Thread Rating:
  • 24 Vote(s) - 3.38 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance দেবদাস [[শরৎ এর নয় কলির কেষ্টোর ]]

Showing only the posts of Kolir kesto: 10 of 58 posts. Show all posts
#1
Heart 

Heart Heart  Heart Heart Heart COMING SOON  Heart Heart Heart Heart Heart


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 4 users Like Kolir kesto's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2

(06-12-2020, 01:00 AM)pinuram Wrote:  এই কামিং সুন বলে শুনশান রেখে গেলে হবে না, এত দেরি করলে আর "কাম" আসবে না তার আগেই নেতিয়ে পড়বে কিন্তু !!!!!!

এ যে গরিরের ঘরে হাতির পা  :) banana আমার একটা গল্প রানিং ওটা শেষ হলেই শুরু করবো Heart Namaskar


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 3 users Like Kolir kesto's post
Like Reply
#3

আমার আর এক ক্ষুদ্র প্রচেষ্টা। 

উৎসর্গ ঃ-ইরোটিক সাহিত্য সম্রাট পিনুরাম কে ।


এক পর্ব

পাখির কিচির মিচির শব্দে ঘুম ভাঙ্গলো দেবুর।উঠে বসে আবার শুয়ে পড়লো ঘুমটা যেন চোখে এখনো জড়িয়ে আছে। কাল একটু বেশিই রাত হয়ে গেছিলো। পাড়ার বিকাশদার বিয়ে ছিলো কাল। নেমতন্ন ছিলো বাড়ির সবার কিন্তু তাই বলে সবাই কি আর যাওয়া যায়।যদিও দেবুর যাবার ইচ্ছা ছিলো না কারণ খালি হাতে তো আর বিয়ের নেমতন্ন খেতে যাওয়া যায়না।অভাবের সংসার রাস্তার মোড়ে বাবার ছোট্ট চায়ের দোকান। সেটা থেকে উপার্জিত আয়েই টিম টিম করে চলছে সংসারটা।শেষমেশ বিকাশদার জোড়াজুড়িতে কিছু টাকা এদিক ওদিক থেকে জোগাড় করে একটা শাড়ি নিয়ে গেছিলো দেবু। বিকাশদার বউয়ের নাম পার্বতী। বিরাট অবস্থাশালী বাপের একমাএ মেয়ে। বিকাশদারাও কম যায়না বাজারে তিন তিন খান চালের আড়ৎ। বিয়ে বাড়িতে গেলেও দেবু মাএ কয়েক পলক দেখেছে পার্বতী বৌদিকে।দেখতে একদম দুর্গাঠাকুরের মত। আর চেহারাটা এতো নিস্পাপ যে দেবুর মনে হচ্ছে তাকিয়েই থাকি।তার বয়সের সবাই নতুন বৌদির সাথে কতো ইয়ার্কি ঠাট্টা করছে কিন্তু দেবু নিস্পলক।সবাই হয়তো ভাববে অহংকারী কিন্তু তাকে যারা চেনে সবাই জানে ও এমনি একটু চুপচাপ স্বভাবের।আর মেয়েদের দিকে চোখ তুলে তাকাতেও দেবু লজ্জা পায়। বউদির বয়স বেশি না তার থেকে তিন চার বছরের বড় হবে হয়তো। কিন্তু বিয়ে করলো প্রায় এিশ বছরের বিকাশকে। বিকাশদা মানুষটা ভালো। তাকেও খুব ভালোবাসে,গরীব বলে কখনো অবহেলা বা অবজ্ঞার চোখে দেখেনা।


কিরে দেবু আর কতো ঘুমাবি? বেলা যে সকাল গড়িয়ে দুপুর হতে গেল। উফ যেই একটু দেরি হয়েছে ওমনি শুরু হয়ে গেছে। না আর শুয়ে থাকা যাবেনা। আরে বাবা উঠছি তো রোজ রোজ কি এমন করি? কাল একটু রাত হয়ে গেছিলো তাই। উঠে কল পার থেকে হাত মুখ ধুয়ে এসে মেঝেতে পাতা মাদুরে বসলো দেবু।
মা সরলা দেবী খাবার নিয়ে এলো খাবার বলতে একটা রুটি আর রাতের বাসী তরকারী। এসব আর ভালো লাগেনা দেবুর। তবুও মা বাবার দিকে তাকিয়ে তৃপ্তি করে খেয়ে নেয়। দেবুর খাওয়া শেষ হলে মা সরলা দেবী বললেন দেখতো কতো বেলা হলো তোর বাবা না খেয়ে দোকানে গেছে। তুই একটু দোকানে গিয়ে বসে বাবাকে পাঠিয়ে দে না বাবা। দেবু বললো তুমি খেয়েছো? মা মুখ ঝামটা দিয়ে বললো তোর আর তোর বাবার আগে আমি কি কখনো খেয়েছি। কথাটা শুনে দেবুর প্রাণ জুড়িয়ে যায় এতো বয়স হলো,কোনমতে অভাবের সংসার তবুও বাবার প্রতি মায়ের ভালোবাসা সেই প্রথম দিনের মত।

খাওয়া শেষে মায়ের আঁচলে হাত মুছে হাটা দিলো মোড়ের দিকে। প্রথম প্রথম দোকানে বসতে লজ্জা করতো হাজার হোক কলেজে পড়ছে তার উপর চায়ের দোকান। কিন্তু দেবু ভেবে দেখেছে বিপদে আপদে তো কেউ এগিয়ে এসে বলেনা নে দু মুটো ভাত খা। বরং এই চায়ের দোকানই দু বেলা দু মুঠো অন্ন জোগাচ্ছে তাদের তাহলে লজ্জা সে করবে কেন? বরং লজ্জা করবে সেই সব মানুষ গুলোর যারা সামান্য চায়ের দোকানের থেকেও অধম।


কলেজ এখন বন্ধ উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের পরীক্ষা শেষ তাই। এখন কলেজে নতুন ভর্তির তোড়জোড় চলছে। দেবু দোকানে বসে বাবাকে বাড়িয়ে দিয়ে বললো তোমার আর এবেলা এসে কাজ নেই। আমিই দোকান বন্ধ করে আসবো। দোকানে এখন তেমন খরিদ্দার নেই। কিছুক্ষণ পর সামনের কারখানার শ্রমিকদের টিফিন হবে তখন একটা ভীড় হবে। দোকানে বসে ভাবনায় ডুবে গেল দেবু। কলেজ পড়ার তার সখ ছিলো খুব কিন্তু পড়তে পারবে কোনদিন ভাবেনি যাদের নুন আনতে পান্তা ফুরায় তাদের আবার কলেজে পড়া। তাই ম্যাধমিক পাশের পর দেবু বলেছিলো আর পড়বেনা যদিও কথাটা বলতে তার বুক ফেঁটে যাচ্ছিলো। দেবুর কথা শুনে মা বলেছিলো তো কি করবি তুই? কেন সামনের কারখানাতে না হয় কাজ করবো তবুও তো সংসারটা ভালো চলবে। দেবুর কথা শুনে বাবা চিৎকার করে বলেছিলো। এমন কথা আর মুখে আনবি না যতোদিন আমি বেঁচে আছি আমার রক্ত বিক্রি করে হলেও তোকে পড়াব। নিজের বড় হবার সাধ যে আমি তোকে দিয়ে পূরণ করতে চাই।আমারও কতো সখ ছিলো লেখাপড়া করে বড় মানুষ হবো।আর শেষে হলাম কিনা চা ওয়ালা। 

কথা গুলা মনে হতেই বাবার জন্য গর্বে বুকটা ফুলে ওঠে দেবুর।একি দেবু যে..তুই দোকানে তাহলে একটা কড়া করে চা দে তো।কাষ্টমারের কথায় কল্পনা থেকে বাস্তবে ফিরে এলো দেবু।সামনে তাকিয়ে দেখে বিকাশ।আরে বিকাশদা তুমি বসো আমি এখনি দিচ্ছি।তো সকাল সকাল কোথায় বেড়িয়েছো।জানিসই তো বিয়ের এই তোড়ে আড়ত গুলার হিসাব টা দেখার সময় হয়নি একা মানুষ সব দিক সামলাতে হয়।নেও চা নেও। চায়ের কাপ বাড়িয়ে দিলো দেবু।বিকাশদা চায়ের কাপে চুমুক দিয়ে মিটিমিটি হাসছে দেবু লক্ষ্য করে বললো,কি গো বিকাশদা কি হলো হাসছো কেন?একটা কথা মনে পরলো তাই।দেবু আর কিছু জানতে চাইলো না এটা তার স্বভাবনা।নিজের ইচ্ছা হলে এমনি বলবে।বিকাশদা বললো জানিস দেবু এতো দিন একা ছিলাম কোন বাঁধা ছিলো না।একটা রাত না কাটতেই  সকালে আসার সময় বলে কি জানিস?দেবু জিঙ্গাসু দৃষ্টিতে তাকালো বিশাকদার দিকে।সাবধানে থেকো,বেশি রৌদে থেকো না।আর তাড়াতাড়ি ফিরো।বলে হাসলো বিকাশদা।সে তো ভালোই বলেছে বৌদি তোমাকে ভালবাসে বলেই বলেছে দেবু সাফাই গাইলো।হা রে অনেক কপাল করে পেয়েছি পার্বতীকে।এখন চলি রে ওদিকে আবার দেরি হয়ে যাবে,বলে হাটা দিলো বিকাশদা।


পার্বতী বৌদির কথা মনে হতেই চোখের সামনে ভেসে উঠলো মা দুর্গার মত মুখটা,সারাদিন তাকিয়ে থাকলেও যেন ক্ষুধা লাগেনা। দুপুরে দোকান বন্ধ করে বাড়ি ফিরছে দেবু। আসার পথে চৈতালীর সাথে দেখা। দেখেও যেন দেখলোনা পাশ কাটিয়ে অন্য দিকে মুখ ঘুড়িয়ে চলে গেল। দেবু আপন মনে হেসে সামনে পা বাঁড়ালো। এই চৈতালী ক্লাস নাইনে দেবুর সাথে পড়তো। দেবুর প্রতি আকৃষ্ট হয়ে নিজেই প্রেম নিবেদন করেছিলো। লাজুক দেবু হা না কিছুই বলতে পারেনি সে দিন। কিন্তু চৈতালী ধরেই নিয়েছিলো দেবুও তাকে পছন্দ করে।তারপর দিন থেকে কলেজে এসে দেবুর পাশে বসা সময় পেলেই হাত ধরে কথা বলা। দেবুরও খারাপ লাগতোনা এই নতুনত্ব কিন্তু দু দিন পর হঠাৎ চৈতালী পাল্টে গেল সেভাবে আর কথা বলেনা।একদিন সাহস করে দেবু জানতে চাইলে তার প্রশ্নে চৈতালী বলেছিলো একজন চায়ের দোকানদারের ছেলের সাথে নাকি তার প্রেম করা সম্ভব না। দেবু শুনে কিচ্ছুটি বলেনি,শুধু ভেবে ছিলো প্রেমটা কি ব্যক্তি বিশেষ না বস্তু???!!!


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

Like Reply
#4

আপডেট চাহিয়া লজ্জা দিবেন না  :shy: banghead: Namaskar


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 3 users Like Kolir kesto's post
Like Reply
#5

(06-12-2020, 09:57 PM)pinuram Wrote:  করেছ কি? আমি অত বড় কোন মানুষ নয় যে আমার নামে গল্প উৎসর্গ করবে! এই অধম সত্যি ধন্য তবে এটা সত্যি আমার প্রাপ্য নয়! বুক ভরা ভালোবাসা রইল !!!!!!

শুরুতেই যখন পাখীর কিচির মিচির আছে তখন বুঝতেই হবে যে গল্পে প্রচুর কিচির মিচির হবে! শুরুটা দুর্দান্ত, বলে যায় এক কথায় যে গল্প নয়, যেন ছবি দেখছি। এই রকমের চৈতালি এই পৃথিবীতে অনেক, তবে শুধু মেয়েদের দোষ দিলেও চলে না, মেয়েরাও সেফটি, সিকিউরিটি চায়, শুধু মাত্র ভালোবাসা দিয়ে পেট ভরে না, পেট ভরাতে অনেক কিছুই লাগে। হয়ত কোন চৈতালি না হোক কোন মিতালী নিশ্চয় এই দেবুর জন্য কোথাও না কোথাও অপেক্ষা করে আছে !!!!!!

সত্যি বলতে নতুন লেখার আর কোন ইচ্ছা ছিলো না। কিন্তু আপনাকে সাইটে Active পাবার পর মনে হচ্ছিলো ইরোটিক সাহিত্যর দেবতাকে কাছে পেয়েও কোন নৈবত্য দিবো না। তাই অধমের ছোট প্রচেষ্টা। আমি বড় কোন লেখক না মাএ নিজ খেয়ালে দু একটা লিখেছি। আমার নৈবত্য গ্রহণ করলে ধন্য হবো। ভালবাসা ,শ্রন্ধা রইলো।  Heart Namaskar


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 5 users Like Kolir kesto's post
Like Reply
#6

(07-12-2020, 12:16 PM)ddey333 Wrote:  এসব চৈতালিরা দেবুর পায়ের নখের যোগ্য নয়

ভালো হয়েছে আপদ গেছে !!! 

Angry

দেখি আপনার জন্য নতুন কাউকে পাই কিনা । horseride


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 1 user Likes Kolir kesto's post
Like Reply
#7

দুই পর্ব


বাড়ি এসে স্নান সেরে নিলো দেবু। রান্না ঘরে উঁকি দিয়ে দেখলো সরলাদেবী রান্না করছে। বাবাও হয়ত স্নানে গেছে পুকুরে। বাবার চিরকালের অভ্যাস পুকুরে স্নান করার। স্নান সেরে ঘরে এসে বিছানায় মাএ ই শুয়েছে, অমনি সরলাদেবী ডাক দিলো,,,দেবু ভাত দিয়েছি বাবা, তোর বাবাও বসে আছে তাড়াতাড়ি আয়। মায়ের ডাকে উঠে বাইরে এসে দেখে বাবা বসে গেছে। দেবুও পাশে পাতা মাদুরে বসে পরলো। গরম ভাত সাথে পুঁটি মাছের ঝাল চচ্চড়ি,দেখেই জিহবায় জল এসে গেল। 
তৃপ্তি করে খেলো দেবু,মায়ের হাতের রান্নায় যেন এক অপূর্ব স্বাদ।

দুপুরে খাওয়া শেষে একটু বিছানায় গড়াগড়ি না দিলে আরাম হয় না। তাই ঘরে ঢুকে শুয়ে পরলো। মা বাবাও খাওয়া শেষ করে বারান্দার খাটে বসেছে। একটা মাএ বেড়ার দেয়ালের ঘর ওদের।ভিতরে দেবু থাকে আর বারান্দায় একটা খাট পেতে সরলাদেবী স্বামীকে নিয়ে থাকে।অভাবের সংসার তবুও সরলাদেবীর মনে কোন কষ্ট নেই। তিন জনের সংসারে অভাব থাকলেও মনে এক প্রশান্তি আছে। চিন্তা শুধু ছেলেটাকে নিয়ে। সামনে দেবুর উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার জন্য ফর্মফিলাপ। তাও প্রায় সাড়ে তিন হাজার টাকার ব্যাপার। যা রোজকার হয় সব খেতে পরতেই চলে যায়। এক বড় দ্বীর্ঘশ্বাস ফেলে নিজের কাজ করতে গেলেন।

ঘর থেকে বেড়িয়ে দেবু বললো মা আমি একটু ঘুড়তে গেলাম। ছেলের কথায় সরলাদেবী মৃদু বকুনির সুরে বললেন,,
"যা কি আর করবি সারাদিন তো খাওয়া আর টোটো করে ঘুরা। বের হলে তো আর বাড়ির কথা মনে থাকে না। তাড়াতাড়ি আসিস,তোর বাবার শরীরটা ভালো নেই। হয়ত দোকানে বসা লাগতে পারে।

দেবু রাস্তায় হাটতে হাটতে ভাবে সত্যি বাবার শরীরটা ভালো যাচ্ছে না। বুকের ব্যথা ব্যথা বলছে কয়দিন ধরে। কাল সারারাত খুক খুক করে কেঁশেছে। বড় ডাক্তার দেখাতে পারলে ভালো হতো। কিন্তু সে অবস্থা নেই। হাঁটতে হাটতে কতদুর চলে এসেছে খেয়াল হতেই থেমে গেল দেবু। বেড়িয়ে তো পরেছিলো বাড়িতে ভালো লাগছিলো না বলে। এখন কোথায় যায়।সাতপাঁচ ভেবে ভাবলো ধুর নদীর পারের দিকে যাই। রাস্তা পাল্টে হাটতে লাগলো। সামনেই বিকাশদার দোতলা বাড়ি। বিকাশদা কি বাড়ি আছে?একবার যাবো নাকি? যদি বিকাশদাকে বলে তার আড়ৎতে কোন লেখালেখির কাজ পাওয়া যেত। তা না হয় পড়াশোনার পাশাপাশি করা যেত। এসব ভাবতে ভাবতেই বাড়ির সামনে চলে এলো দেবু। ঢুকবে কি ঢুকবে না করতে করতে ঢুকে গেল। এমা বাড়িতে তো মনে হচ্ছে কেউ নেই। ফিরে যাবার জন্য দেবু পা বাড়াতে যাবে।অমনি পেছন থেকে কেউ বলে উঠলো কাকে চাই?

দেবু কথা শুনে পিছনে ফিরতেই দেখলো দেবী প্রতিমার মত মুখ করে দাঁড়িয়ে আছে পার্বতী বৌদি। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলোনা দেবু চোখ নামিয়ে নিয়ে বললো,,বিকাশদা নেই?

দেবুর লাজুক মুখটা পার্বতীর নজর এড়ায় না।বিয়েতে এসেছিলো ছেলেটা স্বামীর মুখে ছেলেটার কথা অনেক শুনেছে,খুব ভদ্র আর সরল নাকি ছেলেটা। 
"না তোমার বিকাশদা বাড়ি নেই। দেবু যেন একটু আশাহত হয়ে বললো,,ওহ তাহলে আমি যাই।বাড়িতে কেউ নেই শাশুড়ি গেছে নিজের বোনের বাড়ি। বরটাও বাইরে,একা একা মুখ বুজে থাকতে হচ্ছে। তাই দেবুকে উদ্দেশ্য করে বললো,কেন কোন দরকার বুঝি?

পার্বতীর কথার উত্তরে মুখ নিচু করেই দেবু বললো না এমনি, আমি যায় এখন। পার্বতীর মজা লাগে এমন লাজুক ছেলে সে দেখেনি,তাই মজা করে বললো,,
"কেন আমি বাঘ না ভাল্লুক যে অমন দৌড় দিচ্ছো? পার্বতী বৌদির কথায় কি বলবে দেবু ভেবে পায়না। কোন রকমে মুখটা তুলে বললো না মানে বাড়িতে কেউ নেই। কেউ দেখলে খারাপ ভাববে। 

দেবুর কথায় আরো মজা করার ইচ্ছা হয় পার্বতীর। মুখ বুজে থাকতে থাকতে একদম মাথা ধরে গেছে। কিছুক্ষণের জন্য একটা কথা বলার সঙ্গী পেলে ক্ষতি কি? কেন বাড়িতে কেউ নেই বলে মানুষে খারাপ ভাববে কেন?
দেবু উত্তরে কি বলবে এখন? বৌদি কি বুঝতে পারছেনা? নাকি তার সাথে ইচ্ছা করে মজা করছে?! দেবু কিছু বলছে না দেখে পার্বতী একটা মোড়া এগিয়ে দিয়ে বললো বসো অতো লজ্জা পাওয়ার দরকার নেই। দেবু একটু ইতস্তত করেও বসলো। পার্বতী একটা মোড়া টেনে বসে বললো। 
""তুমি অতো লাজুক কেন? পুরুষ মানুষের এতো লজ্জা পেলে কি চলে?
"দেবু নিজের ইতস্তত ভাব কাটিয়ে নিয়ে বললো পুরুষ আর হলাম কোথায়? সৃষ্টিকর্তা যতোটুকু দান করেছে,তার বেশিতো কিছুই করতে পারিনি।যখন সত্যিকারের পুরুষ হবো তখন আর লজ্জা পাবোনা। পার্বতী দেখলো ছেলেটা কথা ভালোই বলে। মনে কোন ময়লা নেই যা মনে আসে গড়গড়িয়ে বলে দেয়। যদিও জানে তবুও আলাপ জমানোর জন্য দেবুকে বললো তোমার বাড়িতে কে কে আছে? 
"মা বাবা আর আমি"দেবু বললো।

তুমি একটু বসো বলে পার্বতী উঠে গেল ঘরের দিকে একটু পর একটা বাটিতে করে গোটা তিনেক নাড়ু এনে দেবুকে দিয়ে বললো নাও এগুলা খাও! নাড়ু দেখে খেতে ইচ্ছা করছে দেবুর কিন্তু বৌদির সামনে কেন জানি লজ্জা করছে।পার্বতী দেবুর মনের কথা বুঝতে পেরে বললো।খাও আমার সামনে লজ্জা কিসের?দেবু একটা নাড়ু নিয়ে মুখে পুরলো। তারপর একটা চিবিয়েই বললো নাড়ুগুলা অনেক সুন্দর ঠিক তোমার মত!! দেবুর কথা শুনেই পার্বতী ড্যাবড্যাব চোখে দেবুর দিকে তাকালো। দেবুও খাওয়া থামিয়ে দিয়েছে,বুঝতে পরেছে একটা বেফাঁস কথা বলে ফেলেছে। 

পার্বতীর ভালো লাগলো কথাটা তবুও মনে খুশি গোপন রেখে বললো,"কি বললে?
"দেবু আমতা আমতা করে বললো না,,মানে মুখ ফোঁসকে বেরিয়ে গেছে। 
"কি বেড়িয়ে গেছে আবার বলো ? পাবতী বললো।
দেবু দেখলো না বলে কোন উপায় নেই,অগ্রত বললো বললাম তুমিও নাড়ু গুলার মত সুন্দর। 
দেবুর কথা শুনে পার্বতী না হেসে পারলো না।হাসতে হাসতে বললো আমি কি খাওয়ার জিনিস যে তুমি নাড়ুর মত সুন্দর বলছো?!
দেবু ভেবে পায়না এতে হাসির কি হলো!? কিন্তু এই ভেবে স্বস্তি পেল যাক বৌদি তাহলে রাগ করেনি। তাই নিজেকে গুছিয়ে নিয়ে বললো এমা,, আমি কি অমনটা বলতে চাইছি নাকি,তুমি দেখতে খুব সুন্দর,একদম দেবী প্রতিমার মতো।বলেই বাটি থেকে নাড়ু দুটা হাতে নিয়ে দেখলো,বৌদি ওর দিকেই তাকিয়ে আছে।আহ কি সুন্দর দেখতে,বয়সও বেশি না আমার থেকে বছর ছয়েক বড় হবে। কি দেখে বিকাশদার সাথে যে বিয়ে দিলো। হয়ত বিকাশদার অবস্থাশালী ভালো তাই। হাসলে দু গালে কেমন টোল পরে।ইশশ..বৌদির মত কেউ যদি আমার প্রমিকা হতো। 

দেবুকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে পার্বতী বললো কি গো ঠাকুরপো এতো কি দেখছো?
পার্বতীর কথায় লজ্জা পেয়ে দেবু চোখ নামিয়ে নিয়ে বলল আমি এখন আসি গো বলে ছুট দিলো। তাই দেখে পার্বতী হেঁসে কুটিকুটি হয়ে পরে। রাস্তায় এসে দেবু যেন হাঁফ ছেড়ে বাঁচলো।উফ এতোক্ষণ ধরে একটা মেয়ের সাথে কথা বলছিলো ও, ওর নিজেরই যেন বিশ্বাস হয়না।হাতে থাকা অবশিষ্ট নাড়ুটা মুখে পুরে দোকানের দিকে হাঁটা দিলো। হাটতে হাটতে ভাবছে পার্বতী বৌদি খুব ভালো মানুষ কেমন বসতে দিয়ে নাড়ু খেতে দিলো। ইশ বৌদির মত দেখতে তারও যদি কেউ থাকতো। নিজের কথায় নিজেই লজ্জা পায় দেবু। দোকানের কাছে এসে দেখে বাবা বসে আছে। দেবু ভিতরে ঢুকে বললো তুমি বাড়ি যাও আমি দোকান বন্ধ করে আসবো।


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

Like Reply
#8

(07-12-2020, 07:49 PM)pinuram Wrote:  বেশ দারুন একটা সোঁদা সোঁদা গন্ধ পাচ্ছি, বর্ষার প্রথম দিনের মাটি ভেজার গন্ধ, বকুলের গন্ধ, দেওর বউদির প্রেমটা একটু একটু করে জমে উঠুক! সত্যজিৎ রায়ের "চারুলতা" গল্পটা ভীষণ ভাবেই মনে পরে যাচ্ছে! গল্পটা যখন তৃতীয় বচনে লেখা আর যখন এটা প্রাপ্ত বয়স্কদের জন্য গল্প তখন একটু এই পার্বতী বৌদির শারীরিক গঠন ফুটিয়ে তুলুন, সব সময়ে সব কিছু দেবুই দেখবে সেটা তো হয় না, পাঠকের মন চায় এই সুন্দরী মহিলার রূপ দর্শন করতে !!!!!!
Reps Added +1
সেটা অবশ্যই চেষ্টা করবো আমার ক্ষদ্র মস্তিস্ক দিয়ে। কিন্তু হয়তো সেটার সঠিক সময় এখনো আসেনি। কারণ আমি এই মুহুতে দেবু চরিএ টাকে যে যাবে উপস্থাপন করেছি। সেই জায়গায় দাড়িয়ে দেবুর চোখে পার্বতী একটা পবিএ উচ্ছল দেবী প্রতিমা। পার্বতীকে দেখে দেবুর ভিতর এখনো কোন কাম ভাবের বা কামনীয় দৃষ্টির উদয় হয়নি। 

তাছাড়া আপনার দেখে লেখা শেখার চেষ্টা করেছি। তাই আমার গল্পেও যৌনতা খুব সামান্য। 

আর সত্যি বলতে আমি না ওই জাগয়াটাতে খুব দুর্বল । হঠ্যৎ আমার প্রেমিকা আমাকে ফোন দিয়ে বলে আমার চোখ দুটা কেমন ?? সত্যি বলছি দাদা আমি কোন ভালো উত্তর দিতে পারিনি। তাই এখন রাগ করে বলে " তুমি শুধু গল্পতেই রোমান্টিক কাজের বেলায় কিছুই না" !  banghead:


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 4 users Like Kolir kesto's post
Like Reply
#9

(18-12-2020, 02:01 PM)Mr Fantastic Wrote:  এবার কিন্তু লজ্জা দিতেই হচ্ছে, আপডেট কোথায় ????  Sleepy Exclamation

আমি নিজেও সত্যি লজ্জিত । আসলে আমি মানসিক ও শারিরিক দু ভাবেই অসুস্ত।  আর বিষন্ন মনে গল্প আছেনা। হয়ত খেয়াল করে থাকবেন আমি কিছুদিন  অনলাইনেই আসিনি। এখন একটু মাঝে মাঝে আসি পিনুদার গল্প পড়ে চলে যায়।


তাছাড়া এই গল্পটা এতো তাড়াতাড়ি শুরু করাও ইচ্ছা ছিলো না কারণ সময় মত আপডেট দিতে না পারলে আপনাদের থেকেও আমার বেশি খারাপ লাগে। ইচ্ছা ছিলো বেশ কিছুটা লিখে আপডেট দেওয়া শুরু করবো। কিন্তু থ্রেড খুলতেই পিনুরাম আপডেট চাইলো সত্যি বলছি লোভ সামলানে পারিনি যা লেখা ছিলো দিয়ে দিয়েছি। 

অঞ্জলী দি গল্পটা আর হয়ত একটা পর্বে শেষ হয়ে যাবে আগামী কাল ওটার সমাপ্ত করে তারপর হয়ত এটা নিয়ে ভাববো। 

আমার এই অপারগতা ক্ষমা করবেন। সত্যি আমি বেশ কিছু সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি। 
আপনাদের ভালবাসায় আমি সত্যি আনন্দীত।  Heart Namaskar


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 4 users Like Kolir kesto's post
Like Reply
#10

(18-12-2020, 12:12 PM)ddey333 Wrote:  কেষ্টদা কোথায় গা ঢাকা দিলেন আপনি !!

গা ঢাকা দিইনি দাদা। চুপিচুপি আপনাদের দেখে যাচ্ছি। আর আপনাদের ভালবাসাটা উপভোগ করছি।  happy Heart Heart


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 4 users Like Kolir kesto's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)