Thread Rating:
  • 6 Vote(s) - 3.33 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

অবচেতন ভালোবাসা

Showing only the posts of eklasayan: 45 of 112 posts. Show all posts
#21

(21-05-2020, 10:27 AM)Mr Fantastic Wrote:  সৌমিত্র ধীরে ধীরে ঐশীর প্রেমে পড়বে।

দেখা যাক কি হয়। সব ভগবানই জানেন । সাথে থাকবেন। 
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22

(21-05-2020, 10:40 AM)ddey333 Wrote:  Portei hobe. Na pore jabe kothai..

Oishi character is very sweet and adorable..


Heart

Onek Dhonnobaad. Dekha jak ki hoy. Sob bhogoban e janen. Sathe thakben. 
Like Reply
#23

পঞ্চম পর্ব : ঐশীর রান্না এবং সৌমিত্রর চিন্তা
[size=undefined]





অনন্যা : তুমি কি পাগল সৌমিত্র ?? 

সৌমিত্র : অনন্যা আমার কাছে আর কোনো উপায় ছিল না সুইটি | ( দুহাতের মাঝে মুখটা ধরে )

অনন্যা ওর মুখ থেকে সৌমিত্রর হাত দুটো সরিয়ে দিলো |

অনন্যা : তুমি এটা বলতে চাইছো যে ওই মেয়েটা যতদিন না ওর স্মৃতি ফিরে আসছে তোমার সাথে থাকবে | আর তোমার কোনো রকম কোনো ধারনাও নেই যে কবে ওর স্মৃতি ফিরে আসবে | আমি বলতে চাইছি তুমি এটা কিভাবে করতে পারলে সৌমিত্র ?? তুমি এই সিদ্ধান্তটা নেওয়ার আগে একবারও আমার কথা ভাবলে না সৌমিত্র ?? 

সৌমিত্র : অনন্যা প্লিজ বোঝার চেষ্টা করো, ওর বাবা আর আমার বাবা বেস্ট ফ্রেন্ড |

অনন্যা : তাতে কি সৌমিত্র ?? ও তোমার কে হয় ?? ও তোমার কাছে কেউ নয় সৌমিত্র | এমনকি তুমি ওর সান্নিধ্যও পছন্দ করো না | তোমরা দুজনে একে ওপরকে সেই ছোটো থেকে চেনো, জানো, কিন্তু তাও এখনও তোমরা দুজন অচেনা মানুষের মত বিহেভ করো, তাই নয় কি ?? তাহলে কিভাবে তুমি ওর সাথে থাকার ব্যাপারে ভাবলে ?? 

সৌমিত্র : অনন্যা সুইটি প্লিজ আমাকে ভুল বুঝো না | আমি এমনিতেই খুব সমস্যায় আছি, তার মধ্যে তুমি আর সমস্যা বাড়িও না | মম, ড্যাড এমনিতেই এখানে নেই, মুম্বাইতে আছে | আর ওদের ফোনও লাগছে না | আমি এখনও ওদেরকে পুরো ঘটনাটা বলতে পারি নি, আর তার ওপর তুমি এখন এরকম করো না |

অনন্যা : তুমি জানো আমি কতটা আপসেট হয়ে আছি সৌমিত্র ?? 

সৌমিত্র : আমি জানি হানি, আমি কথা দিচ্ছি আমি যতটা তাড়াতাড়ি সম্ভব এই ঝামেলা থেকে বেরিয়ে আসবো |

অনন্যা : যদি ও তোমার সাথে ফিজিক্যাল হতে চায় ?? না মানে আমি বলতে চাইছি, ও ভাবে যে ও তোমার স্ত্রী, তাহলে ডিমান্ড তো করতেই পারে |

সৌমিত্র : তুমি এটা আমার ওপর ছেড়ে দাও অনন্যা | তুমি তো জানো আমাদের সম্পর্কটা কেমন, আর আমি কোনোভাবেই ওর জন্য আমাদের সম্পর্কটাকে হার্ট করবো না | আমার দিক থেকে আমি তোমাকে আশ্বস্ত করছি যে আমি ওকে ওই ভাবে এখনও টাচও করিনি আর করবোও না |

অনন্যা : কিন্তু, ওর ব্যাপারে কি ?? 

সৌমিত্র : ( একটা দীর্ঘশ্বাস ফেলে ) আমি সেটা ম্যানেজ করে নেবো, বিশ্বাস করো আমাকে |

অনন্যা : ঠিক আছে আমি তোমাকে তবেই বিশ্বাস করবো যদি তুমি, যদি তুমি...... ( একটা দীর্ঘশ্বাস ফেলে ) যদি তুমি এখনই আমাকে কিস করো | হ্যাঁ, আমার প্রমাণ চাই সৌমিত্র | এই একমাসে তুমি আমাকে একবারও কিস করো নি | এখনই আমাকে কিস করো |

সৌমিত্র : অনন্যা !! তুমি আমাকে সন্দেহ করছো ?? 

অনন্যা : তুমি আমার কাছে আর কোনো অপশান ছাড়ো নি সৌমিত্র | আমি আনসিকিওর্ড ফিল করছি | যদি তুমি এই সম্পর্কটাকে ঠিক রাখতে চাও তাহলে তুমি এখনই আমাকে কিস করো | যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে এখনই সেটা প্রমাণ করো | তুমি এটা তো করতেই পারো, যদি আমি তোমাকে লিভ ইন করার অনুমতি দিতে পারি |

সৌমিত্র : এটা কোনোরকম লিভ ইন নয় অনন্যা | আমি ওকে পছন্দও করি না |

অনন্যা : তুমি ওকে ঘৃণাও করো না |

সৌমিত্র : অনন্যা !!! 

অনন্যা : ঠিক আছে, আমি আমার উত্তর পেয়ে গিয়েছি |

অনন্যা ওর ব্যাগটা নিয়ে বেরিয়ে যাচ্ছিলো, সৌমিত্র ওর হাতটা ধরে টেনে ধরলো, আর অনিচ্ছা সত্ত্বেও ওকে কিস করলো | সৌমিত্র কখনোই ওর ভালোবাসাকে এইভাবে কিস করতে চায়নি, অন্তত ফার্স্ট কিস তো নয়ই | অনন্যা গভীরভাবে কিস করতে লাগলো | সৌমিত্র ভাবতে লাগলো সে যখন একটা মেয়েকে ওর ঘরে থাকতে দিচ্ছে তখন এইটুকু তো করতেই পারে |

অনন্যা কিস করা ছেড়ে দিয়ে ওকে জড়িয়ে ধরলো | তারপর ধীরে ধীরে বললো....... 

অনন্যা : আই লাভ ইউ |

সৌমিত্র : আমিও | শুধু আমার পাশে থাকো | আমি কথা দিচ্ছি, আমি সব ঠিক করে দেবো |

অনন্যা : কথা দাও, তুমি সবদিন শুধু আমারই থাকবে ?? 

সৌমিত্র : থাকবো | বিশ্বাস করো |
[/size]
************************************
[size=undefined]
[size=undefined]

ঐশী কিচেনে মাথায় হাত দিয়ে বসে আছে | রামু কাকা ওর পাশে দাঁড়িয়ে আছে |

ঐশী ঘড়ির দিকে দেখতে লাগলো, আর তারপর পোড়া পরোটা গুলোর দিকে দেখতে লাগলো |

ঐশী : কাকা, আমি রান্না করতে পারি না নাকি ?? তুমি আর কি বলবে, এটা তো আমি দেখেই বুঝতে পারছি | ( শেষ পর্যন্ত হাল ছেড়ে দিলো ) আমার মনে হয় আমি ফোন করে কিছু খাবার অর্ডার করে দিই, ওর কলেজ থেকে ফিরে আসার আগে | ওর খুব ক্ষিদে পেয়ে থাকবে, আর এইগুলো কোনো ভাবেই খেতে পারবে না |

ঐশী কাছের একটা রেস্টুরেন্টে কল করে বিরিয়ানী অর্ডার করলো |

এরপর ও ওদের রুমে গিয়ে ফ্রেশ হলো | স্নান করে বেরিয়ে এসে রুমের চারিদিকটা ভালো করে দেখতে লাগলো |

ঐশী : ওর কাছে আমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে হবে | কিন্তু কি জিজ্ঞেস করবো ?? কিছু তো একটা বড় ব্যাপার আছে, যেটা আমার থেকে লুকিয়ে যাচ্ছে |

ঐশী গাড়ির হর্নের আওয়াজ পেলো | নিজেই নিজেকে বললো......

ঐশী : মনে হচ্ছে ল্যাড গভর্নর এসে গিয়েছে |

ঐশী নিচে নেমে এলো আর ওর বাবাকে দেখতে পেলো |

ঐশী : ড্যাড !!

ঐশী একটু হাসলো, আর তারপর রজতকে জড়িয়ে ধরলো |

ঐশী : আমি খুব খুশি যে তুমি এখানে এসেছো | আমি তো ভেবেছিলাম যে তুমি আর আসবেই না |

রজত : আরে, তুই এটা কি করে ভেবে নিলি যে আমি আর আসবোই না ?? তুই আমার মেয়ে আর আমি তোকে দেখতে আসবো না ?? আমি তোকে খুব মিস করছিলাম |

ঐশী : আমিও তোমাকে খুব মিস করছিলাম ড্যাড |

রজত : তাহলে তুই এখানে সেটেল করে নিয়েছিস তো ?? 

ঐশী : সেটেল করে নেবো ?? ড্যাড এটা আমার বাড়ি | আমাকে এখানে সেটেল হতে হবে কেন ?? 

রজত : হ্যাঁ, নিশ্চয়ই | আমি বলতে চাইছি যে কোনো সমস্যা হচ্ছে না তো ?? 

ঐশী : তোমাদের দুজনের কি হয়েছে বলো তো ড্যাড ?? আমি এখানে প্রথমবার থাকছি না | তাহলে আমার কোনো সমস্যা কেন হবে ?? আমি একদম ঠিক আছি |

এরপর ঐশী কিছুটা মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে রইলো, যেটা রজতের চোখ এড়িয়ে গেলো না |

রজত : এদিকে তাকা, তোকে কিছুটা মনমরা লাগছে, কি হয়েছে ?? 

ঐশী : ( আমি তোমাকে বলতে পারবো না ড্যাড | আমি বলতে পারবো না যে আমার হাজব্যান্ড আমাকে ইগনোর করছে ) কিছু না ড্যাড | সব কিছু ঠিক আছে | শুধু এই যে আমার অনেক কিছু মনে পড়ছে না | আর সেটাই আমাকে একটু চিন্তায় রেখেছে | আমি মনে করার চেষ্টা করছি, কিন্তু কিছু মনে পড়ছে না |

রজত : আমি বুঝতে পারছি ডিয়ার | সেই জন্যই তো আমি তোকে জিজ্ঞেস করছি |

ঐশী : ছাড়ো না ড্যাড | তুমি বলো তুমি কি খাবে ??

সৌমিত্র : হাই আংকেল | কেমন আছো ?? 

ঐশী : আংকেল ??!! আরে ড্যাড তো তোমার শ্বশুর হয়, তুমিও ড্যাড বলবে | তুমি আংকেল বলছো কেন ?? 

সৌমিত্র আর রজত একে অপরের দিকে দেখতে লাগলো |

সৌমিত্র : তুমি ওনাকে কিছু খাওয়ার জন্য দাও নি এখনও ?? 

ঐশী : ( হতাশ হয়ে বললো ) ওহ্ নো, সরি ড্যাড | তুমি কি খাবে বলো ?? আমি সামনের রেস্টুরেন্ট থেকে বিরিয়ানী অর্ডার করেছি |

সৌমিত্র : বিরিয়ানী ?? তুমি বাইরে থেকে খাবার অর্ডার করেছো কেন ?? কাকা !! কাকা !! আমি বিশ্বাসই করতে পারছি না যে কাকা আজ বাড়িতে খাবার তৈরি করে নি |

ঐশী : না, সৌমিত্র !! ওয়েট | আমি বলতে চাইছি, এতে কাকার কোনো দোষ নেই গো |

সৌমিত্র : দোষ নেই ?? কি বলতে চাইছো তুমি ?? 

ঐশী : ওই আসলে আমি আজকে তোমার জন্য রান্না করবো বলে প্ল্যান করেছিলাম |

এই সময় রজত জল খাচ্ছিলো, আর ঐশীর কথা শুনে রজতের গলায় জল আটকে যায় |

রজত কাশতে থাকে |

সৌমিত্র : আংকেল !! ঠিক আছো তো ?? 

ঐশী : সৌমিত্র, আংকেল নয়, ড্যাড | ড্যাড তুমি ঠিক আছো ?? 

রজত : আমি ঠিক আছি প্রিন্সেস | তুই রান্না করছিলি ??!! 

ঐশী একবার রজতের দিকে তাকালো, তারপর সৌমিত্রর দিকে তাকালো | আর ওরা দুজনেই জোরে হাসতে লাগলো |

ঐশী : কি ব্যাপার বলো তো ?? তোমরা হাসছো কেন ?? 

সৌমিত্র হাসতে হাসতে ওর পেট চেপে ধরে বললো........ 

সৌমিত্র : ঐশী তুমি কখনও কিচেনে যেও না | লাস্ট টাইম খুব চাপের ছিলো |

ঐশী : লাস্ট টাইম ??!! 

সৌমিত্র : হ্যাঁ, তোমাদের বাড়িতে | একবার আমরা কিডস পার্টি করছিলাম | যেখানে সব বাচ্চাদের খাবার বানিয়ে নিয়ে আসার কথা ছিলো | তুমি জিলিপি বানিয়ে নিয়ে এসেছিলে, আর সেইবারই আমি শেষ জিলিপি দেখেছি | ওটা একদম লোহার মত শক্ত, আর দেখতে অনেকটা রোস্টেড পাইপের মত লাগছিলো, একদম আঁঠালো মিষ্টির রসে ডোবানো | আর সবথেকে খারাপ ব্যাপার ছিলো, আমার মা আমাকে ওটা জোর করে খাইয়েছিলো, কারণ তুমি ওটা বানিয়েছিলে, আর যখন আমরা টিজ করছিলাম, তখন তুমি অস্বাভাবিকরকম ভাবে কাঁদছিলে |

ঐশী এটা শুনে কিছুটা দু:খ পেলো | ঐশী বুঝতে পারছে না কেন, কিন্তু ওর বানানো কোনো কিছুর জন্য সৌমিত্র ওকে টিজ করেছে ভেবেই ওর মনটা খারাপ হয়ে গেলো |

সৌমিত্র : ঐশী, তুমি আর কখনও রান্না করো না | কাকা আছে তো, কাকা আমাদের জন্য খাবার বানিয়ে দেবে |

এরপর ওরা একসাথে খাওয়া দাওয়া করলো |

পুরো সময়টাই ঐশী চুপ করে ছিলো |

সৌমিত্র : কি ব্যাপার ঐশী ?? এত চুপচাপ কেন ?? 

মনে মনে ভাবতে লাগলো যে ভালো আছে চুপচাপ আছে, নয়তো কে জানে কি কি প্রশ্ন করতে থাকবে |

ঐশী : কিছু না |

সৌমিত্র : আর একটা কথা, প্লিজ আমার জন্য বিরিয়ানী অর্ডার করো না | আমি বিরিয়ানী পছন্দ করি না |

ঐশীর আরও খারাপ লাগতে লাগলো | কিন্তু এই মুহূর্তে ওর বাবার সামনে আর কোনো সিন ক্রিয়েট করতে চাইছে না |

রজত : ওকে ঐশী, বেশ ভালো খাওয়া দাওয়া হলো | আর আমি জানি তুই বিরিয়ানী খেতে পছন্দ করিস | আচ্ছা আমি বলবো তোর মাকে বিরিয়ানী করে দিতে |

সৌমিত্র বুঝতে পারলো যে ঐশীর বিরিয়ানী খুব পছন্দের | ওই ভাবে ঐশীকে বলার জন্য ওর খারাপ লাগতে লাগলো |

রজত : ঠিক আছে, তাহলে আমি এখন আসি | ঐশী তুই আমার সাথে যাবি ?? 

সৌমিত্র : হ্যাঁ আংকেল | না মানে ড্যাড, তুমি আজকে ওকে তোমার সাথে নিয়ে যেতে পারো | ও নিশ্চয়ই তোমাকে মিস করছে |

ঐশী : না, আজকে আমি কোথাও যাবো না | আমি পরে কোনো সময় যাবো |

রজত ওর কপালে কিস করে ওদের বিদায় জানিয়ে চলে গেলো |

ঐশী সৌমিত্রর হাতটা নিজের দুহাতের মাঝে জড়িয়ে ধরলো | সৌমিত্র বেশ সতর্ক হয়ে গেলো | এরপর দুজনেই ওদের রুমের মধ্যে এলো |

প্রায় ১০:৩০ টার দিকে সৌমিত্র নিজের বালিশ কম্বল নিয়ে সোফায় নিজের শোয়ার ব্যবস্থা করতে লাগলো |

ঐশী ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে এসে মুখ মুছতে মুছতে দেখলো সৌমিত্র ওরকম করছে |

ঐশী টাওয়েলটা বিছানায় রেখে ওর কাছে গেলো |

ঐশী : তুমি এখানে কি করছো ?? আর এই জিনিসগুলো এখানে কেন ?? 

সৌমিত্র : ঐশী, আমাকে কিছু কাজ আজ রাতেই কমপ্লিট করতে হবে, তাই আজ সারারাত আমি জেগেই থাকবো | আর তোমার শরীর ভালো না, তাই আমি চাই না তোমার ডিস্টার্ব হোক |

ঐশী : তুমি এই সোফায় ঘুমোবে সৌমিত্র ?? 

সৌমিত্র : হুমম আজকে এখানেই শুয়ে পড়বো |

ঐশী : ওকে | ( হেসে বললো ) 

সৌমিত্রও হাসলো |

ঐশী ঘুরে বিছানার দিকে যেতে লাগলো | সৌমিত্র একটা স্বস্তির নি:শ্বাস ফেললো | তারপর ভাবতে লাগলো, থ্যাংক গড, আজকে তো এ কোনো রকমে মেনে নিয়েছে, কিন্তু আমাকে অন্য কিছু ভাবতে হবে | রোজ রোজ এটা কাজ করবে না |

ঐশী ওর দিকে ঘুরে আবার ওর কাছে এলো | সৌমিত্র সোজা হয়ে গেলো | ঐশী ওর দিকে তাকিয়ে রইলো |

ঐশী : তুমি শিওর তো, যে আমরা হাজব্যান্ড ওয়াইফ ?? 

সৌমিত্র : ( শকড হয়ে বললো ) কি বলতে চাইছো তুমি ঐশী ?? 

ঐশী : না, মানে আমি বলতে চাইছি যে তুমি আমার প্রতি একটুও ইন্টারেস্টেড নও |

সৌমিত্র : সেরকম কিছু নয় ঐশী | তোমার শরীর ভালো নেই, সেই জন্য........ 

ব্যাস এটা বলার সাথে সাথেই ওর ঠোঁট দুটো ঐশীর দুই ঠোঁটের মাঝে সিল হয়ে গেলো |

সৌমিত্র পুরো ফ্রিজ হয়ে গেলো |

ঐশী ছেড়ে দিয়ে ওর ঠোঁটের দিকে তাকালো, তারপর ওর চোখের দিকে তাকালো | তারপর বললো....... 

ঐশী : আই লাভ ইউ হাবস্, আমি সত্যিই ভালোবাসি |

এরপর ঐশী ব্লাশ করতে লাগলো, আর মুচকি হাসতে হাসতে নিচের দিকে তাকিয়ে রইলো | তারপর আবার সৌমিত্রর দিকে তাকালো আর সৌমিত্র আবার ঐশীর দ্বারা আক্রান্ত হলো |

ঐশী : আমি কি আমার গুড নাইট কিস পেতে পারি হাবস্ ??

সৌমিত্র : হাবস্ ??!! 

ঐশী : হাবি কে ছোটো করে হাবস্ !! আসলে আমি তোমাকে এলজি বলে ডাকবো ভেবেছিলাম, না মানে ল্যাড গভর্নর | কিন্তু আমার মনে হলো হাবস্ টা বেশি কিউট |

ঐশী : আমি আমার গুড নাইট কিসের জন্য অপেক্ষা করে আছি হাবস্ !!!

এরপর ঐশী চোখ বন্ধ করে ঠোঁট দুটো হালকা ফাঁকা করে অপেক্ষা করতে লাগলো |

সৌমিত্র নার্ভাস হয়ে আছে | কি করা উচিত বুঝতে পারছে না | চোখ বন্ধ করে মনে মনে বললো সরি অনন্যা | তারপর ঐশীর গালে কিস করলো |

ঐশী : ( ওর চোখ খুলে বললো ) হাবস্ গালে ??!! 

সৌমিত্র : ঐশী যাও ঘুমোবে যাও | অনেক রাত হয়েছে |

ঐশী : আচ্ছা, কিন্তু কালকে আমার ঠোঁটেই চাই | বুঝেছো ?? 

সৌমিত্র : আচ্ছা | ( আজ তো ঘুমোও প্লিজ, কালকের টা কাল দেখা যাবে )
[/size][/size]
[+] 3 users Like eklasayan's post
Like Reply
#24

(22-05-2020, 12:59 PM)dreampriya Wrote:  দারুণ দাদা ।।। খুব সুন্দর রোমান্টিক আজকের আপডেট টা । এই ভাবে এগিয়ে চলুক গল্প ।।সৌমিত্র ও আস্তে আস্তে বুজতে পারবে ও ঐশী কেই ভালোবাসে ।।। দেখা যাক কি হয় ।।

অনেক ধন্যবাদ। সেটাই, দেখা যাক কি হয়। সাথে থাকবেন। 
Like Reply
#25

(22-05-2020, 03:00 PM)ddey333 Wrote:  Parota jole gache. Kono byapar na. Ami kheye nebo.

Big Grin

Ha ha ha  :) :) Thik ache, ami Oishi ke bole apnar jonno ogulo pathiye debo  :) :)
Like Reply
#26

(22-05-2020, 06:01 PM)Mr Fantastic Wrote:  হ্যাঁ এরকম মিষ্টি মেয়েরা যাই রান্না করুক না কেন, তাইই অমৃতর সমান  Big Grin

একদম ঠিক বলেছেন দাদা।  :) :)
Like Reply
#27

(22-05-2020, 06:02 PM)Mr Fantastic Wrote:  সৌমিত্রর পক্ষে ঐশীকে উপেক্ষা করে থাকাটা বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে এখন।

তা ঠিক। ভগবানই জানেন কি হয় ভবিষ্যতে ।
Like Reply
#28

(23-05-2020, 10:14 AM)Isiift Wrote:  অসাধারণ লাগছে আপনার গল্প এই প্রথম পড়ছি।খুব সুন্দর বর্ণনা।তবে একটা প্রশ্ন ছিল আপনি একটা গল্প অসমাপ্ত রেখেছিলেন ওই গল্প টা অসমাপ্তই থাকবে? ওই স্টোরি টা ভাল লেগেছিল তাই জিজ্ঞেস করলাম।আশা করি এটা সমাপ্ত হলে ওই গল্পটারও একটা ব্যবস্থা করবেন।আর আপনার গল্পগুলো পড়ে গসিপ এর এক গুনী লেখক রনক দাদার কথা মনে পড়ছে।

অনেক ধন্যবাদ। আমার আগের "গল্পের মত বাস্তব" গল্পটাও পড়বেন। আশা করি ভালো লাগবে। আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর অসমাপ্ত গল্পটা শেষ করবো তবে মাথায় নতুন কিছু চিন্তা ভাবনা রয়েছে। তাই ওটা আপাততঃ বন্ধ রেখেছি। তবে সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করবো শেষ করার। আর আমি নিজেই রনক দার লেখনীর খুব বড় ভক্ত। তাই আপনার কথায় নিজেকে স্বার্থক মনে হচ্ছে।  Namaskar Namaskar সাথে থাকবেন। 
Like Reply
#29

(23-05-2020, 12:22 PM)dreampriya Wrote:  পরের আপডেট কবে দেবেন দাদা ? ভালোবাসা কারে কয় গল্প টা তো খুব সুন্দর ই হচ্ছিলো । বন্ধ করলেন কেন ?

দিচ্ছি।  :) :)
Like Reply
#30

(23-05-2020, 01:19 PM)Mr Fantastic Wrote:  দাদা আপডেটের অপেক্ষায় আছি। No update in 24 hrs, it's unusual for eklasayan !

দিচ্ছি।  :) :)
Like Reply
#31

ষষ্ঠ পর্ব : আমি তোমার সাথে ঘুমোতে পছন্দ করি না



রাত্রি প্রায় ৩ টে |

সৌমিত্র হাঁই তুলতে লাগলো | খুব ক্লান্ত লাগছে এবার ওর | সত্যিই ওর এখন কোনো কাজ করার নেই | শুধুমাত্র ঐশীর সাথে ঘুমোনোটাকে এড়িয়ে যাওয়ার জন্য কাজ নিয়ে ওকে মিথ্যে বলেছে |

সোফার মধ্যে ও ঘুমোতেও পারছে না, ওর পিঠে খুব ব্যাথা করছে | সোফার মধ্যে শুধু এদিক ওদিক করছে |

তার ওপর সোনায় সোহাগা হল যখন নিজেকে সোফার মধ্যে অ্যাডজাস্ট করতে গিয়ে পাশের সাইড টেবিলে রাখা গ্লাসটা টেবিলে পা লেগে নিচে পড়ে যায় |

ঐশী : মাম্মি !!! ( চিৎকার করে উঠে ) 

তারপর এদিক ওদিক দেখতে থাকে, আর এদিকে সৌমিত্র মনে মনে ভাবতে থাকে, ওহ শিট......

ঐশী : হাবস্ তুমি জেগে আছো ?? 

সৌমিত্র তিন চার সেকেন্ড চুপ থেকে কথা বললো | ঘুমোচ্ছিল এমন ভান করে বললো....... 

সৌমিত্র : সরি ঐশী, গ্লাসটা পড়ে গিয়েছিল |

ঐশী মুচকি হাসলো, তারপর বিছানা থেকে নেমে ওর সামনে এসে ব্লাঙ্কেটের মধ্যে ঢুকে গেল |

সৌমিত্র পুরো শকড হয়ে গেল | ও এরকমটা কখনও ঐশীর থেকে আশা করেনি |

এরপর ঐশী খুব ধীর গলায় বললো....... 

ঐশী : হাবস্, এখন যখন তুমি আমাকে অলরেডি ডিস্টার্ব করেই দিয়েছ তাহলে এখন আমরা বিছানায় ঘুমোতে পারি না কেন ?? ওকে, আমি তোমার সাথে এখানে ঘুমোতেও পছন্দ করবো | একদম কোজি কোজি |

সৌমিত্র ওর হাত দুটো সরিয়ে দিয়ে সোফার মধ্যে উঠে বসার চেষ্টা করতে লাগলো | কিন্তু সোফাটা এতই নরম যে উঠে বসতে পারলো না, আর ব্যালেন্স হারিয়ে ঐশীকে নিয়ে নিচে মেঝেতে ঐশীর উপর পড়লো |

ঐশী তাড়াতাড়ি ওর দুটো হাত দিয়ে সৌমিত্রর গলা জড়িয়ে ধরলো |

সৌমিত্র আবার ওঠার চেষ্টা করতে লাগলো, কিন্তু ওর সব চেষ্টাই বিফলে গেল |

ঐশী : কাম অন হাবস্, কেন তুমি চেষ্টা করছো ?? আমার হাতের মাঝে কি তুমি খুশি নও ??

সৌমিত্র : ঐশী আমি খুব টায়ার্ড, আমার মনে হয় আমাদের বিছানায় গিয়ে ঘুমোনো উচিত | ( ঐশীর হাত দুটো সরাতে সরাতে ) 

ঐশী : ওকে হাবস্, আমার মনে হয় সোফাটা আমাদের মধ্যে ভালোবাসার জন্য খুবই কোজি |

সৌমিত্র কথাটা শুনেই বড় বড় চোখ করে ওর দিকে তাকিয়ে রইলো, আর ভাবতে লাগলো, "এবার তো তুই গেলি সৌমিত্র" | এরপর নিজেকে রোল করে ঐশীর ওপর থেকে সরে গিয়ে মেঝেতে গিয়ে পড়লো |

ঐশী : ( উঠে বসে ) কি করছো কি তুমি ?? এতে তো তোমার নিজেরই ব্যাথা লাগবে হানি |

সৌমিত্রও উঠে বসে হাত দিয়ে নিজেকে ঝেড়ে নিয়ে বললো.......

সৌমিত্র : আমাকে এই সব হাবস্, হানি এইসব বলা বন্ধ করো |

ঐশী উঠে ওর দিকে আসতে আসতে জিজ্ঞেস করলো...... 

ঐশী : কেন ?? কিছু হয় তোমার ?? 

সৌমিত্র পিছনে পেছতে লাগলো আর বললো...... 

সৌমিত্র : ঐশী স্টপ ইট |

ঐশী : কেন আমি দাঁড়াবো সৌমিত্র ?? তুমি আমার হাজব্যান্ড, আর আমার এটা করার পুরো অধিকার আছে | কি আছে তো ?? 

সৌমিত্র : ঐশী, আমি বললাম তোমাকে যে আমি খুব ক্লান্ত |

ঐশী : ( থেমে গিয়ে ) তুমি ক্লান্ত নাকি তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছো ?? 

সৌমিত্র পুরো স্তব্ধ হয়ে গেল |

ঐশী : সৌমিত্র তুমি আমাকে ভালোবাসো ?? 

সৌমিত্র একদম চুপচাপ রইলো |

ঐশী : সৌমিত্র, আমার উত্তর চাই |

সৌমিত্র : অফকোর্স আমি ভালোবাসি |

ঐশী হেঁসে আবার ওর দিকে হেঁটে আসতে লাগলো | তারপর বললো....... 

ঐশী : তাহলে তোমার আর সমস্যার কি আছে ?? 

সৌমিত্র : কিছু না ঐশী | তোমার শরীর ঠিক নেই সেই জন্যই |

ঐশী সামনে এসে সৌমিত্রকে জড়িয়ে ধরলো, কিন্তু সৌমিত্র ওকে জড়িয়ে ধরলো না |

ঐশী সৌমিত্রর বুকে মাথা রেখে বলতে লাগলো...... 

ঐশী : জানো সৌমিত্র যখন আমি তোমার বুকে মাথা রাখি তখন এই ফিলিংসটা আমার কাছে নতুন মনে হয় | আমি জানি না কেন কিন্তু আমার মনে হয় যে আমি তোমার সাথে এরকমটা প্রথম বার করছি, এরকম ফিলিংস মনে হয় | কি অদ্ভুত তাই না ?? আমি বলতে চাইছি তুমি আমার হাজব্যান্ড আর আমাদের বিয়েও প্রায় ১ বছর হয়ে গিয়েছে, আর আমি শিওর যে আমরা সবকিছুই করেছি | কিন্ত কেন আমার কাছে এই সব কিছু নতুন ফিলিংস মনে হয় ?? 

সৌমিত্র বলতে চাইছিলো কিন্তু বলতে পারলো না | ও এটাও বলতে চাইছিল যে ও ওর হাজব্যান্ড নয়, ওরা কিছুই করেনি | আর এই সবকিছু ওর কাছে সত্যিই নতুন | কিন্তু পুরো পরিস্থিতির কথা ভেবে চুপ করে রইলো, কারণ ডক্টর ওকে বলেছে যে কোনো কারণে কোনো রকম শক পেলে একদম কোমাতে চলে যেতে পারে |

ঐশী ওর মায়াবী চোখে সৌমিত্রকে দেখতে লাগলো আর ওর আরও কাছে এলো ওর ঠোঁটে কিস করার জন্য | এদিকে সৌমিত্র আর কিছু করতে না পেরে ঐশীর কোমরটা ধরে রইলো |

ঐশী আরও কাছে এলো | আর ইঞ্চি খানেক ফাঁকা আছে ওদের দুজনের ঠোঁটের মাঝে যখন ঐশী বুঝতে পারলো সৌমিত্র একটুও ইন্টারেস্টেড না তখন নিজেকে সরিয়ে নিয়ে এলো | তারপর সৌমিত্রর দিকে তাকালো |

ঐশী : আমার মনে হচ্ছে না যে তুমি এখন এটা চাইছো !! তাই না ?? 

সৌমিত্র ঐশীর দিকে তাকিয়ে রইলো, কিন্তু কিছু বললো না |

ঐশী : ( একটু পিছিয়ে এসে ) চলো, ঘুমোবে চলো | তুমি বললে যে তুমি টায়ার্ড |

এরপর সৌমিত্রর হাতটা ধরে দুজনে বিছানার দিকে এগিয়ে গেল |

ঐশী ওদের দুজনের জন্যই বালিশ রেডি করলো | সোফাতে ছড়িয়ে পড়ে থাকা বালিশ আর কম্বলটা নিয়ে এলো | 

সৌমিত্র ধীরে ধীরে বিছানায় শুয়ে নিজের বালিশের উপর শুয়ে পড়লো |

ঐশীও নিজের বালিশের ওপর শুয়ে ধীরে ধীরে নিজেকে সৌমিত্রর দিকে এগিয়ে নিয়ে আসতে লাগলো |

সৌমিত্র নিজেকে একদম শক্ত করে নিলো, কিন্তু একটুও নড়লো না |

ঐশী ওর বুকের ওপর হাত রেখে বললো..... 

ঐশী : গুড নাইট সৌমিত্র |

সৌমিত্র ওর মুখে একটা হালকা হাসি দেখতে পেলো | যতবার ঐশী ওকে স্পর্শ করে ততবার ঐশীর মুখটা খুশিতে ভরে ওঠে | যতবার ওকে স্পর্শ করে ততবার ওর অস্বস্তিটা সৌমিত্র বুঝতে পারে, কিন্তু ঐশী সবসময়ই ওর অস্বস্তিটা সরিয়ে রাখতে চেষ্টা করে এটা ভেবে যে ও সবকিছু ওর হাজব্যান্ড এর সাথে করছে, আর এটা খুবই স্বাভাবিক |

সৌমিত্র এখন সত্যিই ঐশীর জন্য চিন্তিত হয়ে পড়েছে | ভাবতে থাকে যখন ঐশী ওর স্মৃতি ফিরে পাবে এবং যা যা এখন করেছে সবকিছু তখন মনে পড়ে গেলে, তখন কি হবে ?? এই অপরাধবোধ নিয়ে কিভাবে বাঁচবে ?? যে কোনো একজনকে কিস করা, তার সাথে অজানা সংখ্যক দিন একসাথে ঘুমোনো | আর শুধু তাই নয়, এখন সবে মাত্র ২৪ ঘন্টা হয়েছে, আর এতেই ওর কাছে আসার চেষ্টা করছে | পরের বেশ কিছু দিনে আর কি কি হতে পারে !!

কি হবে যদি ?? না না, এটা নিশ্চিতরুপে কোনো ভাবেই হতে পারে না | আমি কিভাবে এটা হতে দেবো ?? আমি কোনো ভাবেই এটা হতে দেবো না | কিস করছে ঠিক আছে | না সৌমিত্র তুই এইসব ভাবছিস কি করে ??!! আমাকে একটা কিছু ভাবতেই হবে, আর ওকে আমার কাছে আসা থেকে আটকাতেই হবে |

সৌমিত্র শেষ পর্যন্ত একবার ঐশীর মুখের দিকে তাকালো | আর নিজেই নিজেকে ওর মুখের সৌন্দর্য্যের প্রশংসা করা থেকে আটকাতে পারলো না |

ওয়েট ওয়েট, এক মিনিট | ও ভাবছে যে ঐশী সুন্দরী ??!! কখন থেকে ??!! ও তো একজন অহংকারী সারাক্ষণ বকবক করা মেয়ে, যার নার্ভের মধ্যেই অ্যাটিটিউড আর ইমম্যাচিওর ঢুকে আছে |

কিন্তু আজকে এই পিঙ্ক কালারের হাঁটু পর্যন্ত গাউনে ওকে সত্যিই খুব কিউট লাগছে | এই পিঙ্ক কালারটা ওর দুধে আলতা ত্বককে আরও বেশি করে মোহময়ী করে তুলেছে | 

সৌমিত্র ওর মাথা নাড়তে নাড়তে ভাবতে লাগলো, এইসব তুই কি ভাবছিস ?? ঐশীকে নিয়ে এইসব কি করে ভাবতে পারলি ?? না না সৌমিত্র, নিশ্চয়ই তোর কোনো ভুল হচ্ছে | এরকম ব্যবহার করছিস কেন ??!! 

ঐশী : উমমম তুমি এখনও জেগে আছো ?? তোমার কি ইনসোমনিয়া আছে ?? 

সৌমিত্র : কি ?? 

ঐশী : ( পুরোপুরি ভাবে ওর চোখ খুলে ) ঘুমোনোর সমস্যা গোলু | ( গোলু বলার পর নিজেই আশ্চর্য্য হয়ে গেল ) 

সৌমিত্র ওর মুখ থেকে ওর ছোটো বেলার ডাক নাম শুনে খুশি হয়ে উঠলো |

সৌমিত্র : ( বেশ উত্তেজিত হয়ে ) ঐশী তুমি আমাকে গোলু বলে ডাকলে ??!! 

ঐশী দুবার ওর চোখ মিটমিট করে সোজা সৌমিত্রর দিকে তাকিয়ে বললো....... 

ঐশী : আমার মনে হয় আমি বললাম, কিন্তু....... 

সৌমিত্র : এই নামেই তুমি আমাকে ডাকতে ঐশী | ( হেসে বললো ) 

ঐশী : সত্যিই ??!! 

এরপর একটু হেসে তারপর আবার ক্ষুব্ধ হয়ে বললো....... 

ঐশী : গোলু ??!! তুমি কোনো ভাবেই গোলু না | তোমার বডি ফিগার খুব ভালো | ( সৌমিত্রর বুকে হাত বোলাতে বোলাতে বললো )

সৌমিত্র ঐশীর কাজ কর্ম দেখে একটু সতর্ক হয়ে গেল, আর একটা ঢোক গিললো, যেটা ঐশীর চোখ এড়িয়ে গেল না |

ঐশী ওর গালে একটা কিস করলো আর ওই সময় সৌমিত্রর হাত নিজের থেকেই ওর কোমর জড়িয়ে ধরলো | আর ঐশীর চুল গুলো সৌমিত্রর মুখের ওপর ঘুরতে লাগলো, এবং সৌমিত্র ওর শরীরের মিষ্টি গন্ধ অনুভব করতে লাগলো |

ঐশী সৌমিত্রর বুকের মধ্যে নিজেকে সমর্পণ করে দিয়ে একটা কিস করলো | তারপর সৌমিত্রকে শক্ত করে জড়িয়ে ধরে ওর মুখে হাসি নিয়ে ঘুমিয়ে পড়লো |

এদিকে সৌমিত্র ভাবতে লাগলো, না সৌমিত্র, তোকে ওর থেকে দূরে থাকতেই হবে | তুই ওকে কোনো ভাবেই এই সব করতে দিতে পারিস না |

সৌমিত্র ওর হাতটা টেনে সরিয়ে নিয়ে উঠে আবার সোফায় চলে গেল |

ঐশী উঠে ওর দিকে তাকিয়ে রইলো |

ঐশী : কি হলো ?? তুমি আবার ওখানে গেলে কেন ?? 

সৌমিত্র : আমি শুধুমাত্র এখানেই ঘুমাতে পারবো |

ঐশী : কিন্তু কেন ??!! 

সৌমিত্র : কারণ আমি চাই |

ঐশী : কিন্তু আমরা এখনই তো ঠিক করলাম যে আমরা এখানে বিছানায় ঘুমোবো |

সৌমিত্র : ফাইন, এখন আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করে নিচ্ছি |

ঐশী : ফাইন, তাহলে আমিও তোমার সাথে ওখানে ঘুমোবো |

সৌমিত্র : না ঐশী | তুমি যদি এখানে আসো, তাহলে আমি এই রুম ছেড়ে চলে যাবো |

ঐশী : কি ??!! তুমি এরকম পাগলের মত কথা বলছো কেন সৌমিত্র ??!! কি সমস্যা ??!! 

সৌমিত্র : ঐশী, একটা জিনিস খুব ভালো করে বুঝে নাও | আমি তোমার সাথে ঘুমোতে চাই না |

ঐশী : কিন্তু কেন ?? আমি তোমার স্ত্রী |

সৌমিত্র : প্লিজ, ঐশী |

ঐশী : তোমাকে বলতেই হবে তুমি এরকম ব্যবহার করছো কেন ??!! 

সৌমিত্র : কারণ, আমি তোমার সাথে ঘুমোতে পছন্দ করি না |

সৌমিত্রর মুখ থেকে এই কথা শুনে ঐশী শকড হয়ে গেল | যতক্ষণ না বিছানায় ধাক্কা খায় পিছিয়ে যেতে লাগলো | এরপর বিছানায় বসে নিচের দিকে তাকিয়ে নিজের ভাবনায় মগ্ন রইলো |

********************************

ঐশী সৌমিত্রর দিকে তাকিয়ে দেখতে লাগলো যে এতক্ষণে সোফায় সৌমিত্র ঘুমিয়ে পড়েছে | যদিও এটা জানতো না যে সৌমিত্র জেগে জেগে ঐশীর সাথে ওরকম ব্যবহার করার জন্য নিজেকে দোষ দিচ্ছে |

ঐশী ওর চোখের জল মুছে বিছানায় শুয়ে পড়লো | সৌমিত্রর কথাগুলো এখনও ওর মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে | কোনো কিছুই বুঝতে পারছে না | ঘুমোনোর চেষ্টা করছে কিন্তু কোনো ভাবেই ঘুমোতে পারছে না |
[+] 2 users Like eklasayan's post
Like Reply
#32

(24-05-2020, 12:27 PM)Mr Fantastic Wrote:  মেয়েদের একটা বিশেষত্ব আছে, এরা যাকে ভালোবাসে সে যদি বারবার ignore করতে থাকে তাহলে মুখ ফিরিয়ে নিতে বেশি ভাববে না। হয়তো কষ্ট পাবে কিন্তু আর সে পথ মাড়াবে না। ঐশীকে নিয়ে এই ভয়টাই পাচ্ছি এখন, বাড়ি ছেড়ে না চলে যায় আবার !

দেখা যাক কি আছে কপালে। সাথে থাকবেন। 
[+] 1 user Likes eklasayan's post
Like Reply
#33

(24-05-2020, 12:52 PM)dreampriya Wrote:  বোঝাই যাচ্ছে যে ভবিষ্যতে কি হতে চলেছে ।। হয়তো এই ছোট আঘাত টা মেনে নেবে । তবে এর পর আরো এমন কিছু হবে যেটা হয়তো মানতে পারবে না ।। তখন একটা কিছু করে বসবে ।।জানি না কি হবে ।।। তবে দাদা একটাই কথা হ্যাপি ending চাই কিন্তু  ।।। খুব সুন্দর ই হচ্ছে গল্প টা ।। পরের আপডেটের অপেক্ষা ই রইলাম ।।।।

অনেক ধন্যবাদ। দেখা যাক কি আছে কপালে। সাথে থাকবেন। 
[+] 1 user Likes eklasayan's post
Like Reply
#34

(24-05-2020, 01:07 PM)Isiift Wrote:  খুব সুন্দর আপডেট।বুঝাই যাচ্ছে ঐশির অভিমান হয়েছে।অনেক দিন বাদে এমন দুষ্টু মিষ্টি প্রেমের গল্প পড়ছি।আহা মন ভরে যাচ্ছে।

অনেক ধন্যবাদ। সাথে থাকবেন। 
[+] 1 user Likes eklasayan's post
Like Reply
#35

সপ্তম পর্ব : আমার জন্য ওর কষ্ট



পরের দিন সকালে ঐশী ঘুম থেকে উঠলো | ওর মাথাটা হালকা ব্যাথা করছে, কারণ সারারাত ভালো করে ঘুমোতে পারে নি | সৌমিত্রর কথাগুলো এখনও ঐশীর মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে |

কিছুক্ষণ পরে ঐশী একটু হাসলো |

ঐশী নিজেকেই বলতে লাগলো - আমার মনে হয় সৌমিত্র কোনো কারণে আমার ওপর রেগে আছে বা কোনো কিছু হবে | কিন্তু সেটা কি হতে পারে ?? ধুর ছাতা, আমার স্মৃতি তো মনে হচ্ছে পুরো হারিয়ে ফেলেছি |

ঐশী সোফার দিকে দেখলো | সৌমিত্র ওখানে নেই |

ঐশী বিছানা থেকে নেমে বাথরুমের দিকে গেল, আর দরজায় কান পেতে শোনার চেষ্টা করতে লাগলো | স্নান করার শব্দ পাচ্ছে |

ঐশী ওর বুকে হাত রাখলো | তারপর নিজেই নিজের মনে বলতে লাগলো - থ্যাংক গড এখনও এখানেই আছে | আমি তো ভেবেছিলাম কলেজের জন্য বেরিয়ে গিয়েছে | আমার ওকে এই মুহুর্তে দেখতে খুব ইচ্ছে করছে |

ঐশীর জন্য ভাগ্যক্রমে বাথরুমের দরজা খোলা ছিলো | কিছুটা নার্ভাস বোধ করতে লাগলো | শুধুমাত্র ওই জানে ওর মনের মধ্যে এখন কি চলছে, আর ভেতরে যাওয়ার ইচ্ছে কতটা পরিমানে রয়েছে | কিন্তু কালকের ঘটনার পর সৌমিত্র কি ভাবতে পারে সেটা ভেবে নিজের ভাবনাকে মাঝপথেই থামিয়ে দিলো |

বাথরুমের সামনে প্রায় পাঁচ মিনিট দাঁড়িয়ে রইলো | তারপর কিছুটা সাহস করেই দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো |

ঐশী একদম চুপচাপ কোনো আওয়াজ না করেই ভেতরে ঢুকলো | আমাকে যদি বোকেই থাকে তাতে কি হয়েছে ?? আমি ওর স্ত্রী, ওর জন্য, ওর কাছে যাওয়ার জন্য আমি যে কোনো যায়গায় ঢুকতে পারি | - ঐশী ভাবতে লাগলো আর নিজের মনেই হাসতে লাগলো |

আয়নায় সৌমিত্রর মাসল বডি দেখে ব্লাশ করতে লাগলো | জলের ফোঁটা ওর শরীরের ওপর পড়ায় শরীরটা গ্লো করতে লাগলো |

সৌমিত্র পেছন ফিরে আছে, তাই ঐশীর আসা বুঝতে পারে নি | আর চোখ বন্ধ করে মাথায় শ্যাম্পু করছিলো |

ঐশী ভেতরে ঢুকে একদম ওর পেছনে এসে দাঁড়িয়ে হাতের আঙুল গুলো নার্ভাস হয়ে ঘষতে লাগলো | ঐশীও প্রায় অর্ধেক ভিজে গিয়েছে |

ঐশীর চোখ দুটো একদৃষ্টিতে সৌমিত্রর শরীরটা দেখতে লাগলো | ওর হাত দুটো ওকে ছোঁয়ার জন্য উসখুস করছে, ওর পা দুটো ওর আরও কাছে যাওয়ার জন্য অধৈর্য্য হয়ে অপেক্ষা করছে | কিন্তু ঐশী যেখানে ছিলো সেখানেই দাঁড়িয়ে রইলো |

হঠাৎ করেই সৌমিত্র পেছন ফিরলো, আর প্রায় ওর সাথে ধাক্কা খাচ্ছিলো | সাথে সাথেই ঐশী পিছোনোর চেষ্টা করলো কিন্তু স্লিপ করে গেলো | সৌমিত্র সাথে সাথেই ওর কোমরে ধরে ওকে সোজা করে দাঁড় করালো |

সৌমিত্র : তুমি ?? তুমি এখানে কি করছো ?? 

ঐশী : ওই আমি... মানে..... 

ওর চোখ দুটো বড় বড় হয়ে গেল, যখন বুঝতে পারলো ওর সামনে সৌমিত্র পুরো নির্বস্ত্র দাঁড়িয়ে রয়েছে | ঐশী সাথে সাথেই ওর চোখ দুটো বন্ধ করে নিলো |

সৌমিত্র : কি হলো ?? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি ঐশী ?? তুমি এখন বাথরুমে কি করছো ?? 

ঐশী জোরে জোরে শ্বাস নিতে লাগলো | একদম পুরো স্তব্ধ হয়ে গিয়েছে | ওর কথা গলাতেই আটকে গিয়েছে | ওর মাথাও ওকে নানা রকম ভাবনা দিতে লাগলো | এই মুহূর্তে ঐশী আর কোনো কিছুই বলতে পারলো না |

সৌমিত্র : তুমি এরকম স্ট্যাচুর মত এইভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন ?? কথা বলো |

ঐশী ওর হাতের মধ্যে থেকে সরে আসার চেষ্টা করতে লাগলো | কিন্তু শেষ পর্যন্ত না পেরে ওর চোখের দিকে তাকিয়েই একদম যেন হারিয়ে গেল |

সৌমিত্র ওদের অবস্থা বুঝতে পেরে, সাথে সাথেই ওকে পেছন ফেরালো | সৌমিত্র জানে যে ঐশী কিছুই দেখে নি | এখন সৌমিত্র ঐশীর পেছন দিকে রয়েছে |

সৌমিত্র : তুমি জানো না যখন একজন বাথরুমের ভেতর থাকে তখন বাথরুমের ভেতর ঢুকতে নেই ?? 

ঐশী রাগে ওর দিকে ঘুরতে যাচ্ছিলো, কিন্তু সৌমিত্র ওর কাঁধটা ধরে রেখেছিলো, যার জন্য ঘুরতে পারলো না |

সৌমিত্র : ( একটু জোর গলায় ) একদম নয়, একদম পেছনে ঘুরবে না |

ঐশী : ( রেগে গিয়ে ) ওই একজন টা হলো হাজব্যান্ড সৌমিত্র | আর তার উপর আমার পুরো অধিকার আছে | আর তার....... ( ঐশী থেমে গেল ) 

সৌমিত্র : সেটা তখনই যদি আমরা প্রপার হাজব্যান্ড-ওয়াইফ রিলেশন শেয়ার করতাম | যেটা আমরা করিনি |

ঐশী আরও একবার একটা অজানা ব্যাথা অনুভব করলো |

ঐশী : আমরা করিনি ?? কিন্তু কেন সৌমিত্র ?? আমার কি দোষ এতে ?? 

সৌমিত্র : ঐশী, এটা সেই বিষয়ে আলোচনা করার জায়গা নয় |

ঐশী : না, আমার উত্তর চাই সৌমিত্র |

সৌমিত্র : সবাই যেটা চায় সেটা পায় না, আর এখন খুব ভালো হয় যদি তুমি এখান থেকে বেরিয়ে যাও |

ঐশী : ফাইন |

এই বলে ঐশী বাথরুম থেকে বেরিয়ে এসে দরজাটা ধাক্কা দিয়ে বন্ধ করে দিলো |

সৌমিত্র চোখ বন্ধ করে দেওয়ালে ঘুঁষি মারতে লাগলো | আর নিজেকে বলতে লাগলো - প্লিজ ঐশী তুমি আমার থেকে দূরে থাকো | এটা তোমার ভালোর জন্যই | কি করে আমি তোমাকে বোঝাবো ?? আমি যে পুরো অসহায় | আমি জানি আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, কিন্তু এটা শুধুমাত্র তোমার সাথে যাতে একটা দূরত্ব বজায় রাখতে পারি তার জন্য |

ভগবান প্লিজ আমাকে শক্তি দাও এটা করতে | আর আমি আশা করছি এটা করতে গিয়ে আমি ওকে বেশি হার্ট করবো না | ওর শরীর ঠিক নেই, ওর এখন যত্নের দরকার | কিন্তু আমি ওকে আমার কাছে আসতে দিতে পারি না | কিন্তু আমি যদি ওর প্রতি নরম থাকি তাহলে আমি শিওর ও আরও বেশি কিছু আমার কাছে চেয়ে বসবে, যেটা আমাদের দুজনের পক্ষেই সমস্যার | এই মুহূর্তে ঐশী আমার রেস্পন্সিবিলিটি, আর আমি আংকেল আর ড্যাড কাউকেই ছোটো হতে দেবো না | 

ড্যাডের কথায় মনে পড়েছে, আমাকে ড্যাডের সাথে কথা বলে ব্যাপারটা ড্যাড কে জানাতে হবে |

সৌমিত্র তাড়াতাড়ি স্নান করে কোমরে তোয়ালেটা জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো |

সৌমিত্র দেখলো ঐশী জানলার ধারে দাঁড়িয়ে বাইরের বৃষ্টি দেখছে | ঐশীকে এতটা আপসেট দেখে সৌমিত্র দাঁড়িয়েই রইলো | পুরো পরিস্থিতি টার জন্য ওর সত্যি খুব খারাপ লাগছে | ঐশী সত্যিই খুব ইনোসেন্ট, ওর মাইন্ড এখন কিছুই কাজ করছে না, ওর হাতে নেই, ওর হার্ট ওকে জোর করছে সবকিছু ভাবার জন্য, যেটা আদপেই কোনো কিছু নয় | যখন একবার বাস্তব টা জানতে পারবে তখন নিজেই নিজেকে দোষারোপ করতে থাকবে, এতদিন থেকে ওকে জানার জন্য, এখনই কল্পনা করতে পারছে তখন পরিস্থিতিটা কেমন হবে |

ওর সাথে কথা বলার জন্য এক পা এগিয়ে গিয়েও আবার পিছিয়ে এলো | সৌমিত্র ওর জামা কাপড় বের করার জন্য ওয়ারড্রবের কাছে গেল, কিন্তু সবকিছু বিছানার উপর সুন্দর করে সাজিয়ে রাখা আছে দেখে একদম শকড হয়ে গেল |

যখন সৌমিত্র আবার ওয়ারড্রব খুললো, ঐশী ঘুরে তাকালো |

ঐশী ওর দিকে তাকিয়ে রইলো, কিন্তু সৌমিত্র ওর চোখের দিকে তাকাচ্ছে না | এখন যেটা করছে সেটা ওকে আরও বেশি করে হার্ট করবে, আর সেটা ওর ওই চোখে দেখার জন্য এখন একদম প্রস্তুত নয় | কোথাও না কোথাও সত্যিই ওর জন্য এখন সৌমিত্ররও কষ্ট হচ্ছে | 

সৌমিত্র ঐশীর বিছানার ওপর সুন্দর করে সাজিয়ে রাখা ড্রেস গুলো উপেক্ষা করে একটা টিশার্ট, আর কাল যে জিন্সটা পরেছিল সেটা বের করলো |

ঐশী কোনো কিছু বললো না | বিছানার কাছে এসে ওই জামাকাপড় গুলো হাতে নিয়ে হেঁটে ওয়ারড্রবের কাছে গেল |

ঐশী ওর সামনে থেকে সৌমিত্রর সরে যাওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো |

ঐশী একবার ওর চোখের দিকে তাকালো, আর সৌমিত্র তখনই ওর লাল হয়ে থাকা চোখ গুলো দেখলো | আর সেটা সহ্য করতে না পেরে ওখান থেকে সরে গেল |

ঐশী ওর জামাকাপড় গুলো ওয়ারড্রবের মধ্যে রেখে বন্ধ করে দিলো |

সৌমিত্র ওর রুম থেকে বেরিয়ে আসছিলো, তখনই ঐশীর আওয়াজ পেলো |

ঐশী : দাঁড়াও |

সৌমিত্র দাঁড়িয়ে গেল |

ঐশী ওর কাছে এসে ওর টিশার্ট এর কলারটা পেছন থেকে ধরলো |

সৌমিত্র ওর দিকে ঘুরলো, আর এক ঝটকায় হাতটা সরিয়ে দিলো |

ঐশী পুরো মুখে চোখে প্রচন্ড পরিমান কষ্ট নিয়ে সৌমিত্রর দিকে তাকিয়ে রয়েছে |

সৌমিত্র : তুমি কি করতে চেষ্টা করছো ?? ( সৌমিত্র পুরো রেগে গিয়ে বললো ) 

ঐশী ওর হাত দুটো বাড়ালো, আর সৌমিত্র নিজেকে সরিয়ে নিতে চাইলো, কিন্তু ঐশী ওর কলারটা ধরে যে প্রাইস ট্যাগটা ঝুলছিলো সেটা টেনে ধরলো | ঐশী জোর করে টানার ফলে ওই ট্যাগের ফাইবারে ঐশীর হাতটা কেটে গেল |

ওর সাথে খারাপ ব্যবহার করার জন্য সৌমিত্রর এবার সত্যিই খারাপ লাগছে | ওর চোখ থেকে জল গড়িয়ে পড়তে দেখলো, আর তারপর ওর চোখে মুখে কষ্টটা লক্ষ্য করলো | যতক্ষণ না পেছন ফিরে দূরে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আর কিছু লক্ষ্য করেনি |

সৌমিত্র শুধু ওকে ট্যাগটা টেনে ছিঁড়তে দেখলো, আর ঐশী ট্যাগটা নিচে ফেলে দিতেই দেখলো, ওই ট্যাগের মধ্যে রক্ত লেগে আছে |

সৌমিত্র তাড়াতাড়ি ওর কাছে গিয়ে ওকে নিজের দিকে ফেরালো | 

সৌমিত্র : দেখি আমাকে দেখাও |

ঐশী ওর হাতটা ওর হাত থেকে এক ঝটকায় টেনে নিয়ে বললো....... 

ঐশী : আমি ঠিক আছি |

সৌমিত্র পুরো রেগে গিয়ে ওর দিকে তাকালো, যেটাতে ঐশী একদম চুপ হয়ে গেল |

সৌমিত্র : কাকা !! কাকা !! তুমি তাড়াতাড়ি ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসো |

সৌমিত্র ঐশীকে সাবধানে বিছানার ওপর বসিয়ে খুব ভালো করে ওর রুমাল দিয়ে হাতের রক্তটা মুছে দিলো |

রামু কাকা বক্সটা বিছানার ওপর রেখে দিয়ে বেরিয়ে চলে গেল |

সৌমিত্র ওর হাতটা ব্যান্ডেজ করতে লাগলো, আর ঐশী তখনও ফোঁপাতে লাগলো |

সৌমিত্র : একটা জিনিস আছে, যেটাকে কাঁচি বলে, কেউ এটাকে হাতে করে টানে না | দেখো তো তুমি কি করলে ?? এর পরের বার থেকে আমি যেন এরকম না দেখি |

ঐশী সৌমিত্রকে একদম অবাক করে দিয়ে কান্নায় ভেঙে পড়লো | কাঁদতে কাঁদতে বললো......... 

ঐশী : যখনই ( কাঁদতে কাঁদতে ) আমি ( কাঁদতে কাঁদতে ) তোমার জন্য ( কাঁদতে কাঁদতে ) কিছু করি ( কাঁদতে কাঁদতে ) তুমি.... তুমি আমাকে ( কাঁদতে কাঁদতে ) একটুও ( কাঁদতে কাঁদতে ) উৎসাহিত করো না |

এটা বলার সাথে সাথেই ওর ব্যান্ডেজ করা হাতটা টেনে নিয়ে সোজা নিচে নেমে চলে এলো |

সৌমিত্র : ধুর, কেন যে আমি ওর জ
প্রতি একটু কম খারাপ ব্যবহার করতে পারি না ?? আমি নিশ্চিত আমি অন্তত এইটুকু তো করতেই পারি | কিন্তু এটা ওর বোকামো | নিজেই নিজেকে কেন আঘাত করবে ?? 

********************************

সৌমিত্র নিচে নেমে এসে দেখলো, ঐশী ডাইনিং টেবিলে ওর জন্য প্লেট সাজাচ্ছে |

সৌমিত্র একবার ভেবে নিলো, ওহ নো, আবার ?? না না কোনো ভাবেই নয় |

ঐশী প্লেটের উপর খাবার টা জাস্ট দিয়েছে, তখনই শুনতে পেল সৌমিত্র রামু কাকাকে বলছে যে ও অলরেডি কলেজের জন্য লেট হয়ে গিয়েছে, কলেজে গিয়ে কিছু খেয়ে নেবে | ঐশী থেমে গিয়ে একবার ওর দিকে তাকালো | সৌমিত্র ওর ব্যাগটা হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল |

ঐশী চুপচাপ প্লেটে দেওয়া খাবার গুলো আবার নির্দিষ্ট জায়গায় রেখে দিয়ে ওদের রুমে চলে গেল |
[+] 3 users Like eklasayan's post
Like Reply
#36

(25-05-2020, 11:37 AM)Isiift Wrote:  বার বার অসাধারণ অসাধারণ করতেও তো কেমনে যেন লাগে !  অপেক্ষায় আছি কখন সৌমিত্র ওকে একটু হলেও কাছে টেনে নিবে

অনেক ধন্যবাদ। আসলে সময়ের আগে কোনো কিছুই হয় না। আর দুজনের জন্যই এটা খুব কঠিন পরিস্থিতি। তাই হঠাৎ করে কিছু হওয়া তো সম্ভব নয়। দেখা যাক কি হয়। সাথে থাকবেন।
Like Reply
#37

(25-05-2020, 01:03 PM)dreampriya Wrote:  যা ভেবেছিলাম ঠিক তাই হচ্ছে ।।। তবে গল্প টা খুব সুন্দর হচ্ছে ।।।এখন আগে কি হয় সেটা ই দেখা র ।।।


অনেক ধন্যবাদ। দেখা যাক কি হয়। সাথে থাকবেন। 
Like Reply
#38

(25-05-2020, 07:42 PM)Mr Fantastic Wrote:  When will Soumitro stop behaving like a cold hearted person???


Let see what happens next. It's very unusual situation for both of them. 
Like Reply
#39

অষ্টম পর্ব : এটা কি হলো ?



সারাটা দিন সৌমিত্র ক্লাসে মন দিতে পারলো না |

দিয়াসা, ঋষিতা, ঐশীর বান্ধবী, ওরা ঐশীর অ্যাক্সিডেন্ট এর ব্যাপারটা জানে, তাই ঐশীর ব্যাপারে ওর কাছে খোঁজ নেয় |

অন্যান্য দিনের মত নয়, আজ সৌমিত্র অনন্যার পাশে থাকলেও পুরোটা সময় নিজের ভাবনায় ডুবে ছিলো | এমনকি হ্যাঁ, হুমমম, ওকে, ফাইন আর দু একটা কিছু শব্দ ছাড়া তেমন কিছুই বলে নি |

সৌমিত্র খাবারের প্লেট থেকে খাবারের টুকরোটা নিয়ে মুখে নিতে যাবে তখনই ওর মনে পড়লো যে ঐশী ওর জন্য প্লেটে ব্রেকফাস্ট রেডি করছিল, আর ও না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে | সৌমিত্র ওর পছন্দের বাটার টোস্ট প্লেটে রেখে দিলো, যেটা অনন্যা ওর জন্য অর্ডার করেছিলো |

অনন্যা : কি হলো ?? 

সৌমিত্র : হুমমম ?? 

অনন্যা : কখন থেকে দেখছি তুমি যেন কোথায় হারিয়ে আছো |

সৌমিত্র : না, আসলে ঐশীর জন্য চিন্তা হচ্ছে |

অনন্যা : হ্যাঁ, আমি জানি তো সৌমিত্র, আজকাল ওকে ছাড়া আর কোনো কিছু নিয়ে আমাদের মধ্যে কথা হয় কি ?? 

সৌমিত্র : প্লিজ অনন্যা, এইভাবে বোলো না |

অনন্যা : ( টেবিলের উপর একটা চাপ্পর মেরে উঠে দাঁড়ালো ) তো আর কিভাবে বলবো সৌমিত্র ?? 

সৌমিত্র : অনন্যা !!! 

অনন্যা : তোমার মনে হয় না এবার এটা বাড়াবাড়ি হচ্ছে ?? আমরা রাতে কথা বলতে পারি না | তুমি সকালে কথা বলতে পারো না | সৌমিত্র, যে কিনা সবসময় আমার কথা ভাবত সে এখন কোথাকার কোন মেয়ের কথা ভাবছে | আর তুমি ভাবছো এর পরেও আমি ঠিক থাকবো ?? 

সৌমিত্র : অনন্যা, আমি সত্যিই খুব দু:খিত, কিন্তু তুমি তো আমার পরিস্থিতিটা জানো, জানো তো ?? 

অনন্যা : আই ডোন্ট কেয়ার সৌমিত্র | আমি শুধু তোমাকে চাই | আর আমি তোমাকে অন্য কারোর সাথে কোনো ভাবেই সহ্য করতে পারবো না | তুমি কেন ওকে সত্যিটা বলে দিচ্ছো না ?? 

সৌমিত্র : অনন্যা, আমি চাইলেও সেটা ওকে বলতে পারবো না | ডক্টর বলেছে যে এই পরিস্থিতিতে কোনো রকম শক পেলে ও কোমাতে চলে যেতে পারে, আর তখন কেউ বলতে পারবে না যে কখন ও ঠিক হবে | আর এটারও কোনো গ্যারান্টি নেই যে তখন আর কোনো ভাবেই ঠিক হতে পারে |

অনন্যা : এটা তোমার কাছে কি কিছু ম্যাটার করে সৌমিত্র ?? এমনকি তুমি ওকে পছন্দও করো না | 

সৌমিত্র : অনন্যা, আমরা এটা নিয়ে কেন আলোচনা করছি ?? আমি আগেই এর কারণ কি সেটা তোমাকে বলেছি |

অনন্যা : ওকে সৌমিত্র, আমার মনে হয় না, আমার আর তোমাকে ডিস্টার্ব করা উচিত | আমরা আবার তখন কথা বলবো যখন তুমি এটার থেকে বেরিয়ে আসবে |

অনন্যা ওর ব্যাগটা হাতে নিয়ে চলে যাওয়ার আগে বললো....... 

অনন্যা : গুড বাই সৌমিত্র | হ্যাভ ফান উইথ হার | ( মুখে একটা কুটিল হাসি নিয়ে ) 

সৌমিত্র রাগে ওর হাতটা মুঠো করলো | অনন্যার মুখে ফান কথাটা শুনে ওর নিজেকে অনেক অপদস্থ বোধ হলো |

একে তো আমি ওকে এতটা ভালোবাসি, আর ও আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টাই করছে না | আমাকে বিশ্বাসই করতে পারছে না | - সৌমিত্র নিজে নিজেকে বলতে লাগলো |

************************************

ঐশী : ড্যাড, আমার বয়স কত ?? 

..............

ঐশী : আমি আর সৌমিত্র একই বয়সের হলে আমি কলেজ যাচ্ছি না কেন ?? 

................

ঐশী : ওহ আচ্ছা |

................

ঐশী : কখন আমি যেতে পারবো ?? 

.................

ঐশী : ড্যাড তুমি ডক্টরকে একটু জিজ্ঞেস করে নেবে ?? 

...................

ঐশী : আর আমার বন্ধুরা সব কোথায় ?? 

...................

ঐশী : না আমি এমনিই জিজ্ঞেস করছিলাম, আমি নিশ্চয়ই অনেক ক্লাস মিস করেছি ?? 

....................

ঐশী : ওহ্ তাই ?? সৌমিত্রও একই কলেজে পড়ে ?? 

...................

ঐশী : আচ্ছা |

....................

ঐশী : ড্যাড তুমি ডক্টরকে জিজ্ঞেস করতে একদম ভুলবে না |

.....................

ঐশী : আমি বাড়িতে একদম বোর হয়ে যাচ্ছি |

.....................

ঐশী : না ড্যাড | আমার মনে হয় না আমি তোমার থেকে টাকা নিয়ে শপিং করতে গেলে ওর ভালো লাগবে |

.....................

ঐশী : আমি ওকে বলবো নিয়ে যেতে পরে | কিন্তু হ্যাঁ আমি ওর থেকে টাকা চাইতে কিছুটা ইতস্তত: বোধ করছি | 

.....................

ঐশী : আচ্ছা আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে ?? 

......................

ঐশী : তাহলে ঠিক আছে |

.....................

ঐশী : কিন্তু ওটা আমার আগের নামে কি করে আছে ?? 

.....................

ঐশী : ওহ চেঞ্জ করিনি, কেন ?? 

.....................

ঐশী : ড্যাড তোমার কাছে আমাদের বিয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট টা আছে ?? 

.....................

ঐশী : কোনো অসুবিধে নেই, আমি ওকে জিজ্ঞেস করে নেবো |

......................

ঐশী : থ্যাংকস ড্যাড | লাভ ইউ | তাড়াতাড়ি দেখা হচ্ছে | সাবধানে থেকো |

***********************************

প্রায় ৮:৩০ এর দিকে সৌমিত্র বাড়ি ফিরে এলো | সারাদিন একদম পুরো বিধ্বস্ত হয়ে আছে |

সৌমিত্র : কাকা !! কাকা !! এই কাকা কোথায় চলে গেল ?? 

ওর চোখ দুটো পুরো বাড়িতে ঘুরতে লাগলো, ঐশীকে একবার দেখার জন্য | সৌমিত্র বুঝতে পারছে না যে কেন ওকে দেখতে চাইছে !! কিন্তু ওকে কোথাও দেখতে পাচ্ছে না |

এরপর ফ্রিজের কাছে গিয়ে একটা ঠান্ডা জলের বোতল বের করলো, তখনই টেবিলের উপর একটা নোট পরে থাকতে দেখলো | সৌমিত্র ভ্রু কুঁচকে একটু দেখে ওটার সামনে গিয়ে ওটাকে হাতে নিলো |

এরপর এদিক ওদিক দেখে শেষ পর্যন্ত ওটা খুললো |

হাবস্,
আমি সকালের ঘটনার জন্য দু:খিত, আমার বাথরুমে ঢোকা ঠিক হয়নি | আমি জানি তোমার স্ত্রী হিসেবে আমার সব রকম অধিকার আছে, কিন্তু তাও আমার এটা করা উচিত হয় নি, যেটা তোমাকে রাগিয়ে দিয়েছিলো | আর তুমি যখন আমাকে বলছিলে সেটাও আমার পছন্দ হয় নি, আর এর জন্য তুমি সকালে ব্রেকফাস্ট না করেই বেরিয়ে গিয়েছো | আমার খুব খারাপ লাগছে | আই অ্যাম রিয়েলি সরি | আর এটা আমি মন থেকেই বলছি | আমি তোমার জন্য কিছু তৈরি করার চেষ্টা করেছি, এটা এতটাও ভালো হয় নি, কিন্তু তাও আমি সেটা ফেলে দিতে পারি নি | যদি তুমি খাও তাহলে আমার ভালো লাগবে | কিন্তু এর জন্য আমি তোমাকে একদমই জোর করছি না |
তোমার অনুপযুক্ত ওয়াইফ


সৌমিত্র যখন অনুপযুক্ত কথাটা পড়লো, ওর মনে হলো যেন ওর একটা হার্টবিট মিস করে গেল | সৌমিত্র যেন বুঝতে পারলো ওর জন্য ঐশী কতটা কষ্ট পেয়েছে, যে ওকে এই কথা গুলো লিখতে বাধ্য করেছে | ভেতরে ভেতরে নিজেকে অপরাধী মনে হতে লাগলো |

সৌমিত্র চিঠিটা পকেটের মধ্যে নিয়ে ফ্রেস হতে ওর রুমে চলে গেল | কিন্তু আসলে ঐশীর সাথে দেখা করবে বলেই গেল |

সোজা ওপরে উঠে ওদের রুমে গেল, দরজা খুলে ভেতরে ঢুকলো, কিন্তু দেখলো পুরো রুমে কোথাও ঐশী নেই | এদিক ওদিক দেখলো কিন্তু কোথাও দেখতে পেলো না | এরপর সৌমিত্র কিছুটা চিন্তিত হয়ে পড়লো | সৌমিত্র ওর ফোন বের করে ঐশীর নাম্বারে কল করতে যাচ্ছিলো, ঠিক তখনই বিছানায় ওর জামা কাপড় রাখা আছে দেখলো | ওখানেই ওর রাতের পোষাকের সাথে একটা চিঠি রাখা আছে |

ওর ঠোঁটে হালকা হাসি ফুটে উঠলো | চিঠিটা তুলে নিয়ে ওটা পড়তে শুরু করলো |

হাবস্, 
আই অ্যাম সরি, আমার তোমার পছন্দ মনে নেই | তুমি সকালে কেন অন্য ড্রেস পড়েছিলে আমি জানি | আমাকে কিছুটা সময় দাও, আমি সব ঠিক করে নেবো, আর তোমার পছন্দ অপছন্দ অনুযায়ীই করবো | তোমার জিনিসের মধ্যে নাক গলানোর জন্য আবার সরি | কিন্তু আমার মধ্যে কোথাও একটা মনে হচ্ছে যে আমার এটা করতে বেশ ভালো লাগছে | তাই আমি তোমার জন্য এই গুলো বের করে রাখলাম | আমি জানি না যে তুমি এই গুলো পড়তে পছন্দ করবে কিনা !! কিন্তু যদি তুমি পড়ো তাহলে আমার সেটা ভালো লাগবে, আর আমি ভাববো যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো | কিন্তু এটা করার জন্য আমি তোমাকে জোর করবো না | পুরোটাই তোমার ওপর নির্ভর করছে | 
তোমার অনবহিত ওয়াইফ


সৌমিত্র ড্রেস গুলো নিয়ে বাথরুমে চলে গেল চেঞ্জ করার জন্য |

স্নান করতে করতে সৌমিত্র ভাবতে লাগলো - কিছু না হয়েই, আমি কি চাই, কি চাই না সেই সব নিয়ে তুমি এত ভাবছো | দুই দিনও হয়নি তুমি আর আমি একসাথে আছি, কিন্তু এরকম মনে হচ্ছে কেন যে আমরা যেন কতকাল একসাথে আছি !!! তুমি অনন্যার থেকে অনেক আলাদা, ওর মত কোনো কিছু নিয়ে তুমি আমাকে জোর করছো না | কিন্তু তুমি, তুমি সেটা তৈরি করার চেষ্টা করছো | অনন্যা কখনও ভাবেই না যে আমি কি চাই, আমি কি ফিল করছি, আর এখানে আমি তোমাকে কিছুই বলি নি, কোনো অভিযোগও নেই, তাও তুমি সবকিছু ঠিক করতে চাইছো, আর তার উপরে তুমি সরি বলছো যেখানে তোমার কোনো দোষই নেই | আজ তুমি যা যা করেছো তার জন্য আমি তোমাকে আর আঘাত দিতে পারবো না | তুমি সত্যিই সত্যিই খুব মিষ্টি, যে তোমাকে জীবনসঙ্গী হিসেবে পাবে শে সত্যিই খুব ভাগ্যবান হবে |

**********************************

সৌমিত্র ডিনারের জন্য নিচে নেমে এলো | 

সৌমিত্র : আরে কাকা, কোথায় ছিলে তুমি ?? 

কাকা : আমি ঘরের কিছু জিনিস আনতে গিয়েছিলাম |

সৌমিত্র : কি জিনিস?? আমি তো কিছু আনার জন্য বলি নি !! 

কাকা : ঐশী ম্যাডাম একটা লিস্ট করে দিয়েছিলো |

সৌমিত্র : কি লিস্ট?? দেখি আমি !!

কাকা ওকে লিস্ট টা দিলো | লিস্টের ৭৫% শুধু ওর জিনিসেই ভর্তি | সৌমিত্র বুঝতে পারলো যে ওই জিনিস গুলোর অর্ধেক মত সত্যিই শেষ হয়ে গিয়েছে, আর ঐশীর এই অর্ডার করাটা ওর সত্যিই খুব মিষ্টি মনে হলো |

সৌমিত্র : কাকা, ঐশী কোথায় ?? 

কাকা : শেষ বার আমি ওকে গেস্ট রুমে দেখেছিলাম | আমি কি ওকে ডেকে দেবো ?? 

সৌমিত্র : ওহ্ আচ্ছা | না, আমিই যাচ্ছি |

সৌমিত্র গেস্ট রুমে গিয়ে দরজায় আওয়াজ করলো | ( কে - ভেতর থেকে এটাই শুনতে পেলো ) 

সৌমিত্র : আমি, ঐশী | ( আর দরজা খোলার অপেক্ষা করতে লাগলো ) 

হঠাৎ করেই দরজার দুটো পাল্লার মধ্যে থেকে একটা মুখ বেরিয়ে এলো | একটা কাপড়ের অংশ মুখে ধরে সৌমিত্রর দিকে তাকিয়ে রইলো |

সৌমিত্র ওর দিকে তাকিয়ে রইলো, কিন্তু কনফিউজ হয়ে গেল |

সৌমিত্র : তুমি গেস্ট রুমের ভেতরে কি করছো ?? 

ঐশী : ওই আমি....... 

সৌমিত্র : আর এটা কি ?? ( ওর মুখ থেকে কাপড়ের অংশটা ধরে টেনে বের করলো ) 

ঐশী কাপড়ের বাকি অংশটা শক্ত করে ধরে বললো........ 

ঐশী : না, ছাড়ো |

আর এর সাথে সাথেই দরজাটা খুলে গেল | আর সৌমিত্র দেখলো, ঐশী সায়া আর ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে, আর শারিটা অদ্ভুত ভাবে ওর গায়ে জড়ানো আছে, অর্ধেকটা মাটিতে লুটোপুটি খাচ্ছে |

সৌমিত্র : কি এটা ?? 

ঐশী : আমি শাড়ি পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু...... জানিনা এটা কেমন করে পড়ে |

সৌমিত্র হাসিতে ফেটে পড়লো | তারপর বললো....... 

সৌমিত্র : ওহ্ ঐশী, তুমি পারোও সত্যিই |

ঐশী আশ্চর্য্য হয়ে সৌমিত্রর দিকে তাকিয়ে রইলো | ওর বেশ অস্বস্তি বোধ হচ্ছে |

সৌমিত্র : তুমি শাড়ি পড়ার চেষ্টা করছিলে কেন ?? 

ঐশী একটু মুখ বাঁকিয়ে ওর প্রশ্নটাকে এড়িয়ে গেল | আর তারপর শাড়িটাকে নিয়ে ঠিক করতে লাগলো | 

সৌমিত্র : ঐশী, আমার খুব ক্ষিদে পেয়েছে, প্লিজ চলো, আগে আমরা ডিনার করে নিই ?? তুমি এটা পরেও করতে পারবে |

ঐশী : আমি তোমার সাথে যাবো কেন ?? তুমি তোমার ইচ্ছা মত ডিনার করতেই পারো | যেমন আজকে সকাল বেলায় তুমি বাইরে ব্রেক ফাস্ট করেছো |

সৌমিত্র হাসলো | জানে যে ঐশী ওই জন্য খুব খারাপ ভেবেছে | আর তার জন্য ঐশীকে আর কোনো অজুহাত দিতে চাইলো না | ওকে অনেক মিথ্যে বলেছে | সৌমিত্র ভাবতে লাগলো এরকম ছোটো ছোটো ব্যাপার নিয়ে ওকে আর কষ্ট দিতে চায় না |

সৌমিত্র ওর কাছে গিয়ে পেছন থেকে ওর কানের কাছে ফিসফিস করে বললো........ 

সৌমিত্র : আই অ্যাম সরি | আমাকে সকালের জন্য ক্ষমা করে দিতে পারবে না ?? 

ঐশী ঘুরে ওর দিকে তাকাতে গেল, আর ওর মাটিতে পড়ে থাকা শাড়িতে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলো, কিন্তু সৌমিত্র ওর কোমরটা ধরে নিয়ে ওকে আটকে নিলো | ওর চোখটা ঐশীর পুরো মুখে ঘুরতে লাগলো | ওর খোলা চুল থেকে শুরু করে চোখ, নাক, ঠোঁট........ কিছুক্ষনের জন্য ঠোঁটে ওর দৃষ্টি স্থির হয়ে রইলো, তারপর আবার নিচের দিকে নামতে লাগলো | ঐশী সৌমিত্রর দৃষ্টি লক্ষ্য করে ওর টিশার্ট টা টেনে ধরলো | সৌমিত্র সাথে সাথেই যেটা করছিল সেটা বন্ধ করে দিলো | তারপর নিজে যে টিশার্ট টা পড়েছিল সেটা খুলে দিয়ে ওকে পড়তে দিলো | এরপর ওর মুখটা আবার ঐশীর কানের কাছে এনে বললো........ 

সৌমিত্র : চিন্তা কোরো না, আমাদের ডিনারের পর কিভাবে শাড়ি পড়তে হয় আমি তোমাকে শিখিয়ে দেবো |

ঐশী পুরো শরীরে একটা আলাদা অনুভূতি বোধ করতে লাগলো |
[+] 4 users Like eklasayan's post
Like Reply
#40

(26-05-2020, 09:52 AM)Mr Fantastic Wrote:  যাক, সৌমিত্র তাহলে অনন্যা আর ঐশীর মধ্যে মানসিক চরিত্রের তফাৎটা বুঝতে পেরেছে।

তাই তো মনে হচ্ছে। 
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)