8 hours ago
(Yesterday, 06:21 PM)Neel_lohit Wrote: সারাদিন উপস আর ক্লান্তির পরেও রাতে ঘুম আসে না বৈশাখীর। কোথাও এক অচেনা খুশী আবার অজানা চিন্তা যেনো ওকে ঘুমাতে দিচ্ছে না। বিশাল পালঙ্কের একপাশে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে মৃণাল। নিশ্বাসের তালে তালে ওর বিপুল উদর ওঠানামা করছে। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে । মানুষটা ভালো, কোন চাহিদা নেই সেভাবে। নিজের কাজ নিয়েই কাটিয়ে দেয়। কোনোদিন বৈশাখীর কাছে কোন অভিযোগ জানায় নি। অথচ বৈশাখী কেনো য্যে আজও ওকে ঠিক প্রেমিকার মতো ভালোবাসতে পারে না এ জানে। অবশ্য আপাদমস্তক ব্যাবসায়ক মানসিকতার মৃণাল কোনদিন প্রেম রোমাঞ্চের ধার ধারে নি। বৈশাখী ওর বিবাহিত বৌ। সুতরাং ওকে সুখী রাখার সব পার্থিব৷ দায়িত্ব পালন করে এসেছে। মানসিক দিক নিয়ে ও সেভাবে ভাবিত না।অসাধারণ শুরু! চালিয়ে যান।
