06-11-2026, 09:12 PM
সুমনা উঠে দাঁড়িয়ে উসকুশ করে । এদিক ওদিক তাকাচ্ছে। চ্চন্দ্রিমার হাসি পায়, " কি রে..... ছোট না বড়ো? "
সুমনা মুখ ব্যাজার করে বলে, " বড়ো.... "
চন্দ্রিমা হেসে ফেলে, " এখানে ঝোপ ঝাড়ের অভাব নেই, যা কোথাও বসে যা "
সুমনা লজ্জা পায়, " যাহ.... কেউ দেখে নিলে? "
" আহারে.... কাল এতো কিছু করে ফেললি, আর আজ দেখে নিলেই জাত যাবে? "
এর মধ্যেই ঝাড়ু দিয়ে রসমনি ফিরে আসলে সুমনা ওর কানে কানে কি বলে। রসমনি হেসে ওকে সাথে করে ঘরের পিছন দিকে নিয়ে যায়।
একটু বাদে রসমনি একা ফিরে আসে। উঠানের এক পাশে টিউবয়েল থেকে হাত ধুয়ে কাপড়ে হাত মুছতে মুছতে চন্দ্রিমার কাছে আসে....
" চা খাবি দিদি? "
চন্দ্রিমা উৎফূল্ল হয়ে ওঠে, " তুমি চা বানাতে পারো? "
রসমনি বড়ো করে ঘাড় নাড়ে। ঝাড়্গ্রামে আমার বাপের চায়ের দুকান আছে.... ছোট থিকে আমি চা বানাতে পারি রে। "
" বাহ.... তাহলে নিয়ে আসো... বাঁচালে তুমি। "
রসমনি হেসে রান্নাঘরের দিকে চলে যায়। চন্দ্রিমা স্বপ্নীলের দিকে তাকায়। হাতের ব্যান্ডেজ এ আর রক্তের দাগ নেই। মানে রক্ত পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এটা ভালো হয়েছে। রক্ত বন্ধ না হলে চিন্তার ব্যাপার ছিলো। পাশেই স্বপ্নীলের ফোন রাখা। ও ফোনটা তুলে নেয়, নাহ.... এখনো নেটওয়ার্ক আসে নি। কাউকে ফোনও করতে পারছে না।
এর মধ্যেই সুমনা ফিরে আসে। ওর চোখে মুখে শান্তি। চন্দ্রিমা আসে,
" কিরে জোঁক ধরে নিতো? পিছনটা দেখে নে ভালো করে। "
সুমনা ওকে আলতো চাপড় মেরে বলে, "না সোনা..... এখানেও সরকারী টয়লেট এসে গেছে.... একটু অসুবিধা হলো কিন্তু মাঠের থেকে ভালো। "
এর মধ্যেই রসমনি দুই কাপ চা নিয়ে আসে। যদিও লাল চা, তাও বেশ ভালোই বানিয়েছে। চন্দ্রিমার মনে হলো ধড়ে প্রান এলো। সূর্য্য উঠে গেছে। উঠানে রদ্দুর এসে পড়ছে। ওরা অনেক বারণ করা সত্বেও রসমনি লেগে গেছে রুটী বানাতে। এর মধ্যে চন্দ্রিমাও সকালের কাজ সেরে আসে।
এর মধ্যেই লবাই ফেরে একজন বয়ষ্ক লোককে সাথে নিয়ে। লোকটার চেহারা একেবারেই আদিবাসীদের মত না। মাথার চুল সব পাকা। চোখে চশমা। পরনে সাদা শার্ট আর ছাইরঙা ট্রাউজার। হাতে বড়ো ব্যাগ।
" ই দেখেন ডাগদার বাবু.... " শুয়ে থাকা স্বপ্নীলকে দেখায়।
ডাক্তার গলায় স্টেথো লাগিয়ে হার্টবীট দেখে, তারপর প্রেশার মাপে। চোখ টোক ভালো করে দেখে চন্দ্রিমার দিকে তাকায়, " চিন্তা নেই মা..... এমনি সব ঠিক আছে। আমি কটা এন্টিবায়োটিক দিচ্ছি, কদিন খাওয়াতে হবে। "
ডাক্তার দুই পাতা ওষুধ দিয়ে বলে, " এগুলো সকালে আর রাতে খাবে। "
" আপনার ফি কত দেবো? "
লবাই হাঁ হাঁ করে ওঠে, " উসব তুকে ভাবতে হবে না। "
" না না..... বলুন, না.... এখন নেই.... ও জাগলে দিয়ে দেবো। "
ডাকতার ব্যাগ হাতে নেমে দাঁড়ায়, " শোন মা..... বিপদে পড়ে তোমরা এখানে এসেছো.... তোমাদের কাছ থেকে টাকা নিই কিভাবে? আর লবাই আমাকে অনেক কিছু দেয়.....ওর কাছ থেকে টাকা আমি নেবো না। যাই হোক ওষুধ গুলো নিয়ম করে খাওয়াবে..... "

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)