Thread Rating:
  • 109 Vote(s) - 2.79 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance মিষ্টি মূহুর্ত ( উপন্যাস) সমাপ্ত :---Completed

Showing only the posts of chitrob: 926 of 2,041 posts. Show all posts

(13-09-2021, 02:37 PM)a-man Wrote:  ওহ আচ্ছা। আমি আবার ভাবলাম কিনা সে মনে হয় আপনার অপেক্ষায় গান ধরেছে  https://www.youtube.com/watch?v=2in2HeRyoK4

কাল রাত আন্দাজ ওই 12:10 am. হঠাৎ মনে পড়লো আপনি আমাকে একটা গান শুনতে বলেছিলেন। সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে গানটা শুনলাম। খুব ভালো লাগলো সন্ধ্যা মুখোপাধ্যায় এর গান। লিরিক্স টাও ভালো লাগলো। যদি ভবিষ্যতে মিষ্টি মুহুর্তে এই গান ব্যবহার করার সুযোগ হয় ( হবে না মনে হচ্ছে) তাহলে অবশ্যই এই গানটা ব্যাবহার করবো

❤❤❤

[Image: 20220401-214720.png]
[+] 1 user Likes chitrob's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

(20-09-2021, 10:50 AM)a-man Wrote:  না না দাদা, মিষ্টি মুহূর্তে এই জাতিও গান মানাবে না কারণ এখানে আকাশ কে অগ্রসর ভূমিকা নিতে হবে তার চোখের তারা কে নিজের করে নেয়ার জন্যে, অতএব সুচির কোনো অপেক্ষার প্রহর থাকবেনা যে মনের দুঃখে এমন গান গাইতে হবে তার প্রিয়ের জন্যে। 
তবে সামনে সূচি মনের আনন্দে তার প্রিয়ের জন্যে এই গানটা গাইতে পারে https://www.youtube.com/watch?v=cs7F4W4ZGVQ যখন তাদের বয়স দুই দশক পেরোবে. এটি আমার অনেক পছন্দের একটা গান.

পড়তে থাকুন আর গালাগালি দিতে থাকুন  Big Grin Big Grin Big Grin

❤❤❤

[Image: 20220401-214720.png]
[+] 1 user Likes chitrob's post
Like Reply

(21-09-2021, 09:32 AM)Sanjay Sen Wrote:  হালকা হাসি, কিছু দুষ্টুমি, সবশেষে মন খারাপের চোখের জল - আপডেট পড়ে এটাই অনুভূতি আমার।
এগিয়ে চলো  horseride

এগিয়ে তো যাচ্ছি আপনাদের আশীর্বাদে .. পাশে থাকুন পড়তে থাকুন

❤❤❤

[Image: 20220401-214720.png]
Like Reply

(21-09-2021, 03:20 PM)a-man Wrote:  গালাগাল পাওয়াও লেখকের একটা বিশেষ ক্রেডিট। কারণ অন্য কারো বেলায় তো এমন হয়নি তাহলে বিশেষ কারো বেলায় এমন কেন? উত্তর একটাই যে লেখকের সেই লেখাটা পাঠক বেশ আগ্রহ নিয়েই পড়ছে।

সেই হিসেবে সেইসব পাঠকের গালাগাল খেতে অসুবিধা নেই যারা রেগুলার পড়ে। বাকিরা দিলে তো উল্টে আমি গালাগালি দেবো  Big Grin

দেখা যাক আপনার মনমতো হয় কি না

পড়তে থাকুন

❤❤❤

[Image: 20220401-214720.png]
Like Reply

(21-09-2021, 06:46 PM)Baban Wrote:  
[Image: 20210809-024335.jpg]

এই পোস্টারটা কিছুদিন আগে বানিয়েছিলাম. দেওয়া হয়ে ওঠেনি. আজ দিচ্ছি. ছবির একজন আজ আর নেই.. 
কিন্তু সে সবসময় মনে থাকবে ❤

আমি এবার কান্না করতে বসবো। খুব পছন্দ হয়েছে.... মানিয়েছে খুব .... আর অসাধারণ সুন্দর....... খুব ভালো। বুম্বাদা দেখে যান...... bananaSad bananaSad bananaSad

❤❤❤

[Image: 20220401-214720.png]
Like Reply

(21-09-2021, 07:16 PM)Kallol Wrote:  এই গল্পো টা  সম্পূর্ণ লেখা হলে পড়া শুরু করবো

আরে ধুর মশাই.... আমার গল্প পড়ে সময় নষ্ট না করে আপনি বোরসেস দা, ভার্জিনিয়া বুলস, বাবান দা, তুমি যে আমার, ডিমপুচ দা, নিলপরি দি, সায়রা দি, অনঙ্গদেব দা, কাকসন দা, ডেইলি পেসেঞ্জার, দাদা অফ ইন্ডিয়া, বুম্বা দা, বেকপা দা, কামদেব দা, লেখক দা , এদের গল্প পড়ুন। খুব সুন্দর... অনেক ভ্যারাইটি পাবেন....

❤❤❤

[Image: 20220401-214720.png]
Like Reply

(21-09-2021, 10:12 PM)a-man Wrote:  বাদ গেলো কে আর তাহলে  happy

পিনুরাম নামক এক লেখকের নাম গেছে  banana happy banana

❤❤❤

[Image: 20220401-214720.png]
[+] 1 user Likes chitrob's post
Like Reply

(21-09-2021, 10:12 PM)a-man Wrote:  বাদ গেলো কে আর তাহলে  happy

তখন যাদের নাম বলা হয়নি.... লেখে দুর্দান্ত.... আমার থেকে তো ভালোই.... তবে ওদের লেখা পড়ার ঠিক সময়টা হয়ে ওঠেনি... একটা দুটো পড়েছি বোধ হয়... তারা হলেন ----- ওডিসিয়াস, রিম্পি খাতুন, কামনাগল্প, স্বরূপাদি, নিললোহিত, ম্যাক্স, খিলাড়ি, চোদন ঠাকুর, ফের প্রগ, ওয়ারসিকপাপ্পি, নেফারতিতি, জুপিটার দা,নিল দা, নিলকান্ত, রাজদীপ দা, আর নাম এখন মনে আসছে না  Big Grin

❤❤❤

[Image: 20220401-214720.png]
Like Reply

(22-09-2021, 10:39 AM)a-man Wrote:  পিনুরামের নাম আবার বলা লাগে নাকি? সেতো এমনিতেই পাঠকের মনিকোঠায় বসবাস করে....

প্রশ্ন টা হলো পাঠক ওনার মণিকোঠায় আছে কিনা

(22-09-2021, 10:42 AM)a-man Wrote:  জুপিটার দার নাম না বললেও চলে, কারণ তার হাতেই এখন বাংলা সেকশনের অনেকাংশ নির্ভর করে বিশেষ করে তার দুই চলমান কালজয়ী ইনসেস্ট গল্প।

হ্যাঁ কথাটা সত্য। অধিকাংশ পাঠক যদি অজাচার পড়ে... তাহলে বর্তমানে অজাচার গল্প রমরমিয়ে চলবেই... আমি নিল দা কিংবা জুপিটার দার লেখাকে ছোট করছি না... আমি পাঠকদের এই একমুখী পছন্দের কথা বলছি... আপনিই বলে দিলেন এই বাংলা সেকশনের অধিকাংশ নির্ভর করে আছে..... পাঠকদের এই একমুখী অজাচার পছন্দ কে একমাত্র যে ব্যাক্তি রোমান্সের দিকে ঘোরাতে পারতো সে আজ আর এই ফোরামে নেই... আর যে দুজন এডাল্টারি র দিকে মুখ ঘোরাতে পারতো তাদের একজন অসুস্থ আর একজনের গল্প শেষ।

❤❤❤

[Image: 20220401-214720.png]
Like Reply

(22-09-2021, 02:27 PM)ddey333 Wrote:  এই যে এত লিখছি, কী বলতে চাচ্ছি এসব লেখায়? ‘চারপাশের দুঃসময়, গ্গ্নানিময় এবং
রহস্যময় জগৎকে একজন লেখক গভীর মমতায় ভালোবাসেন’—এই কি আমার লেখার
সার কথা ? নাকি এর বাইরেও কিছু আছে ? আমি জানি না—আমার জানতে ইচ্ছাও করে
না। আমার ইচ্ছা করে—থাক। সব কথা বলে ফেলা ঠিক হবে না। কিছু রহস্য থাকুক।

হুমায়ুন আহমেদ

এটা পড়ে একটা বিখ্যাত সিনেমার বিখ্যাত লাইন মনে পড়ে গেল

[Image: images.jpg]
private image upload

আসলে এইসব বিখ্যাত লেখকদের কথা বুঝতে গেলে যতোটা  iq দরকার ততোটা আমার নেই  Tongue Big Grin

❤❤❤

[Image: 20220401-214720.png]
Like Reply

(22-09-2021, 02:17 PM)a-man Wrote:  ভালো একটা কথা বললেন, পাঠকেরা পিনুরাম দাদার নিকট তেমন গ্রহণযোগ্য কিনা? 
আসলে কি দাদা লেখকেরা আর কয়জন পাঠকের নাম জানে........
আর লেখালেখি মন থেকে আসে, মন ফুরফুরে থাকলেই লেখার হাত চলে, মনে হচ্ছে তার ব্যাক্তিগত সমস্যা আছে যার কারণে লেখা ছেড়ে দিয়েছেন, আরো দেখবেন তার কিছু গল্প যেমন "চোরাবালি" তো অসমাপ্তই রেখে দিয়েছেন, Dawn at Midnight এর অনুবাদ "মধ্যরাতের সূর্যোদয়" তো অর্ধেকখানি করে ছেড়ে দিয়েছেন। 

আপনি দাদা চলতে থাকুন, দেখবেন যে এই আকাশ সুচিত্রার গল্পের সমাপ্তির পর মূলধারার পাঠক আপনার রোমান্টিক গল্পের জন্যে পথচেয়ে বসে থাকবে, যদিও আপনি সবই লেখেন  thanks

পাঠক বেশি তাই ওনার মনে নেই.... আমার পাঠক কম তাই সবার নাম মনে আছে....
ব্যাক্তিগত সমস্যা হলে দে দা অবশ্যই জানতেন। কিন্তু এখানে ব্যাক্তিগত কাজ নয় মনে হয়.... এক মিনিট --আমি যতো চাই এই লোকটাকে নিয়ে আলোচনা করবো না, ততোই করতে হচ্ছে... আর একটাও কথা বলছি না আমি এই লেখকের সম্পর্কে

আমি দাদা অতোটা আশা রাখি না যে পাঠক মুখ চেয়ে বসে থাকুক.... ওটা উচ্চাকাঙ্ক্ষা.... ওটা যেদিন হবে সেদিন আমি অহংকারী হতে থাকবো। তাই ওটা আমি চাই না.... বাকি লিখছি লিখবো, বেঁচে থাকলে অবশ্যই লিখবো

❤❤❤

[Image: 20220401-214720.png]
Like Reply

(22-09-2021, 07:07 PM)a-man Wrote:  হলোই বা দাদা এক আধটু অহংবোধ, তাতে কি আসবে যাবে? স্ট্যাটাসের সাথে নয় বা এক আধটু পরিবর্তনও এলো  welcome

ওই পরিবর্তন আমি চাই না দাদা..... একদম চাই না..... অহং আমি চাই না.... তা সে স্ট্যাটাসের হোক কিংবা খ্যাতির.....

আপনার দেখছি 500 like হয়ে গেছে.... কিভাবে করলেন এটা ..... Congo  banana happy banana

❤❤❤

[Image: 20220401-214720.png]
[+] 1 user Likes chitrob's post
Like Reply

(22-09-2021, 11:10 PM)a-man Wrote:  সত্যি বলতে কি দাদা আমি নিজেও জানিনা কেমনে কখন ৫০০ লাইক হল! আমিতো কোনো গল্প লিখিনা যে কেউ লাইক বা ডিসলাইক দেবে, হতে পারে এই যে এখন কমেন্ট করছি তেমনই কমেন্ট গুলো কারো কারো এতো ভালো লেগেছে যে লাইক দিয়ে দিয়েছে যেমনটা আমি নিজেও দিয়ে থাকি  অন্যের কমেন্টে।

বার তিনেক বলা হয়ে গেছে ---পাঠকদের লেখকদের থেকেও শিক্ষিত হতে হয়। আর সেই শিক্ষা আপনার মধ্যে আছে। আরও কয়েকজন পাঠক আছে যারা খুব সুন্দর কমেন্ট করে..... রাজা দা, arn43, কল্লোল দা, ড্রিমপ্রিয়া, সুদীপ্ত রয়.... আরও একজন ছিল যে খুব সুন্দর কমেন্ট করতো.... তার উপরে কেউ আসেনি বলা যায়... সেই ব্যাক্তি এখন এই ফোরামে নেই.... তার নাম হলো Mr. Fantastic

❤❤❤

[Image: 20220401-214720.png]
[+] 1 user Likes chitrob's post
Like Reply

(22-09-2021, 11:38 PM)Baban Wrote:  চারিপাশের বাস্তবিক সত্য ও পরিস্থিতি আগুনের ন্যায় সবার মধ্যে ক্রমবর্ধমান. মোদের অভ্যন্তরের চাহিদা ও ইচ্ছা ক্ষুদার্থ দানবের মতন অগ্রগতি নামক অবণতির দিকে অগ্রসর হয়ে চলেছে. কে আপন? কে পর? কি ন্যায়? অন্যায়ের ব্যাখ্যা কি? আজ আমরা সব একাকার করিয়া নিজের মতন অর্থ উৎপাদন করিয়া তার পথ অনুধাবন করিয়া চলিতে পছন্দ করি. কৌতূহল ও হিংসে যেন একে ওপরের পরিপূরক হইয়া ক্ষতিকে আমন্ত্রণ জানাতে চায়. এইসবই আজ এক লেখকের কলমের দ্বারা সকলের সম্মুখে আসছে... কিন্তু শুধুই কয়েকটা লাইন হয়েই থেকে যাবে তাহা.

# বাবান 

এইসব কথা এখানে বলা বারন ... জানেন না এইসব বললে এই সাইটের গরিমা নষ্ট হয়....

লাইন হয়ে থাকবে বইয়ের পাতায়.... আর জীবন যুদ্ধের যোদ্ধাদের বুকে এগুলোই স্লোগান হিসাবে দামামা বাজবে.. বাজছে .... আর যারা শান্তি চায়, সন্ন্যাসে বিশ্বাসী, ভালোবাসা যাদের রোম রোমে তাদের কাছে এটা এই জীবন যোদ্ধাদের বিরুদ্ধে সাতা পতাকা....

❤❤❤

[Image: 20220401-214720.png]
Like Reply

(23-09-2021, 03:39 PM)Biddut Roy Wrote:  সত্যিই সুন্দর হচ্ছে গল্পটা। পড়তে  দেরি করে ফেলেছি।
শুরু করলাম....দেখি ভিতরে কি আছে।

এতদিন ধরে অপেক্ষা করেছি.... আজ সেই অপেক্ষার অবসান হলো.... হ্যাঁ আপনার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি.... কবে আপনি আমার থ্রেডে আসবেন আর কিছু কথা শোনাবো....

এখন আর সেই কথা গুলো মনে পড়ছে না.... যে কারনে অপেক্ষা করছিলাম সেটা বলছি.... সিনিয়র খালাতো বোন পড়ে আমি কমেন্ট করেছিলাম.... সেটার রিপ্লাই আজ পর্যন্ত পাইনি.... কয়েক মাস হয়ে গেছে.... মাস হয়ে গেছে বলেই রাগ শান্ত হয়ে গেছে....

ওটার রিপ্লাই দিন....

আমি কিন্তু অতো ভালো লিখি না . .... আগে থেকে বলছি.... আপনি এটা পড়ে সময় নষ্ট না করে অন্য লেখকের লেখা পড়ুন.... বোরসেস দার সুখ পড়ুন.... খুব সুন্দর ওটা 

❤❤❤

[Image: 20220401-214720.png]
[+] 1 user Likes chitrob's post
Like Reply

(23-09-2021, 03:16 PM)a-man Wrote:  জি, Mr Fantastic দা। শেষবার তিনি কমেন্ট করেছিলেন পিনুদার লেখা গল্পে "শেষের পাতায় শুরু", আমাকেই সেই রিপ্লাইটা দিয়েছিলেন। 

মনে হয় আসলে তিনি পিনুরামদার খুবই অনুগত ছিলেন যে কারণে পিনুদা এখান থেকে যাওয়ার পরপরই Fantastic দাও হারিয়ে যান  bananaSad

এরা তো বন্ধু... আমি বাবান দা বুম্বাদা যেমন অসমবয়সী বন্ধু তেমন এরাও.... কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়... বাবান দাও এদের বন্ধু ছিল.... এরা বাবান দাকে ছেড়ে চলে গেল কি করে....

❤❤❤

[Image: 20220401-214720.png]
Like Reply

(25-09-2021, 01:29 AM)Biddut Roy Wrote:  পড়া শেষ করলাম। বেসম্ভব ভালো লেগেছে।
ছোট বেলার দুষ্টুমি মনে হয় শেষ হতে চললো সুচির।
এখন দেখার যৌবনের দুষ্টুমি কেমন হয়।
পরের আপডেট এর অপেক্ষায় রইলাম।

এই বেসম্ভব মানে কি  ?
আর একটা আপডেটে তৃতীয় পর্ব শেষ .... সাথে ছোটবেলার দুষ্টুমি শেষ হবে বলে আশা করছি.... চতুর্থ পর্ব থেকে প্রেম শুরু হবে.... দেখি প্রেম ফুটিয়ে তুলতে পারি কি না 

আপডেট মনে হচ্ছে সোমবার আসবে 

(25-09-2021, 01:23 PM)Susi321 Wrote:  Update ki kal asche ?

আপডেট যদি কালকে দিই তাহলে রাতে বলে দেবো....আমার মনে হচ্ছে সোমবার ছাড়া হবে না .... এই সপ্তাহে একটা ব্যাস্ত ছিলাম তাই লেখায় সময় দিতে পারি নি 

এতদিন পাশে ছিলেন.... এখনও পাশে আছেন.... ধন্যবাদ দিয়ে ছোট করবো না.... পড়তে থাকুন আর নিজের অনুভূতি ব্যাক্ত করতে থাকুন 

❤❤❤

[Image: 20220401-214720.png]
[+] 2 users Like chitrob's post
Like Reply

(25-09-2021, 11:46 PM)Biddut Roy Wrote:  বেসম্ভব মানে অসম্ভব। 
দাদা তৃতীয় পর্বের ৪ নাম্বার আপডেটে ছবি দেন নাই কেন?
প্রতি আপডেটের সাথে ছবি গুলো খুব সুন্দর লাগছিলো। 
গল্পে একটা নতুনত্ব এনে দেয় এই ছবি সহ আপডেট গুলা।
সোমবার এর অপেক্ষায় রইলাম দাদা।

এইতো ফেললেন মুশকিলে.... ডিমপুচ দা বারন করেছিল দিতে... তাই আর ফটো দিই না.... ওনাকে আমি কথা দিয়েছি আর দেবো না

❤❤❤

[Image: 20220401-214720.png]
Like Reply

কাল সকাল নয় ঘটিকায়
তৃতীয় পর্বের শেষ আপডেট
সুচি আকাশের মিষ্টি মুহুর্ত
❤❤❤

[Image: 20220401-214720.png]
[+] 1 user Likes chitrob's post
Like Reply

Update 5

অফিস থেকে ফিরে , অফিস ব্যাগটা স্ত্রীর হাতে দিয়ে সোজা বাথরুমে ঢুকে গেলেন সুচির বাবা । সুচির বাবাকে একটু বেশি গম্ভীর আর চিন্তিত মনে হলো সুচির মার । তিনি ভাবলেন ‘ কিছু একটা চিন্তা করছেন মনে হয়। ‚

বাথরুমে ঢুকে চোখেমুখে জলের ঝাপটা দিতেই মাথায় আইডিয়া টা এলো। সিড়ি ভেঙে উপরে ওঠার সময় তিনি ভাব ছিলেন কি করা যায় ? এখন আইডিয়া টা মাথায় এলো । ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে সোফায় পিঠ ঠেকিয়ে বসে খবরের চ্যানেল চালিয়ে দিলেন তিনি। রোজকার অভ্যাসের মতো সুচেতা দেবী এক কাপ গরম চা আর কয়েকটা বিস্কুট স্বামীর সামনে টেবিলে রাখলেন “ কি ভাবছো এতো ? „

“ তোমার আদরের ছোট মেয়ে আসুক। তারপর বলছি । „ খুব গম্ভীর কিন্তু শান্ত স্বরে বললেন সুচির বাবা।

সুচেতা দেবী স্বামীকে এতোটা গম্ভীর খুব কম দেখেছেন । তাই তিনি আর কিছু জিজ্ঞাসা করলেন না। কিন্তু সুচি কি করলো সেটাই তিনি ভাবতে শুরু করলেন --- কই ! তেমন কিছুই তো হয়নি আজ। সকালে উঠে পড়তে বসে গিয়েছিল। তারপর খেয়েদেয়ে আকাশের সাথে কলেজে গেল ‘ কলেজে কিছু করলো না তা আবার ! ‚ কই কলেজ থেকে ফিরে সুচির মুখ দেখে তো তেমন কিছু মনে হয়নি। তাহলে কি করলো মেয়েটা ?

সুচির বাবার চা খাওয়া শেষ হওয়ার ঠিক বার মিনিট পর সুচি ঘরে ঢুকলো । “ কোথায় গিয়েছিলে ? „ ঘরে ঢুকতেই সুচির বাবা ভারী গলায় প্রশ্ন করলেন ।

বাবাকে এতোটা গম্ভীর খুব কম দেখেছে সুচি। তার উপর তুমি করে খুব কম ডাকেন বাবা। কোন বড়ো কিছু না হলে তুমি করে বলেন না। এ যেন আপন কে পর করে দেওয়ার একটা পন্থা। তাই একটু ভয় পেয়ে সে বললো “ আকাশের সাথে দোকানে গিয়েছিলাম। „

“ পড়াশোনার নাম নেই , সারাদিন শুধু এর ওর গায় হাত তোলো তুমি । „ ঝাঁঝিয়ে উঠলেন সুচির বাবা। তারপর একটু শান্ত হয়ে আবার বললেন “ ব্যাগ বইপত্র গুছিয়ে নাও। কালকে আমি সৌরভের সাথে কথা বলবো। তুমি হোস্টেল থেকেই মাধ্যমিক দেবে। „

সৌরভ হলো সুচির বাবার অফিস কলিগ। দুজনেই সমবয়সী বলা যায়। সৌরভের মেয়ে শিল্পী দার্জিলিংয়ের এক হোস্টেলে থেকে পড়াশোনা করে । এই খবরটা সুচি জানে। বাবা মাকে ছেড়ে অতদূরে থেকে পড়াশোনা করে এই খবরটা সুচির বাবা একবার বলেছিলেন।

বাবা তাকে হোস্টেলে পাঠিয়ে দেবে কথাটা শুনেই যেন সুচির পায়ের নিচের মাটি সরে গেল। মাথা আর কাজ করছে না । মা বাবা দিদি দিম্মা আকাশ কে ছেড়ে দূরে থাকতে হবে ভেবেই ডুকরে কেঁদে উঠলো। চোখের জল যেন ঠিক বর্ষার বৃষ্টিতে প্লাবিত নদীর বাঁধ ভেঙে যাওয়া জলের মতো বেরিয়ে এলো । বাবার পায়ে হুমড়ি খেয়ে পরে বাবার পা জড়িয়ে ধরে বললো “ বাবা আমি পারবো না তোমাদের ছেড়ে , আমি অতদূরে তোমাদের ছেড়ে থাকতে পারবো না । „ কথাগুলো বলতে বলতে দমবন্ধ হয়ে আসছে সুচির “ বাবা প্লিজ এমন করো না। আমাকে তোমাদের থেকে দূরে সরিয়ে দিও না। „

মেয়েকে হোস্টেলে পাঠিয়ে দেবে শুনে সুচেতা দেবীর বুকটাও  যেন খালি হয়ে গেল। চোখের কোনায় জল এসে চিকচিক করে উঠলো “ ও কি এমন করলো যে তুমি ওকে হোস্টেল পাঠিয়ে দিচ্ছো ? „

সমরেশ বাবু স্ত্রী আর মেয়ের চোখের জল দেখতে পারলেন না। তার বুকটাও কেঁদে উঠলো। কিন্তু তিনি এই সিদ্ধান্তে অটল থাকতে চান। তাই স্ত্রী আর মেয়ের কথার উত্তর না দিয়ে সোফা থেকে উঠে , নিজের পা সুচির হাত থেকে ছাড়িয়ে নিজের ঘরে চলে গেলেন।

সুচি আর একবার “ বাবা আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। „ বলে বাবার পা ধরার চেষ্টা করলো। কিন্তু পা ধরার আগেই সমরেশ বাবু ঘরের দরজা পর্যন্ত পৌঁছে গেলেন। ঘরে ঢোকার সময় আর একবার সুচিকে উদ্দেশ্যে করে বললেন “ ক্লাস টেন হোস্টেল থেকেই পড়বে তুমি। „

আজ অফিস থেকে বাড়ি ফেরার সময় প্রতিদিনের মতোই বাস ধরেছিলেন সুচির বাবা । কিন্তু ভাগ্য ভালো থাকায় উইন্ডো সিট পেয়ে গেছিলেন। বাড়ির কাছাকাছি আসতেই তিনি বাইরের রাস্তার দিকে তাকিয়ে আসছিলেন। বাস থেকে নামার কিছু আগে তিনি বাসের জানালা দিয়ে দেখতে পেয়েছিলেন একটা মুদিখানার দোকানে তার ছোট মেয়ে আর আকাশ দাঁড়িয়ে আছে। ঠিক তখনই তিনি দেখতে পেলেন সুচি আকাশকে একটা চড় মারলো।

এই ঘটনায় তিনি রেগে গেলেন এবং এর বিরুদ্ধে কি করা যায় সেটাই তিনি ভাবছিলেন । সুচি যে আকাশকে মারে এটা তিনি শুনেছেন। আজ স্বচক্ষে দেখলেন। আকাশ হলো শুভাশীষ বাবুর একমাত্র ছেলে। যদি কিছু উল্টো পাল্টা হয়ে যায় তখন কি জবাব দেবেন তিনি। তাই বাকি রাস্তা টুকু আসার সময় তিনি এটাই ভাবছিলেন যে কি করা যায় ?

বাবা ঘরে ঢুকে গেলে সুচি মায়ের বুকে মাথা রেখে জড়িয়ে ধরলো। ফুপিয়ে কাঁদতে কাঁদতে মাকে বললো “ মা তুমি বাবাকে বলো না আমি থাকতে পারবো না। তোমাদের ছেড়ে কখনো থাকিনি। আমার খুব কষ্ট হবে মা। আমি পারবো না। „

“ বারবার বলেছি পড়াশোনায় মন দে। আর দুষ্টুমি করিস না। নে এখন হলো তো ! „ বেশ রাগী স্বরে বললেন সুচেতা দেবী।

“ মা প্লিজ তুমি বাবাকে বলো আমি তোমাদের ছেড়ে একা থাকতে পারবো না । „  সুচির দুই গাল বেয়ে এখনও চোখের জল ঝরে পড়ছে।

সুচেতা দেবী এবার একটু শান্ত হয়ে সুচির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন “ চিন্তা করিস না । তোকে কোথাও যেতে দেবো না আমি । „

কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দেওয়ার পর সুচেতা দেবী চলে গেলেন রাতের খাবার গরম করতে। মা চলে যেতে সুচি সোফায় এসে বসলো । সুচির বাবা খবর দেখছিলেন। সুচির সামনে টিভিতে এখন খবরের চ্যানেল চলছে। কোন এক নাম না জানা মহিলা খবর বলছে কিন্তু টিভির পর্দায় তার মন নেই। হঠাৎ আসা এই দুঃখ এখন অনেকটা সয়ে এসছে। চোখের জল এখন শুকিয়ে এসছে। মনে মনে সে বললো ‘ না সে যাবে না। কখনোই যাবে না মা , দিদি , বাবা , আকাশ দিম্মাকে ছেড়ে। ‚

দিম্মার কথা মাথায় আসতেই রিমোটের বোতাম টিপে টিভি বন্ধ করে দিয়ে সে সোজা চলে এলো আকাশের ফ্ল্যাটে। আকাশের বাবা এখনও অফিস থেকে ফেরেন নি।

ফ্ল্যাটে ঢুকে সুচি দেখলো দিম্মা আর আকাশের মা সোফায় বসে টিভিতে বাংলা ঘরোয়া ধারাবাহিক দেখছেন। আকাশ তখন নিজের ঘরে পড়ছে। সুচি গিয়ে দিদিমার পাশে গিয়ে বসে দিদিমাকে জড়িয়ে ধরলো। দিদিমা ধারাবাহিক দেখার মাঝেই সুচিকে পরম আদরে নিজের কাছে টেনে নিলেন।

প্রায় তিন চার মিনিট পর দিদিমা খেয়াল করলেন সুচির চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে “ এমা তুই কাঁদছিস ? „ মায়ের কথায় স্নেহা দেবী সুচির মুখ দেখলেন। সত্যি সুচি চুপচাপ কেঁদে যাচ্ছে। কোন শব্দ হচ্ছে না।

“ বাবাকে আমাকে হোস্টেলে পাঠিয়ে দিচ্ছে । „

“ কেন ? কি হলো হঠাৎ ? „ মা মেয়ে যেন আকাশ থেকে পড়লেন। তাই দুজনেই একসাথে প্রশ্নটা করলেন।

“ আমি জানি না। আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না দিম্মা । „ বলতে বলতে ফুপিয়ে কাঁদতে শুরু করলো সুচি।

“ কাঁদিস না ।  „ বলে চোখের জল মুছিয়ে দিয়ে বললেন “ কি এমন করেছিস তুই যার জন্য তোকে হোস্টেলে পাঠিয়ে দিচ্ছে ? „

“ আমি জানি না দিম্মা । তুমি বাবাকে বলো না। তোমার কথা নিশ্চয়ই শুনবে। আমি তোমাদের ছেড়ে একা থাকতে পারবো না । „

“ ঠিক আছে আমি বলবোখন । এখন তোর বাবা অফিস থেকে ফিরেছে। নিশ্চয়ই খুব ক্লান্ত। কাল সকালে বলবো। „ বলে সুচিকে আরো কাছে টেনে নিলেন।

রাতে সুচি খেতে এলো না। চুপচাপ খাটে শুয়ে রইলো। রাতের খাওয়া খেয়ে সুমি ঘরে এসে মশারি টাঙিয়ে সুচির পাশে এসে শুলো। কিছুক্ষণ পর সুমি বললো “ খেলি না কেন ? খাবারের উপর রাগ করতে আছে ! „

চোখের জল শুকিয়ে এসছে সুচির। দুঃখটাও অনেক সয়ে এসছে। সুচির বিশ্বাস দিম্মা নিশ্চয়ই পারবে বাবাকে রাজি করাতে । মা বাবাকে রাজি করাতে পারবে না মনে হয় ! “ দি তুই বল না বাবাকে। আমি তোদের ছেড়ে কি করে থাকবো বল ! „ বলে সুমিকে জড়িয়ে ধরলো ।

“ আচ্ছা আমি বাবাকে বলবোকন। খাওয়ার সময় দেখলাম বাবা রেগে আছে। সময় হলে বলবো । „

ওদিকে খাটে শুয়ে সুচেতা দেবী বললেন “ ও পারবে না । হোস্টেলে শুনেছি সবকিছু নিজেকেই করে নিতে হয়। কখনো রান্না ঘরে ঢোকেনি ও। কিভাবে থাকবে একা ! „

“ পনেরো বছর বয়স হয়ে গেছে। নাইনে পড়ে। এখন না শিখলে কবে শিখবে ও। এখন আর ছোট নেই। এটাতো ওকেও বুঝতে হবে। এই নিয়ে আর কোন কথা বলতে চাই না । „ কথাটা বলে পাশ ফিরে শুলেন সুচির বাবা।
সুচি মনে করছে সে পড়াশোনা মন দিয়ে করে না তাই বাবা তাকে হোস্টেলে পাঠিয়ে দিচ্ছে। কিছুদিন শান্ত হয়ে মন দিয়ে পড়াশোনা করলে বাবান মন বদলাতে পারে। তাই সে সকালবেলা উঠে সাড়ে ছটার মধ্যে সকালের টিউশনে চলে গেল। সাতটা থেকে নটা টিউশন তারপর কলেজ।

সুমি আর সুচি আর প্রাইমারি কলেজে পড়ে না। তাই ভোরবেলা উঠে কলেজে দিয়ে আসার চিন্তা নেই। এখন সুচির বাবা সাতটার দিকে ঘুম থেকে উঠে , ব্রেকফাস্ট করে , স্নান করে সাড়ে নটার মধ্যে অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়েন।

ঠিক আটটার সময় এলেন দিদিমা। সমরেশ বাবু তখন স্নান সেরে অফিসের জামা কাপড় পড়ে ব্রেকফাস্টের জন্য টেবিলে বসে খবরের কাগজ পড়ছিলেন। দিদিমা ঘরে ঢুকে বললেন “ আসতে পারি ? „

“ আরে মাসিমা আপনি অনুমতি চাইছেন কেন। এটা তো আপনাদেরই ঘর। „ সুচির বাবা টেবিল উঠে দাঁড়িয়ে বললেন কথাটা।

মাসিমাকে দেখে সুচির মা বুঝতে পারলেন ‘  সুচিই মাসিমাকে এখানে এসে কথা বলতে বলেছে । ‚ মনে মনে মেয়েকে প্রশংসা করলেন তিনি ‘  আমাদের কথা না শুনলেও মাসিমার কথা নিশ্চয়ই শুনবে। ‚

দিদিমা একটু হেসে সুচির বাবার সামনের টেবিলে বসলেন “ কাল রাতে সুচি কাঁদতে কাঁদতে আমার কাছে এসছিল । „

সুচি কাঁদছিল শুনে সমরেশ বাবু খবরের কাগজ থেকে মুখ তুলে তাকালেন। সুচির বাবা বুঝলেন দিদিমা কেন এই সাতসকালে এখানে এসছেন । সুচির বাবাকে চুপ থাকতে দেখে দিদিমা আরও বললেন “ সুচি শুধু বারবার একটাই কথা বলছিল ‘ ও আমাদের ছেড়ে থাকতে পারবে না। ‚ কথাটা বলে একটু থেমে দিদিমা আরও বললেন  “ হ্যাঁ মানছি সুচি সুমির মতো পড়াশোনায় ভালো না.....

“ পড়াশোনার জন্য নয় মাসিমা। আমি জানি সবাই এক হয় না। এক বুদ্ধি নিয়ে জন্মায় না। আর আমি চাইও না সুচি সুমির মতোই ব্রিলিয়ান্ট রেজাল্ট করুক ....

“ তাহলে তুমি ওকে হোস্টেলে পাঠাচ্ছো কেন ? „ সুচির বাবার কথার মাঝখানেই জিজ্ঞাসা করলেন দিদিমা।

“ ও এর ওর গায় হাত তোলে.....

“ কই ! এখন তো আর কাউকে মারে না ! „ আবার সুচির বাবাকে কথা শেষ করতে দেওয়ার আগেই বলে উঠলেন দিদিমা।

“ কালকেই আমি আকাশের গায় হাত তুলতে দেখেছি । যদি উল্টো পাল্টা কিছু একটা হয়ে যায় তখন......

“ দেখো আকাশ সুচির থেকে ছোট । তাই একটু শাসন করে। তুমি এই ছোট একটা বিষয় নিয়ে ওকে দূরে পাঠিয়ে দিও না। মায়ের কোল খালি কোরো না। „ শেষ কথাটা বলতে গিয়ে দিদিমার গলার স্বর কেঁপে উঠল। কোল খালি হয়ে যাবে শুনে রান্নাঘরে থাকা সুচেতা দেবীর চোখেও জল চলে এলো। তিনি এতক্ষণ চুপচাপ তার স্বামী আর মাসিমার কথা শুনছিলেন।

সুচির বাবা চুপ করে রইলেন। কি বলবেন তিনি ? একা কতক্ষণ বলা যায় ! তার স্ত্রী , বড়ো মেয়ে তো আগেই বারন করছিল এখন মাসিমাও  এদের দলে যোগ দিলেন। সুচির বাবাকে চুপ থাকতে দেখে দিদিমা বললেন “ সুচি বড়ো হচ্ছে। এখনও মনটা কোমল আছে। এখন যদি তুমি ওকে দূরে পাঠিয়ে দাও তাহলে তোমাদের বিরুদ্ধে ওর মন ঘুরে যেতে পারে। ওকে দূরে পাঠিয়ো না। আগের মতো সুচি এখন কাউকে মারেও না। একটু একটু করে বুঝতে শিখছে। ওকে সময় দাও । ও ঠিক বুঝবে কোনটা ঠিক আর কোনটা ভুল....

দিদিমা আরও কিছু কথা বলে সুচির মায়ের হাতে এক কাপ গরম চা খেয়ে চলে গেলেন। আজকে সমরেশ বাবু একটু বেশি তাড়াতাড়ি অফিস চলে গেলেন। সুচেতা দেবী ভাবলেন হয়তো সুচির বাবা রেগে আছেন ।

সুচি টিউশন থেকে ফিরে নিজের ঘরে না গিয়ে সোজা দিদিমার কাছে চলে গেল। কাঁধে কলেজ ব্যাগ নিয়েই দিদিমাকে জড়িয়ে ধরলো। দিদিমা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন “ তোর বাবাকে বলেছি। আর পাঠাবে না। এখন কলেজে যা । আর শোন কিছুদিন শান্ত মেয়ে হয়ে থাকে। „ সুচি দিদিমার গালে একটা চুমু খেয়ে চলে গেল। সকালের খাওয়া খেয়ে আকাশের সাথে কলেজে চলে গেল।

[Image: 20220401-214720.png]
[+] 4 users Like chitrob's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)