29-10-2026, 03:33 AM
খ
ডিবেট ফেস্টের প্রস্তুতি তখন চূড়ান্ত পর্যায়ে। ব্যানার ও স্ট্যান্ডির ডিজাইন ফাইনাল হয়ে গেছে। প্রিন্টিংয়ের জন্য ফাইল জমা দিতে হবে একটা প্রেসে। মাহিকা সেদিন বাসায় আটকে ছিল পরিবারের কেউ অসুস্থ। মেইনলি এই তিনজনের উপর কাজ পড়েছিল ব্যানার ডিজাইনের। তাই শেষ পর্যন্ত বুশরা আর নোমানকেই যেতে হলো।
দুপুর দুটোর দিকে তারা ক্যাম্পাসের গেটের বাইরে দেখা করল। বুশরা সাদা সালোয়ার কামিজ পরে এসেছিল, মাথায় হালকা বেইজ স্কার্ফ। নোমান কালো জিন্স আর নেভি ব্লু পোলো শার্ট পরেছিল। চুল আগের মতোই একটু এলোমেলো। দুজনেই একে অন্যের দিকে তাকিয়ে একটু অস্বস্তিকর হাসি দিল। কথা বলল কম।একটা উবার ডাকা হলো। গাড়িতে উঠে বুশরা জানালার দিকে সরে বসল। নোমান অন্য পাশে। মাঝখানে একটা ফাঁকা জায়গা। গাড়ি নড়ল। ঢাকার দুপুরের যানজট। হর্ন, গরম বাতাস, রোদের চাপ। গাড়ির এসি চালু ছিল, তবু শরীর গরম লাগছিল।
বুশরা বাইরের দিকে তাকিয়ে থাকল। মনে মনে হিসাব করছিল কতক্ষণ লাগবে। প্রেসে গিয়ে ফাইল জমা দিয়ে ফিরে আসতে হলে অন্তত দুই ঘণ্টা। দুই ঘণ্টা নোমানের সাথে। আগের প্র্যাকটিসের পর থেকে তার কাছে নোমানের উপস্থিতি একটা অস্বস্তিকর ওজন হয়ে দাঁড়িয়েছিল। সে জানত নোমান খারাপ কিছু করবে না। তবু তার শরীর ও মন দুটোই নোমানের কাছাকাছি থাকলে অন্যরকম আচরণ করে। এটাই তার রাগের কারণ।
নোমান অন্যদিকে ফোন হাতে নিয়ে স্ক্রল করছিল। কিন্তু চোখ বারবার পাশের দিকে চলে যাচ্ছিল। বুশরার স্কার্ফের ভাঁজ, গলার পাশের ত্বক, হাতের আঙুল যেভাবে ফোন না ধরে কোলে রাখা। সে মনে মনে নিজেকে বকা দিচ্ছিল। এই মেয়ের দিকে তাকিয়ে কী লাভ? সে অন্য জগতের। তবু চোখ সরছিল না। গাড়ির বদ্ধ পরিবেশে বুশরার শরীরের হালকা গন্ধ সাবান বা লোশনের, তার নাকে যাচ্ছিল। ঘাম বা সিগারেটের গন্ধের মত তীব্র নয়। এটা আরও সাধারণ। আরও বিপজ্জনক। কারণ এটা সহজে উপেক্ষা করা যাচ্ছিল না।
প্রেসে পৌঁছাতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লাগল। তারা নামল। প্রেসের সামনে ছোটখাটো দোকান, ব্যানারের রোল, কালির গন্ধ। ভেতরে ঢুকে ফাইল জমা দিল। মালিক বলল, “আজকের মধ্যে হয়ে যাবে না। কাল বিকেলের আগে আসতে হবে।” নোমান চোখ কুঁচকাল। বুশরাও বিরক্ত হলো। আবার আসতে হবে।
ফিরতির উবার আসতে দেরি হচ্ছিল। রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে আকাশ মেঘলা হয়ে এল। হঠাৎ করেই হালকা বৃষ্টি শুরু হলো। প্রথমে চুপচাপ, তারপর একটু জোরালো। তাদের কাছে ছাতা ছিল না। প্রেসের সামনের ছাউনির নিচে দাঁড়াল দুজনে। জায়গাটা ছোট। দাঁড়াতে গিয়ে তাদের কাঁধ প্রায় লাগার দূরত্বে চলে এল।
বৃষ্টির শব্দ চারপাশে। রাস্তায় পানি জমতে শুরু করেছে। বুশরা স্কার্ফ ঠিক করল। নোমান হাত দিয়ে চুল আঁচড়াল। দুজনেই চুপ। কথা বলার মতো কিছু ছিল না। অথচ নীরবতাটাই ভারী হয়ে উঠছিল।
নোমান একটু সরল। তার শার্টের হাতা বুশরার হাতের সাথে লেগে গেল। হালকা। প্রায় অনিচ্ছাকৃত। বুশরা সরে গেল। কিন্তু সেই স্পর্শের পর তার বাহুতে একটা অদ্ভুত অনুভূতি রয়ে গেল। গরম নয়। শিহরণের মতো। সে নিজের উপর রাগ করল। এত ছোট জিনিসে এত প্রতিক্রিয়া কেন?
নোমানও টের পেল। সে ইচ্ছা করে আরও একটু সরে গেল। মনে মনে বলল, দূরে থাক। এই মেয়ের কাছে যাওয়ার দরকার নেই। তবু তার শরীর জানছিল বুশরা এত কাছে। তার শ্বাস, তার শরীরের উষ্ণতা, বৃষ্টির বাতাসে মিশে যাওয়া হালকা গন্ধ সব মিলিয়ে তার মন অন্য জায়গায় চলে যাচ্ছিল। সে জোর করে ফোন বের করে সময় দেখল। উবার এখনো পাঁচ মিনিট দূরে।
বৃষ্টি একটু কমল। উবার এসে গেল। তারা আবার গাড়িতে উঠল। এবার আরও কম কথা। বুশরা জানালার দিকে মুখ করে বসল। মনে মনে নিজেকে প্রশ্ন করছিল আবিদের হাত ধরার সময় যে অনুভূতি হয়, তার থেকে এটা আলাদা কেন? আবিদের স্পর্শ নিরাপদ। এটা অনিরাপদ। তাহলে কেন শরীর এটাকে বেশি মনে রাখছে?
নোমান অন্য পাশে বসে নিজের হাঁটুর দিকে তাকিয়ে থাকল। তার মনে হচ্ছিল সে কোনো ফাঁদে পা দিয়েছে। এই মেয়েকে যত এড়াচ্ছে, তত তার উপস্থিতি ভারী হয়ে উঠছে। বুশরার তখন মুভি হলে আবিদের স্পর্শের কথা মনে পড়ল না। আগের কোনো গন্ধের কথা মনে পড়ল না। শুধু এই মুহূর্তের নীরবতা আর বৃষ্টির শব্দ তার ভেতর কাজ করছিল।
ক্যাম্পাসে পৌঁছে তারা আলাদা হল। বুশরা বলল, “কালকে আবার যেতে হতে পারে।” নোমান মাথা নাড়ল। “হ্যাঁ। জানিও।” দুজনেই দ্রুত অন্য দিকে হেঁটে গেল।
বুশরা লাইব্রেরির দিকে যেতে যেতে মনে মনে বারবার একই কথা ঘুরাচ্ছিল—আমি ওর কাছে অস্বস্তিতে থাকি। তাহলে কেন ওর হাতের স্পর্শ এতক্ষণ মনে থাকে? নোমান সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে নিজেকে বলছিল, ওর কোন ক্রাশ বা পছন্দের মেয়ে বুশরার মত না। ও আর বেশি চঞ্চল, খোলামেলা মেয়ে পছন্দ করে। তাহলে কেন বৃষ্টির নিচে তার কাঁধের উষ্ণতা এখনো মনে আছে?
দুজনেই নিজের নিজের জায়গায় গিয়ে বসল। কিন্তু সেই বিকেলের নীরবতা, বৃষ্টির শব্দ আর হালকা স্পর্শ দুজনের মনেই একটা ছোট্ট কিন্তু ধারালো দাগ কেটে রেখে গেল। মৃদু গন্ধের মত। যেটা ঠিক দৃশ্যমান নয় তবে যার অস্তিত্ব কে অস্বীকার করা যায় না।

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)