Thread Rating:
  • 41 Vote(s) - 2.9 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Non-erotic সৌরভ

Showing only the posts of cuck son: 51 of 128 posts. Show all posts
#21

(16-11-2021, 10:48 PM)ddey333 Wrote:  না না রবিবার নয় ...

নীললোহিতের দ্বিগশুন্যপুর পরে দেখতে পারো , আরো অনেক আছে নাম মনে নেই আর ..
বৌদিবাজির চূড়ান্ত একেবারে যাকে বলে ... Big Grin Big Grin

বুঝতে পেরেছি , উনি নীললোহিত নামে অনেক গল্প লিখেছিলেন । 

আপডেট আবারো রবিবার , বেশি করে বলশালী খাবার খাবেন সেদিন    Big Grin  আগেই বলে দিলাম পরে আমার দোষ দেবেন না
[+] 1 user Likes cuck son's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22

মায়ের দোয়া হোটেল এখনো বন্ধ , কিছুই বুঝতে পারছি না , প্রায় এক মাসের মতো হয়ে গেছে , রজব তো এমন ছেলে না । পাকা গেরস্থ ছেলে রজব , এক পয়সা লস হবে এমন কাজ করতে সে নারাজ , এই তো কয়েকমাস আগে মেয়ের বিয়ে দিলো , বিয়ের দিন পর্যন্ত দোকান খোলা রেখেছিলো , এখন কি হল কে জানে । মনটা কেমন কু গাইতে শুরু করেছে আমার। আজকাল মনে সুধু খারাপ চিন্তা আসে , এইত সেদিন বড় আপা ফোন দিয়ে বলল জলদি যেন ওর বাসায় চলে আসি । জিজ্ঞাস করলাম কেনো কোন উত্তর দিলো না। এটা বড় আপার স্বভাব , কম কথা বলা মানুষ যে দুনিয়ায় নাই এমন নয় , কিন্তু বড় আপা বাড়াবাড়ি ধরনের কম কথা বলা মানুষ ।  

 
বড় আপা আমার চেয়ে বয়সে অনেক বড় , তাই ছোট বেলা থেকেই ওর সাথে আমার দূরত্ব বেশি । ছোট ভাই হিশেবে একটু আদর করা বাঁ কোথাও সাথে করে নিয়ে যাওয়া এসব কোনদিন করেনি । সুধু আমার সাথে যে দূরত্ব ছিলো এমন নয় । বড় আপার সাথে তেমন কারোই কোন কথা হতো না । না ভুল বললাম , একজন এর সাথে বড় আপার অনেক কথা হতো , সে হচ্ছে আমাদের দাদি , রাতের বেলা শুনতাম বড় আপা আর দাদি দুজনে গুন গুন করে কি যেন বলছে। মাঝে মাঝে তো বড় আপার হাসির সব্দ ও পেতাম । বড় আপা কে হাসতে দেখা ছিলো দুর্লভ ব্যাপার ।  
 
বড় আপা আর দাদির মাঝে এই বিশেষ সম্পর্ক নিয়ে মেজ আপা প্রায় প্রায় মজা করত । মেজ আপার মতে বড় আপার ভেতরে একজন বয়স্ক মানুষ এর আত্মা আছে । আবার সেই আত্মা নাকি পুরুষ মানুষ এর । এই নিয়ে দুজন এর মাঝে প্রায় ঝগড়া হতো। বড় আপা তো ঝগড়া করার লোক না , তাই একটা কথাই ও বলত “ তুই জাহান্নামে যা”। অবশ্য মা দ্রুত এই ঝগড়ার মাঝে এসে পরত আর মীমাংসা করে দিত । মীমাংসা বলতে মেঝ আপা বকা খেত মায়ের হাতে ।
 
মৃদুভাষী বড় আপার সংক্ষিপ্ত ফোন কল এর পর আমার মাথায় ঘুরে ফিরে নানান চিন্তা আসতে লাগলো । তার বেশিরভাগ ই খারাপ । প্রথমে চিন্তা এলো বড় দুলাভাই এর কিছু হল কিনা । বড় দুলাভাই এর যত না বয়স তারচেয়ে তার রোগের সংখ্যা বেশি। হেন কোন রগ নেই তার নেই , অবশ্য কোনটাই আমার টার মত বিশেষ কিছু না , পান্তা ভাত টাইপ রোগ ওনার , এই যেমন বাতের ব্যাথা , হাড় ক্ষয় হয়ে যাওয়া , কোষ্ঠ কাঠিন্য , ডায়বেটিস । তাই প্রথমে বড় দুলাভাই এর চিন্তাই মাথায় এলো । তারপর আরও নানা চিন্তা । আসলে এতদিন আমার ফোন ছিলো না বলে এ ধরনের সমস্যা ছিলো না । কারো দরকার হলে আমার কাছে আসতে হতো। তখন সবিস্তারে সব কিছু জেনে নেয় যেত । ফোন কিনতে হয়েছে বাড়ি ডেভ্লপার দের দেয়ার পর ।  
 
যাই হোক প্রায় তিন দিন পর গিয়েছিলাম বড় আপার বাসায় । বড় আপার বাসা অনেক দূরে , নতুন সহরের ঝাঁ চকচকে বিল্ডিং এ একটি বিশাল ২১০০ স্কয়ার ফিট ফ্লাট নিয়ে থাকনে । দরজা খুলল বড় আপা , আমাকে অবশ্য দেরি করে আসার জন্য কিছুই বলল না । নালিশ করার অভ্যাস নাই বড় আপার ।  মেজ আপা হলে এতক্ষনে ১০০ কথা শুনতে হতো ।  
 
“আপা আসতে বলেছিলে?”  হাঁসি মুখে বললাম , কিন্তু কোন উত্তর পেলাম না , ইশারায় আমাকে বসতে বলা হলো , বিশাল বসার ঘর আপার , দু সেট দামি সোফা , দেয়ালে পেইন্টিংস । অনেক দিন আসা হয়না বড় আপার বাসায় , এর আগে যখন এসেছিলাম তখন এই সেট আপ ছিলো না । বড় আপার বাসায়  আসলে প্রতিবার মনে হয় নতুন কোন যায়গায় এসেছি । সোফায় বসতেই আমি প্রায় ডুবে গেলাম, এত নরম । বসতেই একটা কালো মতন মেয়ে এক গ্লাস ঠাণ্ডা সরবত নিয়ে এলো । আশ্চর্যের ব্যাপার হল সরবত এর জন্য বড় আপা হুকুম দেয়নি , তারপর ও চলে এলো , নিশ্চয়ই এ বাড়ির নিয়ম হচ্ছে বেল এর শব্দ শোনা মাত্র সরবত রেডি করা ।  
 
আমি সরবত খেতে শুরু করলাম , একবার মনে হয়েছিলো ভদ্রতা করে বলি… না না এসব এর কি দরকার ছিলো। বড় আপা আমার সামনে বসে আছে ওর চোখ মুখ শক্ত , অবশ্য এতে ওর মনের কথা বোঝা জাচ্ছে না । ওর চোখ মুখ প্রায় সব সময় শক্ত থাকে । আর সব সময় এমন চোয়াল শক্ত থাকার কারনে ওর চেহারায় একটা রুক্ষ ভাব চলে এসেছে , এমনিতে শ্যামলা বড় আপার মুখটা বেশ মিষ্টি ছিলো । এখন অবশ্য তেমন নেই , কলেজের কড়া টিচারদের মত চেহারা হয়েছে ওর । দেখলে মনে হয় এখুনি রচনা মুখস্ত ধরবে ।
 
আমার সরবত খাওয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলো বড় আপা , তারপর বলল “ কেমন আছিস?” সাদামাটা কেমন আছিস কোন মায়া মমতা মেশানো নেই এতে , বা হয়ত আছে , দেখাতে পারে না । কিছু কিছু মানুষ থাকে এরকম। বড় আপার প্রশ্নটা শুনে আমার খুব ইচ্ছে হচ্ছিলো ওর মনের ভেতর একবার যদি দেখতে পেতাম তাহলে খুব ভালো হতো , উত্তর টা সহজে দিতে পারতাম । কিন্তু সেটা সম্ভব নয় , একসাথে বড় হয়ে ওঠার পর ও বড় আপা আমাদের চেয়ে অনেক দুরের মানুষ হয়েই থেকেচে সব সময় ।
 
“ ভালোই আছি” আমিও নিরলিপ্ত উত্তর দেয়ার চেষ্টা করলাম ।  
 
“ তোর অসুখ এর কি খবর”
 
“ খবর ভালো”
 
ভ্রু কুচকে গেলো বড় আপার, একটু রেগে গেলো , বলল “ এটা কেমন উত্তর , তুই কি আমার সাথে ফাইজাল্মি করছিস”
 
ছোট বেলায় এই লাইন এর পর একটা চড় পরতো গালে , এখন হয়ত অত দূর যাবে না বড় আপা । আমার ধারনা ঠিক হলো , একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলল , “ আচ্ছা যেমন আছিস তেমন থাক , তোকে যে জন্য ডেকেছি সেটা বলি”  
 
এটুকু বলে একটু থাম্লো , তারপর শুরু করলো , “ তোদের কাছে আমি কি এমন অন্যায় করেছি যে সব সময় তোরা আমার পেছনে লেগে থাকিস”
 
এমন হঠাত করে এত বড় অপবাদ পেয়ে আমি একটু অবাক হয় গেলাম , আমি আবার কখন ওর পেছনে লাগলাম , আমার কোনদিন এত সাহস ছিলো না । সব সময় ওর থেকে দূরে দুরেই থাকতাম , অনাহূত চড় থাপ্পর এর ভয়ে । কিন্তু আমাকে কোন উত্তর দিতে হলো না ।
 
“ সব সময় আমি তোদের কাছ থেকে দূরে থেকেছি , আমি জানি তোরা আমাকে পছন্দ করিস না , পছন্দ করার মত তেমন কিছু নেই ও আমার , আমি মেজোর মত হাঁসি তামাশা করতে পারি না, সুমির মত আমি নরম স্বভাব এর না । নিজের অনুভুতি প্রকাশ করতে অক্ষম। তাই কোনদিন তোদের প্রতি আমার কোন আক্ষেপ ও ছিলো না । আমি নিজের মত থেকেছি । এই দুনিয়ায় সুধু একটা মানুষ আমাকে বোঝে তাকে নিয়েই আমি থকেছি , কিন্তু তোরা কি শুরু করেছিস , তোরা কি চাস না আমি শান্তিতে থাকি?”
 
এবার আমার কাছে মনে হচ্ছে প্রথম প্রস্নের উত্তর দেয়াই সহজ ছিলো , তবুও আমি বললাম “ কি হয়েছে রে আপা , আমি তো তোর সাথে এমন কিছু করেছি বলে তো মনে পড়ছে নারে” আমার বলা শেষ হতেই দেখলাম বড় আপার মেয়ে উঁকি দিয়ে দেখছে আমাদের । মেয়েটা বেশ বড় হয়ে গেছে , আর দেখতে একদম অবিকল বড় আপার মত , বেশ মিষ্টি চেহারা । তবে এর চেহারায় কোন রাগি টিচার এর ছাপ নেই । এক বার ভাবলাম ডাকি , কিন্তু সাথে সাথে সেই চিন্তা বাদ দিলাম । কারন আমি আমার বড় ভাগ্নির নাম মনে করতে পারছি না । বড় লজ্জার বিষয় , ডেকে কি বলবো ?
 
বড় আপা আমার দৃষ্টি লক্ষ করে তাকালো , নিজের মেয়েকে দেখে ধমক এর স্বরে বলল  “ তুবা ভেতরে যাও , দেখছ না একজনের সাথে কথা বলছি”
 
মেয়েটি তৎক্ষণাৎ চলে গেলো , আমি একটা দীর্ঘ শ্বাস ফেললাম । আসলেই বড় আপা নিজেকে একটা খোলসে বন্দি করে রেখেছে । সেই খোলসে আমাদের কোন এন্ট্রি নেই । নিজের মেয়ের কাছে আমাকে মামা হিসেবে নয় একজন হিসেবে উপস্থাপন করছে । অবশ্য এর জন্য আমিও কম দায়ি নই ।
 
তুবা চলে যেতেই বড় আপা আমার কথার রেশ ধরে বলল , “ না তুই কি করবি , করেছে ও মেজ আর ওর বজ্জাত জামাই। তোর দুলাভাই কে তো চিনিস মাটির মানুষ , কারো সাতেও নেই পাঁচেও নেই । নিরঝঞ্জাট জীবন চায় । সেই লোকটার পেছনে লেগেছে ওরা দুজন মিলে”  এটুকু বলতে বলতে বড় আপার চোখে পানি চলে এলো । বড় আপা কে যেমন হাসতে দেখা যায় না তেমনি কাঁদতে ও দেখা যায় না । কঠিন কঠিন পরিস্থিতি তেও বড় আপা কাদেনি কোনদিন । একবার সুধু দেখেছিলাম বড় আপা কে কাঁদতে , তাও একা একা । যেমন তেমন কান্না নয় একদম বিলাপ করে কান্না , সেদিন আমাদের দাদি মারা গিয়েছিলো । বাড়ির কেউ তেমন শোক প্রকাশ করেনি , এমন কি আমাদের বাবাও না । দাদির অনেক বয়স হয়ে গিয়েছিলো , অকেন দিন রোগে ভুগে কষ্ট করছিলেন ।বিছানায় শুয়ে থাকতে থাকতে পিঠে ঘা হয়ে গিয়েছিলো । তাই সবাই কে বলতে শুনেছি “ যাক কষ্ট তো কমেছে , বেঁচে থেকে সুধু কষ্টই পাচ্ছিলেন” , কিন্তু বড় আপা একা একা বালিশে মুখ গুজে বিলাপ করে কাদেছিলো । কি জানি দুলাভাই এর মত হয়ত আমাদের দাদি ও বড় আপা কে বুঝতে পারত । হয়ত বড় আপা সেই জন্য কেদেছিলো , যেমন আজ দুলাভাই এর জন্য কাদছে ।
 
“ কি হয়েছে রে আপা , কাদছিস কেনো” আমি জিজ্ঞাস করলাম , হয়ত আমার উচিৎ ছিলো আরও একটু সহানুভুতির সাথে বলা , কিন্তু এর চেয়ে বেশি কিছু করতে পারলাম না আমি । বড় আপা আচল দিয়ে চোখ মুছলো , তারপর একবার নাক টেনে আবার বলতে লাগলো “ মেজোর জামাই , তোর দুলাভাই এর পেছনে লেগেছে । বলছে তোর দুলাভাই নাকি ঘুষ খায় , বলছে চাকরি খেয়ে দেবে। “
 
“ আহা এতে কি হয়েছে , দুলাভাই যদি কোন খারাপ কাজ না করে থাকে তাহলে মেজো দুলাভাই বললেই কি ওনার চাকরি চলে যাবে” আমি সাত পাঁচ না ভেবেই বলে ফেললাম । বলেই বুঝলাম কিছু একটা ভুল করেছি , কারন বড় আপার চোখে কুঁচকে যাচ্ছে।
 
“ তোর কি বিশ্বাস হয় তোর দুলাভাই খারাপ কিছু করতে পারে?”
 
আমি সাথে সাথে উত্তর দিলাম “ না  না এমন কথা আমি কখন বললাম”
 
“ এই যে বললি যদি খারাপ কাজ না করে থাকে , এর মানে কি ? এর মানে হচ্ছে তুই পুরপুরি বিশ্বাস করছিস না”
 
“ আরে না আপা আমি বলতে চেয়েছি , মেজো দুলাভাই বললেই তো আর চাকরি চলে যাবে না” কথা কাটানোর জন্য বললাম , তবে এও ঠিক মেজো দুলাভাই অকর্মা হলেও উনার বড় বড় জায়গায় লিঙ্ক আছে । কোন বিশেষ কারনে ক্ষমতাবান লোকজন উনাকে পছন্দ করে ।
 
“ তোর দুলাভাই এর যে কিছু হবে না সেটা আমি জানি , কিন্তু সমস্যা তো আমার , এই একটা লোক আমার জন্য কত কিছু করেছে , বাবা মা ভাই বোন দের কাছে চিরদিন অবহেলা পাওয়া আমাকে বুঝিয়েছে আমার ও দাম আছে , বিনিময়ে সে কোনদিন কিছুই চায়নি , এখন যদি আমার আত্মীয় স্বজন রা এই মানুষটির পেছনে লাগে তাহলে আমার মুখ দেখানোর জায়গা থাকা” কথা গুলি বলে বড় আপা কি জেনো একটু ভাবল , তারপর বলল “ অবশ্য এদের আমি আত্মীয় হিসেবে পরিচয় দেই না , এরা তোর দুলাভাই এর নখের ও যোগ্য নয় “
 
কথা হয়ত সত্যি , কিন্তু আমি এর কি করতে পারি বুঝলাম না । তাই জিজ্ঞাস করলাম “ আমাকে কি করতে বলছিস আপা”
 
“ তোর কিছুই করার নেই?” পালটা প্রশ্ন করলো আপা।“ রেগে গেছে খুব দেখেই বোঝা যাচ্ছে । তারপর নিজেই উত্তর দিলো “ তোদের আর কি করার থাকবে , আমি তো তোদের কেউ না , একটা নিরপরাধ লোক কে বদনাম করবে একটা চরিত্রহীন লোক আর তোরা সেটা চেয়ে চেয়ে দেখবি” এই বলে আপার চোখে আবার পানি চলে এলো । আমি পড়লাম মহা বিপদে , সান্ত্বনা দেয়া আমার অভ্যাস না ,তবুও হয়ত দিতাম কিন্তু বড় আপার মত কাউকে সান্ত্বনা দিতে কেমন জানি লাগছে ।
 
বড় আপার বাসা থেকে বের হয়ে রাস্তায় দাড়িয়ে ছিলাম , এই এলাকার একটা সুবিধা হচ্ছে রাস্তায় মানুষ এর ভিড় নেই । আজকাল ভিড় একদম সহ্য করতে পারি না । আপা একবার বলেছিলো রাতে খেয়ে যেতে , দুলাভাই এর সাথেও দেখা হয় যাবে। কিন্তু আমি না করেছিলাম । ভেবেছিলাম হয়ত আপা আবার বলবে, কিন্তু বলেনি । অবশ্য এতে আমার সমস্যা নেই , আপা কে এর জন্য দোষও দেই না । হয়ত ওকে আমরা বুঝতে ভুল করেছি । এই যে আমাকে রাতের খাবার খেয়ে যেতে বলেছে , হয়ত ও মন থেকেই বলেছিলো । আর আমি না করেছি , হয়ত ও ধরে নিয়েছে আমি সত্যি সত্যি খাবো না , তাই আর জোড় করেনি।
 
আপার বাসা শহর এর এক প্রান্তে আর আমার ঠিকানা শহর এর অন্য প্রান্তে । একটা অটো রিক্সা নিয়ে আসতেও ঘণ্টা তিন লাগে ট্রাফিক জ্যাম এর কারনে । এর মাঝে আবার অটো রিক্সা নষ্ট হয়ে গেলো । চালক বলল কিছুতেই ঠিক হবার নয় । তাই আমাকে নেমে যেতে হলো । তবে এখন অনেক রাত হয়ে গেছে , রাস্তা ঘাটে লোকজন কম । বিশেষ করে এই এলেকায় তেমন লোকজন থাকে না রাতের এই সময় । আমি হাঁটা দিলাম , রাতের ফাকা রাস্তায় হাটতে আমার ভালোই লাগে ।
 
হাটতে হাটতে অনেকটা চলে এসেছি , এই জগায়টা একটা লেকের মতন । অনেক বছর অবহেলায় পড়ে ছিলো , কিছুদিন আগে একটাকে সুন্দর করে সাজিয়ে একটা সুন্দর সময় কাটানোর জায়গা করা হয়েছে । আমার কোনদিন এখানে আসা হয়নি , আজ চলেই যখন এসেছি ভাবলাম একটু দেখে যাই । আমি ওই দিকে হাঁটা দিলাম , দেখলাম এই রাতেও অনেক মানুষ জন আছে । বেশিরভাগ ইয়ং বয়সি । এরা গ্রুপে গ্রুপে বসে আছে , কেউ বাইক নিয়ে স্টান্ট বাজি করছে । কেউবা আবার গিটার নিয়ে বসে গান করছে । সিগারেট এর ধোঁয়ায় ভরে আছে জায়গাটা । আমি দমে গেলাম , ভাবলাম ফিরে যাই ।
 
ফিরেই জাচ্ছিলাম , এমন সময় পেছন থেকে ডাক শুনলাম “তিতলির মামা” মেয়েলী কণ্ঠ । প্রথমে আমি ব্যাপারটা ইগ্নোর করে সামনে এগিয়ে জাচ্ছিলাম , তখন আবার ডাক শুনলাম “তিতলির মামা” এবার আরও উচ্চস্বরে । কৌতূহল বসত একবার পেছনে ফিরে তাকালাম , তিতলি নামে আমার একটা ভাগ্নি আছে , এবং আমার কাছে মনে হতে লাগলো ডাকটা আমাকে উদ্দেশ্য করেই। পেছনে ফিরে দেখলাম একটা মেয়ে প্রায় দৌরে আসছে , আশেপাশে বাকি ছেলে মেয়ে গুলি সবাই ওই মেয়ের দিকে তাকিয়ে আছে । অবশ্য তাকিয়ে থাকার ই কথা । এমন উধভট নামে কাউকে এমন উচ্চ স্বরে ডাকলে সবাই অবাক হবেই।
 
মেয়েটাকে প্রথমে চিনতে পারলাম না , তবে আমাকে উদ্দেশ্য করেই যে ডাক সেটা নিশ্চিত । কারন আমাকে পেছন ফিরে তাকাতে দেখে হাত তুলে ইশারা করেছে । আশপাশ এর ছেলে মেয়ে গুলো এখন আমার দিকেও কেমন করে যেন তাকাচ্ছে । অবশ্য তাকানোর কথাই , আমার মত একটা মানুষ কে অর্ধেক বয়সি একটা মেয়ে “তিতলির মামা” বলে ডাকছে বিষয়টা বেশ অস্বাভাবিক । আমি কেটে পরার ধান্দা করলাম । দু বারিয়েছি কি আবার ডাকল “তিতলির মামা” । হঠাত করে আমি মেয়েটাকে চিনতে পারলাম , এ হচ্ছে সেই মেয়টি তিতলির বান্ধবী । আমি দাড়িয়ে গেলাম , সেদিন মেয়েটির নাম জানা হয়নি আজ জেনে নেয়া উচিৎ বলে মনে হচ্ছে ।
[+] 5 users Like cuck son's post
Like Reply
#23

(24-05-2022, 06:28 AM)jemona Wrote:  অসাধারণ

ধন্যবাদ :)
Like Reply
#24

(24-05-2022, 11:12 PM)Rajaryan25 Wrote:  যাক আবার শুরু হয়েছে। তবে সেই পুরোনো ছন্দ থাকবে বলে মনে হচ্ছে না। দেখা যাক। লিখে যান।

এই লেখাটাই ছন্দহিন একটা লেখা বলে মনে হয় আমার কাছে , কোন আগা মাথা নেই । একটা মানুষ নিজের জীবনের ভাঙ্গা ভাঙ্গা কিছু ঘটনা বলছে ।
[+] 1 user Likes cuck son's post
Like Reply
#25

(12-06-2022, 01:01 PM)Jholokbd1999 Wrote:  গল্পটা একটি বিশেষ ধারায় রচিত। এটা কোন ছন্দ হীন ভাব প্রকাশ করে না। অনেক নামকরা  লেখকের এধারারই লেখা বেশ জনপ্রিয়।   Heart

আত্মজীবনী মূলক হওয়াতে অনেকের ভালো নাও লাগতে পারে। বিশেষত চটি সাইটে রমরমা সেক্স এর কোন গন্ধ না থাকার কারণে।  Dodgy

লেখককে বলতে চাই লিখা চালিয়ে যান। ভালো এগোচ্ছে গল্প্পটি।  horseride

অবশ্যই লেখা চালিয়ে যাবো এবং যাচ্ছি । এই সপ্তায় একটি আপডেট আসবে । তার পর লম্বা একটি বিরতি হবে । একদম সেপ্টেম্বর পর্যন্ত । কিঞ্চিৎ সমস্যা আছে সেই সময়ে তাই লেখালেখি বন্ধ থাকবে সম্পূর্ণ ভাবে ।

আশা করি যে গুটি কয়েকজন এই গল্প পড়ছেন এবং ভবিষ্যতে পড়তে চান তাদের এতে কোন সমস্যা হবে না :)
[+] 1 user Likes cuck son's post
Like Reply
#26

(13-06-2022, 01:27 AM)nextpage Wrote:  এক নিশ্বাসে সবটা পড়ে নিলাম
অদ্ভুত এক মায়াজালের বিস্তারে নিজে থেকেই যেন আটকে গিয়েছিলাম। এমন ভাবেও যে জীবনের চলতি পথের গল্প বলা যায় সেটা ভাবতেও পারি নি। 
গল্পটা যেন হঠাৎ থেমে না যায়। চলতে থাকুক না নিজের মত করে।

অনেক ধন্যবাদ ভাই । কিন্তু কিছু দিনের জন্য থামতেই হবে । duty calls
Like Reply
#27

(12-06-2022, 07:48 PM)ddey333 Wrote:  এখানে এসব বোঝার লোকজন নেই ... তোমার যদি ইচ্ছে না করে তাহলে আর লিখো না

আর কি বলতে পারি বোলো !!

আপনি তো আছেন , এই গল্পটা আমি আমার নিজের জন্যই লিখছি , দ্বিতীয় অবস্থানে আছেন আপনি ।  

ফার্স্ট ছাড়া সেক্সন্ড পজিশন আমার ভালো লাগে না , তাই নিজেকে প্রথম অবস্থানে রাখলাম Big Grin Big Grin
[+] 1 user Likes cuck son's post
Like Reply
#28

আমার রেগুলার ডাক্তার ডা. মিজানুর সাহেব গিয়েছেন দেশের বাইরে , কি জানি একটা কনফারেন্স এ জয়েন করতে । তাই বিকল্প একজনের হাতে আমাকে সঁপে দিয়ে গেছেন । এখন আমি তার সামনেই শুয়ে আছি , উনি নানা রকম টেস্ট দিয়েছেন সেগুলি মনোযোগ সহকারে দেখছেন । অল্প বয়স্ক ডাক্তার তাই বুঝি কাজে মনোযোগ একটু বেশি । ডাক্তার মিজানুর এতো গুরুত্ব সহকারে রিপোর্ট দেখেন না । এই ডাক্তার দেখছে , বার বার ভ্রু কুঞ্চিত হয়ে উঠছে উনার ।

 
একবার ডাক্তার সাহেব এর ভ্রু কুঞ্চিত হয় আর আমার বুকের ভেতর ধড়াস করে ওঠে । মনে হয় এই বুঝি বলবেন কি কি খাওয়ার ইচ্ছে হয় খেয়ে নিন , আর ছয় মাস জীবিত আছেন আপনি । তার পর আপনার ডাক চলে আসবে । আশ্চর্য ব্যাপার কত ঝামেলার এই জীবন , তার উপর আমার জীবনের তো কোন ছিরি নেই । তারপর ও মৃত্যু কে কত ভয় পাই আমরা । না না ভুল বললাম হয়ত , মৃত্যুকে আমরা মনে হয় ভয় পাই না । যে অনুভুতি আমাদের মাঝে কাজে করে সেটা সম্ভবত অতৃপ্তি । সব কিছু না পাওয়ার ক্ষেদ । আমাদের কাছে মনে হয় হয়ত আরও কিছুদিন বেঁচে থাকলে আরও কিছু পেতে পারতাম ।
 
আচ্ছা? একজন সহায় সম্বলহীন লোকের ও কি এমন মনে হয় ? তার মন ও মৃত্যুর কথা শুনলে অত্রিপ্ততায় ভরে ওঠে ? হয়ত হয়, কারন মানুষ সবচেয়ে আশাবাদী প্রানি , দুনিয়ার সবচেয়ে নিরাশাবাদি মানুষটিও অন্য প্রানিদের চেয়ে আশাবাদী । সেও আশায় থাকে হয়ত একদিন অবস্থার পরিবর্তন হবে । হয়ত ভাব দেখায় সে আশা ছেড়ে দিয়েছে , কিন্তু আমি নিশ্চিত সে আশা ছারেনি , ছাড়া সম্ভব না এটা মানুষের ক্ষমতার বাইরে । আমার বিশ্বাস দুনিয়ার সবচেয়ে হতাশ বেক্তিটিও ঘুমের মাঝে সপ্ন দেখে, এক রোদে ঝলমলে সকালে সে ঘুম থেকে উঠে দেখছে ওনাকে ঘিরে প্রচুর খুশির অনু পরমাণু ভেসে বেড়াচ্ছে । এতো খুশি দেখে সে যখন হতো বিহ্বল ঠিক তখন তার সবচেয়ে আপন মানুষটি এসে বলে , কি? বোকার মত কি দেখছো? তখন সে জিজ্ঞাস করে এতো খুশি কেনো আমার চারিদিকে ? তখন তার আপন মানুষটি বলে , বোকা নাকি , যখন কোন সমস্যা না থাকবে দুঃখ না থাকবে , তখন চারিদিকে কি থাকবে ? লোকটি বোকার মত বলবে, কি?  তার প্রিয় মানুষটি হেসে লুটোপুটি খাবে , বলবে আরে বোকা তখন চারিদিকে সুধু খুশি থাকবে খুশি হি হি হি হি ।
 
“মি. সৌরভ” ডাক্তার এর ডাকে আমার আবোলতাবোল চিন্তার ইতি ঘটলো । আমি ডাক্তার এর দিকে তাকালাম  “আপনি তো অনেক ইম্প্রুভ করেছেন” হাঁসি মুখে আমার দিকে তাকিয়ে বলল ইয়ং ডাক্তার । মনে মনে ভাবলাম বলে কি এই লোক , টানা তিনদিন অজ্ঞান ছিলাম , মেজো আপা এসে দরজা ভেঙ্গে উদ্ধার করেছে আমাকে । আর এই লোক বলে কিনা আমার ইমপ্রুভমেন্ট হয়েছে । উনি কি সত্যি সত্যি ডাক্তার নাকি সে বিষয়ে আমার সন্দেহ হতে লাগলো ।
 
“হ্যাঁ রিপোর্ট তাই বলছে , এবং সুধু ইমপ্রুভমেন্ট বললে ভুল হবে ,মিরাকল হয়েছে বলতে হবে”
 
ডাক্তার এর কথা আমার বিশ্বাস হলো , কারন ডাক্তার কে উত্তেজিত মনে হচ্ছে । হয়ত নতুন ডাক্তার এমন রোগির ভালো অবস্থা দেখে নিজের আবেগ ধরে রাখতে পারছে না । ডাক্তারদের এমন হওয়া ঠিক না , ওদের উচিৎ আবেগহীন হওয়া , যদি সম্ভব না হয় অন্তত ভালো অভিনয় জানা । আচ্ছা ডাক্তারি পড়ার কোর্সে যদি একটা অভিনয় কোর্স ঢুকিয়ে দেয়া যায় তাহলে কেমন হয়?
 
কি সব আবোলতাবোল ভাবছি , হয়ত খুশির সংবাদ শুনে আমিও উত্তেজিত, আনন্দিত । যাক এতো আনন্দিত হয়ে লাভ নেই , আমার চারিদিক হয়ত এখনো খুশির ধুলো দিয়ে ভরে যায়নি , যদি জেতো তাহলে এই আনন্দ সংবাদ পেতাম কোন প্রিয়জন এর কাছে অপরিচিত কচি ডাক্তার এর কাছ থেকে নয় । তাই আনন্দ টা কে চাপা দিলাম । বললাম “ তাহলে যে গত তিনদিন অজ্ঞান ছিলাম?”
একটু চিন্তায় পরে গেলো ডাক্তার সাহেব , কিছুক্ষন ভাবল , তারপর জিজ্ঞাস করলো , কোন কারনে কি আপনি উত্তেজিত হয়েছিলেন?
 
না বলতে গিয়েও থেকে গেলাম , হঠাত মনে পরে গেলো , হ্যাঁ উত্তেজিত ছিলাম আমি । প্রচণ্ড উত্তেজিত জীবনে মনে হয় এতো উত্তেজনা হয়নি আমার । তবে এই উত্তেজনা অন্য ধরনের উত্তেজনা , এটা অক্ষমতার উত্তেজনা ।
 
ঐযে বড় আপার বাড়ি থেকে বের হওয়ার পর তিতলির বান্ধবীর সাথে দেখা । প্রথমে ইচ্ছে হয়েছিলো কেটে পরি , কিন্তু মেয়েটির নাম জানা হয়নি এমন একটা বাজে অজুহাতে থেকে গিয়েছিলাম । মেয়েটি যার নাম আরশি , দাড়িয়ে দাড়িয়ে আলাপ জুরে দিলো । আমি চলে আসতে চাইছিলাম কিন্তু মেয়ে আলাপ কিছুতেই থামাচ্ছিলো না । বড় অধভুত আচরন করছিলো , আমি কোথায় গিয়েছিলাম , কেনো গিয়েছিলাম , আমার অসুখ এর খবর কি এসব অবাঞ্ছিত প্রশ্ন একের পর এক করছিলো ।
 
একটু দূরে ছেলে মেয়েদের একটা জটলা আমাদের দিকে বার বার তাকাচ্ছিলো , আর নিজেদের মাঝে হাঁসি তামাশা করছিলো । কয়েকবার আমার দিকে ইশারা করে কি জেনো বলছিলো । এতে আমার অস্বস্তি আরও বেড়ে যাচ্ছিলো । একবার আমি বলেই ফেলেছিলাম “ আমি তাহলে যাই আরশি”  মেয়েটি মাথা হেলিয়ে হ্যাঁ সুচক ইশারা ও করেছিলো । কিন্তু আমি নড়তে পারিনি , এমন কিছু আমি দেখতে পেয়েছিলাম যে আমি সেখানে আটকে গেলাম । আরশি মাথা হেলিয়ে হ্যাঁ বল্লেও , ওর চোখ দুটো অন্য কিছু বলছিলো , সেখানে ছিলো অসহায়ত্ব , নিরাশা আরও অনেক অনুভুতির এক মিশ্রণ ।
 
অবাক হয়ে কিছু প্রশ্ন করে জানতে চেষ্টা করলাম , কিন্তু কোন উত্তর পেলাম না , বার বার এড়িয়ে গেলো । এরি মাঝে একটা ২০-২২ এর ছেলে এগিয়ে এলো , দেখেই বোঝা যাচ্ছিলো বেশ পয়সা ওয়ালা বাপের ছেলে । এসে বলল “ হেই babes   আমরা এখন জাচ্ছি  come on”
 
কিন্তু আরশি নরলো না , একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার ওই ছেলের দিকে , ছেলেটি ওকে আরও একবার ডাকল। কিন্তু আরশির কোন উত্তর নেই , আমি ওর চোখে আতংক দেখতে পেলাম । তখন ছেলেটি একটি মেয়ের উদ্দেশ্যে বলল “ হেই ইভা কি হলো দেখো তো” বিরক্ত মনে হচ্ছিলো ছেলেটিকে ।
 
তখন ইভা নামের মেয়েটি এগিয়ে এলো , মেয়টি বয়সে ওই ছেলেটির সমান হবে । এসে আরশি কে একটু দূরে টেনে নিয়ে গেলো , কি যেন কথা হলো ওদের সাথে , দেখলাম আরশি বার বার না সুচুক মাথা নাড়ছে , আর ইভা আঙুল তুলে ওকে কি জেনো বলছে , মনে হচ্ছে শাসন করছে । কৌতূহল নিয়ে আমি সে সব দেখতে লাগলাম । কিছু কিছু বুঝতে পারছিলাম , আরশি কে কোন যায়গায় যাওয়ার কথা বলা হচ্ছে কিন্তু আরশি যেতে চাচ্ছে না ।
 
কিছুক্ষন পর ছেলেটিও যোগ দিলো , বেশ কয়েকটা লাইন আমি শুনতে পেয়েছিলাম don’t be a pussy , এরকম কথা ছিলো না ,  com on baby খুব fun হবে । এক পর্যায়ে দেখলাম ছেলেটি রেগে গেলো খুব অকথ্য ভাষায় ইংরেজিতে গালি গালাজ করতে লাগলো । যার বেশিরভাগ আমি বুঝতে পারছিলাম না । এর এক পর্যায়ে আরশি প্রায় দৌরে আমার কাছে এসে বলল “ আপনার বাসায় যাওয়া যাবে প্লীজ”
 
মেয়েটা ছেলেটির সাথে যেতে চাচ্ছে না , তাই ছেলেটি ভীষণ রেগে উঠছে । ছেলেটির চোখের ভাষা আমার কাছে বেশ পরিচিত মনে হচ্ছিলো , হিংস্র মাংসাশী প্রানির কবল থেকে প্রায় নিশ্চিত শিকার ফস্কে যাওয়ার রাগ ছিলো ছেলেটির চোখে মুখে। আমি যদিও নিজেকে সদা সিধা আদমি হিসেবে জাহির করতে চাই কিন্তু এসব বোঝার ক্ষমতা আমার আছে । কারন ছেলেটির যে ক্ষুধা সেই ক্ষুধার উরধে আমি নই । কতটা তিব্র এই ক্ষুধা সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় , হয়ত একে মাকড়সার জালের সাথে তুলনা করা যায় , ধির ধির এই ক্ষুধা মানুষ কে বিবশ করে ফেলে , এর থেকে রক্ষা পাওয়া বড়ই কঠিন ।
 
আর আরশির মুখ দেখে মনে হচ্ছিলো সে কিছুতেই ওই ছেলেটির সাথে যেতে চাইছে না । ছেলেটি হয়ত ওকে জোর করে সেদিন নিয়ে আসেনি ওখানে , হয়ত আরশি এমন কোন কাজ বা কথা বলেছিলো যাতে করে ছেলেটি ধরে নিয়েছিলো শিকার আজ তার গুহায় নিজে পায়ে হেঁটেই যাবে । কিন্তু আরশির ততক্ষনে মত পরিবর্তন হয়েছিলো । তাই আমাকে একটা উপায় ভেবে নিয়েছিলো , অখান থেকে বেড়িয়ে আসার ।
 
দ্রুত একটা অটো চখে পরল আমার , ডাক দিতেই চলে এলো , আমি আর আরশি উঠে বসলাম , কোন কিছুই চিন্তা ভাবনা না করে একটা মেয়েকে আমি নিজের বাড়ি নিয়ে এলাম । হোক সে আমার ভাগ্নির বান্ধবী , কিন্তু সেটা কি সমাজ মানবে ? কারন সমাজ জানে আমার ও ক্ষুধা আছে ।
 বাড়িতে এসে আরশি চুপ চাপ বসে ছিলো , আমিও কিছু জিজ্ঞাস করিনি । বাড়িতে রান্নার যোগার আর সেদিন করিনি , বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম । কিন্তু আরশি সেগুলো ছুয়েও দেখেনি । রাত যখন বিপদজনক ভাবে বেড়ে যাচ্ছিলো তখন আমি নিরুপায় হয়ে , আরশি কে ওর বাড়ির সাথে যোগাযোগ করার জন্য বলেছিলাম ।
 
কিন্তু আরশি ছিল নিরুত্তর, এর আগে মেয়েটাকে যখন দেখেছিলাম তখন ই এর মাঝে একটা মেচিওরিটির ছাপ চোখে পরেছিলো। কিন্তু সেদিন ছিলো অন্য রকম , মনে হচ্ছিলো মেয়েটির বয়স আমার চেয় বেশি । আমি আরও কিছুক্ষন চুপ বসে থেকে মুখ খুলেছিলো ,
 
কিছু না জিজ্ঞাস করতেই সব বলেছিলো, কেনো ও আজ বেড়িয়ে এসেছিলো, কি করতে এসেছিলো, এবং হঠাত আমাকে দেখে ওর মত বদলায় । বলেছিলো , জাস্ট দৃষ্টি আকর্ষণ এর জন্য এসব করেছিলো । ভেবেছিলো হয়ত অনেক রাত পর্যন্ত বাড়ি না ফিরলে ওর খোঁজ হবে । কিন্তু একটা ১৪ বছরের মেয়ের বাইরে থাকার সীমা লঙ্ঘন হওয়ার পর ও যখন কোন প্রশ্ন এলো না। তখন ভাবল এসব করা মিছে , ফিরতি পথ খুজতে লাগলো , তখন হঠাত আমাকে দেখে একটা উপায় খুঁজে পেলো ।
 
মনটা আমার বিস্বাদে ভরে গিয়েছিলো , একটা ছোট্ট বাচ্চা মেয়ে , যার এখন থাকার কথা বাবা মায়ের চোখে চোখে সে কিনা ভিখিরির মত এটেনশন সিক করছে । নিজেকে খুব ভাগ্যবান মনে হয়েছিলো সেদিন , অন্তত ওই বয়সে আমাকে একাকীত্ব বুঝতে হয়নি ।
 
কিন্তু বেশীক্ষণ মন খারাপ করে থাকতে পারিনি , হঠাত একটা বিকট শব্দ হলো । কেউ একটা ঢিল ছুড়েছে , বাড়ির বাইরে ফাকা রাস্তায় কয়েকটি গাড়ি বার বার আমারর বাড়ির সামনে দিয়ে যেতে আসতে লাগলো । গেটের সামনে গাড়ি রেখে অকথ্য ভাষায় আমাকে আর আরশি কে নিয়ে কথা বলছিলো ওরা , আর ঢিল ছুড়ছিল । লজ্জায় আমার কান গরম হয়ে গিয়েছিলো , তাকাতে পারছিলাম না আরশির দিকে ।  
 
জীবনে কোনদিন আমাকে এমন পরিস্থিতিতে পড়তে হয়নি, সেদিন সম্পূর্ণ রুপে অবশ হয়ে গিয়েছিলো আমার মস্তিষ্ক । আশেপাশের লোকজন উঁকিঝুঁকি দেয়া শুরু করেছিলো ।  
 
একপর্যায়ে আরশি উঠে দাড়ায়, বলে ও জতক্ষন থাকবে ততক্ষন ওরা এমন করবে । আমার সম্বিৎ ফিরে এসেছিলো, আমি যতই কা পুরুষ হই না কেনো একটা মেয়েকে এভাবে চলে যেতে দেয়া যায় না । আমি আটকে ছিলাম ওকে , কিন্তু যদি জানতাম আমি অমন অক্ষম তাহলে হয়ত সেই ভুল করতাম না । পুলিশে খবর দিয়েছিলাম , পুলিশ এসেছিলো ও । এসে উল্টো আমাকে গ্রেপ্তার করতে চাইলো । আমি আকাশ থেকে পড়লাম , তর্কা তর্কী হতেই আমার গায়ে হাত তুলল পুলিশ ।
 
এক প্রাকার গাড়িতে উঠেই ফেলে আমাকে, আমার অপরাধ নাবালিকা মেয়ে কে ফুসলিয়ে নিয়ে যৌন নিপীড়ন । এবং সেটার প্রতিবাদ করায় একজন বিশিষ্ট নাগরিকের নামে মিথ্যা অভিযোগ করা । গাড়িতে প্রায় উঠিয়েই ফেলেছিলো, কিন্তু এগিয়ে এলো আরশি, ওই ছেলেটার কাছে কি যেন বলল ছল ছল চোখে । ছেলেটির চোখে ফুটে উঠেছিলো ক্রূর বিকৃত হাঁসি । পুলিশ কে কি জেনো বলতেই তারা ছেড়ে দিলো আমাকে । আমি আরশির দিকে তাকালাম , ছেলেটি তখন ওকে হাত ধরে প্রায় টেনে নিয়ে যাচ্ছিলো , একবার পেছন ফিরে তাকালো আরশি , রাস্তার আলোয় ওর ছল ছল চোখে আমার জন্য কোন অভিযোগ ছিলো না।
 
কিন্তু নিজেকে আমি ক্ষমা করতে পারিনি, পারিনি নিজের অক্ষমতা কে মেনে নিতে । আমি বুঝতে পারছিলাম আমার শরীর এর সব রক্ত মাথায় গিয়ে জমা হচ্ছে । কিন্তু আমি ছিলাম নিরুপায়, নিরাশা গ্রাস করে নিচ্ছিলো আমাকে । ধিরে ধিরে আমি অবশ হয়ে জাচ্ছিলাম । আমি জানতাম কোন কিছু করা মানে আরও বিপদ বাড়ানো । তাই টলতে টলতে ঘরে ফিরে দরজা লাগিয়ে দিয়েছিলাম , তার পর আর কিছুই মনে নেই ওই সব এর ।
 
সুধু মনে আছে আমি একটা খোলা মেলা ঘরে শুয়ে আছি , ঘরের চার পাশে পরচুর জানালা । সেই জানালা দিয়ে সূর্যের প্রথম আলো এসে ঢুকছে , কিছু আলো এসে আমার শরীরে পড়ছে । সাধারন সূর্যের আলো সে নয় , একটু ভালো করে লক্ষ করলেই দেখা যাচ্ছে সোনালী রং এর অতি সুক্ষ কিছু ধুলি দিয়ে ওই আলো তৈরি । কেন জানি আমার মনে হচ্ছিলো ওই ধুলি কনা গুলি আর কিছুই নয় , সুখ, আনন্দ ,  পরিতৃপ্তি ।
 
এমন সময় একটি হাত একটা চায়ের কাপ বাড়িয়ে ধরলো আমার দিকে , আমি চাইলাম সেই কাপ ধরা হাতের মালিকের দিকে । কিন্তু আলোর বিপরিতে দাঁড়ানো থাকায় মুখটা দেখা যাচ্ছে না । আমি জিজ্ঞাস করলাম “তুমি কে” উত্তরে সুধু খিল খিল হাঁসি পেলাম । আবারো জিজ্ঞাস করেছিলাম “চারিদিকে এতো আনন্দের ধুলো কেনো”
 
উত্তরে কিন্নর কণ্ঠে বলেছিলো “ যেখানে দুঃখ না থাকে , সেখানে আর কি থাকবে, বোকা”
 
“ আরশি কোথায়?” এর পরবরতি প্রস্ন ছিলো আমার
 
“ কেনো আরশি কে দিয়ে কি হবে” রাগান্বিত কণ্ঠে জিজ্ঞাস করেছিলো সে
 
“ মেয়েটার অনেক দুঃখ , আমি কিছু সুখ ধার দিতাম”
 
“ ইস দরদ দেখাতে এসেছে , তোমার সুখের দরকার নেই ওর , সে তার বাবার সাথে ইউরোপ ট্যুরে গিয়েছে , সুখের অভাব নেই সেখানে, আর তুমি এই সুখ ধার দেয়ার কে , এটা কি তোমার একার , এটা আমাদের দুজনের”
 
হঠাত সেই ঘর চোখের সামনে উধাও হয়ে গিয়েছিলো , মুখে ভেজা স্পর্শ পেয়ে চোখ খুলে দেখি মেজো আপা , ওর চোখে মুখে আতংক । আমাকে চোখ মেলতে দেখেই সেই আতংক দূর হয়ে সেখানে রাগ এসে ভর করলো । জানতে পারলাম আমি তিনদিন ঘর থেকে বের হইনি , এলাকায় রটে গেছে , আমি মেয়ে নিয়ে পুলিশ এর হাতে ধরা খাওয়ায় আত্মহত্যা করেছি । পুলিশ এসেছে , মেজো আপা ও এসেছে ।
 
এর দুই দিন পর আমি এই ডাক্তার এই চেম্বারে । ডাক্তার আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ।  
 
আমি বললাম “ হ্যাঁ কিছুটা হয়েছিলো উত্তেজনা”
 
ডাক্তার বলল “ এখন উত্তেজনা আপনার বড় শত্রু , যে অবস্থায় আপনি আছেন মেডিকেশনে আপনার ভালো হয়ে যাওয়া সম্ভব , কিন্তু উত্তেজনা থেকে দূরে থাকবেন , আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি ওগুলি করিয়ে আনবেন , আমি নিশ্চিত হতে চাই সত্যি কি অবস্থা আপনার”
 
ডাক্তার এর ঘর থেকে বেড়িয়ে এলাম , সিদ্ধান্ত নিলাম আর কোন টেস্ট নয় , ভয় হয় টেস্ট করলে হয়ত দেখা যাবে আমার অসুখ আসলে ভালো হয় নি , আগের টেস্ট গুলি ভুল ছিলো ।
 
আমি আশা নিয়েই বাচতে চাই , একদিন সুখের ধুলিকনা ভরা সূর্যের আলো এসে আমার উপর পরবে , সেই সুখ আবার আমার একার হবে না , একজন সেই সুখের সমান অংশীদার হবে  । সুধু আমার উপর না সবার উপর , আরশির উপর , মেজো আপার উপর , বড় আপার উপর , মতিন এর উপর , মতিন এর বউয়ের উপর , সাদিকের উপর , সুমির উপর , মায়ের দোয়া হোটেল এর মালিক রজব এর উপর ।
 
একটু বেশি বেশি আশা করা হয়ে যাচ্ছে , আমি বুঝতে পারছি । হোক না , আমি না হয় দুনিয়ার সবচেয়ে বড় আশাবাদী মানুষের তকমা নিয়ে থাকলাম , অন্তত একটা যায়গায় তো নিজেকে প্রথম স্থান দখল কারি হিসেবে পরিচয় দিতে পারবো । ব্যাপারটা মন্দ হবে না , জীবনে কথাও প্রথম হতে পারনি , এক জায়গায় হলে মন্দ কি ।
[+] 5 users Like cuck son's post
Like Reply
#29

একি কথা ভাই , দুইজন লোক লেখাটা পড়লো অথচ কারোই সৌরভ লোকটার উপর রাগ গোস্বা হলো না । একজন আশ্রয় চাওয়া মানুষ কে আশ্রয় দিতে পারলো না সে ।
[+] 1 user Likes cuck son's post
Like Reply
#30

(02-11-2022, 11:25 PM)nextpage Wrote:  সেপ্টেম্বরে আসার কথা ছিলো এখন তো নভেম্বর চলে এলো।

ডিসেম্বর ও চলে গেছে , তবে আমি চলে জাইনাই ভাই ।
(12-11-2022, 07:49 AM)ddey333 Wrote:  পুরোপুরি উধাও হয়ে গেলো ছেলেটা !!


bananaSad
পুরাপুরি উধাও হওয়ার মন্ত্র জানা থাকলে আমারে বইলেন দাদা । বড় উপকার হইবো Namaskar
[+] 1 user Likes cuck son's post
Like Reply
#31

বড় দুলাভাই জেলে আছেন , প্রায় মাস চারেক হলো উনি জেলে । যেদিন বড় দুলাভাই কে ধরে নিয়ে গেলো সেদিন একটা আশ্চর্য ব্যাপার লক্ষ করেছিলাম , সেটা হচ্ছে আমি বড় দুলাভাই এর নাম জানি না । এতো বছর একটা মানুষ এর সাথে আমার আত্মীয়তা অথচ আমি মানুষটার নাম জানি না ব্যাপারটা আমার কাছে খুব আশ্চর্য ঠেকেছে । খুব চেষ্টা তদবির চলেছিলো কিন্তু কোন লাভ হয়নি । শেষ পর্যন্ত শরাফত মিয়াঁ উরফে বড় দুলাভাই কে জেলে যেতেই হয়েছে । সবাই অবশ্য বলাবলি করছিলো উনি নাকি বলীর পাঠা , হোমরা চোমড়া যারা আছেন নিজেররা বাঁচার জন্য উনার বলী চড়িয়ে দিয়েছে ।

 
আরও আশ্চর্যের ব্যাপার ছিলো যেটা , সেটা হচ্ছে বড় দুলাভাই এর জন্য সবচেয়ে বেশি দৌড়া দৌড়ী করেছেন আমাদের মেজো দুলাভাই । উনি তো খাওয়া নাওয়া ছেড়ে কোমর বেধে নেমেছিলো , অবশ্য লাভ তেমন হয়নি । তবে এই সুবাদে বড় আপা আর মেজো আপার পুরনো ফাটল ধরা সম্পর্ক একটু জোড়া লেগেছে । এরি মাঝে একবার আমি দেখি বড় আপা মেজো আপার কাছে ক্ষমা চাওয়ার স্বরে বলছে “ বুঝলি মানুষ চিনতে কি ভুল করেছি , আপন ভাইয়ের চেয়ে শত গুন বেশি কাজে আসলো”
 
কথা অবশ্য সত্যি আমি তেমন কাজে আসিনি , যেখানে নিয়ে গেছে চুপ করে বসে থাকা ছাড়া তেমন কিছুই করতে পারিনি । হ্যাঁ বিল্ডারস কম্পানির কাছ থেকে কিছু টাকা এনে দিয়েছি সুধু । এ ছাড়া তেমন কোন কাজে লাগিনি । তাও খুব বেশি টাকা দিতে পারিনি । জলের মত যেখানে টাকা খরচ হয়েছে সেখানে আমার এনে দেয়া সাত লক্ষ টাকা আর তেমন কি?
 
বড় আপা এখন আমার সাথেই আছে, ভাগ্য ভালো বিল্ডারস কম্পানি এখনো কাজ শুরু করেনি । ওদের ফেলে রাখা রড গুলো ঝপ জঙ্গল এর আড়ালে হারিয়ে গেছে ।
  তবে বড় আপার আমার এখানে থাকায়, আমার তেমন ডিস্টার্ব হয় না । বড় আপা চুপচাপ মানুষ তার উপর এখন আরও চুপচাপ হয়ে গেছে । সুধু মেঝ আপা এলেই যা একটু কথা বলে । শুনছি ওরা নাকি দুলাভাই এর গ্রামের বাড়ি চলে যাবে। অবশ্য সেখানেও হাঙ্গামা চলছে । বড় দুলাভাই এর ছোট ভাই নাকি জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা করছে । সেটা মিটে গেলেই চলে যাবে , আর ঝামেলা মিটতেও বেশি সময় লাগবে না , মেজো দুলাভাই নেমেছে ফিল্ডে বলেছে “ হারামির বাচ্চার পেটে পারা দিয়া নাড়িভুঁড়ি সহ বাইর কইরা ফালামু , আপা আপনি কোন চিন্তা করবেন না”
 
যদিও বড় আপা ওনার চেয়ে বয়সে ছোট তাও সামনা সামনি দারুন সম্মান করে মেজো দুলাভাই আপাকে । দেখলে মনে হয় ছেলে মায়ের সাথে কথা বলছে । আমার খুব হাঁসি পায় এই অবস্থা দেখলে , মনে হয় কেউ কি বিশ্বাস করবে  এই লোকটাই  নিজের মেয়ের বান্ধবিকে আপত্তিকর ভাবে স্পর্শ করে , বাড়ির কাজের মেয়েদের হয়রানি করে ।
 
উনার এতো ভালোমানুষি আমি প্রথম প্রথম বিশ্বাস করতে পারিনি , মনে মনে আমার একটা সঙ্কা কাজ করছিলো । চোখে চোখে রাখছিলাম ওনাকে , মনে মনে পন করেছিলাম এবার যদি কিছু একটা আমার চোখে ধরা পরে তাহলে আর মেজো আপার দিকে তাকাবো না , কিছু একটা করে ফেলবো । তাছাড়া তুবা মেয়েটা খুব চাপা স্বভাব এর মুখ ফুটে কিছু বলবে ও না । হ্যাঁ তুবা আমার ভাগ্নি , ওকে নিয়েই আমার মনে সংসয় এসেছিলো । মেজো দুলাভাই এর চরিত্র যে কেমন সেটা তো আমি জানি । কিন্তু আমাকে অবাক করে দিয়ে মেজো দুলাভাই তেমন কিছু করলো না । মনে হয় আমি একটু হতাশ ই হয়েছিলাম । ভেবে ছিলো কি না করতে পারা এই আমি হয়ত সঠিক পরিমান মোটিভেশন পেয়ে নায়ক হয়ে উঠবো হা হা হা ……। অবশ্য একদিক থেকে ভালোই হয়েছে , কারন আমার অন্তর এর গভির থেকে কে যেন অট্টহাসি হেসে বলেছিলো , যত মোটিভেশন ই আসুক না কেনো , তুই কখনই সোজা হয়ে দাড়িয়ে কোন কিছুর প্রতিবাদ করতে পারবি না ।
 
এবং যেই বলুক না কেন তার কথা গুলো আমি বিশ্বাস করেছি । সত্যি হয়ত দুলাভাই কিছু করলে , আমি কোন না কোন অজুহাত দেখিয়ে ঝামেলা থেকে পিছু হঠে জেতাম । যেমনটা আমি সব সময় করে আসি । মাঝে মাঝে তো আমি নিজেকে এসব আচরণ এর জন্য বাহবা দেই , নিজেই নিজের মন কে ভুল ভাল বোঝাই । বলে আমি মনহয় সাধু সন্তদের পর্যায়ে চলে গেছি । এবং আশ্চর্য জনক ভাবেই আমি নিজের এই মিথ্যা আশ্বাস কে কয়েক মুহূর্তের জন্য বিশ্বাস ও করি । তবে সেই বিশ্বাস বেশীক্ষণ স্থায়ী হয় না । ধিরে ধিরে আমার আসল চরিত্র আমি বুঝতে পারি ।
 
আচ্ছা এমন তো আমি সব সময় ছিলাম না । হ্যাঁ একটু চুপচাপ ছিলাম , শান্ত শিষ্ট ছিলাম । কিন্তু ঘোড় অন্যায় মেনে নেয়ার মন মানসিকতা আমার মাঝে কবে জন্ম নিলো ? এই প্রশ্ন আজকাল প্রায় মাথায় আসে , বিশেষ করে আরশির ওই ব্যাপারটার পরে।
 
আমি অবশ্য উত্তর খুঁজে বের করার চেষ্টা করছি , বিস্তর সময় আমার হাতে, তাই এসব জিনিস নিয়ে ভাবনা চিন্তার সময়ের অভাব হয় না । অবশ্য এখনো উত্তর খুঁজে পাইনি । কিছুদিন আগেও আমি বলতাম আমি দুনিয়ার সবচেয়ে বড় আশাবাদী মানুষ হয়ে  থাকতে চাই । কিন্তু ধিরে ধিরে সেই ইচ্ছাও  দূরে সরে যাচ্ছে । আমার কাছে মনে হয় আমি যে নিজেকে আশাবাদী ভাবাতাম সেটা ভুল ভাবতাম , আমি আসলে নিরাশাবাদি, তাই তো আশাবাদি মানুষের মুখোস পরে অনেক কিছু থেকেই পালিয়ে বেড়াতে চাই ।
 
আরও একটা ঘটনা আমাকে ভাবতে বাধ্য করছে যে আমি নিরাশাবাদি মানুষ । ঘটনা হচ্ছে কদিন বড় আপা আমাকে নিউমার্কেট পাঠিয়ে ছিলো কিছু জিনিস কেনার জন্য । সচরাচর আমি ওখানে যাই না , সেদিন গিয়ে বিশাল মার্কেটে হারিয়ে গিয়েছিলাম । ইতিউতি ঘুরে বেড়াচ্ছিলাম । হঠাত এক দম্পতির উপর চোখ আটকে যায় । মেয়েটি আমার বয়সী হবে , সাথে আমার চেয়ে বছর দুই তিন বড় একজন পুরুষ । স্বামী স্ত্রী ওরা এতে কোন সন্দেহ নেই । সাথে একটি ফুটফুটে বছর তিনেক এর মেয়ে বাচ্চা । দেখতে মায়ের মতই হয়েছে ।
 
দম্পতিটির দিকে কেন এতক্ষন তাকিয়ে ছিলাম বুঝতে পারছিলাম না । শেষে লজ্জায় পরে গিয়েছিলাম , কারন আমার বয়সী মেয়েটি নিজের সঙ্গিকে আমার দিকে ইশারা করে কি যেন দেখাচ্ছিলো । ভয় পেয়ে গিয়েছিলাম , ভাবছিলাম এতক্ষন তাকিয়ে আছি তাই হয়ত স্বামীর কাছে নালিশ করছে । আরও ভড়কে গিয়েছিলাম যখন দেখলাম ওরা আমার দিকেই এগিয়ে আসছে। এদিক ওদিক দেখছিলাম , ভাবছিলাম কোথায় পালানো যায় , কেমন লজ্জার একটা ব্যাপার হবে , আজকাল নাকি এসব নিয়ে মানুষ খুব প্রতিবাদ করে । আগে তো শুনতাম রাস্তা ঘাটে হেনস্থা হয়ে মেয়েরা আত্মহত্যা করে । আজকাল আর সেরকম নয় এই ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ হয় । আমার সাথেও তেমন কিছু হবে কিনা ভাবছিলাম । কিন্তু এগিয়ে আসা দম্পতির মুখে হাঁসি দেখে কিছুটা অবাক ও হয়েছিলাম ।
 
“তুমি নিশ্চয়ই আমাকে চিনো নাই” কাছে এসেই হাঁসি মুখে বলল মেয়েটি , সাথের পুরুষটিও হাসছে , তবে পুরুষটির হাঁসি কেমন  প্রফেশনাল টাইপ । অপর দিকে মেয়েটি খুব মজা পাচ্ছে বলে মনে হচ্ছিলো । “ তুমি যে একটা ম্যাদা মারা লোক সেটা জানতাম কিন্তু এতটা ম্যাদা মারা সেটা জানতাম না”
 
সাথে সাথেই চিনতে পেরেছিলাম , সত্যি বলতে চিনেছিলাম আগেই , মাত্র কয়েক বছরে কি ভুলা যায় । কিন্তু ঠিক মেলাতে পারছিলাম না । ওজন বেড়েছে কম করে হলেও ত্রিশ কেজি । ছিপছিপে ফিগার পরিবর্তন হয়ে নাদুসনুদুস হয়ে উঠেছে , থুতনির নিচে দ্বিতীয় থুতনি গজিয়েছে , বরফি কাটা মুখ খানা গোলগাল গৃহিণী টাইপ হয়ে উঠেছে । আমার চেনা লীলার সাথে এই লীলার কোন মিল নেই । মিল যেটুকু আছে সেটা ওই হাঁসি , সুধু ঠোঁটের হাঁসি নয় লীলার পুরো মুখমণ্ডল ই হাঁসে ।
 
কি বলবো বুঝতে পারছিলাম না , পুরতন প্রেমিকার সাথে স্বামী সহ দেখা হলে কি বলতে হয় আমার জানা ছিলো না ।
 
“ এই আসিফ এই হচ্ছে আমার পুরনো প্রেম সৌরভ” লীলাই ভেঙ্গেছিলো নীরবতা , তবে আমাকে ফেলে দিয়েছিলো আরও অস্বস্তিতে , নিজেকে ওর স্বামীর সামনে কেমন জানি অপরাধী অপরাধী মনে হচ্ছিলো । আসিফ নামক লোকটার মাঝে অবশ্য তেমন কোন পরিবর্তন দেখা যায়নি । প্রফেশনাল সেই হাঁসি টেনে রেখেই হাত বাড়িয়ে দিয়েছিলো ।
 
চরম অস্বস্তি নিয়ে আমিও হাত বাড়িয়ে দিয়েছিলাম , এরি মাঝে লীলা নিজের সভাবসিদ্ধ ভাবে বলে উঠেছিলো “দেখ দেখ কেমন লজ্জা পাচ্ছে হি হিহি……।।যেমন বলেছিলাম ঠিক তেমন না, দেখে মনে হচ্ছে ও নিজে মেয়ে মানুষ স্বামীর সামনে পুরাতন প্রেমিক এর সাথে দেখা হয়েছে হিহ হি হি…?”
 
এবার আসিফ সাহেব ও হাঁসিতে যোগ দিলো , তবে আমাকে বিব্রত হতে দেখে নিজেকে সংবরণ করে নিয়েছিলেন সাথে সাথে । স্ত্রীর হয়ে সাফাই গেয়ে বলেছিলেন “ কিছু মনে করবেন না সৌরভ সাহেব , ও একটু এমন ই”
 
“ ধুর তোমার চেয়ে ও আমাকে কম চেনে না” হাত নেড়ে মাছি তাড়ানোর মত করে বলেছিলো লীলা , তারপর আমাকে উদ্দেশ্য করে বলেছিলো , “ কি করছো আজকাল”
 
আমি তখন মনে মনে ভাবছিলাম লীলার দৈহিক পরিবর্তন ছাড়া অন্য কিছুই পরিবর্তন হয়নি । কিন্তু তক্ষুনি মনে পরেছিলো না না এই লীলার সাথে আগের লীলার আরও কিছু পরিবর্তন আছে , আগের লীলা আমাকে তুই করে বলত তুমি করে নয় । যে লীলা ব্যাগ নিয়ে আমার বাসায় চলে এসেছিলো সে এই লীলা নয় । আর আমি নিজেই এই পরিবর্তন এর জন্য দায়ি ।
 
নয়তো আজ হয়ত লীলা আমাকে তুই তুকারি করতো , মাঝে মাঝে বস্তি ভাষায় গালি দিত । আচ্ছা লীলা কি আসিফ সাহেব কে গালি দেয় ? প্রশ্নটা এসেছিলো মাথায় খুব জান্তেও ইচ্ছে হচ্ছিলো , কিন্তু জিজ্ঞাস করার ইচ্ছা বাঁ সাহস হয়নি । প্রায় আধঘণ্টা কথা হয়েছিলো সেদিন । বেশিরভাগ কথা আসিফ সাহেব আর লীলার মেয়ে টুসি কেই নিয়েই হয়েছিলো । আসিফ সাহেব কি করেন , উনার বদ অভ্যাস কি কি এসব কিছুই আমার জানা হয়ে গিয়েছিলো । তাপর হঠাত করে যেমন দেখা তেমন হঠাত করেই বিদায় মুহূর্ত চলে এসেছিলো । যাওয়ার সময় লীলা বলেছিলো “ বাসায় আইসো” তারপর নিজেই বলেছিলো “ আসবা না সেটাও জানি তবুও বললাম”
 
আমি হ্যাঁ না কিছুই বলিনি , সুধু শেষ বারের মত লীলার সুখি গৃহিণী মুখ খানা দেখে নিয়েছিলাম । সেদিন ই আমার মাথায় প্রথম প্রশ্ন এসেছিলো সত্যি কি আমি আশাবাদী মানুষ ?
 
যদি আশাবাদী ই হতাম তাহলে সেদিন লীলাকে ফিরিয়ে দিয়ে আসতাম না , হয়ত বলতাম তুই আমার কাছেই থাক , তুই থাকলে কোন অসুখ আমাকে কাবু করতে পারবে না । আর যদি কাবু করে তুই তোর বিখ্যাত গালি দিয়ে অসুখ কে দূরে ভাগিয়ে দিবি । কিন্তু আমি সেটা করিনি , আমি নিরাশাবাদিদের মত নিজের ভবিষ্যৎ আগেই ঠিক করে ফেলেছি । সেই ভবিষ্যতে আমি একা , আমার সাথে মার্কেটে ঘুরাঘুরি করার জন্য কেউ নেই ।
[+] 4 users Like cuck son's post
Like Reply
#32

(03-01-2023, 09:09 PM)nextpage Wrote:  ফিরে আসলে তাহলে....

খুব মারতে ইচ্ছে করছে।

মাইরে ডরে না বীর  fight
(03-01-2023, 09:15 PM)ddey333 Wrote:  আজ উৎসবের রাত, আমার ভাই কাকসন আবার এসেছে ফিরে. 

হয়তো রিকশা চালাচ্ছে , কিন্তু BMW আমার পক্ষ থেকে

আমি রিক্সা ওয়ালা মাতোয়ালা.........
Like Reply
#33

(03-01-2023, 08:31 PM)ddey333 Wrote:  বোকাচোদা,  ঐরকম ভাবে হঠাৎ গুগল চ্যাট এ মেসেজ দেখে প্রথমে ভয় পেয়ে গেছিলাম. 

তুমি আসবেই ফিরে আমি অন্তত জানতাম  Heart Heart

Big Grin Big Grin Big Grin
Like Reply
#34

অনেকদিন পর মতিন এসেছে , বড় আপারা চলে যাওয়ার পর কেমন জানি একা একা লাগছিলো । বেশ কিছুদিন বাড়িতে লোকজন থাকায় অভ্যাস পরিবর্তন হয়েগিয়েছিলো । তাই মতিন আসায় একটু খুশি খুশি লাগছে । মতিন কিছু বলছে না , প্রথমে ভেবেছিলাম কোন ঝামেলা হয়েছে বুঝি । কিন্তু খেয়াল করলাম মতিন মিটমিট হাসছে । চেহারাতেও কেমন তেলতেলে একটা ভাব এসেছে , আগের মত বয়স্ক দেখায় না । একটা সুখি সুখি ভাব চলে এসেছে চেহারায় ।

 
“ কিছু বুঝতে পারতেসো না বন্ধু?”  হঠাত প্রশ্ন করে উঠলো মতিন ।
 
“ কি বুঝবো?”
 
“তুই বোকাই রয়ে গেলি রে সৌরভ, দারা এইবার তোর চিকিৎসার বেবস্থা করবো” মতিন এর আবল তাবল কথার কিছুই বুঝতে পারলাম না ।  এখানে বোকা হওয়ার কি আছে , আসার পর থেকে একটা কথা বলেনাই , আবার বলছে আমার চিকিৎসা করাবে।হয়ত আমার রোগের জন্য কোন কবিরাজি অথবা ঝাড় ফুঁকের সন্ধান পেয়েছে , আমি ভাবলাম ।
 
“ ঝাড় ফুকে আমার বিশ্বাস নাই তুই তো জানিস” আমার মস্তিষ্ক একটু শিথিল হলো , এতক্ষন মতিন কে নিয়ে সত্যি সত্যি ভাবছিলাম ।
 
“ এইটা আসল ঝাড় ফুক দোস্ত , এই ঝাড় আর এই ফুঁকের উপরে দুনিয়ায় আরও কোন ঔষধ নাই” মতিন এর মুচকি হাঁসি পরিবর্তন হয়ে পুরো বত্রিশ পাটি দাত প্রদর্শন শুরু করলো । তারপর নিজের দিকে আঙুল দেখিয়ে বলল “ এই আমারে দেখ , কি ছিলাম আর এখন কি হইসি, সব হইলো ঝাড় ফুঁকের কারসাজী”
 
এটা অবশ্য মতিন ঠিক বলছে , ওর অবস্থা দেখে মনে হচ্ছে এই ঝাড় ফুক কাজে এসেছে ।
 
“ এইবার তোমার পালা বন্ধু , ঝাড় ফুঁকের বেবস্থা হবে তোমার জন্য” হাসতে হাসতে বলল মতিন , এক পায়ের উপর এখন অন্য পা তুলে বসেছে । সত্যি বলতে মতিন এর মাঝে অন্য রকম আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি । ঠিক যেমনটা কলেজ কলেজে পড়ার সময় ছিলো । কোন কথা মতিন এমন আত্মবিশ্বাস এর সাথে বলত যে আমারা সবাই বিশ্বাস করতে বাধ্য হতাম । পরে গিয়ে দেখতাম আসলে তেমন কিছুই না ।
 
আমাদের কলেজের প্রাঙ্গনে একটা নারকেল গাছ ছিলো , সাধারন নারকেল গাছের চেয়ে ওই গাছতা একটু বেশি লম্বা আর চিকন ছিলো । একদিন এক ছেলে বলেছিলো এই গাছে কেউ উঠতে পারবে না । অমনি মতিন বলে উঠেছিলো “আমি পারবো”।
 
সবাই অনেক নিষেধ করেও মতিন কে নিরস্ত্র করতে পারনি । মতিন এর এক কথা “ আমার নানা বাড়িতে এমন অনেক গাছ আছে” শেষে সবাই হাল ছেড়ে দিয়েছিলো । ভেবেছিলো নানা বাড়ি যেহেতু নারকেল গাছ আছে , নিশ্চয়ই মতিন এর নারকেল গাছে ওঠার অভ্যাস আছে ।
 
বেশ বড়সড় একটা জটলা হয়েছিলো , ছুটির দিনে মতিন এর নারকেল গাছে ওঠা দেখতে । মনে হয় দশ ফুটের মত উঠেছিলো মতিন । তারপর পা ভেঙ্গে প্রায় দের মাস কলেজে আসতে পারেনি । মতিন এর নানা বাড়িতে নারকেল গাছে আছে সেটা সত্যি কথা ছিলো । কিন্তু মতিন যে কোনদিন সেই গাছে ওঠেনি সেটা ও বলেনি ।
 
“ তোর ঝাড় ফুঁক তুই রাখ আমার ওসবে কাজ নেই” আমি বললাম ,
 
“ সে হবে না দোস্ত , উপর থেকে নির্দেশ এসেছে , তোর একটা হিল্লা করতেই হবে” উপর থেকে কে নির্দেশ দিলো আবার মতিন কে , মতিন পুরোপুরি ফকিরি লাইনে চলে গেলো নাকি , ভাবতে লাগলাম । মতিন এর মুখ দেখে মনে হচ্ছে ও চাইছে আমি জিজ্ঞাস করি এই উপর থেকে নির্দেশ কে দিয়েছে । কিন্তু এখন আর আমি মতিন এর প্রতি আগ্রহ পাচ্ছি না । মনে হচ্ছে ও চলে গেলেই ভালো । ভবেছিলাম ওর অবস্থার উন্নতি হয়েছে , কিন্তু এখন মনে হচ্ছে ও ধিরে ধিরে পাগল হয়ে যাচ্ছে । কথা বলছে কিন্তু তার কোন আগা মাথা নেই । তাই চুপ করে থাকলাম , হয়ত চুপ করে থাকলে ও নিজেও চুপ থাকবে ।
 
“ যা এক কাপ চা খাওয়া , তোকে সব খুলে বলছি” মতিন বুঝতে পারেছে আমি আর কিছু জিজ্ঞাস করবো না তাই নিজে থেকেই বলতে চাইছে । কিন্তু আমি শুনতে চাইছি না । তাই চুপ করে থাকলাম । আর এখন চা বানানোর ইচ্ছাও নেই আমার ।
 
“ ধুর তোর তো দেখি , কোন কিউরিসিটি ই নাই , চিকিৎসা অতি দ্রুত করতে হবে তোর , বল চায়ের জিনিস পত্র কই আছে , আমি নিজেই চা বানাই , আজকাল চায়ের নেশা নতুন করে হয়েছে , তুই তো জানিস , তোর ভাবী কত ভালো চা বানায়”
 
রান্না ঘরে , বললাম আমি , তারপ হঠাত করে খেয়াল হলো , মতিন “তোর ভাবী” বলেছে , আবার বলেছে আমি জানি ওর বউ ভালো চা বানায় । এর মানে কি ? ওই মেয়েটি কে কি মতিন খুঁজে পেয়েছে । ওই যে চা ওয়ালার মেয়ে , যাকে নিয়ে মতিন আমাদের বাড়ি উঠেছিলো । মেয়েটি কিছু জিনিস পত্র নিয়ে হাওয়া হয়ে গিয়েছিলো ।
 
“তোর ভাবী তোকে নিয়ে যেতে বলসে” রান্না ঘর থেকে উচ্চস্বরে বলল মতিন । তারপর একটু বিরতি নিয়ে বলল “ আজকে নিয়া যাওয়া যাবে না , তোকে এক সপ্তা পরে নিয়া যাবো”
 
মেয়েটির নাম মনে করার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই নাম মনে আসছে না । তবে মুখটা মনে আছে , দারুন সুন্দর ছিলো মুখটা , তার চেয়েও বেশি সুন্দর ছিলো হাঁসি । মেয়েটি প্রায় বলত “আপনেরে আমার আপন ভাইয়ের মতন মনে হয়” মতিন এর উপর একটু হিংসা হতে লাগলো ।
<><> 
 
মণ্ডি , বড় আজগুবি নাম , কিভাবে এই নাম রাখলো ওর বাবা কে জানে । নিশ্চয়ই অন্য কোন ভালো নাম আছে , কিন্তু জিজ্ঞাস করা ঠিক হবে কিনা বুঝতে পারছি না । হয়ত জিজ্ঞাস করলে মনে করবে ওর এই নামটা সুন্দরা না বলে অন্য নাম খুজছি। এখন আর ১৪-১৫ এর কিশোরী না মণ্ডি । দেখে পাকা গৃহিণীর মত লাগছে , চেহারায় বয়স আর দারিদ্র ছাপ ফেলেছে , তবে হাসিটা এখনো উজ্জ্বল । আমাকে দেখেই বলে “ভাইজান আসছেন? আপনের বন্ধুরে বললাম আরও আগে নিয়া আসতে , তার নাকি সরম করে । কয় বিছানার চাদ্দোর কিনি , জানালার পর্দা কিনি তারপর আনবো”
 
সত্যি সত্যি বিছানায় নতুন চাদর পাতা , জানালায় ও সুন্দর পর্দা ঝুলছে । মণ্ডির কথায় দেখলাম মতিন খুব লজ্জা পেয়েছে । তাই দোকানে জাবার কথা বলে বেড়িয়ে গেলো । আমার সাথে দেখা  করার এক সপ্তা পর আমাকে নিজের বাড়ি নিয়ে এসেছে মতিন । বাড়ি বলতে একটা ঘর , টিনশেড একটা ঘর । পরিবেশটা বস্তির মতন । সবাই একটা বাথরুম আর পাশাপাশি তিনটা টয়লেট ব্যাবহার করে । এই জায়গায় মতিন ওর মণ্ডি কে নিয়ে ঘর পেতেছে । কিন্তু মতিন কে দেখে মনে হয় ও স্বর্গে আছে । ওর চারপাশে সেই আনন্দের ধূলিকণা উড়ছে ।
 
যাই হোক মতিন এর বউ আমাকে এনে নতুন চাদর বিছানো বিছানায় বসানো হলো , ঘরে কোন চেয়ার নেই । এই এক বিছানা আর একটা আলনা আর একটা বেতের তৈরি বুক শেলফ যার নিচের তিনটে তাক হাড়ি পাতিল রাখার কাজে ব্যাবহার করা হয় । আর উপরের তাকে প্রসাধনী ।
 
মণ্ডির আচরণে মনে হচ্ছে না ওর সাথে প্রায় দশ বছর দেখা নেই । বিছানায় বসিয়ে বলল “ পা উঠাইয়া বহেন ভাইজান , আরাম কইরা বহেন , আপনের বন্ধুর এহনো চেয়ার কিনার মুরুদ হয় নাই, আপনের স্বাস্থ্য এহন কেমুন?”
 
আমি মাথা নেড়ে বোঝালাম আমার স্বাস্থ্য এখন ভালো । আসলেই অনেক দিন শরীর খারাপ হয় না । “ ভালো হইলেই ভালো , আপনের বন্ধুর তো আপনের সইল লইয়া মেলা টেনশন , হের বিশ্বাস আপনেরে বিয়া করাইলে আপনের অসুখ চইলা জাইবো” এই কথা বলে মণ্ডি হাসতে লাগলো । মলিন হয়ে আসা মুখে উজ্জ্বল হাঁসি ।
 
হাঁ এই কথা মতিন প্রায় বলে আমাকে , কিন্তু মতিন যে অন্য কারো সাথে এই নিয়ে আলোচনা করে সেটা জানতাম না । অবশ্য মণ্ডির কথা আলাদা , আমার মনে হয় না দুনিয়ায় এমন কোন বিষয় আছে যা নিয়ে মতিন মণ্ডির সাথে কথা বলে না । এক দিক থেকে ব্যাপারটা ভালো । মতিন ওর দুনিয়াটা মণ্ডিতে সীমাবদ্ধ করে ফেলেছে । এতে করে দুঃখ কষ্ট কমে গেছে ওর , যার দুনিয়া যত ছোট তার ঝামেলা তত কম । সেই ক্ষেত্রে আমার ঝামেলা সবচেয়ে কম । কারন আমার দুনিয়া সুধু আমিময় । ভাবতে ভাবতে নিজে থেকেই ঠোঁটে হাঁসি খেলে গেলো আমার , মণ্ডি এতক্ষন কি বলছিলো শুনতে পাইনি । কি যেন একটা প্রশ্ন করেছে আমি উত্তর দিলাম হু বলে ।
 
“ তাইলে তো ভাইজান হইয়াই গেলো , আমি আপনের বন্ধুরে বইলা দিমু যত তারাতারি সম্ভব বেবস্থা করতে” মণ্ডি হাসতে হাসতে বলল । মেয়েটা সারাক্ষণ হাসে । একটা আট নয় বছরের ছেলে কে সেই প্রথম থেকেই মণ্ডির পেছন পেছন ঘুরতে দেখছি । বেশ কালো নাদুস নুদুস চেহারা , মণ্ডি বাঁ মতিন কারো মতই দেখতে নয় । কোন কিছু নিয়ে কথা শুরু করতে হবে তাই জিজ্ঞাস করলাম । এটা কে ?
 
অমনি মণ্ডির কথার ফোয়ারা শুরু হলো । এক দিক থেকে ভালোই হলো , মণ্ডি এতদিন কোথায় ছিলো , কেন চলে গিয়েছিলো , কিভাবে মতিন এর সাথে আবারদেখা হলো সব জেনে ফেললাম কোন প্রশ্ন না করেই ।
মণ্ডির কথায় জানা গেলো , মণ্ডি মতিন কে ভালোবেসে বিয়ে করেনি । এক প্রকার কৌতূহল থেকেই বিয়ে করেছিলো । একটা বড়োলোক (যদিও মতিনের বাবা এমন বিত্তশালী ছিলো না , তবে একজন চা ওয়ালার মেয়ের কাছে বিত্তশালী) বাড়ির ছেলে ওর প্রতি দুর্বল সেটা জানার পর নাকি মণ্ডির মনে হয়েছিলো , দেখি কেমন লাগে । আর এই কৌতূহল থেকেই মতিন কে বিয়ে করেছিলো কিশোরী মণ্ডি । কিন্তু বিয়ের পর যখন দেখলো , মতিন আর বড়োলোক নেই , তখন মণ্ডির কৌতূহল এর অবসান হয়েছিলো । তাই মতিন কে ছেড়ে চলে গিয়েছিলো । মতিন এর বাবা মতিন কে আর জায়গা না দিলেও । মণ্ডির চা ওয়ালা বাবার জন্য মেয়ের এই হঠাত করে একজন ছেলের সাথে চলে যাওয়া এবং কিছুদিন পর ফিরে আসা , কোন লজ্জা জনজ ব্যাপার ছিলো না । তাই সাদরে গ্রহন করা হয়েছিলো মণ্ডিকে , তবে মণ্ডি সেখানেও বেশিদিন থাকেনি । এবার সত্যি সত্যি প্রেমে পরেছিলো মণ্ডি। এক হকার এর সাথে পালিয়ে বিয়ে করে মণ্ডি । তার সাথেই ছিলো ছয় সাত বছর , আর এই ছেলে হচ্ছে সেই বিয়ের ফল বাঁ ফুল ।
 
এক পর্যায়ে সেই হকার এর সাথে বিচ্ছেদ হয় মণ্ডির । হকার দ্বিতীয় বিয়ে করে চলে যায় , তখন মণ্ডি ছেলে নিয়ে  একা একা থাকতো । যখন যে কাজ পেত সেই কাজ করতো । কিন্তু একটা অসুবিধা ছিলো , সেটা মণ্ডির ভাষায় এমন “ একলা মাইয়া মানুষ হইলো খোলা রসের হাড়ি , বুঝলেন ভাইজান , ব্যাটা মানুষ খালি ভন ভন করে”
 
তাই খোলা হাড়ির জন্য একটি ঢাকনা দরকার ছিলো মণ্ডির । আর সেই ঢাকনা হিসেবে আবির্ভাব হয় মতিন এর । মণ্ডির দরকার ছিলো একটি ঢাকনা , আর মতিনের ঢাকনা হতে কোন আপত্তি ছিলো না । তাই দুজনে আবার এক সাথে থাকতে শুরু করে ।
 
“ এই দেখ আমি একলা প্যাঁচাল পারতেসি , ভাইজান আপনে বহেন আমি খাবার দেই” এই বলে মণ্ডি ও চলে গেলো । সুধু রয়ে গেলো ছেলেটি । ফেলফেল করে আমার দিকে তাকিয়ে আছে । আমি জিজ্ঞাস করলাম এই তোমার নাম কি ?
 
কোন উত্তর দিলোনা ছেলেটি ফিক করে হেসে ফেলল । এমনিতে কোন মিল না থাকলেও ছেলেটির হাঁসি একদম মণ্ডির মত । উজ্জ্বল হাঁসি , এই হাঁসি দেখলে মানুষ এর মন থেকে ময়লা আবর্জনা দূর হয়ে যায় । হয়ত মতিন এই হাসির জন্যই মণ্ডির ঢাকনা হতে আপত্তি করেনি । হয়ত এই হাসির কারনেই মতিন এর অকালে বুড়িয়ে যাওয়া চেহারায় তেল চকচকে ভাব ফিরে এসেছে । হয়ত এই হাসির কারনেই মতিন আর ওর বসের দেয়া সাফারি সেট পরে ঘুরে বেড়ায় না ।
[+] 2 users Like cuck son's post
Like Reply
#35

বাড়ির কাজ শুরু হয়েছে , আমাকে এখন মেজো আপার বাড়িতে থাকতে হচ্ছে । অন্য কারো বাড়িতে থাকতে বেশ বিরক্ত লাগছে। তবে আমার চেয়ে বেশি বিরক্ত তিতলি , এই বয়সী ছেলে মেয়েরা উটকো ঝামেলা পছন্দ করে না । আর আমি উটকো ঝামেলা ছাড়া কিছুই না । একবার মেজো আপার কাছে বললাম যে আমি আর থাকতে চাই না , শুনে মেজো আপা তেলে বেগুনে জ্বলে উঠেছিলো ।

 
বলেছিলো , “ এটা কি তোর পরের বাড়ি রে , আমার বাড়ি থাকতে তুই কেনো অন্য জায়গায় একা একা ভাড়া থাকবি?” কথা গুলো মেজো আপা যে মন থেকেই বলেছিলো সেটা আমি নিশ্চিত । কিন্তু আমি কিছুতেই এটা নিজের বাড়ি হিশেবে থাকতে পারছি না । বিশেষ করে ভাগ্নির সামনে পড়লে কেমন জানি অস্বস্তি লাগে । আরশির ঘটনার পর থেকেই তিতিলি আমাকে পছন্দ করে না। কে জানে কি ভেবে নিয়েছে মেয়েটা । আমিও সাহস করে কিছু বলতে যাই না , এই বয়সী ছেলে মেয়ে গুলো আনপ্রেডিক্টেবল।
 
বাড়ির কাজ দেখতে প্রায় রোজ আমাকে পাঠানো হয় । আমিও একটু ঘুরাঘুরি করে শেষে মতিনের ঘরে গিয়ে বসে থাকি । মন্ডি আমাকে নিয়ে তেমন বাড়তি আয়োজন করে না । এই দিকটা আমার ভালো লাগে , নয়তো জেতাম না ওদের ওখানে । বেশিরভাগ সময় মতিন থাকে না , অবশ্য এটাই ভালো থাকলে বাড়াবাড়ি করে খুব ।
 
কিন্তু মণ্ডি সম্পূর্ণ ভিন্ন , গল্প গুজব করে তারপর দুপুরের খাওয়ার সময় হলে বলে “ভাইজান গপসপ তো অইলো , ভাত খাইবেন নি , তরকারি অবশ্য বালা না”। বেশিরভাগ সময় আমি খাই না , মণ্ডিও সাধাসাধি করে না । তবে মাঝে মাঝে খাই , ওরা যা খায় তাই দিয়ে খাই । খাওয়া নিয়ে আমার তেমন আগ্রহ ছিলো না কোনদিন ই ।
 
তবে মাঝে মাঝে খাওয়ার কথা উঠলে মায়ের দোয়া রেস্তোরার রজবের কথা মনে পরে । শেষ পর্যন্ত আমি রজবের খোঁজ পেয়েছি , একদিন পুরনো মায়ের দোয়া হোটেল খোলা পেয়ে সেখানে ঢুকেছিলাম , দেখি মালিকানা পরিবর্তন হয়েছে । তবে পুরনো বয় একজনকে পেয়ে গেলাম । আমাকে দেখে ছেলেটিই এগিয়ে এসেছিলো । “স্যারের শরীর ভালো নি?” সামনে এসে প্রশ্ন করতে প্রথমে চিনতে পারিনি ।
 
“রজব ভাই আপনের কথা জিগায় খুব” এ কথা বলতেই ছেলেটিকে চিনতে পেরেছিলাম । এই ছেলেটি পুরনো মায়ের দোয়া হোটেলে কাজ করতো । রজবের কি হয়েছে জিজ্ঞাস করতেই ছেলেটি আবেগ আপ্লূত হয়ে পরেছিলো । তবে যা বলল তাতে আমি নিজেও বেশ ঘাবড়ে গিয়েছিলাম । রজব আছে জেলে , তাও ছোটখাটো ব্যাপারে না একদম খুনের মামলা চলছে ওর নামে । নিজের মেয়ের জামাই কে খুন করেছে রজব ।
 
“ স্যারের একদিন সময় হইলে গিয়া দেখা কইরা আইসেন? আপনে গেলে একটু বল পাইবো ভাইয়ে” ভেজা চোখে বলেছিলো ছেলেটি । আমার মত নির্জীব একটা মানুষকে দেখে রজবের মত কর্ম চঞ্চল মানুষ কেমন করে বল পাবে সেটা আমি বুঝিনা। তবুও ঠিক করেছি একদিন গিয়ে দেখা করে আসবো ।
 
কিন্তু যাওয়া ও হয় না , ইচ্ছে করেই যাই না । রজব ছেলেটির ভবিষ্যৎ নিয়ে খুব বড় সপ্ন ছিলো । ঢাকা শহরের সবচেয়ে বড় রেস্তোরার মালিক হওয়ার সপ্ন ছিলো ওর মাঝে । তাই এমন ওকে জেলখানার গারদের পেছনে একজন খুনের আসামি হিশেবে দেখতে আমার ভালো লাগবে না ।
<><>
 
জেল খানার মুল ফটকে বসে আছি ঘণ্টা খানেক হলো । রজবের সাথে দেখা করার কথা বললে আমাকে জিজ্ঞাস করা হয়েছিলো আমি কি হই। উত্তরে বলেছিলাম বন্ধু , যদিও রজবকে ঠিক বন্ধু বলা যায় কিনা জানি না । তবে এজকে এই শব্দটি ছাড়া অন্য কোন শব্দ খুঁজে পেলাম না । আসলে রজবের সাথে আমার সম্পর্ক কি সেটা আমি নিজেও জানি না ।
 
একটা পুলিশ কে দুশো টাকা দিয়েছি । বলেছে দেখা করিয়ে দেবে , আত্মীয়স্বজন ছাড়া নাকি খুনের আসামীর সাথে দেখা করা দুস্কর । আর এই দুস্কর কাজ কে সহজ করার জন্য একশো টাকার দুটো নোট দরকার । আমার মনে হচ্ছে নোট দুটো তেমন কাজ করছে না । তাই আমার দেখা করার চান্স আসছে না । উঠে চলে আসবো ভাবছি ঠিক সেই সময় আমার ডাক এলো ।
 
আমি জেল খানার ভেতরে ঢুকলাম , জীবনে ভাবিনি এখানে আসবো । যেমনটা ভেবেছিলাম জেলখানা তেমন নয় , চারিদিকে সুন্দর ছিমছাম ভাবে সাজানো । জায়গায় জায়গায় ফুল গাছ লাগানো । এবং সেই ফুল গাছের যথেষ্ট যত্ন করা হয় দেখেই বোঝা যাচ্ছে ।
 
“স্যার আপনে” আমাকে দেখে রজন বেশ আশ্চর্য হয়েছে । আমিও কম আশ্চর্য হলাম না । রজব কে চেনাই যাচ্ছে না , ছক দুটো কোটরে ঢুকে গেছে । স্বাস্থ্য ভেঙ্গে গেছে , এই রজব আর মায়ের দোয়া হোটেলের রজবের মাঝে কোন মিল নেই ।
 
দুজনেই কিছুক্ষন চুপ করে ছিলাম , আসলে কি নিয়ে কথা বলবো ভেবে পাচ্ছিলাম না । আগে রজবের সাথে আমার কথা হতো খাওয়া দাওয়া নিয়ে । রজব নানা রকম খাবার রান্না করে আমাকে খাওয়াত আর সেই রান্নার কথা বলত । মাঝে মাঝে অবশ্য নিজের সপ্ন নিয়েও কথা বলত ।
 
“ কি হয়েছে রজব , এই অবস্থা কেনো হলো?” কিছুক্ষন চুপ থেকে জিজ্ঞাস করালাম আমি
 
রজব সহসা কোন উত্তর দিলো না , মুচকি হাসল সুধু । তারপর বলল “সবই কপাল স্যার, আমার কথা বাদ দেন , আপনের শরিল কেমন?”
 
রজব কে দেখেই বোঝা যাচ্ছে জীবনের কাছে হেরে গেছে ও । নিজের লালিত সপ্ন গুলি কে কবর দিয়ে ফেলেছে । আশাহত চোখের দৃষ্টি বলে দিচ্ছে সামনে আর কিছুই দেখতে পায়না তারা । মনটা খুব খারাপ হয়ে গেলো , নিজের দল ভারী হতে দেখে খুশি হওয়ার বদলে মুষড়ে পড়লাম । 
 
শেষে বিদায় বেলায় এসে রজব নিজেকে মেলে ধরলো , আমার হাত দুটো ধরে কেঁদে ফেলল ,”স্যার যদি পারেন আমার পরিবারের খোঁজ নিয়েন, আপনেরে আমার বড় ভাইয়ের মতন মনে হয়, আপনে আসেন জানলে মইরাও শান্তি পামু”
 
মিথ্যা আশ্বাস দিয়ে বেড়িয়ে এসেছিলাম , আমার একটা মিথ্যা আশ্বাসে রজবের মুখে হাসি ফুটে উঠেছিলো , সত্যি সত্যি হাসি। বানানো মেকি হাসি নয় । মাঝে মাঝে মনে হয় আমার মত একটা মানুষের উপরও কেউ এমন ভরসা করতে পারে । এসেছিলাম রজবের মনের বল বৃদ্ধি করতে ফিরে যাচ্ছি নিজের মন ভারী করে ।
 
বাড়িতে ফিরতে ইচ্ছে হলো না , এমনিতেই হাঁটাহাঁটি করতে লাগলাম । হাটতে হাটতে একটা পার্কার মত জায়গায় চলে এলাম । মধ্য দুপুরে সুন্দর ছায়া ঘেরা জায়গা । একটা নিরবিলি জায়গা দেখে বসে পরলাম । রজবের বর্তমান অবস্থা দেখে মন খারাপ হয়েছে , তবে ভেতর ভেতর একটা অনুসুচনা ও হচ্ছে । আর অনুসুচনা আমাকে আরও বেশি কাবু করে ফেলছে । যদিও অনুসুচনা হওয়ার কারন খুব দুর্বল । আমি চেষ্টা করলেও হয়ত আজ এই দিনকে ফেরাতে পারতাম না । রজব হয়ত আমার কথা শুনত না ।
 
তবে চেষ্টা করা উচিৎ ছিলো বলে মনে হচ্ছে । হয়ত আরও একটু কঠিন ভাবে বুঝিয়ে বললে রজব সেদিন আমার কথা শুনত । মেয়ের বিয়ে তখন দিতো না । “ আমার কি এসে যায়” হয়ত এই ভেবে  সেদিন আমি কিছু বলিনি ।
 
“ কথা বলার জন্য সঙ্গী খুঁজছেন?”
 
আকাশ কুসুম যখন ভাবছিলাম তখন হঠাত কথা গুলো শুনে আমার ধ্যান ভাংলো । দেখি সামনে একটি মেয়ে দাড়িয়ে * পরা । সুধু চোখ দুটো দেখা যাচ্ছে । বেশ অবাক হলাম আমি , হঠাত এমন প্রশ্ন কেনো? “জী আমাকে কিছু বলছেন?” আমি জানতে চাইলাম । বেশ অবাক লাগছে , হঠাত করে মেয়েটি আমাকে কেনো জিজ্ঞাস করছে কথা বলার সঙ্গী খুজছি কিনা।
 
মেয়েটি আমার পাশে বসে পরলো , বলল “জী আপ্নাকেই বলছি , একা একা বোর হচ্ছেন নিশ্চয়ই?”
 
মেয়েটির কণ্ঠ বেশ সুন্দর , কথা বলার ভঙ্গিও বেশ ভালো । এমন কণ্ঠ যার তার সঙ্গে কথা বলতে যে কেউ চাইবে । কিন্তু আমার প্রস্ন হচ্ছে মেয়েটি যেচে এসে কথা বলতে চাইছে কেনো?
 
“ আপনি চাইলে আমার জানা সুন্দর স্পট আছে , দুজনে গল্প করতে পারি, কেউ ডিস্টার্ব করবে না” মেয়েটি আবারো বলল
 
“ জী না মানে , আপনি কি আমাকে চেনেন?” আমি বোকার মত জিজ্ঞাস করলাম ।
 
সুন্দর করে হাসল মেয়েটি , বলল “ পরিচিত হতে কতক্ষন লাগে, কথা বলতে বলতেই পরিচয় হয়ে যাবে”
 
“ জী বলুন” আমি বললাম ,
 
“ আপনি কতক্ষন বসবেন?”
 
“ ঠিক বলতে পারছি না” আমি এখনো কিছু বুঝতে পারছি না মেয়েটির কথা ।
 
“ সন্ধ্যা পর্যন্ত ১০০০ , সন্ধার পর অন্য রেট” মেয়েটি এতো স্বাভাবিক ভাবে বলল যে কয়েক মুহূর্ত লেগে গেলো আমার বুঝতে। আগে জানতাম পার্ক গুলোতে রাতের বেলায় পতিতারা ঘুরে বেড়ায় । কিন্তু এমন ব্যাপার ও যে আছে সেটা জানতাম না । কথা বলে সময় কাটানোর জন্য মানুষ টাকা ব্যয় করে !!!
 
“ ঠিক আছে , আপনি ৫০০ দেবেন, চলুন ভেতরে যাই” মেয়েটি সাবলিল ভাবে বলে উঠলো
 
আমি যত দেখছি তত অবাক হচ্ছি , এরকম ব্যাপার আগে দেখিনি কোনদিন । “ না না এখানেই বসি” আমি বললাম আমতা আমতা করে ,
 
“আপনি শিওর? ভেতরে নিরিবিলি ছিলো” মেয়েটির চোখ দুটো বলে দিচ্ছে এবার সে অবাক হচ্ছে ।
 
“ না মানে আমি একা বসতে চাচ্ছিলাম” আমি বুঝিয়ে বললাম ।
 
“ একা একা কি সময় কাটে? , চলুন খুব সুন্দর কাটবে আপনার সময় , চাইলে বাড়তি কিছু হবে”
 
“ প্লীজ আমার মনটা ভালো নেই একটু একা থাকতে চাচ্ছিলাম” আমি অনুরোধ করলাম সত্যি বলতে মেয়েটার সাথে কথা বলতে ভালোই লাগছিলো আমার , কৌতূহল হচ্ছিলো , কিন্তু ভয় ও হচ্ছিলো এক ধরনের । 
 
“ আমার সাথে শেয়ার করবেন , আমি খুব ভালো স্রোতা” মেয়েটি ওঠার নাম নিচ্ছে না । আসলে আশেপাশে আমি ছাড়া আর কেউ নেইও যে মেয়েটি তার কাছে যাবে ।
 
“ চলুন , ঠিক আছে আরও দুশো কম দেবেন” মেয়েটি আমাকে চুপ থাকতে দেখে বলল ।
 
এমন সময় আরও একজন কে এসে বসতে দেখা গেলো , ২৫-২৬ এর যুবক বয়স । মেয়েটি আমাকে আরও একবার জিজ্ঞাস করে তারপর উঠে গেলো । ধিরে ধিরে ওই ছেলেটির কাছে এগিয়ে যাচ্ছে । হয়ত একি প্রশ্ন করবে তাকে । আমি মেয়েটির চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম ।
 
কিছুক্ষন পর * পরা মেয়েটি ওই ছেলের সাথে নিরবিলি জায়গায় চলে গেলো । জায়গাটা আবারো ফাকা হয়ে গেলো। সুধু আমি আর কিছু কাক । কাক গুলো এতক্ষন ছিলো না নতুন এসে জুটেছে । মনটা আবার রজবের দিকে চলে গেলো । ভাবলাম ওই মেয়েটার সাথে কিছুক্ষন কথা বললেই মনে হয় ভালো হতো। কিন্তু কি কথা বলতাম , কথা বলার তো কিছুই নেই ।
 
কিছুক্ষন পর একটা ছেলে আর মেয়ে এসে বসলো , কলেজ ড্রেস অথবা কলেজ ড্রেস ও হতে পারে । আমাদের সময় কলেজে ড্রেস ছিলো না আজকাল কলেজ ড্রেস আছে । কাধে ব্যাগ ঝুলিয়ে কলেজে যেতে হয় , ঠিক কলেজের মতন । তবে আমার কাছে মনে হচ্ছে এরা কলেজের ছেলে মেয়ে । কলেজ বাঙ্ক করে এখানে এসছে । কিছুক্ষন বসছে আবার উঠে দারাচ্ছে , একে অপরের হাত ধরে হাঁটছে । আবার দুষ্টুমি করছে , ছেলেটা মনে হয় দুষ্টু কোন কথা বলেছে , মেয়েটা তাই মারছে । ছেলেটা দৌরে পালানোর চেষ্টা করছে হাসতে হাসতে ।  
আচ্ছা এই যে মেয়েটা কলেজ বাঙ্ক করে বন্ধুর সাথে ঘুরাঘুরি করছে , এতে কি কেলেঙ্কারি হয়ে যাচ্ছে ? রজব তো এই কেলেঙ্কারির ভয়েই মেয়ে কে বিয়ে দিয়ে দিয়েছিলো ।
 
আর ওই * পরা মেয়েটা?
 
অচেনা মানুষের সাথে নিরিবিলিতে কথা বলে টাকা উপার্জন করছে । হয়ত বাড়িতে অসুস্থ পিতা রয়েছে , অথবা অসুস্থ মা । নয়তো অবুঝ সন্তান । এই টাকা নিয়ে তাদের ভরন পোষণ করছে । এটা কি কেলেঙ্কারির মাঝে পরে? হ্যাঁ পরে অন্তত আমার চোখে রজবের চোখে এই জীবন কলঙ্কের । কিন্তু বেঁচে তো আছে । 
 
<><><>
 
রজবের ঘটনায় মনটা কয়েদিন খুব খারাপ যাচ্ছিলো , তাই মতিন এসে যখন বলল চল বন্ধু ঘুরে আসি। আমি না করলাম না , কোথায় যাবে সেটাও জিজ্ঞাস করলাম না । এমনিতে মেজো আপার বাড়িতে থেকে হাঁপিয়ে উঠছিলাম । কিন্তু বলতে পারছিলাম না যে চলে যাই । বাসা ভাড়া বাবদ বিল্ডারস কম্পানি থেকে যে টাকাটা পাচ্ছি সেটা মেজো আপার হাতেই যাচ্ছে ।
 
মতিন আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাবে সেই নিয়ে প্রথমে চিন্তা না করলেও বাসে ওঠার পর মন কেমন খুঁত খুঁত করতে লাগলো। কোথাও ঘুরতে যাওয়া হয়না অনেক দিন , সেই ইউনিভার্সিটিতে থাকার সময় বন্ধুরা মিলে ঘুরতে গিয়েছিলাম । এর পর আর যাওয়া হয়নি অনেককাল । মতিন কিন্তু কোনদিন ই এই ঘুরাঘুরি করা ছেলে ছিলো না । আমরা কলেজে যখন সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম তখন মতিন যায়নি আমাদের সাথে । তাই ঠিক মতিনের উপর ভরসা হচ্ছিলো না ।
 
প্রায় সাত ঘণ্টা বাস জার্নি করে মতিন আমাকে একটা গ্রামের বাজারে এনে নামালো । সব দোকানপাট বন্ধ । সুধু একটা দোকানে আলো জ্বলছে । বুঝলাম মতিনের সাথে আসা ভুল হয়েছে । এ কোথায় এনে ফেলল আমাকে । অবশ্য মতিন আমাকে যদি কোন আলো ঝলমলে , কোলাহল যুক্ত টুরিস্ট এলাকায় নিয়ে যেত তারপর ও আমি ভাবতাম , মতিনের সাথে ঘুরতে আসা ভুল হয়েছে । আমার আসলে বেড়ানোর কোন আগ্রহ নেই । জাস্ট মেজো আপার বাসা থেকে কয়েক দিনের জন্য মুক্তি পাওয়ার ইচ্ছা । সেই সাথে রজবের ঘটনা থেকে মন কে দূরে সরিয়ে নেয়া ।
 
সেই কানা রাতেই দোকানি একটা ভ্যান যোগার করে দিলো আমাদের । মোবাইল ফোনের কারিশমা সত্যি ই অতল । গ্রাম্য এলাকা হলেও বেশ সুন্দর রাস্তা , ভ্যান কোন রকম ঝাকুনি ছাড়াই এগিয়ে চলছে । মিনিট বিশেক ভ্যান চলার পর একটা বাড়ির সামনে এসে থামল ।  টিনের বেড়া দেয়া চারিকে , সেই বেড়া ঘেঁষে লম্বা লম্বা নারকেল গাছ রাতের অন্ধকারে প্রহরীর মত দাড়িয়ে আছে যেন ।
 
“ তোকে বলেছিলাম না আমার চাচার বাড়িতে নিয়া আসবো , এই হইলো সেই চাচার বাড়ি” সব কটা দাত বের করে হাসছে মতিন। প্রথমে বুঝতে না পারলেও একটু পর বুঝতে পারলাম এটা নিলুফারদের বাড়ি । মতিনের বিশ্বাস নিলুফারের সাথে বিয়ে হলে আমার অসুখ সেরে যাবে ।
আমি বোবা হয়ে গেলাম , প্রচণ্ড রাগ হলো মতিনের উপর । ইচ্ছে হচ্ছে এখনি ভেনে উঠে ফিরতি পথ ধরি । কিন্তু ততক্ষণে ভ্যান চলে গেছে অনেক দূর । বাড়ি থেকেও কেউ একজন বেড়িয়ে এসেছে “কে রে ঐখানে”
 
“চাচাজি আমি মতিন” মতিন উত্তর দেয় ।
 
<><><>
[+] 2 users Like cuck son's post
Like Reply
#36

(14-02-2023, 11:41 AM)ddey333 Wrote:  এই তো , আবার ফিরে এসেছে ওই জাদুর লিখন  !!

clp); yr):

ভ্যালেন্টাইন দিবসের শুভকামনা সবাইকে।


ভ্যালেইন্টাইন দিবস সে আবার কি? আমি এসব মানি না । banghead: banghead:
[+] 1 user Likes cuck son's post
Like Reply
#37

(15-02-2023, 01:30 AM)nextpage Wrote:  পুরনো ভাইবটা ফিরে এসেছে।
আবারও সেই পরের লাইনের প্রতি আগ্রহ টা বেড়ে উঠেছে। 
দেখে মনে হয় নিতান্তই সহজ সরল জীবন কিন্তু এতোটাও সহজ নয় বাস্তবতা সেটারই যে প্রতিফলন ঘটে যাচ্ছে..

লিখতে গিয়ে কিন্তু আমার কাছে এমন কিছুই মনে হয় না। আমি বুঝতে পারি না কখন ঝুলে গেলো আবার কখন উঠে এলো । তবুও আপনাদের লাস্ট কমেন্ট পড়ার পর চেষ্টা করেছি । মাত্র দুজন পাঠক ই অবশিষ্ট আছেন আপনারা । আপনাদের কথা তো রাখতেই হবে ।  :)
Like Reply
#38

সকালে ঘুম থেকে উঠে বাড়ির বিশালত্ব আমার চোখে পরল । বিশাল বলতে সত্যি বিশাল , একটা ফুটবল মাঠের চেয়ে কম হবে না । আমাদের যে ঘরে রাখা হয়েছে সেটা হচ্ছে বাইরের ঘর , চৌচালা টিনের ঘর সামনে বারান্দা । ঘরটা দুই ভাগে ভাগ কড়া , এক ভাগে আমি আর মতিন অন্য পাশে মসজিদের ইমাম সাহেব থাকেন । রাতের বেলাই ইমাম সাহেবেরসাথে দেখা হয়েছে । উনি এই বাড়িতেই থাকেন অবসর সময়ে বাড়ির বাচ্চাদের পড়ান । বয়স আমার চেয়ে কয়েক বছরের কম হবেন , স্বল্প তবে বেশ মিষ্ট ভাষী লোকটা , সেই সাথে মনে হলো একটু লাজুক টাইপ , মাটির দিকে তাকিয়ে কথা বলে সব সময়। ইমাম সাহেব কে আমার বেশ ভালো লেগেছে লোকটাকে দেখলে কেমন জানি মনে এক ধরনের শান্তি চলে আসে ।  

 
মতিনের সাথে রাতে খুব তর্ক হয়েছে , তর্ক বলতে আমি ই একতরফা রাগারগি করলাম ওর সাথে । অবশ্য পাশের ঘরে ইমামা সাহেব থাকায় তেমন উচ্চস্বরে কথা হয়নি আমাদের মাঝে । সিদ্ধান্ত হয়েছে রাতটা থেকে আজ চলে যাবো । কিন্তু সকালে ঘুম থেকে উঠে বারান্দায় দাড়াতেই মনে হলো আরও কিছুদিন থেকে গেলে ভালো হতো ।এতো সকালে আমি ঘুম থেকে উঠি না , তবে এখানে বেলা করে ঘুমানো গেলো না , আলো ফোটার আগেই পাখিদের কিচির মিচিরে ঘুমানো মুশকিল বারান্দা থেকে উঠানে নামার জন্য দুই ধাপের একটা সিঁড়ি আর সেই সিঁড়ির দু পাশে সাড়ি করে ফুলের গাছ লাগানো । কয়েকটা রঙ্গন গাছ , একটা বেলি ফুল গাছ আর দুটো পাতা গাছ ।
 
আর এই গাছের যত্ন নিচ্ছে ইমাম সাহেব , একটা লুঙ্গি আর হাফ হাতা সেন্ডো গেঞ্জি ওনার গায়ে , কোমরে গামছা প্যাঁচানো। উনাকে দেখেই আমি সালাম দিলাম । আসলে সচরাচর কাউকে সালাম দেয়া হয় না , তবে একটু হুজুর টাইপ লোক দেখলেই আপনা আপনি সালাম বেড়িয়ে আসে । এটা হয় ছোট বেলা থেকে শিক্ষা পাওয়ার কারনে । ছোট বেলায় বাসায় এই টাইপ মানুষ এলেই মা অথবা বাবা বলতো “সালাম দাও উনাকে” সেই শিক্ষা আমার মগজে বসে গেছে হয়ত ।    
 
ইমাম সাহবে ঘুরে তাকালেন , লোকটার হাসি বেশ সুন্দর , একটা সরলতা আছে এনার মাঝে । সালামের উত্তর নিলেন দাড়িয়ে। দেখে মনে হচ্ছে উনাকে সালাম দিয়েছি তাই বেশ লজ্জা পাচ্ছেন ।
“ভাই সাহবে আপনার শরীর ভালো আছে” হাতের মাটি গামছায় মুছতে মুছতে জিজ্ঞাস করলেন উনি ।
 
কেউ আমার শরীর ভালো আছে কিনা জিজ্ঞাস করলেই আমার অসুখের কথা মনে হয়ে যায় । আমার কাছে মনে হয় এ বুঝি জানে আমার অসুখের কথা । তাই এই টাইপ প্রশ্ন আমি পছন্দ করি না, সচরাচর উত্তর না দেয়ার চেষ্টা করি । কিন্তু এই লোকটার প্রশ্নের সাথে যে হাসি ঠোঁটে ধরে রেখছে সেটা নেগেটিভ পজেটিভের কাজ করছে , দুটোয় কাটাকাটি গয়ে প্রশ্নটি নর্মাল হয়ে গেছে । তাই উত্তর দিলাম আমি ।
 
লোকটা দাড়িয়েই রইলো , আর কোন কথা বলছে না তবে নিজের কাজেও যাচ্ছে না । বুঝলাম আমি বিদায় না বললে উনি যাবেন না । তবে আমার বিদায় নেয়ার কোন জায়গা নেই । মতিন এখনো ঘুমাচ্ছে , তাই যাওয়ার ও কোন জায়গা নেই । মতিন উঠলে অবশ্য ওকে জিজ্ঞাস করে , বাথরুমের সন্ধান নিতে হবে । এখনো প্রাতরাশ সারা হয়নি , ইমাম সাহেব কেও জিজ্ঞাস করা যায় , তবে ইচ্ছে হচ্ছে না । এই ধরনের লোকের কাছে সচরাচর “ভাই বাথরুম কোথায়” টাইপ প্রশ্ন করা যায় না । তাই আমি অন্য কথা জিজ্ঞাস করলাম , “হুজুর আপনার নাম কি?” উনার নাম জানা হয়নি আমার এখনো , কথা বার্তা চালানোর জন্য নাম জানা অনেক জরুরি ।
 
প্রশ্নটা শুনেই দাত দিয়ে জিভ কাটলেন উনি , বললেন “ হুজুর বলার দরকার নাই ভাই সাহেব , আমার নাম সফিকুল, আমাকে সফিকুল বলেই ডাকবেন”
 
হুজুর শব্দের অর্থ কি আমি জানি না , তবে ইমান সাহেবদের আমরা হুজুর বলেই ডাকি । এটাই নিয়ম হয়ে গেছে , কিন্তু ইনি দেখছি হুজুর ডাকটা পছন্দ করছেন না । আমি হেসে বললাম “আচ্ছা ঠিক আছে সফিকুল সাহেব , এই বাগান আপনি করেন?”
 
“ জী ভাই সাহেব , ফজরের পর , ছেলে পেলে পড়ানর পর আর কাজ থাকে না , তাই টুকটাক করি” সাফিকুল সাহেব হাসি মুখে উত্তর দিলেন , আমি বেশ অবাক হলাম , একটা মানুষ কি করে এতক্ষন ঠোঁটে হাসি লাগিয়ে রাখতে পারে , ঠোঁট ব্যাথা করে না?
 
“ আপনি এই বাড়িতেই থাকেন?”
 
“ জী ভাই সাহেব” আবারো হাসি
 
“ মসজিদ কি ওনাদের?”
 
“ জিনা ভাই সাহেব”
 
“ তাহলে?”
 
“ মসজিদে থাকার ভালো ব্যাবস্থা নাই , তাই ইনারা জায়গা দিয়েছে , আমি ইনাদের ছেলে মেয়েদের পড়াই” এতো বড় একটা লম্বা লাইন বলার সময় ও লোকটার ঠোঁটে হাসি !!!! এখন বেশ বিরক্ত লাগছে আমার । তবে কথা চালিয়ে যেতে ইচ্ছে করছে , কারন মতিন না উঠলে আমি বাথরুমের খোঁজ পাবো না ।
 
“ আরবি পড়ান?”
“ জী না ভাই সাহেব , বাংলা ইংরেজি অঙ্ক ও পড়াই”
 
হঠাত করেই যেন আমার কি হলো , আমি জজ্ঞাস করলাম “নিলুরাফর কেও কি আপনি পড়ান?” প্রশ্নটা করে একটু লজ্জায় পরে গেলাম । হয়ত সফিকুল সাহেব জানেন যে কি কারনে আমাকে এই বাড়িতে আনা হয়েছে । বাড়িতে থাকানে যেহেতু জানা থাকাটা অস্বাভাবিক না । তাই ওনার কাছে এমন সরাসরি জানতে চাওয়াটা লজ্জা জনক ।
 
প্রশ্নটা করেও যেমন লজ্জা পেয়েছি , ঠিক আবার এই লজ্জা পাওয়ার জন্য নতুন ভাবে লজ্জিত হচ্ছি । এখানে লজ্জা পাওয়ার কি আছে ? বাড়ির একটা মানুষ কে আমি নামে চিনি , তাই তার কথা জিজ্ঞাস করতেই পারি !!!
 
“ জী ভাই সাহেব , আগে পড়াতাম , এখন পড়াই না , বড় ক্লাসের ছাত্রী আমার আয়ত্ত্বের বাইরে,”
 
দেখলাম সফিকুল সাহেবের হাসি একটু মলিন হয়েছে , মনে হয় ঠোঁটে ব্যথা হচ্ছে । এরি মাঝে মতিন চলে এসেছে ,
 
“ কি বন্ধু এতো সকালে? অবশ্য এইখানে এসে আরামে ঘুমানো যায় না সকাল বেলা পাখিরা ডাকা ডাকি করে ডিস্টার্ব করে খুব” এই বলে মতিন বড় করে আড়মোড়া ভাংলো , তারপর সফিকুল সাহেবের দিকে তাকিয়ে বলল “আরে সফিক হুজুর , গাছ লাগাইলেন নাকি , সুন্দর গাছ হইসে তো”
 
আমি বেশ আশ্চর্য হলাম সফিকুল সাহেব মতিনের কথার উত্তর দিলো না , নিঃশব্দে নিজের কাজে চলে গেলো ।
 
আমাকে ভেতর বাড়ির বাথরুম ব্যাবহার করতে দেয়া হলো , বেশ লজ্জা হচ্ছিলো আমার , বাড়ির বাচ্চা গুলো আমার দিকে হা করে তাকিয়ে আছে । আড়ালে যে কিছু মহিলা আমাকে দেখছে সেটাও বুঝতে পারলাম । দারুন অস্বস্তি হচ্ছিলো , প্রাতরাশ ও ঠিক মত করতে পারলাম না ।
 
বাহির ঘোরে এসেই আমি মতিন কে ধরলাম , বললাম “এবার চল যাই”
 
“কই?” মতিন যেন আসমান থেকে পরল , গত রাতের কথা গুলো যেন বেমালুম ভুলে গেছে ।
 
“ কই মানে !!! চলে যাবো”
 
এই শুনে মতিন দুই চোখ কপালে উঠালো , বললে “এইটা কোন কথা বললি , এভাবে কেউ যায় , শোন এইটা গ্রামের বাড়ি , এইখানে অনেক নিয়ম কানুন আছে , তুই বিয়ে না করলে না করবি , কিন্তু অন্তত দুইটা দিন থাকতে হবে”
আমি মতিনের অবস্থা দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম , মতিনের কণ্ঠ স্বর বলে দিচ্ছে ও দরকার হলে আমার উপর জোড় খাটাবে কিন্তু এই বাড়ি থেকে বের হতে দেবে না । আমি কিছু বলতে জাচ্ছিলাম , কিন্তু বলতে পারলাম না , দুটো কিশোর বয়সী ছেলে এসেছে নাস্তার ট্রে নিয়ে । দুজন মানুষের নাস্তা আনার জন্য দুটো বিশাল ট্রে ব্যবহার করা হচ্ছে দেখে আমি মনে মনে প্রমাদ গুনলাম । জামাই আদর শুরু করেছে ইতিমধ্যে , যেই করেই হোক আমাকে চলে যেতে হবে ।
 
নাস্তার বহর দেখে আমি অবাক , পরটা , ভাজি , ডিম , সাথে কয়েক ধরনের পিঠা , এদের বাড়িতে মনে হয় পিঠা সব সময় বানানোই থাকে । খাবার নিয়ে আমার কোন সময় ই কোন আগ্রহ নেই , খেতেও পারি কম । তাই এই সব নাস্তার কিছুই খেতে পারলাম না । ওই দুই কিশোর ছেলের শত আব্দার সত্ত্বেও ।
 
<><><>
 
নাস্তা খেয়ে আমি আর মতিন বের হলাম , মাটির উপর ইটা বিছানো রাস্তা , দু পাশে বিশাল বিশাল গাছ । বেশ মনোরম পরিবেশ , অন্য সময় হলে হয়ত আমি এই পথে অনেক্ষন হাটতে চাইতাম , কিন্তু এখন ইচ্ছে হচ্ছে না । মতিনের এমন বিশ্বাস ঘাতকতায় মন বিষিয়ে আছে ।
 
“ কিরে কেমন লাগছে? শহরে এমন জিনিস পাবি?” হাটতে হাটতে মতিন জিজ্ঞাস করে । এর কোন উত্তর আমি দেই না ।
 
“ ইচ্ছা আছে এই গ্রামে একটা বাড়ি করে তোর ভাবি কে নিয়া আসবো , শহরে ভালো লাগেনা” মতিন উদাস হয়ে বলে , কিন্তু ওর এই উদাস ভাব আমাকে ছোঁয় না ।
 
“ মতিন কাজটা কি তুই ঠিক করছিস?” কিছুক্ষন পর আমি বললাম ,
 
“ কোন কাজটা”
 
“ এই যে তুই আমাকে এখানে নিয়ে এলি”
 
“ দেখ সৌরভ তুই আসলি আর তোর লগে বিয়া দিয়া দিবে , এমন কিন্তু না ব্যাপারটা , তুই থাক দুইটা দিন , ঘুইরা বেড়া , সময় হইলে বলবি মাইয়া পছন্দ হয় নাই”
 
আমি মতিনের দিকে তাকালাম , রাস্তার পাশে ধান ক্ষেতের দিকে তাকিয়ে আছে মতিন , রস্তাটা ছায়া শীতল হলেও ধান ক্ষেতে ভিন্ন চিত্র , প্রচণ্ড রোদ । সূর্যের সোনালী আলোয় সবুজ ধান ক্ষেতের উপর মায়াময় দৃশ্যের সৃষ্টি হয়েছে । সেই সাথে বাতস এসে কিছুক্ষন পর পর ঢেউ তুলে দিয়ে যাচ্ছে । আশ্চর্য সুন্দর !!!
কিন্তু এই সৌন্দর্য কতটা কষ্টকর তা হয়ত ওই উদলা গায়ের কৃষক ভাইটিকে জিজ্ঞাস করলে জানা যাবে । পিঠ পুরে কয়লার মত কালো হয়ে হয়ে গিয়েছে , এমন তেল চকে চকে যে দেখে মনে হচ্ছে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে । ছায়ায় দাড়িয়ে আমাদের কাছে রোদ স্নাত ধান ক্ষেত দেখে যতটা আনন্দ হচ্ছে , তার উল্টোটা হচ্ছে সেই কৃষক ভাইয়ের ।
 
আমি মতিনের দিকে তাকালাম , বেশ ভালো করেই তাকালাম । আমি ওর মনের অবস্থা বুঝতে চাই , এসব ও কেনো করছে ? আমার জন্য ? নিলুফারের জন্য ? নাকি নিজের জন্য?
 
নিজের জন্য কেনো করবে , এখানে ওর কি লাভ ? ওর লাভ হয়ত সেই কবির মত যে কিনা ছায়া ঢাকা গাছের নিচে দাড়িয়ে , কড়া রোদের সোনালী আলোয় শান্ত ধান ক্ষেত নিয়ে কবিতা লেখে , অথবা সেই শিল্পর মত । যে কিনা রোদ স্নাত ধান ক্ষেতে বাতাসের ঢেউ তোলা তুলির আচরে ক্যানভাস বন্দি করে রাখে তৃপ্তির ঢেকুর তোলে ।
 
মতিন নিশ্চয়ই সেরকম কিছুই করতে চাইছে , এই ছন্ন ছাড়া আমিকে একটা ঘর দিতে চাইছে । কিন্তু ও  বুঝতে পারছে না কতটা রোদে পুড়তে হবে আমাকে আর আমার জীবন সঙ্গিনী কে এই ছন্নছাড়া খোলা মাঠে ঘর নামক ফসলের অংকুর ফোটাতে ।

<><><>
[+] 1 user Likes cuck son's post
Like Reply
#39

দুপুরের খাওয়ার সময় দেখা হলো মতিনের চাচার সাথে , যার মেয়ের নাম নিলুফার । জীবনে এই প্রথম নিজেকে চোর চোর লাগছিলো । লোকটার বয়স বেশি না ৫০ ও হবে না মনে হয় । আমার সাথে হয়ত খুব বেশি হলে ১৫ বছরের তফাৎ । অথচ এই লোকের মেয়ে কে বিয়ে করার জন্য আমাকে নিয়ে আসা হয়েছে । এর চেয়ে লজ্জার আর কি হতে পারে?

 
নিলুফারের বাবার নাম নাইম শেখ , শক্ত পোক্ত শরীর । বেশ কালো দেখতে গোঁফ আছে , তাতে মনে হয় কলপ করা , কারন মানুষের গোঁফ এতো কালো হয় না । লোকটা আমাকে সুইয়ের মত দৃষ্টতে দেখছে । এমন দৃষ্টির সামনে খাওয়া যায় না । আমি খেতেও পারলাম না । যদিও নাইম শেখ বার বার আমাকে খাওয়ার জন্য জোড় করেছেন ।
 
“ আপনে করেন কি বাবাজী” খাওয়া শেষে পান খেতে খেতে প্রশ্ন করলেন নাইম শেখ , এই বাবাজী শব্দটা আমার একদম পছন্দ হলো না । উত্তরে কি বলবো খুঁজে পাচ্ছিলাম না , আমি তো কিছুই করি না । অবশ্য আমার হয়ে মতিন জবাবা দিলো ,
 
“চাচাজি ওর তো বিশাল সহায় সম্পত্তি , সেইগুলা দেখা শুনা করে”
 
চট করে একবার মতিনের দিকে চাইলাম , মতিন এর চোখে আবেদন , আমি যেন উল্টো পাল্টা কিছু না বলি । মতিন কে কি বলবো , আমার নিজের উপরেই আমি বিরক্ত । আমি যে কিছুই করি না ভাড়া তুলে খাই সেটা বলতে আমার বাধলো কেন আমি বুঝতে পারছি না । মনে একটা আশংকা এলো , আমি কি সাবকনশাস ভাবে  বিয়ে করতে চাচ্ছি? যদি নাই চাইতাম , তাহলে তখন সফিকুল সাহেবের কাছে নিলুফারের কথা জানতে চাইলাম কেনো ? আমি ছোট বাচ্চা নই , চাইলেই বাড়ি থেকে বেড়িয়ে একটা ভ্যান নিয়ে বাস স্টেশন গিয়ে একটা বাস ধরে চলে যেতে পারি । অথবা চাইলেই  নাইম শেখের কাছে নিজের সত্যি কথা বলে বিয়ে ভেস্তে দিতে পারি । কিন্তু কিছুই আমি করছি না । মতিনের দোষ দিয়ে বসে আছি ।
“ব্যাবসা বাণিজ্য কিছু করেন না?” নাইম শেখের কণ্ঠে একটা অদৃশ্য আশ্চর্য বোধক চিহ্ন আছে ,
 
“ সময় নাই চাচা জান , সব দেখা শুনা করতে করতে সময় শেষ , আর করবো কার জন্য , বাড়িতে তো কেউ নাই , বাবা মা মারা গেসে অনেক আগে , তিন বোন আছে সবার বিয়া হইয়া আলাদা আলাদা “  
 
এবারো মতিনের চট জলদি উত্তর , আমি এখনো আমার মনে লুকিয়ে থাকা সেই সৌরভ কে খুঁজে যাচ্ছি , তার মুখোমুখি হওয়া খুব দরকার আমার । সে কেনো সব জেনে বুঝে চুপ করে আছে , সেটা জানা অতিব জরুরি আমার জন্য ।
 
“আহারে” একটা বড় দীর্ঘশ্বাস ফেললেন নাইম শেখ , তারপর বললেন “ আমিও একলা আসিলাম বাবাজী , তেমন কিছুই আসিলো না আমার , একলা থাকোনের কষ্ট আমি বুঝি , কম বয়সে বিয়া করসি , উপরওয়ালার কৃপায় , আপনের চাচির উসিলায় এই সব হইসে , ঘর ভর্তি মানুষ হইসে”
 
লোকটা আর আমার দিকে সুচালো দৃষ্টিতে তাকিয়ে নেই , এনার মেয়ের জামাই পছন্দ হয়েছে । ওনার দৃষ্টিতে এখন দরদ , একা আমির প্রতি উনি এখন সহানুভূতি দেখাচ্ছেন । গলা শুকিয়ে এলো আমার , কিছু বলতে চেয়েও বলতে পারছি না , লুকিয়ে থাকা সৌরভ আমাকে বার বার টেনে ধরছে । ওই সৌরভের আশা যে নাইম শেখের মতন একদিন আমার ও সব কিছু হবে । বাড়ি ভর্তি মানুষ হবে , আমিও একদিন এমন দুপুরের খাবার খেতে বসে মেয়ে জামাই কে আমার অতিতের কথা বলবো ।
 
<><><>
 
“ভাই সাহেব , গ্রাম কেমন লাগলো” সামনে সফিকুল সাহেব দাড়িয়ে , সন্ধার পর আমি বাহির ঘরের দাওয়ায় বসে আছি , সারাদিন গ্রামে উপভোগ করার মত অনেক জিনিস থাকলেও সন্ধার পর সময় কাটতে চায় না । মতিন অ সাথে নেই , ভেতর বাড়ি গেছে , হয়ত আমাকে নিয়েই আলোচনা হচ্ছে ।
 
আমি দাওয়ায় বসে আমার করনিয় নিয়ে ভাবছিলাম , না বলে চলে যাবো স্থির করেও রয়ে গেছি । দোষ চাপিয়েছি মতিনের ঘাড়ে । মন কে বলেছি এখন না বলে চলে গেলে মতিনের অসম্মান হবে ।
 
“ সন্ধার পর বোরিং লাগে , তবে দিনের বেলা ভালো , আপনাকে সারাদিন দেখলাম যে?” কথা বলার একজন সঙ্গী পেয়ে ভালো লাগলো । সফিকুল সাহেব নিজে তেমন কথা না বললেও কথার উত্তর দেয় ।
 
“ হ্যাঁ ভাই সাহবে গ্রামের এই দোষ আছে , তবে আমার সময় কাটানোর চিন্তা করতে হয় না , সন্ধার পর ছেলে পেলে পড়তে আসে , তারপর এসার নামাজ পরা তারপর খাওয়া দাওয়া ঘুম হে হে হে হে”
 
আমি চমকে একবার সফিকুল সাহেবের দিকে তাকালাম , এই প্রথম লোকটা নিজের ইচ্ছায় এতো কথা বলল , আমি ওনাকে প্রশ্ন করিনি , উনি নিজে থেকেই বলেছে , আবার উচ্চ শব্দে হেসেছেন ।
 
“ আমাদের জীবন এই গ্রামের মতন ই বোরিং বুঝলেন ভাই সাহবে” আমাকে আরও আশ্চর্য করে দিয়ে বললেন সফিকুল সাহেব । উনি এখন আমার পাশে দাওয়ায় বসেছেন , আতরের গন্ধ ভরে গেছে চারপাশ , বেশ মিষ্টি আতরের গন্ধ । আমি ভাবলাম হয়ত লোকটাকে চিনতে আমার ভুল হয়েছিলো উনি স্বল্প ভাষী নন , তবে একটু সময় লাগে নিজেকে খুলতে ।
 
“ আপনি জনাব নামাজ পড়েন না?” প্রশ্নটা করে আমার উত্তরের অপেক্ষায় রইলেন না নিজের আবার বললেন “নামাজ পড়বেন , নামজ পড়লে মন ফুরফুরা থাকে , অনেকে বলে বিপদ আপদ থাকে না , তবে আমি এইসব বলি না , বিপদ আপদ মানুষ নিজে তৈরি করে , তাই নামাজের সাথে এর যোগাযোগ নাই , পারথনা সাথে মনের সম্পর্ক”
 
লোকটা কথা আমার খুব ভালো লাগলো ।
 
“ আপনি কি বিবাহের জন্য আসছেন? নিলুফার মেয়ে ভালো , এই বাড়ির সবাই ভালো লোক”
 
আমি চুপ করে রইলাম , লুকিয়ে থাকা সৌরভ লুকানো থেকেই কিভাবে যেন আমাকে বলে দিয়েছে বিয়ের কথা উঠলেই চুপ থাকতে হবে ।
 
“ তবে আপনার বন্ধু বেশি ভালো মানুষ না , উনাকে আমি পছন্দ করি না , বেগানা মেয়ে ছেলে নিয়া থাকে স্বামী ইস্তির মতন, চাইলেই বিবাহ করে ফেলতে পারে কিন্তু করে না এইট হলো ওনার  ধৃষ্টতা এটা ভালো মানুষের কাজ না ”
 
“ গিবত করলাম , মাফ করে দিবেন , কাজটা ঠিক হয় নাই , ভাই সাহেব আপনাকে আমার পছন্দ হয়েছে তাই একটু সাবধান করলাম”
 
“ না না ঠিক আছে”  যদিও মুখে বললাম ঠিক আছে কিন্তু সফিকুল সাহেবের দিকে নতুন করে তাকালাম , লোকটার মুখে এখনো হাসি , কিন্তু সেই হাসি এখন আর মন কে শান্ত করছে না । মনে হচ্ছে এই হাসি আসল হাসি নয় , এর পেছনে অন্য কোন কথা লুকানো আছে ।
 
“ ভাই সাহেব আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে , এরা আপনাকে জামাই হিসেবে পেলে অনেক ভাগ্যবান হবে”
 
সফিকুল সাহেবের কথার মাঝে এমন কিছু ছিলো যে মনে হচ্ছে সে আমার ভেতর বাহির সব দেখতে পাচ্ছে । ওনার চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে উনি বলতে চাইছে , নিজের একটা কালো অধ্যায় লুকিয়ে রেখে আমি সুন্দর মলাট করা বই সবার সামনে দেখিয়ে যে পাপ করছি সেটা উনি ধরে ফেলেছেন ।
 
“ আপনাকে পছন্দ করি বলেই আরও একটা কথা বলবো , যদিও এরা আমাকে আশ্রয় দিয়েছে , আর এইটা গিবত না , এক মাত্র বিয়া শাদির ক্ষেত্রে মানুসে দোষ গুন বলা যায়, এই মেয়ে কিন্তু কুমারি না ভাই সাহেব”
 
“ সফিকুল সাহেব আর বলবেন না প্লীজ” হঠাত আমার রাগ হলো এই সফিকুল সাহেবের উপরে । আমি উঠে চলে গেলাম ঘরের ভেতরে ।
 
রাতের খাবার আমি আর মতিন করলাম , নাইম শেখ থাক্লেন না আমাদের মাঝে । তবে একজন চল্লিশ এর কাছা কাছি বয়স্ক মহিলা , যার বয়স আমার বড় আপার সমান হবে , পর্দার আড়ালে বসে আমাদের খাওয়া তদারকি করতে লাগলেন । মহিলা আমাদের সামনে বসা কিশোর ছেলেটিকে ডিরেকশন দিচ্ছেন আমাকে কি কি বেড়ে দিতে হবে । এমন কি মহিলা এও জানেন আমি সকালে আর দুপুরে কিছুই খেতে পারিনি । উনি যদিও আমার সামনে আসেন নি তবুও ওনার আচরন আমার কাছে খুব আন্তরিক মনে হয়েছে । এই প্রথম সুধু আমার মনের ভেতরে লুকানো সৌরভ ছাড়াও আমার মনে হতে লাগলো হলে মন্দ কি?
 
<><><>
[+] 2 users Like cuck son's post
Like Reply
#40

সারা রাত নিজের সাথে এক প্রকার যুদ্ধ করেই কেটেছে , এই যুদ্ধে কখনো মতিন আমার সঙ্গী , কখনো সফিকুল সাহেব , কখনো নাইম শেখ , কখনো পর্দার আড়ালে সেই মমতাময়ী । একবার একদিকের পাল্লা ভারী হয়ত অন্যবার ওদিকের পাল্লা । সারা রাত্র তেমন ঘুম হয় নাই । যখনি ঘুম ভেঙ্গে উথেছি , সফিকুল সাহেবের ঘর থেকে গুন গুন শব্দ শুনতে পেয়েছি ।

 
সকালে বেশ বেলা করে ঘুম থেকে উঠলাম , মতিনের দেখা নেই । বাথরুমে যাওয়া নিয়ে সমস্যায় পড়লাম , কি করবো ভাবছি তখন গতকালের দেখা দুই কিশোরের একজন এসে হাজির হলো । আমাকে জিজ্ঞাস করলো বাথরুমে যাবো কিনা । বাথরুমে যেতে যেতে পর্দার আরেলে কয়েক জোড়া চোখের উপস্থিতি টের পেলাম । মনের মাঝে একটা প্রশ্ন এলো , এই চোখ জোড়ার মাঝে কি একটা জোড়া নিলুফারের ? আচ্ছা এতো কিছু হচ্ছে কিন্তু এখনো তো এই জানা হলো না যাকে আমার সাথে জুড়ে দেয়ার চেষ্টা চলছে সে কি ভাবছে । মুহূর্তে গত রাতের সব যুদ্ধ আমার কাছে মূল্যহীন মনে হলো ।
 
“তোমার নাম কি “ পাশে চলতে থাকা ছেলেটাকে জিজ্ঞাস করলাম , আসলে পর্দার আড়ালের চোখ গুলো থেকে মন অন্যদিকে নেয়ার জন্যই কথা বলছি ।
 
“ আমার নাম নিলয় , আমি নিলুফারের ছোট ভাই”
 
আপনাতেই ঠোঁটে মুচকি হাসি চলে এলো আমার , ছেলেটি নিজেকে নিলুফারের ছোট ভাই হিসেবে পরিচয় দিচ্ছে আমার কাছে । ব্যাপারটা বড় অধভুত , একটা মেয়ের মাধ্যমে একটা বাড়ির সব লোকের সংগে বাইরের আরও একটা লোকের সম্পর্ক তৈরি হয় । কেউ নিলুফারের ভাই , কেউ বাবা , কেউ মা ।
 
গতরাতের সফিকুল সাহেবের কথা মনে পরে গেলো , লোকটাকে সকালে দেখলাম না । উনি কি সত্যি কথা বলেছেন ? মেয়েটার কি আরও বিয়ে হয়েছিলো ? এই ধরনের কথা বলে সফিকুলের কি লাভ ?
 
বাথরুমে বসেও সফিকুলের বলা কথা গুলই ভাবতে লাগলাম ।
 
সকালের নাস্তা মতিন কে ছাড়াই হলো , আবার সেই মমতাময়ীয় নারী পর্দার আড়ালে থেক  আমার খাওয়া পরিচালনা করলেন । হ্যাঁ পরিচালনাই বলতে হয় । উনার কথা ফেলতে পারলাম না একটাও । না উনাকে দেখে আমার মায়ের কথা মনে হয়নি । এটা অন্য কিছু , অন্য ধরনের মমতা । গলায় একটা ভারী বস্তু আটকে যায় এই মমতায় , মায়ের মমতায় এই সাইড ইফেক্ট নাই ।
 
<><><>
 
মতিনের জন্য অপেক্ষা করছি বসে বসে , কিন্তু ওর দেখা নেই । বসে বসে বোর হচ্ছি , এমন কি সফিকুল লকটাকেও দেখলাম না । এই সফিকুলের প্রতি আমার মিশ্র অনুভুতি । লোকটা এমন কেন কে জানে । গত সন্ধায় এমন সব কথা বলল যে কিছুতেই লোকটার চরিত্রের সাথে মিল খাওয়াতে পারছি না ।
 
আমার মোবাইল বেজে উঠলো , মেঝ আপা কল করেছে ,
 
“ হ্যালো , সৌরভ … তুই নাকি বিয়ে করছিস!!!!!!!!!” মেজো আপার কথায় প্রস্ন বোধক চিহ্ন নেই , অনেক গুলো আশ্চর্য বোধক চিহ্ন কথার শেষে । আমি দ্রুত একবার আশপাশ তাকিয়ে দেখলাম , কেউ আছে কিনা । আমার মনে হচ্ছে মেঝ আপার কথা মোবাইল সেটের বাইরে থেকেও শোনা যাবে ।
 
“ কে বলল?” আমি জিজ্ঞাস করলাম
 
“ তুই আমাদের এতো পর ভাবিস!!!!!! কোথাকার কোন মেয়ে গছিয়ে দিচ্ছে , তোর দুলাভাই কে নিয়ে গেলে পারতিনা!!!! তুই বিয়ে করবি এটা আমরা সবাই চাই , আমরা কি তোর পর!!!!!”
 
মেঝ আপা কাঁদছে , হ্যাঁ কাঁদছে । কি বলবো বুঝতে পারছি না , সবচেয়ে আশ্চর্য লাগছে কে বলল ওকে এই কথা ।
“ঠিকানা দে আমি আসছি , তুই একলা কেনো বিয়ে করবি তোর কি কেউ নাই নাকি? আমাদের ভাইয়ের বিয়ে আর আমরা থাকবো না , তুই আমাদের পর ভাব্লেও আমরা ভাবি না, তুই ঠিকানা দে , এক্ষুনি দে”
 
“ না আপা আমার বিয়ে না , আমি আজকেই ঢাকা চলে আসছি , বিশ্বাস কর” নিজের কাছে নিজেকে চোর মনে হচ্ছিলো । কথাটা যে ১০০ ভাগ সত্যি না সেটা আমি জানি । আমার বিয়ের কথা হচ্ছে , এবং আমি মোটামুটি রাজি । 

<><><>
[+] 3 users Like cuck son's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)