Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Misc. Erotica স্বপ্ন, স্পর্শ ও অপরাধবোধRunning

#11

পর্ব ৫

রাইসার সাথে পরিচয় অদ্ভুতভাবে। আমার কাজিন ফটোগ্রাফি নিয়ে কোর্স করত। সেখানে রাইসাও ফটোগ্রাফি ক্লাস করত। সেই থেকে ওদের বন্ধুত্ব। আমার কাজিন একদিন বলতেছিল মেয়েটা অনেক ভালো। তোর সাথে খুব মানাইত। আমি কি মনে করে ইনস্টা আইডি নিলাম তখন। ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে ঝুলায়ে রাখল ২ সপ্তাহ। যখন মনে করলাম আর রিকোয়েস্ট একসেপ্ট করবেনা তখন একদিন নোটিফিকেশন আসল। মাস খানেক ফটো স্টোরি তে ছোট খাটো কমেন্টস থেকে কথাবার্তা আগাতে থাকল। একটা সময় আমি বুঝতে পারলাম মেয়েটা শুধু অসম্ভব সুন্দরী না, সাথে ভালো ছবি তুলে এবং অনেক স্মার্ট ও। আমি একদিন সাহস করে বলেই ফেললাম যে পছন্দ করি। অসস্তি ফিল করবে, কিংবা অবাক হয়ে কিছুক্ষন চুপ করে থাকবে এমন রিঅ্যাকশন আশা করতেছিলাম। কোনও ভাবনা ছাড়া সাথে সাথে মুখের উপর না করে দিবে সেটা একদম ভাবি নাই।

ওর কথা অনুযায়ী আমি দেশে থাকিনা, আর দেশের বাইরে থাকে এমন কোনও ছেলেকে ও ওর লাইফ পার্টনার হিসেবে ভাবতে চায়না। এরকম রিজেকশন বহুদিন পাওয়া হয় নাই আমার। যখন থেকে বুয়েটে চান্স পাই তখন থেকে মেয়ে ভাগ্য এমনিতেই ভালো ছিলো। তাছাড়া আমার হাইট ভালো, দেখতে স্মার্ট। সব মিলায়ে না শোনার অভ্যাস একদম চলেই গিয়েছিল। টিউশন এ যতগুলো ছাত্রী পড়াইছি সবাই কম বেশি ফল করত আমার উপর। আর ভালো ছাত্র বিধায় মায়েদের সেটা নিয়ে খুব সমস্যা থাকতনা। বন্ধুরা ফান করে বলত লেডি কিলার হয়ে যাচ্ছিস তুই। এমনও মনে আছে যে বন্ধুদের মাঝে বাজি ধরেছিলাম যে নেক্সট যে টিউশন করাবো সেখানে এমন অ্যাটিটিউড এ চলব যে স্টুডেন্ট পছন্দ করার চিন্তাও মাথায় আনবেনা। অথচ সেই সেম মেয়ে তিতুমীর হলের গেট এ কাঁদতে কাঁদতে বলছিল আমি কি এত খারাপ যে আমাকে পছন্দ করা যায়না?

সেটা হয়তো আরেকদিনের গল্প হতেই পারে। এখন রাইসার কথায় আসি। রাইসার থেকে রিজেক্ট হওয়ার পর ২ মাস আমি আর কোনও টেক্সট দেই নাই। একদিন একটা ফটো স্টোরি দিল কিছু ছেলে মেয়ের মাথার ব্যান্ডেজ এর। ওর এক বন্ধুর সাথে ঢাকা মেডিকেল এ ছিল। সেখান থেকে তোলা। তো সাদা ব্যান্ডেজে লাল রক্তের দাগ দেখে আমি কমেন্টস করলাম তোমার ছবি দেখে মনে হচ্ছে ছেলেটার কপালে ব্যান্ডেজ না ইংল্যান্ড এর পতাকা। সেই কমেন্টস থেকে সম্পর্কের বরফ আবার গলতে শুরু করল। ফার্স্ট ফরওয়ার্ড, রাইসা এখন আমার সাথে। আজ বছর ঘুরল প্রায় আমাদের কমিটেড রিলেশন এর।

ওর ফ্যামিলি এর সাথে আমার ফ্যামিলির কানেকশন হয়েছে এর মাঝে। ওর মা কে আমার একটু প্রব্লেমেটিক মনে হয়। একটু ডিক্টেটর ধরনের আচরণ আছে উনার মাঝে। মাঝে মাঝে রাইসার কথায় মনে হয় উনি চায় তার ছেলে মেয়েরা পুরোটা উনার কথামত চলুক। এর বাইরে কিছু হলে উনি সেটা নিতে পারেনা। ওর বাবা আবার পুরো উল্টো। আমার সাথে একবার কথা হইছে। কম কথা বলছে। কিছু পিন পয়েন্ট জিনিস জিজ্ঞেস করেছে আমাকে। আমার জব নিয়ে, আমার ফিউচার গোল নিয়ে। আমার মনে হইছে উনি আমাকে পছন্দই করছে। সব মিলায়ে এবারের ডিসেম্বর ২ জন মিলে দেশে গিয়ে বিয়ে করে ফেলার চিন্তাটা আমার মাথায় পুরোদমে ঘুরছে। ৩১ পার হয়ে ৩২ এ পা দিলাম। এখন মনে হয় সংসার এর কথা ভাবাই যায়।
[+] 1 user Likes Blueberry_017's post
Like Reply


Messages In This Thread



Users browsing this thread: Meeem, 3 Guest(s)