Thread Rating:
  • 11 Vote(s) - 3.18 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

গল্পের মত বাস্তব

Showing only the posts of eklasayan: 87 of 163 posts. Show all posts
#41

ঝটপট ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখি এ তো এলাহী আয়োজন | ফুলকো ফুলকো লুচি, সাদা আলুর তরকারি, বেগুন ভাজা, মিষ্টি | অঞ্জলি চলে যাওয়ার পর এইসব রান্না, জলখাবার প্রায় ভুলেই গিয়েছি | আজ এত সুন্দর করে টেবিল সাজানো দেখে এক মূহুর্তে পুরোনো কথা গুলো মনে পড়ে গেল | আগে ছুটির দিনে সকালে রান্না ঘরে মা ব্যস্ত থাকতো লুচি ভাজতে, আমি আর বাবা টেবিলে বসে অধীর আগ্রহে অপেক্ষা করতাম আর মা আগে কাকে দেবে সেটা নিয়ে বেশ একটা ছোটো খাটো ডিবেটই হয়ে যেত | কিন্তু আমাদের কাউকেই জিততে না দিয়ে প্রতিবারই মা লুচির প্লেট দুজনকে একসাথেই দিত | আর খাবার থালায় বসে হার জিত নিয়ে সময় নষ্ট না করে লুচিতে মনোনিবেশ করাই বাঙালির পরম ধর্ম বলে মনে করায় সেদিনের মত বিবাদের নিষ্পত্তি ঘটত |

- আরে কি মুশকিল, তখন থেকে লুচি গুলোর দিকে তাকিয়ে কি ভাবছেন বলুন তো? ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না তো, শুরু করুন |

- ওহ: হ্যাঁ হ্যাঁ....... এই তো...... বাব্বা আজ তো মাসি অনেক জলখাবার বানিয়েছে দেখছি | কি তুমি মেনু ঠিক করে দিলে বুঝি? নাহলে তো পাউরুটি মাখন ছাড়া কপালে আর কিছু জোটে না |

- হুমমমম বুঝলাম....... কিন্তু হঠাৎ এই মাসি, আপনার রান্না ঘরে তো অন্য কারোর প্রবেশ নিষেধ | এমনকি আমাকেও কোনোদিন...........

- আরে তেমন কিছু না | ওই কয়েকদিন তোমার ব্যাপারটা নিয়ে ব্যাস্ত থাকায় এদিকে সময় করে উঠতে পারছিলাম না | বাইরেও থাকতে হত, তাই আরকি দেখাশোনা করার জন্য........ আর তোমাকে কাজ করতে না দেওয়ার ব্যাপারটা অন্য, তুমি এখানে আসতে পড়তে আমার কাজের জন্য না |

- হুমমমম, আচ্ছা ঠিক আছে এবার তাড়াতাড়ি শুরু করুন | সব জুড়িয়ে গেল |

- বিমলা দির হাতের রান্না এত ভালো আগে জানতাম না তো!!!! অন্য সময় তো খাবার মুখে তোলাই যেত না | তা বিমলা দি গেল কোথায়, দেখছি না!!!!! 

- হুমমমমম, বিমলা দির রান্না কেমন জানি না কারণ আজ তো উনি আসেন নি |

- কি: !!!!!! তাহলে এতসব করলো কে????!!!! 

- কে আবার আমি | এমন করে বলছেন যেন জীবনে প্রথমবার রান্না ঘরে গিয়েছি | হ্যাঁ তফাত শুধু একটাই, আগে ওই বাড়িতে বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও করতে হত আর আজ আপনার জন্য ইচ্ছে হল তাই | কেন খেতে বুঝি ভালো হয় নি???!!! 
আর যদি কিছু মনে না করেন তাহলে বলবো বিমলা মাসিকে আর আসতে বলার কোনো দরকার নেই | আর আমি থাকতে আপনার কোনো অসুবিধা হবে না আশা করি |

- না........ একদম না | ভুলে যেও না, তুমি পড়াশোনা করতে চাও আর ও বাড়িতে থেকে সেটা সম্ভব হচ্ছিল না বলেই তোমাকে এখানে থাকার অনুমতি দিয়েছি | আমার সুবিধা অসুবিধা দেখার জন্য না | নিজের মত থাকবে, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো | আর আমার সুবিধা যদি একান্তই করতে চাও তাহলে আমার থেকে দূরে থেকো |

একটা সামান্য কথায় কারোর থেকে এমন উত্তর হয়ত আশা করা যায় না | তাই আগের দিনের মানুষটার সাথে আজকের এই কথা গুলো, এই মানুষটাকে মেলাতে গিয়ে ভাবনার তার গুলো কেমন যেন একটা ছিঁড়ে যাচ্ছিল | আরও একবার প্রমাণিত হল আমি মানুষ চিনতে এখনও শিখিনি | মিষ্টি কথায় বিশ্বাস করে ঠকলেও অবিশ্বাস করতে শিখিনি | এটা ঠিক যে আমার মতন সহায়সম্বল হীন একটা মেয়েকে করুণা করলেও আর যাই হোক ভালোবাসা যায় না |

কলিং বেলের আওয়াজে হুঁশ ফিরতে ঝটপট নিজেকে সামলে নিলাম | ছোটো বেলা থেকেই একলা নিজের চোখের জল মুছে অভ্যস্ত, তাই আজ কাল আর বিশেষ অসুবিধে হয় না | খাওয়ার ইচ্ছেটা অনেকক্ষণই চলে গিয়েছে, তাই তাড়াতাড়ি খাবার গুলো ঢাকা দিয়ে দরজা টা খুলতে এসে দেখি বাইরের ঘরে কাকু আর কাকীমা বসে আছেন আর সামনে অনিরুদ্ধ স্যার | আমাকে দেখে স্মিত হেসে বললেন, 

- নিজের জিনিষ ভালো করে দেখে বুঝে নাও | না হলে পরে আবার আমাকে........... 

- না না, চিন্তা করবেন না | আপনাকে বেশি বিরক্ত করবো না | একটু সময় লাগবে কিন্তু সব শিখে যাবো | আর শিখে তো নিতেই হবে |

**********************************

কাকীমারা চলে যেতেই ঘরে চলে এসেছি | বাবা-মার কথা খুব মনে পড়ছে, আজ ওঁরা থাকলে এত কষ্ট হয়ত সহ্য করতে হত না | শুনেছি মা মাথায় বুলিয়ে দিলে নাকি সব কষ্ট কমে যায়, সব দু:খ মুছে যায় | একা একা থাকতে তো শিখছিলাম | কষ্ট গুলোই ভবিতব্য বলে মেনেই নিয়েছিলাম, কিন্তু একটা ঝোড়ো হাওয়ার মত এসে উনি যে আমার সুপ্ত বাসনা গুলোকে এলোমেলো করে দিয়েছেন | অবশ্য ভুলটা আমারই | উনি শুধু আমাকে পড়াশোনায় সাহায্য করতে চেষ্টা করেছেন কিন্তু আমি সবকিছু জেনে বুঝেও ছুটে গিয়েছি | হয়ত বা নিজেকে সংবরণ করার ক্ষমতা ছিল না | তবু তো সেদিন রাতের ঘটনাটার পর অনেক কষ্টে নিজেকে গুছিয়ে নিয়েছিলাম | দূরে চলে যেতে চেয়েছিলাম সে যেভাবেই হোক না কেন | কিন্তু উনিই তো আবার কালবৈশাখীর মতন ধেয়ে এসে সমস্ত বন্ধ জানলা গুলো খুলে দিয়ে, এলোমেলো করে দিলেন আমার লুকিয়ে রাখা ইচ্ছে গুলোকে | বাধ্য করলেন কল্পনার জাল বুনতে | সেদিন ওনার চোখের ভাষা, ওই অধিকার মিশ্রিত আদেশ, সবকিছু কত কাছের মনে হয়েছিল | কিন্তু ভাবনার সাথে যে বাস্তবের কোনো মিল হয় না তা আজকে আবারও প্রমাণিত হল |

সকলের জীবনে ভালোবাসা পূর্নতা পায় না | হয়ত আমারও পেল না, তাই বলে এত দুর্বল হয়ে পড়লে চলবে না | আর তাছাড়া উনি তো ভালোবাসার জন্য প্রতিশ্রুতিবদ্ধ নন | আমিই ওনাকে ভালোবেসে ফেলেছি | আর সেখানে তো কোনো শর্ত ছিল না যে উনিও আমাকে সমান ভাবে ভালোবাসবেন | সুতরাং নিজের অনুভূতি গুলো মনের আড়ালে লুকিয়ে ফেলে ওনার সাহায্যের মর্যাদা রাখাই আমার একমাত্র লক্ষ্য হওয়া উচিত |
[+] 3 users Like eklasayan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42

(20-04-2020, 08:58 AM)dreampriya Wrote:  Darun .... Akdom tik tak hocche .... Akon maje keu 3rd person na elei valo ....

Hahaha!!! Dekha jak ki hoy..... Sathe thakun. 
Like Reply
#43

(20-04-2020, 09:43 AM)Mr Fantastic Wrote:  অনিরুদ্ধ এমন কাঠ কাঠ ব্যবহার কেন করতে গেল, ব্যাটার পেটে খিদে মুখে লাজ

হা হা হা!!! একদম ঠিক বলেছেন দাদা। কেন যে এমন করছে কে জানে। দেখা যাক কি হয় সামনে। সাথে থাকবেন। 
Like Reply
#44

(20-04-2020, 02:14 PM)Mr.Wafer Wrote:  অসাধারন লাগছে দাদা। চালিয়ে যান সাথে আছি।

অনেক ধন্যবাদ দাদা। সাথে থাকবেন। 
Like Reply
#45

সকালে হয়ত খুব বেশি বলা হয়ে গিয়েছে | এতটা রাগারাগি না করে একটু বুঝিয়ে বললেও হত হয়ত | কিন্তু তাতে যে আমি আরও ওর প্রতি দুর্বল হয়ে পড়তাম | আর সেটা যদি ও বুঝে ফেলত তাহলে নিজেকে ভুলে আমার খেয়াল রাখার খেলায় মেতে উঠতে ওকে কেউ আটকাতে পারত না | হয়ত ওর ভালোবাসার খেলা ঘর সাজাতে ব্যাস্ত হয়ে আমিও জড়িয়ে পড়তাম ওর ভালোবাসার মায়ার বাঁধনে | সেদিক থেকে যা হয়েছে ভালোই হয়েছে, কিন্তু তখনের পর থেকে ওকে একবারও ঘরের বাইরে আসতে দেখিনি | দুপুর গড়িয়ে বিকেলও শেষ হতে চলল, মেয়েটা ঘরে আলো পর্যন্ত জ্বালায় নি | যাব কি যাব না ভাবতে ভাবতে কখন যে এ ঘরে এসে পড়েছি নিজেই বুঝতে পারিনি | কিন্তু এবার কি বলি ভেবে পাচ্ছি না | অনেক কষ্টে গলাটা একটু ভারী করে জিজ্ঞাসা করলাম............. 

- সন্ধ্যা হতে চলল আলো জ্বালাও নি, এমন অন্ধকারে একলা বসে আছো কেন??!!! 

- আলোয় যে বড় চোখ ধাঁধিয়ে যায়, তাই আলো জ্বালি নি | আর অন্ধকারে যে ছায়াও সাথ ছেড়ে দেয় তাই একলা |

- হুমমমমম, তাই বলে এমন ভাবে বসে থাকলে তো চলবে না | কিছু ভেবেছ এবার কি করবে?? 

- হুমমমম, দ্বিতীয় বর্ষের পরীক্ষার প্রস্তুতির জন্য কিছুটা সময় আছে | কিন্তু আমি আর ওই কলেজে যে যেতে চাই না | ওখানে গেলে সবার আলোচনার কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে পড়াশোনায় মন নিবেশ করাটা মুশকিল হয়ে পড়বে | তাই যদি........... 

- হুমমমম, বুঝতে পারছি তোমার সঙ্কোচের কারণটা | একটু দূরে আর একটি কলেজে আমার এক বিশেষ পরিচিত বন্ধু আছে | আমি তার সাথে কথা বলে কিছুদিনের ভিতরই ব্যবস্থা করছি | তবে ততদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘর সামলে ঘুরে বেরোলে হবে না, যতদিন না কলেজের ব্যবস্থা হচ্ছে ততদিন বাড়িতে আমার কাছেই পড়াশোনা শুরু করতে হবে |

- হুমমমমম, তবে আমার একটা অনুরোধ ছিল, যদি কিছু মনে না করেন তো.......... 

- শুনি কি অনুরোধ.........

- না মানে, আমার কি কি কাজে অনুমতি নেই যদি একটু বলে দেন তো সুবিধা হয় | অনিচ্ছাকৃত ভাবে আর আপনাকে উত্তেজিত করতে চাই না | 

- সে তো তোমাকে কাল রাতেই আমি বলেছি | কোনো সঙ্কোচ করবে না নিজের মত করে থাকবে | তাহলে এখন কেন..........!!!! 

- আসলে সকালে আপনি ওভাবে রেগে গেলেন তো | আসলে সারাদিন বই নিয়ে বসে থাকতেও ভালো লাগে না, তাই যদি ফাঁকা সময়টায় টুকটাক ঘরের কাজ.......... অবশ্যই সেটা আপনার অনুমতি নিয়ে | কারণ আপনার ব্যক্তিগত জিনিষে হাত দিয়ে আমি আপনাকে বিব্রত করতে চাই না |

- এমনভাবে বলার কিছু হয়নি | পড়াশোনার কাজ শেষ করে বাকি যা ইচ্ছা তুমি এখানে করতে পারো | কিন্তু কোনো কিছুর জন্যই তোমার কোনো ক্ষতি........ ওই..... ইয়ে...... মানে পড়াশোনার কোনো ক্ষতি আমি মেনে নেব না সেটা যেন মাথায় থাকে |

- আমি মন দিয়েই পড়াশোনা করব,আপনি দেখবেন | কোনো অসুবিধা হবে না |

- হুমমমম | 

*****************************

তুমি বুঝবে না আঁখি কেন আমি তোমাকে আমার থেকে দূরে থাকার জন্য বলেছি | তোমার ওই চঞ্চল মায়া ভরা গভীর কালো দুটি চোখের জাদুতে আমি যে বাস্তব বোধ বুদ্ধি হারাতে বসেছি | আশপাশের এত ঝড় ঝাপটা সামলে হাজার প্রতিকূলতা সত্ত্বেও যখন তুমি খিলখিলিয়ে হেসে ওঠো, মনে হয় আমার এই অন্ধকার জীবন কেউ যেন হাজার হাজার তারার ঝাড়বাতি দিয়ে সাজিয়ে দিচ্ছে | যখন নিষ্পাপ শিশুর মত কৌতূহল নিয়ে তুমি প্রশ্ন করো, যখন কপট গাম্ভীর্যতা দেখিয়ে আদেশের সুরে কথা বলো, তখন তোমার ওই চোখের গভীরতায় দেখি আমি সর্বনাশ | তোমার কথা শুনতে শুনতে, তোমার ওই চোখের দিকে তাকিয়ে, আমি যে আমার সারাজীবন কাটিয়ে দিতে পারি |

হ্যাঁ, বাইরে থেকে দেখলে আমায় খুব রাগী, গম্ভীর, অনুভূতি শূন্য একজন মানুষ বলে মনে হয় | হয়ত আমি তাইই | আসলে অঞ্জলি চলে যাওয়ার পর থেকে নিজের মনের জানালাটা বন্ধ করে রাখাটাই অভ্যেস হয়ে দাঁড়িয়ে ছিল | কিন্তু তুমি যে এমন মিষ্টি বসন্তের হাওয়ায় এতদিনের শক্ত আবরনটা এত সহজেই ভেঙে ফেলবে বুঝতে পারিনি | বুঝতে পারিনি আর পাঁচজন সাধারণ মেয়ের মত না, তোমাকে নিজের অজান্তেই নিজের মত করে ভাবতে শুরু করেছি | দিনের পর দিন, রাতের পর রাত তোমার আকর্ষণের বাঁধন থেকে মুক্ত হওয়ার জন্য যত লড়াই করেছি ততই তোমার মায়ার বাঁধনে আরও আষ্টেপিষ্টে জড়িয়ে পড়েছি | জানিনা কোনোদিন নিজের অনুভূতি গুলো তোমায় বলা হয়ে উঠবে কিনা, তবে সেদিনের রাতের ঘটনার পর ভালোই বুঝেছি যে তোমার আমার মাঝের এই আট বছরের দূরত্ব সমাজ ভালো চোখে মেনে নেবে না | হয়ত এ জীবনে এই দূরত্ব দূর হওয়ার নয় | তাই আমি চাই তুমি বাঁচো, নিজের মত করে | এর থেকে অনেক সুন্দর অনেক ভালো জীবন তোমার জন্য অপেক্ষা করে আছে | আর আমি তোমার ভালো থাকা দেখেই আনন্দে বাকীটা জীবন কাটিয়ে দিতে পারবো | তাই এই ভালো থাকার জন্য তোমায় যত আঘাত করতে হয় আমি করবো | আঘাতের চিহ্ন গুলো হবে তোমার আর তার প্রতিটা যন্ত্রণা হবে শুধু আমার |

একটা সুন্দর আলোকউজ্জ্বল জীবনই হবে তোমার জন্য আমার দেওয়া ভালোবাসার উপহার |

ভালো তো দূর থেকেও বাসা যায়, 
অযথা বাঁধনের কি দরকার....... |
[+] 4 users Like eklasayan's post
Like Reply
#46

(21-04-2020, 07:12 AM)dreampriya Wrote:  Ja baba esob ki !! Tarmane mil nei .... Dur tahole ki kore hobe !!!!

Ha ha ha!!! Dekha jak ki hoy.... Sob e opor walar iccha... Sathe thakun..... 
Like Reply
#47

(21-04-2020, 09:28 AM)Mr Fantastic Wrote:  এই আপডেটের শেষ ভাগের প্রথম প্যারাগ্রাফটা সেরা লেখা হয়েছে, প্রেমের আবেগ আর অনুভূতি দারুন ভাবে ফুটিয়ে তোলা হয়েছে

অনেক ধন্যবাদ দাদা। ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। সাথে থাকবেন। 
Like Reply
#48

- নতুন কলেজটা বাড়ি থেকে বেশ খানিকটা দূরে | আমি পাড়ার হরেন দাকে বলে দিয়েছি, উনি তোমাকে দুবেলা ওনার রিক্সায় করে পৌঁছে দিয়ে আসবেন | ওখানে গিয়ে প্রিন্সিপাল ম্যামের সাথে যোগাযোগ করবে | আমার ওনার সাথে কথা বলা আছে, আশা করি বিশেষ অসুবিধা হবে না |

- হুমমমমম, আপনি এত তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে যেভাবে নতুন কলেজে পড়ার, যাওয়া আসার ব্যাবস্থা করে দিলেন, তার জন্য কি বলে ধন্যবাদ জানাব আমি বুঝে উঠতে পারছি না | আসলে কোনো দিন ভাবিনি যে আমার মত একজন মেয়ের জন্যও কেউ এত কিছু করতে পারে | যেখানে আমার আপন জনেরাই কোনো দিনও ভাবল না সেখানে আপনি............. 

- থাক অনেক হয়েছে | সত্যিই যদি বুঝতে পারো তাহলে এইসব বাজে ভাবনা ছেড়ে একটু পড়াশোনায় মন দাও | এই কয়েকদিন এইসব কাজের জন্য আমিও দেখতে পারিনি | এখন কথা না বাড়িয়ে বই নিয়ে বসো, আমি ফ্রেস হয়ে আসছি |

............ বলে উনি তাড়াতাড়ি ফ্রেস হতে চলে গেলেন | ওনার মুখের ওপর কথা বলার সাহস হবে না আমার, তাই অগত্যা বই নিয়ে বসতেই হবে | কিন্তু মনে হচ্ছে আবার জ্বর আসছে | মাথাটা অল্প ব্যাথাও করছে | না না ওনাকে বলে লাভ নেই, এমনিই মানুষটা অনেক ছুটোছুটি করছে আমার পড়াশোনার জন্য | বললে যদি ভাবেন জ্বরের বাহানায় পড়া ফাঁকি দিতে চাইছি......... ভালোবেসে তো উনি কোনো দিনও কাছে আসবেন না, কিছু বলবেন ও না | তাছাড়া এখন আর আমি আশাও করি না | বকুনি দিলেও কথা তো বলেন, তাই এই পড়তে পড়তে ওনার সাথে যতটা সময় পাওয়া যায়......... সেটাই আমার প্রাপ্তি |

প্রায় দুঘন্টা সময় পার হয়ে গিয়েছে পড়তে পড়তে, আর বসে থাকতে পারছি না | চোখ জ্বালা করছে, মাথাটাও ঘুরছে | কি করি এখন, পড়ব না বললেই হাজারটা প্রশ্ন করবেন | আর যদি বুঝে ফেলেন জ্বর এসেছে তাহলে নিজের খেয়াল না রাখার জন্য আবার বকুনিও দেবেন | কি যে করি কিছুই বুঝে উঠতে পারছি না | এর আগেও বহুবার জ্বর হয়েছে, তখনও একলাই সামলেছি | কাকু কাকীমা থাকতেও একবারও পাশে এসে দাঁড়ায় নি, সুতরাং এবারও পারব | চুপ করে উঠে গিয়ে আরও একটা জ্বরের ওষুধ খেয়ে নিই, তাহলেই কমে যাবে আর উনি বুঝতেও পারবেন না | যেই ভাবা সেই কাজ | আস্তে আস্তে উঠতে যাবো............ 

- একটা পড়া বোঝাচ্ছি না??? কোথায় যাচ্ছো??!!! দরকার না হলে বলে দাও, শুধু শুধু খেটে মরব না |

- না মানে, আসলে আমি একটু বাথরুমে যাবো | যদি আপনি......... 

- ওহ, তা এতে এত লুকিয়ে চুরিয়ে যাওয়ার কি........ পরিস্কার বললেই হত | যাও, তাড়াতাড়ি এসো না হলে পড়াটা নষ্ট হয়ে যাবে |

- হুমমমমম, আসছি |

............... বলে সবে ঘরের দরজা পর্যন্ত গিয়েছি, হঠাৎ মাথাটা কেমন যেন ঘুরে উঠলো | চোখের সামনে সবকিছু কেমন যেন ঝাপসা লাগছে | স্যারের মুখটা এত কা....... কা...... কাছে..... ছে.... কেনন

***************************

- আঁখি, আঁখি কি হল তোমার???? চোখ খোলো!!!! কথা বলছো না কেন??!!!! 

উফ: মেয়েটা মোটে নিজের খেয়াল রাখে না | সারাদিন কিছু না কিছু....... এখন দেখো জ্বরে গা পুড়ে যাচ্ছে অথচ আমাকে কিছু বুঝতেই দেয় নি | আমি কি এতটাই পাষাণ যে অসুস্থ্যতার কথা শুনলেও জোর করে বসিয়ে রাখব বলে মনে হয় তোমার??!!!! তাড়াতাড়ি কোলে করে বিছানায় এনে শুইয়ে দিলাম | ছোটো বেলায় দেখেছি জ্বর হলে মা মাথায় জলপট্টি দিয়ে দিত | ডাক্তার বাবু আসতে এখনও কিছুটা সময় লাগবে, ততক্ষণ না হয় জলপট্টিই.......... 

ওর ওই অচেতন নিস্পাপ মুখটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কতক্ষন যে এভাবে বসে ছিলাম খেয়াল নেই | হঠাৎ ডোর বেলটা বেজে ওঠায় সম্বিৎ ফিরতে খেয়াল হল ডাক্তার বাবু আসার কথা তো, হয়ত উনিই হবে | তাড়াতাড়ি গিয়ে ওনাকে ভিতরে নিয়ে এলাম | এতক্ষন ধরে জলপট্টি দেওয়ায় জ্বরটা অনেক কম মনে হলেও ও এখনও চোখ খুলছে না কেন???!!! 

- এখন জ্বরটা অতটা নেই ঠিকই, তবে শরীর খুবই দূর্বল | উনি কি ঠিক করে খাওয়া দাওয়া করেন না?? নিজের প্রতি যত্ন নেন না??? 

- সে আর বলতে, সারাদিন কিছু না কিছু ঘরের কাজ করেই চলেছে | না হলে আমার খেয়াল রাখতে ব্যাস্ত | কোনো কথা বললে শুনবে না |

- হুমমমমম, বুঝলাম |

- কেন স্যার, কি হয়েছে??!!! এনিথিং সিরিয়াস???!!!! দয়া করে বলুন না কি হয়েছে ওর!!!! ও, ও ঠিক আছে তো??!!!! 

- আরে আরে এত ব্যাস্ত হওয়ার কিছু হয় নি | ঠান্ডা গরমে একটু জ্বর এসেছে ঠিকই, তবে শরীর ভীষন দূর্বল | আমি একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি, আশা করি কাল সকালের মধ্যে জ্ঞ্যান ফিরে আসবে | তবে এখন কিছুদিন বিশ্রামের প্রয়োজন | আবার যদি অনিয়ম শুরু করে............. 

- না না ডাক্তার বাবু, আপনি চিন্তা করবেন না | একবার জ্ঞ্যান ফিরুক, তারপর দেখছি কেমন কথা না শোনে |

- হুমমমম, অসুবিধা হলে জানাবেন তাহলে | যদিও আশা করি আর কিছু হবে না, তাও |

- সে তো অবশ্যই | আমি কাল কেমন আছে আপনাকে অবশ্যই জানাব আর বিকেলে রক্তের রিপোর্ট গুলো নিয়ে তো যাবই, তখন আপনি ওকে আর একবার দেখে নেবেন |

- হুমমমম, সেটাই ভালো | চলি তাহলে | 

- হ্যাঁ হ্যাঁ, চলুন |

- অনিরুদ্ধ বাবু যাওয়ার আগে একটা কথা বলবো কিছু মনে করবেন না তো? আসলে একটু পার্সোনাল তো তাই |

- না না বলুন না, কিচ্ছু মনে করবো না |

- আপনি আমার থেকে অনেকটাই ছোটো, তাই তুমি করেই বলছি কিন্তু |

- হ্যাঁ হ্যাঁ, অবশ্যই | এত কিন্তু কিন্তু করার কি আছে, বয়সে আপনি আমার পিতৃতুল্য | আপনি তুমি বলতেই পারেন |

- হুমমমম, আসলে সবসময় বকাবকি করলেই হয় না | ভালো যখন বাসো, তখন ভালোবেসেও তো পাশে থাকা যায় | জেনে রাখবে এমন অনেক অসুখ আছে যা ওষুধে নয়, একটু ভালোবাসাতেই সেরে যায় |
আসলে ওর মুখ চোখ দেখে মনে হয় ও খুব একাকিত্বে ভোগে | মনমরা হয়ে থাকে | তোমাদের পারিবারিক ব্যাপারে কথা বলা ঠিক না | একজন ডাক্তার হয়ে হয়ত এত ব্যাক্তিগত বিষয়ে কথা বলা উচিত না | তবু তোমার, তোমার স্ত্রীর প্রতি এত ভালোবাসা, চিন্তা দেখে মনে হল বলতে | 

*******************************

"ভালোবাসা শুধু চায় ভালোবাসার সময়
 ভালোবাসলে ভালোবাসার পাশে থাকতে হয়
 হারিয়ে যাওয়ার ভয়ে যদি ভালোবাসা ব্যাথা পায়
 তখন, ভালোবেসে ভালোবাসাকে আপণ করে নিতে হয় |"
[+] 3 users Like eklasayan's post
Like Reply
#49

(22-04-2020, 09:11 AM)Mr Fantastic Wrote:  প্রেম যখন শুরু হয় সেই সময়ের অনুভূতি আর আবেগগুলি দারুন ভাবে বর্ণনা করা হয়েছে, hat's off

অনেক ধন্যবাদ দাদা। আপনাদের ভালো লাগাতেই আমার প্রাপ্তি। সাথে থাকুন। 
Like Reply
#50

(22-04-2020, 10:27 PM)Mr Fantastic Wrote:  দাদা আপডেটগুলো একটু দ্রুত পেলে ভালো হয়

চেষ্টা করি দাদা। আসলে ‌মাঝে মাঝে নিজের কিছু সমস্যা থাকে আর গল্পটা বুনতে একটু দেরি হয়ে যায় আর কি। তাও চেষ্টা করবো যত তাড়াতাড়ি আপডেট দেওয়ার। সাথে থাকবেন। 
[+] 2 users Like eklasayan's post
Like Reply
#51

(22-04-2020, 11:21 PM)bhaskar Wrote:  অনেকদিন পর এক অসাধারণ লেখা পেলাম।

অনেক ধন্যবাদ দাদা। ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। সাথে থাকবেন। 
Like Reply
#52

(23-04-2020, 12:39 AM)dreampriya Wrote:  Wow ... Last katha gulo to darun ....

Onek Dhonnobaad. Bhalo legeche jene sotti khub khushi holam. Sathe thakun.
Like Reply
#53

(24-04-2020, 03:09 PM)Thumbnails Wrote:  দাদা কি হারিয়ে গেলেন নাকি? না হারালে আপডেট নিয়ে আবার ফিরে আসুন।

হা হা হা !!! না না দাদা হারিয়ে যাই নি। আসলে সমস্যার জন্য একটু দেরি হয়ে গেল। আর গল্পটা বুনতে একটু সময় লাগছে। তবে কথা দিচ্ছি শেষ না করে হারিয়ে যাব না। সাথে থাকবেন। 
Like Reply
#54

উনি চলে গিয়েছেন অনেকক্ষন হল | তবু যে আঁখি এখনও কেন চোখ খুলছে না কে জানে!!!! এমনি সময় কিছু না কিছু করছেই আর সাথে অনর্গল কথা, রীতিমত ওকে বলে চুপ করাতে হত | অবশ্য ইদানিং আমায় দেখলে কিছু বলার আগেই একটু থমকে যেত | ডাক্তার বাবু যে কথা গুলো বলে গেলেন, তাহলে কি সেই জন্যেই?? আমি হয়ত সত্যি বড্ড বকাবকি করি মেয়েটাকে | কিন্তু কিছু না বললে যে উনি সারাদিন কিছু না কিছু ঘরের কাজেই ব্যাস্ত হয়ে থাকবে | তাতে তো আর এক ঝামেলা, একে তো পড়াশোনা যাবে তায় আবার খাটুনির জন্য অসুস্থ হয়ে যেতে পারে | তবে মানছি একটু বেশিই কড়া করে বলা হয়ে গিয়েছে, একটু নরম হয়ে বললেও হয়ত কাজ হত |

আমি মানছি আঁখি আমার ভুল হয়েছে, এবার তো তুমি চোখ খোলো.... কথা বলো!!! হ্যাঁ এতদিন আমি তোমায় কম কথা বলতে বলতাম কিন্তু আজ আমি বলছি, এই একবেলায় এই নিস্তব্ধতা আমায় গিলে খেতে আসছে | একলা থাকতে থাকতে নিস্তব্ধতাটাকে আপন করে নিয়েছিলাম, তাই তোমার অনর্গল কথা বলে যাওয়ায় হাঁপিয়ে উঠছিলাম | কিন্তু আজ যখন তুমি চুপ, তখন এই একটা বেলা কাটানো যে আমার পক্ষ্যে অসহ্য হয়ে উঠছে | এই কয়দিনেই যে সামান্য কারনে তোমার খিলখিলিয়ে হেসে ওঠা, ওই চঞ্চল চপল চাহনি, আমার জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে বুঝতেই পারিনি | আমি হেরে গিয়েছি স্বীকার করছি | তোমার থেকে দূরে থাকার প্রতিযোগিতায় আমি হেরে গিয়েছি | একবার চোখ খোলো, দয়া করে খোলো | এই প্রাণহীন নিস্তব্ধতায় গোটা বাড়িটা যে আমায় গিলে খেতে আসছে |

*******************************

( বাথরুমে গিয়ে কি ঘুমিয়ে পড়েছিলে??? পড়তে না ইচ্ছা হয় বলে দাও, বেকার খাটব না | আর ওসব কলেজে গিয়েও লাভ নেই | কাল সকালে উনি কলেজে যাবেন, ভাবলাম আগে থেকে একটু রিভাইস করে গেলে পড়া বুঝতে সুবিধা হবে, তা না উনি বাথরুমে যাব বলে ঘুরছেন )

- নননা.... না না, আমি পড়ব..... না... ননা.... যাব যাব কলেজে !!!!

- কি, কি হল আঁখি???!!!! কি বলছ?? কোথায় যাবে??!!! কিছু কষ্ট হচ্ছে??? আঁখি..... আঁখি...... 

- হ্যাঁ?!!!! 

- এত অস্থির হচ্ছ কেন!!?? আমি থাকতে তোমার কিচ্ছু হবে না | কিছু হয়নি সব ঠিক আছে | আমি আছি তো, ভয় পেয় না |

স্যারের কথায় একটু ধাতস্থ হতে বুঝলাম ওটা দু:স্বপ্ন ছিল | উফফফফ বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম | কিন্তু আমি তো বাইরের ঘরে পড়ছিলাম, তবে এখানে, ঘরে কি করে এলাম...!!! তাড়াতাড়ি উঠতে যাব.........

- এক পাও নিচে নামাবে না | চুপ করে বসে থাকো |

- না, মানে ঠিক আছি | কিছু হয়নি তো |

- হ্যাঁ সেই, কতটা ঠিক আছো বুঝতেই পারছি | আচ্ছা তুমি কি ভাবো বলো তো নিজেকে?? খুব বুদ্ধিমান??!!! এতটা শরীর খারাপ একবারও বলতে পারো নি?? আমাকে কি এতটাই নিষ্ঠুর বলে মনে হয় তোমার??? যদি তোমার কিছু হয়ে যেত, আমি কি নিয়ে..... মমম... মা... মানে তুমি বললে না কেন?? 

- আসলে তেমন কিছু না, সামান্য একটু শরীর টা..... তবে আমি ঠিক আছি | এত চিন্তা করবেন না, প্লিজ | এমনিতেই সারাদিন কলেজ করেন, তারপর আবার আমার কলেজে ভর্তির জন্য এমন ছুটোছুটি করছেন | এমন চলতে থাকলে যে আপনার শরীর টা খারাপ হয়ে যাবে | 

- এতই যদি আমার কথা চিন্তা করো তাহলে নিজের খেয়াল রাখো না কেন?? সবসময় কিছু না কিছু কাজ করেই চলেছ, নিজের খাওয়া দাওয়ার দিকে পর্যন্ত খেয়াল রাখো না | এরপর কলেজ পড়াশোনা শুরু হলে কি করবে?? আজ যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে, কি নিয়ে থাকবো একবার ভেবে দেখেছ???

- শরীর থাকলে একটু তো এসব....... কিন্তু আপনার কথাটা তো ঠিক বুঝলাম না | সামান্য একটা ব্যাপার নিয়ে আপনি এতটা অস্থির হয়ে পড়ছেন কেন?? আজ আপনাকে এমন বিদ্ধস্ত লাগছে কেন???!!!! 

তোমাকে কি করে বোঝাই আঁখি, এই কয়েকটা ঘন্টা আমার কাছে কয়েকটা যুগের মত মনে হচ্ছিল | এতদিন নিজের অনুভূতি গুলো সম্পর্কে ধন্ধে ছিলাম ঠিকই, সমাজে চক্ষুলজ্জার ভয়ে আমি তোমাকে দূরে সরিয়ে রাখতে চেয়েছি, কিন্তু নিজের সাথে এই মানসিক দন্ধে যে আমি হাঁফিয়ে উঠেছি | তোমাকে হারিয়ে ফেলার ভয় যে কতটা ভয়াবহ হতে পারে, তা আজ আমি বুঝতে পেরেছি |

- কি হল স্যার কি ভাবছেন?? আসলে আপনার মুখে বরাবর তো রাগ দেখে, ইয়ে মানে গুরুতর কিছু কি??? ও: হো দেখুন তো এত রাত হয়ে গেল আপনার নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি | আজ তো রান্নার দিদিও আসেন নি আর আমি এখানে, আচ্ছা আপনি একটু বসুন আমি এখনই......... 

- এবার কিন্তু আমি সত্যিই খুব খুব রেগে যাব | তোমায় বললাম না বিছানা থেকে নামবে না | এতক্ষন যে জ্বরে বেহুঁশ হয়ে পড়েছিল, সে চলেছে আমার জন্য রান্না করতে | একদম ছটফট করবে না |

- কিন্তু আপনি রাতে.... মানে, কাল তো আবার কলেজ | আপনি কি সারারাত না খেয়ে...... আর আমারও তো খিদে পেয়েছে নাকি |

- ওহ হ্যাঁ তাই তো, তোমার তো এতক্ষন না খেয়ে থাকা উচিত নয় | রাতের ওষুধও আছে, আচ্ছা আমি কিছু বানিয়ে নিয়ে আসছি, কিন্তু তুমি এক পাও নামবে না বলে দিলাম |

- কি আপনি রান্না করবেন..... আমার জন্য!!! 

- কেন আমি কি প্রথমবার রান্না করছি নাকি?? তুমি আসার আগেও তো...... হ্যাঁ এই কয়েক মাস রান্নাঘরে যেতে হয়নি ঠিকই, হয়ত একটু অসুবিধা হবে, তাই বলে কি সব ভুলে গিয়েছি নাকি!!! 

- না মানে সেটা না, আসলে আমি থাকতে আপনি....... এটা কি ভালো দেখায় বলুন? 

- আর ভালো খারাপের বিচার করতে হবে না | চুপ করে শুয়ে বিশ্রাম নাও, আমি আসছি |

************************************

- আঁখি তুমি কি শুয়ে পড়েছ?? একবার একটু দরজাটা খুলবে....?? 

- হ্যাঁ আসছি | কিছু দরকার ছিলো স্যার??!!! 

- শুয়ে পড়েছিলে? 

- না না, একটু গান শুনছিলাম | কেন স্যার??!!! 

- হুমমমম, কয়েকটা কথা ছিল | তার আগে এই রাতের ওষুধ টা খেয়ে নাও দেখি |

- হুমমম, বলুন |

- শোনো কাল তোমার কলেজের প্রথম দিন | যেহেতু বছরের মাঝখানে ঢুকছ তাই কিছু নিয়ম কানুনও আছে | বেশিরভাগটা আমি করে দিলেও কিছু জিনিস প্রার্থীকেই করতে হয় | তাই কাল কলেজে যেতেই হবে | 

- আর হ্যাঁ, যে কথাটা বলতে এসেছিলাম সেটা হল, আজ ডাক্তার বাবু কিছু রক্তের পরীক্ষা করার কথা বলে গিয়েছেন | আর আমি চাই সেটা কালই করে ওনাকে একবার দেখিয়ে আসতে | আমি ল্যাবে ফোন করে দিয়েছি | ওরা কাল সকালেই লোক পাঠিয়ে দেবে বলেছে | আর বিকেলে পাঁচটা নাগাদ আমি তোমার কলেজের সামনে চলে যাব | তারপর ওখান থেকে........ 

- স্যার...... কি বলছেন এসব??!!! আমার কিছু হয়নি একদম সুস্থ আছি | আমি কোনো রক্ত দেব না প্লিজ | আমি আপনার সব কথা শুনব, ভালো করে পড়াশোনা করব, দোহাই আপনার আমার রক্ত নিয়ে নেবেন না |

- এমন ভাবে বলছ যেন তোমার সারা শরীর থেকে রক্ত বের করে নেবে | পরীক্ষা গুলো করার জন্য যেটুকু নমুনা দরকার ব্যাস ততটুকুই | এমন বাচ্ছাদের মতন করছ কেন??!!! 

- আমি বুঝতে পারছি একটুই নেবে, কিন্তু আমার তো কিছু হয়নি, শুধু শুধু পরীক্ষা করিয়ে কি লাভ??!! আর কাল প্রথম দিন তাড়াহুড়ো থাকবে, আর প্রথম দিন তো একটু আগে যাওয়াইই ভালো তাই না বলুন?? কাল সকালে তো একদমই সময় হবে না | আপনি ওদের না করে দিন |

- হুমমমম, কলেজে ১১টার মধ্যে পৌঁছলেই হবে | আর কোনটা দরকারি আর কোনটা নয় সেটা আমাকে বোঝাতে হবে না | কারন আমি তোমার মতামত নিতে না, নিজের সিদ্ধান্ত টা জানাতে এসেছি | সুতরাং কাল তৈরি থেকো আর হ্যাঁ, দরজা লক করার দরকার নেই, এমনি ভেজিয়ে রাখবে |

মহারাজাদের মত হুকুম শুনিয়ে তো উনি চলে গেলেন, কিন্তু সাথে আমার রাতের ঘুমটা দিলেন মাটি করে | কাল নতুন কলেজে যাব কত আনন্দে ছিলাম, দিল সব মাটি করে | আরে বাবা শরীর থাকলে একটু খারাপ তো হতেই পারে, তাতে এত রক্ত পরীক্ষা, ডাক্তার-বদ্যি করার কি আছে বুঝিনা | উহহহ: !!! কি যে করি কিছুই মাথায় আসছে না |

সকাল বেলা স্যারের ডাকে ঘুম চোখ খুলে দেখি আমি চেয়ারে বসে বসেই ঘুমিয়ে পড়েছিলাম | অবশ্য এত টেনশনের মধ্যেও যে ঘুম এসেছিল এটাই আশ্চর্যের বিষয় |

- তুমি এমন চেয়ারে বসে কেন?? রাতে ভালো করে ঘুম হয়নি?? কোনো কষ্ট হচ্ছিল?? আমাকে ডাকলে না কেন?? 

আহা কি আনন্দের কথা, নিজে আমার ঘুমের বারোটা বাজিয়ে এখন আবার জিগ্যেস করছেন ঘুম হল কিনা!!! কি বলি এখন, কেন ঘুম হয়নি........ 

- কি হল কি ভাবছ বসে বসে??? তোমাকে কাল বললাম না সকাল সকাল তৈরি হয়ে থাকবে, ওরা কিন্তু ঠিক সাতটায় লোক পাঠাবে বলেছে | ঝটপট উঠে ফ্রেশ হয়ে বাইরে এসো |

- ইয়ে মানে বলছিলাম কি স্যার, এসবের কি খুব দরকার ছিলো??!! আমি তো এখন সুস্থ, দেখুন কোনো অসুবিধা হচ্ছে না | ওদের আসতে না করে দিন না, প্লিজ |

- আবার কথা, ঝটপট ফ্রেশ হয়ে এসো | ওরা এসে গিয়েছে মনে হয়, আমি ওদের বসাচ্ছি |

হে ভগবান, আচ্ছা ঝামেলায় পড়া গেল তো | না গেলেও মুশকিল আবার গেলেও মুশকিল, কি যে করি!!!! বাইরে এসে দেখি একটা মোটা মুশকো মত লোক টেবিলে সরঞ্জাম গুলো সাজিয়ে আমার দিকে কুতকুত করে তাকিয়ে আছে | গিয়ে দাঁড়াতেই বলল......... 

- তাড়াতাড়ি আসুন, আমাকে অনেক গুলো জায়গায় যেতে হবে | তাড়া আছে |

- কি হল দাঁড়িয়ে রইলে কেন, এসো!!!! 

আমি ধীর পায়ে এসে সোফায় বসলাম | কিন্তু ভয়ে যে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কেমন যেন ভারশুন্য ভারশুন্য লাগছে | এসব দেখে পালাবো পালাবো ভাবছি, দেখি স্যার আমার হাতটা শক্ত করে ধরে বসে | করুন চোখে তাকিয়ে ওনার দিকে মিনতি করতে উনি আরও কড়া চোখে তাকালেন | আর আমার চোখ বাঁধ মানল না, দুচোখ বেয়ে জল গড়াতে লাগল |

- কি হল ম্যাডাম, কিছু অসুবিধা হচ্ছে??!! হাতের বাঁধনটা কি খুব শক্ত হয়ে গিয়েছে??? 

- না.... মানে আমি রক্ত..... 

- চুপ, একদম চুপ করে থাকো | আর আপনি যা করার করুন, কোনো অসুবিধা নেই |

স্যারের কথায় আমার বুক ফেটে কান্না এসে গেল | কিন্তু চক্ষুলজ্জার ভয়ে চুপচাপ রক্ত দিয়ে নিজের ঘরে পালিয়ে এলাম | উহ: বড্ড লেগেছে, কতটা রক্ত নিল!!! আর উনি কিছুই বললেন না!!!! 

*********************************

- আঁখি.... আঁখি.... কি হল দরজা খোলো | এমন করলে চলে?? আচ্ছা দেখি কি হয়েছে, কতটা লেগেছে | কি হল খোলো দরজাটা...... 

- না না খুলব না, আপনি খুব খুব খারাপ | আপনি সবার সামনে আমাকে বকলেন | আপনার সাথে কোনো কথা নেই |

- আচ্ছা কলেজে যাবে না তো তাহলে?? ঠিক আছে আমি ওদের জানিয়ে দিচ্ছি | তবে আজ না গেলে কিন্তু এডমিশন ক্যানসেল হয়ে যাবে |

- এই এই না না, খুলছি খুলছি | প্লিজ ফোন করবেন না | আপনি খালি আমাকে ধমকান কেন বলুন তো??? এটা কিন্তু একদম ঠিক না, খুব খারাপ |

- তাই বুঝি??? আমি খুব খারাপ??? কই আমার চোখের দিকে তাকিয়ে বল দেখি!!!! 

এই বলে আমার থুতনিটা ধরে মুখটা তুলতে ওঁর চোখের দিকে তাকিয়েই সমস্ত মান অভিমান কেমন যেন ভুলে গেলাম | 

- কি হল কথা বলছ না কেন?? 

- না মানে কি বলব.....!! 

- বাহ: রে, এতক্ষন যে বলছিলে..... আমি খারাপ, তোমাকে বকাবকি করি, আমাকে পছন্দ না, এবার বলো | এখন তো তোমার সামনে দাঁড়িয়ে, বলো |

তাড়াতাড়ি ওনার সামনে থেকে সরে এলাম | এত কাছাকাছি ওনার চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা আমার নেই | তাই পিছন ফিরে বললাম....... 

- ঠিকই তো আপনি খারাপই | কেন এমন বকলেন সবার সামনে?? কত্ত কষ্ট হল, আবার রক্তও দিতে হল, কত্ত ব্যাথা লাগল | বললাম কিছু হয়নি, আমি ঠিক আছি, আপনি শুনলেনই না |

ধীর পায়ে আমার কাছে এগিয়ে এসে, পিছন থেকে কানের কাছে মুখটা নামিয়ে বললেন........ 

- হুমমমম, বুঝলাম তুমি ঠিক আছো কিন্তু আমার মনের শান্তির জন্য এটা করা যে প্রয়োজন ছিল | তোমায় নিয়ে কোনো রকম ঝুঁকি যে আমি নিতে পারব না আঁখি | 

ওনার প্রতিটা নি:স্বাস নিজের ঘাড়ে অনুভব করতে পারছিলাম | আমি যে আবার ওনার প্রতি দুর্বল হয়ে পড়ছি!!! আবার যে মায়ার বাঁধনে জড়িয়ে যাচ্ছি!!! কিন্তু আর না | উনি হয়ত মানবিকতার খাতিরেই এসব..... তাই নিজেকে এত দুর্বল হতে দিলে যে চলবে না | আমাকে শক্ত হতেই হবে | কল্পনার মায়াজাল ছিঁড়ে বললাম......... 

- হুমমমম, চলুন না হলে কলেজের দেরি হয়ে যাবে যে |
[+] 3 users Like eklasayan's post
Like Reply
#55

(25-04-2020, 11:10 AM)Mr Fantastic Wrote:  দাদা ফাটাফাটি, প্রেমানুভূতির অসাধারণ বহিঃপ্রকাশ

অনেক ধন্যবাদ দাদা। সাথে থাকুন। 
Like Reply
#56

(25-04-2020, 01:25 PM)dreampriya Wrote:  Wow ... Asadharon bornona .... Kub sundor premalap cholche nirobe ... Akon dekha jak ki hoi ....

Thik. Dekha jak ki hoy. Onek Dhonnobaad. Sathe thakun. 
Like Reply
#57

শেষমেষ অনিরুদ্ধ স্যারের মাধ্যমেই হোক না কেন আমি যে কলেজে পড়ছি পুরো ব্যাপারটাই আমার কাছে একটা স্বপ্নের মত | হ্যাঁ নতুন কলেজটা বাড়ি থেকে একটু দূরে হলেও, অনিরুদ্ধ স্যার যেন আমাকে নিরাপত্তায় মুড়ে কলেজে পাঠান | এমনকি কোনো কোনো দিন তো সময় হলে নিজেই আমাকে কলেজে পৌঁছতে বা নিতে চলে যান | হ্যাঁ এতে অবশ্য পাড়ার লোকেরা একটু সন্দেহের চোখে দেখে ঠিকই এবং সে কথা একদিন ওনাকে বলায় উনি বললেন........ 

- তুমি নিজের পড়াশোনায় মন দাও, লোকে কি বলবে কি ভাববে সেটা তোমার না ভাবলেও চলবে | তাদের ভাবনা তাদেরই ভাবতে দাও | কারণ লোকের স্বভাবই হচ্ছে নিজের ঘর পর্দায় ঢেকে লোকের ঘর বে-আব্রু করা | তাই তুমি যত আড়ষ্ঠ হয়ে থাকবে, ওরা তত তোমাকে আরও আড়ষ্ঠতার বাঁধনে আষ্টেপৃষ্টে জড়িয়ে দেবে | 

ওনার মুখের ওপর কোনো কথা বলার সাহস আজও হয়ে ওঠেনি | অগত্যা আজকাল চোখ কান বুজেই চলাফেরা করি | অবশ্য ওনার কথাটাও খুব একটা ভুল ছিল না | ওনাদের বাঁকা চাহনি তে নি:স্পৃহ হয়ে থাকি বলেই হয়ত আজকাল আর তেমন খারাপ লাগে না | আর ওই বাঁকা চোখ গুলোও আস্তে আস্তে কেমন যেন ফিকে হয়ে এসেছে |

*************************************

একে তো দ্বিতীয় বর্ষের পরীক্ষা, তার পড়াশোনার চাপ, তারপর আবার কলেজে নবীন বরণের অনুষ্ঠান আর রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান একসাথেই করার পরিকল্পনা করা হয়েছে | তা নিয়ে ব্যাস্ততাও চূড়ান্ত | পড়াশোনার ফাঁকে ফাঁকে এই আয়োজনে অংশগ্রহণ করায় ইদানিং বাড়ি ফিরতেও একটু দেরি হয়ে যাচ্ছে | সেদিন তো ফিরতে ফিরতে প্রায় আটটা বেজে গিয়েছিল | ভাগ্যিস অয়ন ওর বাইকে আমাকে নামিয়ে দিয়ে গেল নাহলে যে বাড়ি ফিরতে ফিরতে কটা বাজত কে জানে | 

সাধারণত একটু দেরি হলে উনি কিছু বলেন না ঠিকই, কিন্তু আজ একটু বেশিই দেরি হয়ে গেল | না জানি কি বলবেন!!! বেলটা বাজাতে অনিরুদ্ধ স্যারই দরজাটা খুলে দিলেন | এক মুহূর্ত আমার দিকে থমকে তাকিয়ে সোজা নিজের ঘরে চলে গেলেন | ওনার ওই থমথমে মুখটা দেখে ওনার মনের অবস্থাটা বেশ ভালোই বোঝা যাচ্ছে | আমি আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রান্না ঘরে চলে এলাম | আজ আবার রান্নার দিদি আসতে পারবে না বলেছিল | সারাদিন কলেজ করে এসে মানুষটার নিশ্চয়ই খুব খিদে পেয়ে গিয়েছে, সুতরাং রাগ তো হতেই পারে আর আজই আমার এতটা দেরি হয়ে গেল | আসলে নাচ টা তুলতে তুলতে সময়ের খেয়ালই ছিল না | কখনও তো তেমন কিছু শিখে উঠতে পারি নি, ওই যা লুকিয়ে লুকিয়ে একটু আধটু টিভি দেখে দেখে শেখার চেষ্টা করতাম | আর তাইই আজ নাচ টা তুলতে গিয়ে ফেরার কথাটা খেয়ালই ছিল না |

রান্নাটা বসাতে এসেই দেখি আগে থেকেই সমস্ত রান্না করা | অতিরিক্ত বাসন গুলো পর্যন্ত ধুয়ে মুছে রান্না ঘরটা সুন্দর করে গোছানো | এখন শুধু খাবারটা........ কিন্তু এত সব করলো কে??!! মাসি যে বলেছিল আসবে না, তাহলে কি স্যার, এমা!!!! তবে দেখে তো মনে হচ্ছে রান্না হওয়ার পর এগুলো কেউ ছুঁয়েও দেখিনি, কিন্তু সব রান্না যখন হয়েই গিয়েছিল তাহলে উনি খান নি কেন?? আমার জন্য না বসলেও হত, উফফফফ কি যে করি না ওনাকে নিয়ে!!!! আমি তাড়াতাড়ি খাবার গুলো গরম করে গুটি গুটি পায়ে ওনার ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম | আজ কেন জানি না ওনার সামনে যেতে একটু বেশিই সঙ্কোচ হচ্ছে | তবু ডাকতে তো হবেই, তাই গলাটা একটু ঝেড়ে বললাম......... 

- আসব?? 

- হুমমম |

- সরি |

- কিসের জন্য? 

- না মানে আজ আসতে এতটা দেরি হয়ে গেল তো, আর আপনাকে বলাও হয় নি যে......... 

- না না আমাকে বলার কি আছে, আসলে ভুলটা আমারই | এতটা তাড়াতাড়ি তুমি এতটা ব্যাস্ত হয়ে পড়বে বুঝে উঠতে পারি নি |

- এমন করে বলছেন কেন??!!! আসলে একটু কলেজের কাজে ব্যাস্ত, আর সত্যিই বুঝতে পারিনি আপনি এতটা চিন্তা......... 

- হ্যাঁ সেই, খুব ব্যাস্ত ছিলে | এতটাই ব্যাস্ত ছিলে যে আমাকে একটা ফোন করে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে কর নি | এমন কি আমি যে এতবার ফোন করলাম একবার রিসিভ পর্যন্ত করলে না | একবারও মনে হল না আমার কথা, এদিকে আমি তোমার জন্য তোমার পছন্দের খাবার বানিয়ে বসে আছি একসাথে....... কিন্তু তুমি তো নতুন মানুষজন নিয়ে এতটাই ব্যাস্ত হয়েছিলে যে বাড়ির কথা, আমার কথা ভাবার সময়ই পাও নি |

আমার কাছে এসে কাঁধ দুটো ধরে ঝাঁকিয়ে বললেন......... 

- অথচ একবারও ভেবে দেখেছ তোমার কোনো খবর না পাওয়ায় আমার যে কি অবস্থা হচ্ছিল??? অবশ্য সেটা বোঝার মত বুদ্ধি যদি তোমার থাকত...... দেরি হচ্ছে বলে যে তোমায় গাড়ি নিয়ে আনতে যাব তারও উপায় নেই | কারণ আমি তো ভেবেই পাচ্ছিলাম না তুমি কলেজে আছো, না বাড়ির পথে বেরিয়ে পড়েছ | কোন রাস্তা দিয়ে আসছ, কোনো বিপদ হল কিনা!!! কিন্তু তুমি তো এসব বুঝবে না | তোমার এখন নতুন কলেজ, পড়াশোনা, বন্ধুবান্ধব হাজার রকম ব্যাস্ততা | অবশ্য ভুলে গিয়েছিলাম আজকাল তোমায় বাড়ি পৌঁছে দেওয়ার মত এখন অনেকে আছে | তোমার আর আমাকে প্রয়োজন নেই | সুতরাং আমায় সরি বলার কোনো দরকার নেই, আমার কথা না ভাবলেও চলবে |

- আপনি এভাবে আমাকে কথা গুলো বলতে পারলেন?? হ্যাঁ আমি আপনাকে ফোন করে জানাই নি, আপনার ফোন ধরে উঠতে পারিনি ঠিকই এবং এটা আমার খুব খুব ভুল হয়েছে ঠিকই, কিন্তু তাই বলে আপনাকে আমার আর প্রয়োজন নেই এই কথাটা আপনি ভাবতে পারলেন??? একবারও জিজ্ঞেস করলেন না এতক্ষণ আমি কোথায় ছিলাম, কি করছিলাম, কেন করছিলাম, কার জন্য করছিলাম |
আর কি বললেন নতুন মানুষ, ব্যাস্ত জীবন..... আসলে এই মানুষ গুলো, এই ব্যাস্ত জীবন যে আপনারই উপহার দেওয়া | তাকে তো মাথায় করে রাখতেই হবে | শুধু কষ্ট একটাই রয়ে গেল, আপনিও বাকিদের মত আমায় চিনতে পারলেন না | এত কাছ থেকে দেখার পর, জানার পরও বুঝতে পারলেন না | একটা কথা বলুন তো, আপনিই তো প্রথমদিন আমাকে জানিয়ে দিয়েছিলেন আপনার বাড়িতে থাকলেও, সবকিছু নির্দ্ধিদায় ব্যবহার করতে পারলেও, আপনার ও আপনার ব্যক্তিগত জীবন থেকে যেন দূরে থাকি | আমি যদি আপনার পছন্দের খাবার বানাই বা খাবার টেবিলে যদি আমি আপনার জন্য অপেক্ষা করি, তাতে আপনি আমায় বকেন | বলেন যে নিজের কাজ ছেড়ে এসব করার প্রয়োজন নেই | তাহলে বলতে পারেন আজ কেন আপনি আমার জন্য এগুলো করলেন??!!! আমি তো আপনার থেকে কোনোদিনও এমন কিছু আশাও করতে পারি না | কারণ সে অধিকার যে আমার নেই সেটা আমি খুব ভালো করেই জানি | তবুও আপনি আমাকেই দোষারোপ করছেন |
আমার সমস্ত অপরাধ আমি স্বীকার করলাম | আপনার সমস্ত দোষারোপ আমি মাথা পেতে নিলাম | শুধু অনুরোধ করলাম, বেশিক্ষন না খেয়ে থাকলে আপনার শরীর খারাপ করবে | তাই আমার মত একজনের ওপর রাগ করে নিজের শরীর খারাপ করবেন না | টেবিলে সমস্ত খাবার গরম করে রাখা আছে | আপনি তো আবার আমার বেড়ে দেওয়া পছন্দ করেন না, তাই দিলাম না | আর আমার পেট ভর্তি, খিদে নেই | ঘরে গেলাম | আপনি কিন্তু অবশ্যই খেয়ে নেবেন |

- আঁখি, আঁখি শোনো..... দাঁড়াও...... 

ধুরররর, আজ যে কি হল আমার!!! উফফফ, এমন ভাবে আমি কোনো দিন কারোর সাথে কথা বলি নি | ইসসসস, ওর নিশ্চয়ই খুব খারাপ লেগেছে!!! আর ও তো ঠিকই বলেছে, আমিই তো ওকে রান্না করতে, আমার জন্য অপেক্ষা করতে না করি | তাহলে বুঝবে কি করে যে আজ আমি ওর জন্য অপেক্ষা করবো | কিন্তু আজ হঠাৎ আমার কি হল, আগেও তো দেরি করে এসেছে | হ্যাঁ তবে ভুল তো ওর ও হয়েছে, ফিরতে যখন এত দেরি হচ্ছে তখন একবার আমাকে ফোন করে জানাতে পারল না | অয়নের বাইকে বসে চলে এল | এত বড় হয়ে গিয়েছে তবু যদি একটু বুদ্ধি হয়, যে যার তার বাইকে হঠাৎ করে বসাটা ঠিক না | আজকাল সময় ভালো না, কার মনে যে কি আছে বোঝার উপায় নেই | কিন্তু মহারানী শুনলে হয়, বললেই বলবে বন্ধু তো | আচ্ছা কি এমন আছে ওই অয়নের মধ্যে, যে সারাদিন ওর গুনগান করতে হবে | হ্যাঁ ছেলেটা পড়াশোনায় ভালো, কলেজ মিস করলে নোটস দিয়ে সাহায্য করে, ব্যবহারটাও খারাপ না, দেখতে শুনতেও বেশ, তাই বলে এত রাতে ওর বাইকে চড়ে ফেরার কি....... উফফফফফ!!!! 

আবার বাড়ি ফিরে আমাকে বোঝাচ্ছে এতক্ষন খালি পেটে থাকবেন না, শরীর খারাপ করবে | এতই যদি চিন্তা একটু আগে ফিরলেই হত | না অপেক্ষা করছিলাম না, মানে এমন বাইরে কেউ থাকলে কি শান্তিতে খাওয়া যায়?? আর রোজ একসাথেই খাই তাই..... এদিকে আমাকে খালি পেটে না থাকার বড়বড় কথা বলে নিজে কেমন খিদে নেই বলে ঘরে চলে গেল | আমি বুঝি চোখ মুখ দেখে কিছু বুঝি না??? দেরি হয়েছে বলে না হয় একটু বকেইছি, তাতে এতটা রেগে যাওয়ার কি আছে?? স্যারটা কে শুনি?? এইটুকু বকার অধিকারও কি আমার নেই?? 

ঠিক আছে খাবে না খাবে না, আমিও মান ভাঙাতে যেতে পারব না | একটু কিছু বললেই মুখ ফুলিয়ে বসে থাকবে আর আমাকে বারবার গিয়ে বুঝিয়ে নিয়ে আসতে হবে নাকি, পারব না | আমিও আমার মত খেয়ে শুয়ে পড়ব | ডাইনিং টেবিলে গিয়ে থালায় খাবারটা বেড়ে দাঁড়িয়ে আছি, কিছুতেই বসতে পারছি না | বারবার আঁখির বড় বড় ছলছলে চোখ দুটো থালায় ভেসে উঠছে | দেরি করে এসেছে তাতে কোথায় ও আমার সাথে কথা বলতে আসবে, তা না এখন আমায় যেতে হবে মহারানীকে বুঝিয়ে সুঝিয়ে খাবার টেবিলে নিয়ে আসতে | না খেয়ে থাকলে আবার যদি অসুস্থ হয়ে পড়ে, এমনিই দুর্বল বলে ডাক্তার নিয়ম মেনে সব কিছু করতে বলেছে | তা যদি মহারানীর খেয়াল থাকে | শুধু ডাক্তারের কাছে নিয়ে যাব বললে দুদিন নিয়ম মেনে চলে, তারপর আবার যে কে সেই | তবে আজই শেষ, আমি পরিষ্কার করে বলে দেব যে কথায় কথায় এত রাগ হলে আমি বারবার বোঝাতে আসতে পারব না কিন্তু |

যথারীতি গিয়ে দেখি ঘর অন্ধকার করে বালিশে মুখ গুঁজে বিছানায় বসে আছে | এদিকে যে বারান্দার দরজাটা খোলা, হাওয়ায় ঘরের পর্দাটা, বাকি জিনিষ গুলো যে এলোমেলো হয়ে যাচ্ছে, সে বিষয়ে কোনো ভ্রুক্ষেপই নেই | আমি আস্তে করে পর্দাটা সরিয়ে দিতে আঁখি যখন মুখ তুলে আমার দিকে তাকালো, তখন চাঁদের আলোয় ওর ওই মুখের দিকে তাকিয়ে এতক্ষনের সমস্ত রাগ অভিমান যেন গলে হল হয়ে গেল | হাওয়ায় এলোমেলো হয়ে যাওয়া কোমড় ছাপানো একঢাল লম্বা চুল, জল টুপটপ কালো গভীর দুটো চোখ, মাঝে মাঝে ফুঁপিয়ে ওঠা ওর ওই গোলাপি ঠোঁট দুটোর দিকে তাকিয়ে নিজেকে সংবরণ করা যে কি কঠিন কাজ, সেটা একমাত্র আমিই জানি আর ভগবানই জানেন | এই, এই কারণের জন্যই তো আমি ওকে এতটা দূরে সরিয়ে রাখি | প্রয়োজন না হলে সামনে আসতে না করি | 

নিজের অনুভূতি গুলোর সাথে আপ্রাণ লড়াই করতে করতেই গম্ভীর স্বরে বললাম........... 

- খাবার দেওয়া হয়ে গিয়েছে, খেতে চল না হলে ঠান্ডা হয়ে যাবে |

- না আমি খাব না, খিদে নেই | আপনি খেয়ে নিন |

- তোমার কি আমার কথার বিরোধিতা না করলে রাতে ঘুম আসে না?? যখন আমি খাব না বলে শুয়ে পড়ি ঠিক আমাকে টেনে নিয়ে যাবে খেতে, অথচ যখন আমি বলছি তখন খিদে নেই বলে এখানে বসে আছো | 
মানছি দেরি করে এসেছো বলে একটু বকেছি, তার জন্য না খেয়ে থাকার কি আছে?? তোমাকে ওটুকু বকার অধিকারও কি আমার নেই?? 

আমার সব অধিকার তো আপনাকেই দিতে চাই কিন্তু আপনিই যে দূরে সরিয়ে রেখেছেন | নিজেকে আবদ্ধ করে রেখেছেন কাঠিন্যের আবরণে | কিন্তু এই আবরণ যে আমি ভাঙবই, ঘোঁচাবই এই দূরত্ব |

- কি হল, বসে বসে কি ভাবছ?? যেতে বলছি না?? 

- না ভাবছিলাম ওটাকে যদি একটু বকা বলেন তাহলে বেশিটা কাকে বলবেন!!! 

- হুমমম, অনেক ভাবাভাবি হয়েছে | বাকিটা খেয়ে এসে ভেবো | 

- না স্যার, আমার খিদে নেই | বললাম না পেট ভর্তি |

- দেখো আমার থেকে মিথ্যা বলে যখন কিছু লোকাতে পারো না, তখন বৃথা কেন চেষ্টা কর?? দেখো ভালো করে বলছি আমার খুব খিদে পেয়েছে, তাও যদি তুমি না আসো তাহলে আমি কিন্তু না খেয়েই ঘরে চলে যাব | তখন কিন্তু হাজার ডাকলেও আসব না | তুমি আমায় ভালো করেই চেনো | যাবো চলে?? 

- এই না না এমন করবেন না, আচ্ছা ঠিক আছে আপনি যান, আমি আসছি |

- কেন আমার সাথেই চল |

- আরে বাবা মুখ চোখটা একটু ধুতে দেবেন তো নাকি?? এমন ভুতের মতই যাবো?? 

- ওহ: হ্যাঁ হ্যাঁ, তবে তাড়াতাড়ি আসবে, আমায় বেশিক্ষন যেন অপেক্ষা না করতে হয় |

- জো হুকুম মহারাজ |

- কি, কি বললে?? 

- কই কিছু না তো, আপনি চলুন, আমি আসছি |

- হুমমমম |
[+] 3 users Like eklasayan's post
Like Reply
#58

(26-04-2020, 07:39 AM)Mr.Wafer Wrote:  দারুণ হচ্ছে দাদা কাহিনী টা।
 

অনেক ধন্যবাদ দাদা। সাথে থাকবেন। 
Like Reply
#59

(26-04-2020, 10:03 AM)Mr Fantastic Wrote:  দুজনের মাঝেই এক অদৃশ্য দেওয়াল বাধা হয়ে দাঁড়িয়েছে, এই বাধা কখন কিভাবে ভাঙবে কে জানে

সেটাই হল দেখার। কারণ এই অদৃৃশ্য দেওয়াল গুলো ভাঙা বড়ই কঠিন। তবে ভালোবাসা সত্যি হলে তা সব দেওয়াল, সব বাঁধা অতিক্রম করতে পারে। 
Like Reply
#60

(26-04-2020, 09:26 PM)Mr Fantastic Wrote:  দাদা একটু দ্রুত আপডেট আশা করছি, গল্পটা জাঁকিয়ে বসেছে

অনেক ধন্যবাদ দাদা। চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব দেওয়ার। সাথে থাকবেন। 
[+] 1 user Likes eklasayan's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)