Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,660 in 27,881 posts
Likes Given: 23,977
Joined: Feb 2019
Reputation:
3,284
এরপর একদিন, সেদিনও রবিবার, অনুপম বসার ঘরে সোফায় বসে একটা বই পড়ছিল । দেখল মা বাইরে যাবার জন্য রেডি । মা একটা গরদের লালপাড় শাড়ি পড়েছে । বুঝল মা কালীবাড়ি যাবে । মা প্রায়ই কালীবাড়ি পূজা দিতে যায় । ওখানে আরো অনেক বাঙালীরা আসে । তাদের সাথে কথাবার্তা বলে । কালীবাড়িটা বাঙালী বয়স্কা মহিলাদের একটা মিলন স্থল । তবে একটা জিনিস আছে, এরা কেউই ক্লাব-পার্টি এসবে নেই । এই পূজা-আর্চা, ঘর-সংসার এসব নিয়েই থাকেন । তার বাবাও মাঝে মাঝে যান । তবে বাবার ওখানে বাবার বিশেষ সুবিধা হয় না । বাবা একটু চুপচাপ প্রকৃতির । বেশি কথাবার্তা বা ভিড় এসব এড়িয়ে চলেন । বাবা তাই রামকৃষ্ণ মিশনে বেশি যান । মাও বাবাকে বোঝে তাই বাবাকে জোড় করে না, একাই যায় । মায়ের সকালে গিয়ে পূজো দিয়ে বান্ধবীদের সাথে কথা বলে ফিরতে ফিরতে একবেলা লেগে যায় ।
মা তাকে বলল, “হ্যাঁ রে, আজকে আমার সাথে চল না ?”
অনুপম, “না তুমিই যাও । একাই তো যাও ।”
মা, “সে যাই । কিন্তু তুই তো অনেকদিন যাসনি । ঠাকুরমশাই তোর কথা মাঝে মাঝে জিজ্ঞাসা করেন । একবার চল না দেখা করে আসবি ।”
অনুপম, “তা ঠিক বলেছ । প্রায় একবছর যাইনি । সেবার মাসিরা আসতে ওদের নিয়ে গিয়েছিলাম ।”
মা, “আজকে তো তোর কোন কাজ নেই । চল, তাড়াতাড়ি চলে আসব ।”
অনুপম, “ঠিক আছে । আমি রেডি হয়ে নিচ্ছি , বেশিক্ষণ লাগবে না । তুমি বাবার চা-টা রেডি কর, আমি এক্ষুনি আসছি ।”
কিছুক্ষন পর মায়ে-পোয়ে কালীবাড়ি রওনা হ’ল । সেখানে পৌঁছে আগে মাকে নামিয়ে দিল । তারপর সে গাড়ী পার্ক করে ভেতরে গেল । ভেতরে ঢুকে মাকে এদিক-ওদিক খুঁজতে লাগল । একটু পরেই দেখতে পেল । কিন্তু দেখে তো সে অবাক । মা দেবলীনার সাথে কথা বলছে । সাথে আর একজন ভদ্রমহিলা আছেন । দেখে মনে হয় দেবলীনার মা ।
দেবলীনা আজকে একটা তুঁতে রঙের শাড়ী পড়েছে । চুলগুলি খোলা, পিঠের ওপর ছড়ানো । মনে হয় স্নান করে মন্দিরে এসেছে । মুখে কোন মেকআপ নেই । সরল, নিষ্পাপ মুখটা । কি সুন্দর লাগছে । যেন সদ্য ফোটা একটা ফুল । ভোরের শিশিরে স্নান করেছে । অনুপম কিছুক্ষন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকল । হঠাত লীনার সাথে চোখাচোখি হয়ে গেল । অনুপম আর কি করে, আস্তে আস্তে ওদের দিকে এগিয়ে গেল ।
মা মিষ্টি হেঁসে বললেন, “আয়, তোর সাথে পরিচয় করিয়ে দিই । ইনি আশালতা রায়, লীনার মা । উনি আমার মতোই গৃহিনী । (আশালতা দেবীর দিকে ঘুরে ) আর এ হ’ল আমার ছেলে । একমাত্র সন্তান, অনুপম বোস । ওর সম্বন্ধে আর কি বলার, সবই তো আপনি জানেন ।”
অনুপম প্রণাম করল । আশালতা দেবী বললেন, “থাক বাবা, তোমার কথা অনেক শুনেছি লীনার কাছ থেকে । আজ দেখে ভালো লাগল । আজকালকার ছেলেমেয়েরা বিশেষ করে তোমার মতো সফলরা বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে না ।” অনুপম লীনার দিকে তাকিয়ে দেখল, তার গালে রক্তিম আভা । এতে তাকে আরো সুন্দর লাগছে । অনুপমের ইচ্ছা করছিল কিছুক্ষন তাকিয়ে থাকতে । কিন্তু সবার সামনে কি করবে ।
এরপর আর বেশি কথা হয় না । অনুপমরা বাড়ি ফিরে আসে । অনুপমের চোখের সামনে থেকে সেই শিশিরস্নাতা মুখটা কিছুতেই সরছে না । অনুপম চেষ্টা করছে ভুলতে, চেষ্টা করছে দূরে সরিয়ে রাখতে কিন্তু যত চেষ্টা করে তত বেশি করে মনে পড়ছে । ছেলের পরিবর্তন অনুপমের মায়ের চোখ এড়ায় না । তিনি কালীবাড়িতেই তার চোখে লীনার প্রতি ভালোলাগা লক্ষ্য করেছেন । তিনি মনে মনে মৃদু মৃদু হাসতে থাকেন ।
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,660 in 27,881 posts
Likes Given: 23,977
Joined: Feb 2019
Reputation:
3,284
এখন রবিবার মানেই অনুপমের মনে একটা অনুভূতি আসে যে আজকে আবার কি হয় । সেদিন বিকালে সে অফিসের কয়েকটা ফাইল নিয়ে বিছানায় কাজ করছিল । ফাইলগুলি আজকে শেষ করতে পারলে ভালো । আজকে ঠিক করেছে সে বাবা-মার সাথে বাইরে যাবে না । সে একমনে কাজ করছে এমন সময় বেলটা বেজে উঠল । শুনতে পাচ্ছে মা দরজা খুলে পরিচিত কাউকে দেখে খুব খুশী হ’য়ে যেন তাদেরকে ভেতরে আহ্বান করছেন । সে নিজের কাজ করতে থাকল ।
কিছুক্ষন পর মায়ের ডাকে ঘরের বাইরে এল’ । আর দেখল লীনা আর তার মা বসে আছে । আজকে লীনা একটা হলদে রঙের চুড়িদার পড়েছে । মুখে অল্প মেকআপ । মেয়েটা যা পড়ে তাতেই তাকে সুন্দর লাগে । অনুপম মনে মনে ভাবতে লাগল, “একেবারে বাড়িতে ? মেয়েটা কি ভাবছে নিজেকে ? দেখতে একটু ভালো ব’লে ভাবছে আমাকে বশ ক’রে ফেলবে ? আমিও দেখব শেষ পর্যন্ত কি করে । আমাকে টলাবে, এত সহজ ?” ওদিকে লীনা ভাবছে, “ইস, কি বাজে ব্যপার । স্যার কি ভাবছে ? নিশ্চয়ই ভাবছে মেয়েটা কি গায়ে পড়া, একেবারে বাড়িতে এসে হাজির । মাকে কত করে বারন করলাম । কিন্তু মা তার কথা শুনলে তো । বলল, সেদিন ওর মা অত ক’রে যাবার জন্য বললেন । তার পরও দুদিন ফোন করেছিলেন । একবার না গেলে খুব খারাপ দেখায় । অবশ্য আমারও যে একেবারে অমত ছিল, তা তো নয় । পাষণ্ডটা এবার কি করবে, বাড়ি থেকে বার করবে ? হুঁ , চোখ দেখে তো মনে হচ্ছে আমাকে দেখে ভালো লাগছে ।”
অনুপম গিয়ে সোফায় বসল । আশালতা দেবীকে জিজ্ঞাসা করল, “মাসিমা, কেমন আছেন ?”
আশালতাদেবী, “হ্যাঁ, ভালো । আসলে সেদিন কালীবাড়িতে তোমার মা অত ক’রে আসার জন্য বললেন তাই আজ চলে এলাম ।” (ফোন যে তাদের কথা হয়েছে, সেটা চেপে গেলেন ।)
অনুপমের মা, “আপনি এত কিন্তু কিন্তু করছেন কেন ? আমি তো আরো আগে আপনাদের আশা করেছিলাম । তা লীনার বাবা এলেন না ?”
আশালতাদেবী, “ওঁর কাজ আছে । আর বলবেন না । ছুটির দিনও কাজ নিয়ে থাকে, তাই আমাদের বিশেষ বাইরে যাওয়া হয় না । লীনারও আমার জন্য যাওয়া হয় না । ঘরেই বেশী থাকে, বন্ধুদের সাথে কম বের হয় ।”
অনুপমের মা, “আহা, বেচারা ।” (অনুপমের দিকে ঘুরে ) “হ্যাঁ রে, আজকে মেয়েটাকে একটু বাইরে নিয়ে যা না । মেয়েটা কোথাও যেতে পায় না ।”
অনুপম একটু কিন্তু কিন্তু করে, “আমি ...? আমি কোথায় নিয়ে যাব ? আমার অনেক কাজ পড়ে আছে ।”
মা, “আমরা দুই বুড়ি এখন গল্প করব, আর ও বেচারা বসে বসে বোর হবে । একটু নিয়ে যা না ।”
লীনা, (একটু অভিমানী গলায় ) “থাক না মাসীমা, ওর যখন অসুবিধা আছে ।”
অনুপম, “না অসুবিধা আর কি ? আচ্ছা আমি রেডি হয়ে আসছি ।”
এটা শুনে লীনার মুখে একটা খুশির ফ্ল্যাস খেলে গেল ।
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,660 in 27,881 posts
Likes Given: 23,977
Joined: Feb 2019
Reputation:
3,284
poka64
অনুপম ধিরে ধিরে
ভিজে যায় নিলাতে
আছে যত ভালবাসা
চায় সব বিলাতে
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,660 in 27,881 posts
Likes Given: 23,977
Joined: Feb 2019
Reputation:
3,284
অনুপম গাড়ী চালাছে, পাশে হরিণ নয়না বসে । অনুপম ভাবছে, “মা প্ল্যানটা ভালই বানিয়েছে । তার সাথে মেয়েটাকে ভিড়িয়ে দিল । নিশ্চয়ই আগে থেকে সব ঠিক করা ছিল । কাজগুলো আর শেষ হবে না । এখন কতটা সময় নষ্ট হবে কে জানে । আগে থেকে যদি একটু আঁচ পাওয়া যেত তাহলে একটা বাহানা বানানো যেত । কিন্তু একেবারে লীনার সামনে বলে বসল । আজকাল যে কি একটা হয়েছে, লীনার মুখের দিকে তাকালে নিজের জোরটা হারিয়ে যায় । আর আজকে তো ওর অভিমানী মুখটা দেখে বুকটা যেন কেমন করে উঠল । মেয়েটা কি আমাকে আমাকে হারিয়ে দেবে নাকি ? আমাকে নিজের মায়াজালে জড়িয়ে ফেলবে ? আমাকে এর থেকে দূরে থাকতেই হবে ।”
লীনা আর চোখে মাঝে মাঝে দেখছে আর ভাবছে, “এরকমও মানুষ হয় ? পাশে সুন্দরী রমণী বসে আছে, কোন হুঁশই নেই । নিজের ভাবেই আছে । একটু খানি কথা বলতে কি হয় ? আমি কি বাঘ না ভাল্লুক যে কাছে এলে খেয়ে ফেলব ? আমি তো চাই কাছে আসতে । কিন্তু ওরকম গম্ভীর মুখ করে থাকলে কি করে কথা বলি । লোকটা একটা পাষণ্ড । নাকি খুব ভদ্র যে সুন্দরী দেখলেই নোলা দিয়ে জল পরে না । মনে হয় দ্বিতীয়টাই হবে । কারণ অফিসে তো কতগুলি সুন্দরী আছে । কারো দিকেই তো তাকায় না । ওর আহ্বানে তো যে কেউ সাড়া দেবে । না মানুষটা সত্যই ভালো । কিন্তু যদি একটু রসকষ থাকত তাহলে আরো ভালো হ’ত ।”
লীনা হঠাৎ খেয়াল করল গাড়ীটা পাহাড়গঞ্জে ঢুকছে । সে একটু অবাক হ’ল । এখানে কেন ? পাহাড়গঞ্জে কি আছে ? একটুপড়ে দেখল গাড়ী ঢুকছে রামকৃষ্ণ মিশনে । লীনা মনে মনে, “হে ভগবান, একি বেরসিক মানুষ ? সুন্দরী সঙ্গিনীকে নিয়ে এসব জায়গায় কেউ আসে ? মানুষটা সুস্থ মস্তিকে আছে তো ?”
গাড়ী থেকে নেমে লীনাকে নিয়ে অনুপম গেল মন্দিরের নীচে Exhibition দেখাতে । ভেতরে ঢুকে লীনার হতাশ ভাবটা একটু কাটল । কি সুন্দর করে সাজানো । অনুপম তাকে এক এক করে সব দেখাতে থাকল আর ব্যাখ্যা করতে থাকল । স্বামীজির জীবনের নানা ঘটনাগুলি তুলে ধরা আছে । লীনার আগ্রহ ধীরে ধীরে বাড়তে থাকল । সে দু-একটা প্রশ্নও করল । সে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কিছু কিছু শুনেছিল বা পড়েছিল কিন্তু এত কিছু জানত না । আর এত সুন্দর করে কেউ কক্ষনও বলেনি । শেষে যখন স্বামীজির ওপর 3D ফিল্মটা দেখল, সে মুগ্ধ হয়ে গেল । আবার যখন জানল যে এখানকারই দুজন সাধু মহারাজ এটা বানিয়েছেন, সে তো অবাক । এতদিন সাধু মানে, সবার মতোই, তারও একটা ধারণা ছিল, কিন্তু আজকে নতুন তথ্য পেল ।
এরপর অনুপম লীনাকে মিশনের নানা activity ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকল । লীনা কি বলবে, যত দেখে তার মুগ্ধতা ততই বাড়ে । শেষে অনুপম তাকে secretary মহারাজের কাছে নিয়ে গেল । তারা দুজনে মহারাজকে প্রণাম করল । আজকে লীনা নতুন করে প্রণাম করা শিখল । সাধুদেরকে প্রণাম করার সময় হাঁটু গেড়ে বসে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় । অনুপম মহারাজের সাথে কথা বলতে থাকল আর লীনা হাঁ করে সব গিলতে থাকল । এসব কথা তো সে কক্ষনো শোনেনি । এত ভালো ব্যবহার সে কখনো দেখেনি । একটা মানুষ বিভিন্ন বিষয়ে এত কিছু কি করে জানতে পারে ?
(This post was last modified: 31-12-2022, 02:35 PM by
ddey333. Edited 1 time in total.)
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,660 in 27,881 posts
Likes Given: 23,977
Joined: Feb 2019
Reputation:
3,284
এরপর তারা গেল খাওয়ার ঘরের দিকে । সেখানে In charge মহারাজের সাথে লীনার পরিচয় হ’ল । মহারাজ তাদেরকে স্যান্ডউইচ আর চা খাওয়ালেন । তারা যখন হাত ধুচ্ছিল তখন শুনল শঙ্খের আওয়াজ । অনুপম বলল, “ঠাকুরের আরতির সময় হয়ে গেছে । চল মন্দিরে বসি । আরতি দেখে যাব ।”
মন্দিরে ঢুকে লীনা অবাক । কি সুন্দর পরিবেশ । একপাশে মহিলারা আর এক পাশে পুরুষ ভক্তরা শৃঙ্খলিত, শান্ত ভাবে বসে আছেন । কোন আওয়াজ নেই । সবার দৃষ্টি সামনের দিকে । লীনা তাকাল সামনের দিকে । সেখানে, গর্ভমন্দিরে, ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মর্মর মূর্তি । কি সুন্দর মূর্তি । শান্ত, কোমল দৃষ্টি । যেন সকলকে কাছে ডাকছে । মূর্তিটি একটি বেদির ওপর বসানো । বেদিতে একটি পদ্মফুল খোদাই করা । যেন ঠাকুর পদ্মফুলের ওপর বসে আছেন । সুন্দর করে কাপড় পড়ানো । গলায় রজনীগন্ধার মালা । তাঁর বাঁদিকে মা সারদাদেবির ছবি বসানো । মাকেও সুন্দর করে কাপড় পরানো । মায়ের গলায় সোনার হার । আর ঠাকুরের ডানদিকে স্বামীজির ছবি । স্বামীজিকে গেরুয়া রঙের কাপড় পরিয়েছে ।
তারা জায়গা করে বসল । শুরু হল “খণ্ডন-ভব-বন্ধন” গান । লীনা দেখল ঠাকুরের সামনে আসনে যে সন্ন্যাসী বসেছিলেন তিনি উঠে আরতি শুরু করেছেন । একে একে প্রদীপ, শঙ্খ, বস্ত্র, পুষ্প আর চামর দিয়ে আরতি হল । এরপর “ওঁ হ্রীঁ ঋতং” আর “সর্ব মঙ্গল মঙ্গলে” গানের পর ঠাকুর-মা-স্বামীজির জয় দিয়ে শেষ হ’ল । (এসব কিছু সেদিন লীনা বোঝেনি । পড়ে জেনেছিল । প্রথমদিন সে শুধু সবকিছু মুগ্ধ হয়ে দেখেছিল ।) এরপর সকলে প্রণাম করে ধীরে ধীরে বাইরে বেরতে থাকল । আবার কেউ কেউ বসে রইল । তারা দুজনে বাইরে বেড়িয়ে এল । অনুপম তাকে নিয়ে গেল Book Stall –এ । সেখানে লীনা অনুপমের কাছ থেকে তিনটি বই উপহার পেল । এরপর তারা ফিরে গেল ।
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,660 in 27,881 posts
Likes Given: 23,977
Joined: Feb 2019
Reputation:
3,284
রাত্রে শুয়ে শুয়ে লীনা ভাবছে সেই অদ্ভুত জায়গার কথা । ওখান দিয়ে সে দু-একবার গিয়েছে কিন্তু ভেতরে কোনদিন ঢোকেনি । আজ সে এক অন্য জগত দেখল । সুন্দর সুন্দর মানুষ, সুন্দর সুন্দর কথাবার্তা । আর তার মানুষটি ? কত জ্ঞান । কি সুন্দর করে তাকে সব কিছু বোঝাছিল । মাঝে মাঝে কোন রাজ্যে হারিয়ে যাচ্ছিল । আজ অনুপমকে সে নতুন করে জানল । আর তাতে তার অনুপমের প্রতি শ্রদ্ধা এল । তার বাবা-মা তার সাথে বন্ধুর মতো মেশে । সেজন্য তাদের কে সে খুবই ভালোবাসে । কিন্তু শ্রদ্ধা বলতে কি এতদিন সে ঠিক করে কখন উপলব্ধি করেনি । কারো প্রতি শ্রদ্ধা সে কক্ষণ অনুভব করেনি । আজ অনুপমের প্রতি তার শ্রদ্ধা আসছে । সে আজ বুঝতে পারছে বিয়ে মানে শুধুমাত্র কাম নয় । শুধুমাত্র দুই নরনারীর শরীরের লালসা চরিতার্থ নয় । সেখানে পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা-ভালবাসা এগুলিও দরকার । আজ সে নতুন করে জীবনের অর্থ খুঁজে পাচ্ছে ।
অনুপম আজ কিছুতেই ঘুমতে পারছে না । সেই হরিণ নয়নার কথা বার বার তার মনে পড়ছে । সেই ডাগর ডাগর চোখ দুটি তার মনের দর্পণে ভেসে উঠছে । আগে অফিসে মেয়েটাকে দেখে তার মনে কোনরকম দাগ কাটেনি । তাকে অন্য সকলের মতোই মনে হয়েছে । আধুনিক মেয়েরা যেমন হয় সেরকমই একটা মেয়ে । আলাদা করে চোখে পড়ার মতো কিছু লক্ষ্য করেনি । কিন্তু আজ সে লীনার মধ্যে যেন অন্য এক মেয়েকে দেখল । নতুন কিছুকে জানার প্রবল আগ্রহ । লীনার ভেতরে নিশ্চয়ই অন্য একটা মেয়ে বাস করে যেটা বাইরে থেকে সবাই বুঝতে পারে না । তা নাহলে এইরকম এক পরিবেশে, যা তার পরিচিত জগতের বাইরে, সে যে আচরণ করেছে তা আজকের আধুনিকাদের কাছে তো আশা করা যায় না । কত আগ্রহ নিয়ে সব কিছু শুনছিল । মেয়েটা যেন ধীরে ধীরে তার হৃদয়ে প্রবেশ করছে । কখনো কখনো তার অবচেতন মনে যে নারীমূর্তির ছবি উঠে এসেছে তার সাথে লীনার সবকিছু কি মিলে যাবে ? লীনাই কি তার মনের সেই সুপ্ত বাসনা, যা সে অনেক বছর ধরে লালন-পালন করছে ? কিন্তু লীনার একটুকু অংশই সে দেখেছে, তাতে এই সিদ্ধান্তে আশা দূরহ । লীনাকে আরো জানতে হবে ।
কিন্তু লীনার চোখের দিকে তাকালে তার বিচার শক্তি যে হারিয়ে যায় । ঐ নিষ্পাপ মুখটা কোন কিছু ভাবার অবকাশ দেয় না । ইচ্ছা ক’রে সদ্য ফোটা ঐ গোলাপটা দুহাত দিয়ে তুলে ধরতে । এরই নাম কি প্রেম, যেখানে কোন বিচার চলে না, সামাজিক বাধা তাকে আটকাতে পারে না, সবার থেকে আলাদা হয়ে দুজনে হারিয়ে যেতে ইচ্ছা করে দূরে-বহুদূরে ...
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,660 in 27,881 posts
Likes Given: 23,977
Joined: Feb 2019
Reputation:
3,284
poka64
লেখ যদি তুমি এক লাইন
মধুর মতো তা লাগে ফাইন
অনুপম হচ্ছে নীলাতে লিন
নীলার বুকটা করে চিন চিন
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,660 in 27,881 posts
Likes Given: 23,977
Joined: Feb 2019
Reputation:
3,284
১। গল্পে ধর্ম প্রসঙ্গে –
গল্প মানে এক বা একাধিক ব্যক্তির জীবন তুলে ধরা । নানা রকমের মানুষের বাস এই দুনিয়াতে । সেখানে এমন কিছু মানুষও থাকেন যারা ধর্মের সাথে যুক্ত । কিন্তু তারাও রক্তমাংসের মানুষ, তাই জড়িয়ে পরে অন্য রকম সম্পর্কে । কখনো ইচ্ছাকৃত, কখনো বা অনিচ্ছাকৃত ভাবে । এই রকমই কিছু মানুষকে নিয়ে এই গল্প ।
২। এই সাইট প্রসঙ্গে –
এক নারীর নানা ভাবে আমাদের সামনে আসে । বালিকা, ভগিনী, পত্নী, মাতা, ইত্যাদি । একই নারী, বিভিন্ন সময়ে তার বিভিন্ন রূপ । কামিনী, সখী, গৃহিণী, মাতৃরুপ, ইত্যাদি । সে রকমই Exbii – কে যদি এক সয়ং-সম্পূর্না নারীর হিসাবে কল্পনা করা হয় ?
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,660 in 27,881 posts
Likes Given: 23,977
Joined: Feb 2019
Reputation:
3,284
তমাল ঘোষ আরো একটি গল্প শুরু করেছিলেন কিন্তু শেষ করার আগেই XOSSIP বন্ধ হয়ে যায়।
নতুন একটা থ্রেড খুলে যেটুকু লিখেছিলেন দিয়ে দিচ্ছি।