1 hour ago
Trailer 2
বাড়ির সামনের উত্তর দিকের নিকোন উঠোনে প্রথমে ঝাঁট, তারপর গোবর ছড়া দিয়ে দিন শুরু করে চন্দনা।
আর আধ ঘন্টা পর, পৌনে ছটার দিকে ঘুম থেকে ওঠে দীনবন্ধু। দিগন্ত তখন বালার্কের রশ্মিচ্ছ্বটায় রাঙা হয়ে উঠেছে।
চন্দনা ততক্ষণে চানঘরে ঢুকে গেছে।
দাঁতন করে দীনবন্ধু চাপা কলে মুখ ধোয়।
এবার বর্ষায় আমন ধান রুয়েছিল সে। ভাল ফলন হয়েছে। তার পনেরো বিঘা জমিতে এখন বছরে দুই থেকে আড়াই লাখ টাকা আয় হয়। মাসের হিসেবে প্রায় কুড়ি হাজার টাকার মত দাঁড়ায়। স্বামী স্ত্রী দুজনের সংসার কোনও মতে চলে আরকি। আমনের ফসল আসছে অগ্রহায়ণ মাসে তোলা হবে। নাবান্নের পরপরই দীনবন্ধু সর্ষে, আলু আর মটর রুইবে। ততদিন দীনবন্ধুর হাতে চাষবাসের কাজ যদিও তেমন নেই, কেবল এই সর্ষে, আলু ও মটরের বীজ কেনা ছাড়া।
এই সুযোগে মলয়ের মাকে কলকাতার হাসপাতালে দেখিয়ে আনতে চায় সে। তবে তার আগে অবশ্য বীজ কেনার ব্যবস্থাটা করে ফেলতে হবে।
মুখ ধুয়ে গোয়ালে ঢোকে দীনবন্ধু। তারদের ধবলী গরুটাকে খেতে দিতে হবে। দ্রুত হাতে চটের বস্তা থেকে আগে থেকে কেটে রাখা জাবনা বের করে গরুর খাওয়ার পাত্রে খোল, ভুষি, জল মেখে খেতে দেয়। ধবলী সপ্তা দুয়েক আগে একটা বকনা বাছুর বিইয়েছে। দুধ দিচ্ছে ভাল। বকনাটাকে নিয়ে মায়ের দুধ দোয়ায় দীনবন্ধু। বেশ লিটার চারেকের মত দুধ হল।
ইতিমধ্যে চান সেরে, তুলসীতলায় জল আরতি দিয়ে রান্নাঘরে ঢুকেছে চন্দনা।
“মলয়ের মা, খাবার হয়েছে?” দুধ দুইয়ে দুধভরা পিতলের বালতিটা নিয়ে রান্নাঘরে উঁকি মারে দীনবন্ধু।
“হ্যাঁগো। ওই পিঁড়িটা পেতে বোস, খেতে দিই তোমাকে,” চন্দনা বলে।
“বুঝলে মলয়ের মা, আজ বীজ দেখতে যাব সারেঙ্গার হাটে,” দীনবন্ধু ফুলকো রুটি ছিঁড়ে নিয়ে আলুর তরকারি ভরে মুখে পোরে।
“তা যাও। ফিরবে কখন?” চন্দনা তাকায় স্বামীর দিকে।
“দুপুর একটার আগেই ফিরব। এখন তো মাত্র বাজে সকাল সাতটা,” চিবোনর সময় দীনবন্ধুর মুখটা খাবারে ফুলে থাকে।
“দেরি কোর না যেন। বেশি বেলা না খেলে আমার গ্যাসটা বড় বাড়ে,” সুমিত্রা স্বামীকে সাবধান করে দেয়্।
রুটি তরকারি খেয়ে দীনবন্ধু ঘরে গিয়ে একটা সাদা ফতুয়া বের করে পরে। নিচে একটা টেরিকটনের নীল ফুল প্যান্ট। তারপর সে গোয়াল ঘর থেকে তার সাইকেলটা বের করে এবং পীত করবীর গাছটার তলা দিয়ে এগিয়ে যায় তাদের বাড়ির পাঁচিলে লাগানো সদর দরজাটার দিকে।
চন্দনা সারা দিন ঘরে একা কাজ করায় অভ্যস্ত। বিশেষ করে মলয় বিয়ে করার পর। যদিও গরুর বিচালি কেটে দেওয়া, জাবনা দেওয়া ছাড়া বিশেষ ঘরের কাজ সে কোনদিনও করেনি। ঘরের ঐটুকু কাজ করেই সেও বেরিয়ে যেত বন্ধুদের সঙ্গে আড্ডা মারার জন্যে।
এবার চন্দনাও সকালের খাবার খেয়ে নিয়ে তার দুপুরের জন্যে রান্না করতে লেগে পড়ে।

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)