Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,978
Joined: Feb 2019
Reputation:
3,285
সবাই বানান ভূলের কথা বলছে ! কই আমি তো একটা বানান মানে আসতে ছাড়া কোনো ভুল দেখতে পেলাম না ?
(This post was last modified: 22-10-2020, 08:51 PM by
ddey333. Edited 1 time in total.)
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,978
Joined: Feb 2019
Reputation:
3,285
আজ ল্যাপটপ ঠিক হয়ে এলো ! কাল আপডেট দেবার চেষ্টা করবো ! যদিও কাল পাঞ্জাব যাবার কথা আছে, যদি না যাই তাহলে দেব !
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,978
Joined: Feb 2019
Reputation:
3,285
তৃপ্তিদিদের কেউ আর ডিস্টার্ব করলাম না ! সবাই মিলে সমুদ্রের সকাল দেখতে বেরিয়ে পড়লাম ! মাঝ সমুদ্র ধীরে ধীরে প্রথমে লাল তারপর রুপালি হতে হতে হটাৎ করে সোনালী হয়ে সূর্য সুমুদ্রের মাঝ থেকে আকাশে লাফিয়ে উঠলো ! এতো সুন্দর দৃশ্য যেটা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই ! সবাই মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখতে লাগলাম ! ঝর্ণা হটাৎ বললো ফিরে চলো ! আমাকে বাথরুমে যেতে হবে ! ঝর্ণার কথায় আমাদের সবার ভালোলাগার চটক ভেঙে গেলো ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল সাড়ে পাঁচটা ! আমিও সবাইকে তারা লাগলাম ! কারণ আমাদের সাতটার মধ্যে বেরুতে হবে ! তাড়াতাড়ি হোটেলে ফিরে সবাই নিজেদের ব্যাগ গোছাতে শুরু করলাম ! একে একে সবাই স্নান করে তৈরী হয়ে নিলো ! আমি আর অনুনয়দা বেরিয়ে পড়লাম চায়ের দোকানে ! দুজনে দু কাপ চা অর্ডার করলাম নিজেরা খাবো বলে আর ১৪ কাপ চা হোটেলের আমাদের সবাইকার জন্য পাঠিয়ে দিতে বললাম ! চা খাওয়ার পর দুজনে সিগারেট ধরিয়ে বেশ মৌজ করে সিগারেট খেতে লাগলাম ! সকালের চা খাবার পর একটা সিগারেট যে কত মজা দেয় সেটা যারা সিগারেট খায় তারাই জানে ! আমাদের সিগারেট খাবার মাঝেই ঘোষদা বেরিয়ে এলেন !..
- এই তোরা তৈরী হয়ে না ! গাড়ি আসার সময় হয়ে গেছে !
- আরে আমরা তৈরিই আছি ! তোমাদের জন্য চিন্তা ! সব ফ্রেশ হয়ে নিয়েছো তো ?
- একেবারে ! তোর পাঠানোর চা খেয়ে সবাই একদম ক্লিয়ার !
- সবাই কি রেডি হয়ে গেছে?
- হ্যা ! মোটামুটি সবাই কমলদের একটু দেরি হচ্ছে !
বুঝতে পারলাম ! তৃপ্তিদির অসুবিধার কথা !
- ও ঠিক হয়ে যাবে চলো এখন রুমের দিকে যাওয়া যাক ! পৌনে সাতটা বাজছে !
দূর থেকে দেখতে পেলাম সেই গাড়িটা যেটা আমাদের গোয়া ঘুরিয়েছে ! ভাবলাম হয়তো আমাদের জন্যই আসছে ! দাঁড়িয়ে পড়লাম ! গাড়ি এসে আমাদের হোটেলের সামনে দাঁড়ালো ! ড্রাইভার আমাকে দেখে হাত নাড়ালো ! আমিও হাত নাড়িয়ে ওকে স্বাগত করে ওর কাছে গেলাম !
- কিউ ভাইয়া ! আজ জলদি আ গায়ে?
- নেহি এপিকে লিয়ে নেহি হায় ! এই দুসরি পার্টি কে লিয়ে হায় ! এপিকি গাড়ি অভি আধাঘন্টা বাদ আয়েগা ! বড়ি বাস হায় ! !
- মতলব ! অউর এক পার্টি হায় যো বিহার সে আয়া হায় ! ও ভি ১৫ লোগো কি টিম হায় ! ও ভি এক হয় রুট কি সফর মেইন হায় ! তভি বাড়ি গাড়ি কে ইন্তেজাম হুয়া হায় !
- আইসে ক্যাইসে চলেগা? হামে তো আলাগ সে জানা থা !
- ও মুঝে নেহি পাতা ! আপ হোটেল মেইন যাকে বাত করলো !
আমি ঘোষদার দিকে তাকিয়ে বললাম চলতো একবার বাঙালি হোটেলে ! ব্যাপারটা কি দেখে আসি !
দুজনে হাঁটতে হাঁটতে বাঙালি হোটেলে পৌঁছলাম ! স্বামী স্ত্রী দুজনেই তখন আমাদের ব্রেকফাস্ট বানানোর জন্য ব্যস্ত ছিল ! তবু আমাদের দেখে হেসে আমাদের আহবান করলো !
-সরি কিছু মনে করবেন না ! গাড়ি আস্তে এখনো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে !
- সেটা তো ঠিক আছে কিন্তু আমাদের সাথে নাকি অন্য কোনো গ্রূপ ও আছে? আপনার সাথে কথা হয়েছিল যে আমরা আমাদের গ্রূপ নিয়েই যাবো এবং সেই মতোই কথা দিয়েছিলেন ! এখন বলছেন একটা বোরো বাস আর অন্য একটা গ্রূপ ও আমাদের সাথে থাকবে ! তাও আবার বিহারি?
- দেখুন ভাই ! আমরাও বিজনেস চালাই ! কি ভাবে দু পয়সা রোজগার করা যায়! আমরাও চেষ্টা করি সেটাই করার ! এবার আপনারাই ভাবুন এগারো হাজার টাকায় আপনাদের গোয়া ঘোরাবো তারপর শিরদি ঘোরাবো আবার বোম্বে ছেড়ে আসবো এটা কি সম্ভব? তাই আমরা একটা বড়ো গাড়ি ফুল বুকিং করে নিই ! যাতে করে বাঙালিদের মতো দর বাজ লোকেদের একটু সস্তায় ব্যবস্থা করে দিতে পারি ! আর আপনাদের জানানোর জন্যই বলছি যে গাড়ি আপনাদের নিয়ে যাবে সেটা বাহান্ন সিটের গাড়ি আপনারা, বিহারি গ্রূপ ছাড়া আরও ২০ জন লোক তাতে থাকবে ! আপনাদের কোনো অসুবিধা হবে না ! আপনাদের প্রথম দিকের রো ! বিহারি গ্রূপের মাঝখানে আর বাকি গুলো রোজকার প্যাসেঞ্জার ! .... এই ভাবেই আমাদের ব্যবসা চলে ভাই ! আশা করি বুঝতে পারছেন !
(This post was last modified: 26-10-2020, 08:32 PM by
ddey333. Edited 1 time in total.)
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,978
Joined: Feb 2019
Reputation:
3,285
ঘোষ দা বললেন চলো আর কি করা যাবে ! সস্তায় দেখতে গেলে কিছু না কিছু তো ছাড়তেই হয় ! দেখা যাক। ..
কোনো কথা না বলে আমরা হোটেলে ফিরে এলাম ! মোটামুটি সবাই তৈরী ! আমি আর ঘোষ দা লাহিড়ীদা আর কমল দাকে বাসের ব্যাপারে সব বললাম ! কমল একটু রেগে গেলো ! কিন্তু লাহিড়ী দা বললেন "ভালোই তো ! কিছু নতুন লোকের সাথে আলাপ হবে ! বিহারি হোক না ! তারাও তো মানুষ ! কিছু নতুন গল্প শোনা হয়ে যাবে ! "
আমরা আর কেউ কিছু বললাম না !
কিছুক্ষন পর সুরেশ বাবু এসে বললো যে আপনাদের সবাইকে লাগেজ নিয়ে বাঙ্গালী হোটেলে পৌঁছতে বলেছে !
কিছুক্ষনের মধ্যেই আমরা সবাই হোটেলে পৌঁছলাম ! দেখি বেশ কিছু লোক ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে ! বুঝলাম যে ওরাই আমাদের সহযাত্রী ! কিন্তু দেখে মনে হচ্ছে না যে ওরা বিহারি ! প্রত্যেকেরই বেশভূসা বেশ ধোপদুরস্ত ! স্বীকার লাগেজ একজায়গায় লাইন দিয়ে লাগানো আছে !
জানা পাঁচেক মধ্য বয়স্ক পুরুষ এবং মহিলা এবং পাঁচটি মেয়ে যাদের বয়স ১৫ থেকে ২০ এর মধ্যে এবং দুজন খুবই হ্যান্ডসাম যুবক ! দেখতে একেবারে ফ্লিমের হিরোদের মতো !
বিহারি সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা ছিল সেটা সম্পূর্ণ ভাবে ভেঙে গেলো ! লাহিড়ীদা এগিয়ে গেলেন পুরুষগুলোর দিকে ! হাত বাড়িয়ে নিজের পরিচয় দিলেন ! আমরা সবাই লাইন করে এক এক করে নিজেদের পরিচয় দিলাম !
ওনারাও নিজেদের পরিচয় দিলেন ! একজন মাহেন্দ্র সিং তার বৌ এবং ছেলে মেয়ের সাথে পরিচয় করলেন ! একজন বিজয় জাইসবল তার পরিবার, অন্য জন সুশীল পান্ডে এবং তার পরিবার বাকি দুজনের একজন জাভেদ খান এবং নিজাদ খান এবং তার পরিবার !
জাভেদ খান এবং নিজাদ খানের একটি করে মেয়ে দুজনেই অপূর্ব সুন্দরী ! একজনের নাম রুকাইয়া অন্য জনের নাম জেসমিন ! ছেলে দুটি একজন মাহেন্দ্রা সিঙ্গার এবং অন্য জন সুশীল পান্ডের ! একজনের নাম অর্জুন সিংহ অপর জনের নাম কৈলাশ পান্ডে ! দুজনেই এক সাথে সিএ পড়ছে ফাইনাল ইয়ারে ! মেয়েগুলির কেউ ক্লাস টেন বা কেউ টুয়েলভে পড়ছে !
মাহেন্দ্রা সিং এবং বাকি চারজন কেউ ইনকাম ট্যাক্স অফিসার আবার কেউ এ সি এস ! সবাই উঁচু পদে আসীন ! এবং সবাই কলেজ লাইফ থেকেই বন্ধু ! আর সেই বন্ধুত্ব এখনো পর্যন্ত টিকে আছে ! সবাই দলবেঁধে প্রতিবছর একবার করে ঘুরতে বেরিয়ে পড়েন ! সবাইকার সাথে পরিচয় পর্ব শেষ হলো ! আমাদের মেয়েরা এবং ওদের মেয়েরা মিলে গিয়ে হৈ হুল্লোড় করতে শুরু করে দিলো ! অনুনয়দা অর্জুন আর কৈলাশের সাথে গল্প জুড়ে দিলো ! কথায় কথায় জানা গেলো ওরাও আমাদের পাশের হোটেলেই ছিল ! আজ শিরডি যাবে সেখান থেকে বোম্বে ওখান থেকে পাটনা ! আর আমরা যে ট্রেনে ফিরবো সেই ট্রেনেই ওদের ফেরার টিকিট !
ভালোই হলো ! আমাদের সফর আরো মজাদার হবে ! লাহিড়ীদা ঘোষ দা আর কমল দা তো একেবারে রীতিমতো ওদের সাথে গল্প জুড়ে দিলো ! আমি একা ওদের দেখে যাচ্ছি ! কি মনে হলো ! যাই একটা সিগারেট খেয়ে আসি ! সবার থেকে দূরে গিয়ে সিগারেট ধরাতেই পিছন থেকে অনুনয়দা বললো "দাও সুনন্দ আমাদের ও একটা করে সিগারেট দাও ! " সবাই সিগারেট ধরিয়ে অর্জুন আর কৈলাশ আমার দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো ! যদিও আমি ওদের থেকে বয়সে অনেক ছোট তবুও কেমন যেন ওদের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেলো !
দূর থেকে লাহিড়ীদার ডাক শুনতে পেলাম ! আমরা ফিরে চললাম !
আমাদের ব্রেকফাস্ট রেডি ! সবাই মিলে বেশ জমিয়ে আলুর পরোটা আর দই আর যারা পরোটা খায় না তাদের জন্য হিঙের কচুরি আর ছোলার ডাল ! একটা কচুরি নিয়ে মুখে দিয়ে দেখলাম কি সুন্দর তার টেস্ট ! যদিও আলুর পরোটা গুলোও খুব সুন্দর হয়েছিল তবুও কিছুই ছাড়তে মন চাইছিলো না ! আমাদের খাবার মাঝেই একটা বাস এসে দাঁড়ালো ! গাড়ি থেকে একজন নেবে এগিয়ে এলো ! হোটেলের মালিকের সাথে পাশের রুমে গিয়ে কথাবার্তা সেরে নিলো মানে টাকা পয়সা সব মিটিয়ে নিলো !
পরে জানতে পারলাম যে বাসের মালিক ! আমাদের দিকে এগিয়ে এসে সবাইকে নমস্কার করে বললেন " আপনাদের খাওয়া হয়ে গেলেই আমরা বাস ছাড়বো ! রাস্তায় ত্রম্বকয়েস্বর মন্দির পড়বে ! আমাদের প্রথম স্টপ সেখানে ! আমরা যেখানে বাস দাঁড় করাবো সেখান থেকে মন্দিরের দূরত্ব মাত্র ২ কিলোমিটার ! একঘন্টা আপনাদের সময় দেওয়া হবে ! আপনারা ত্রম্বকেশ্বর দর্শন করতে পারেন ! শুনে লাহিড়ীদা প্রায় লাফিয়ে উঠলেন ! উরিবাস ! এটা তো আমাদের প্রোগ্রামে ছিল না ! এসেছি যখন তখন বাবা ত্রম্বকেশ্বর কে দর্শন করেই যাবো !
ভদ্রলোক আরো বললেন রাস্তায় অনেক ছোট খাটো মন্দির এবং দর্শনীয় স্থান পড়বে ! সমত দেখিয়ে আমরা যখন শিরডি পৌঁছাবো তখন হয়তো কাল সকাল সাড়ে চারটে বাজবে ! এ ছাড়াও লাঞ্চ, টি এবং ডিনারের জন্য রাস্তায় দাঁড়ানো হবে ! সেখানেই সবাই টয়লেট সেরে নিতে পারবেন !
সবাই যে যার লাগেজ বাসে সেট করে নিয়ে বসে পড়লাম ! এখন আর আমাদের সিট্ নিয়ে কোনো ঝামেলা হলোনা ! জানা গেলো এই বাসে আর কোনো লোক নেওয়া হবে না ! লাহিড়ীদা আর মাহেন্দ্রা সিং এগিয়ে গিয়ে বাসের মালিকের সাথে নিচু গলায় কিছু আলোচনা করতে শুরু করে দিলেন ! ভদ্রলোক মুচকি হেসে ঘাড় নাড়তেই লাহিড়ীদা পকেট থেকে টাকা বের করে দিলেন ! বুঝতে পারলাম মালের জোগাড় হচ্ছে ! গাড়ি ছেড়ে দিলো ! বাসে টিভি লাগানো আছে কিন্তু কেউ টিভি দেখছে না ! সবাই খোশ গল্পে মশগুল ! শুধু আমি আর মঞ্জু একে অপরের হাত ধরাধরি করে বসে আছি !
আমাদের দিকে কেউ নজর দিচ্ছে না ! দুজনেই চুপচাপ একে অপরকে অনুভব করার চেষ্টা করছি ! দুজনের মনেতেই ভয় ! কি হবে আমাদের ভবিষ্যৎ ! ..পিছন থেকে অনুনয়দা আমাকে ডাকলেন ! উঠতে গেলে মঞ্জু আমার হাত চেপে ধরলো ! একটু মুচকি হেসে বললাম "এখন তো একটু বোঝো ! ওদের সাথে যদি না থাকি তাহলে ওরা কি খারাপ ভাববে না ?" মঞ্জু কিছু বললো না ! করুন চোখে আমার দিকে তাকিয়ে হাত ছেড়ে দিলো ! আমি ওঠার শুধু অপেখ্যা জেসমিন আর মেঘ আমার সিটে এসে গেলো ! জেসমিনকে বসতে দিয়ে মেঘ দাঁড়িয়ে রইলো ! শুরু হয়ে গেলো ওদের গল্প !!........
আমি একেবারে পিছনের সিটে গিয়ে অনুনয়দাদের সাথে বসে পড়লাম ! কথায় কথায় অনুনয়দা বললো "সুনন্দ বিয়ার এর জোগাড় করতে পারবি? কারণ এরা এদের বাবার সামনে ড্রিংক করতে পারবে না ! যদি আমরা পিছনের সিটে বসে চুপচাপ করি তাহলে কোনো প্রব্লেম নেই ! "
- দেখি কি করা যায় !
(This post was last modified: 27-10-2020, 11:57 AM by
ddey333. Edited 1 time in total.)
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,978
Joined: Feb 2019
Reputation:
3,285
আজ আর লিখবো না ! মাত্র দুটো কমেন্ট পেলে লেখার ইচ্ছা হারিয়ে যায় ! তাই। ....................................
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,978
Joined: Feb 2019
Reputation:
3,285
সাথে থাকুন ঝর্ণার দেখাও একদিন না একদিন অবশ্যই পাবেন !
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,978
Joined: Feb 2019
Reputation:
3,285
লাহরিদাকে গিয়ে বললাম ! কথাটা মাহেন্দ্রা সিং ও শুনতে পেলো ! ভেবেছিলাম হয়তো উনি ছেলের উপর রাগ করবেন ! কিন্তু উনিও বললেন সব হয়ে যাবে কিন্তু ওদেরকে একটু সাবধানে খেতে বোলো ! আগে খেয়েছে বলে তো জানিনা ! যদি কিছু গড়বড় করে বসে !
- না না কোনো গড়বড় হবে না ! আমি দেখে নেবো !
- ঠিক আছে তবে দিনের বেলায় নয় ! সন্ধ্যে বেলায় দেখা যাবে ! কারণ আমাদের ত্রম্বকেশ্বর যেতে হবে
-ঠিক আছে বলে আমি পিছনের সিটের দিকে যেতে গেলাম ! তৃপ্তিদি আমাকে ডাকলো ! -
-কি বলছো দিদি ?
-হ্যারে গাড়ি কি এখন কোথাও দাঁড়াবে ?
- কেন ? কিছু নেবে ?
- না রে গাধা একটু প্রেসার আসছে ! যাবো। .
- দেখছি দাঁড়াও ! বাসের ড্রাইভারের কেবিনে গিয়ে বাসের মালিক কে জিজ্ঞাসা করলাম গাড়ি কি কোথাও দাঁড় করানো যাবে ? লেডীসদের একটু ফ্রেস হবার আছে !
- ৫ মিনিটেই পেট্রল পাম্পে দাঁড়াবো ডিজেল ভরতে ! ওখানেই সব ব্যবস্থা আছে !
আমি ফিরে এসে তৃপ্তিদিকে আশ্বস্ত করলাম ! মাত্র ঘন্টা খানেক বাস চলেছে ! তাতেই সবাইকার হিসি পেয়ে গেলো ! মনে মনে হাঁসলাম !
মিনিট দশেক পরে একটা বিরাট পেট্রল পাম্পে বাস দাঁড়ালো ! পাম্পে সব সুবিধা আছে ! সবাই নেমে গেলো ! লাহিড়ীদা কোমল দা পান্ডে সাহেব আর সিং সাহেব পাম্পের অপোজিটেই ওয়াইন শপে চলে গেলো ! গাড়িতে শুধু দুই খান সাহেব বসে বসে ওনাদের বৌ মেয়েদের সাথে গল্প করছিলেন ! আমি গাড়িতে উঠে ওনাদের বললাম যদি কারুর কিছু করার থাকে তাহলে যেন এখানেই সেরে নেন ! এর পর কখন বাস থামবে তার কোনো ঠিক নেই ! ওনারাও আমার সায়ে সায় দিয়ে নিচে নেমে গেলেন ! ইতিমধ্যেই লাহিড়ীদারা সমস্ত মাল কেবিনে ঢুকিয়ে দিয়েছেন ! বাসের মালিক বললেন "যাদের গাড়িতে বমিটিং এর টেন্ডেন্সি আছে তারা যেন এখন থেকে আন্টি ভমিটিংএর ওষুধ কিনে নেন ! কারণ এর পরের রাস্তা খুব ট্যারা ম্যারা ! পাহাড়ি রাস্তা ! তাই যেন কারুর কোনো অসুবিধা না হয় ! আমি তাড়াতাড়ি ওষুধের দোকান থেকে এবোমিনের একটা গোটা পাত্তা কিনে নিলাম ! বসে এসে সমস্ত মেয়েদের জিজ্ঞাসা করলাম কারুর বসে বমি করার টেন্ডেন্সি আছে কি না ! একমাত্র মঞ্জু আর ঝর্ণা কে ছেড়ে সবাই বললো আছে ! সবার হাতে একটা করে এবোমিনের ট্যাবলেট দিয়ে খেয়ে নিতে বললাম ! তৃপ্তিদিকে ডাক্তারের ওষুধ দিয়ে দিয়েছিলো সেখান থেকে ওষুধ বের করে খেয়ে নিলেন ! গাড়ি ছেড়ে দিলো ! আবার আমি আমার সিটে ফিরে এলাম ! পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি ছুঁটছে ! একদিকে উঁচু পাহাড় আর একদিকে সমুদ্র কি সুন্দর যে প্রকৃতি এখানে সেটা বুঝিয়ে বলার ভাষা আমার নেই ! এঁকে বেঁকে বাস ছুঁটে চলেছে ! কেউ গল্পে মশগুল, কেউ দিবানিদ্রায় মশগুল আবার কেউ কেউ প্রকৃতির শোভা দেখতে মশগুল ! মঞ্জু আমার কাঁধে মাথা রেখে বসে আছে ওর একটা হাত আমার হাতে ! আমি প্রকৃতির শোভা দেখছি আর ওর হাত নিয়ে খেলে যাচ্ছি ! কেউ কোনো কোথায় বলছি না ! যতক্ষণ এইভাবে চলেছিল খেয়াল নেই ! হাতঘড়িতে তাকিয়ে দেখি প্রায় একটা বাজছে ! একটু যেন খিদে খিদে পাচ্ছে ! মঞ্জু কে জিজ্ঞাসা করলাম খিদে পেয়েছে কিনা !
- খুব জোরে খিদে পেয়েছে !
- দাঁড়াও আমার ব্যাগে চিপস এর প্যাকেট আছে দিচ্ছি ! উপর থেকে ব্যাগ পেরে আঙ্কেল চিপসের প্যাকেট টা মঞ্জু কে দিয়ে দিলাম ! ঝর্নাকেও ইশারায় জিজ্ঞাসা করলাম খাবে কি না ! ঘর নেড়ে সম্মতি দিলো ! আরো একটা প্যাকেট বের করে ঝর্ণা কে দিলাম ! মেঘ দূর থেকে চেঁচিয়ে উঠলো " আমরাও খাবো !!" গোটা চারেক প্যাকেট ওকে দিয়ে দিলাম ! বললাম সবাই মিলে ভাগ করে খেয়ে নাও ! আর নেই ! শেষ হয়ে গেছে ! যেখানে বাস থামবে সেখান থেকে আরো কিনে নেবো ! মঞ্জু আমার পাশে বসে চিপস চিবিয়ে যাচ্ছে ! কচর মচর আওয়াজ আসছে ওর মুখ থেকে ! এদিক ওদিক দেখে টুক করে মঞ্জুর গালে একটা চুমু খেয়ে নিলাম ! কেউ বোধ হয় দেখতে পায়নি ! মঞ্জুর গাল লাল হয়ে গেলো লজ্জায় ! ও ভাবতেই পারেনি এইরকম এক বাস লোকের মাঝে আমি ওকে চুমু খাবো ! চোখ কটকট করে আমার দিকে তাকালো ! আমি ওর হাতে চাপ দিয়ে আমার ভালোবাসা বোঝাতে চেষ্টা করলাম ! আমার শরীরের সাথে আরো ঘেঁষে বসলো মঞ্জু ! আমার মঞ্জু ! পৌনে দুটোর সময় একটা বিরাট ধাবার সামনে !
(This post was last modified: 28-10-2020, 06:55 PM by
ddey333. Edited 1 time in total.)
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,978
Joined: Feb 2019
Reputation:
3,285
তিনদিন পরে ব্যাস এইটুকুনি ??????
banghead:
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,978
Joined: Feb 2019
Reputation:
3,285
বাসের মালিক বললেন ত্রম্বকেশ্বর এখন থেকে মাত্র ১৫ কিলোমিটার ! এখন থেকে খেয়ে নিয়ে আমরা ত্রম্বকেশ্বর বাস স্ট্যান্ডে দাঁড়াবো ! আপনাদের হাতে থাকবে এক ঘন্টা ! গিয়ে দেখে আসবেন ! কিন্তু কেউ চামড়ার বেল্ট বা পার্স নিয়ে যেতে পারবেন না ! সবাই গাড়িতেই রেখে যাবেন !
ধাবাতে পেট পুরে খেলাম সবাই ! আবার আমাদের যাত্রা শুরু হলো ! মিনিট কুড়ি পরে একটা বিরাট বাস স্ট্যান্ডে গাড়ি দাঁড়িয়ে পড়লো ! আমরা সবাই মন্দিরে যাবার জন্য তৈরী হলাম ! ঘোষ দা বললেন "সবাই যদি পার্স টাকা পয়সা এখানে রেখে যায় আর যদি চুরি হয়ে যায় তখন কি হবে ? " বাসের মালিক বললেন ভয় নেই ! আমরা এখানেই আছি ! আপনারা ঘুরে আসুন ! কিন্তু মনের ভিতর খুঁতখুঁতানি যেতে চায় না ! শেষে ঠিক হলো নিজাম খান সাহেব বসেই থাকবেন কারণ * ধর্মের প্রতি ওনার অত আস্থাও নেই আর বিশ্বাস ও নেই !
সেটাই স্বাভাবিক ! কারণ .রা * দের ধর্মের উপর কোনোদিনই আস্থাও রাখেনি শ্রদ্ধাও রাখেনি !
সবাই এগিয়ে চললাম ! দেখি একেবারে পিছনে জাভেদ সাহেব আসছেন দুই কন্যাকে নিয়ে ! আমি নিজের গতি কমিয়ে জাভেদ সাহেবের কাছে গেলাম ! " জাভেদ সাহেব আপনিও কি মন্দির দেখতে যাচ্ছেন?"
- হা ভাই ! দেখে আসি বাবা ত্রম্বকেশ্বর কে ! অনেক নাম শুনেছি আজ যখন দেখার সৌভাগ্য এসেই গেলো তাহলে ছাড়ি কেন ?
- কিন্তু আপনি তো '. আমাদের দেবী দেবতার উপর আপনার আস্থা আছে ?
- ধর্ম যার যার ! বিশ্বাস নিজের ! কি করে অপরের বিশ্বাস কে আঘাত করি বলো? আর তাছাড়া আমি যতদূর জানি * রা এই ব্যাপারে খুব দিল খোলা মানুষ ! ওরা যদি আমাদের দরগায় গিয়ে পুজো দিতে পারে তাহলে আমরাই বা কেন পারবো না মন্দিরে যেতে ?
আপ্লুত হলাম জাভেদ সাহেবের উন্মুক্ত মানসিকতার পরিচয় পেয়ে !
- আর তাছাড়া কি জানো? এই সমস্ত প্রাচীন মন্দিরের কালাকৃতি খুব সুন্দর ! এখন কার কোনো কারিগর এইরম স্থাপত্য তৈরী করতে পারবে বলে তো আমার মনে হয় না ! আমরা মানে .রা মানে আজকের ভারতের যারা . তারা তো সবাই কনভার্টেড . ! আসল '.েরা কোনোদিন কোনো জিনিসের স্মৃষ্টি করতে পারেনি ! ওরা শুধুই ধ্বংস করে গেছে ! ভারতের কত প্রাচীন মন্দির ওরা ধ্বংস করে মসজিদ বানিয়েছে ! কিন্তু * রা তাতেও প্রতিবাদ করেনি ! আমাদের পূর্বপুরুষ জীবনের ভয়ে ইসলাম ধর্মে এসেছে ! কিন্তু আমাদের দেশটাকে তো আমাদের ধর্ম ভাগ করতে পারেনি ? আমাদের দেশ আমাদেরই আছে !
মনে মনে ওনার চিন্তাধারার তারিফ না করে পারলাম না !
- আসলে কি জানো আমরা সমাজকে ঠিক সেইভাবে পরিচালিত করতে পারিনি বা সমাজের সাথে ঠিক ভাবে মিশতে পারিনি ! কারণ আমরা নিজেদের গন্ডির মধ্যেই আবদ্ধ হয়ে আছি ! আমরা আমাদের সমাজ বলতে শুধুই . সমাজ কে বুঝি ! অন্য ধর্মকে আমরা কিছুতেই বুঝতে চাই না ! অথচ সব ধর্মেই এক সমাজ এক মানুষের উল্লেখ আছে !
মন দিয়ে ওনার কথা শুনতে শুনতে মন্দিরের প্রধান দরোজায় পৌঁছে গেলাম ! জাভেদ সাহেব আগ্রাসী খিদা নিয়ে শিল্পকর্ম দেখতে লাগলেন ! আমরা সবাই মন্দিরের ভিতর প্রবেশ করলাম ! মন্দিরের কারুকার্য কত হাজার বছরের পুরানো সেটা বলা খুব মুশকিল ! বাবা মহাদেবের লিঙ্গের সামনে দাঁড়িয়ে সবাই প্রণাম করে পুরো মন্দির দর্শন করে বেরিয়ে এলাম প্রায় ৪০ মিনিট পরে ! সবাই একক জায়গায় জড়ো হয়েছি ! কিন্তু জাভেদ সাহেবের দেখা নেই ! কোথায় গেলেন ? মেয়েগুলো তো আমাদের সাথেই আছে ! সবাই একটু চিন্তিত হয়ে পড়লো !
বেশ কিছুক্ষন পরে জাভেদ সাহেব হন্তদন্ত হয়ে এলেন ! ওনার হাতে কিছু বই !
- আর বলোনা ! এই মন্দিরের ইতিহাস জানার জন্য এই বইগুলোকে কিনতে গিয়ে একটু দেরি হয়ে গেলো ! এই মন্দিরের সমস্ত ইতিহাস এই বইগুলোতে আছে ! রাস্তায় পড়তে পড়তে যাওয়া যাবে !
মন থেকে একটা শ্রদ্ধা নেমে এলো এই . মানুষটির প্রতি ! যিনি নিজের ধর্মকেও বড়ো করেন না আবার অপর ধর্মকেও শ্রদ্ধা করেন !
লাহিড়ীদা বললেন "আপনাদের যা প্রফেশন তাতে তো আপনাদের এই সমস্ত পড়া উচিত এবং জেনে রাখা উচিত বলেই আমি মনে করি !"
- সেটাও আপনি ঠিক বলেছেন ! প্রফেশনের পাশাপাশি আমার একটা হবি আছে আমার দেশ কে খোঁজার ! আমার দেশ কে জানার ! যেদিন আপনি আপনার দেশ কে খুঁজে পাবেন সেইদিন আপনি সব ধর্মের উপরে থাকবেন !
গল্প করতে করতে আমরা সবাই বসে পৌঁছলাম !
সবাই যে যার জায়গায় বসে পড়ার পর আবার বাস চলতে শুরু করলো !
যে যার নিজেদের মতো সময় কাটাতে লাগলো কিন্তু আমার সময় মানেই আমার মঞ্জু ! একসময় দেখি মঞ্জু আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে ! একটা জিনিস আমায় খুব ভাবাচ্ছে ! বসে ওঠা থেকে এখনো পর্যন্ত মঞ্জু আমার সাথে একটাও কথা বলেনি ! ওর মুক ভাষা আমাকে খুবই বিব্রত করে রেখেছে ! ধাবাতে খাবার সময়ও ও আমার সাথে কথা বলেনি ! শুধু আমার পাশে বসে চুপচাপ খেয়ে গেছে ! এটা কি কোনো ঝড়ের পূর্বাভাস ?
রাস্তায় চলার মাঝে আমরা আরো তিনটি জায়গায় থেমেছিলাম ! কোনো মন্দির পাহাড়ের উপর আবার কোনো মন্দির নদীর মাঝে ! খুব ভালোই সময় কাটে গেলো ! দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেলো ! বাসের মধ্যে টিভি চলছে !কেউ দেখছে কেউ গল্পে মশগুল ! আমি মঞ্জুকে কপালে একটা চুমু দিয়ে বললাম " কি হয়েছে আমার সোনার ? সকাল থেকেই মুখভার আমার সাথে কথা বলছো না !
- কিছুই তো হয়নি ! এমনি মন খারাপ !
-সত্যি করে বোলো সোনা ! আমি কি কিছু ভুল আবার করে ফেলেছি ?
- না ভুল টা আমি করেছি !
- তুমি আবার কি ভুল করলে ? আমি তো জানি তুমি কোনোদিন কোনো ভুল করতে পারোনা ! কি হয়েছে বোলো আমায়। ..
- না গো একটা বিরাট ভুল করেছি ! তাই তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না ! তোমাকে ছাড়তে পারছিনা ! তোমাকে চোখের আড়ালে করতে পারছিনা ! আবার তোমাকে বলতেও পারছিনা ! খুব অন্যায় করে ফেলেছি !
- আমার মঞ্জু কোনো ভুল বা অন্যায় করতে পারে না ! আমি জানি তুমি যদি কিছু করেও থাকো সেটা তোমার কোনো ভুল হয়নি ! কিন্তু কি করেছো সেটা তো আমাকে বলবে ! তবেই তো আমি ঠিক করবো যে তুমি অন্যায় করেছো কি না !
- তোমাকে বলতে আমার খুব ভয় করছে গো ! শুনলে তুমিই খুব রেগে যাবে ! হয়তো তুমি আমাকে মেরেই বসবে ! নিজেই ভেবে পাচ্ছিনা কি করে এতবড়ো ভুল আমি করে ফেললাম ! মঞ্জু কান্নায় ভেঙে পড়লো আমার বুকে !
(This post was last modified: 31-10-2020, 11:17 AM by
ddey333. Edited 1 time in total.)