wrote:  হ্যাঁ, লাফিং ক্লাব বলে একটা টিভি শো'তে এরকম একটা বিষয়ে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা দেখেছিলাম বোধহয়। তবে তার থেকে তোমার এই লেখাটা হাজারগুণ ভালো। আমি এখনো হেসে যাচ্ছি  Lotpot  আর শেষের ড্রাইভার রুপী বান্টির বাবার ওই ছবিটা just একঘর  clp);

অনেক ধন্যবাদ। হ্যা ঠিক বলেছো। আমি মনে করি এসব ছোট গপ্পের ক্ষেত্রে যদি সত্যিই কোথাও থেকে অনুপ্রেরণা পাওয়া যায় সেটাও জানিয়ে দেওয়া উচিত। ♥️
Like Reply

(01-10-2023, 05:59 PM)Sanjay Sen Wrote:  ওহ্, দারুন দারুন বান্টির বাবা তো নিজের নাম উজ্জ্বল করছেই। বলছিলাম বান্টির মাকে নিয়ে একদিন একটা ছোট চুটকি হয়ে যাক।  happy

থ্যাংক ইউ ♥️
আচ্ছা ভেবে দেখবো।

(01-10-2023, 06:32 PM)Avishek Wrote:  বান্টির বাবার তুলনা হয়না। যা সব বলেন। Lotpot Lotpot

বান্টি পিতা মহান, সর্বদা তৈরী কামান   Big Grin
Like Reply

(02-10-2023, 08:30 PM)Papai Wrote:  Bunty ka saboon slow hoga, par unke pitaji ka bahut fast hai. Darun dada darun. Ekta horror holey ebar mondo hotona kintu.

ভৌতিক লিখলাম তো বৌরানীটা। আসবে আরও সাথে থাকুন। ♥️
[+] 1 user Likes Baban's post
Like Reply

(05-10-2023, 01:16 PM)Papai Wrote:  Erotic Horror jevabe apni lekhen seta just too good hoy. Tai bar bar boli. Please don't mind. Notun kichur opekkhay achi.

নানা মাইন্ড কেন করবো? একশোবার বলবেন। আমার সৃষ্টিগুলো যে এভাবে আপনাদের সবার মন জয় করেছে এটাই তো লেখকের প্রাপ্তি। বড়ো কিছু তো আর লেখালিখি হবেনা, কিন্তু এই রসভাণ্ডারে নানান স্বাদের গপ্পো আসতে থাকবে আশা রাখি। ♥️
Like Reply

(06-10-2023, 04:43 PM)মহাবীর্য দেবশর্মা Wrote:  গল্প যে বড় অল্প তাতে সন্দেহ নেই কিন্তু তাতে বিন্দুমাত্র এ গল্পের স্বাদ নষ্ট হয় নি। লাফিং ক্লাব একসময় আকাশ বাংলায় আসতো। মিনিট চার পাঁচের এক একটা গপ্পো হত কিন্তু দেখতে খুবই ভালো লাগতো। তোমার এই গল্পটাও কিন্তু বেশ আর বান্টির বাবাকে নিয়ে লেখা হয়েছে বলে হয়তো আরই ভাল লাগল।  কিন্তু কোন ফাঁকে লিখে ফেল টের পাই না। মাঝে মাঝে একটা ঘোষণা দিও যেমন আমি দিই তাতে তোমার ভক্ত পাঠক মানে আমাদের ধারণা থাকবে কবে কোন লেখা আসছে।

হ্যা আমিও ওই কৌতুক বেশ কয়েকটা দেখেছিলাম টিভিতে সে সময়। কিন্তু তার মধ্যে এই বিশেষ পর্বটা হেব্বি লেগেছিলো আর মনেও ছিল। সেটার থেকেই অনুপ্রাণিত হয়ে আমার মতন করে পরিবেশন করেছি। বান্টির বাবার যুক্ত হওয়ায় আলাদা মাত্রা পেয়েছে সেটি। অনেক ধন্যবাদ। ❤

আর ঘোষণার কথা বলছো? এই গসিপিতে আসার পর আমিই বোধহয় প্রথম ছিলাম যে দুটো ব্যাপার নিয়ে এসেছিলাম। এক হলো প্রতি পর্বের জন্য প্রচ্ছদ অঙ্কন ও দ্বিতীয় হলো আসন্ন পর্বের ছোট্ট টিজার। বেশি কিছুনা, গল্পকে আরেকটু আকর্ষণীয় করে তোলার জন্য। ব্যাপারটা অনেকেই পছন্দ করে। ও পরবর্তী সময়ে অনেকেই এই আইডিয়া নিজেদের গল্পেও কাজে লাগান।

কিন্তু তা বলে সামান্য অনু গল্পের জন্যও আমি ঘোষণা করবো? এটা ঠিক নয়। অলংকারে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে  Big Grin

তারচেয়ে ভালো সাবস্ক্রাইব রাখো থ্রেডটা। গপ্পো কমেন্ট ইত্যাদি এলে খবর পেয়ে যাবে pm এর মাধ্যমে।
Like Reply
Star 

৫১. শাস্তি - বাবান 


আমার উনি অচেতন হয়ে পড়ে রয়েছে টেবিলের ওপর। সামনে বোতলটা খোলা। দুটো গ্লাসও ফাঁকা। একটু আগেও কেমন ঢুলু ঢুলু চোখে টিভিতে খেলা দেখতে দেখতে হাসাহাসি গালাগালির ফোয়ারা ছুটছিলো। এখন একেবারে শান্ত। যেন কোনো বাচ্চা ছেলে পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছে। আহাগো বেচারা। ওকে যে জাগিয়ে বলবো ঘরে গিয়ে জামা কাপড় ছেড়ে শুয়ে পড়ো সেই সুযোগটাও পাচ্ছিনা। অন্য গ্লাসে চুমুক দেওয়া লোকটা আমায় ছাড়লে তবে তো যাবো। শয়তানটা আমাকে কোলে বসিয়ে আমার শরীর ঘাঁটাঘাঁটি করে চলেছে। একটু আগেও কেমন বৌদি বৌদি বলে সম্মান দিয়ে কথা বলছিলো আর এখন দেখো কেমন আমার ঘাড়ে মুখ গুঁজে অসভ্যতামী করছে। নাইটিটা থাই পর্যন্ত তুলে আমার ফর্সা পায়ে হাত বোলাতে বোলাতে আমার ওখানে হাত দেবার চেষ্টা করছে সে। তাও আবার কিনা ওর পাশের চেয়ারে বসেই। এক একবার মনে হচ্ছে যেন টেবিলে মাথায় হাত রেখে শুয়ে থাকা মাথাটার দুই চোখ খুলে গেছে আর গোগ্রাসে সে চোখ গিলছে স্ত্রীয়ের ব্যাভিচার। কিন্তু না ওটা আসলে ভয় মাত্র। সে আগের মতোই লালা ফেলে শুয়ে আছে। আমার এসব করার কোনো অভিপ্রায় ছিলোনা। শুধু আজ নয় কোনোবারই। ওর অনুপুস্থিতিতেও যখন তার এই বিশ্বাসী বন্ধু আমার কাছে আসতো আমি তখনও ওসব চাইনি কিন্তু তাকে না বলার আগেই সে এমন ভাবে আমায় জব্দ করে ফেলেছে প্রতিবার যে প্রতিবাদের বদলে আমিই তাকে টেনে নিয়ে গেছি আমাদের বিছানায়। আজও তাই হতে চলেছে আমি বেশ বুঝতে পারছি। যেন কোনো জাদু জানে লোকটা। প্যান্টের ফোলা জায়গাটা আমার ওখানে ফিল হচ্ছে। ওটা যে কতটা হিংস্র তা আমার জানতে বাকি নেই। কিন্তু ওই হিংস্র ক্ষুদার্থ লম্বা দন্ডটার কথা ভাবলেও আমার কেমন কেমন হয় আর এখন তো ওটা আমার নিচে ঘষা খাচ্ছে। ইশ দেখেছো কেমন করে আমার দুদু দুটো নিয়ে ময়দা মাখার মতো চটকাতে শুরু করেছে শয়তান। পেটে গরল গেলেই যেন আরও ক্ষেপে ওঠে লোকটা। মিথ্যে বলবোনা..... তখন দারুন আট্রাক্টিভ লাগে ওকে।

কিন্তু এতো কিছুর মধ্যেও বড্ড খারাপ লাগছে। খারাপ লাগছে সামনে অচৈতন্য হয়ে শুয়ে থাকা লোকটার জন্য। আমার বুবুনের বাবার জন্য। মানুষটা বড্ড ভালো। আমার আর ছেলেটার জন্য কি করেনি সে। আর আমিই কিনা..... ছি! সত্যি বলছি মাঝে মাঝে স্নান সেরে আয়নায় চুলে চিরুনি চালাতে গিয়ে থেমে তাকিয়ে থাকি আয়নায় প্রতিফলিত দেয়ালে টাঙানো একটা ছবির দিকে। স্নান করে গায়ের ময়লা ঝেড়ে ফেলেও বড্ড নোংরা লাগে নিজেকে তখন। মাঝে মাঝে মনে হয় কেন? কেন আমায় নিয়ে এলো সে বিয়ে করে? আমি কি সত্যিই তার যোগ্য? শুধুই বিছানায় আমায় সুখ দিতে না পারাটা তার দোষ? আর বাকি দিক গুলো? সেগুলো ভুলে যাই কেন আমি বারবার? আমার শরীরকে যখন এই শয়তানটা সুখ দেয় তখন আমার বড্ড রাগ হয়। মনে হয় আমার মতো এই লোকটারও শাস্তির প্রয়োজন। খুব ভালো হতো যদি এর বউটাকেও কেউ ঠিক এইভাবে বিছানায় সুখ দিতো। এর বউটাও সেই লিঙ্গের ওপর আনন্দে লাফালাফি করতো যেভাবে আমি লাফাই। ইশ যদি সেই লিঙ্গটা আমার বরের হতো তাহলে যে কি ভালো হতো। কিন্তু ঐযে..... আমার উনি বড্ড ভালো। আর বোকাও। নইলে কেউ আমন্ত্রণ করে কুমির ডেকে আনে পুকুরে? কি প্রয়োজন ছিল আমার সাথে এই লোকটার পরিচয় করিয়ে দেবার। সেদিনই ওই নজর চিনতে ভুল হয়নি আমার। আর আজ দেখো তারই কোলে চোড়ে আমি শক্ত শক্ত কি যেন অনুভব করছি। আমার কানে কানে একটা অসভ্য কথা ফিসফিস করে বললো সে। আমি ঘুরে তাকালাম তার দিকে। গ্লাসে চুমুক দিয়ে চোখ টিপলো সে। বড্ড ভয় হচ্ছে আমার। এটা প্রথম বার হচ্ছে। মানুষটা সামনে আর আমি কিনা....! আমি জানি যে সে উঠবেনা। ভালো করেই জিনিসটা মিশিয়ে দিয়েছিলাম আমি ওর ড্রিংকে। কিন্তু তাও। ওই দেখো আবার তাড়াহুড়ো করে হতচ্ছাড়াটা। উফফফফ।

প্যান্ট থেকে যেটা বেরিয়ে এলো একটু পরে সেটা দেখেই যেন সব লজ্জা ভয় কোন চুলোয় চলে গেলো আমার। ইশ কি সুন্দর এটা। এমন একটা সুন্দর জিনিস কেন আমার বরটার হলোনা? তাহলেই তো আর এই দিন দেখতে হতোনা তাকে। ওদিকে খেলা চলছে কিন্তু সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমি একটা নোংরা কাজে মজে উঠেছি তখন। তারও বোধহয় একই অবস্থা। একটু আগেও যে দলের জন্য চিয়ার করছিলো এখন দলের জিত হারের কোনো চিন্তা নেই তার। সে কোমর নাড়িয়ে নাড়িয়ে নিজের সুখে মজে রয়েছে। আজ রাতে আমার মুক্তি নেই আমি জানি। আমার মুক্তির পথ তো সেদিনই বন্ধ হয়ে গেছিলো যেদিন আমি নিজে হাতে এই দানবটাকে ঘরে ঢুকিয়েছিলাম। ঠিক যেভাবে তারা কাস্টমারদের টেনে নেয় নিজের ঘরে আর তারপরে চলে উল্লাস। আমি মুক্ত বাতাসের বদলে বেছে নিয়েছি খাঁচায় বন্দি জীবন। আর তাতেই আমি খুশি। আমার পরনের কাপড় টুকু এখন পড়ে আছে মাটিতে। অন্য জনও একটু একটু করে উন্মুক্ত করছে নিজেকে। আমি সেই দিকে না তাকিয়ে টেবিলের ওপর শুয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে মন থেকে একটাই কথা বললাম - পারলে ক্ষমা কোরো। আমার এটাই শাস্তি।

- বাবান 

[Image: IMG-20250821-034916-217.jpg]
Like Reply

(08-10-2023, 07:57 PM)লম্পট Wrote:  নারীর দৃষ্টিকোণ পুরুষ হিসাবে লেখা সহজ কাজ নয়। চমৎকার লিখলে। পরকীয়ার ফাঁদে একবার জড়িয়ে পড়লে আর বেরোন মুশকিল। তবে চুরিবিদ্যার মতই এ কাজে যদি ধরা না পড়ে তো মহানন্দ পাওয়া যায়।

অনেক ধন্যবাদ লম্পট ♥️
গল্পটা তোমার ভালো লেগেছে জেনে খুশি হলাম। নারীর দৃষ্টিকোণ থেকে যদিও আগেও গপ্পো লিখেছি। তবে তা ইরোটিক নয়, মায়ের গল্প। যাইহোক পারলে বাকি গুলোতেও নজর দিতে পারো। তুমিও লিখছো এবং সাফল্যের সাথেই লিখছো। লিখতে থাকো। আমার আর সেভাবে আসা হয়না আর তবে নিশ্চই তোমার গল্পও পড়বো। ভালো থাকো। ❤
Like Reply

(08-10-2023, 08:56 PM)লম্পট Wrote:  ওরকম ডিল না করায় ভাল। আমি তোমার গল্প এই প্রত্যাশা নিয়ে পড়িনি যে তুমিও বিনিময়ে আমার গল্প পড়বে। আমার গল্প তোমার ভাল লাগলে পড়বে আমি তোমার গল্প পড়লাম বলেই তুমি আমার গল্প পড়বে জীবনে এরকম ডিল করলে সেটা ক্ষতিই ডেকে আনবে। আমি যখন লিখি তখন আমি লেখক, যখন পড়ি তখন শুধু পাঠক এবং আমি খুব বস্তুনিষ্ঠ পাঠক ভাই। ইরোটিক নয় সব ধরণের সব ঘরানার গল্প আমি পড়ি। সময় বের করে বাকী গল্পগুলোও এক এক করে পড়ে ফেলব। আমি পড়লে সেটা তুমি জানতে পারবে।

আমি কোনো ডিলে যেতে চাইনি ভায়া। এই গসিপিতে অনেক কিছু পেয়েছি তাই পাওয়ার লোভ আর নেই। অনেক কিছু লিখেওছি। আমি কোনোদিন নিজের থেকে বলতে যাইনা সেই সব পড়তে। কেউ ভালো বাসলে তবেই বলি অন্য গল্পও সময় পেলে পড়তে। আমি একজন লেখক, আর তাই জানি লেখকের কাছে পাঠকের মূল্য কি। আমি অনেকদিন দেখেছি তুমি লেখো, শুধু তুমি কেন অনেকেই নতুন এসেছেন। কিন্তু আমি আর আগের মতো আসিনা তাই পড়াও হয়না। খালি বুম্বা আর মহাবীর্য আর ভৌতিক থ্রেড পড়ি। তুমি আমার গল্প পড়লে অথচ আমি তোমার কিছুই পড়িনি এটা তোমার কাছে নয়, আমার কাছে খারাপ লাগার ব্যাপার। সেটা তোমার ক্ষেত্রে হলেও তুমি তাই অনুভব করতে। তুমিও চাইবে আরও আরও পাঠক তোমার গল্পের সাথে যুক্ত হোক। সেটাই তো কাম্য। তাই আজ সুযোগ যখন পেলাম আর অপেক্ষায় না থেকে তোমার গল্প পুরোটা পড়ে কমেন্ট করে ফেললাম।  দারুন লিখছো। 

এটা গল্প পড়ার ঠেক, ব্যবসা না হয় বাকি জগৎটার জন্য তোলা থাক।  :shy:

(08-10-2023, 08:27 PM)Bumba_1 Wrote:  
তাপ দেখেনি মনের গভীর
পাপ দেখেনি আমার চোখ..
ঘরের পুরুষ ঘুমিয়ে কাদা
আমার পুরুষ অন্য লোক..

দারুন লিখেছো, রসভান্ডার এই ভাবেই ফুলেফেঁপে উঠুক

অনেক অনেক ধন্যবাদ বন্ধুবর ♥️
Like Reply

(08-10-2023, 10:15 PM)লম্পট Wrote:  
আমার থ্রেডে তোমার কমেন্টটা পড়লাম। এতটা মনযোগ দিয়ে পড়ার জন্য খুবই আনন্দিত। তোমার লেখা সত্যি বলতে আগে সেভাবে পড়িনি। তোমার লেখা সত্যি খুব ভাল এতে কোন সন্দেহ নেই। টেনিদার ভাষায় যাকে বাংলায় বলে হাই ক্লাস। তুমি যে দুজন লেখকের নাম বললে তাদের লেখা আমি পড়েওছি এবং ওই থ্রেডগুলোতে আমি তোমার কমেন্টও দেখেছি। তবে তখন জানতাম না তুমি লিখালিখি কর। আর ওই দুজনের একজন তো দ্বিঘরানায় লেখেন তার দুই ধরণের লিখা পড়েছি আমি, কমেন্টও করেছি। যদিও এই যে দুজনের নাম বললে তাদের মধ্যে একজনের থ্রেডে গিয়ে কদিন আগে আমার খুবই তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, যদিও তাতে লেখকের দোষ ছিল না কিছু, আর অন্যে কে কী বলবে সেটা তাঁর নিয়ন্ত্রণেও নাই তবুও মনে পড়লে মনটা খুব খারাপ হয়ে যায়। ঠিকই আছে, সব ধরণের অভিজ্ঞতা হওয়ায় উচিৎ, শুধু মধুর ঘটনা ঘটলেই হবে। দু'একটা তেতো স্বাদও পাওয়া দরকার। 

আমি আসব মাঝে মাঝে সময় করে তোমার থ্রেডে তোমার লিখা গল্পগুলো পড়তে। এই রসভান্ডার তো? অনেক কিছু লিখেছ বললে, দেখলাম ৫১টা গল্প আছে সবগুলোই পড়ব আর জানিয়েও দেব কেমন লাগল কোন গল্পটা। তবে এই ৫১ নম্বরটা পড়ে আমি নিশ্চিত সবগুলোই খুব ভাল লাগবে
।

আমি আসলে ওদের কিছুটা আগেই লেখা শুরু করেছি। সোহম, বুম্বাদা , মহাবীর্য্য, বিচিত্রবীর্য, জুপিটারদা (যদিও জুপিটার দার অজাচার গল্পর পাঠক আমি ছিলাম না) এদের প্রত্যেককে চোখের সামনে দেখেছি কিকরে নিজের যোগ্যতায় এতদূর এসেছে। লেখার গুণগত মানটাই আসল। সেটা বার বার প্রমান করেছে এরা। আর আমার আগে যারা ছিল তাদের মধ্যে rupakpolo_1, বৌর্সেস, পিনুরাম, নন্দনা দি......উফফ এদের ব্যাপারে কতই বা বলবো। ♥️

এই সেরেছে। তুমি কি ভাবছো আমি খালি রসভাণ্ডারে রস ঢেলেই গেছি এতদিন? তুমি বোধহয় লক্ষ করোনি আমার থ্রেড সংখ্যা। ওগুলোর মধ্যে রসভান্ডার একটা অনু গল্পের থ্রেড মাত্র।  বড়ো ছোট মাঝারি অনু মিলিয়ে কম বুড়ো হলাম না  Big Grin

তবে আমি কখনোই বলবোনা নিজের কাজ ও লেখা ভুলে আমার বা অন্যের লেখা নিয়ে পরে থাকতে। আগে নিজের লেখায় মন দাও। সময়ের ফাঁকে অন্যদের গল্প পড়তে থাকো। নিজের গল্পটাকে আরও আরও উত্তেজিত করে তোলো। ❤
Like Reply

(09-10-2023, 08:15 PM)দত্তাত্রেয় বন্দ্যোপাধ্যায় Wrote:  What an amazing writing. The last two lines give me goosebumps! Kudos!
Warm Greetings!

Thank you very much dattatreyo♥️

(11-10-2023, 01:07 PM)Avishek Wrote:  শেষের অংশটা জাস্ট অসাধারণ। clp);

অনেক ধন্যবাদ ♥️

(11-10-2023, 10:19 PM)মহাবীর্য দেবশর্মা Wrote:  
আমি তারে ভালবাসি কিন্তু সে যে আমার নহে;
রোজ রাতে তার অন্য পুরুষ প্রবেশ করে শয্যাগৃহে।
চক্ষের সামনে মিলনরতা, ভার্যা আমার বস্ত্রহারা;
হারাই তারে নিমেষঘোরে পৌরুষ আজ হাতছাড়া!
নষ্টা নাকি ভ্রষ্টা সে আজ, করুক বিচার দুর্জনে;
ভালবাসা কল্পকায়া ছিন্ন হৃদির মাঝখানে।

দুর্দান্ত অতুলনীয় অসাধারণ  clp);

(09-10-2023, 01:43 PM)Papai Wrote:  Khub sundor  Heart

অনেক ধন্যবাদ ♥️
[+] 2 users Like Baban's post
Like Reply

৫২ অপবিত্র - বাবান 


- হ্যালো? কথা কানে যাচ্ছে তো নাকি?

- উফফফ হ্যা যাচ্ছে যাচ্ছে আস্তে.... ম.... মানে আস্তে বলো শুনতে পাচ্ছি কালা নই!

- আমার ফিরতে দেরী হবে। সাইটের কাজে একটু দূরে যাচ্ছি। রাতে আমার জন্য খাবার বানাতে হবেনা। আমি বাইরে খেয়ে নেবো।

- সে তো খাবেই। আমার হাতের রান্না তো আর পোষায় না তাইনা অনুপম?

- আহ! আবার এসব ফালতু ড্রামা শুরু করোনাতো। যত্তসব। রাখছি। আর হ্যা বারবার ফোন করে কোথায় আছি কি করছি জিজ্ঞেস করে মাথা গরম করবেনা! কথা কানে গেল? হ্যালো?

- উফফফ হ্যা হ্যা শুনেছি আস্তে! আস্তে কথা বলতে কি হয়?

- যত্তসব! রাখছি।

ফোন রেখে অনুপম পাশে তাকালো। লাবনীর লাল লিপস্টিক মাখা ঠোঁটের ফাঁক দিয়ে স্বেত দন্তের ঝলক। মায়াবী চোখে একরাশ চাহিদা। চশমাটা সেট করে নিয়ে বাইকে স্টার্ট দিলো অনুপমা। দুটো নরম হাত কাঁধে চেপে বসলো। গন্তব্য নন্দিনী এপার্টমেন্ট এর একটা টু বি এইচ কে। ধুলো উড়িয়ে দূরে..... আরও দূরে মিলিয়ে গেল বাইকটা।
--------------------------------

প্রচন্ড গতিতে সোফাটা কেঁপে উঠছে। ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে। বয়স তো কম হলোনা ওটার। দুটো পা কাঁধে রাখা। রোগা লোমশ হাত দুটো খামচে ধরে আছে ফর্সা থাইয়ের নিচের মাংসল অংশটা। হিংস্র জানোয়ারের মতো কোমর নাড়িয়ে রহস্যময় গুহা রসে ডুবে মুক্ত খুঁজতে মরিয়া তার খনন অস্ত্র। আজ তার পরীক্ষা। তাকে প্রমান করতেই হবে সে শ্রেয়। হার মানলে চলবেনা কিছুতেই।

দুটো অশ্রুভেজা চোখ তাকিয়ে আছে রোগা ছেলেটার দিকে। ওর সবকটা বন্ধু ওর থেকে তাগড়া। কিন্তু ওদের কি এমন ক্ষমতা এমন দম আছে? ওদের কি এমন একটা হৃদয় আছে? ওরা কি সত্যিই শক্তিশালী পুরুষ? কে জানে? হতেও পারে। কিন্তু তার সম্মুখে দাঁড়িয়ে খনন কার্য চালিয়ে যাওয়া এই রোগা দেহের যৌন শ্রমিক যে সত্যিই বীর্যবান তা আজ সে প্রমান করেই ছাড়লো। সামান্য দূরেই ফোনটা রাখা। একটু আগে ওটাতেই ফোন এসেছিলো ঘরের লোকটার। তার ফিরতে দেরী হবে। তার অনেক কাজ আছে যে আজ। ঘরের খাওয়া আর তার ভালোলাগেনা। সে নতুন মাংসের খোঁজ পেয়েছে। ওই ফোনেই কয়েকটা এমন ছবি লুকিয়ে আছে যা অনেক আগেই ঘরের লোকটার মুখোশ খুলে তার নোংরা উলঙ্গ রূপটাকে ত্রিধার সামনে ফুটিয়ে তুলেছে। সেসব ছবি এই ছেলেটাই তাকে এনে দিয়েছিলো। আর একদিন কিনা একেই থাপ্পড় মেরেছিলো এই হাত দিয়ে ত্রিধা। আহাগো সত্যিই বড্ড কষ্ট পেয়েছিলো সেদিন মনে হয়। কিন্তু আজ সব ব্যাথ্যা ভুলিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে ত্রিধা। মায়াময় মুখটা দেখে খুব আদর করতে ইচ্ছে করে ত্রিধার। এমন একটা ছেলে তারও চাই। শক্তিশালী কঠিন দেহের না হলেও চলবে, কিন্তু মনটা যেন এই হতভাগার মতো হয়। এক ঝুলি আবেগ বুকে নিয়ে দুহাত বাড়িয়ে আরও কাছে টেনে নিলো সে ভবিষ্যতের খোকার পিতাকে। পবিত্র হয়ে কাটিয়ে দেওয়া দিনগুলো আজ সে ভুলতে চায়। আজ থেকে সে অপবিত্র হয়ে প্রতিটা দিন কাটাবে। যতদিন না কেউ 'মা' বলে তাকে ডাকছে।

- বাবান
[+] 6 users Like Baban's post
Like Reply

(10-01-2024, 02:12 PM)Papai Wrote:  Onek din por ei threde golpo elo. Khub sundor hoyeche. Boro kichu na likhun, at least etate chalu rakhun.

লিখবো। ধন্যবাদ পাশে থাকার জন্য    Namaskar

(16-01-2024, 06:21 PM)Avishek Wrote:  খুব সুন্দর লাগল। আরও লিখুন এমন অনু গল্প। বড়ো না লিখলে অন্তত এগুলো চালিয়ে যান। তবে বড়ো কিছু পেলে ভালো লাগতো।

অনেক ধন্যবাদ ❤
আর লেখা নিয়ে বসা হচ্ছেনা। তাছাড়া লিখলাম তো অনেক। এখন বিশ্রামের পালা।
[+] 1 user Likes Baban's post
Like Reply

(28-01-2024, 06:03 PM)Sanjay Sen Wrote:  
 খুব ভালো লাগলো  clp);  চলতে থাকুক এই থ্রেড 

অনেকদিন পর মতামত পেয়ে ভালো লাগল। আমারও আর আগের মতো আসা হচ্ছে না। ধন্যবাদ ♥️

(29-01-2024, 02:46 PM)লম্পট Wrote:  
যেমন দেবা তেমনি দেবী প্রবাদবাক্য এই গল্পে প্রযোজ্য না হলেও যেমন কুকুর তেমনি মুগুর প্রবাদবাক্য অবশ্যম্ভাবী প্রযোজ্য হবে তাতে সন্দেহ নাই। স্বামী যদি লাম্পট্যের মদে মত্ত হয় তবে স্ত্রী কেন নয়! তবে গল্পের যে দিকটা আমার ভাল লাগল সেটা হল নায়িকার একটা বিশেষ ভাবনা আছে, উচ্ছৃঙ্খলতা নয় বরং মাতৃ সুখ স্বাদ প্রাপ্তির লক্ষ্যটা এই গল্পকে একটা বিশেষ দিক দিয়েছে। খুব ভাল লাগল। এভাবেই একের পর এক দারুণ দারুণ লিখনী দিয়ে ভরিয়ে তোল রসভান্ডার।

অনেক ধন্যবাদ ♥️
Like Reply




Users browsing this thread: 1 Invisible User(s), 1 Guest(s)