Thread Rating:
  • 33 Vote(s) - 3.39 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance পরশপাথর (সমাপ্ত)Completed

Showing only the posts of Kolir kesto: 74 of 155 posts. Show all posts
#41
Information 

"" চব্বিস""

ফোনের শব্দে অতীত থেকে বাস্তবে ফিরে এলাম মিঠু ফোন করেছে,কি ব্যাপার ভাই ম্যাডামের সাথে যা করার তুই করছিস ঠিক আছে তাই বলে আমাকে নিয়ে কেন টানা হ্যাছড়া করছিস?‌আমি বললাম কেন ? এ কথা‌ বলছিস কেন ? মিঠু বললো না ম্যাডাম একটু আগে দোকানে এসেছিল কেনা কাটা শেষে যাবার সময় বললো আপনি তো আবিরের সবচেয়ে ভাল বন্ধু তাই না?আমি বললাম হা আমরা সেই ছোট বেলার বন্ধু! কেন ম্যাডাম কোন সমস্যা ? উনি বললেন না দাদা কোন সমস্যা না তবে কিছু মনে না করলে একটা কথা বলি। আমি বললাম না না মনে করবো কেন বলুন! উনি বললেন আমি তো ওকে পিটিয়ে ঠিকই মানুষ করে ফেলবো, আপনিও ভালো হয়ে যান। এই বলেই চলে গেল। তুই বল ভাই তোর প্রেমিকাদের সাথে আমার কিসের এতো শএুতা। আমি মিঠুর কথা শুনে হেঁসে বললাম, ভাই রে আমিই আছি খুব দৌড়ের উপর তুই একটু সাবধানে থাকিস।

পরদিন ছুটির দিন... সেই সকাল থেকে বারান্দায় বসে আছি ঋতুকে দেখবো বলে কিন্তু মহারানীর দেখা নাই , নিজের উপরেই রাগ হচ্ছে ফোন নাম্বার টাও নেওয়া হয়নি। আরে এখন তো প্রোপোজের আগেই নাম্বার নিতে হয়। আর আমি কিনা এখনো ফোন নাম্বারটাই নেইনি। এভাবে সকাল গেল দুপুর গেল,বিকালেও দেখা পেলাম না। ভাবছি শরীর খারাপ করলো না তো!? যাবো নাকি ও বাসায়, কিন্তু ও বাসায় গিয়ে কি বলবো। ধুর বাঁড়া কিছুই ভালো লাগছে না। 

সকাল সকাল ঘুমিয়ে পরলাম, খুব সকালে উঠে ওকে কলেজ‌ যাবার পথে ধরতে হবে। সকালে যখন ঘুম ভাংলো তখন অনেক বেলা হয়ে গেছে,এখন আর বের হয়ে লাভ নেই ঋতু এতোক্ষণে কলেজ চলে গেছে। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে হোটেলে গিয়ে খাবার খেয়ে মিঠুর ওখানে গেলাম, দুজনে কিছুক্ষণ আড্ডা দিলাম ঘড়ি দেখলাম ২ টা বাজে ঋতুর আসার সময় হয়ে গেছে,জোড় পায়ে মোড়ের রাস্তার দিকে গেলাম, রাস্তার পাশে দোকানে বসে সিগারেট টানছি তখন দেখলাম ঋতু রিক্সা থেকে নামলো, আমি সিগারেট ফেলে এগিয়ে গেলাম,,,আমি বললাম,,,
-কি ব্যাপার কাল কোথায় ছিলে?
-কোথায় থাকবো ! বাসায় , কেন কি হয়েছে?
-কই একবারও তো বারান্দায় এলে না কাল!
-আশ্চর্য! আমার বাসা আমি বারান্দায় আসবো  
 কি আসবো না সেটা আমার ইচ্ছা।
-সব তোমার ইচ্ছাতে হবে? আমি সারাদিন তোমাকে দেখার জন্য বারান্দায় বসে ছিলাম।
-জানি!
-তুমি জানো ! তাহলে এলে না কেন?
-তুমি ডাকতে পারতে !
-কিভাবে ডাকবো ?
-কেন ফোন করে!
-আমার কাছে কি নাম্বার আছে?
-তো আমি কি করবো! চাইছো কখনো? একটা মেয়ে কি যেচে বলবে,আমার নম্বরটা নাও। কাল তোমার উপর রাগ হয়েছিলো খুব তাই আসিনি।কোন কাজের কাজ পারো না। শুধু পারো রাস্তায় পিছন পিছন ঘুরতে,আর ছাই পাশ গিলতে।

আমি বললাম সরি গো বড় ভুল হয়ে গেছে,আর হবেনা,ঋতু বললো আর হবেনা মানে তুমি কি আরো মেয়ের নাম্বার জোগার করবা যে আর ভুল হবেনা বলছো। আমি অবস্থা বেগতিক দেখে কান ধরে বললাম আমি লজ্জিত মহারানি এবারের মত মাফ করো।

ঋতু বললো আর কান ধরতে হবেনা,কাল তোমার কলেজের সব পেপারস গুলো গুছিয়ে রেখো। আমি বললাম কেন ? ও বললো MSc এর এডমিশন সার্কুলার দিয়েছে। পরশু গিয়ে ভর্তি হয়ে আসবা। আমি উঠে বললাম ধুর এই বয়সে আবার পড়াশোনা,ওসব আমি পারবো না। ঋতু বললো ও আচ্ছা ঠিক আছে পারতে হবেনা,আমি গেলাম।

আমি বললাম গেলাম মানে ! নম্বরটা দিয়ে যাও,ঋতু বললো কিছুই হবেনা, না নম্বর না বারান্দায় আসা না রাস্তায় দেখা,পরশু দিন ভর্তি হয়ে ভর্তির কাগজ নিয়ে মোড়ে আমার জন্য ওয়েট করবা।তখন সব ভেবে দেখবো। আর যদি পেপারস বাদে দাঁড়িয়ে থাকো,তাহলে ওখান থেকে সোজা খালিশপুর পুলিশ ষ্টেশন আর তোমার কাছে নেশার দ্রব্য থাকে আর তুমি নেশা করে প্রতিদিন এখানে দাঁড়িয়ে আমাকে ইভটিজিং করো,এই বলে কমপ্লেইন করে আসবো। বুঝতেই পারছো একটা সরকারি কলেজের ম্যাডাম রেপুটেশন একটু হলেও আছে। সো কাজটা করো সোনা,তোমার কিছু হলে আবার আমারই খারাপ লাগবে। হাজার হোক পাশাপাশি থাকি।এই বলেই ঋতু হন হন পায়ে চলে গেল।

আমি তো ওর কথা শুনে অবাক, এ কার পাল্লায় পরলাম রে বাবা,একি প্রেম করছি নাকি রাজ আদেশ পালন করছি।ওখানে আর না দাড়িয়ে আবার মিঠুর দোকানে গেলাম,মিঠু আমার চোখ মুখ দেখে বললো ,কিরে কি হয়েছে। আমি ওকে সব বললাম। মিঠু সব শুনে সে কি হাসি ,বন্ধু এতো দিনে চিপায় পরছো তুমি।ওহ ম্যাডাম যা দিচ্ছেনা। আমি ধমকে উঠলাম ধুর শালা আমি মরছি নিজের জ্বালায় বেয়াই এসে দাঁত কেলায়


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 3 users Like Kolir kesto's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
Heart 

"" পঁচিশ""

বাসায় ফিরে এলাম..ধুর কিছুই ভালো লাগছেনা।বার বার বারান্দায় যাচ্ছি না ঋতুর দেখা নাই। ভাবছি ধুর কাল দেখা করে একটু কড়া হবো। একটা মেয়ে যা বলবে তাই করতে হবে নাকি।তখন মনে পরলো কাল তো শুক্রবার ছুটির দিন,উফ এ মেয়ে দেখছি সব আঁটঘাট বেধে লেগেছে।তাছাড়া ও তো আমার খারাপের জন্য কিছু বলেনি। ঋতু নিজের কথা মতো বারান্দায় আর আসেনি। আমি ও উপায় না দেখে সব কাগজ রেডি করি। শনিবার দিন ওর কথা মতো কলেজ গিয়ে সব কাজ সেরে‌ ওর জন্য মোড়ের রাস্তায় দাঁড়িয়ে থাকি। ঋতু আসলো আমি ওর হাতে ভর্তির কাগজ দিতে গেলাম ,ও বললো ও নিয়ে আমি কি করবো। আমি বললাম সেদিন যে খুব বড় বড় কথা বলছিলে।ও বললো সেই জন্যই তো আজ তুমি কাজটা করেছো,আমি বললাম তুমি কাগজটা দেখবে না জানলে এতো প্যারা নিতাম না।আমি কিছু বলে ম্যানেজ করে নিতাম।ঋতু দৃঢ়তার সাথে বললো পারতে না।আমি বললাম কেন ? ঋতু কিছুক্ষণ চুপ থেকে বললো আমি যাকে ভালবাসি সে কখনো‌ মিথ্যা বলতেই শেখেনি!

তারপর ঋতু আমাকে ওর ছাতার নিচে আসতে বললো,আমি ছাতার নিচে গিয়ে ওর কোমড়ে হাত দিতে গেলেই ও বললো একদম শয়তানি করবেনা। সোজা হয়ে থাকো,আমিও অগ্রত তাই করলাম,এবার ঋতু চারপাশে কি যেন দেখলো তারপর হঠাৎ করে আমার গালে ওর নরম ঠোঁট দিয়ে একটা ছোট্ট চুমু একে দিল। 

আমি তো অবাক ও এটা করবে ভাবিনি,এমনি যে রাগি ব্যবহার আর অভিভাবক গিরী দেখায়। তাছাড়া এই রাস্তার মাঝে। উফপ ওর ঠোঁটা যখন আমার গাল স্পর্শ করলো মনে হলো ,কোন রসালো রসগোল্লা বাউন্স করে গেল আমার গালের উপর। ওর দেখাদেখি আমিও একটা কিস করতে গেলাম তখন আমাকে ধাক্কা দিয়ে ছাতার নিচ থেকে বের করে দিলো,আমি বললাম কি হলো তুমি দিলে আর আমি দিলেই দোষ, ঋতু বললো ওকে আর দিবো না।আমি বললাম আরে না না আমি কি তাই বলেছি, যাও আমি দিচ্ছিনা। বলে মেকি রাগ দেখালাম। ঋতু বললো ওমন ন্যাকা ন্যাকা রাগ করে লাভ নেই স্যার।তুমি আমার কথা শুনেছো তাই একটা উপহার দিলাম।আমি বললাম তাহলে এখন থেকে সব কথা শুনলেই দিবে?জি না স্যার সব সময় না। দুজনে পাশাপাশি হাঁটছি,আমি বললাম ভাবতেই পারছিনা,তুমি এতো ফার্স্ট হবে।

ঋতু বললো দেখ আবির আমি যেমনই হইনা কেন আমিও একটা মেয়ে আর অন্য সব মেয়ের মত আমার শরীর চায় অনেক কিছু কিন্তু অসৎ ভাবে সেই চাওয়া পূরণ করা আমার পক্ষে সম্ভবনা। তাই নিজেকে গুটিয়ে রাখি। এরপর দুজনের নাম্বার আদান প্রদান হলো। কথায় কথায় ঋতু না বাবার মৃত্যু  বার্ষিকীর কথা জানতে চাইলো,আমি বললাম ওসব আমি করিনা,ও বললো কেন ? আমি বললাম অভিমানে কেন এক সাথে চলে গেল আমায় ছেড়ে, আমার কথা একটুও ভাবলো না। এ কথা বলতে বলতে আমার চোখের কোণ ভিজে উঠলো। ঋতু আমাকে সান্ত্বনা দিয়ে বললো, দেখ জন্ম মৃত্যুতে তো কারো হাত নেই।কিন্তু তোমার উচিৎ ছিলো পুএ হিসেবে অন্তত তাদের উদ্দেশ্যে একটু ছোট করে হলেও তাদের বছরকী টা পালন করা। আচ্ছা উনাদের মৃত্যু বার্ষিকী কবে ? আমি বললাম ২৫ শ্রাবণ,ও বললো ওমা এতো সামনেই আর কিছুদিন বাকি।

তারপর দুজনে যার যার বাসায় ফিরে এলাম, এরপর থেকে বারান্দায় বসে রাতে দুজনে দুজনের দিকে তাকিয়ে ফোনে কথা বলা। কিন্তু কি জানেন, ওর শুধু জ্ঞান এটা করো ওটা করো এটা ভালো না ওটা ভালো, আমি ও আপন মনে ওর কথা শুনে যেতাম। কিন্তু ও কখনো মৌয়ের মত এটা চাই ওটা চাই করেনি। ঋতু এক সময় বললো আমাকে তোমার বাসায় নিয়ে যাবেনা ? আমি বললাম সেটাতো আমারও ইচ্ছা করে কিন্তু কিভাবে, আমি একা থাকি তোমার একটা সম্মান আছে তাছাড়া কেউ দেখে নিলে কত বাজে কথা বলবে তোমার নামে। ঋতু বললো আসলে তোমার বাসাটার ভিতর দেখার খুব ইচ্ছা তুমি কিভাবে থাকো, কি করো, এসব আর কি।

আমি বললাম তুমি চাইলে আমি তোমাকে নিয়ে আসতে পারি, কে কি বললো আর কে কি দেখলো তাতে আমার কিছু যায় আসেনা। ও বললো না আমি সেটা চাই না,ওকে সমস্যা নাই, আমি ঠিক দেখে নিবো। আচ্ছা শোন একটা লোক নিয়ে তার সাথে করে পুরো বাসাটা একটু পরিস্কার করে নিও তো, পারলে কালকের ভিতর.. আমি বললাম কেন ও বললো দরকার আছে যেটা বলছি সেটা করো তোমার অতো শুনে কাজ নাই। এখন ঘুমিয়ে পরো,,,শুভ রাএী,,,!


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 2 users Like Kolir kesto's post
Like Reply
#43

(28-07-2020, 11:53 PM)Mr Fantastic Wrote:  দারুন হচ্ছে দাদা। পরশপাথরের ছোঁয়া একেই বলে।

Tnx DaDa Namaskar আমি তো ভাবছিলাম পাঠকরা হয়ত বোরিং হচ্ছে।


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

Like Reply
#44

(28-07-2020, 11:22 PM)shafiqmd Wrote:  Update ... please

আমার কাছে আপডেট চাইতে হয় না দাদা আমি নিয়মিত দিচ্ছি। তবুও ধন্যবাদ কারণ আপনাদের ভালো লাগছে বলেই আপডেট চাচ্ছেন।  thanks Namaskar


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 2 users Like Kolir kesto's post
Like Reply
#45
Heart 

"" ছাব্বিস""

পরদিন ঘুম ভাংলো ফোনের শব্দে, স্ক্রিনে তাকিয়ে দেখি ঋতু কল করেছে।রিসিভ করতেই ঋতু বললো কোথায় তুমি? আমি বললাম রুমে মাএ ঘুম থেকে উঠলাম। বাহ বাহ নবাবজাদার মত এতো বেলা করে উঠলে চলবে। কয়টা বাজে দেখছো? আমি বললাম সকালে উঠে কি করবো কাজ নাই কাম নাই। ও বললো নাই তো খোঁজ, আজ থেকে তোমার নতুন কাজ চাকরি খোঁজা বুঝেছো ? উফফ হে ভগবান সকাল থেকেই শুরু, ঋতু বললো কি কিছু বললে? আমি বললাম না না কিছু না।আচ্ছা সকালে ফোন দিয়ে একটু আদর করবা তা না কি জ্ঞান দিচ্ছো। তুমি কি গো। ও বললো এই যে স্যার আমি তোমার গার্লফ্রেন্ড না যে ফোন দিয়ে চুমাচুমি শুরু করে দিবো।এখন যেটা বলছি মন দিয়ে শোন, আমার আজ একটা ক্লাস নেবার ছিলো,সেটা নেওয়া হয়ে গেছে,আমি এখন কলেজ থেকে বের হবো। তুমি আমার জন্য    বৈকালি সিনেমা হলের ওখানে ওয়েট করো।আমি বললাম মানে কি ? আমি এখনো বেড থেকেই উঠিনি,তোমার ওখানে আসতে বড়ো জোর ১০ মিনিট লাগবে। তাহলে অতো তাড়াতাড়ি আমি কিভাবে যাবো? ঋতু বললো ওতো কিছু জানিনা না,যেটা বললাম সেটাই,তোমাকে তো আর আমি দুপুর পর্যন্ত ঘুমাতে বলিনি। বলেই ফোন রেখে দিলো।

উফ এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না দ্রুত উঠে ফ্রেশ হলাম, ক্ষুধায় পেটে ছুচো ডাকছে কিন্তু খাবার সময় নাই ওর কলেজের ওখান থেকে আসতে বড় জোর দশ মিনিট লাগবে। দেরি হলে আবার কুরুক্ষেএ বেধে যাবে। তাড়াতাড়ি করে রাস্তায় এলাম তারপর দৌড়ে মোড়ের রাস্তার দোকান থেকে মিঠু একবার ডাকলো পরে আসবো বলে হাত নাড়ালাম, তারপর এক অটো ডেকে বললাম খুব তাড়া কোন প্যাসেঞ্জার নিয়েন না।বৈকালি মোড় চলেন। ১১ মিনিটে এসে পৌছালাম, যাক এক মিনিট তেমন কোন লেট না অটোর ভাড়া মিটিয়ে চারিদিকে তাকিয়ে ঋতুকে খুজতেছি। না ঋতু নাই!কি ব্যাপার এখনো আসেনি। কল করলাম ওর ফোনে নো এন্সার আরো কয়েকবার করলাম একই রেজাল্ট। কি করবো ক্ষুধাও লাগছে কিন্তু কিই বা খাবো,ধুর ভালো লাগেনা একটা দোকানে গিয়ে এক গ্লাস জল খেয়ে একটা সিগারেট জ্বালালাম, কিন্তু ঋতুর দেখা নাই। পাক্কা ৩০ মিনিট পর ঋতু এলো।আমাকে দেখে বললো একটা রিক্সা ডাকো। আমি বললাম আগে বলো দেরি কেন? ও বললো ওমা তোমার মত ঘুমালে কি আর আমার চলে ক্লাস ছিলো না। আমি বললাম তুমি যে বললে ক্লাস শেষ এখুনি বের হবা। তোমার আসার আগে এখানে থাকতে বললে!? তাই তোমার আগে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে না খেয়েই দৌড়ের উপর এসেছি। ঋতু মুখ ভেংচে বললো আহ,,হা বেচারা! আমি যখন তোমায় কল দিই তখন ক্লাস নিতে ঢুকছি। আর বের হয়েই এখানে। আমি বললাম তাহলে মিথ্যা বললে কেন ? ওর সোজা উত্তর ইচ্ছা হয়েছে তাই... সকাল সকাল দৌড়ানো ভালো। আমি বললাম ও তাই। কি মেয়ে তুমি আমি তোমার জন্য এতো কষ্ট করে না খেয়ে এলাম আর তুমি এই কথা বলছো। অন্য মেয়ে হলে বলত ওকে বাবু চলো তোমায় নাস্তা করাই, তুমি না খেয়ে কেন এলে।কত আদর করতো বুঝেছো। আবার ও সেই সোজাসুজি উত্তর ঠিক আছে অন্য মেয়ের কাছে যাও,,এই রিক্সা বলে হাঁক পারলো।

আমি বললাম ওকে দরকার নাই আমার খাওয়ার বলো এখন কোথায় যাবে।ও বললো আগে রিক্সা ডাকো আমি রিক্সা ডাকলাম,ও রিক্সাওয়ালা কে বললো শিববাড়ি চলুন। আমি বললাম শিববাড়ি কেন ? কাজ আছে ! আমি বললাম কি কাজ?ঋতু বললো গেলেই বুঝতে পারবে। আমি বললাম আচ্ছা ঋতু আমি যে খেয়ে আসিনি কিন্তু ক্ষুধা লাগছে আমার তোমার খারাপ লাগছেনা। ঋতু বললো ওরে বাবা রে এখনো সেই খাওয়া নিয়ে পরে আছো। তো শোন দুপুর ১ টার আগে তুমি খাবার পাবে না। কারণ এগারোটা সকালের নাস্তার সময় না। তাই ঠিক দুপুরে একবারে দুপুরের খাবার খাবে। আমি বললাম তোমার মনে তো দেখছি আমার প্রতি দয়া মায়া বলে কিছুই নেই।

এবার ঋতু বললো তুমি কখনো হাসপাতালে ভর্তি রোগীর সাথে থেকেছো? আমি বললাম হা থেকেছি তো!তো কি হয়েছে? ঋতু বললো অনেক সময় রোগী জল খেতে চায় কিন্তু ডাঃ রা দেয় না বা দিতে বারণ করে। একজন জল চাচ্ছে আর আমরা দিচ্ছিনা এটা কিন্তু খুব খারাপ, তবুও কেন দেইনা কারণ সেই সময় জলটা রোগীর জন্য ভালো না। এমনি অনেক সময় জল খাবার পর পরই রোগী মারাও যায়..অথচ জল না খেয়েও রোগী কিন্তু দিব্যি ভালো হয়ে যাচ্ছে।সো জল দিলো না বলে কি ডাঃ খারাপ হয়ে গেল!? আজ তোমাকে একটু টাইট দিলাম দেখবা নেস্ট টাইম তোমার সব ঠিক হয়ে গেছে।

আমি কিছুই আর বলিনি বুঝতে পারছি আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব পাল্টে দিবে। কি জানি কবে শালা নিজের চৌদ্দ গুষ্টির নামই পাল্টে দেয়..রিক্সা থামার ঝাকুনিতে চিন্তায় ছেদ ঘটলো।ভাড়া মিটালাম আমিই তারপর ঋতু আমাকে শিব বাড়ির ওখানে এক কিছু ', অধুষিত এলাকার দিকে নিয়ে গেল।আমি বললাম এবার তো বলো কোথায় যাচ্ছি?ও বললো ঠাকুর মহাশয়ের কাছে। আমি বললাম আমরা বিয়ে করছি এটা আগে বলবে না! এবার ঋতু কট মটিয়ে আমার দিকে তাকালো।আর বললো তোমার কি বুদ্ধি বলে কিছু নেই আমার বিয়ের ঠাকুর আমি হয়ে ঠিক করতে আসবো! আমি বললাম তাহলে ঠাকুর মহাশয়ের কাছে কি।উফ একটু চুপ থাকো না বাবা! এবার ঋতু একটা মেয়েকে ডেকে জিজ্ঞেস  করলো জিতেন্দ্র ঠাকুরের বাড়ি কোনটা? মেয়েটা হাতের ইশারায় দেখিয়ে দিলো। উনার বাড়িতে গিয়ে ঋতু যা বললো আমি হতবাক,ও বললো আসলে ঠাকুর মহাশয় আমার শশুর মহাশয় আর শাশুরী মা একসাথেই পরলোক গমন করেছে কয়েক বছর আগে,তাই উনাদের আত্মার শান্তি কামনায় আমরা একটু উনাদের মৃত্যু বার্ষিকী করতে চাই এই ধরুন একটু আপনার নিয়মে পূজা অর্চনা, ছোট করে একটু নাম কীর্তন আর পাড়ার বয়োজেষ্ঠ্যদের একটু নিরামিষ ভোজন। তো সেই জন্য আপনার কাছে আসা। আপনি দয়া করে আমাদের কাজটা নিন আর পুজার জন্য কি লাগবে একটা ফর্দ করে দিন। তারপর ঠাকুরের কাছ থেকে সব কাজ শেষে বের হয়ে এলাম রাস্তায়।

সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে, আমার দু চোখে জল এসে গেছে ঋতুর দিকে তাকাতে পারছিনা। ঋতু সেটা খেয়াল করাতে বললো এমা বোকা ছেলে কাঁদছো কেন!? এতো বুড়োধারি কাঁদলে লোকে কি বলবে। আমি বললাম তুমি কে গো ? কেন করছো এতো ? এটাই কি ভালোবাসা ? আমার যে ভালবাসার সংজ্ঞাটা নতুন করে জানতে হবে! ঋতু আমার চোখের জল মুছে দিয়ে বললো,,,,

আমি বিপদে তোমার বুদ্ধি!
কর্মে তোমার শক্তি!
সাফল্যে তোমার ধৈর্য্য !

হাসলে তোমার বন্ধু সম!
কাঁদলে তোমার মাত্রী!
শয়নে তোমার সুখ নিদ্রা!
জাগিলে মনে প্রশান্তি!


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 8 users Like Kolir kesto's post
Like Reply
#46

"" সাতাশ""

সে সময় ঋতু কে খুব শক্ত করে জরিয়ে ধরতে ইচ্ছা করছিলো।আমি বললাম তোমায় একটু জরিয়ে ধরবো।ও বললো এমা না এই রাস্তার মাঝে! বড্ড সাহস হয়ে যাচ্ছে তোমার,সব সময় বাহানা খোঁজ তাই না।সবুর করেন স্যার সবুরে মেওয়া ফলে।অগ্রত্য আর কিছু করার নাই। এবার ঋতু আমাকে রিক্সা ডাকতে বললো,আমরা রিক্সায় উঠলাম,ঋতু বললো তোমার তো ক্ষুধা লাগছে কিছু খেয়ে নিবা ? সত্যি বলতে এতো ভালো লাগার ভিতর আমার ক্ষুধার কথা মনেই নাই। আমি বললাম না না চলো বাসায় যাই তারপর স্নান করে একবারে খাবো। ঋতু বললো এই উপলক্ষ্যেই তোমাকে বাসা পরিষ্কার করতে বলেছি,আর শোন এই ফর্দটা নাও এগুলো কিনে ফেলো, আর পাড়ার যাদের নেমতন্ত করবে সেগুলাও করে ফেলো। আর একটা কীর্তনের দল দেখো ,খুব বড় পরিসর না ছোট করে হলেই হবে । তারপর নানা কথায়, হাতের উপর‌ হাত রেখে পাশাপাশি বসে দুজন বাসায় ফিরলাম। 

বাসায় এসে ওয়াশরুমে ঢুকলাম,অনেক সময় ধরে স্নান করে বের হয়ে রেডি হয়ে হোটেলের উদ্দেশ্যে বের হবো তখন দেখি কে যেন দরজা নক করছে,খুলে দেখি মিঠু দাঁড়িয়ে আছে হাতে একটা টিফিন ক্যারিয়ার,আমি বললাম কিরে তুই এখন!হাতে ওটা কি? মিঠু ভিতরে ঢুকতে ঢুকতে একটু রহস্য করে বললো আহ হা কি প্রেম, কানু না খেয়ে থাকলে রাই কি আর ঘরে বসে থাকতে পারে। বন্ধু তোমার হোটেল পার্ট চুকতে আর বেশি দেরি নেই। আমি বললাম কি বালের প্যাচাল শুরু করলি কি ওতে,তাড়াতাড়ি বল এমনিতে ক্ষুধা লাগছে। মিঠু বললো ধীরে বৎস্য ধীরে,নাও গো সখা রাই পাঠিয়েছে,! রাই! রাই কে?এবার মিঠু বললো ওরে শালা ম্যাডাম দিয়ে গেল, এখন খুলে দেখ কি আছে! 

ঋতু দিয়েছে এটা শুনে আমি তাড়াতাড়ি টিফিন ক্যারিয়ারটা খুললাম,উফফ সাথে সাথে পুরো ঘরে একটা সুগন্ধি ছড়িয়ে গেল, কতো দিন এ গন্ধ পাইনি। ক্যারিয়ারটায় মোট চারটে বাটি, দুটাতে ভাত,আর একটাতে মুরগীর মাংস ভুনা আর একটাতে পুঁইশাকের নরম আঁগা ভাজি তার উপর দু পিছ টাটকা ভাজা ইলিশ মাছ। মিঠু তো দেখেই বললো ভাই তুই একা এতো খেতে পারবিনা ,আমিও খাই কি বলিস!? আমি হেসে বললাম আচ্ছা ঠিক আছে তুই প্লেট নিয়ে আয় আমি একটু ফোন করে নিই তাকে। মিঠু সব রেডি করতে লাগলো,আমি ঋতুকে ফোন দিলাম,প্রায় রিং হবার সাথে সাথেই কল ধরলো,,!
-হুম বলো
-থ্যাংকস ম্যাডাম!
-থ্যাংকস কেন ?
-ওগুলা পাঠাবার জন্য!
-নিজের লোককে কেউ থ্যাংকস দেয় জানা ছিল না!
-আবার রাগ করছো। ওকে বাবা সব কথা উইথড্র করে নিলাম। তো এতো তাড়াতাড়ি করলে কি করে?
-আরে সব তো এখন করিনি মাংস আর ভাজিটা সকালে রান্না করে রাখছিলাম,এখন জাষ্ট গরম করেছি আর দু পিছ মাছ ভেজেছি।আর ভাতটা নামিয়েছি।আসলে তুমি তো ভাব সব সময় তোমাকে শাসনই করি। তুমি সকাল থেকে না খেয়ে ছিলে আমার কতো খারাপ লাগছে তুমি জানো!? সারা দিন পর আবার ওই হোটেলের পঁচা খাবার খাবে,তাই মিঠুদা কে দিয়ে পাঠালাম,তুমি পাশের বাসায় থাকলেও যাবার উপায় নেই। যাই হোক খেয়ে নেও!
আমি বললাম তুমি খেয়েছো,ও বললো আরে বাবা না এসেই তো রান্না করলাম না হলে তোমাকে কিভাবে পাঠাতাম,এখন এই একটু বাসার কাজ করলাম এবার স্নান সেরে খাবো!

সত্যি আমার আর কিছু বলার ছিলো না শুধু বললাম, ভালবাসি তোমায় অনেক ঋতু,,,,,,
ঋতু বললো হয়েছে আর ঘুষ দিতে হবে না এখন খেতে বসো,রাখছি আমি।বলে রেখে দিলো। ফোন রেখে এসে দেখি মিঠু খাবার সাজিয়ে বসে আছে। আমাকে দেখে বললো তোর না হয় ক্ষুধা লাগেনি,তাই শালা গল্প মারাচ্ছিস,আর আমি এতো সুন্দর খাবার সামনে নিয়ে বসে আছি।নে শুরু কর।

দুজন খেতে বসলাম ওহ কত দিন পর বাড়ির খাবার খাচ্ছি। মিঠু ও চেঁটে পুটে খাচ্ছে,মিঠু বললো যাই বলিস ভাই তোর বৌয়ের রান্নার হাত কিন্তু দারুন,আর দেরি করিসনা ভাই তাড়াতাড়ি সাত পাঁকটা ঘুরে নে।আমি বললাম সে কি আর আমার ইচ্ছায় দেখি তোর বৌদির কবে দয়া হয় আমার উপর। তো তোর কাছে গিয়ে কি বললো? মিঠু বললো আরে আমি দোকানে বসে আছি তখন ম্যাডাম গেলো,হাতে একটা ব্যাগ আমাকে বললো দাদা একটা কাজ করে দিবেন ?আমি বললাম হা হা বলুন ,দিবো না কেন।তখন বললো এটা একটু আপনার বন্ধুর কাছে পৌছে দিবেন একটু তাড়াতাড়ি, এরপর এই এলাম আর বাকি কাহিনী তো তুই ম্যাডামের মুখেই শুনলি। সত্যি রে আবির তুই খুব লাকী। এমন বৌ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমিও হুম সূচক মাথা নেড়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম,মিঠু একটু বসে বিদায় নিলো। আমি একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে ভাবছি,মৌ আর ঋতুর মধ্যকার পার্থক্য গুলা,,আপন মনে হেঁসে মৌকে ধন্যবাদ দিলাম মনে মনে। সত্যি মৌ তুমি না চলে গেলে ঋতু কে আমার পাওয়াই হতনা।


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 7 users Like Kolir kesto's post
Like Reply
#47

(30-07-2020, 12:41 AM)rajib Wrote:  sotti erkm golpo aage kokhno porini...eto sndr je bole bojhate prbo na !!

ধন্যবাদ দাদা Namaskar


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 3 users Like Kolir kesto's post
Like Reply
#48
Heart 

"" আটাশ""

পরদিন মিঠুকে সাথে নিয়ে কীর্তনের দল, রান্নার লোক ঠিক করে এলাম, ওকে সাথে নিয়ে বাবুর্চির ফর্দ ও ঠাকুরের ফর্দের সব কিনে আনলাম। সকাল থেকে এতো ব্যস্ত যে ঋতুকে ফোন করাই হয়নি। তাই ওকে ফোন দিলাম টুকিটাকি কাজের কথা হলো,ও বললো পাড়ার বয়োজ্যেষ্ঠদের বলে আসতে,আমিও ওর কথা মত সবার বাড়ি বাড়ি গিয়ে নেমন্তন্ন করে এলাম,মিঠুদের বাড়ি যেতেই মাসিমা আর আগের দিনের মত ব্যবহার করলো না, বাবা বাবা বলে বসতে বললো,মিঠু তখন দোকানে,আমি মেসো মহাশয়ের সাথে কথা বলছি,তখন মাসিমা দেখি গরম গরম পিঠা নিয়ে আসলো,আমি বললাম একি আবার এসব আনতে গেলেন কেন? মাসিমা বললো এই একটু আগে ভাজলাম মিঠুর জন্য রাখা ছিলো,তার থেকে তোমাকে কয়টা দিলাম।তো বাবা সেদিনের কথায় কিছু মনে করো না,বোঝোই তো মায়ের মন ছেলেটার জন্য চিন্তা হতো,কেউ না জানুক আমি জানি ও যে দোকানে বসছে,সংসারে মন দিছে তা তোমার জন্যই। 

আমি বললাম না মাসিমা আমি কিছু মনে করিনি,আমার মা থাকলেও কি আমার এমন দশা চোখে দেখতো।বলতে গিয়ে গলাটা ধরে এলো,মাসিমা বললো ওসব বাদ দাও,খারাপ লাগলে এই মায়ের কাছে এসো। তারপর আমি মেসো কে কাজের কথা বললাম,মেসো শুনে খুশি হলো,বললো তা বাবা এতো দিনে এই কাজের কথা মনে হলো, কি করে মেসো কে বলি আগে যে আমার ঋতু ছিলো না। আমি বললাম আসলে মেসো মা বাবার উপর খুব অভিমান হোত, তাই আর কিছু করি নি। কিন্তু ছেলে হিসাবে তো আমার এটুকু করাটা কর্তব্য। মেসো আমার পিঠে হাত বুলিয়ে বললেন,হা বাবা অভিমান তো হবেই,কিন্তু কি করবা বলো জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে এখানে কারো হাত নেই।যাক ভালোয় ভালোয় কাজ মিটলেই ভাল,আমি খুব খুশি হয়েছি। আমিও খুশি মনে মিঠুদের বাড়ি থেকে বিদায় নিলাম।

বাসায় এসে ঋতু কে ফোনে সব বললাম,ও শুনে বললো যাক‌ ভালো করছো সব কাজ শেষ। তো রাধুনী আর কীর্তনের দলের টাকা দিয়েছো আমি বললাম ,না হাত খালি ব্যাংক থেকে তুলে দিবো। ঋতু বললো ব্যাংক থেকে তুলতে হবে না,কাল সকালে পাড়ার মোড়ের রাস্তায় ৮ টায় এসে আমার কাছ থেকে নিয়ে যেয়ো।আমি বললাম আরে না না টাকার সমস্যা নাই,আমি ব্যাংক থেকে তুলে নিবো।আর তোমার কাছ থেকে নেওয়াটা কেমন দেখায়। এবার ঋতু রেগে গিয়ে বললো ওরে আমার নবাবজাদা রে এক পয়সা ইনকামের মুরদ নাই, বাপ রেখে গেছে বসে বসে খাচ্ছে,আবার বাবু গিরি দেখাচ্ছে যেটা বললাম সেটা করবা, আর আসার সময় বাসার ডুপ্লিকেট চাবিটা নিয়ে আসবা,না হলে দেখা হলে এক থাপ্পর দিয়ে হাত গুলা ফেলে দিবো। কি বুঝা গেল ? আমি বললাম হুম,,ও বললো কি হুম ভালো করে বলো হা বুঝতে পারছি! আমি ও অগ্রত বললাম হা বুঝতে পারছি।আমি বললাম একটা কথা বলবো? ঋতু বললো কথা বলবা তা জিজ্ঞেস করছো কেন ? ভদ্র সাজতেছো, এই শোন তুমি অতো ভদ্রনা!কি বলবা বলো। আমি বললাম তুমি চাবি কি করবা ? ঋতু রে রে করে উঠলো ও চাবি চাইলাম আর কৈফিয়ত! বাসায় মেয়ে ঢুকলে জাত যাবে ? কেন মৌকে আনার সময় কি ওকে ছেলে ভেবে আনতে!? অবস্থা বেগতিক দেখে বললাম আরে না না,আমি তো এমনি বলছি রাগ করছো কেন!? হইছে আর ঢং করতে হবে না। এখন বলো চাকরির কি খবর ? 


আমি বললাম চাকরি ! এতো ঝামেলার ভিতর তুমি চাকরি কই পাইলা?ও বললো কেন খাইতে বসে বুঝি খাবার বেরে নেওয়া যায় না!?সবই করতে হবে। সো নো এক্সকিউস! আমি বললাম আচ্ছা একটু কি মিষ্টি করে কথা বলতে পারোনা?ও বললো কি বললে তুমি আমি তিতা করে কথা বলি,আচ্ছা ফোন রাখো যে মেয়ে মিষ্টি করে কথা বলে তার সাথে কথা বলো।ধুর আমি কি তাই বললাম মানে একটু আদর করে রোমান্টিক কথা,। ঋতু বললো ও আচ্ছা রোমান্টিক তাই না খুব ভালো,তাড়াতাড়ি কাজের কাজ করো,জীবনে অনেক রোমন্টিক হয়েছো,এবার একবারে বিয়ের পরে।এখন ভালো ছেলের মত ঘুমাও, কাল সকাল ৮ টা মোড়ের মাথায়,,চাবি,,, থাপ্পর,,,,!! শুভ রাএী! বলে ফোন রাখলো,আমি বেজার মুখ করে ঘুমাতে গেলাম। কি মেয়ের পাল্লায় পড়েছি,কাল একবার ওজনটা মাপতে হবে ,আমি নিশ্চিত ১০ কেজি কমে গেছি।

"" সব জিনিস সব সময় চোখে দেখা যায়না,কিংবা বলে বোঝানো যায়না। আবির যদি জানতো তখন ঋতু কি করছে।,,

চলুন না আবিরের চোখ ফাঁকি দিয়ে ঋতুর ঘরে ঢু মারি,,,,!
আবিবের ফোন রাখার পর আমাদের গল্পের নায়িকা তখন বাতি নিভিয়ে, কোল বালিশটাকে আবির ভেবে,তার উপর কয়েকটা নরম ঠোঁটের চুমুর বৃষ্টি বর্ষণ করলো। ঠিক কতো গুলা সেটা জানিনা,বাতি নেভানো তাই দেখতে পারিনি,তারপর কোলবালিশ টাকে আবির ভেবে নিজের বুকের পাজরের সাথে শক্ত করে চেপে ধরে তার স্বপ্নের রাজকুমারের সাথে কল্পনার জগতে পাড়ি দিতে দিতে সুখো নিদ্রার কোলে ঢুলে পরলো।


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 5 users Like Kolir kesto's post
Like Reply
#49
Heart 

"" উনএিশ""

পরদিন সকাল ৮টায় মোড়ের রাস্তায় পৌছালাম,আগে থেকেই ঋতু দাঁড়িয়ে ছিলো,আমাকে দেখে বললো চোখে তো দেখছি এখনো ঘুম লেগে আছে।বেচারা! তো দাও চাঁবি দাও,আমি চাবি দিলাম আর ঋতু একটা সাদা খাম আমার হাতে দিলো আমি জানি এতে কি আছে। কিন্তু বেশি কিছু বললাম না,কি থেকে কি বলবো আবার রাগ হবে মহারাণীর। আমাকে বললো যাও নাস্তা করে বাকি কাজ সেরে ফেলো আর তো দুটো দিন। আমি এখন যাচ্ছি না হলে দেরি হয়ে যাবে। বলে চলে গেল,আমি কিছুক্ষণ ওর চলে যাওয়া পথের দিকে চেয়ে তাকলাম‌ যতোক্ষণ একে দেখা যায়। তারপর হোটেল থেকে নাস্তা করে,বাসায় এসে ঋতুর দেওয়া খামটা খুলে দেখলাম অনেক গুলো টাকা গুনে দেখি কুঁড়ি হাজার,এতো টাকা থাকবে ভাবিনি, উনাকে তো আর বলতেও পারবোনা এতো দিছো কেন। আবার একটা ঘুম দিলাম,তারপর দুপুরের পর মিঠুকে সাথে নিয়ে বের হলাম,বাকি সব কাজ সেরে যখন বাসায় পৌছালাম তখন বিকাল পাঁচটা,ঘরে ঢুকতেই সুন্দর এক গন্ধ নাকে এসে লাগলো,চারিদিকে সুন্দর সুবাস ছড়িয়ে আছে,তারপর চোখ গেল ড্রইংরুমের দেয়ালে যেখানে অভিমানে মা বাবার ছবি দুটো উল্টে রেখেছিলাম,এখন আর ছবি দুটা উল্টানো নেই সোজা করে রাখা আর চকচক করছে কেউ মাএ পরিস্কার করেছে,আর ছবি দুটাতে শোভা পাচ্ছে তাজা রজনীগন্ধা আর গাঁদা ফুলের মালা!

আমি কিছুক্ষণ হতভম্বের মত দাঁড়িয়ে থেকে দ্রুত নিজের রুমে গেলাম,রুমটা যেন চেনাই যাচ্ছেনা,সব কিছু সাজানো গোছানো,আর রুমের রজনীগন্ধা ফুলের সুভাসে যেন এক স্বর্গে বিরাজ করছি।ড্রেসিং টেবিলের উপর ফুলদানিতে সুন্দর করে সাজানো এক থোকা রজনীগন্ধা,আমি আরো অবাক হচ্ছি কে করলো এগুলা,ফুলদানির পাশে ছোট্ট একটা সাদা কাগজ‌ ওটা হাতে নিয়ে দেখলাম‌ একটা ছোট চিরকুট,সেটা কোন প্রেমপত্র না!আমার ওয়ার্নিং লেটার, কয়েকটা লাইনে লেখা,মা বাবার ছবিটা যেন প্রতিদিন এমন থাকে, আর রুমে যেন সিগারেটের খোলা পরে না থাকে। যদি আর কোনদিন এমন দেখি তো তোমার খবর আছে। 
"ইতি ঋতু,,

আপনারাই বলুন এটা কোন চিরকুট!এটা সোজা কথায় যমরাজের থ্রেড।এখন বুঝতে পারলাম কেন চাবি নিছিলো।এই মেয়েটা কি আমার জীবনটাকে সাজানোর দিব্যি নিছে ,কি জানি !
দেখতে দেখতে অনুষ্ঠানের দিন চলে এলো,ঋতু কেউ আসতে বলা আছে ,সেদিনই হঠাৎ ঋতু ফোন করে বললো সরি গো আমি থাকতে পারবো না,আমাকে এখনি যশোর যেতে হবে!আমি বললাম কেন কি হয়েছে? ও বললো‌ মায়ের শরীরটা খারাপ সকালেই জানতে পারলাম,প্লিজ কিছু মনে করো না। সত্যি একটু খারাপ তো লাগছে আমার কিন্তু এক মায়ের অনুষ্ঠানে থেকে অন্য মাকে অবহেলা করলে তো চলবে না। আমি বললাম ঠিক আছে সমস্যা নাই সাবধানে যেও,আর পৌছে কল করো।

তারপর মিঠু,আরো পাড়ার কিছু মানুষের সাহায্য সব কাজ ঠিকঠাক মিটলো,অনুষ্ঠান ছিল সন্ধ্যা থেকে তাই শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল।মাঝে একবার ঋতু ফোন করেছিল ও ভালো‌ ভাবে পৌছে গেছে মাসিমা কেমন আছে বলতে বলল এখন মোটামুটি ভালো আসলে প্রেসারটা বেড়ে গেছিলো হঠাৎ করে আর শরীরে হালকা জ্বরও আছে। ডাঃ বললো দু দিন ফুল রেষ্ট আর ঠিক মত ঔষুধ আর খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে। আমি কলেজে কল করে ছুটি নিয়েছি আমি চার দিন পর ফিরবো।

আমি বললাম চারদিন! এই চারদিন তোমার সাথে দেখা হবে না।আমি বললাম মা কে আমাদের কথা কিছু বলেছো?ঋতু বললো হা একটু টাচ দিছি,মায়ের কথা হলো আমি নাকি যাকে পছন্দ করবো সে নাকি খারাপ হতেই পারেনা। তাই মায়ের বিশেষ কোন অমত নেই কিন্তু মা তো আর জানে না তুমি আস্ত একটা শয়তান।হা,,হা! কি আমি শয়তান ঠিক আছে এবার এসো আমার শয়তানি তোমায় দেখাবো।

ঋতু চারদিন পর ফিরে এলো,আমার ও মাঝে মাঝে কলেজ যেতে হচ্ছে ,এমনিতে না গেলেও‌ সমস্যা নাই কিন্তু মহারানিকে কে বোঝাবে, ওর জোড়াজুড়িতে আমার সব থেকে অপছন্দের কাজ চাকরি সেটা খুজতে শুরু করলাম,কিন্তু ঋতুকে বললাম আমি কিন্তু খুলনা ছেড়ে যাবো না। অবশ্যই ঋতু সে সময় আর না করেনি বরং বুদ্ধি দিয়ে হেল্প করলো। ও বললো দেখো তুমি যেহেতু ভালো‌ ভার্সিটি থেকে পাশ করেছো তাই তোমার দেশের ভালো যে কোন আই টি কোম্পানিতে হবার চান্স আছে কিন্তু খুলনাতে তো তেমন বেশি কোম্পানি নেই। তাছাড়া তোমার যখন অন্যের বকাবকি ভালো লাগেনা তাহলে তোমার জন্য টিচারি জবই বেটার ,তুমি কোন প্রাইভেট কলেজ এ চেষ্টা করতে পারো।

ঋতুর কথা মত অনেক খোজাখুজির পর হাতে একটা সার্কুলার পেলাম,Northern  University of Business and Technology Khulna এর তারপর নিজের ভাগ্য আর মেধার জোরে Computer Department এর জুনিয়র চীফ ইন্সট্রাক্টরের চাকরি পেলাম,এম এস সি টা কমপ্লিট থাকলে ভালো হতো বাট উনারা তেমন সমস্যা করেনি,এই Engineering লেবেলটা এই জন্যই ভালো অল্পতেও অনেক পাওয়া যায়। ঋতু কে ফোনে না বলে পরেরদিন দেখা করে চাকরির কথাটা বলতেই প্রায় লাফিয়ে উঠলো উফ সত্যি দারুন জব ,দুজনই মাষ্টার ভালোই জমবে,কি বলো!ও বললো তো কি খাওয়াচ্ছো বলো !? আমি বললাম কি খাবে বলো ? ও চারপাশে‌ দেখে বললো ওকে তাহলে ঝালমুড়ি! আমি সত্যি অবাক হলাম একটা মেয়ে,সে আমার প্রেমিকা,হয়ত দুদিন পর বিয়ে হবে, তাছাড়া যে জবটা পেয়েছি কম করে হলেও সব মিলিয়ে তিরিশ হাজার টাকা তো সেলারি‌ পাবোই। অথচ ছোট বাচ্চা মেয়ের মত বললো ঝালমুড়ি খাবো ! আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে ছিলাম,এবার ঋতু বললো কি ব্যাপার খাওয়াবে না? আমি মৃদু ঘাড় নেড়ে একটু দুরে দাঁড়িয়ে থাকা ঝালমুড়ি ওয়ালাকে ডেকে দশ টাকার করে দুজন নিলাম,মাএ কুঁড়ি টাকায় প্রেমিকা খুশি। না এটা গল্পনা এমনটাই ঘটেছে আমার সাথে। তারপর দুজনের ঠোঙ্গা অদল বদল করতে করতে খাওয়া শেষ করে,ঋতু বললো চলো বাসার দিকে যাই বলে রিক্সা ডাকতে বললো, রিক্সা ডেকে দুজনে উঠলাম।

আমি তখনো ওর কথাই ভেবে চলেছি, আমার কাছে কি ওর কিছুই চাওয়ার নাই,এ কেমন মেয়ে।মৌ তো এটা দাও সেটা দাও করে পাগল করতো। আর যখন তখন শরীর গরম করতেও দ্বিধা করতো না আর এর শরীর তো দুরের কথা ভালো করে হাতটাও ধরতে পারিনি।এবার ঋতু বললো কি ভাবছো অতো? আমি বললাম না কিছুনা! ঋতু বললো আচ্ছা আবির রাস্তাঘাটে তো অনেক খোলামেলা মেয়েকে দেখ তাই না।সত্যি আমি দেখি কিন্তু স্বীকার করতে ভয় করছে,ঋতু বললো আরে ভয় নেই এটা সত্যি তো ? আমি বললাম হুম! ও বললো আমি সব সময় পোশাক দিয়ে শরীর ঢেকে রাখি বলে কিন্তু আমার শরীরের কোন কিছু কিন্তু ওদের থেকে কম নেই!তেমনি অন্য মেয়েদের মত আমার ও দামি রেষ্টুরেন্টে যেতে ইচ্ছে করে কিন্তু কেন জানিনা ওসব খেতে ভালো লাগেনা। বরং ঝালমুড়িটাই ভালো লাগে। আসলে দামি রেষ্টুরেন্টে পার্টি দেবার জন্য যাওয়া যেতে পারে, পিক তুলে নেটে আপলোড দিয়ে নিজের দাম বাড়ানোর‌ জন্য যাওয়া যেতে পারে, কিন্তু ভালবেসে তোমার সাথে তৃপ্তি করে আমার এই ঝালমুড়িই খেতে ভালো লাগে,এখানে টাকাটা কোন ব্যাপার না,,,,,,!

আমি স্তম্ভিত !!!!!!!!


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 7 users Like Kolir kesto's post
Like Reply
#50

(31-07-2020, 09:22 PM)Mr Fantastic Wrote:  সত্যিই তাই। ন্যাকা, অর্থলোভী, মিথ্যে আশ্বাস দেওয়া প্রেমিকার থেকে ব্যক্তিত্বময়ী, কর্তৃত্ত্বময়ী অথচ মায়া মমতা রোমান্টিকতায় ভরপুর - এমন ধরণের মেয়েরাই প্রকৃত জীবনসঙ্গিনী। এরাই সর্বস্বটুকু দিয়ে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে পারে, আর সেই সঙ্গে পারে একটা ছেলেকে অন্ধকারময় বিষাদ থেকে তুলে রঙিন জগতে নিয়ে আসতে। এদের ছোঁয়ায় পাথরও সোনা হয়ে যায়  Heart
হা দাদা সেটাই। ধন্যবাদ আপনাকে  Namaskar

তো দাদা আপনার লেখার ভাষাও কিন্তু সুন্দর, খুলুন না একটা থ্রেড ,আমরাও একটু জানি আপনার সম্পকে,। thanks


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 3 users Like Kolir kesto's post
Like Reply
#51

(31-07-2020, 11:03 PM)rajib Wrote:  apnr kolponr ritu ke jodi sotti bastb jibne pytm !

আমি পেয়েছি দাদা!  কিন্তু জানিনা রাখতে পারবো কিনা । bananaSad


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 3 users Like Kolir kesto's post
Like Reply
#52
Heart 

"" এিশ""

দিনগুলো সব রুপকথার গল্পের মত কাঁটছে, ঋতুর শাসন,ভালবাসা,সত্যি আমার কপালে এতো সুখ লেখা ছিলো ভাবিনি কখনও। ছুটির দিনে মিঠুর দোকানে বসে আড্ডা দিচ্ছি, তখন মিঠু বললো ভাই বাবা মা মেয়ে দেখেছে আমার জন্য।উনাদের পছন্দ হয়তো আগামী সপ্তাহে দিনক্ষণ ঠিক করতে যাবে,আমি বললাম মেয়ে কি করে ও বললো মেয়ে মাধ্যমিক পাশ করে আর পড়াশোনা করেনি,বাড়ির অবস্থা খুব একটা ভালো না। ও তা তুই দেখিস নি মেয়েকে ? ও বললো এমনিতে দেখিনি কিন্তু ছবিতে দেখেছি, চেহারা মোটামুটি দারুন ফিগার,আমি হেসে বললাম শালা তোর যতো চিন্তা ফিগার নিয়ে। তারপর আড্ডা শেষ করে বাড়ি পথে হাঁটা দিলাম,যা মিঠুরও বিয়ে হয়ে যাচ্ছে,আমাদের যে কবে হবে, বাড়ি এসে পৌছাতেই ঋতুর ফোন এলো,,,
-কি করো ??
-এই তো মিঠুর ওখানে ছিলাম মাএ বাসায় আসলাম।
-শোন একদিন ছুটি নিতে পারবে?
-আমি বললাম কেন ?
-দরকার আছে,আগে পারবে কিনা বলো?পারলে কালই নিয়ে নেও!
-আমি বললাম আচ্ছা সমস্যা নাই। এখন বলো কেন?
-কাল আমি বাড়ি যাবো তুমি আমার সাথে যাবে মাকে তো সব বলেছিলাম,কাল রাতে মা কল করে বললো তোমাকে দেখতে চায়। বয়স হচ্ছে কখন কি হয়ে যায় তাই উনার যতো চিন্তা।
-আমি বললাম সত্যি মা দেখতে চেয়েছে আমাকে।কিন্তু আমার না খুব টেনশন হচ্ছে!

ঋতু বললো আরে কিসের টেনশন আমি আছি না,যথারীতি পরেদিন সকালে রওনা দিলাম,ঋতু আজ একটা সাদা কালারের শাড়ি পরেছে,দেখতে একদম সাদা পরীর মত লাগছে। দুই ঘন্টা লাগলো যশোরে ওদের বাসায় পৌছাতে,দরজায় নক করতে ঋতুর মা দরজা খুললো ভদ্র মহিলার বেশ বয়স হয়েছে অথবা অতীতের অভাব আর অসুস্থতার জন্য বয়সটা বেড়ে যেতে পারে। আসার সময় কিছু ফল আর মিষ্টি কিনে এনেছিলাম, যদিও ঋতু মানা করছিলো,কিন্তু আমি বললাম প্রথমবার শশুর বাড়ি যাচ্ছি খালি হাতে গেলে আমার মান থাকে !? ও আর মানা করেনি। প্যাকেট গুলা ঋতুর হাতে দিয়ে হবু শাশুরীর পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। উনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন,বেঁচে থাকো বাবা!

তারপর শুরু হয়ে গেল হবু নতুন জামাইয়ের আদর আপ্যায়ণ, ফল, হরেক রকম মিষ্টি, লেবুর শরবত। আহ কতো দিন এভাবে এসব খাওয়া হয়নি।আমাকে নাস্তা দিয়ে মাসিমা বললো সব গুছিয়ে খাবা কিন্তু বাবা, লজ্জা করো না। আমি বললাম এতো কিছু করার কি দরকার ছিলো আপনার এই অসুস্থ্য শরীর নিয়ে,মাসিমা বললো এ আর এমন কি বাবা প্রথম বার আমাদের বাড়িতে এলে,বলে উনি রান্না ঘরের দিকে চলে গেলেন।এতোক্ষণ পর ঋতু কথা বললো,উম্ম ঢং..যেন মাসিমার জন্য কত দরদ, নাও এবার চুপচাপ খেয়ে নাও ওতো ফিল্মি হতে হবে না। উফফ মেয়েটা আবার আমার পিছে লাগলো,,একটা বড় নিশ্বাস নিয়ে বললাম তুমি একপিছ মিষ্টি নাও না,ও বললো না বাবা ওসব এখন খাবো না। তুমি খাও আমি একটু মায়ের কাছ থেকে ঠান্ডা শরবত খেয়ে আসি,বলেই ও চলে যেতে গেল। 

আমি সাথে সাথে ওর হাতটা টেনে ধরলাম,ও ঢ্যাব ঢ্যাব চোখে আমার দিকে তাকালো, আর ইশারায় বললো কি হলো?আমি বললাম শরবত এখানেও তো আছে এখান থেকে খাও না! এবার ঋতু হাতটা ছাড়িয়ে নিয়ে বললো,ওটা মা তোমাকে দিয়েছে।আমি বললাম অতো আমি খেতে পারবো না,তুমি একটু খাও বাকিটা না হয় আমি খাবো। ঋতু এবার কপট ঢং করে বললো বাবা! খুব রোমান্টিক মুডে আছো মনে হচ্ছে।কি ব্যাপার আসার সময় তো টেনশনে ঘামছিলে।

আমি বললাম তুমি তো আমার কিছুই শোন না শুধু শাসন করো। প্লিজ না বলো না একটু,,,,!!
ঋতু আবার বসে পরে বললো ঠিক আছে পাঠার হাঁড়ি কাঠে তোলার আগে শেষ ইচ্ছাটা না হয় পূরণ করি,বলে শরবতের গ্লাসটা নিয়ে একটু চুমুক দিলো। তারপর আমাকে দিয়ে বললো নাও,খাও এবার আবার বলো না যেন,মিষ্টি বেশি হয়ে গেছে।বলেই ভিতরের ঘরে চলে গেল।যে জায়গায় ঠোঁট লাগিয়ে ও শরবতটা খেলো, আমিও সেখানে ঠোঁট লাগিয়ে ওর রেখে যাওয়া বাকি শরবত টুকু খেয়ে নিলাম, সত্যি ঋতু ঠিকই বলেছে একটু যেন বেশিই মিষ্টি লাগছে!

 এবার একটু আমি বাড়িটার ভিতরটা লক্ষ্য করলাম,বাড়িটা একটু পুরাতন,সবে মাএ দুইটা রুম,একটা রান্নার ঘর,আর ছোট করে একটু বসার জায়গা যেখানে এখন আমি বসে আছি। কিন্তু সবকিছু পরিপাটি করে সাজানো গোছানো আসলে মা থাকলে সব কিছু এমনিতেই সেজে উঠে।

বিকালে রওনা দিবো তাই একটু তাড়াতাড়িই দুপুরের খাবার খেতে দেওয়া হলো।খাবার টেবিলে বসে দেখি সে এক এলাহী কান্ড,কলার মোচার ঘন্ট,ছোট মাছের ঝাল চচ্চড়ি,রুই মাছের মাথা,দেশি মুরগী ভুনা,কচি পাঠার ঝোল, টক দই,সবশেষে বড় বড় চার পিচ রসগোল্লা, মাসিমা বললেন আস্তে আস্তে খাও বাবা,আমি খাবো কি দেখেই পেট ভরে গেছে,ঋতু বললো আমি বসবো না মাসিমা বললো তুই পরে খাবি। ঋতু কপট রাগ দেখিয়ে চোখ বড় করে আমার দিকে তাকালো,আমি বললাম মাসিমা এতো কেন যোগার করেছেন ?আমি কি আর আসবো না,আপনারাও বসুন না , মাসিমা বললেন না বাবা আমরা পরেই খাই,তুমি বরং শুরু করো।

আমি আর কথা না বাড়িয়ে আস্তে আস্তে খেতে শুরু করলাম।দারুন হয়েছে মোচার ঘন্টটা ঠিক যেন মায়ের হাতের রান্না,আসলে মা সব সময়ই মা,কত দিন পর বাড়ির রান্না খাবার খাচ্ছি,আমি মোচার ঘন্ট তৃপ্তি করে খাচ্ছি দেখে মাসিমা বললো আর একটু দেব বাবা ? আমি বললাম না মাসিমা এই তো অনেক হয়ে গেছে।আমার খাওয়া শেষ হবার আগ পর্যন্ত ঋতু আর এখানে আসেনি। আমি খাওয়া শেষ করে বসে আছি,কিন্তু ঋতুর দেখা নাই,একটু পর মাসিমা এলো।

মাসিমা বললো দেখ বাবা তোমাকে যে জন্য এখানে আসতে বলা সে সম্পর্কে কিছুই বলা হলোনা।মাসিমার কথা শুনে আমি একটু নড়ে চড়ে বসলাম,মাসিমা শুরু করলেন,আসলে বাবা সব মা ই চায় মেয়ে ভালো ঘরে বিয়ে হোক সুখে থাকুক,তোমার পরিবার সম্পর্কে সব ওর কাছ থেকে শুনেছি সেগুলা বলে আর তোমায় কষ্ট দিতে চাইনা।সবই অদৃষ্ট! ঋতু যখন তোমাকে পছন্দ করেছে সেখানে আমার অমতের কিছু নেই।কারণ আমি জানি ও কখনো ভুল করতে পারে না। ওর বাবা যখন মারা যায় ও তখন সবে ১২ ক্লাস পাশ করলো,ওর বাবা ছোট একটা কাগজের ফ্যাক্টারিতে কাজ করতো তাই এই বাড়িটা ছাড়া বেশি কিছু রেখে যেতে পারেনি, মেয়েটার আমার মেধা খুব ভালো, তারপর নিজের পরিশ্রম আর ঋতুর টিউশনি এভাবেই বেঁচেছি আমরা,তারপর ও ভার্সিটিতে গেল,ও নিজের খরচ টিউশনি করে নিজেই চালাতো,ওকে ভালো জায়গায় যে বিয়ে দিবো সে সামর্থ্যও আমার ছিলো না। তারপর আমার শরীরটাও‌ ভেঙে পরলো মেয়েটা তখন খুব কষ্ট করেছে পড়াশোনা,টিউশনির পাশাপাশি একটা বাচ্চাদের কলেজে ঢুকলো,এভাবেই ওর পড়াশোনা আর আমাদের সংসারটা চলতো।তারপর ওর পড়াশোনা শেষ হলে ভগবানের অশেষ কৃপায় প্রথম চান্সেই তোমাদের ওখানের ওই সরকারি কলেজের চাকরিটা পেয়ে গেল।আসলে ও জীবনে অনেক কষ্ট করেছে,অনেক ঝড় ঝাপটা গেছে ওর উপর দিয়ে। তোমাকে আমার অপছন্দ না,এগুলা বললাম যাতে তুমি বুঝতে পারো আমরা কেমন পরিবেশে বেড়ে উঠেছি,সেখানে তোমার আর ওর মাঝে আকাশ পাতাল তফাদ,তাই আবেগ দিয়ে না বাস্তবতা দিয়ে ভেবে তোমরা তোমাদের সিদ্ধান্ত নিয়ো। আমি তোমাদের সাথেই আছি।


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 7 users Like Kolir kesto's post
Like Reply
#53
Heart 

৩১
""একএিশ""

আমি এতোক্ষণ একটা কথাও‌ বলিনি,মাসিমার কথা শুনে শুধু ভেবেই চলেছি,সত্যিই মেয়েটা কতো কষ্ট করেছে,নিজের কষ্ট মুখ বুঝে সহ্য করেছে। সব পছন্দ অপছন্দ,ইচ্ছা,আনন্দ বিসর্জন দিয়ে এই সংসারটা গড়েছে। অথচ আমি বাপের রেখে যাওয়া টাকা দিয়ে নেশা আর বাজে কাজ করে বেড়িয়েছি। আমাকে চুপ করে থাকতে দেখে মাসিমা বললো,কি ভাবছো বাবা,,!
মাসিমার কথায় চিন্তায় ছেদ পরলো,আমি বসা থেকে উঠে মাসিমার সামনে গিয়ে উনার হাত চেপে ধরলাম,মাসিমা প্রথমে একটু অপ্রস্তুত হয়ে পরলো তারপর নিজেকে গুছিয়ে নিয়ে বললো,কি হলো বাবা? আমার চোখটা একটু ভিজে উঠেছে আমি ভাসা ভাসা চোখে মাসিমাকে বললাম,আমি একটা জিনিস চাইবো, দিবেন আমাকে ? মাসিমা আমার হাত ছাড়িয়ে নিয়ে আমার মাথায় হাত দিয়ে বললেন,এমা এভাবে বলছো কেন ?বলো কি চাই সাধ্য থাকলে অবশ্যই দিবো! আমি বললাম আমার পরশপাথর চাই! পরশপাথর !!মাসিমা অস্পষ্ট সুরে বললো,পরশপাথর সে তো গল্পে শুনেছি ! সেটা কোথায় পাবো? আমি মাসিমাকে বললাম হা মাসিমা পরশপাথর বা philosopher’s stone হচ্ছে একধরনের কাল্পনিক পাথর যার সংস্পর্শে আসলে মানুষ অমরত্ব লাভ করে। সাধারণত পৌরাণিক কাহিনীগুলোতে পরশপাথরের উল্লেখ থাকে। সেই প্রাচীন কাল থেকেই মানুষ অমরত্ব লাভ করার বাসনায় বিভোর ছিল। বিভোর ছিল বলেই পৌরাণিক কাহিনীগুলোর জন্ম হয়েছে। আসলে মাসিমা পরশপাথর বলে কোন বস্তু নেই ,আর থাকবেই বা কি করে পরশপাথর তো একটা গুন বাচক জিনিস।সেটা চোখে দেখা যায়না,অনুভব করতে হয়।আর সেটা আমাদের আশে পাশেই থাকে ।

আপনিই তো একটু আগে বললেন ঋতুর জন্য আপনার গর্ব হয় ওই মেয়ের ছোঁয়াতেই আজ আপনার সংসার এমনকি আপনিও ভালো আছেন? তাছাড়া আমার জীবন ঋতু আসার আগে ছিলো এক নরকের মত।হয়ত কিছুটা ওর কাছে শুনে থাকবেন!ওর ছোঁয়াতেই আমি নতুন জীবন পেয়েছি,ওর ছোঁয়াতেই আমার মরিচা ধরা দেহ মন স্বর্ণের মতো উজ্জ্বল হয়েছে। তাহলে এটাই কি পরশপাথার না ??? হয়ত পৌরাণিক লেখকরা ঋতুর মত মানুষের কথাই বার বার বলে গেছে। অথচ আমরা লোভী মানুষেরা ওটাকে একটা পাথর ভেবে সেটা খুঁজে চলেছি। দেবেন আমাকে ওই পরশপাথরটা ??

মাসিমা হতবাক হয়ে এতোক্ষণ আমার কথা শুনছিলো।এবার আমার সারা মুখে হাত বুলিয়ে দিয়ে বললো,আমার মেয়ে পরশপাথর কিনা জানিনা,কিন্তু ও যে সত্যিকার অর্থে তোমাকে খাঁটি সোনা বানিয়ে দিয়েছে সেটা আর বুঝতে বাকি নেই। এবার আমি মরেও শান্তি পাবো।তোমার হাতে ঋতুকে দিতে পারলে আমার আর কোন চিন্তা নেই। মাসিমার কথা শুনে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিনা। তবুও মৃদু হেসে ঢং করে বললাম ,না গো বৌমা তোমায় এতো সহজে মরতে দিচ্ছিনা,এতো সহজে মরলে আমাদের ছেলের কি হবে! আমার কথা শুনে মাসিমাও হেসে ফেললো।

এতোক্ষণ খেয়াল করিনি যে শুধু আমি আর মাসিমা না আরো একজন আমাদের কথা শুনছে দরজার আড়ালে দাঁড়িয়ে। আমার সাথে চোখাচুখি হতেই আড়াল থেকে বেড়িয়ে এলো চোখ দুটো জবা ফুলের মত হয়ে আছে বোঝাই যাচ্ছে এতোক্ষণ ধরে সব কথা শুনছিলো আর কাঁদছিলো।

বিকালের দিকে মাসীমাকে প্রনাম করে বিদায় নিলাম দুজনে। বাসে আসতে আসতে সারা রাস্তা ঋতু আমার কাঁধে মাথা দিয়ে চুপচাপ পরম শান্তিতে শুয়ে ছিল।খুলনায় এসে আবার সেই ব্যস্ততা ঋতুর চাকরি, আমার চাকরি,এর মাঝে আমার এম এস সি এর পরিক্ষা চলে এলো পড়াশোনারও একটু চাপ বেরে গেল, ঋতু তিন বেলা ফোন দিয়ে খবর নিতো।মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে বাইরে ডেকে রান্না করা খাবার দিয়ে যেত।সব মিলিয়ে প্রায় পনেরো দিন খুব ধকল গেলো। এর মাঝে মিঠু জানালো আগামী সপ্তাহের সোমবার ওর বিয়ে।বিয়েতে আমাদের দু জনকেই নিমন্ত্রণ করা হলো। 

বিয়ের দিন দুজনে আলাদা ভাবে গিয়েছিলাম।শালা ভালোই মাল পেয়েছে। বিয়ের অনুষ্ঠান থেকে এসে শুয়ে পরলাম কিন্তু ঘুম আসছেনা।শালা মিঠু আমার আগে বিয়ে করে নিলো। ইশশ কি মজাই না করছে এতো রাতে!ঋতুর কথা মনে পরলো.. ফোন হাতে নিয়ে দেখি রাত ১ টা বাজে এতো রাতে ফোন দিবো কিনা ভাবছি। তারপর মনের ইচ্ছার জয় হলো কল দিলাম ঋতুকে,,,!
ও হ্যালো বলতেই,আমি বললাম,,,,,,
-কি করছো?
-এতো রাতে কি করে মানুষ ঘুমাচ্ছি ! তুমি এখনো ঘুমাওনি কেন ?
-এমনি ঘুম আসছেনা !
-ওমা কেন শরীর খারাপ লাগছে??ঋতুর গলায় উদ্বেগ!
-না আবার হা!
-মানে কি ঠিক করে বলো?!
-কি বলবো মিঠুর বিয়ে হয়ে গেল,এতো রাতে শালা কি মজাটাই না করছে।ধুর ভালো লাগেনা আর আমার!
-ঋতু বললো ওহ! এই ব্যাপার!? তো তোমার কি তুমি ঘুমাও!সারা রাত না ঘুমিয়ে ভাবলে হবে?
-আমি বিরক্ত হয়ে বললাম ধুর তোমাকে বলা আর বট গাছের সাথে বলা এক কথা। 
-ঋতু বললো এ বাবা রাগছো কেন ?শোন না একটা কথা রাখবে আমার প্লিজ!
-আমি ভাবলাম কোন একটা সুযোগ আসতে পারে।তাই বললাম হা হা বলো!
-ঋতু বললো,আগে প্রমিস করো রাখবে আমার তিনটে কথা!?
-আমি বললাম আচ্ছা বলো!
-শোন তাহলে প্রথম কথা হলো আমি ফোন রাখার পর কাল সকালের আগ পর্যন্ত তুমি ফোনে হাত দিতে পারবে না।
আমি সাথে সাথে প্রতিবাদ করলাম এ আবার কি কথা। ঋতু বললো তুমি কিন্তু প্রমিস করেছো! অগ্রত আমি বললাম আচ্ছা বাকি গুলা বলো।
-ঋতু বললো আমার দ্বিতীয় কথা হলো,তুমি সকালের আগ পর্যন্ত বাথরুমে যেতে পারবেনা। আর তৃতীয় কথা হলো খাওয়া বাদে তুমি সকাল পর্যন্ত জল স্পর্শ করতে পারবেনা!

সো গুড নাইট সোনা,,,তাড়াতাড়ি ঘুমিয়ে পরো,,বলে খিল খিল করে হাসতে হাসতে ফোন রেখে দিলো!! আমি বললাম এই শোন কেন করবো এসব। ফোন রেখো না এসব....!! কিন্তু কে শোনে কার কথা। ওর কথা রাখতে আর ফোনও দিতে পারলাম না। কিন্তু শর্ত গুলা কি জন্য ছিলো!!!!????


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 6 users Like Kolir kesto's post
Like Reply
#54

"" বএিশ""

সারা রাত শর্তের কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি খেয়াল নেই।পরদিন কলেজ থেকে ফেরার পথে ঋতুকে ফোন দিলাম,কোথায় এখন জানতে চাইলে বললো,এই তো এখন কলেজ থেকে বের হবো।আমি বললাম‌ আচ্ছা আমি বৈকালি মোড়ে ওয়েট করছি তাহলে। বলে ফোন রাখলাম,পনেরো মিনিট পর ঋতু আসলো,ও‌ আসলেই আমি আগে জিজ্ঞেস করলাম,কালকের শর্ত গুলা কেন ছিল?ও আবার খিলখিল করে হেঁসে বললো বাবা মনে হচ্ছে সারা রাত ঘুম হয়নি। আমি বললাম হেয়ালি রাখো আগে বলো কি হয়েছে।ও কিছুতেই বলতে চায়না।অনেক জোরাজুরির পর বললো,শর্ত গুলো দেওয়ার পিছনে দুটি কারণ ছিলো! প্রথম কারণ হলো তোমার মনো সংযোগ অন্য দিকে ঘোরানো। কারণ তুমি তখন মিঠুর ঘরে কি হচ্ছে সেটা ভেবে ঘুম নষ্ট করছো তাই শর্ত গুলা দিয়ে তোমার মনো সংযোগ অন্য দিকে ঘোরালাম। আর দ্বিতীয় কারণ হলো,তোমরা ছেলেরা তো অন্যের ঘরে কি হচ্ছে ভেবে অল্পতেই বাজে কাজ করো। তাছাড়া অতো রাতে আমাকে ফোন করেছিলে যে জন্য সেটা তো আমার মত মেয়ের থেকে পাবেনা। তাই আমি ফোন রাখার পর নিজে থেকে অন্য পথ অবলম্বণ করতে আর সেটার জন্য মোবাইল,বাথরুম আর জলের ব্যবহার করতে। কারণ মোবাইলে নোংরা জিনিস রাখো, সেটা দেখতে। তাই মোবাইল ধরতে মানা করেছি। আর ওই কাজ ঘরে করো বা বাথরুমে জলের দরকার হতো,তাই খাওয়া বাদে জল স্পর্শ করতে মানা করেছি। এর বেশি খোলামেলা বলতে পারবো না।

ঋতুর কথা শুনে খুব রাগ হলো। আমি বললাম এতো যখন বোঝ তাহলে আমার কষ্টটাও‌ বোঝা উচিত ছিলো! ঋতু বললো তো আমি কি করবো, তুমিও মিঠুর মত বিয়ে করে নেও। আমি বললাম বিয়ে করে নেও মানে ,তুমি না করলে আমি কাকে বিয়ে করবো !? এবার ঋতু রেগে গিয়ে বললো আমি কি বলবো ? যে আবির দয়া করে আমাকে বিয়ে করো! আমি তোমার সব ভালো মন্দ দেখি বলে কি তোমার বিয়ের ছাদনাতলাটাও আমি বানিয়ে দিবো,তারপর নিজে বউ হয়ে বসে পরবো ? নিজে কখনও বলেছো বিয়ের কথা? তুমি আছো তোমার কষ্ট নিয়ে, আমি তো মানুষ না আমার তো ভালো লাগা খারাপ লাগা নেই! তোমাকে মায়ের কাছে নিয়ে গেছি কি জন্য ?? বলো কি জন্য নিয়ে গেছি?? কারণ তোমার তো অভিভাবক নেই আর আমার শুধু মা,তাই তোমায় মাকে দেখিয়ে সব কথা বলে তার অনুমতি নিয়ে নিছি। এরপরও একটা মেয়ে হয়ে তুমি আমাকে কি করতে বলছো ?? বলো আর কি করতে হবে ? সব করবো আমি তোমার জন্য!!

এতো কথা একটানে বলে ঋতু থামলো আর ভিজে ওঠা চোখটা আড়াল করে কাপড়ে মুছলো। সত্যি আমি কি!!ছিঃ...শুধু নিজের দিকটাই ভেবে যাচ্ছি। ও তো আমার জন্য সব করছে। আমি কি করলাম ওর জন্য । এখন বিয়ের কথাটাও ওকে বলতে বলছি। আমি ঋতুর হাত দুটো ধরে বললাম সরি ময়নাপাখি, সত্যি আমি কিছুই পারিনা। প্লিজ রাগ করো না। এবার আর তোমার কিছুই করতে হবেনা ।আমি সব ব্যবস্থা করছি।তারপর দুজনে রিক্সা করে বাসায় ফিরলাম। তা বাসায় এসেও ভালো লাগছে ,সত্যি আমি এতো কেয়ারলেস। মিঠুকে ফোন দিলাম,আর সব বললাম,দেখ বেশি কোন আয়োজন না শুধু তোর পরিবারটা থাকবে ,আর বিয়েটা আমার বাড়িতেই হবে, ঋতুর মাকেও এখানে ডেকে নিবো । এই ভাই তুই যা করার কর ,মিঠু বললো আরে ভাই কোন চিন্তা নাই তুই শুধু মাসিমার সাথে কথা বলে দিনক্ষণ ঠিক কর।

তারপর ঋতুকে ফোন দিয়ে মাসিমার নম্বর নিয়ে মাসিমাকে সব বললাম,আর বললাম বিয়েটা ঘরোয়া আকারে হবে আর আপনার কিছুই করতে হবেনা। বিয়ের কিছুদিন আগে ঋতু অথবা আমি যেয়ে আপনাকে নিয়ে আসবো। তারপর আরো অনেক কথা হলো, মাসিমার সাথে কথা বলে পঞ্জিকা দেখে বিয়ের দিন ঠিক হলো ১২ ফাল্গুন বুধবার গোধুলি লগ্নে। 

সেটা ফোন করে ঋতুকে জানালাম ও বললো তাহলে তো আর ২৫ দিনের মতো আছে। এর মাঝে একদিন মিঠুদের বাড়িতে গেলাম,মাসি মেসোকে সব জানালাম। উনারা খুব খুশি ঋতুকে উনারা দেখেছে, বললো খুব ভালো মেয়ে যেমন শিক্ষিত তেমন ভদ্র আর মিষ্টো‌ ব্যবহার। আর দেখতে তো একদম মা দূর্গার মত। তোমাদের দুজনকে একদম হর-পার্বতীর মতো দেখতে লাগবে মাসির কথায় একটু লজ্জা পেলাম। 

তারপর বাড়ি ঘর একটু রং করা, নতুন কিছু ফার্নিচার কেনা। মিঠুকে সাথে নিয়ে ব্রাক্ষ্মণ ঠিক করা কিনে রাখার মত জিনিস গুলা কিনে রাখলাম।দুজনে এক হবো সে আশাতেই দিনগুলো গুনছি সময় যেন আর যেতেই চায় না।কলেজে নতুন সেমিষ্টার শুরু হবে তাই কলেজ ও আপাতত বন্ধই বলা যায়, রেজিষ্টার আর একাউন্ট সেকশন ছাড়া মোটামুটি সব বন্ধ,ঋতুরও তাই। রাতে ঋতুর সাথে ফোনে কথা বলছি নানা রকম কথা হচ্ছে বিয়েতে কে কি পরবো।কি কি করবো। এর মাঝে আমি মজা করে বললাম তো ম্যাডাম বিয়েতে আমাকে কি দিবে।ও বললো কি দিবো মানে ? তুমি কি যৌতুক চাচ্ছো। আমিও মজা করে বললাম হুম সেটা তো দিতেই হয়। বুঝলাম না হঠাৎ ঋতু রেগে গেল আর কিছুক্ষণ বকাবকি করে ফোন রেখে দিলো।তারপর আমি কল দিতে গেলে ফোন বন্ধ পেলাম। অগ্রত ঘুমানোর চেষ্টা করলাম।

সকালে ঘুম থেকে উঠলাম দেরি করে কলেজে যাবার তাড়া নেই তাই। তারপর ফোন হাতে নিয়ে দেখি।ঋতুর মেসেজ,,,,!মেসেজে যা লেখা তা পড়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেলো। বিছানায় ধপাস করে বসে পড়লাম,,,,,!!!

মেসেজে লেখা,,,আবির আমাকে ক্ষমা করো, এতো দিন তোমাকে ভালো করার চেষ্টা করলাম,কিন্তু তোমার ভিতর থেকে মেয়েদের পণ্য ভাবার ব্যাপারটা ঠিক করতে পারলাম না। তাই তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। ক্ষমা করো আমায়। ভালো থেকো!!!!!!


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 5 users Like Kolir kesto's post
Like Reply
#55

(04-08-2020, 08:56 PM)Mr Fantastic Wrote:  এই রে ! ইয়ার্কিটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে, সিরিয়াসলি ধরে নিয়েছে। এটা নিছকই অভিমান না কঠোর সিদ্ধান্ত?

তা তো জানিনা দাদা , কিন্তু হতে পারে এটা অভিমান ও না আবার কঠোর সিদ্ধান্ত ও না Namaskar


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 2 users Like Kolir kesto's post
Like Reply
#56

"" তেতএিশ""

আমার চারিদিক আবার অন্ধকারে ছেয়ে গেল। এটা হবার কথা ছিলো না।কি করবো এখন কিছুই বুঝতে পারছিনা।ঋতুও আমার সাথে এমন করলো !?আমি কি ওদের হাতের খেলার পুতুল।মৌ ছিলো লোভী প্রকৃতির কিন্তু ঋতু তো ওমন না। না আমারই কপালের দোষ আমিই হয়ত নারীকে যোগ্য সম্মান দিতে পারিনি। তাছাড়া মৌ চলে গেলেও ওকে অনেক বাজে ভাষায় গালি দিয়েছি,এমন কি ওর সাথে খারাপ কাজও করেছি। কিন্তু ঋতুকে আমি কখনও খারাপ ভাবতেই পারবো না। ও তো আমার থেকে পাঁচ টাকার ঝালমুড়ি ছাড়া কিছুই নেয়নি। উপরোক্ত আমাকে দিয়েছে। হে ভগবান তুমি আমায় এ কোন পরীক্ষায় ফেললে। কেন আমি রাতে ওসব যৌতুকের কথা বলতে গেলাম। নাকি মৌয়ের দেওয়া সেই অভিশাপ,, আমার চারপাশে বেজে উঠলো মৌয়ের শেষ বার লিখে যাওয়া সেই কথা। ,,আবির তোমাকে শাস্তি দিতে আমার ঘৃণাই যথেষ্ট,,!!একের পর এক সিগারেট শেষ করে চলেছি।কেন এলে তুমি আমার জীবনে ঋতু আমার জীবন তো নরক হয়েই গেছিলো। কেন এলে আর এলেই যখন কেন চলে গেলে। দু চোখের জল বাঁধ মানতে চায় না। কাঁপা কাঁপা হাতে মিঠুকে ফোন দিয়ে বললাম ভাই সবনাশ হয়ে গেছে আমার তুই তাড়াতাড়ি বাসায় আয়। আর কিছু বলতে পারলাম না ফোন রেখে দিলাম। কিছু সময় পর মিঠু আসলো। এসেই বললো বল কি হয়েছে? কাঁদছিস কেন ? আমি ওকে সব কথা খুলে বললাম। ও শুনে হতবাক ম্যাডাম এমন করলো ! না আবির তোর কোথাও ভুল হচ্ছে । শান্ত হ,আচ্ছা পাশের বাসায়ই তো ও থাকে তাহলে ওখানে না যেয়ে এখানে বসে বোকার মত কাঁদছিস কেন ? সত্যি আমার তো এটা মনেই আসেনি রে ভাই আসলে মেসেজ পেয়ে আর ফোন অফ পেয়ে আমি পাগল হয়ে গেছি। মিঠু বললো আচ্ছা তুই বোস আমি ম্যাডামের খোঁজ নিয়ে আসি।বলে মিঠু বেরিয়ে গেল।

কিছুক্ষণ পর মিঠু আসলো মুখটা কালো..আমি বললাম কি হয়েছে। মিঠু বললো ম্যাডাম আজ সকালে চলে গেছে। আমি বললাম দেখলি তো,সব শেষ। এবার মিঠু বললো আরে চুপ করতো,ম্যাডাম কি বাচ্চা যে হারিয়ে যাবে। তুই মাসিমাকে ফোন দে,তাহলেই তো হয়। আমি বললাম হা তাই তো মাসিমাই এখন একমাএ ভরসা। আমি মাসিমাকে ফোন দিলাম,কিন্তু মাসিমা বললো ঋতু তো বাড়িতে আসেনি।কেন বাবা কি হয়েছে ? আমি বললাম না মাসিমা এমনি ফোন অফ তো আর কলেজও ছুটি তাই ভাবলাম বাড়ি গেছে কিনা। মাসিমার কাছে ব্যাপারটা চেপে গেলাম। বৃদ্ধ মানুষ এসব শুনে কি হয়ে যায় আবার।

না আর কোন পথ খুজে পাচ্ছিনা।কিছুক্ষণ থেকে মিঠু সান্ত্বনা দিয়ে চলে গেল। আমি ও বসে বসে সিগারেটের প্যাকেট খালি করছি আর ঋতুর কথা ভেবে চলেছি। খাওয়া দাওয়া সব সিঁকেই উঠলো সেদিনটা। পরদিন নিজেকে কিছুটা শান্ত করলাম ,যে যাবার সে যাবে। আমার কপালটাই খারাপ। নিজে নিজে সান্ত্বনা দিলেও মন মানে না। কিছুই ভালো লাগছেনা। পেট ভালো-খারাপ,অভাব কিছুই বোঝে না। হোটেলে গেলাম হালকা কিছু খেয়ে মিঠুর দোকানে গেলাম। মিঠুকে বললাম ভাই বিয়েই যখন হচ্ছেনা,তাহলে তো ',,ঘর ছাঁদনা সাজানোর ওদের তো মানা করতে হবে আর ওদের পাওনাও মিটিয়ে দিয়ে আসতে হবে। মিঠু বললো ধুর বাল এতো ভেংগে পরছিস কেন? ম্যাডাম তো ফিরেও আসতে পারে। আমি বললাম আজ ২ দিন হয়ে গেল। আর তুই এখনো সেই আশায় বসে আছিস। মিঠু বললো বাল বাদ দে ওসব নে সিগারেট ধরা। বুঝলাম না মিঠু এতো ঠান্ডা ভাবে কথা বলছে কি করে। মিঠু বললো গুরু আসবো নাকি রাতে অনেক দিন তো আসর জমেনি।ম্যাডাম চলে যাবার দুঃখে একটু হয়ে যাবে নাকি।মিঠুর কথা শুনে রাগ হয়ে গেল। ধুর বোকাচোদা, নিজে মরছি নিজের জ্বালায়। আর যে ঋতুর জন্য ওসব খাওয়া ছেড়েছি, সেটা আর ধরতে চাইনা। সেটা ঋতু ফিরে আসুক আর না আসুক। ওর জন্যই আজ আমি চাকরি করি,কেউ ভবঘুরে বলেনা, নিজের বাপের রেখে যাওয়া পয়সার ফুটানি করতে হয়না। ধুর তোর সাথে এসব বলে কি হবে,তুই তো বউয়ের হাতের গরম ভাত খাচ্ছিস,তারপর রাতে গরম জায়গায় ধোন ঢুকাচ্ছিস।তুই আমার কষ্ট কি বুঝবি। না আর বসতে ভালো লাগলো না, চলে এলাম সোজা বাসায়।

দিন কারো জন্য থেমে থাকে না শুধু ব্যাপারটা পরিবর্তন হয়। হয় ভালো না হয় খারাপ। আজ ১০ দিন হয়ে গেল রোজ একবার করে ঋতুকে কল করি কিন্তু সেই এক কথা এই মূহুর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছেনা। ঋতুর কথা মতো বাবা মায়ের ছবিতে রোজ তাজা ফুল এনে দেই।

অনেকটা ঘর বন্দি হয়ে গেলাম কলেজটা খুললে বাঁচি কাজের ভিতর থাকলে মন ভালো থাকতো।আর দু দিন পর কলেজ খুলবে। মিঠু আর খোঁজ নেইনি। শালা স্বার্থপর...


সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম আজ থেকে কলেজ। তাড়াতাড়ি করে বের হয়ে হোটেল থেকে নাস্তা করে বের হলাম। কলেজেও মন বসেনা।লেকচার দিতে গিয়ে বার বার ব্রেক করছি। একজন ছাত্র বললো স্যার আপনার বোধহয় শরীরটা ঠিক নেই। আজ না হয় ক্লাস এখানেই শেষ করুন। ভালো পড়ানোর দরুণ সবাই খুব সম্মান আর ভালোবাসে আমায়। আমিও কোন মতে ক্লাস শেষ করে বের হলাম,না বাসায় যেতে ইচ্ছে করছেনা,নদীর পাড়ে গিয়ে বসলাম,এক প্যাকেট সিগারেট নিয়ে। কিছুক্ষণ বসার পর নদীর পাড়ও আর ভালো লাগলো না। বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে দরজা খুলতে গেলাম,কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ!! 

কি ব্যাপার কে এলো রুমের চাবিতো মিঠুর কাছে ছিলো আর ঋতুকে দিয়েছিলাম কিন্তু সে তো পরে আমাকে ফেরত দিয়েছে! তাহলে কি মিঠু এলো। কিন্তু ও এলে তো আমাকে ফোন দিতো। এসব ভাবতে ভাবতে চাবি দিয়ে দরজা খুললাম, ভিতরে ঢুকে দেখি কেউ নেই। কিন্তু আমি শিওর দরজা ভিতর থেকে লক ছিলো। তারপর সাত পাঁচ ভাবতে ভাবতে নিজের রুমের দিকে গেলাম,আর দরজা খুলেই আমি হতবাক হয়ে গেলাম!!


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 5 users Like Kolir kesto's post
Like Reply
#57

"" চৌএিশ""

আমার সামনে দাঁড়িয়ে আছে আমার ধ্যান আমার জ্ঞান,আমার বুকের পাজর,আমার ভালবাসা। আমাকে এক নয়নে তাকিয়ে থাকতে দেখে বললো, কি ব্যাপার এতো দেরি? কলেজ তো শেষ হয়েছে প্রায় ২ ঘন্টা আগে এতোক্ষণ কোথায় ছিলেন স্যার? যেই না দু দিন‌ চলে গেছি আর অমনি বেপরোয়া হয়ে গেছো ? আর বাসায় এতো সিগারেটের খোলা কেন ? তোমাকে না মানা করেছি রুমে এতো সিগারেটের খোলা ফেলবেনা ! যাও আর তাকিয়ে থাকতে হবেনা ফ্রেশ হয়ে এসো,আমি টেবিলে খাবার দিচ্ছি! বলে আমার পাশ কাটিয়ে চলে যেতে গেল, আমি এতোক্ষণ নিথর দেহ নিয়ে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে ছিলাম।ও চলে যেতে পা বাড়াতেই আমি সাথে সাথে ওর হাত টেনে ধরলাম,আর আমার মুখোমুখি আনলাম। হা ও আসাতে আমি এখন পৃথিবীর সব থেকে খুশি,তবুও ওকে আমার কিছু একটা বলতেই হতো। তাই ওর চোখে চোখ রেখে গম্ভীর গলাতেই বললাম,,,!

কি ব্যাপার ? কোথায় ছিলে এই ১৩ দিন ? আর তুমি কি মনে করো নিজেকে ? একজনের জীবনে আসবে তাকে ভালবাসতে শেখাবে। স্বপ্ন দেখাবে আবার চলে যাবে। কে বলেছিলো আমার জীবনে  আসতে? আবার আসলে যখন চলে যেয়ে আমার জীবনটাকে নরক বানানোর অধিকার কে দিয়েছে তোমাকে ? তুমি সব সময় যা বলবে আমাকে সেটাই করতে হবে ? আমার নিজের ইচ্ছা অনিচ্ছা বলে কি কিছু নেই? একনাগারে এতো গুলা কথা বলে আমি ক্ষ্যান্ত হলাম,ঋতু দেখি তখনও চুপ করে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি আরো রাগে ফুসতে লাগলাম, কি হলো কথা বলছো না কেন ? উত্তর দাও?? ও শুধু বললো যাও ফ্রেশ হয়ে নাও পরে কথা বলবো আমরা এ ব্যাপারে। 

আমি ঋতুর হাত টান দিয়ে আরো কাছে টেনে নিয়ে বললাম না আগে বলো কি অপরাধ আমার ? ও বললো না বলবো না এখন আগে খাওয়া দাওয়া তারপর, আমার ধৈর্য্যের সীমা এখন চরম পর্যায়ে, আমি বললাম বলবে না তো এতো দেমাগ ,ওকে দাড়াও দেখাচ্ছি বলেই ঋতুর কোমড়ে এক হাত দিয়ে এক হ্যাচকাটান দিয়ে আমার বুকের সাথে ওর বুক মিশিয়ে নিলাম তারপর এক হাতে ওর মাথাটা টেনে নিয়ে ওর মুখের কাছে মুখ নিয়ে গেলাম , ঋতু কিছু বোঝার আগেই ওর মিষ্টি রসালো কমলা লেবুর কোয়ার মত ঠোঁট দুটো আমার মুখে পুরে চুষতে লাগলাম,ঋতু প্রতিরোধ করার সময়টুকু পেল না,এই প্রথম আমার ভালবাসার মানুষের সাথে আমার শরীরের মিলন ঘটলো, ঋতু উম্ম উম্ম করতে লাগলো,একটু পর আমি ওকে ছেড়ে দিলাম,ও হাঁপাচ্ছে , মাথা নিচু করে আছে, সম্পূর্ণ মুখোমন্ডলে রক্তিম আভা, বোঝা যাচ্ছে লজ্জায় লাল হয়ে গেছে। 

আমি বললাম আজ থেকে পুরোপুরি বুকিং করলাম ,এবার অন্য কাউকে বিয়ে করতে গেলেই তাকে খুন করে হলেও তোমাকে আমিই বিয়ে করবো। বুঝেছো ? তবুও ঋতু চুপ করে আছে। আমি বললাম কি ব্যাপার বোবা হয়ে গেলে নাকি ? এবার ম্যাডাম আস্তে আস্তে মুখ খুললো, বললো যা করার করো ,এখন যাও ফ্রেশ হয়ে এসো।হে ভগবান আবার সেই এক কথা। বলে চলে যেতে গেলো আমি আবার হাত চেপে ধরলাম, আমার স্পর্শে ওর শরীরটা কেপে উঠলো। আমি বললাম কি ব্যাপার রাগ করলে ? ধরে নেও ওটা তোমার শাস্তি ছিলো। ঋতু কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করেই বললো এমন শাস্তি মাঝে মাঝে পেতে আমার কোন আপত্তি নেই। বলেই এক ধাক্কাতে আমাকে রুম থেকে বের করে দিয়ে রুমের দরজা আটকে দিলো।

আমি বললাম রুম লক করলে কেন ? আপত্তি নেই যখন, ওপাশ থেকে বললো বেশি বকো না আমি কিন্তু পুরোনো ফর্মে ফিরলে তোমার খবর আছে। যাও ফ্রেশ হও আমি একটু পরে খাবার দিচ্ছি। আমিও ওখানে আর না দাঁড়িয়ে মনের আনন্দে ওয়াশরুমে ঢুকলাম, বুঝতে পারছি প্রথম পুরুষের স্পর্শ তাই লজ্জায় কুকড়ে গেছে,তাই স্বাভাবিক হতে রুম লক করেছে। যাক বাবা ঝোকের মাথায় কিস করে বড্ড চিন্তায় ছিলাম,এ যাত্রায় রক্ষা হলো।

ফ্রেশ হয়ে বেড়িয়ে দেখি ঋতু টেবিলে খাবার দিচ্ছে ,আমি কাছে যেয়ে বললাম কি ব্যাপার কখন রান্না করলে, ও বললো আমি করিনি মা করে দিয়েছে! মা !! তুমি বাড়িতেই ছিলে,তাহলে মাসিমা আমাকে,,,,!! হা মা তোমাকে মিথ্যা বলেছে, মানে আমিই মাকে দিয়ে এটা বলিয়েছি,,এখানে মায়ের কোন দোষ নাই।আমি শুধু অবাক হচ্ছি মাসিমাও ,,তারপর আমার ফোনটা বেজে উঠলো, হাতে নিয়ে দেখি মিঠু ,কল ধরতেই বললো কি ব্যাপার কেমন পিকচার চলছে ভাই ? আমি বললাম কিসের পিকচার ? ও বললো কেন তোর আর ম্যাডামের !!আমি বললাম শালা মাদারচোদ তুই ও। ও হাসতে হাসতে বললো ভাই প্লিজ গালি দিসনা সব ম্যাডামের জন্য। আমি এখন রাখি তোর যা বুঝার ম্যাডামের থেকে বুঝিস ভাই। বলে ফোন রেখে দিলো।


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

Like Reply
#58
Heart 

"" পঁয়এিশ""

আমার বিরুদ্ধে একজোট হওয়া দাঁড়াও‌ দেখাচ্ছি মজা। ঋতু ওদিকে খাবার নিয়ে বসে আছে আমি ফোনে কথা বলছি দেখে মিটিমিটি হাসছে।আমার মাথাতেও দুষ্টু বুদ্ধি এলো রুমে ফোন রাখতে এসে বের হবার সময় দরজা দেবার ভান করে চিৎকার করে উঠলাম উফ মা গো,, আমার চিৎকার শুনে ঋতু দৌড়ে এলো, এসে বললো কি হলো চিৎকার করছো কেন ? ততক্ষণে আমি বাম হাত দিয়ে ডান হাত চেপে ধরে এমন ভাব করছি যেন খুব ব্যথা পেয়েছি। ও বললো কি হলো হাতে ? আমি বললাম দরজা দিতে গিয়ে অসাবধানতায় ছেঁচা লেগেছে,উফ কি ব্যথা আর যন্ত্রনা করছে। ও বললো কই দেখি দেখি ,ও দেখলে ধরা পরে যেতে পারি তাই বললাম‌ , আরে  তুমি দেখে কি করবে, দেখলে কি ব্যথা কমবে,ফ্রিজ থেকে বরফ আনো। ঋতু আর কোন বাক্য ব্যয় না করে বরফ আনতে গেলো।এনে বললো একটা কাজ ধীরে শুস্থে করতে পারো না। দাও হাত দাও,আমি বরফ লাগিয়ে দিয়, আমি বললাম না তোমাকে দিতে হবে না খুব ব্যথা নিজের সহ্য মত আমি দিচ্ছি তুমি একটা ছোট কাপড় দাও, বরফ রেখে উপরে একটু কাপড় দিয়ে রাখলে ভালো হবে। ঋতু তাই করলো, আমি ও চলে গেলে হাতে একটু বরফ দিয়ে,ও কাপড় আনলে সেটা দিয়ে হাতটা ঢেকে রাখলাম।ঋতু সেই থেকে বকতেছে।পরেছি এক পাগলের পাল্লায় কি আছে আমার কপালে ভগবানই জানে। কিছুক্ষণ পর বললাম ধুর খুব ক্ষুদা লাগছে সেই সকালে হালকা নাস্তা করেছি।ঋতু বললো সে তো লাগবেই। আমি তো খাবার দিয়েছি। তুমি বসো। আমি বললাম সে না হয় বসলাম কিন্তু খাবো কি করে হাতে এখনো যন্ত্রনা করছে,এবার ঝাল তরকারি লাগলে আরো জ্বলবে। ও বললো আমি মেখে দিচ্ছি তুমি চামচ দিয়ে খাও। আমি বললাম ধুর চামচ দিয়ে কি ভালো করে ভাত খাওয়া যায়।ঋতু কিছু একটা ভেবে বললো আচ্ছা টেবিলে এসো, আমি খাইয়ে দিচ্ছি। উফ ভাবা যায় মেঘ না চাইতেই জল !মিশন সাকসেসফুল। 

ঋতু ভাত মেখে বললো হা করো , ধামড়া ছেলেকে এখন হাতে করে খাওয়াতে হচ্ছে, তারপর নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। কি তরকারি সেটা আমার কাছে এখন তুচ্ছ ব্যাপার, ওর হাতে খেতে মনে হলো অমৃত খাচ্ছি। একটু পর আমি বললাম তুমি খাবে না, ও বললো খাবো তোমাকে খাইয়ে নিই।ওর কথা শুনে আমি হাসতে হাসতে বললাম খুব কষ্ট হচ্ছে খাওয়াতে তাইনা, ও বললো কষ্ট হচ্ছেনা কিন্তু তুমি হাসছো কেন ? আমি বললাম এমনি, ও বললো না না একটা রহস্যের গন্ধ পাচ্ছি। এই তোমার হাত দেখি বলেই আমার ডান হাত চেপে ধরলো আর কাপড় সরিয়ে দিয়ে বললো কই হাতে তো কিছুই হয়নি। আমি ওর কথা শুনে অট্টো হাসি দিলাম। এবার ঋতু রেগে বললো শয়তান ছেলে আমার সাথে চালাকি,বলেই আমার বুকে আলতো করে দুম দুম করে কিল মারলো যাও আর খাওয়াবো না আর আমিও খাবো না। আমি বললাম রাগ করছো কেন,তুমি মজা করতে পারো আর আমি করলেই দোষ,ও বলো ছাড়ো আমি খাবোই না।এবার আমি একটান দিয়ে ঋতুকে আমার কোলের উপর বসিয়ে নিলাম, আমার কোলের উপর ওর ভারি অথচ নরম নিতম্ব কিন্তু তাতে আমার মনে কোন যৌনতার উদয় হয়নি। হয়েছে পবিত্র ভালোবাসার উদয়। আমি বললাম ওকে লক্ষ্মীটি রাগ করোনা। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ঋতু ড্যাব ড্যাব চোখে আমার দিকে তাকিয়ে বললো, সাহস খুব বেড়ে গেছে দেখছি,আমি ঋতুর কানের কাছে মুখ নিয়ে বললাম এ আর এমন কি আর তো কয়টা দিন তখন সাহস কাকে বলে দেখিয়ে দিবো।,যা শয়তান ছেলে বলে লজ্জায় মুখ গুজলো আমার বুকে। তারপর নিজে হাতে ওকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে উঠলাম। 

খাওয়া শেষে দুজন বসে আছি, আমি বললাম আচ্ছা এবার বলো এমন করলে কেন ? আমার সাথে! ঋতু বললো তুমি কখনো পূজোর সময় মায়ের মূর্তি বানানো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো।আমি বললাম হা পাড়ার পূজোতে তো আমরাই থাকি। ও বললো হা প্রথমে বাঁশ কাঠ দিয়ে কাঠামো করে,তারপর খড় কাঁদা মাটি দিয়ে মায়ের মূর্তি বানায়। তেমনি আমি তোমাকে সেভাবে বানিয়েছি। তারপর অনেক দিন ধরে শিল্পী ধীরে ধীরে কাঁদা মাঠির প্রলেপ দিয়ে মূর্তিটা মসৃন করে। তারপর সেটা ভালো করে রৌদে শুকিয়ে শক্ত করে। আমিও তোমাকে সেভাবেই গাইড করেছি।তারপর শুকানোর পর অনেক জায়গা ফেটে ফেটে যায়। তখন আবার সেগুলো মাটির প্রলেপ দিয়ে ঠিক করে। তারপর রং এর কাজ। এই পর্যন্ত তোমাকে আমি প্রস্তুত করেছি। তুমি এখন উজ্জ্বল দীপ্তিয় মান মায়ের মূর্তির মতো। 

কিন্তু মায়ের চক্ষু দান কিন্তু বোধন পুজার ঠিক আগেই হয়। আসলে আমি দেখতে চাইছিলাম মৌ চলে যাবার পর যেমন অল্পতে ভেঙ্গে পরেছিলে, খারাপ পথে গেছিলে, নেশা করতে,তোমার জীবনের কোন লক্ষ্য ছিলো না।
তেমনি আমি চলে গেলে কি তুমি আগের মত হয়ে যাবে নাকি আমি সত্যি আমার ভালবাসা দিয়ে তোমাকে রং করা মায়ের মূর্তির মতো উজ্জ্বল করে করতে পেরেছি সেটাই দেখার ছিলো। তাই আমি মা আর মিঠু কে মিথ্যা বলতে বলেছি। আর তুমি আর আগের মত নেই সত্যি তুমি এখন একটা ধৈর্য্যধারী দৃপ্তীয়মান পুরুষ যাকে সব নারী আকাংখা করে।

আর তাই তোমার সাথে সাত পাঁক ঘোরা হোক বা না হোক এই মূহুর্ত থেকে তুমিই আমার স্বামী তুমিই আমার সব। আজ আমি তাই তোমার চক্ষুদান করলাম। আমি হেরে যাইনি আমি জানতাম আমার ভালবাসা ঠিক আমারই থাকবে।

তবুও তোমাকে কষ্ট দিয়ে ভুল করেছি,আমাকে তুমি ক্ষমা করে দিয়ো!! বলেই ঋতু কেঁদে ফেললো। আমি ও অবাক হয়ে মন দিয়ে ওর কথা শুনছিলাম তাই প্রথমে বুঝতে পারিনি। ওর কান্নার স্বর কানে যেতেই আমার হুশ এলো। আমি ওকে নিজের কাছে ঢেনে নিয়ে বললাম,এই পাগলি তুমি কাঁদছো কেন ? কাঁদবো তো আমি, খুশিতে কাঁদবো। আমার যে নির্মাণ একজন বিখ্যাত শিল্পীর হাতে। যার হাতের ছোঁয়ায় লোহাও সোনা হয়ে যায়। আমি ধন্য তোমার মত বউ পেয়ে। বলে ওকে আমার বুকের সাথে মিশিয়ে নিলাম,দুজনের বুকের মাঝে তিল রাখার জায়গা নেই। ঋতু কেদে এখনো আমার বুক ভিজিয়ে চলেছে। আরো শক্ত করে ধরলাম ওকে। 

তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দিবো না,,,,


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 4 users Like Kolir kesto's post
Like Reply
#59
Heart 

"" ছএিশ""

হৃদয়ে সানাইয়ের সুর বেজে উঠলো। মন খুশিতে ভরে উঠলো,পরদিন মিঠুর সাথে দেখা হলো, আমি বললাম কি রে শালা আমার সাথেও‌ বাটপারি করলি? মিঠু বললো ভাই আমার কোন দোষ নাই। আমি বললাম জানি,তবুও তোর শাস্তি তো পেতেই হবে। মিঠু বললো আচ্ছা তুমি যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিবো। আমি বললাম ঠিক তো। তাহলে আমার বিয়ের সব দায়িত্ব তোকে সামলাতে হবে। ও বলল ওতো আমার বা হাতের কাজ, আমি বললাম আরো একটা আছে। ও বললো কি সেটা ? আমি বললাম তোর বৌয়ের সাথে চল একটা থ্রিসাম করতে হবে। বলেই হেসে ফেললাম। ও বললাম ভাই এটা করিস না। তোর ওই হামান দিস্তার মত বাঁড়া আমার বউয়ের ওখানে ঢুকলে আমি আর তল খুঁজে পাবো না। বলে মিঠুও হেসে ফেললো।

এর মাঝে একদিন ঋতু ডেকে বললো তুমি বাইক চালাতে পারো না, আমি বললাম হা পারবো না কেন ! বন্ধুদের বাইক কত চালিয়েছি। কিন্তু নিজের আর কেনা হয়নি। ও বললো আমার খুব শখ বরের সাথে বাইকের পিছে বসে ঘুরবো। আমি বললাম ওকে চলো আজই কিনে ফেলি। ও বললো সেটা কেনা যায়,কিন্তু অর্ধেক টাকা আমি দিবো। আমি বললাম কেন আমিই তো কিনতে পারছি। ও বললো তুমি না যৌতুক চাইছিলে।বলে হেসে দিলো। আমি বললাম আবার লজ্জা দিচ্ছো। ও বললো আরে বাবা মজা করছি।আমি বললাম আচ্ছা কালকে বিয়ের শপিং করে ফেরার সময় কিনে আনবো আমরা। 

পরদিন দুজনে প্রথমে  কলেজে গেলাম, বিয়ে উপলক্ষে ছুটি‌ নিলাম সবাই অভিনন্দন জানালো। তারপর দুজনে এক হয়ে কেনাকাঁটা করতে গেলাম,উফ মেয়েদের শপিং তো না যেন  রাজ্যের দোকান ঘোরা ,এ দোকান না সে দোকান,এটা ভালো না ওটা ভালো।এই করতে করতে ঋতুর জন্য একটা লাল বেনারসি,আমার জন্য ধুতি পাঞ্জাবী আর আমার শাশুরি মায়ের জন্য একটা শাড়ি। আরো কিছু টুকিটাকি জিনিস। তারপর এক দোকানে গিয়ে আমাকে বাইরে দাড় করিয়ে কিছু কিনতে গেল, বুঝলাম‌ অন্তর্বাস টাইপের কিছু হবে,সব শেষে শোরুম থেকে ওর পছন্দের Yamaha ব্লু কালারের বাইক ছয় মাসের ইন্সটলমেন্টে কিনে দুজনে বাইকে চেপে বাসায় ফিরলাম।

বিয়ের দিন ঘনিয়ে এলো, মাসিমা মানে ঋতুর মাকেও এখানে আনা হলো। বাড়ি ঘর সাজানো হলো। সময় মত গোধুলি লগ্নে আমি আর ঋতু সাত পাকে বাঁধা পড়লাম।তারপর প্রথমে আমি আর ঋতু মা বাবার ছবির সামনে গিয়ে প্রণাম করলাম। উনারা থাকলে আজ খুব খুশি হতো। তারপর ঋতুর মাকে প্রনাম করলাম দুজনে। পর্যায়ক্রমে মিঠুর মা বাবা কে। প্রনাম পর্ব শেষ হতেই মিঠুর বউ‌ ঋতুকে নিয়ে গেল। ঋতু আমার কিনে দেওয়া লাল বেনারসিটা পড়েছে, দেখতে একদম লালপরি লাগছে। মিঠুর বউয়ের সাথে পার্লারে গিয়ে সেজে এসেছে, পান পাতার মতো মুখটা দেখতে দারুন লাগছে, খোপাতে গাঁদা, বেলি আর রজনিগন্ধা ফুলের মালা।উফ কখন সব শেষ হবে ওকে নিজের করে পেতে আর তর সইছে না আমার। আর আমার পরনে ঋতুর দেওয়া ধুতি পাঞ্জাবী। খাওয়া দাওয়া সহ বাকি সব দিকটা মিঠু একা হাতে সামলালো। সব শেষ হতে প্রায় রাত দশটা বাজলো, তারপর মিঠু এসে আমাকে গোপনে একটা প্যাক দিলো , আমি বললাম কি এটা,ও বললো তোর বিয়ের গিফট, আমি বললাম কি আছে এতে। ও বললো কনডম। আমি বললাম ধুর শালা দশ টাকার কনডম দিয়ে গিফ্ট মারাচ্ছিস। ও বললো বন্ধু এটাই দামি জিনিস,তা না হলে দু দিনেই ম্যাডামের পেট ফুলিয়ে দিয়ে তখন বাড়া খেছে মরবি। আমি বললাম তাতে কি তোর বউ তো আছে। এবার মিঠু এসে বললো তুই শালা আসলেই শয়তান দাঁড়া ম্যাডাম কে বলতে হবে। তারপর আরো কিছুক্ষণ দুষ্টমি করে সবাই মিলে খেতে বসলাম। কথা হলো ঋতুর মা এখন আমারও মা আজ মিঠুদের বাড়িতে থাকবে সাথে ঋতুও যাবে। আজ আবার কাল রাত্রী... বর-বউ এক সাথে থাকতে পারবেনা। উফ এটা আমার খেয়ালই ছিলো না। আমার মুখটা কালো হয়ে গেল।সেটা দেখে ঋতুও মিটিমিটি হাসলো। কি আর করা নিয়ম যেটা সেটাতো করতেই হবে। দাওয়া দাওয়া শেষ করে সবাই বিদায় নিলো। আমি করুণ চোখে ঋতুর দিকে তাকালাম। ঋতুও চোখ টিপে চলে গেল।


সারাটা রাত ঠিক মত ঘুম হলো না,খুব ভোরে মিঠুদের বাড়ি গিয়ে ডাকাডাকি শুরু করলাম,তখনো কেউ ঘুম থেকে উঠেনি। আমার ডাকে মিঠু উঠে বললো শালা রাতে ঘুমাসনি নাকি।বউ কি পালিয়ে যাচ্ছে। আমি বললাম বেশি ফ্যাচ ফ্যাচ করিস না মাথা ঠিক নেই। তারপর সবাই উঠলো।ঋতুকে বের হয়ে আসতে দেখলাম সদ্য ঘুম থেকে উঠা মুখটা দেখে মনটা ভরে গেল। কাছে এসে বললো কি ব্যাপার এতো সকালে মানুষে কি বলবে। আমি বললাম যে যা বলে বলুক। ও বললো এতো দিন কিভাবে ছিলে। আমি বললাম এতোদিন তুমি সম্পূর্ণ আমার ছিলেনা কিন্তু এখন তুমি শুধু আমার বুঝেছো। হয়েছে আমার অতো বোঝা লাগবেনা,যাও হাত মুখ ধৌও। তারপর সবাই মিলে সকালের নাস্তা করলাম মিঠুদের বাড়িতেই। তারপর আমি ঋতু আর মা আমাদের বাসায় এলাম। মা বললো আমার বাড়ি যেতে হবে,ওদিকে কেউ নেই,ফাঁকা বাড়ি পরে আছে। আমি বললাম না আজ আপনাকে যেতে দিচ্ছিনা। তাছাড়া ও বাড়ির কথা ছাড়ুন এখন থেকে এখানে থাকবেন। মা বললো সে তোমরা যেখানে রাখবা আমি সেখানেই থাকবো কিন্তু এখন তো যেতেই হবে,তারপর দু দিন পর তো তোমরা যাবেই। তখন ওখানে বসে এসব নিয়ে কথা বলা যাবে। 

অগ্রত বললাম আচ্ছা তাহলে দুপুরে খেয়ে তারপর যাবেন। আমি ঋতুকে রান্না করতে মানা করলাম,বললাম বাইরে থেকে খাবার আনছি। সেদিন দুপুরে সবাই এক সাথে বসে খেলাম। বিকালের দিকে মা চলে গেল। উফ এখন শুধু আমি আর ঋতু,আমি আমার রুমে গেলাম দেখলাম ঋতু রুম গুছাচ্ছে,আমি পিছন থেকে ধরতে যাবো,তখন দেখি কলিং বেল বাজলো। মেজাজটাই খারাপ হয়ে গেল, খুলে দেখি মিঠু আর ওর বউ, মিঠু ঢুকে বললো কি ভাই কাবাব মে হাড্ডি হলাম! আমি বললাম যে বাল ছিড়তে এখন এলি‌ সেই বাল ছেড় বেশি বকিস না। তারপর ঋতুরা সবাই মিলে গল্প করতে লাগলো,আমি সিগারেট নিয়ে ছাদে গেলাম, ধুর বাল বিয়ে করেও বউ কে কাছে পাচ্ছিনা।

মিঠুরা গেল প্রায় তিন ঘন্টা পর। তারপর এলো পাশের বাসার সুবির খুড়োরা যার বাসায় ঋতু ভাড়া থাকতো। রাগে আমার শরীর জ্বলছে। উনারাও ঘন্টা খানিক থাকলো। আর ঋতু এমন ভাবে গল্প করছে যেন কতো পিরিতের লোক। আমি ঋতুকে বললাম আমি রাতের খাবারটা নিয়ে আসি। কিছুতো যোগার নেই কাল থেকে বাসায় রান্না করো। বলে বেরিয়ে গেলাম।


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 7 users Like Kolir kesto's post
Like Reply
#60
Heart 

"" সাঁইএিশ""

যখন বাসায় ফিরলাম দেখি সবাই চলে গেছে,যাক বাবা বাঁচা গেল,খাবারের প্যাকেটটা টেবিলে রেখে রুমের দিকে পা বাড়ালাম, দরজা খুলে দেখি ঋতু ডেসিং টেবিলের সামনে বসে রাতের সাজগোজ করছে। আমার দিকে পিছন ফিরে বসে আছে। চুল থেকে এখনো ফোটা ফোটা জল গড়াচ্ছে হয়ত মাএ স্নান সেরে আসলো। আয়নায় আমাকে দেখে উঠে দাড়ালো। 

বিয়ের পর এই প্রথম আমার প্রিয়তমাকে সম্পূর্ণ একলা পেলাম। ঋতু উঠে দাঁড়াতে আমার মুখ হা হয়ে গেলো। সাদা রং এর একটা শাড়ি পরে আছে, সাথে মাচিং ব্লাউস ,দুধ সাদা গায়ের সাথে শাড়ি টা যেন একে বারে মিশে গেছে। পদ্ম পাতার মত মুখটা থেকে যেন লাল আভা ছড়াচ্ছে, এতো দুরে দাড়িয়েও টের পারছি ওর শরীরের এক মিষ্টি গন্ধ! আমি মোহিত হয়ে দু চোখ দিয়ে ওকে গিলে খাচ্ছি। গোলাকার মুখমণ্ডলে কালো চোখ তিক্ষ্ণ নাঁক কিছুটা পুরু গোলাপি ঠোঁটের বঙ্কিম রেখায় ঋতুর সৌন্দর্য যেন আরো ফেটে পড়ছে।পদ্ম পাতার মুখের থেকে সরু হয়ে নেমে এসেছে ওর সুগঠিত কষ্ঠ নালী,সেটা এসে মিশে গেছে, ঋতুর উন্নত বক্ষ বিভাজিত খাঁজে সাদা পাতলা শাড়ির উপর দিয়েই আমার চোখ খুজে নিলো, আমার প্রিয়তমার শাড়ির আঁচলে চাপা ব্লাউজে টানটান ফুলে থাকা সুডৌল, সুগঠিত,প্রগল্ভা,ও সুপুষ্ট উদ্ধত স্তনজোড়া যেটা মারাত্বক ভঙ্গিতে খাড়া খাড়া হয়ে আছে, যেন প্রতিদ্বন্দীতায় আহ্বান জানাচ্ছে বহিঃপৃথিবীকে, আমি মুগ্ধ হয়ে দেখে চলেছি আমার ভালবাসার মানুষের রুপ ,তারপর সমুদ্রের ঢেউের মত ঢেউ খেলে বেঁকে নেমে এসেছে সরু অথচ মসৃন কোমড় ফিন ফিনে শাড়ির উপর থেকে দেখা যাচ্ছে মেদহীন চিতল মাছের মত পেট,আর তার মাঝে সুগভীর পদ্ম ফুলের মত ফুটে ওঠা নাভী মন্ডল।
আমি ঋতুর সৌন্দর্য্যে বিমোহিত হয়ে গেছি,এতো দিন আমার থেকে আড়াল করে রেখেছিলো বলে কিঞ্চিত রাগ হলো, তারপর কোমরের তলা থেকে উল্টানো ফুলদানির মতো সুডৌল আঁচড় কেটে নেমে গেছে ওর সুঠাম সুগোল নিতম্ব!

ওর শরীরের প্রতিটি অঙ্গ যেন নিজেদের ভাষায় কথা বলে উঠছে!উফ আমি পাগল হয়ে যাবো! আমাকে ওভাবে থাকিয়ে থাকতে দেখে,ঋতু বললো কি হলো ওভাবে কি দেখছো ??
আমার গলা দিয়ে কোন শব্দ বের হলো না,আমি সম্মহিতের মত ওর দিকে এগিয়ে গেলাম,ঋতু আমার চোখের ভাষা বুঝে বললো , কি করছো, একদম দুষ্টুমি না আগে খাওয়া দাওয়া, বলেই দ্রুত আমার পাশ কাটিয়ে ছুটে পালালো।

তারপর দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম,খাবো কি আমার মাথা তখনো ঘুরছে,মনে মনে বলছি কোথায় পালাবে সোনা, আর তো কয়েকটা মিনিট,খাওয়া দাওয়া শেষে ঋতু রুমে গেল,আমি ও সব গেট বন্ধ করে আসলাম। রুমে ঢুকবো জানি কেউ নাই তাই হই হুল্লোর লুকিয়ে দেখা, এমন কি বউ সেজে ঘোমটা দিয়ে বিছানায় বসে থাকা কোনটাই হবেনা। এসবের আমার দরকার ও নাই আমার শুধু আমার মিষ্টি বউটা থাকলেই হবে। আমি রুমে ঢুকলাম ঋতু বিছানায় বসে আছে। এই প্রথম আমি আর ঋতু রাতে এক ছাদের নিচে ভাবতেই শরীরে কাপন ধরলো। আমকে দেখে ঋতু নিচে নেমে এলো, আর বললো শুনেছি প্রথম রাতে স্বামী ঘরে ঢুকলে পায়ে হাত দিয়ে প্রনাম করতে হয়। অনেক আশাই তো আমাদের পুরন হলো না,এটা তো করাই যায়, বলে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো।জানিনা কি আশীর্বাদ করতে হয়। বা কার জন্য করতে হয়, কিন্তু আমি আমার জন্য আশীর্বাদ করলাম, ওকে পায়ের থেকে আমার সামনে তুলে ধরে বললাম, শেষ দিনটা পর্যন্ত আমার সাথে থেকো!

এবার আমি ধীরে ধীরে ঋতুকে বিছানার কাছে নিয়ে গেলাম তারপর ওকে বিছানায় বসিয়ে নিজে হাটু গেড়ে মেঝেতে বসে ওর হাতটা নিজের হাতে নিয়ে ওর হাতের পাতায় একটা কিস করে ওর একটা আঙ্গুলে একটা রিং পরিয়ে দিলাম, বললাম এটা এই রাতে আমার প্রথম উপহার তোমার জন্য। পছন্দ হয়েছে ? ঋতু রিংটা ভালো করে না দেখেই বললো খুব ভালো হয়েছে সোনা। থ্যাংক ইউ ! আমি বললাম তুমি তো দেখলেই না। ও বললো তুমি এনেছো আমার জন্য সেটা কি খারাপ হতে পারে! এবার আমি ধীরে ধীরে ওর মুখের কাছে মুখ নিয়ে যেতে চাচ্ছি উদ্দেশ্য ওর মিষ্টি ঠোঁটের ছোঁয়া,, সেটা দেখে ও বললো এই কি করছো, প্লিজ এখন না, আমি বললাম না না তা হবে না, অনেক জ্বালিয়েছো বিয়ের আগে আর এখনো জ্বালাছো,এবার আর কোন কথা শুনবো না। ও বললো শোন না একটা জিনিস চাইবো আজকে সেটাও দিবে না ? আমি এবার সজাগ হলাম সত্যি তো ও তো কিছু চাইতেই পারে। আমি বললাম বলো সোনা তোমার কি চাই ?

ও বললো এই রাতের আধারে দুজন বাইকে ঘুরবো তারপর ঝাল মুড়ি খাবো,আমি বললাম পাগল হয়েছো এখন রাত ১১ টা এখন ঝাল মুড়ি কোথায় পাবো !? ওসব হবে না এখন আমার তোমাকে চাই একান্ত আপন করে। 

এবার ঋতু মেকি কান্না কেঁদে উঠে বললো হে ভগবান আমার একি সর্বনাশ হলো। বিয়ের একটা রাতও গেলনা, এখনি বলছে পারবো না।

আমি বললাম এতে কান্নার কি হলো? আচ্ছা চুপ করো চলো দেখি কি করা যায়। উফ এই মেয়েটা আমাকে জ্বালিয়ে মারলো।


""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

[+] 7 users Like Kolir kesto's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)