09-11-2026, 11:49 AM
(07-11-2026, 01:04 PM)nilr1 Wrote: Trailerচন্দনা, গ্রামের গৃহবধুর চরিত্রটাও কিছু কম জটিল না। অনেক সম্ভবনা আছে।
।। ২ ।।
আজ সকাল সাড়ে চারটের দিকে চন্দনার ঘুম ভেঙ্গে যায়। তার রোজকার অভ্যস্ত সময়ের প্রায় আধ ঘন্টা আগে। ভোরের আলো ফোটেনি এখনও। পাশে শুয়ে দীনবন্ধু অঘোর ঘুমে। কিন্তু তার চোখে ঘুম নেই। মাথা একদম পরিষ্কার লাগছে। তবু বিছানায় চিৎ হয়ে শুয়ে থাকে চন্দনা। গত রাতের সন্ধ্যায় ছোট ননদ সুমিত্রার সঙ্গে ফোনের আলাপের কথা মনে পড়ে তার।
প্রায় মাস ছয়েক পরে কথা বলল তারা। শেষ বার কথা বলেছিল তারা গত বৈশাখে। সুমিত্রা ও তার ছেলে সঞ্জয় যখন এসেছিল দিন তিনেকের ছুটিতে। ভাগ্যিস সঞ্জয়ের মোবাইল নম্বর লিখে রেখেছিল। নাহলে গত কালের কথা বলাটা হতই না। কবে হোত কে জানে।
সুমিত্রার কালকের একটা কথা নাড়িয়ে দিয়েছে চন্দনাকে। কথাটা হল তার ছেলে মলয়কে নিয়ে। সুমিত্রা মলয় কেমন আছে জিগ্যেস করেছিল। এই একটা প্রশ্নই তাকে আমূল নাড়িয়ে দিয়েছে।
মলয় তার নাড়ির ধন। তার দুশ্চিন্তা। তার ক্রোধ। তার আক্রোশ। আবার এই মলয়ই তার কামনা। তার চরম লজ্জা।

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)