18-10-2026, 06:44 PM
(01-08-2026, 05:33 PM)sarkardibyendu Wrote:বড় সুন্দর বরাবরের মত ঝরঝরে লেখা।(পর্ব-৩)
কলকাতার কাছে শহরতলিতে আজকাল বর্ষাকালের ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে ইংলিশ মিডিয়াম কলেজ। তাতে পড়াশোনা যাই হোক না কেনো বাবা মায়েরা হুড় হুড় করে তাদের ছেলেমেয়েদের সেইসব কলেজে ঠেলে দিচ্ছেন। ভাবখানা এমন যে একবার সেখানে পড়াতে পারলে ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়েই ফিরবে। তেমনি একটা কলেজে পড়ায় চন্দ্রিমা। বাড়ি থেকে প্রায় আধ ঘন্টা বাস জার্নি করে যখন কলেজে পৌছালো তখন ফার্স্ট পিরিওড শুরু হয়ে গেছে।

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)