10-11-2026, 05:45 PM
এদিকে মণ্ডপের কোলাহল আর বন্ধুদের সাথে আনন্দ করার ফাঁকে দশমীর বিকেলে তনয়ও একটু অন্যরকম মেজাজে ছিল। বন্ধুদের সাথে ঘুরে বেড়ানোর এক পর্যায়ে তারা লুকিয়ে সামান্য মদও খেয়েছিল। সারাদিনের ধকল, বন্ধুদের সাথে হৈচই আর সামান্য নেশার ঘোর নিয়ে তনয় যখন বাড়ি ফিরল, তখন চারপাশটা কেমন যেন থমথমে আর নিস্তব্ধ। বাড়িতে মা বা ছোট বোন কেউ নেই—তারা সবাই গেছে নানাবাড়ি। এই সুযোগে ফাঁকা ঘরের নিঃশব্দের ভেতর তনয় সোজা নিজের বিছানায় গিয়ে লম্বা একটা ঘুম দিয়ে দিল। সমস্ত ক্লান্তি আর মনের ভেতরের জমাট বাঁধা গুমোট ভাবটা সেই গভীর ঘুমে তলিয়ে গেল।
অন্যদিকে, বাপের বাড়িতে অর্পিতার সময়টা কাটছিল একদম অন্য এক আবেগে। সিঁদুর খেলার সেই উন্মাদনা আর আত্মীয়স্বজনদের আনন্দের মাঝেও তার মন বারবার আনমনা হয়ে উঠছিল রাহুলের টানে। আজ প্রায় ছয় মাস আগের সেই রাতের স্মৃতিগুলো যেন আরও বেশি করে ভিড় করে আসছে। রাহুলের বলা সেই ঠিকানা বা এলাকার কাছাকাছি এসে অর্পিতা যেন প্রতি মুহূর্তে এক অদ্ভুত রোমাঞ্চ অনুভব করছে।
বাপের বাড়ির অলিগলি বা চেনা রাস্তায় চলাফেরা করার সময় অর্পিতা যখনই সামনে কোনো তরুণ বা সুপুরুষ যুবককে হেঁটে যেতে দেখছে, তার অবচেতন মন মুহূর্তের জন্য কেঁপে উঠছে। সে আড়চোখে তাকিয়ে মনে মনে ভাবছে—"কে জানে, এই ছেলেই হয়তো আমার রাহুল! সে কি এই আশপাশেই কোথাও থাকে?" এই অবাস্তব অথচ মিষ্টি একটা কল্পনা তার মনে এক অন্যরকম শিহরণ জাগাচ্ছে। অচেনা কোনো যুবকের চেহারার সাথে রাহুলের সেই কল্পিত মুখটা মেলানোর চেষ্টা করে অর্পিতা নিজেই মনে মনে মৃদু হাসছে, আর তার বুকের ভেতরটা এক গোপন আকুলতায় আরও বেশি করে দুলে উঠছ।

দুষ্টু মনের মানুষ

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)