30-10-2026, 05:00 PM
(29-10-2026, 04:39 PM)Neel_lohit Wrote: বাথরুম শেষ হলে ও আবার রুমে ফিরে আসে। বেড এ শুতেই বিলু একটা সিরিঞ্জ ওর হাতে ফুটিয়ে দেয়। তারপর আর কিছু মনে নেই।
সুমেধা মেলাতে থাকে, পলাশের থাকার কথা রাঁচীতে, অথচ ও এখানে সুমেধার সাথে, তাহলে চন্দ্রিমা কোথায়? চন্দ্রিমা আবার ধরা পড়ে যায় নি তো? এই দুই দিনে কি কি ঘটে গেছে কিছুই জানে না সুমেধা...... আগে সব জানতে হবে। এটা বুঝতে পারছে যে ওকে বাঁচানোর পিছনে পলাশের কিছু না কিছু হাত আছে।
উঠতে গিয়েও পারে না উঠতে। পলাশ এমন ভাবে শুয়ে আছে ওর উপরে। বড়ো মায়া লাগছে ওকে দেখে। আ ঝুলিয়ে সুমেধার উপরে ঘুমিয়ে পড়েছে।
সস্নেহে ওর মাথায় হাত বুলিয়ে দেয় সুমেধা। একটা তীব্র ভালোবাসা জাগছে পলাশের জন্য। শেষে ও কিনা এই বোকাসোকা লোকটার প্রেমেই পড়লো।
বহু জায়গাই রয়েছে এই পর্বে যাকে অসাধারণ বলা যায়। প্রথম থেকে শেষ পর্যন্ত। অনেক ধন্যবাদ এমন অসাধারণ এক পর্বের জন্যে।

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)