8 hours ago
দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। রাহুল তার প্রতিজ্ঞা অনুযায়ী একদমই চুপচাপ রইল—রিয়ার কোনো খোঁজ নিল না, মেসেঞ্জারে একটা টু শব্দও করল না। সে যেন নিজের ব্যবসা আর সংসারের গণ্ডিতেই নিজেকে পুরোপুরি ডুবিয়ে রাখল।
এরই মধ্যে একদিন বিকেলে রাহুল অফিস থেকে ফেরার পর মিষ্টু বেশ চিন্তিত মুখে চা নিয়ে এলো। রাহুলের পাশে বসে দীর্ঘশ্বাস ফেলে বলল, "শোনো না, একটা খবর আছে। বৌদি তো রাগ করে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে।"
রাহুল চায়ের কাপে চুমুক দিতে গিয়েও মুহূর্তের জন্য থামল, তবে মুখের ভাব একদম স্বাভাবিক রাখল। এমনভাবে তাকাল যেন বিষয়টাতে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। শান্ত গলায় বলল, "ওহ, তাই নাকি? কবে গেল?"
মিষ্টু চিন্তিত সুরে বলল, "এই তো দু-দিন হলো। ঝগড়াঝাঁটি এমন পর্যায়ে গিয়েছিল যে বৌদি আর ওখানে থাকেনি। কিন্তু এখন তো আবার রাজীব দাদা নিজেই পস্তাচ্ছে। বাবুটাকে ছাড়া দাদারও নাকি মন টিকছে না, তাই এখন বৌদিকে ফিরিয়ে আনার জন্য বারবার ফোন করে রিকোয়েস্ট করছে। কিন্তু বৌদি নাকি কিছুতেই আসতে চাইছে না, খুব জেদ ধরে বসে আছে।"
মিষ্টু হয়তো আশা করেছিল, রাহুল আগের মতোই উদার হয়ে বিষয়টা মিটমাট করার জন্য উদ্যোগ নেবে বা দাদাকে ও বৌদিকে ফোন করে বোঝাবে।
কিন্তু রাহুল একদম নির্লিপ্ত ভঙ্গিতে কাঁধ ঝাঁকাল। চায়ের কাপটা টেবিলের ওপর রেখে কিছুটা উদাসীন ও বিরক্ত সুরে বলল, "তোমরা ভাই-বোন মিলে যা ইচ্ছে করো, আমার কী? আমাকে এসবের মধ্যে টেনো না। এটা তোমাদের একান্ত পারিবারিক ব্যাপার, তোমরাই সামলাও।"
রাহুলের এমন সরাসরি ও নির্লিপ্ত জবাবে মিষ্টু কিছুটা অবাক হলো, আর কথা বাড়ানোর সাহস পেল না।
রাহুল উঠে ব্যালকনির দিকে চলে গেল। ভেতরে ভেতরে তার ঠোঁটে ফুটে উঠল এক তীক্ষ্ণ হাসি। সে খুব ভালো করেই জানে, রিয়া এখন বাপের বাড়িতে—অর্থাৎ শ্বশুর-শাশুড়ির কড়া নজরদারি আর রাজীবের শাসন থেকে পুরোপুরি মুক্ত! দুই ঘণ্টার দূরত্বে থাকা বাপের বাড়িতে রিয়া এখন একদম স্বাধীন।
রাহুল ইচ্ছে করেই মিষ্টুর সামনে নিজেকে পুরোপুরি সরিয়ে নিল, যাতে মিষ্টুও বুঝতে না পারে যে রাহুলের মনে আসলে কী চলছে। ওদিকে রিয়াও এখন বাপের বাড়িতে বসে একাকীত্ব আর অভিমানে ফুঁসছে। রাহুল জানে, ঠিক এই মুক্ত পরিবেশেই খুব শীঘ্রই এমন কিছু ঘটবে, যা রিয়াকে সরাসরি তার কাছে টেনে আনবে।
রাহুলের সেই নির্লিপ্ত জবাবটা ঠিক যেমনভাবে কাজ করার কথা, ঠিক তেমনভাবেই কাজ করল। মিষ্টু বুঝল, রাহুল নিজে থেকে আর এই ব্যাপারে নাক গলাবে না। অথচ এই মুহূর্তে গোটা পরিবারে রাহুলের চেয়ে বিচক্ষণ আর ঠান্ডা মাথার মানুষ দ্বিতীয় কেউ নেই। রাজীব যতই চেষ্টা করছে, রিয়া কিছুতেই বাপের বাড়ি থেকে ফিরতে রাজি হচ্ছে না। এদিকে ছোট্ট মেয়েটাকেও ছাড়া রাজীবের সংসার শূন্য হয়ে পড়েছে।
উপায় না দেখে মিষ্টু তার বাবা ও ভাই রাজীবকে পরামর্শ দিল, "তোমরা একবার রাহুলের সাথে কথা বলো। ও অনেক ঠান্ডা মাথার মানুষ, পরিস্থিতির সমাধান কীভাবে করতে হয় ও ভালো জানে। তোমরা ওর পরামর্শ নাও, দেখো ও কী বলে।"
বাবা ও রাজীবের কাছেও কথাটা যুক্তিযুক্ত মনে হলো। তাছাড়া রাহুলের কাছে রাজীবের এমনিতেই ষাট হাজার টাকা দেনা আছে, তাই রাহুলকে এই পরিবারের অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী হিসেবেই তারা মান্য করে। পরদিন সন্ধ্যায় রাহুলের শ্বশুর নিজেই রাহুলকে ফোন করলেন।
রাহুল তখন ড্রয়িংরুমে বসে টিভি দেখছিল। শ্বশুরের কল দেখে সে স্বাভাবিক ভঙ্গিতেই ফোনটা রিসিভ করল—
বাবা কেমন আছেন?"
ওপাশ থেকে শ্বশুর বেশ চিন্তিত ও বিব্রত গলায়"বাবা রাহুল, বাড়ির অবস্থা তো মিষ্টুর কাছে নিশ্চয়ই শুনেছ। বৌমা তো রাগ করে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। রাজীবও ভুল বুঝতে পেরেছে, ওকে আনতে চাচ্ছে, কিন্তু বৌমা কিছুতেই রাজি হচ্ছে না। আমরা সবাই খুব চিন্তায় আছি বাবা। তুমি একটু দেখো না বিষয়টা, তোমার কী মনে হয়, কী করা উচিত?"
রাহুল মনে মনে হাসল। যে শিকার ধরার জন্য সে এতদিন চুপচাপ বসে ছিল, এবার স্বয়ং শিকারির হাতেই তার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে! কিন্তু রাহুল কোনো উচ্ছ্বাস দেখাল না। বরং গলায় এক ধরনের গাম্ভীর্য ও ব্যক্তিত্ব ফুটিয়ে তুলে বলল, "বাবা, আমি আসলে এসব পারিবারিক বিষয়ে জড়াতে চাইনি। কারণ দিনশেষে সবাই সবার মতোই সিদ্ধান্ত নেয়, মাঝখান থেকে কথা বলে লাভ হয় না।"
শ্বশুর তাড়াতাড়ি বলে উঠলেন, "না বাবা, তুমি এমন বলো না। তুমি আমাদের ঘরের ছেলে, তোমার বুদ্ধি-বিবেচনার ওপর আমাদের সবার ভরসা আছে। তুমি যা বলবে, আমরা তাই শুনব।"
রাহুল একটু থেমে, বেশ দৃঢ় ও স্পষ্ট গলায় বলল, "ঠিক আছে বাবা, আপনি যখন বলছেন, আমি কথা বলব। তবে আমার একটা শর্ত আছে—আমি যেভাবে বলব এবং যে পরামর্শ দেব, দাদা এবং আপনাদের সবাইকে কিন্তু সেটা শুনতে হবে। আমার কথা শুনতে পারলে আমি বিষয়টা দেখব, আর তা না হলে আমাকে এর মধ্যে রাখবেন না।"
ওপাশ থেকে শ্বশুর বিন্দুমাত্র দ্বিধা না করে রাজি হয়ে গেলেন, "একদম বাবা, আমরা কথা দিচ্ছি, তুমি যা বলবে তাই হবে। রাজীবও তোমার কথার বাইরে যাবে না। তুমি শুধু বৌমার সাথে কথা বলে ওকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করো।"
"আচ্ছা বাবা, আমি দেখছি কী করা যায়। আপনি চিন্তা করবেন না,"—বলে রাহুল ফোনটা রাখল।
ফোন রাখার পর রাহুলের চোখেমুখে এক অদ্ভুত তৃপ্তির ঝলক ফুটে উঠল। পুরো খেলার নিয়ন্ত্রণ এখন তার হাতের মুঠোয়। শ্বশুর এবং রাজীব—দুজনেই তাকে বৌদির সাথে কথা বলার ও বিষয়টা মিটমাট করার অফিশিয়াল লাইসেন্স দিয়ে দিয়েছে! এখন সে রিয়ার সাথে যত খুশি কথা বলুক বা দেখা করুক, কেউ বিন্দুমাত্র সন্দেহ করবে না—বরং সবাই ভাববে, ভালো জামাই সংসার জোড়া লাগানোর চেষ্টা করছে।

দুষ্টু মনের মানুষ

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)